id
stringlengths
1
4
title
stringlengths
1
55
author
stringclasses
125 values
poem
stringlengths
4
14.6k
label
int64
0
11
label_name
stringclasses
12 values
2562
কত লক্ষ বরষের তপস্যার ফলে
রবীন্দ্রনাথ ঠাকুর
কত লক্ষ বরষের তপস্যার ফলে ধরণীর তলে ফুটিয়াছে আজি এ মাধবী। এ আনন্দচ্ছবি যুগে যুগে ঢাকা ছিল অলক্ষ্যের বক্ষের আঁচলে। সেইমতো আমার স্বপনে কোনো দূর যুগান্তরে বসন্তকাননে কোনো এক কোণে একবেলাকার মুখে একটুকু হাসি উঠিবে বিকাশি-- এই আশা গভীর গোপনে আছে মোর মনে। শান্তিনিকেতন, ২৬ পৌষ, ১৩২১
0
প্রেমমূলক
4094
তক্ষক
শামসুর রাহমান
আমার ঘরে ডাকে, রাত্রিদিন ডাকে ভয়াল সুরে এক চতুর তক্ষক। স্বস্তি নেই মনে, ঘুরছি এলোমেলো, অথচ সে-ই নাকি আমার রক্ষক!নানান ছলে তার সঙ্গে অবিরাম খুঁজছি বস্তুত সুযোগ সন্ধির। ভীষণ তার ডাকে নিয়ন্ত্রিত আমি, বাস্তবিক এ জীবন বন্দীর।অন্ধকার যেন জ্যান্ত অতিশয়, চতুর্ধারে আলো এখন কী দুস্থ। ধ্বস্ত চোখ মুখ, চৈতন্যে আঁধি; ঘুরছি নরলোকে এক...
2
মানবতাবাদী
1444
ঢেউ
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
এখানে ঢেউ আসে না, ভালবাসে না কেউ, প্রাণে কী ব্যথা জ্বলে রাত্রিদিন, মরুকঠিন হাওয়া কী ব্যথা হানে জানে না কেউ, জানে না, কাছে পাওয়া ঘটে না। এরা কোথায় যায় জটিল জমকালো পোশাকে মুখ লুকিয়ে, দ্যাখো কত না সাবধানে আঁচলে কাচ বাঁধে সবাই, চেনে না কেউ সোনা; এখানে মন বড় কৃপণ, এখানে সেই আলো ঝরে না, ভেঙে পড়ে না ঢেউ—এখানে থাকব না। যে-মা...
1
চিন্তামূলক
14
ওকে
অমিতাভ দাশগুপ্ত
ওর মা মরেছে আটষট্টির বন্যায় বাপ এ সনের খরায়, ওকে ছুঁয়ো না ছুঁয়ো না ছিঃ ও যে যমের অরুচি!চরায়-বড়ায় খই ফুটেছে তপ্ত খোলা পাথর মাটি পাথর, গোয়ালে গাই বিইয়েছে তার দুধ বাঁটে নেই এক পো, পুকুর-নদীর জল শুকিয়ে বাষ্প, কোলে কলসি, কাঁখে কলসি কাতার কাতার ছা বৌ জোয়ান মদ্দ ভাতারচলছে চলছে— এক মূকাভিনয় তার খেজুরের মাথার ওপর খাঁড়ার মতো দ...
2
মানবতাবাদী
4646
উদ্বীক্ষণ
সুকান্ত ভট্টাচার্য
নগরে ও গ্রামে জমেছে ভিড় ভগ্ননীড়,- ক্ষুদিত জনতা আজ নিবিড়। সমুদ্রে জাগে না বাড়বানল, কী উচ্ছল, তীরসন্ধানী ব্যাকুল জল। কখনো হিংস্র নিবিড় শোকে; দাঁতে ও নখে- জাগে প্রতিজ্ঞা অন্ধ চোখে। তবু সমুদ্র সীমানা রাখে, দুর্বিপাকে দিগন্তব্যাপী প্লাবন ঢাকে। আসন্ন ঝড়ো অরণ্যময় যে বিস্ময় ছড়াবে, তার কি অযথা ক্ষয়? দেশে ও বিদেশে লাগে...
2
মানবতাবাদী
2290
অক্ষমতা
রবীন্দ্রনাথ ঠাকুর
এ যেন রে অভিশপ্ত প্রেতের পিপাসা — সলিল রয়েছে প'ড়ে, শুধু দেহ নাই। এ কেবল হৃদয়ের দুর্বল দুরাশা সাধের বস্তুর মাঝে করে চাই - চাই। দুটি চরণেতে বেঁধে ফুলের শৃঙ্খল কেবল পথের পানে চেয়ে বসে থাকা! মানবজীবন যেন সকলি নিষ্ফল — বিশ্ব যেন চিত্রপট, আমি যেন আঁকা! চিরদিন বুভুক্ষিত প্রাণহুতাশন আমারে করিছে ছাই প্রতি পলে পলে, মহত্ত্বের...
1
চিন্তামূলক
3187
মানিক কহিল পিঠ পেতে দিই দাঁড়াও
রবীন্দ্রনাথ ঠাকুর
মানিক কহিল, “পিঠ পেতে দিই দাঁড়াও। আম দুটো ঝোলে, ওর দিকে হাত বাড়াও। উপরের ডালে সবুজে ও লালে ভরে আছে, কষে নাড়াও। নিচে নেমে এসে ছুরি দিয়ে শেষে ব’সে ব’সে খোসা ছাড়াও। যদি আসে মালি চোখে দিয়ে বালি পারো যদি তারে তাড়াও। বাকি কাজটার মোর ‘পরে ভার, পাবে না শাঁসের সাড়াও। আঁঠি যদি থাকে দিয়ো মালিটাকে, মাড়াব না তার পাড়াও। পিসিমা রাগিল...
8
হাস্যরসাত্মক
4280
বন্দী শিবির থেকে
শামসুর রাহমান
ঈর্ষাতুর নই, তবু আমি তোমাদের আজ বড় ঈর্ষা করি। তোমরা সুন্দর জামা পরো, পার্কের বেঞ্চিতে বসে আলাপ জমাও, কখনো সেজন্যে নয়। ভালো খাও দাও, ফুর্তি করো সবান্ধব সেজন্যেও নয়। বন্ধুরা তোমরা যারা কবি, স্বাধীন দেশের কবি, তাদের সৌভাগ্যে আমি বড়ো ঈর্ষান্বিত আজ। যখন যা খুশি মনের মতো শব্দ কী সহজে করো ব্যবহার তোমরা সবাই। যখন যে শব্দ ...
6
স্বদেশমূলক
739
আরে ও রঙিলা নায়ের মাঝি
জসীম উদ্‌দীন
তুমি এই ঘাটে লাগায়ারে নাও লিগুম কথা কইয়া যাও শুনি। তোমার ভাইটাল সুরের সাথে সাথে কান্দে গাঙের পানি, ও তার ঢেউ লাগিয়া যায় ভাসিয়া কাঙ্খের কলসখানি। পূবালী বাতাসে তোমার নায়ের বাদাম ওড়ে, আমার শাড়ীর অঞ্চল ধৈরয না ধরে। তোমার নি পরাণরে মাঝি হারিয়াছে কেউ; কলসী ভাসায়া জলে গণেছ নি ঢেউ।
0
প্রেমমূলক
2983
প্রথম আলোর আভাস লাগিল গগনে
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রথম আলোর আভাস লাগিল গগনে; তৃণে তৃণে উষা সাজালো শিশিরকণা৷ যারে নিবেদিল তাহারি পিপাসি কিরণে নিঃশেষ হল রবি-অভ্যর্থনা।   (স্ফুলিঙ্গ)
5
প্রকৃতিমূলক
3229
যা রাখি আমার তরে
রবীন্দ্রনাথ ঠাকুর
যা রাখি আমার তরে মিছে তারে রাখি, আমিও রব না যবে সেও হবে ফাঁকি। যা রাখি সবার তরে সেই শুধু রবে— মোর সাথে ডোবে না সে, রাখে তারে সবে।   (স্ফুলিঙ্গ)
1
চিন্তামূলক
870
কয়েকটি লাইন
জীবনানন্দ দাশ
কেউ যাহা জানে নাই – কোনো এক বাণী – আমি বহে আনি ; একদিন শুনেছ যে- সুর- ফুরায়েছে,- পুরানো তা – কোনো এক নতুন-কিছুর আছে প্রয়োজন , তাই আমি আসিয়াছি,- আমার মতন আর নাই কেউ ! সৃষ্টির সিন্ধুর বুকে আমি এক ঢেউ আজিকার ;- শেষ মুহূর্তের আমি এক;- সকলের পায়ের শব্দের সুর গেছে অন্ধকারে থেমে; তারপর আসিয়াছি নেমে আমি; আমার পায়ের শব্দ শোনো ,...
1
চিন্তামূলক
562
অলৌকিক প্রতিশোধ
কৃষ্ণা বসু
ব্যস্ত সমাজের থেকে কবিতার নির্বাসন হয়ে গেছে কবে। সফল ও সুখী মানুষেরা আজকাল কবিতার ধারও ধারে না, তারা সকলেই সবকিছু বোঝে, বোঝে জীবনবীমার গল্প; বোঝে হাসিখুশি, সুড়সুড়ি-মাখা, টিভি সিরিয়াল; বোঝে ঝোপ বুঝে কোপ মারা, বোঝে হর্ষদ মেহেতা, বোঝে কতখানি ধান থেকে জন্ম নেয় ঠিক কতখানি চাল, শুধু কবিতা বোঝে না, বোঝে না যে তার জন্য ...
1
চিন্তামূলক
4044
চলবেই শিল্পীর তুলি, কবির কলম
শামসুর রাহমান
কত কিছুই তো ঘটে অজান্তে কত বিজ্ঞ জ্ঞাতসার ব্যক্তির অজ্ঞাতে। কখনও কখনও তিনি জানার ভান করেন বটে, অথচ তার অন্তরে একটি কি দু’টি কীট কামড় দিতেই থাকে।দেখেছি কোনও কোনও আড্ডায় ঘণ্টার পরেও ঢের বেশি সময় গড়ায়, আড্ডাবাজগণ টেবিল চাপড়ান। কেউ কেউ রঙিন কাগজে বেজায় ঝুঁকে আস্তে সুস্থে কলম চালান প্রেমিকার উদ্দেশে।কেউ কেউ গালভরা দাড়ি নিয়ে...
4
রূপক
4623
কবিতা
সলিল চৌধুরী
এমন কোনও অনুভূতি আসে যদি কখনো যে আমার বৌ-এর মতো নাম যার সবিতা। অনুভব করা যাকে যায় না কখনো অথচ সে সর্বক্ষণ ছেয়ে থাকে বুকে শত সুখে দুখে নাম তার কবিতা।
1
চিন্তামূলক
3960
কীভাবে আমার উদ্ধার হবে_
শামসুর রাহমান
কে যেন অনবরত ডাকছে আমাকে বেজায় উচ্চস্বরে, যেন এভাবে না ডাকলে মাথার বাজ পড়বে, চতুর্দিকে আগুন জ্বলবে, পুড়িয়ে ছারখার ক’রে দেবে নিমেষে সবকিছু। বেজায় মুশকিলে প’ড়ে গেলাম যেন। কখনও ডানে, কখনও বামে ছুটে যাই, চিৎকার করতে গিয়ে গলা যায় বন্ধ হয়ে, কখনও ছুটতে গিয়ে হোঁচট খেয়ে প’ড়ে যাই।খানিক পরে মনে হয়, কারা যেন আমার দিকে এগিয়ে আসছে আ...
1
চিন্তামূলক
1576
বিদায়
পাবলো নেরুদা
এক. তোমার অন্তস্হল থেকে, এবং হাটুঁ গেড়ে বসা এক বিষণ্ণ শিশু, আমার মত, দেখে আমাদের। সেই জীবনের জন্য যা পুড়িয়ে দেবে তার ধমনীগুলো আমাদের জীবনের সঙ্গে বাধাঁ পড়তে বাধ্য হবে। সেই হাতগুলি দিয়ে, তোমার হাতগুলির কন্যারা আমার হাতগুলিকে হত্যা করতে বাধ্য হবে। ধরণীতে তাদের উন্মুক্ত চোখগুলিরভেতর দিয়ে একদিন দেখবে তোমার অশ্রুবিন্দুগুলি।...
0
প্রেমমূলক
522
সেবক
কাজী নজরুল ইসলাম
সত্যকে হায় হত্যা করে অত্যাচারীর খাঁড়ায়, নেই কি রে কেউ সত্যসাধক বুক খুলে আজ দাঁড়ায়? শিকলগুলো বিকল করে পায়ের তলায় মাড়ায়, – বজ্র-হাতে জিন্দানের ওই ভিত্তিটাকে নাড়ায়? নাজাত -পথের আজাদ মানব নেই কি রে কেউ বাঁচা, ভাঙতে পারে ত্রিশ কোটি এই মানুষ-মেষের খাঁচা? ঝুটার পায়ে শির লুটাবে, এতই ভীরু সাঁচা? – ফন্দি-কারায় কাঁদছিল হায় বন্দি...
6
স্বদেশমূলক
3563
আমার আপন খবর আপনার হয় না
লালন শাহ
আমার আপন খবর আপনার হয় না। সে যে আপনারে চিনলে পরে, যায় অচেনারে চেনা।।সাঁই নিকট থেকে দূরে দেখায় যেমন কেশের আড়ে পাহাড় লুকায়, দেখ আ। আমি ঢাকা দিল্লী হাতড়ে ফিরি আমার কোলের ঘোটত যায় না।।সে যে আত্মারূপে কর্তাহরি, মনে নিষ্ঠা হলেই মিলবে তারি ঠিকানা। আর বেদ-বেদান্ত পড়বে যত বাড়বে তত লখ্‌না।।আমি আমি কে বলে মন, যে জানে তা...
1
চিন্তামূলক
4167
দূরে থাকে ঘর
শামসুর রাহমান
লোকটা একলা হাঁটে ফুটপাতে, পার্কে বসে কিছুক্ষণ গাছ গাছালির মাঝে, শোনে ‘এ জগতে কার কে’ ব’লে একজন বৃদ্ধ, হয়তো ছিটগ্রস্ত, গেলেন বেরিয়ে, যেন কোন ব্যর্থ, নিঃস্ব অভিনেতা। লোকটা এড়িয়ে কৌতূহলী দৃষ্টি বেঞ্চি ছেড়ে উঠে যায়,এবং তাকায় আশপাশে, আত্মসুখে বুঁদ, দ্যাখে বসন্ত জাগ্রত তরুণীর যৌবনের মতো। লোকটা কখনো ঘাসে কখনো আকাশে চোখ রাখে, ...
1
চিন্তামূলক
4507
সাম্প্রতিক এক নৈশ অভিজ্ঞতা
শামসুর রাহমান
বেজায় ঝাঁকুনি দিয়ে আচানক কেমন আজব ক’টি কণ্ঠস্বর আমার নৈশ ঘুম ভাঙিয়ে দিলো। ডানে বামে তাকিয়ে দেখি ঘরের কোথাও কেউ নেই। শুধু নিস্তব্ধ থমথমে আঁধার যেন কালো দৃষ্টি ছড়িয়ে আমার সত্তায় হয়তো কিছু বলতে চায়। কী কথা অন্ধকারের চোখে? তার চিন্তায়? খানিক পরেই দেয়ালে ঝুলতে দেখি জনৈক সুন্দরীর মুখ। বিস্ময় অস্তমিত না হতেই রূপসীর কণ্ঠস্বর ভ...
4
রূপক
129
নোলক
আল মাহমুদ
আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? -হাত দিওনা আমার শরীর ভরা বোয়াল মাছে। বললো কেঁদে তিতাস নদী হরিণবেড়ের বাঁকে শাদা পালক বকরা যেথায় পাখ ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিৎ টিয়ে করে রে ঝিকমিক। বনের কাছে এই মিনতি, ফিরি...
6
স্বদেশমূলক
2147
রসাল ও স্বর্ণ-লতিকা
মাইকেল মধুসূদন দত্ত
রসাল কহিল উচ্চে স্বর্ণলতিকারে;--- ''শুন মোর কথা, ধনি, নিন্দ বিধাতারে। নিদারুণ তিনি অতি; নাহি দয়া তব প্রতি; তেঁই ক্ষুদ্র-কায়া করি সৃজিলা তোমারে। মলয় বহিলে, হায়, নতশিরা তুমি তায়, মধুকর- ভরে তুমি পড় লো ঢলিয়া; হিমাদ্রি সদৃশ আমি, বন-বৃক্ষ-কুল-স্বামী, মেঘলোকে উঠে শির আকাশ ভেদিয়া! কালাগ্নির মত তপ্ত তপন তাপন,--- আমি কি লো ডরাই...
7
নীতিমূলক
1194
পাখিটা
তসলিমা নাসরিন
তোমার হৃদয়টা জমে পাথর হয়ে আছে, পাথরটা দাও আমাকে, স্পর্শ করি, ওকে গলতে দাও। ভালোবাসা নামের পাখিটাকে তোমার বন্ধ খাঁচা থেকে উড়তে দাও, নাহলে ও তো মরে যাবে।
0
প্রেমমূলক
1318
আমি আজ কারো রক্ত চাইতে আসিনি
নির্মলেন্দু গুণ
সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি, রেসকোর্স পার হয়ে যেতে সেইসব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি।শহিদ মিনার থেকে খসে-পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফু...
3
ভক্তিমূলক
2993
প্রভেদ
রবীন্দ্রনাথ ঠাকুর
তোমাতে আমাতে আছে তো প্রভেদ জানি তা বন্ধু, জানি, বিচ্ছেদ তবু অন্তরে নাহি মানি। এক জ্যোৎস্নায় জেগেছি দুজনে সারারাত-জাগা পাখির কূজনে, একই বসন্তে দোঁহাকার মনে দিয়েছে আপন বাণী।তুমি চেয়ে আছ আলোকের পানে, পশ্চাতে মোর মুখ-- অন্তরে তবু গোপন মিলনসুখ। প্রবল প্রবাহে যৌবনবান ভাসায়েছে দুটি দোলায়িত প্রাণ, নিমেষে দোঁহারে করেছে সমা...
3
ভক্তিমূলক
3357
সাঙ্গ হয়েছে রণ
রবীন্দ্রনাথ ঠাকুর
সাঙ্গ হয়েছে রণ। অনেক যুঝিয়া অনেক খুঁজিয়া শেষ হল আয়োজন। তুমি এসো এসো নারী, আনো তব হেমঝারি। ধুয়ে-মুছে দাও ধূলির চিহ্ন, জোড়া দিয়ে দাও ভগ্ন-ছিন্ন, সুন্দর করো সার্থক করো পুঞ্জিত আয়োজন। এসো সুন্দরী নারী, শিরে লয়ে হেমঝারি।হাটে আর নাই কেহ। শেষ করে খেলা ছেড়ে এনু মেলা, গ্রামে গড়িলাম গেহ। তুমি এসো এসো নারী, আনো গো তীর্থবারি। স্নি...
0
প্রেমমূলক
1844
এই
বুদ্ধদেব বসু
আমি যদি ম’রে যেতে পারতুম এই শীতে, গাছ যেমন ম’রে যায়, সাপ যেমন ম’রে থাকে সমস্ত দীর্ঘ শীত ভ’রে।শীতের শেষে গাছ নতুন হ’য়ে ওঠে, শিকড় থেকে উর্ধ্বে বেয়ে ওঠে তরুণ প্রাণরস, ফুটে ওঠে চিক্কণ সবুজ পাতায়-পাতায় আর অজস্র উদ্ধত ফুলে।আর সাপ ঝরিয়ে দেয় তার খোলশ, তার নতুন চামড়া শঙ্খের মতো কাজ-করা; তার জিহ্বা ছুটে বেরিয়ে আসে আগুনের শিখার ম...
1
চিন্তামূলক
1293
এই
নবারুণ ভট্টাচার্য
যে পিতা সন্তানের লাশ সনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি- যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি- যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরাণী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি- আটজন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি আট জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে ...
2
মানবতাবাদী
1460
নক্ষত্রজয়ের জন্য
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
হুশ করে নক্ষত্রলোকে উঠে যেতে চাই কিন্তু তার জন্য, মহাশয়, স্প্রিং লাগানো দারুণ মজবুত একটা শব্দের দরকার। সেইটের উপরে গিয়ে উঠতে হবে। প্রাণপণে বাতাস টেনে ফুসফুস ফুলিয়ে নক্ষত্রলোকের দিকে গর্বিত ভঙ্গিতে একবার চোখ রাখতে হবে। তারপরে প্রাণপণ জোরে লাথি মারতে হবে সেই শব্দের পাঁজরে! আসলে কী ব্যাপার জানেন, রক্তের ভিতরে একটা বিপরীত ...
5
প্রকৃতিমূলক
2816
দিক্‌বালা
রবীন্দ্রনাথ ঠাকুর
দূর আকাশের পথ উঠিছে জলদরথ, নিমেন চাহি দেখে কবি ধরণী নিদ্রিত। অস্ফুট চিত্রের মত নদ নদী পরবত, পৃথিবীর পটে যেন রয়েছে চিত্রিত! সমস্ত পৃথিবী ধরি একটি মুঠায় অনন্ত সুনীল সিন্ধু সুধীরে লুটায়। হাত ধরাধরি করি দিক্‌বালাগণ দাঁড়ায়ে সাগরতীরে ছবির মতন। কেহ বা জলদময় মাখায়ে জোছানা। নীল দিগন্তের কোলে পাতিছে বিছানা। মেখের শয্যায় ...
5
প্রকৃতিমূলক
1409
কবিতার পাণ্ডুলিপি
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
কবিতার পাণ্ডুলিপি ধীরে-ধীরে তৈরী হয়ে ওঠে। বন্ধু ও স্বজনবর্গ ক্রমে আরও দূরে সরে যায়। ক্রমশ অস্পষ্ট হয় যৌবনের আনন্দ-যন্ত্রণা। মনে হয়, যৎপরোনাস্তি যে-শব্দনিচয় একদা খুবই অর্থবহ ছিল, আজ তিলমাত্র অর্থ বহন করে না। দিন দীর্ঘ হয়, রাত্রি আরও দীর্ঘ, স্মৃতির ভিতরে পোকা হাঁটে, হাওয়া ঘুরে যায়। পুড়ে যায় প্রাচীন পুঁথি ও পান্থশালা। এক...
1
চিন্তামূলক
4641
আঠারো বছর বয়স
সুকান্ত ভট্টাচার্য
আঠারো বছর বয়স কী দুঃসহ র্স্পধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। আঠারো বছর বয়সের নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়- আঠারো বছর বয়স জানে না কাঁদা। এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে...
2
মানবতাবাদী
3409
স্বপ্ন
রবীন্দ্রনাথ ঠাকুর
কাল রাতে দেখিনু স্বপন — দেবতা - আশিস - সম                 শিয়রে সে বসি মম মুখে রাখি করুণনয়ন কোমল অঙ্গুলি শিরে                বুলাইছে ধীরে ধীরে সুধামাখা প্রিয় - পরশন — কাল রাতে হেরিনু স্বপন । হেরি সেই মুখপানে                 বেদনা ভরিল প্রাণে দুই চক্ষু জলে ছলছলি — বুকভরা অভিমান                   আলোড়িয়া মর্মস্থান কণ্ঠে ...
1
চিন্তামূলক
1284
সড়ক
দেওয়ান মমিনুল মউজদীন
তোমার কাছে যাওয়ার আমার সকল রাস্তা হারিয়ে গেছে । পুরোনো বাসষ্টেশন ফেলে ট্রাফিক পয়েন্ট বাঁয়ে ঠেলে উকিলপাড়ার পয়েন্ট ঘুরে তোমার কাছে যাওয়ার আমার সকল রাস্তা হারিয়ে গেছে । ভালোবাসা হৃদয়পুরে পুজোর গন্ধে শরীর মেখে সন্ধ্যারাতের চাঁদের আলোয় তোমার কাছে যাওয়ার আমার সকল রাস্তা হারিয়ে গেছে । যানজটহীন এই শহরে শান্তি এবং প্রেমের খো...
0
প্রেমমূলক
775
নিশিতে যাইও ফুলবনে
জসীম উদ্‌দীন
নিশিতে যাইও ফুলবনে রে ভোমরা নিশিতে যাইও ফুলবনে। জ্বালায়ে চান্দের বাতি আমি জেগে রব সারা রাতি গো; কব কথা শিশিরের সনে রে ভোমরা! নিশিতে যাইও ফুলবনে। যদিবা ঘুমায়ে পড়ি- স্বপনের পথ ধরি গো, যেও তুমি নীরব চরণে রে ভোমরা! (আমার ডাল যেন ভাঙে না, আমার ফুল যেন ভাঙে না, ফুলের ঘুম যেন ভাঙে না)। যেও তুমি নীরব চরণে রে ভোমরা! নিশিতে যাই...
0
প্রেমমূলক
3726
আচমকা কুয়াশা-কাফন
শামসুর রাহমান
আচমকা কুয়াশা-কাফন চকচকে দুপুরেই গিলে ফেলে আমাকে চলিষ্ণু ভিড়ে। কয়েকটি হাত লুফে নেয় আমার শরীর এক লহমায় পথের কিনার থেকে এবং ঠেলতে শুরু করে কে জানে কোথায়। এ রকম আচানক ঘটনায় ভীষণ বিব্রত, বলা যেতে পারে, বিপন্ন বোধের দখলে আটকে পড়ি। ধোঁয়ায় আচ্ছন্ন দু’টি চোখ জ্বালা করে।কতিপয় মুণ্ডহীন অস্পষ্ট শরীর বয়ে নিয়ে চলেছে আমাকে কোথায় যে, ...
2
মানবতাবাদী
357
পাগল পথিক
কাজী নজরুল ইসলাম
এ কোন্‌    পাগল পথিক ছুটে এল বন্দিনী মা-র আঙিনায়। ত্রিশ কোটি ভাই মরণ-হরণ গান গেয়ে তাঁর সঙ্গে যায়॥ অধীন দেশের বাঁধন-বেদন কে এল রে করতে ছেদন? শিকল-দেবীর বেদির বুকে মুক্তি-শঙ্খ কে বাজায়॥ মরা মায়ের লাশ কাঁধে ওই অভিমানী ভায়ে ভায়ে বুক-ভরা আজ কাঁদন কেঁদে আনল মরণ-পারের মায়ে। পণ করেছে এবার সবাই, পর-দ্বারে আর যাব না ভাই! মুক্তি ...
6
স্বদেশমূলক
208
আনন্দময়ীর আগমনে
কাজী নজরুল ইসলাম
আর কতকাল থাকবি বেটী মাটির ঢেলার মূর্তি আড়াল? স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল। দেব–শিশুদের মারছে চাবুক, বীর যুবকদের দিচ্ছে ফাঁসি, ভূ-ভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী? মাদীগুলোর আদি দোষ ঐ অহিংসা বোল নাকি-নাকি খাঁড়ায় কেটে কর মা বিনাশ নপুংসকের প্রেমের ফাঁকি। ঢাল তরবার, আন মা সমর, অমর হবার মন্ত্র শেখা,...
2
মানবতাবাদী
2708
জড়িয়ে গেছে সরু মোটা দুটো তারে
রবীন্দ্রনাথ ঠাকুর
জড়িয়ে গেছে সরু মোটা দুটো তারে জীবনবীণা ঠিক সুরে তাই বাজে না রে। এই বেসুরো জটিলতায় পরান আমার মরে ব্যথায়, হঠাৎ আমার গান থেমে যায় বারে বারে। জীবনবীণা ঠিক সুরে আর বাজে না রে।এই বেদনা বইতে আমি পারি না যে, তোমার সভার পথে এসে মরি লাজে। তোমার যারা গুণী আছে বসতে নারি তাদের কাছে, দাঁড়িয়ে থাকি সবার পাছে বাহির-দ্বারে। জীবনবীণা ঠিক...
3
ভক্তিমূলক
1743
সিঁড়ি
পূর্ণেন্দু পত্রী
কত রকম সিঁড়ি আছে ওঠার এবং নামার চলতে চলতে থামার। সরল সিঁড়ি শীতল সিঁড়ি পদোন্নতির পিছল সিঁড়ি অন্ধ এবং বন্ধ সিঁড়ি কদম ফুলের গন্ধা-সিঁড়ি ওঠার এবং নামার চলতে চলতে থামার। কত রকম সিঁড়ির ধাপে কত রকম জল পা পিছলোলে অধঃপতন ভাসতে পারো মাছের মতন ডুব সাঁতারে মুঠোয় পেলে সঠিক ফলাফল। কত রকম জলের ভিতর কত রকম মাছ। চুনো পুঁটি রাঘব বোয়াল য...
4
রূপক
3069
বাদশাহের হুকুম
রবীন্দ্রনাথ ঠাকুর
বাদশাহের হুকুম,-- সৈন্যদল নিয়ে এল আফ্রাসায়েব খাঁ, মুজফ্‌ফর খাঁ, মহম্মদ আমিন খাঁ, সঙ্গে এল রাজা গোপাল সিং ভদৌরিয়া, উদইৎ সিং বুন্দেলা। গুরুদাসপুর ঘেরাই করল মোগল সেনা। শিখদল আছে কেল্লার মধ্যে, বন্দা সিং তাদের সর্দার। ভিতরে আসে না রসদ, বাইরে যাবার পথ সব বন্ধ। থেকে থেকে কামানের গোলা পড়ছে প্রাকার ডিঙিয়ে-- চারদিকের দিক্‌...
2
মানবতাবাদী
4110
তিনজন যুবকের গর্জে ওঠা
শামসুর রাহমান
(হরিপদ দত্ত প্রিয়বরেষু)চোখের সম্মুখে আমি বড়সড় একটি বাড়িকে অতি দ্রুত খসে যেতে দেখছি এখন। এমন তো ভুলেও ভাবিনি কোনওকালে। বেশ কিছুকাল আগে, যখন সৌন্দর্য নিয়ে বাড়িটিকে দাঁড়াতে দেখেছি, করেছি কত না গল্প দিকে দিকে, জনে জনে, আজ সেই স্মৃতি আমাকে করছে নিত্য ব্যঙ্গ।এ বাড়ির কতিপয় বিভ্রান্ত বাসিন্দা, স্বার্থান্বেষী যারা, তারা নিভৃত, ...
2
মানবতাবাদী
2909
নিরুদ্দেশ যাত্রা
রবীন্দ্রনাথ ঠাকুর
আর কতদূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী? বলো, কোন পার ভিড়িবে তোমার সোনার তরী যখনই শুধাই, ওগো বিদেশিনী, তুমি হাস শুধু, মধুরহাসিনী- বুঝিতে না পারি, কী জানি কী আছে তোমার মনে। নীরবে দেখাও অঙ্গুলি তুলি অকুল সে উঠিছে আকুলি, দূরে পশ্চিমে ডুবিছে তপন গগনকোণে। কী আছে হোথায়-চলেছি কিসের অন্বেষণে? বলো দেখি মোরে, শুধাই তোমায় অপরিচিত...
0
প্রেমমূলক
628
ছাদে জড়ভরত সন্তান
জয় গোস্বামী
ছাদে জড়ভরত সন্তান। তার গলা লম্বা হয়ে জল খেতে যায় দূরের পুকুরে রাস্তায়, বাদাড়ে নিশি থেকে থেকে ডাকে শেষরাত্রে, মেঘের আলপথে একটি কঙ্কাল ফেরিওয়ালা হেঁকে যায়: চাই, দই চাই… ছাদে জড়ভরত সন্তান, তার খটখটে তেষ্টায় সঙ্গ দিতে পুকুরে মুখ দিয়ে আমি খাই– জলের বদলে রক্ত–খাই…
4
রূপক
3452
হে মোর সুন্দর
রবীন্দ্রনাথ ঠাকুর
হে মোর সুন্দর, যেতে যেতে পথের প্রমোদে মেতে যখন তোমার গায় কারা সবে ধুলা দিয়ে যায়, আমার অন্তর করে হায় হয়। কেঁদে বলি, হে মোর সুন্দর, আজ তুমি হও দণ্ডধর, করহ বিচার। তার পরে দেখি, এ কী, খোলা তব বিচারঘরের দ্বার, নিত্য চলে তোমার বিচার। নীরবে প্রভাত-আলো পড়ে তাদের কলুষরক্ত নয়নের 'পরে; শুভ্র বনমল্লিকার বাস স্পর্শ করে লালসার উদ্দী...
3
ভক্তিমূলক
1706
বাকী থেকে যায়
পূর্ণেন্দু পত্রী
ফুলের আলোয় রাঙা দিগন্তে দুয়ারহীন ছুটে অভ্রের কুচির মতো সফলতা মাটি থেকে খুঁটে অমল-বরণ রাতে সকল অমরাবতী লুটে মানুষ কত কী পায় রৌদ্রে ও জ্যোৎস্নায় সমস্ত পাওয়ার পরও তবু তার বাকী থেকে যায় একটি চুম্বন। কন্ঠে, কর্ণে, নির্বাচিত মুক্তামালা গাঁথা শিরোপরে স্বর্ণময় ছাতা কে বসেছ রাজার আসনে? পৃথিবীর ঘাসে ঘাসে অবিরত ক্ষত খুঁড়...
1
চিন্তামূলক
3876
এখন সে কথা থাক
শামসুর রাহমান
(আবদুল মান্নান সৈয়দ প্রীতিভাজনেষু)আমার পিতামহের আমলের অনেক পুরনো এক সিন্দুকের কথা জানি, যার ডালা খুললেই চকিতে প্রাচীনতা বিশীর্ণ আঙুল নেড়ে নেড়ে ডাকে রহস্যের স্বরে। যেন তার অভ্যন্তরে খুব দীর্ঘ পথ আছে গাছগাছালির সেরেনাদে খুব স্নিগ্ধ, চোখের পাতায় জমে ছায়া, আছে কিছু তসরের শাড়ির সৌরভ, ঘাসে ফেলে-যাওয়া কারো পশমের চটি, সৌন্দর্য...
4
রূপক
4956
ভালোবাসি, ভালোবাসি
সুনীল গঙ্গোপাধ্যায়
ধরো কাল তোমার পরীক্ষা, রাত জেগে পড়ার টেবিলে বসে আছ, ঘুম আসছে না তোমার হঠাত করে ভয়ার্ত কন্ঠে উঠে আমি বললাম- ভালবাসো? তুমি কি রাগ করবে? নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে, ভালোবাসি, ভালোবাসি…..ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছ, ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত, খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই, রান্নাঘর থেকে বেরিয়ে ঘর্মাক্ত আমি...
0
প্রেমমূলক
4336
ব্যর্থ অভিশাপ
শামসুর রাহমান
হে বান্ধব, এই যে এখানে তুমি এক কোণে ব’সে প্রত্যহ ঘণ্টার পর ঘণ্টা একা দেয়ালের কিংবা বাইরের কোনও গাছ অথবা প্রশান্ত আকাশের দিকে দৃষ্টি মেলে দিয়ে কাটাও সময় তাতে তোমার কী লাভ হয়, বলবে কি?প্রশ্ন করে করে ক্লান্ত হয়ে গেছি, তবু আজ অব্দি পাইনি উত্তর, শুধু তুমি ঠোঁটে হাসি খেলিয়ে তাকাও এই উৎসুক ব্যক্তির দিকে আর এলেবেলে কী-যে বলো, ...
1
চিন্তামূলক
4689
নব জ্যামিতির ছড়া
সুকান্ত ভট্টাচার্য
Food-Problem (একটি প্রাথমিক সম্পাদ্যের ছায়া অবলম্বনে)সিদ্ধান্ত : আজকে দেশে রব উঠেছে, দেশেতে নেই খাদ্য; ‘আছে’, সেটা প্রমাণ করাই অধুনা ‘সম্পাদ্য’৷ *কল্পনা : মনে করো, আসছে জাপান অতি অবিলম্বে, সাধারণকে রাখতে হবে লৌহদৃঢ় ‘লম্বে’৷ “খাদ্য নেই” এর প্রথম পাওয়া খুব ‘সরল রেখা’তে’, দেশরক্ষার ‘লম্ব’ তোলাই আজকে হবে শেখাতে৷ *অঙ্কন : ...
2
মানবতাবাদী
4244
প্রকৃত প্রস্তাবে
শামসুর রাহমান
ভালোই আছি আজ, জ্বরের নেই তাপ; সময় ভালো বটে শীতের কিছু পরে। হঠাৎ চেয়ে দেখি এসেছে কোত্থেকে চড়ুই পাখি দুটি এসেছে এই ঘরে।এ ঘরে বসবাস আমার বহুকাল। স্মৃতির মেঘমালা বেড়ায় ভেসে মনে : কেটেছে ক’দিন নানান বই পড়ে, কখনো গান শুনে, কখনো চুম্বনে।এ ঘরে কত রাত ভালেরি এসেছেন, কখনো কালিদাস, বোদলেয়ার, রুমি। পেরিয়ে স্বপ্নের সুনীল সেতু আর টা...
1
চিন্তামূলক
955
পতিতা
জীবনানন্দ দাশ
আগার তাহার বিভীষিকাভরা,- জীবন মরণময়! সমাজের বুকে অভিশাপ সে যে, – সে যে ব্যাধি,- সে যে ক্ষয়; প্রেমের পসরা ভেঙে ফেলে দিয়ে ছলনার কারাগার রচিয়াছে সে যে,-দিনের আলোয় রুদ্ধ ক’রেছে দ্বার! সূর্যকিরণ চকিতে নিভায়ে সাজিয়াছে নিশাচর, কালনাগিনীর ফনার মতন নাচে সে বুকের’ পর! চক্ষে তাহার কালকুট ঝরে,- বিষপঙ্কিল শ্বাস, সারাটি জীবন মরীচিকা...
2
মানবতাবাদী
681
বিবাহের
জয় গোস্বামী
একসময় মনে হত কোনওদিন তোমাকে পাব না একসময় মনে হত ইচ্ছে করলেই পাওয়া যায় আজকে শেষবার আমি তোমাকে পেলাম কালকের পর থেকে আমাকে নেবে না আর তুমি দুপুর ফুরিয়ে এল। এইবার ফিরে আসবে বাড়ির সবাই। আর একবার, আর একবার, এসো__ প্রথম দিনের মতো আবার পুড়িয়ে করো ছাই !আরও পড়ুনঃ জয় গোস্বামী কবিতা সমগ্রএকসময় মনে হত কোনওদিন তোমাকে পাব না...
0
প্রেমমূলক
1007
মনোকণিকা
জীবনানন্দ দাশ
ও. কে.একটি বিপ্লবী তার সোনা রুপো ভালোবেসেছিলো; একটি বণিক আত্মহত্যা করেছিলো পরবর্তী জীবনের লোভে; একটি প্রেমিক তার মহিলাকে ভালোবেসেছিলো; তবুও মহিলা প্রীত হয়েছিলো দশজন মূর্থের বিক্ষোভে।বুকের উপরে হাত রেখে দিয়ে তা’রা নিজেদের কাজ ক’রে গিয়েছিলো সব।অবশেষে তা’রা আজ মাটির ভিতরে অপরের নিয়মে নীরব।মাটির আহ্নিক গতি সে-নিয়ম নয়...
1
চিন্তামূলক
4585
স্বর্গ ও নরক
শেখ ফজলুল করিম
কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর ? মানুষেরি মাঝে স্বর্গ নরক, –মানুষেতে সুরাসুর ! রিপুর তাড়নে যখনি মোদের বিবেক পায় গো লয়, আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।
2
মানবতাবাদী
4855
উত্তরাধিকার
সুনীল গঙ্গোপাধ্যায়
নবীন কিশোর, তোমায় দিলাম ভূবনডাঙার মেঘলা আকাশ তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস-ভরা হাসি দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা, রাত্রির মাঠে চিৎ হ’য়ে শুয়ে থাকা এসব এখন তোমারই, তোমার হাত ভ’রে নাও আমার অবেলা আমার দুঃখবিহীন দুঃখ ক্রোধ শিহরণ নবীন কিশোর, তোমাকে দিলাম আমার যা-কিছু ছুল আভরণ জ্বলন্ত বুকে কফির চুমুক, সিগারেট ...
1
চিন্তামূলক
498
সর্বহারা
কাজী নজরুল ইসলাম
ব্যথার সাতার-পানি-ঘেরা চোরাবালির চর, ওরে পাগল! কে বেঁধেছিস সেই চরে তোর ঘর? শূন্যে তড়িৎ দেয় ইশারা, হাট তুলে দে সর্বহারা, মেঘ-জননীর অশ্র”ধারা ঝ’রছে মাথার’ পর, দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তর”-কর।। কন্যারা তোর বন্যাধারায় কাঁদছে উতরোল, ডাক দিয়েছে তাদের আজি সাগর-মায়ের কোল। নায়ের মাঝি! নায়ের মাঝি! পাল তু’লে তুই দে রে আজি ...
4
রূপক
4023
গরিলারা দলে দলে
শামসুর রাহমান
গরিলারা দলে দলে তড়িঘড়ি কামিজ পাৎলুন পরে মসজিদ গুঁড়ো করে আর আগুন ধরায় দেবালয়ে; মানুষের স্বপ্নের বসতি পোড়ে, তাজা রক্ত বয় পথে, ত্রাস-তাড়িত তরুণী মূক হয় যূথবদ্ধ লালসার লকলকে নিঃশ্বাসে এবং গরিলারা ক্রমশ সংখ্যায় বাড়ে শহরে ও গ্রামে।কালপুরুষের মুখে পড়েছে বিস্তর চুনকালি, সূর্যের জ্বলন্ত চোখ থেকে অবিরল অশ্রু ঝরে, পৃথিবীর দৃশ্য দ...
2
মানবতাবাদী
994
বিভিন্ন কোরাস
জীবনানন্দ দাশ
পৃথিবীতে ঢের দিন বেঁচে থাকে আমাদের আয়ু এখন মৃত্যুর শব্দ শোনে দিনমান। হৃদয়কে চোখঠার দিয়ে ঘুমে রেখে হয়তো দুর্যোগে তৃপ্তি পেতে পারে কান; এ রকম একদিন মনে হয়েছিলো; অনেক নিকটে তবু সেই ঘোর ঘনায়েছে আজ; আমাদের উঁচু-নিচু দেয়ালের ভিতরে খোড়লে ততোধিক গুনাগার আপনার কাজ ক'রে যায়;- ঘরের ভিতর থেকে খ'সে গিয়ে সন্তুতির মন বিভীষণ, নৃসিংহের...
1
চিন্তামূলক
3378
সুপ্তোত্থিতা
রবীন্দ্রনাথ ঠাকুর
ঘুমের দেশে ভাঙিল ঘুম, উঠিল কলস্বর । গাছের শাখে জাগিল পাখি, কুসুমে মধুকর । অশ্বশালে জাগিল ঘোড়া, হস্তীশালে হাতি । মল্লশালে মল্ল জাগি ফুলায় পুন ছাতি । জাগিল পথে প্রহরীদল, দুয়ারে জাগে দ্বারী, আকাশে চেয়ে নিরখে বেলা জাগিয়া নরনারী । উঠিল জাগি রাজাধিরাজ, জাগিল রানীমাতা । কচলি আঁখি কুমার-সাথে জাগিল রাজভ্রাতা । নিভৃত ঘরে ধূ...
0
প্রেমমূলক
4160
দুই বন্ধুর কথা
শামসুর রাহমান
শাহেদ বিষণ্ন স্বরে মুখোমুখি বসে-থাকা প্রিয় সতীশকে বলে, ‘কেন তুমি আজকাল এরকম কিছু শব্দ ব্যবহার করো যেগুলো কখনও আগে উচ্চারণ করতে না? আমাদের ব্যবহৃত কিছু বিশিষ্ট বিদেশী শব্দ মুসলমানেরা ব্যবহার করে যাতে বাংলার আভাস নেই মোটে!‘শুনতে শুনতে উর্দু শব্দ মুখে অবলীলাক্রমে চলে আসে। কী করবো, বলো ভাই?’ সতীশ সলজ্জ কণ্ঠস্বরে বলে ঠোঁটে ...
6
স্বদেশমূলক
4327
বৃষ্টির দিনে
শামসুর রাহমান
তখন ও চাঞ্চল্যে ক্ষিপ্র হয়নি শহর, ট্রাফিকের কলতান বাজেনি প্রবল সুরে। টলটলে স্নিগ্ধশ্যাম ঐ পার্কের শরীর ঘেঁষে যাচ্ছিলাম হেঁটে দ্রুত পায়ে বর্ষাতিটা গায়ে চেপে। সহসা সরিয়ে বৃষ্টির ঝালর একজন হাত রেখে নিঃশব্দে আমার কাঁধে বললেন গাঢ় উচ্চারণেঃ“কোথায় ছুটেছো তুমি হন্তদন্ত হয়ে পরিশ্রমী নাগরিক এমন বর্ষায় ? বরং পার্কের বঞ্চে সময় কাট...
5
প্রকৃতিমূলক
3737
আবদুল গাফ্‌ফার চৌধুরী, তোমাকে
শামসুর রাহমান
এই যে এখন বসে পুরনো চেয়ারে এবং ঈষৎ ঝুঁকে টেবিলে লিখতে শুরু ক’রে মনে গাছপালা, নদী, জ্যোৎস্নাস্নাত ক্ষেত জেগে ওঠে বয়েসী আমার কিয়দ্দূরে। মাঝে মাঝে পাখি গান গেয়ে ওঠে, জ্যোৎস্না নৃত্যপরায়ণ হয়। এমন সময়ে মনে পড়লো তোমার কথা হে বন্ধু, যে-তুমি সুদূর বিদেশে একা শীতার্ত রাত্তিরে পড়ছো জরুরি বই অথবা লিখছো স্বদেশের পত্রিকার প্রয়োজনে ...
3
ভক্তিমূলক
590
আমলকীতলার গন্ধে সার বিষণ্ণতা
জয় গোস্বামী
বেতাল যে-গাছে থাকে সে-গাছের পাতাও নড়ে না আমলকীতলার গন্ধে শোকপোড়া আলো বেতাল আকাশপথে জোনাকি কুড়িয়ে হেরে ভূত মরা মুখ উঠে এল রাতের জানলার বিপরীতে আমলকীতলার বায়ু, হে ধায়, ঊনপঞ্চাশ দিকে ধাক্কায় ফেলেছে তাকে জানলা থেকে খাড়া নর্দমায় মাঝখানে পৃথিবী ঘোরে, সূর্য দাঁতে কামড়ে ঘোরে বায়ু আমার একাকী মুখে জ্যোতিশ্চক্র বিদ্যুৎ ছেটায় ...
4
রূপক
3552
যে জন আসে নির্জনে
রেদোয়ান মাসুদ
যে জন আসে নির্জনে নিরবে কাছে টানে, নিরবে ভালোবেসে আবার নিরবেই যায় চলে। সে জনের কথা কে বা ভুলতে পারে? কে বা থাকতে পারে কাছে থকে দূরে দূর থেকে সমুদ্দুরে? পারিনি তোমার থেকে দূরে সরে যেতে। আজো আছি আমি নির্জনে নিভৃতে তোমার হৃদয়ের অতল তলে ভালোবেসে কাছে টেনে সমুদ্দুর থেকে আমার অশ্রুভেজা চোখের জলে।
0
প্রেমমূলক
2200
কথন
মোহাম্মদ রফিকউজ্জামান
বিবেক যখন কড়াও নাড়ে না দুয়ারে তখন কোনোই বিভেদ থাকে কি মানুষে এবং শুয়ারে মাকড়ের ছানা মাকে খেয়ে হয় পুষ্ট নিজে বেঁচে আছে এতেই সে সন্তুষ্ট আপাত এসব সন্তুষ্টির পুলকে অষ্ট চরণে নাচে আর নাচে ভুলেও আসেনা স্মরণে মায়ের মতোই সেও একদিন শূন্য খোলস হবে তো তাকে খেয়ে কিছু অটপেয়ে প্রাণী মাতবেই উৎসবে তো শুয়ার মাকড় ইত্যাদি যত ইতর প্রাণীর...
7
নীতিমূলক
3443
হে তরু, এ ধরাতলে
রবীন্দ্রনাথ ঠাকুর
হে তরু, এ ধরাতলে রহিব না যবে তখন বসন্তে নব পল্লবে পল্লবে তোমার মর্মরধ্বনি পথিকেরে কবে, "ভালো বেসেছিল কবি বেঁচে ছিল যবে।"   (স্ফুলিঙ্গ)
5
প্রকৃতিমূলক
1111
সৌরকরোজ্জ্বল
জীবনানন্দ দাশ
পরের ক্ষেতের ধানে মই দিয়ে উঁচু করে নক্ষত্রে লাগানো সুকঠিন নয় আজ; যে-কোনো পথের বাঁকে ভাঙনের নদীওর শিয়রে তাদের সমাজ। তবুও তাদের ধারা- ধর্ম অর্থ কাম কলরব কুশীলব- কিংবা এ-সব থেকে আসন্ন বিপ্লব ঘনারে- ফসল ফলায়ে- তবু যুগে-যুগে উড়ায়ে গিয়েছে পঙ্গপাল। কাল তবু- হয়তো আগামী কাল। তবুও নক্ষত্র নদী সূর্য নারী সোনার ফসল মিথ্যা নয়। মানু...
2
মানবতাবাদী
960
পলাতকা
জীবনানন্দ দাশ
পাড়ার মাঝারে সব চেয়ে সেই কুদুঁলি মেয়েটি কই! কতদিন পরে পল্লীর পথে ফিরিয়া এসেছি ফের সারাদিনমান মুখখানি জুড়ে ফুটিত যাহার খই কই কই বালা আজিকে তোমার পাই না কেন গো টের!তোমার নখের আঁচড় আজিও লুকায়ে যায় নি বুকে, কাঁকন-কাঁদানো কণ্ঠ তোমার আজিও বাজিছে কানে! যেই গান তুমি শিখায়ে দিছিলে মনের সারিকা শুকে তাহারই ললিত লহরী আজিও বহিয়া যে...
0
প্রেমমূলক
4168
দূরের একটা বাড়ি আমাকে
শামসুর রাহমান
দূরের একটা বাড়ি আমাকে ভূতগ্রস্ত করে ফেলেছে ইদানীং। বাড়িটার দেয়াল দরজা জানালা অলিন্দ, বল্লমের মতো ছাদের চূড়ো-সবকিছু লগ্ন আমার ভাবনায় সকল সময়। বাড়ি আমাকে দীর্ণ করে উল্টা-পাল্টা করে ফেলে আমার মগজের কোষ।বাড়িটাকে আমি অনেক দূরে থেকে দেখি প্রতিদিন, কখনো তাকে প্রাচীন কোনো দুর্গ বলে ভ্রম হয়, কখনো গ্রিক পুরাণের একচক্ষূ দানবের মত...
0
প্রেমমূলক
4968
শব্দ
সুনীল গঙ্গোপাধ্যায়
বালি ঝুমকো, হলুদ নাভি, শূন্য হাস্য রূপালি ফল, নীল মিছিল, চিড়িক চক্ষু… চিড়িক না সুখ? চিড়িক শব্দে ঢ্যাঁড়া বসালুম রূপালি ফল, না রূপালি উরুত? দ্রিদিম জ্যোৎস্না লিখে ভয় হয় দ্রিদিম না স্মৃতি? জ্যোৎস্না না জল? অথবা সাগর? দ্রিতিম সাগর? ঠিক ঠিক ঠিক! নিরুপদ্রব। শূন্য হাস্য কুনকি কাফেলা, হাতেম তামস, শালু পালু লুস তামস? আবার ভুলে...
1
চিন্তামূলক
4441
রৌদ্র করোটিতে
শামসুর রাহমান
জীবনকে তুখোড় যদি সারাক্ষণ মাতলামো করি আর শরীর গাঁজার গন্ধে ভরে ছট করে চলে যাই সাঙাতের ফুর্তিবাজ রকে, পাপকে হৃদয়গ্রাহী করে তুলি হ্রদের আলোর মতো যদি উৎপীড়িত অন্ধকারে, ঘেয়ো ভিখিরির ছেঁড়া ন্যাকড়ার ভাঁজে নক্ষত্রের ছায়া দেখি যদি অথবা স্বপ্নের ঠাণ্ডা হরিণকে কাঁধে নিয়ে, ওহে, কোথাও অলক্ষ্যে স’রে পড়ি, কনে-দেখা আলো সাক্ষী রেখে বড়...
1
চিন্তামূলক
177
অকরুণ পিয়া
কাজী নজরুল ইসলাম
আমার   পিয়াল বনের শ্যামল পিয়ার ওই বাজে গো বিদায়বাঁশি, পথ-ঘুরানো সুর হেনে সে আবার হাসে নিদয় হাসি। পথিক বলে পথের গেহ বিলিয়েছিল একটু স্নেহ, তাই দেখে তার ঈর্ষাভরা কান্নাতে চোখ গেল ভাসি। তখন মোদের কিশোর বয়স যেদিন হঠাৎ টুটল বাঁধন, সেই হতে কার বিদায়-বেণুর জগৎ জুড়ে শুনছি কাঁদন। সেই কিশোরীর হারা মায়া ভুবন ভরে নিল কায়া, দুলে আজ...
9
শোকমূলক
1433
চিরমায়া
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
বাহিরে দেখি না, শুধু স্থির জানি ভিতরে কোথাও চৌকাঠে পা রেখে তুমি দাঁড়িয়ে রয়েছ, চিরমায়া। দাঁতে-চাপা অধরে কৌতুক স্থির বিদ্যুতের মতো লগ্ন হয়ে আছে, ভুরু বিদ্রুপের ভঙ্গিতে বাঁকানো, জ্বলে কোমল আগুন সিঁথি ও ললাটে। স্থির সরসীর মতো দুই চোখে চক্ষু রেখে জগৎ-সংসার অকস্মাৎ তার কার্যকারণের-সূত্রে গাঁথা মাল্যখানিকে ঘোরাতে ভুলে যায়। ব...
0
প্রেমমূলক
2279
নগর ধ্বংসের আগে
রফিক আজাদ
নগর বিধ্বস্ত হ’লে, ভেঙ্গে গেলে শেষতম ঘড়ি উলঙ্গ ও মৃতদের সুখে শুধু ঈর্ষা করা চলে। ‘জাহাজ, জাহাজ’ – ব’লে আর্তনাদ সকলেই করি - তবুও জাহাজ কোনো ভাসবে না এই পচা জলে। সমুদ্র অনেক দূর, নগরের ধারে-কাছে নেই : চারপাশে অগভীর অস্বচ্ছ মলিন জলরাশি। রক্ত-পুঁজে মাখামাখি আমাদের ভালবাসাবাসি; এখন পাবো না আর সুস্থতার আকাঙ্খার খেই। যেখান...
1
চিন্তামূলক
3458
হোক ভারতের জয়
রবীন্দ্রনাথ ঠাকুর
এসো এসো ভ্রাতৃগণ! সরল অন্তরে সরল প্রীতির ভরে সবে মিলি পরস্পরে আলিঙ্গন করি আজ বহুদিন পরে । এসেছে জাতীয় মেলা ভারতভূষণ , ভারত সমাজে তবে হৃদয় খুলিয়া সবে এসো এসো এসো করি প্রিয়সম্ভাষণ । দূর করো আত্মভেদ বিপদ-অঙ্কুর , দূর করো মলিনতা বিলাসিতা অলসতা , হীনতা ক্ষীণতা দোষ করো সবে দূর । ভীরুতা বঙ্গীয়জন-কলঙ্ক-প্রধান — সে-কলঙ্ক দ...
6
স্বদেশমূলক
1278
মেঘের বান্ধবী
দেওয়ান মমিনুল মউজদীন
প্রিয় বান্ধবী আমার কত যুগ পার হয়ে মুখোমুখি বসেছে ওখানে পানসির দাঁড়ের শব্দ ছপছপ ছপছপ বিধ্বস্ত প্রতিমা তাকে ফেলে এখন কোথায় যাবো কার কাছে, কে আছে নৈবেদ্য সাজায়ে তোমরা যেখানে সাধ চলে যাও আমি এই ব্যাংকের ব্যস্ততার ভিড়ে আড়ালে আড়ালে সাদা পঙ্খিরাজ ওড়াবো ধবল মেঘের দেশে মেঘেদের বেশে জ্যৈষ্ঠ না আষাঢ় মাসে গাঙে নয়া পানি বৃন্দাবন ...
0
প্রেমমূলক
4266
ফাঁসি
শামসুর রাহমান
কাল তার ফাঁসি হবে। কেন হবে, তা সে জানে না এবং জানে না বলেই অস্বস্তির পোকা তার মগজের কোষে কোষে ঘোরে। পাঁজরে কী যেন পোড়ে, ঘন ঘন বৃক্ক স্ফীত হয় আর কখনো নিজেকে তার আনাজের বাকলার মতো মনে হয় দেয়ালে ঠেকলে পিঠ। এখন সে স্মৃতির ব্যাপক বেড়াজালে আটকা পড়েছে। পেতলের বাসনের মতো ঝন্‌ ঝন্‌ বেজে ওঠে তৃতীয় এবং মনে পড়ে তার একদা দেয়ালে লিখ...
0
প্রেমমূলক
3196
মুক্তবাতায়নপ্রান্তে জনশূন্য ঘরে
রবীন্দ্রনাথ ঠাকুর
মুক্তবাতায়নপ্রান্তে জনশূন্য ঘরে বসে থাকি নিস্তব্ধ প্রহরে, বাহিরে শ্যামল ছন্দে উঠে গান ধরণীর প্রাণের আহ্বান; অমৃতের উৎসস্রোতে চিত্ত ভেসে চলে যায় দিগন্তের নীলিম আলোতে। কার পানে পাঠাইবে স্তুতি ব্যগ্র এই মনের আকূতি, অমূল্যেরে মূল্য দিতে ফিরে সে খুঁজিয়া বাণীরূপ, করে থাকে চুপ, বলে,আমি আনন্দিত– ছন্দ যায় থামি– বলে, ধন্য আমি।  ...
1
চিন্তামূলক
3066
বাতাসে তাহার প্রথম পাপড়ি
রবীন্দ্রনাথ ঠাকুর
বাতাসে তাহার প্রথম পাপড়ি খসায়ে ফেলিল যেই, অমনি জানিয়ো, শাখায় গোলাপ থেকেও আর সে নেই।   (স্ফুলিঙ্গ)
7
নীতিমূলক
2741
জীবনের আশি বর্ষে প্রবেশিনু যবে
রবীন্দ্রনাথ ঠাকুর
জীবনের আশি বর্ষে প্রবেশিনু যবে এ বিস্ময় মনে আজ জাগে-- লক্ষকোটি নক্ষত্রের অগ্নিনির্ঝরের যেথা নিঃশব্দ জ্যোতির বন্যাধারা ছুটেছে অচিন্ত্য বেগে নিরুদ্দেশ শূন্যতা প্লাবিয়া দিকে দিকে, তমোঘন অন্তহীন সেই আকাশের বক্ষস্তলে অকস্মাৎ করেছি উত্থান অসীম সৃষ্টির যজ্ঞে মুহূর্তের স্ফুলিঙ্গের মতো ধারাবাহী শতাব্দীর ইতিহাসে। এসেছি সে পৃথি...
1
চিন্তামূলক
4811
ভয় পেয়োনা
সুকুমার রায়
ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমায় আমি মারব না— সত্যি বলছি কুস্তি ক'রে তোমার সঙ্গে পারব না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্যি নেই! মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না— জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুঁতোই না? এস এস গর্তে এস, বাস ক'রে যাও চারটি দিন, আদর ক'রে শ...
8
হাস্যরসাত্মক
3365
সাম্যনীতি
রবীন্দ্রনাথ ঠাকুর
কহিল ভিক্ষার ঝুলি, হে টাকার তোড়া, তোমাতে আমাতে, ভাই, ভেদ অতি থোড়া— আদান-প্রদান হোক। তোড়া কহে রাগে, সে থোড়া প্রভেদটুকু ঘুচে যাক আগে।   (কণিকা কাব্যগ্রন্থ)
7
নীতিমূলক
2945
পলাশ আনন্দমূর্তি জীবনের ফাগুনদিনের
রবীন্দ্রনাথ ঠাকুর
পলাশ আনন্দমূর্তি জীবনের ফাগুনদিনের, আজ এই সম্মানহীনের দরিদ্র বেলায় দিলে দেখা যেথা আমি সাথিহীন একা উৎসবের প্রাঙ্গণ-বাহিরে শস্যহীন মরুময় তীরে। যেখানে এ ধরণীর প্রফুল্ল প্রাণের কুঞ্জ হতে অনাদৃত দিন মোর নিরুদ্দেশ স্রোতে ছিন্নবৃন্ত চলিয়াছে ভেসে বসন্তের শেষে। তবুও তো কৃপণতা নাই তব দানে, যৌবনের পূর্ণ মূল্য দিলে মোর দীপ্তিহীন প...
1
চিন্তামূলক
1530
শব্দে শব্দে টেরাকোটা
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
আমি কি তোমার কাছে সনন্দ দিয়েছি কবিতার, যে আমি তোমার জন্যে যাব পাতালে, অথবা ঊর্ধ্বে আকাশে ফোটাব তোমারই আলেখ্য? ঝানু বুড়ো, আমি কি তোমার কাছে সনন্দ নিয়েছি কবিতার? যে যার নিজস্ব শিল্প সমূহ অর্জন করে নেয়। নির্ভয়ে যে যার কবিতার হস্তপদমুড়ো অর্থাৎ শব্দকে ঘোর চুল্লির ভিতরে ঠেলে দেয় চিরকাল। আদ্যন্ত এইভাবে হয়ে খাঁটি বর্ষার বিরুদ...
1
চিন্তামূলক
1196
প্রত্যাশা
তসলিমা নাসরিন
কারুকে দিয়েছ অকাতরে সব ঢেলে সেও অন্তত কিছু দেবে ভেবেছিলে। অথচ ফক্কা, শূন্যতা নিয়ে একা পড়ে থাকো আর দ্রুত সে পালায় দূরে ভালবেসে কিছু প্রত্যাশা করা ভুল। আলোকিত ঘর হারিয়ে ধরেছ অন্ধকারের খুঁটি যারা যায় তারা হেসে চলে যায়, পেছনে দেখে না ফিরে। তলা ঝেড়ে দিলে, যদিও জোটেনি কানাকড়ি কিছু হাতে তুমি অভুক্ত, অথচ তোমার সম্পদ ...
0
প্রেমমূলক
1480
পূর্বরাগ
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
আরও কত কাল এ-ভাবে কলম ঠেলতে বলো, আরও কত কাল সন্ধ্যাসকাল লেখা-লেখা খেলতে বলো? কত কাল, বলো, আরও কত কাল দূরে থেকে আমি দেখব লুকিয়ে রাতের প্রগাঢ় পর্দা সরিয়ে উঁকিঝুঁকি মারে সোনালি সকাল, হিজলের ফ্রেমে ফুটে ওঠে শিশুসূর্যের মুখ? আলোর স্নিগ্ধ ঘ্রাণে উন্মন দু-একটা ছোট পাখি উড়ে যাউ মৃদু উৎসুক চঞ্চল দুটি ছোট পাখা নেড়ে; মানুষেরা না...
1
চিন্তামূলক
1408
কবিতা ‘৭০
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
এক-একটা কবিতা যেন সুতানুটি-গোবিন্দপুরের রাত্রিকে ফিরিয়ে আনে। এক-একটি কবিতা যেন অকস্মাৎ টান্‌ মেরে হটিয়ে দেয় ময়দানের সবুজ গালিচা। গঙ্গাসাগরের দিকে অগ্রসরমান যাত্রিবোঝাই নৌকাকে এক-একটি কবিতা যেন রমনীর নখে, ওষ্ঠে, জঙ্ঘাদেশে, হাতের মুদ্রায় বিষাক্ত ফুলের মতো ফোটে। এক-একটি কবিতা যেন ঝড়ের ভিতরে হয়ে ওঠে নিয়তির কণ্ঠস্বর। কয়েকট...
1
চিন্তামূলক
1327
গতকাল
নির্মলেন্দু গুণ
গতকাল বড়ো ছেলেবেলা ছিল আমাদের চারিধারে, দেয়ালের মতো অনুভূতিমাখা মোম জ্বালিয়ে জ্বালিয়ে আমারা দেখেছি শিখার ভিতরে মুখ । গতকাল ছিল জীবনের কিছু মরণের মতো সুখ ।গতকাল বড়ো যৌবন ছিল শরীরে শরীর ঢালা, ফুলের বাগান ঢেকে রেখেছিল উদাসীন গাছপালা ।আমরা দু’জনে মাটি খুঁড়ে-খুঁড়ে লুকিয়েছিলাম প্রেম, গতকাল বড় ছেলেবেলা ছিল বুঝিনি কী হারালাম !...
0
প্রেমমূলক
4555
হরিনাথ সরকার বলছেন
শামসুর রাহমান
আমার বসতবাড়ি, পুঁইমাচা, উঠোন, ইঁদারা আমার দু’চোখ থেকে ওরা মুছে দিতে চায়; ভরদুপুরে পুকুরে নিত্যদিন জুড়িয়েছি শরীর, এ পথে হেঁটে গিয়েছি বিকেলে হাটে, প্রাণ ভরে কথা বলে কাটিয়েছি কত বেলা কাশেম মহিম আর মজিদের সঙ্গে। কোনোদিন শুনেছি বাউল গান, ভেসে গেছি মুর্শিদি, কীর্তনে। ওরা আজ আমার স্মৃতিকে অন্ধকারে ঠেলে দিয়ে হো হো হেসে ওঠে, ওদ...
2
মানবতাবাদী
3568
কে বানাইলো এমন রঙমহল খানা
লালন শাহ
কে বানাইলো এমন রঙমহল খানা হাওয়া দমে দেখ তারে আসল বেনা।।বিনা তেলে জ্বলে বাতি দেখতে যেমন মুক্তা মতি জলময় তার চতুর্ভিতি মধ্যে খানা।।তিল পরিমাণ জায়গা সে যে হদ্দরূপ তাহার মাঝে কালায় শোনে আঁধলায় দেখে নেংড়ার নাচনা।।যে গঠিল এ রঙমহল না জানি তার রূপটি কেমন। সিরাজ সাঁই কয় নাইরে লালন তার তুলনা।।
1
চিন্তামূলক
1150
আরও প্রেম দিও
তসলিমা নাসরিন
আরও প্রেম দিও আমাকে, এত অল্প প্রেমে আমার হয় না, আমি পারি না। আরও প্রেম দিও, বেশি বেশি প্রেম দিও যেন আমি রেখে কুলিয়ে উঠতে না পারি, যেন চোখ ভরে, হৃদয়ের সবকটি ঘর যেন ভরে যায় যেন শরীর ভরে, এই তৃষ্ণার্ত শরীর। প্রেম দিতে দিতে আমাকে অন্ধ করে দাও, বধির করে দাও, আমি যেন শুধু তোমাকেই দেখি, কোনও ঘৃণা, কোনও রক্তপাত যেন আমাকে দেখতে...
0
প্রেমমূলক
4600
যে
শ্রীজাত
রাক্ষসেরা বন্ধু সেজে আসে। পাহাড়চুড়ােয় থমকে থাকে হাওয়া… ঠোঁট খুলে যায়। বুকদুটো দু’পাশে কামড়ে ধরে চুমু খাওয়ার আওয়াজ।চুল খােলাচুল দিগন্তে ডাক পাঠায় মেঘের সেনা ঘােড়ার পিঠে সওয়ার রক্ত গিয়ে ছিটকে লাগে ছাতায় দরকার কী, এমন শ্রাবণ হওয়ারখিদের মুখে জিভ বাপের ব্যাটা। সবাই তােমায় আদর করে দিত… তখন আমার হাতের মুঠোয় ব্...
0
প্রেমমূলক
4359
মধ্যরাতে করুণ সুর
শামসুর রাহমান
আমার চৌদিকে এই সন্ধেবেলা দুরন্ত আগুন হঠাৎ উঠল জ্ব’লে। কী করে জ্বলল? কারাই-বা, বলা-কওয়া নেই, সর্বনাশা ওই খেলা জুড়ল আমার সঙ্গে! ওরা কারা? আমার তো জানা নেই। যতদুর জানি কার বাড়া ভাতে ছাই ঢালিনি কখনও।চারপাশে চোখে পড়ে নানা লোক দ্রুত নানা ছলে নিজেদের ভাগ্য জ্বলজ্বলে ক’রে তোলে। অপারগ যারা সাদাসিধে তারা ড্যাবডেবে চোখে শুধু চেয়ে...
1
চিন্তামূলক
1057
শিরীষের ডালপালা
জীবনানন্দ দাশ
শিরীষের ডালপালা লেগে আছে বিকেলের মেঘে, পিপুলের ভরা বুকে চিল নেমে এসেছে এখন; বিকেলের শিশুসুর্যকে ঘিরে মায়ের আবেগে করুণ হয়েছে ঝাউবন। নদীর উজ্জ্বল জল কোরালের মতো কলবরে ভেসে নারকোলবনে কেড়ে নেয় কোরালীর ভ্রূণ; বিকেল বলেছে এই নদীটিকে: ‘শান্ত হতে হবে–’ অকূল সুপুরিবন স্থির জলে ছায়া ফেলে এক মাইল শান্তি কল্যাণ হয়ে আছে। তার মুখ ...
1
চিন্তামূলক
156
শরতে
আহসান হাবীব
ফূল ফুল তুল তুল গা ভেজা শিশিরে, বুল বুল মশগুল, কার গান গাহিরে? তর বর উঠে পর রাত ভোর দেখ না? হাত তুলে প্রাণ খুলে স্রষ্টারে ডাক না.. ঝিক মিক দশ দিক নাই পিক পাপিয়া.. সাদা বক চক চক উড়ে যায় ডাকিয়া.. বিল ঝিল খিল খিল লাল নীল বরণে, গাছে গাছে ফিঙ্গে নাচে চঞ্জল চরনে। ভেজা ভেজা তাজা তাজা শেফালির সুবাসে, শিশুদল কোলাহল করে নানা...
5
প্রকৃতিমূলক
1552
স্বর্গের পুতুল
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
কে কতটা নত হব, যেন সব স্থির করা আছে। যেন প্রত্যেকেই তার উদ্বৃত্ত ভূমিকা অনুযায়ী উজ্জ্বল আলোর নীচে নত হয়। সম্রাট, সৈনিক, বেশ্যা, জাদুকর, শিল্পী ও কেরানি, কবি, অধ্যাপক, কিংবা মাংসের দোকানে যাকে নির্বিকার মুখে মৃত ছাগলের চামড়া ছাড়াতে দেখেছি, এবং গর্দানে-রাংয়ে যে তখন মগ্ন হয়ে ছিল, তারা প্রত্যেকেই আসে উজ্জ্বল আলোর নীচে একবা...
1
চিন্তামূলক
4707
বিক্ষোভ
সুকান্ত ভট্টাচার্য
দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম, হে স্বদেশ, ফের সেই কথা জানলাম। জানে না তো কেউ পৃথিবী উঠছে কেঁপে ধরেছে মিথ্যা সত্যের টুঁটি চেপে, কখনো কেউ কি ভূমিকম্পের আগে হাতে শাঁখ নেয়, হঠাৎ সবাই জাগে? যারা আজ এত মিথ্যার দায়ভাগী, আজকে তাদের ঘৃণার কামান দাগি। ইতিহাস, জানি নীরব সাক্ষী তুমি, আমরা চেয়েছি স্বাধীন স্বদেশভূমি, অনেকে বিরূপ...
6
স্বদেশমূলক
3398
স্কুল-পালানে
রবীন্দ্রনাথ ঠাকুর
মাস্টারি-শাসনদুর্গে সিঁধকাটা ছেলে ক্লাসের কর্তব্য ফেলে জানি না কী টানে ছুটিতাম অন্দরের উপেক্ষিত নির্জন বাগানে । পুরোনো আমড়াগাছ হেলে আছে পাঁচিলের কাছে , দীর্ঘ আয়ু বহন করিছে তার পুঞ্জিত নিঃশব্দ স্মৃতি বসন্তবর্ষার । লোভ করি নাই তার ফলে , শুধু তার তলে সে সঙ্গরহস্য আমি করিতাম লাভ যার আবির্ভাব অলক্ষ্যে ব্যাপিয়া আছে সর্ব জ...
1
চিন্তামূলক