id stringlengths 1 4 | poet stringclasses 120
values | title stringlengths 1 54 | class stringclasses 21
values | text stringlengths 13 18.7k | source_url stringlengths 40 246 |
|---|---|---|---|---|---|
4607 | শামসুর রাহমান | কৃতজ্ঞতা স্বীকার | মানবতাবাদী | এদেশে হায়েনা, নেকড়ের পাল,
গোখরো, শকুন, জিন কি বেতাল
জটলা পাকায় রাস্তার ধারে।
জ্যান্ত মানুষ ঘুমায় ভাগাড়ে।অথচ তোমার চুল খুলে দাও তুমি।
এদেশে কতো যে ফাঁকির আছিলা,
কালোবাজারের অপরূপ লীলা।
আত্মহত্যা গুম খুন আর
ফটকা বাজার-সব একাকার।এখনও খোঁপায় ফুল গুঁড়ে দাও তুমি।মড়ক-মারির কান্নার রোল
সারা দেশটার পাল্টায় ভোল।
হা-ভাতে ছোঁড়ারা ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/kritoggota-sikar/ |
1614 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | ধ্বংসের আগে | সনেট | তবে ব্যর্থ হোক সব। উৎসব-উজ্জ্বল রজনীর
সমস্ত সংগীত তবে কেড়ে নাও, নিত্য-সহচর
ব্যর্থবীর্য শয়তানের আবির্ভাব হোক। তারপর
পাতালের সর্বনাশা অন্ধকার গাঢ় হয়ে এলে
দৃঢ় হাতে টেনে দাও যবনিকা। নির্মম অস্থির
পদক্ষেপে আনো ভয়, বিস্বাদ বেদনা ঢেলে দাও;
ঢালো গ্লানি, ঢালো মৃত্যু, শিল্পীর বেহালা ভেঙে ফেলে
অন্ধকার রঙ্গমঞ্চে অট্টহাসি দু’হাতে ছ... | https://banglarkobita.com/poem/famous/1622 |
2884 | রবীন্দ্রনাথ ঠাকুর | কল্পনামধুপ | সনেট | প্রতিদিন প্রাতে শুধু গুন্ গুন্ গান ,
লালসে অলস-পাখা অলির মতন ।
বিকল হৃদয় লয়ে পাগল পরান
কোথায় করিতে যায় মধু অন্বেষণ ।
বেলা বহে যায় চলে — শ্রান্ত দিনমান ,
তরুতলে ক্লান্ত ছায়া করিছে শয়ন ,
মুরছিয়া পড়িতেছে বাঁশরির তান ,
সেঁউতি শিথিলবৃন্ত মুদিছে নয়ন ।
কুসুমদলের বেড়া , তারি মাঝে ছায়া ,
সেথা বসে করি আমি কল্পমধু পান —
বিজনে সৌর... | https://www.bangla-kobita.com/rabindranath/kolponamodhup/ |
4340 | শামসুর রাহমান | আজ কার কাছে | প্রেমমূলক | আজ কার কাছে উন্মোচন করি আমার হৃদয়?
এই যে বাড়ির কাছে গাছপালা দাঁড়ানো সেগুলো
এখন সবুজ মনে হচ্ছে না তেমন, আকাশের
নীলিমা, নক্ষত্র আকর্ষণহারা, যে গায়ক পাখি
রেলিঙে বসলো এসে তার শিস কেমন বেসুরো
লাগে আর মহান দান্তের কাব্যগ্রন্থ ‘নরক’-এর
মাত্র দু’তিনটি পঙ্ক্তি পড়ার পরেই রেখে দিই,
রবীন্দ্রনাথের গানও আন্দোলিত করে না আমাকে।এ শহর ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/aj-kar-kache/ |
5442 | সুকান্ত ভট্টাচার্য | উদ্যোগ | স্বদেশমূলক | বন্ধু, তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত,
বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত।
মূঢ় শত্রুকে হানো স্রোত রুখে, তন্দ্রাকে করো ছিন্ন,
একাগ্র দেশে শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিহ্ন।
ঘরে তোল ধান, বিপ্লবী প্রাণ প্রস্তুত রাখ কাস্তে,
গাও সারিগান, হাতিয়ারে শান দাও আজ উদয়াস্তে।
আজ দৃঢ় দাঁতে পুঞ্জিত হাতে প্রতিরোধ করো শক্ত,... | https://www.bangla-kobita.com/sukanta/udyog/ |
3633 | রবীন্দ্রনাথ ঠাকুর | বেদনায় সারা মন | ছড়া | বেদনায় সারা মন
করতেছে টনটন্
শ্যালী কথা বলল না
সেই বৈরাগ্যে।
মরে গেলে ট্রাস্টিরা
করে দিক বণ্টন
বিষয়-আশয় যত–
সবকিছু যাক গে।
উমেদারি-পথে আহা
ছিল যাহা সঙ্গী–
কোথা সে শ্যামবাজার
কোথা চৌরঙ্গি–
সেই ছেঁড়া ছাতা চোরে
নেয় নাই ভাগ্যে–
আর আছে ভাঙা ঐ
হ্যারিকেন লণ্ঠন,
বিশ্বের কাজে তারা
লাগে যদি লাগ্ গে। (খাপছাড়া কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/bedonai-sara-mon/ |
963 | জীবনানন্দ দাশ | একটি কবিতা | প্রেমমূলক | আমার আকাশ কালো হ'তে চায় সময়ের মির্মম আঘাতে
জানি, তবু ভোরে রাত্রে, এই মহাসময়ের কাছে
নদী খেত বনানীর ঝাউয়ের ঝরা সোনার মতন
সূর্য তারাবীথির সমস্ত অগ্নির শক্তি আছে।
হে সুবর্ণ, হে গভীর গতির প্রবাহ,
আমি মন সচেতন;- আমার শরীর ভেঙ্গে ফেলে
নতুন শরীর করো -নারীকে যে উজ্জ্বল প্রাণনে
ভালোবেসে আভা আলো শিশিরের উৎসের মতন
সজ্জন স্বর্ণের ম... | https://www.bangla-kobita.com/jibanananda/ekti-kobita/ |
5458 | সুকান্ত ভট্টাচার্য | চট্টগ্রামঃ ১৯৪৩ | মানবতাবাদী | ক্ষুদার্ত বাতাসে শুনি এখানে নিভৃত এক নাম-
চট্টগ্রামঃ বীর চট্টগ্রাম!
বিক্ষত বিধ্বস্ত দেহে অদ্ভুত নিঃশব্দ সহিষ্ণুতা
আমাদের স্নায়ুতে স্নায়ুতে
বিদ্যুৎপ্রবাহ আনে, আনে আজ চেতনার দিন।
চট্টগ্রামঃ বীর চট্টগ্রাম!
এখনো নিস্তব্ধ তুমি
তাই আজো পাশবিকতার
দুঃসহ মহড়া চলে,
তাই আজো শত্রুরা সাহসী।
জানি আমি তোমার হৃদয়ে
অজস্র ঔদার্য আছে... | https://www.bangla-kobita.com/sukanta/post20160509035904/ |
2511 | মোহাম্মদ রফিকউজ্জামান | বাবার স্মরণে | শোকমূলক | সকালের খবরের কাগজটা নিয়ে আর
কারো সাথে টানাটানি হয় না,
''একটু থাম না খোকা, শিরোনামগুলো দেখি,''
এ কথা এখন কেউ কয় না ।
প্রতি ভোরে কাগজটা দরোজায় পড়ে থাকে
চেয়ে দেখি যেই ---
বড় বেশী মনে পড়ে, বাবা তোমাকেই ।।কাজে বের হতে গেলে, কাঁধে হাত রেখে,
বলো না এখন তুমি, ''সাবধানে যাস,''
থমকে দাঁড়িয়ে তবু অপেক্ষা করি ---
বুক ভরে জমে ওঠে গা... | https://www.bangla-kobita.com/rafiquzzaman/babar-shorone/ |
5693 | সুকুমার রায় | সঙ্গীহারা | ছড়া | সবাই নাচে ফূর্তি করে সবাই করে গান,
একলা বসে হাঁড়িচাঁচার মুখটি কেন ম্লান ?
দেখ্ছ নাকি আমার সাথে সবাই করে আড়ি-
তাইত আমার মেজাজ খ্যাপা মুখটি এমন হাঁড়ি ।
তাও কি হয় ! ঐ যে মাঠে শালিখ পাখি ডাকে
তার কাছে কৈ যাওনিকো ভাই শুধাওনিতো তাকে !
শালিখ পাখি বেজায় ঠ্যাঁটা চেঁচায় মিছিমিছি,
হল্লা শুনে হাড় জ্বলে যায় কেবল কিচিমিচি ।... | https://www.bangla-kobita.com/sukumar/shongihara/ |
5570 | সুকুমার রায় | আনন্দ | ভক্তিমূলক | যে আনন্দ ফুলের বাসে,
যে আনন্দ পাখির গানে,
যে আনন্দ অরুণ আলোয়,
যে আনন্দ শিশুর প্রাণে,
যে আনন্দ বাতাস বহে,
যে আনন্দ সাগরজলে,
যে আনন্দ ধুলির কণায়,
যে আনন্দ তৃণের দলে,
যে আনন্দ আকাশ ভরা ,
যে আনন্দ তারায় তারায়,
যে আনন্দ সকল সুখে,
যে আনন্দ রক্তধারায়
সে আনন্দ মধুর হয়ে
তোমার প্রাণে পড়ুক ঝরি,
সে আনন্দ আলোর মত
থাকুক তব জীবন ভরি। | https://www.kobitacocktail.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f/ |
4085 | রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ | অবেলায় শঙ্খধ্বনি | মানবতাবাদী | অতোটা হৃদয় প্রয়োজন নেই,
কিছুটা শরীর কিছুটা মাংস মাধবীও চাই।
এতোটা গ্রহণ এতো প্রশংসা প্রয়োজন নেই
কিছুটা আঘাত অবহেলা চাই প্রত্যাখান।
সাহস আমাকে প্ররোচনা দেয়
জীবন কিছুটা যাতনা শেখায়,
ক্ষুধা ও খরার এই অবেলায়
অতোটা ফুলের প্রয়োজন নেই।
বুকে ঘৃণা নিয়ে নীলিমার কথা
অনাহারে ভোগা মানুষের ব্যথা
প্রয়োজন নেই, প্রয়োজন নেই-... | https://banglarkobita.com/poem/famous/317 |
360 | কাজী নজরুল ইসলাম | নবযুগ | মানবতাবাদী | -বিশ বৎসর আগে
তোমার স্বপ্ন অনাগত ‘নবযুগ’-এর রক্তরাগে
রেঙে উঠেছিল। স্বপ্ন সেদিন অকালে ভাঙিয়া গেল,
দৈবের দোষে সাধের স্বপ্ন পূর্ণতা নাহি পেল!
যে দেখায়েছিল সে মহৎ স্বপ্ন, তাঁরই ইঙ্গিতে বুঝি
পথ হতে হাত ধরে এনেছিলে এই সৈনিকে খুঁজি?
কোথা হতে এল লেখার জোয়ার তরবারি-ধরা হাতে
কারার দুয়ার ভাঙিতে চাহিনু নিদারুণ সংঘাতে।–
হাতের লেখনী... | https://www.bangla-kobita.com/nazrulislam/nobojug/ |
1247 | জীবনানন্দ দাশ | সূর্যতামসী | চিন্তামূলক | কোথাও পাখির শব্দ শুনি;
কোনো দিকে সমুদ্রের সুর;
কোথাও ভোরের বেলা র’য়ে গেছে – তবে।
অগণন মানুষের মৃত্যু হ’লে – অন্ধকারে জীবিত ও মৃতের হৃদয়
বিস্মিতের মতো চেয়ে আছে;
এ কোন সিন্ধুর সুর:
মরণের – জীবনের?
এ কি ভোর?
অনন্ত রাত্রির মতো মনে হয় তবু।
একটি রাত্রির ব্যথা সয়ে -
সময় কি অবশেষে এ-রকম ভোরবেলা হয়ে
আগামী রাতের কালপুরুষে... | https://www.bangla-kobita.com/jibanananda/shurjotamshi/ |
3409 | রবীন্দ্রনাথ ঠাকুর | পূজার সাজ | ছড়া | আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি,
পূজার সময় এল কাছে।
মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই,
আনন্দে দু-হাত তুলি নাচে।
পিতা বসি ছিল দ্বারে, দুজনে শুধালো তারে,
‘কী পোশাক আনিয়াছ কিনে। '
পিতা কহে, ‘আছে আছে তোদের মায়ের কাছে,
দেখিতে পাইবি ঠিক দিনে। '
সবুর সহে না আর— জননীরে বার বার
কহে,... | https://www.bangla-kobita.com/rabindranath/puja-saj/ |
4215 | শক্তি চট্টোপাধ্যায় | ছেলেটা | চিন্তামূলক | ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে
মানুষ ছিলো নরম, কেটে, ছড়িয়ে দিলে পারতো ।
অন্ধ ছেলে, বন্ধ ছেলে, জীবন আছে জানলায়
পাথর কেটে পথ বানানো , তাই হয়েছে ব্যর্থ ।
মাথায় ক্যারা , ওদের ফেরা যতোই থাক রপ্ত
নিজের গলা দুহাতে টিপে বরণ করা মৃত্যু
ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে
মানুষ ছিলো নরম, কেটে , ছড়িয়ে দিলে পারতো।
পথের হদিস প... | https://www.kobitacocktail.com/%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af/#respond |
2416 | মাকিদ হায়দার | এখন | চিন্তামূলক | (কবি মাহমুদ আল জামানকে, শ্রদ্ধাসহ)প্রথমে ওয়েব সাইটে দেখুন,
না হলে ফ্যাক্সে খোঁজ নিন৷
তারপরেও যদি না পাওয়া যায়
তাহলে সার্চ করুন ইন্টারনেটে৷
এই বলে তিনি
দ্রুত পায়ে চলে এলেন
অফিসের গেটে
দাঁড়ানো গাড়ীর কাছে৷বোশেখের তপ্তরোদে
চারিদিক যখন পুড়ে ছারখার
তখন কাউকে কিছু না জানিয়ে
গাড়ীর মালিক
পায়ে হেঁটে
কিছুদূর যেতে না যেতেই
সেই লোক... | https://www.kobitacocktail.com/%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0/ |
5642 | সুকুমার রায় | পাকাপাকি | ছড়া | আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে,
কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে।
রোদে জলে টিকে রঙ পাকা কই তাহারে।
ফলারটি পাকা হয় লুচি দই আহারে।
হাত পাকে লিখে লিখে, চুল পাকে বয়সে,
জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে।
লোকে কয় কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে?
বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে!
কান পাকে ফোড়া পাকে, পেকে করে টন্টন্... | https://www.bangla-kobita.com/sukumar/pakapaki/ |
5118 | শামসুর রাহমান | মিশ্ররাগ | প্রেমমূলক | খর রৌদ্রের নিথর প্রহরে
শ্রাবণের ঘন মেঘ দেবে বলেছিলে।
তৃষিত চোখের আর্তি ঝরিয়ে
চেয়ে থাকি দূর অসীম শূন্যে, নীলে।ঘন সমারোহে পুঞ্জ পুঞ্জ
মেঘের জটলা দূর আকাশের পাড়ে;
যেন একপাল কালো মেঘ তেড়ে
লাফ দিয়ে পড়ে শুভ্র মেঘের ঘাড়ে।হৃদয়ে মরুর বালি ওড়ে আজ,
দারুণ তৃষ্ণা রুক্ষ সত্তা জুড়ে।
ছায়া খুঁজে ফিরি পাথুরে মাটিতে,
কখন যে মেঘ বাতাসে গি... | https://www.bangla-kobita.com/shamsurrahman/mishrorag/ |
2186 | মহাদেব সাহা | দান | প্রেমমূলক | আমি চাই একটি ছোটো নদী,
তুমি দাও অসীম সমুদ্দুর-
আমার চাওয়া শ্যামল মাটির ঘর,
তুমি দেখাও রাজার অন্তঃপুর।
আমি চাই একটুখানি ছায়া,
তুমি দাও স্নিগ্ধ নীলাকাশ-
আমার চাই একটু সবুজ জমি,
তুমি করো অনন্তে চাষবাস।
আমি চাই কোনো সজল মেঘ,
তুমি বলো অনন্ত অম্বর-
আমি চাই একটি স্নেহের হাত,
তুমি দেখাও বিশ্বচরাচর। | https://banglarkobita.com/poem/famous/1333 |
4083 | রুদ্র গোস্বামী | বৃষ্টি সোনা তোকে | প্রেমমূলক | বৃষ্টি বৃষ্টি
জলে জলে জোনাকি
আমি সুখ যার মনে
তার নাম জানো কী ?মেঘ মেঘ চুল তার
অভ্রের গয়না
নদী পাতা জল চোখ
ফুলসাজ আয়না।বৃষ্টি বৃষ্টি
কঁচুপাতা কাঁচ নথ
মন ভার জানালায়
রাতদিন দিনরাত।ঘুম নেই ঘুম নেই
ছাপজল বালিশে
হাঁটুভাঙা নোনা ঝিল
দুচোখের নালিশে।বৃষ্টি বৃষ্টি
জলেদের চাঁদনি
দে সোনা এনে দে
মন সুখ রোশনি। | http://kobita.banglakosh.com/archives/4625.html |
2568 | রবীন্দ্রনাথ ঠাকুর | অকৃতজ্ঞ | নীতিমূলক | ধ্বনিটিরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে,
ধ্বনি কাছে ঋণী সে যে পাছে ধরা পড়ে। (কণিকা কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/okritoggo/ |
3424 | রবীন্দ্রনাথ ঠাকুর | প্রতিধ্বনি | চিন্তামূলক | অয়ি প্রতিধ্বনি,
বুঝি আমি তোরে ভালোবাসি,
বুঝি আর কারেও বাসি না।
আমারে করিলি তুই আকুল ব্যাকুল,
তোর লাগি কাঁদে মোর বীণা।
তোর মুখে পাখিদের শুনিয়া সংগীত,
নির্ঝরের শুনিয়া ঝর্ঝর,
গভীর রহস্যময় অরণ্যের গান,
বালকের মধুমাখা স্বর,
তোর মুখে জগতের সংগীত শুনিয়া,
তোরে আমি ভালোবাসিয়াছি;
তবু কেন তোরে আমি দেখিতে না পাই,
বিশ্বময় তো... | https://www.bangla-kobita.com/rabindranath/protiddhoni/ |
2038 | মলয় রায়চৌধুরী | দুটি বিশ্ব | মানবতাবাদী | আমরা তো জানি রে আমরা সেরে ওঠার অযোগ্য
তাই বলে বৃষ্টির প্রতিধ্বনিতে ভেজা তোদের কুচুটে ফুসফুসে
গোলাপি বর্ষাতি গায়ে কুঁজো ভেটকির ঝাঁক সাঁতরাবে কেন
তোদের নাকি ধমনীতে ছিল ছাইমাখা পায়রাদের একভাষী উড়াল
শুনেছি অন্ধের দিব্যদৃষ্টি মেলে গাবদাগতর মেঘ পুষতিস
বগলে গুঁজে রাখতিস গাধার চিল্লানিতে ঠাসা রোজনামচা
আর এখন বলছিস ভোটদান তো ... | https://banglarkobita.com/poem/famous/1150 |
5151 | শামসুর রাহমান | যদি তুমি ফিরে না আসো | প্রেমমূলক | তুমি আমাকে ভুলে যাবে, আমি ভাবতেই পারি না।
আমাকে মন থেকে মুছে ফেলে
তুমি
আছো এই সংসারে, হাঁটছো বারান্দায়, মুখ দেখছো
আয়নায়, আঙুলে জড়াচ্ছো চুল, দেখছো
তোমার সিঁথি দিয়ে বেরিয়ে গেছে অন্তুহীন উদ্যানের পথ, দেখছো
তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপালি শহর,
আমাকে মন থেকে মুছে ফেলে
তুমি অস্তিত্বের ভূভাগে ফোটাচ্ছো ফুল
আমি ভাবতেই... | https://banglarkobita.com/poem/famous/424 |
773 | জসীম উদ্দীন | আলাপ | প্রেমমূলক | ঘুমপাড়ানী ঘুমের দেশে ঘুমিয়ে দুটি আঁখি,
মুখেতে তার কে দিয়েছে চাঁদের হাসি মাখি।
পা মেজেছে চাঁদের চুমোয়, হাতের ঘুঠোয় চাঁদ,
ঠোঁট দুটিতে হাসির নদীর ভাঙবে বুঝি বাঁধ।
মাথায় কালো চুলের লহর পড়ছে এসে মুখে,
ঝাঁকে ঝাঁকে ভোমর যেন উড়ছে ফুলের বুকে।
এই খুকীটির সঙ্গে আমার আলাপ যদি হয়,
সাগর-পারের ঝিনুক হয়ে ভাসব সাগরময় ;
রঙি... | https://banglarkobita.com/poem/famous/202 |
1285 | টুটুল দাস | জৈবিক | প্রেমমূলক | যেদিকে চোখ ফেরালে মরুভূমি
যেখানে হাত বাড়ালে কাঁটাতার
সেদিকে মানুষ হেঁটেছে কমই
জমেছে অগোছালো আবদার।জমেছে খুচরো-খাচরা নালিশ
ভেসে যায় বাসি ফুলের মালা
আমার বৃষ্টিতেই মজলিশ
তোর আবার বৃষ্টির ঘরে তালা।ঘর বলতেই সিঙ্গেল চৌকি
মশারি জুড়ে অভিমানের দাগ
দুরত্বের নাম অভিমান কি?
যোগ ছেড়ে তুই বেছে নিলি ভাগ।ভাগ দিয়ে কি রাত কষা যায়?
রাতে... | https://www.kobitacocktail.com/%e0%a6%9c%e0%a7%88%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%85%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a8%e0%a7%80-tutul-das/ |
5575 | সুকুমার রায় | আলোছায়া | ছড়া | হোক্না কেন যতই কালো
এমন ছায়া নাইরে নাই -
লাগ্লে পরে রোদের আলো
পালায় না যে আপনি ভাই!
শুষ্কমুখে আঁধার ধোঁয়া
কঠিন হেন কোথায় বল্,
পাগল যাতে হাসির ছোঁয়া
আপনি গলে হয় না জল।। | https://banglarkobita.com/poem/famous/510 |
3563 | রবীন্দ্রনাথ ঠাকুর | বাহিরে বস্তুর বোঝা | নীতিমূলক | বাহিরে বস্তুর বোঝা,
ধন বলে তায়।
কল্যাণ সে অন্তরের
পরিপূর্ণতায়। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/bahire-bostur-bojha/ |
5743 | সুনীল গঙ্গোপাধ্যায় | এক একদিন উদাসীন | চিন্তামূলক | এমনও তো হয় কোনোদিন
পৃথিবী বন্ধবহীন
তুমি যাও রেলব্রীজে এক-
ধূসর সন্ধ্যায় নামে ছায়া
নদীটিও স্থিরকায়া
বিজনে নিজের সঙ্গে দেখা।
ইস্টিশানে অতি ক্ষীণ আলো
তাও কে বেসেছে ভালো
এত প্রিয় এখন দ্যুলোক
হে মানুষ, বিস্মৃত নিমেষে
তুমিও বলেছো হেসে
বেঁচে থাকা স্বপ্নভাঙা শোক!
মনে পড়ে সেই মিথ্যে নেশা?
দাপটে উল্লাসে মেশা
অহঙ্কারী হাতে তরবারী... | https://banglarkobita.com/poem/famous/1821 |
2588 | রবীন্দ্রনাথ ঠাকুর | অনন্ত পথে | চিন্তামূলক | বাতায়নে বসি ওরে হেরি প্রতিদিন
ছোটো মেয়ে খেলাহীন, চপলতাহীন,
গম্ভীর কর্তব্যরত, তৎপরচরণে
আসে যায় নিত্যকাজে; অশ্রুভরা মনে
ওর মুখপানে চেয়ে হাসি স্নেহভরে।
আজি আমি তরী খুলি যাব দেশান্তরে;
বালিকাও যাবে কবে কর্ম-অবসানে
আপন স্বদেশে; ও আমারে নাহি জানে,
আমিও জানি নে ওরে—দেখিবারে চাহি
কোথা ওর হবে শেষ জীবসূত্র বাহি।
কোন্ অজানিত গ্র... | https://www.bangla-kobita.com/rabindranath/ononto-pothe/ |
5543 | সুকান্ত ভট্টাচার্য | সিপাহী বিদ্রোহ | স্বদেশমূলক | হঠাৎ দেশে উঠল আওয়াজ- “হো-হো, হো-হো, হো-হো”
চমকে সবাই তাকিয়ে দেখে- সিপাহী বিদ্রোহ!
আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়ল রাগে,
ছেলে বুড়ো জেগে উঠল নব্বই সন আগেঃ
একশো বছর গোলামিতে সবাই তখন ক্ষিপ্ত,
বিদেশীদের রক্ত পেলে তবেই হবে তৃপ্ত!
নানাসাহেব, তাঁতিয়াটোপি, ঝাঁসীর রাণী লক্ষ্মী-
সবার হাতে অস্ত্র, নাচে বনের পশু-পক্ষী।
কেবল ধনী, জমিদ... | https://www.bangla-kobita.com/sukanta/sipahi-bidroho/ |
1415 | দেওয়ান মমিনুল মউজদীন | তুমিহীন দিন | প্রেমমূলক | জানালাটা খুলতেই শীতের সোনালী ভোর আমার গ্রীবায়
দু’বাহু জড়িয়ে বলে, নেই, সে তো নেই
নিঃশব্দ আকাশ বলে, নেই
পাতাঝরা শাখা বলে, নেই
রোদের চিকন ছায়া , সেও বলে , নেই
তোমার অস্তিত্ব তবু তুমিহীন ঘরে বলে ওঠে
সকাল গড়িয়ে যায় ওঠো
হাত ধরে টেনে টেনে অবশেষে অভিমান করে
কিছুক্ষণ বসে থাকে অদূর চেয়ারে
কখনো- বা উদাসীন দু’চোখ বুলায়
আকাশের বি... | https://banglarkobita.com/poem/famous/1035 |
1235 | জীবনানন্দ দাশ | সুরঞ্জনা | প্রেমমূলক | সুরঞ্জনা, আজো তুমি আমাদের পৃথিবীতে আছ;
পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতন;
কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছ;
গ্রীক হিন্দু ফিনিশিয় নিয়মের রূঢ় আয়োজন
শুনেছ ফেনিল শব্দে তিলোত্তমা-নগরীরর গায়ে
কী চেয়েছে? কী পেয়েছে ?— গিয়েছে হারায়ে।
বয়স বেড়েছে ঢের নরনারীদের,
ঈষৎ নিভেছে সূর্য নক্ষত্রের আলো;
তবুও সমুদ্র নীল: ঝিনুকের গ... | https://banglarkobita.com/poem/famous/964 |
4535 | শামসুর রাহমান | কতকাল পরে | রূপক | কতকাল পরে কণ্ঠে তোমার মেয়ে
বইয়ে দিয়েছ চকিতে ঝরনাধারা,
যেন শীতার্ত প্রহরে পেয়েছে ফিরে
প্রাণের শিহর মৃত পুষ্পের চারা।কী করে তোমার রূপ বর্ণনা করি?
তোমার দু’চোখ কী-যে সুন্দর, ভাবি।
স্তনের ডৌল স্বর্গেয় উদ্ভাস,
সোনালি চূড়ায় আমার কি আছে দাবি?ক্রমে যাবে বেড়ে অন্যের প্রাণবীজ
হয়তো আচরে তোমার গর্ভাশয়ে।
বন্ধ্যা সময়ে তুমি বসন্ত-ফুল... | https://www.bangla-kobita.com/shamsurrahman/kotokal-pore/ |
436 | কাজী নজরুল ইসলাম | বোমার ভয় | স্বদেশমূলক | বোমার ভয়ে বউ, মা, বোন, নেড়রি গেঁড়রি লয়ে
দিগ্বিদিকে পলায় ভীরু মানুষ মৃত্যু ভয়ে!
কোনখানে হায় পলায় মানুষ, মৃত্যু কোথায় নাই?
পলাতকের দল! বলে যাও সে-দেশ কোথায় ভাই?
মানুষ মরে একবার, সে দুবার মরে নাকো,
হায় রে মানুষ! তবু কেন মৃত্যুর ভয় রাখ।
আরেক দেশে পালিয়া তোমার মৃত্যুভয় কি যাবে?
মৃত্যু – ভ্রান্তি দিবানিশি তোমায় ভয় দেখাবে।
ন... | https://www.bangla-kobita.com/nazrulislam/bomar-voy/ |
1675 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | যাবতীয় ভালোবাসাবাসি | প্রেমমূলক | এক-একবার মনে হয় যে
এই জীবনের যাবতীয় ভ্রমণ বোধহয়
ফুরিয়ে এসেছে। কিন্তু
ঠিক তখনই
আমার চোখের সামনে হঠাৎ খুলে যায়
সেই রাস্তা,
যার ধুলো উড়িয়ে আমি কখনও হাঁটিনি।
এক-একবার মনে হয় যে,
যাবতীয় ভালবাসাবাসির ঝামেলা বোধহয়
মিটিয়ে ফেলতে পেরেছি। কিন্তু
ঠিক তখনই আবার
হৃৎপিণ্ড মুচড়ে দিয়ে হঠাৎ
জেগে ওঠে অভিমান।
যাদের চিনি না, তাদের কথা ... | https://banglarkobita.com/poem/famous/1534 |
3300 | রবীন্দ্রনাথ ঠাকুর | নাম তার চিনুলাল | হাস্যরসাত্মক | নাম তার চিনুলাল
হরিরাম মোতিভয়,
কিছুতে ঠকায় কেউ
এই তার অতি ভয়।
সাতানব্বই থেকে
তেরোদিন ব’কে ব’কে
বারোতে নামিয়ে এনে
তবু ভাবে, গেল ঠকে।
মনে মনে আঁক কষে,
পদে পদে ক্ষতি-ভয়।
কষ্টে কেরানি তার
টিঁকে আছে কতিপয়। (খাপছাড়া কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/nam-tar-chinulal/ |
366 | কাজী নজরুল ইসলাম | নিরুদ্দেশের যাত্রী | রূপক | নিরুদ্দেশের পথে যেদিন প্রথম আমার যাত্রা হল শুরু।
নিবিড় সে-কোন্ বেদনাতে ভয়-আতুর এ বুক কাঁপল দুরু-দুরু।
মিটল না ভাই চেনার দেনা, অমনি মু্হুর্মুহু
ঘরছাড়া ডাক করলে শুরু অথির বিদায়-কুহু
উহু উহু উহু!
হাতছানি দেয় রাতের শাঙন,
অমনি বাঁধে ধরল ভাঙন –
ফেলিয়ে বিয়ের হাতের কাঙন –
খুঁজে বেড়াই কোন আঙনে কাঁকন বাজে গো!
বেরিয়ে দেখি ছুটছে ক... | https://www.bangla-kobita.com/nazrulislam/niruddesher-jatri/ |
4072 | রামনিধি গুপ্ত | পিরীতি না জানে সখী | প্রেমমূলক | পিরীতি না জানে সখী (সখি), সে জন সুখী বল কেমনে ?
যেমন তিমিরালয় দেখ দীপ বিহনে ||
প্রেমরস সুধাপান, নাহি করিল যে জন,
বৃথায় তার জীবন, পশু সম গণনে || ১ || | http://kobita.banglakosh.com/archives/3850.html |
232 | কাজী নজরুল ইসলাম | আমি যার নূপুরের ছন্দ | প্রেমমূলক | আমি যার নূপুরের ছন্দ, বেণুকার সুর
কে সেই সুন্দর, কে?
আমি যার বিলাস যমুনা, বিরহ বিধুর
কে সেই সুন্দর, কে?যাহার গলে আমি বনমালা
আমি যার কথার কুসুমডালা
না দেখা সুদূর
কে সেই সুন্দর, কে?যার শিখীপাখা লেখনী হয়ে
গোপনে মোরে কবিতা লেখায়
সে রহে কোথায় হায়?আমি যার বরষার আনন্দ কেকা
নৃত্যের সঙ্গিনী দামিনীরেখা
যে মম অঙ্গের কাঁকন-কেয... | https://www.bangla-kobita.com/nazrulislam/ami-zar-nupur/ |
5157 | শামসুর রাহমান | যন্ত্রণা | প্রেমমূলক | আমার ছেলেটা জ্বরে ধুঁকছিলো,জ্বলছিলো তার
চোখ দুটো, টকটকে কৃষ্ণচূড়া। কী ভেবে নিলাম
ছোট হাত মুঠোর ভিতর আর ছুঁয়ে দেখলাম
কপালটা যাচ্ছে পুড়ে, হাঁপাচ্ছে সে এবং মাথার
ব্যথায় কাতর খুব। শুকনো ঠোঁট পাখির ছানার
দুরু দুরু বুক যেন, টের পাই। বাইরে উদ্দাম
হাওয়া, দরজায়, জানালার দিচ্ছে হানা অবিরাম।
কেবলি শিউরে উঠি ডাক্তারকে ডাকবো আবার?ক... | https://www.bangla-kobita.com/shamsurrahman/jontrona/ |
148 | আসাদ চৌধুরী | প্রথম কবি তুমি, প্রথম বিদ্রোহী | স্বদেশমূলক | মাত্র পা রেখেছ কলেজে সেই বার,
শব্দ দিয়ে গাঁথো পূর্ব সীমান্তে
সাহসী ‘সীমান্ত’।
দ্বিজাতিতত্ত্বের লোমশ কালো থাবা
শ্যামল সুন্দর সোনার বাংলাকে
করেছে তছনছ, গ্রাম ও জনপদে
ভীতির সংসার, কেবল হাহাকার।
টেবিলে মোমবাতি কোমল কাঁপা আলো
বাহিরে বৃষ্টির সুরেলা রিমঝিম_
স্মৃতির জানালায় তোমার মৃদু টোকা।
রূপার সংসারে অতিথি সজ্জন
শিল্পী কত... | https://banglarkobita.com/poem/famous/382 |
5588 | সুকুমার রায় | কানা-খোঁড়া সংবাদ | হাস্যরসাত্মক | পুরাতন কালে ছিল দুই রাজা,
নাম ধাম নাহি জানা,
একজন তার খোড়া অতিশয়,
অপর ভূপতি কানা।
মন ছিল খোলা, অতি আলো ভোলা
ধরমেতে ছিল মতি,
পর ধনে সদা ছিল দোঁহাকার
বিরাগ বিকট অতি।
প্রতাপের কিছু নাহি ছিল ত্রুটি
মেজাজ রাজারি মত,
শুনেছি কেবল, বুদ্ধিটা নাকি
নাহি ছিল সরু তত,
ভাই ভাই মত ছিল দুই রাজা,
না ছিল ঝগড়াঝাঁটি,
হেনকালে আসি তিন হাত... | https://www.bangla-kobita.com/sukumar/kana-khora-shongbad/ |
3089 | রবীন্দ্রনাথ ঠাকুর | জান তুমি রাত্তিরে | হাস্যরসাত্মক | জান তুমি, রাত্তিরে
নাই মোর সাথি আর–
ছোটোবউ, জেগে থেকো,
হাতে রেখো হাতিয়ার।
যদি করে ডাকাতি,
পারিনে যে তাকাতেই,
আছে এক ভাঙা বেত
আছে ছেঁড়া ছাতি আর।
ভাঙতে চায় না ঘুম,
তা না হলে দুমাদুম্
লাগাতেম কিল ঘুষি
চালাতেম লাথি আর। (খাপছাড়া কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/jano-tumi-rattire/ |
5234 | শামসুর রাহমান | শুধু প্রশ্নে বিদ্ধ আমি | চিন্তামূলক | শুধু প্রশ্নে আমি, উড্ডীন যে-প্লেন কোনো দিন
পারে না নামতে নিচে এরোড্রমে, ঘোরে দিগ্ধিদিক,
গুঁড়ো হয় বিস্ফোরণে, অথবা নিখোঁজ তারই মতো
উত্তর দেয় না ধরা মননের মায়াবী গণ্ডিতে।
বরং ঘোরায় নিত্য কত ছলে, পড়ি খানা-খন্দে,
আবর্তে তলিয়ে যাই, মাথা ঠুকি পাথুরে গুহায়।গাছ কি শিউরে ওঠে ঠাণ্ডা ভয়ে যখন শরীর
থেকে তার পাতাগুলি ঝরে যায় অথবা আনন... | https://www.bangla-kobita.com/shamsurrahman/shudhu-proshne-biddho-ami/ |
3555 | রবীন্দ্রনাথ ঠাকুর | বার বার সখি বারণ করনু | ভক্তিমূলক | বার বার, সখি, বারণ করনু ন যাও মথুরাধাম
বিসরি প্রেমদুখ রাজভোগ যথি করত হমারই শ্যাম।
ধিক্ তুঁহু দাম্ভিক, ধিক্ রসনা ধিক্, লইলি কাহারই নাম।
বোল ত সজনি, মথুরা‐অধিপতি সো কি হমারই শ্যাম।
ধনকো শ্যাম সো, মথুরাপুরকো, রাজ্যমানকো হোয়।
নহ পীরিতিকো, ব্রজকামিনীকো, নিচয় কহনু ময় তোয়।
যব তুঁহু ... | https://www.bangla-kobita.com/rabindranath/bar-bar-sake-barun-karun/ |
408 | কাজী নজরুল ইসলাম | বন্দনা-গান | স্বদেশমূলক | শিকলে যাদের উঠেছে বাজিয়া বীরের মুক্তি-তরবারি,
আমরা তাদেরই ত্রিশ কোটি ভাই, গাহি বন্দনা-গীতি তারই॥
তাদেরই উষ্ণ শোণিত বহিছে আমাদেরও এই শিরা-মাঝে,
তাদেরই সত্য-জয়-ঢাক আজি মোদেরই কণ্ঠে ঘন বাজে।
সম্মান নহে তাহাদের তরে ক্রন্দন-রোল দীর্ঘশ্বাস,
তাহাদেরই পথে চলিয়া মোরাও বরিব ভাই ওই বন্দি-বাস॥
শিকলে যাদের ...
মুক্ত বিশ্বে কে কার... | https://www.bangla-kobita.com/nazrulislam/bondona-gan/ |
5737 | সুনীল গঙ্গোপাধ্যায় | ইচ্ছে | চিন্তামূলক | কাচের চুড়ি ভাঙার মতন মাঝে মাঝেই ইচ্ছে করে
দুটো চারটে নিয়ম কানুন ভেঙে ফেলি
পায়ের তলায় আছড়ে ফেলি মাথার মুকুট
যাদের পায়ের তলায় আছি, তাদের মাথায় চড়ে বসি
কাঁচের চুড়ি ভাঙার মতই ইচ্ছে করে অবহেলায়
ধর্মতলায় দিন দুপুরে পথের মধ্যে হিসি করি।
ইচ্ছে করে দুপুর রোদে ব্লাক আউটের হুকুম দেবার
ইচ্ছে করে বিবৃতি দিই ভাঁওতা মেলে ... | https://banglarkobita.com/poem/famous/1852 |
3457 | রবীন্দ্রনাথ ঠাকুর | প্রাণ | সনেট | মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবার চাই।
এই সূর্যকরে এই পুষ্পিত কাননে
জীবন্ত হৃদয়-মাঝে যদি স্থান পাই!
ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত,
বিরহ মিলন কত হাসি-অশ্রু-ময় -
মানবের সুখে দুঃখে গাঁথিয়া সংগীত
যদি গো রচিতে পারি অমর-আলয়!
তা যদি না পারি, তবে বাঁচি যত কাল
তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই,
তোমরা তুলি... | https://www.bangla-kobita.com/rabindranath/pran/ |
2091 | মহাদেব সাহা | এই জীবন | প্রেমমূলক | এই একরত্তি জীবনে বলো না কীভাবে সম্ভব ভালোবাসা
তার জন্য চাই আরো দীর্ঘ অনন্ত জীবন,
ভালোবাসা কীভাবে সম্ভব, অতিশয় ছোটো এ জীবন
একবার প্রিয় সম্বোধন করার আগেই
শেষ হয় এই স্বল্প আয়ু-
হয়তো একটি পরিপূর্ণ চুম্বনেরও সময় মেলে না
করস্পর্শ করার আগেই নামে বিচ্ছেদের কালো যবনিকা;
এতো ছোটো সামান্য জীবনের কীভাবে হবেই ভালোবাসা
ভালোবাস... | http://kobita.banglakosh.com/archives/1595.html |
87 | আবিদ আনোয়ার | বিপ্রলব্ধ প্রেমিকের সংলাপ | প্রেমমূলক | আমার কদর্য হাতে ছোঁবো না এ শুদ্ধতম ফুল--
এমন মুগ্ধতাবশে দূরে স'রে দেখি
ধরা দিলে যাকে সে তো প্রকৃতই দাঁতাল শুয়োর
তোমার সৌন্দর্য খুঁড়ে খোঁজে তার প্রিয় কন্দমূল।'ভালোবাসি' এই শব্দে ঘোঁৎ ঘোঁৎ শব্দ শুনি আমি;
কিন্নরীর পিছে ঘোরে কার্তিকের কামার্ত কুকুর--
এসব জানালে তুমি শোনাবেই মুখস্ত সংলাপ:
"চিনি না আপনে কেডা, ও আমার বিবাহিত ... | https://www.bangla-kobita.com/abid50anwar/biprolobdho-premiker-shonglap/ |
3577 | রবীন্দ্রনাথ ঠাকুর | বিদায় (চৈতালি কাব্যগ্রন্থ) | সনেট | হে তটিনী, সে নগরে নাই কলস্বন
তোমার কণ্ঠের মতো; উদার গগন,
অলিখিত মহাশাস্ত্র, নীল পত্রগুলি
দিক হতে দিগন্তরে নাহি রাখে খুলি;
শান্ত স্নিগ্ধ বসুন্ধরা শ্যামল অঞ্জনে
সত্যের স্বরূপখানি নির্মল নয়নে
রাখে না নবীন করি— সেথায় কেবল
একমাত্র আপনার অন্তর সম্বল
অকূলের মাঝে। তাই ভীতশিশুপ্রায়
হৃদয় চাহে না আজি লইতে বিদায়
তোমা-সবাকার কাছে। ... | https://www.bangla-kobita.com/rabindranath/bidai-choitali/ |
3272 | রবীন্দ্রনাথ ঠাকুর | ধ্রুবসত্য | নীতিমূলক | আমি বিন্দুমাত্র আলো, মনে হয় তবু
আমি শুধু আছি আর কিছু নাই কভু।
পলক পড়িল দেখি আড়ালে আমার
তুমি আছ হে অনাদি আদি অন্ধকার! (কণিকা কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/dhrubosotyo/ |
845 | জসীম উদ্দীন | নিমন্ত্রণ | প্রকৃতিমূলক | তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,
গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়;
মায়া মমতায় জড়াজড়ি করি
মোর গেহখানি রহিয়াছে ভরি,
মায়ের বুকেতে, বোনের আদরে, ভাইয়ের স্নেহের ছায়,
তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,
ছোট গাঁওখানি- ছোট নদী চলে, তারি একপাশ দিয়া,
কালো জল তার মাজিয়াছে কেবা কাকের চক্ষু নিয়া;
ঘা... | https://banglarkobita.com/poem/famous/776 |
1032 | জীবনানন্দ দাশ | জীবন অথবা মৃত্যু চোখে রবে | সনেট | জীবন অথবা মৃত্যু চোখে র’বে – আর এই বাংলার ঘাস
র’বে বুকে; এই ঘাস:সীতারাম রাজারাম রামনাথ রায়-
ইহাদের ঘোড়া আজো অন্ধকারে এই ঘাস ভেঙে চ’লে যায়-
এই ঘাস:এরি নিচে কস্কাবতী শঙ্খশালা করিতেছে বাস:
তাদের দেহের গন্ধ,চাঁপা ফুল-মাখা স্নান চুলের বিন্যাস
ঘাস আজো ঢেকে আছে : যখন হেমন- আসে গৌড় বাংলায়
কার্তিকের অপরাহ্নে হিজলের পাতা শাদা উঠ... | https://www.bangla-kobita.com/jibanananda/jibon-othoba-mrittu-robey/ |
3802 | রবীন্দ্রনাথ ঠাকুর | যোগিয়া | প্রেমমূলক | বহুদিন পরে আজি মেঘ গেছে চলে ,
রবির কিরণসুধা আকাশে উথলে ।
স্নিগ্ধ শ্যাম পত্রপুটে আলোক ঝলকি উঠে
পুলক নাচিছে গাছে গাছে ।
নবীন যৌবন যেন প্রেমের মিলনে কাঁপে ,
আনন্দ বিদ্যুৎ - আলো নাচে ।
জুঁই সরোবরতীরে নিশ্বাস ফেলিয়া ধীরে
ঝরিয়া পড়িতে চায় ভুঁয়ে ,
অতি মৃদু হাসি তার , ... | https://www.bangla-kobita.com/rabindranath/jogiya/ |
4374 | শামসুর রাহমান | আমার ক্ষুধার্ত চক্ষুদ্বয় | প্রেমমূলক | এখন বাইরে রাত্রি তপোক্লিষ্ট বিমর্ষ নানের
পোশাকের মতো আর সুদূর কোথাও সন্ন্যাসীর
অস্থায়ী ধুমল আস্তানায় আস্তে ঝরছে শিশির,
প’ড়ে থাকে কতিপয় চিহ্ন উদাস অন্তর্ধানের।
নিশীথ রপ্তানি করে প্রসিদ্ধ সুরভি বাগানের
দূর-দূরান্তরে, ক্লান্ত মগজের ভেতরে রাত্তির
ডোরাকাটা বাঘ, জেব্রা, ঝিলঘেঁষা হরিণের ভিড়
নিয়ে গাঢ়, শিহরিত ঘাস পুরানো গোরস্তা... | https://www.bangla-kobita.com/shamsurrahman/amar-khudarto-chokkhudoy/ |
3940 | রবীন্দ্রনাথ ঠাকুর | সাঙ্গ হয়েছে রণ | প্রেমমূলক | সাঙ্গ হয়েছে রণ।
অনেক যুঝিয়া অনেক খুঁজিয়া
শেষ হল আয়োজন।
তুমি এসো এসো নারী,
আনো তব হেমঝারি।
ধুয়ে-মুছে দাও ধূলির চিহ্ন,
জোড়া দিয়ে দাও ভগ্ন-ছিন্ন,
সুন্দর করো সার্থক করো
পুঞ্জিত আয়োজন।
এসো সুন্দরী নারী,
শিরে লয়ে হেমঝারি।হাটে আর নাই কেহ।
শেষ করে খেলা ছেড়ে এনু মেলা,
গ্রামে গড়িলাম গেহ।
তুমি এসো এসো নারী,
আনো গো তীর্থবারি।
স্নি... | https://www.bangla-kobita.com/rabindranath/sango-hoyeche-rono/ |
2988 | রবীন্দ্রনাথ ঠাকুর | গাড়িতে মদের পিপে | ছড়া | গাড়িতে মদের পিপে ছিল তেরো-চোদ্দো,
এঞ্জিনে জল দিতে দিল ভুলে মদ্য।
চাকাগুলো ধেয়ে করে ধানখেত-ধ্বংসন,
বাঁশি ডাকে কেঁদে কেঁদে “কোথা কানু জংশন’–
ট্রেন করে মাতলামি নেহাত অবোধ্য,
সাবধান করে দিতে কবি লেখে পদ্য। (খাপছাড়া কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/garite-moder-pipe/ |
4395 | শামসুর রাহমান | আমি কি এমনই নষ্ট | প্রেমমূলক | আমি কি এমনই নষ্ট? পুঁজ ঝরে নাসারন্ধ্র থেকে,
কষ বেয়ে রক্ত পড়ে সারাক্ষণ? সমস্ত শরীরে
দগদগে ক্ষত আর কিল্বিলে পোকা, ভাবো তুমি?
আমাকে উগরে দিয়ে মৃত্যু কিয়দ্দূরে ব’সে আছে
ফুলবাবু, ভুল ক’রে আনাড়ি তস্কর-প্রায় নিয়ে
গিয়েছিলো শুইয়ে দিতে পুরানো কবরে। আমি কথা
বল্লে বুঝি শ্মশানের ধোঁয়া তোমার দু’চোখে জ্বালা
ধরায়, গড়ায় মেঝেময় পশুর গ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/ami-ki-emoni-noshto/ |
2629 | রবীন্দ্রনাথ ঠাকুর | অসম্পূর্ণ সংবাদ | নীতিমূলক | চকোরী ফুকারি কাঁদে, ওগো পূর্ণ চাঁদ,
পণ্ডিতের কথা শুনি গনি পরমাদ!
তুমি নাকি একদিন রবে না ত্রিদিবে,
মহাপ্রলয়ের কালে যাবে নাকি নিবে!
হায় হায় সুধাকর, হায় নিশাপতি,
তা হইলে আমাদের কী হইবে গতি!
চাঁদ কহে, পণ্ডিতের ঘরে যাও প্রিয়া,
তোমার কতটা আয়ু এসো শুধাইয়া। (কণিকা কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/osompurno-songbad/ |
3837 | রবীন্দ্রনাথ ঠাকুর | রূপে ও অরূপে গাঁথা | চিন্তামূলক | রূপে ও অরূপে গাঁথা
এ ভুবনখানি—
ভাব তারে সুর দেয়,
সত্য দেয় বাণী।
এসো মাঝখানে তার,
অানো ধ্যান আপনার
ছবিতে গানেতে যেথা
নিত্য কানাকানি। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/rupe-o-orupe-gatha/ |
3859 | রবীন্দ্রনাথ ঠাকুর | শিশুর জীবন | ছড়া | ছোটো ছেলে হওয়ার সাহস
আছে কি এক ফোঁটা,
তাই তো এমন বুড়ো হয়েই মরি।
তিলে তিলে জমাই কেবল
জমাই এটা ওটা,
পলে পলে বাক্স বোঝাই করি।
কালকে-দিনের ভাবনা এসে
আজ-দিনেরে মারলে ঠেসে
কাল তুলি ফের পরদিনের বোঝা।
সাধের জিনিস ঘরে এনেই
দেখি, এনে ফল কিছু নেই
খোঁজের পরে আবার চলে খোঁজা।
ভবিষ্যতের ভয়ে ভীত
দেখতে না পাই পথ,
তাকিয়ে থাকি পরশু দিনে... | https://www.bangla-kobita.com/rabindranath/shishur-jibon/ |
856 | জসীম উদ্দীন | পুর্ব্বরাগ | কাহিনীকাব্য | দীঘিতে তখনো শাপলা ফুলেরা হাসছিলো আনমনে,
টের পায়নিক পান্ডুর চাঁদ ঝুমিছে গগন কোণে ।
উদয় তারার আকাশ-প্রদীপ দুলিছে পুবের পথে,
ভোরের সারথী এখনো আসেনি রক্ত-ঘোড়ার রথে।
গোরস্থানের কবর খুঁড়িয়া মৃতেরা বাহির হয়ে,
সাবধান পদে ঘুরিছে ফিরিছে ঘুমন্ত লোকালয়ে।
মৃত জননীরা ছেলে মেয়েদের ঘরের দুয়ার ধরি,
দেখিছে তাদের জোনাকি আলোয় ক্ষুধাতুর আঁ... | https://banglarkobita.com/poem/famous/760 |
3004 | রবীন্দ্রনাথ ঠাকুর | গায়ে আমার পুলক লাগে | ভক্তিমূলক | গায়ে আমার পুলক লাগে,
চোখে ঘনায় ঘোর,
হৃদয়ে মোর কে বেঁধেছে
রাঙা রাখীর ডোর।
আজিকে এই আকাশতলে
জলে স্থলে ফুলে ফলে
কেমন করে মনোহরণ
ছড়ালে মন মোর।কেমন খেলা হল আমার
আজি তোমার সনে।
পেয়েছি কি খুঁজে বেড়াই
ভেবে না পাই মনে।
আনন্দ আজ কিসের ছলে
কাঁদিতে চায় নয়নজলে,
বিরহ আজ মধুর হয়ে
করেছে প্রাণ ভোর।শিলাইদহ, ২৫ আশ্বিন, ১৩১৬
(গীতাঞ্জলি কা... | https://www.bangla-kobita.com/rabindranath/gaye-amar-pulok-lage/ |
79 | আবিদ আনোয়ার | নারান্দির নূরী পাগলি | মানবতাবাদী | নারান্দির নূরী পাগলি রাতদিন চষে ফেরে সমস্ত শহর,
পথের সম্রাজ্ঞী যেন, বহুকাল পথই তার ঘর।
সে এখন বৃন্তচ্যুত পাপড়ি-ছেঁড়া অবিন্যস্ত ফুল:
পাথুরে ভাস্কর্যে কারা পরিয়েছে ছিঁড়া-তেনা, এলোমেলো চুল।
ক্লেদে ও চন্দনে মাখা পুরুষ্ট উরুতে, অবারিত পিঠে
নিশ্চিত দোররার ঘায়ে চিত্রাঙ্কিত বাদামী কালশিটে।একদা রমণী ছিলো, হয়তো ছিলো স্বামী ও সন্... | https://www.bangla-kobita.com/abid50anwar/narindir-nuri-pagli/ |
2993 | রবীন্দ্রনাথ ঠাকুর | গান গাওয়ালে আমায় | ভক্তিমূলক | গান গাওয়ালে আমায় তুমি
কতই ছলে যে,
কত সুখের খেলায়, কত
নয়নজলে হে।
ধরা দিয়ে দাও না ধরা,
এস কাছে, পালাও ত্বরা,
পরান কর ব্যথায় ভরা
পলে পলে হে।
গান গাওয়ালে এমনি করে
কতই ছলে যে।কত তীব্র তারে, তোমার
বীণা সাজাও যে,
শত ছিদ্র করে জীবন
বাঁশি বাজাও হে।
তব সুরের লীলাতে মোর
জনম যদি হয়েছে ভোর,
চুপ করিয়ে রাখো এবার
চরণতলে হে,
গান গাওয়াল... | https://www.bangla-kobita.com/rabindranath/gan-gawale-amay/ |
2248 | মহাদেব সাহা | যেতে যেতে অরণ্যকে বলি | চিন্তামূলক | এমনও অরণ্য তাকে উদ্দাম মর্মর মূর্তি ধরে নেয়া যায়,
বাতাসের অতি দম্ভ বৃক্ষের সমান উঁচু মেঘ, আরো উঁচু
অরণ্যের সীমা
এও শুধু অরণ্যেরই শোভা পায় এতো উঁচু এমন বিশাল
তাই তো মর্মরমূর্তি অরণ্যকে নিঃশব্দ প্রস্তর বলে ভ্রম হয়, মনে হয়
এ নৈঃশব্দ্য প্রস্তরেরই প্রাণ।
অরণ্যও অনেকাংশে জলেরই মতন আস্থাবান অথবা এ জঙ্গমতা
মানুষেরই মতো জন্মগত
... | https://banglarkobita.com/poem/famous/1509 |
5947 | সৈয়দ শামসুল হক | পরানের গহীন ভিতর-৯ | সনেট | একবার চাই এক চিক্কুর দিবার, দিমু তয়?
জিগাই কিসের সুখে দুঃখ নিয়া তুমি কর ঘর?
আঙিনার পাড়ে ফুলগাছ দিলে কি সোন্দর হয়,
দুঃখের কুসুম ঘিরা থাকে যার, জীয়ন্তে কবর।
পাথারে বৃক্ষের তরে ঘন ছায়া জুড়ায় পরান,
গাঙের ভিতরে মাছ সারাদিন সাঁতরায় সুখে,
বাসরের পরে ছায়া য্যান দেহে গোক্ষুর জড়ান,
উদাস সংসারে ব্যথা সারাদিন ঘাই দেয় ব... | https://www.bangla-kobita.com/shamsulhaque/poraner-gohin-bhitor-9/ |
5552 | সুকান্ত ভট্টাচার্য | হদিশ | মানবতাবাদী | আমি সৈনিক, হাঁটি যুগ থেকে যুগান্তরে
প্রভাতী আলোয়, অনেক ক্লান্ত দিনের পরে,
অজ্ঞাত এক প্রাণের ঝড়ে।বহু শতাব্দী দরে লাঞ্ছিত, পাই নি ছাড়া
বহু বিদ্রোহ দিয়েছে মনের প্রান্ত নাড়া
তবু হতবাক দিই নি সাড়া।আমি সৈনিক, দাসত্ব কাঁদে যুদ্ধে যেতে
দেখেছি প্রাণের উচ্ছ্বাস দূরে ধানের ক্ষেতে
তবু কেন যেন উঠি নি মেতে।কত সান্ত্বনা খুঁজেছি আকাশে... | https://www.bangla-kobita.com/sukanta/hodish/ |
5578 | সুকুমার রায় | আহ্লাদী | হাস্যরসাত্মক | হাসছি মোরা হাসছি দেখ, হাসছি মোরা আহ্লাদী,
তিন জনেতে জট্লা ক’রে ফোক্লা হাসির পাল্লা দি।
হাসতে হাসতে আসছে দাদা ,আসছি আমি, আসছে ভাই,
হাসছি কেন কেউ জানে না, পাচ্ছে হাসি হাসছি তাই।
ভাবছি মনে, হাসছি কেন? থাকব হাসি ত্যাগ করে,
ভাবতে গিয়ে ফিকফিকিয়ে ফেলছি হেসে ফ্যাক ক’রে ।
পাচ্ছে হাসি চাপতে গিয়ে, পাচেছ হাসি চোখ বুজে,
পাচ্ছে ... | https://banglarkobita.com/poem/famous/513 |
759 | জয় গোস্বামী | হৃদপিণ্ড–এক ঢিবি মাটি | চিন্তামূলক | হৃদপিণ্ড–এক ঢিবি মাটি
তার উপরে আছে খেলবার
হাড়। পাশা। হাড়।
হৃদপিণ্ড, মাটি এক ঢিবি
তার উপরে শাবল কোদাল চালাবার
অধিকার, নিবি?
চাবড়ায় চাবড়ায় উঠে আসা
মাটি মাংস মাটি মাংস মাটি–
পাশা। হাড়। পাশা।
দূরে ক্ষতবিক্ষত পৃথিবী
জলে ভেসে রয়েছে এখনো–
তাকে একমুঠো, একমাটি
হৃদপিণ্ড, দিবি? | https://banglarkobita.com/poem/famous/1772 |
4152 | রেদোয়ান মাসুদ | ভালোবাসা মানে | প্রেমমূলক | ভালোবাসা মানে নতুন কোন কষ্টে জড়ানো
সুখের আশায় দুঃখের সাগরে ঝাপ দেওয়ানো
উত্তাল ঢেউ এর মধ্যে দু’জন একসাথে সাঁতরানো
একজনের সুখে অন্য জনের ভাগ বসানো
একজনের দুঃখে অন্য জনের কাতর হওয়ানো।।
ভালোবাসা মানে দুঃখের মাঝে সুখের ঘ্রাণ নেওয়ানো
সুখের মাঝে দুঃখকে লুকানো
হাসির মাঝে মধু মাখানো
চোখের জলে বুক ভাসানো
কারো জন্য নির্ঘুম রাত কা... | http://kobita.banglakosh.com/archives/2131.html |
3356 | রবীন্দ্রনাথ ঠাকুর | পদ্মায় | ছড়া | আমার নৌকো বাঁধা ছিল পদ্মানদীর পারে,
হাঁসের পাঁতি উড়ে যেত মেঘের ধারে ধারে--
জানিনে মন-কেমন-করা লাগত কী সুর হাওয়ার
আকাশ বেয়ে দূর দেশেতে উদাস হয়ে যাওয়ার।
কী জানি সেই দিনগুলি সব কোন্ আঁকিয়ের লেখা,
ঝিকিমিকি সোনার রঙে হালকা তুলির রেখা।
বালির 'পরে বয়ে যেত স্বচ্ছ নদীর জল,
তেমনি বইত তীরে তীরে গাঁয়ের কোলাহল--
ঘাটের কাছে... | https://www.bangla-kobita.com/rabindranath/paday/ |
789 | জসীম উদ্দীন | কমলা রাণী | গীতিগাথা | কমলা রাণীর দীঘি ছিল এইখানে,
ছোট ঢেউগুলি গলাগলি ধরি ছুটিত তটের পানে।
আধেক কলসী জলেতে ডুবায়ে পল্লী-বধূর দল,
কমলা রাণীর কাহিনী স্মরিতে আঁখি হত ছল ছল।
আজ সেই দীঘি শুকায়েছে, এর কর্দমাক্ত বুকে,
কঠিন পায়ের আঘাত হানিয়া গরুগুলি ঘাস টুকে।
জলহীন এই শুষ্ক দেশের তৃষিত জনের তরে।
কোন সে নৃপের পরাণ উঠিল করুণার জলে ভরে।
সে করুণা ধারা ম... | https://www.bangla-kobita.com/jasimuddin/post20160509060450/ |
2280 | মহাদেব সাহা | স্বভাব | চিন্তামূলক | আমি কি কিছুর মতো? কারো মতো? কোনো
সদৃশ বস্তুর মতো? যে
আমাকে মেলাবে,
সোনালি ঝর্নার সাথে, সবুজ বৃক্ষের সাতে,
নদী বা তারার সাথে?
আমি কি কিছুর মতো? শিশু ও শিল্পির মতো?
রদাঁর মূর্তির মতো?
হয়তোবা পাখি, হয়তোবা ফুল, হয়তো সে দরবেশ
আমি এ কিসের মতো?- যে
আমাকে মেলাবে;
চাঁদের বর্ণের মতো? টিয়ার চোখের মতো?
অরণ্যে শিলার মতো?
আমি ঠি... | https://banglarkobita.com/poem/famous/1462 |
3755 | রবীন্দ্রনাথ ঠাকুর | মৌন | সনেট | যাহা-কিছু বলি আজি সব বৃথা হয়,
মন বলে মাথা নাড়ি—এ নয়, এ নয়।
যে কথায় প্রাণ মোর পরিপূর্ণতম
সে কথা বাজে না কেন এ বীণায় মম।
সে শুধু ভরিয়া উঠি অশ্রুর আবেগে
হৃদয়আকাশ ঘিরে ঘনঘোর মেঘে;
মাঝে মাঝে বিদ্যুতের বিদীর্ণ রেখায়
অন্তর করিয়া ছিন্ন কী দেখাতে চায়?
মৌন মূক মূঢ়-সম ঘনায়ে আঁধারে
সহসা নিশীথরাত্রে কাঁদে শত ধারে।
বাক্যভারে রুদ্ধকণ... | https://www.bangla-kobita.com/rabindranath/mouno/ |
4292 | শামসুর রাহমান | অজানা পথের ধুলোবালি | চিন্তামূলক | কে আমাকে নিয়ে যাচ্ছে অজানা পথের
ধুলোবালি চোখে-মুখে ছড়িয়ে সন্ধ্যায়?
কেন যাচ্ছি? কী হবে সেখানে
গিয়ে? জানা নেই। মাঝে-মাঝে
বিছানায় শুয়ে সাত-পাঁচ ভেবে চলি। অতীতের
কিছু কথা স্মৃতিপটে ভাসে।হঠাৎ ভীষণ শব্দ আমাকে কামড়ে ধরে যেন-
ভয়ে বুক কেঁপে ওঠে। অন্ধকার যেন
আরও বেশি গাঢ় হয়ে যায়, এমনকি নিজ হাত
এতটুকু পড়ছে না স্বদৃষ্টিতে। থেকে
যে... | https://www.bangla-kobita.com/shamsurrahman/ojana-pother-dhulobali/ |
5032 | শামসুর রাহমান | বিশদ তদন্তসূত্রে | সনেট | বিশদ তদন্তসূত্রে জানা গেল ফাল্গুন সন্ধ্যায়-
তোমার হিশেব নাকি, কবি, খুবই পাকা চিরদিন।
বাউল গানের মতো তোমার জীবন উদাসীন,
এই তো জানতো লোকে, তোমাকে অনেকে অসহায়,
বড় জবুথবু বলে করেছে শনাক্ত, তবু, হায়,
সেয়ানা হিশেবীরূপে খ্যাতি রটে তোমার হে কবি।
তোমার হৃদয়ে জ্বলে সর্বদাই যে রক্তকরবী
তাও নাকি হিশেবেরই ফুল? যে কিন্নর গান গায়তোমা... | https://www.bangla-kobita.com/shamsurrahman/bishod-todontosutre/ |
4824 | শামসুর রাহমান | থমকে থেকো না | মানবতাবাদী | থমকে থেকো না; আর কতকাল এভাবে দাঁড়িয়ে
থাকবে? এগিয়ে যাও। পেছনে হটতে
চাও বুঝি? এখন সে পথ বন্ধ; প্রখর দুপুর
বিকেলের সঙ্গে ঢলাঢলি শুরু করে
দিয়েছে সে কবে, দেখতেই পাচ্ছো। এবার ঝাড়া
দিয়ে ওঠো, নয়তো অন্ধকার
অচিরে করবে গ্রাস তোমাকেই। তখন অরণ্যে একা-একা
কেঁদে বেড়ালেও কেউ করবে না খোঁজ।যদি ভাবো, সময় তোমার
মুঠোয় থাকবে বন্দী সারাক্ষণ,... | https://www.bangla-kobita.com/shamsurrahman/thomke-theko-na/ |
3632 | রবীন্দ্রনাথ ঠাকুর | বেদনা দিবে যত | নীতিমূলক | বেদনা দিবে যত
অবিরত
দিয়ো গো।
তবু এ ম্লান হিয়া
কুড়াইয়া
নিয়ো গো।
যে ফুল আনমনে
উপবনে
তুলিলে
কেন গো হেলাভরে
ধুলা-'পরে
ভুলিলে।বিঁধিয়া তব হারে
গেঁথো তারে
প্রিয় গো। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/bedona-dibe-joto/ |
4533 | শামসুর রাহমান | কত আর কেটে ছেঁটে | চিন্তামূলক | কত আর কেটে ছেঁটে রাখব নিজেকে প্রতিদিন
অন্যদের পছন্দমাফিক? নিষেধের কাঁটাতারে
ঘেরা এ জীবন কাতরায় আর নির্দয় প্রহারে
বিবেক আমাকে মোড়ে মোড়ে খুব করেছে মলিন।যদি হতে পারতাম শুধু শিশ্নোদরপরায়ণ
এক জীব কিংবা কোনো বিবাগী সন্ন্যাসী বনচারী,
তাহলে হৃদয় আজ হতো না এমন হঠকারী,
অবিরত করতাম না তালাশ তৃতীয় নয়ন।অচেনা অপর কেউ নয়, যারা আমার আ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/koto-ar-kete-chete/ |
3892 | রবীন্দ্রনাথ ঠাকুর | শ্যাম মুখে তব মধুর অধরমে | ভক্তিমূলক | শ্যাম , মুখে তব মধুর অধরমে
হাস বিকশিত কায় ?
কোন স্বপন অব দেখত মাধব ,
কহবে কোন হমায় !
নীদমেঘ'পর স্বপনবিজলিসম
রাধা বিলসত হাসি ।
শ্যাম , শ্যাম মম , কৈসে শোধব
তুঁহুক প্রেমঋণরাশি ।
বিহঙ্গ , কাহ তু বোলন লাগলি ?
শ্যাম ঘুমায় হমারা !
রহ রহ চন্দ্রম , ঢাল ঢাল তব
শীতল জোছনধারা ।
তারকমালিনী সুন্দর যামিনী
অবহুঁ ন যাও রে ভাগি ,
নি... | https://www.bangla-kobita.com/rabindranath/sam-moka-tabu-mudar-adrama/ |
2177 | মহাদেব সাহা | তোমার নিকটে | প্রেমমূলক | কেবল স্বপ্নের মধ্যে যাতে পারি আমি
তোমার নিকটে-
তা ছাড়া তোমার কাছে পৌঁছবার আর কোনো পথ খোলা নেই;
সম্ভাব্য সকল রাস্তা অবরুদ্ধ, নৌ বা
বিমানপথে
সতত প্রহরা
স্থলপথ জুড়ে অনেক আগেই ঘন
কাঁটাতার,
এখন দেখছি আমাদের দুজনের মাঝে লক্ষ কোটি মাইল দূরত্ব
তোমার নিকটে যাওয়ার পথ এতো দীর্ঘ
এমনি অচেনা
তার চেয়ে বরং কলম্বাস কিংবা ভাস্কো ডা গামা... | https://banglarkobita.com/poem/famous/1332 |
425 | কাজী নজরুল ইসলাম | বিদায়-স্মরণে | শোকমূলক | পথের দেখা এ নহে গো বন্ধু
এ নহে পথের আলাপন।
এ নহে সহসা পথ-চলা শেষে
শুধু হাতে হাতে পরশন।।
নিমেষে নিমেষে নব পরিচয়ে
হ’লে পরিচিত মোদের হৃদয়ে,
আসনি বিজয়ী-এলে সখা হ’য়ে,
হেসে হ’রে নিলে প্রাণ-মন।।
রাজাসনে বসি’ হওনি ক’ রাজা,
রাজা হ’লে বসি, হৃদয়ে,
তাই আমাদের চেয়ে তুমি বেশী
ব্যথা পেলে তব বিদায়ে।
আমাদের শত ব্যথিত হৃদয়ে
জাগিয়া রহিবে... | https://www.bangla-kobita.com/nazrulislam/bidayshorone/ |
393 | কাজী নজরুল ইসলাম | প্রবর্তকের ঘুর-চাকায় | মানবতাবাদী | যায় মহাকাল মূর্ছা যায়
প্রবর্তকের ঘুর-চাকায়
যায় অতীত
কৃষ্ণ-কায়
যায় অতীত
রক্ত-পায়—
যায় মহাকাল মূর্ছা যায়
প্রবর্তকের ঘুর-চাকায়!
প্রবর্তকের ঘুর-চাকায়!
যায় প্রবীণ
চৈতি-বায়
আয় নবীন-
শক্তি আয়!
যায় অতীত
যায় পতিত,
‘আয় অতিথ,
আয় রে আয় –’
বৈশাখী-ঝড় সুর হাঁকায় –
প্রবর্তকের ঘুর-চাকায়
প্রবর্তকের ঘুর-চাকায়!
ওই রে দিক্-
চক্রে কার
বক্... | https://www.bangla-kobita.com/nazrulislam/probortoker-ghur-chakai/ |
4521 | শামসুর রাহমান | ক এখন | সনেট | ক এখন একা-একা প্রতিদিন ঘুরছে শহরে।
ফুটপাত ত্র্যাভেনিউ, বিপনী-বিতান, অলিগলি-
কিছুই পড়ে না বাদ। কোন অলৌকিক বনস্থলী
দিয়েছিলো গূঢ় ডাক মধ্যরাতে, তার মনে পড়ে
মাঝে-মধ্যে। ক এখন প্রায়শ আপনকার ঘরে
থাকে না, বসে না চুপচাপ। নাওয়া-খাওয়া ছেড়ে ছুড়ে
হাঁটে, শুধু একা, যেতে চায় দ্রুত বহুদূরে।
শহর থাকুক পড়ে, ক এখন বলে রুক্ষ স্বরে।যতই এগিয়... | https://www.bangla-kobita.com/shamsurrahman/ko-ekhon/ |
5729 | সুনীল গঙ্গোপাধ্যায় | আমার কয়েকটি নিজস্ব শব্দ | চিন্তামূলক | পরিত্রাণ, তুমি শ্বেত, একটুও ধূসর নও, জোনাকির পিছনে বিদ্যুৎ,
যেমন তোমার চিরকাল
জোনাকির চিরকাল; স্বর্গ থেকে পতনের পর
তোমার অসুখ হলে ভয় পাই, বহু রাত্রি জাগরণ- প্রাচীন মাটিতে
তুমি শেষ উত্তরাধিকার। একাদশী পার হলে-তোমার নিশ্চিত পথ্য হবে।
আমার সঙ্গম নয় কুয়াশায় সমুদ্র ও নদী;
ঐ শব্দ চতুষ্পদ, দ্বিধঅ, কিছুটা উপরে, সার্থকতা যদি উদ... | https://banglarkobita.com/poem/famous/1881 |
2240 | মহাদেব সাহা | মুখের বদলে কোনো মুখোশ রাখবো না | চিন্তামূলক | সব ছিন্ন হয়ে যাক, এই মিথ্যা মুখ,
এই মুখের মুখোশ
সম্পূর্ণ পড়ুক খুলে;
এই মিথ্যা মানুষের নকল সম্পর্ক, এই
ভোজভাজি
যা যাওয়ার তার সবই খসে যাক,
ঝরে পড়ে যাক,
ছিন্ন হয়ে যাক এই কৃত্রিম ভূগোল,
এই মিথ্যা জলবায়ু;
স্পষ্ট হোক, প্রকাশিত হোক তার নিজস্ব প্রকৃতি
ছিন্ন হোক এই কৃত্রিম বন্ধন,
অদৃশ্য অলীক রজ্জু
থাক শুধু যা কিছু মৌলিক
পদার্থে... | https://banglarkobita.com/poem/famous/1325 |
105 | আবুল হাসান | গোলাপের নীচে নিহত হে কবি কিশোর | প্রেমমূলক | গোলাপের নীচে নিহত হে কবি কিশোর আমিও ভবঘুরেদের প্রধান
ছিলাম ।
জোৎস্নায় ফেরা জাগুয়ারা চাঁদ দাঁতে ফালা ফালা করেছে আমারও
প্রেমিক হৃদয় !
আমিও আমার প্রেমহীনতায় গণিকার কাছে ক্লান্তি
সঁপেছি
বাঘিনীর মুখে চুমু খেয়ে আমি বলেছি আমাকে উদ্ধার দাও !
সক্রেটিসের হেমলক আমি মাথার খুলিতে ঢেলে তবে পান করেছি মৃত্যু
হে কবি কিশোর
আমারও অন... | https://banglarkobita.com/poem/famous/557 |
2673 | রবীন্দ্রনাথ ঠাকুর | আজি শ্রাবণ-ঘন-গহন-মোহে | প্রকৃতিমূলক | আজি শ্রাবণ-ঘন-গহন-মোহে
গোপন তব চরণ ফেলে
নিশার মতো নীরব ওহে
সবার দিঠি এড়ায়ে এলে।
প্রভাত আজি মুদেছে আঁখি,
বাতাস বৃথা যেতেছে ডাকি,
নিলাজ নীল আকাশ ঢাকি
নিবিড় মেঘ কে দিল মেলে।কূজনহীন কাননভূমি,
দুয়ার দেওয়া সকল ঘরে,
একেলা কোন্ পথিক তুমি
পথিকহীন পথের ‘পরে।
হে একা সখা, হে প্রিয়তম,
রয়েছে খোলা এ ঘর মম,
সমুখ দিয়ে স্বপনসম
যেয়ো না ... | https://www.bangla-kobita.com/rabindranath/aji-shrabon-ghono-gohon-mohe/ |
5547 | সুকান্ত ভট্টাচার্য | সূচনা | স্বদেশমূলক | ভারতবর্ষে পাথরের গুরুভারঃ
এহেন অবস্থাকেই পাষাণ বলো,
প্রস্তরীভুত দেশের নীরবতার
একফোঁটা নেই অশ্রুও সম্বলও।
অহল্যা হল এই দেশ কোন্ পাপে
ক্ষুদার কান্না কঠিন পাথরে ঢাকা,
কোনো সাড়া নেই আগুনের উত্তাপে
এ নৈঃশব্দ্য বেঙেছে কালের চাকা।
ভারতবর্ষ! কার প্রতীক্ষা করো,
কান পেতে কার শুনছ পদধ্বনি?
বিদ্রোহে হবে পাথরেরা থরোথরো,
কবে দেখা দ... | https://banglarkobita.com/poem/famous/1109 |
5800 | সুনীল গঙ্গোপাধ্যায় | নিজের আড়ালে | চিন্তামূলক | সুন্দর লুকিয়ে থাকে মানুষের নিজেরই আড়ালে
মানুষ দেখে না
সে খোঁজে ভ্রমর বিংবা
দিগন্তের মেঘের সংসার
আবার বিরক্ত হয়
কতকাল দেখে না আকাশ
কতকাল নদী বা ঝরনায় আর
দেখে না নিজের মুখ
আবর্জনা, আসবাবে বন্দী হয়ে যায়
সুন্দর লুকিয়ে থাকে মানুষের নিজেরই আড়ালে
রমনীর কাছে গিয়ে
বারবার হয়েছে কাঙাল
যেমন বাতাসে থাকে সুগন্ধের ঋণ
বহু বছরের স্মৃ... | https://banglarkobita.com/poem/famous/1800 |
2069 | মহাদেব সাহা | আমি কথা রাখতে পারিনি | প্রকৃতিমূলক | তোমাদের সাথে কথা হয়েছিলো কচি লাউপাতা,
ঘাসফুল, ভোরের শিশির
বর্ষার স্রোতের ঘূর্ণি, ফুলজোড় নদী,
রাতজাগা চাঁদ, শ্রাবণের উদাস আকাশ
দুকূল ছাপানো জল, ঘন মেঘ, বর্ষনের রাত
কথা হয়েছিলো আমি তোমাদের কথা লিখে রেখে যাবো;
যে কৃষাণ প্রত্যহ সকালে উঠে মাঠে যায়
একা বউটিকে ফেলে,
রাখাল সজল চোখ গাভীগুলো চড়ায় একাকী
ভাটিয়ালি গান গেয়ে যে মাঝি ... | https://banglarkobita.com/poem/famous/1338 |
5810 | সুনীল গঙ্গোপাধ্যায় | নীরার কাছে | প্রেমমূলক | যেই দরজা খুলে আমি জন্তু থেকে মানুষ হলাম
শরীর ভরে ঘূর্ণি খেললো লম্বা একটি হলদে রঙের আনন্দ
না খুলতেও পারতে তুমি, বলতে পারতে এখন বড় অসময়
সেই না-বলার দয়ায় হলো স্বর্ণ দিন, পুষ্পবৃষ্টি
ঝরে পড়লো বাসনায়।
এখন তুমি অসম্ভব দূরে থাকো, দূরত্বকে সুদূর করো
নীরা, তোমার মনে পড়ে না স্বর্গনদীর পারের দৃশ্য?
যুথীর মালা গলায় পরে ব... | https://banglarkobita.com/poem/famous/451 |
3494 | রবীন্দ্রনাথ ঠাকুর | বড়ো কাজ নিজে বহে | চিন্তামূলক | বড়ো কাজ নিজে বহে
আপনার ভার।
বড়ো দুঃখ নিয়ে আসে
সান্তনা তাহার।
ছোটো কাজ, ছোটো ক্ষতি,
ছোটো দুঃখ যত—
বোঝা হয়ে চাপে, প্রাণ
করে কণ্ঠাগত। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/boro-kaaj-nije-bohe/ |
1949 | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | মন এবং সুখ | চিন্তামূলক | ১
এই মধুমাসে, মধুর বাতাসে,
শোন লো মধুর বাঁশী।
এই মধু বনে, শ্রীমধুসূদনে,
দেখ লো সকলে আসি ||
মধুর সে গায়, মধুর বাজায়,
মধুর মধুর ভাষে।
মধুর আদরে, মধুর অধরে,
মধুর মধুর হাসে ||
মধুর শ্যামল, বদন কমল,
মধুর চাহনি তায়। ।
কনক নূপুর, মধুকর যেন,
মধুর বাজিছে পায় ||
মধুর ইঙ্গিতে, আমার সঙ্গেতে,
কহিল মধুর ব... | https://banglarkobita.com/poem/famous/928 |
1460 | নির্মলেন্দু গুণ | আগ্নেয়াস্ত্র | প্রেমমূলক | পুলিশ স্টেশনে ভিড়,আগ্নেয়াস্ত্র জমা নিচ্ছে শহরের
সন্দিগ্ধ সৈনিক। সামরিক নির্দেশে ভীত মানুষের
শটগান, রাইফেল, পিস্তল এবং কার্তুজ, যেন দরগার
স্বীকৃত মানৎ; টেবিলে ফুলের মতো মস্তানের হাত।
আমি শুধু সামরিক আদেশ অমান্য করে হয়ে গেছি
কোমল বিদ্রোহী, প্রকাশ্যে ফিরছি ঘরে
অথচ আমার সঙ্গে হৃদয়ের মতো মারাত্মক
একটি আগ্নেয়াস্ত্র,আম... | https://banglarkobita.com/poem/famous/198 |
1769 | পূর্ণেন্দু পত্রী | আমারই তো অক্ষমতা | চিন্তামূলক | আমারই তো অক্ষমতা
তোমার গোলাপ জানি সারারাত খুলে রেখেছিল
সাদা অন্ধকারে লাল বাঁকা সিঁড়ি দিক নির্নয়ের
সবুজ কম্পাস।
আঙুরবীথির পথ পরীর ডানার মতো উড়ে গেছে
সংগীতের দিকে।
আমার দীক্ষার কথাছিলঐখানে।
পায়ে পায়ে এত সব শিকড়-বাকড়
নাট-বল্টু, জট্ গুল্মটান
পৌছতে পারিনি।
পরাধীনতার চেয়ে ঢের বেশি বেদনার ভার হয়ে উঠেছে এখন
নানাবিধ স্বাধীন শিক... | https://banglarkobita.com/poem/famous/1170 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.