content stringlengths 0 129k |
|---|
তিনি যেহেতু দেননি এর দুটো মানে হতে পারে, হয় তিনি আমার মন্তব্যের সাথে একমত অথবা আমার "নষ্ট" মন্তব্যের জবাব দেয়ার প্রয়োজন মনে করেন নি |
আমার কথা যদি আপনার কাছে অযৌক্তিক মনে হয় তাহলে আমি এখনও আমাকে শোধরানোর জন্য এক পায়ে খাড়া |
আপনার উত্তর আশা করছি তাহলে |
ভুল হলে অবশ্যই স্বীকার করব |
ব্যক্তি আক্রমনকারী হলেও ভুল স্বীকার করার সৎ সাহস আছে |
আদিল মাহমুদ মে 12, 2010 6:56 পূর্বাহ্ন - |
@সাইফুল ইসলাম, |
চরমপন্থার কি ধরাবাধা কোন সংজ্ঞা আছে? |
আবিদ ভাই এর মাঝে কি কি দেখেছেন যাতে তাকে চরমপন্থী বলে মনে হয়? যদি না ধার্মিক মানেই চরমপন্থী ধরে নেন |
এখন যদি বলেন যে কেউ আল্লাহয় বিশ্বাস করে মানেই চরমপন্থী তাহলে অবশ্য কথা নেই |
আমি শুধু দেখতে পাচ্ছি যে উনি দাড়ি রাখেন, আর মনে হয় গান বাজনা শুধু অপছন্দই নয়, মনে করেন তার ধর্মবিশ্বাসের সাথে সাংঘর্ষিক (এতে অত্যন্ত বিস্মিত হয়েছি ঠিকই) |
শুধু এর জন্য কি তাকে চরমপন্থী বলা চলে? দাড়ি তো ধর্ম বিশ্বাস ছাড়া আরো বহু লোকে এমনিতেই রাখে |
আর উনি বলপূর্বক গান বাজনায় বাধা না দিয়ে শুধু নিজে নি:শব্দে সংগীত সমাবেশ ত্যাগ করতে তাতে কারো কিছু এসে যাচ্ছে? |
আবিদ সাহেবের কাছে নিশ্চয়ই মনে হয় যে উনি যে মাত্রায় ধর্ম পালন করেন তা মাত্রাতিরিক্ত নয়, অন্য আরো যারা বাড়াবাড়ি করে তারাই মাত্রাতিরিক্ত |
তেমনি আপনার কাছে মনে হচ্ছে আবিদ সাহেব নিজেই বাড়াবাড়ি করেন |
মুক্তমনা কে বা কারা তাকেও কি নিখুতভাবে সংজ্ঞায়িত করা সম্ভব? সংস্কার না মানা যদি মুক্তমনার একই আবশ্যকীয় বৈশিষ্ট্য হয় তবে কি আমরা সবাই কিছু না কিছু সংস্কার মেনে চলি না? |
সাইফুল ইসলাম মে 12, 2010 11:19 পূর্বাহ্ন - |
@আদিল মাহমুদ, |
আদিল ভাই আমি শুধু তর্কের খাতিরে তর্ক করতে চাই না |
সলিড কোন লজিক থাকলে দেখান নাহলে আসেন ক্ষান্ত দেই |
দুজনেরই সময় নষ্ট করে কি লাভ? |
চরমপন্থার কি ধরাবাধা কোন সংজ্ঞা আছে? |
অবশ্যই আছে |
এই লিঙ্ক থেকে কষ্ট করে দেখে নিয়েন |
আর চরমপন্থার কি কোন সংজ্ঞা আছে কিনা সেটা আমাকে জিজ্ঞেস করার কোন যৌক্তিক কারন আমি দেখতে পারছি না |
আলোচনার সূত্রপাত ঘটিয়েছেন লেখক |
চরমপন্থার উদ্ভাবকও তিনি এই লেখাতে |
তো এব্যাপারে তাকেই জিজ্ঞেস করাটা কি যৌক্তিক ছিল না? |
আবিদ ভাই এর মাঝে কি কি দেখেছেন যাতে তাকে চরমপন্থী বলে মনে হয়? যদি না ধার্মিক মানেই চরমপন্থী ধরে নেন |
এখন যদি বলেন যে কেউ আল্লাহয় বিশ্বাস করে মানেই চরমপন্থী তাহলে অবশ্য কথা নেই |
আচ্ছা আমার কোন কথাটা দেখে আপনার মনে হল যে আমি লেখককে চরমপন্থি বলেছি? |
যখন একজন কেউ বুঝতে পারে যে একটা নির্দেশ পালন করলে তা হয়তবা চরমপন্থার দিকে যেতে পারে তখন যুক্তিবাদী যে কেউ তা বর্জন করতে বাধ্য |
যদি সে তা না করে তাহলে সে নিজেই চরমপন্থি |
আর যদি সে মুখে বলে পালন করলে চরমপন্থী কিন্তু নিজেই পালন করে তখন সে যুক্তি অনুযায়ীই ভন্ড |
যদি তাকে ভন্ড বলা না যায় তাহলে তাকে কি বলে সম্মোধন করব বা করা যায় জানালে কৃতজ্ঞ থাকব |
এই কথাটা দেখে আপনার কি মনে হচ্ছে আমি তাকে চরমপন্থি বলেছি? তাহলে আমার কিছু বলার নেই |
আপনার দেয়া ব্যক্তি আক্রমনের অভিযোগের জবাব আমি দিয়েছিলাম |
যেহেতু ঐ ব্যাপারে কোন আলোচনাতে যান নি আশা করছি এই ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে |
আদিল মাহমুদ মে 12, 2010 6:19 অপরাহ্ন - |
@সাইফুল ইসলাম, |
"আপনার দেয়া ব্যক্তি আক্রমনের অভিযোগের জবাব আমি দিয়েছিলাম |
যেহেতু ঐ ব্যাপারে কোন আলোচনাতে যান নি আশা করছি এই ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে |
- ভুল হল, আমি আপনাকে এখানে আপনাকে ব্যাক্তি আক্রমনের অভিযোগ করিনি |
আমি শুধু আবিদ সাহেবকে ভন্ড বলায় আপত্তি করেছি, কারন তাতে আমার দ্বি-মত আছে |
কেন দ্বি-মত আছে তা আমার মত যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছি |
আমার মতে আবিদ সাহেব ভন্ড নন, তবে বিভ্রান্ত |
এতে আপনাকে ব্যাক্তিগত আক্রমনের কোন অভিযোগ নেই |
আপনার দেওয়া চরমপন্থার সংজ্ঞা দেখলাম |
অনেকটাই গ্রে এরিয়া |
এই সংজ্ঞা থেকে নির্দিষ্টভাবে মনে হয় না কাউকে বিতর্কের উর্ধ্বে চরমপন্থী বলা যায় |
আবার এক্সট্রিমিজমের সাথে র্যাডিকেলিজম মিলিয়ে ফেলার সম্ভাবনা থাকে |
এখানেও মডারেট মুসলিম ও চরম মুসলিমের উদাহরন আছে, তবে কি কি ক্রাইটেরিয়ায় কে কোন দলে যাবে তা ব্যাখ্যা করা নেই, কারন তা আসলে সম্ভব নয় |
অনেক ক্ষেত্রেই এটা আপেক্ষিক |
চরমপন্থীর প্রসংগ আমি আনিনি, আপনার আলোচনা থেকেই এসেছে |
আমি ভন্ড বিষয়ে আগ্রহী ছিলাম প্রাথমিকভাবে |
আপনার কোট করা অংশ থেকে মনে হওয়া অস্বাভাবিক নয় যে আবিদ সাহেবের মাঝেও আপনি চরমপন্থা দেখতে পান |
এটা হয়ত আমার বোঝার ভুল, আপনি হয়ত শুধু উদাহরন দিয়েছেন |
আবিদ সাহেবের এই লেখার সামগ্রিক মূল্যায়ন আমার চোখে হল, প্রথাগত ধর্মে বিশ্বাসীদের ব্যাবহারিক জীবনে যে বিভ্রান্তি পদে পদে সংশয়বাদী মনকে নাড়া দিতে পারে তার একটি সত্যবাদী উদাহরন |
মিঠুন মে 12, 2010 9:40 অপরাহ্ন - |
@সাইফুল ইসলাম, |
ভাই, ব্যক্তিআকক্রমনের ব্যপারে আপনার সংগার সাথে সম্পূর্ন একমত আমি |
আমি আপনাকে হয়ত ব্যক্তিআক্রমনের দায়ে দোষী করেছি কারন আমার কাছে মনে হয়নি যে লেখক ভন্ডের মত আচরন করছেন, তাই |
আমি আমার অবস্থান নিচে ব্যাখ্যা করছি- |
বিশ্বাস বিবর্জিত একজন মানুষও আপনি পৃথিবীতে খুজে পাবেন কিনা সন্দেহ আছে |
কারন লাখ লাখ বছর ধরে এই বিশ্বাসের আবর্তেই মানুষের বসবাস |
লেখক যেভাবে তার জীবনধারা পালন করেন তাও একটা নির্দিষ্ট বিশ্বাসের বশবর্তী হয়ে; যে বিশ্বাসের সাথে আর কারো বিশ্বাসেরই হবুহু মিল নেই |
প্রত্যেকটি মানুষের বিশ্বাসের ধরনই সম্পুর্ণ স্বতন্ত্র |
কারো সাথেই কারো মিল আপনি খুজে পাবেন না |
দেরিদার ডিকনস্ট্রাকশন তত্ত্বের মত |
যে যেভাবে বুঝল সে সেভাবেই পালন করল- ব্যাপারটা অনেকটা এরকম |
ইসলামের অনেক বিধান মানবতা বিরোধী |
লেখক তা বোঝেন কি না তা আমার জানা নেই |
তবে কোন মানবতাবিরোধী কাজ করতে যে খোদা নির্দেশ দিতে পারেনা তা বুঝেই কিন্তু উনি ওনার ধর্মবিশ্বাসকে নিজের মত সংস্কার করে নিয়েছেন |
আর আপনার আপত্তির জায়গাটা সম্ভবত এখানেই |
আপনার মতে- এটা করতে গিয়ে উনি আর প্রকৃত মুসলমান নেই |
কারন সেই প্রকৃত মুসলমান যে কোরান হাদিস অক্ষরে অক্ষরে মেনে চলে |
উনি যেহেতু নিজে দাড়ি রাখেন, জোব্বা পড়েন আর নিজেকে ধার্মিক মুসলমান বলে দাবী করেন অথচ কোরানের নির্দেশ মত কাফের হত্যায় ঝাপিয়ে পড়েন না তাই আপনার চোখে উনি ভন্ড হয়ে গেছেন |
তবে আমি বলব ইসলামের নির্দেশ অক্ষরে অক্ষরে না মেনেও উনি নিজেকে মুসলমান দাবী করেন, কারন একজন মুসলমানের পক্ষে এই বিশ্বাস পরিত্যাগ করা কুবই কঠিন |
তারউপর ওনার লেখা পড়ে আমার মনে হয়েছে যে উনি নিজেও অনেক কনফিউশনের মাঝে আছেন |
এটা অবশ্যই ওনার নিজস্ব বিশ্বাসের সাথে ইসলামের মূলনীতির সংঘর্ষের কারনে হয়েছে |
যাই হোক সামগ্র্রিক বিবেচনায় আমি ওনাকে প্রথমেই ভন্ড বলে দিতে রাজী নই |
এতে ওনার মনে বিরুপ প্রভাব পড়াটাই স্বাভাবিক |
আর বিশ্বাস করেনা এমন মানুষ দুনিয়াতে ্কটিও আছে কিনা সন্দেহ |
আমি নিজে যদিও নাস্তিক তারপড়েও মাঝে মাঝে মনে হয়, ইস এমন যদি কেউ থাকতো যার কাছে না পাওয়ার কস্ট বেদনাগুলো জানানো যাবে, অভিযোগ করা যাবে তাহলে কতই না ভাল হত!! এরকম বিশ্বাস বহনকারী প্রতিটি মানুষকেই তাহলে ভন্ড বলতে হয় |
ব্যাক্তি আকক্রমনের অভিযোগটা আমি তুলে নিচ্ছি |
আর সজেন্য আমি দু:খিত |
আমি শুধু আপনার ভন্ড বলাটাকে মেনে নিতে পারছিনা |
আপনার সাথে যে আমার মতের মিল থাকতেই হবে এমন কোন কথা নাই |
আমি শুধু আমার মত জানালাম |
ভাল থাকবেন |
আদিল মাহমুদ মে 9, 2010 7:28 অপরাহ্ন - |
@সাইফুল ইসলাম, |
লেখককে ভন্ড বলাটা উচিত হল না |
উনি নিজেও কিন্তু আত্মসমালোচনা করেছেন |
তার নিজের বন্ধুকে গোঁড়ামীর জন্য সমালোচনা করতে গিয়ে তিনি নিজেরও কিছু ধর্মীয় আচার আচরনের উদাহারন দিয়ে নিজের কাছেই প্রশ্ন করেছেন; |
"আফ্টার অল, গান-বাজনা শুরু হওয়ার আগেই ছেলেমেয়েদের নিয়ে আমি যে বাসায় চলে আসি, তার কারনটাও তো ধর্মীয়ই |
মানে তিনি নিজেও আসলে জানেন না যে তার বন্ধুকে গোঁড়ামীর দায়ে অভিযুক্ত করার নৈতিক অধিকার তার আছে কিনা |
কারন তিনি নিজেও সে হিসেবে একই অভিযোগে দুষ্ট হতে পারেন |
এ মানসিকতাকে হয়ত কনফিউজ়ড বলা যায়, তবে ভন্ডামীর তো কিছু নেই |
ভন্ড হল যারা মুখে এক করে আর এক তারা |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.