content stringlengths 0 129k |
|---|
কেননা প্রয়াত হুমায়ুন আজাদ কিম্বা তাসলিমা নাসরিন স্বঘোষিত ধর্মত্যাগী হওয়া সত্বেও তাদের পাঠককুলের সিংহভাগই সম্ভবত আস্তিক |
আমি নিজেও ওনাদের অনেক বই পড়েছি |
কিছু কিছু বিষয়ে আমার ব্যক্তিগত আপত্তি থাকলেও তাসলিমা নাসরিনের অনেক পর্যবেক্ষন আমার কাছে খুবই তথ্যপূর্ণ এবং যুক্তিযুক্ত বলে মনে হয়েছে |
তার নাস্তিকতার ব্যাকগ্রাউন্ডের চেয়ে তার বক্তব্যই কিন্তু আমার কাছে প্রাধান্য পেয়েছে |
কাজেই এর অপোজিট ব্যাপারটা ঘটা কঠিন হলেও অসহনীয় হওয়া বোধহয় উচিত নয় |
"আপনি কি নীজেকে অন্য ধার্মিকদের থেকে আলাদা মনে করেন?"- খুব কঠিন প্রশ্নরে ভাই |
অল্প কথায় এর উত্তর দেয়া সম্ভব না |
তবে হ্যাঁ, সুনির্দিষ্ট কোনো একটা অবস্থান থেকে দেখলে একজন রেডিক্যাল মনোভাবাপন্ন ধার্মিকের সাথে আমার তেমন পার্থক্য কারো চোখে নাও পড়তে পারে |
আবার এমন একটা 'স্কুল অব থট্' আছে যাদের কাছে হয়ত পরিষ্কার পার্থক্য দৃষ্টিগোচর হবে |
"মডারেট ধার্মিক" বলে কারো অস্তিত্ব আছে কিনা সেটা তত্ব্বগত এবং ব্যবহারিক দিক থেকে দেখার বিষয় এবং নিঃসন্দেহে একটা জটিল ও তর্কের বিষয় |
এত স্বল্প পরিসরে এটা বলতে যাওয়া কঠিন |
তবে অদূর ভবিষ্যতে বিষয়টা নিয়ে লেখার ইচ্ছে রইলো |
ব্রাইট স্মাইল্ মে 12, 2010 7:34 পূর্বাহ্ন - |
@আব্দুর রহমান আবিদ, |
তাসলিমা নাসরিনের অনেক পর্যবেক্ষন আমার কাছে খুবই তথ্যপূর্ণ এবং যুক্তিযুক্ত বলে মনে হয়েছে |
নাস্তিকতার ব্যাকগ্রাউন্ডের কারো বক্তব্য বা পর্যবেক্ষন কোন ধার্মিক লোকের কাছে যখন যুক্তিযুক্ত মনে হয় তখন সেটা একটা অবাক করা ব্যাপারই বটে |
আব্দুর রহমান আবিদ মে 14, 2010 1:40 পূর্বাহ্ন - |
@ব্রাইট স্মাইল্, |
আপনার অবাক হওয়ার দু'টো অর্থ হতে পারে |
এক- বক্তব্যটা অবিশ্বাস্য লাগা |
দুই- বক্তব্যের উদ্দেশ্য নিয়ে সন্দিহান হওয়া |
কোনো অর্থটাই আসলে খারাপ নয় |
তবে প্রথম অর্থটা যতখানি পজিটিভ, দ্বিতীয়টা ততখানি নয় |
আপনি যেহেতু শুধু অবাক হওয়ার কথাই বলেছেন এবং অর্থটা পরিষ্কার নয়, কাজেই আমি প্রথমটাই ধরে নিচ্ছি |
২০০৬-এ পরিচিত কয়েকটা ই-ফোরামে "আস্তিকতা, নাস্তিকতা ও মানবতার ভুল সমীকরন" নামে আমার একটা বিতর্কধর্মী লেখা প্রকাশিত হয়েছিল |
লেখার এক জায়গাতে আমি তসলিমা নাসরিন প্রসংগে লিখেছিলাম, "এ কথা অবশ্য স্বীকার করতে অসুবিধে নেই যে, সংগত কারনে ব্যক্তি তসলিমা নাসরিনকে যদিও আমি যথেষ্ট অপছন্দ করি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে নারী নির্যাতন, সংখ্যালঘূ নির্যাতন ও ধর্মের অপব্যবহার প্রসংগে তসলিমা নাসরিনের বেশীরভাগ পর্যবেক্ষনের সাথেই আমি একমত পোষন করি" |
বলাবাহূল্য, তাকে অপছন্দ করার কারন কিন্তু তার নাস্তিকতা ছিলনা যা ঐ লেখাতেই বিশদভাবে ব্যাখ্যা করা ছিল |
আপনি অবাক হয়েছেন বলেই আমার মনে হলো, আরেকটা উদাহরন দিই বিশ্বাসযোগ্যতার জন্য |
মন্তব্যের জন্যে ধন্যবাদ |
ভাল থাকবেন |
ব্রাইট স্মাইল্ মে 14, 2010 3:46 পূর্বাহ্ন - |
@আব্দুর রহমান আবিদ, |
আমার অবাক হওয়ার অর্থ সোজা কথায় বুঝার অক্ষমতা |
লেখার এক জায়গাতে আমি তসলিমা নাসরিন প্রসংগে লিখেছিলাম, "এ কথা অবশ্য স্বীকার করতে অসুবিধে নেই যে, সংগত কারনে ব্যক্তি তসলিমা নাসরিনকে যদিও আমি যথেষ্ট অপছন্দ করি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে নারী নির্যাতন, সংখ্যালঘূ নির্যাতন ও ধর্মের অপব্যবহার প্রসংগে তসলিমা নাসরিনের বেশীরভাগ পর্যবেক্ষনের সাথেই আমি একমত পোষন করি" |
বলাবাহূল্য, তাকে অপছন্দ করার কারন কিন্তু তার নাস্তিকতা ছিলনা যা ঐ লেখাতেই বিশদভাবে ব্যাখ্যা করা ছিল |
ব্যক্তি তসলিমা নাসরিনকে 'যথেষ্ট অপছন্দ' করার বিষয়টা ব্যক্তিগত অভিরুচির ব্যাপার, সেটা মুখ্য বা দরকারি বিষয় নয় |
কিন্তু ধর্মের অপব্যবহার প্রসংগে তসলিমা নাসরিনের পর্যবেক্ষন ও সর্বোপরি তাঁর নাস্তিকতার বিষয়টা একজন ধার্মিক লোকের মতামতের সাথে কনফ্লিক্ট করছেনা আমার অবাক হওয়ার ব্যাপারটা সেখানে |
আব্দুর রহমান আবিদ মে 14, 2010 6:21 পূর্বাহ্ন - |
@ব্রাইট স্মাইল্, |
"কিন্তু ধর্মের অপব্যবহার প্রসংগে তসলিমা নাসরিনের পর্যবেক্ষন ও সর্বোপরি তাঁর নাস্তিকতার বিষয়টা একজন ধার্মিক লোকের মতামতের সাথে কনফ্লিক্ট করছেনা আমার অবাক হওয়ার ব্যাপারটা সেখানে" |
ঠিক বলেছেন; জটিল ব্যাপারটা আসলে সেখানেই |
সাইফুল ইসলাম এবং আদিল মাহমুদের মন্তব্য ও প্রতিমন্তব্য পড়লে কিছুটা ধারনা পাওয়া যায় কনফ্লিক্টটা কোথায় কিন্তু কোনো সিদ্ধান্তে আসা যায়না |
অদূর ভবিষ্যতে বিষয়টা নিয়ে লেখার ইচ্ছে রইলো |
ভাল থাকবেন |
আতিক রাঢ়ী মে 12, 2010 5:48 অপরাহ্ন - |
@আব্দুর রহমান আবিদ, |
তবে অদূর ভবিষ্যতে বিষয়টা নিয়ে লেখার ইচ্ছে রইলো |
অপেক্ষায় থাকলাম |
কালো ওঝা মে 11, 2010 1:00 অপরাহ্ন - |
ধন্যবাদ আপনাকে লেখার সূত্রগুলি শেয়ার করার জন্য ধর্ম নিয়ে রাজনীতি করে যারা করে সাধারণত তাদের মধ্যে দুইটা শ্রেণী থাকে এক গ্রুপ যারা সত্যিকার অর্থেই চায় আধুনিক শাসন ব্যবস্থার উচ্ছেদ সাধন করে ধর্ম গ্রন্থ ভিত্তিক শাসন কায়েম করতে আরেক গ্রুপ আছে তারা মানুষের ধর্মিয় অনুভূতিকে সুড়সুড়ি দিয়ে ক্ষমতার মসনদে যেতে আগ্রহি তবে ... |
বাংলাদেশের দিকে খালি তাকান বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ যার বাসা হতে ১/১১ সময় মদের বোতল পাওয়া গেছে অথচ এ ব্যক্তিকেই পত্রিকায় খবরে দেখি হিযবুত বা জামাতের আয়োজিত ইসলামিক সভায় গিয়ে ইসলামী মূল্যবোধ নিয়ে লেকচার দিচ্ছে ! জর্জ বুশকে আমার এ শ্রেণীভুক্ত রাজনীতিবিদ বলেই মনে হয়েছে সব সময় |
না হলে জর্জ বুশের অধীনে রিপাবলিকান দল তার ২য় মেয়াদে যেরকম, ভোট পেয়েছিল তাতে যদি সত্যিকার অর্থেই সেরকম বুশ গোড়া ধার্মিক হত তাহলে আমেরিকার সংবিধান পরিবর্তন করে খ্রীষ্ট ধর্মকে রাষ্ট্র ধর্ম, বাইবেল ছাড়া বাকি ধর্ম বইগুলাকে নিষিদ্ধ করা ( যে রকম টা এ করা হয়েছে)মতো পদক্ষেপ নিতেন তাকে সেরকম কোন কিছুই করতে দেখা যায়নি গে ... |
তার ইরাক আক্রমণ পলিসির পিছনে যতোটা না ধর্মযুদ্ধ থিয়োরি কাজ করেছে তার হতে বেশি কাজ করেছে নিউ কনদের তেলের ভাণ্ডারের উপর আমেরিকার দখল বজায় রাখার নীতি |
এ কারণেই এর মতো কট্টর শরিয়ত মেনে চলা দেশকে বুশ সমঝে চললেও সাদাম হোসেনের মতো সেকুলার একনায়ক বুশের চোখের বিষ হয়েছে আপনার দেওয়া পত্রিকার লিংকে কিন্তু কার্ল রোভ এবং ডিক চেনির মতো ঘাগু ব্যক্তিদের অবহেলা করে রোমান পাদরিদের সাথে পররাষ্ট্র নীতি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দরজা বন্ধ করে মিটিং করার উল্লেখ পেলাম না বরং |
. - - , , , . |
বড়লোকদের স্বার্থ দেখতে গিয়ে যাতে মধ্যবিত্ত নিম্নবিত্ত লোকদের রোসানলে না পরতে হয় এজন্য তার এই চার্চ প্রীত আমাদের দেশে ৪৭ সাল জমিদার খান নবাবদের দল মুসলিমলীগ গরিব মুসলমানদের সমর্থন পাওয়ার জন্য মুসলিম উন্মা, ইসলামীক আদর্শ বড় বড় বুলি যারত বুশের পলিসিও সেরকম মনে হল |
খবরের আরেকটা জায়গায় পেলাম |
' . , |
রোমের পোপ হছে ক্যাথলিকদের সবচেয়ে বড় নেতা দেখা যাচ্ছে বুশ তার উপদেশকেই পাত্তা দিচ্ছেন না |
'রিলিজিয়াস আইডেন্টিটি ক্রাইসিস' তৈরী হয়েছে যেখানে পুঁজিবাদ রাজনৈতিক কারনে ধর্মকে ব্যবহার করছে এবং এর বাই-প্রডাক্ট হিসেবে রেডিক্যালিজম-এর ক্রমশ পুনরুত্থান ঘটছে |
পৃথিবীর সাম্প্রতিক গ্লোবালাইজেশনে তথ্যের আদান-প্রদান সহজ হয়ে যাওয়ায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা সমমনা, স্বধর্মের এবং স্বজাতীয়/স্বগোত্রীয় মানুষদের সম্পর্কে মানুষ বেশী বেশী এবং খুব দ্রুত জানতে পারছে এবং এই প্রসেসটা রেডিক্যালিজম বৃদ্ধিতে গতিময়তা সৃষ্টি করছে |
আমি আপনার এই মন্তব্যের সাথে সম্পূর্ণ ভাবেই একমত ইনফোরমেশন এজ হিযবুত তাহরির অথবা ভিএইচপির মতো সংগঠনকগুলিকে তাদের বার্তা সহজেই সব জায়গায় পাঠাতে এবং কিছু সমর্থক বানাতে হেল্প করেছে |
বাই দ্য ওয়ে, বুশের বোধহয় আমার-আপনার মত 'আইডেন্টিটি ক্রাইসিস' থাকার কথা নয় |
উন্নত দেশ আমেরিকার সাথে অনুন্নত দেশ বাংলাদেশের রাজনীতির এই একটা জায়গায় মনে হয় ব্যাপক মিল আছে নিজের ব্যক্তিগত জীবনে ধর্মকর্ম পালন করুক বা না করুক আম জনতা পরেজগার ইমেজের লোকদের রাষ্ট্র প্রধান দেখতে যায় একারনেই খালেদা জিয়া বার বার হজে যান, আওয়ামিলিগের নেত্রী মাথায় তজ্জবি জায়নামাজে বসা পোষ্টার দিয়ে ইলেকশন প্রচারনা... |
আমেরিকার লাস্ট প্রেসিডেন্ট ইলেকসনে যতগুলি কাণ্ডিডেট ছিল তাদের কাউকেই আমি নাস্তিক ধর্মকর্ম করিনা বলে প্রচারণা চালাতে দেখেনি এমনকি সবচেয়ে লিবারেল ওবামাকেও দেখি তিনি কত ভালো বাইবেল বিশ্বাসি তা প্রমানে সর্বদা সচেষ্ট থাকতে চার্চ নেতাদের সাথে ডিনার করতে |
অপরদিকে বুশ তো তার যুবক জীবনে মাদক আসক্ত হিসেবে এমনিতেই কুখ্যাতি অর্জন করেছিলেন বর্ণ এগেন খৃস্টান না হলে বুশ তার রাজনীতিক জীবনে কতোটা সাফল্য পেতেন তা একবার চিন্তা করুন, আমি অবাক হব না যদি দেখি আর কয়েক বছর পর তারেক জিয়াও দেলোয়ার হোসেন সাঈদির ওয়াজ শুনে বর্ণ এগেন মুসলমান হয়ে রাজনীতিতে আবার এন্ট্রি করেন |
আব্দুর রহমান আবিদ মে 11, 2010 6:58 অপরাহ্ন - |
@কালো ওঝা, |
"আপনার দেওয়া পত্রিকার লিংকে কিন্তু কার্ল রোভ এবং ডিক চেনির মতো ঘাগু ব্যক্তিদের অবহেলা করে রোমান পাদরিদের সাথে পররাষ্ট্র নীতি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দরজা বন্ধ করে মিটিং করার উল্লেখ পেলাম না" |
তবে সন্দেহাতীতভাবে আমি এটা একটা আর্টিকলে পড়েছি |
কিন্তু মেমোরী থেকে গুগোল সার্চ দিয়ে যে কটা আর্টিকল-এর কথা আমি আপনার প্রতিমন্তব্যের উত্তরে দিয়েছি, তার কোনোটাতেই আমি নিজেও খুঁজে পাইনি |
অবশ্য " " অনেক বড় আর্টিকল দেখে পুরোটা চেক করে দেখিনি ওটাতে আছে কিনা |
আমি আরেকবার গুগোল সার্চ দিয়ে ঘাঁটাঘাঁটি করে দেখবো এই তথ্যসূত্রটা পুনরুদ্ধার করতে পারি কিনা |
পেলে আপনাকে জানিয়ে দেবো |
কালো ওঝা মে 10, 2010 5:14 পূর্বাহ্ন - |
একটা ব্যাপার আমি খুব লক্ষ্য করেছি যে লোক দেশে থাকতে যারে ঠেলেও নামাজ কালামা পড়ান যেতো না , বিড়ি সিগারেট না খাওয়ার জন্য অনুরোধ করলে উলটা তেড়ে আসত এধরনের লোক বিদেশে গেলেই হঠাৎ করে খাটি মুসলমান হওয়ার জন্য উঠেপড়ে লাগে এমনকি সাবানের মধ্যেও হালাল হারাম খুঁজা আরম্ভ করে এটা মনে হয় খালি মুসলমানদের বেলায় নয় অনেক হিন্দুদ... |
পোষ্ট ভালোই হয়েছে তবে আপনার পোষ্টের কিছু তথ্যের মধ্যে ভুল আছে |
বুশ তার হোয়াইট হাউসের ওয়েষ্ট উইং-এ নিয়মিত রোমান ক্যাথলিক রেডিক্যাল পাদরীদের নিয়ে ঘন্টার পর ঘন্টা রুদ্ধদ্বার মিটিং করতেন যেখানে তার প্রশাসনের কারো প্রবেশাধিকার ছিলনা |
এমনকি চরম কন্সার্ভেটিভ হিসেবে পরিচিত তার ভাইস-প্রেসিডেন্ট ডিক চেনী, প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রাম্স্ফেল্ড, কিম্বা তার রাজনৈতিক গুরু, কার্ল রোভ-এরও নয় |
ক্যাথলিক পাদারিদের সাথে এরকম শলা পরামর্শ করার বুশের কোন প্রশ্নেই আসেনা মুসলমানদের মধ্যে যেমন শিয়া সুন্নি সেরকম ভাবে বাইবেল অনুসারীদের মধ্যে এবং বিভাজন বহু যুগের তা এখনও আগের মতো না হলেও এখনও ভিতরে ভিতরে আছে এ কারনেও কেনডি যখন ইলেকশনে নামেন তখন তার পরিচয়ের কারনে তাকে অনেক হেপা পোহাতে হয়েছে বুশ কাজেই ক্যাথলিকদের পাদার... |
আদিল মাহমুদ মে 10, 2010 8:19 পূর্বাহ্ন - |
@কালো ওঝা, |
ভাল লাগল আপনাকে এখানে দেখে, আশা করি নিয়মিত অংশ নেবেন |
বুশের ক্যাথলিক কানেকশনের খবর আমার কাছেও নুতন ছিল |
নিশ্চিত নই তথ্য সূত্র সম্পর্কে |
বিদেশে আইডেন্টিটি ক্রাইসিস সম্পর্কে যা বললেন তা ষোল আনাই খাঁটি বলে মনে করি |
কালো ওঝা মে 15, 2010 5:46 পূর্বাহ্ন - |
@আদিল মাহমুদ, |
ধন্যবাদ আসলে সচল এবং মুক্তমনার কমেনট এর ক্ষেত্রেও মডারেশন পলিসি চালু করায় অনেক সময়ই মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না লেখার ব্যাপারে মডারেশন করার পলিসির কারন আমি অনুধাবন করতে পারি কিন্তু কমেনট উপর মডারেশন আমার কাছে গ্রহণযোগ্য না |
আব্দুর রহমান আবিদ মে 11, 2010 2:40 পূর্বাহ্ন - |
@কালো ওঝা, |
আমি কম্পিউটারে ভালই দূর্বল |
এই লেখাটার দু/তিনটে লেখার আগ পর্যন্তও আমি সরাসরি ব্লগে ঢুকে লেখার খুব একটা ভরসা পাইনি |
মুক্তমনা এ্যাডমিনের একজন মডারেটরকে (যার সাথে আমার ব্যক্তিগতভাবে ইমেইল যোগাযোগ ছিল বেশ আগে থেকেই) আমি ইমেইল এটাচ্মেন্ট হিসেবে আমার লেখাগুলো পাঠাতাম এবং উনি সামান্য বিরক্ত না হয়েও একের পর এক আমার পক্ষ হয়ে লেখাগুলো ছেপে গেছেন |
এখানে এটা উল্লেখ করার এটাই উদ্দেশ্য যে, নিবন্ধে বা মন্তব্যের মধ্যে কিভাবে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিতে হয়, তা আমি জানিনা |
লিঙ্ক বোতামে চাপ দিলে প্রতিবারই ওয়েবসাইটের ওপরে হলুদ রঙের একটা বার ভেসে উঠছে |
কম্পিউটারে না আবার কোনো সমস্যা হয়ে যায়! যাহোক, সেকারনেই 'হার্ড ওয়ে'তে যেতে হচ্ছে বাধ্য হয়ে |
, . , , , , . - - ' , .. . |
" ' -," - - . |
, ' . 2001, ' ' ' -, . , ( ) . |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.