content stringlengths 0 129k |
|---|
তোমাদের যদি কাহারও সিনা সাফ হইয়া থাকে, তবে আসিয়া যে কোন সওয়াল করিতে পার |
-বলিতেই পীর সাহেবের অন্যতম খলিফা মওলানা বেলায়েতপুরী সাহেব আসর হইয়া 'আসসালামো আলায়কুম ইয়া রসূলুল্লাহ' বলিয়া সুফী সাহেবের সামনে দাঁড়াইলেন |
সকলে বিস্মিত হইয়া শুনিল সুফী সাহেবের মুখ দিয়া বাহির হইল : ওয়া আলায়কুমস্ সালাম,ইয়া উম্মতী |
মওলানা সাহেব বলিলেন : হে রেসালাত-পনা, সৈয়দুল কাওনায়েন,আমি আপনার খেদমতে একটা আরজ করিতে চাই |
আওয়াজ হইল : শীগগির বল,আমার আর দেরী করিবার উপায় নাই |
মওলানা : আমাদের পীর দস্তগির কেবলা সাহেব নূরে-ইযদানির জলওয়া সহ্য করিতে পারেন না,ইহার কারণ কি? তার আমলে কি কোনও গলদ আছে? |
কঠোর সুরে উত্তর হইল : হ্যাঁ,আছে |
পীর সাহেব শিহরিয়া উঠিলেন |
তিনি কাঁদ-কাঁদ সুরে নিজেই বলিলেন : কি গলদ আছে,'ইয়া রসূলুল্লাহ? আমার পঞ্চাশ বৎসরের রঞ্জকশি কি তবে সব পণ্ড হইয়াছে?- বলিয়া পীর সাহেব কাঁদিয়া ফেলিলেন |
সুফী সাহেবের অচেতন দেহের মধ্যে হইতে আওয়াজ হইল : হে আমার পিয়ারা উম্মত, ঘাবড়াইও না |
তোমার উপর আল্লাহর রহমত হইবে |
তুমি মারফত খুঁজিতেছ |
কিন্তু শরীয়ত ত্যাগ করিয়া কি মারফত হয়? |
পীর সাহেব হাত কচলাইয়া বলিলেন : হুজুর, আমি কবে শরীয়ত অবহেলা করিলাম? |
উত্তর হইল : অবহেলা কর নাই, কিন্তু পালনও কর নাই |
আমি শরিয়তে চার বিবি হালাল করিয়াছি |
কিন্তু তোমার মাত্র তিন বিবি |
যারা সাধারণ দুনিয়াদার মানুষ তাদের এক বিবি হইলেও চলিতে পারে |
কিন্তু যারা রুহানী ফয়েজ হাসিল করিতে চায়,তাদের চার বিবি ছাড়া উপায় নাই! আমি চার বিবির ব্যবস্থা কেন করিয়াছি,তোমরা কিছু বুঝিয়াছ? চার দিয়াই এ দুনিয়া,চার দিয়াই আখেরাত |
চারদিকে যা দেখ সবই খোদা চার চিজ দিয়া পয়দা করিয়াছেন |
চার চিজ দিয়া খোদাতা'লা আদম সৃষ্টি করিয়া তার হেদায়েতের জন্য চার কেতাব পাঠাইয়াছেন |
সেই হেদায়েত পাইতে হইলে মানুষকে চার এমামের চার তরিকা মানিয়া চলিতে হয় |
এইভাবে মানুষকে চারের ফাঁদে ফেলিয়া খোদাতা'লা চার কুরসির অন্তরালে লুকাইয়া আছেন |
এই চারের পরদা ঠেলিয়া আলমে-আমরে নূরে-ইয্দানিতে ফানা হইতে হইবে, দুনিয়াতে চার বিবির ভজনা করিতে হইবে |
পীর সাহেব সকলকে শুনাইয়া হযরতের রুহের দিকে চহিয়া বলিলেন : এই বৃদ্ধ বয়সে আবার বিবাহ করিব? |
-তুমি বৃদ্ধ? আমি ষাট বৎসর বয়সে নবম বার বিবাহ করিয়াছিলাম |
পীর সাহেব মিনতি ভরা কণ্ঠে বলিলেন : না রেসালাত-পানা আমি আর বিবাহ করিব না |
-না কর,ভালই |
কিন্তু তোমার রুহানী কামালিয়ত হাসেল হইবে না, তুমি নূরে- ইযদানির জলওয়া বরদাশত করিতে পারিবে না |
তোমার মুরিদানের কেহই নফসানিয়তের হাত এড়াইতে পারিবে না |
পীর সাহেব হাঁটু গাড়িয়া বসিয়া বলিলেন : আমি নিজের জন্য ভাবি না ইয়া রসূলুল্লাহ; কিন্তু যখন আমার মুরদিগণের অনিষ্ট হইবে,তখন বিবাহ করিতে রাজি হইলাম |
কিন্তু আমি এক বুড়িকে বিবাহ করিব |
-তুমি তওবা আসতাগফার পড় |
তুমি খোদার কলম রদ করিতে চাও? তোমার বিবাহ ঠিক হইয়া আছে |
বেহেশতে আমি তার ছবি দেখিয়া আসিয়াছ |
-সে কে,ইয়া রসূলুল্লাহ? |
-এই বাড়ির তোমার মুরিদের ছোট ছেলে রজবের স্ত্রী কলিমন |
-ইয়া রসূলুল্লাহ,আমি মুরিদের স্ত্রীকে বিবাহ করিব? সে যে আমার বেটার বউ-এর শামিল |
-ইয়া উম্মতি,আমি আমার পালিত পুত্র যায়েদের স্ত্রীকে নিকাহ্ করিয়াছিলাম,আর তুমি একজন মুরিদের স্ত্রীকে নিকাহ্ করিতে পারিবে না? |
ইয়া রসূল্লাহ,সে যে সধবা |
রজবকে বল স্ত্রীকে তালাক দিতে |
কলিমন তোমার জন্যই হালাল |
এ মারফতি নিকায় ইদ্দত পালনের প্রয়োজন হইবে না |
আমি আর থাকিতে পারি না |
অররহহুমাতুল্লাহ আলায়কুম,ইয়া উম্মতি |
মূর্ছিত সুফী সাহেব একটা বিকট চিৎকার করিলেন |
পীর সাহেবের অপর অপর শাগরেদরা তাঁকে সজোরে পাখার বাতাস করিতে লাগিলেন |
মুরিদগণের সনির্বন্ধ অনুরোধ সত্ত্বেও পীর সাহেব মাথা নাড়িয়া বলিতে লাগিলেন : চাই না আমি রুহানী কামালিয়ত |
আমি মুরিদের বউকে বিবাহ করিতে পারিব না |
গ্রাম্য মুরিদগণ আখেরাতের ভয়ে পীর সাহেবের অনেক হাতে-পায়ে ধরিল |
পীর সাহেব অটল |
এই সময় প্রধান খলিফা সুফী সাহেব স্মরণ করাইয়া দিলেন : এই নিকাহ না করিলে কেবল পীর সাহেবের একারই রুহানী লোকসান হইবে না, তাঁর মুরিদগণের সকলের রুহের উপরও বহুত মুসিবত পড়িবে |
তখন পীর সাহেব অগত্যা নিজের রেজামন্দী জানাইয়া দাঁড়িতে হাত বুলাইতে বুলাইতে বলিতে লাগিলেনঃ ছোবহান আল্লাহ! এ সবই কুদরতে এলাহী! তাঁরই শানে-আজিম! আল্লাহ্ পাক নিজেই কোরান-মজিদ ফরমাইয়াছেন (আরবী ও উর্দু)... |
বাপ-চাচা পাড়া-পড়শীর অনুরোধে,আদেশে,তিরস্কারে ও অবশেষে উৎপীড়নে তিষ্ঠিতে না পারিয়া রজব তার এক বছর আগে বিয়া-করা আদরের স্ত্রীকে তালাক দিল এবং কাপড়ের খুঁটে চোখ মুছিতে মুছিতে বাড়ির বাহির হইয়া গেল |
কলিমনের ঘন-ঘন মূর্ছার মধ্যে অতিশয় ত্রস্ততার সঙ্গে শুভকার্য সমাধান হইয়া গেল |
এমদাদ স্তম্ভিত হইয়া বর বেশে সজ্জিত পীর সাহেবের দিকে চাহিয়া ছিল |
তার চোখ হইতে আগুন ঠিকরাইয়া বাহির হইতেছিল |
এইবার তার চেতনা ফিরিয়া আসিল |
সে এক লাফে বরাসনে-উপবিষ্ট পীর সাহেবের সম্মুখে উপস্থিত হইয়া তাঁর মেহেদি-রঞ্জিত দাড়ি ধরিয়া হেচকা টান মারিয়া বলিল : রে ভণ্ড শয়তান! নিজের পাপ-বাসনা পূর্ণ করিবার জন্য দুইটা তরুণ প্রাণ এমন দুঃখময় করিয়া দিতে তোর বুকে বাজিল না? |
আর বলিতে পারিল না |
শাগরেদ-মুরিদরা সকলে মার মার করিয়া আসিয়া এমদাদকে ধরিয়া ফেলিল এবং চড়-চাপড় মারিতে লাগিল |
এমদাদ গ্রামের মাতব্বর সাহেবের দিকে চাহিয়া বলিল : তোমরা নিতান্ত মূর্খ |
এই ভণ্ডের চালাকি বুঝিতে পারিতেছ না? নিজে শখ মিটাইবার জন্য যে হযরত পয়গম্বর সাহেবকে লইয়া তামাসা করিয়া তাঁর অপমান করিতেছে |
তোমরা এই শয়তানকে পুলিশে দাও |
পীর সাহেবের প্রতি এমদাদের বেয়াদবিতে মুরিদরা ইতিপূর্বে একটু অসন্তুষ্ট হইয়া ছিল |
এবার তার মস্তিষ্ক বিকৃতি সম্বন্ধে তারা নিঃসন্দেহ হইল |
মাতব্বর সাহেব হুকুম করিলেন : এই পাগলটা আমাদের হুজুর কেবলার অপমান করিতেছে |
তোমরা কয়েকজন ইহাকে কান ধরিয়া গ্রামের বাহির করিয়া দিয়া আস |
ভূলুণ্ঠিত পীর সাহেব ইতিমধ্যে উঠিয়া 'আস্তাগফেরুল্লাহ' পড়িতে পড়িতে তাঁর আলুলায়িত দাঁড়িতে আঙ্গুল দিয়া চিরুনি করিতেছিলেন |
মাতব্বর সাহেবের হুকুমের পিঠে তিনি হুকুম করিলেন : দেখিস বাবারা,ওকে বেশি মারপিঠ করিস না |
ওর মাথা খারাপ |
ওর বাপ ওকে আমার হাতে সঁপিয়া দিয়াছিল |
অনেক তাবিজ দিলাম |
কিন্তু কোনও ফল হইল না |
খোদা যাকে সাফা না দেন,তাকে কে ভালো করিতে পারে? (আরবী ও উর্দু) |
পোস্ট শেয়ার করুন |
: সৈকত চৌধুরী |
মুক্তমনা লেখক |
যোগাযোগ: [ ] |
এক মানবিক পৃথিবীর পথ |
এক মানবিক পৃথিবীর পথ |
সেপ্টেম্বর 23, 2021 | 1 |
শুভ জন্মদিন অভিজিৎ রায় |
শুভ জন্মদিন অভিজিৎ রায় |
সেপ্টেম্বর 11, 2021 | 2 |
কৃতজ্ঞতা সমাচার |
কৃতজ্ঞতা সমাচার |
জুলাই 30, 2021 | 0 |
মানব প্রজনন ও যৌনতাঃ পাঠ্যবইয়ে কী পড়ছি? |
মানব প্রজনন ও যৌনতাঃ পাঠ্যবইয়ে কী পড়ছি? |
জুলাই 29, 2021 | 3 |
আইন করে ধর্মনিরপেক্ষতা হয়না, দৃষ্টিভঙ্গীর পরিবর্তন দরকার... |
আইন করে ধর্মনিরপেক্ষতা হয়না, দৃষ্টিভঙ্গীর পরিবর্তন দরকার... |
এপ্রিল 20, 2021 | 1 |
28 |
আদিল মাহমুদ নভেম্বর 11, 2013 6:52 অপরাহ্ন - |
এই গল্পটির নাট্যায়ন কেন্দ্র করে না বছর দেড়েক আগে সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের ওপর ভয়াবহ হামলা হল? নাকি আমার ভুল হচ্ছে? |
এই গল্প নিঃসন্দেহে আজকের বাংলাদেশে প্রকাশ করলে বেজায় মুশকিল হত |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.