content stringlengths 0 129k |
|---|
পরীক্ষা তিনি নিয়েই চলেছেন |
আচমকা অতর্কিতে কানু বেরিয়ে এলেন বনের মধ্যে থেকে |
গলায় বনমালা আর পরণে পীতাম্বর পট্টবস্ত্র |
আকস্মিক মৃত সঞ্জীবনীর কাজ হল |
গোপিনীরা প্রাণ ফিরে পেলেন যেন |
এবার শুরু প্রকৃত লীলার |
সংস্কৃত গোপী শব্দটির অর্থ হল রাখালি বালিকা যাঁরা গো-সেবা করেন |
কেউ বলেন গোপিনী, কেউ আবার বলেন গোপীকা |
এঁরা হলেন ভক্তিমার্গে বিচরণকারী ব্রজের রমণী |
এদের মধ্যে অন্যতম হলেন কৃষ্ণের একশো আটজন সখী...এঁরা হলেন বৃহত্তর বলয়ের নিবিড় সাথী... চন্দ্রাবলী এঁদের মধ্যে অন্যতম |
আরো নিবিড়তর বলয়ের অষ্টসখী হলেন চম্পকলতা, চিত্রা, ইন্দুলেখা ,রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ললিতা, বিশাখা....... |
আর সবচেয়ে কাছের এবং অন্যতমা হলেন শ্রীরাধিকা |
শ্রীকৃষ্ণচরিতামৃত অনুযায়ী সব মিলিয়ে বৃন্দাবনে তখন কৃষ্ণের সাথে ষোলোহাজার গোপিনী সঙ্গ করেছিলেন |
এদের মধ্যে কেউ কেউ আবার দূত ছিলেন তাদের প্রভুর |
কেউ কেউ ছিলেন পরিচারিকা বা সেবাদাসী |
শ্যামলী তার চন্দনচর্চিত বাহুদুটি দিয়ে কানুকে জড়িয়ে ধরল |
চন্দ্রাবলী বিনয়ের সাথে হাতজোড় করে প্রেমের পরিচয় দিল |
শৈব্যা অঞ্জলিপুটে কানুর চর্বিত পান গ্রহণ করল |
পদ্মাবতী নিজের বুকের মধ্যে কানুর চরণযুগল রাখল |
ললিতা অনিমেষ নয়নে কানুর শ্রীমুখ দর্শন করতে করতে বিহ্বল হয়ে পড়ল |
বিশাখা কানুকে নিজের হৃদয়ে প্রতিষ্ঠা করে চোখ বুঁজে পরম তৃপ্তি লাভ করল |
আর যে মনে প্রাণে বিশ্বাস করে যে কানু আমার, আমি কানুর নই সেই রাধিকা অভিমানে ক্ষোভে ফেটে পড়ল |
বৃন্দার কানুকে দেখে পাগলপ্রায় অবস্থা |
বিদ্যুত্লতার মত দেহবল্লরী নিয়ে চম্পকলতা স্থানুবত দাঁড়িয়েই রইল |
কখন প্রভু কৃপা করে তার হাতটা ধরবেন একটু! একটু হবে স্পর্শসুখ |
বহু প্রতিক্ষীত একটুকু ছোঁয়া লাগা স্মৃতি নিয়ে ফিরে যাবেন আবার গৃহকাজে |
অতঃপর প্রাণে খুশীর জোয়ার এল |
কেঁপে কেঁপে উঠল গোপবালারা |
সায় দিয়েছে কানুর মন |
বিরহের অবসান হল |
দেবতারা বিমানে চড়ে উপস্থৈত হলেন স্বর্গলোকে |
পুষ্পবৃষ্টি হতে লাগল |
দুন্দুভি বেজে উঠল |
রাসমন্ডল শতশত ব্রজবালার নূপুরের সিঞ্জিনী, বলয়ের কিঙ্কিনীতে তোলপাড় হতে লাগল |
এ যেন এক স্বর্গীয় লীলাখেলা |
সকল গোপিনীরাই অনুভব করল যে কানু তাদের দুহাত দিয়ে কন্ঠ আলিঙ্গন করছেন |
নিজের মহিমাবলে কানু তখন একই অঙ্গে বহুকৃষ্ণে লীলা করতে লাগলেন তাদের সাথে |
প্রত্যেকেই খুশি তখন |
সম্মোহন শক্তিতে আপ্লুত তারা |
সকলের মনে হল কৃষ্ণ শুধু তার্, আর কারো নয় |
নিজের নিজের কাছে প্রিয়তমকে দেখে সকলেই উদ্বেলিত তখন |
ব্রজবালারা কটিবন্ধের চাদর কষে বেঁধে নিলেন |
কঙ্কন-বলয়ে রোল তুলে, মল-নূপুর, বিছুয়া বাজিয়ে উদ্দাম নৃত্য করতে লাগলেন সেই একমেবাদ্বিতীয় কৃষ্ণকে ঘিরে |
গাইতে লাগলেন শ্রুতিমধুর গান |
কানু নিজের গলা থেকে মল্লিকাফুলের মালা ছুঁড়ে দিলেন গোপিনীদের দিকে |
দীর্ঘায়ত হল সে রাত |
নক্ষত্রমন্ডল রাস দেখতে দেখতে বিস্মৃত হল অস্ত যেতে |
এখন আমাদের প্রশ্ন হল শ্রীকৃষ্ণ কেন পরস্ত্রীদের সাথে এহেন পরকীয়ায় লিপ্ত হলেন? আদৌ কি এ পরকীয়া প্রেম না কি অন্যকিছু? না কি দেবতা বলে তাঁর সাতখুন মাপ? ভাগবত অনুযায়ী তিনি মায়ায় বশ করেছিলেন |
নিজের সাথেই নিজে খেলা করেছেন |
যে ব্যক্তি শ্রদ্ধাশীল হয়ে তাঁকে একান্ত আপনার করে পেতে চায় তাঁর সাথে তিনি এমন লীলাই করেন |
গোপবালারা উপলক্ষ্য মাত্র |
শ্রীধর স্বামী তো বলেইছেন |
"রাসলীলায় শৃঙ্গাররস ছলনামাত্র |
আসলে এই লীলা মুক্তিপ্রদায়িনী |
" আর তাই তো তিনি এখনো বৃন্দাবন তথা সমগ্র বিশ্বের একমেবাদ্বিতীয় ব্র্যান্ড এম্বাস্যাডার!!! |
1:46 1 : |
! |
, 1, 2016 |
রমণীয় ভাইফোঁটা |
স্বর্গীয় রমণীয় (৪) |
কার্তিকের শুক্লা প্রতিপদ কিম্বা দ্বিতীয়া |
নরকাসুর বধ করে কেষ্টাদা সবেমাত্র ফিরেছেন ঘরে |
বোন সুভদ্রা দাদার মুড বুঝে নিল চটপট |
আগের দিন দেওয়ালির রান্নাঘর থেকে ঘিয়ের গন্ধ তখনো পুরোপুরি যায়নি চলে |
রান্নাঘরে গিয়ে দুখানা মুচমুচে নিমকি, গোটাকতক ম্যাওয়া কুচোনো লাড্ডু, সোহন পাপড়ি আর এক ভাঁড় রাবড়ি এনে দাদার মুখের সামনে ধরল |
কেষ্টদা তো মহা খুশি |
একে মিশন সাকসেসফুল...দুষ্কৃতের বিনাশ করে সাধুদের পরিত্রাণ করতে চলেছেন বলে মহা ফূর্তি মনে আর দুই দেওয়ালির সুহাগ রাতে অগণিত গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে ছাদে গিয়ে কখন ফষ্টিনষ্টি করবেন সেই অহ্লাদে ভরপুর তাঁর মেজাজ |
বিদ্যুতলতারা সকলে শৃঙ্গারে ব্যস্ত তখন |
কেউ কেতকী-কুর্চি-কদম্ব প্রলম্বিত জলে স্পা নিচ্ছেন |
কেউ আবার কর্পূর-কেওড়া-অগরুর জলে গাত্রমার্জনা করে সুগন্ধা হচ্ছেন |
কেউ ধূপের ধুনোয় কেশ শুষ্ক করে ফুলের মালা জড়াতে ব্যস্ত |
কেষ্টদার দুই গৃহিণী সত্যভামা আর রুক্মিনী বৌদির মেজাজ একটু ক্ষেপে আছে আজ |
একে বহুদিনের অদর্শণে প্রাণের ভেতরটা আঁকুপাঁকু অন্যথায় আসামাত্রই ননদিনী সুভদ্রা কেষ্টদাকে চিলের মত ছোঁ মেরে কেড়ে নিয়ে গেল তাদের কাছ থেকে |
তারপর যদিও ননদিনী ছাড়বে তাদের কর্তামশায় তো এবার যাবেন ছাদের ওপর কিম্বা নদীর তীরে |
একে কার্তিকের আকাশে রাসপূর্ণিমার হাওয়া বইল বলে ! |
সুভদ্রা বলল, দাদা মনে আছে কালকের কথা? এবারে কিন্তু আরো বড় উপহার চাই |
ঐ ময়ূরের পালক, কদমফুলের আর্মলেট আর জাঁতিফুলের মুকুটে কিন্তু চলবেনা বলে দিলাম |
এবার ডাবল ধামাকা কিন্তু |
একে ভাই ফোঁটা তায় নরকাসুর বধ হয়েছে |
অতএব ট্রিট চাই বস! |
কেষ্টাদা মুখটা বেঁকিয়ে বললেন, তা আমাকেই বা কেন বধ করা বারেবারে? আরো একজন দাদাও তো আছে নাকি |
সুভদ্রা বলল, তুমি তো গেছ নরকাসুর নিধন করতে |
বলরাম দাদা? তিনি তো দ্রাক্ষারসে অবগাহন করে পড়ে রয়েছেন সেই ধনতেরস থেকে |
কেষ্টাদা প্রমাদ গনলেন |
চটপট স্মার্টফোনে দেখে নিলেন ব্যাংকে কিছু পড়ে আছে কিনা |
সুভদ্রাকে বললেন, ঠিক হ্যায় তব |
মানাও ভাই দুজ, ঘটা করে ভাইফোঁটা হোউক! !!! |
রুক্মিনী, সত্যভামা বৌদিদ্বয় শশব্যস্ত হয়ে গাত্রোত্থান করে বাজারের উদ্দেশ্যে পা বাড়ালেন |
হাজার হৌক রান্নাবাটিতো তাদেরি করতে হবেক |
আরতো সকলে সুখের পায়রা! যদি আবার নন্দাই বাবু অর্জুন এসে পড়েন তাহলে আর কথাই নেই! জামাই বলে কথা! বৌদিরা আবার নন্দাইকেও ভাইফোঁটা দেয় |
12:24 : |
! |
, 20, 2016 |
আবার সে এসেছে ফিরিয়া |
চাদ্দিকে যা রম্যের ঘটা, তাই কলম ধরতে ভয় যদি না হাসে পাঠক আমার ? তবুও লিখতে হয় |
এই ধরুন মাগ্যির ম্যাগি নিয়ে যা কান্ডটি হল! আমি কোথায় ভাবছিলাম মিডডে মিলে ম্যাগি চালু হল বলে! ম্যাগি তো হল গিয়ে বাচ্ছাদের স্টেপল ফুড এখন |
ব্যস্ত গৃহিনী, চাকুরে গৃহিণী, রুগ্ন গৃহিণী, রান্নার মাসীর অনুপস্থিতিতে ল্যাজে গোবরের গৃহিণীর পরম আদরের বন্ধু হল গিয়ে ম্যাগি |
স্থলে, জলে, অন্তরীক্ষ্যে, এভারেস্টের মাথা থেকে কন্যাকুমারীকার জলে যেখানে যাবে কাপ্-ও-নুডলসের খাপ কিম্বা ম্যাগির পরিচিত হলদে প্যাকেটটি পেয়ে যাবে |
তা না দেখি আমার প্রিয় ম্যাগির নামে কত কেচ্ছা! মোনো সোডিয়াম গ্লুটামেট আছে তাতে, লেড আছে তাতে! আরে থাকুকনা মশাই! কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোতে পারে! জানেননা? আজ যে রাজা কাল সে ফকির |
চিরদিন, কাহারো সমান নাহি যায়! আজ যে সিবিআইয়ের ফাঁদে কাল সিবিআই যে তার ফাঁদে পড়বেনা কে বলতে পারে? এফ এম সি জির দলদাস আমরা কি বাপু অতশত বুঝি? আমাদের যেমন চালাও তেমন চলি |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.