id stringlengths 1 4 | title stringlengths 1 55 | author stringclasses 125
values | poem stringlengths 4 14.6k | label int64 0 11 | label_name stringclasses 12
values |
|---|---|---|---|---|---|
5038 | হিংসে | সুভাষ মুখোপাধ্যায় | যাবার আগে মিটিয়ে নেব
যার যার সঙ্গে আড়ি উঠলে ঝড় ছুটব বাইরে
তারপরে তো বাড়ি ঠিক করি নি কিসে যাব
হেঁটে না সাইকেলে ঝনঝনালে পকেটে পয়সা
মাটিতে দেব ফেলে মাটি কাঁপছে, কাঁপুক।
চল্ রে ঘোড়া!
হাতে তুলেছি চাবুক মুখপুড়িটা তাকাচ্ছে, দ্যাখ।
বলছে, আ মর মিন্সে- ও কিছু নয়, বুঝ্লি না রে
হিংসে, হিংসে, হিংসে।। | 2 | মানবতাবাদী |
4000 | খুব প্রয়োজন ছিল | শামসুর রাহমান | এই ভরদুপুরে যখন আমার বুক
বিরান পথের মতো খাঁ খাঁ, যখন আমার ধূসর
দৃষ্টিময় চোখ ফেটে জল ঝরতে চাইছে, যখন
তোমার বিচ্ছেদে আমি কাতর, নতুন করে মনে হলো
তোমাকে আমার খুব প্রয়োজন ছিল
অনেক অনেক বছর আগেই,
যেমন কৃষকের প্রয়োজন ফসলের ঢেউ খেলানো
ক্ষেতের, যেমন কবির প্রয়োজন দ্যুতিপ্রতিম
প্রেরণার, যেমন বিপ্লবীর প্রয়োজন
আলো বিকিরণকারী আদর্শে... | 0 | প্রেমমূলক |
2446 | আমি হেথায় থাকি | রবীন্দ্রনাথ ঠাকুর | আমি হেথায় থাকি শুধু
গাইতে তোমার গান,
দিয়ো তোমার জগৎসভায়
এইটুকু মোর স্থান।
আমি তোমার ভুবন-মাঝে
লাগি নি নাথ, কোনো কাজে–
শুধু কেবল সুরে বাজে
অকাজের এই প্রাণ।নিশায় নীরব দেবালয়ে
তোমার আরাধন,
তখন মোরে আদেশ কোরো
গাইতে হে রাজন্।
ভোরে যখন আকাশ জুড়ে
বাজবে বীণা সোনার সুরে
আমি যেন না রই দূরে
এই দিয়ো মোর মান।১৬ ভাদ্র, ১৩১৬
(গীতাঞ্... | 3 | ভক্তিমূলক |
4928 | নীরার পাশে তিনটি ছায়া | সুনীল গঙ্গোপাধ্যায় | নীরা এবং নীরার পাশে তিনটি ছায়া
আমি ধনুকে তীর জুড়েছি, ছায়া তবুও এত বেহায়া
পাশ ছাড়ে না
এবার ছিলা সমুদ্যত, হানবো তীর ঝড়ের মতো–
নীরা দু’হাত তুলে বললো, ‘মা নিষাদ!
ওরা আমার বিষম চেনা!’
ঘূর্ণি ধুলোর সঙ্গে ওড়ে আমার বুক চাপা বিষাদ–
লঘু প্রকোপে হাসলো নীরা, সঙ্গে ছায়া-অভিমানীরা
ফেরানো তীর দৃষ্টি ছুঁয়ে মিলিয়ে গেল
নীরা জানে না! | 0 | প্রেমমূলক |
1459 | দেশ দেখাচ্ছ অন্ধকারে | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | দেশ দেখাচ্ছ অন্ধকারে :
এই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড়,
এবং ওইটে মরুভূমি।
দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি,
বার করেছ নতুন খেলা।
শহর-গঞ্জ-খেত-খামারে
ঘুমিয়ে আছে দেশটা যখন, রাত্রিবেলা
খুলেছ মানচিত্রখানি।
এইখানে ধান, চায়ের বাগান, এবং দূরে ওইখানেতে
কাপাস-তুলো, কফি, তামাক।
দম-লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছ।
গুরুমশাই,... | 0 | প্রেমমূলক |
1464 | না এলে না-ই বা এলে | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | না এলে না-ই বা এলে, তাই বলে কি এ-জন্মে আমার
পরিত্রাণ নেই?
তুমি যত ধোঁকা দাও, তুমি যত
চালাক মাছের মতো দূরে-দূরে ঘোরাফেরা করো,
আমারও ততই
জেদ বেড়ে যায়, আমি
শব্দনির্বাচনে তত সতর্ক হবার চেষ্টা করি।
ডাইনে-বাঁয়ে জমে আছে শব্দের পাহাড়। আমি
একদিকে থেকে একটি ইচ্ছুক পাথর তুলে এনে–
যে-রকম জুতো জামা ইত্যাদির মিলন ঘটানো হয়
সেইরকম–
অ... | 0 | প্রেমমূলক |
1615 | আমি আছি আমার শস্যে বীজে | পূর্ণেন্দু পত্রী | আর কী দিয়ে পূর্ণ করবে তুমি
শূণ্য আমার খাঁচা?
যার সমস্ত লুট হয়েছে তারও
ফুরোয়নি সব বাঁচা।
কলসী থেকে খেয়েছো শুষে জল
আগুনে ছুঁড়ে দিয়েছো মখমল
বিছানা থেকে কেড়েছো কম্বল
দুধের থেকে সর
আকাশে-মেঘে রটিয়ে বেড়াও তবু
-আমিই তো ঈশ্বর।
নিজের ঘাস চিবিয়ে খাও নিজে
আমি আছি আমার শস্যে, বীজে
তোমাকে আর দরকারই বা কী যে
দগ্ধ এ উদ্যানে।
সর্বস্বা... | 2 | মানবতাবাদী |
540 | ১৪০০ সাল | কাজী নজরুল ইসলাম | [কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের "আজি হতে শতবর্ষ পরে" পড়িয়া]
আজি হ’তে শত বর্ষ আগে!
কে কবি, স্মরণ তুমি ক’রেছিলে আমাদেরে শত আনুরাগে,
আজি হ’তে শত বর্ষ আগে।
ধেয়ানী গো, রহস্য-দুলাল!
উতারি’ ঘোমটাখানি তোমার আঁখির আগে
কবে এল সুদূর আড়াল?
আনাগত আমাদের দখিন-দূয়ারী
বাতায়ন খুলি তুমি, হে গোপন হে স্বপ্ন-চারী,
এসেছিলে বসন্তের গন্... | 3 | ভক্তিমূলক |
2943 | পরিত্যক্ত | রবীন্দ্রনাথ ঠাকুর | চলে গেল , আর কিছু নাই কহিবার ।
চলে গেল , আর কিছু নাই গাহিবার ।
শুধু গাহিতেছে আর শুধু কাঁদিতেছে
দীনহীন হৃদয় আমার , শুধু বলিতেছে ,
“ চলে গেল সকলেই চলে গেল গো ,
বুক শুধু ভেঙে গেল দলে গেল গো । ”
বসন্ত চলিয়া গেলে বর্ষা কেঁদে কেঁদে বলে ,
“ ফুল গেল , পাখি গেল --
আমি শুধু রহিলাম , সবই গেল গো । ”
দিবস ফুরালে রাতি স্তব্ধ হয়ে... | 1 | চিন্তামূলক |
4673 | জনরব | সুকান্ত ভট্টাচার্য | পাখি সব করে রব, রাত্রি শেষ ঘোষণা চৌদিকে,
ভোরের কাকলি শুনি; অন্ধকার হয়ে আসে ফিকে,
আমার ঘরেও রুদ্ধ অন্ধকার, ষ্পস্ট নয় আলো,
পাখিরা ভোরের বার্তা অকস্মাৎ আমাকে শোনালো।
স্বপ্ন ভেঙে জেগে উঠি, অন্ধকারে খাড়া করি কান-
পাখিদের মাতামাতি, শুনি মুখরিত ঐকতান;
আজ এই রাত্রিশেষে বাইরে পাখির কলরবে
রুদ্ধ ঘরে ব'সে ভাবি, হয়তো কিছু বা শু... | 2 | মানবতাবাদী |
1210 | যদি বাসোই | তসলিমা নাসরিন | তুমি যদি ভালোই বাসো আমাকে, ভালোই যদি বাসো,
তবে বলছো না কেন যে ভালো বাসো! কেন সব্বাইকে জানিয়ে দিচ্ছ না যে ভালোবাসো!
আমার কানের কাছেই যত তোমার দুঃসাহস!
যদি ভালোবাসো, ওই জুঁইফুলটি কেন জানে না যে ভালোবাসো!
ফুলটির দিকে এত যে চেয়ে রইলাম, আমাকে একবারও তো বললো না যে ভালোবাসো!
এ কীরকম ভালোবাসা গো! কেবল আমার সামনেই নাচো!
এরকম ত... | 0 | প্রেমমূলক |
209 | আনোয়ার | কাজী নজরুল ইসলাম | [স্থান– প্রহরী–বেষ্টিত অন্ধকার কারাগৃহ, কনস্ট্যান্টিনোপ্ল্।
কাল–অমাবস্যার নিশীথ রাত্রি।]
[চারিদিকে নিস্তব্ধ নির্বাক। সেই মৌনা নিশীথিনীকে ব্যথা দিতেছিল শুধু কাফ্রি-সাস্ত্রীর পায়চারির বিশ্রী খট্খট্ শব্দ। ঐ জিন্দানখানায় মহাবাহু আনোয়ারের জাতীয়-সৈন্যদলের সহকারী এক তরুণ সেনানী বন্দী। তাহার কুঞ্চিত দীর্ঘ কেশ, ডাগর চোখ... | 2 | মানবতাবাদী |
3587 | আমাদের সম্পর্ক | শক্তি চট্টোপাধ্যায় | ঈশ্বর থাকেন জলে
তাঁর জন্য বাগানে পুকুর
আমাকে একদিন কাটতে হবে।
.
আমি একা...
ঈশ্বর থাকুন কাছে, এই চাই--জলেই থাকুন!
.
জলের শান্তিটি তাঁর চাই, আমি, এমনই বুঝেছি
কাছাকাছি থাকলে শুনি মানুষের সঙ্গে দীর্ঘদিন
সম্পর্ক রাখাই দায়
.
তিনি তো মানুষ নন!
তা ছাড়াও, দূরের বাগানে
--থাকলে, শূন্য দূরত্বও
আমাদের সম্পর্ক বাঁচাবে। | 1 | চিন্তামূলক |
2265 | নাগকেশর | যতীন্দ্রমোহন বাগচী | চিত্ততলে যে নাগবালা ছড়িয়ে ছিঁগে কেশের কেশর কাঁদছে
অফুরন্ত অশ্রুধারা সহস্রবার নাসার বশের বাঁধছে ;
মানিক-হারা পাগল-পারা যে বেদনা বাজছে তাহার বক্ষে
পলে-পলে পলক বেয়ে অলক ছেয়ে ঝরছে যাহা চক্ষে ;
দুঃখে ভাঙা বক্ষে যাহা নশ্চিসিয়া সকাল-সাঁঝে টুটছে
মহাকালের সোপানতলে নাগকেশরের ফুল হয়ে তাই ফুটছে।মন-মাতালে যে নাগবালা রতন-জ্বালা কক্ষ... | 1 | চিন্তামূলক |
2094 | লিরিকগুচ্ছ - ১৩ | মহাদেব সাহা | তোমার চোখে যে এতো জল
আর এতো ব্যাকুলতা-
সব বুঝি তবু বুঝি নাই
এই সামান্য কথা! | 0 | প্রেমমূলক |
3057 | বাঁশি (কড়ি ও কোমল কাব্যগ্রন্থ) | রবীন্দ্রনাথ ঠাকুর | ওগো , শোনো কে বাজায় !
বনফুলের মালার গন্ধ বাঁশির তানে মিশে যায়।
অধর ছুঁয়ে বাঁশিখানি চুরি করে হাসিখানি ,
বঁধুর হাসি মধুর গানে প্রাণের পানে ভেসে যায় ।
ওগো শোনো কে বাজায় !
কুঞ্জবনের ভ্রমর বুঝি বাঁশির মাঝে গুঞ্জরে ,
বকুলগুলি আকুল হয়ে বাঁশির গানে মুঞ্জরে ।
যমুনারই কলতান কানে আসে , কাঁদে প্রাণ ,
আকাশে ঐ মধুর... | 5 | প্রকৃতিমূলক |
4867 | কবিতা মুর্তিমতী | সুনীল গঙ্গোপাধ্যায় | শুয়ে আছে বিছানায়, সামনে উম্মুক্ত নীল খাতা
উপুড় শরীর সেই রমণীর, খাটের বাইরে পা দু’খানি
পিঠে তার ভিজে চুল,
এবং সমুদ্রে দু’টি ঢেউ
ছায়াময় ঘরে যেন কিসের সুদন্ধ,
– জানায়
রৌদ্র যেন জলকণা, দূরে নীল নক্ষত্রের দেশ।
কী লেখে সে, কবিতা? না কবিতা রচনা করে তাকে?
সে বড় অসি’র, তার চোখে বড় বেশী অশ্রু আছে
পাশ ফেরা মুখখানি-
এখন স্তব্ধতা ম... | 1 | চিন্তামূলক |
1430 | চতুর্দিকে অন্ধকার | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | চতুর্দিকে অন্ধকার, তারই মধ্যে এখানে-ওখানে
কয়েকটি বাড়িতে
আলো জ্বলে,
টিভি চলে,
হাস্যমুখে ভাষ্যকার বলে–
বিদ্যুতের উৎপাদন আজ বিকেলে যথেষ্ঠ ছিল না।
যারা শোনে, তারা ভাবে, বটে?
যেমন সংবাদপত্রে, তেমনি দেখছি টিভিতেও রটে
উল্টাপাল্টা গুজব!–তাদের
ফ্রিজের ভিতরে
ল্যাংড়া আমি, মাখন, সন্দেশ, ডিম, ব্রয়লার চিকেন
টাটকা থেকে যায়।
চতুর্দি... | 2 | মানবতাবাদী |
2173 | ডিজিটাল বন্ধু | মুহম্মদ জাফর ইকবাল | পিংকিকে জিজ্ঞেস করে সুজন
বল তো মেয়ে বন্ধু তোমার ক’জন?
পিংকি বলে, হ্যাঁ
একজনই তো,পাশের বাসার মেয়ে।
শুনে সুজন হা হা করে হাসে
চোখ দুটো তার বড় হল ঘোর অবিশ্বাসে।
মাত্র একজন,কী আজব ব্যাপার
বন্ধু আমার পাকা সাতাশ হাজার!
ফেসবুকে তাদের সাথেই থাকি
বন্ধু ছাড়া এই জীবনের অর্থ আছে নাকী?
আমি যখন স্ট্যাটাস দিতে চাই,
দেবার আগেই শত শত ... | 7 | নীতিমূলক |
1491 | বাতাসি | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | “বাতাসি ! বাতাসি !”—লোকটা ভয়ংকর চেঁচাতে চেঁচাতে
গুমটির পিছন দিকে ছুটে গেল ।
ধাবিত ট্রেনের থেকে এই দৃশ্য চকিতে দেখলুম ।
কে বাতাসি ? জোয়ান লোকটা অত ভয়ংকরভাবে
তাকে ডাকে কেন ? কেন
হাওয়ার ভিতরে বাবরি-চুল উড়িয়ে
পাগলের মতো
“বাতাসি ! বাতাসি !” ব’লে ছুটে যায় ?
টুকরো টুকরো কথাগুলি ইদানিং যেন বড় বেশি—
গোঁয়ার মাছির মতো
জ্বালাচ্... | 0 | প্রেমমূলক |
1901 | আমার সজল চোখ বুঝলে না | মহাদেব সাহা | তোমরা কেউ আমার সজল চোখ বুঝলে না, বুঝলে পেরেক
বুঝলে ডলার-পাউণ্ড, বিমানবন্দুর, যুদ্ধজাহাজ
তোমরা কেউ একটি খোঁপা-খোলা মেঘ বুঝলে না, বুঝলে রক্ত
বুঝলে ছুরি, বুঝলে দংশন,
তোমরা কেউ বন্ধুর পবিত্র মুখ বুঝলে না, বুঝলে হিংসা
বুঝলে রাত্রি, বুঝলে অন্ধকার, বুঝলে ছোবল;
তোমরা কেউ আমার সজল চোখ বুঝলে না, বুঝলে আঘাত
তোমরা কেউ বন্ধুর কোমল ... | 2 | মানবতাবাদী |
3686 | অদৃশ্য ছোরা | শামসুর রাহমান | পর্যটনে কেটেছে সময়; হেঁটে হেঁটে কায়ক্লেশে
নিঃসঙ্গ ধূসরপ্রান্তে এসে গেছি। বসে থাকি একা,
অতীতের হাত কাঁধে, আমার চোখের জ্যোতি নিভে
যেতে চায়। সম্প্রতি টেবিল ল্যাম্প জ্বালিয়ে নিশুত
রাতের গহন বাণী অক্ষরের আড়ম্বরহীন
আয়োজন ধরে রাখি। প্রাতঃকালে আকর্ষণ কমে
রচিত বাক্যের প্রতি। যেন আমি সম্পর্ক-রহিত
কবিতার সঙ্গে, ছন্নছাড়া আচরণে মেত... | 1 | চিন্তামূলক |
2326 | অপরিবর্তনীয় | রবীন্দ্রনাথ ঠাকুর | এক যদি আর হয় কী ঘটিবে তবে?
এখনো যা হয়ে থাকে, তখনো তা হবে।
তখন সকল দুঃখ ঘোচে যদি ভাই,
এখন যা সুখ আছে দুঃখ হবে তাই। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
4144 | তোমার সকল খেলা | শামসুর রাহমান | না, এখন আর চুপচাপ বসে থাকা
যায় না, একটা কিছু করতেই হয়। ঐতো সূর্যটা গা-ঢাকা
দেবো দেবো করছে কখন থেকে, সন্ধ্যা হয়ে এলো
বলে চতুর্দিকে এলোমেলো
কত কিছু ঘটছে নিয়ত। আর বেশি দেরি হলে পাততাড়ি
নিশ্চত গোটাতে হবে। তাই বেলা থাকতেই যতক্ষণ পারি
রাখবো দর্শক ধরে। খালি
আসরে জমে না খেলা, মাঝে মাঝে যদি করতালি
ঝংকৃত না করে মঞ্চ, তবে
নিজেকে ... | 1 | চিন্তামূলক |
2879 | নবজাতক | রবীন্দ্রনাথ ঠাকুর | নবীন আগন্তুক,
নব যুগ তব যাত্রার পথে
চেয়ে আছে উৎসুক।
কী বার্তা নিয়ে মর্তে এসেছ তুমি;
জীবনরঙ্গভূমি
তোমার লাগিয়া পাতিয়াছে কী আসন।
নরদেবতার পূজায় এনেছ
কী নব সম্ভাষণ।
অমরলোকের কী গান এসেছ শুনে।
তরুণ বীরের তূণে
কোন্ মহাস্ত্র বেঁধেছ কটির 'পরে
অমঙ্গলের সাথে সংগ্রাম-তরে।
রক্তপ্লাবনে পঙ্কিল পথে
বিদ্বেষে বিচ্ছেদে
হয়তো রচিব... | 2 | মানবতাবাদী |
4538 | স্বপ্নগুলো অবিন্যস্ত টেবিলে | শামসুর রাহমান | স্বপ্নগুলো অবিন্যস্ত টেবিলে টুকরো টুকরো জ্যোৎস্না;
জ্যোৎস্নায় উড়ে এসে পড়ে
পোড়া ঘরের ছাই। ধুলোবালি খিলখিলিয়ে হেসে
ঢেকে দেয় তাকে, যে সবেমাত্র তার
স্বপ্নগুলোকে গুছিয়ে রাখছিল চায়ের পেয়ালায়;
সে এখন পুরনো কালের বিকৃত মূর্তির মতো।এখানে প্রতি মিনিটে জন্ম নিচ্ছে হাজার হাজার
প্রেত, লহমায় বেড়ে উঠে গিলে ফেলছে
ঘড়ির মিনিট এবং সেকেন্... | 2 | মানবতাবাদী |
771 | ধান ক্ষেত | জসীম উদ্দীন | পথের কেনারে পাতা দোলাইয়া করে সদা সঙ্কেত,
সবুজে হদুদে সোহাগ ঢুলায়ে আমার ধানের ক্ষেত।
ছড়ায় ছড়ায় জড়াজড়ি করি বাতাসে ঢলিয়া পড়ে,
ঝাঁকে আর ঝাঁকে টিয়ে পাখিগুলে শুয়েছে মাঠের পরে।
কৃষাণ কনের বিয়ে হবে, তার হলদি কোটার শাড়ী,
হলুদে ছোপায় হেমন্ত রোজ কটি রোদ রেখা নাড়ি।
কলমী লতার গহনা তাহার গড়ার প্রতীক্ষায়,
ভিনদেশী বর আসা যাওয়া করে প্র... | 5 | প্রকৃতিমূলক |
1098 | সূর্যকরোজ্জ্বলা | জীবনানন্দ দাশ | আমরা কিছু চেয়েছিলাম প্রিয়;
নক্ষত্র মেঘ আশা আলোর ঘরে
ঐ পৃথিবীর সূর্যসাগরে দেখেছিলাম ফেনশীর্ষ আলোড়নের পথে
মানুষ তাহার ছায়ান্ধকার নিজের জগতে
জন্ম নিল- এগিয়ে গেল; - কত আগুন কত তুষার যুগ
শেষ করে সে আলোর লক্ষ্যে চলার কোন্ শেষ
হবে না আর জেনে নিয়ে নির্মল নির্দেশ
পেয়ে যাবে গভীর জ্ঞানের, - ভেবেছিলাম,
পেয়ে যাবে প্রেমের স্পষ্ট গত... | 1 | চিন্তামূলক |
2581 | কাল প্রাতে মোর জন্মদিন | রবীন্দ্রনাথ ঠাকুর | কাল প্রাতে মোর জন্মদিনে
এ শৈল-আতিথ্যবাসে
বুদ্ধের নেপালী ভক্ত এসেছিল মোর বার্তা শুনে।
ভূতলে আসন পাতি
বুদ্ধের বন্দনামন্ত্র শুনাইল আমার কল্যাণে--
গ্রহণ করিনু সেই বাণী।
এ ধারায় জন্ম নিয়ে যে মহামানব
সব মানবের জন্ম সার্থক করেছে একদিন,
মানুষের জন্মক্ষণ হতে
নারায়ণী এ ধরণী
যাঁর আবির্ভাব লাগি অপেক্ষা করেছে বহু যুগ,
যাঁহাতে প্... | 3 | ভক্তিমূলক |
580 | অপেক্ষা | জয় গোস্বামী | যতবার বেল বাজে
ভাবি তুমি এলেদরজা খুলে দেখি,অন্য কেউমনে ঢেউ ওঠে, মনে
মরে যায় ঢেউ | 0 | প্রেমমূলক |
4569 | হেঁটে যাই | শামসুর রাহমান | আমার দু’হাতে কিছু নেই, তবু কেন
লোকে বলে-প্রহরে প্রহরে
পায়রা ওড়াই আমি, নিষ্পত্র গাছের জীর্ণ ডালে
বসাই রঙিন ফুল, খটখটে তিরিক্ষি খরায় রিম ঝিম
বৃষ্টি আনি নির্মেষ আকাশ থেকে আর
মাঝ রাতে বানাই অভ্রের ঘর শূন্যের মাঝার?বাকপটু নই,
জিহ্বায় জড়তা ঝুঁকে থাকে সর্বক্ষণ, তবু কেন অক্ষরেরা
যখন তখন
ভ্রমের মতো তোলে গুঞ্জরণ মাথার ভেতরে,
বের... | 1 | চিন্তামূলক |
5000 | হেমন্ত | সুফিয়া কামাল | সবুজ পাতার খামের ভেতর
হলুদ গাঁদা চিঠি লেখে
কোন্ পাথারের ওপার থেকে
আনল ডেকে হেমন্তকে?
আনল ডেকে মটরশুঁটি,
খেসারি আর কলাই ফুলে
আনল ডেকে কুয়াশাকে
সাঁঝ সকালে নদীর কূলে।
সকাল বেলায় শিশির ভেজা
ঘাসের ওপর চলতে গিয়ে
হাল্কা মধুর শীতের ছোঁয়ায়
শরীর ওঠে শিরশিরিয়ে।
আরও এল সাথে সাথে
নুতন গাছের খেজুর রসে
লোভ দেখিয়ে মিষ্টি পিঠ... | 5 | প্রকৃতিমূলক |
4897 | ঝড় | সুনীল গঙ্গোপাধ্যায় | ঝড়ের ঝাপটায় উল্টে গেল একটি ঘুঘু পাখি
সে ঝড়কে ডেকেছিল
ঝড়ের ভালোবাসায় জেলেদের গ্রামটিতে আছড়ে পড়লো সমুদ্র
সমুদ্র ঝড়কে ডাকে
পাকের পাথরের মূর্তি অন্ধকারে দু‘হাত তোলে
শুকনো পাতারা জড়ো হয় তার পায়ের কাছে
কানা কাড়ির মতন পথের শিশুরা এদিক-ওদিক দৌড়ে যায়
মাটি কাঁপে, মাটি কাঁপে
মাটি ফিসফিস করে কথা বলে, ঘুমন্ত ভিখারিণীটি শোনে
ফুলের ভ... | 5 | প্রকৃতিমূলক |
3030 | বড়ো কাজ নিজে বহে | রবীন্দ্রনাথ ঠাকুর | বড়ো কাজ নিজে বহে
আপনার ভার।
বড়ো দুঃখ নিয়ে আসে
সান্তনা তাহার।
ছোটো কাজ, ছোটো ক্ষতি,
ছোটো দুঃখ যত—
বোঝা হয়ে চাপে, প্রাণ
করে কণ্ঠাগত। (স্ফুলিঙ্গ) | 1 | চিন্তামূলক |
249 | এসো প্রিয় আরো কাছে | কাজী নজরুল ইসলাম | এস প্রিয় আরো কাছে
পাইতে হূদয়ে যে বিরহী মন যাচে।দেখাও প্রিয়-ঘন স্বরূপ মোহন
যে রূপে প্রেমাবেশে পরাণ নাচে।। | 0 | প্রেমমূলক |
2746 | জ্বালো নবজীবনেব | রবীন্দ্রনাথ ঠাকুর | জ্বালো নবজীবনেব
নির্মল দীপিকা,
মর্তের চোখে ধরো
স্বর্গের লিপিকা।
আঁধারগহনে রচো
আলোকের বীথিকা,
কলকোলাহলে আনো
অমৃতের গীতিকা। (স্ফুলিঙ্গ) | 2 | মানবতাবাদী |
1497 | বৃদ্ধের স্বভাবে | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | “এককালে আমিও খুব মাংস খেতে পারতুম, জানো হে;
দাঁত ছিল, মাংসে তাই আনন্দ পেতুম।
তোমার ঠানদিদি রোজ কব্জি-ডোবা বাটিতে, জানো হে,
না না, শুধু মাংস নয়, মাংস মাছ ইত্যাদি আমায়
(রান্নাঘর নিরামিষ, তাই রান্নাঘরের দাওয়ায়)
সাজিয়ে দিতেন। আমি চেটেপুটে নিত্যই খেতুম।
সে-সব দিনকাল ছিল আলাদা, জানো হে,
হজমের শক্তি ছিল, রাত্তিরে সুন্দর হত ঘু... | 1 | চিন্তামূলক |
4307 | বাতাসে ভাসবে ঠিক | শামসুর রাহমান | আমাকে যেতেই হবে দূরে, বহু দূরে।
যদি পা আমার
এখন প্রবল হয়ে যায়, তা হ’লে নিশ্চিত আমার এই
সংসারে বেকার হয়ে থাকব এক কোণে
থাকব সবার কণ্ঠলগ্নপাত্র হয়ে, যা আমার
কস্মিনকালেও নয় বিন্দুমাত্র কাঙ্ঘনীয়,
তখন কি বলতেই হবে আমরাই সব
স্বেচ্ছায় নিয়েছি গ’ড়ে আমাদের বাসনার প্রবল ইচ্ছায়।বলতে কি হবে কোনও-একটি ঘটনা আমাদের
প্রবল ইচ্ছায় ঘ’টে গে... | 4 | রূপক |
2494 | ঊর্মি, তুমি চঞ্চলা | রবীন্দ্রনাথ ঠাকুর | ঊর্মি, তুমি চঞ্চলা
নৃত্যদোলায় দাও দোলা,
বাতাস আসে কী উচ্ছ্বাসে—
তরণী হয় পথভোলা। (স্ফুলিঙ্গ) | 5 | প্রকৃতিমূলক |
4147 | থমকে থেকো না | শামসুর রাহমান | থমকে থেকো না; আর কতকাল এভাবে দাঁড়িয়ে
থাকবে? এগিয়ে যাও। পেছনে হটতে
চাও বুঝি? এখন সে পথ বন্ধ; প্রখর দুপুর
বিকেলের সঙ্গে ঢলাঢলি শুরু করে
দিয়েছে সে কবে, দেখতেই পাচ্ছো। এবার ঝাড়া
দিয়ে ওঠো, নয়তো অন্ধকার
অচিরে করবে গ্রাস তোমাকেই। তখন অরণ্যে একা-একা
কেঁদে বেড়ালেও কেউ করবে না খোঁজ।যদি ভাবো, সময় তোমার
মুঠোয় থাকবে বন্দী সারাক্ষণ,... | 2 | মানবতাবাদী |
977 | প্রিয়দের প্রাণে | জীবনানন্দ দাশ | অনেক পুরোনো দিন থেকে উঠে নতুন শহরে
আমি আজ দাঁড়ালাম এসে।
চোখের পলকে তবউ বোঝা গেল জনতাগভীর তিথি আজ;
কোনো ব্যতিক্রম নেই মানুষবিশেষে।
এখানে রয়েছে ভোর,- নদীর সমস্ত প্রীত জল;-
কবের মনের ব্যবহারে তবু হাত বাড়াতেই
দেখা গেল স্বাভাবিক ধারণার মতন সকাল-
অথবা তোমার মতন নারী আর নেই।
তবুও রয়েছে সব নিজেদের আবিস্ট নিয়মে
সময়ের কাছে সত্য... | 1 | চিন্তামূলক |
1714 | বৃক্ষরোপণ | পূর্ণেন্দু পত্রী | মেঘ দেখেছে, ঢেউ দেখেছে
আর দেখেছে কাছের অন্ধকার
পাড়া-পড়শী কেউ দেখেনি, সবটা গোপন
বৃক্ষরোপন
সেদিন তোমার মর্মমূলে।
ভীষণ ভূমিকম্পে দুলে
হঠাৎ যেদিন ছিটকে যাবে সকল খেলা
লুকোচুরির
মস্ত ছুরির একক ঘায়ে ভাঙবে যখন
দখলদারির দালান-কোঠা
রঙীন সুতোর সমস্ত ফুল
এবং বোঁটা
প্রকাশ্য রোদ বৃষ্টি তাপে,
তখনো দুই স্পর্শকাতর মনের খাপে
বৃক্ষরোপণ
স... | 0 | প্রেমমূলক |
3430 | হারিয়ে-যাওয়া | রবীন্দ্রনাথ ঠাকুর | ছোট্ট আমার মেয়েসঙ্গিনীদের ডাক শুনতে পেয়েসিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমেঅন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে।হাতে ছিল প্রদীপখানি,আঁচল দিয়ে আড়াল ক’রে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতেতারায় ভরা চৈত্রমাসের রাতে।হঠাৎ মেয়ের কান্না শুনে, উঠেদেখতে গেলেম ছুটে।সিঁড়ির মধ্যে যেতে যেতেপ্রদীপটা তার নিবে গেছে বাতাসেতে।শুধাই তারে,... | 9 | শোকমূলক |
2908 | নিরাপদ নীচতা | রবীন্দ্রনাথ ঠাকুর | তুমি নীচে পাঁকে পড়ি ছড়াইছ পাঁক,
যে জন উপরে আছে তারি তো বিপাক। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
2831 | দীনের দান | রবীন্দ্রনাথ ঠাকুর | মরু কহে, অধমেরে এত দাও জল,
ফিরে কিছু দিব হেন কী আছে সম্বল?
মেঘ কহে, কিছু নাহি চাই, মরুভূমি,
আমারে দানের সুখ দান করো তুমি। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
2195 | আয়ুষ্কালের প্রলাপ | মোহাম্মদ রফিকউজ্জামান | ছোট বড় দুটো হাতে ঘড়িতে সময় বেঁধে ঘোরাতে ঘোরাতে
নিয়ে যাচ্ছে কোথায় কে জানে - তবু তাকে যত্ন করে
দেয়ালে ঝুলিয়ে রেখে আমার মাথায় দিনে রাতে
পেণ্ডুলাম দোলাই নিজেই - আর নিজের ভিতরে
ঘোড়ার নালের শব্দ শুনি সেই কত যুগ থেকে -
এ নিয়ে কখনো কোনো প্রশ্ন আমি করিনি নিজেকে
যে প্রেতিনী দীর্ঘশ্বাস গোপনে লুকিয়ে খায় পাঁজরের হাড়
দাঁড়িয়ে দাঁড়িয়ে... | 1 | চিন্তামূলক |
4908 | দেখা হবে | সুনীল গঙ্গোপাধ্যায় | ভ্রূ-পল্লবে ডাক দিলে, দেখা হবে চন্দনের বনে-
সগন্ধের সঙ্গে পাবো, দ্বিপ্রহরে বিজন ছায়ায়
আহা, কি শীতল স্পর্শ হৃদয়-ললাটে, আহা, চন্দন চন্দন
দৃষ্টিতে কি শান্তি দিলে, চন্দন, চন্দন
আমি বসে থাকবো দীর্ঘ নিরালায়
প্রথম যৌবনে আমি অনেক ঘুরেছি অন্ধ, শিমূলে জরুলে
লক্ষ লক্ষ মহাদ্রুম, শিরা-উপশিরা নিয়ে জীবনের কত বিজ্ঞাপন
তবুও জীবন জ্বলে... | 3 | ভক্তিমূলক |
3015 | ফুল ও ফল | রবীন্দ্রনাথ ঠাকুর | ফুল কহে ফুকারিয়া, ফল, ওরে ফল,
কত দূরে রয়েছিস বল্ মোরে বল্।
ফল কহে, মহাশয়, কেন হাঁকাহাঁকি,
তোমারি অন্তরে আমি নিরন্তর থাকি। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
3304 | শূন্য ছিল মন | রবীন্দ্রনাথ ঠাকুর | না-কোলাহলে-ঢাকা
নানা-আনাগোনা-আঁকা
দিনের মতন।
নানা-জনতায়-ফাঁকা
কর্মে-অচেতন
শূন্য ছিল মন।জানি না কখন এল নূপুরবিহীন
নিঃশব্দ গোধূলি।
দেখি নাই স্বর্ণরেখা
কী লিখিল শেষ লেখা
দিনান্তের তুলি।
আমি যে ছিলাম একা
তাও ছিনু ভুলি।
আইল গোধূলি।হেনকালে আকাশের বিস্ময়ের মতো
কোন্ স্বর্গ হতে
চাঁদখানি লয়ে হেসে
শুক্লসন্ধ্যা এল ভেসে
আঁধারের স্... | 0 | প্রেমমূলক |
3054 | বহু জন্মদিনে গাঁথা আমার জীবনে | রবীন্দ্রনাথ ঠাকুর | বহু জন্মদিনে গাঁথা আমার জীবনে
দেখিলাম আপনারে বিচিত্র রূপের সমাবেশে।
একদা নূতন বর্ষ অতলান্ত সমুদ্রের বুকে
মোরে এনেছিল বহি
তরঙ্গের বিপুল প্রলাপে
দিক হতে যেথা দিগন্তরে
শূন্য নীলিমার 'পরে শূন্য নীলিমায়
তটকে করিছে অস্বীকার।
সেদিন দেখিনু ছবি অবিচিত্র ধরণীর--
সৃষ্টির প্রথম রেখাপাতে
জলমগ্ন ভবিষ্যৎ যবে
প্রতিদিন সূর্যোদয়-পানে
... | 1 | চিন্তামূলক |
4243 | প্রকৃত কবিতা | শামসুর রাহমান | আমি কি খাইনি ভোরে এবং দুপুরে নীলিমার
রুটি আর খাইনি কি পেট পুরে নক্ষত্রের ভাত
চন্দিমার ঝোল দিয়ে? আঁধারের পুরনো মদিরা
করিনি আকণ্ঠ পান? কখনো চাঁদের নাও কাঁধে
বয়ে পথ চলি, কখনোবা সুরুজের খব কাছে
গিয়ে দগ্ধ হয়ে যাই আপাদমস্তক। সামুদ্রিক
হাঙরের সঙ্গে যুঝে রক্তাক্ত শরীরে খুঁজে পাই
একটি প্রবাল-দ্বীপ, যা চকিতে শূন্যে মিশে যায়।তান্... | 0 | প্রেমমূলক |
2558 | কত | রবীন্দ্রনাথ ঠাকুর | কত যে তুমি মনোহর মনই তাহা জানে,
হৃদয় মম থরোথরো কাঁপে তোমার গানে॥
আজিকে এই প্রভাতবেলা মেঘের সাথে রোদের খেলা,
জলে নয়ন ভরোভরো চাহি তোমার পানে॥
আলোর অধীর ঝিলিমিলি নদীর ঢেউয়ে ওঠে,
বনের হাসি খিলিখিলি পাতায় পাতায় ছোটে।
আকাশে ওই দেখি কী যে– তোমার চোখের চাহনি যে।
সুনীল সুধা ঝরোঝরো ঝরে আমার প্রাণে॥ | 3 | ভক্তিমূলক |
1186 | দুঃখবতী মা | তসলিমা নাসরিন | মা'র দুঃখগুলোর ওপর গোলাপ-জল ছিটিয়ে দেওয়ার ইচ্ছে ছিল,
যেন দুঃখগুলো সুগন্ধ পেতে পেতে ঘুমিয়ে পড়ে কোথাও
ঘুমটি ঘরের বারান্দায়, কুয়োর পাড়ে কিম্বা কড়ইতলায়।
সন্ধেবেলায় আলতো করে তুলে বাড়ির ছাদে রেখে এলে
দুঃখগুলো দুঃখ ভুলে চাঁদের সঙ্গে খেলত হয়তো বুড়িছোঁয়া খেলা।
দুঃখরা মা'কে ছেড়ে কলতলা অব্দি যায়নি কোনওদিন।
যেন এর... | 2 | মানবতাবাদী |
2237 | বাংলা শায়েরী - ৫৪ | মোহাম্মদ রফিকউজ্জামান | হাজার কথার ঢেউ তুলি এই জীবন নদীর বাঁকে বাঁকে
একটি কথাই কোথায় যেন বুকের ভিতর আটকে থাকে ।
ঘূর্ণিপাকের কোন অতলে
বন্দী সে যে গহীন জলে
হয়নি বলা হয় না বলা অনেক চোখের ব্যকুল ডাকে,
একটু তুমি দৃষ্টি দিলেই দেখতে পেতে সেই কথাকে ।। | 0 | প্রেমমূলক |
2785 | তোমাদের জানি তবু আমরা যে দূরের মানুষ | রবীন্দ্রনাথ ঠাকুর | তোমাদের জানি, তবু তোমরা যে দূরের মানুষ।
তোমাদের আবেষ্টন, চলাফেরা, চারি দিকে ঢেউ ওঠা-পড়া,
সবই চেনা জগতের তবু তার আমন্ত্রণে দ্বিধা--
সবা হতে আমি দূরে, তোমাদের নাড়ীর যে ভাষা
সে আমার আপন প্রাণের, বিষণ্ন বিস্ময় লাগে
যবে দেখি স্পর্শ তার সসংকোচ পরিচয় নিয়ে
আনে যেন প্রবাসীর পাণ্ডুবর্ণ শীর্ণ আত্মীয়তা।
আমি কিছু দিতে চাই, তা... | 1 | চিন্তামূলক |
4715 | ব্যর্থতা | সুকান্ত ভট্টাচার্য | আজকে হঠাৎ সাত সমুদ্র তেরো নদী
পার হ’তে সাধ জাগে, মনে হয় তবু যদি
পক্ষপাতের বালাই না নিয়ে পক্ষীরাজ,
চাষার ছেলের হাতে এসে যেত হঠাৎ আজ৷
তা হলে না হয় আকাশবিহার হ’ত সফল,
টুকরো মেঘেরা যেতে-যেতে ছুঁয়ে যেত কপোল;
জনারণ্যে কি রাজকন্যার নেইকো ঠাঁই?
কাস্তেখানাকে বাগিয়ে আজকে ভাবছি তাই৷অসি নাই থাক, হাতে তো আমার কাস্তে আছে,
চাষার ছেলে... | 2 | মানবতাবাদী |
2174 | থিওরি অফ রিলেটিভিটি | মুহম্মদ জাফর ইকবাল | ট্রাফিক পুলিশ বলে
লাল লাইটে কেন গেলে চলে?
আমি বললাম লাল তো মোটেই নয়
জোরে চললে লাল রঙকে সবুজ মনে হয়! | 8 | হাস্যরসাত্মক |
2059 | ভুলে-ভরা আমার জীবন | মহাদেব সাহা | ভুলে-ভরা আমার জীবন, প্রতিটি পৃষ্ঠায় তার
অসংখ্য বানান ভুল
এলোমেলো যতিচিহ্ন; কোথাও পড়েনি ঠিক
শুদ্ধ অনুচ্ছেদ
আমার জীবন সেই ভুলে-ভরা বই, প্রুফ দেখ
হয়নি কখনো।
প্রতিটি পাতায় তাই রাশি রাশি ভুল, ভুল
কাজ, ভুল পদক্ষেপ
আমার জীবন এ আগাগোড়া ভুলের গণিত,
এই ভুল অঙ্ক আমি সারাটি জীবন ধরে কষে কষে
মেলাতে পারিনি
ফল তার শুধু শূন্য, শুধু শূ... | 1 | চিন্তামূলক |
474 | ল্যাবেন্ডিশ বাহিনীর বিজাতীয় সঙ্গীত | কাজী নজরুল ইসলাম | ল্যাবেন্ডিশ* বাহিনীর বিজাতীয় সঙ্গীত
(*কলকাতার এক জাতীয় সিপাহী)
কোরাস্: কে বলে মোদেরে ল্যাডাগ্যাপচার? আমরা সিভিল গাড়,
অরাজক এই ভারত-মাঠে হে আমরা উদ্মো ষাঁড়॥
মোরা লাঙল জোয়াল দড়াদড়ি-ছাড়া,
বড় সুখে তাই দিই শিং-নাড়া,
অসহ-যোগীও করিবে না তাড়া রে—
ওরে ভয় নাই, ওরা বৈষ্ণব বাঘ, খাবে না মোদের হাড়!
চলো ব্যাং-বীর, বলো ঠ্যাং নে... | 2 | মানবতাবাদী |
1075 | সহজ | জীবনানন্দ দাশ | আমার এ- গান
কোনোদিন শুনিবে না তুমি এসে,-
আজ রাত্রে আমার আহ্বান
ভেসে যাবে পথের বাতাসে,-
তবুও হৃদয়ে গান আসে!
ডাকিবার ভাষা
তবুও ভুলি না আমি,-
তবু ভালোবাসা
জেগে থাকে প্রাণে !
পৃথিবীর কানে
নক্ষত্রের কানে
তবু গাই গান!
কোনোদিন শুনিবে না তাহা,-জানি আমি-
আজ রাত্রে আমার আহ্বান
ভেসে যাবে পথের বাতাসে,-
তবুও হৃদয়ে গান আসে!
তুমি জল... | 0 | প্রেমমূলক |
1789 | বায়ু | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | ১
জন্ম মম সূর্য্য-তেজে, আকাশ মণ্ডলে।
যথা ডাকে মেঘরাশি,
হাসিয়া বিকট হাসি,
বিজলি উজলে ||
কেবা মম সম বলে,
হুহুঙ্কার করি যবে, নামি রণস্থলে।
কানন ফেলি উপাড়ি,
গুঁড়াইয়া ফেলি বাড়ী,
হাসিয়া ভাঙ্গিয়া পাড়ি,
অটল অচলে।
হাহাকার শব্দ তুলি এ সুখ অবনীতলে ||
২
পর্ব্বতশিখরে নাচি, বিষম তরসে,
মাতিয়া মেঘের সনে,
পিঠে করি বহি ঘনে,
সে ঘন বরষে।... | 1 | চিন্তামূলক |
4088 | ডালকুত্তা | শামসুর রাহমান | ডাকাবুকো লোকগুলো কেবল নিজেরাই
তেড়ে আসছে তা’ নয়
আমার পেছনে লেলিয়ে দিয়েছে ডালকুত্তাদেরও
কী হিংস্র আষ্ফালনশিকারী কুকুরগুলোকে রোখার মতো
মন্ত্রপূত মাংসখন্ড আমার হাতে নেই
নক্ষত্রের নীড়ে লতাগুল্মের দূর্ভেদ্য নিবাসে
মাছের রূপালি ডেরায় ঠাঁই পাবো কী ক’রে
ট্রাফিকচর্চিত রাস্তায় জমে-থাকা পানি হুক্কাহুয়া
ফুটপাত প্রগলভ মাইফ্রোফোন হুক... | 2 | মানবতাবাদী |
4473 | শুদ্ধ হতে চাই | শামসুর রাহমান | আহ্ কতকাল পর দেখা। এখন তোমার কোনো
খবর রাখি না বন্ধু, এ লজ্জা আমার। কী করে যে
তোমাকে ভুলেছিলাম এতদিন, অথচ দিন ছিল
আমরা দু’জন দিব্য একই বিছানায় ঘুমোতাম
গলাগলি, দাড়ি কামাতাম একই ব্লেডে। পরস্পর বলাবলি
করতাম নিজ নিজ স্বপ্ন কথা। আহ্ কী সুন্দর
স্বপ্নই না দেখতাম আমরা তখন।
সেসব স্মরণ করে বুকের ভেতর হু হু হাওয়া বয়ে যায়।কী-যে হ... | 0 | প্রেমমূলক |
5022 | শামুক খোলে শরীর ঢাকো | সুব্রত পুরু | শামুকখোলে শরীর ঢাকো
মুখটি লুকাও শামুকখোলে,
নষ্ট সময় নষ্ট সমাজ
নষ্টামিতে জীবন দোলে।
দুশো ছয়টি হাড়ে গড়া
ছিল তোমার অমন দেহ,
হাড্ডিবিহীন হলো শরীর
হাড়ের দেখা পায় না কেহ।
বিবর্তনের ধারায় পড়ে
বদল তোমার জেলি ফিসে,
মানিয়ে নেওয়াই আসল কথা
টিকে থাকায় লজ্জা কিসে!
শামুক দেখে ঘেন্না ভরে
কত কিছুই বলতে তুমি,
নিজেই এখন শামুকখোলে
আঁকড়ে থ... | 2 | মানবতাবাদী |
1243 | প্রিয়তমাসু | তারাপদ রায় | অনেকদিন পর কাগজ-কলম নিয়ে বসে
প্রথম একটা চাঁদের ছবি আঁকি, সঙ্গে কিছু মেঘ।তারপর যথেষ্ট হয়নি ভেবে গোটা তিনেক পাখি,
ক্রমশ একটা দেবদারু ও কয়েকটা কলাগাছ,
অবশেষে অনেকগুলি ছানাসহ একটা বেড়াল,
এইসব এঁকে এঁকে তবুও
কাগজের নীচে চার আঙুল জায়গা বাকি থাকে :
সেখানে প্রথমে লিখি, শ্রীচরণেষু
তার নীচে সবিনয় নিবেদন।এবং কিছুক্ষণ পরে
সবিনয় নি... | 0 | প্রেমমূলক |
1248 | স্মাইল | তারাপদ রায় | স্মাইল প্লিজ, আপনারা প্রত্যেকেই একটু হাসুন,
দয়া করে তাড়াতাড়ি, তা না হলে রোদ পড়ে গেলে
আপনারা যে রকম চাইছেন তেমন হবে না,
তেমন উঠবে না ছবি। আপনার ঘড়িটা ডানদিকে
আর একটু, একটু সোজা করে প্লিজ, আপনি কি বলছেন
ঘাড়-টাড় সোজা করে দাঁড়ানো হ্যাবিট নেই, তবে,
কি বলছেন অনেকদিন, অনেকদিন হাসার অভ্যাস,
হাসার-ও অভ্যাস নেই? এদিকে যে... | 1 | চিন্তামূলক |
1270 | প্রশ্ন | দেওয়ান মমিনুল মউজদীন | আমি বললাম, ও মেঘ তোমার ঠোঁটের মধ্যে কী ?
মেঘ বললো , তোমার চিঠি বয়ে বেড়াচ্ছি ।
আমি বললাম, নদী তুমি কেন তরঙ্গিত ?
নদী বললো , তোমার স্বভাব ছাড়তে পারিনি তো ।
আমি বললাম, জোসনা তুমি অন্ধকারের ভুল ?
জোসনা বললো, তোমার প্রেমের শিশিরসিক্ত ফুল ।
আমি বললাম, শস্য তোমার সবুজ জামা কার ?
শস্য বললো , একটি মেয়ের প্রিয় অলঙ্কার ।
আমি ... | 0 | প্রেমমূলক |
4926 | নীরার জন্য কবিতার ভূমিকা | সুনীল গঙ্গোপাধ্যায় | এই কবিতার জন্য আর কেউ নেই, শুধু তুমি, নীরা
এ-কবিতা মধ্যরাত্রে তোমার নিভৃত মুখ লক্ষ্য করে
ঘুমের ভিতরে তুমি আচমকা জেগে উঠে টিপয়ের
থেকে জল খেতে গিয়ে জিভ কামড়ে একমুহূর্ত ভাবলে
কে তোমার কথা মনে করছে এত রাত্রে–তখন আমার
এই কবিতার প্রতিটি লাইন শব্দ অক্ষর কম ড্যাস রেফ্
ও রয়ের ফুট্কি সমেত ছুটে যাচ্ছে তোমার দিকে, তোমার
আধোঘুমন্... | 0 | প্রেমমূলক |
1082 | সিন্ধুসারস | জীবনানন্দ দাশ | দু-এক মুহূর্তে শুধু রৌদ্রের সিন্ধুর কোলে তুমি আর আমি
হে সিন্ধুসারস,
মালাবার পাহাড়ের কোল ছেড়ে অতি দূর তরঙ্গের জানালায় নামি
নাচিতেছে টারান্টেলা- রহস্যের; আমি এই সমুদ্রের পারে চুপে থামি
চেয়ে দেখি বরফের মতো শাদা ডানা দু’টি আকাশের গায়
ধবল ফেনার মতো নেচে উঠে পৃথিবীরে আনন্দ জানায়।
মুছে যায় পাহাড়ের শিঙে-শিঙে গৃধিনীর অন্ধকার গ... | 5 | প্রকৃতিমূলক |
2717 | জয়ধ্বনি | রবীন্দ্রনাথ ঠাকুর | যাবার সময় হলে জীবনের সব কথা সেরে
শেষবাক্যে জয়ধ্বনি দিয়ে যাব মোর অদৃষ্টেরে।
বলে যাব, পরমক্ষণের আশীর্বাদ
বারবার আনিয়াছে বিস্ময়ের অপূর্ব আস্বাদ।
যাহা রুগ্ন, যাহা ভগ্ন, যাহা মগ্ন পঙ্কস্তরতলে
আত্মপ্রবঞ্চনাছলে
তাহারে করি না অস্বীকার।
বলি, বারবার
পতন হয়েছে যাত্রাপথে
ভগ্ন মনোরথে;
বারে বারে পাপ
ললাটে লেপিয়া গেছে কলঙ্কের ... | 1 | চিন্তামূলক |
8 | বঙ্গবন্ধু | অন্নদাশঙ্কর রায় | যতোকাল রবে পদ্মা-মেঘনা-
গৌরী-যমুনা-বহমান
ততোকাল র’বে কীর্তি তোমার
শেখ মুজিবুর রহমান,
চারিদিকে আজ রক্তগঙ্গা
অশ্রু গঙ্গা বহমান
নেই-নেই ভয় হবে-হবে জয়
জয় শেখ মুজিবুর রহমান। | 3 | ভক্তিমূলক |
1428 | ঘোড়া | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | “কাল থেকে ঠিক পালটে যাব
দেখে রাখিস তোরা,”
বলতে-বলতে ঘুমিয়ে পড়ল অশ্বমেধের ঘোড়া
পথের মধ্যিখানে ।
ভেবেছিলুম, যে দিকে যাই, জ্বালতে-জ্বালতে যাব
শহর-গঞ্জ কারখানা-কল, কিন্তু এখন প্রাণে
অন্যরকম ভুজুং দিচ্ছে অন্যরকম হাওয়া ।
“এই নে, তোকে দিলুম বাড়ি, নতুন খড়ে ছাওয়া,
দিলুম আগরতলার শীতলপাটি।
কৃষ্ণা গাভীর দুগ্ধ দিলুম, বড্ডরকম মিঠে... | 4 | রূপক |
5089 | বাঙলা ভাষা | হুমায়ুন আজাদ | শেকলে বাঁধা শ্যামল রূপসী, তুমি-আমি, দুর্বিনীত দাসদাসী-
একই শেকলে বাঁধা প’ড়ে আছি শতাব্দীর পর শতাব্দী।
আমাদের ঘিরে শাঁইশাঁই চাবুকের শব্দ, স্তরে স্তরে শেকলের ঝংকার।
তুমি আর আমি সে-গোত্রের যারা চিরদিন উৎপীড়নের মধ্যে গান গায়-
হাহাকার রূপান্তরিত হয় সঙ্গীতে-শোভায়।
লকলকে চাবুকের আক্রোশ আর অজগরের মতো অন্ধ শেকলের
মুখোমুখি ... | 6 | স্বদেশমূলক |
3744 | আমরা ক’জন শুধু | শামসুর রাহমান | নিজের সঙ্গেই আজ সারাদিন খেলি কানামাছি
কী জানি কিসের ঘোরে। মাঝে-মধ্যে কেমন অদ্ভুত
মনে হয় নিজেকে নিজেরই কাছে। কী ক’রে যে আছি
ভুল ইতিহাস শুনে, মূঢ়দের প্রগতির দূতভেবে নিয়ে; ঐ তো ওরা সর্বক্ষণ পেছনের দিকে
টেনে নিতে চায়, মনে ছড়ায় আঁধার মুঠো মুঠো।
এসব মুখের কোনো বাস্তবতা নেই, ওরা টিকে
আছে মিথ্যা পুঁজি ক’রে কুড়িয়ে ভ্রান্তির খড়ক... | 2 | মানবতাবাদী |
2485 | উদারচরিতানাম্ | রবীন্দ্রনাথ ঠাকুর | প্রাচীরের ছিদ্রে এক নামগোত্রহীন
ফুটিয়াছে ছোটো ফুল অতিশয় দীন।
ধিক্ ধিক্ করে তারে কাননে সবাই—
সূর্য উঠি বলে তারে, ভালো আছ ভাই? (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
2690 | চিরদিন আছি আমি অকেজোর দলে | রবীন্দ্রনাথ ঠাকুর | চিরদিন আছি আমি অকেজোর দলে;
বাজে লেখা, বাজে পড়া, দিন কাটে মিথ্যা বাজে ছলে।
যে গুণী কাটাতে পারে বেলা তার বিনা আবশ্যকে
তারে “এসো এসো” ব’লে যত্ন ক’রে বসাই বৈঠকে।
কেজো লোকদের করি ভয়,
কব্জিতে ঘড়ি বেঁধে শক্ত করে বেঁধেছে সময়–
বাজে খরচের তরে উদ্বৃত্ত কিছুই নেই হাতে,
আমাদের মতো কুঁড়ে লজ্জা পায় তাদের সাক্ষাতে।
সময় করিতে নষ্ট আম... | 1 | চিন্তামূলক |
2609 | কো তুঁহু বোলবি মোয় | রবীন্দ্রনাথ ঠাকুর | কো তুঁহু বোলবি মোয় !
হৃদয়মাহ মঝু জাগসি অনুখন ,
আঁখউপর তুঁহু রচলহি আসন ,
অরুণ নয়ন তব মরমসঙে মম
নিমিখ ন অন্তর হোয় ।
কো তুঁহু বোলবি মোয় !
হৃদয়কমল তব চরণে টলমল ,
নয়নযুগল মম উছলে ছলছল ,
প্রেমপূর্ণ তনু পুলকে ঢলঢল
চাহে মিলাইতে তোয় ।
কো তুঁহু বোলবি মোয় !
বাঁশরিধ্বনি তুহ অমিয় গরল রে ,
হৃদয় বিদারয়ি হৃদয় হরল রে ,
আ... | 3 | ভক্তিমূলক |
765 | জলের কন্যা | জসীম উদ্দীন | জলের উপরে চলেছে জলের মেয়ে,
ভাঙিয়া টুটিয়া আছড়িয়া পড়ে ঢেউগুলি তটে যেয়ে।
জলের রঙের শাড়ীতে তাহার জড়ায়ে জড়ায়ে ঘুরি,
মাতাল বাতাস অঙ্গের ঘ্রাণ ফিরিছে করিয়া চুরি।
কাজলে মেখেছে নতুন চরের সবুজ ধানের কায়া,
নয়নে ভরেছে ফটিকজলের গহন গভীর মায়া।
তাহার উপর ছায়া-চুরি খেলা করিতে তটের বন,
সুবাস ফুলের গন্ধ ছড়ায়ে হাসিতেছে সারাখন।
জলের কন্য... | 4 | রূপক |
3951 | কী করে যে বেঁচে ছিল | শামসুর রাহমান | এখানে নানানভাবে নানাজন কাটায় জীবন।
কেউ রাস্তা খোঁড়ে, কেউ টানে গুণ ধান ক্ষেত ঘেঁষে,
কেউবা আপিশে লেখে নথিপত্র, কেউ কেউ ঘোরে
উদাস প্রান্তরে বনবনান্তরে, কেউ গেরস্থালি
ভালোবেসে নীড়মুখী পাখির মতোন মনোযোগে
সাজায় সংসার, কারো দিন যায় গাছের ছায়ায়
পথপ্রান্তে কী একাকী। কেউ কেউ নিজস্ব বিবরে
স্বপ্ন দেখে বেঁচে থাকে, কেউবা বাঁচার মানে... | 1 | চিন্তামূলক |
4985 | সেই লেখাটা | সুনীল গঙ্গোপাধ্যায় | সেই লেখাটা লিখতে হবে, যে লেখাটা লেখা হয়নি
এর মধ্যে চলছে কত রকম লেখালেখি
এর মধ্যে চলছে হাজার-হাজার কাটাকুটি
এর মধ্যে ব্যস্ততা, এর মধ্যে হুড়োহুড়ি
এর মধ্যে শুধু কথা রাখা আর কথা রাখা
শুধু অন্যের কাছে, শুধু ভদ্রতার কাছে, শুধু দীনতার কাছে
কত জায়গায় ফিরে আসবো বলে আর ফেরা হয়নি
অর্ধ-সমাপ্ত গানের ওপর এলিয়ে পড়েছিল ঘুম
মেলায় গে উ... | 1 | চিন্তামূলক |
3052 | বস্তুতে রয় রূপের বাঁধন | রবীন্দ্রনাথ ঠাকুর | বস্তুতে রয় রূপের বাঁধন,
ছন্দ সে রয় শক্তিতে,
অর্থ সে রয় ব্যক্তিতে (স্ফুলিঙ্গ) | 1 | চিন্তামূলক |
135 | বিষয়ী | আল মাহমুদ | ক’বার তাড়িয়ে দিই, কিন্তু ঠিক নির্ভুল রীতিতে
আবার সে ফিরে আসে ঘড়ির কাঁটার মতো ঘুরে
তার সেই মুখখানি কুটিল আয়না হয়ে যায়
নিজেকে বিম্বিত দেখি যেন সেই মুহূর্তেমুকুরে।ভয়াবহ ভূতের আর্শিতে
আমাকে পশুর মতো মনে হতে থাকে। ধূসর হাওয়ায়
পাশব কেশর ওড়ে, অনাচারী বিষয়ী নখর
নষ্ট করে গাছপালা নারীশিশু জনতা শহর!কখনো অসৎ থাবা অকস্মাৎ উত্তোলিত ... | 4 | রূপক |
2738 | জীবনে যত পূজা | রবীন্দ্রনাথ ঠাকুর | জীবনে যত পূজা
হল না সারা,
জানি হে জানি তাও
হয় নি হারা।
যে ফুল না ফুটিতে
ঝরেছে ধরণীতে,
যে নদী মরুপথে
হারালো ধারা,
জানি হে জানি তাও
হয় নি হারা। জীবনে আজো যাহা
রয়েছে পিছে,
জানি হে জানি তাও
হয় নি মিছে।
আমার অনাগত
আমার অনাহত
তোমার বীণা-তারে
বাজিছে তারা–
জানি হে জানি তাও
হয় নি হারা। | 3 | ভক্তিমূলক |
3273 | রিক্ত | রবীন্দ্রনাথ ঠাকুর | বইছে নদী বালির মধ্যে, শূন্য বিজন মাঠ,
নাই কোনো ঠাঁই ঘাট।
অল্প জলের ধারাটি বয়, ছায়া দেয় না গাছে,
গ্রাম নেইকো কাছে।
রুক্ষ হাওয়ায় ধরার বুকে সূক্ষ্ম কাঁপন কাঁপে
চোখ-ধাঁধানো তাপে।
কোথাও কোনো শব্দ-যে নেই তারই শব্দ বাজে
ঝাঁ-ঝাঁ ক'রে সারাদুপুর দিনের বক্ষোমাঝে।
আকাশ যাহার একলা অতিথ শুষ্ক বালুর স্তূপে
দিগ্বধূ রয় অবাক হয়ে... | 5 | প্রকৃতিমূলক |
3678 | অচেনা নয় | শামসুর রাহমান | নিজেকে শিক্ষিত বলে দাবি
করতে পারি কি এই বয়সেও? যদি
বলি, দু’তিনটি
ভাষার কতক বাক্য অর্থসমেত বলতে পারি,
লিখতেও পারি, মিথ্যা উক্তি হবে না তা। সমাজের
কোনও কোনও স্তরে সম্মানের কিছু উপঢৌকন মিলবে বটে।অথচ আমার প্রতিবেশী না হ’লেও
অচেনাও নয় যে পাখিটা
আমার নিঝুম বারান্দায় এসে বসে, চিঁড়া মুড়ি
দিলে মুখে তুলে নেয়, উড়ে চলে যায়
আমার অজ... | 1 | চিন্তামূলক |
3496 | দূরে আছো দূরে | রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ | তোমাকে পারিনি ছুঁতে, তোমার তোমাকে-
উষ্ণ দেহ ছেনে ছেনে কুড়িয়েছি সুখ,
পরস্পর খুড়ে খুড়ে নিভৃতি খুঁজেছি।
তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই।
যেভাবে ঝিনুক খুলে মুক্ত খোঁজে লোকে
আমাকে খুলেই তুমি পেয়েছো অসুখ,
পেয়েছো কিনারাহীন আগুনের নদী।
শরীরের তীব্রতম গভীর উল্লাসে
তোমার চোখের ভাষা বিস্ময়ে পড়েছি-
তোমার তোমাকে আমি ছুঁতে... | 0 | প্রেমমূলক |
22 | মধ্যরাত | অমিতাভ দাশগুপ্ত | মধ্যরাত ছুঁতে আর সাত মাইল . . .
দুই ঠোঁট ছিঁড়ে নাও,
চোখের কোটর থেকে নীলপদ্ম তুলে নাও,
নিষিদ্ধ দেরাজ থেকে তুলে নাও বক্র ছুরি-ছররা-কার্তুজ।মধ্যরাত ছুঁতে আর সাত মাইল . . .
পিকাপে চকিত দেখা রূপস চিতার আলোড়ণে
তোমার শাড়ির ডোরা, হেডলাইট ছুটেছে অস্থির,
ভুটানি মদের গন্ধ খোলা চিলে,
তোমাকে চুম্বন করলে সমুদ্রের নীল জল ভয়ঙ্কর ফু... | 4 | রূপক |
1817 | সময়ের সাথে এক বাজি ধরে | বিনয় মজুমদার | সময়ের সাথে এক বাজি ধরে পরাস্ত হয়েছি ।
ব্যর্থ আকাঙ্খায়, স্বপ্নে বৃষ্টি হয়ে মাটিতে যেখানে
একদিন জল জমে, আকাশ বিস্বিত হয়ে আসে
সেখানে সত্বর দেখি ,মশা জন্মে; অমল প্রতূষে
ঘুম ভেঙ্গে দেখা যায় ; আমাদের মুখের ভিতর
স্বাদ ছিল, তৃপ্তি ছিল জে সব আহার্য প’চে
ইতিহাস সৃষ্টি করে; সুখ ক্রমে ব্যথা হয়ে উঠে ।
অঙ্গুরীয় নীল পাথরের বিচ্ছুরিত ... | 0 | প্রেমমূলক |
199 | আগমনী | কাজী নজরুল ইসলাম | একি রণ-বাজা বাজে ঘন ঘন–
ঝন রনরন রন ঝনঝন!
সেকি দমকি দমকি
ধমকি ধমকি
দামা-দ্রিমি-দ্রিমি গমকি গমকি
ওঠে চোটে চোটে,
ছোটে লোটে ফোটে
বহ্নি-ফিনিকি চমকি চমকি
ঢাল-তলোয়ারে খনখন!
একি রণ-বাজা বাজে ঘন ঘন
রণ ঝনঝন ঝন রণরণ!হৈ হৈ রব
ঐ ভৈরব
হাঁকে, লাখে লাখে
ঝাঁকে ঝাঁকে ঝাঁকে
লাল গৈরিক-গায় সৈনিক ... | 6 | স্বদেশমূলক |
4817 | শ্রাবণে | সুকুমার রায় | জল ঝরে জল ঝরে সারাদিন সারারাত-
অফুরান্ নামতায় বাদলের ধারাপাত ।
আকাশের মুখ ঢাকা, ধোঁয়ামাখা চারিধার,
পৃথিবীর ছাত পিটে ঝামাঝম্ বারিধার ।
স্নান করে গাছপালা প্রাণখোলা বরষায়,
নদীনালা ঘোলাজল ভরে ওঠে ভরসায় ।
উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের
শেষ নাই শেষ নাই বরষার প্লাবনের ।
জলেজলে জলময় দশদিক্ টলমল্,
অবিরাম একই গান, ঢালো জল ঢ... | 5 | প্রকৃতিমূলক |
504 | সালাম অস্ত রবি | কাজী নজরুল ইসলাম | কাব্য-গীতির শ্রেষ্ঠ স্রষ্ঠা, দ্রষ্ঠা, ঋষি ও ধ্যানী
মহাকবি রবি অস্ত গিয়াছে! বীণা, বেণুকা ও বাণী
নীরব হইল। ধুলির ধরণী জানিনা সে কত দিন
রস- যমুনার পরশ পাবেনা। প্রকৃতি বাণীহীন
মৌন বিষাদে কাঁদিবে ভুবনে ভবনে ও বনে একা;
রেখায় রেখায় রুপ দিবে আর কাহার ছন্দ লেখা?
অপ্রাকৃত মদনে মাধবী চাঁদের জ্যোৎস্না দিয়া
রূপায়িত রসায়িত করি... | 9 | শোকমূলক |
2787 | তোমায় খোঁজা শেষ হবে না মোর | রবীন্দ্রনাথ ঠাকুর | তোমায় খোঁজা শেষ হবে না মোর,
যবে আমার জনম হবে ভোর।
চলে যাব নবজীবন-লোকে,
নূতন দেখা জাগবে আমার চোখে,
নবীন হয়ে নূতন সে আলোকে
পরব তব নবমিলন-ডোর।
তোমায় খোঁজা শেষ হবে না মোর।তোমার অন্ত নাই গো অন্ত নাই,
বারে বারে নূতন লীলা তাই।
আবার তুমি জানি নে কোন্ বেশে
পথের মাঝে দাঁড়াবে, নাথ, হেসে,
আমার এ হাত ধরবে কাছে এসে,
লাগবে প্রাণে নূ... | 3 | ভক্তিমূলক |
1527 | রৌদ্রের বাগান | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | কেন আর কান্নার ছায়ায়
অস্ফুট ব্যথার কানে কানে
কথা বলো, বেলা বয়ে যায়,
এসো এই রৌদ্রের বাগানে।
এসো অফুরন্ত হাওয়ায়,–
স্তবকিত সবুজ পাতার
কিশোর মুঠির ফাঁকে ফাঁকে
সারাটা সকাল গায়ে গায়ে
যেখানে টগর জুঁই আর
সূর্যমুখীরা চেয়ে থাকে।
এসো, এই মাঠের উপরে
খানিক সময় বসে থাকি,
এসো, এই রৌদ্রের আগুনে
বিবর্ণ হলুদ হাত রাখি।
এই ধুধু আকাশের ঘ... | 5 | প্রকৃতিমূলক |
3822 | উম্মত্ততা বয়স্য আমার | শামসুর রাহমান | প্লাটিনাম চোখ নিয়ে অজস্র শেয়াল রাত্রিভর
আমার বিছানা নোংরা করে স্বপ্নগুলো
দেয়ালে দেয়ালে ঝোলে সার্টিনের পর্দার মতন।
খুব হিংস্রতায়
একটি বিরাট কাঁচি সেসব পর্দার বুকে স্বেচ্ছাচারী হয়।
আফ্রিকার তিনটি মুখোশ অতি দ্রুত
কোরানের আয়াত আবৃত্তি
করতে করতে
আওড়ায় আদালতী বেবাক শপথ।আমি কি উম্মাদ হয়ে যাচ্ছি?ঘরে রাশি রাশি টেলিগ্রাম
অচল নোট... | 4 | রূপক |
3307 | শেষ কথা | রবীন্দ্রনাথ ঠাকুর | রাগ কর নাই কর, শেষ কথা এসেছি বলিতে
তোমার প্রদীপ আছে, নাইকো সলিতে।
শিল্প তার মূল্যবান, দেয় না সে আলো,
চোখেতে জড়ায় লোভ, মনেতে ঘনায় ছায়া কালো
অবসাদে। তবু তারে প্রাণপণে রাখি যতনেই,
ছেড়ে যাব তার পথ নেই।
অন্দকারে অন্ধদৃষ্টি নানাবিধ স্বপ্ন দিয়ে ঘেরে
আচ্ছন্ন করিয়া বাস্তবেরে।
অস্পষ্ট তোমারে যবে
ব্যগ্রকণ্ঠ ডাক দিই অত্যুক... | 1 | চিন্তামূলক |
4495 | সফেদ পাঞ্জাবি | শামসুর রাহমান | শিল্পী, কবি, দেশী কি বিদেশী সাংবাদিক,
খদ্দের, শ্রমিক, ছাত্র, বুদ্ধিজীবী, সমাজসেবিকা,
নিপুণ ক্যামেরাম্যান, অধ্যাপক, গোয়েন্দা, কেরানি,
সবাই এলেন ছুটে পল্টনের মাঠে, শুনবেন
দুর্গত এলাকা প্রত্যাগত বৃদ্ধ মৌলানা ভাসানী
কী বলেন। রৌদ্রালোকে দাঁড়ালেন তিনি, দৃঢ়, ঋজু,
যেন মহাপ্লাবনের পর নুহের গভীর মুখ
সহযাত্রীদের মাঝে ভেসে ওঠে, কা... | 2 | মানবতাবাদী |
1727 | মানুষের কেউ কেউ | পূর্ণেন্দু পত্রী | সবাই মানুষ থাকবে না।
মানুষের কেউ কেউ ঢেউ হবে, কেউ কেউ নদী
প্রকাশ্যে যে ভাঙে ও ভাসায়।
সমুদ্র সদৃশ কেউ, ভয়ঙ্কর তথাপি সুন্দর।
কেউ কেউ সমুদ্রের গর্ভজাত উচ্ছৃঙ্খল মাছ।
কেউ নবপল্লবের শুচ্ছ, কেউ দীর্ঘবাহু গাছ।
সকলেই গাছ নয়, কেউ কেউ লতার স্বভাবে
অবলম্বনের যোগ্য অন্য কোনো বৃক্ষ খুঁজে পাবে।
মানুষ পর্বতচুড়া হয়ে গেছে দেখেছি অনেক... | 1 | চিন্তামূলক |
903 | জনান্তিকে | জীবনানন্দ দাশ | তোমাকে দেখার মতো চোখ নেই- তবু,
গভীর বিস্ময়ে আমি টের পাই- তুমি
আজো এই পৃথিবীতে র'য়ে গেছি।
কোথাও সান্ত্বনা নেই পৃথিবীতে আজ;
বহুদিন থেকে শান্তি নেই।
নীড় নেই
পাখিরো মতন কোনো হৃদয়ের তর।
পাখি নেই।
মানুষের হৃদয়কে না জাগালে তাকে
ভোর, পাখি, অথবা বসন্তকাল ব’লেআজ তার মানবকে কী ক’রে চানাতে পারে কেউ।
চারিদিকে অগণন মেশিন ও মেশিনের দ... | 0 | প্রেমমূলক |
1290 | কাজের লোক | নবকৃষ্ণ ভট্টাচার্য | মৌমাছি, মৌমাছি
কোথা যাও নাচি নাচি
দাঁড়াও না একবার ভাই।ওই ফুল ফোটে বনে
যাই মধু আহরণে
দাঁড়াবার সময় তো নাই।ছোট পাখি, ছোট পাখি
কিচিমিচি ডাকি ডাকি
কোথা যাও বলে যাও শুনি।এখন না কব কথা
আনিয়াছি তৃণলতা
আপনার বাসা আগে বুনি।পিপীলিকা, পিপীলিকা
দলবল ছাড়ি একা
কোথা যাও, যাও ভাই বলি।শীতের সঞ্চয় চাই
খাদ্য খুঁজিতেছি তাই
ছয় পায়ে ... | 7 | নীতিমূলক |
4761 | অতীতের ছবি - পর্ব ২ | সুকুমার রায় | ঘোর দুঃখদিন আসিল শেষে।
দশদিকে হতে আঁধার আসি
ভারত আকাশ ফেলিল গ্রাসি।
কোথা সে প্রাচীন জ্ঞানের জ্যোতি,
সত্য অন্বেষণে গভীর মতি ;
কোথা ব্রহ্মজ্ঞান সাধন ধন,
কোথা ঋষিগণ ধ্যানে মগন;
কোথা ব্রহ্মচারী তাপস যত,
কোথা সে ব্রাহ্মণ সাধনা রত?
একে একে সবে মিলাল কোথা,
আর নাহি শুনি প্রাচীন কথা।
মহামূল্য নিধি ঠেলিয়া পায়
হেলায় মানুষ হারা... | 6 | স্বদেশমূলক |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.