id stringlengths 1 4 | title stringlengths 1 55 | author stringclasses 125
values | poem stringlengths 4 14.6k | label int64 0 11 | label_name stringclasses 12
values |
|---|---|---|---|---|---|
809 | অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ | জীবনানন্দ দাশ | অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দ্যাখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই - প্রীতি নেই - করুণার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি
এখনো যাদের কাছে স্বাভাবিক ব'লে মনে হয়
মহত্ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ... | 1 | চিন্তামূলক |
2882 | নম্রতা | রবীন্দ্রনাথ ঠাকুর | কহিল কঞ্চির বেড়া, ওগো পিতামহ
বাঁশবন, নুয়ে কেন পড় অহরহ?
আমরা তোমারি বংশে ছোটো ছোটো ডাল,
তবু মাথা উঁচু করে থাকি চিরকাল।
বাঁশ কহে, ভেদ তাই ছোটোতে বড়োতে,
নত হই, ছোটো নাহি হই কোনোমতে। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
3009 | প্রেমের দূতকে পাঠাবে নাথ কবে | রবীন্দ্রনাথ ঠাকুর | প্রেমের দূতকে পাঠাবে নাথ কবে।
সকল দ্বন্দ্ব ঘুচবে আমার তবে। আর-যাহারা আসে আমার ঘরে
ভয় দেখায়ে তারা শাসন করে,
দুরন্ত মন দুয়ার দিয়ে থাকে,
হার মানে না, ফিরায়ে দেয় সবে।সে এলে সব আগল যাবে ছুটে,
সে এলে সব বাঁধন যাবে টুটে,
ঘরে তখন রাখবে কে আর ধরে
তার ডাকে যে সাড়া দিতেই হবে। আসে যখন, একলা আসে চলে,
গলায় তাহার ফুলের মা... | 3 | ভক্তিমূলক |
168 | নবধারাজলে | উৎপল কুমার বসু | ১মন মানে না বৃষ্টি হলো এত
সমস্ত রাত ডুবো-নদীর পারে
আমি তোমার স্বপ্নে-পাওয়া আঙুল
স্পর্শ করি জলের অধিকারে |এখন এক ঢেউ দোলানো ফুলে
ভাবনাহীন বৃত্ত ঘিরে রাখে—
স্রোতের মতো স্রোতস্বিনী তুমি
যা-কিছু টানো প্রবল দুর্বিপাকেতাদের জয় শঙ্কাহীন এত,
মন মানে না সহজ কোনো জলে
চিরদিনের নদী চলুক, পাখি |
একটি নৌকো পারাপারের ছলেস্পর্শ করে অন... | 0 | প্রেমমূলক |
4043 | চন্দ্রোচ্ছ্বাস | শামসুর রাহমান | এখন আমার আশাবাদ
অন্ধের যষ্টির মতো এদিকে-ওদিকে ঠুকে ঠুকে
করছে পরখ পথঘাট, মাঝে মাঝে কী বিস্বাদ
লাগে সবকিছু, এ জীবন ধুঁকে ধুঁকে
পথ চলে, কখনো বা থমকে দাঁড়ায়
খেলনার জ্বলজ্বলে বাক্সের সমুখে, ফেলে ঠাণ্ডা দীর্ঘশ্বাস।
কখন যে বাক্সটির ভেতরে হারায়
নিজেকেই, অনন্তর ফিরে আসে। বেবাক বাতিল এলেবেলে
ছিট কাপড়ের টুকরো হ’য়ে স্বপ্নগুলি ওড়ে।... | 1 | চিন্তামূলক |
364 | পুরববঙ্গ | কাজী নজরুল ইসলাম | পদ্ম-মেঘনা-বুড়িগঙ্গা-বিধৌত পূর্ব-দিগন্তে
তরুণ অরুণ বীণা বাজে তিমির বিভাবরী-অন্তে।
ব্রাহ্ম মুহুর্তের সেই পুরবাণী
জাগায় সুপ্ত প্রাণ জাগায় – নব চেতনা দানি
সেই সঞ্জীবনী বাণী শক্তি তার ছড়ায়
পশ্চিমে সুদূর অনন্তে॥
ঊর্মিছন্দা শত-নদীস্রোত-ধারায় নিত্য পবিত্র –
সিনান-শুদ্ধ-পুরববঙ্গ
ঘন-বন-কুন্তলা প্রকৃতির বক্ষে সরল সৌম্য
শক্তি-প্র... | 6 | স্বদেশমূলক |
1888 | আজীবন একই চিঠি | মহাদেব সাহা | নখরে জ্বালিয়ে রাখি লক্ষ্যের দীপ্র ধনুক
যেন এক শব্দের নিষাদ এই নির্মল নিসর্গে বসে কাঁদি, তবু
সেই নির্মম শব্দাবলী ছিঁড়ে আনতে পারি না বলে
সুতীক্ষ্ণ অনুযোগ হতে অব্যাহতি দিন; এই
শোকের শহরে আমি যার কাছে চাই ফুল, কিছু মনোরম
শোভা, যেসবের বিসতৃত বর্ণনা আমি আপনাকে লিখতে পারি, সে
আমার হাতে শুধু তুলে দেয় দুঃখের বিভিন্ন টিকিট।
আমি... | 3 | ভক্তিমূলক |
649 | তৃতীয়জন | জয় গোস্বামী | ডোন্ট গেট হার্ট।
আই অ্যাম ইন এ রিলেশনশিপ।খুব শান্ত,নির্বিকারভাবে
বলল এই কথা।বঁড়শি ততদিনে গেঁথে গেছে
আমূল আমার টাকরায়ভুলব,ভুলে যাব,ভুলতে হবেই আমাকে--এই কথা
ভেবে-ভেবে প্রাণপণ সাঁতরে চলেছি নদীজলেছাড়াতে পারছি না মাগো ছাড়াতে পারছি না
হুইলের সুতো ঠিক তাড়া করে আসছেই পিছনেআটবছর চিনি তাকে।সে-ও
খুব শান্ত নির্বিকারভাবে
শক্ত ... | 0 | প্রেমমূলক |
1943 | একলা আমি | মহাদেব সাহা | একলা আমি কীভাবে এই
আকাশ বলো ছুই,
কীভাবে এই পাতালে যাই
স্পর্শ করি ভুঁই।
একলা আমি কীভাবে এই
দুঃখ করি জয়-
কীভাবে এই মরণ রুধি
দূর করি এই ভয়!
একলা আমি কীভাবে এই
ঠেকাই চোখের জল,’
কীভাবে এই রক্ষা করি
দগ্ধ বনাঞ্চল;
একলা আমি কীভাবে এই
বাঁচাই কিশলয়
কীভাবে এই বাঁচিয়ে রাখি
স্বপ্নসমুদয়! | 1 | চিন্তামূলক |
1516 | মেলার মাঠে | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | হাতখানা যার শক্ত করে
আঁকড়ে ধরে রেখেছিলাম,
হঠাৎ কখন ছিটকে গিয়ে
এই মাঠে সে হারিয়ে গেছে!
এখন তাকে খুঁজব কোথায়!
কোত্থেকে যে কোন্খানে যায়
নিরুদ্দিষ্ট লোকজনেরা
ভিড়ের মধ্যে ভাসতে-ভাসতে।
হাসতে-হাসতে যাচ্ছে সবাই,
কেউ কিনেছে বেলুন-চাকি,
কেউ ঝুড়ি, কেউ কাঁসার বাসন,
কেউ নিতান্ত কাঠের পাখি।
সকাল থেকেই মেঘলা আকাশ,
বৃষ্টি পড়ছে ছিপ... | 0 | প্রেমমূলক |
4696 | পরিবেশন | সুকান্ত ভট্টাচার্য | সান্ধ্য ভিড় জমে ওঠে রেস্তোরাঁর দুর্লভ আসরে,
অর্থনীতি, ইতিহাস, সিনেমার পরিচ্ছন্ন পথে –
খুঁজে ফেরে অনন্তের বিলুপ্ত পর্যায়।
গন্ধহীন আনন্দের অন্তিম নির্যাস
এক কাপ চা-এ আর রঙিন সজ্জায়।
সম্প্রতি নীরব হল; বিনিদ্র বাসরে
ধূমপান চলেঃ তবে ভবতরী তাস।
স্মৃতি-ভ্রষ্ট উঞ্ছজীবী চলে কোন মতে।জড়-ভরতের দল বসে আছে পার্কের বেঞ্চিতে,
পবিত্র জ... | 1 | চিন্তামূলক |
1323 | ওটা কিছু নয় | নির্মলেন্দু গুণ | এইবার হাত দাও, টের পাচ্ছো আমার অস্তিত্ব ? পাচ্ছো না ?
একটু দাঁড়াও আমি তৈরী হয়ে নিই ।
এইবার হাত দাও, টের পাচ্ছো আমার অস্তিত্ব ? পাচ্ছো না ?
তেমার জন্মান্ধ চোখে শুধু ভুল অন্ধকার । ওটা নয়, ওটা চুল ।
এই হলো আমার আঙ্গুল, এইবার স্পর্শ করো,–না, না, না,
-ওটা নয়, ওটা কন্ঠনালী, গরলবিশ্বাসী এক শিল্পীর
মাটির ভাস্কর্য, ওটা অ... | 0 | প্রেমমূলক |
5012 | বিটগাজর | সুবোধ সরকার | ভারত মহাসাগরের তীরে আমি ইয়ার্কি মারতে আসি নি
আহা মেঘ, ওহো মেঘ কী যে মেঘ |
আমি ন্যাকামি করতে আসিনি
আমি কয়েকটা ঝাড়া হাত-পা সত্যি বলতে চাই |দাদা, সত্যি সবাই বলে, চেপে যান
চেপে যাওয়ার আগে শুনুন আমার কী হয়েছিল
মাথার বাঁদিকটা ঘর্ ঘর্ করত, ডানদিকে আশ্বিন মাসএক শিঙওলা ভদ্রলোক ভিড় বাসের ভেতর
একটা স্কুলের মেয়েকে ঘষছিল |
আমি প্... | 2 | মানবতাবাদী |
1160 | কলকাতা তুই তোর হৃদয় | তসলিমা নাসরিন | সবখানেই পুঁজিবাদের হাতি হাঁটছে, সবখানেই সাম্রাজ্যবাদ
মাথায় পাগড়ি পরে বসে আছে
তুমি একবিন্দু পিঁপড়ে কামড় দিলে টেরও পায় না কেউ
তেমন কিছু পারো না কেবল লালসার জিভ দেখতে পারো
বেলায় বেলায় জিভের একশটা মরা মৌমাছি পারো
মুখে মুখে কৃত্রিম হাসি দেখতে পারো
হাসির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই আস্ত কঙ্কালের খুলি দেখে আঁতকে উঠতে পারো
মানু... | 2 | মানবতাবাদী |
1545 | সূর্যাস্তের পর | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | সূর্য ডুবে যাবার পর
হাসির দমকে তাদের মুখের চামড়া কুঁচকে গেল,
গালের মাংস কাঁপতে লাগল,
বাঁ চোখ বুঁজে, ডান হাতের আঙুল মটকে
তারা বলল,
“শত্রুরা নিপাত যাক।”
আমি দেখলাম, দিগন্ত থেকে গুঁড়ি মেরে
ঠিক একটা শিকারি জন্তুর মতন
রাত্রি এগিয়ে আসছে।
বললাম, “রাত্রি হল।”
তারা বলল, “হোক।”
বললাম, “রাত্রিকে যেন একটা জন্তুর মতন দেখাচ্ছে।”
তা... | 4 | রূপক |
1366 | সেই প্রজাপতি | নির্মলেন্দু গুণ | ফুলের মতো দেয়ালটাতে
একটি প্রজাপতি,
দুঃসাহসে বসলো এসে
আলোর মুখোমুখি;
চিত্রিত নয় কালো রঙের
পাখনা দু'টি মেলে ।
এবার বুঝি এলে ?
দেয়াল জুড়ে লাগল তার
ঘরে ফেরার কাঁপন,
প্রাণের মাছে ফিরল বুঝি
চিরকালের আপন ।
ভালোবাসার অর্ঘ্য দিয়ে
মৃত্যুখানি কেনা,
শেষ করেছি প্রথম দিনে
হয়নি শুধু চেনা!
চোখের পাশে দেয়ালটিতে
বসলে তুমি যেই,... | 0 | প্রেমমূলক |
325 | তোমারে ভিক্ষা দাও | কাজী নজরুল ইসলাম | বলো হে পরম প্রিয়-ঘন মোর স্বামী!
আমাতে কাহারও অধিকার নাই, এক সে তোমার আমি।
ভালো ও মন্দে মধুর দ্বন্দ্বে কী খেলা আমারে লয়ে
খেলিতেছ তুমি, কেহ জানিবে না, থাকুক গোপন হয়ে!
আমারেও তাহা জানিতে দিয়ো না শুধু এই জানাইয়ো,
আমার পূর্ণ পরম মধুর, মধুর তুমি হে প্রিয়!
আমার জানা ও না-জানা সর্ব অস্তিত্বের প্রভু
একা তুমি হও! সেথা কারও ছায়া ... | 3 | ভক্তিমূলক |
2037 | পাখির শয়ন | মহাদেব সাহা | কতোটা সতর্ক হয়ে জল হয় মেঘের শরীর, ক নিয়মে
মুয়ে থাকে পাখি
ঘাসে, পুরু বাতাসের ভাঁজে, খোলা পুষ্প পল্লবের ছাদে
এই তো পাখিরা বেশ, হিংসা দ্বেষ কিছু নেই তার।
পাখি বড়ো স্বভাব সজ্জন মেলে আছে শরীরের সীমা
কেমন উদাস নগ্ন ওরা পাখি, তাই মানে অরণ্য-আবাস
এমনটি শব্দ আছে পাখির শয়ন বলো
ভেঙে যাবে ভয়ে!
পাখি তো শয়ন করে যেভাবে জলের বেগ কোন... | 1 | চিন্তামূলক |
1108 | সোনালি অগ্নির মতো | জীবনানন্দ দাশ | সোনালি অগ্নির মতো আকাশ জ্বলছে স্থির নীল পিলসুজে;
পৃথিবীর শেষ রৌদ্র খুঁজে
কেউ কি পেয়েছে কিছু কোনো দিকে? পায় নি তো কেউ।
তারপর বাদুড়ের কালো কালো ঢেউ
উড়ায়ে শঙ্খচিল কোথায় ডুবল চোখ বুজে।
অনেক রক্তাক্ত সোনা লুফে নিয়ে চ’লে গেছে নগরীর পানে
মানুষেরা রক্তের সন্ধানে।
বাদুড়েরা তারপর ছক কেটে আঁধার আকাশে
জীবনের অন্য-এক মানে ভালবাসেঃ
... | 1 | চিন্তামূলক |
4246 | প্রকৃত মুক্তির আলোকিত জনতার শ্রেয় দেশ | শামসুর রাহমান | যখন বেরোই পথে দিন কিংবা রাতে
চোখে পড়ে নানা ধরনের কিছু লোক
ডানে বামে। আচমকা কেন যেন মনে হয় কারও
ঘাড়ে শুধু একখানা মাথা নয়, দুটো কি তিনটি
মাথা লগ্ন বলে মনে হয়। সাধ জাগে লোকটিকে
গিয়ে প্রশ্ন করি, সত্যি আপনার মাথা কি তিনটি?মাঝে মাঝে কী-যে হয় মধ্যরাতে একলা দূরের
বাগানে হাজির। চোখে পড়ে, এক কোণে
ক’জন জুয়াড়ি দিব্যি মেতেছে খেলায়,... | 2 | মানবতাবাদী |
1547 | স্নানযাত্রা | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | বাইরে এসো …কে যেন বুকের মধ্যে
বলে ওঠে… বাইরে এসো… এখুনি আমার
বুকের ভিতরে কার
স্নান সমাপন হল!
সারাদিন ঘুরেছি অনেক দূরে দূরে।
তবুও বাইরে যাওয়া হলো না। ঘরের
ভিতরে অনেক দূরে দূরে
পা ফেলেছি। ঘরের ভিতরে
দশ-বিশ মাইল আমি ঘুরেছি! এখন
সন্ধ্যায় কে যেন ফের বুকের ভিতরে
বলে উঠল : এসো।
বাইরে এসো… কে যেন বুকের ভিতর ঘড়ির ঘন্টায়
বলে য... | 0 | প্রেমমূলক |
1574 | প্রণয় | পাবলো নেরুদা | অনুবাদ: রহমান হেনরীতোমার প্রসঙ্গ উঠে আসে, পুষ্প-ফোটা উদ্যানে উদ্যানে
আমি তো আহত হই, বসন্তের সুমিষ্ট সুবাসে।
আমি তো গিয়েছি ভুলে ওই মুখ, আজ আর স্মরণে আসে না
সেই হাত দুটি; কীভাবে ও দুটি ঠোঁট
আমাকে গিলেছে, নেই মনে।
মন গেছে তোমারই তো দিকে, ভালোবাসি শাদা শাদা পাষাণ মূর্তিকে
উদ্যানে মলিন হয়ে আছে যারা, ওইসব শাদামূর্তি
যাদের ... | 0 | প্রেমমূলক |
226 | আলতা-স্মৃতি | কাজী নজরুল ইসলাম | ওই রাঙা পায়ে রাঙা আলতা প্রথম যেদিন পরেছিলে,
সেদিন তুমি আমায় কি গো ভুলেও মনে করেছিলে –
আলতা যেদিন পরেছিলে?জানি, তোমার নারীর মনে নিত্য-নূতন পাওয়ার পিয়াস
হঠাৎ কেন জাগল সেদিন, কণ্ঠ ফেটে কাঁদল তিয়াস!
মোর আসনে সেদিন রানি
নূতন রাজায় বরলে আনি,
আমার রক্তে চরণ রেখে তাহার বুকে মরেছিলে –
আলতা যেদিন পরেছিলে।মর্মমূলে হানলে আমার অবিশ... | 0 | প্রেমমূলক |
1811 | বর্ষাকালে | বিনয় মজুমদার | বর্ষাকালে আমাদের পুকুরে শাপলা হয়, শীত গ্রীষ্মে এই
পুকুর সম্পূর্ণ শুশক হয়ে যায় পুকুরের নিচে ঘাস গিজায়,তখন–
পুকুরে শাপলা আর থাকে না, আবার সেই বর্ষাকাল আসে
তখন পুকুরটিতে জল জমে পুনরায় শাপলা গজায়।
এই হলো শাপলার কাহিনী, শাপলা ফুল শাপলার পাতা
ছন্দে ছন্দে দুলে যায়, অনুপ্রাস, চিত্রকল্প ইত্যাদি সমেত।
এবং পুকুরটিও চিন্তাশ... | 1 | চিন্তামূলক |
3382 | সূর্য ও ফুল | রবীন্দ্রনাথ ঠাকুর | মহীয়সী মহিমার আগ্নেয় কুসুম
সূর্য , ধায় লভিবারে বিশ্রামের ঘুম ।
ভাঙা এক ভিত্তি- ' পরে ফুল শুভ্রবাস ,
চারি দিকে শুভ্রদল করিয়া বিকাশ
মাথা তুলে চেয়ে দেখে সুনীল বিমানে
অমর আলোকময় তপনের পানে ,
ছোটো মাথা দুলাইয়া কহে ফুল গাছে —
“ লাবণ্য-কিরণ ছটা আমারো তো আছে । ” — Victor Hugo (অনূদিত কবিতা) | 7 | নীতিমূলক |
3479 | আফিম তবুও ভালো, ধর্ম সে তো হেমলক বিষ | রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ | যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ
তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি
ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
ক্রমশঃ উঠছে ফুটে ক্ষয়রোগ, রোগেরপ্রকোপ
একদার অন্ধকারে ধর্ম এনে দিয়েছিল আলো,
আজ তার কংকালের হাড় আর পঁচা মাংসগুলো
ফেরি কোরে ফেরে কিছু স্বার্থাণ্বেষী ফাউল ... | 2 | মানবতাবাদী |
1578 | মাচো পিচুর উচ্চতা থেকে | পাবলো নেরুদা | অনুবাদ:ইমন জুবায়েরআমার জন্মের সঙ্গে জেগে ওঠ ভাই আমার
গভীর থেকে বাড়িয়ে দাও তোমার মলিনহাত ।
এইসব পাথরের দৃঢ় শাসন থেকে ফিরবেনা তুমি।
পাতালের সময় থেকে উঠবে না জেগে ।
ফিরে আসবে না তোমার খসখসে কন্ঠস্বর,
কোটর থেকে তোমার বিস্ফারিত চোখ দুটি উঠে আসবে না।
মৃত্তিকার গভীর থেকে এই আমাকে দ্যাখো,
ফসলের মাঠের কর্মি, তাঁতী, মৌন মেষপালক,... | 2 | মানবতাবাদী |
4120 | তুমি কি আসবে ফের | শামসুর রাহমান | ভোরের গোলাপ দ্যাখো মেলেছে কী পূর্ণ দৃষ্টি তাজা,
টেবিলে রোদের গাথা, হলতে পর্দা দোলে মাত্রাবৃত্তে;
উড়িয়ে-আঁচল, ঢেউ তুলে বায়ুস্তরে একাকিনী
তুমি কি আসবে ফের সান্নিধ্যে আমার?
বাগানে পাখির ঝাঁকে, পাতায়-পাতায় আনন্দের
গুঞ্জরণ, আলনায় শার্ট আর পাজামায় জাগে
শিহরণ অব্যক্ত স্বপ্নের মতো। সুগন্ধি নিঃশ্বাস নিয়ে
তুমি কি আসবে ফের সান্নি... | 0 | প্রেমমূলক |
4084 | টেবিলে জমাট মেঘ | শামসুর রাহমান | চিন্তামূলক | 1 | চিন্তামূলক |
2001 | তুমি চলে যাবে বলতেই | মহাদেব সাহা | তুমি চলে যাবে বলতেই বুকের মধ্যে
পাড় ভাঙার শব্দ শুনি-
উঠে দাঁড়াতেই দুপুরের খুব গরম হাওয়া বয়,
মার্সির কাঁচ ভাঙতে শুরু করে;
দরোজা থেকে যখন এক পা বাড়াও আমি
দুই চোখে কিছুই দেখি না-
এর নাম তোমার বিদায়, আচ্ছা আসি, শুভরাত্রি,
খোদা হাফেজ।
তোমাকে আরেকটু বসতে বললেই তুমি যখন
মাথা নেড়ে না, না বলো
সঙ্গে সঙ্গে সব মাধবীলতার ঝোপ... | 0 | প্রেমমূলক |
2232 | বাংলা শায়েরী - ১২২ | মোহাম্মদ রফিকউজ্জামান | ব্যর্থ হয়ে যাবে কেন তোমার অমন তীরন্দাজি
লক্ষ্য যখন হাতের মুঠোয়, কে পাল্টাবে তোমার বাজী?
দুঃখ শুধু একটুখানি, তৃষ্ণাময়ী
ভাবলে তুমি কী সহজেই হলে জয়ী
জানলে না-তো কী উৎসাহে মরতে আমি ছিলাম রাজী ।। | 0 | প্রেমমূলক |
2430 | আমার মাঝে তোমার লীলা হবে | রবীন্দ্রনাথ ঠাকুর | আমার মাঝে তোমার লীলা হবে,
তাই তো আমি এসেছি এই ভবে।
এই ঘরে সব খুলে যাবে দ্বার,
ঘুচে যাবে সকল অহংকার,
আনন্দময় তোমার এ সংসার
আমার কিছু আর বাকি না রবে।মরে গিয়ে বাঁচব আমি, তবে
আমার মাঝে তোমার লীলা হবে।
সব বাসনা যাবে আমার থেমে
মিলে গিয়ে তোমারি এক প্রেমে,
দুঃখসুখের বিচিত্র জীবনে
তুমি ছাড়া আর কিছু না রবে। | 3 | ভক্তিমূলক |
4362 | মন্তাজ | শামসুর রাহমান | এই তো হরিণ ছোটে, রত্নরাজি ওড়ায় সুতীক্ষ্ম খুরে, ফুলের মেঘের
নরম সংকেত জেগে ওঠে; মুঞ্জরিত গুপ্ত ক্ষেত। আবেগের
গলায় পা রেখে দেখেছিতো, তবু জলজ্যান্ত স্বর
সোনালি ঘন্টার মতো বাজে চতুর্দিকে আর ঘর
বাড়ি উল্টোপাল্টা ছুটে যেতে চায় আকাশের সুনীল মহলে।
আপিশ ফটক ছেড়ে পথে নামি, ঠিক সন্ধে হ’লে,
কখনো বা আরো পরে বাড়ি ফিরি, বাসের টিকিটে
আ... | 4 | রূপক |
104 | গোলাপের নীচে নিহত হে কবি কিশোর | আবুল হাসান | গোলাপের নীচে নিহত হে কবি কিশোর আমিও ভবঘুরেদের প্রধান
ছিলাম ।
জোৎস্নায় ফেরা জাগুয়ারা চাঁদ দাঁতে ফালা ফালা করেছে আমারও
প্রেমিক হৃদয় !
আমিও আমার প্রেমহীনতায় গণিকার কাছে ক্লান্তি
সঁপেছি
বাঘিনীর মুখে চুমু খেয়ে আমি বলেছি আমাকে উদ্ধার দাও !
সক্রেটিসের হেমলক আমি মাথার খুলিতে ঢেলে তবে পান করেছি মৃত্যু
হে কবি কিশোর
আমারও অন... | 0 | প্রেমমূলক |
1029 | যতিহীন | জীবনানন্দ দাশ | বিকেলবেলা গড়িয়ে গেলে অনেক মেঘের ভিড়
কয়েক ফলা দীর্ঘতম সূর্যকিরণ বুকে
জাগিয়ে তুলে হলুদ নীল কমলারঙের আলোয়
জ্ব’লে উঠে ঝরে গেল অন্ধকারের মুখে।
যুবারা সব যে যার ঢেউয়ে,-
মেয়েরা সব যে যার প্রিয়ের সাথে
কোথায় আছে জানি না তো;
কোথায় সমাজ, অর্থনীতি? স্বর্গগামী সিঁড়ি
ভেঙে গিয়ে পায়ের নিচে রক্তনদীর মতো-
মানব ক্রমপরিণতির... | 1 | চিন্তামূলক |
4502 | সর্বত্র মানুষ | শামসুর রাহমান | আদিগন্ত প্রসারিত মাঠ,
উদার আকাশ
আর হৃদয়ের সন্দীপণ
আমাকে দিয়েছে পাঠ স্বপ্ন থেকে স্বপ্নে গমনের,
মহানুভবের স্পর্শে মহাশ্মশানেও
বসন্তের বৃক্ষরোপণের।পূণ্যলোভীদের ক্রূর চিৎকার, ধ্বংসের
বীভৎস উৎসব পণ্ড করে
সৌন্দর্যের মহিমার দীপ্র সম্মিলন
এবং জখম করে কবিতার গ্রীবা
দিবানিশি। সর্বত্র মানুষ আজ ভয়ানক ভীত,
হঠাৎ আগুন-লাগা উড়োজাহাজের... | 2 | মানবতাবাদী |
3506 | আবদার | রেদোয়ান মাসুদ | আমাকে একটু ঘুমাতে দাও
সেই কত রাত ঘুমাতে পারি না।
আমাকে এক ফোটা জল দাও
সেই কতকাল বৃষ্টি দেখি না।
আমাকে একটু অক্সিজেন দাও
সেই কতকাল শ্বাস প্রশ্বাস চলে না।
আমাকে একটু জ্যোৎস্না দাও
সেই কতকাল আলো দেখি না।
আমাকে এক বিন্দু শিশির দাও
সেই কতকাল পা ভিজাতে পারি না।
আমাকে একটি গোলাপ দাও
সেই কতকাল গন্ধ নেই না।
আমাকে একটু্ শ্রোত দা... | 0 | প্রেমমূলক |
4903 | তুমি যেখানেই যাও | সুনীল গঙ্গোপাধ্যায় | তুমি যেখানেই যাও
আমি সঙ্গে আছি
মন্দিরের পাশে তুমি শোনো নি নিঃশ্বাস?
লঘু মরালীর মতো হাওয়া উড়ে যায়
জ্যোৎস্না রাতে
নক্ষত্রেরা স্থান বদলায়
ভ্রমণকারিণী হয়ে তুমি য়েলে কার্শিয়াং
অন্য এক পদশব্দ পেছনে শোনো নি?
তোমার গালের পাশে ফুঁ দিয়ে কে সরিয়েছে
চুর্ণ অলক?
তুমি সাহসিনী,
তুমি সব জানলা খুলে রাখো
মধ্যরত্রে দর্পণের সামনে তুমি
এক ... | 0 | প্রেমমূলক |
600 | এই শেষ পায়রা | জয় গোস্বামী | শান্তির পতাকা। ঘাড়ে পোঁতা। কিন্তু তার
ছুঁচালো লোহার দণ্ড ঘাড়ে ঢুকে থামে না--এগোয়।
খোঁজে শিরদাঁড়া--ইলেকট্রোড।
পায়। ছোঁয়। গর্ত করে
আর দিন চলে যায় শতলক্ষ বছরের পার
তারপর যারা আসে, তারা দেখে বসে আছে
একটু মনুষ্যমূর্তি, কাঁধে পাখি--
দুজনই অঙ্গার! | 2 | মানবতাবাদী |
3809 | ইলেকট্রার গান | শামসুর রাহমান | শ্রাবণের মেঘ আকাশে আকাশে জটলা পাকায়
মেঘময়তায় ঘনঘন আজ একি বিদ্যুৎ জ্বলে।
মিত্র কোথাও আশেপাশে নেই, শান্তি উধাও;
নির্দয় স্মৃতি মিতালী পাতায় শত করোটির সাথে।
নিহত জনক, ত্র্যাগামেমনন্, কবরে শায়িত আজ।সে কবে আমিও স্বপ্নের বনে তুলেছি গোলাপ,
শুনেছি কত যে প্রহরে প্রহরে বনদোয়েলের ডাক।
অবুঝ সে মেয়ে ক্রাইসোথেমিস্ আমার সঙ্গে
মেতেছে... | 2 | মানবতাবাদী |
1857 | কেন | ভাস্কর চক্রবর্তী | না
কেন, উন্মাদ করে না ভালোবাসা__
আমি শুধু, নতুন কাগজ কিনি__
খালি গায়ে ঘুরে বেড়াই ঘরের মধ্যে__চারপাশ
থেকে, কেশে ওঠে মানুষ__চারপাশ থেকে
কতশত ব্যর্থ দিন বহে গেল__লাল মোটরগাড়িতে, আমার
হাসা হলো না__বিয়েবাড়িতে, যথাযথ
হাসা হলো না আমার__চিহ্ণহীন
বছরগুলো, ওই, পড়ে আছে পেছনে__ প্রত্যেক
জানলার পর্দা সরিয়ে, আমি
বাড়িয়ে দিই মুখ__আমি ... | 0 | প্রেমমূলক |
2537 | এসো | রবীন্দ্রনাথ ঠাকুর | এসো এসো হে তৃষ্ণার জল, কলকল্ ছলছল্–
ভেদ করো কঠিনের ক্রূর বক্ষতল কলকল্ ছলছল্॥
এসো এসো উৎসস্রোতে গূঢ় অন্ধকার হতে
এসো হে নির্মল কলকল্ ছলছল্॥
রবিকর রহে তব প্রতীক্ষায়।
তুমি যে খেলার সাথি, সে তোমারে চায়।
তাহারি সোনার তান তোমাতে জাগায় গান,
এসো হে উজ্জ্বল, কলকল্ ছলছল্॥
হাঁকিছে অশান্ত বায়,
‘আয়, আয়, আয়।’ সে তোমায় খুঁজে য... | 3 | ভক্তিমূলক |
1347 | ফুলদানি | নির্মলেন্দু গুণ | যেকোনো বাগান থেকে যেটা ইচ্ছে সেই ফুল,
যেকোনো সময় আমি তুলে নিয়ে যদি কভু
তোমার খোঁপায়, আহা, অজগর তোমার খোঁপায়
সাজাবার সুজোগ পেতাম–; তাহলে দেখতে লীলা,
তোমার শরীর ছুঁয়ে লাবণ্যের লোভন ফুলেরা
উদ্বেল হৃদয়ে নিত্য বিপর্যস্ত হতো, মত্ত মমতায়
বলতো আশ্চর্য হয়ে, হতো বলতেইঃ
‘খোঁপার মতন কোনো ফুলদানি নেই৷’কাব্যগ্রন্থঃ--না প্রেম... | 0 | প্রেমমূলক |
973 | প্যারাডিম | জীবনানন্দ দাশ | সময়ের সুতো নিয়ে কেটে গেছে ঢের দিন
এক আধবার শুধু নিশিত ক্ষমতা
এনেছিল,- তারপরে নিভে- মিশে গেছে;
হৃদয় কাটাল কান।
বালুঘড়ি ব'লে গেলঃ সময় রয়েছে ঢের
সেই সুর দূর এক আশ্চর্য কক্ষের
চোখের ভিতরে গিয়ে স্বর্ণ দীনারের
অমোঘ বৃত্তের মত রূপ নিয়ে নড়ে।
বালুঘড়ি ব'লে গেলঃ সময় রয়েছে ঢের
সময় রয়েছে ঢের ইহাদের- উহাদের;
সমুদ্রের বালি আর আকাশের ... | 1 | চিন্তামূলক |
360 | পার্থসারথি | কাজী নজরুল ইসলাম | হে পার্থসারথি
বাজাও বাজাও পাঞ্চজন্য-শঙ্খ।
চিত্তের অবসাদ দূর করো, করো দূর
ভয়-ভীত জনে করো হে নিঃশঙ্ক॥
জড়তা ও দৈন্য হানো হানো
গীতার মন্ত্রে জীবন দানো
ভোলাও ভোলাও মৃত্যু-আতঙ্ক॥
মৃত্যু জীবনের শেষ নহে নহে,
শোনাও শোনাও, অনন্তকাল ধরি
অনন্ত জীবন-প্রবাহ বহে॥
দুরন্ত দুর্মদ যৌবন-চঞ্চল
ছাড়িয়া আসুক মা-র স্নেহ-অঞ্চল
বীর সন্তান দল
কর... | 6 | স্বদেশমূলক |
2719 | জল | রবীন্দ্রনাথ ঠাকুর | ধরাতলে
চঞ্চলতা সব-আগে নেমেছিল জলে ।
সবার প্রথম ধ্বনি উঠেছিল জেগে
তারি স্রোতোবেগে ।
তরঙ্গিত গতিমত্ত সেই জল
কলোল্লোলে উদ্বেল উচ্ছল
শৃঙ্খলিত ছিল স্তব্ধ পুকুরে আমার ,
নৃত্যহীন ঔদাসীন্যে অর্থহীন শূন্যদৃষ্টি তার ।
গান নাই , শব্দের তরণী হোথা ডোবা ,
প্রাণ হোথা বোবা ।
জীবনের রঙ্গমঞ্চে ওখানে রয়েছে পর্দা টানা ,
ওইখানে কালো বরনে... | 1 | চিন্তামূলক |
3633 | যেভাবে | শক্তি চট্টোপাধ্যায় | পথের উপর একটি গাছের মধ্যে আপন অন্য গাছের
গভীর কাছে-থাকার দৃশ্য দেখতে-দেখতে দেখতে-দেখতে
আমার মনে পড়লো, আমি আগাগোড়াই ভীষণ একা।
.
গাছ দুটি কি সবার দেখা?
গাছটি কি নয় সবার দেখা?
.
এমন কথা ভাবতে-ভাবতে, আলতো কথা ভাবতে-ভাবতে
পুকুরে মুখ গেলাম ধুতে
আর একটি মুখ আমায় ছুঁতে — আসতে-আসতে ভাসতে গেলো
যেভাবে যায়, সক্কলে যায়, যেমনভাবে যা... | 1 | চিন্তামূলক |
514 | সুরা ইখলাস | কাজী নজরুল ইসলাম | (শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।বল, আল্লাহ এক! প্রভু ইচ্ছাময়,
নিষ্কাম নিরপেক্ষ, অন্য কেহ নয়।
করেন না কাহারেও তিনি যে জনন,
কাহারও ঔরস-জাত তিনি নন।
সমতুল তাঁর
নাই কেহ আর। | 3 | ভক্তিমূলক |
1021 | মুহূর্ত | জীবনানন্দ দাশ | আকাশে জ্যোৎস্না- বনের পথে চিতা বাঘের গায়ের ঘ্রাণ;
হৃদয় আমার হরিণ যেনঃ
রাত্রি এই নীরবতার ভিতর কোন্ দিকে চলেছি!
রূপালি পাতার ছায়া আমার শরীরে,
কোথাও কোনো হরিণ নেই আর;
যত দূর যাই কাস্তের মতো বাঁকা চাঁদ
শেষ সোনালি হরিণ-শস্য কেটে নিয়েছে যেন;
তারপর ধীরে-ধীরে ডুবে যাচ্ছে
শত-শত মৃগীদের চোখের ঘুমের অন্ধকারের ভিতর। | 1 | চিন্তামূলক |
309 | জীবন-বন্দনা | কাজী নজরুল ইসলাম | গাহি তাহাদের গান-
ধরণীর হাতে দিল যারা আনি' ফসলের ফরমান।
শ্রম-কিণাঙ্ক-কঠিন যাদের নির্দয় মুঠি-তলে
ত্রস্তা ধরণী নজরানা দেয় ডালি ভ'রে ফুলে-ফলে!
বন্য শ্বাপদ-সঙ্কুল জরা-মৃত্যু-ভীষণা ধরা
যাদের শাসলে হল সুন্দর কুসুমিতা মনোহারা।
যারা বর্বর হেথা বাঁধে ঘর পরম অকুতোভয়ে
বনের ব্যাঘ্র ময়ূর সিংহ বিবরের ফণী ল'য়ে।
এল দুর্জয় গতি-বে... | 2 | মানবতাবাদী |
3923 | কবির নির্বাসন | শামসুর রাহমান | আমার চোখ কি আমার কাছ থেকে
নির্বাসিত হয়েছে
নইলে কেন আমি কোন কিছু
দেখতে পাচ্ছি না?
আমার কণ্ঠ কি আমার কাছে থেকে
নির্বাসিত হয়েছে?
নইলে কেন আমার কণ্ঠ থেকে সত্য কি মিথ্যা কিছুই
উচ্চারিত হচ্ছে না?আমার পা দুটো কি আমার কাছ থেকে
নির্বাসিত হয়েছে?
নইলে কেন ওরা সামনের দিকে
এগোতে পারছে না?আমার হাত দুটো কি আমার কাছ থেকে
নির্বাসিত হয়ে... | 4 | রূপক |
754 | কবির নিবেদন | জসীম উদ্দীন | বিশ্ববাসীরা শোন,
মোদের কাহিনী শুনিয়া কাঁদিবে নাই কি দরদী কোন?
সীমান্ত পার হয়ে যারা গেছে হয়ত বেঁচেছে যবে,
এখানে যাহারা রয়েছি জানিনে কিবা পরিণাম হবে।
প্রতিদিন শুনি ভীষণ হইতে খবর ভীষণতর,
শিহরিয়া উঠি থাপড়াই বুক জীয়ন্তে মরমর,
রাত্র দিনের দু-খানি পাখায় লিখি অসহ্য গাথা,
চোখের সামনে দোলায় দেশের নিষ্ঠুর শাসন-দাতা। | 2 | মানবতাবাদী |
3630 | যে-পথে | শক্তি চট্টোপাধ্যায় | যদি সারাদিন তাঁকে কাছে পাওয়া যেতো
শুনেছি ছিলেন তিনি গাছের বাকলে গা এলিয়ে
যতটুকু ছায়া তাঁর প্রয়োজন, ছিলো ততটুকু
দক্ষিণ হাওয়ায় উড়ে শুকনো পাতা আসে তাঁর কাছে
যেন নিবেদন, যেন মন্ত্র ভাষা ছিন্নভিন্ন মালা
তাঁর জন্য ঐ দূর মাঠের রোদ্দুরেও ছিলো জ্বালা
কিছুটা রোদ্দুরে হেঁটে, খালি পায়ে পড়েছেন শুয়ে –
নিদ্রা নয়, ধ্যান নয়, বেদনার ব্য... | 1 | চিন্তামূলক |
648 | তুষানল | জয় গোস্বামী | মনে-মনে পুড়ে যাচ্ছি
বুঝতে পারছ না?একদিন তোমার ভরসা আমিই তো ছিলামপারি না ভিক্ষুক হতে জগত্সম্মুখেআজকে আমাকে তুমি তুষানলে বসিয়ে রেখেছবসে আছি দম চেপে
শেষ হয়ে আসা প্রাণটুকু
দুটি হাতে ধরে | 0 | প্রেমমূলক |
791 | মুসাফির | জসীম উদ্দীন | চলে মুসাফির গাহি,
এ জীবনে তার ব্যথা আছে শুধু, ব্যথার দোসর নাহি।
নয়ন ভরিয়া আছে আঁখিজল, কেহ নাই মুছাবার,
হৃদয় ভরিয়া কথার কাকলি, কেহ নাই শুনিবার।
চলে মুসাফির নির্জন পথে, দুপুরের উঁচু বেলা,
মাথার উপরে ঘুরিয়া ঘুরিয়া করিছে আগুন-খেলা।
দুধারে উধাও বৈশাখ-মাঠ রৌদ্রেরে বুকে চাপি,
ফাটলে ফাটলে চৌচির হয়ে করিতেছে দাপাদাপি।
নাচে উলঙ্গ... | 1 | চিন্তামূলক |
2408 | আমরা চাষ করি আনন্দে | রবীন্দ্রনাথ ঠাকুর | আমরা চাষ করি আনন্দে।
মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে॥
রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে,
বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে॥
সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা,
মাতে রে কোন্ তরুণ কবি নৃত্যদোদুল ছন্দে।
ধানের শিষে পুলক ছোটে-- সকল ধরা হেসে ওঠে
অঘ্রানেরই সোনার রোদে, পূর্ণিমারই চন্দ্রে॥(রচনাকা... | 5 | প্রকৃতিমূলক |
2146 | যমুনাতটে | মাইকেল মধুসূদন দত্ত | ১মৃদু কলরবে তুমি,ওহে শৈবলিনি,
কি কহিছ ভাল করে কহ না আমারে।
সাগর-বিরহে যদি, প্রাণ তব কাঁদে, নদি,
তোমার মনের কথা কহ রাধিকারে---
তুমি কি জান না, ধনি, সেও বিরহিণী?২তপনতনয়া তুমি;তেঁই কাদম্বিনী
পালে তোমা শৈলনাথ-কাঞ্চন-ভবনে;
জন্ম তব রাজকুলে,(সৌরভ জনমে ফুলে)
রাধিকারে লজ্জা তুমি কর কি কারণে?
তুমি কি জান না সেও রাজার নন্দিনী?৩এ... | 3 | ভক্তিমূলক |
871 | কাউকে ভালোবেসেছিলাম | জীবনানন্দ দাশ | কাউকে ভালোবেসেছিলাম জানি
তবুও ভালোবাসা,
দুপুরবেলার সূর্যে ভোরের শিশির
নেমে আসা,
ভোরের দিকে হৃদয় ফেরাই
যাই চলে যাই-
নীল সকালে যাই চলে যাই-
একটি নদী একটি অরূণ
শিউলি শিশির পাখি-
'আমরা মায়ার মনের জিনিস
মায়াবিনীর বেলায় শুধু জাগি'
বলছে সে কোন্ ত্রিকোণ থেকে
ছায়ার পরিভাষা।
কাউকে ভালোবেসেছিলাম, জানি,
তবুও ভালোবাসা।
সে কোন্ সু... | 0 | প্রেমমূলক |
792 | মেনা শেখ | জসীম উদ্দীন | মেনা শেখের খবর জান?-সাত গাঁয়ে তার নাম,
ছেলে বুড়ো যাকেই শুধাও, কোন খানে তার ধাম?
আঙুল দিয়ে দেখিয়ে দেবে, আলীপুরের মোড়ে,
আকাশ ছোঁয়া খড়ের পালা চোখের পাতা পড়ে।
দুপুর রোদে ধাঁধিয়ে দেওয়া টিনের ঘরের চাল,
গগন-গাঙে উড়ছে যেন সাদা পাখির পাল।
সাত গাঁর লোক গর্ব করে ফুলিয়ে বুকের ছাতা,
মেনা শেখের গাঁয়ের মানুষ নইক মোরা যাতা।
জানিসনে ভ... | 2 | মানবতাবাদী |
1099 | সূর্যতামসী | জীবনানন্দ দাশ | কোথাও পাখির শব্দ শুনি;
কোনো দিকে সমুদ্রের সুর;
কোথাও ভোরের বেলা র’য়ে গেছে – তবে।
অগণন মানুষের মৃত্যু হ’লে – অন্ধকারে জীবিত ও মৃতের হৃদয়
বিস্মিতের মতো চেয়ে আছে;
এ কোন সিন্ধুর সুর:
মরণের – জীবনের?
এ কি ভোর?
অনন্ত রাত্রির মতো মনে হয় তবু।
একটি রাত্রির ব্যথা সয়ে -
সময় কি অবশেষে এ-রকম ভোরবেলা হয়ে
আগামী রাতের কালপুরুষে... | 1 | চিন্তামূলক |
2412 | আমার এ গান ছেড়েছে তার | রবীন্দ্রনাথ ঠাকুর | আমার এ গান ছেড়েছে তার
সকল অলংকার,
তোমার কাছে রাখে নি আর
সাজের অহংকার।
অলংকার যে মাঝে পড়ে
মিলনেতে আড়াল করে,
তোমার কথা ঢাকে যে তার
মুখর ঝংকার।তোমার কাছে খাটে না মোর
কবির গরব করা,
মহাকবি, তোমার পায়ে
দিতে চাই যে ধরা।
জীবন লয়ে যতন করি’
যদি সকল বাঁশি গড়ি,
আপন সুরে দিবে ভরি
সকল ছিদ্র তার।কলিকাতা, ১ শ্রাবণ, ১৩১৭
(গীতাঞ্জলি কা... | 3 | ভক্তিমূলক |
4482 | শোনো হে | শামসুর রাহমান | শোনো হে তোমাকে নিয়ে ভারি মুশকিল।
এখনো সুস্থির হ’য়ে গুছিয়ে-গাছিয়ে সব সময়মাফিক
কিছুতেই বসতে পারলে না। এখনো হঠাৎ ঢিল
ছুঁড়ে দাও মগডাল, পুকুরের সবুজাভ জল লক্ষ্য করে
কিংবা দাও শিস পথে হেঁটে যেতে ঠিক
চঞ্চল যুবার মতো। এখনো তোমার মৌন রক্তের ভিতরে
এক ঝাঁক পাখি গান গেয়ে ওঠে যখন তখন,
প্রেমিকার খুব কাছে থাকবার জন্যে, কী-যে হয়,
আজো ... | 0 | প্রেমমূলক |
1768 | হে স্বচ্ছন্দ তরুলতা | পূর্ণেন্দু পত্রী | হে স্বচ্ছন্দ তরুলতা, তোমরা রয়েছ বলে আছি।
চামচিকের নাচানাচি গাঢ়তর করেছে আঁধার
কোলাব্যাঙ জেনে গেছে তার হাতে মেঘ, অন্নজল
মাকড়সারও বড় সাধ মাঝ গাঙে মাছ ধরবে জালে,
ইদুর সুড়ঙ্গ কেটে চলে যাবে চাঁদের পাহাড়ে।
হে স্বচ্ছন্দ তরুলতা, তোমরা রয়েছ বলে আছি।
শিকড়ে জড়ানো মাটি, হাঁটাহাঁটি ব্যস্ত শত মুলে
শাখায় সংসার, পুষ্প-পল্লবের উঠোন দাল... | 5 | প্রকৃতিমূলক |
659 | পরামর্শ | জয় গোস্বামী | জ্ঞানত কি আঘাত করেছি?
আমার তরফ থেকে কোন দুঃখ পৌঁছেছে কখনও?
ক্ষমা করতে পারলে না?
ছিঁড়ে ফেললে নাড়ি?
এত রক্ত এত রক্ত!দু'হাতে চেপেও
থামছে না যে!
তোমার প্রেমিককে বলে একবার পরামর্শ নাও
কী করে এ-রক্তপাত বন্ধ করতে পারি। | 0 | প্রেমমূলক |
2595 | কুয়াশার আক্ষেপ | রবীন্দ্রনাথ ঠাকুর | ‘কুয়াশা, নিকটে থাকি, তাই হেলা মোরে—
মেঘ ভায়া দূরে রন, থাকেন গুমরে!’
কবি কুয়াশারে কয়, শুধু তাই না কি?
মেঘ দেয় বৃষ্টিধারা, তুমি দাও ফাঁকি। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
4481 | শৈশবের বাতি-অলা আমাকে | শামসুর রাহমান | সর্বাঙ্গে আঁধার মেখে কো করছো এখানে খোকন?
চিবুক ঠেকিয়ে হাতে, দৃষ্টি মেলে দূরে প্রতিক্ষণ
কী ভাবছো বসে?
হিজিবিজ়ি কী আঁকছো? মানসাঙ্ক কষে
হিসেব নিচ্ছো? দেখছো কি কতটুকু খাদ
কতটুকু খাঁটি এই প্রাত্যহিকে, ভাবছো নিছাদ
ঘরে থাকা দায়, নাকি বইপত্রে ক্লান্ত মুখ ঢেকে
জীবনের পাঠশালা থেকে
পালানোর চিন্তাগুলো ভ্রমরের মতো
মনের অলিন্দে শুধ... | 4 | রূপক |
1040 | রাত্রি ও ভোর | জীবনানন্দ দাশ | শীতের রাতের এই সীমাহীন নিষ্পন্দন গহ্বরে
জীবন কি বেঁচে আছে তবে?
ডানা-ভাঙ্গা নক্ষত্রের মতন উৎসবে
আঁধারের ভিতরে কি করেকেবলি স্ফুলিঙ্গ অন্ধ সংক্রান্তির মতো?
বহুদিন ক্ষমাহীন সময়ের ভিতরে সে অনেক জ্বলেছে
আছে, তবু তুমি নেই, তাই তো দাহন ভেঙ্গে গেছে
মৃত নক্ষত্রের গন্ধ ক্রমেই হতেছে পরিণতঅন্ধকার সনাতনে_ সৃষ্টির প্রথম উৎসারিত পটভূম... | 0 | প্রেমমূলক |
931 | দেশ কাল সন্ততি | জীবনানন্দ দাশ | কোথাও পাবে না শান্তি—যাবে তুমি এক দেশ থেকে দূরদেশে?
এ-মাঠ পুরানো লাগে—দেয়ালে নোনার গন্ধ—পায়রা শালিখ সব চেনা?
এক ছাঁদ ছেড়ে দিয়ে অন্য সূর্যে যায় তারা-লক্ষ্যের উদ্দেশে
তবুও অশোকস্তম্ভ কোনো দিকে সান্তনা দেবে না।কেন লোভে উদ্যাপনা? মুখ ম্লান—চোখে তবু উত্তেজনা সাধ?
জীবনের ধার্য বেদনার থেকে এ-নিয়মে নির্মুক্তি কোথায়।
ফড়িং অনেক... | 6 | স্বদেশমূলক |
1631 | এখন সবচেয়ে জরুরী | পূর্ণেন্দু পত্রী | পুরুলিয়ার জন্য এখন সবচেয়ে জরুরী মেঘ
বাঁকুড়ার জন্য সবচেয়ে জরুরী বৃষ্টি
আর আমার ভাঙা দেরাজের জন্য
সেই রমণীর ভালোবাসা।
অমনোযোগের চড়বড়ে রোদে পুড়ছি আমরা তিনজন
যেন যজ্ঞের কাঠ।
পুরুলিয়াকে বাঁচালে
পুরুলিয়া আবার ছৌ-নাচের ময়ুর।
বাঁকুড়াকে বাঁচালে
বাঁকুড়া আবার লক্ষীর ঝাঁপি।
আমাকে বাঁচালে
খরার বুকে সুড়ো জালিয়ে ভাঙা দেরাজে মেরামতির ... | 0 | প্রেমমূলক |
3249 | যেদিন চৈতন্য মোর মুক্তি পেল লুপ্তিগুহা হতে | রবীন্দ্রনাথ ঠাকুর | যেদিন চৈতন্য মোর মুক্তি পেল লুপ্তিগুহা হতে
নিয়ে এল দুঃসহ বিস্ময়ঝড়ে দারুণ দুর্যোগে
কোন্ নরকাগ্নিগিরিগহ্বরের তটে; তপ্তধূমে
গর্জি উঠি ফুঁসিছে সে মানুষের তীব্র অপমান,
অমঙ্গলধ্বনি তার কম্পান্বিত করে ধরাতল,
কালিমা মাখায় বায়ুস্তরে। দেখিলাম একালের
আত্মঘাতী মূঢ় উন্মত্ততা, দেখিনু সর্বাঙ্গে তার
বিকৃতির কদর্য বিদ্রূপ। একদিক... | 2 | মানবতাবাদী |
4686 | দেবদারু গাছে রোদের ঝলক | সুকান্ত ভট্টাচার্য | দেবদারু গাছে রোদের ঝলক, হেমন্তে ঝরে পাতা,
সারাদিন ধ’রে মুরগীরা ডাকে, এই নিয়ে দিন গাঁথা৷
রক্তের ঝড় বাইরে বইছে, ছোটে হিংসার ঢেউ,
খবরে কাগজ জানায় সেকথা, চোখে দেখি নাকো কেউ॥ | 2 | মানবতাবাদী |
4633 | অবৈধ | সুকান্ত ভট্টাচার্য | আজ মনে হয় বসন্ত আমার জীবনে এসেছিল
উত্তর মহাসাগরের কূলে
আমার স্বপ্নের ফুলে
তারা কথা কয়েছিল
অস্পষ্ট পুরনো ভাষায়
অস্ফুট স্বপ্নের ফুল
অসহ্য সূর্যের তাপে
অনিবার্য ঝরেছিল
মরেছিল নিষ্ঠুর প্রগল্ভ হতাশায়।
হঠাৎ চমকে ওঠে হাওয়া
সেদিন আর নেই-
নেই আর সূর্য-বিকিরণ
আমার জীবনে তাই ব্যর্থ হল বাসন্তীমরণ!
শুনি নি স্বপ্নের ডাকঃ
থেকে... | 1 | চিন্তামূলক |
3735 | আত্মহত্যার আগে | শামসুর রাহমান | শয্যাত্যাগ, প্রাতরাশ, বাস, ছ’ঘণ্টার কাজ, আড্ডা,
খাদ্য, প্রেম, ঘুম, জাগরণ; সোমবার এবং মঙ্গলবার
বুধ, বৃহস্পতি, শুক্র, শনি আর রবিবার একই
বৃত্তে আবর্তিত আর আকাশ তো মস্ত একটা গর্ত-
সেখানে ঢুকব নেংটি ইঁদুরের মতো। থরথর
হৃদয়ে প্রতীক্ষা করি, স্বপ্ন দেখি আগামীকালের
সারাক্ষণ, অনেক আগামীকাল্য উজিয়ে দেখেছি
তবু থাকে আরেক আগামীকাল। স... | 1 | চিন্তামূলক |
4592 | প্রস্তাব | শ্রীজাত | ঠিক যেরকম আজকে তোমার মুখের উপর পড়ন্ত রোদ্দুর।
আমারও খুব ইচ্ছে পাঁচিল শ্যাওলা ধরা, সন্ধ্যা ভেঙ্গে চুরঠিক যে রকম কাঁদলে তোমার অফিস ফেরত রুমাল জানে সব
আমারও বেশ মেঘ করেছে, ব্যালকনিতে আষাঢ়ে বিপ্লব।ঠিক যে রকম বারুদের তোমার বন্ধু না তাও আগুন চেয়েছ।
আমারও আজ ফুলকি দেখে আর না-পেরে ঠিকরে পড়ে চোখঠিক যে রকম মেসেজ লিখে ডিলিট আ... | 1 | চিন্তামূলক |
733 | আগমনী | জসীম উদ্দীন | আজ তুমি আসিবে যে মেয়ে,
সেই ডোবা পুকুরের পানা পুকুরের, কলমীলতার
জাল দিয়ে ঘেরা পানি- সেই সে পানিতে নেয়ে।
মনে যদি হয় কলমী ফুলের কতকটা রঙ
লইও অধরে মেখে,
ঠোটেতে মাখিও আর একটুকু হাসি
লাল সাপলার ফোটা ফুলগুলি দেখে।
যদি মনে হয় সিক্ত বসনে একটু দাঁড়িও
ও অঙ্গ বেয়ে ঝরিবে সজল সোনা,
দোষ নিওনাক ডাহুকের ডাকে হয় যদি কিছু
ছোট ছোট গীতি ব... | 0 | প্রেমমূলক |
4416 | যাওয়া যায় | শামসুর রাহমান | যখন দাঁড়াও তুমি রাত্তিরে কৃপণ বারান্দায়
নিরিবিলি, খোলা আকাশের তারাগুলি বিস্ফারিত
চোখে দ্যাখে তোমাকে এবং ভাবে-কে এই মানবী
এমন স্বর্গীয় রূপ নিয়ে আছে ধূসর জমিনে?
‘অতিশয়োক্তির অবকাশ নেই’, মেঘ তারাদের
কানে-কানে বলে। আমি মেঘ থেকে তৎক্ষণাৎ চোখ
সরিয়ে নক্ষত্রদের কৃতঞ্জতা জানাই আমার প্রেমিকার
উদ্দেশে প্রশস্তি রচনার জন্যে কৃপণ সম... | 0 | প্রেমমূলক |
1977 | ঘৃণার উত্তরে চাই ক্ষমা | মহাদেব সাহা | হে মানুষ, তোমাদের ঘৃণার বদলে আমি
ভালোবাসার গোলাপ ছড়াবো,
তোমাদের উপেক্ষার মাটি ভেদ করে তুলবো সবুজ চারাগাছ
তোমাদের আলপিন-আঁটা বুটের তুলায় এই নগ্ন বুক পেতে দেবো
হে মানুষ, তোমাদের ঘৃণায় ফিরিয়ে-নেয়া কঠিন মুখের দিকে চেয়ে
আমি একাকী উড়াবো এই স্মৃতির রুমাল;
হায়রে মানুষ, তোমাদের ঘৃণার বল্লম আর হিংসার কুঠারে
ভীষণ রক্তাক্ত এই বুক,... | 2 | মানবতাবাদী |
2817 | দিগন্তে ওই বৃষ্টিহারা | রবীন্দ্রনাথ ঠাকুর | দিগন্তে ওই বৃষ্টিহারা
মেঘের দলে জুটি
লিখে দিল—আজ ভুবনে
আকাশভরা ছুটি। (স্ফুলিঙ্গ) | 5 | প্রকৃতিমূলক |
3094 | বিদেশী ফুলের গুচ্ছ – ৬ | রবীন্দ্রনাথ ঠাকুর | হাসির সময় বড়ো নেই,
দু দণ্ডের তরে গান গাওয়া।
নিমেষের মাঝে চুমো খেয়ে
মুহূর্তে ফুরাবে চুমো খাওয়া।
বেলা নাই শেষ করিবারে
অসম্পূর্ণ প্রেমের মন্ত্রণা–
সুখস্বপ্ন পলকে ফুরায়,
তার পরে জাগ্রত যন্ত্রণা।
কিছু ক্ষণ কথা কয়ে লও,
তাড়াতাড়ি দেখে লও মুখ,
দু দণ্ডের খোঁজ দেখাশুনা–
ফুরাইবে খুঁজিবার সুখ।
বেলা নাই কথা কহিবারে
যে কথা কহিতে ফাটে... | 0 | প্রেমমূলক |
2619 | ক্যান্ডীয় নাচ | রবীন্দ্রনাথ ঠাকুর | সিংহলে সেই দেখেছিলেম ক্যান্ডিদলের নাচ;
শিকড়গুলোর শিকড় ছিঁড়ে যেন শালের গাছ
পেরিয়ে এল মুক্তিমাতাল খ্যাপা,
হুংকার তার ছুটল আকাশ-ব্যাপা।
ডালপালা সব দুড়্দাড়িয়ে ঘূর্ণি হাওয়ায় কহে--
নহে, নহে, নহে--
নহে বাধা, নহে বাঁধন, নহে পিছন-ফেরা,
নহে আবেগ স্বপ্ন দিয়ে ঘেরা,
নহে মৃদু লতার দোলা, নহে পাতার কাঁপন--
আগুন হয়ে জ্বলে ও... | 1 | চিন্তামূলক |
3065 | বাতাবির চারা | রবীন্দ্রনাথ ঠাকুর | একদিন শান্ত হলে আষাঢ়ের ধারা
বাতাবির চারা
আসন্ন-বর্ষণ কোন্ শ্রাবণ প্রভাতে
রোপন করিলে নিজহাতে
আমার বাগানে।
বহুকাল গেল চলি; প্রখর পৌষের অবসানে
কুহেলি ঘুচাল যবে কৌতূহলী ভোরের আলোকে,
সহসা পড়িল চোখ,--
হেরিনু শিশিরে ভেজা সেই গাছে
কচিপাতা ধরিয়াছে,
যেন কী আগ্রহে
কথা কহে,
যে-কথা আপনি শুনে পুলকেতে দুলে;
যেমন একদা কবে তমসার কূ... | 5 | প্রকৃতিমূলক |
3980 | কোথাও সোনালি ঘণ্টা | শামসুর রাহমান | মাঝে-মধ্যে দূরে যাওয়া ভালো ভেবে মনস্থির করি
একটি ব্রিজের কাছে সাবলীলভাবে চলে যাবো
তুমি আর আমি ধুলিময় পথ হেঁটে একদিন।
মেঘার্ত দুপুরে সেই ব্রিজটির কাছে গিয়ে দেখি-
সমুখেই তৃণভূমি, একটি স্বপ্নিল ঝিল বেঁকে
গেছে দূরে, বুঝি ছুঁতে চায় কোথাও কাউকে আর
তিনটি বাছুর মাঠে দৌড়ায়, লাফায় কখনো বা।
ট্র্যাক্টর মাঠের স্বপ্নে তুলে তীব্র ঢেউ... | 0 | প্রেমমূলক |
3509 | আমি আজ ক্লান্ত | রেদোয়ান মাসুদ | চারিদিকে শুধু কষ্ট আর কষ্ট
আমি আর পারছিনা
কষ্টের ভারে আমি আজ ক্লান্ত।
হাজার ফুলের গন্ধ
চাঁদের সেই হাসি মাখা মুখ
কিছুই যেন আজ
আমাকে করতে পারছেনা শান্ত
কারন আমি আর পারছি না
কষ্টের ভারে আমি আজ ক্লান্ত।
ভোরবেলা পাখিদের গান
নিশি রাতে বাঁশিওয়ালার সেই তান
ভাটির টানে মাঝিদের গান
সবই যেন আজ বন্ধ
গাছের পাতায় নেই কোন নাড়া
নদীতে ন... | 0 | প্রেমমূলক |
4186 | নন্দনতত্ত্বের বই | শামসুর রাহমান | বেলাশেষে পড়ছেন তিনি নন্দনতত্ত্বের বই
গভীর অভিনিবেশে। তিনি আইডিয়ার অথই
সমুদ্রে নাবিক সুপ্রাচীন। জানি দেশজোড়া খ্যাতি
তাঁর পাণ্ডিত্যের, মনীষার; আর বন্ধুবর্গ, জ্ঞাতি
সকলেই জানে তাঁর চক্ষুদ্বয় ঘোরে নিরিবিলি
বইয়ের পাতায়, তত্ত্ব ও তথ্যের খুব ঝিলিমিলি
দ্বীপ থেকে দ্বীপান্তরে। কদাচিৎ তিনি চোখ তুলে
বই থেকে তাকান আকাশে আর দিব্যি ভ... | 1 | চিন্তামূলক |
4121 | তুমি চলে গেলেও | শামসুর রাহমান | আমার এ ছোট ঘরে কিছুক্ষণ বসে চুপচাপ
চলে গেলে তুমি নিশীথকে অধিক আন্ধার করে।
চেয়ে থাকি শূন্য চেয়ারের দিকে ছায়াচ্ছন্ন ঘোরে,
চায়ের পেয়ালা আর্ত বুলবুলি, যেন চায় মাফ
বুকে গান নেই বলে। আমরা দুজন যে-আলাপ
করেছি তোমার প্রস্থানের আগে তা-ই ফের দোরে,
জানালার পর্দায়, বইয়ের র্যাফকে আর ঠাণ্ডা ফ্লোরে
ছায়া হয়ে ঝোলে, রয়ে যায় তোমার প্রাণের... | 0 | প্রেমমূলক |
4700 | পৃথিবীর দিকে তাকাও | সুকান্ত ভট্টাচার্য | দেখ, এই মোটা লোকটাকে দেখ
অভাব জানে না লোকটা,
যা কিছু পায় সে আঁকড়িয়ে ধরে
লোভে জ্বলে তার চোখটা।
মাথা উঁচু করা প্রাসাদের সারি
পাথরে তৈরি সব তার,
কত সুন্দর, পুরোনো এগুলো!
অট্রালিকা এ লোকটার।
উঁচু মাথা তার আকাশ ছুঁয়েছে
চেয়ে দেখে না সে নীচুতে,
কত জামির যে মালিক লোকটা
বুঝবে না তুমি কিছুতে।
দেখ, চিমনীরা কী ধোঁয়া ছাড়ছে
কলে আর ... | 2 | মানবতাবাদী |
245 | এ মোর অহংকার | কাজী নজরুল ইসলাম | নাই বা পেলাম আমার গলায় তোমার গলার হার,
তোমায় আমি ক'রব সৃজন- এ মোর অহংকার!
এমনি চোখের দৃষ্টি দিয়া
তোমায় যারা দেখলো প্রিয়া,
তাদের কাছে তুমি তুমিই। আমার স্বপনে
তুমি নিখিল-রূপের রাণী- মানস-আসনে!সবাই যখন তোমায় ঘিরে ক'রবে কলরব,
আমি দূরে ধেয়ান-লোকে র'চব তোমার স্তব।
র'চব সুরধুনী-তীরে
আমার সুরের উর্বশীরে,
নিখিল কন্ঠে দুল... | 0 | প্রেমমূলক |
1558 | হেমলতা | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | কিছু কথা অন্ধকারে বিদেশে ঘুরছে,
কিছু কথা বাতাসে উড়ছে,
কিছু কথা আটকে আছে পাথরের তলে,
কিছু কথা ভেসে যাচ্ছে কাঁসাইয়ের জলে,
পুড়তে-পড়তে শুদ্ধ হয়ে উঠছে কিছু কথা।
হেমলতা,
তুমি কথা দিয়েছিলে, আমি দিতে এখনও পারিনি,
তাই বলে ছাড়িনি
আজও হাল।
বাতাসে আগুনে জলে উদয়াস্ত আজও মায়াজাল
টেনে যাচ্ছি, জোড়-মেলানো কথা
যদি পাই, তোমাকেই দেব। হে... | 0 | প্রেমমূলক |
4181 | ধুলোমাখা জলরঙ | শামসুর রাহমান | ১
নব্বই-এর গণআন্দোলন, তার বিজয়, রূপান্তরিত করেছে আমাদের।
তোমাকে দেখলাম ‘জনতার জয়’ মঞ্চে কিছুক্ষণের জন্যে। ভিন্ন এক তুমি
এরই মধ্যে এক ফাঁকে কানে কানে বললে, ‘এই উৎসবে তোমাকে কিছু
উপহার দিতে মন চাইছে। ‘কী? আমার এই প্রশ্ন রৌদে ঝলসে ওঠে
শঙ্খচিলের ডানার মতো। তুমি কোনও উত্তর না দিয়ে ঠোঁটে হাসি খেলিয়ে
কোথায় উধাও। দিন যায়, রাত ... | 6 | স্বদেশমূলক |
4293 | বসে আছে | শামসুর রাহমান | বেশ কিছুকাল থেকে বসে আছে পাথুরে বেঞ্চিতে।
সূর্যাস্ত বিছায় স্নেহ চোখে, মুখে, ভুরুতে, আঙুলে;
চুল ওড়ে, প্রশস্ত কপালে বৈরাগ্যের পথরেখা,
শ্মশানের কাঠ পোড়ে হৃদয়ের ভিতরে এবং
চক্ষুদ্বয় পাখির রঙের অন্তরালে ভিন্ন কোনো
বর্ণশোভা দেখে নিতে খুব স্থির। এ ভঙ্গিতে তার
ঈষৎ স্থাপত্য আছে, আছে শুদ্ধ সঙ্গীতময়তা।
স্বাস্থ্যান্বেষী ব্যক্তিবর্গ... | 4 | রূপক |
3605 | তোমার হাত | শক্তি চট্টোপাধ্যায় | তোমার হাত যে ধরেইছিলাম তাই পারিনি জানতে
এই দেশে বসতি করে শান্তি শান্তি শান্তি
তোমার হাত যে ধরেইছিলাম তাই পারিনি জানতে
সফলতার দীর্ঘ সিঁড়ি, তার নিচে ভুল-ভ্রান্তি
কিছুই জানতে পারিনি আজ, কাল যা-কিছু আনতে
তার মাঝে কি থাকতো মিশে সেই আমাদের ক্লান্তির
দু-জন দু-হাত জড়িয়ে থাকা–সেই আমাদের শান্তি?
তোমার হাত যে ধরেইছিলাম তাই পারিনি... | 1 | চিন্তামূলক |
4269 | ফিরে যাও | শামসুর রাহমান | ফিরে যাও আমার দুয়ার থেকে তোমরা এখন
ফিরে যাও; কিছুতেই তোমাদের দেবো না মাড়াতে
আমার চৌকাঠ! তোমরাতো রবীন্দ্রনাথের সঙ্গে
নিরুদ্দেশ যাত্রায় দিয়েছো পাড়ি কতো না সমুদ্র
অথবা বীরভূমে ধু ধু হয়েছো তৃষ্ণার জল তাঁর
প্রহরে প্রহরে আর নজরুল জ্যৈষ্ঠের দুরন্ত
মেঘের মতন বাবরি দুলিয়ে মোহন বলাৎকার
করেছেন তোমাদের ওপর প্রত্যহ। কবেকার।জীবনানন্... | 1 | চিন্তামূলক |
3736 | আন্ধারে হারিয়ে পথ | শামসুর রাহমান | আন্ধারে হারিয়ে পথ বেদিশা ঘুরেছি কতকাল
জটিল অরণ্যে, গণকবরের বিরানায়; খাদে
আর চোরাবালিতে হঠাৎ পা হড়কে পড়ে যেতে
যেতে ভয়ে চেঁচিয়ে উঠেছি। রক্তপায়ী বাদুড়ের
ডানার আঘাতে, চিতাবাঘের থাবার হামলায়
সন্ত্রস্ত ছিলাম বহুকাল। কখনো কখনো পথ
খোঁজার উদ্যম লুপ্ত হয়েছে, মোহিনী রূপে কত
ডাকিনী নিয়েছে ডেকে গুহায় সংহারে অবিচল।হতাশায় চুল ছিঁড়ে, ... | 2 | মানবতাবাদী |
720 | স্বপ্নে | জয় গোস্বামী | স্বপ্নে মরা ময়ূর, তার
গায়ে চাঁদের আলোকার্নিশের ফণীমনসা
ছাদের কোণে ঘরকাঁটায় বেঁধা কতকালের
শুকোনো সব পাখিওদের গলায় ফিসফিসোয়
বাতাস, ডাক, স্বরমরা ময়ূর দাঁড়িয়ে–গায়ে
ফুটফুট জোনাকিশিকল গেঁথে ঝোলানো চাঁদ,
পেণ্ডুলাম, কালোহেলানো গাছ, গলতে থাকা
ইটকাঠের বাড়িস্বপ্নে মরা ময়ূর, তার
স্পষ্ট চোখ, খোলাআরও পড়ুনঃ জয় গোস্বামী কবিতা সমগ্র স্... | 4 | রূপক |
4570 | হেড আর টেল | শামসুর রাহমান | সকালে দাড়িতে খর রেজার চালানো, ডোরাকাটা
তুর্কী
টাওয়েলে প্রভাতী ভেজা মাথা মোছা, শুকনো রুটি
চিবোনো, অফিসে
কী ব্যস্ত রুটিন যাত্রা, টেলিফোন, টেলিগ্রাম, চিঠি,
জরুরি এবং অদরকারী, রাশি-রাশি, নীরস সংলাপ,
মাঝে মাঝে টিনবদ্ধ খাদ্যের মতন প্রেমকথা,
সান্ধ্য আড্ডা, ঘুম, কোনো-কোনো রাতে কর্কশ অনিদ্রা
একটানা, সকালে দাড়িতে খর রেজার চালানো... | 4 | রূপক |
4705 | প্রিয়তমাসু | সুকান্ত ভট্টাচার্য | সীমান্তে আজ আমি প্রহরী।
অনেক রক্তাক্ত পথ অতিক্রম ক'রে
আজ এখানে এসে থমকে দাড়িয়েছি-
স্বদেশের সীমানায়।
ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালী,
স্নিগ্ধ ইতালী থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে
নক্ষত্রনিয়ন্ত্রিত নিয়তির মতো
দুর্নিবার, অপরাহত রাইফেল হাতে;
- ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও।
আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক,
হা... | 6 | স্বদেশমূলক |
5068 | বহির্জীবনের ব্যালাড -, অনুবাদ_ সুনীল গঙ্গোপাধ্যায় | হুগো ফন হফমান্সথাল | গভীর দু চোখ নিয়ে শিশু বড়ো হয়
কিছুই জানে না তারা, বড়ো হয়, ফের মরে যায়।
মানুষেরা চলে যায় যে-যার রাস্তায় ।
তেতো ফল একদিন মিষ্টি হয়ে ওঠে
মরা পাখিদের মতো ঝরে যায় রাতে
কয়েকদিন পড়ে থাকে, ফের মরে যায় ।
হাওয়া আছে সব সময়, তবু বার বার
কত কথা শুনি আমরা কত কথা বলি
শরীরের যন্ত্রপাতি সুখ আর দুঃখ ভোগ করে ।
ঘাসে... | 1 | চিন্তামূলক |
5007 | চোখের | সুবোধ সরকার | মানুষের চোখ থেহে গড়িয়ে পড়া চোখের জল
ভালো লাগে না আমার
সবচেয়ে বড় অপচয়ের নাম চোখের জল
অসহ্য, সরিয়ে নাও তোমার চোখ, আমি তাকাব নাখেতে দিতে না পেরে বাবা চলে গেলেন, মেঘলা আকাশ
মায়ের চোখ ফেটে সারাদিন শুধু জল নয়
যেন একজন নারী গলে গলে বেরিয়ে আসত ।
পাঁচ বছর বাদে ভাইকে তুলে নিয়ে গেছে পুলিশ
মা, আমার অসহ্য লাগে চোখের জল । চুপ করো ।চ... | 2 | মানবতাবাদী |
3370 | সিন্ধুপারে | রবীন্দ্রনাথ ঠাকুর | পউষ প্রখর শীতে জর্জর, ঝিল্লিমুখর রাতি;
নিদ্রিত পুরী, নির্জন ঘর, নির্বাণদীপ বাতি।
অকাতর দেহে আছিনু মগন সুখনিদ্রার ঘোরে--
তপ্ত শয্যা প্রিয়ার মতন সোহাগে ঘিরেছে মোরে।
হেনকালে হায় বাহির হইতে কে ডাকিল মোর নাম--
নিদ্রা টুটিয়া সহসা চকিতে চমকিয়া বসিলাম।
তীক্ষ্ণ শাণিত তীরের মতন মর্মে বাজিল স্বর--
ঘর্ম বহিল ললাট বাহিয়া, রোমা... | 4 | রূপক |
2934 | পদ্মা | রবীন্দ্রনাথ ঠাকুর | হে পদ্মা আমার,
তোমায় আমায় দেখা শত শত বার।
একদিন জনহীন তোমার পুলিনে,
গোধূলির শুভলগ্নে হেমন্তের দিনে,
সাক্ষী করি পশ্চিমের সূর্য অস্তমান
তোমারে সঁপিয়াছিনু আমার পরান।
অবসানসন্ধ্যালোকে আছিলে সেদিন
নতমুখী বধূসম শান্ত বাক্যহীন;
সন্ধ্যাতারা একাকিনী সস্নেহ কৌতুকে
চেয়ে ছিল তোমাপানে হাসিভরা মুখে।
সেদিনের পর হতে, হে পদ্মা আমার,
তো... | 5 | প্রকৃতিমূলক |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.