content stringlengths 0 129k |
|---|
দুর্গাপ্রসাদের কাছে কুমারবাহাদুরের নাকি অনেক টাকা দেনা আছে? |
থাকতে পারে |
হাজারিলাল এবার চাপা গলায় বলল, দেড় মাস আগে খবর পেলাম, মোহনপুর প্যালেসের দেবতা যে-কোনও দিন চুরি যাবে |
তখন বাড়ি কেনার ছল নিয়ে কুমারবাহাদুরকে সাবধান করে দিলাম |
কী সূত্রে আপনি খবর পেলেন? |
হাজারিলাল বাঁকা হাসল |
তা বলব না |
শুধু জেনে রাখুন সব জায়গায় আমার লোক আছে |
জয় ট্রেডার্সেও আছে |
বীরেশ্বর তখন আমেরিকায় ছিল |
স্মার্ল্ড মাল কীভাবে সে সেখানকার কাস্টমস্ ডিপার্টমেন্টের চোখের আড়ালে ডেলিভারি নেবে তার ধান্দায় ছিল |
কিন্তু মাল ঠিক সময়ে পৌঁছাল না |
কুমারবাহাদুর অ্যালার্ট ছিলেন |
তাই নরহরি ঠাকুরমশাই হয়তো দেবতা চুরির সুযোগ পায়নি |
কিন্তু ঠাকুরমশাই খুন হয়ে গেলেন! |
আমার লোক তার গায়ে হাত দেয়নি |
কিন্তু পুলিস আমার লোকদের হ্যারাস করছে |
কিন্তু নরহরি ভট্টাচার্য খুন হলেন কেন? |
খুন করেছে দুর্গাপ্রসাদের লোক |
প্রথমে আমার সন্দেহ ছিল, ঠাকুরমশাই অ্যাডভান্স কিছু টাকা নিয়েছিল |
কিন্তু দেবতা চুরি করে দিতে পারছিল না |
সেই জন্য হয়তো রাগে দুর্গাপ্রসাদ তাকে মেরে ফেলেছে |
বাট আই নিড ইওর হেল্প |
হাজারিলাল একটু পরে বলল, কাল বিকেলে আমার লোক বীরেশ্বরকে দুর্গাপ্রসাদের বাড়ি ঢুকতে দেখেছে |
তাই আমার অন্যরকম সন্দেহ হচ্ছে |
দেবতা চুরি করে ঠাকুরমশাই হয়তো দুর্গাপ্রসাদের লোককে দিয়েছিল |
আর বাকি টাকা যাতে না দিতে হয়, সেইজন্য ঠাকুরমশাইকে খুন করা হয়েছে |
তাছাড়া ঠাকুরমশাইয়ের মুখ বন্ধ করারও দরকার হয়েছিল |
এখন আমি আপনাকে রিকোয়েস্ট করছি, দেবতা সত্যি চুরি হয়েছে কি না ইনভেস্টিগেট করে দেখুন |
আর যদি চুরি হয়ে থাকে, তা যাতে স্মার্ল্ড না হয় তার ব্যবস্থা করুন |
আপনার সব খবর আমি পেয়ে গেছি কর্নেল সরকার! ইউ আর দি রাইট পার্সন টু ডু ইট |
হা-পুলিস যেমন আমাকে বিশ্বাস করে না, তেমনি আমিও পুলিসকে বিশ্বাস করি না |
আই নো দেম ওয়েল |
কর্নেল নিভে যাওয়া চুরুট জ্বেলে বললেন, দেবতা চুরি যায়নি |
কুমারবাহাদুর কাল দুপুরে মন্দিরে গিয়ে দেখে এসেছেন |
তখন আমি তার বাড়িতে ছিলাম |
হাজারিলাল গুম হয়ে বলল, মন্দিরের দরজা লোহার |
ওতে একটা তালা আছে |
আপনি কি দেখেছেন সেটা? |
হাত তুলে হাজারিলাল বলল, জানি |
হাই টেকনলজির প্রসেসে তৈরি তালা |
আমি বলি কী, আপনি কুমারবাহাদুরকে ইনসিস্ট করে থোক যেভাবে হোক, নিজের চোখে দেখুন দেবতা আছেন কি না |
কেন? কুমারবাহাদুর কি মিথ্যা বলেছেন আমাকে? |
বলতেও পারেন |
কেন বলবেন? |
বাড়ির দাম আমি ন-লাখ দিতে চেয়েছি |
আর দেবতার দাম ধরা হয়েছে |
তিরিশ লাখ |
থার্টি নাইন লাখস্ |
আর বেশি কিছু বলব না |
বলে হাজারিলাল উঠে দাঁড়াল |
কর্নেলের মুখে বিস্ময় ফুটে উঠেছিল |
কুমারবাহাদুর তাঁদের পূর্বপুরুষের গৃহদেবতা বেচতে চান এ কথা আমার বিশ্বাস হয় না |
বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা |
আচ্ছা! আমি চলি |
আপনি আমাকে টেলিফোনে শুধু কথাটা জানিয়ে দেবেন |
আপনাকে আমি দশ হাজার টাকা দেব |
হাজারিলাল নমস্কার করে চলে গেল |
কর্নেল ইজিচেয়ারে হেলান দিয়ে চোখ বুজলেন |
চুরুটেল নীল ধোঁয়ার একটা রেখা আঁকাবাঁকা হয়ে তাঁর টাক ছুঁয়ে ফ্যানের বাতাসে মিলিয়ে গেল |
হতবাক হয়ে বসেছিলাম |
কিছুক্ষণ পরে বললাম, তাহলে সব রহস্য ফাঁস হয়ে গেল |
কর্নেল চোখ না খুলেই বললেন, মোটেও হল না |
আরও জট পাকিয়ে গেল |
আর জট কোথায়? |
কর্নেল আমার কথায় কান না দিয়ে হঠাৎ সোজা হয়ে বসলেন |
তারপর হাত বাড়িয়ে টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করতে ব্যস্ত হলেন |
সাড়া পেয়ে বললেন, ছন্দা! আমি কর্নেল নীলাদ্রি সরকার বলছি |
তোমার শ্বশুরমশাই কি ঘুম থেকে উঠেছেন?..বাহ! ভালো খবর! এক বাহাদুরকে ফিরে পেয়ে আরেক বাহাদুর চাঙ্গা হতেই পারেন! তো বীরেশ্বর কি তোমাদের বাড়ি গিয়েছিলেন?...শোনো! আমি তোমাদের বাড়ি যাচ্ছি |
শ্বশুরমশাইকে কিছু জানিও না এখন |
উনি বিরক্ত হতে পারেন |
তুমি নীচে অপেক্ষা করবে |
টেলিফোন রেখে কর্নেল বললেন, বীরেশ্বর ছন্দাদের বাড়িতে যাননি |
টেলিফোনে ওকে বলেছেন, এখন ব্যস্ত বলে যেতে পারছেন না |
সময় পেলে যাবেন |
যাই হোক, চলো! বেরিয়ে পড়া যাক |
এক মিনিট! আমার কিটব্যাগ আর অন্যান্য সরঞ্জাম নিয়ে আসি |
এটা একটা অভিযান জয়ন্ত!... |
আমরা সাড়ে এগারোটা নাগাদ মোহনপুর প্যালেসে পৌঁছুলাম |
ছন্দা পোর্টিকোর নীচে অপেক্ষা করছিল |
হলঘর থেকে বাহাদুর বেরিয়ে এসে সেলাম দিল |
একগাল হেসে বলল, কুমারসাবকে আমি থোড়াগোড়া হাঁটাতে পারছি কর্নিলসাব! হাত-পা মালিশ করে দিচ্ছি |
আমি একরকম মালিশ জানি |
আমার বাবার কাছে শিখেছিলাম |
আমাদের পাহাড়ি মুলুকের বুঢ়া আদমিরা সবাই জানে |
কফি পাহাড়ে থেকে ফিরে গেলে এইরকম আচানক হাত-পায়ে খিচ ধরে যায় |
এইটা পেরালিসিস না আছে কর্নিলসাব! |
ছন্দা বললেন, বাহাদুর! গেট বন্ধ করে দিয়ে এসো |
বাহাদুর বলল, কুমারসাব আমাকে এক কামে ভেজলেন |
গেট বন্ধ করে যাচ্ছি |
লেকিন কিছু দরকার থাকে তো বলুন |
কিছু দরকার নেই |
শ্বশুরমশাই তোমাকে কোথায় পাঠাচ্ছেন? |
বাহাদুর গুম হয়ে বলল, মানা আছে বহুরানিদিদি! বলতে পারব না |
সে চলে গেলে ছন্দা বাঁকা মুখে বললেন, বুঝেছি |
আবার হাজারিলালের ফাঁদে শ্বশুরমশাই পা দিতে যাচ্ছেন |
আপনারা আসুন! |
কর্নেল চাপা গলায় বললেন, একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমি এসেছি ছন্দা |
তোমার একটু সহযোগিতা চাই! |
তুমি মন্দিরে যাওয়ার দরজাটা খুলে দাও |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.