content stringlengths 0 129k |
|---|
বাট হোয়াই আর ইউ-বীরেশ্বর থেমে গেলেন |
একটু পরে বললেন, সরি! ইউ মে অ্যাস্ক মি এনি ড্যাম্ কোয়েশ্চেন ইউ লাইক |
অন্তিম মুহূর্তে নরহরিবাবুর বীরু বলার কি কোনও বিশেষ কারণ আছে বলে আপনি মনে করেন? |
বীরেশ্বর মাথা নেড়ে বললেন, মাথায় কিছু ঢুকছে না |
আমাকে নরহরিবাবু বীরু বলে ডাকতেন তা ঠিক |
কিন্তু কেন উনি মৃত্যুর আগে বীরু বলেছেন, এটা আমারও প্রশ্ন |
কুমারবাহাদুর পক্ষাঘাত রোগে শয্যাশায়ী |
ছন্দা ফোনে আমাকে বলেছে |
আমি দেখা করতে যাব |
তিনি আজ একটা বেড়ালকে কে আছড়ে মেরে ফেলেছেন |
বীরেশ্বর আবার চোকে গেলেন |
হোয়াই আর ইউ প্রেয়িং জোক্স কর্নেল সরকার? |
নো জোক মিঃ সেন! এ একটা ঘটনা! কর্নেল গম্ভীর মুখে বললেন, আপনি নিশ্চয় বাংলা প্রবচনটা জানেন, বেড়ালের নটা প্রাণ |
অথচ এক আছাড়েই একটা বেড়াল মরে গেল |
তার অপরাধ, সে কুমারবাহাদুরের দুধের গ্লাস উল্টে দিয়েছিল |
আপনি দেখেছেন? |
ছন্দা টেলিফোনে জানিয়েছে |
ছন্দার একটা বদ অভ্যাস আছে |
খুব রঙ চড়িয়ে কথা বলে |
আপনি গিয়ে হয়তো দেখবেন ব্যাপারটা অন্যভাবে ঘটেছে |
ছন্দাকে আপনি আমেরিকা থেকে একটা চিঠি লিখেছিলেন! |
সো হোয়াট? বীরেশ্বর আবার উত্তেজিত হয়ে উঠলেন |
মৃগেনের ক্যান্সারে মৃত্যুর খবর ছন্দা দেয়নি |
দৈবাৎ একজনের কাছে জানতে পেরে ওকে সান্ত্বনা দিয়ে চিঠি লিখেছিলাম |
চিঠিটা ছন্দা খুঁজে পাচ্ছে না |
খুঁজে পাচ্ছে না তো আমি কী করতে পারি বলুন? চিঠিটা গোপনীয় ছিল না |
আচ্ছা মিঃ সেন, দুর্গাপ্রসাদ সিংহকে আপনি নিশ্চয় চেনেন? |
বীরেশ্বর কর্নেলের দিকে তাকালেন |
একটু পরে বললেন, চিনি না বললে মিথ্যা বলা হবে |
মৃগেনের বাবার বন্ধু উনি |
বিগ বিজনেসম্যান |
ওঁর বাড়ি বিহারের মোহনপুরে |
সেখানে মৃগেনের পূর্বপুরুষের জমিদারি এস্টেট ছিল |
কাজেই তাকে মৃগেনদের ফ্যামিলিফ্রেন্ড বলা চলে |
মৃগেনই ও-বাড়িতে একদিন আলাপ করিয়ে দিয়েছিল |
কিন্তু আপনি কেন এসব প্রশ্ন করছেন জানতে পারি কি? |
নরহরিবাবুর হত্যারহস্য ফাঁস করতে চাই আমি |
ছন্দার কাছে তো শুনেছেন |
এটা আমার একটা হবি |
আমিও চাই খুনী ধরা পড়ুক |
নরহরিবাবু সৎ মানুষ ছিলেন |
এমনও হতে পারে, অন্তিম মুহূর্তে তিনি আমাকে খবর দিতেই বলেছিলেন |
কারণ আমিই তাঁকে সো-কল্ড রাজবাড়িতে কাজ জুটিয়ে দিয়েছিলাম |
আপনি কি জানেন আগের সেবাইত জয়রাম শর্মা হঠাৎ নিখোঁজ হয়ে যান? |
বীরেশ্বর মুখ নামিয়ে বললেন, পরে মৃগেন ও কথা বলেছিল |
আগে জানলে আমি কখনও নরহরিবাবুকে ওদের বাড়িতে সেবাইতের কাজের জন্য সুপারিশ করতাম না |
ওই সব তথাকথিত রাজপরিবারে ড্রাকুলার আস্তানা আছে |
কর্নেল একটু চুপ করে থাকার পর চুরুটের একরাশ ধোঁয়া ছেড়ে বললেন, একটা প্রব্লেম হল, নরহরিবাবুর থাকার ঘর সার্চ করে পুলিস আপনার একটা চিঠি পেয়েছে |
চিঠিতে আপনি তাকে দুর্গাপ্রসাদ সিংহের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন |
বীরেশ্বর চমকে উঠেছিলেন |
একটু নার্ভাস হয়ে বললেন, মৃগেনদের বাড়ির একটা অংশ কারা জবরদখল করতে চেয়েছিল |
নরহরিবাবু বাধা দেওয়ায় তারা তাকে হুমকি দিয়েছিল |
তাই আমি দুর্গাপ্রসাদের সঙ্গে তাকে যোগাযোগ করতে বলেছিলাম |
চিঠিতে এসব কথা নেই |
নেই মানে-খুব তাড়াহুড়ো করে চিঠিটা লিখেছিলাম |
এনিওয়ে! এতে বোঝা যাচ্ছে আপনাকে নরহরিবাবু চিঠি লিখতেন! |
ওই একবার লিখেছিলেন |
ছন্দার এটা জানা উচিত |
ছন্দা জানে না |
নিশ্চয় ছন্দা ভুলে গেছে |
ওর এই একটা বদ অভ্যাস |
আপনাকে অলরেডি তা বলেছি |
বীরেশ্বর, ঘড়ি দেখে ফের বললেন, এই তুচ্ছ কারণে পুলিস আমাকে অ্যারেস্ট করে তো করুক |
আই হ্যাভ গ্যাক্স টু ফেস এনি ড্যাম সিচুয়েশন |
আচ্ছা! আমি উঠছি |
বলে উনি সটান উঠে দাঁড়ালেন এবং ঘর থেকে বেরিয়ে গেলেন |
সৌজন্যসূচক কোনও বিদায় সম্ভাষণও করলেন না |
বললাম, একটা বেড়াল মারা পড়লেও ঝুলির ভেতর থেকে অনেক বেড়াল বেরিয়ে এল দেখছি! |
কর্নেল হাসলেন |
আর একটা মজার বেড়াল তোমাকে দেখাই |
বীরেশ্বর সেন আজ মর্নিংয়ের ফ্লাইটে আসেননি |
এসেছেন গতকাল বিকেলের ফ্লাইটে |
দমদম এয়ারপোর্ট থেকে এ খবর জোগাড় করেছি |
চিচিং ফাঁক এবং বীরু |
রাত সাড়ে নটা বাজে |
আমি বাড়ি ফেরার জন্য উঠব ভাবছি, কর্নেল বললেন, এবার সাট্টাডন হাজারিলালকে নাড়া দিয়ে দেখা যাক কিছু বেরোয় নাকি |
বলে টেলিফোনের রিসিভার তুলে তিনি ডায়াল করলেন |
একটু পরে সাড়া পেয়ে বললেন, নমস্তে হাজারিলালজি! আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই |
...আমার নাম কর্নেল নীলাদ্রি সরকার |
...আপনার এই প্রাইভেট নাম্বার আমি কুমারবাহাদুর সত্যেন্দ্রনাথ রায়চৌধুরীর কাছে পেয়েছি |
...না, না! আমি রিয়েল এস্টেট বিজনেস করি |
তো শুনলাম আপনি কুমারবাহাদুরকে ছ-লাখ টাকায়...তাহলে ভুল শুনেছি |
ন লাখই হবে |
আপনি শুনুন! দুর্গাপ্রসাদ সিংহের কাছে শুনেছি, মোহনপুর প্যালেস তার কাছে নাকি বন্ধক দেওয়া |
আছে...নেই? আপনি ঠিক জানেন?... |
তো আজ বীরেশ্বর সেন নামে এক ভদ্রলোক...না |
বীরেশ্বরবাবু শুধু মন্দিরের অংশটা কিনতে চান |
...সে কী! তাহলে ভদ্রলোক আমাকে মিথ্যা করে..কিন্তু ওঁর উদ্দেশ্য কী? ...আপনি আসতে চান তো আসুন! কাল সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে..হ্যাঁ |
ঠিকানা লিখে নিন |
কর্নেলের কথাবার্তা শুনে হতভম্ব হয়ে গেলাম |
একটু আশঙ্কাও জাগল |
একজন সাট্টাডনকে বাড়িতে আসতে বলছেন |
তার ওপর এইসব মিথ্যা কথাবার্তা |
ঠিকানা বলে টেলিফোন রেখে কর্নেল আমার দিকে তাকালেন |
মুখে মিটিমিটি হাসি |
বললাম, এ এক সাংঘাতিক খেলা কর্নেল |
ওই লোকটাই যে আপনাকে ফোনে হুমকি দিচ্ছে না আপনি কি জানেন? |
কর্নেল টাকে হাত বুলিয়ে বললেন, বীরেশ্বর সেনকে হাজারিলাল চেনে |
কিন্তু সে বলল, বীরেশ্বর তার কট্টর শক্ত দুর্গাপ্রসাদের লোক |
সে আমাকে বীরেশ্বর সম্পর্কে কিছু গোপন কথা জানাতে চায় |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.