title stringlengths 9 97 | content stringlengths 48 3.94k |
|---|---|
আগস্টে সড়ক দুর্ঘটনায় গড়ে প্রতিদিন ১৭ জনের মৃত্যু | গত আগস্ট মাসে সারা দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৫১৯ জন নিহত হয়েছে। এ ছাড়া আরো ৯৬১ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭২ জন নিহত হয়েছেন। যা মোট নিহতের ৩৩.১৪ শতাংশ |
আগস্টে সড়ক দুর্ঘটনায় গড়ে প্রতিদিন ১৭ জনের মৃত্যু | মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৯.৯৫ শতাংশ। দুর্ঘটনায় ১০৯ জন পথচারী নিহত হয়েছে। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯৪ জন। নিহতের মধ্যে ৭৩ শিক্ষার্থী, ৬৪ নারী এবং ৬৯ জন শিশু রয়েছে |
আগস্টে সড়ক দুর্ঘটনায় গড়ে প্রতিদিন ১৭ জনের মৃত্যু | আজ শনিবার রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত প্রতিবেদনে দুর্ঘটনার এসব চিত্র উঠে আছে। সংগঠনটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত খবরের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। সড়কের বাইরে গত মাসে ১১ নৌ-দুর্ঘটনায় ৮ জন নিহত এবং ৬ জন নিখোঁজ রয়েছে। আর ২৩ রেলপথ দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে |
আগস্টে সড়ক দুর্ঘটনায় গড়ে প্রতিদিন ১৭ জনের মৃত্যু | যদিও গত জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় ৭৩৯ জন নিহত হয়। এই হিসাবে আগস্ট মাসে প্রাণহানি কমেছে ২৯.৭৬ শতাংশ। আগস্ট মাসে প্রতিদিন গড়ে ১৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৪৩১ জন |
আগস্টে সড়ক দুর্ঘটনায় গড়ে প্রতিদিন ১৭ জনের মৃত্যু | অর্থাৎ ৮৩ শতাংশ।রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৮৭টি জাতীয় মহাসড়কে, ১৫২টি আঞ্চলিক সড়কে, ৭৯টি গ্রামীণ সড়কে এবং ৩১টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৯টি সংঘটিত হয়েছে। দুর্ঘটনাগুলোর মধ্যে ৭২টি মুখোমুখি সংঘর্ষ, ২১১টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১১৩টি পথচারীকে চাপা/ধাক্কা দেয়া, ৪৬টি যানবাহনের পে... |
আগস্টে সড়ক দুর্ঘটনায় গড়ে প্রতিদিন ১৭ জনের মৃত্যু | ১২৭টি দুর্ঘটনায় ১৪২ জন নিহত। সিলেট বিভাগে সবচেয়ে কম ১৯টি দুর্ঘটনায় ২১ জন নিহত। একক জেলা হিসেবে ঢাকা জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ৩২ দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছে |
আগস্টে সড়ক দুর্ঘটনায় গড়ে প্রতিদিন ১৭ জনের মৃত্যু | সবচেয়ে কম দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে মাগুরা, ঝালকাঠি ও সুনামগঞ্জ জেলায়। এই তিন জেলায় সাত দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি হয়নি। রাজধানী ঢাকায় ২৬টি দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ২৯ জন আহত হয়েছে।সড়ক দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সংগঠনটি বলছে, ত্রুটিপূর্ণ যানবাহন; বেপরোয়া গতি; চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক... |
করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ১৫৫ | দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ফলে এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩২৭ জনের। এ সময় নতুন করে শনাক্ত হয়েছে ১৫৫ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১২ হাজার ৫৩১ জন |
করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ১৫৫ | আজ শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৭ হাজার ৭৭ জন। এ সময় নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ৩৮৫টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে দুই হাজার ৩৮২টি |
করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ১৫৫ | এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৭ লাখ ৬১ হাজার ৮২৯টি।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৬ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। |
চা শ্রমিকদের ঘর করে দেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী | দেশের চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি চা শ্রমিকদের ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।আজ শনিবার বিকেল চারটায় বৈঠকটি শুরু হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চার জেলার চা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন বঙ্গবন্ধুকন্যা |
চা শ্রমিকদের ঘর করে দেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী | শেখ হাসিনা বলেন, ঐতিহ্যবাহী চা শিল্পকে ধ্বংস হতে দেওয়া যাবে না। চা শিল্প যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে কাজ করে যেতে হবে। চা শ্রমিকরা ভালোভাবে বাঁচলে এই শিল্প বাঁচবে। যা শ্রমিকদের সবাইকে ঘর করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে |
চা শ্রমিকদের ঘর করে দেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী | এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজারের পাত্রখোলা চা বাগানের শ্রমিকদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।পাত্রখোলা চা বাগানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (এমপি) উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও... |
আরো একটি তামাশার নির্বাচন মঞ্চস্থ হতে যাচ্ছে : সাইফুল হক | সরকার দেশকে ভয়ংকর সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবে এই অভিযোগ করে বলা হয়েছে, সরকার পোড়ামাটির নীতি অবলম্বন করেছে। সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ গণসংগ্রাম জোরদার করার আহ্বান জানানো হয়েছে ওই প্রস্তাবে।আজ শনিবা... |
আরো একটি তামাশার নির্বাচন মঞ্চস্থ হতে যাচ্ছে : সাইফুল হক | দুই দিনব্যাপী সভায় সভাপতিত্ব করেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলাল। সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, মাহমুদ হোসেন, মোফাজ্জল হোসেন মোশতাক, ফিরোজ আহমেদ, অরবিন্দু বেপারি বিন্দু, কামরুজ্জামান ফিরোজ ও শেখ মো. শিমুল।... |
আরো একটি তামাশার নির্বাচন মঞ্চস্থ হতে যাচ্ছে : সাইফুল হক | আগামীতে আরো একটি তামাশার নির্বাচন মঞ্চস্থ করার লক্ষ্যেই রাজনৈতিক বিরোধীদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত রেখেছে। তাই গণআন্দোলন ও গণসংগ্রামের মাধ্যমে এই সরকারকে বিদায় দিতে হবে।প্রস্তাবে বিদ্যমান ফ্যাসিবাদী দুঃশাসন হটিয়ে জনগণের অধিকার ও মুক্তি নিশ্চিত করতে রাজপথে যুগপৎ ধারায় বিরোধী দল ও জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার ক... |
'জাতীয় পার্টির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের বহিষ্কার করা হবে' | দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে সংসদের বিরোধীদলীয় নেতা করতে সংসদীয় দলের সভার প্রস্তাবনার প্রতি সমর্থন জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যরা।আজ শনিবার (৩ সেপ্টেম্বর) বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সমর্থন জানান সদস্যরা।সভায় আরো সিদ্ধান্ত হয়েছে, জাতীয়... |
জাতীয় পার্টি আওয়ামী লীগের বি-টিম নয় : জিএম কাদের | জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশে নারীদেরও এখন অপহরণ করা হচ্ছে। হতভাগ্য নারীদের কেউ ফিরে আসছেন আবার কেউ চিরদিনের মতো হারিয়ে যাচ্ছেন। বিদেশি গণমাধ্যমে এমন সংবাদে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। এ দেশে এখন আর গণতন্ত্র নেই |
জাতীয় পার্টি আওয়ামী লীগের বি-টিম নয় : জিএম কাদের | দেশের মানুষের কোনো অধিকার নেই। দেশের কোথাও জবাবদিহিতা নেই।আজ শনিবার দুপুরে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকজন নেতাকর্মী তার হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় তিনি একথা বলেন |
জাতীয় পার্টি আওয়ামী লীগের বি-টিম নয় : জিএম কাদের | গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, জাতীয় পার্টি সম্পর্কে অনেকের ভুল ধারণা আছে। জাতীয় পার্টি কখনোই আওয়ামী লীগের বি-টিম নয়। আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। তারা দেশের মানুষের সাথে মিথ্যাচার করে বলেছে, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির শাসনামলের চেয়ে জনগণকে বেশি অধিকার দেওয়ার কথা হবে |
জাতীয় পার্টি আওয়ামী লীগের বি-টিম নয় : জিএম কাদের | আসলে, পল্লীবন্ধুর দেশ পরিচালনার সময় সাধারণ মানুষ যে অধিকার ভোগ করেছে, এখন তার ছিটেফোটাও নেই। এখন নির্বাচনের নামে প্রহসণ চলছে।তিনি আরো বলেন, প্রজাতন্ত্রের মালিক হচ্ছেন দেশের সাধারণ মানুষ। অথচ তারা ইচ্ছেমতো প্রতিনিধি নির্বাচন করতে পারছেন না, এমনকি পছন্দ মতো না হলে প্রতিনিধি পরিবর্তনেও তারা আজ অপারগ |
জাতীয় পার্টি আওয়ামী লীগের বি-টিম নয় : জিএম কাদের | প্রতিনিধিদের সরকার পরিচালনায় জনগণের ইচ্ছা-অনিচ্ছার প্রতিফলন দৃশ্যমান নয়। এক কথায় জনগণ মালিক বা দেশ যে প্রজাতন্ত্র তা বাস্তবে অনুপস্থিত। দেশের ওপর সাধারণ জনগণের মালিকানা স্বত্ত্ব ছিনতাই হয়ে গেছে।তিনি বলেন, সাধারণ মানুষ রাজনীতি ও ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন |
জাতীয় পার্টি আওয়ামী লীগের বি-টিম নয় : জিএম কাদের | আমরা চাই প্রকৃত গ্রণতন্ত্র প্রতিষ্ঠা করতে। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশে জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্য দূরীকরণ, দুর্নীতির অবসান ও বেকারত্বের অভিশাপমুক্ত সুখী-সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়াই আমাদের রাজনীতি।এ সময় বক্তব্য রাখেন পার্টির মহাসচিব বীর মুক্ত... |
সাইকেলবান্ধব যাতায়াত নিশ্চিতের দাবি নাগরিক প্রতিনিধিদের | সাইকেলবান্ধব যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক প্রতিনিধিরা। রাজধানীতে সাইকেল র্যালি ও সমাবেশে তারা বলেছেন, যাতায়াত ব্যবস্থায় সাইকেলকে প্রাধান্য দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হলে দ্রুত ও নিরাপদে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে। সেই সাথে জ্বালানি ব্যয় হ্রাস, জনস্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নসহ বিভিন্ন উপকার পাওয়া যাবে। তাই আম... |
সাইকেলবান্ধব যাতায়াত নিশ্চিতের দাবি নাগরিক প্রতিনিধিদের | আজ শনিবার প্রত্যাশা মাদকবিরোধী সংগঠন, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, ধানমন্ডি ট্যুরিজম সাইকিস্ট, লিও কাব অফ ঢাকা ওয়েসিস, ফিমেল সাইকেলার্স অব বাংলাদেশ, সূর্য শিশির রানার্স কমিউনিটি, ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশ, কারফ্রি সিটিস এলায়েন্স বাংলাদেশ এবং ওয়ার্ক ফ... |
সাইকেলবান্ধব যাতায়াত নিশ্চিতের দাবি নাগরিক প্রতিনিধিদের | অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা শহরে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সাইকেলে যাতায়াত করে এবং তরুণ প্রজন্মের অনেকেই সাইকেল চালিয়ে যাতায়াতে আগ্রহী। কিন্তু সাইকেলবান্ধব অবকাঠামো না থাকায় তাদের ঝুঁকি নিয়ে সাইকেল চালাতে হচ্ছে, অথবা সাইকেল চালাতে তারা নিরুৎসাহিত হচ্ছে। বর্তমানে যানজট ও জ্বালানি সংকট আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ... |
সাইকেলবান্ধব যাতায়াত নিশ্চিতের দাবি নাগরিক প্রতিনিধিদের | বক্তারা বলেন, কিছু সড়কে শুধুমাত্র রং দিয়ে সাইকেল লেন চিহ্নিত করে দেওয়াই যথেষ্ট নয়। এজন্য স্বল্প ও দূরবর্তী যাতায়াতের জন্য সাইকেলের রাস্তা, প্রয়োজনীয় অবকাঠামোসহ একটি সমন্বিত সাইকেল নেটওয়ার্ক তৈরির পাশাপাশি অন্যান্য সুবিধাদি যেমন, নিরাপদ সাইকেল পার্কিং, মেরামতের ব্যবস্থা, ছাউনি, বসার ব্যবস্থা, পানি ও গণশৌচাগারের ব্যবস্থা... |
আগামী নির্বাচনেই খেলা ফাইনাল : সেতুমন্ত্রী | আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মির্জা ফখরুল সাহেবের আন্দোলন আন্দোলন বলতে বলতে গলা শুকিয়ে গেছে। নেতাকর্মী ছাড়া বিএনপির সাথে জনগণের কোনো সংযোগ নেই। আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে। নির্বাচনের মাধ্যমেই সব কিছুর ফয়সালা হবে |
আগামী নির্বাচনেই খেলা ফাইনাল : সেতুমন্ত্রী | ’আজ শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।সেতুমন্ত্রী বলেন, ‘টেমস নদীর ওপার থেকে দণ্ডিত অর্থপাচারকারী অপরাধী হাঁকডাক দিচ্ছে। সেই ডাকে টেমস নদীতে ঢেউ উঠেছে কি না জানি না, তবে পদ্মা-মেঘনা-যমুনায় ঢেউ নেই। বিএনপির শুকনো নদীতে জোয়ার আর আসবে না |
আগামী নির্বাচনেই খেলা ফাইনাল : সেতুমন্ত্রী | চিৎকার যত পারেন করেন, ফয়সালা হবে নির্বাচনে। হুমকি দিয়ে লাশ ফেলতে চান? লাশ ফেলার দুষ্টচক্রে আবদ্ধ হচ্ছেন। ’ওবায়দুল কাদের বলেন, বিএনপির মরা নদীতে জোয়ার আসবে না। বিএনপির আন্দোলন মানেই নিজেরা নিজেরা মারামারি, চেয়ার ছোড়াছুড়ি |
আগামী নির্বাচনেই খেলা ফাইনাল : সেতুমন্ত্রী | বিএনপির বিক্ষোভ মানেই হচ্ছে পুলিশের ওপর হামলা। পুলিশ কি নিজেরা আত্মরক্ষা করবে না?তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে বিএনপি। আহসানউল্লাহ মাস্টার, কিবরিয়া, আইভি রহমানকে হত্যা করেছে। চট্টগ্রাম থেকে জিয়ার লাশ ঢাকায় আনা হয়েছে কিন্তু সেই লাশ কেউ দেখেনি |
আগামী নির্বাচনেই খেলা ফাইনাল : সেতুমন্ত্রী | মির্জা ফখরুল সাহেব লাশের একটা ছবি দেখাতে পারবেন? পারবেন না। ’তিনি বলেন, ‘কারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের আইনের মধ্য দিয়ে অব্যাহতি দিল, মির্জা ফখরুল আপনি যতই কথা বলেন, এই প্রশ্নের জবাব আজও দেননি। বারবার প্রশ্ন করতে চাই কেন খুনিদের পুরস্কৃত করা হলো, নিরাপদে বিদেশ পাঠানো হলো, তাদের চাকরি দিল আমাদেরই দূতাবাসে? আজকে এ প্রশ্নে... |
বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে : ফখরুল | বাংলাদেশি জাতীয়তাবাদ ও গণতন্ত্র বিশ্বাসীদের মাইনাস করতেই দেশে ১/১১ ঘটানো হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় মিলনায়তনে তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষ্যে এক আলোচনাসভায় তিনি এই মন্তব্য করেন।বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফ... |
বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে : ফখরুল | মাইনাস টু তো হয়নি, হয়েছে মাইনাস ওয়ান। ওই চক্রান্তে আবার জড়িত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ যারা বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের মাইনাস করতে হবে। তাহলে সুবিধা হবে তাদের পক্ষে এখানে একটা নিরঙ্কুশ প্রভাব বিস্তার করার।তিনি ... |
বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে : ফখরুল | এটা ছিল সামগ্রিকভাবে এদেশের ১৮ কোটি মানুষের মুক্তির যে স্বপ্ন রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সেই স্বপ্নকে সেদিন বন্দি করা হয়েছিল। সেটা তারই চক্রান্তের অংশ। যে চক্রান্তের অংশ হিসেবে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল, যে চক্রান্তের অংশ হিসেবে নয় বছর স্বৈরাচার এদেশের জনগণের ওপর ন... |
বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে : ফখরুল | সেই কারণেই তাদের লক্ষ্য ছিল যারা জনগণকে সংগঠিত করতে পারে, যাদের কথায় জনগণ একত্রিত হয় সেই নেতাদের নিশ্চিহ্ন করতে হবে।তারেক রহমানের সাংগঠনিক ক্ষমতার প্রশংসা করে বিএনপি মহাসচিব বলেন, ২০০৬ সালের আগে থেকে তিনি যে তৃণমূলে সংগঠনের সম্মেলনগুলো করছিলেন ওই সম্মেলনের মধ্য দিয়ে তিনি বিএনপিকে একেবারে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার কাজটা ... |
বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে : ফখরুল | মির্জা ফখরুল আরো বলেন, তার একটা অসাধারণ সাংগঠনিক দক্ষতা আছে। এই কয়েক বছরে আমরা যেটা দেখলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর থেকে দ্রুত তিনি গোটা সংগঠনকে কিন্তু একটা কাঠামোর মধ্যে আনার পথ প্রায় শেষ করে ফেলেছেন। অঙ্গসংগঠনগুলো গুছাচ্ছেন, বিএনপিকে গুছাচ্ছেন। এখানেই হয়েছে কাল |
বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে : ফখরুল | যেহেতু বিএনপি আবার জেগে উঠছে, বিএনপি আবার ফিনিক্স পাখির মতো জেগে উঠছে, সুতরাং তাকে আবার দমিয়ে ফেলতে হবে, তাদের আবার ফেলে দিতে হবে- এটাই হচ্ছে তাদের (সরকার) লক্ষ্য।মির্জা ফখরুল বলেন, আমরা এদেশের মানুষের যে স্বার্থ তাদের যে তেল-ডাল-লবণের দাম বৃদ্ধির প্রতিবাদে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তারা যখন আন্দোলন শুরু... |
বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে : ফখরুল | বহির্বিশ্ব এখন আর ওদের সেই প্রোপাগান্ডা মানছে না। কারণ ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে র্যাবকে সেনশন দেওয়ার মাধ্যমে এবং আইজি বেনজির আহমদকে সেনশন দেওয়ার মাধ্যমে এখানে তাদের যে প্রচারণা সেই প্রচারণাগুলো সঠিক নয়। সেজন্য আমাদের সব পদক্ষেপ খুব সর্তকভাবে নিতে হবে। আমরা যেন নতুন কোনো চক্রান্তের মধ্যে পড়ে না গিয়ে আমরা যদি আবার সু... |
বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে : ফখরুল | তিনি বলেন, আমরা এবার কোনো মতেই পরাজিত হব না। কারণ আমরা গতকালও বলেছি, আমরাও বলেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও বলেছেন, আমাদের এবার বিজয় লাভ করতে হবে, এর কোনো বিকল্প নাই। নুরে আলম, আব্দুর রহিম, শাওন প্রধানের আত্মাত্যাগ কোনো মতেই বৃথা যেতে দেওয়া হবে না। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলনের জ... |
আন্তর্জাতিক রুমি সম্মেলন শুরু | ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আন্তর্জাতিক রুমি সম্মেলন’ শুরু হয়েছে। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশের যৌথ উদ্যোগে আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন হলে তিন দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে... |
আন্তর্জাতিক রুমি সম্মেলন শুরু | তিনি তাঁর সকল সৃষ্টিকর্মে প্রেম, আন্ত ধর্মীয় সম্প্রীতি, ধর্মীয় মূল্যবোধ, মানবসেবা ও আলোকিত সমাজ বিনির্মাণের বার্তা প্রদান করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগদ্বিখ্যাত কবি জালাল উদ্দিন রুমি ও বাংলার রুমি সৈয়দ আহমদুল হকের ওপর অধিকতর মৌলিক গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষামন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।এ সময়... |
আন্তর্জাতিক রুমি সম্মেলন শুরু | তিনি তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে মানবতাবাদী দর্শন প্রচার করেছেন। এই আধ্যাত্মিক কবি, ইসলামী ব্যক্তিত্ব এবং সুফি সাধক তাঁর লেখনীর মাধ্যমে অসাম্প্রদায়িক, মানবিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে যে অনন্য অবদান রেখেছেন তা বিশ্ববাসীর কাছে আজও সমাদৃত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শতবর্ষ পূ... |
যুক্তরাষ্ট্রে এমআরপি চালুর বিষয়টি পর্যালোচনা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী | বাংলাদেশি নাগরিকদের সুবিধার্থে প্রচলিত ই-পাসপোর্টের পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পুনরায় চালু করার বিষয়টি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তিনি গতকাল শুক্রবার বিকেলে যুক্তরাষ্টের ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিন... |
যুক্তরাষ্ট্রে এমআরপি চালুর বিষয়টি পর্যালোচনা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী | শিগগিরই ই-ভিসা চালু করা হবে বলে জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা খুব শীঘ্রই একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে যাচ্ছি এবং আশা করি, এমওইউ স্বাক্ষরিত হলে ছয় মাসের মধ্যে ই-ভিসা প্রদান শুরু করতে পারব। ’তিনি বলেন, দেশের সকল নাগরিকের জন্য জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্... |
যুক্তরাষ্ট্রে এমআরপি চালুর বিষয়টি পর্যালোচনা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী | বৈঠকে মিনিস্টার (কনস্যুলার) মোহাম্মদ হাবিবুর রহমান ও ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মো. সাহেদুল ইসলামও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন। ফার্স্ট সেক্রেটারি (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ আবদুল হাই মিল্টন পাসপোর্ট ও ভিসাসহ সার্বিক কনস্যুলার কার্যক্রম, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য করণীয় বিষয়ের ওপর একটি উপস্থাপনা পেশ করেন।এর আগে ... |
দেশকে শক্তিশালী ভিত্তি দিতে জাতির পিতা সব কিছু করেছেন : পররাষ্ট্রমন্ত্রী | পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু স্বদেশে ফেরার পর দেশকে শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে যা যা প্রয়োজন তা করে গেছেন। গতকাল শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রামীর গল্প’ শীর্ষক বইয়ের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে... |
দেশকে শক্তিশালী ভিত্তি দিতে জাতির পিতা সব কিছু করেছেন : পররাষ্ট্রমন্ত্রী | মাত্র আড়াই মাসের মাথায় বন্ধুপ্রতিম দেশের সৈন্যদের ফেরত পাঠিয়েছেন। অল্প সময়ের মধ্যেই জাতিসংঘসহ বিশ্বের গুরুত্বপূর্ণ সকল সংস্থার সদস্য পদ অর্জন করতে সক্ষম হয়েছেন। দেশকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে মাত্র ৯ মাসের মাথায় একটি অপূর্ব শাসনতন্ত্র (সংবিধান) তৈরি করে দিয়েছেন।সিলেট সিটি করপোরেশন, চন্দ্রাবতী একাডেমির সহযোগিতা... |
দেশকে শক্তিশালী ভিত্তি দিতে জাতির পিতা সব কিছু করেছেন : পররাষ্ট্রমন্ত্রী | অনুষ্ঠানে ড. মোমেন বলেন, “বঙ্গবন্ধু দেশের শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়―সব ক্ষেত্রে কাজ করে গেছেন। কৃষিক্ষেত্রে যেসব পলিসি, স্ট্র্যাটেজি বঙ্গবন্ধু রেখে গিয়েছিলেন সেগুলো এখনো আমাদের চলার পথে পাথেয়। বঙ্গবন্ধু পররাষ্ট্রবিষয়ক অপূর্ব একটি নীতি দেশকে দিয়ে গেছেন, আমরা এখনো সেটা অনুসরণ করি। সেটা হলো―‘সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে ব... |
দেশকে শক্তিশালী ভিত্তি দিতে জাতির পিতা সব কিছু করেছেন : পররাষ্ট্রমন্ত্রী | ’ বঙ্গবন্ধুর এসব অর্জনের কথা শিক্ষার্থীদের জানাতে হবে। ”পররাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের জন্য বই পড়া ও কুইজ প্রতিযোগিতা আয়োজনের জন্য সিলেট সিটি করপোরেশনকে ধন্যবাদ জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রামীর গল্প’ বইয়ের লেখক, বিশিষ্ট সমাজ উন্নয়ন কর্মী ও মোমেন ফাউন্ডেশনের ... |
দেশকে শক্তিশালী ভিত্তি দিতে জাতির পিতা সব কিছু করেছেন : পররাষ্ট্রমন্ত্রী | বিশেষ অতিথির বক্তব্যে সেলিনা মোমেন তাঁর ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রামীর গল্প’ শীর্ষক বইটি লেখার প্রেক্ষাপট সম্পর্কে বলেন, ‘বঙ্গবন্ধু সম্পর্কে সহজ ভাষায় শিক্ষার্থীদের জানানোর তাগিদ থেকে এই বইটি লিখেছি। শিক্ষার্থীরা যদি জানতে পারে যে বঙ্গবন্ধু কী ধরনের মানুষ ছিলেন, ছোটবেলায় তিনি কী করতেন, কিভাবে অন্যের সাহায... |
দেশকে শক্তিশালী ভিত্তি দিতে জাতির পিতা সব কিছু করেছেন : পররাষ্ট্রমন্ত্রী | সিলেট সিটি করপোরেশনের প্রধান পরামর্শক প্রফেসর মুহ. হায়াতুল ইসলাম আকঞ্জির সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. কবির এইচ চৌধুরী। সিলেট সিটি করপোরেশন এলাকার ১৫টি বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির মোট ৯৭৫ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আগস্ট মাসজুড়ে শিক্ষা... |
‘সাইবার সেন্টার ফর এক্সিলেন্স’ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সাইবার জগতে নেতৃত্ব দিতে ‘সাইবার সেন্টার ফর এক্সিলেন্স’ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে যুক্তরাজ্যের সঙ্গে ডিজিটাল সংহতির আরো সুদৃঢ় করা হচ্ছে। প্রতিমন্ত্রী শুক্রবার (২ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের নিউপোর্ট ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টা... |
‘সাইবার সেন্টার ফর এক্সিলেন্স’ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ | এসময় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, সাইবার সুরক্ষায় বিশ্বে নেতৃত্বে যেতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। সাইবার ওয়েলসের মতো আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সাথে সাইবার সেন্টার ফর এক্সিলেন্স গড়ে তুলবে। এই সকল উদ্যোগ আমাদের দেশে অনলাইন নিরাপত্তা নিশ্চিত করবে। একা কোনো দেশের পক্ষে ক্রমবর্ধমান সাইবার নিরাপত্তা মোকাবিলা করা সম্ভব ন... |
‘সাইবার সেন্টার ফর এক্সিলেন্স’ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ | আইসিটি বিভাগের বিজিডি ই-গভর্নমেন্ট সার্ট বাংলাদেশে সাইবার সর্বোত্তম অনুশীলন নিশ্চিত ও বাস্তবায়ন করতে যুক্তরাজ্যের সাইবার ওয়েলসের সাথে নিবিড়ভাবে কাজ করছে।বৈঠকে অদূর ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে সাইবার ওয়েলসের আরো ঘনিষ্ঠভাবে কাজ করার লক্ষ্যে সাইবার ক্লাস্টার, সাইবার স্কিল গ্রোথ ওয়ার্কিং গ্রুপ, সাইবার অ্যাক্সিলারেটর উদ... |
‘সাইবার সেন্টার ফর এক্সিলেন্স’ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ | আইসিটি প্রতিমন্ত্রী একটি সুদৃঢ় ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে সাইবার দক্ষতায় বিনিয়োগ এবং সাইবার ওয়েলসের সাথে শক্তিশালী সাইবার বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে আরো নিবিড়ভাবে বাংলাদেশ ও সাইবার ওয়েলস সরকার একসাথে কাজ কবে বলে আশাবাদ ব্যক্ত করেন।অপরদিকে, সাইবার সহযোগিতার বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় উচ্ছ্বাস প্রকাশ করে সাইব... |
‘সাইবার সেন্টার ফর এক্সিলেন্স’ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ | আমাদের বিশ্ববিদ্যালয়ের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে ওয়েলসে সাইবার কম্পানিগুলো। যুক্তরাজ্যের জাতীয় সাইবার প্রোগ্রামের কেন্দ্রে রয়েছে সাইবার ওয়েলস। ফলে আমরা সাইবার সুরক্ষায় একটি ইকোসিস্টেম হিসাবে সর্বোত্তম অনুশীলন ভাগ করে নেওয়ার এবং সহযোগিতা করার চেষ্টা করি৷ এক্ষেত্রে আরো বড় পরিসরের বাংলাদেশের প্রকল্পগুলিতে ঘনিষ্ঠভাবে ক... |
সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় | সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়ার সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪১ (১) ধারা বাতিল ও এখতিয়ারবহির্ভূত ঘোষণা করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।১৭ পৃষ্ঠায় দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটৈ প্রকাশ করা হয়েছে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজার... |
সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় | গত ২৫ আগস্ট রায় ঘোষণার পর ওই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে গত ১ সেপ্টেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ হাইকোর্টের রায়টি স্থগিত করে আদেশ দেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে শুনানি আগামী ২৩ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন।আদালতে রাষ্ট্রপক্ষে শুন... |
সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় | অন্যদিকে রিটের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, অনেক সময় দেখা যায়, সরকারি কর্মচারীদের অযথা হয়রানির জন্য মিথ্যা মামলা করা হয়। মামলার পর তাকে যদি গ্রেপ্তার করা হয়, পরে তিনি যদি মামলায় খালাস পান, তাহলে তার মধ্যে একধরনের ভোগান্তি পোহাতে হয়। এই ভোগান্তি নিরসন ও সর... |
সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় | এসব দিক সামনে রেখে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদনটি করা হয়। আপিল বিভাগ রায়টি স্থগিত করে আদেশ দিয়েছেন।২০১৮ সালের নভেম্বরে সরকারি চাকরি আইন প্রণয়ন করা হয়। ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে একই বছরের ১ অক্টোবর থেকে আইনটি কার্যকর হয় |
সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় | আইনটির ৪১(১) ধারার বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত অভিযোগে করা ফৌজদারি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হওয়ার আগে তাঁকে গ্রেপ্তার করতে হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।আইনের ধারাটি সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের পরিপন্থী উল্লেখ করে মানবাধিকার ও পরিবেশবাদী স... |
ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩৩ | রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১২৫৩ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন, ২৪ কেজি ৪২৫ গ্রাম গাঁজা, ৪ ক্যান বিয়ার ও ৫৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।ঢাকা মে... |
মার্কিন নিষেধাজ্ঞা ১০০ মিলিয়ন ডলারের লবিংয়ের ফল : আইজিপি | পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, আধাসামরিক বাহিনীর নেতৃত্ব দেওয়ার সময় তিনিসহ কিছু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, এটা ১০০ মিলিয়নের প্রজেক্ট। এই নিষেধাজ্ঞা হলো তার ফলাফল। এর সাথে সত্যের কোনো সম্পর্ক নেই।গত বৃহস্পতিবার রাতে (নিউ ইয়র্ক সময়) যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে... |
মার্কিন নিষেধাজ্ঞা ১০০ মিলিয়ন ডলারের লবিংয়ের ফল : আইজিপি | তিনি বলেন, ‘২৫ মিলিয়ন ডলারে তার নেপথ্যে তিন বছর ধরে একটি চক্রের নিয়োগ দেওয়া চারটি লবিং ফার্ম কাজ করেছে। এই সংস্থাগুলো অবশেষে মার্কিন সরকারকে র্যাব এবং আমার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য রাজি করাতে সক্ষম হয়েছিল। ’অনুষ্ঠানে বেনজির আবারও স্পষ্ট করেছেন, মার্কিন সরকার যে জোরপূর্বক গুম করার অভিযোগ করেছে তার সঙ্গে তার কোনো সম্... |
আজ রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ | কেনাকাটা আমাদের জীবনের নিত্যপ্রয়োজনীয় অংশ। দৈনন্দিন প্রয়োজনে আমাদের সবাইকে কমবেশি মার্কেটে যেতেই হয়। তবে রাজধানীতে নির্দিষ্ট কিছু দিনে কিছু মার্কেট বন্ধ থাকে। তাই সেগুলো সম্পর্কে জেনে রাখলে আমাদের জন্য সুবিধা হবে |
আজ রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ | বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট:শ্যামবাজার, বাংলাবাজার, চাঙ্খারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামী... |
জাতিসংঘ পুলিশ প্রধানের সঙ্গে বেনজীর আহমেদের বৈঠক | জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ এর সাথে জাতিসংঘ পুলিশ প্রধান লুইস লিবেরিও কারিলহোর একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আন্তরিকতাপূর্ণ এ বৈঠকে পরস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে।স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশকে অন্যতম প্রধান পুলিশ সদস্য প্রেরণক... |
জাতিসংঘ পুলিশ প্রধানের সঙ্গে বেনজীর আহমেদের বৈঠক | পূর্ব তিমুর এবং হাইতিতে পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশ সদস্যদের যে উচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধ তিনি দেখেছেন তা উল্লেখ করেন জাতিসংঘের পুলিশ প্রধান। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালি ও ডিআর কঙ্গোতে কর্তব্যরত বাংলাদেশী পুলিশ সদস্যদের পেশাদারিত্বেরও কথাও তুলে ধরেন তিনি।বাংলাদেশ শান্তিরক্ষা কার্যক... |
জাতিসংঘ পুলিশ প্রধানের সঙ্গে বেনজীর আহমেদের বৈঠক | বিশেষ করে আফ্রিকার ঝুঁকিপূর্ণ শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের দক্ষ ও পেশাদারী বিশেষায়িত ইউনিট মোতায়েনের অনুরোধ জানান আইজিপি। এক্ষেত্রে তিনি সোয়াট, ক্যানাইন, রিভারাইন, গার্ড পুলিশ এবং ফরেনসিক ইউনিটসহ বিভিন্ন বিশেষায়িত ইউনিট মোতায়েনের কথা বলেন।জাতিসংঘ পুলিশের জন্য বিভিন্ন কর্মসূচি ও প্রশিক্ষণ আ... |
জাতিসংঘ পুলিশ প্রধানের সঙ্গে বেনজীর আহমেদের বৈঠক | প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসডিজি বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের তাৎপর্যপূর্ণ অবদানের কথা তুলে ধরেন আইজিপি। শান্তিরক্ষা মিশনের জন্য বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবারাহের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।বৈঠকে জাতিসংঘ বাংল... |
চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় আজ | চা শ্রমিকদের সঙ্গে আজ শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, দেশের চার জেলা থেকে ওই ভিডিও কলে অংশ নেবেন চা শ্রমিকরা।হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চণ্ডীছড়া চা-বাগানের খেলার মাঠ থেকে জেলার ২৪টি চা-বাগানের শ্রমিকরা ওই ভিডিও কলে অংশ নেবেন। অন্যদিকে মৌলভীবাজার থেকে ভি... |
চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় আজ | এ ছাড়া সিলেট এবং চট্টগ্রাম থেকেও ভিডিও কলে যোগ দেবেন শ্রমিকরা। এ আয়োজনকে সামনে রেখে এরই মধ্যে প্যান্ডেল নির্মাণ, অংশগ্রহণকারীর তালিকা এবং নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।গত ৯ আগস্ট থেকে ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন শুরু করেন চা বাগানের শ্রমিকেরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস ক... |
চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় আজ | এর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও তা সমাধান হয়নি। সম্প্রতি তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।২০ আগস্ট বিকেলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, বাগান মালিক প্রতিনিধি ও চা-শ্রমিক নেতাদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে তাদের দৈনিক মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হয় |
চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় আজ | এরপর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেও কিন্তু সন্ধ্যার পর ফের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চা-শ্রমিক নেতারা।এরপর ২৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকের পর শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান প... |
বাঁচাতে হবে প্রকৃতির ঝাড়ুদারকে | শকুন দেখতে কুৎসিত। আকারেও বেঢপ। ভাগাড় কিংবা মৃত প্রাণীর আশপাশে এদের বিচরণ। তাই শকুনের প্রতি নাক সিঁটকানো ভাব আছে গড়পড়তা মানুষের |
বাঁচাতে হবে প্রকৃতির ঝাড়ুদারকে | তবে পচাগলা শব খেয়ে এই পাখিটি যে পরিবেশ রক্ষায় বিরাট অবদান রেখে যাচ্ছে, সে কথা জানে কয়জন? এ জন্যই বিজ্ঞজনরা বলে থাকেন, শকুন হলো প্রকৃতির পরিষ্কারক বা ঝাড়ুদার। হতাশার কথা হলো বাংলাদেশে শকুন আজ বিলুপ্তপ্রায়।বিভিন্ন প্রাণীর পচাগলা দেহাবশেষ খেয়ে পরিবেশে রোগ-জীবাণুর বিস্তার রোধে এই পাখিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কার... |
বাঁচাতে হবে প্রকৃতির ঝাড়ুদারকে | বিশ্বব্যাপী সেপ্টেম্বর মাসের প্রথম শনিবার আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত হয়। এবার এই দিনটি ৩ সেপ্টেম্বর।বন বিভাগের জরিপ অনুযায়ী, ১৯৯০ সালে বাংলাদেশে ১০ লাখ শকুন ছিল। এক যুগের ব্যবধানে ৯৯.৯৯ শতাংশ কমে গেছে |
বাঁচাতে হবে প্রকৃতির ঝাড়ুদারকে | এখন মাত্র ২৬০টি শকুন বেঁচে আছে। এর মধ্যে ১২০টির বসবাস হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বনাঞ্চলে। বাংলাদেশের প্রধানতম শকুনের নিরাপদ এলাকা হিসেবে এখন পরিচিত রেমা-কালেঙ্গা বন্য প্রাণী অভয়ারণ্য। চলতি বছর প্রায় এক ডজন শকুনছানা দলটির সঙ্গে যুক্ত হয়েছে |
বাঁচাতে হবে প্রকৃতির ঝাড়ুদারকে | বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার আজীবন সদস্য ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহিরুল হক শাকিল বলেন, রেমা-কালেঙ্গা বাংলাদেশের একটি প্রাচীন বন। এখানে উঁচু ও প্রাচীন গাছ রয়েছে বেশ কিছু। পাশাপাশি অনেক প্রাণীর বসবাস এই বনে। চোর এবং শিকারিদের হাত থেকে এই গাছ ও প্রাণীকে রক্ষা করতে পারলে শুধু শকুনই নয়,... |
বাঁচাতে হবে প্রকৃতির ঝাড়ুদারকে | একসময় বাংলা শকুন বা হোয়াইট র্যাম্পড ভালচারের আনাগোনা সবচেয়ে বেশি ছিল সুন্দরবন উপকূলীয় এলাকায়। এরা দল বেঁধে উড়ে বেড়াত। ওজন সাড়ে তিন কেজি থেকে সাড়ে সাত কেজি। লম্বায় ৭৫ থেকে ৯৩ সেন্টিমিটার |
বাঁচাতে হবে প্রকৃতির ঝাড়ুদারকে | পাখার দৈর্ঘ্য ১.৯২ থেকে ২.৬ মিটার। এদের গলা ও ঘাড়ে পালক নেই। গায়ের রং ধূসর কালো। পিঠের দিকটা সাদাটে এবং মাথা ও গলা ধূসর গোলাপি রঙের |
বাঁচাতে হবে প্রকৃতির ঝাড়ুদারকে | সুন্দরবন উপকূলীয় এলাকায় দু-একটি রেড-হেডেড ভালচার বা রাজশকুনও দেখা যেত।শকুনের সংখ্যা ব্যাপক হারে কমার পেছনে নানা কারণ রয়েছে। এর মধ্যে নির্বিচারে নিধন অন্যতম। এ ছাড়া শকুনের আবাস বড় বড় গাছ উজাড় হওয়া একটি বড় কারণ |
বাঁচাতে হবে প্রকৃতির ঝাড়ুদারকে | গবাদি পশুর ওষুধ হিসেবে ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন ব্যবহার করা হয়। এই ওষুধ খাওয়া গবাদি পশু মারা গেলে সেই মাংস খেয়ে শকুনও মারা পড়ে। শকুনকে অনেকে অপয়া ও অলক্ষুনে পাখি বলে মনে করে। পাখিটির প্রতি এই নেতিবাচক মনোভাব তার দুর্গতি ডেকে এনেছে |
বাঁচাতে হবে প্রকৃতির ঝাড়ুদারকে | এভাবে শকুনের সংখ্যা কমেছে।শকুন উঁচু ও বড় গাছের ডালে বাসা বাঁধে। একবারে একটি করে সাদা ডিম পাড়ে। ছানা ফুটতে ৩০-৩৫ দিন সময় লাগে |
বাঁচাতে হবে প্রকৃতির ঝাড়ুদারকে | তবে সুন্দরবন উপকূলীয় এলাকায় কেউ কখনো শকুনকে বাসা বেঁধে ডিম পেড়ে বাচ্চা ফোটাতে দেখেনি। প্রাকৃতিক এই ক্লিনার বা ঝাড়ুুদারকে টিকিয়ে রাখতে বিশেষ পরিকল্পনা নিতে হবে। শকুনের খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে। শকুনের আবাসস্থল, বাসা খুঁজে বের করে তা সংরক্ষণ করতে হবে। |
গুলি সরবরাহকারী জামিনে, শঙ্কায় টিপুর পরিবার | রাজধানীর মতিঝিলের আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার পর তাঁর পরিবারকেও এখন প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে জীবনের নিরাপত্তা চেয়ে এই মামলার বাদী নিহতের স্ত্রী ফারজানা ইসলাম ডলি শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এর মধ্যে মামলার অন্যতম আসামি রাকিবুর রহমান রাকিব জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়েছেন।... |
গুলি সরবরাহকারী জামিনে, শঙ্কায় টিপুর পরিবার | ডিবি চার্জশিট প্রস্তুত করছে। এর মধ্যেই প্রতিনিয়ত আসামিদের নাম বাদ দিতে আমাকে হুমকি-ধমকি দিচ্ছে। ছেলেমেয়ে নিয়ে আমি শঙ্কার মধ্যে আছি। রাকিবের নাম জবানবন্দিতে এসেছিল |
গুলি সরবরাহকারী জামিনে, শঙ্কায় টিপুর পরিবার | সে আমার স্বামীকে হত্যায় গুলি সরবরাহ করেছিল। এর পরও এই আসামি কিভাবে জামিন পেল!’আলোচিত এই মামলাটিতে জামিন পাওয়া প্রথম আসামি রাকিব। গত ১৬ জুন রাকিবকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে নাসির উদ্দিন মানিক নামের এক আসামি আদালতে জবানবন্দি দিয়ে টিপু হত্যায় রাকিবের সংশ্লিষ্টতার কথা জানান |
গুলি সরবরাহকারী জামিনে, শঙ্কায় টিপুর পরিবার | হত্যায় ব্যবহৃত গুলি সরবরাহ করেছিলেন রাকিব।মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল বিভাগের পরিদর্শক মো. ইয়াসিন শিকদার বলেন, ‘রাকিব নামের এক আসামি কারাগার থেকে জামিন নিয়ে বেরিয়েছেন বলে শুনেছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে পরবর্তী আইনিব্যবস্থা নেওয়া হবে। ’গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরের আমতলা এলাক... |
গুলি সরবরাহকারী জামিনে, শঙ্কায় টিপুর পরিবার | এ সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় রিকশাযাত্রী কলেজ ছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতিরও। জোড়া খুনের ঘটনায় মামলায় এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এরই মধ্যে গ্রেপ্তার হওয়া অনেক আসামির বিরুদ্ধে অভিযোগ তুলে নিতে মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। |
গায়েবানা জানাজার মধ্য দিয়ে নিহত ‘যুবদলকর্মী’ শাওনকে স্মরণ করেছে বিএনপি | গায়েবানা জানাজার মধ্য দিয়ে নিহত ‘যুবদলকর্মী’ শাওনকে স্মরণ করেছে বিএনপি। গতকাল বাদ জুমা রাজধানী ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়।আজ সমাবেশদেশের বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিতে ক্ষমতাসীন দল ও পুলিশের ‘হামলা’ এবং নারায়ণগঞ্জে ‘যুবদলকর্মী’ শাওনকে হত্যার প্রতিবাদে আজ শনিবার সা... |
গায়েবানা জানাজার মধ্য দিয়ে নিহত ‘যুবদলকর্মী’ শাওনকে স্মরণ করেছে বিএনপি | উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে পথচারী, নারীসহ ২৬ জন গুলিবিদ্ধ হয়। পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটায় পুলিশের সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়। আহত শাওনকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ... |
‘শাওনের মৃত্যু বিএনপির গুলিতে’ অভিযোগ ভাইয়ের | নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় শাওন প্রধানের নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় শাওনের ভাই মিলন প্রধান বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেল ও অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে শাওন নিহত হয়েছেন।গতকাল শুক্... |
‘শাওনের মৃত্যু বিএনপির গুলিতে’ অভিযোগ ভাইয়ের | আমরা তদন্ত করে ব্যবস্থা নিব। এ ছাড়া বৃহস্পতিবার শোভাযাত্রা থেকে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় আরো দুটি মামলা প্রক্রিয়াধীন। ’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাওন প্রধানকে যুবদলকর্মী দাবি করে বলেছেন, পুলিশ মিথ্যাচার করছে। পুলিশের গুলিতেই যে শাওনের মৃত্যু হয়েছে, এটা প্রমাণিত |
‘শাওনের মৃত্যু বিএনপির গুলিতে’ অভিযোগ ভাইয়ের | এ হত্যার একদিন জবাব দিতে হবে। গতকাল দুপুরে ফখরুল নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগরে শাওনের বাড়িতে স্বজনদের সান্ত্বনা দিতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।এদিকে বগুড়ায় শহরের কালিতলা এলাকায় গতকাল একই সময় আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ ডাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে সদর উ... |
‘শাওনের মৃত্যু বিএনপির গুলিতে’ অভিযোগ ভাইয়ের | সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে বৃহস্পতিবার রাতে নেত্রকোনা থানা ও গতকাল সিরাজগঞ্জ থানায় মামলা দুটি করা হয়।ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছেনারায়ণগঞ্জে মামলায় বিএনপি নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি বলেন, ‘না, অজ্ঞাতপরিচয়ের কথা উল্লেখ রয়েছে। তদন্তসাপেক্ষে দ... |
‘শাওনের মৃত্যু বিএনপির গুলিতে’ অভিযোগ ভাইয়ের | তদন্ত করেই সঠিকভাবে আসামি করা হবে।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, বৃহস্পতিবার বিএনপির সমাবেশ থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে এ পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। ফুটেজ দেখে ও প্রত্যক্ষদর্শীদের সূত্র ধরে পুলিশের ওপর হামলায় অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে বিএনপি দাবি করেছে, তাদের ২৩ নে... |
‘শাওনের মৃত্যু বিএনপির গুলিতে’ অভিযোগ ভাইয়ের | অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুনারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে শাওনের লাশের ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে শাওনের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করে গতকাল হাসপাতালের আবাসিক চিকিৎসক এস কে ফরহাদ কালের কণ্ঠকে বলেন, শাওনের শরীরে দুটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে; তবে গুলি পাওয়া যায়নি।এদিকে বৃহস্পতিবার রাতেই প... |
‘শাওনের মৃত্যু বিএনপির গুলিতে’ অভিযোগ ভাইয়ের | এসপি বলেছেন সে বিএনপি করত না। সে যদি যুবদলের কর্মী না-ও হয়, মানুষকে গুলি করে হত্যার অধিকার আপনাকে কে দিয়েছে। আপনারা অন্যায় হুকুম মানবেন না। আমাদের মনে রাখতে হবে, শাওন দেশের মানুষের জন্য, আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য প্রাণ দিয়েছে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.