content stringlengths 0 209k |
|---|
:-/ :-/ :-/ :: :: :: |
সেপ্টেম্বর 28, 2010 12:16 পূর্বাহ্ন - |
সুন্দর লিখেছেন, |
আমি সম্পুরন একমত নই তবে প্লাসিবো যে বিশাল ভুমিকা রাখে তা আমিও মনে করি |
একটি বিস্তারিত মন্তব্য করার আগে বায়োকেমিক ট্যাবলেট গুলা সম্পরকে আপনার কি একই ধারনা কিনা জানতে চাই |
লীনা রহমান সেপ্টেম্বর 27, 2010 11:20 অপরাহ্ন - |
আমি বুঝতে পারছিনা কি বলব? আমার মেজো মামা হোমিওপ্যাথ ডাক্তার |
উনি গ্রামেই বসেন |
বই পড়ে ডাক্তারি শিখেছেন |
হয়ত গ্রামে বলেই পসার পেয়েছেন |
তবে উনি আমার আম্মুর অনেক চিকিতসা করেছেন |
আম্মুর নাকের ভেতরের মাংস বেড়ে তা থেকে প্রচুর রক্তপাত হত |
আম্মু হাসপাতালে গেলে অপেরাশনের কথা শুনে ভয় পেয়ে তার ভাইয়ের শরনাপন্ন হয় |
এবং মামার ঔশধে আম্মুর নাকের মাংস আস্তে আস্তে কমে যায় এবং রক্তপাত বন্ধ হয় |
এটা ঔশধ না খেলে এমনি এমনি সারত তা বলতে পারছিনা |
আমার মামা বলে উনাকে খুব বড় ডাক্তার বলতে চাইনা এই ঘটনার পর |
তবে উনার উপর নির্ভর করা যায় ছোটখাট বিশয়ে |
ক্ষেত্রবিশেসে বড় ব্যাপারেও |
তবে আজকাল ইসলামিক টিভিতে কিছু ডাক্তারের বিজ্ঞাপন দেখি সারাদিন যারা ক্যান্সারেরও ঔশধ আবিস্কার করে ফেলেছেন! আমার মা তাদেরকে বিশ্বাস করেন ভালমতই |
আমি শুধু একদিন বলেছিলাম যে আমি যদি উনাদের মত ক্যান্সার সহ সর্বরোগের ঔশধ আবিস্কার করতাম তাহলে নোবেলের জন্য চেস্টা করতাম |
ইসলামিক টিভির মত অখ্যাত চ্যানেলে সারাদিন বিজ্ঞাপন দিয়ে টাকা খরচ করতাম না! আমি কোনমতে আম্মুর মার খেতে খেতে বেঁচে ছিলাম |
:: সে বলে 'ওরা ভাল ডাক্তার যদি নাই হবেন তাহলে বিজ্ঞাপন দিবে কেন? আর বিদেশ ফেরত রোগীরাই বা আসবে কেন তাদের কাছে???' আমি আর কি বলব? :- |
দেবাশিস্ মুখার্জি সেপ্টেম্বর 28, 2010 2:52 পূর্বাহ্ন - |
@লীনা রহমান, আপু আমিও এই হোমিওর ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না |
এখানে প্রমাণ সহ তুলে ধরা হয়েছে যে এটাতে কোন কাজ করে না |
কিন্তু বাস্তবে অনেক কেই অনেক সমস্যাতেই ভালো হতে দেখেছি |
আমার মাসি কানের সমস্যায় ডা প্রাণ গোপাল এর কাছে যান |
তিনি বলেন যে কানের সমস্যা ভালো হতে বেশ কিছুদিন সময় লাগবে |
অনেকদিন ধরে ঔষধ খেতে হবে |
পরে এক হোমিও ডাক্তার সাহেব এর চিকিৎসায় দু'মাসেই ভালো হয়ে যান |
ঐ সমস্যা আর হয় নি |
এটাকে আমি কী বলবো??যে তিনি এভাবেই ভালো হয়ে যেতেন |
তাহলে কী প্রাণ গোপাল বাবু ভুল বলেছেন?? নাকি হোমিও কাজ করলো??নাকি আমার মাসি মনে করছে তার সমস্যা ভালো হয়ে গেছে?? |
আমাই পুরাই কনফিউজড... :- :- |
ভবঘুরে সেপ্টেম্বর 27, 2010 9:31 অপরাহ্ন - |
কথায় বলে - যার নাই কোন গতি , সেই পড়ে হোমিওপ্যাথি |
আসলে অনেক সময় হয়কি মানুষের আভ্যন্তরীন যে প্রতিরোধ ব্যবস্থা আছে কোন ওষুধ ছাড়াই সে ব্যবস্থা মোতাবেক মানুষ অধিকাংশ সময় রোগ মুক্ত হয় |
আবার অনেক সময় শরীরে সত্যিকার কোন রোগ না হলেও মনে হয় যেন রোগ হয়েছে |
এটা একটা মানসিক অবসেসন মনে হয় |
এমতাবস্থায় মানুষকে চিকিৎসার নামে কোন ডাক্তার তা সে হোমিওপ্যাথি, কবিরাজ বা পাশ করা ডাক্তার যাই দেখানো হোক না কেন তাতে রোগীর মনোবল বৃদ্ধি পায় ও মনের রোগ সেরে যায় ও রোগী প্রায় কোন ওষুধ ছাড়াই সুস্থ হয়ে যায় |
ঠিক এ ধরনের কেসে মানুষ হোমিওপ্যাথি চিকিৎসায় ভাল হয় বলে আমার মনে হয় |
অর্থাৎ, ডাক্তার এ ক্ষেত্রে শুধুমাত্র রোগীকে মানসিক উৎসাহ প্রদান করেন আর সেটাই হলো চিকিৎসা |
আল্লাচালাইনা সেপ্টেম্বর 27, 2010 9:51 অপরাহ্ন - |
@ভবঘুরে, |
এমতাবস্থায় মানুষকে চিকিৎসার নামে কোন ডাক্তার তা সে হোমিওপ্যাথি, কবিরাজ বা পাশ করা ডাক্তার যাই দেখানো হোক না কেন তাতে রোগীর মনোবল বৃদ্ধি পায় ও মনের রোগ সেরে যায় ও রোগী প্রায় কোন ওষুধ ছাড়াই সুস্থ হয়ে যায় |
কোয়্যাকরা বলে গা...গা...গা...গা...গা... হোমিওপ্যাথি খেয়ে আমার হেমোরয়েডের প্রদাহ ভালো হয়ে গিয়েছে |
আমি বলি আরে! প্রদাহী হেমোরয়েড ভালো হতে হোমিওপ্যাথি লাগে নাকি, এইটাতো সময় দিলে এমনি এমনি ভালো হয়ে ায় |
আপনাকে ধন্যবাদ, এই বিষয়ে সচেতনতা সৃষ্টি খুবই খুবই জরুরী |
বিপ্লব রহমান সেপ্টেম্বর 27, 2010 9:05 অপরাহ্ন - |
একটা ওষুধ যত কম দেবে তত বেশি কাজ হবে |
এক্কেবারে না দিলে সবচেয়ে ভালো কাজ হবে |
:: |
আল্লাচালাইনা সেপ্টেম্বর 27, 2010 9:46 অপরাহ্ন - |
@বিপ্লব রহমান, |
একটা ওষুধ যত কম দেবে তত বেশি কাজ হবে |
এক্কেবারে না দিলে সবচেয়ে ভালো কাজ হবে |
:: :: :: অবশ্যই নিজ দায়িত্বে |
দেবাশিস্ মুখার্জি সেপ্টেম্বর 27, 2010 12:01 অপরাহ্ন - |
আপনারা বাড়িতে চেষ্টা করে দেখুন- হোমিওপ্যাথি ঔষধের বদলে ঘণ্টায় ঘণ্টায় কটা মিচড়ির বা চিনির দানা আর জল খাওয়ান |
ভালোই ফল পাবেন |
ভিন্নমত |
এই পদ্ধতি কতটুকু প্রচলিত বিজ্ঞান্সম্মত সে ব্যাপারে প্রশ্ন তুলতে পারেন |
কিন্তু এক ঝটকায় এই কথা বলতে পারেন না |
আর আমার জানা রোগি আছে যার বার-মাস আমাশয় ভালো হয়ে গেছে |
এখন বলুন যে এটা ঘণ্টায় ঘণ্টায় চিনির জল খেলেই হয়ে যাবে |
আর সবা হোমিও ডাক্তার একই কথা বলে |
কিন্তু সবার রোগি ভালো হয় না কেন??আবার কারো কারো চিকিৎসায় কেন ভালো হয়??কেউ জানেন আর কেউ না জেনেই লোক ঠকাচ্ছেন |
আপনি এই পদ্ধতিকে একেবারে উড়িয়ে দিতে পারেন না |
বলতে পারেন মূলধারার চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়ে গিয়েছে,তাই আমাদের এই পুরাতন পদ্ধতি ত্যাগ করা উচিত |
আমরা ডারউইনের তত্ত্বে বিশাসী |
তাই বলে অন্যকোন বিজ্ঞানীর কোন তত্ত্বকে ফেলে দিতে পারেন না |
যতক্ষণ না আপনি তা ভুল প্রমাণ করতে পারছেন |
আর সঠিক প্রমাণ না করে গ্রহণ করাটাও ঠিক না |
অভিজিৎ সেপ্টেম্বর 27, 2010 6:12 অপরাহ্ন - |
@দেবাশিস্ মুখার্জি, |
আপনি যে এভিডেন্সগুলোর কথা বলছেন সেগুলো সবগুলোই এনেকডোটাল এভিডেন্স |
এনেকডোটাল এভিডেন্স কোন সায়েন্স নয় |
বহু এনেকডোটাল এভিডেন্স থেকে আমরা জেনেছি পানি পড়া কিংবা ছু মন্তরেও বহু জনের রোগ ভাল হয়েছে |
কিন্তু তা বলে 'পানি পড়া' বিজ্ঞান হয়ে যায় নি |
কারণ কন্ট্রোল স্টাডিতে পানি পড়া জাতীয় ব্যাপার স্যাপারের ফলাফল রেপ্লিকেট করা যায়নি |
হোমিও প্যাথির কিংবা হ্যানিমেনের ডাইলুশন শক্তির পেছনে কোন কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই |
হোমিওপ্যাথির ডাইলুশনের কার্যকারিতা কন্ট্রোল্ড সায়েন্টিফিক স্টাডিতে মিথ্যা প্রামণিত হয়েছে বহুবার এমনকি জার্নালেও ( 446, 352-353 22 2007) হোমিওপ্যহাথিকে অপবিজ্ঞান হিসেবে আখ্যায়িত করা হয়েছে |
আপনার বাবা কিংবা আমার খালু যেই ব্যক্তিগতভাবে এই চর্চা চালিয়ে যাক না কেন - সেটা বিজ্ঞান হয়ে যাবে না |
আপনি ডকিন্স আর জেমস র্যাণ্ডির এই দুইটি ভিডিও দেখে নিন - |
প্রথমে ডকিন্সের টা - |
://../?=882 |
তারপর দেখুন জেমস র্যান্ডিরটা - |
://../?=239 |
আপনি স্কেপ্টিক'স ডিকশনারি থেকে হোমিওপ্যাথির উপর প্রবন্ধটি পড়ে নিতে পারেন |
আল্লাচালাইনা সেপ্টেম্বর 27, 2010 9:47 অপরাহ্ন - |
@অভিজিৎ, |
আপনার বাবা কিংবা আমার খালু যেই ব্যক্তিগতভাবে এই চর্চা চালিয়ে যাক না কেন - সেটা বিজ্ঞান হয়ে যাবে না |
মনের কথাটা একেবারে বলে দিয়েছেন |
দেবাশিস্ মুখার্জি সেপ্টেম্বর 28, 2010 2:54 পূর্বাহ্ন - |
@অভিজিৎ, এখানে প্রমাণ সহ তুলে ধরা হয়েছে যে এটাতে কোন কাজ করে না |
কিন্তু বাস্তবে অনেক কেই অনেক সমস্যাতেই ভালো হতে দেখেছি |
আমার মাসি কানের সমস্যায় ডা প্রাণ গোপাল এর কাছে যান |
তিনি বলেন যে কানের সমস্যা ভালো হতে বেশ কিছুদিন সময় লাগবে |
অনেকদিন ধরে ঔষধ খেতে হবে |
পরে এক হোমিও ডাক্তার সাহেব এর চিকিৎসায় দু'মাসেই ভালো হয়ে যান |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.