id
stringlengths
1
4
title
stringlengths
1
55
author
stringclasses
125 values
poem
stringlengths
4
14.6k
label
int64
0
11
label_name
stringclasses
12 values
3480
আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে , আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম। তেমনি তোমার নিবিঢ় চলা, মরমের মূল পথ ধরে। পুষে রাখে যেমন কুসুম, খোলসের আবরণে মুক্তোর ঘুম। তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে। ভাল আছি ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিয়ো তোমার মালাখানি, বাউলের এই মন...
0
প্রেমমূলক
3329
সখী,ভাবনা কাহারে বলে
রবীন্দ্রনাথ ঠাকুর
সখী,    ভাবনা কাহারে বলে। সখী,    যাতনা কাহারে বলে ।        তোমরা যে বলো দিবস-রজনী    ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’— সখী,    ভালোবাসা কারে কয়!  সে কি   কেবলই যাতনাময় । সে কি   কেবলই চোখের জল?   সে কি   কেবলই দুখের শ্বাস ? লোকে তবে করে   কী সুখেরই তরে   এমন দুখের আশ ।        আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল,    সুনী...
0
প্রেমমূলক
3300
শুন সখি বাজত বাঁশি
রবীন্দ্রনাথ ঠাকুর
শুন সখি , বাজত বাঁশি গভীর রজনী , উজল কুঞ্জপথ , চন্দ্রম ডারত হাসি । দক্ষিণপবনে কম্পিত তরুগণ , তম্ভিত যমুনাবারি , কুসুমসুবাস উদাস ভইল , সখি , উদাস হৃদয় হমারি । বিগলিত মরম , চরণ খলিতগতি , শরম ভরম গয়ি দূর , নয়ন বারিভর , গরগর অন্তর , হৃদয় পুলকপরিপূর । কহ সখি , কহ সখি , মিনতি রাখ সখি , সো কি হমারই শ্যাম ? মধুর কাননে মধুর...
3
ভক্তিমূলক
384
বধূ-বরণ
কাজী নজরুল ইসলাম
এতদিন ছিলে ভূবনের তুমি আজ ধরা দিলে ভবনে, নেমে এলে আজ ধরার ধূলাতে ছিলে এতদিন স্বপনে! শুধু শোভাময়ী ছিলে এত দিন কবির মানসে কলিকা নলিন, আজ পরশিলে চিত্ত- পুলিন বিদায় গোধূলি- লগনে। ঊষার ললাট-সিন্দুর-টিপ সিথিঁতে উড়াল পবনে।। প্রভাতে ঊষা কুমারী, সেজেছে সন্ধ্যায় বধূ ঊষসী, চন্দন- টোপা- তারা- কলঙ্কে ভ'রেছে বে-দাগ- মু'শশী। মুখ...
0
প্রেমমূলক
4565
হৃদয়ের চোখে জলধারা দেখে
শামসুর রাহমান
আমি কি থাকবো পড়ে লোকালয় থেকে দূরে এমন একাকী? বহুদিন তুমি চোখ তুলে দ্যাখোনি আমাকে, বহুদিন আমার আকাঙ্ক্ষাগুলি আঙুলের ডগায় নাচিয়ে দিয়েছো হেলায় ছুঁড়ে। আমি অভিমানে নিশ্চুপ গিয়েছি চলে নিজের নৈঃসঙ্গ্যে পুনর্বার, তোমার সান্নিধ্য থেকে দূরে যেতে শ্বাসকষ্ট হয় জেনেও নিভিয়ে আলো হৃদয়ের অন্ধকার দীপের মতোই ভেসে গেছি খরস্রোতে, ঝড়বাদলের...
0
প্রেমমূলক
1481
প্রতীকী সংলাপ
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
“দিনমান তো বৃথাই গেল, এখন আমার যুদ্ধ; এখন আমার অস্ত্রসজ্জা সব কিছুর বিরুদ্ধে।” বলেই তিনি হাত বাড়িয়ে নিলেন পদ্মফুল। এটা কেমন যুদ্ধ? সাদা পদ্মফুলের কান্তি যে-বস্তুটার প্রতীক, সেটা নিতান্তই যে শান্তি!” দ্বিতীয় জন তন্মুহূর্তে ধরিয়ে দিলেন ভুল। “তবে বৃথাই বর্ম আঁটো, সাজাও চতুরঙ্গ, এখন আমি সন্ধি করব ঈশ্বরের সঙ্গে।” বলেই তিন...
4
রূপক
2138
বঙ্গভূমির প্রতি
মাইকেল মধুসূদন দত্ত
রেখো মা দাসেরে মনে, এ মিনতি করি পদে সাধিতে মনের সাধ, ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মনঃকোকনদে। প্রবাসে দৈবের বশে, জীব-তারা যদি খসে এ দেহ-আকাশ হতে, – নাহি খেদ তাহে। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে? কিন্তু যদি রাখ মনে, নাহি, মা, ডরি শমনে; মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত-হ্রদে! ...
6
স্বদেশমূলক
899
চারিদিকে শান্ত বাতি
জীবনানন্দ দাশ
চারিদিকে শান্ত বাতি — ভিজে গন্ধ — মৃদু কলরব; খেয়ানৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে; পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল;- এশিরিয়া ধুলো আজ — বেবিলন ছাই হয়ে আছে।
1
চিন্তামূলক
3038
বর্ষণগৌরব তার
রবীন্দ্রনাথ ঠাকুর
বর্ষণগৌরব তার গিয়েছে চুকি, রিক্তমেঘ দিকপ্রান্তে ভয়ে দেয় উঁকি।     (স্ফুলিঙ্গ)
4
রূপক
3500
ভালবাসার সময় তো নেই
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
ভালবাসার সময় তো নেই ব্যস্ত ভীষন কাজে, হাত রেখো না বুকের গাড় ভাজে। ঘামের জলে ভিজে সাবাড় করাল রৌদ্দুরে, কাছএ পাই না, হৃদয়- রোদ দূরে। কাজের মাঝে দিন কেটে যায় কাজের কোলাহল তৃষ্নাকে ছোয় ঘড়ায় তোলা জল। নদী আমার বয় না পাশে স্রোতের দেখা নেই, আটকে রাখে গেরস্থালির লেই। তোমার দিকে ফিরবো কখন বন্দী আমার চোখ পাহারা দেয় ...
0
প্রেমমূলক
3059
বাঁশিওয়ালা
রবীন্দ্রনাথ ঠাকুর
‘ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম’- এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেন নি আমাকে মানুষ ক‘রে গড়তে, রেখেছেন আধাআধি করে। অন্তরে বাহিরে মিল হয় নি- সেকালে আর আজকের কালে, মিল হয় নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয় নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেন...
0
প্রেমমূলক
2503
এ দ্যুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধূলি
রবীন্দ্রনাথ ঠাকুর
এ দ্যুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধূলি– অন্তরে নিয়েছি আমি তুলি এই মহামন্ত্রখানি, চরিতার্থ জীবনের বাণী। দিনে দিনে পেয়েছিনু সত্যের যা-কিছু উপহার মধুরসে ক্ষয় নাই তার। তাই এই মন্ত্রবাণী মৃত্যুর শেষের প্রান্তে বাজে– সব ক্ষতি মিথ্যা করি অনন্তের আনন্দ বিরাজে। শেষ স্পর্শ নিয়ে যাব যবে ধরণীর ব’লে যাব তোমার ধূলির তিলক পরেছি ভালে, দে...
1
চিন্তামূলক
2293
অচল স্মৃতি
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার হৃদয়ভূমি-মাঝখানে জাগিয়া রয়েছে নিতি অচল ধবল শৈল-সমান একটি অচল স্মৃতি । প্রতিদিন ঘিরি ঘিরি সে নীরব হিমগিরি আমার দিবস আমার রজনী আসিছে যেতেছে ফিরি । যেখানে চরণ রেখেছে সে মোর মর্ম গভীরতম — উন্নত শির রয়েছে তুলিয়া সকল উচ্চে মম । মোর কল্পনা শত রঙিন মেঘের মতো তাহারে ঘেরিয়া হাসিছে কাঁদিছে , সোহাগে হতেছে নত । আমার শ্...
1
চিন্তামূলক
1650
কোনো কোনো যুবক যুবতী
পূর্ণেন্দু পত্রী
একালের কোনো কোনো যুবক বা যুবতীর মুখে সেকালের মোমমাখা ঝাড়লন্ঠন স্তম্ভ ও গম্বুজ দেখা যায়। দেখে হিংসা জাগে। মানুষ এখন যেন কোনো এক বড় উনোনের ভাত-ডাল-তরকারির তলপেটে ডাইনীর চুলের আগুনকে অহরহ জ্বালিয়ে রাখার চেলা কাঠ, কাঠ-কয়লা-ঘুটে। মানুষ এখন তার আগেকার মানুষ-জন্মের কবচ, কুণ্ডল, হার, শিরস্ত্রাণ, বর্ম ও মুকুট বৃষের মতন কাঁধ, ...
1
চিন্তামূলক
4519
সে-রাতে নতুন ক’রে
শামসুর রাহমান
অকস্মাৎ সে-রাতে নতুন ক’রে পেলাম তোমাকে হৃদয়ের খুব কাছে। প্রত্যাশা ছিল না, তবু আমার ঘাটে ভিড়ল আশ্চর্য তরী এক অপরূপ সম্ভার সমেত। শুধু বিস্ময়ে তাকাই নিষ্পলক সারাক্ষণ, ফেরাতে পারি না দৃষ্টি কিছুতেই। তুমি, তরণীর পরম ঐশ্বর্য, নেমে এলে ধীর, গৌর পদক্ষেপে।কখন যে আমার পায়ের কাছে এসে বসলে সবার অগোচরে, স্বপ্নবিষ্ট আমি খেয়ালই করিনি...
0
প্রেমমূলক
2334
অভয়
রবীন্দ্রনাথ ঠাকুর
আজি বর্ষশেষ-দিনে, গুরুমহাশয়, কারে দেখাইছ বসে অন্তিমের ভয়? অনন্ত আশ্বাস আজি জাগিছে আকাশে, অনন্ত জীবনধারা বহিছে বাতাসে, জগৎ উঠেছে হেসে জাগরণসুখে, ভয় শুধু লেগে আছে তব শুষ্ক মুখে। দেবতা রাক্ষস নহে মেলি মৃত্যুগ্রাস— প্রবঞ্চনা করি তুমি দেখাইছ ত্রাস। বরঞ্চ ঈশ্বরে ভুলি স্বল্প তাহে ক্ষতি— ভয়, ঘোর অবিশ্বাস ঈশ্বরের প্রতি। তিনি নি...
3
ভক্তিমূলক
1974
কোনো বাস নেয় না আমাকে
মহাদেব সাহা
আজীবন শুধু হাঁটছি আমি নারী, তার দেয়া সংসারের ব্যস্ততা নিয়ে দ্রত দৌড়চ্ছি কেবল সে আমার ইন্দ্রিয়ে জন্ম দিয়ে গেছে কাজ ভালোবাসা, প্রলোভন মানবিক ব্যবহার নারী তার দিয়ে গেছে দুচোখের গুপ্ত ঠিকানা তার সঙসারের সন্তানের অভিলাষ নিয়ে তার সে চোখের ইমেজ হাতে আমি দৌড়চ্ছি কেবল ; স্টপেজে স্টপেজে যাই হাত তুলি, ডেকে বলি, শুনুন আমাকে পৌঁছতে...
0
প্রেমমূলক
2222
নিছক পদ্য - কঠিন সত্য
মোহাম্মদ রফিকউজ্জামান
ঠাকুর মায়ের ঝুলি থেকে উঠে আসা আমি নই আমাকে রাক্ষস আখ্যা দিয়েছিলো বর্বরের দল দানব বা দৈত্য বলে গালি দেয়া মিথ্যুকের বই বানানো গল্পের বুলি, কোনোদিন হবে না সফল আমার শিশুকে আমি শেখবো না মিথ্যের ভাষণ --- শেখাবো আমার পূর্বপুরুষেরা - কালো মানুষেরা ভূমিপুত্র ছিলো, এই ভূমিতেই তাদের আসন চিরস্থায়ী ছিলো আর সে আমার সত্য দিয়ে ঘে...
6
স্বদেশমূলক
1324
কাক
নির্মলেন্দু গুণ
কাকের মুখে তুলে দিয়েছি নষ্ট ডিম, এ নষ্ট জীবন আমি কার কাছে দেবো? বাসন্তী কোকিল হতে গিয়ে আমি ভুল করে হয়ে গেছি কাক।অথবা ছিলাম কাক, অপরাধে এই জন্মে নষ্ট ডিমের মত হয়েছি মানুষ।এরকম নষ্ট মানুষ আমি কোথায় লুকাবো? কার মুখে তুলে দেবো, জন্মান্তরে ভুল হয়ে যাওয় এরকম মানুষিক কাক?
1
চিন্তামূলক
286
চাঁদ হেরিছে চাঁদমুখ তার সরসীর আরশিতে
কাজী নজরুল ইসলাম
চাঁদ হেরিছে চাঁদমুখ তার সরসীর আরশিতে ছোটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে।হেরিছে রজনী রজনী জাগিয়া চকোর উতলা চাঁদের লাগিয়া কাঁহা পিউ কাঁহা ডাকিছে পাপিয়া কুমুদীরে কাঁদাইতে।না জানি সজনী কত সে রজনী কেঁদেছে চকোরী পাপিয়া হেরেছে শশীরে সরসী মুকুরে ভীরু ছায়া তরু কাঁপিয়া।কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী চিরবিরহিণী রোহিণী ভরণী অবশ...
0
প্রেমমূলক
4830
হবুচন্দ্রের আইন
সুনির্মল বসু
হবুচন্দ্র রাজা বলেন গবুচন্দ্রে ডেকে– “আইন জারী করে দিও রাজ্যেতে আজ থেকে, মোর রাজ্যের ভিতর– হোক্ না ধনী, হোক্ না গরীব, ভদ্র কিংবা ইতর, কাঁদতে কেহ পারবে নাক, যতই মরুক শোকে– হাসবে আমার যতেক প্রজা, হাসবে যত লোকে। সান্ত্রী-সেপাই, প্যায়দা, পাইক ঘুরবে ছদ্মবেশে, কাঁদলে কেহ, আনবে বেঁধে, শাস্তি হবে শেষে।” বলে গবু- “হুজুর– ভয় যদি...
8
হাস্যরসাত্মক
193
অভিশাপ
কাজী নজরুল ইসলাম
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে- বুঝবে সেদিন বুঝবে! ছবি আমার বুকে বেঁধে পাগল হ’লে কেঁদে কেঁদে ফিরবে মর” কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি’ যেদিন আমায় খুঁজবে- বুঝবে সেদিন বুঝবে! স্বপন ভেঙে নিশুত্‌ রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা-ছোঁওয়ায় উঠবে ও-বুকে ছমকে,- জাগবে হঠা...
0
প্রেমমূলক
3165
মনে পড়ে শৈলতটে তোমাদের নিভৃত কুটির
রবীন্দ্রনাথ ঠাকুর
মনে পড়ে, শৈলতটে তোমাদের নিভৃত কুটির; হিমাদ্রি যেথায় তার সমুচ্চ শান্তির আসনে নিস্তব্ধ নিত্য, তুঙ্গ তার শিখরের সীমা লঙ্ঘন করিতে চায় দূরতম শূন্যের মহিমা। অরণ্য যেতেছে নেমে উপত্যকা বেয়ে; নিশ্চল সবুজবন্যা, নিবিড় নৈ:শব্দ্যে রাখে ছেয়ে ছায়াপুঞ্জ তার। শৈলশৃঙ্গ-অন্তরালে প্রথম অরুণোদয়-ঘোষণার কালে অন্তরে আনিতে স্পন্দ বিশ্ব...
1
চিন্তামূলক
1454
দুপুরবেলা বিকেলবেলা
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
।।১।। কথা ছিল, ঘরে যাব; ‘ঘর হৈল পর্বত প্রমাণ’। চেয়ে দেখি দিগন্ত অবধি দুপুরেই এঁকে দিচ্ছ সমস্ত স্বপ্নের অবসান। বয়সের নদী– আঁজলায় সামান্য জল তুলে ধরে। বুকের ভিতরে যতখানি জল, তার চতুর্গুণ নুড়ির ছলনা। খরায় শুকিয়ে ওঠে ধান। ।।২।। সারা দুপুর খরায় তোমার ধান পুড়েছে। বিকেলবেলা হঠাৎ শুরু উথালপাতাল জলের খেলা। জল ঘুরে যায়, জল ঘুর...
4
রূপক
1588
অথচ
পূর্ণেন্দু পত্রী
তোমাকে দেখে অবাক হয়ে যাই বারবার। এত আক্রমণ পরস্পরবিরোধী এত শোকমিছিলের মধ্যেও কী অনায়াসে বুনে যাচ্ছ লাল পশমের শৃঙ্খলা। উদ্ভিদের চেয়ে নীরব, ছাপানো মহাভারতের চেয়ে উদাসীন। অথচ পিছনের দেয়ালেই রক্তছাপ অথচ বুকের শাড়ি সরালেই অনাবৃষ্টির চৌচির।
0
প্রেমমূলক
4108
তিনজন
শামসুর রাহমান
জ্যোৎস্নার আদর খেয়ে চিতাবাঘ শোভার ভেতর নিভৃতে ঘুমায়। অকস্মাৎ খস্‌ খস্‌ শব্দে লাফাবার ভঙ্গি রচিত, দু’চোখ ফস্‌সরাসের কণা ছড়ায়, আঁধার শিহরণের নববধূ, পেশী টান টান, জ্যোৎস্না পান ক’রে তার সমগ্র সত্তায় মদিরতা জেগে ওঠে, পরিপক্ক নিশীথের মাংস দাঁতে গেঁথে খুঁজে নেবে ঝোপের আড়াল, পাবে শব্দ-শিকারীর হরফের মমতা এবং বাংলা কবিতার বুকে ...
2
মানবতাবাদী
523
সোহাগ
কাজী নজরুল ইসলাম
গুলশন কো চুম চুম কহতে বুলবুল, রুখসারা সে বে-দরদি বোরকা খুল! হাঁসতি হ্যায় বোস্তাঁ, মস্ত্ হো যা দোস্তাঁ, শিরি শিরাজি সে যা বেহোশ জাঁ। সব কুছ আজ রঙিন হ্যায় সব কুছ মশগুল, হাঁস্‌তি হ্যায় গুল হো কর দোজখ বিলকুল হা রে আশেক মাশুক কি চমনোঁ মে ফুলতা নেই দোবারা ফুল ফুল ফুল ফুল॥  (পুবের হাওয়া কাব্যগ্রন্থ)
0
প্রেমমূলক
251
ওই ঘর ভুলানো সুরে
কাজী নজরুল ইসলাম
ওই ঘর ভুলানো সুরে কে গান গেয়ে যায় দূরে তার সুরের সাথে সাথে মোর মন যেতে চায় উড়ে।তার সহজ গলার তানে সে ফুল ফোটাতে জানে তার সুরে ভাটির টানে নব জোয়ার আসে ঘুরে।তার সুরের অনুরাগে বুকে প্রণয়-বেদন জাগে বনে ফুলের আগুন লাগে ফুল সুধায় ওঠে পুরে।বুঝি সুর সোহাগে ওরই পায় যৌবন কিশোরী হিয়া বুঁদ হয়ে গো নেশায় তার পায়ে পায়ে ঘু...
0
প্রেমমূলক
4861
একটি শীতের দৃশ্য
সুনীল গঙ্গোপাধ্যায়
মায়ামমতার মতো এখন শীতের রোদ মাঠে শুয়ে আছে আর কেউ নেই ওরা সব ফিরে গেছে ঘরে দু’একটা নিবারকণা খুঁটে খায় শালিকের ঝাঁক ওপরে টহল দেয় গাংচিল, যেন প্রকৃতির কোতোয়াল। গোরুর গাড়িটি বড় তৃপ্ত, টাপুটুপু ভরে এছ ধানে অন্যমনা ডাহুকীর মতো শ্লথ গতি অদূরে শহর আর ক্রোশ দুই পথ সেখানে সবাই খুব প্রতীক্ষায় আছে দালাল, পাইকার, ফড়ে, মিল, পার্র্ট...
5
প্রকৃতিমূলক
3144
ভারতের কোন্‌ বৃদ্ধ ঋষির তরুণ মূর্তি তুমি
রবীন্দ্রনাথ ঠাকুর
ভারতের কোন্‌ বৃদ্ধ ঋষির তরুণ মূর্তি তুমি হে আচার্য জগদীশ। কী অদৃশ্য তপোভূমি বিরচিলে এ পাষাণনগরীর শুষ্ক ধূলিতলে। কোথা পেলে সেই শান্তি এ উন্মত্ত জনকোলাহলে যার তলে মগ্ন হয়ে মুহূর্তে বিশ্বের কেন্দ্র-মাঝে দাঁড়াইলে একা তুমি– এক যেথা একাকী বিরাজে সূর্যচন্দ্র পুষ্পপত্র-পশুপক্ষী-ধুলায়-প্রস্তরে– এক তন্দ্রাহীন প্রাণ নিত্য যেথা নি...
3
ভক্তিমূলক
1236
তিনি
তারাপদ রায়
আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি। চুল আঁচড়াই,দাড়ি কামাই, কখনও নিজেকে ভাল করে দেখি, ফিসফিস করে নিজেকে জিজ্ঞাসা করি, ‘কেমন আছ, তারাপদ?’ কখনও কখনও নিজেকে বলি, ‘ছেষট্টি বছর বয়েস হল, যদি আর অর্ধেক জীবন বাঁচো, শতায়ু হবে।’ নিজের রসিকতায় নিজেই হাসি নিজে অর্থাৎ আমি নিজে এবং আয়নার নিজে।এইরকম ভাবে একদিন, কথা নেই, বার্তা নেই আয়নার ...
1
চিন্তামূলক
4816
শিশুর দেহ
সুকুমার রায়
চশমা-আঁটা পণ্ডিতে কয় শিশুর দেহ দেখে- 'হাড়ের পরে মাংস দিয়ে, চামড়া দিয়ে ঢেকে, শিরার মাঝে রক্ত দিয়ে, ফুসফুসেতে বায়ু, বাঁধল দেহ সুঠাম করে পেশী এবং স্নায়ু।' কবি বলেন, 'শিশুর মুখে হেরি তরুণ রবি, উৎসারিত আনন্দে তার জাগে জগৎ ছবি। হাসিতে তার চাঁদের আলো, পাখির কলকল, অশ্রুকণা ফুলের দলে শিশির ঢলঢল।' মা বলেন, 'এই দুরুদুরু ম...
1
চিন্তামূলক
4717
ভবিষ্যতে
সুকান্ত ভট্টাচার্য
স্বাধীন হবে ভারতবর্ষ থাকবে না বন্ধন, আমারা সবাই স্বরাজ-যজ্ঞে হব রে ইন্ধন! বুকের রক্ত দিব ঢালি স্বাধীনতারে, রক্ত পণে মুক্তি দের ভারত-মাতারে৷ মূর্খ যারা অজ্ঞ যারা যে জন বঞ্চিত তাদের তরে মুক্তি-সুধা করব সঞ্চিত৷ চাষী মজুর দীন দরিদ্র সবাই মোদের ভাই, একস্বরে বলব মোরা স্বাধীনতা চাই॥ থাকবে নাকো মতভেদ আর মিথ্যা সম্প্রদায় ছিন্ন ...
6
স্বদেশমূলক
1686
নিসর্গ
পূর্ণেন্দু পত্রী
ছিঃ ছিঃ। ছেঁড়া-খোঁড়া এক ফালি সবুজ রুমালের জন্যে আমাদের হা-পিত্যেশ, আর তুই মাছরাঙা রঙের সাত-সাতটা পাহাড় আর মিছিলের মতো লম্বা আঠারো মাইল শাল-মহুয়ার বন আর গায়ে হলুদের কনের মতো একটা গোটা নদী আঁকড়িয়ে? আবার নীল মেঘের খোঁপায় কি গুজেছিস ওটা? সূর্যাসে-র লাল পালক? চলতে-ফিরতে পায়ে বাজছে রুপোর মল ভিতরে একশো গন্ডা পাখির স্বর। আদরখা...
1
চিন্তামূলক
5054
আকাশপ্রদীপ
স্মরণজিৎ চক্রবর্তী
আলোর শহর চমকে উঠল অন্ধকারে আসতে আসতে বৃদ্ধ হল গাছের পাতা জং ধরা ট্রাম কোথায় যেন আনমনা আজ হারিয়ে গেল তোমার দেওয়া অঙ্ক খাতাতুমিও কোথাও হারিয়ে গেছ, আর আসো না। আয়না-কোণায় ঘুমিয়ে থাকে মনমরা টিপ শূন্য ঘরে পর্দা ওড়ে, বই জমে যায়… বন্ধু আমার বুকের ভেতর একলা ব-দ্বীপসব তো আছে। তবুও কেন কিচ্ছুটি নেই? আতসবাজির আলোয় কেন রাত ক...
0
প্রেমমূলক
2004
তোমরা কেমন আছো
মহাদেব সাহা
তোমরা কেমন আছো হে আমার গভীর রাতের আহত করিয়া তোমরা কেমন আছো কেমন আছো আমার ফেলে আসা কবিতা তুমি কেমন আছো, কেমন আছো তোমরা সুখ দুঃখ, তোমরা তোমরা? আমি বহুদিন তোমাদের ফেলে এসেছি, মধ্যরাতের চাঁদ তোমাদের তোমরা কেমন আছো, সবাই কেমন আছো, তোমরা সব্বাই? আমি বেশ কিছুকাল তোমাদের সঙ্গছাড়া, বেশ কিছুকাল অলস নিদ্রায়, অসুখে, আচ্ছন্নতায় শুয়...
1
চিন্তামূলক
5144
নেত্রকোনা
হেলাল হাফিজ
কতো দিন তোমাকে দেখি না তুমি ভালো আছো? সুখে আছো? বোন নেত্রকোনা। আমাকে কি চিনতে পেরেছো? আমি ছিলাম তোমার এক আদরের নাগরিক নিকট-আত্মীয় আমাদের বড়ো বেশি মাখামাখি ছিলো, তারপর কী থেকে কী হলো আভাইগা কপাল শুধু বিচ্ছেদের বিষে নীল হলো। দোহাই লক্ষ্মী মেয়ে কোন দিন জিজ্ঞেস করো না আমি কেন এমন হলাম জানতে চেয়ো না কী এমন অভিমানে আমা...
6
স্বদেশমূলক
934
নগ্ন নির্জন হাত
জীবনানন্দ দাশ
আবার আকাশে অন্ধকার ঘন হয়ে উঠেছে: আলোর রহস্যময়ী সহোদরার মতো এই অন্ধকার। যে আমাকে চিরদিন ভালোবেসেছে অথচ যার মুখ আমি কোনাদিন দেখিনি, সেই নারীর মতো ফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হয়ে উঠেছে। মনে হয় কোনো বিলুপ্ত নগরীর কথা সেই নগরীর এক ধুসর প্রাসাদের রূপ জাগে হৃদয়ে। ভারতসমুদ্রের তীরে কিংবা ভূমধ্যসাগরের কিনারে অথবা টায়ার সিন্ধ...
0
প্রেমমূলক
3099
বিপদে মোরে রক্ষা করো
রবীন্দ্রনাথ ঠাকুর
বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখতাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানি ক্ষয়।আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়। আম...
3
ভক্তিমূলক
4287
বরকতের ফটোগ্রাফ
শামসুর রাহমান
কবেকার ঘাসঢাকা এক টুকরো জমি, ঝোপঝাড়ের খাসমহল, ঝকমকে আকাশ অদৃশ্য ঘরের বারান্দা, অন্তরালবর্তিনী মায়ের তাকিয়ে-থাকা ইতিহাসের কোনো ইশারা দেখেনি। সকালবেলার হাওয়া অবিন্যস্ত করেনি তার চুল। তার দৃষ্টি ছিল সামনের দিকে, ভোরকে সে সোদরপ্রতিম ভেবেছিল? বলতে পারব না, আমি বলতে পারব না। তার উপর দিয়ে ঢেউয়ের মতো গড়িয়ে গেছে বছরের পর বছর। এ...
6
স্বদেশমূলক
4138
তোমার চিঠির একটি বাক্য
শামসুর রাহমান
আখেরে দক্ষিণ বাংলার সুদূর গ্রাম থেকে এল সেই চিঠি, যার জন্যে প্রতিদিন ডাকবাক্স খুলেছি দু’ বেলা বালকের পাখির বাসা হাতড়ানো অধীরতায়।চিঠিটা অনেক আগেই পৌছুনোর কথা, অথচ এল অনেকদিন পরে, যেন সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে এসেছে। চিঠিটাকে লুকিয়ে চুমু খেলাম বার বার, বলা যায়, মহাসমারোহে।সেই চিঠিতে তোমার কার্পণ্যের কাঁটাগুলো আমাকে খ...
0
প্রেমমূলক
1177
টোপ
তসলিমা নাসরিন
যেরকম ছিলে, সেরকমই তুমি আছ কেবল আমাকে মাঝপথে ডুবিয়েছ স্বপ্নের জলে উলটো ভাসান এত আমি ছাড়া আর ভাগ্যে জুটেছে কার! আগাগোড়া তুমি অবিকল সেই তুমি বড়শিতে শুধু গেঁথেছ দু’চার খেলা অলস বিকেল খেলে খেলে পার হলে রাত্তিরে ভাল নিদ্রাযাপন হয়।তুমি তো কেবলই নিদ্রার সুখ চেনো একশো একর জমি নিজস্ব রেখে এক কাঠা খোঁজো বর্গার তাড়নায় বর্গ...
0
প্রেমমূলক
2968
পূর্ণচাঁদের
রবীন্দ্রনাথ ঠাকুর
পূর্ণচাঁদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভোলে, যেন সিন্ধুপারের পাখি তারা, যা   য়     যা   য়     যায় চলে॥ আলোছায়ার সুরে অনেক কালের সে কোন্‌ দূরে ডাকে আ   য়     আ   য়     আয় ব’লে॥ যেথায় চলে গেছে আমার হারা ফাগুনরাতি সেথায় তারা ফিরে ফিরে খোঁজে আপন সাথি। আলোছায়ায় যেথা অনেক দিনের সে কোন্‌ ব্যথা কাঁদে হা   য়     হা   য়     হায় ব’ল...
5
প্রকৃতিমূলক
4150
দাঁড়াও
শামসুর রাহমান
দাঁড়াও এখনই তাকে সাজানো মঞ্চের মাঝখান থেকে দূরে সরিয়ে দিও না। আরো কিছুকাল তার পার্ট বলে যেতে দাও। খানিক থমকে যাওয়া মানে বেবাক বিস্মৃতি নয়, যদি তুমি লোভী বেড়ালের মতো এরকম ঘুর ঘুর করো সারাক্ষণ, তবে কীভাবে সে সামলে সুমলে নিয়ে আবার বাগানে যাবে স্মিত ভোরবেলা, চারা গাছটাকে মমতায় ঈষৎ নাড়িয়ে দেবে? দেখে নেবে রাঙা পাখিটাকে এক ফা...
4
রূপক
4515
সে এক মাটির ঘর
শামসুর রাহমান
আমি ভূমিষ্ঠ হয়েছিলাম এই শহরের অখ্যাত গলির এক মাটির ঘরে; এতকাল পরেও হঠাৎ যখন আমার হাত নিজের অজান্তেই নাকের কাছে এসে যায়, একটা মন-কেমন করা সোঁদা গন্ধ পাই। যে ঘরে প্রথম চোখ মেলেছিলাম কার্তিকের রৌদ্রে, সে-ঘরে পড়ত একটা গেয়ারা গাছের ছায়া, সে ছায়া এখনও ঘন হয়ে আছে আমার চোখে। এখনও পেয়ারা গাছের আনন্দিত সবুজ পাতাগুলি মর্মরিত আমার...
1
চিন্তামূলক
2960
পাষাণে পাষাণে তব
রবীন্দ্রনাথ ঠাকুর
পাষাণে পাষাণে তব শিখরে শিখরে লিখেছ, হে গিরিরাজ, অজানা অক্ষরে কত যুগযুগাস্তের প্রভাতে সন্ধ্যায় ধরিত্রীর ইতিবৃত্ত অনন্ত-অধ্যায়। মহান সে গ্রন্থপত্র, তারি এক দিকে কেবল একটি ছত্রে রাখিবে কি লিখে—তব শৃঙ্গশিলাতলে দুদিনের খেলা, অামাদের কজনের আনন্দের মেলা।   (স্ফুলিঙ্গ)
5
প্রকৃতিমূলক
3301
শুনব হাতির হাঁচি
রবীন্দ্রনাথ ঠাকুর
“শুনব হাতির হাঁচি’ এই ব’লে কেষ্টা নেপালের বনে বনে ফেরে সারা দেশটা। শুঁড়ে সুড়্‌সুড়ি দিতে নিয়ে গেল কঞ্চি, সাত জালা নস্যি ও রেখেছিল সঞ্চি, জল কাদা ভেঙে ভেঙে করেছিল চেষ্টা– হেঁচে দু-হাজার হাঁচি মরে গেল শেষটা।   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
8
হাস্যরসাত্মক
2204
কিংকর্তব্য
মোহাম্মদ রফিকউজ্জামান
যা গেছে তা চলেই গেছে, ফিরবে ভাবো, না রে না অজগরে গিলতে পারে, উগলে দিতে পারে না । অজের মতো থাকলে পরে, অজগর তো হারবে না গজের মতো বিশাল হলেই, গিলতে সে আর পারবে না ।বাঘের পিঠের সাওয়ার জানে, নামলে পরে হয় কি হাল নামবে না তাই থামবে না তাই, রইবে বসে ঠিক ত্রিকাল । বাঁচতে হলে থামাও প্রথম বাঘ নামের ওই হিংস্র ত্রাস বাঘই তখন সাওয়ার...
7
নীতিমূলক
2005
তোমরা হয়তো পারো
মহাদেব সাহা
তোমাদের পক্ষে সম্ভব তোমরা এক ধমকে চলন্ত ট্রেন থামিয়ে দিতে পারো বেয়াড়া বাসটি তোমাদের গলার শব্দেই কেঁপে ওঠে, তোমরা চুলের ঝুঁটি ধরে শাসন করতে পারো এই শহরকে গ্রামের তো কথাই নেই হাঁক না দিতেই তটস্ত; তোমাদের সবাই সমীহ করে, উঠতে বসতে তোমাদের নিয়ে সবাই ব্যস্ত তোমরা চোখ তুলে তোকাতেই লাইটপোস্টগুলোও কেমন বিব্রত হয়ে যায় তোমাদের পক...
2
মানবতাবাদী
1872
এ কেমন বৈরী
মলয় রায়চৌধুরী
ভাবা যায় ? কোনো প্রতিপক্ষ নেই ! সবকটা আধমরা হয়ে আজ শুয়ে আছে জুতোর তলায় ? কিছুই করিনি আমি কেবল মুখেতে হাত চাপা দিয়ে চিৎকার করেছি থেকে থেকে হাহাহা হাহাহা হাহা হাহা পিস্তল কোমরে বাঁধা তেমনই ছিল সঙ্গোপনে ক্ষুর বা ভোজালি বের করিনিকো বোমাগুলো শান্তিনিকেতনি ব্যাগে চুপচাপ যেমন-কে-তেমন পড়ে আছে আমি তো আটঘাট বেঁধে ভেবেছি বদলা নেব...
2
মানবতাবাদী
186
অন্তর-ন্যাশনাল সঙ্গীত
কাজী নজরুল ইসলাম
জাগো– জাগো অনশন-বন্দী, ওঠ রে যত জগতের লাঞ্ছিত ভাগ্যহত! যত অত্যাচারে আজি বজ্র হানি’ হাঁকে নিপীড়িত-জন-মন-মথিত বাণী, নব জনম লভি’ অভিনব ধরণী ওরে ওই আগত।। আদি শৃঙ্খলা সনাতন শাস্ত্র-আচার মূল সর্বনাশের, এরে ভাঙিব এবার! ভেদি’ দৈত্য-কারা! আয় সর্বহারা! কেহ রহিবে না আর পর-পদ-আনত।। কোরাস্‌ : নব ভিত্তি ’পরে নব নবীন জগৎ হবে উত্থ...
6
স্বদেশমূলক
4518
সে-রাতে আমার ঘরে
শামসুর রাহমান
সে-রাতে আমার ঘরে এক ঝাঁক উৎফুল্ল জোনাকি বললো এসে-একটি কবিতা দিতে এসেছি তোমাকে। অন্তর্হিত জোনাকির পরে একটি বাদুড় খুব আনন্দে ঘনিষ্ঠ হয়ে কড়িকাঠে জানালো সস্নেহে- একটি কবিতা দিতে এসেছি তোমাকে। অনন্তর একজন মহিলার মুখ জানালায় ফুটে ওঠে, নীলিমানিমগ্ন সুর তার ভাসে, যেন সমুদ্রের ফেনাময়ঃ একটি কবিতা দিতে এসেছি তোমাকে।সেই স্বর ডুবে ...
0
প্রেমমূলক
62
এক উলুঝুলু চিত্রকরকে দেখে
আবিদ আনোয়ার
কখনো নিবিষ্টমনে নোনাধরা দেয়ালে তাকালে অথবা যখন দেখি শকুনেরা ডানা ঝাড়ে রক্তবর্ণ শিমুলের ডালে তোমার চিত্রের চেয়ে বেশি দামী শিল্প চোখে পড়ে-- ছাঁটো এ রবীন্দ্র-দাড়ি, অযথা ভড়ং কেন ঝোলা আর মলিন খদ্দরে?আসলে তোমার চেয়ে প্রকৃত বাউণ্ডুলে এই শরতের মেঘ ভেতরে কান্নায় ভেজা, চেপে রেখে তবু তার সমূহ আবেগ বাউল-স্বভাবে ঘোরে--এবং এই ঔদাসীন...
1
চিন্তামূলক
1877
মেলাপুরুষ
মলয় রায়চৌধুরী
মাগগি গণ্ডার দিনে পাইকারি হারে খুন হল কি হল না গুদামঘরের ছাদ ভেঙে কে রে গদি টানাটানি করে সে ফেরারি গৃহবধু যোনিতে কুলুপ এঁটে ঋণমেলা থেকে নোনা বালি লিঙ্গ পেয়েছিল সুদ জরিমানা মিলে স্পর্শকাতর আদালতে মুদ্দোফরাস এসে লাশটাকে চুমু খেয়ে স্বাগত জানালে জিপ খুলে বললেন উঁহুহু চলবে না বিগ্রহ ধুলোয় তৈরি নামাব কোথায় আপনি তো জানেনই ভাল...
2
মানবতাবাদী
484
শূণ্য এ বুকে পাখি মোর আয়
কাজী নজরুল ইসলাম
শূণ্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয়। তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়। তুই নাই বলে ওরে উন্মাদ পান্ডুর হলো আকাশের চাঁদ কেঁদে নদী হলো করুণ বিষাদ ডাকে আয় তীরে আয়।। আকাশে মেলিয়া শত শত কর খোঁজে তোরে তরু ওরে সুন্দর তোর তরে বনে উঠিয়াছে ঝড় লুটায় লতা ধূলায়। তুই ফিরে এলে ওরে চঞ্চল আবার ফুটিবে বন ফুল দল...
3
ভক্তিমূলক
3712
অসামান্য তিথি
শামসুর রাহমান
অনেক বছর আগে আমি ভালোবেসেছিলাম যাদের তারা আজ অতিশয় আবছা বিবর্ণ ফ্রীজ শটে। অকস্মাৎ কোনো কোনোদিন ওরা স্মৃতির নিকটে চাঞ্চল্য প্রার্থনা করে গূঢ় ইন্দ্রজালে শরীরের খুব কাছে এসে। অশরীরী ছায়ার মতন ফের করে ব্যবহার নিমেষেই। দৃশ্যপটে কী-যে ঘটে, ওরা মিশে যায় বায়ুস্তরে; শোনো, বলি অকপটে- চিরদিন কিছু ছায়ামোহ থেকে যায় মানুষের।কিন্তু ত...
0
প্রেমমূলক
3515
কষ্টগুলো আমারি থাক
রেদোয়ান মাসুদ
আমার কষ্টগুলো আমারি থাক বৃষ্টিগুলো আমার চোখ দিয়েই ঝরুক ঝর্ণার জলগুলো শুধু আমার হৃদয় দিয়েই বের হোক সকল জল মিলে ঢেউ উঠলে আমার মনেই উঠুক আর সেই ঢেউয়ে ভেসে গেলে আমিই যাই। এ কষ্টের জীবনে অন্যকে জড়িয়ে কি লাভ? চোখ দিয়ে ঝরা জলের মূল্য যে কত তা হয়তোবা কোনদিন কল্পনাও করতে পারবেনা তাই আমিও চাইনা এ নিয়ে ভেবে কারো মাথার উপর আবার পু...
0
প্রেমমূলক
1008
মনোবীজ
জীবনানন্দ দাশ
জামিরের ঘন বন অইখানে রচেছিলো কারা? এইখানে লাগে নাই মানুষের হাত। দিনের বেলায় যেই সমারূঢ় চিন্তার আঘাত ইস্পাতের আশা গড়ে- সেই সব সমুজ্জ্বল বিবরণ ছাড়াযেন আর নেই কিছু পৃথিবীতেঃ এই কথা ভেবে যাহারা রয়েছে ঘুমে তুলীর বালিশে মাথা গুঁজে; তাহারা মৃত্যুর পর জামিরের বনে জ্যোৎস্না পাবে নাকো খুঁজে; বধির-ইস্পাত খড়্গ তাহাদের কোলে তুলে নে...
0
প্রেমমূলক
3045
বসন্ত আওল রে
রবীন্দ্রনাথ ঠাকুর
বসন্ত আওল রে !  মধুকর গুন গুন , অমুয়ামঞ্জরী কানন ছাওল রে । শুন শুন সজনী হৃদয় প্রাণ মম হরখে আকুল ভেল , জর জর রিঝসে দুখ জ্বালা সব দূর দূর চলি গেল । মরমে বহই বসন্তসমীরণ , মরমে ফুটই ফুল , মরমকুঞ্জ'পর বোলই কুহু কুহু অহরহ কোকিলকুল । সখি রে উছসত প্রেমভরে অব ঢলঢল বিহ্বল প্রাণ , নিখিল জগত জনু হরখ - ভোর ভই গায় রভসরসগান । বসন্...
3
ভক্তিমূলক
1320
একটি
নির্মলেন্দু গুণ
আসুন আমরা আগুন সম্পর্কে বৃথা বাক্য ব্যয় না করে একটি দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে দিয়ে বলিঃ ‘এই হচ্ছে প্রকৃত আগুন । মীটসেফ খোলা রেখে, বিড়ালকে উপদেশ দিয়ে অযথা সময় নষ্ট ক’রে লাভ নেই, আসুন আমরা মীটসেফের দরোজাটা বন্ধ করে দিই ।’পুঁজিবাদী শোষণের পথ খোলা রেখে সম্ভব নয় প্রকৃত মুক্তির স্বপ্ন দেখানো । ফুঁটো চৌবাচ্চায় জল থাকবার কথা ন...
2
মানবতাবাদী
276
গুঞ্জ-মালা গলে
কাজী নজরুল ইসলাম
গুঞ্জা-মালা গলে কুঞ্জে এস হে কালা বনমালী এস দুলাইয়া বনমালা।তব পথে বকুল ঝরিছে উতল বায়ে দলিয়া যাবে চলি অরুণ-রাঙা পায়ে রচেছি আসন তরুর তমাল ছায়ে পলাশে শিমুলে রাঙা প্রদীপ জ্বালা।ময়ুরে নাচাও এসে তোমার নূপুর তালে বেঁধেছি ঝুলনিয়া ফুলেল্‌ কদম ডালে তোমা বিনে বনমালী বিফল এ ফুল-দোল বাঁশী বাজিবে কবে উতলা ব্রজবালা।।
3
ভক্তিমূলক
3929
কাঁহাতক
শামসুর রাহমান
দু’টুকরো, তিন টুকরো, চার টুকরো পাঁচ টুকরো বহু টুকরো দিনভর রাতভর। এভাবেই কৈ মাছের নাচ নেচে, নিজের রক্ত নিজে ছেঁচে বেশ কিছু গড়বড় ক’রে বেঁচে আছে। ওর কাছে কীসের যে কী দাম; বিষের নাকি লোকশ্রুত অমৃতের, বোঝা দায়। কাম ওকে প্রায়শই গনগনে লোহা বানায়; অথচ তেমন সরোবর কই, যেখানে মনোমুগ্ধকর শীতলতা?আসলে ওসব বাজে কথা, আকাট মূর্খের বুজর...
1
চিন্তামূলক
4939
প্রবাস
সুনীল গঙ্গোপাধ্যায়
যাবে কি এবার বসন্তেই আসছে শ্রাবনে এসেছে শ্রাবণ, শোনো মেঘের গর্জন আর দু’টো মাস আশ্বিনের শাদা মেঘে ভরুক প্রবাস আশ্বিনেও লেগেছিল লোভ শীত মদালসা ফেরার অনৈক্য ছিল গ্রীষ্মে কেটেছে বছর এমনকি শেষ দিনে এলো ঘূর্ণিঝড়! যাবে কি শতাব্দী সাঙ্গ হলে? না, না, তার আগে অস্থিরতা রোগে কম্পমান আর দেরি নেই প্রাক্তন স্বদেশে ফেরা এই মুহূর্তেই...
6
স্বদেশমূলক
1066
সন্ধ্যা হয়ে আসে
জীবনানন্দ দাশ
সন্ধ্যা হয়ে আসে- সন্ধ্যা হয়ে আসে একা একা মাঠের বাতাসে ঘুরি আমি- বসি আমি ঘাসেওই দূরে দেখা যায় কার লাল পাড় প্রসাদের বউ বুঝি-পাশে বুঝি তার প্রসাদ রয়েছে বসে-বাড়িতেছে সন্ধ্যার আঁধারবছর আরেক হ’ল হয়েছিলো দু’জনের বিয়ে মনে পড়ে; তারপর কুড়িয়ে-বাড়িয়ে আজো তারা যায় নি হারিয়েরোজই তারা সন্ধ্যা হলে আসে এই মাঠে-বসে থাকে ঘাসে লক্ষ লক্ষ ত...
0
প্রেমমূলক
1840
বলবার ছিল
বিষ্ণু বিশ্বাস
জায়গা ছিল না কোনো কথা বলবার, শুনবার। সমুদ্রের ধারে যেতে পথের বাদাম গাছগুলি মিহি কথার কৌতুকে পাথর ফুলের ধাক্কা দিল আমি কী বলেছিলাম, তোমরা যারা শুনেছো বেশি শোনাবে–একটু খানি। আমি ভুলে গেছি জন্ম আছে। কিছু যন্ত্রণার কথা যেভাবে বলেছি মনে নেই একটু আনন্দ কথা, গোলাপি স্তম্ভে স্থির রয়েছে অন্ধ থেকে চোখে জেগে সমুদ্র দেখি বালির স...
1
চিন্তামূলক
1199
ফেস অফ
তসলিমা নাসরিন
মেয়েটি আসছে মুখটি পোড়া মুখটি এখন আর মুখের মত দেখতে নয়, এক তাল কাদার ওপর দিয়ে যেন দৈত্য হেঁটে গেল, বীভৎস মুখটি। মুখ বলতে আসলে কিছু আর নেই। সে কোনও অ্যাসিড হাতে নিয়ে আসছে না, কোনও অ্যাসিড সে ছুঁড়বে না তোমার মুখে, সে এত নিষ্ঠুর নয়, এত নিষ্ঠুর সে হতে পারে না, তোমার মুখটিকে তোমার মুখ থেকে সে খামচে তুলবে না। কিন্তু সে তোমার...
2
মানবতাবাদী
831
আজ
জীবনানন্দ দাশ
অন্ধ সাগরের বেগে উৎসারিত রাত্রির মতন আলোড়ন মানুষের প্রিয়তর দিক নির্ণয়ের পথ আজ প্রতিহত; তবুও কোথাও নির্মল সন্ততি দেশ সময়ের নব নব তীর- পেতে পায়ে হয়তো বা মানব হৃদয়;মহাপতনের দিনে আজ অবহিত হয়ে নিতে হয়। যদিও অধীর লক্ষ্যে অন্ধকারে মানুষ চলেছে ধ্বংস আশা বেদনায়বন্য মরালের মত চেতনায় নীল কুয়াশায়,- কুহেলি সরিয়ে তবু মানুষের কাহিনীর...
1
চিন্তামূলক
3805
ইতিহাস, তোমাকে
শামসুর রাহমান
করাতের অসংখ্য দাঁতের মতো মুহূর্তগুলো আমাকে কামড়ে ধরেছিল, আর সেই মরণ-কামড়ে আমি ঝাঁঝরা শরীরটাকে দু’ একবার নেড়েচেড়ে পৃথিবীর বন্ধ দরজা নখ দিয়ে আঁচড়াতে আঁচড়াতে নিঃসাড় হয়ে যেতে পারতাম। কিন্তু আমার দুঃখ-চর্চিত ললাটে অন্য সম্মানের আভাস ছিল বলেই বেঁচে রইলাম। তৃষ্ণার দুপুরে কোনো আহত সাপের মতো এক সীমাহীন ক্রোধে, মূর্খ যন্ত্রণায় ন...
1
চিন্তামূলক
3958
কী রকম সাজ
শামসুর রাহমান
কী রকম সাজ আজ শোভা পাবে তোমার শরীরে? আনবে কি ফিরিয়ে সহজে তুমি রাঙা থরথর প্রথম যৌবন পুনরায়? শরীর যে বসন্তের অনুরূপ হ’য়ে ওঠে, তোমাকে দেখেই বোঝা যায় লহমায়। তোমার ভেতরে গান, গহন সুরভি জেগে ওঠে অগোচরে; গীতবিতানের শব্দাবলী তোমাকে আতিথ্য দেয় মহিমার স্বতন্ত্র ভুবনে ক্ষণে ক্ষণে। তোমার বিভায় আমি সর্বদা মোহিত।তোমাকে আজকে সন্ধেবেল...
0
প্রেমমূলক
3107
বিরাট সৃষ্টির ক্ষেত্রে
রবীন্দ্রনাথ ঠাকুর
বিরাট সৃষ্টির ক্ষেত্রে আতশবাজির খেলা আকাশে আকাশে, সূর্য তারা ল’য়ে যুগযুগান্তের পরিমাপে। অনাদি অদৃশ্য হতে আমিও এসেছি ক্ষুদ্র অগ্নিকণা নিয়ে এক প্রান্তে ক্ষুদ্র দেশে কালে। প্রস্থানের অঙ্কে আজ এসেছি যেমনি দীপশিখা ম্লান হয়ে এল, ছায়াতে পড়িল ধরা এ খেলার মায়ার স্বরূপ, শ্লথ হয়ে এল ধীরে সুখ দুঃখ নাট্যসজ্জাগুলি। দেখিলাম, যুগে যুগ...
1
চিন্তামূলক
1829
তিনটি কাঠবিড়ালী
বিষ্ণু দে
অনেক দিনের অনেক যত্নে কমিয়েছি সন্ত্রাস। এদিকে আমার ছুটি শেষ হ’ল প্রায়, আজ তিনটেতে গাছ থেকে নেমে বসেছিলো জানলায়। এত ভীরু এত বিনীত কেন যে! এরাই তো ছিল খাস সমুদ্র-জয়ী সীতা-সন্ধানী সেতুবন্ধের সঙ্গী; দীন সজ্জন সাহসী উত্সাহিত মজুরেরই মত ভঙ্গী। এরা কেন ভয়ে ডালে-ডালে ঘোরে আজ? এরা কোনও কালে করেনি তো লাফঝাঁপ রামরাজত্বে সরকারি রা...
2
মানবতাবাদী
4782
কুম্‌ড়োপটাশ
সুকুমার রায়
(যদি) কুম্‌ড়োপটাশ নাচে— খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে; চাইবে নাকো ডাইনে বাঁয়ে চাইবে নাকো পাছে; চার পা তুলে থাকবে ঝুলে হট্টমূলার গাছে!(যদি) কুম্‌ড়োপটাশ কাঁদে— খবরদার! খবরদার! বসবে না কেউ ছাদে; উপুড় হয়ে মাচায় শুয়ে লেপ কম্বল কাঁধে; বেহাগ সুরে গাইবে খালি ‘রাধে কৃষ্ণ রাধে’!   (যদি) কুম্‌ড়োপটাশ হাসে— থাকবে খাড়া একটি ঠ্যাঙ...
8
হাস্যরসাত্মক
4938
প্রত্যেক তৃতীয় চিন্তা
সুনীল গঙ্গোপাধ্যায়
মানুষের মতো চোখ, বিস্ফোরণ, সমাধির মতো শূন্যে প্রচ্ছন্ন কপাল পদচুম্বনের মতো ভালোবাসা ভিতরে রয়েছে ভালোবাসা তিনশো মাইল দূরে গিয়ে আলিঙ্গন করে দূর থেকে ভালোবাসা দেখে যেতে লোভ হয়, শরীর লুকোতে চায় জ্যোৎস্নালোকে, তবুও জ্যোৎস্নায় স্পষ্ঠ ছাড়া পড়ে এত স্পর্শকাতরতা। গোলাপের মতো এক ধানক্ষেত, পুরুষ নামের সব নদী বড় চেনা লাগে, দুঃখে কো...
1
চিন্তামূলক
320
তূর্য-নিনাদ
কাজী নজরুল ইসলাম
(আজ) ভারত-ভাগ্য-বিধাতার বুকে গুরু-লাঞ্ছনা-পাষাণ-ভার, আর্ত-নিনাদে হাঁকিছে নকিব, – কে করে মুশকিল আসান তার? মন্দির আজি বন্দির ঘানি, নির্জিত ভীত সত্য, বদ্ধ রুদ্ধ স্বাধীন আত্মার বাণী, সন্ধি-মহলে ফন্দির ফাঁদ, গভীর আন্ধি-অন্ধকার! হাঁকিছে নকিব – হে মহারুদ্র চূর্ণ করো এ ভণ্ডাগার॥ রক্তে-মদের বিষ পান করি আর্ত মানব; স্রষ্টা কাতর স...
6
স্বদেশমূলক
1465
না রাম, না গঙ্গা
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
তিনি না-জানেন রাম, না-জানেন গঙ্গা। না-চেনেন মাটি, না-চেনেন মানুষ। মাটি বলতে তিনি নির্বাচনকেন্দ্র বোঝেন, এবং মানুষ বলতে ভোটার। রামপুরের মাটি যে সাত ফুট জলের তলায় শুয়ে আছে, এ খবরে তাঁর সুনিদ্রার কোনো ব্যাঘাত ঘটেনি, কেননা রামপুর তাঁর নির্বাচনকেন্দ্রের অন্তর্ভুক্ত নয়। কিন্তু গঙ্গানগরের গুটি-তিন বাচ্চা এবং জনাকয় থুত্থুড়ে বু...
10
ব্যঙ্গাত্মক
2975
প্রকৃতির খেদ (প্রথম পাঠ)
রবীন্দ্রনাথ ঠাকুর
১ বিস্তারিয়া ঊর্মিমালা , বিধির মানস-বালা , মানস-সরসী ওই নাচিছে হরষে । প্রদীপ্ত তুষাররাশি , শুভ্র বিভা পরকাশি , ঘুমাইছে স্তব্ধভাবে হিমাদ্রি উরসে ।
5
প্রকৃতিমূলক
2009
তোমাকে দেখার পর থেকে
মহাদেব সাহা
তোমাকে দেখার পর থেকে কীরকম গণ্ডগোল হয়ে গেলো সমস্ত জীবন, ওলটপালট হয়ে গেলো সবকিছু- সম্পূর্ণ হারিয়ে ফেললাম বুঝ খেই, চিন্তাসূত্র হয়ে গেলো বিশৃঙ্খল, এলোমেলো; কেবল তোমারই মুখ দেখি বৃক্ষপত্রে, জ্যোতিস্কমণ্ডলে উচ্ছল ঝর্নার জলে, বুকশেলফে, পড়ার টেবিলে, টেলিভিশনের উজ্জ্বল পর্দায়- এমনকি ডিশ অ্যান্টেনাও ঢেকে দিতে পারেনি তোমার মুখ র...
0
প্রেমমূলক
4338
ভরদুপুরেই অমাবস্যা
শামসুর রাহমান
আকাশটা যেন ভাঙা বাসনের মতো এক্ষুণি পড়বে ঝরে আমাদের ভয়ার্ত মাথায়-এ রকম আশঙ্কায় কাটছে সময় অনেকের। মস্তিকের ভেতরে বৃশ্চিক কখন যে ফের করবে দংশন আচানক, বলতে পারি না। স্বস্তি নেই, শান্তি নেই একরত্তি; আমি সদা সহবাসী যাদের, তাদের জিজ্ঞাসু দৃষ্টিতে চোখ রাখতে পারি না কিছুতেই, যেন এই প্রিয়জনদের সঙ্গে কানামাছি খেলে যাচ্ছি যখন তখন।...
2
মানবতাবাদী
2166
চাবি ইংরেজি
মুহম্মদ জাফর ইকবাল
-চাবি ইংরেজি কী? -কী। -চাবি ইংরেজি। -বললাম তো। -কী বললে? -চাবি ইংরেজি। -কখন বললে? -এখন বললাম। -কী বললে? -ঠিক বলেছ। -ঠিক বলেছি? -হ্যাঁ। -কী ঠিক বলেছি? -চাবি ইংরেজি।
8
হাস্যরসাত্মক
2657
গায়ে আমার পুলক লাগে
রবীন্দ্রনাথ ঠাকুর
গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর, হৃদয়ে মোর কে বেঁধেছে রাঙা রাখীর ডোর। আজিকে এই আকাশতলে জলে স্থলে ফুলে ফলে কেমন করে মনোহরণ ছড়ালে মন মোর।কেমন খেলা হল আমার আজি তোমার সনে। পেয়েছি কি খুঁজে বেড়াই ভেবে না পাই মনে। আনন্দ আজ কিসের ছলে কাঁদিতে চায় নয়নজলে, বিরহ আজ মধুর হয়ে করেছে প্রাণ ভোর।শিলাইদহ, ২৫ আশ্বিন, ১৩১৬ (গীতাঞ্জলি কা...
3
ভক্তিমূলক
103
কোমল গান্ধার
আবুল হাসান
একটি আলোর বৃত্তে মুখ দেখে চেতনাসন্ধানী ভাবে, এই বুঝি সৌন্দর্যের সপ্রতিভ আশ্বাসের নিয়ামক সংগ্রহের সাহচার্য, সম্ভাবনা, অক্লান্ত সুহৃদ চিরচেনা বিগ্রহের সংবিধানম অসংযত হৃদয়ের ভীত! পরিচ্ছন্ন অধ্যায়ের ঘন্টা যদি বেজে যায় একান্ত আশ্বাসে- বিবেকী মানস, বেহালায় সুর তোলে যদি, সেই তো আলোর বৃত্তে ছন্দপ্রকরণ-সবুজ সাক্ষর! ঝর্ণার ...
4
রূপক
632
জলহাওয়ার
জয় গোস্বামী
স্নেহসবুজ দিন তোমার কাছে ঋণবৃষ্টিভেজা ভোর মুখ দেখেছি তোরমুখের পাশে আলো ও মেয়ে তুই ভালোআলোর পাশে আকাশ আমার দিকে তাকা–তাকাই যদি চোখ একটি দীঘি হোকযে-দীঘি জ্যো‌ৎস্নায় হরিণ হয়ে যায়হরিণদের কথা জানুক নীরবতা–নীরব কোথায় থাকে জলের বাঁকে বাঁকেজলের দোষ? — নাতো! হাওয়ায় হাত পাতো!হাওয়ার খেলা? সেকি! মাটির থেকে দেখি!মাটিরই গুণ? — হবে! ...
0
প্রেমমূলক
4525
সেই ভয়ঙ্কর মূর্তি
শামসুর রাহমান
এ-গভীর রাতে চুপচাপ আমার শয্যার পাশে কে তুমি দাঁড়িয়ে আছ? কে তুমি এমন স্তব্ধতা সত্তায় নিয়ে আমার শোণিত চুষে নিতে তীক্ষ্ণ শাদা দাঁত উন্মোচিত ক’রে সেই কবে থেকে দাঁড়িয়ে রয়েছ? যাও চলে যাও মানবের ডেরা ছেড়ে অন্য কোনওখানে দূর বিরানায়। এখানে তোমার ছায়া বিশিক্ষণ পড়লেই অশুভের জন্ম হবে।কিছুতে নড়ে না সেই ভয়ঙ্কর মূর্তি, আজ রাতে ধ্বংসে...
4
রূপক
3308
শেষ খেয়া
রবীন্দ্রনাথ ঠাকুর
দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা-পরা ওই ছায়া ভুলালো রে ভুলালো মোর প্রাণ। ও পারেতে সোনার কূলে আঁধারমূলে কোন্ মায়া গেয়ে গেল কাজ-ভাঙানো গান। নামিয়ে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা ফেরার পথে ফিরেও নাহি চায়, তাদের পানে ভাঁটার টানে যাব রে আজ ঘরছাড়া--- সন্ধ্যা আসে দিন যে চলে যায়। ওরে আয় আমায় নিয়ে যাবি কে রে দিনশেষের...
4
রূপক
3354
সম্মিলন
রবীন্দ্রনাথ ঠাকুর
সেথায় কপোত-বধূ লতার আড়ালে দিবানিশি গাহে শুধু প্রেমের বিলাপ । নবীন চাঁদের করে একটি হরিণী আমাদের গৃহদ্বারে আরামে ঘুমায় । তার শান্ত নিদ্রাকালে নিশ্বাস পতনে প্রহর গণিতে পারি স্তব্ধ রজনীর । সুখের আবাসে সেই কাটাব জীবন , দুজনে উঠিব মোরা , দুজনে বসিব , নীল আকাশের নীচে ভ্রমিব দুজনে , বেড়াইব মাঠে মাঠে উঠিব পর্বতে সুনীল আকাশ ...
0
প্রেমমূলক
2597
কুসুমের শোভা
রবীন্দ্রনাথ ঠাকুর
কুসুমের শোভা কুসুমের অবসানে মধুরস হয়ে লুকায় ফলের প্রাণে   (স্ফুলিঙ্গ)
4
রূপক
3442
হে উষা, নিঃশব্দে এসো
রবীন্দ্রনাথ ঠাকুর
হে উষা, নিঃশব্দে এসো, আকাশের তিমিরগুণ্ঠন করে উন্মোচন। হে প্রাণ, অন্তরে থেকে মুকুলের বাহ্য আবরণ করো উন্মোচন। হে চিত্ত, জাগ্রত হও, জড়ত্বের বাধা নিশ্চেতন করে উন্মোচন। ভেদবুদ্ধি-তামসের মোহযবনিকা, হে আত্মন, করে উন্মোচন।   (স্ফুলিঙ্গ)
3
ভক্তিমূলক
4065
জয়ঢাক বাজাতে আগ্রহী আজও
শামসুর রাহমান
ফাঁদ তো পাতাই থাকে নানাদিকে, পা হড়কে আটকে পড়াটা অসম্ভব কিছু নয়। চৌদিকে ইঁদুর-দৌড় খুব জমেছে দেখতে পাচ্ছি, কে কাকে কনুই দিয়ে গুঁতো মেরে আচানক নিজের জবর গলা সম্মুখে এগিয়ে দিয়ে বাজি জিতে নেয়া, হৈ-হুল্লোড়ে মেতে ওঠা কেল্লা ফতে বটে।কথাগুলো কোথায় কখন ঠিক কে যে শুনিয়েছিলেন, মনে পড়ছে না। উচ্চারিত কথামালা কোন্‌ সন্ধ্যাবেলা দুলেছি...
2
মানবতাবাদী
976
প্রার্থনা
জীবনানন্দ দাশ
আমাদের প্রভু বীক্ষণ দাওঃ মরি নাকি মোরা মহাপৃথিবীর তরে? পিরামিড যারা গড়েছিলো একদিন- আর যারা ভাঙে- গড়ে;- মশাল যাহারা জ্বালায় যেমন জেঙ্গিস যদি হালে দাঁড়ায় মদির ছায়ার মতন- যত অগণন মগজের কাঁচা মালে; যে-সব ভ্রমণ শুরু হ’লো শুধু মার্কোপোলোর কালে, আকাশের দিকে তাকায়ে মোরাও বুঝেছি যে-সব জ্যোতি দেশলাইকাঠি নয় শুধু আর- কালপুরুষের গত...
3
ভক্তিমূলক
707
শিরচ্ছেদ, এখানে, বিষয়
জয় গোস্বামী
শিরচ্ছেদ, এখানে, বিষয়। মাটি তাই নরম, কোপানো। সমস্ত প্রমাণ শুষছে ভয় কখনো বোলো না কাউকে কী জানো, বা, কতদূর জানো।
2
মানবতাবাদী
451
যারে হাত দিয়ে মালা দিতে পারনি
কাজী নজরুল ইসলাম
যারে হাত দিয়ে মালা দিতে পারনি কেন মনে রাখ তারে ভুলে যাও তারে ভুলে যাও একেবারে আমি গান গাহি আপনার দুখে তুমি কেন আসি দাঁড়াও সুমুখে আলেয়ার মত ডাকিও না আর নিশিথ অন্ধকারে দোয়া কর, মোরে দোয়া কর আর আমারে লইয়া খেলোনা নিঠুর খেলা শত কাঁদিলেঅ ফিরিবেনা সেই শুভ লগনের বেলা আমি ফিরি পথে, তাহে কার ক্ষতি তব চোখে কেন সজল মিনতী আমি...
0
প্রেমমূলক
2539
এসো হে বৈশাখ এসো এসো
রবীন্দ্রনাথ ঠাকুর
এসো, এসো, এসো হে বৈশাখ। তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥ যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে-যাওয়া গীতি,অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥ মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা। রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ। মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥
5
প্রকৃতিমূলক
5091
ব্যাধিকে রূপান্তরিত করছি মুক্তোয়
হুমায়ুন আজাদ
একপাশে শূন্যতার খোলা, অন্যপাশে মৃত্যুর ঢাকনা, প’ড়ে আছে কালো জলে নিরর্থক ঝিনুক। অন্ধ ঝিনুকের মধ্যে অনিচ্ছায় ঢুকে গেছি রক্তমাংসময় আপাদমস্তক বন্দী ব্যাধিবীজ। তাৎপর্য নেই কোন দিকে- না জলে না দেয়ালে-তাৎপর্যহীন অভ্যন্তরে ক্রমশ উঠছি বেড়ে শোণিতপ্লাবিত ব্যাধি। কখনো হল্লা ক’রে হাঙ্গরকুমীরসহ ঠেলে আসে হলদে পুঁজ, ছুটে আসে মরা ...
1
চিন্তামূলক
5116
অস্ত্র সমর্পণ
হেলাল হাফিজ
মারণাস্ত্র মনে রেখো ভালোবাসা তোমার আমার। নয় মাস বন্ধু বলে জেনেছি তোমাকে, কেবল তোমাকে। বিরোধী নিধন শেষে কতোদিন অকারণে তাঁবুর ভেতরে ঢুকে দেখেছি তোমাকে বারবার কতোবার। মনে আছে, আমার জ্বালার বুক তোমার কঠিন বুকে লাগাতেই গর্জে উঠে তুমি বিস্ফোরণে প্রকম্পিত করতে আকাশ, আমাদের ভালবাসা মুহূর্তেই লুফে নিত অত্যাচারী শত্রুর নি:শ্বা...
6
স্বদেশমূলক
5066
লোকে বলে বলেরে
হাসন রাজা
লোকে বলে বলেরে ঘর-বাড়ি ভালা নাই আমার কি ঘর বানাইমু আমি শূণ্যেরও মাঝার।। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু আর আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার।। এ ভাবিয়া হাসন রাজা ঘর-দুয়ার না বান্ধে কোথায় নিয়া রাখব আল্লায় তাই ভাবিয়া কান্দে।। জানত যদি হাসন রাজা বাঁচব কতদিন বানাইত দালান-কোঠা করিয়া রঙিন।।আরও পড়ুন… হাসন রাজার সকল গান
1
চিন্তামূলক
4149
দর্পণে প্রতিফলিত
শামসুর রাহমান
দর্পণে প্রতিফলিত এই মুখ কার? সত্যি কার? এ আমারই নাকি অন্য কারও? যতদূর মনে হয়, এ আমার নয়। এ রকম অচেনা, বেগানা মুখ কী ক’রে আমার হতে পারে? এই মুখমণ্ডলে কী গাঢ় রেখাবলী প্রস্ফুটিত, চোখ দুটো স্লান অতিশয়।এ কার চেহারা আমি বয়ে বেড়াচ্ছি এখন? ইচ্ছে হয়, এক্ষুণি বাতিল কাগজের মতো ছিঁড়ে ফেলে দিই ডাস্টবিনে। হামেশা সাবানে ঘষলেও কদাকার,...
4
রূপক
2737
জীবনে তব প্রভাত এল
রবীন্দ্রনাথ ঠাকুর
জীবনে তব প্রভাত এল নব-অরুণকান্তি। তোমারে ঘেরি মেলিয়া থাক শিশিরে-ধোওয়া শান্তি। মাধুরী তব মধ্যদিনে শক্তিরূপ ধরি কর্মপটু কল্যাণের করুক দূর ক্লান্তি।   (স্ফুলিঙ্গ)
1
চিন্তামূলক
636
জ্বলতে জ্বলতে পাখি পড়ছে
জয় গোস্বামী
জ্বলে 'ছ্যাৎ' আওয়াজে আমার ঘুম ভাঙে কোটি কোটি যুগ পরেকার ঘুম, যার মাথার ওপরে হা করা আকাশগর্ত, লৌহমেঘ, আর তার নিচে, ঘুরতে ঘুরতে, ক্রমশ তলিয়ে যাওয়া পৃথিবীর নিঃশব্দ চিৎকার।
4
রূপক
4090
ডাহুক
শামসুর রাহমান
ডাহুক তার গলার ভেতর রাত্রিকে খানিক খেলিয়ে, খানিক বাজাতে বাজাতে নিজের ভেতর স্থির হয়। ডাহুক গহনতায় ডুব দিতে থাকে ক্রমাগত; ডাহুকের পালকগুলো রাত্রি হয়ে ওঠে। রাত্রিময়তা রাত্রিকে স্পর্শ করে ডাহুককণ্ঠে। ডাহুক আমাকে দেয় রাত্রি, যেমন সাকী ভরে তোলে সুরাপায়ীর পাত্র। রাত্রি এমন এক প্রহরে প্রবেশ করে, যখন রাত্রি, ডাহুক আর এই আমার মধ...
4
রূপক
2093
লিরিকগুচ্ছ - ১১
মহাদেব সাহা
ভালোবাসার একটিও উদ্ধৃতি যদি দিতে চাই, মনে হয় বড়োই অযোগ্য সব কিছু।
0
প্রেমমূলক