content stringlengths 0 129k |
|---|
উনি তো নিজেকে বিরাট যুক্তিবাদী, ধর্মের কোন রীতিনীতি কিছুই মানেন না এসব কিছু দাবী করেননি |
মডারেট মুসলিম বলে তত্ত্বীয়ভাবে কিছু না থাকতে পারে, কিন্তু ব্যাবহারিক দিক দিয়ে অবশ্যই আছে |
শুধু মডারেট মুসলিম নয়, সব ধার্মিকই আসলে কিছু মাত্রায় মডারেট |
বিশুদ্ধ ধার্মিক কাকে বলা যেতে পারে? আমাদের মুসলিম সমাজের কথাই উদাহরন হিসেবে দেই |
১০০% বিশুদ্ধ ধার্মিক হতে হলে কাউকে কোরান হাদীসের যাবতীয় নির্দেশাবলী অক্ষরে অক্ষরে পালন করতে হবে |
পৃথিবীতে এমন মুসলমান একজনও আছেন বলে আমি বিশ্বাস করি না |
বলতে পারেন যে তারা তেমন দাবী করেন |
দাবী করা আর পালন করতে পারা এক নয় |
যারা দাবী করেন তারা অনেকটা গোয়ার্তূমী বশতঃই দাবী করেন |
তাই ব্যাবহারিক অর্থে সব ধার্মিকই কিছুটা হলেও মডারেট |
এর মাত্রা নি:সন্দেহে ব্যাক্তি বিশেষে ভ্যারী করে |
মিঠুন মে 9, 2010 8:42 অপরাহ্ন - |
@আদিল মাহমুদ, |
সম্পূর্ণ সহমত |
১০০% বিশুদ্ধ ধার্মিক একটি অবাস্তব ধারনা |
কারন ধর্মের নিয়মকানুন ১০০ ভাগ মেনে চলে এমন একজন মানুষও পাওয়া যাবে কিনা সন্দেহ |
কয়জন মুসলমান ধর্মের আহবানে জিহাদের ডাক দেন? হয়ত ১০% |
কেউ কেউ এই ১০% কেই বিশুদ্ধ ধার্মিক বলে চিহ্নিত করতে পারেন |
কিন্তু এখানেও আমার আপত্তি আছে |
শুধু জিহাদ মানলেই তো আর হবেনা |
এই দশ শতাংশের নিজেদের ভিতরই ধর্মের অনেক কালাকানুন নিয়ে মতভেদ আছে |
অনেক ক্ষেত্রে দেখা যায় একদল আবার আবার আরেক দলকে ঘোষনা দিয়ে অমুসলিম দাবী করছে |
অথচ কার ধর্ম যে সঠিক তা হলফ করে বলার কোন উপায় নেই |
সবারই দাবী, তারাই সঠিক বাদবাকী সব ভুল |
তাই বলা যায় ধর্ম যেখানে নিজেই সুসংগায়িত কোন বিষয় নয় তাই ১০০% বিশুদ্ধ ধার্মিক একটি অবাস্তব ধারনা |
এরকম একটি বিশ্বাস কেউ যদি নিরবে নিভৃতে পালন করতে চায়, তো করুক না |
আর এটা পালন করার সাথে সাথে সে যদি নিজের বিশ্বাসকে শ্রেফ একটি বিশ্বাস বলে বুঝতে পারে তবে সে বাহবা পাবার যোগ্য |
সাইফুল ইসলাম মে 12, 2010 2:17 পূর্বাহ্ন - |
@আদিল মাহমুদ, |
মিঠুন ভাইকে দেয়া আমার উত্তরটি দেখে নিন |
মডারেট মুসলিম বলে তত্ত্বীয়ভাবে কিছু না থাকতে পারে, কিন্তু ব্যাবহারিক দিক দিয়ে অবশ্যই আছে |
শুধু মডারেট মুসলিম নয়, সব ধার্মিকই আসলে কিছু মাত্রায় মডারেট |
বিশুদ্ধ ধার্মিক কাকে বলা যেতে পারে? আমাদের মুসলিম সমাজের কথাই উদাহরন হিসেবে দেই |
১০০% বিশুদ্ধ ধার্মিক হতে হলে কাউকে কোরান হাদীসের যাবতীয় নির্দেশাবলী অক্ষরে অক্ষরে পালন করতে হবে |
পৃথিবীতে এমন মুসলমান একজনও আছেন বলে আমি বিশ্বাস করি না |
বলতে পারেন যে তারা তেমন দাবী করেন |
দাবী করা আর পালন করতে পারা এক নয় |
যারা দাবী করেন তারা অনেকটা গোয়ার্তূমী বশতঃই দাবী করেন |
আপনাকে একটি সাধারন প্রশ্ন করি |
ধরুন আপনি একটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন |
একটা ট্রাক আপনার দিকে প্রচন্ড বেগে ছুটে আসছে |
আপনি রাস্তার মাঝখানে যদি দাঁড়িয়ে থাকেন তাহলে ট্রাকটি একসময় আপনাকে ধাক্কা দেবে |
এটা স্বাভাবিক ব্যাপার |
এখন আপনি যদি দাড়িয়েই থাকেন তাহলে আপনি কি আমাকে বিশ্বাস করতে বলবেন যে ট্রাকটির উপরে আপনার বিশ্বাস ছিল যে সে আপনাকে এক সময় ধাক্কা দিবে? কেননা যে কোন সুস্থ মানুষই ঐ রাস্তা থেকে সরে দাঁড়াবে |
যদি আপনার মত না দাঁড়ায় তাহলে আমরা কি বুঝব? হয় সে ট্রাকটা উপরে বিশ্বাস করেনি অথবা সে ট্রাকটা দেখেনি |
প্রত্যেকটি ধার্মিক ব্যক্তি দাবী করে থাকে তারা আল্লাহ বলেন ঈশ্বর বলেন ঐ ধরনের একটা সত্বায় বিশ্বাস করে |
তাদের কথা অনুযায়ী তারা যদি গডের কথা না শোনে তাহলে তারা নির্ঘাত দোজখবাসী হবে |
যদি না মানে তার মানে হল সে গডে বিশ্বাসী না |
সে মিথ্যা বলছে |
আর যদি দাবী অনুযায়ী বিশ্বাস করে তাহলে তাকে ১০০% নিবেদিত থাকতে হবে |
এর কম হওয়া মানেই সে আসলে বিশ্বাস করে না |
বুঝতে পেরেছেন? এর মাঝে কোন ৫০-৫০ ব্যাপার স্যাপার নেই |
সে জন্যেই আমি বলেছি মডারেট ধার্মিক মানেই হল ভন্ড |
মনে হয় আমি ক্লিয়ার করতে পেরেছি আমার অবস্থান |
আদিল মাহমুদ মে 12, 2010 6:44 পূর্বাহ্ন - |
@সাইফুল ইসলাম, |
যুক্তি মানা গেল না, দূঃখিত |
আমি আগেই বলেছিলাম যে থিয়োরিটিক্যালী সম্ভব না, তবে প্র্যাক্টিক্যালী খুবই সম্ভব |
প্রথম কথাই হল, ধর্ম ব্যাপারটাই কোন যুক্তির বিষয় নয়, পুরোটাই বিশ্বাসের ব্যাপার |
এক একজনের কাছে ধর্ম এক এক রকম |
কার ধর্ম আসল? হিন্দু, মুসলমান? তাতেও সমস্যার সমাধান হবে না |
মুসলমানদের মাঝে শিয়া, সুন্নী, আহমদিয়া? কার ধর্ম আসল? কার ধর্মকে বলা যাবে ১০০% খাঁটি? বিভিন্ন সেক্টের মধ্যেই কি পার্থক্য হচ্ছে না? আহমদিয়ারা অপেক্ষাকৃত অনেক বেশী উদার |
মুনীর কমিশনের কথা শুনেছেন তো? পাকিস্তানে ৫০ এর দশকে কাদীয়ানী ঠ্যাংগানো ভয়াবহ দাংগার পর দাবী ওঠে তাদের নিষিদ্ধ করতে, কারন তারা মুসলমান নয় |
সরকার বিচারপতি মুনীরের নেতৃত্বে একটি শক্তিশালী কমিটি গঠন করে কে আসল মুসমান তা নির্ধারন করতে |
বহু কাঠ খড় পুড়িয়েও এই বেচারারা বের করতে পারেননি কে বা কারা আসল মুসলমান তা নির্নয় করতে |
দেশের শীর্ষ আলেম মোল্লারাও পরিষ্কার বলতে পারেননি আসল মুসলমান কারা |
ধর্ম পালন করতে গেলেই এই এই জিনিস করতেই হবে, নাহলে ধার্মিক বলেই পরিচয় দেওয়া যাবে না না এমন কোন কথা কিন্তু নেই |
যেমন ধরেন, আমি মুসলমান, কিন্তু ৫ ওয়াক্ত নামায পড়ি না যা ইসলামের অন্যতম ফরয |
এখন কি আমি নামায পড়ি না দেখে আমার ধার্মিক বা মুসলমান ষ্ট্যাটাস কেড়ে নেওয়া হবে? ঐচ্ছিক বিষয়ের কথা তো বাদই থাকল, যেমন দাড়ি রাখি না দেখেই আমি ধার্মিক নই? কি বলতে চাচ্ছি বুঝছেন তো? আমি কিন্তু ১০০% এর নীচে, কিন্তু আমার মুসলমান ষ্ট্যাটাস চলে যাচ্ছে না |
বলতে পারেন যে আমি নামাজ না পড়লে অনেক মোল্লা আমাকে এটা সেটা বলতে পারে |
বলে পারে, তবে তা ধর্মসম্মত নয় |
হ্যাঁ, আমি যদি দাবী করি যে আমি মুসলমান এবং তারপর আল্লাহ মানি না বলে ঘোষনা দিলাম তবে সেক্ষেত্রেই আমার মুসলমান ষ্ট্যাটাস বাতিল হবে |
তবে খুটিনাটি অনেক নিয়ম কানুন রিচূয়াল আছে যেগুলি পালন করা ব্যাক্তি বিশেষে ভ্যারী করবে |
কেউ মনে করে পরপুরুষের সামনে যাওয়াই যাবে না, এমনকি বোরখা পরেও না |
কেউ মনে করবে নিনজা ষ্টাইলের বোরখাই ফরয, কেউ আবার মনে করবেন নিনজা ষ্টাইল বোরখার কথা কোরানে নেই, শুধু নির্দিষ্ট কিছু অংগ ঢাকলেই চলবে |
এখন এসব রিচূয়ালের পার্থক্যের জন্য কি ধর্মীয় ষ্ট্যাটাস নষ্ট হয়ে যাবে? সবার অবস্থানই কি ০ থেকে ১০০ এর মাঝে পড়ে না? কেউই ০ না, আবার কেউই ১০০ না |
খেয়াল করবেন, যারা এমন বিভিন্ন রীতিনীতির ব্যাখ্যা নিজের মত করে নেন তারাও কিন্তু মনে করেন যে তারা ১০০% ই আল্লাহ বা কোরান মেনে চলছেন |
শুধু তাদের নিজ মত ব্যাখ্যা করছেন |
সবাই দাবী করেন যে গডের কথা তিনিই আসলে বুঝেছেন, অন্যরা বুঝতে পারছে না |
আসলে যারা একটু স্মার্ট, তারা দুই কুলই রক্ষা করতে পারেন |
ধর্মও মানছেন, আবার মোটামুটি যুগের সাথে বেশী বেখাপ্পা লাগে না এভাবে ধর্মকে শেপ করে ফেলছেন |
কাজেই ধার্মিক মানেই চরমপন্থী হতে হবে এই ধারনা তত্ত্বীয়ভাবে হয়ত ঠিক,তবে ব্যাবহারিক অর্থে খাটে না |
আমার প্রশ্নের জবাব দেননি; পৃথিবীতে হাদীস তো দূরে থাক, কোরানের সব আদেশ নির্দেশ পক্ষরে অক্ষরে মানেন এমন কয়জন মুসলমান পাবেন? যদি দুয়েকজন পাওয়াও যায়, তাহলে বাকিরা কি সব ১০০% মুসলমানের থেকে কম ষ্ট্যাটাসের মুসলমান নয়? ৫০-৫০ এর ব্যাপার ধর্ম জগতেও হতেই পারে, এবং হচ্ছেও |
সাইফুল ইসলাম মে 12, 2010 11:44 পূর্বাহ্ন - |
@আদিল মাহমুদ, |
আপনার এই লেখার জবাব কোথার থেকে যে শুরু করি বুঝতে পারছি না |
প্রথম কথাই হল, ধর্ম ব্যাপারটাই কোন যুক্তির বিষয় নয়, পুরোটাই বিশ্বাসের ব্যাপার |
বিশ্বাসের ব্যাপার বলেই কিন্তু ১০০% ধার্মিকতা ধার্মিকদের থাকা উচিত |
ধর্ম পালন করতে গেলেই এই এই জিনিস করতেই হবে, নাহলে ধার্মিক বলেই পরিচয় দেওয়া যাবে না না এমন কোন কথা কিন্তু নেই |
যেমন ধরেন, আমি মুসলমান, কিন্তু ৫ ওয়াক্ত নামায পড়ি না যা ইসলামের অন্যতম ফরয |
এখন কি আমি নামায পড়ি না দেখে আমার ধার্মিক বা মুসলমান ষ্ট্যাটাস কেড়ে নেওয়া হবে? ঐচ্ছিক বিষয়ের কথা তো বাদই থাকল, যেমন দাড়ি রাখি না দেখেই আমি ধার্মিক নই? কি বলতে চাচ্ছি বুঝছেন তো? আমি কিন্তু ১০০% এর নীচে, কিন্তু আমার মুসলমান ষ্ট্যাটাস চলে যাচ্ছে না |
ধার্মিক পরিচয় দেয়া যাবে না এমন তো আমি বলিনি |
বলেছি দেয়াটা ভন্ডামি হবে |
আপনার আমার মুসলমান স্ট্যাটাসটা দিচ্ছে কে? সমাজ |
এখন সমাজের কয় জন লোক আছে যে ১০০% ধর্ম মানে |
একটাও নেই |
সে জন্যই আল্লাহ খোদা কিছুতে বিশ্বাসের কথা বললেই সবাই ধার্মিক বলে ধরে নিচ্ছে |
নিজেদের মান সম্মান বাচাতেই |
আমি বুঝতে পারছি না সহজ ব্যাপারটা কেন আপনি বুঝতে চাচ্ছেন না |
আপনি বলবেন যে আল্লাহকে আপনি বিশ্বাস করেন এবং আল্লাহ বলেছে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.