content stringlengths 0 129k |
|---|
একটা এঁদো পুকুরের ধারে জরাজীর্ণ দোতলা বাড়ি |
অবিশ্যি একটা ফটক আছে |
ফটকে আটকানো মার্বেল ফলকটা পড়া যায় না |
ফটক হাট করে খোলা |
ভেতরটা জঙ্গল হয়ে আছে |
সংকীর্ণ রাস্তায় কোন আমলে পাথরের ইট বসানো হয়েছিল |
এখন খানাখন্দে হতশ্রী হয়ে গেছে |
বাউন্ডারি ওয়াল মুখ থুবড়ে পড়েছে |
সাবধানে এগিয়ে পোর্টিকোর তলায় গাড়ি দাঁড় করালাম |
পোর্টিকোর যা অবস্থা, ভয় হচ্ছিল যে-কোনও মুহূর্তে ভেঙে পড়বে যেন |
সামনে একটা অ্যাজবেস্টস চাপানো চালাঘরে একটা কালো অ্যামবাসাডার গাড়ি দেখে বুঝলাম, ওই গাড়ি চালিয়েই কাল বিকেলে ভটচাৰ্মশাই কর্নেলের বাড়ি গিয়েছিলেন |
এবং ওটাই গাড়িটার গ্যারাজ ঘর |
সিঁড়ির মাথায় একটুকরো বারান্দা |
সেখানে এক ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন |
পরনে ছাইরঙা সাধারণ তাঁতের শাড়ি |
মহিলাদের বয়স আঁচ করার সাধ্য আমার নেই |
তবে মনে হল, এঁর বয়স তিরিশের কাছাকাছি |
মুখে তীক্ষ্ণ লাবণ্য এবং ব্যক্তিত্ব আছে |
আমরা নামলে তিনি নমস্কার করে মৃদুস্বরে কর্নেলকে বললেন, আপনার অনেক গল্প আমি শ্বশুর মশাইয়ের কাছে শুনেছি |
আপনাকে দেখে সাহস পেলাম |
কর্নেল বললেন, পুলিশ কি বডি নিয়ে চলে গেছে? |
একঘন্টা আগে |
পুলিসের মতে ব্যক্তিগত শত্রুতা! কারণ ভটচাঙ্কাকুর সঙ্গে নাকি পাড়ার লোকেদের সদ্ভাব ছিল না |
আমি কিছু বুঝতে পারছি না |
তবে কিছু লোক খানিকটা জমি জবরদখল করতে চেয়েছিল |
উনি বিরোধী পক্ষের কিছু লোক নিয়ে তাদের বাধা দিয়েছিলেন |
কোনও ভিড় দেখলাম না কোথাও |
কর্নেল সিঁড়িতে উঠতে উঠতে বললেন |
একটা খুনোখুনি হলে আজকাল লোকেরা জটলা করে |
কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে, যেন কিছুই ঘটেনি |
ছন্দা বললেন, গেটের কাছে জটলা হচ্ছিল |
পুলিস বডি নিয়ে যাওয়ার পর জটলা ভেঙে গেল |
আসলে খুনোখুনি আজকাল লোকের যেন গা সওয়া হয়ে গেছে |
হলঘরে সেকেলে কিছু আসবাব আর দেয়ালে পেন্টিং সাজানো আছে |
সবই বিবর্ণ এবং জীর্ণ |
হলঘরের একধারে দোতলায় ওঠার সিঁড়ি |
কর্নেল বললেন, ভটচাযমশাইয়ের ফ্যামিলি কোথায় থাকে? |
ওঁর কোনও ফ্যামিলি ছিল না |
বিয়ে করেননি |
আমাদের ফ্যামিলির মানুষ হিসেবেই ছিলেন |
বাজার করা, রান্নাবান্না সবই উনি করতেন |
আমাকে সংসারের কোনও কাজে হাত লাগাতে দিতেন না |
তাই-ছন্দা অশ্রু সম্বরণ করে বললেন, কাজের লোক রাখতে দেননি |
এমন কি আমার মেয়ে টিনিকেও উনি রোজ গাড়িতে করে স্কুলে পৌঁছে দিতেন |
আবার স্কুল থেকে নিয়েও আসতেন |
আমি আসছি এ কথা কি আপনার শ্বশুরমশাইকে বলেছেন? |
সিঁড়িতে ছন্দা হঠাৎ দাঁড়িয়ে গেলেন |
বললেন, উনি অসুস্থ মানুষ |
ওঁকে কিছু বলিনি এখনও |
পুলিসকেও ওঁকে ডিসটার্ব করতে নিষেধ করেছিলাম |
উনি কি এখনও জানেন না ভটচাযমশাই খুন হয়েছেন? |
ছন্দা আস্তে বললেন, না, ওঁর সারারাত ঘুম হয় না |
শেষ রাতে ঘুমোন |
বেলা এগারোটার আগে ঘুম ভাঙে না |
ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছেন |
ওঁকে খাওয়ানো যায়নি |
কোনও ওষুধই উনি খান না |
আসলে শ্বশুরমশাই খুব আত্মবিশ্বাসী মানুষ |
উনি বলেন, ওঁর অসুখ মনের জোরেই সেরে যাবে |
কর্নেল একটু ইতস্তত করে বললেন, তা হলে কুমার বাহাদুর ঘুম থেকে না |
জাগা অব্দি আমরা ওপরে যাচ্ছি না |
বরং ততক্ষণ আমাদের মন্দিরে নিয়ে চলুন |
আগে অন্তত এক কাপ কফি |
আগে ঘটনাস্থল দেখা দরকার |
সিঁড়ি থেকে নেমে ছন্দা হলঘরের অন্যদিকে একটা দরজার তালা খুললেন |
বললেন, এই দরজার ডুপ্লিকেট চাবি ভটচার্য কাকুর কাছে থাকত |
উনি খুব ভোরে স্নান করে এই দরজা খুলে মন্দিরে পুজো করতে যেতেন |
একটা সংকীর্ণ করিডরের পর আবার একটা সিঁড়ি এবং নীচে একটুকরো উঠোনের প্রান্তে ছোট্ট একটা মন্দির দেখতে পেলাম |
উঠোন ঘেরা উঁচু পাঁচিলটার অবস্থাও জরাজীর্ণ |
মন্দিরের পাশে একটা দরজা দেখিয়ে ছন্দা বললেন, ওদিকে একটা পুকুর আছে |
তবে বহুবছর ওই দরজাটা আমরা খুলি না |
এই দেখুন! এখানে ভটচার্য্য কাকুর ডেডবডি পড়ে ছিল |
মন্দিরের সামনে একটুকরো খোলা বারান্দা |
পুরোটাই মার্বেল পাথরে বাঁধানেনা |
বারান্দার ওঠার জন্য মাত্র একটা ধাপ আছে |
সেটা অবশ্য সিমেন্টের |
কর্নেল বারান্দায় নীচে গিয়ে বললেন, বারান্দা কি ধোয়া হয়েছে? |
পুলিস ধুয়ে দিতে বলে গেল |
একটুখানি রক্ত ছিল |
তাই ধুয়ে দিয়েছি |
বডি তো আপনিই দেখতে পেয়েছিলেন? |
তখন প্রায় ছটা বাজে |
এখানে প্রচণ্ড মশা |
তাই মশারি খাটাতে হয় |
তার ওপর শেষ রাত থেকে লোডশেডিং ছিল |
মশারি থেকে বেরিয়েছে, তখন কারেন্ট এল |
তারপর জানালা দিয়ে তাকিয়ে চমকে উঠলাম |
ভটচার্য কাকু উপুড় হয়ে মন্দিরের দরজার সামনে পড়ে আছেন |
প্রথমে বুঝতে পারিনি কী হয়েছে |
তক্ষুনি এখানে চলে এলাম |
এসে দেখি, মাথার পেছনে চাপ-চাপ রক্ত |
তখনও ওঁর পা দুটো নড়ছিল |
তাই ওঁকে ধরে চিত করতে গেলাম |
উনি অতিকষ্টে শুধু বললেন, বীরু! তারপর ওঁর শরীর স্থির হয়ে গেল |
কী বললেন? বীরু- |
কিন্তু বীরু - |
ছন্দা শ্বাস ছেড়ে বললেন, আমার স্বামীর এক কলিগ ছিলেন |
তাঁর নাম বীরেশ্বর সেন |
আমার স্বামীর সঙ্গে এ বাড়িতে তিনি আসতেন |
তাকে ও বীরু বলে ডাকত |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.