id stringlengths 1 4 | poet stringclasses 120
values | title stringlengths 1 54 | class stringclasses 21
values | text stringlengths 13 18.7k | source_url stringlengths 40 246 |
|---|---|---|---|---|---|
3439 | রবীন্দ্রনাথ ঠাকুর | প্রবীণ ও নবীন | নীতিমূলক | পাকা চুল মোর চেয়ে এত মান্য পায়,
কাঁচা চুল সেই দুঃখে করে হায়-হায়।
পাকা চুল বলে, মান সব লও বাছা,
আমারে কেবল তুমি করে দাও কাঁচা। (কণিকা কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/probin-o-nobin/ |
2156 | মহাদেব সাহা | তাকেই বলি প্রকৃতি | প্রকৃতিমূলক | ভিতর থেকে হয়ে উঠছে তাকেই বলি প্রকৃতি। বাইরে মেঘবৃষ্টি
ঝড়ো হাওয়া
কেমন শিশুর হাতে কাদামাটিতে গড়া, তার কোনো গ্রহস্ত চেহারা সেই
তারই এক ডাকে কেন আমি এমন ঘর ছেড়ে আসবো!
আমি এখনো মাঝে মাঝেই তৃষ্ণার্ত, নদীর কাছে করুণা চাইতে যাই,
ব্যথিত আমি পাহাড়ের কাছে করুণা চাইতে যাই
হয়তো তাদেরও ভিতরে কোথাও এই মানুষের মতো একটা মন আছে,
সেই মনট... | https://banglarkobita.com/poem/famous/1503 |
1831 | পূর্ণেন্দু পত্রী | দীপেন বললেই | শোকমূলক | দীপেন বললেই
একটা প্রকাণ্ড গাছ
ঝড়াকে যার থোড়াই কেয়ার।
একটা চওড়া বাধ
য়ার কাছে নতজানু
সমস্ত প্লাবনের জল।
কি চমৎকার আগুন নিয়ে খেলা করতো
দীপেন
পুড়তো না কিছু
শুধু জলজল করে উঠতো
চারপাশের নুড়ি, পাথর, ধুলোবালি।
কী চমৎকার বাঁশী বাজাতো
দীপেন
সাপের ফণাগুলো
মুখোশ খুলে ছুটে আসতো
আলিঙ্গনের লতাপল্লবে।
দীপেন বললেই
লক্ষ্নৌ এর বাদশ... | https://banglarkobita.com/poem/famous/1211 |
1054 | জীবনানন্দ দাশ | তোমায় আমি দেখেছিলাম | প্রেমমূলক | তোমায় আমি দেখেছিলাম ঢের
শাদা কালো রঙ্গের সাগরের
কিনারে এক দেশে
রাতের শেষে–দিনের বেলার শেষে।এখন তোমায় দেখি না তবু আর
সাতটি সাগর তেরো নদীর পার
যেখানে আছে পাঁচটি মরুভূমি
তার ওপারে গেছ কি চ’লে তুমি
ঘাসের শান্তি শিশির ভালোবেসে!বটের পাতায় সে কার নাম লিখে
(গভীরভাবে) ভালোবেসেছিল সে নামটিকে
হরির নাম নয় সে আমি জানি,
জল ভাসে আর স... | https://www.bangla-kobita.com/jibanananda/tomai-aami-dekhesilam/ |
2461 | মোহাম্মদ রফিকউজ্জামান | অসমাপ্ত গান | মানবতাবাদী | লক্ষ টাকায় একটি জামা কিনে কী উল্লাসে
এক বেহায়া হাসে ----
আর এক বৃদ্ধা বিবস্ত্রপ্রায়, সেই দোকানের পাশে
হাত বাড়িয়ে ঠায় দাঁড়িয়ে
একটা টুকরো কাপড় যদি কারো দয়ায় আসে ।।
নিজের গালে চড় কষিয়ে নিজেরে দেই গালি
কোন দেশে তুই জন্ম নিলি কোবতে বনের মালী?
কী ফলালি জনম ভরে তোর কলমের চাষে ??
মাথার উপর ঠ্যাঙের ছায়া দোলায় মহাচোরে
তার গলা তো... | https://www.bangla-kobita.com/rafiquzzaman/asomapto-gan/ |
23 | অমিতাভ দাশগুপ্ত | শুনুন | মানবতাবাদী | সব সময় বিপ্লবের কথা না ব’লে
যদি মাঝে মাঝে প্রেমের কথা বলি—
. আমাকে ক্ষমা করবেন, কমরেডস।
সব সময় ইস্তেহার না লিখে
যদি মাঝে মাঝে কবিতা লিখতে চাই—
. আমাকে ক্ষমা করবেন, কমরেডস।
সব সময় দলের কথা না ভেবে
যদি মাঝে মাঝে দেশের কথা ভেবে ফেলি—
. আমাকে ক্ষমা করবেন, কমরেডস।
পাঁচ আর স... | https://www.kobitacocktail.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a1%e0%a6%b8-%e0%a6%85%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ad-dashgupta/ |
2067 | মহাদেব সাহা | আমার স্বপ্নের মধ্যে | মানবতাবাদী | আমার স্বপ্নের মধ্যে একটি মানুষদ্রুত পায়ে
হেঁটে যায়,
কোনোদিন দেখি তাকে ব্যতিব্যস্ত সাইকেল-আরোহী
ঘরে ঘরে বিলি করে আরক্তিম চিঠি
তাতে খুব বড়ো করে লেখা দুটি শব্দ-স্বাধীনতা এবং বিপ্লব।
আমার স্বপ্নের মধ্যে একটি মানুষআছে নিঃশব্দে দাঁড়িয়ে,
আবর কখনো দেখি একাকী লিখছে বসে বিশাল পোস্টার
কখনো আঁকছে তাতে উত্তেজিত মানুষের মুখ
কখনোবা আ... | https://banglarkobita.com/poem/famous/1435 |
1654 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | বৃষ্টির পর | প্রকৃতিমূলক | কিছুটা আলো কালো মেঘের
রেলিঙে ছিল ঝুঁকে।
কিছুটা ছিল আড়ালে, আর
কিছুটা সম্মুখে।
ছবিটা তবু পূর্ণ নয়,
খানিক ছিল বাকি,
পৃথিবী থেকে আকাশে তাই
উড়াল দেয় পাখি।
সারাটা দিন বৃষ্টি আর
বাতাসি আস্ফোটে
ছিল না যার চেতনা, যেন
ধীরে সে জেগে ওঠে।
দিনাবসানে মাঠকোঠার
দরজা ধরে ঠায়
দ্যাখো সে ওই দাঁড়িয়ে আছে
শ্রাবণ-সন্ধ্যায়।
যা কিছু দ্যাখে ত... | https://banglarkobita.com/poem/famous/1549 |
4555 | শামসুর রাহমান | কবির কল্পনার মায়াবিনী | চিন্তামূলক | সে যেন আমাকে সদা ছায়ার ধরনে সেঁটে থাকে,
জানি না কিসের জন্যে। তার এই কাণ্ড
আমাকে নিক্ষেপ করে বিরক্তির বেড়াজালে, কিন্তু
কিছুতেই পাই না রেহাই।কখনও কখনও আমি চুল ছিঁড়ে নিজের মাথার
স্বস্তি পেতে চাই, কিন্তু সেই নটবর
অদ্ভুত হাসির বৃষ্টি ছিটিয়ে আমার মনে আরও
বেশি বিরক্তির ঢিল ছুড়ে দেয় শিকারের দেকে।অবশ্য করি না ত্যাগ শেষতক আমার ন... | https://www.bangla-kobita.com/shamsurrahman/kobir-kolponai-mayabini/ |
4376 | শামসুর রাহমান | আমার ছেলেকে | চিন্তামূলক | খবদ্দার খোকা তুই কোনোদিন শিল্পের মৃগকে
দিবিনে ঘেঁষতে ত্রিসীমায়। বরং ডিঙিয়ে বেড়া
ভাষ্য, টীকা, দর্শনের মহানন্দে নিশ্চিন্দির ডেরা
বাঁধিস মনের মতো। জীবনকে সঁপে দিয়ে ছকে
বাজাবি ঢোলক নিত্য; চাকরির চরম নাটকে
সাজলে বিখুঁত হুঁকোবরদার, সমাজের সেরা
মুরুব্বির তল্পি বয়ে সামলালে নথিপত্র ঘেরা
অস্তিত্বকে, পৌঁছে যাবি উন্নতির প্রশস্ত সড়... | https://www.bangla-kobita.com/shamsurrahman/amar-cheleke/ |
2744 | রবীন্দ্রনাথ ঠাকুর | আর নাই রে বেলা নামল ছায়া | প্রেমমূলক | আর নাই রে বেলা, নামল ছায়া
ধরণীতে,
এখন চল্ রে ঘাটে কলসখানি
ভরে নিতে।
জলধারার কলস্বরে
সন্ধ্যাগগন আকুল করে,
ওরে ডাকে আমায় পথের ‘পরে
সেই ধ্বনিতে।
চল্ রে ঘাটে কলসখানি
ভরে নিতে।এখন বিজন পথে করে না কেউ
আসা-যাওয়া,
ওরে প্রেম-নদীতে উঠেছে ঢেউ,
উতল হাওয়া।
জানি নে আর ফিরব কিনা,
কার সাথে আজ হবে চিনা,
ঘাটে সেই অজানা বাজায় বীণা
তরণী... | https://www.bangla-kobita.com/rabindranath/ar-nai-re-bela-namlo-chaya/ |
4049 | রবীন্দ্রনাথ ঠাকুর | হে জনসমুদ্র, আমি ভাবিতেছি মনে | সনেট | হে জনসমুদ্র, আমি ভাবিতেছি মনে
কে তোমারে আন্দোলিছে বিরাট মন্থনে
অনন্ত বরষ ধরি। দেবদৈত্যদলে
কী রত্ন সন্ধান লাগি তোমার অতলে
অশান্ত আবর্ত নিত্য রেখেছে জাগায়ে
পাপে-পুণ্যে সুখে-দুঃখে ক্ষুধায়-তৃষ্ণায়
ফেনিল কল্লোলভঙ্গে। ওগো, দাও দাও
কী আছে তোমার গর্ভে– এ ক্ষোভ থামাও।
তোমার অন্তরলক্ষ্মী যে শুভ প্রভাতে
উঠিবেন অমৃতের পাত্র বহি হা... | https://www.bangla-kobita.com/rabindranath/he-jonsomudro-ami-vabitechi-mone/ |
4927 | শামসুর রাহমান | পুতুল নাচের ইতিকথা | সনেট | নিজে সে অলক্ষ্যে থাকে, হাতে তার নানাবিধ সুতো,
কলকাঠি, নানা রঙা, নাড়ে চাড়ে যখন তখন,
এবং যেমন খুশি রাত্রিদিন বলায় ওদের দিয়ে টন
টন কথা, আসলে সে নিজেরই একান্ত মনঃপুত
বাছা বাছা শব্দাবলী আওড়ায়; তার ছলছুতো
বোঝা দায়, তারই কণ্ঠস্বর বাজে, কেবল ক’জন
ওরা ঠোঁট নাড়ে, নাচে পুতুলের আত্মীয় স্বজন
পুষ্পাকুল স্টেজে, মাঝে মাঝে হয় বটে তালচ্... | https://www.bangla-kobita.com/shamsurrahman/putul-nacher-itikotha/ |
2469 | মোহাম্মদ রফিকউজ্জামান | এই ভালো | প্রেমমূলক | এই ভালো - তুমি আছো তুমি হয়ে - আছো অনেকের
আমিও কেমন করে আমি হয়ে আছি চেয়ে দ্যাখো
আকাশ আচ্ছন্ন করা সব মেঘ ঝরে গেলে পরে
আকাশ আকাশ হয়ে একা থাকে আমার মতন
মেঘেরা মাটির হয় - নদী হয় - অথবা সাগর
এই ভালো তুমি আছো - তুমি হয়ে - আছো অনেকেরকখনো আবার মেঘ হতে সাধ হলে চলে এসো
আমার শূন্যতা ছুঁয়ে মেলে দিও আবার নিজেকে০৬ / ১০ / ২০১৭ | https://www.bangla-kobita.com/rafiquzzaman/ei-bhalo/ |
2326 | মাইকেল মধুসূদন দত্ত | তিলোত্তমাসম্ভব কাব্য (চতুর্থ সর্গের শেষার্ধ) | কাহিনীকাব্য | মহানন্দে সুন্দ উপসুন্দাসুর বলী
অমরারি, তুষি যত দৈত্যকুলেশ্বরে
মধুর সম্ভাষে, এবে, সিংহাসন ত্যজি,
উঠিলা,--কুসুমবনে ভ্রমণ প্রয়াসে,
একপ্রাণ দুই ভাই--বাগর্থ যেমতি!
'হে দানব' আরম্ভিলা নিকুম্ভ-কুমার
সুন্দ,--'বীরদলশ্রেষ্ঠ, অমরমর্দ্দন,
যার বাহু-পরাক্রমে লভিয়াছি আমি
ত্রিদিব-বিভব ; শুন, হে সুরারি রথী-
ব্যূহ, যার যাহা ইচ্ছা, সেই... | https://www.bangla-kobita.com/madhusudan/post20160702063313/ |
461 | কাজী নজরুল ইসলাম | মুক্ত-পিঞ্জর | স্বদেশমূলক | ভেদি দৈত্য-কারা
উদিলাম পুন আমি কারা-ত্রাস চির-মুক্ত বাধাবন্ধ-হারা
উদ্দামের জ্যোতি-মুখরিত মহা-গগন-অঙ্গনে –
হেরিনু, অনন্তলোক দাঁড়াল প্রণতি করি মুক্ত-বন্ধ আমার চরণে।
থেমে গেল ক্ষণেকের তরে বিশ্ব-প্রণব-ওংকার,
শুনিল কোথায় বাজে ছিন্ন শৃঙ্খলে কার আহত ঝংকার!
কালের করাতে কার ক্ষয় হল অক্ষয় শিকল,
শুনি আজি তারই আর্ত জয়ধ্বনি ঘোষিল ... | https://www.bangla-kobita.com/nazrulislam/mukto-pinjor/ |
1068 | জীবনানন্দ দাশ | নব নবীনের লাগি | মানবতাবাদী | -নব নবীনের লাগি
প্রদীপ ধরিয়া আঁধারের বুকে আমার রয়েছি জাগি!
ব্যর্থ পঙ্গু খর্ব প্রাণের বিকল শাসন ভেঙে,
নব আকাঙক্ষা আশার স্বপনে হৃদয় মোদের রেঙে,
দেবতার দ্বারে নবীন বিধান-নতুন ভিক্ষা মেগে
দাঁড়ায়েছি মোরা তরুণ প্রাণের অরুণের অনুরাগী!
ঝড়ের বাতাস চাই।
-চারিদিক ঘিরে শীতের কুহেলি, -শ্মশানপথের ছাই,
ছড়ায়ে রয়েছে পাহাড় প্রমাণ মৃতে... | https://banglarkobita.com/poem/famous/891 |
88 | আবিদ আনোয়ার | বিস্রস্ত মেঘদূত | প্রেমমূলক | আমি কোনো যক্ষ নই তবু কেন মনে হয় নির্বাসনে আছি,
আমার বধূয়া থাকে সম্মত রক্ষিতা হয়ে দূর অলকায়--
কাকে তবে পত্র লিখি! যদিও উত্তরমেঘ দক্ষিণেও যায়
এবং এখনও বুঝি: সতত ফোটায় হুল স্মৃতির মৌমাছি।আমার বিরহ নিয়ে কাব্য লিখে নেই আজ সেই কালিদাস--
তবু হে বিস্রস্ত মেঘ, যথাস্থানে পৌঁছে দিও আমার বারতা
অথবা তোমার কাছে আমি চাই আরো একটু বেশ... | https://www.bangla-kobita.com/abid50anwar/bisrosto-meghdoot/ |
1431 | দেওয়ান মমিনুল মউজদীন | যাকে আমি কোনোদিন | প্রেমমূলক | যাকে আমি কোনোদিন ভালোবেসে করিনি আপন
সে এসেও ফিরে গেছে
অমল কৈশোর তাকে ডাকেনি কখনো
উদ্দাম যৌবন তাকে স্বপ্নাতুর চোখে
করেনি স্পন্দিত
পায়ের আওয়াজ তার ফিরে গেছে দূরগামী
স্টিমারের মতো ।
ফ্যাকাসে সূর্যের নিচে কয়েক বছর পরে
তার সাথে দেখা
কী নিঃসঙ্গতায় ডুবে আছে তার রাত্রি
দিন, শূন্য ব্যথিত হৃদয় , মনে হয় কৃষ্ণপক্ষের এক
থমথমে আকা... | https://banglarkobita.com/poem/famous/1043 |
3823 | রবীন্দ্রনাথ ঠাকুর | রানী, তোর ঠোঁট দুটি মিঠি | প্রেমমূলক | রানী, তোর ঠোঁট দুটি মিঠি
রানী, তোর মধুখানা দিঠি
রানী, তুই মণি তুই ধন,
তোর কথা ভাবি সারাক্ষণ।
দীর্ঘ সন্ধ্যা কাটে কী করিয়া?
সাধ যায় তোর কাছে গিয়া
চুপিচাপি বসি এক ভিতে
ছোটোছোটো সেই ঘরটিতে।
ছোটো হাতখানি হাতে করে
অধরেতে রেখে দিই ধরে।
ভিজাই ফেলিয়া আঁখিজল
ছোট সে কোমল করতল।Heinrich Hein
(অনুবাদ কবিতা) | https://www.bangla-kobita.com/rabindranath/rani-tor-thot-duti-mithi/ |
283 | কাজী নজরুল ইসলাম | খুকী ও কাঠবিড়ালি | ছড়া | কাঠবেড়ালি! কাঠবেড়ালি! পেয়ারা তুমি খাও?
গুড়-মুড়ি খাও? দুধ-ভাত খাও? বাতাবি নেবু? লাউ?
বেড়াল-বাচ্চা? কুকুর-ছানা? তাও?-ডাইনি তুমি হোঁৎকা পেটুক,
খাও একা পাও যেথায় যেটুক!
বাতাবি-নেবু সকল্গুলো
একলা খেলে ডুবিয়ে নুলো!
তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস পাটুস চাও?
ছোঁচা তুমি! তোমার সঙ্গে আড়ি আমার! যাও!কাঠবেড়ালি! বাঁদরীমুখ... | https://www.bangla-kobita.com/nazrulislam/khukii-o-kath-biralii/ |
2484 | মোহাম্মদ রফিকউজ্জামান | ছড়া - ৪ | মানবতাবাদী | অ-য় অজগর তেড়ে আসুক
যা বলতে চায়, ঝেড়ে কাশুক
আ-এর আমে ভাগ দেবোনা
গা পেতে আর দাগ নেবো না
তাইলে কিসের ভয়?
দেখেনি কি পিচ্চিগুলো
দেশের মাটি দেশের ধুলো
ভালোবেসে বুকের জোরে
প্রাণটাকেও তুচ্ছ করে
আনতে পারে জয় ?
আজকে যতোই আসুক তেড়ে
চোয়াল ধরেই ফেলবো ফেড়ে
গিলে খাওয়ার হীন লালসা
বিষের বারুদ পেটে পোষা
হজম হবার নয় । | https://www.bangla-kobita.com/rafiquzzaman/chhora-4/ |
463 | কাজী নজরুল ইসলাম | মুক্তি-বার | প্রেমমূলক | লক্ষ্মী আমার! তোমার পথে আজকে অভিসার।
অনেক দিনের পর পেয়েছি মুক্তি-রবিবার।
দিনের পরে দিন গিয়েছে, হয়নি আমার ছুটি,
বুকের ভিতর মৌন-কাঁদন পড়ত বৃথাই লুটি।
আজ পেয়েছি মুক্ত হাওয়া,
লাগল চোখে তোমার চাওয়া,
তাই তো প্রাণে বাঁধ টুটেছে রুদ্ধ কবিতার।
তোমার তরে বুকের তলায়
অনেক দিনের অনেক কথা জমা,
কানের কাছে মুখটি থুয়ে
গোপন সে সব কইব প্... | https://www.bangla-kobita.com/nazrulislam/muktibar/ |
213 | কাজী নজরুল ইসলাম | আজি মনে মনে লাগে হোরী | ভক্তিমূলক | আজি মনে মনে লাগে হোরী
আজি বনে বনে জাগে হোরী।।
ঝাঁঝর করতাল খরতালে বাজে
বাজে কংকন চুড়ি মৃদুল আওয়াজে
লচকিয়া আসে মুচকিয়া হাসে
প্রেম-উল্লাসে শ্যামল গৌরী।।
আজি কদম্ব তমাল রঙ্গে লালে লাল
হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরী
রঙ্গের উজান চলে কালো যমুনার জলে
আবীর রাঙ্গা হলো ময়ূর-ময়ূরী।।
মোর হৃদি বৃন্দাবন যেন রাঙে
রাধা শ্যাম যুগল চরণ রাগ... | https://www.bangla-kobita.com/nazrulislam/aji-money-money-lagey-hori/ |
2589 | রবীন্দ্রনাথ ঠাকুর | অনন্ত প্রেম | প্রেমমূলক | তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার
জনমে জনমে যুগে যুগে অনিবার।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার–
কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছ সে উপহার
জনমে জনমে যুগে যুগে অনিবার।যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা,
অতি পুরাতন বিরহমিলন কথা,
অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে
কালের তিমিররজনী ভেদিয়া তোমার... | https://www.bangla-kobita.com/rabindranath/ananto-prem/ |
3616 | রবীন্দ্রনাথ ঠাকুর | বিশ্বের হৃদয়-মাঝে | চিন্তামূলক | বিশ্বের হৃদয়-মাঝে
কবি আছে সে কে।
কুসুমের লেখা তার
বারবার লেখে—
অতৃপ্ত হৃদয়ে তাহা
বারবার মোছে,
অশান্ত প্রকাশব্যথা
কিছুতে না ঘোচে। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/bissher-hridoy-majhe/ |
3896 | রবীন্দ্রনাথ ঠাকুর | শ্যামা | প্রেমমূলক | উজ্জ্বল শ্যামল বর্ণ , গলায় পলার হারখানি ।
চেয়েছি অবাক মানি
তার পানে ।
বড়ো বড়ো কাজল নয়ানে
অসংকোচে ছিল চেয়ে
নবকৈশোরের মেয়ে ,
ছিল তারি কাছাকাছি বয়স আমার ।
স্পষ্ট মনে পড়ে ছবি । ঘরের দক্ষিণে খোলা দ্বার ,
সকালবেলার রোদে বাদামগাছের মাথা
ফিকে আকাশের নীলে মেলেছে চিকন ঘন পাতা ।
একখানি সাদা শাড়ি কাঁচা কচি গায়ে ,
কালো প... | https://www.bangla-kobita.com/rabindranath/sama/ |
2908 | রবীন্দ্রনাথ ঠাকুর | কী পাই, কী জমা করি | চিন্তামূলক | কী পাই, কী জমা করি,
কী দেবে, কে দেবে,
দিন মিছে কেটে যায়
এই ভেবে ভেবে।
চ'লে তো যেতেই হবে—
কী যে দিয়ে যাব
বিদায় নেবার অাগে
এই কথা ভাবো! (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/ki-pau-ki-joma-kori/ |
2582 | রবীন্দ্রনাথ ঠাকুর | অতি দূরে আকাশের সুকুমার পান্ডুর নীলিমা | প্রকৃতিমূলক | অতি দূরে আকাশের সুকুমার পান্ডুর নীলিমা।
অরণ্য তাহারি তলে ঊর্ধ্বে বাহু মেলি
আপন শ্যামল অর্ঘ্য নিঃশব্দে করিছে নিবেদন।
মাঘের তরুণ রৌদ্র ধরণীর ‘পরে
বিছাইল দিকে দিকে স্বচ্ছ আলোকের উত্তরীয়।
এ কথা রাখিনু লিখে
উদাসীন চিত্রকর এই ছবি মুছিবার আগে। (আরোগ্য কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/oti-dure-akasher-sukumar-pandur-nilima/ |
1369 | তসলিমা নাসরিন | লজ্জা ২০০০ | মানবতাবাদী | পূর্ণিমাকে ধর্ষণ করছে এগারোটি মুসলমান পুরুষ, ভর দুপুরে।
ধর্ষণ করছে কারণ পূর্ণিমা মেয়েটি হিন্দু।
পূর্ণিমাকে পূর্ণিমার বাড়ির উঠোনে ফেলে ধর্ষণ করছে তারা।
পূর্ণিমার মাকে তারা ঘরের খুঁটিতে বেঁধে রেখেছে,
চোখদুটো খোলা মার, তিনি দেখতে পাচ্ছেন তার কিশোরী কন্যার বিস্ফারিত চোখ,
যন্ত্রণায় কাতর শরীর।
পূর্ণিমার বোনটি উপুড় হয়ে পড়ে আছ... | https://banglarkobita.com/poem/famous/2010 |
235 | কাজী নজরুল ইসলাম | আয় রে আবার আমার চির-তিক্ত প্রাণ! | মানবতাবাদী | আয় রে আবার আমার চির-তিক্ত প্রাণ!
গাইবি আবার কণ্ঠছেঁড়া বিষ-অভিশাপ-সিক্ত গান।
আয় রে চির-তিক্ত প্রাণ!
আয় রে আমার বাঁধন-ভাঙার তীব্র সুখ
জড়িয়ে হাতে কালকেউটে গোখরো নাগের
পীত চাবুক!
হাতের সুখে জ্বালিয়ে দে তোর সুখের বাসা ফুল-বাগান!
আয় রে চির-তিক্ত প্রাণ!
বুঝিসনি কি কাঁদায় তোরে তোরই প্রাণের সন্ন্যাসী!
তোর অভিমান হল শেষে তোরই ... | https://www.bangla-kobita.com/nazrulislam/ai-re-abar-amar-chiro-tikto-pran/ |
4073 | রুদ্র গোস্বামী | অসুখ | প্রেমমূলক | আজকাল কি যে উল্টোপাল্টা বায়না শিখেছে ও
যখন তখন এসে বলবে, ওর একটা আকাশ চাই।
আর আমিও বোকার মতো সব কাজ ফেলে
ওর চোখের মাপের আকাশ খুঁজতে থাকি!
শুধু কী তাই! তাতেও আবার ওর আপত্তি।
এটাতে বলে মেঘ ভরতি তো ওটাতে একঘেয়ে আলো।
গোধূলি আকাশ দেখলেই ও আবার লজ্জায় মরে যায়।
আমার হয়েছে জ্বালা, মেঘ থাকবে না রোদ থাকবে না
এমন একটা আকাশ, আমি ... | http://kobita.banglakosh.com/archives/4623.html |
598 | গোলাম কিবরিয়া পিনু | মুক্তি | স্বদেশমূলক | মোল্লাচর থেকে কালাসোনা চর পর্যন্ত হেঁটেছে
কতদিন, বালুচর পাড়ি দিয়ে গিয়েছে উত্তরে
নদীতে সাঁতার
আঁধারের রাত শরীরে মিশানো শিহরনে
পার হয়ে গেছে শত্রু কবলিত রসুলপুরের
বাঁধ, ঠাঁই নিয়েছিল কখনো গোয়াল ঘরে
কখনো পলের পুন্জে, শীতকে করেছে
পরাজিত, উষ্ণ —
আশায় আশায়। ভাসানো ভেলায় গেছে
উজানে স্রোতের বিপরীতে
উলিপুর। দূর নয়, জনতা... | https://banglapoems.wordpress.com/2013/03/01/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%bf/ |
5886 | সুফিয়া কামাল | হেমন্ত | প্রকৃতিমূলক | সবুজ পাতার খামের ভেতর
হলুদ গাঁদা চিঠি লেখে
কোন্ পাথারের ওপার থেকে
আনল ডেকে হেমন্তকে?
আনল ডেকে মটরশুঁটি,
খেসারি আর কলাই ফুলে
আনল ডেকে কুয়াশাকে
সাঁঝ সকালে নদীর কূলে।
সকাল বেলায় শিশির ভেজা
ঘাসের ওপর চলতে গিয়ে
হাল্কা মধুর শীতের ছোঁয়ায়
শরীর ওঠে শিরশিরিয়ে।
আরও এল সাথে সাথে
নুতন গাছের খেজুর রসে
লোভ দেখিয়ে মিষ্টি ... | https://banglarkobita.com/poem/famous/294 |
2251 | মহাদেব সাহা | লিরিকগুচ্ছ - ০৩ | প্রেমমূলক | কবির কি আছে আর
ভালোবাসা ছাড়া,
সমস্ত উজাড় করে
হাতে একতারা। | https://banglarkobita.com/poem/famous/1388 |
4924 | শামসুর রাহমান | পিছুটান | সনেট | সর্বদাই ছিল পণ, যাই বলুক, সর্বক্ষণ
হাঁটবো সামনের দিকে, চলে যাবো সুউচ্চ চূড়ায়
আখেরে একদিন সূর্যাস্তের রঙ মেখে রুক্ষ গায়।
কস্মিনকালেও তাকাবো না ফিরে, মনের মতোন
পথ না-ই থাক, তবু হেঁটে যাবো, যখন তখন
একটি কি দু’টি ফল ছিঁড়ে নেবো ঝরণাতলায়
অঞ্জলি উঠবে ভরে জলে, শুনেছি রূপকথায়-
তাকালে পিছনপানে মানুষের দীপ্র দেহমনশিলীভূত হয়, কোথা... | https://www.bangla-kobita.com/shamsurrahman/pichutan/ |
2284 | মহাদেব সাহা | হৃদয়বোধ্য | প্রেমমূলক | আর কিছুই হই বা না হই
হই যেন ঠিক হৃদয়বোধ্য
এই যে বুকে অশ্রু-আবেগ,
জলের ধারা অপ্রতিরোধ্য;
আকাশে এই মেঘ জমে আর
পাতায় জমে শিশির কণা,
এই জীবনে তুমি আমার
যা কিছু এই সম্ভাবনা।
সব ছেড়েছি তুমিই কেবল
এখন আমার অগ্রগণ্য,
আর কী চাই হই যদি এই
তোমার ভালোবাসায় ধন্য!
সব মুছে যাই, সব ঝরে যায়
কালের ধারা অপ্রতিরোধ্য,
থাকবে না আর অন্য... | https://banglarkobita.com/poem/famous/1327 |
663 | জয় গোস্বামী | জননী এই আঙিনা | রূপক | জননী এই আঙিনা–আজ
শরীর বটচারা
বাতাস পথবালক, আর
মেয়েটি লণ্ঠন! | https://banglarkobita.com/poem/famous/1736 |
6025 | হেলাল হাফিজ | কবি ও কবিতা | চিন্তামূলক | কবির জীবন খেয়ে জীবন ধারণ করে
কবিতা এমন এক পিতৃঘাতী শব্দের শরীর,
কবি তবু সযত্নে কবিতাকে লালন করেন,
যেমন যত্নে রাখে তীর
জেনে-শুনে সব জল ভয়াল নদীর।
সর্বভূক এ কবিতা কবির প্রভাত খায়
দুপুর সন্ধ্যা খায়, অবশেষে
নিশীথে তাকায় যেন বয়ঃসন্ধিকালের কিশোরী,
কবিকে মাতাল করে
শুরু হয় চারু তোলপাড়,
যেন এক নির্জন বনের কোনো হরিণের ... | https://banglarkobita.com/poem/famous/98 |
2286 | মাইকেল মধুসূদন দত্ত | অর্থ | সনেট | ভেবো না জনম তার এ ভবে কুক্ষণে,
কমলিনী-রূপে যার ভাগ্য-সরোবরে
না শোভেন মা কমলা সুবর্ণ কিরণে ;–
কিন্তু যে, কম্পনা-রূপ খনির ভিতরে
কুড়ায়ে রতন-ব্ৰজ, সাজায় ভূষণে
স্বভাষা, অঙ্গের শোভা বাড়ায়ে আদরে!
কি লাভ সঞ্চয়ি, কহ, রজত কাঞ্চনে,
ধনপ্রিয় ?বাঁধা রমা চির কার ঘরে ?
তার ধন-অধিকারী হেন জন নহে,
যে জন নিৰ্ব্বংশ হলে বিস্মৃতি-আঁধ... | https://www.bangla-kobita.com/madhusudan/artha/ |
3432 | রবীন্দ্রনাথ ঠাকুর | প্রথম দিনের সূর্য | রূপক | প্রথম দিনের সূর্য
প্রশ্ন করেছিল
সত্তার নূতন আবির্ভাবে_
কে তুমি?
মেলে নি উত্তর।বৎসর বৎসর চলে গেল।
দিবসের শেষ সূর্য
শেষ প্রশ্ন উচ্চারিল
পশ্চিমসাগরতীরে
নিস্তব্ধ সন্ধ্যায়_
কে তুমি?
পেল না উত্তর।। (শেষ লেখা কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/prothom-diner-surjo/ |
5719 | সুনীল গঙ্গোপাধ্যায় | অন্তত একবার এ-জীবনে | রূপক | সুখের তৃতীয় সিঁড়ি ডানপাশে
তার ওপাশে মাধুর্যের ঘোরানো বারান্দা
স্পষ্ট দেখা যায়, এই তো কতটুকুই বা দূরত্ব
যাও, চলে যাও সোজা!
সামনের চাতালটি বড় মনোরম, যেন খুব চেনা
পিতৃপরিচয় নেই, তবু বংশ-মহিমায় গরীয়ান
একটা বাড় গাছ, অনেক পুরোনো
তার নিচে শৈশবের, যৌবনেরর মানত-পুতুল
এত ছায়াময় এই জায়গাটা, যেন ভুলে যাওয়া স্নেহ
ভুল ... | https://banglarkobita.com/poem/famous/289 |
5640 | সুকুমার রায় | পড়ার হিসাব | ছড়া | ফিরল সবাই ইস্কুলেতে সাঙ্গ হল ছুটি—
আবার চলে বই বগলে সবাই গুটি গুটি।
পড়ার পরে কার কি রকম মনটি ছিল এবার,
সময় এল এখন তারই হিসেবখানা দেবার।
কেউ পড়েছেন পড়ার পুঁথি, কেউ পড়েছেন গল্প,
কেউ পড়েছেন হদ্দমতন, কেউ পড়েছেন অল্প।
কেউ-বা তেড়ে গড়গড়িয়ে মুখস্থ কয় ঝাড়া,
কেউ-বা কেবল কাঁচুমাচু মোটে না দেয় সাড়া।
গুরুমশাই এসেই ক্... | https://www.bangla-kobita.com/sukumar/porar-hishab/ |
3765 | রবীন্দ্রনাথ ঠাকুর | যখনি যেমনি হোক জিতেনের মর্জি | ছড়া | যখনি যেমনি হোক জিতেনের মর্জি
কথায় কথায় তার লাগে আশ্চর্যি।অডিটর ছিল জিতু হিসাবেতে টঙ্ক,
আপিসে মেলাতেছিল বজেটের অঙ্ক;
শুনলে সে, গেছে দেশে রামদীন দর্জি,
শুনতে না-শুনতেই বলে “আশ্চর্যি’।যে দোকানি গাড়ি তাকে করেছিল বিক্রি
কিছুতে দাম না পেয়ে করেছে সে ডিক্রি,
বিস্তর ভেবে জিতু উঠল সে গর্জি–
“ভারি আশ্চর্যি।শুনলে, জামাইবাড়ি ছিল ... | https://www.bangla-kobita.com/rabindranath/jokhon-jemni-hok-jitener-morji/ |
5811 | সুনীল গঙ্গোপাধ্যায় | নীরার জন্য কবিতার ভূমিকা | প্রেমমূলক | এই কবিতার জন্য আর কেউ নেই, শুধু তুমি, নীরা
এ-কবিতা মধ্যরাত্রে তোমার নিভৃত মুখ লক্ষ্য করে
ঘুমের ভিতরে তুমি আচমকা জেগে উঠে টিপয়ের
থেকে জল খেতে গিয়ে জিভ কামড়ে একমুহূর্ত ভাবলে
কে তোমার কথা মনে করছে এত রাত্রে–তখন আমার
এই কবিতার প্রতিটি লাইন শব্দ অক্ষর কম ড্যাস রেফ্
ও রয়ের ফুট্কি সমেত ছুটে যাচ্ছে তোমার দিকে, তোমার
আধোঘুমন্... | https://banglarkobita.com/poem/famous/1894 |
3469 | রবীন্দ্রনাথ ঠাকুর | প্রেমের দূতকে পাঠাবে নাথ কবে | ভক্তিমূলক | প্রেমের দূতকে পাঠাবে নাথ কবে।
সকল দ্বন্দ্ব ঘুচবে আমার তবে। আর-যাহারা আসে আমার ঘরে
ভয় দেখায়ে তারা শাসন করে,
দুরন্ত মন দুয়ার দিয়ে থাকে,
হার মানে না, ফিরায়ে দেয় সবে।সে এলে সব আগল যাবে ছুটে,
সে এলে সব বাঁধন যাবে টুটে,
ঘরে তখন রাখবে কে আর ধরে
তার ডাকে যে সাড়া দিতেই হবে। আসে যখন, একলা আসে চলে,
গলায় তাহার ফুলের মা... | http://kobita.banglakosh.com/archives/459.html |
5445 | সুকান্ত ভট্টাচার্য | একটি মোরগের কাহিনী | রূপক | একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল
বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে,
ভাঙা প্যাকিং বাক্সের গাদায়
আরো দু'তিনটি মুরগীর সঙ্গে।
আশ্রয় যদিও মিলল,
উপযুক্ত আহার মিলল না।
সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে
গলা ফাটাল সেই মোরগ
ভোর থেকে সন্ধে পর্যন্ত-
তবুও সহানুভূতি জানাল না সেই বিরাট শক্ত ইমারত।
তারপর শুরু হল তাঁর আঁস্তাকুড়ে আনাগো... | https://banglarkobita.com/poem/famous/255 |
2991 | রবীন্দ্রনাথ ঠাকুর | গান (চৈতালি কাব্যগ্রন্থ) | নাট্যগীতি | তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে
হৃদয়ে আমার ।
যৌবনসমুদ্রমাঝে কোন্ পূর্ণিমায় আজি
এসেছে জোয়ার !
উচ্ছল পাগল নীরে তালে তালে ফিরে ফিরে
এ মোর নির্জন তীরে কী খেলা তোমার !
মোর সর্ব বক্ষ জুড়ে কত নৃত্যে কত সুরে
এসো কাছে যাও দূরে শতলক্ষবার ।
তুমি পড়িতেছ হেসে ... | https://www.bangla-kobita.com/rabindranath/gan-choitali/ |
5503 | সুকান্ত ভট্টাচার্য | ফসলের ডাকঃ ১৩৫১ | মানবতাবাদী | কাস্তে দাও আমার এ হাতে
সোনালী সমুদ্র সামনে, ঝাঁপ দেব তাতে।
শক্তির উন্মুক্ত হাওয়া আমার পেশীতে
স্নায়ুতে স্নায়ুতে দেখি চেতনার বিদ্যুৎ বিকাশঃ
দু'পায়ে অস্থির আজ বলিষ্ঠ কদম;
কাস্তে দাও আমার এ হাতে।
দু'চোখে আমার আজ বিচ্ছুরিত মাঠের আগুন,
নিঃশব্দে বিস্তীর্ণ ক্ষেতে তরঙ্গিত প্রাণের জোয়ার
মৌসুমী হাওয়ায় আসে জীবনের ডাক;
শহরের... | https://banglarkobita.com/poem/famous/278 |
780 | জসীম উদ্দীন | ও আমার গহিন গাঙের নায়া | প্রেমমূলক | ও আমার গহিন গাঙের নায়া,
ও তুমি অফর বেলায় লাও বায়া যাওরে-
কার পানে বা চায়া।
ভাটির দ্যাশের কাজল মায়ায়,
পরাণডা মোর কাইন্দা বেড়ায়রে-
আবছা মেঘে হাতছানি দ্যায়,
কে জানি মোর সয়া।
এই না গাঙের আগের বাঁকে
আমার বধূর দ্যাশ;
কলাবনের বাউরি বাতাস
দোলায় মাথার ক্যাশ;
কওই খবর তাহার লাইগা,
কাইন্দা মরে এক অভাইগারে;
ও তার ব্যথার দেয়া থাইক... | https://banglarkobita.com/poem/famous/797 |
2545 | যোগীন্দ্রনাথ সরকার | কাজের ছেলে | ছড়া | দাদখানি চাল, মুসুরির ডাল,চিনি-পাতা দৈ,
দু’টা পাকা বেল, সরিষার তেল, ডিমভরা কৈ।
পথে হেঁটে চলি, মনে মনে বলি, পাছে হয় ভুল;
ভুল যদি হয়, মা তবে নিশ্চয়,”
” ছিঁড়ে দেবে চুল।
দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,
দু’টা পাকা বেল, সরিষার তেল, ডিমভরা কৈ।
বাহবা বাহবা – ভোলা ভুতো হাবা খেলিছে তো বেশ!
দেখিব খেলাতে, কে হারে কে... | https://banglarkobita.com/poem/famous/432 |
4777 | শামসুর রাহমান | তিনজন যুবকের গর্জে ওঠা | মানবতাবাদী | (হরিপদ দত্ত প্রিয়বরেষু)চোখের সম্মুখে আমি বড়সড় একটি বাড়িকে
অতি দ্রুত খসে যেতে দেখছি এখন। এমন তো
ভুলেও ভাবিনি কোনওকালে। বেশ কিছুকাল আগে,
যখন সৌন্দর্য নিয়ে বাড়িটিকে দাঁড়াতে দেখেছি,
করেছি কত না গল্প দিকে দিকে, জনে জনে, আজ
সেই স্মৃতি আমাকে করছে নিত্য ব্যঙ্গ।এ বাড়ির কতিপয় বিভ্রান্ত বাসিন্দা, স্বার্থান্বেষী
যারা, তারা নিভৃত, ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/tinjon-juboker-gorje-otha/ |
5284 | শামসুর রাহমান | সুযোগই দেবো না | মানবতাবাদী | তোমরা কারা ভিড় জমিয়েছো
এই আগুনের ফুল্কি-ঝরানো দুপুরে? তোমাদের
চেহারা দেখে কেমন যেন ভড়কে যেতে হয়। বিশ্বাস
করো, শত চেষ্টাতেও এমন
মনোভাবকে তাড়ানো যায় না ,
বুক ধক্ ধক্ করতেই থাকে। বড় শীতল হয়ে পড়ি।তোমরা যারা প্রকৃতই বাইরে এবং ভেতরে
সত্যি-সত্যি সুশীল, যাদের দৃষ্টিতে কোমলতা এবং
আচরণে বিচ্ছুরিত সভ্যতার আভা, তাদের
দীর্ঘায়ু এ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/sujogi-debo-na/ |
4438 | শামসুর রাহমান | উৎসব | চিন্তামূলক | আজ উৎসবের দিন; চতুর্দিক খুব ঝলমলে
পোশাকে সেজেছে যেন। মিহি বৃষ্টি, দূর আকাশের
ঘন আবলুসী মেঘ আনন্দ-চঞ্চল মানুষের
মুখ ম্লান করে দিতে ব্যর্থ হলো। কোন্ যাদুবলে
এ শহর গলায় আলোর নেকলেস নিয়ে জ্বলে
এমন আন্ধারে? শুধু আমি এ আনন্দ বাসরের
ছটা থেকে বঞ্চিত, ফলত আজ নিজের ঘরের
কোণে একা মগ্ন ধ্যানে; অন্যেরা মেতেছে কোলাহলে।উৎসবের ঝর্নাধ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/utsob/ |
4369 | শামসুর রাহমান | আমার এ শহরের চোখ | চিন্তামূলক | কোথাও ছিল না বৃষ্টিধারা, এ আমার শহরের
অশ্রুপাত; কেঁদে কেঁদে শহরের চোখ দু’টো লাল
আর অতিশয় ফোলা কেন
পারে না বলতে কেউ। কেন তার বুক ঠেলে এত
কান্না ওঠে প্রহরে প্রহতে
এ শহর নিজেও জানে না। আমি শুধু কবিতায়
কিছু অশ্রুকণা জড়ো করি অবেলায় ছোট ঘরে
অরক্ষিত, একা।কখন জানালা দিয়ে প্রজাপতি ঘরে ঢুকে পড়ে
ফুলের পাপড়ির মতো, বসে
আমার গ্রীবায়... | https://www.bangla-kobita.com/shamsurrahman/amar-e-shohorer-chokh/ |
4986 | শামসুর রাহমান | বন্ধু তুমি অকম্পিত হাতে | প্রেমমূলক | ডাকতে হয় না, নিজেই সে আসে, টোকা দেয়
মনে, স্মৃতি যার নাম। কখনো কখনো
মুখোমুখি বসে,
পা দোলায় শিস দেয় দোয়েলের মতো কখনোবা
চোখের পানির মতো কী অপ্রতিরোধ্য এসে পড়ে
সবকিছু এলোমেলো করে, এমনকি
পীড়নের ভয়কে তফাৎ যাও বলে। মনে পড়ে,
সেলিম তোমার কথা মাঝে মাঝে খুব
মনে পড়ে। সে কবে প্রথম দেখা হয়েছিল আমাদের?
সেই উনিশশো আটান্নোয়
পুরানো ঢাকা... | https://www.bangla-kobita.com/shamsurrahman/bondhu-tumi-okompito-hate/ |
5864 | সুনীল গঙ্গোপাধ্যায় | সাবধান | মানবতাবাদী | আমি সেই মানুষ, আমাকে চেয়ে দ্যাখো
আমি ফিরে এসেছি
আমার কপালে রক্ত;
বাষ্প-জমা গলায় বাস-ওল্টানো ভাঙা রাস্তা দিয়ে
ফিরে এলাম-
আমি মাছহীন ভাতের থালার সামনে বসেছি
আমি দাঁড়িয়েছি চালের দোকানের লাইনে
আমার চুলে ভেজাল তেলের গন্ধ
আমার নিশ্বাস-।
রাস্তায় একটা বাচ্চা ছেলে বমি করলো
আমি ওর মৃত্যুর জন্য দায়ী-
পিছনের দরজায় বস্তাভর্তি টাক... | https://banglarkobita.com/poem/famous/1904 |
686 | জয় গোস্বামী | দাহ | প্রেমমূলক | শরীর তো আছে।
কিন্তু শরীরের মধ্যে আর অস্থিগুলি নেই।
নরম উলের বল গড়িয়ে চলেছি
পা দিয়ে যে দিকে মারবে,সেদিকেই যাব
অগ্নিকুন্ডে গিয়ে পড়লে হতভম্ব বসে থাকব।বলব না : জ্বলেছি। | https://www.bangla-kobita.com/joygoswami/daha/ |
4468 | শামসুর রাহমান | একটি অনুপস্থিতি | সনেট | পৃথিবী এখনো খুব সজীব সুন্দর ভোরবেলা
নতুন মাছের মতো কেলিপরায়ণ, নীলাকাশে
সারস প্রফুল্ল ওড়ে, ঝিলে নামে নিভৃত আশ্বাসে
তৃষ্ণার্ত কোমল প্রাণী বনপ্রান্তে পথিক একেলা
হেঁটে যায়, গেরস্থের উঠোনে শিশুর রাঙা খেলা
জমে অপরাহ্নে রোজ। নিশুত নিশীথে স্বপ্ন আসে
পরাবাস্তবের হরিণের মতো স্মৃতির আভাসে,
ছাদের কার্নিশে একা পাখি ডাকে গভীর সুরেলা... | https://www.bangla-kobita.com/shamsurrahman/ekti-onuposthiti/ |
3609 | রবীন্দ্রনাথ ঠাকুর | বিশুদাদা– দীর্ঘবপু, দৃঢ়বাহু, দুঃসহ কর্তব্যে নাহি বাধা | চিন্তামূলক | বিশুদাদা–
দীর্ঘবপু, দৃঢ়বাহু, দুঃসহ কর্তব্যে নাহি বাধা,
বুদ্ধিতে উজ্জ্বল চিত্ত তার
সর্বদেহে তৎপরতা করিছে বিস্তার।
তন্দ্রার আড়ালে
রোগক্লিষ্ট ক্লান্ত রাত্রিকালে
মূর্তিমান শক্তির জাগ্রত রূপ প্রাণে
বলিষ্ঠ আশ্বাস বহি আনে,
নির্নিমেষ নক্ষত্রের মাঝে
যেমন জাগ্রত শক্তি নিঃশব্দ বিরাজে
অমোঘ আশ্বাসে
সুপ্ত রাত্রে বিশ্বের আকাশে।
যখন শ... | https://www.bangla-kobita.com/rabindranath/bishudada-dirghobopu-drirobahu-dusshoho-kortobbye-nahi-badha/ |
3244 | রবীন্দ্রনাথ ঠাকুর | দুর্লভ জন্ম | সনেট | একদিন এই দেখা হয়ে যাবে শেষ,
পড়িবে নয়ন-’পরে অন্তিম নিমেষ।
পরদিনে এইমত পোহাইবে রাত,
জাগ্রত জগৎ-’পরে জাগিবে প্রভাত।
কলরবে চলিবেক সংসারের খেলা,
সুখে দু:খে ঘরে ঘরে বহি যাবে বেলা।
সে কথা স্মরণ করি নিখিলের পানে
আমি আজি চেয়ে আছি উৎসুক নয়ানে।
যাহা-কিছু হেরি চোখে কিছু তুচ্ছ নয়,
সকলই দুর্লভ ব’লে আজি মনে হয়।
দুর্লভ এ ধরণীর লেশতম স... | https://www.bangla-kobita.com/rabindranath/durlov-jonmo/ |
1749 | পূর্ণেন্দু পত্রী | অলৌকিক | রূপক | অলৌকিক এইভাবে ঘটে।
হঠাৎ একদিন ফাঁক হয়ে যায় সাদাসিধে ঝিনুক,
ভিতর থেকে ঠিকরে বেরোয় সাদা জ্যোৎস্না।
সেদিন মুক্তোর মতো গড়িয়ে এলে আমার হাতে।
অমনি বদলে গেল দৃশ্য।
আমার ডান দিকে ছিল মেঘলা দিন
হয়ে গেল ডালিম-ফাটানো রোদ।
আর বাঁদিকে ছিল ইটের পাঁজা
হয়ে গেল লাল টালির ডাকবাংলো।
অলৌকিক এইভাবে ঘটে। | https://banglarkobita.com/poem/famous/1202 |
5890 | সুবোধ সরকার | একটি | মানবতাবাদী | বাবা জার্মান, মা থাকত এন্টালির গলিতে
জন্মের সময় ওজন : ২১/২ পাউন্ড, ডাকনাম জিনা
বাড়ির মেয়েরা ডাকে ফুচু, ফুচুমণি, ফুচান…
গায়ের রঙ কুচকুচে কালো, লেজ নেই।দিনের বেলায় আট টুকরো গরুর মাংস
রাতে একবাটি দুধ। এখন বয়স তিন
আজ পর্যন্ত কাউকে কামড়ায়নি।শুধু গেল বার ভোটের আগে
ধুতিপরা এক ভদ্রলোক এসেছিলেন
করজোড়ে ভোট চাইতেজিনা তাকে তেড়ে গি... | https://www.kobitacocktail.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%a1%e0%a7%87%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%81/ |
4687 | শামসুর রাহমান | গোরস্তানে কোকিলের করুণ আহ্বান | চিন্তামূলক | এই যে আমি কে জানে কতদিন, কতকাল পর
সোঁদা মাটির ভেতর থেকে আচানক বেরিয়ে এসে
তাকাচ্ছি এদিক সেদিক, কে এই আমি?
এমন সুনসান এলাকায় কোন্ মানব বলে দেবে কে আমি?থমথমে নৈশ প্রহরে মাটির বুক ফুঁড়ে বেরিয়ে
কেমন যেন বেখাপ্পা মনে হলো
নিজেকে। আত্মপরিচয় কোথায় কখন যে হঠাৎ
লুপ্ত হয়েছে! নামহীন, ঠিকানাবিহীন, কে
বলবে?মাংসহারা, হাড়সর্বস্ব আমার ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/gorostane-kokiler-korun-ahban/ |
2838 | রবীন্দ্রনাথ ঠাকুর | এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে | প্রকৃতিমূলক | এসো হে এসো, সজল ঘন,
বাদলবরিষনে–
বিপুল তব শ্যামল স্নেহে
এসো হে এ জীবনে।
এসো হে গিরিশিখর চুমি,
ছায়ায় ঘিরি কাননভূমি–
গগন ছেয়ে এসো হে তুমি
গভীর গরজনে।ব্যথিয়ে উঠে নীপের বন
পুলকভরা ফুলে।
উছলি উঠে কলরোদন
নদীর কূলে কূলে।
এসো হে এসো হৃদয়ভরা,
এসো হে এসো পিপাসা-হরা,
এসো হে আঁখি-শীতল-করা
ঘনায়ে এসো মনে।১৭ ভাদ্র, ১৩১৬
(গীতাঞ্জলি কাব... | https://www.bangla-kobita.com/rabindranath/eso-he-eso-sojol-ghono-badolborisone/ |
3033 | রবীন্দ্রনাথ ঠাকুর | চাও যদি সত্যরূপে | চিন্তামূলক | চাও যদি সত্যরূপে
দেখিবারে মন্দ–
ভালোর আলোতে দেখো,
হোয়ো নাকো অন্ধ। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/chao-jodi-sotyorup/ |
2172 | মহাদেব সাহা | তোমাকে যাইনি ছেড়ে | প্রকৃতিমূলক | তোমাকে যাইনি ছেড়ে আম-জাম
কাঁঠালের বন,
অশ্বত্থ-হিজল-বট, ঘুঘু-ডাকা চৈত্রের দুপুর-
এই খেয়াঘাট পার হয়ে কতো আত্মীয়-বান্ধব
চলে গেছে,
এই গাঁয়ের হালট ধরে চলে গেছে নয়াদা
ও রাঙা বৌদি
আঁচলে চোখের জল মুছতে মুছতে
কাকিমা ও তার কিশোরী মেয়েটি;
সেই কবে মামাদের এতো বড়ো রায়বাড়ি
শূন্য হয়ে গেছে-
শিশুদি ও উষা পিসিমার কথা আজকাল
... | https://banglarkobita.com/poem/famous/476 |
4787 | শামসুর রাহমান | তুমি আমাকে দিয়ে বলিয়ে নাও | প্রেমমূলক | না, কোনো লুকোছাপা নেই, কখনো কখনো
আমার কোনো কোনো অব্যক্ত ভাবনা
দূর শতাব্দীর আফ্রিকার অন্ধকারের মতো
গুমরে ওঠে, যেন বোবার গোঙানি।
বহু নিশুত রাতের মদিরা আমার শিরায় শিরায়
জমতে থাকে; রোমকূপ ফুঁড়ে প্রবাহিত হ’তে চায়
দিন-দুপুরে,
অথচ কোনো বিস্ফোরণ ঘটে না। কে যেন
শরবিদ্ধ প্রাণীর মতো সারাক্ষণ ভাষাহীন
আর্ত স্বর হ’য়ে আহত উন্মত্ততায় ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/tumi-amake-die-bolie-nao/ |
1851 | পূর্ণেন্দু পত্রী | প্রজাপতি ঢুকেছে ভিতরে | চিন্তামূলক | সেই কবে বাল্যকালে বৃষ্টি হয়েছিল
সেই কবে বৃষ্টিজলে ভিজেছিল লাজুক কদম
সেই কবে কদমের ডালে এক পাখি বসেছিল
সেই পাখি বলেছিলপৃথিবীর ভিতরে আরেক
গর্ভকেশরের মতো গোপনীর পৃথিবী রয়েছে
সেই পৃথিবীর খোঁজে চাঁদ সদাগর
ঝড়ে-জলে ডুবে যাবে জেনেও নিজের নৌবহর
সমুদ্রে ভাসিয়েছিল, ঘর পোড়া আগুনের মতো সাদা ফেনা
সেই ফেনা পুষেছিল বড় বড় রাঘব বোয়াল
সে... | https://banglarkobita.com/poem/famous/1308 |
488 | কাজী নজরুল ইসলাম | রুবাইয়াত-ই- হাফিজ- ২ | ভক্তিমূলক | তোমার হাতের সকল কাজে
হবে শুভ নিরবধি-
প্রিয়, তোমার ভাগ্যবশে
নিয়তির এই নির্দেশ যদি;
দাও তাহলে পান করে নিই
তোমার দেওয়া শিরীন শরাব,
হ'লেও হব চির-অমর,
হয়ত ও-মদ সুধা-নদী!! | https://www.bangla-kobita.com/nazrulislam/rubaiyat-e-hafiz-2/ |
1689 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | শুধু যাওয়া | চিন্তামূলক | কক্ষনো কি তোমাদের কাউকে
এমন কথা বলেছিলুম যে, আমি
পৌঁছে গেছি?
তা হলে তোমরা ধরেই নিয়ো যে,
কথাটা মিথ্যে,
কিংবা আমার বিশ্বাসে অনেক
ভেজাল ছিল।
আমি শুধু যাবার কথাই বলি,
পৌঁছবার কথা বলি না।
আসলে, পৌঁছনোটা যে খুব জরুরী ব্যাপার,
এমন বিশ্বাসই আমার নেই।
যাওয়াতে যারা বিশ্বাস করো,
তারা আমার সঙ্গে চলো।
যারা পৌঁছতে চাও, তারা
এসো না... | https://banglarkobita.com/poem/famous/1611 |
2231 | মহাদেব সাহা | মানবিক বৃক্ষ | মানবতাবাদী | তোমার মতন কোনো গাছ নেই স্বয়ংসম্পূর্ণ
এই উদার বৃক্ষমূলে নতজানু নবীন তাপস
ক্ষমায় স্নেহে ও প্রেমে কখনো হিংসায়
তুমি বাঁধো বিপুল মজ্জায় তাকে
রক্তে রক্তে তুমি তার লাল তরু, কিংশুক-অশোক
তোমার ছায়ায়, করতলে আভূমি আকাশ নত,
নীল গঢ় নিসর্গসম্ভার
তোমার মতন কোনো পরিপূর্ণ গাছ নেই,
কখনো গভীর রাতে দুঃস্বপ্নে সন্ত্রস্ত যুবা
খোঁজে যে-স্নিগ... | https://banglarkobita.com/poem/famous/1476 |
3474 | রবীন্দ্রনাথ ঠাকুর | ফাগুন এল দ্বারে | প্রেমমূলক | ফাগুন এল দ্বারে,
কেহ যে ঘরে নাই—
পরান ডাকে কারে
ভাবিয়া নাহি পাই। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/fagun-elo-dare/ |
4419 | শামসুর রাহমান | ইতিহাসের মোড়ে দাঁড়িয়ে ডাকছি | স্বদেশমূলক | দাঁড়িয়ে এক মহান উৎসবের মুখোমুখি। ভিড়, কোলাহল, আনন্দোচ্ছ্বাস,
আলোকসজ্জা ইত্যাদির মাঝখানে দাঁড়িয়ে নিজেকে খুব নিঃসঙ্গ লাগে। এই
আনন্দ, এই হাস্যরোল কি স্পর্শ করছে না আমাকে? উদ্যাপিত হচ্ছে
মুক্তিযুদ্ধের রজত জয়ন্তী। আমাদের গৌরবের বিপুল সূর্যোদয় সারা দেশের
নরনারী এবং শিশুকে চুম্বন করছে। আমি সেই চুম্বনের স্বাদ পাচ্ছি আমার সমগ্... | https://www.bangla-kobita.com/shamsurrahman/itihaser-more-darie-dakchi/ |
2321 | মাইকেল মধুসূদন দত্ত | গোধূলি | ভক্তিমূলক | (১) কোথা রে রাখাল-চূড়ামণি?
গোকুলের গাভীকুল, দেখ,সখি,শোকাকুল,
না শুনে সে মুরলীর ধ্বনি!
ধীরে ধীরে গোষ্ঠে সবে পশিছে নীরব,—
আইল গোধূলি, কোথা রহিল মাধব! (২) আইল লো তিমির যামিনী;
তরুডালে চক্রবাকী বসিয়া কাঁদে একাকী--
কাঁদে যথা রাধা বিরহিণী!
কিন্তু নিশা অবসানে হাসিবে সুন্দরী;
আর কি ... | https://www.bangla-kobita.com/madhusudan/godhuli/ |
783 | জসীম উদ্দীন | ও বাজান চল যাই চল | মানবতাবাদী | ও বাজান, চল, যাই চল
মাঠে লাঙল বাইতে,
গরুর কাঁধে লাঙল দিয়া
ঠেলতে ঠেলতে ঠেলতে।
মোরা লাঙল খুঁড়ে ফসল আনি
পাতাল পাথার হইতে,
সব দুনিয়ার আহার জোগাই
সেই না ফসল হইতে,
আর আমরা কেন খাইতে না পাই
পারো কি কেউ কইতে।
বউ দিয়াছে গলায় দড়ি সাতদিন না খাইতে,
ভুখের জ্বালা সইতে, কবরখানায় রইতে;
এবার লাঙর দিয়ে খুঁড়ি মাটি তারি দেখা পাইতে।
মোরা... | https://banglarkobita.com/poem/famous/747 |
522 | কাজী নজরুল ইসলাম | সব্যসাচী | স্বদেশমূলক | ওরে ভয় নাই আর, দুলিয়া উঠেছে হিমালয়-চাপা প্রাচী,
গৌরশিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী!
দ্বাপর যুগের মৃত্যু ঠেলিয়া
জাগে মহাযোগী নয়ন মেলিয়া,
মহাভারতের মহাবীর জাগে, বলে ‘আমি আসিয়াছি।’
নব-যৌবন-জলতরঙ্গে নাচে রে প্রাচীন প্রাচী!
বিরাট কালের অজ্ঞাতবাস ভেদিয়া পার্থ জাগে,
গান্ডীব ধনু রাঙিয়া উঠিল লক্ষ লাক্ষারাগে!
বাজি... | https://banglarkobita.com/poem/famous/544 |
523 | কাজী নজরুল ইসলাম | সর্বহারা | রূপক | ব্যথার সাতার-পানি-ঘেরা
চোরাবালির চর,
ওরে পাগল! কে বেঁধেছিস
সেই চরে তোর ঘর?
শূন্যে তড়িৎ দেয় ইশারা,
হাট তুলে দে সর্বহারা,
মেঘ-জননীর অশ্র”ধারা
ঝ’রছে মাথার’ পর,
দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি
দুলিয়ে তর”-কর।।
কন্যারা তোর বন্যাধারায়
কাঁদছে উতরোল,
ডাক দিয়েছে তাদের আজি
সাগর-মায়ের কোল।
নায়ের মাঝি! নায়ের মাঝি!
পাল তু’লে তুই দে রে আজি... | https://banglarkobita.com/poem/famous/832 |
4102 | রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ | চলে যাওয়া মানে প্রস্থান নয় | চিন্তামূলক | চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে।
জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে-
জীবন সুন্দর
আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র
সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর
আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা
তবুও কি আজীবন বেঁচে থাকা যায়!
বিদা... | http://kobita.banglakosh.com/archives/1436.html |
2940 | রবীন্দ্রনাথ ঠাকুর | কোনো জাপানি কবিতার ইংরাজি অনুবাদ হইতে | প্রেমমূলক | বাতাসে অশথপাতা পড়িছে খসিয়া,
বাতাসেতে দেবদারু উঠছে শ্বসিয়া।
দিবসের পরে বসি রাত্রি মুদে আঁখি,
নীড়েতে বসিয়া যেন পাহাড়ের পাখি।
শ্রান্ত পদে ভ্রমি আমি নগরে নগরে
বিজন অরণ্য দিয়া পর্বতে সাগরে।
উড়িয়া গিয়াছে সেই পাখিটি আমার,
খুঁজিয়া বেড়াই তারে সকল সংসার।
দিন রাত্রি চলিয়াছি, শুধু চলিয়াছি —
ভুলে যেতে ভুলিয়া গিয়াছি।... | https://www.bangla-kobita.com/rabindranath/kono-japani-kobitar-ingreji-onubad-hoite/ |
4729 | শামসুর রাহমান | জাভেদ তোমার কথা | রূপক | জাভেদ, তোমার কথা বেশ কিছুদিন
ধরে আমি ভাবছি প্রত্যহ। কবে কোন্ সালে কোন্ সে শ্রীহীন
পাড়ায় জন্মেছো তুমি, কী যে নাম
সে বিদ্যালয়ের, ছিমছাম
সেনার কদমছাঁট চুলের মতন ঘাসময় অনুপম
উন্মুক্ত প্রাঙ্গণে যার পড়েছিল তোমার প্রথম
পদচ্ছাপ, কবে বিশ্বাবিদ্যালয় থেকে
কতিপয় পুস্তকের জ্ঞানগাম্যি চেখে
নিয়েছিলে সডিগ্রী বিদায়, তারপর
জুটিয়ে মাঝা... | https://www.bangla-kobita.com/shamsurrahman/javed-tomar-kotha/ |
4879 | শামসুর রাহমান | নান্দনিক সত্যের পাঁচালি | রূপক | এখনো উনিশ বিশ বছর আগের দ্বিপ্রহর
স্মৃতির উদাস পথে ডেকে যায় সেলুলয়েডের
মমতায়; দৃষ্টিপথে একটি প্রকৃত গ্রাম হয়
আমার নিজস্ব চেনা আরেক পল্লীর সহোদর।
সেই কবেকার উপন্যাস ভিন্ন মাত্রা পায়, দেখি
গ্রামেপথে ওরা দুটি বালক বালিকা ছোটাছুটি
করে, ঘোরে কাশবনে, গহন বর্ষার ভেজে আর
শ্যামল মাটিতে কান পেতে শোনে ট্রেনের আওয়াজ।খদ্ধ সেলুলয়েডের... | https://www.bangla-kobita.com/shamsurrahman/nandonik-sotyer-panchali/ |
2399 | মাইকেল মধুসূদন দত্ত | সাংসারিক জ্ঞান | সনেট | “কি কাজ বাজায়ে বীণা ; কি কাজ জাগায়ে
সুমধুর প্রতিধ্বনি কাব্যের কাননে ?
কি কাজ গরজে ঘন কাব্যের গগনে
মেঘ-রূপে, মনোরূপ ময়ূরে নাচায়ে ?
স্বতরিতে তুলি তোরে বেড়াবে কি বায়ে
সংসার-সাগর-জলে, স্নেহ করি মনে
কোন জন ?দেবে---অন্ন অৰ্দ্ধ মাত্র খায়ে,
ক্ষুধায় কাতর তোরে দেখি রে তোরণে ?
ছিঁড়ি তার-কুল, বীণা ছুড়ি ফেল দূরে! ”
কহে সা... | https://www.bangla-kobita.com/madhusudan/sangsarik-gyan/ |
2208 | মহাদেব সাহা | বড়ো সুসময় কখনো পাবো না | চিন্তামূলক | ফুলের পাশেই আছে অজস্র কাঁটার পথ, এই তো জীবন
নিখুঁত নিটোল কোনো মুহূর্ত পাবো না,
এখন বুঝেছি আমি
এভাবেই সাজাতে হবে অপূর্ণ সুন্দর;
একেবারে মনোরম জলবায়ু পাবো না কখনো
থাকবে কুয়াশা-মেঘ, ঝড়েরআভাস
কখনো দুলবে ভেলা
কখনো বিরুদ্ধ স্রোতে দিতে হবে
সুদীর্ঘ সাঁতার,
কুয়াশা ও ঝড়ের মাঝেই
শীতগ্রীষ্মে বেয়ে যেতে হবে এই তরী;
যতোই ভাবি না কেন
... | https://banglarkobita.com/poem/famous/1375 |
5748 | সুনীল গঙ্গোপাধ্যায় | এবার কবিতা লিখে | চিন্তামূলক | এবার কবিতা লিখে আমি একটা রাজপ্রাসাদ বানাবো
এবার কবিতা লিখে আমি চাই পন্টিয়াক গাড়ি
এবার কবিতা লিখে আমি ঠিক রাষ্ট্রপতি না হলেও
ত্রিপাদ ভূমির জন্য রাখব পা উঁচিয়ে -
মেশপালকের গানে এ পৃথিবী বহুদিন ঋণী!
কবিতা লিখেছি আমি চাই স্কচ, সাদা ঘড়া, নির্ভেজাল ঘৃতে পক্ক
মুর্গীর দু ঠ্যাং শুধু, আর মাংস নয় -
কবিতা লিখেছি তাই আমার সহস্... | https://banglarkobita.com/poem/famous/1885 |
781 | জসীম উদ্দীন | ও তুই যারে আঘাত হানলিরে মনে সেজন | প্রেমমূলক | ও তুই যারে আঘাত হানলিরে মনে সেজন কি তোর পর,
সে ত তোরি তরে কেন্দে কেন্দে বেড়ায় দেশান্তর;
রে বন্ধু!
তোরি তরে সাজাইলাম বন-ফুলের ঘর,
রে বন্ধু মন-ফুলের ঘর,
ও তুই ভোমর হয়া হানলি কাঁটা সেই না ফুলের পর;
রে বন্ধু!
এক ঘরেতে লাগলে আগুন পোড়ে অনেক ঘর,
মনের আগুন মনই পোড়ায়-নাই কোন দোসর;
রে বন্ধু!
আগে যদি জানতামরে তোর রূপে আগুর জ্বলে,... | https://www.bangla-kobita.com/jasimuddin/post20160509055044/ |
5753 | সুনীল গঙ্গোপাধ্যায় | কবিতা লেখার চেয়ে | চিন্তামূলক | কবিতা লেখার চেয়ে কবিতা লিখবো লিবো এই ভাবনা
আরও প্রিয় লাগে
ভোর থেকে টুকটাক কাজ সারি, যেন ঘর ফাঁকা করে
সময়ে সুগন্ধ নিয়ে তৈরি হতে হবে
দরজায় পাহারা দেবে নিস্তব্ধতা, আকাশকে দিতে হবে
নারীর ঊরুর মসৃণতা, তারপর লেখা
হীরক-দ্যুতির মতো টোবল আচ্ছন্ন করে বসে থাকে
কালো রং কবিতার খাতা
আমি শিস দিই, সিগারেট ঠোঁটে, দেশলাই খুঁজি
মনে ফুরফু... | https://banglarkobita.com/poem/famous/1808 |
4084 | রুদ্র গোস্বামী | মশাল | মানবতাবাদী | কন্যা সন্তান প্রসব করার অপরাধে
আসামের যে মেয়েটাকে পুড়িয়ে মারা হয়েছিল ?
আজ তার মৃত্যু বার্ষিকী।
যে কবি সেদিন তার নিরানব্বইতম কবিতাটি
মেয়েটাকে উৎসর্গ করেছিলেন,
তিনি এখন তার প্রিয় পাঠিকার অনুরোধে লিখছেন বসন্ত গল্প।
যে সংবাদপত্র গুলো সেদিন ফলাও করে ছেপেছিল
মেয়েটার গনগনে আর্তনাদ ,
তাদের প্রত্যেকটা ক্যামেরার ফ্লাশ
আজ ... | http://kobita.banglakosh.com/archives/4617.html |
1512 | নির্মলেন্দু গুণ | যাত্রাভঙ্গ | প্রেমমূলক | হাত বাড়িয়ে ছুঁই না তোকে
মন বাড়িয়ে ছুঁই,
দুইকে আমি এক করি না
এক কে করি দুই। হেমের মাঝে শুই না যবে,
প্রেমের মাঝে শুই
তুই কেমন করে যাবি?
পা বাড়ালেই পায়ের ছায়া
আমাকেই তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই,
দেখবি তোর সমুখে পথ নাই। তখন আমি একটু ছোঁব
হাত বাড়িয়ে জড়াব তোর
বিদায় দুটি পায়ে,
তুই উঠবি আমার নায়ে,
আমার বৈতরণী নায়ে। নায়ের ম... | https://www.bangla-kobita.com/nirmalendugoon/zatravong/ |
1883 | পূর্ণেন্দু পত্রী | মানুষের কেউ কেউ | চিন্তামূলক | সবাই মানুষ থাকবে না।
মানুষের কেউ কেউ ঢেউ হবে, কেউ কেউ নদী
প্রকাশ্যে যে ভাঙে ও ভাসায়।
সমুদ্র সদৃশ কেউ, ভয়ঙ্কর তথাপি সুন্দর।
কেউ কেউ সমুদ্রের গর্ভজাত উচ্ছৃঙ্খল মাছ।
কেউ নবপল্লবের শুচ্ছ, কেউ দীর্ঘবাহু গাছ।
সকলেই গাছ নয়, কেউ কেউ লতার স্বভাবে
অবলম্বনের যোগ্য অন্য কোনো বৃক্ষ খুঁজে পাবে।
মানুষ পর্বতচুড়া হয়ে গেছে দেখেছি অন... | https://banglarkobita.com/poem/famous/1236 |
652 | জয় গোস্বামী | কে বেশি কে কম | মানবতাবাদী | চিনতে পেরে গেছে বলে যার জিভ
কেটে নিল ধর্ষণের পরে
দু’হাতে দু’টো পা ধরে
ছিঁড়ে ফেললো যার শিশুটিকে
ঘাড়ে দু’টো কোপ মেরে যার স্বামীকে
ফেলে রাখলো উঠোনের পাশে
মরা অবধি মুখে জল দিতে দিল না
সেই সব মেয়েদের ভেতরে
যে-শোকাগ্নি জ্বলছে
সেই আগুনের পাশে
এনে রাখো গুলির অর্ডার দেওয়া
শাসকের দু’ঘন্টা বিষাদ
তারপর মেপে দ্যাখো
কে বেশি কে ক... | https://banglarkobita.com/poem/famous/151 |
4214 | শক্তি চট্টোপাধ্যায় | ছিন্নবিচ্ছিন্ন-২ | চিন্তামূলক | ছোট্ট হয়েই আছে
আমার, না হয় তোমার, না হয় তাহার বুকের কাছে
দুঃখ নিবিড় একটি ফোঁটায় – দুঃখ চোখের জলে
দুঃখ থাকে ভিখারিনীর একমুঠি সম্বলে।
ছোট্ট হয়েই আছে
একের, না হয় বহুর, না হয় ভিড়ের বুকের কাছে।
একটি ঝিনুক তাকে
জন্ম থেকেই, একটু-আধটু, বাইরে ফেলে রাখে। | https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/chinno-bichchhinno-2/ |
1802 | পূর্ণেন্দু পত্রী | কে খেয়েছে চাঁদ | রূপক | দাঁতে কামড়িয়ে কে খেয়েছে চাঁদ?
সন্ধেবেলায়?
মহাশুন্যের ছড়ানো টেবিলে
পড়ে আছে যেন ছিরিছাঁদহীন ভাঙা বিস্কুট।
কে খেয়েছে চাঁদ?
ক’দিন আগেও কোজাগরী শাড়ি লুটিয়ে হেঁটেছে
বর-বর্নিনী।
যমুনার মতো চিকন অঙ্গ
বুকে তরঙ্গ, কাঁখে তরঙ্গ
আকাশের ঘাটে স্নান করে গেছে লজ্জা ভাসিয়ে
কলসী ভাসিয়ে।
কে খেয়েছে চাঁদ?
কার তৃষ্ণার উনোনে আগুন জ্বলে উঠেছ... | https://banglarkobita.com/poem/famous/1251 |
370 | কাজী নজরুল ইসলাম | পথচারী | রূপক | কে জানে কোথায় চলিয়াছি ভাই মুসাফির পথচারি,
দু'ধারে দু'কুল দুঃখ-সুখের-মাঝে আমি স্রোত-বারি!
আপনার বেগে আপনি ছুটেছি জন্ম-শিখর হ'তে
বিরাম-বিহীন রাত্রি ও দিন পথ হ'তে আন পথে!
নিজ বাস হ'ল চির-পরবাস, জন্মের ক্ষন পরে
বাহিরিনি পথে গিরি-পর্বতে-ফিরি নাই আর ঘরে।
পলাতকা শিশু জন্মিয়াছিনু গিরি-কন্যার কোলে,
বুকে না ধরিতে চকিতে ত্বরিত... | https://banglarkobita.com/poem/famous/822 |
5291 | শামসুর রাহমান | সে তার নিজেরই বাসা | সনেট | এই তার বাসগৃহ ছন্নছাড়া বাগানের ধারে
অনেক বছর ধরে রয়েছে দাঁড়িয়ে রৌদ্রজলে।
এখানে সুন্দর তার হস্তস্পর্শ যার করতলে
রেখে যায় আগোচরে, তাকে আজো তো বনবাদাড়ে
দেখা যায়, হাতে লাঠি, পিঠে বোঝাই সুদূর পাহাড়ে
জনহীন নদীতীরে হাঁটে সে একাকী, পুনরায়
ফিরে আসে একজন ব্যথিত কবির আস্তানায়,
মানে সে বাসায় যার সত্তা লগ্ন বেহালার তারে।সে তার নিজে... | https://www.bangla-kobita.com/shamsurrahman/se-tar-nijeri-basa/ |
4304 | শামসুর রাহমান | অনেক শতাব্দী জুড়ে | প্রেমমূলক | অনেক শতাব্দী জুড়ে প্রতিক্ষণ আমার হৃদয়
বস্তুত স্পন্দিত হচ্ছে তোমার জন্যেই। বিষণ্নতা
প্রত্যহ আমাকে ঘাট থেকে ঘাটান্তরে নানা কথা
জপিয়েছে, চেয়েছে ফেলতে মুছে ধ্যানের সময়,
যাতে ভুলে থাকি তোমাকেই, তবু আমি সুনিশ্চয়
ভ্রমের গোলকধাঁধা আর বহুরূপী বিরূপতা
উজিয়ে বিস্ময়ে দেখি গোধূলিতে তুমি অবনতা
বঙ্গোপসাগর তীরে আমার জন্যেই, মনে হয়।কখন... | https://www.bangla-kobita.com/shamsurrahman/onek-shotabdi-jure/ |
119 | আল মাহমুদ | কবিতা | চিন্তামূলক | কবিতা তো কৈশোরের স্মৃতি। সে তো ভেসে ওঠা ম্লান
আমার মায়ের মুখ; নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি
পাতার আগুন ঘিরে রাতজাগা ভাই-বোন
আব্বার ফিরে আসা, সাইকেলের ঘন্টাধ্বনি–রাবেয়া রাবেয়া–
আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট!কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটুজল নদী
কুয়াশায়-ঢাকা-পথ, ভোরের আজান কিম্বা নাড়ার দহন
পিঠার পেটের... | https://www.kobitacocktail.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6/ |
378 | কাজী নজরুল ইসলাম | পাগল পথিক | স্বদেশমূলক | এ কোন্ পাগল পথিক ছুটে এল বন্দিনী মা-র আঙিনায়।
ত্রিশ কোটি ভাই মরণ-হরণ গান গেয়ে তাঁর সঙ্গে যায়॥
অধীন দেশের বাঁধন-বেদন
কে এল রে করতে ছেদন?
শিকল-দেবীর বেদির বুকে মুক্তি-শঙ্খ কে বাজায়॥
মরা মায়ের লাশ কাঁধে ওই অভিমানী ভায়ে ভায়ে
বুক-ভরা আজ কাঁদন কেঁদে আনল মরণ-পারের মায়ে।
পণ করেছে এবার সবাই,
পর-দ্বারে আর যাব না ভাই!
মুক্তি ... | https://www.bangla-kobita.com/nazrulislam/pagol-pothik/ |
217 | কাজী নজরুল ইসলাম | আনন্দময়ীর | মানবতাবাদী | আর কতকাল থাকবি বেটী মাটির ঢেলার মূর্তি আড়াল?
স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল।
দেব–শিশুদের মারছে চাবুক, বীর যুবকদের দিচ্ছে ফাঁসি,
ভূ-ভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী? মাদীগুলোর আদি দোষ ঐ অহিংসা বোল নাকি-নাকি
খাঁড়ায় কেটে কর মা বিনাশ নপুংসকের প্রেমের ফাঁকি।
ঢাল তরবার, আন মা সমর, অমর হবার মন্ত্র শেখা,
... | https://www.kobitacocktail.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%9c/ |
2217 | মহাদেব সাহা | ভালো আছি বলি কিন্তু ভালো নেই | প্রেমমূলক | ভালো আছি বলি কিন্তু ভালো নেই চেয়ে দেখো
আমার ভিতরে কোথায় নেমেছে ধস,
কোথায় নেমেছে ঘোর কালো!
দেখো আমার ভেতরে এখন প্রবল গ্রীষ্মকাল
খরা আর খাদ্যের অভাব; ভালো করে চেয়ে দেখো
আমার ভিতরে সমস্ত কেমন তন্দ্রাচ্ছন্ন, ভগ্ন ও ব্যথিত
ঠিক যে আঁধার তাও নয় মনে হয় মধ্যাহ্নে অকালসন্ধ্যা
অস্তমিত সকল আলোর উৎস;
ভালো আছি বলি কিন্তু ভিতরে যে লে... | https://banglarkobita.com/poem/famous/1525 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.