content stringlengths 0 129k |
|---|
উইকিপিডিয়ায় আলোচনার ক্ষেত্রে ব্যক্তিগত সংঘর্ষ বা যুদ্ধ সরাসরিভাবে উইকিপিডিয়ার নীতিমালা ও উদ্দেশ্যবিরোধী |
উল্লেখ্য, এখানে কাজ করতে এসে কেউ যদি কারো আচরণে কষ্ট পায় তবে অবশ্যই তার কষ্টের কথা জানাতে হবে |
তবে সেই জানানোটা হবে শান্তিপূর্ণ উপায়ে |
আঘাতের পরিবর্তে আঘাত দিয়ে নয় |
আঘাতের বিপরীতে সহমর্মিতা |
আক্রমণের বিপরীতে করুণা |
কিন্তু যুক্তির বিপরীতে যুক্তি |
আশা করা হয় প্রতিটি ব্যবহারকারীই অন্য ব্যবহারকারীর সাথে ভদ্রতা সহকারে, শান্তভাবে, ও একসাথে কাজ করার স্পৃহা নিয়ে কাজ করতে সচেষ্ট হবেন |
কারো সাথে আপনার মতানৈক্য হলে কখনোই তাঁকে তিরষ্কার, হয়রানিমূলক আচরণ, বা ভীতি প্রদর্শন করবেন না |
বরং বুদ্ধিমত্তা ও ভদ্রতার সাথে আলোচনায় অংশ নিন |
যদি অন্য কোনো ব্যবহারকারী অভদ্র, বা অসহযোগিতামূলক আচরণ করেণ, বা কোনো ব্যাপারে আপনাকে হয়রানি, তিরষ্কার বা ভয় প্রদর্শন করেন তবে বিপরীতে আপনিও একই রকম ভাবে প্রতিক্রিয়া দেখানো শুরু করবেন না |
আপনার মতের সপক্ষে কারণ উল্লেখপূর্বক আলোচনায় অংশ নিন, এবং অপ্রযোজ্য মন্তব্য উপেক্ষা করুন |
প্রযোজ্য হলে সেই ব্যবহারকারীকেও সম্পূর্ণ অগ্রাহ্য করুন |
প্রয়োজনীয় ও প্রযোজ্য পরিস্থিতিতে আপনি ঐ ব্যবহারকারীকে উইকিপিডিয়ার নীতি মনে করিয়ে দিতে পারেন যে, ব্যক্তিগত আক্রমণের স্থান উইকিপিডিয়া নয় |
যদি এই সংঘাত আপনাকে ক্রমাগত সমস্যা করতে থাকে, তবে আপনি সংঘাত নিরসনের সুবিধা নিতে পারে |
সবশেষে আপনি প্রশাসকদের আলোচনাসভাতে এ বিষয়ে আলোচনাসূত্র খুলে সকল ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করতে পারেন |
কোনো একটি মতামতকে গ্রহণযোগ্য করতে উইকিপিডিয়ার নীতিমালা পরিবর্তন করা থেকে বিরত থাকুন |
উইকিপিডিয়া স্বেচ্ছাসেবকদের কাজের স্থান, এবং এজন্য এখানকার ব্যবহারকারীদের নিজের ইচ্ছা বা সাধ্যের বেশি কোনো সময় বা শ্রম চাওয়া হয় না |
তাই অন্যান্য ব্যবহারকারীদের কাছ থেকে সাহায্য পাবার কথা চিন্তা না করে বরং নিজেই এই বিশ্বকোষের উন্নতি করার চেষ্টা করুন |
উইকিপিডিয়া, উইকিমিডিয়া ফাউন্ডেশন, বা উইকিপিডিয়ানদের আইনি হুমকি প্রদর্শন করতে উইকিপিডিয়াকে ব্যবহার করবেন না |
তবে নিবন্ধ সংশ্লিষ্ট আইনগত সমস্যা নিয়ে আপনি আলোচনা করতে পারেন |
[৬] কোনো আইনি হুমকি উইকিপিডিয়ায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এবং এটি নিষিদ্ধ করার কারণ হতে পারে |
উইকিপিডিয়া কোনো অরাজক পরিবেশ নয় |
নীতি-সংক্ষেপ: |
: |
: |
উইকিপিডিয়া মুক্ত ও সবার সম্পাদনার জন্য উন্মুক্ত |
কিন্তু যখন আপনি একটি বিশ্বকোষ তৈরি করতে যাবেন তখন আপনার স্বাধীনতা ও মুক্ত মনোভাব কিছুটা হলেও বাধার সম্মুখীন হবে |
কারণ উইকিপিডিয়া কোনো ফোরাম নয়, যেখানে আপনি আপনার বাকস্বাধীনতার চর্চা করতে পারেন |
সত্য ব্যাপারটি হচ্ছে উইকিপিডিয়া একটি মুক্ত ও স্বশাসিত প্রকল্প, কিন্তু তার অর্থ এই নয় যে, এটি একটি নৈরাজ্যবাদী সম্প্রদায়ের টিকে থাকার ক্ষমতা কতোটুকু তা যাচাইয়ের স্থান |
আমাদের উদ্দেশ্য একটি বিশ্বকোষ তৈরি করা, নৈরাজ্যবাদের সীমা নির্ধারণ করা নয় |
মেটা-উইকিতে আরো দেখুন: পাওয়ার স্ট্রাকচার |
উইকিপিডিয়া আপনার ওয়েব হোস্ট নয় |
নীতি-সংক্ষেপ: |
:# |
:# |
:# |
উল্লিখিত নীতিগুলোর বেশির ভাগই আপনার ব্যবহারকারী পাতার ক্ষেত্রেও প্রযোজ্য |
আপনার ব্যবহারকারী পাতা কোন ব্যক্তিগত হোমপেজ বা ব্লগ নয় |
এমনকি এটি আপনার নিজস্ব সম্পত্তিও নয় |
পাতাটি উইকিপিডিয়ার একটি অংশ, যা উইকিপিডিয়া ব্যবহারকারীদের মধ্যে সহযোগিতা সহজতর করতে সহায়তা করে; আত্মপ্রচারের জন্য এ পাতাটি ব্যবহার করা যাবে না |
এ সম্পর্কে বিস্তারিত দেখুন ব্যবহারকারী পাতা সহায়িকা |
↑ উইকিপিডিয়ার পাতাসমূহ উইকিপিডিয়ার সাথে সম্পর্কিত নয় এমন কোনো কিছুর তদবিরের কাজে ব্যবহার করা যাবে না, কিন্তু উইকিপিডিয়ার নামসীমার মধ্যে পড়ে এমন পাতাসমূহকে উইকিপিডিয়ার উন্নয়ন বা ব্যবস্থাপনার ব্যাপারে কোনো নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির পক্ষে তদবির করার কাজে ব্যবহার করা যাবে |
সুতরাং সব রচনা, পোর্টাল, প্রকল্প পাতা, ইত্যাদি 'উইকিপিডিয়া কী' এর অংশ |
↑ উল্লেখ্য যে, বাংলা উইকিপিডিয়ায় একন অনেক ছবি রয়েছে যা 'ফেয়ার ইউজ' লাইসেন্সের আওতাধীন |
যদিও নিবন্ধের লাইসেন্স 'জিএফডিএল' ও 'ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন/শেয়ার-এলাইক' লাইসেন্সের আওতাধীন |
অন্যান্য অনেক উইকিপিডিয়া আছে যেখানে 'ফেয়ার ইউজ' লাইসেন্স গ্রহণযোগ্য নয় |
বিস্তারিত জানতে আরো দেখুন: উইকিপিডিয়া:কপিরাইট |
↑ এই প্রকল্পটি কোনো প্রতিষ্ঠান বা উল্লেখযোগ্য বিষয় সম্পর্কে যে যে নিবন্ধ আছে তার তালিকা সংরক্ষণকারী হিসেবে ধারণা করা সমীচিন হবে না |
↑ বিস্তারিত জানতে দেখুন: ইংরেজি উইকিপিডিয়ার আর্বিট্রেশন কেইস |
↑ এই 'কীভাবে' শর্ত, উইকিপিডিয়ার প্রকল্প নামস্থানগুলোর জন্য প্রযোজ্য নয় |
অবশ্য প্রধান নামস্থানে কোনো পাঠকের কাছে কীভাবে কোনো কিছু করা হয় ধরনের বর্ণনা গ্রহণযোগ্য ও বিশ্বকোষীয় ধরা হয় |
কিন্তু শিক্ষণ প্রক্রিয়া ধরনে কোনো পাঠককে কী কী করা প্রযোজ্য নয়, তা তালিকা আকারে উপস্থাপন করাটা বিশ্বকোষীয় ধরা হয় না |
↑ আপনি যদি মনে করেন যে, আপনার আইনী অধিকার লঙ্ঘিত হয়েছে, তবে আপনি বিষয়টির সাথে সংশ্লিষ্ট অন্যান্য ব্যবহারকারীদের সাথে আলোচনা করতে পারেন, বা বিষয়টি প্রযোজ্য মেইলিং লিস্টে ই-মেইল করে জানাতে পারেন |
আপনি চাইলে সরাসরি উইকিমিডিয়া ফাউন্ডেশনের সাথেও যোগাযোগ করতে পারেন |
এছাড়া কোনো কপিরাইট লঙ্ঘন সংক্রান্ত সমস্যায় আপনি প্রশাসকদের আলোচনাসভায় আলোচনাসূত্র খোলার মাধ্যমে বিষয়টির প্রতি প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন |
'://..//.?=উইকিপিডিয়া:উইকিপিডিয়া_কী_নয়&=5195082#উইকিপিডিয়া_কোনো_ডিরেক্টরি_নয়' থেকে আনীত |
● পুলিশকে মেধার সর্বোচ্চ ব্যবহার করতে হবে -আইজিপি ● জ্ঞানভিত্তিক উন্নত দেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে -আইসিটি প্রতিমন্ত্রী ● স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ ১৭ মার্চ থেকে বর্ণাঢ্য আয়োজন পরিকল্পনা ● বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়ি বেয়ে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে -প্রধানমন্ত্রী ● বঙ্গবন্ধু ও বাংলাদেশ একসূত্রে ... |
হোম > প্রচ্ছদ প্রতিবেদন |
ক্যামব্রিয়ান ও লায়নিজমের মাধ্যমে মানুষের সেবায় জীবন উৎসর্গ করতে চাই -লায়ন সেলিমা রওশন |
ক্যাম্পাস ডেস্ক প্রচ্ছদ প্রতিবেদন |
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল |
বিশ্বমানবতার একটি শ্রেষ্ঠ প্লাটফর্ম |
আরেকধাপ এগিয়ে বলা যায়, মানবসেবার অঙ্গনে বিশ্বের শ্রেষ্ঠতম যে প্রতিষ্ঠানটি ঈর্ষণীয়ভাবে স্বীকৃত তা হচ্ছে . আর্ত-মানবতার কার্যক্রমে বিশ্বজুড়ে দেশ থেকে দেশান্তরে মানুষের অন্তর জুড়ে বিস্তৃত এই প্রতিষ্ঠানটি |
যেখানে আর্তমানবতা বিপন্ন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের স্বাভাবিক জীবন বিপন্ন, সেখানেই লায়ন্স ক্লাব |
শিক্ষাহীন জীবনে আলোকবর্তিকা শিখা যেখানে বাঁধাগ্রস্ত, মানুষের মৌলিক প্রয়োজনগুলো যেখানে অনুপস্থিত, জনস্বাস্থ্য ব্যবস্থার অভাবে যেখানে মানবিক কার্যক্রমগুলোয় অচলাবস্থার সৃষ্টি হয়েছে -সেখানেই লায়ন্স ক্লাবের নিবেদিত লায়ন্সগণ সেবার হস্ত প্রসারিত করেছে |
এটাই হচ্ছে লায়নদের মানবসেবার মূল্য ' ' |
আপনারা জেনে অভিভূত হবেন এর একটি সংক্ষিপ্ত পরিসংখ্যান জানলেন |
এটি মানবসেবার ক্ষেত্রে সারা বিশ্বের সবচেয়ে বৃহৎ সেবা সংগঠন |
বর্তমানে সারা পৃথিবীতে ২১০টি দেশে লায়ন ক্লাবের কার্যক্রম বিস্তৃত |
সারা বিশ্বজুড়ে প্রায় ৫০ হাজার লায়ন্স ক্লাব রয়েছে এবং ৯ শতটি লায়ন্স জেলা রয়েছে |
এমনিভাবে বাংলাদেশেও লায়নদের সেবামূলক কার্যক্রমের ব্যাপক খ্যাতি রয়েছে |
দেশে বর্তমানে নতুন একটি জেলাসহ সাতটি লায়ন জেলা রয়েছে |
এই সাতটি লায়ন জেলার বেশ কয়েকজন মহিলা জেলা গভর্নর রয়েছেন |
তবে মানবসেবামূলক নতুন লায়ন জেলার লেডি ফাউন্ডার গভর্নর নির্বাচনের মধ্য দিয়ে দেশে ও বিদেশে নতুন মাইলফলক সৃষ্টি করেছেন এমন এক ব্যক্তিত্ব, যিনি মানবতার জন্য নিবেদিত, শিক্ষাকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কর্মের ভেতর নিজেকে বিকশিত করেছেন |
তিনি হলেন মানবিক, প্রান্তিক, বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার নেতৃত্বদানকারী, মানবতাকে প্রতিষ্ঠায় দৃঢ় প্রত্যয়ী মহিয়সী, একজন সংগ্রামী মানুষ লায়ন অ্যাড. খন্দকার সেলিমা রওশন |
তার জীবনের নানাদিকে রয়েছে সেবা ও মানবতার বিস্তৃত কার্যক্রম |
শিক্ষা থেকে মানব সেবা |
লায়নিজমের মূলমন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে আত্ম-প্রত্যয়ী মানবতার ফেরিওয়ালার বর্ণাঢ্য ও বৈচিত্র্যময় নানা জীবন-গাঁথার আজ, কাল এবং আগামীর নানা বিষয়ে প্রত্যাশা, পাওয়া-না পাওয়ার নানা বিষয়ে লায়ন খন্দকার সেলিমা রওশনের কাছে জানবো |
তিনি এই সময়ে লায়ন অঙ্গনে অত্যন্ত তাৎপর্যময় একজন লায়ন লিডার |
বাংলাদেশে ৬টি লায়ন জেলা অব্যাহত থাকার পরও আরেকটি নতুন লায়ন জেলার আত্মপ্রকাশ ঘটে |
আর এই লায়ন জেলার ফাউন্ডার অর্থাৎ প্রতিষ্ঠাতা জেলা গভর্নর লায়ন খন্দকার সেলিমা রওশন |
তাঁর প্রতিষ্ঠিত জেলার নাম হচ্ছে খরড়হং ঈষঁনং ওহঃবৎহধঃরড়হধষ জেলা ৩১৫ এ৩, বাংলাদেশ |
তাঁর এই গভর্নর হওয়ার বিশেষত্ব হচ্ছে, তিনি বাংলাদেশের লায়নিজমের ইতিহাসে একজন প্রথম ফাউন্ডার লেডি গভর্নর |
আসুন, তাহলে এবার মানবতার প্রতিকৃতি, শিক্ষার অঙ্গনে মহিয়সী নারী এবং সেবার ফেরিওয়ালার মুখোমুখি হই |
একদিন এক পড়ন্ত বিকেলে তাঁর অফিসে মুখোমুখি হলে, তিনি আমাদের নানা প্রশ্নের অভিমত ব্যক্ত করেছেন |
তারই উল্লেখযোগ্য অংশ ক্যাম্পাস পত্রিকার পাঠকদের জন্য তুলে ধরা হলো |
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসঃ বিশ্বব্যাপি করোনার এই ক্রান্তি লগ্নে আপনি কেমন আছেন? |
লায়ন অ্যাড. খন্দকার সেলিমা রওশনঃ এখন পর্যন্ত সৃষ্টিকর্তা ভালোই রেখেছেন |
সামনের দিনগুলো কি বার্তা বয়ে নিয়ে আসবে, তা তো জানিনা |
বি ক্যাঃ একটি নতুন লায়ন জেলার ফাউন্ডার গভর্নর |
ভাবতে কেমন লাগছে? |
লায়ন সেলিমা রওশনঃ একজন নারী হিসেবে একটি জেলার ফাউন্ডার গভর্নর হতে পেরে আমাদের দেশে লায়ন অঙ্গনে একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে |
ইতিহাসের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি |
বি ক্যাঃ ফাউন্ডার জেলা গভর্নর হওয়ার নেপথ্য কারিগর হিসেবে কাদের কাছে আপনি ঋণী? |
লায়ন সেলিমা রওশনঃ আমি একজন এদেশের ঐতিহ্যবাহী 'ল পরিবারের সদস্য' |
আমার দাদা ও বাবা দু'জনই খ্যতিমান আইনজীবী |
আমি নিজেও একজন অ্যাডভোকেট |
শিক্ষার জন্য কাজ করা, এটা ছিল আমার অত্যন্ত প্রিয় জায়গা |
আপনারা জানেন, দেশের খ্যাতিমান প্রতিষ্ঠান বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের আমি ভাইস-চেয়ারম্যান |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.