id stringlengths 1 4 | title stringlengths 1 55 | author stringclasses 125
values | poem stringlengths 4 14.6k | label int64 0 11 | label_name stringclasses 12
values |
|---|---|---|---|---|---|
4669 | ছাড়পত্র | সুকান্ত ভট্টাচার্য | যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে
তার মুখে খবর পেলুম:
সে পেয়েছে ছাড়পত্র এক,
নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার
জন্মমাত্র সুতীব্র চীৎকারে।
খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত
উত্তোলিত, উদ্ভাসিত
কী এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়।
সে ভাষা বোঝে না কেউ,
কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার।
আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা
প... | 2 | মানবতাবাদী |
1923 | ইচ্ছাবৃষ্টি | মহাদেব সাহা | আমার ভেতর কেমন পাতা থর থর হাওয়া কাঁপছে
কাউকে বলবো না আমি কিছুকে বলবো না
আমার এখন ইচ্ছে জাগছে!
নিজের দিকে চাইলে আমি ধরতে পারি এই রহস্য
কোথাও ওলটপালট হচ্ছে কোথাও কোমল মাটি কাঁপছে
বুকে কঠিন হাওয়া লাগছে, হাওয়া লাগছে
কী রহস্যে জড়িয়ে এমন মেঘ করেছে
বৃষ্টি হবে, আমার ধানী জমি জুড়ে রহস্য মেঘ বৃষ্টি হবে
আমার এখন ইচ্ছে জাগছে! | 1 | চিন্তামূলক |
3157 | ভোলানাথের খেলার তরে | রবীন্দ্রনাথ ঠাকুর | ভোলানাথের খেলার তরে
খেলনা বানাই অামি।
এই বেলাকার খেলাটি তার
ওই বেলা যায় থামি। (স্ফুলিঙ্গ) | 4 | রূপক |
932 | দেশবন্ধু | জীবনানন্দ দাশ | বাংলার অঙ্গনেতে বাজায়েছ নটেশের রঙ্গমল্লী গাঁথা
অশান্ত সন্তান ওগো,- বিপ্লবিনী পদ্মা ছিল তব নদী-মাতা।
কালবৈশাখীর দোলা অনিবার দুলাইতে রক্তপুঞ্জ তব
উত্তাল ঊর্মির তালে,-বক্ষে তবু লক্ষ কোটি পন্নগ-উৎসব
উদ্যত ফণার নৃত্যে আষ্ফালিত ধূর্জটির কন্ঠ-নাগ জিনি,
ত্র্যম্বক-পিনাকে তব শঙ্কাকুল ছিল সদা শত্রু অক্ষৌহিণী।
স্পর্শে তব পুরোহিত, ... | 3 | ভক্তিমূলক |
38 | পৃথিবীর সবচেয়ে মর্মঘাতী রক্তপাত | অসীম সাহা | কাল রাতে ওরা আমার দেহ থেকে সিরিঞ্জ সিরিঞ্জ রক্ত তুলে নিয়েছে
আমাকে ওরা এক নিঃসঙ্গ অন্ধকার রাতের থমথমে নিস্তব্ধতার মধ্যে
বেঁধে রেখে বলেছে, ‘শাট আপ। কথা বললেই গুলি করব!’তখনই সমস্ত পৃথিবী কাঁপিয়ে, সমস্ত চরাচর, বনভূমি কাঁপিয়ে
একটা ভয়ানক হাহাকার, মৃতদের কলরোল উড়ে এসে
আমার বুকের কাছে আছড়ে পড়েছে;
আমি কেঁপে উঠেছি।আমার চোখের সাম... | 6 | স্বদেশমূলক |
4387 | মিশ্ররাগ | শামসুর রাহমান | খর রৌদ্রের নিথর প্রহরে
শ্রাবণের ঘন মেঘ দেবে বলেছিলে।
তৃষিত চোখের আর্তি ঝরিয়ে
চেয়ে থাকি দূর অসীম শূন্যে, নীলে।ঘন সমারোহে পুঞ্জ পুঞ্জ
মেঘের জটলা দূর আকাশের পাড়ে;
যেন একপাল কালো মেঘ তেড়ে
লাফ দিয়ে পড়ে শুভ্র মেঘের ঘাড়ে।হৃদয়ে মরুর বালি ওড়ে আজ,
দারুণ তৃষ্ণা রুক্ষ সত্তা জুড়ে।
ছায়া খুঁজে ফিরি পাথুরে মাটিতে,
কখন যে মেঘ বাতাসে গি... | 0 | প্রেমমূলক |
3588 | আমি একা, বড়ো একা | শক্তি চট্টোপাধ্যায় | চন্দনের ধূপ আমি কবে পুড়িয়েছি
মনে নেই। মন আর স্মৃতিগুলি ধরে না আদরে।
সংশ্লিষ্ট চন্দন এই অবহেলা সহ্য করে গেছে।
কখনো বলেনি কিছু, বলেনি বলেই পরিত্রাণ
পেয়েছে সহজে, নয়তো অসহ্য কুঠারে ধ্বংস হতো।আমার সংহারমূর্তি দেখেছে চন্দন একদিন
কিশোর বয়সে, সেই অভিপ্রেত সুকালে, সময়ে।
দেখেছে এবং একা-একা ভয়ে-রহস্যে কেঁপেছে–
বলেছে, আমার দুটি সু... | 0 | প্রেমমূলক |
1655 | গাছ অথবা সাপের গল্প | পূর্ণেন্দু পত্রী | তোমাকে যেন কিসের গল্প বলবো বলেছিলাম?
গাছের, না মানুষের?
মানুষের, না সাপের?
ওঃ, হ্যাঁ মনে পড়েছে।
গাছের মতো একটা মানুষ।
আর সাপের মতো একটা নারী
কুয়াশা যেমন খামচা মেরে জড়িয়ে ধরে কখনো কখনো
দুধকুমারী আকাশকে
সাপটা তেমনি সাতপাকে জড়িয়ে ধরেছিল গাছটাকে।
আর গাছটাও বেহায়া।
লাজ-লজ্জা, লোক-লৌকিকতা ভুলে গিয়ে
নৌকা ডুবে যাচ্ছে, এখুনি ঝা... | 0 | প্রেমমূলক |
4551 | স্মৃতিতে ধারণযোগ্য কিছু নয় | শামসুর রাহমান | ন্যাকামোর শিরশ্ছেদ করেছি অনেক আগে আমি,
গলা টিপে মেরেছি কৈশোরে
গোঁড়ামির একচক্ষু দানোটাকে শিউলিতলায়
পাখি আর হাওয়া
আর নীলকমল ও লালকমলের চন্দ্রালোক চমকিত
গল্প সাক্ষী রেখে। ভাঙো, যত
ব্যবহৃত ছাঁচ ভেঙে ফেলো বলে লোক জড়ো করি
চারপাশে, অথচ নিজেই
আরেক ছাঁচের দিকে এগিয়ে চলেছি সবান্ধব।
মধ্যবিত্ত মেজাজে চায়ের কাপে ঠোঁট রেখে দেখি
আশির... | 2 | মানবতাবাদী |
881 | কোথায় গিয়েছে | জীবনানন্দ দাশ | কোথায় গিয়েছে আজ সেইসব পাখি-আর সেইসব ঘোড়া-
সেই শাদা দালানের নারী?
বাবলা ফুলের গন্ধে-সোনালি রোদের রঙ্গে ওড়া
সেইসব পাখি-আর সেইসব ঘোড়া
চলে গেছে আমাদের এ পৃথিবী ছেড়ে;
হৃদয় কোথায় বলো-কোথায় গিয়েছে আজ সব
অন্ধকার; মৃত নাসপাতিটির মতন নীরব। | 1 | চিন্তামূলক |
1403 | একদিন এইসব হবে, তাই | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ণ হবার মন্ত্র শিখে যাবে।
একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে, যাই।
একদিন সমস্ত ধর্ম অর্থ পাবে ভিন্ন রকমের।
একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে।
একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে, এসো।
একদিন সমস্ত ধর্মযাজকের উর্দি কেড়ে নিয়ে
নিষ্পাপ বালক বলবে, হাহা।
একদিন এইসব হবে বলেই এখনও
সূর্য ওঠে, বৃষ... | 1 | চিন্তামূলক |
2493 | উৎসর্গ (সহজ কথায় লিখতে আমায় কহ যে) | রবীন্দ্রনাথ ঠাকুর | শ্রীযুক্ত রাজশেখর বসুসহজ কথায় লিখতে আমায় কহ যে,
সহজ কথা যায় না লেখা সহজে।
লেখার কথা মাথায় যদি জোটে
তখন আমি লিখতে পারি হয়তো।
কঠিন লেখা নয়কো কঠিন মোটে,
যা-তা লেখা তেমন সহজ নয় তো।
যদি দেখ খোলসটা
খসিয়াছে বৃদ্ধের,
যদি দেখ চপলতা
প্রলাপেতে সফলতা
ফলেছে জীবনে সেই ছেলেমিতে-সিদ্ধের,
যদি ধরা পড়ে সে যে নয় ঐকান্তিক
ঘোর বৈদান্তিক,
দে... | 1 | চিন্তামূলক |
3101 | বিফল নিন্দা | রবীন্দ্রনাথ ঠাকুর | ‘তোরে সবে নিন্দা করে গুণহীন ফুল’
শুনিয়া নীরবে হাসি কহিল শিমূল,
যতক্ষণ নিন্দা করে, আমি চুপে চুপে
ফুটে উঠি আপনার পরিপূর্ণ রূপে। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
1132 | ১৩৩৩ | জীবনানন্দ দাশ | তোমার শরীর ,-
তাই নিয়ে এসেছিলে একবার;- তারপর,- মানুষের ভিড়
রাত্রি আর দিন
তোমারে নিয়েছে ডেকে কোন দিকে জানিনি তা,- হয়েছে মলিন
চক্ষু এই;- ছিঁড়ে গেছি- ফেড়ে গেছি ,- পৃথিবীর পথ হেঁটে হেঁটে
কত দিন রাত্রি গেছে কেটে !
কত দেহ এল,- গেল, - হাত ছুঁয়ে ছুঁয়ে
দিয়েছি ফিরায়ে সব;- সমুদ্রের জলে দেহ ধুয়ে
নক্ষত্রের তলে
ব’সে আছি,- সমুদ্রের জ... | 0 | প্রেমমূলক |
5146 | পৃথক পাহাড় | হেলাল হাফিজ | আমি আর কতোটুকু পারি ?
কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়,
আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।
ওইটুকু নিয়ে তুমি বড় হও,
বড় হতে হতে কিছু নত হও
নত হতে হতে হবে পৃথক পাহাড়,
মাটি ও মানুষ পাবে, পেয়ে যাবে ধ্রুপদী আকাশ।
আমি আর কতোটুকু পারি ?
এর বেশি পারেনি মানুষ।
৯.১০.৮০ | 0 | প্রেমমূলক |
2170 | টাইগার মানে বাঘ | মুহম্মদ জাফর ইকবাল | Tiger মানে বাঘ Bug মানে পোকা
Flower মানে ফুল Fool মানে বোকা
Horn মানে শিং Sing মানে গাওয়া
Brick মানে ইট Eat মানে খাওয়া
Snake মানে সাপ Sharp মানে চোখা
Nail মানে নখ Knock মানে টোকা
ডান মানে Right Write মানে লেখা
People মানে লোক Look মানে দেখা
ময়দা মানে Flour Flower মানে ফুল
Color... | 8 | হাস্যরসাত্মক |
916 | তবুও পায়ের চিহ্ন | জীবনানন্দ দাশ | ঘড়ির দুইটি ছোটো কালো হাত ধীরে
আমাদের দু’জনকে নিতে চায় সেই শব্দহীন মাটি ঘাসে
সাহস সংকল্প প্রেম আমাদের কোনোদিন সেদিকে যাবে না
তবুও পায়ের চিহ্ন সেদিকেই চলে যায় কি গভীর সহজ অভ্যাসে। | 4 | রূপক |
2348 | অসাধ্য চেষ্টা | রবীন্দ্রনাথ ঠাকুর | শক্তি যার নাই নিজে বড়ো হইবারে
বড়োকে করিতে ছোটো তাই সে কি পারে? (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
255 | কবির মুক্তি | কাজী নজরুল ইসলাম | মিলের খিল খুলে গেছে!
কিলবিল করছিল, কাঁচুমাচু হয়েছিল –
কেঁচোর মতন –
পেটের পাঁকে কথার কাতুকুতু!
কথা কি ‘কথক’ নাচ নাচবে
চৌতালে ধামারে?
তালতলা দিয়ে যেতে হলে
কথাকে যেতে হয় কুঁতিয়ে কুঁতিয়ে
তালের বাধাকে গুঁতিয়ে গুঁতিয়ে!
এই যাঃ! মিল হয়ে গেল!
ও তাল-তলার কেরদানি – দুত্তোর!
মুরগিছানার চিলের মতন
টেকো মাথায় ঢিলের মতন
পড়বে এইবার কথা... | 10 | ব্যঙ্গাত্মক |
4998 | মিটাতে জঠর ক্ষুধা | সুফিয়া কামাল | অন্তর তৃষা মিটাতে এনেছে মমতার মধু-সুধা?
রিক্তের প্রাণ ভরিবে কি আজ পুণ্যের আশ্বাসে?
অবহেলিতেরে ডেকে নেবে ঘরে, তাদের দীর্ঘশ্বাসে।
ব্যথিত মনের সম বেদনায় দূর করি দিয়ে প্রাণ
জুড়াবে, শুনাবে ভরসায় ভরা আগামী দিনের গান?
হে কাফেলা! তুমি চল পাঁওদল কাঁধেতে মিলায়ে কাঁধ,
পথে পথে আজ চলিছে যাহারা তাহাদের সংবাদ
লও, শোনো ঘরে কার
আ... | 2 | মানবতাবাদী |
2103 | শীতের সেবায় তবে সেরে উঠি | মহাদেব সাহা | আমার অসুখ নেই আর ; কাল সারারাত
থোকা থোকা মৃত্যু পান করে আমি সুস্থ হয়ে গেছি
আর কোনো অসুস্থতা নেই আজ,
আজ ভালো আছি!
এই হাসপাতালও ভালো আছে বেশ
দিব্যি সেজেগুজে পরেছে গাউন, আর গুনগুন সারাক্ষণ লেগে
আছে ঠোঁটে
আভা আলমের সব গান কেউ কি ক্যাসেট ভরে
রেখেছে এখানে
মৃত্যুর মৃন্ময় মুখ থেকে ঝরে সেই ব্যথিত বিহ্বল
প্রিয়হীন কান্না শুনে মনে... | 5 | প্রকৃতিমূলক |
374 | প্রিয়ার রূপ | কাজী নজরুল ইসলাম | অধর নিসপিস
নধর কিসমিস
রাতুল তুলতুল কপোল;
ঝরল ফুল-কুল,
করল গুল ভুল
বাতুল বুলবুল চপল।
নাসায় তিলফুল
হাসায় বিলকুল,
নয়ান ছলছল উদাস,
দৃষ্টি চোর-চোর
মিষ্টি ঘোর-ঘোর,
বয়ান ঢলঢল হুতাশ।
অলক দুলদুল
পলক ঢুল ঢুল,
নোলক চুম খায় মুখেই,
সিঁদুর মুখটুক
হিঙুল টুকটুক,
দোলক ঘুম যায় বুকেই।
ললাট ঝলমল
মলাট মলমল
টিপটি টলটল সিঁথির,
ভুরুর কায় ক্... | 0 | প্রেমমূলক |
1079 | সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয় | জীবনানন্দ দাশ | চোখ দুটো ঘুমে ভরে
ঝরা ফসলের গান বুকে নিয়ে আজ ফিরে যাই ঘরে!
ফুরায়ে গিয়েছে যা ছিল গোপন,- স্বপন ক’দিন রয়!
এসেছে গোধূলি গোলাপিবরণ,-এ তবু গোধূলি নয়!
সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয়,
আমাদের মুখ সারাটি রাত্রি মাটির বুকের’পরে!
কেটেছে যে নিশি ঢের,-
এতদিন তবু অন্ধকারের পাইনি তো কোনো টের!
দিনের বেলায় যাদের দেখিনি-এসেছ... | 5 | প্রকৃতিমূলক |
1148 | অভিশাপ | তসলিমা নাসরিন | প্রেম আমাকে একেকবারে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে,
আমি আর আমি নেই, আমাকে আমি আর চিনতে পারি না,
আমার শরীরটাকে পারি না, মনটাকে পারি না।
হাঁটাচলাগুলোকে পারি না,
দৃষ্টিগুলোকে পারি না,
কী রকম যেন অদ্ভুত হয়ে যাচ্ছি, বন্ধুদের আড্ডায় যখন হাসা উচিত
আমি হাসছি না, যখন দুঃখ করা উচিত, করছি না।
মনকে কিছুতেই প্রেম থেকে তুলে এনে অন্য ক... | 0 | প্রেমমূলক |
1110 | সোনালী ডানার শঙ্খচিল | জীবনানন্দ দাশ | মনে পড়ে সেই কলকাতা–সেই তেরোশো তিরিশ–
বস্তির মতো ঘর,
বৌবাজারের মোড়ে দিনমান
ট্রাম করে ঘরঘর।
আমাদের কিছু ছিল না তখন
ছিল শুধু যৌবন,
সাগরের মতো বেগুনি আকাশে
সোনালি চিলের মন।ছেঁড়া শাড়ি পরে কাটাইতে দিন
বাঁটনা হলুদ মাখা
বিভারানী বোস, তোমার দু হাতে
ছিল দুটো শাদা শাঁখা,
শাদা শাঁখা শুধু তোমার দু হাতে
জুটিত না তেল চুলে,
তবুও আমরা ... | 0 | প্রেমমূলক |
1695 | প্রজাপতি ঢুকেছে ভিতরে | পূর্ণেন্দু পত্রী | সেই কবে বাল্যকালে বৃষ্টি হয়েছিল
সেই কবে বৃষ্টিজলে ভিজেছিল লাজুক কদম
সেই কবে কদমের ডালে এক পাখি বসেছিল
সেই পাখি বলেছিলপৃথিবীর ভিতরে আরেক
গর্ভকেশরের মতো গোপনীর পৃথিবী রয়েছে
সেই পৃথিবীর খোঁজে চাঁদ সদাগর
ঝড়ে-জলে ডুবে যাবে জেনেও নিজের নৌবহর
সমুদ্রে ভাসিয়েছিল, ঘর পোড়া আগুনের মতো সাদা ফেনা
সেই ফেনা পুষেছিল বড় বড় রাঘব বোয়াল
সে... | 1 | চিন্তামূলক |
695 | মালতীবালা বালিকা বিদ্যালয় | জয় গোস্বামী | বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাবো
বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো?
বেণীমাধব, মোহনবাঁশি তমাল তরুমূলে
বাজিয়েছিলে, আমি তখন মালতী ইস্কুলে
ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাসঘর
বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর
আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি
আলাপ হলো, বেণীমাধব, সুলেখাদের বাড়ি
বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো
শহর থেকে বে... | 0 | প্রেমমূলক |
3288 | শত্রুতাগৌরব | রবীন্দ্রনাথ ঠাকুর | পেঁচা রাষ্ট্র করি দেয় পেলে কোনো ছুতা,
জান না আমার সাথে সূর্যের শত্রুতা! (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
197 | অশ্বিনীকুমার | কাজী নজরুল ইসলাম | আজ যবে প্রভাতের নব যাত্রীদল
ডেকে গেল রাত্রিশেষে, ‘চল আগে চল’, –
‘চল আগে চল’ গাহে ঘুম-জাগা পাখি,
কুয়াশা-মশারি ঠেলে জাগে রক্ত-আঁখি
নবারুণ নব আশা। আজি এই সাথে,
এই নব জাগরণ-আনা নব প্রাতে
তোমারে স্মরিনু বীর প্রাতঃস্মরণীয় !
স্বর্গ হতে এ স্মরণ-প্রীতি অর্ঘ্য নিয়ো !
নিয়ো নিয়ো সপ্তকোটি বাঙালির তব
অশ্রু-জলে স্মৃতি-পূজা অর্ঘ্য অভ... | 2 | মানবতাবাদী |
2778 | তুমি নব নব রূপে এসো প্রাণে | রবীন্দ্রনাথ ঠাকুর | তুমি নব নব রূপে এসো প্রাণে।
এসো গন্ধে বরনে, এসো গানে।
এসো অঙ্গে পুলকময় পরশে,
এসো চিত্তে অমৃতময় হরষে,
এসো মুগ্ধ মুদিত দু নয়ানে।
তুমি নব নব রূপে এসো প্রাণে।এসো নির্মল উজ্জ্বল কান্ত,
এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত,
এসো এসো হে বিচিত্র বিধানে।
এসো দুঃখে সুখে, এসো মর্মে,
এসো নিত্য নিত্য সব কর্মে;
এসো সকল-কর্ম-অবসানে।
তুমি নব নব... | 3 | ভক্তিমূলক |
2530 | এপারে-ওপারে | রবীন্দ্রনাথ ঠাকুর | রাস্তার ওপারে
বাড়িগুলি ঘেঁষাঘেঁষি সারে সারে।
ওখানে সবাই আছে
ক্ষীণ যত আড়ালের আড়ে-আড়ে কাছে-কাছে।
যা-খুশী প্রসঙ্গ নিয়ে
ইনিয়ে-বিনিয়ে
নানা কণ্ঠে বকে যায় কলস্বরে।
অকারণে হাত ধরে;
যে যাহারে চেনে
পিঠেতে চাপড় দিয়ে নিয়ে যায় টেনে
লক্ষ্যহীন অলিতে গলিতে,
কথা-কাটাকাটি চলে গলাগলি চলিতে চলিতে।
বৃথাই কুশলবার্তা জানিবার ছলে
... | 1 | চিন্তামূলক |
1518 | যবনিকা কম্পমান | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | কেহই কিংখাবে আর ঢাকে না বিরহ;
দাঁত নখ ইত্যাদি সবাই আজ
অনায়াসে দেখতে দেয়। পৃথিবীর নিখিল সন্ধ্যায়
গোপন থাকে না কিছু। যত কিছু
দেখিনি, এবারে সব দেখা হয়।
যেন পশুলোমে সব ঢাকা ছিল। গোলাপি কম্বল
তুলে নিলে স্পষ্ট হয় কিছু রক্ত, আর
পিত্তের সবুজ, পুঁজ, কফ, লালা,
গয়ের ইত্যাদি। সব গোলাপি কম্বলে চাপা দিয়ে
প্রত্যেকে দেখিয়েছিল এতকাল
গ... | 1 | চিন্তামূলক |
2695 | চৈত্রের সেতারে বাজে | রবীন্দ্রনাথ ঠাকুর | চৈত্রের সেতারে বাজে
বসন্তবাহার,
বাতাসে বাতাসে উঠে
তরঙ্গ তাহার। (স্ফুলিঙ্গ) | 5 | প্রকৃতিমূলক |
3681 | অথচ করোনি মাথা নত | শামসুর রাহমান | (হুমায়ুন আজাদকে নিয়ে)তিমির-বিলাসী যারা তারা অন্ধকারে মাথা গুঁজে
থাকে সর্বক্ষণ। তুমি বন্ধু, আলোপ্রিয়,-
বুঝি তাই জীবনের প্রায়
সকল প্রহর কাটিয়েছো জ্ঞান আহরণে আর
বিভিন্ন খাতার পাতা সাজিয়েছো সৃজন-মুখর
পঙ্ক্তিমালা দিয়ে। এভাবেই কেটে গেছে কত না বিনিদ্র রাত।অথচ করোনি অবহেলা কোনওদিন ছাত্রদের,
দিয়েছো উজাড় ক’রে জ্ঞানের ভাণ্ডার। ও... | 3 | ভক্তিমূলক |
757 | কাল সে আসিয়াছিল | জসীম উদ্দীন | কাল সে আসিয়াছিল ওপারের বালুচরে,
এতখানি পথ হেঁটে এসেছিল কি জানি কি মনে করে।
কাশের পাতায় আঁচড় লেগেছে তাহার কোমল গায়,
দুটি রাঙা পায়ে আঘাত লেগেছে কঠিন পথের ঘায়।
সারা গাও বেয়ে ঘাম ঝরিতেছে, আলসে অবশ তনু,
আমার দুয়ারে দাঁড়াল আসিয়া দেখিয়া অবাক হনু।
দেখিলাম তারে- যার লাগি একা আশা-পথ চেয়ে থাকি,
এই বালুচরে মাথা কুটে কুটে ফুকারিয়া... | 0 | প্রেমমূলক |
622 | ক্ষুধার শেষ ক্লান্তি, ক্ষার, ঘুমের শেষ জল | জয় গোস্বামী | ক্ষুধার শেষ ক্লান্তি, ক্ষার, ঘুমের শেষ জল–
যুদ্ধ, শেষ-খেলা
শেষরক্ত আকাশে পড়ে–রক্ত খেয়ে খেয়ে
সূর্য লাল ঢেলা
গোলায় পোড়া শহর, গাছ, পতাকা দিয়ে ঢাকা–
বিকেলবেলা কামানে নীল রঙ
সারাদিনের শিকার শেষ–আকাশে বেরিয়েছে
বেলুন হাতে, দেবদূতের সঙ। | 4 | রূপক |
4112 | তিনটি বালক | শামসুর রাহমান | রুটির দোকান ঘেঁষে তিনটি বালক সন্তর্পণে
দাঁড়ালো শীতের ভোরে, জড়োসড়ো। তিন জোড়া চোখ
বাদামি রুটির দীপ্তি নিল মেখে গোপন ঈর্ষায়।
রুটিকে মায়ের স্তন ভেবে তারা, তিনটি বালক
তৃষিত, আত্মাকে সঁপে সংযত লোভের দোলনায়,
অধিক ঘনিষ্ঠ হ’ল তন্দুরের তাপের আশায়।কিন্তু তারা কর্মঠ থাবার তাড়া খেয়ে, তাড়াতাড়ি
ফিরে গেল হিমেল বাতাসে খুঁজে নিতে অন্য ক... | 2 | মানবতাবাদী |
1716 | বোধ | পূর্ণেন্দু পত্রী | আমাকে ছুঁয়েছো তুমি
শরীর পেয়েছে প্রিয় রোদ।
আমার যা-কিছু ভেসে গিয়েছিলো
কুয়াশার পারে
সব ফিরে পেয়ে যাব এই তৃপ্ত বোধ
আমাকে করেছে নীল পাখি। | 0 | প্রেমমূলক |
3836 | এই | শামসুর রাহমান | হালায় আজকা নেশা করছি বহুত। রাইতের
লগে দোস্তি আমার পুরানা, কান্দুপট্টির খানকি
মাগীর চক্ষুর কাজলের টান এই মাতোয়ালা
রাইতের তামাম গতরে। পাও দুইটা কেমুন
আলগা আলগা লাগে, গাঢ়া আবরের সুনসান
আন্দরমহলে হাঁটে। মগর জমিনে বান্ধা পাওআবে, কোন্ মামদির পো সামনে খাড়ায়? যা কিনার,
দেহস না হপায় রাস্তায় আমি নামছি, লৌড় দে;
না অইলে হো... | 2 | মানবতাবাদী |
3918 | কবির অশ্রুর চেয়ে দামী | শামসুর রাহমান | আমি কি অজ্ঞাতবাসে আছি? এ-রকম থেকে যাবো
গোপনীয় মনোকষ্টে ডুবে বহুদিন দলছাড়া?
কীট-পতঙ্গের সঙ্গে উচ্চারণহীন মেলামেশা,
বিষণ্ণ বিকেলে হ্রদে ভাসমান প্রেমিকের জামা,
আর ঊর্ণাজালের মতই ঝোপঝাড়ে তেজী আলো,
মাথার ওপর উড্ডয়নপরায়ণ একা দীর্ঘপদী পাখি-
ভাবি আজো নিসর্গের পৃষ্ঠপোষকতা
রয়েছে অটুট। গোধুলিতে খোলামেলা
ঢিবির ওপরে ব’সে দেখি জীবনে... | 0 | প্রেমমূলক |
4261 | প্রলয়ান্তে | শামসুর রাহমান | কংক্রীট বনে ঘেমো জনস্রোতে বলো
তোমাকে কোথায় কোন্ ঠিকানায় খুঁজি?
কবন্ধ এই শহরে সন্ধ্যা হলো,
এদিকে ফুরায় বয়সের ক্ষীণ পুঁজি।সেই কবে থেকে চলেছে অন্বেষণ।
ক্লান্তি আমার শরীরে সখ্য গড়ে,
তোমার গহন ঊর্মিল যৌবন
আনে আশ্বন এখনো বন্ধ ঘরে।মনে পড়ে যায় শরীরে তোমার নাচে
খর বর্ষার তন্বী পাহাড়ি নদী।
তোমারই চুলের নিভৃত ছায়ার কাছে
চাই আমি ... | 6 | স্বদেশমূলক |
5014 | মৃত্যুর আগে তুমি কাজলপরেছিলে | সুবোধ সরকার | তুমি গঙ্গার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ
কিন্তু তোমার আঁচলে নদীর
আত্মজীবনী লেখা রইল |
বিচানার নীচ থেকে কয়েক লক্ষ কর্কট
বিছানা-সমেত
তোমাকে তুলে নিয়ে চলেছে মহাকাশযানে |
ম়ৃত্যুর কয়েক মিনিট আগে তাও তুমি কাজল
পড়েছ,
কাজল ও কান্নার মাঝখানে তোমার
মুখে এক চামচ জল
হ্যাঁ, আমি এক চামচ জল হয়ে
এক চামচ অন্তর্জলী হয়ে, এক চামচ
অঞ্জল... | 0 | প্রেমমূলক |
105 | নিঃসঙ্গতা | আবুল হাসান | অতটুকু চায়নি বালিকা!
অত শোভা, অত স্বাধীনতা!
চেয়েছিল আরো কিছু কম,
আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে
বসে থাকা সবটা দুপুর, চেয়েছিল
মা বকুক, বাবা তার বেদনা দেখুক!
অতটুকু চায়নি বালিকা!
অত হৈ রৈ লোক, অত ভীড়, অত সমাগম!
চেয়েছিল আরো কিছু কম!
একটি জলের খনি
তাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিল
একটি পুরুষ তাকে বলুক রমণী! | 1 | চিন্তামূলক |
803 | সোনার বরণী কন্যা | জসীম উদ্দীন | সোনার বরণী কন্যা সাজে নানা রঙ্গে,
কালো মেঘ যেন সাজিলরে।
সিনান করিতে কন্যা হেলে দুলে যায়,
নদীর ঘাটেতে এসে ইতি উতি চায়।
বাতাসে উড়িছে শাড়ী, ঘুরাইয়া চোখ,
শাসাইল তারে করি কৃত্রিম রোখ।
হলুদ মাখিয়া কন্যা নামে যমুনায়,
অঙ্গ হলুদ হইয়া জলে ভাইসা যায়।
ডুবাইয়া দেহ জলে থাকে চুপ করে,
জল ছুঁড়ে মারে কভু আকাশের পরে।
খাড়ু জলে নাইমা কন্যা... | 0 | প্রেমমূলক |
493 | সত্য-মন্ত্র | কাজী নজরুল ইসলাম | পুথির বিধান যাক পুড়ে তোর,
বিধির বিধান সত্য হোক!
বিধির বিধান সত্য হোক!!
(এই) খোদার উপর খোদকারি তোর
মানবে না আর সর্বলোক!
মানবে না আর সর্বলোক!!
(তোর) ঘরের প্রদীপ নিবেই যদি,
নিবুক না রে, কীসের ভয়?
আঁধারকে তোর কীসের ভয়?
(ওই) ভুবন জুড়ে জ্বলছে আলো,
ভবনটাই সে সত্য নয়।
ঘরটাই তোর সত্য নয়।
(ওই) বাইরে জ্বলছে চন্দ্র সূর্য
নিত্যক... | 7 | নীতিমূলক |
1525 | রক্তপাত, পড়ন্ত বেলায় | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | আজকের মতো খেলা তো প্রায়
খতম হতে চলল।
আর মাত্র মিনিট পাঁচেক বাকি।
যাও বাছা, মাঠে গিয়ে
এই পাঁচটি মিনিট তুমি কোনোক্রমে দাঁড়িয়ে থাকো।
চেয়ে দ্যাখো,
আলো পড়ে এসেছে।
চেয়ে দ্যাখো,
ওদের বোলারদের চোখ।
লোভে চকচক করছে।
মনে হচ্ছে, ওদের তেষ্টা এখনও মেটেনি।
মনে হচ্ছে,
এই শেষবেলায় ওরা অন্তত আর-একজনের
রক্ত না-দেখে ছাড়বে না।
বলো, আমার ... | 4 | রূপক |
5049 | ভাষার গভীরে ভাষা | সৈয়দ শামসুল হক | ছড়িয়ে ছিটিয়ে পড়া নীল এই মখমল রাতে
চাঁদের সোনালি থালা, রাশি রাশি নক্ষত্রের ফুল;
মনে হয় মানুষ এমন রাত দেখেছে বোগদাদে।
অথচ কী অগ্নিদাহ, স্তব্ধতার দীর্ঘ কালো চুল
খুলে পড়ে আছে পথে রাজপথে অন্ধকারময়।
ছদ্মবেশে—হারুনর রশিদের মতো—নামী পথে,
এখন আমার সঙ্গী সেদিনের হাবশি খোজা নয়—
আমারই কবিতাগুলো, নাছোড় সঙ্গী সে কোনোমতে।
শব্... | 6 | স্বদেশমূলক |
1549 | স্বপ্ন যখন | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | আমরা আগাপাস্তলা সব বুঝতে পারি
ভক্তেরা সামান্য পারে।
কিন্তু তারা আদ্যোপান্ত দীন-ভিখারি,
যা কও, তাতেই মাথা নাড়ে।
নাড়ুক, ভক্তিভাবের জোয়ার
কাটলে তারা থাকবে না আর;
কেউ বা যাবে বিন-টিকিটে ঝালুকবাড়ি,
কেউ জশিডি-কর্মাটারে।
ছু-মন্তরের ম্যাজিক তুমি অনেক জানো,
জলের পাত্রে অগ্নিশিখা
জ্বালিয়ে লোভী লোকগুলোকে জুটিয়ে আনো
প্রসাদ দিয়ে এ... | 2 | মানবতাবাদী |
2928 | পঞ্চমী | রবীন্দ্রনাথ ঠাকুর | ভাবি বসে বসে
গত জীবনের কথা ,
কাঁচা মনে ছিল
কী বিষম মূঢ়তা ।
শেষে ধিক্কারে বলি হাত নেড়ে ,
যাক গে সে কথা যাক গে ।
তরুণ বেলাতে যে খেলা খেলাতে
ভয় ছিল হারবার ,
তারি লাগি , প্রিয়ে , সংশয়ে মোরে
ফিরিয়েছ বার বার ।
কৃপণ কৃপার ভাঙা কণা একটুক
মনে দেয় নাই সুখ ।
সে যুগের শেষে আজ বলি হেসে ,
কম কি সে কৌতুক
যতটুকু ছিল ভাগ্যে ,
দ... | 0 | প্রেমমূলক |
4072 | জীবন তো প্রকৃত খেলার মাঠ | শামসুর রাহমান | (বন্ধু তওফিক আজিজ খানের স্মরণে)জীবন তো প্রকৃত খেলারই মাঠ, আমরা সবাই
খেলে যাই যে যার মতোই। যতদূর
জানি তুমি শুরু থেকে শেষ অব্দি খেলেছ, বান্ধব,
নিজের ধরনে ক্রিকেটের দক্ষ ব্যাটস্ম্যানের
ভঙ্গিমায়। সাজিয়েছ আপন সংসার
সুচারু অভিনিবেশে, যেমন ব্যাটস্ম্যান তার
সফল ইনিংস। প্রতি পদক্ষেপে ছিল
নিষ্ঠা আর ভঙ্গিতে সুষমা। বিপরীত দিক থে... | 1 | চিন্তামূলক |
2261 | কাজলা দিদি | যতীন্দ্রমোহন বাগচী | বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই?
পুকুর ধারে লেবুর তলে
থোকায় থোকায় জোনাক জ্বলে
ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই-
মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো;-
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?
খাবার খেতে আসি যখন,
দিদি বলে ডাকি তখন,
ওঘর থেকে কেন ম... | 9 | শোকমূলক |
1123 | হাজার বছর শুধু খেলা করে | জীবনানন্দ দাশ | হাজার বছর শুধু খেলা করে অন্ধকারে জোনাকির মতো;
চারিদিকে চিরদিন রাত্রির নিধান;
বালির উপরে জ্যোৎস্না — দেবদারু ছায়া ইতস্তত
বিচূর্ণ থামের মতো: দ্বারকার; — দাঁড়ায়ে রয়েছে নত, ম্লান।
শরীরে ঘুমের ঘ্রাণ আমাদের ঘুচে — গেছে জীবনের সব লেনদেন;
‘মনে আছে?’ শুধালো সে — শুধালাম আমি শুধু, ‘বনলতা সেন?’ | 0 | প্রেমমূলক |
3870 | একদা | শামসুর রাহমান | সতেজ ঘাসের মতো চকচকে এক ঘোড়া দৌড়ে এসে
একটা জলাশয়ের সামনে দাঁড়ালো।
তখনো তার কেশর থেকে, ক্ষুর থেকে মুছে যায়নি সূর্যাস্তের রঙ।টলটলে জলের দিকে গ্রীবা বাড়িয়ে
দেখলো সে, আধখানা চাঁদ বন্দিনি রাজকন্যার মতো
চেয়ে আছে তার চোখের প্রতি।
বনের ঘন কালো আকাশের নিষ্পলক চেয়ে থাকা-
সব কিছু অমান্য করে সে
তার মুখ বাড়িয়ে দিলো জলাশয়ে, জলপানের ... | 0 | প্রেমমূলক |
2681 | চাহিছ বারে বারে | রবীন্দ্রনাথ ঠাকুর | চাহিছ বারে বারে
আপনারে ঢাকিতে—
মন না মানে মানা,
মেলে ডানা আঁখিতে। (স্ফুলিঙ্গ) | 4 | রূপক |
4431 | রবীন্দ্রনাথের জন্যে | শামসুর রাহমান | যখন অধ্যাপকের জিভের ডগায়
তোমার কবিতাবলী ভীষণ চর্চিত হ’তে থাকে,
তখন আমার কেউ নও তুমি হে রবীন্দ্রনাথ।
যখন ঘোড়েল রাজনীতিবিদ মাতে
মঞ্চ থেকে মঞ্চান্তরে
তোমার প্রবল নাম সংকীর্তনে
তোমার রচনাবলী না পড়েই, তখন তোমাকে
চিনি না এবং
যখন তোমার গান সরকারি আসরে অলঙ্কার
হয়ে বাজে উদাসীন কানে, তখনও আমার
কেউ নও তুমি।যখন নিভৃতে দেখি তুমি পদ... | 5 | প্রকৃতিমূলক |
4383 | মানুষের মতো | শামসুর রাহমান | ইদানীং মানুষের মতো কিছু বাঁদর দেখেছি,
অবিকল বাঁদরের মতো কিছু বিহ্বল মানুষ।
বাহিরকে করে ঘর ওরা আর ঘরকে বাহির;
রাজপথে, ফুটপাতে, বাস টার্মিনালে, ঘাসময়
পার্কে আর সিনেমায় জমকালো বাঁদরের ভিড়
দেখে করতালি দিতে সাধ জাগে। ইচ্ছে হয় ডেকে
সবাইকে বাতাসা খাইয়ে দিই শান্ত গোধূলিতে
বাঁদরের চেয়েও অধিক বাঁদরামি দেখে আজ।কিছু-কিছু অতিশয় প্র... | 2 | মানবতাবাদী |
3957 | কী ভাবছো তুমি_ | শামসুর রাহমান | কী ভাবছো? কী ভাবছো তুমি অন্তরালে? কাল রাত
নির্ঘুম কেটেছে বুঝি? নানা স্তর থেকে অকস্মাৎ
অসংখ্য বিলুপ্ত প্রাণী, সংহারপ্রবণ, সংহারপ্রবণ, অতি কোলাহলময়
এবং অকুতোভয়,
উঠে এসেছিল দিতে হানা
তোমার এ জরাগ্রস্ত ঘরে? মেলেছিল রুক্ষ ডানা
ভয়ঙ্কর কোনো পাখি ঢেকে দিতে অস্তিত্ব তোমার?
নাকি ভুলে-যাওয়া সব পাখি, অস্পষ্ট ফুলের ঝাড়
মনের ভিতরে
প... | 0 | প্রেমমূলক |
1624 | এই ডালে | পূর্ণেন্দু পত্রী | এই ডালে দুঃখ এসে বসেছিল কাল।
বসে বসে দেখে গেল পাতা ঝরা, শিশিরের ঝরা
দৃশ্যকে নিহত করে হেমন্তের বাবুগিরি চাল
ফিনফিনে আদ্দির ওড়াওড়ি।
মন্দিরে আরতি নেই, দেখে গেল ধূপে ছাই ঝরা
দেখে গেল বালিশের ফাটা মুখে তুলোর বুদবুদ।
মঞ্চে মৃত অন্ধকার, চরিত্রেরা আসেনি এখনো,
শুধু ড্রপসীনে
পাহাড়ের গায়ে নদী, পলেস্তারা-খসা নীল বন।
এই ডালে দুঃখ ... | 1 | চিন্তামূলক |
546 | দেশের বাণী | কায়কোবাদ | কে আর বুঝিবে হায় এ দেশের বাণী?
এ দেশের লোক যারা,
সকলইতো গেছে মারা,
আছে শুধু কতগুলি শৃগাল শকুনি!
সে কথা ভাবিতে হায়
এ প্রাণ ফেটে যায়,
হৃদয় ছাপিয়ে উঠে – চোখ ভরা পানি।
কে আর বুঝিবে হায় এ দেশের বাণী!
এ দেশের লোক যত
বিলাস ব্যসনে রত
এ দেশের দুঃখ কিছু নাহি বুঝে তারা।
দেশ গেল ছারেখারে,
এ কথা বলিব কারে?
ভেবে ভেবে তবু মোর হ... | 6 | স্বদেশমূলক |
2329 | অবর্জিত | রবীন্দ্রনাথ ঠাকুর | আমি চলে গেলে ফেলে রেখে যাব পিছু
চিরকাল মনে রাখিবে, এমন কিছু,
মূঢ়তা করা তা নিয়ে মিথ্যে ভেবে।
ধুলোর খাজনা শোধ করে নেবে ধুলো,
চুকে গিয়ে তবু বাকি রবে যতগুলো
গরজ যাদের তারাই তা খুঁজে নেবে।
আমি শুধু ভাবি, নিজেরে কেমনে ক্ষমি--
পুঞ্জ পুঞ্জ বকুনি উঠেছে জমি,
কোন্ সৎকারে করি তার সদ্গতি।
কবির গর্ব নেই মোর হেন নয়--
কবির লজ্জা... | 1 | চিন্তামূলক |
161 | কৌলীন্য | ঈশ্বরচন্দ্র গুপ্ত | মিছা কেন কুল নিয়া কর আঁটাআঁটি।
এ যে কুল কুল নয় সার মাত্র আঁটি।।
কুলের গৌরব কর কোন্ অভিমানে।
মূলের হইলে দোষ কেবা তারে মানে।।
ঘটকের মুখে সুধু কুলীনের চোপা।
রস নাই যশ কিসে কুল হল টোপা।।
আদর হইত তবে ভাঙ্গিলে অরুচি।
পোকাধরা সোঁকা ভার দেখে যায় রুচি।।
অতএব বৃথা এই কুলের আচার।
ইথে নাহি রক্ষা পায় কুলের আচার।।
কুলের সম্ভ্রম ... | 2 | মানবতাবাদী |
2369 | আছি আমি বিন্দুরূপে, হে অন্তরযামী | রবীন্দ্রনাথ ঠাকুর | আছি আমি বিন্দুরূপে, হে অন্তরযামী
আছি আমি বিশ্বকেন্দ্রস্থলে। “আছি আমি’
এ কথা স্মরিলে মনে মহান্ বিস্ময়
আকুল করিয়া দেয়,স্তব্ধ এ হৃদয়
প্রকাণ্ড রহস্যভারে। “আছি আর আছে’
অন্তহীন আদি প্রহেলিকা, কার কাছে
শুধাইব অর্থ এর! তত্ত্ববিদ্ তাই
কহিতেছে,”এ নিখিলে আর কিছু নাই,
শুধু এক আছে।’ করে তারা একাকার
অস্তিত্বরহস্যরাশি করি অস্বীকার।... | 3 | ভক্তিমূলক |
4893 | জাগরণ হেমবর্ণ | সুনীল গঙ্গোপাধ্যায় | জাগরণ হেমবর্ণ, তুমি ওকে সন্ধ্যায় জাগাও
আরও কাছে যাও
ও কেন হিংসার মতো শুয়ে আছে যাখন পৃথিবী খুব
শৈশবের মতো প্রিয় হলো
জল কনা- মেশা হওয়া এখন এ আশ্বিনের প্রথম সোপানে
বারবার হাতছানি দিয়ে ডেকে যায়
আরও কাছে যাও
জাগরণে হেমবর্ণ, তুমি ওকে সন্ধ্যায় জাগাও।
মধু-বিহ্বলেরা কাল রাত্রিকে খেলার মাঠ করেছিল
ঘাসের শিশিরে তার খণ্ডচিহ্ন
ট্রেন... | 4 | রূপক |
3352 | সমুদ্র | রবীন্দ্রনাথ ঠাকুর | কিসের অশান্তি এই মহাপারাবারে ,
সতত ছিঁড়িতে চাহে কিসের বন্ধন !
অব্যক্ত অস্ফুট বাণী ব্যক্ত করিবারে
শিশুর মতন সিন্ধু করিছে ক্রন্দন ।
যুগযুগান্তর ধরি যোজন যোজন
ফুলিয়া ফুলিয়া উঠে উত্তাল উচ্ছ্বাস —
অশান্ত বিপুল প্রাণ করিছে গর্জন ,
নীরবে শুনিছে তাই প্রশান্ত আকাশ ।
আছাড়ি চূর্ণিতে চাহে সমগ্র হৃদয়
কঠিন পাষাণময় ধরণীর তীরে ,
জোয়ার... | 5 | প্রকৃতিমূলক |
434 | মানুষ | কাজী নজরুল ইসলাম | .
গাহি সাম্যের গান-
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান,
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,
সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
'পূজারী, দুয়ার খোলো,
ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হ'ল!'
স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়
দেবতার বরে আজ রাজা-টাজা হ'য়ে যাবে নিশ্চয়!
জীর্ণ-বস্ত্র ... | 2 | মানবতাবাদী |
4875 | গদ্যছন্দে মনোবেদনা | সুনীল গঙ্গোপাধ্যায় | ভেবেছিলাম নিচু করবো না মাথা, তবুও ভেতরের এক কুত্তার বাচ্চা
মাঝে মাঝে মসৃণ পায়ের কাছে ঘষতে চায় মুখ, জানি তো অসীমে
ভাসিয়েছি আমার আত্মার শাদা পায়রা দূত, বলেছি মৃত্যুর চেয়েও সাচ্চা
মানুষের মতো বেঁচে থঅকা- তবু তার দু’একটা পালক খসে
জ্যোস্নায় মনখারাপ হিমে।
মাঝে মাঝে গদি মোড়া চেয়ারে বসলেও ব্যথা করে পশ্চাৎদেশে, আমি জানি
আচম্বি... | 2 | মানবতাবাদী |
2299 | অণুকাব্য | রবীন্দ্রনাথ ঠাকুর | (১)
স্বপ্ন আমার জোনাকি ,
দীপ্ত প্রাণের মণিকা ,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা ॥
(২)
আমার লিখন ফুটে পথধারে
ক্ষণিক কালের ফুলে ,
চলিতে চলিতে দেখে যারা তারে
চলিতে চলিতে ভুলে ॥
(৩)
প্রজাপতি সেতো বরষ না গণে ,
নিমেষ গণিয়া বাঁচে ,
সময় তাহার যথেষ্ট তাই আছে ॥
(৪)
দুঃখের আগুন কোন্
জ্যোতির্ময় পথরেখা টানে
বেদনার পরপার পানে॥
(... | 1 | চিন্তামূলক |
1038 | রাত্রি | জীবনানন্দ দাশ | হাইড্র্যান্ট খুলে দিয়ে কূষ্ঠরোগী চেটে নেয় জল;
অথবা সে-হাইড্র্যান্ট হয়তো না গিয়েছিলো ফেঁসে।
এখন দুপুর রাত নগরীতে দল বেঁধে নামে।
একটি মোটরকার গাড়লের মতো গেল কেশেঅস্থির পেট্রল ঝেঁড়ে; সতত সতর্ক থেকে তবু
কেউ যেন ভয়াবহভাবে প'ড়ে গেছে জলে।
তিনটি রিক্শ ছুটে মিশে গেল শেষ গ্যাসল্যাম্পে
মায়াবীর মতো জাদুবলে।আমিও ফিয়ার লেন ছেড়ে দিয়... | 1 | চিন্তামূলক |
2703 | জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ | রবীন্দ্রনাথ ঠাকুর | জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ।
ধন্য হল ধন্য হল মানবজীবন।
নয়ন আমার রূপের পুরে
সাধ মিটায়ে বেড়ায় ঘুরে,
শ্রবণ আমার গভীর সুরে
হয়েছে মগন।তোমার যজ্ঞে দিয়েছ ভার
বাজাই আমি বাঁশি।
গানে গানে গেঁথে বেড়াই
প্রাণের কান্নাহাসি।
এখন সময় হয়েছে কি।
সভায় গিয়ে তোমায় দেখি
জয়ধ্বনি শুনিয়ে যাব
এ মোর নিবেদন।শিলাইদহ, ৩০ আশ্বিন, ১৩১৬
(গীতাঞ্জলি ... | 3 | ভক্তিমূলক |
3219 | যখন ছিলেম পথেরই মাঝখানে | রবীন্দ্রনাথ ঠাকুর | যখন ছিলেম পথেরই মাঝখানে
মনটা ছিল কেবল চলার পানে
বোধ হত তাই, কিছুই তো নাই কাছে—
পাবার জিনিস সামনে দূরে আছে।
লক্ষ্যে গিয়ে পৌঁছব এই ঝোঁকে
সমস্ত দিন চলেছি একরোখে।
দিনের শেষে পথের অবসানে
মুখ ফিরে আজ তাকাই পিছু-পানে।
এখন দেখি পথের ধারে ধারে
পাবার জিনিস ছিল সারে সারে।
সামনে ছিল যে দূর সুমধুর
পিছনে আজ নেহারি সেই দূর। (স্ফুল... | 4 | রূপক |
5013 | বৃদ্ধাবাস থেকে | সুবোধ সরকার | বত্রিশ বছর আগে একবার আমার ঠোটে
একজন আমাকে চুম্বন করেছিল
এবং
আরো বত্রিশ বছর আগে
আমার প্রথম জন্মদিনে ঠিক একই জায়গায়
তিলের পাশে আমার বাবা
চুম্বন করেছিলেন।
আমার এখন ৬৫, ছেলে আমেরিকা
মেয়ে মাসে একবার দেখা করে যায়
১৩ নম্বর ঘরে।
মাত্র দুটো চুম্বন। দুটোই দারুণ।
আমি প্রতিদিন কাগজ পড়ি। খোঁজ রাখি পৃথিবীর।
আর অপেক্ষা কর... | 2 | মানবতাবাদী |
2941 | পরিচয় (কণিকা কাব্যগ্রন্থ) | রবীন্দ্রনাথ ঠাকুর | দয়া বলে, কে গো তুমি মুখে নাই কথা?
অশ্রুভরা আঁখি বলে, আমি কৃতজ্ঞতা। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
3672 | সঙ্গতি | শহীদ কাদরী | বন্য শূকর খুঁজে পাবে প্রিয় কাদা
মাছরাঙা পাবে অন্বেষণের মাছ,
কালো রাতগুলো বৃষ্টিতে হবে শাদা
ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ
প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক-ই
কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না…
একাকী পথিক ফিরে যাবে তার ঘরে
শূন্য হাঁড়ির গহ্বরে অবিরত
শাদা ভাত ঠিক উঠবেই ফুটে তারাপুঞ্জের মতো,
পুরোনো গানের বিস্মৃত-কথা ফিরবে ... | 1 | চিন্তামূলক |
1773 | জং | প্রেমেন্দ্র মিত্র | হাওয়া বয় সনসন
তারারা কাঁপে ।
হৃদয়ে কি জং ধরে
পুরনো খাপে !কার চুল এলোমেলো
কিবা তাতে আসে গেল!
কার চোখে কত জল
কেবা তা মাপে?দিনগুলো কুড়াতে
কত কি তো হারাল
ব্যথা কই সেই ফলা-র
বিধেঁছে যা ধারালো!হাওয়া বয় সনসন
তারারা কাঁপে ।
জেনে কিবা প্রয়োজন
অনেক দূরের বন ।
রাঙা হলো কুসুমে, না
বহ্নিকাপে?
হৃদয় মর্চে ধরা
পুরনো খাপে!! | 0 | প্রেমমূলক |
4990 | স্বপ্নের কবিতা | সুনীল গঙ্গোপাধ্যায় | আমি তো দাঁড়িয়েছিলাম পাশে, সামনে বিপুল জনস্রোত
হলুদ আলোর রাস্তা চলে গেছে অতিকায় সুবর্ণ শহরে
কেউ আসে কেউ যায়, কারো আঙুল থেকে ঝরে পড়ে মধু
কেউ দাঁতে পিচ কাটে, সুবর্ণষ্ঠীবীর স্মৃতি লোভ ক’রে
কেউ বা ছুঁয়েছে খুব লঘু যত্নে, সুখী বারবনিতার
তম্বুরাযুগল হেন পাছা
কারো চুলে রত্নচ্ছটা, কারো কণ্ঠে কাঁচা-গন্ধ বাঘনখ দোলে
আমি তো দাঁড়িয়েছ... | 1 | চিন্তামূলক |
939 | নাবিকী | জীবনানন্দ দাশ | হেমন্ত ফু্রায়ে গেছে পৃথিবীর ভাঁড়ারের থেকে ;
এ-রকম অনেক হেমন্ত ফুরায়েছে
সময়ের কুয়াশায় ;
মাঠের ফসলগুলো বার বার ঘরে
তোলা হ’তে গিয়ে তবু সমুদ্রের পারের বন্দরে
পরিচ্ছন্নভাবে চলে গেছে।
মৃত্তিকার ওই দিক আকাশের মুখোমুখি যেমন সাদা মেঘের প্রতিভা ;
এই দিকে ঋণ, রক্ত, লোকসান, ইতর, খাতক ;
কিছু নেই তবু – তবুও অপেক্ষাতুর ;
হৃদয়স্পন্দন... | 1 | চিন্তামূলক |
1577 | বিদায় ২ | পাবলো নেরুদা | এক.
ভালবাসি সেই ভালবাসা যা হতে পারেশাশ্বত
আবার হতে পারে ক্ষণস্হায়ী।
ভালবাসি সেই ভালবাসা যা মুক্তি দিতে চায়
আবার ভালবাসার জন্য।
ভালবাসি সেই স্বর্গীয় ভালবাসা যা নিকটবর্তী হয়
আবার যা দূরে চলে যায়।দুই.
তোমার চোখে চোখ রেখে আমার চোখ আনন্দ পাবে না,
আর আমার বেদনা তোমার সঙ্গে থেকে মনোরম হবে না।
কিন্তু যেখানেই যাই তোমার দৃষ্টি ব... | 0 | প্রেমমূলক |
1968 | কোথাও পাই না দেখা | মহাদেব সাহা | কেবল তোমারই দেখা পাই না কোথাও। যেন তুমি
অদৃশ্য অলীক কিছু; স্বপ্নও জানে না কোনো খোঁজ
তারও রুপালি পর্দায় কখনো ওঠে না ভেসে তোমার ইমেজ
তুমি আছো এতোদূরে স্পর্শগন্ধহীন স্বপ্নেরাও সূক্ষ্ম অগোচরে
কেবল তোমারই দেখা পাই না এখন। জনারণ্যে এভেন্যুর
উদ্দীপনাময় ভিড়ে কোথাও তোমার দেখা নাই। তুমিই
কি সেই অদৃশ্য স্বপ্নের পাখি কিংবা মায়াবী ... | 6 | স্বদেশমূলক |
3024 | বঙ্গবাসীর প্রতি | রবীন্দ্রনাথ ঠাকুর | আমায় বোলো না গাহিতে বোলো না ।
এ কি শুধু হাসিখেলা , প্রমোদের মেলা
শুধু মিছে কথা ছলনা !
আমায় বোলো না গাহিতে বোলো না ।
এ যে নয়নের জল , হতাশের শ্বাস ,
কলঙ্কের কথা দরিদ্রের আশ ,
এ যে বুক - ফাটা দুখে গুমরিছে বুকে
গভীর মরমবেদনা ।
এ কি শুধু হাসিখেলা , প্রমোদের মেলা ,
শুধু মিছে কথা ছলন... | 6 | স্বদেশমূলক |
4905 | দুটি অভিশাপ | সুনীল গঙ্গোপাধ্যায় | সমুদ্রের জলে আমি থুতু ফেলেছিলাম
কেউ দেখেনি, কেউ টের পায়নি
প্রবল ঢেউ-এর মাথায় ফেনার মধ্যে
মিশে গিয়েছিল আমার থুতু
তবু আমার লজ্জা হয়, এতদিন পর আমি শুনতে পাই
সমুদ্রের অভিশাপ।
মেল ট্রেনের গায়ে আমি খড়ি দিয়ে এঁকেছিলাম
নারীর মুখ
কেউ দেখেনি, কেউ টের পায়নি
এমনকি, সেই নারীরও চোখের তারা আঁকা ছিল না
এক স্টেশন পার হবার আগেই বৃষ্টি, ... | 4 | রূপক |
2747 | ঝড়ের দিনে | রবীন্দ্রনাথ ঠাকুর | আজি এই আকুল আশ্বিনে
মেঘে-ঢাকা দুরন্ত দুর্দিনে
হেমন্ত-ধানের খেতে বাতাস উঠেছে মেতে,
কেমনে চলিবে পথ চিনে?
আজি এই দুরন্ত দুর্দিনে!
দেখিছ না ওগো সাহসিকা,
ঝিকিমিকি বিদ্যুতের শিখা!
মনে ভেবে দেখো তবে এ ঝড়ে কি বাঁধা রবে
কবরীর শেফালিমালিকা।
ভেবে দেখো ওগো সাহসিকা!
আজিকার এমন ঝঞ্ঝায়
নূপুর বাঁধে কি কেহ পায়?
যদি আজ... | 5 | প্রকৃতিমূলক |
3406 | স্পষ্ট সত্য | রবীন্দ্রনাথ ঠাকুর | সংসার কহিল, মোর নাহি কপটতা,
জন্মমৃত্যু, সুখদুঃখ, সবই স্পষ্ট কথা।
আমি নিত্য কহিতেছি যথাসত্য বাণী,
তুমি নিত্য লইতেছ মিথ্যা অর্থখানি। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
2236 | বাংলা শায়েরী - ৪৪ | মোহাম্মদ রফিকউজ্জামান | জুলুম তোমার সয়েই গেছে তাইতো আজো যায়নি প্রাণ
বেশ তো আছি হয়ে তোমার জুলুমবাজীর গুলিস্তান ।
প্রতিবারের জুলুম থেকেই বুঝতে পারি যাওনি ছেড়ে
তাইতো হেসেই গ্রহণ করি বুকটা ভরে তোমার দান ।। | 0 | প্রেমমূলক |
4900 | তমসার তীরে নগ্ন শরীরে | সুনীল গঙ্গোপাধ্যায় | চিত্ত উতলা দশদিকে মেলা সহস্র চোখ
আমাকে এবার ফিরিয়ে নেবার জন্য এসেছে?
আর দুটো দিন করুণ রঙিন
পথ ঘুরে দেখা
হবে না আমার? পুরোনো জামার ছিঁড়েছে বোতাম?
তমসার তীরে নগ্ন শরীরে
দাঁড়ালাম আমি
পাশে নেই আর মায়া-সংসার আকাশে অশনি
নদীটি এখন বড় নির্জন
জলে শীত ছোঁওয়া
কে জানে কোথায় ন্যায়-অন্যায় সহসা লুকালো
এক অঞ্জলি জল তুলে বলি,
হে আঁধারব... | 1 | চিন্তামূলক |
710 | সমুদ্রে পা ডুবিয়ে ছপছপ | জয় গোস্বামী | সমুদ্রে পা ডুবিয়ে ছপছপ
যে-ধীবর হাঁটে
মাথার টোকাটি উল্টে ধ’রে
যে পায় টুপটাপ উল্কা। চাঁদ
সমুদ্রের ছাদ ফুটো ক’রে
একটি ঊষায় তার মাথাটি আগুন লেগে ফাটে
তোমার ধৈর্য্যের ভাঙে বাঁধ
আবার শতাব্দীকাল পরে
রক্ত চলতে শুরু করে আমার ডানার শক্ত কাঠে… | 4 | রূপক |
1030 | যতিহীন (বেলা অবেলা কালবেলা) | জীবনানন্দ দাশ | বিকেলবেলা গড়িয়ে গেলে অনেক মেঘের ভিড়
কয়েক ফলা দীর্ঘতম সূর্যকিরণ বুকে
জাগিয়ে তুলে হলুদ নীল কমলারঙের আলোয়
জ্ব’লে উঠে ঝরে গেল অন্ধকারের মুখে।
যুবারা সব যে যার ঢেউয়ে,-
মেয়েরা সব যে যার প্রিয়ের সাথে | 1 | চিন্তামূলক |
3046 | বসন্ত পাঠায় দূত | রবীন্দ্রনাথ ঠাকুর | বসন্ত পাঠায় দূত
রহিয়া রহিয়া
যে কাল গিয়েছে তার
নিশ্বাস বহিয়া। (স্ফুলিঙ্গ) | 5 | প্রকৃতিমূলক |
2568 | কমল ফুটে অগম জলে | রবীন্দ্রনাথ ঠাকুর | কমল ফুটে অগম জলে,
তুলিবে তারে কেবা।
সবার তরে পায়ের তলে
তৃণের রহে সেবা। (স্ফুলিঙ্গ) | 7 | নীতিমূলক |
4367 | মর্মমূল ছিঁড়ে যেতে চায় | শামসুর রাহমান | আজ সন্ধেবেলা চলে যাবে তুমি ভিড়াক্রান্ত সদরঘাটের
টার্মিনাল ছেড়ে।
যখন দাঁড়াবে ডেকে, হাওয়ায় উড়বে
শ্যাম্পুকরা রেশম-মসৃণ চুল, তখন তোয়ার
মুখ কোন্ দিকে, কোন্ ভঙ্গিতে স্থাপিত,
জানবো না। সৌন্দর্যখচিত সেই মুখ
তখন কি আমার সত্তার উল্টোদিকে
ফেরানো বিষণ্নতায় ছাওয়া? নাকি আমার দিকেই
প্রসারিত চুম্বনের প্রতীক্ষায় থরথর? তুমি
কখনো উচ্ছল... | 0 | প্রেমমূলক |
2505 | এই জ্যোৎস্নারাতে জাগে আমার প্রাণ | রবীন্দ্রনাথ ঠাকুর | এই জ্যোৎস্নারাতে জাগে আমার প্রাণ;
পাশে তোমার হবে কি আজ স্থান।
দেখতে পাব অপূর্ব সেই মুখ,
রইবে চেয়ে হৃদয় উৎসুক,
বারে বারে চরণ ঘিরে ঘিরে
ফিরবে আমার অশ্রুভরা গান?সাহস করে তোমার পদমূলে
আপনারে আজ ধরি নাই যে তুলে,
পড়ে আছি মাটিতে মুখ রেখে,
ফিরিয়ে পাছে দাও হে আমার দান।
আপনি যদি আমার হাতে ধরে
কাছে এসে উঠতে বল মোরে,
তবে প্রাণের অ... | 3 | ভক্তিমূলক |
3619 | ভাত নেই, পাথর রয়েছে | শক্তি চট্টোপাধ্যায় | বছর-বিয়োনী মেঘ বৃষ্টি দেয়, বজ্রপাত দেয়–
ডোবা’র রহস্য বাড়ে, পদ্মপাতা দীঘিতে তছনছ।
শিকড়, কেঁচোর মত, জীবনের অনুগ্রহ পায়,
পায় না মাথায় ছাতা, এত হাতা ভাতের মানুষও!মানুষ বারুদ খুবই ভালোবাসে, ধূপগন্ধ যেনআকাশপিদ্দিম গেঁথে মন্ত্রী যায় সানাই বাজাতে,
পুলিস-মেথর যায় ঝাঁটা হাতে জানাতে বিদায়–
দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়ালই, লাগে ভালো... | 2 | মানবতাবাদী |
3339 | সন্ধ্যা | রবীন্দ্রনাথ ঠাকুর | ক্ষান্ত হও, ধীরে কও কথা। ওরে মন,
নত করো শির। দিবা হল সমাপন,
সন্ধ্যা আসে শান্তিময়ী। তিমিরের তীরে
অসংখ্য-প্রদীপ-জ্বালা এ বিশ্বমন্দিরে
এল আরতির বেলা। ওই শুন বাজে
নিঃশব্দ গম্ভীর মন্দ্রে অনন্তের মাঝে
শঙ্খঘণ্টাধ্বনি। ধীরে নামাইয়া আনো
বিদ্রোহের উচ্চ কণ্ঠ পূরবীর ম্লান-
মন্দ স্বরে। রাখো রাখো অভিযোগ তব,
মৌন করো বাসনার নিত্য নব... | 1 | চিন্তামূলক |
3417 | স্যাকরা | রবীন্দ্রনাথ ঠাকুর | কার লাগি এই গয়না গড়াও
যতন-ভরে।
স্যাকরা বলে, একা আমার
প্রিয়ার তরে।শুধাই তারে, প্রিয়া তোমার
কোথায় আছে।
স্যাকরা বলে, মনের ভিতর
বুকের কাছে।আমি বলি, কিনে তো লয়
মহারাজাই।
স্যাকরা বলে, প্রেয়সীরে
আগে সাজাই।আমি শুধাই, সোনা তোমার
ছোঁয় কবে সে।
স্যাকরা বলে অলখ ছোঁওয়ায়
রূপ লভে সে।শুধাই, একি একলা তারি
চরণতলে।
স্যাকরা বলে, ... | 4 | রূপক |
2510 | এই যেন ভক্তের মন | রবীন্দ্রনাথ ঠাকুর | এই যেন ভক্তের মন
বট-অশ্বত্থের বন।
রচে তার সমুদার কায়াটি
ধ্যানঘন গম্ভীর ছায়াটি,
মর্মরে বন্দন-মন্ত্র জাগায় রে
বৈরাগি কোন সমীরণ। (স্ফুলিঙ্গ) | 5 | প্রকৃতিমূলক |
2745 | জ্বল জ্বল চিতা দ্বিগুণ দ্বিগুণ | রবীন্দ্রনাথ ঠাকুর | জ্বল্ জ্বল্ চিতা! দ্বিগুণ, দ্বিগুণ,
পরাণ সঁপিবে বিধবা-বালা।
জ্বলুক্ জ্বলুক্ চিতার আগুন,
জুড়াবে এখনি প্রাণের জ্বালা॥
শোন্ রে যবন!-- শোন্ রে তোরা,
যে জ্বালা হৃদয়ে জ্বালালি সবে,
সাক্ষী র'লেন দেবতা তার
এর প্রতিফল ভুগিতে হবে॥
ওই যে সবাই পশিল চিতায়,
একে একে একে অনলশিখায়,
আমরাও আয় আছি যে কজন,
পৃথিবীর কাছে বিদায় লই... | 2 | মানবতাবাদী |
1080 | সারাৎসার | জীবনানন্দ দাশ | এখন কিছুই নেই—এখনে কিছুই নেই আর,
অমল ভোরের বেলা র’ইয়ে গেছে শুধু;
আশ্বিনের নীলাকাশ স্পষ্ট ক’রে দিয়ে সূর্য আসে;
অনেক আবছা জল জেগে উঠে নিজ প্রয়োজনে
নদী হয়ে সমস্ত রৌদ্রের কাছে জানাতেছে দাবি;নক্ষত্রেরা মানুষের আগে এসে কথা কয় ভাবি;
পল অনুপল দিয়ে অন্তহীন নিপলের চকমকি ঠুকে
ঐ সব তারার পরিভাষার উজ্জ্বলতা;
আমার লক্ষ্য ছিল মানুষের... | 0 | প্রেমমূলক |
200 | আগ্নেয়গিরি বাংলার যৌবন | কাজী নজরুল ইসলাম | ঘুমাইয়া ছিল আগ্নেয়গিরি বাংলার যৌবন,
বহু বৎসর মুখ চেপে ছিল পাষাণের আবরণ।
তার এ ঘুমের অবসরে যত ধনলোভী রাক্ষস
প্রলোভন দিয়ে করেছিল যত বুদ্ধিজীবীরে বশ।
অর্থের জাব খাওয়ায়ে তাদের বলদ করিয়ে শেষে
লুঠতরাজের হাট ও বাজার বসাইল সারা দেশে।
সেই জাব খেয়ে বুদ্ধিওয়ালার হইল সর্বনাশ,
‘শুদ্ধি স্বামী’ ও ‘বুদ্ধু মিয়াঁ-র হইল তাহারা দাস!
বুঝিল... | 6 | স্বদেশমূলক |
2119 | স্বাধীন প্যালেস্টাইন তোমার জন্য এই কবিতা | মহাদেব সাহা | আমার এই কবিতা, গোলাপ ও স্বর্ণচাঁপার প্রতি যার
বিশেষ দুর্বলতা ছিলো
যার তন্ময়তা ছিলো পাখি, ফুল ও প্রজাপতির দিকে
সে এখন প্যালেস্টাইনী গেরিলাদের কানে স্বাধীনতার
গান গাইছে;
ইসরাইলী হামলায় ক্ষতবিক্ষত লেবাননের পল্লীতে সে
এখন ব্যস্ত উদ্ধারকর্মী,
হাতে শুশ্রূষার ব্যাগ নিয়ে আহত মুক্তিযোদ্ধাদের বাহুতে
ব্যাণ্ডেজ বেঁধে দিচ্ছে আমার এ... | 2 | মানবতাবাদী |
2646 | গান | রবীন্দ্রনাথ ঠাকুর | যে ছিল আমার স্বপনচারিণী
এতদিন তারে বুঝিতে পারি নি,
দিন চলে গেছে কুঁজিতে।
শুভখনে কাছে ডাকিলে,
লজ্জা আমার ঢাকিলে,
তোমারে পেরেছি বুঝিতে।কে মোরে ফিরাবে অনাদরে,
কে মোরে ডাকিবে কাচে,
কাহার প্রেমের বেদনার মাঝে
আমার মূল্য আছে,
এ নিরন্তর সংশয়ে আর
পারি না কেবলি যুঝিতে--
তোমারেই শুধু সত্য পেরেছি বুঝিতে। | 0 | প্রেমমূলক |
2381 | আজি জন্মবাসরের বক্ষ ভেদ করি | রবীন্দ্রনাথ ঠাকুর | আজি জন্মবাসরের বক্ষ ভেদ করি
প্রিয়মৃত্যুবিচ্ছেদের এসেছে সংবাদ;
আপন আগুনে শোক দগ্ধ করি দিল আপনারে
উঠিল প্রদীপ্ত হয়ে।
সায়াহ্নবেলার ভালে অস্তসূর্য দেয় পরাইয়া
রক্তোজ্জল মহিমার টিকা,
স্বর্ণময়ী করে দেয় আসন্ন রাত্রির মুখশ্রীরে,
তেমনি জ্বলন্ত শিখা মৃত্যু পরাইল মোরে
জীবনের পশ্চিমসীমায়।
আলোকে তাহার দেখা দিল
অখন্ড জীবন, যা... | 1 | চিন্তামূলক |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.