content
stringlengths
0
129k
কেউ সেভাবে এগিয়ে আসেনি
তসলিমা নাসরিনের মত দু-চারজন- কিন্তু মেয়েরাই এদেরকে বেশী দোষ দিয়েছে
এই ব্যাপারটায় আরো বেশী সচেতনতা দরকার
ফরিদ আহমেদ জুন 28, 2011 7:38 অপরাহ্ন -
@বন্যা আহমেদ,
আফনের জ্বালাময়ী 'নারীবাদী' বক্তৃতা শুনে মন্তব্য না করে আর পারলাম না,
ইয়ে, এইটা নিশ্চয়ই টাইপো
পুরুষবাদী কইতে চাইছো, তাই না? :-
প্রায় চার মাসের নীরবতা ভাঙতেই হল
কালকে অভিরে কইছিলাম যে, তোমার লেখায় একটু খোঁচাখুঁচি করতাছি
দেখি নারীবাদীরা কি কয়? পিঠে ছালাও বাইন্ধা রাখছিলাম তাগো কিল ঘুষি সামলানোর লাইগা
মুক্তমনায়তো পুরুষবাদী আমি একাই
🙁 কিন্তু, কী কারণে যেন তাগো দেখা পাইলাম না
আফসুস!! তয়, মনডা ভাল হইছে তোমারে দেইখা
সরীসৃপের মত সুদীর্ঘ শীতনিদ্রা শেষ কইরা গর্ত থেইকা বাইর হইছো
খোঁচাখুঁচিটা স্বার্থক আমার
অপার্থিব জুন 28, 2011 6:32 পূর্বাহ্ন -
@ফরিদ আহমেদ,
যৌন মিলনের ক্ষেত্রে বংশানু ছড়ানোটাই পুরুষ বা নারীর মূল লক্ষ্য এই বিষয়টাকে মানতে একটু কষ্ট হয় আমার
কোনো পুরুষ যখন অসংখ্য নারীর সাথে মিলিত হতে চায়, তখন সে বংশানুবৃদ্ধির উদ্দেশ্য দ্বারা চালিত হয়, নাকি স্রেফ আনন্দলাভের পৈশাচিক ইচ্ছা থেকে মিলিত হয় সেটা নিয়ে দ্বিধায় থাকি আমি
বিবর্তনের আলোচনায় একটা কথা জোর দিয়ে বলা হয়, সেটা হল, বিবর্তনের লক্ষ্য (এটা বস্তুগত) আর প্রত্যেক মানুষের সচেতন লক্ষ্য (সেটা একটা অনুভূতি) এক নয়
মানুষের (বা যে কোন প্রাণীর) "আনন্দলাভের পৈশাচিক ইচ্ছা" টা বিবর্তন জনিত একটা প্রবৃত্তি, বিবর্তনের মূল লক্ষ্য (বংশাণু ছড়ান) চরিতার্থ করারা জন্যই এই প্রবৃত্তির সৃষ্টি
চিনি বা মিষ্টি স্বাদের খাবার আমাদের খেতে ভাল লাগার কারণও বিবর্তন গত
আমারা সচেতনভাবে ঠিকই মিষ্টি ভাল লাগে বলে খাই বলে মনে করি, কিন্তু আসলে সেটা বিবর্তনের দাবী মেটানর (অতীতে সেটা খুবই সত্য ছিল, শিকারী/আহরণকারী যুগের সময়ে) জন্যই খাই অবচেতনভাবে
আর আপনার আর অভিজিতের মত আমিও একমত যেঃ
রুমানা মঞ্জুরের ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, মেয়েদের এই গড় থেকে বিচ্যুতির সময় এসে গেছে
কিন্তু আসল নিয়ন্তা বিবর্তন
আমি, আপনি আর অভিজত যে এমনটি ভাবছি সেটাও বিবর্তন সৃষ্ট
আমরা সবাই তো বিবর্তনেরই উৎপাদ্য
প্রত্যেক সমাজই বিবর্তনের নিয়মেই পরিবর্তিত হচ্ছে
এর জন্য মনে হয় অধিকাংশ মানুষের মানসিকতার পরিবর্তনই দায়ী
সেই মানসিকতার পরিবর্তনও বিবর্তনের নিয়মেই হচ্ছে
বিবর্তনীয় ব্যাখ্যায় আমদের ব্যক্তিগত বিচারজ্ঞান, উচিত/অনুচিতের ভূমিকা নেই
এটা একটা কঠিন শীতল শিক্ষা
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য
নীল রোদ্দুর জুন 28, 2011 11:52 পূর্বাহ্ন -
@ফরিদ আহমেদ,
আপনার সাথে তীব্রভাবে সহমত পোষন করছি
ইস, মেয়েরা যদি এই সহজ সত্যিটা বুঝত
একটা ঘটনা ঘটে যাবার পরে তাহলে তা নিয়ে খোঁচাখুঁচি করতে হত না
ঘটনা ঘটার আগেই ঘুরে দাঁড়িয়ে পালটা মার দিয়ে দেয়া যেত
নারীদের যেভাবে দ্বীতিয় শ্রেনীর জীব বানিয়ে রাখা হয়েছে, তা থেকে বের হয়ে আসতে হলে নারীদের দরকার সাহস, মনের জোর, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া, আমি পুরুষের চেয়ে কোন অংশে কম মানুষ নই
তাহলে আর সাইদের মত বর্বরেরা চোখে আঙ্গুল ধুকিয়ে চখ উপড়ে ফেলতে পারবে না, বা তার চেয়ে কম বর্বর পুরুষেরা স্ত্রীর উপর মানসিক নির্যাতন করতে পারবে না
ঘুরে দাড়াতে হলে এখনি দাঁড়াতে হবে, জীবদ্দশায়! কেন নারীরা কেবল স্বামী গর্বে গরবীনি হতে চাইবে? কেন পুরুষেরা স্ত্রী গর্বে গর্বিত হতে চাইবে না? দায় পুরুষতান্ত্রিক সমাজের যেমন আছে, নারীর কিন্তু কম নেই একটু খানিও
পুরুষ যদি নির্যাতন কারী হয়ে থাকে, তাহলে নারীরা নির্যাতনে প্রশ্রয় দানকারী
দুজনেই একই পাপে পাপী!
ফাইট ব্যাক!
আকাশ মালিক জুন 29, 2011 9:02 পূর্বাহ্ন -
@নীল রোদ্দুর,
নারীদের দরকার সাহস,মনের জোর,চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া,আমি পুরুষের চেয়ে কোন অংশে কম মানুষ নই
- পুরুষ যদি নির্যাতন কারী হয়ে থাকে,তাহলে নারীরা নির্যাতনে প্রশ্রয় দানকারী
দুজনেই একই পাপে পাপী
মানুষ ঠিক আছে কিন্তু পুরুষের সমান হতে পারলো কই? কী আছে তার? অর্থ-বিত্ত, মর্যাদা, শিক্ষা- দক্ষতা, শক্তি-সামর্থ্য? সে তো জানেই না, জানতে দেয়া হয় নি সে যে মানুষ
তাকে কি পাপী বলা যায়? পুরুষ থেকে তার জন্ম, পুরুষেই তার মৃত্যু
মহাকাশ থেকে তার জন্যে সতর্কবাণী- সে পুরুষের সমান নয়
ফাইট ব্যাক!
বললেই হলো? অস্ত্র কই? শক্তি কই? মরবার জন্যে অসম যুদ্ধে ঝাপ দিয়ে মরতে বলছেন? কৌশল অবলম্বন করতে হবে
হাতের অস্ত্রসহ নিশ্চিত মৃত্যুর চেয়ে পলায়ন ভাল,কৌশলে বিজয় ছিনিয়ে নেয়ার সুযোগ একদিন আসতেও পারে
পুরুষবাদীদের সুউচ্চ বিশাল অস্ত্রভান্ডার দু-একজন তাসলিমা, রুমানা উড়িয়ে দিতে পারবেনা, বরং তারা দেশছাড়া হয়ে যাবে
এখানে রুমানার দোষ খুঁজে লাভ নেই,রুমানা জানেন তার দূর্বলতাটা কোথায়
মানবতাকে বাঁচাতে হলে নারী-পুরুষ স্মমিলিতভাবে নারীর সম-অধিকার আদায়ের সংগ্রামে এগিয়ে আসতে হবে
লজ্জা লজ্জা লজ্জা,নারীর কাছে পুরুষের ক্ষমা চাওয়া উচিৎ তাদের একজন এই পাশবিক কাজটি করতে পারলো?
নীল রোদ্দুর জুন 29, 2011 9:10 অপরাহ্ন -
@আকাশ মালিক,
সে তো জানেই না, জানতে দেয়া হয় নি সে যে মানুষ
তাকে কি পাপী বলা যায়? পুরুষ থেকে তার জন্ম, পুরুষেই তার মৃত্যু
মহাকাশ থেকে তার জন্যে সতর্কবাণী- সে পুরুষের সমান নয়
জানার দায়িত্ব আমার নাকি আমাকে জানানোর দায়িত্ব অন্য কারোর? আমাকে জানার সুযোগ অন্য কারোর পক্ষে দেয়া সম্ভব
এটা সত্যি, সেই সুযোগ থেকে নারীদের চরমভাবে বঞ্চিত করা হয়
কিন্তু যারা জানার সুযোগ পায়, তারাও যে আসলে খুব বেশী জানেনা, তার প্রমান রুমানা মঞ্জুর
ঘাটতিটা অন্য জায়গায়
আমি কে, এই প্রশ্নটা জানার সুযোগ পাওয়া অনেক মানুষের মাঝেই আসেনা, অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এই প্রশ্নটা আসেনা
নারীবাদী সাহিত্য রচনাকারী নারীর মাঝেও আক্ষেপ দেখেছি, ইস, আমি যদি ছেলে হতে পারতাম! এর মানে হল, আমি মানি, ছেলেরা বেটার, ছেলে হলে অনেক সুযোগ বেশী পাওয়া যায়
নারীর পরাজয় সেখানেই হয়ে যায়
সে নিজের পরিচয় বদলে মুক্তি পেতে চাই
নিজের অবস্থানে দাঁড়িয়ে নিজেকে মুক্ত করার মত মনোবল তার নেই
যে আগেই হেরে বসে আছে, তাকে জেতাবে কে?
রুমানা মঞ্জুর কি আসলেই জানে তার দূর্বলতা কোথায়? সন্তান? সমাজ? অপবাদের ভয়? নাকি স্বামীর জন্য অন্ধ ভালোবাসা? একটা ব্যাপার মনে হয় আমরা বিবেচনায় আনছি না
রুমানা মঞ্জুরের বাবা মা কি তাদের সুশিক্ষিতা কন্যাকে নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেবার স্বাধীনতা দিয়েছিলেন? আমি জানিনা, কিন্তু সেই স্বাধীনতা যদি তার না থেকে থাকে, তাহলে সেই স্বাধীনতা অর্জন করতে না পারার জন্য কাকে চিহ্নিত করবেন? না জেনে মন্তব্য করব না
বাস্তব উদাহরণ দেয়, আমার মা খুব খুব করে চান, আমি পড়ালেখার চিন্তা বাদ দিয়ে একটা ছেলেকে বিয়ে করে সংসারে থিতু হয়
তার সাথে মানিয়ে জীবনের পরিকল্পনা করি
বিয়ে করতে আমার আপত্তি নেই, কিন্তু সেই ইচ্ছাটা আমার জাগতে হবে
আমার মনে হয়, আমার নিজেকে আগে একটা সম্পর্ক চালিয়ে যাবার যোগ্যতা অর্জন করতে হবে, এবং সেই সাথে ব্যক্তিস্বত্তা বজায় রাখার দৃঢ়তা থাকতে হবে
তার আগ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত চাপিয়ে দেয়া আমার কাছে অন্যায় মনে হয়
আমি আমার সিদ্ধান্ত এবং প্রস্তুতি নিজে নেব, এটাই সমর্থন করি
আমার মায়ের জোরের বিরুদ্ধে গিয়ে বলেছিলাম, ঠিক আছে, দিতে চাইলে দেন, আপনাদের শখ পূরণ হোক, তার পর আমি দুইদিনের মাথায় ডিভোর্স দিয়ে দেব
কেউ এসব জেনে বিয়ে করবে কি?
মায়ের উত্তর ছিল, তুমি এমন চিন্তা করলে জেনে রেখ, আমাদের কাছে ফেরার আর কোন পথ থাকবে না
তিনি আমাকে স্বাধীনতা দিতে চাননি, কিন্তু আমিও আমার ইচ্ছার বিরুদ্ধে যেতে দেই না
এখন, আমি যদি আমার জীবনের সিদ্ধান্তের ক্ষেত্রে স্বতন্ত্র না হতে পারি, পরাজয় কি আমার না আমার মায়ের না আমার সমাজের? নিজের ব্যক্তিস্বত্তাকে নিজেরই প্রতিষ্ঠিত করতে হয়
প্রকৃত পক্ষে আমার উপরের মন্তব্যটা ছিল তাদের জন্য, যারা শিক্ষিত হয়, প্রতিষ্ঠিত হয়, কিন্তু ব্যক্তি হয়ে ওঠে না
তাদেরকে আমি পাপে বলিনি, যাদের পাপ পূণ্য মহাকাশ থেকে নাযিল হয়
আদিম যুগে যারা রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছিল, ঝিকমিক করে, এগুলো কি! তাদের পর্যায়েও পৌছাতে পারেনি
আর অস্ত্র? কৌশল? সেগুলো কি হাসান সাইদ এসে আমার হাতে দিয়ে যাবে? নাকি হাসান সাইদদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়ে আমিই প্রমাণ করব, আমার পাশে হাঁটার যোগ্যতা তোমাদের নেই? সেজন্য আমাকেই তাদের পরাস্ত করার যোগ্যতা অর্জন করতে হবে
শিক্ষা, অর্থ, ক্ষমতা অর্জন করার সাহস আমাকেই করতে হবে
স্বামীর পায়ের তলায় লুটিয়ে পড়লে কিচ্ছু হবে না
জুতোর ধুলোই মুছতে হবে
কপাল ভালো থাকলে আরো কিছু জুটবে
মানুষ ঘুম থেকে জাগলে ঘরের দরজা, জানালাও খোলে, বুক ভরে নিশ্বাস নেয়ার জন্য
আর চার দেয়ালের মাঝে থাকলে শ্বাস নিয়ে বাঁচার জন্য মরার আগ পর্যন্ত দেয়াল ভাঙ্গার চেষ্টা করে যায়