id
stringlengths
1
4
poet
stringclasses
120 values
title
stringlengths
1
54
class
stringclasses
21 values
text
stringlengths
13
18.7k
source_url
stringlengths
40
246
1443
নবারুণ ভট্টাচার্য
আমাকে
চিন্তামূলক
কে আমার হৃদ্‌পিণ্ডের ওপরে মাথা রেখে ঘুমোয় কে আমাকে দুধ ও ভাতের গন্ধ দিয়ে আড়াল করে কে আমার মাটি যেখানে আমি বৃষ্টির মতো শুষে যাই আমি যখন দূষিত আকাশে হাঁপিয়ে হাঁপিয়ে উড়ি আমার পালকে ছাই জমে জমে ধূসর হয়ে যায় তখন আমার সামনে সবুজ গাছ হয়ে ওঠে কে কে আমাকে চোখের পাতা বন্ধ করে আড়াল করে কে আমাকে আগুন দিয়ে মশালের মতো জ্বাল...
https://www.kobitacocktail.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%ac/
262
কাজী নজরুল ইসলাম
ওই ঘর ভুলানো সুরে
প্রেমমূলক
ওই ঘর ভুলানো সুরে কে গান গেয়ে যায় দূরে তার সুরের সাথে সাথে মোর মন যেতে চায় উড়ে।তার সহজ গলার তানে সে ফুল ফোটাতে জানে তার সুরে ভাটির টানে নব জোয়ার আসে ঘুরে।তার সুরের অনুরাগে বুকে প্রণয়-বেদন জাগে বনে ফুলের আগুন লাগে ফুল সুধায় ওঠে পুরে।বুঝি সুর সোহাগে ওরই পায় যৌবন কিশোরী হিয়া বুঁদ হয়ে গো নেশায় তার পায়ে পায়ে ঘু...
https://www.bangla-kobita.com/nazrulislam/oi-ghor-vulano-surey/
4553
শামসুর রাহমান
কবির আভায় প্রজ্বলিত
চিন্তামূলক
ইদানিং কখনও কখনও হঠাৎ কী-যে হয়, আমার চোখের সামনে কিছু ছবি ঝলসে ওঠে, যেগুলো বড় বেখাপ্পা, বেগানা। সেসব ছবি আমাকে ঘিরে ঘুরতে থাকে বেশ কিছুক্ষণ। তখন আমার বেহুঁশ হওয়ার উপক্রম। নিজেকে সামলে রাখি কোনও মতে।ক্ষণিক পরে নিজেকে দেখতে পাই একটি বাগানে। বাগানের সৌন্দর্য এমনই, যা’ বর্ণনা করা আমার সাধ্যাতীত, শুধুউ অসামান্য কোনও শিল্পী ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/kobir-avay-projjolito/
3538
রবীন্দ্রনাথ ঠাকুর
বাঁশি
স্বদেশমূলক
কিনু গোয়ালার গলি। দোতলা বাড়ির লোহার-গরাদে-দেওয়া একতলা ঘর পথের ধারেই। লোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে স্যাঁতাপড়া দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার 'পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটি জীব এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাত আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্নের অভাব॥        ...
https://www.bangla-kobita.com/rabindranath/bashi/
5530
সুকান্ত ভট্টাচার্য
মেজদাকে _ মুক্তির অভিনন্দন
ভক্তিমূলক
তোমাকে দেখেছি আমি অবিচল, দৃপ্ত দুঃসময়ে ললাটে পড়ে নি রেখা ক্রূরতম সংকটেরও ভয়ে; তোমাকে দেখেছি আমি বিপদেও পরিহাস রত দেখেছি তোমার মধ্যে কোনো এক শক্তি সুসংহত৷ দুঃখ শোকে, বারবার অদৃষ্টের নিষ্ঠুর আঘাতে অনাহত, আত্মমগ্ন সমুদ্যত জয়ধ্বজা হাতে৷ শিল্প ও সাহিত্যরসে পরিপুষ্ট তোমার হৃদয় জীবনকে জানো তাই মান নাকো কোনো পরাজয়; দাক্ষিণ্যে...
https://www.bangla-kobita.com/sukanta/mejdake-muktir-ovinondon/
1690
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
শেষ প্রার্থনা
চিন্তামূলক
জীবন যখন রৌদ্র-ঝলোমল, উচ্চকিত হাসির জের টেনে, অনেক ভালোবাসার কথা জেনে, সারাটা দিন দুরন্ত উচ্ছ্বল নেশার ঘোরে কাটল। সব আশা রাত্রি এলেই আবার কেড়ে নিও, অন্ধকারে দু-চোখ ভরে দিও আর কিছু নয়, আলোর ভালোবাসা।
https://banglarkobita.com/poem/famous/1629
3479
রবীন্দ্রনাথ ঠাকুর
ফুলদানি হতে একে একে
চিন্তামূলক
ফুলদানি হতে একে একে আয়ুক্ষীণ গোলাপের পাপড়ি পড়িল ঝরে ঝরে। ফুলের জগতে মৃত্যুর বিকৃতি নাহি দেখি। শেষ ব্যঙ্গ নাহি হানে জীবনের পানে অসুন্দর। যে মাটির কাছে ঋণী আপনার ঘৃণা দিয়ে অশুচি করে না তারে ফুল, রূপে গন্ধে ফিরে দেয় ম্লান অবশেষ। বিদায়ের সকরুণ স্পর্শ আছে তাহে; নাইকো ভর্ৎসনা। জন্মদিনে মৃত্যুদিনে দোঁহে যবে করে মুখোমুখি...
https://www.bangla-kobita.com/rabindranath/fuldani-hata-ake-ake/
1726
পাবলো নেরুদা
নিঃসঙ্গ মৃত্যু
চিন্তামূলক
অনুবাদঃ অসিত সরকারনির্জন কবরখানা স্মৃতিস্তম্ভগুলো নিঃশব্দ অস্থিতে পরিপূর্ণ, অন্ধকার সংকীর্ণ গুহার মধ্যে দিয়ে হৃদয় আসে যায়ঃ যেন জন্মলগ্ন এক জাহাজের খোলের মধ্যে আমরা মারা গেলাম যেন হৃদয়ের অতলান্তে আমরা তলিয়ে গেলাম যেন সত্তার আপন অস্তিত্বে আমরা মিশে গেলাম। অজস্র মৃতদেহ ক্লেদাক্ত হিমেল পা, পাঁজরে পাঁজরে জড়ানো মৃত্যু, পবিত্...
http://kobita.banglakosh.com/archives/3938.html
1204
জীবনানন্দ দাশ
শীত শেষ
প্রেমমূলক
আজ রাতে শেষ হ'য়ে গেল শীত- তারপর কে যে এলো মাঠে-মাঠে খড়ে হাঁস গাভী শাদা-প্লেট আকাশের নীল পথে যেন মৃদু মেঘের মতন, ধানের সোনার ছড়া নাই মাঠে- ইঁদুর তবুও আর যাবে নাকো ঘরেতাহার রূপালি রোম একবার জ্যোৎস্নায় সচকিত ক'রে যায় মন, হৃদয়ে আস্বাদ এলো ফড়িঙের- কীটেরও যে- ঘাস থেকে ঘাসে-ঘাসে তাই নির্জন ব্যাঙের মুখে মাকড়ের জালে তারা বরং এ ...
https://www.bangla-kobita.com/jibanananda/shiit-shesh/
835
জসীম উদ্‌দীন
নক্সী কাঁথার মাঠ - তেরো
কাহিনীকাব্য
(তেরো)একটি বছর হইয়াছে সেই রূপাই গিয়াছে চলি, দিনে দিনে নব আশা লয়ে সাজুরে গিয়াছে ছলি | কাইজায় যারা গিয়াছিল গাঁয়, তারা ফিরিয়াছে বাড়ী, শহরের জজ, মামলা হইতে সবারে দিয়াছে ছাড়ি | স্বামীর বাড়ীতে একা মেয়ে সাজু কি করে থাকিতে পারে, তাহার মায়ের নিকটে সকলে আনিয়া রাখিল তারে | একটি বছর কেটেছে সাজুর একটি যুগের মত, প্রতি...
https://www.bangla-kobita.com/jasimuddin/nokshi-kathar-maath-13/
1867
পূর্ণেন্দু পত্রী
বুকে লেবুপাতার বাগান
রূপক
গত মাসের কাগজে আমাকে ঘোষণা করা হয়েছে মৃত। একাধিক ময়না তদন্তের রিপোর্ট ঘেটে ঘেটে ওরা খুজেছে লেবুপাতার গন্ধ আর রুপোলী ডট পেন। যেহেতু লেবুপাতার গন্ধেই আমি প্রথম পেয়েছিলাম পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার স্বাদ। আর ঐ রুপোলী ডট্ পেন আমাকে শিখিয়েছিল অক্ষর দিয়ে কিভাবে গড়তে হয় শাখা-প্রশাখাময় জীবন। গত মাসের কাগজে মৃত ঘোষনার পরেও ওরা...
https://banglarkobita.com/poem/famous/1218
2497
মোহাম্মদ রফিকউজ্জামান
পরিমার্জন বাকি
প্রেমমূলক
ভালোবাসার আর একটা নাম কষ্ট কষ্ট আমার বড় আপন - ভালোবাসা পর ভালোবাসা বাইরে থাকে, কষ্ট নিয়ে বাঁচে এ অন্তর ।।মেঘের কাঁদন ফুরালে হয় আকাশটা উজ্জ্বল । হৃদয় কাঁদলে কেউ দেখে না ভালোবাসা বাইরে থেকে মোছে চোখের জল । অন্তরের আকাশে আমার মেঘ বেঁধেছে চিরদিনের ঘর ।।সুখী সুখী মুখে যাদের ভালোবাসা-বাসি ধন্য বলে মানতে গিয়ে দেখি --- অন্তর ঢ...
https://www.bangla-kobita.com/rafiquzzaman/post20161127080430/
3017
রবীন্দ্রনাথ ঠাকুর
ঘন কাঠিন্য রচিয়া শিলাস্তূপে
স্বদেশমূলক
ঘন কাঠিন্য রচিয়া শিলাস্তূপে দূর হতে দেখি আছে দুর্গমরূপে। বন্ধুর পথ করিনু অতিক্রম— নিকটে আসিনু, ঘুচিল মনের ভ্রম। আকাশে হেথায় উদার আমন্ত্রণ, বাতাসে হেথায় সখার আলিঙ্গন, অজানা প্রবাসে যেন চিরজানা বাণী প্রকাশ করিল আত্মীয়গৃহখানি।   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/ghono-kathonyo-rochia-shilastupe/
4559
শামসুর রাহমান
কমা সেমিকোলনের ভিড়ে
চিন্তামূলক
বিচিত্র হিংসুক ভিড় শিল্পকে প্রচণ্ড লাথি মেরে, তীব্র কোলাহল করে বোধগুলি আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলে দিলো, যেন ছেঁড়া হলুদ কাগজ। ক্রমাগত সময় তাড়িত তারা, ঘোরে ঘূর্ণিপথে, বাঁশিগুলি তাদের রোমশ হাতে গুঁড়ো হয়, চতুর্দিকে শুধু বেজে ওঠে ক্যানাস্তারা। জীবন দু’হাতে ঢাকে কান!কমা সেমিকোলনের ভিড়ে এ জীবন কখনো বা ঢ্যাঙা এক শূন্যতায় ভীষণ হাঁপি...
https://www.bangla-kobita.com/shamsurrahman/koma-semikoloner-vire/
2011
বুদ্ধদেব বসু
রুপান্তর
চিন্তামূলক
দিন মোর কর্মের প্রহারে পাংশু, রাত্রি মোর জ্বলন্ত জাগ্রত স্বপ্নে | ধাতুর সংঘর্ষে জাগো, হে সুন্দর, শুভ্র অগ্নিশিখা, বস্তুপুঞ্জ বায়ু হোক, চাঁদ হোক নারী, মৃত্তিকার ফুল হোক আকাশের তারা | জাগো, হে পবিত্র পদ্ম, জাগো তুমি প্রাণের মৃণালে, চিরন্তনে মুক্তি দাও ক্ষণিকার অম্লান ক্ষমায়, ক্ষণিকেরে কর চিরন্তন | দেহ হোক মন, মন হোক প্রা...
http://kobita.banglakosh.com/archives/4136.html
4018
রবীন্দ্রনাথ ঠাকুর
হম সখি দারিদ নারী
ভক্তিমূলক
হম সখি দারিদ নারী ! জনম অবধি হম পীরিতি করনু মোচনু লোচন - বারি । রূপ নাহি মম , কছুই নাহি গুণ দুখিনী আহির জাতি , নাহি জানি কছু বিলাস - ভঙ্গিম যৌবন গরবে মাতি । অবলা রমণী , ক্ষুদ্র হৃদয় ভরি পীরিত করনে জানি ; এক নিমিখ পল , নিরখি শ্যাম জনি সোই বহুত করি মানি । কুঞ্জ পথে যব নিরখি সজনি হম , শ্যামক চরণক চীনা , শত শত বেরি ধূলি চ...
https://www.bangla-kobita.com/rabindranath/ham-sake-daredi-nare/
341
কাজী নজরুল ইসলাম
তোমায় যেমন করে ডেকেছিল
ভক্তিমূলক
তোমায় যেমন করে ডেকেছিল আরব মরুভূমি; ওগো আমার নবী প্রিয় আল আরাবী, তেমনি করে ডাকি যদি আসবে নাকি তুমি।।যেমন কেঁদে দজলা ফোরাত নদী ডেকেছিল নিরবধি, হে মোর মরুচারী নবুয়তধারী, তেমনি করে কাঁদি যদি আসবে নাকি তুমি।।যেমন মদিনা আর হেরা পাহাড় জেগেছিল আশায় তোমার হে হযরত মম, হে মোর প্রিয়তম, তেমনি করে জাগি যদি আসবে নাকি তুমি।।মজল...
https://www.bangla-kobita.com/nazrulislam/toay-jemon-korey-dekechiley/
4217
শক্তি চট্টোপাধ্যায়
তুচ্ছ, তুচ্ছ এইসব
চিন্তামূলক
তুচ্ছ এইসব–এই জানালা কপাট গোরস্থান তুচ্ছ, তুচ্ছ এইসব, ভালোবাসা, ভালো-মন্দে বাসা তুচ্ছ, তুচ্ছ, এইসব জানালা কপাট গোরস্থান…তারপর, কে আছো মন্দিরে? মন্দিরে ভিতে কি ফড়িং? ভালোবাসা মানে এক হিম অন্ধকার খুঁজে নিয়ে পুঁতে ফেলা অশ্লীল ডালিমতারপর, কে আছো মন্দিরে? আমি যাই ভিত্তি খুঁড়ে খুঁড়ে আমি যাই ভিত্তি খুঁড়ে খুঁড়ে…
https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/tuchchho-tuchchho-eishob/
1602
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
তার চেয়ে
নীতিমূলক
সকলকে জ্বালিয়ে কোনো লাভ নেই। তার চেয়ে বরং আজন্ম যেমন জ্বলছ ধিকিধিকি, একা দিনরাত্রি তেমনি করে জ্বলতে থাকো, জ্বলতে-জ্বলতে ক্ষয়ে যেতে থাকো, দিনরাত্রি অর্থাৎ মুখের কশ বেয়ে যতদিন রক্ত না গড়ায়। একদিন মুখের কশ বেয়ে রক্ত ঠিক গড়িয়ে পড়বে। ততদিন তুমি কী করবে? পালিয়ে-পালিয়ে ফিরবে নাকি? পালিয়ে-পালিয়ে কোনো লাভ নেই। তার চেয়ে বরং ...
https://banglarkobita.com/poem/famous/1635
2797
রবীন্দ্রনাথ ঠাকুর
এ আমির আবরণ সহজে স্খলিত হয়ে যাক
ভক্তিমূলক
এ আমির আবরণ সহজে স্খলিত হয়ে যাক; চৈতন্যের শুভ্র জ্যোতি ভেদ করি কুহেলিকা সত্যের অমৃত রূপ করুক প্রকাশ। সর্বমানুষের মাঝে এক চিরমানবের আনন্দকিরণ চিত্তে মোর হোক বিকীরিত। সংসারের ক্ষুব্ধতার স্তব্ধ ঊর্ধ্বলোকে নিত্যের যে শান্তিরূপ তাই যেন দেখে যেতে পারি, জীবনের জটিল যা বহু নিরর্থক, মিথ্যার বাহন যাহা সমাজের কৃত্রিম মূল্যেই, তাই...
https://www.bangla-kobita.com/rabindranath/e-amir-aboron-sohoje-skholito-hoye-jak/
4904
শামসুর রাহমান
নো এক্সিট
চিন্তামূলক
আমাকে যেতেই হবে যদি, তবে আমি যীশুর মতন নগ্ন পদে চলে যেতে চাই। কাঁধে ক্রূশকাঠ থাকতেই হবে কিংবা কাঁটার মুকুট মাথায় পরতে হবে, এটা কোনো কাজের কথা না। এসব মহান অলংকার আমার দরকার নেই। বাস্তবিক আমি এক হাত নীল ট্রাউজারের পকেটে রেখে অন্য হাত নেড়ে নেড়ে সিঁড়ি বেয়ে ‘আচ্ছা চলি, তাহলে বিদায়’ ব’লে একটি উচ্ছিষ্ট রাত্রি ফেলে রেখে নির্জ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/no-exit/
5694
সুকুমার রায়
সন্দেশ
ছড়া
সন্দেশের গন্ধে বুঝি দৌড়ে এল মাছি? কেন ভন্ ভন্ হাড় জ্বালাতন ছেড়ে দেওনা বাঁচি! নাকের গোড়ায় সুড়সুড়ি দাও শেষটা দিবে ফাঁকি? সুযোগ বুঝে সুড়–ৎ করে হুল ফোটাবে নাকি?
https://www.bangla-kobita.com/sukumar/sondesh/
481
কাজী নজরুল ইসলাম
রবির জন্মতিথি
স্বদেশমূলক
রবির জন্মতিথি কয়জন জানে? অঙ্ক কষিয়া পেয়েছ কি বিজ্ঞানে? ধ্যানী যোগী দেখেছে কি? জ্ঞানী দেখিয়াছে? ঠিকুজি আছে কি কোনো জ্যোতিষীর কাছে? নাই – নাই ! কত কোটি যুগ মহাব্যোমে আলো অমৃত দিয়ে ধ্রুব রবি ভ্রমে! জানে না জানে না। উদয় ও অস্ত তাঁর সে শুধু লীলাবিলাস, গোপন বিহার। রবি কি অস্ত যায়? অন্ধ মানব রবি ডুবে গেল বলে করে কলরব। রবি শাশ...
https://www.bangla-kobita.com/nazrulislam/robir-jonmotithi/
3876
রবীন্দ্রনাথ ঠাকুর
শেষ কথা (কড়ি ও কোমল কাব্যগ্রন্থ)
সনেট
মনে হয় কী একটি শেষ কথা আছে , সে কথা হইলে বলা সব বলা হয় । কল্পনা কাঁদিয়া ফিরে তারি পাছে পাছে , তারি তরে চেয়ে আছে সমস্ত হৃদয় । শত গান উঠিতেছে তারি অন্বেষণে , পাখির মতন ধায় চরাচরময় । শত গান ম'রে গিয়ে , নূতন জীবনে একটি কথায় চাহে হইতে বিলয় । সে কথা হইলে বলা নীরব বাঁশরি , আর বাজাব না বীণা চিরদিন - তরে । সে কথা শুনিতে সবে আছে...
https://www.bangla-kobita.com/rabindranath/shesh-kotha-kori-o-komol/
3726
রবীন্দ্রনাথ ঠাকুর
মিলের চুমকি গাঁথি ছন্দের পাড়ের মাঝে মাঝে
রূপক
মিলের চুমকি গাঁথি ছন্দের পাড়ের মাঝে মাঝে অকেজো অলস বেলা ভরে ওঠে শেলাইয়ের কাজে। অর্থভরা কিছুই-না চোখে ক’রে ওঠে ঝিল্‌মিল্‌ ছড়াটার ফাঁকে ফাঁকে মিল। গাছে গাছে জোনাকির দল করে ঝলমল; সে নহে দীপের শিখা, রাত্রি খেলা করে আঁধারেতে টুকরো আলোক গেঁথে গেঁথে। মেঠো গাছে ছোটো ছোটো ফুলগুলি জাগে; বাগান হয় না তাহে, রঙের ফুটকি ঘাসে লাগে। মন...
https://www.bangla-kobita.com/rabindranath/miler-chumki-gathi-chonder-parer-majhe-majhe/
4088
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
আফিম তবুও ভালো, ধর্ম সে তো হেমলক বিষ
মানবতাবাদী
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা। জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে ক্রমশঃ উঠছে ফুটে ক্ষয়রোগ, রোগেরপ্রকোপ একদার অন্ধকারে ধর্ম এনে দিয়েছিল আলো, আজ তার কংকালের হাড় আর পঁচা মাংসগুলো ফেরি কোরে ফেরে কিছু স্বার্থাণ্বেষী ফাউল ...
http://kobita.banglakosh.com/archives/1438.html
2786
রবীন্দ্রনাথ ঠাকুর
উদ্বোধন
মানবতাবাদী
প্রথম যুগের উদয়দিগঙ্গনে প্রথম দিনের উষা নেমে এল যবে প্রকাশপিয়াসি ধরিত্রী বনে বনে শুধায়ে ফিরিল, সুর খুঁজে পাবে কবে। এসো এসো সেই নব সৃষ্টির কবি নবজাগরণ-যুগপ্রভাতের রবি। গান এনেছিলে নব ছন্দের তালে তরুণী উষার শিশিরস্নানের কালে, আলো-আঁধারের আনন্দবিপ্লবে। সে গান আজিও নানা রাগরাগিণীতে শুনাও তাহারে আগমনীসংগীতে যে জাগায় চোখ...
https://www.bangla-kobita.com/rabindranath/udbadan/
1524
নির্মলেন্দু গুণ
স্বাধীনতা,
স্বদেশমূলক
একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে: ‘কখন আসবে কবি?’ এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না৷ তা হলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তা হলে...
https://www.kobitacocktail.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%80%e0%a6%ad%e0%a6%be/
3622
রবীন্দ্রনাথ ঠাকুর
বুদ্ধির আকাশ যবে সত্যে সমুজ্জ্বল
নীতিমূলক
বুদ্ধির আকাশ যবে সত্যে সমুজ্জ্বল, প্রেমরসে অভিষিক্ত হৃদয়ের ভূমি— জীবনতরুতে ফলে কল্যাণের ফল, মাধুরীর পুষ্পগুচ্ছে উঠে সে কুসুমি।   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/buddhir-akash-jobe-sotte-somujjal/
4514
শামসুর রাহমান
এমন কুটিল অন্ধকারে
মানবতাবাদী
এমন কুটিল অন্ধকারে হঠাৎ কোথায় যাব? জানোই তো রাগী শুয়োরের মতো ঘোঁৎ ঘোঁৎ করে পরিবেশ সকল সময়। তবে আমি কোথায় খুঁজব শান্তিনিকেতন?এখন দেখছ না কি শুধু শীতাতপ- নিয়ন্ত্রিত নতুন মোটরকারে জ্বলজ্বলে দুপুরে ঘুরছে মাথায় মুকুট-পরা সাঙ্যাৎ খুনীর সঙ্গে? কান খাড়া রাখলেই গলি কিংবা রাজপথ থেকে ঠিক নিয়ত আসছে ভেসে জালিমের হুঙ্কার এবং অসহায় উ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/emon-kutil-ondhokare/
5380
শ্রীজাত
প্রস্তাব
চিন্তামূলক
ঠিক যেরকম আজকে তোমার মুখের উপর পড়ন্ত রোদ্দুর। আমারও খুব ইচ্ছে পাঁচিল শ্যাওলা ধরা, সন্ধ্যা ভেঙ্গে চুরঠিক যে রকম কাঁদলে তোমার অফিস ফেরত রুমাল জানে সব আমারও বেশ মেঘ করেছে, ব্যালকনিতে আষাঢ়ে বিপ্লব।ঠিক যে রকম বারুদের তোমার বন্ধু না তাও আগুন চেয়েছ। আমারও আজ ফুলকি দেখে আর না-পেরে ঠিকরে পড়ে চোখঠিক যে রকম মেসেজ লিখে ডিলিট আ...
https://www.kobitacocktail.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4/
5623
সুকুমার রায়
তেজিয়ান
ছড়া
চলে খচ্‌খচ্ রাগে গজ্‌গজ্ জুতো মচ্‌মচ্ তানে, ভুরু কট্‌মট্ ছড়ি ফট্‌ফট্ লাথি চট্‌পট্ হানে। দেখে বাঘ-রাগ লোকে 'ভাগ ভাগ' করে আগভাগ থেকে, বয়ে লাফ ঝাঁপ বলে 'বাপ্ বাপ্' সবে হাবভাব দেখে। লাথি চার চার খেয়ে মার্জার ছোটে যার যার ঘরে, মহা উৎপাত ক'রে হুটপাট্ চলে ফুটপাথ্ পরে। ঝাড়ু–বর্দার হারুসর্দার ফেরে ঘরদ্বার ঝেড়ে, তারি বালতিএ...
https://www.bangla-kobita.com/sukumar/tejiyan/
5708
সুকুমার রায়
হুঁকোমুখো হ্যাংলা
ছড়া
হুঁকোমুখো হ্যাংলা          বাড়ি তার বাংলা মুখে তার হাসি নাই দেখেছ? নাই তার মানে কি?      কেউ তাহা জানে কি? কেউ কভু তার কাছে থেকেছ? শ্যামাদাস মামা তার      আফিঙের থানাদার, আর তার কেহ নাই এ-ছাড়া - তাই বুঝি একা সে        মুখখানা ফ্যাকাশে, ব'সে আছে কাঁদ'-কাঁদ' বেচারা? থপ্ থপ্ পায়ে সে         নাচত যে আয়েসে, গালভরা ছিল ত...
https://www.bangla-kobita.com/sukumar/hukomukho-hyengla/
800
জসীম উদ্‌দীন
গল্পবুড়ো
ছড়া
গল্পবুড়ো, তোমার যদি পেটটি ভরে রূপকথা সব গিজ গিজ গিজ করে, আর যদি না চলতে পার, শোলক এবং হাসির, ছড়ার, পড়ার কথার ভরে; যদি তোমার ইলি মিলি কিলি কথা খালি খালি ছড়িয়ে যেতে চায় সে পথের ধারে, তবে তুমি এখানটিতে দাঁড়িয়ে গিয়ে ডাক দিও ভাই- ডাক দিও ভাই! মোদের পূর্নিমারে। যদি তোমার মিষ্টি মুখের মিষ্টি কথা আদর হয়ে ছড়িয়ে যেতে চায় যে পথ...
https://banglarkobita.com/poem/famous/577
1767
পূর্ণেন্দু পত্রী
আমাকে এক্ষুনি যেতে হবে
চিন্তামূলক
সাইকেল রিকশায় চেপে আমাকে এক্ষুনি যেতে হবে সূর্যের নিকটে। যেহেতু আমার সাদা গাড়ি নেই, রণ-পাও নেই যেহেতু আমার লাল গাড়ি নেই, বকস-আপিস নেই যেহেতু আমার নীল গাড়ি নেই, পদোন্নতি নেই সাইকেল রিকশায় চেপে আমাকে এক্ষুনি যেতে হবে সূর্যের নিকটে। মানুষ ও আকাশের মাঝখানে কোনো ব্রীজ নেই পাড়াগাঁয়ে যে-রকম বাঁশের নরম সাঁকো থাকে। শিরীষ ছায়ায় ...
https://banglarkobita.com/poem/famous/1272
5801
সুনীল গঙ্গোপাধ্যায়
নিজের কানে কানে
চিন্তামূলক
এক এক সময় মনে হয়, বেঁচে থেকে আর লাভ নেই এক এক সময় মনে হয় পৃথিবীটাকে দেখে যাবো শেষ পর্যন্ত! এক এক সময় মানুষের ওপর রেগে উঠি অথচ ভালোবাসা তো কারুকে দিতে হবে জন্তু-জানোয়ার গাছপালাদের আমি ওসব দিতে পারি না এক এক সময় ইচ্ছে হয় সব কিছু ভেঙেচুরে লন্ডভন্ড করে ফেলি আবার কোনো কোনো বিরল মুহূর্তে ইচ্ছে হয় কিছু এককটা তৈরি করে গেলে মন্...
https://banglarkobita.com/poem/famous/1813
3026
রবীন্দ্রনাথ ঠাকুর
চতুর্থ সর্গ
কাহিনীকাব্য
"এ তবে স্বপন শুধু, বিম্বের মতন আবার মিলায়ে গেল নিদ্রার সমুদ্রে! সারারাত নিদ্রার করিনু আরাধনা-- যদি বা আইল নিদ্রা এ শ্রান্ত নয়নে, মরীচিকা দেখাইয়া গেল গো মিলায়ে! হা স্বপ্ন, কি শক্তি তোর, এ হেন মূরতি মুহূর্ত্তের মধ্যে তুই ভাঙ্গিলি, গড়িলি? হা নিষ্ঠুর কাল, তোর এ কিরূপ খেলা-- সত্যের মতন গড়িলি প্রতিমা, স্বপ্নের মতন তাহা...
https://www.bangla-kobita.com/rabindranath/chatortha-ago/
2454
মুহম্মদ নূরুল হুদা
শাহবাগ নেই শুধু শাহবাগ মোড়ে
স্বদেশমূলক
চলো ভাই চলো বোন চলো শাহবাগ মহানগরীর মুখ চলো শাহবাগ মহাজনতার মুখ চলো শাহবাগ প্রজন্মের জয়ী মুখ চলো শাহবাগপিজি আর জাদুঘর পাশে শাহবাগ নজরুল জয়নুল পাশে শাহবাগ জনকের বজ্রধ্বনি পাশে শাহবাগ সার্বভৌম হে তর্জনী পাশে শাহবাগশাহবাগ নেই শুধু শাহবাগ মোড়ে শাহবাগ নেই শুধু ঢাকার শহরে শাহবাগ নেই শুধু নগর-বাংলায় যেখানে বাঙালি যায়, শা...
https://banglapoems.wordpress.com/2013/03/12/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97-%e0%a6%ae%e0%a7%8b/
4658
শামসুর রাহমান
খোলা উঠোন জুড়ে
মানবতাবাদী
এই যে খোলা উঠোন জুড়ে চলছে নৃত্য, গানের সুরে দুলছে সত্যি গেরস্তদের বসতবাড়ি। নাচ জমেছে ডানে বামে। কাছের, দূরের সবার প্রাণে।হঠাৎ কিছু মন্দ লোকের অত্যাচারে নৃত্য-গানের আসর ভাঙে। লাঠির বাড়ি মাথায় পড়ে শিল্পীজনের। নারী, পুরুষ প্রাণের ভয়ে কাঁপতে থাকে।কিন্তু ক’জন তরুণ রুখে দাঁড়ায় এবং তাদের রণমূর্তি দেখে গুণ্ডারা সব লেজ গুটিয়ে প...
https://www.bangla-kobita.com/shamsurrahman/khola-uthon-jure/
4788
শামসুর রাহমান
তুমি কি আসবে ফের
প্রেমমূলক
ভোরের গোলাপ দ্যাখো মেলেছে কী পূর্ণ দৃষ্টি তাজা, টেবিলে রোদের গাথা, হলতে পর্দা দোলে মাত্রাবৃত্তে; উড়িয়ে-আঁচল, ঢেউ তুলে বায়ুস্তরে একাকিনী তুমি কি আসবে ফের সান্নিধ্যে আমার? বাগানে পাখির ঝাঁকে, পাতায়-পাতায় আনন্দের গুঞ্জরণ, আলনায় শার্ট আর পাজামায় জাগে শিহরণ অব্যক্ত স্বপ্নের মতো। সুগন্ধি নিঃশ্বাস নিয়ে তুমি কি আসবে ফের সান্নি...
https://www.bangla-kobita.com/shamsurrahman/tumi-ki-asbe-fire/
4910
শামসুর রাহমান
পথে যেতে যেতে
চিন্তামূলক
আজ ভোরবেলা থেকে মন ভালো নেই। কিছুতেই পড়াশুনা লাগছে না ভাল, এমনকি পদ্য লিখে মন খারাপের ঘন মেঘ পারি না উড়িয়ে দিতে। রিকশায় চলেছি লেক সার্কাসের মোড়ে; অভ্র-গুঁড়ো ঝরায় আকাশ, সন্ধ্যা হয় হয়, বেপরোয়া ঢঙে ক’জন যুবক হাঁটে ফুটপাতে, বেজে ওঠে শিস মাঝে মাঝে। মনে পড়ে হৃদয়ের উঠোনে আমার এখনো পূর্ণিমা জ্বলে, জ্বলবে কি আরও কিছুকাল? সে কেম...
https://www.bangla-kobita.com/shamsurrahman/pothe-jete-jete/
3705
রবীন্দ্রনাথ ঠাকুর
মাকাল
হাস্যরসাত্মক
গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল, সেই যে-বছর আকাল। গুরুমশায় বলেন তারে, "বুদ্ধি যে নেই একেবারে; দ্বিতীয়ভাগ করতে সারা ছ'মাস ধরে নাকাল।" রেগেমেগে বলেন, "বাঁদর, নাম দিনু তোর মাকাল।"  নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভুরু; তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায...
https://www.bangla-kobita.com/rabindranath/makal/
5673
সুকুমার রায়
ভূতুড়ে খেলা
ছড়া
পরশু রাতে পষ্ট চোখে দেখনু বিনা চশমাতে, পান্তভূতের জ্যান্ত ছানা করছে খেলা জোছনাতে৷ কচ্ছে খেলা মায়ের কোলে হাত পা নেড়ে উল্লাসে, আহলাদেতে ধুপধুপিয়ে কচ্ছে কেমন হল্লা সে৷ শুনতে পেলাম ভূতের মায়ের মুচকি হাসি কট্‌কটে— দেখছে নেড়ে ঝুন্‌টি ধ'রে বাচ্চা কেমন চট্‌পটে৷ উঠছে তাদের হাসির হানা কাষ্ঠ সুরে ডাক ছেড়ে, খ্যাঁশ্‌ খ্যাঁশান...
https://banglarkobita.com/poem/famous/603
364
কাজী নজরুল ইসলাম
নিকটে
রূপক
বাদলা-কালো স্নিগ্ধা আমার কান্ত এল রিমঝিমিয়ে, বৃষ্টিতে তার বাজল নুপূর পায়জোরেরই শিঞ্জিনী যে। ফুটল উষার মুখটি অরুণ, ছাইল বাদল তাম্বু ধরায়; জমল আসর বর্ষা-বাসর, লাও সাকি লাও ভর-পিয়ালায়। ভিজল কুঁড়ির বক্ষ-পরাগ হিম-শিশিরের আমেজ পেয়ে হমদম! হরদম দাও মদ, মস্ত্ করো গজল গেয়ে! ফেরদৌসের ঝরকা বেয়ে গুল-বাগিচায় চলচে হাওয়া, এই তো রে ভাই...
https://www.bangla-kobita.com/nazrulislam/nikote/
1272
জীবনানন্দ দাশ
হাওয়ার রাত
প্রেমমূলক
গভীর হাওয়ার রাত ছিল কাল-অসংখ্য নক্ষত্রের রাত ; সারা রাত বির্স্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে; মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমী সমুদ্রের পেটের মতো, কখনো বিছানা ছিঁড়ে নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে, এক-একবার মনে হচ্ছিল আমার-আধো ঘুমের ভিতর হয়তো- মাথার উপরে মশারি নেই আমার স্বাতী তারার কোল ঘেঁষে নীল হাওয়ার সমুদ্রে শাদা বকের ...
https://banglarkobita.com/poem/famous/942
6004
হুমায়ূন আহমেদ
যদি মন কাঁদে
প্রেমমূলক
যদি মন কাঁদে তুমি চলে এসো চলে এসো এক বরষায় এসো ঝরো ঝরো বৃষ্টিতে জল ভরা দৃষ্টিতে এসো কমলো শ্যামলো ছায় চলে এসো এক বরষায়যদিও তখনো আকাশ থাকবে বৈরি কদমও গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরী উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো ঝলকে ঝলকে নাচিবে বজলি আলো তুমি চলে এসো চলে এসো এক বরষায়নামিবে আঁধার বেলা ফুরাবার পরে মেঘমল্লার বৃষ্টিরো মনে মনে ক...
http://kobita.banglakosh.com/archives/4909.html
2004
বীথি চট্টোপাধ্যায়
একা
প্রেমমূলক
আমার চোখে বসন্ত দারুণ চৈত্রমাস চতুর্দিকে শিমূল-পলাশ কৃষ্ণচূড়ার ত্রাস।ঝড় উঠেছে নিখুঁত কালো বৃষ্টি ভেজা রাত আঁচল দিয়ে দুঃখ ঢাকি কোথায় তোমার হাত ?তব্ধ যদি ভালোবাসা প্রেমের-কম্পন ফিরিয়ে দাও কিশোরীকাল প্রথম চুম্বন।ভালোবাসার আগুন ঝড়ে চাইনি কোনো দাম অশ্রুবিহীন চক্ষু হল প্রেমের পরিণাম।এই সময়েই ভিন্ন হলে এমন চৈত্রমাস ভালোবাস...
https://www.kobitacocktail.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a5%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f/
5455
সুকান্ত ভট্টাচার্য
খাদ্য সমস্যার সমাধান
মানবতাবাদী
বন্ধুঃ ঘরে আমার চাল বাড়ন্ত তোমার কাছে তাই, এলাম ছুটে, আমায় কিছু চাল ধার দাও ভাই।            মজুতদারঃ দাঁড়াও তবে, বাড়ির ভেতর একটু ঘুরে আসি, চালের সঙ্গে ফাউও পাবে ফুটবে মুখে হাসি।            মজুদতারঃ এই নাও ভাই, চালকুমড়ো আমায় খাতির করো, চালও পেলে কুমড়ো পেলে লাভটা হল বড় ।। (মিঠে কড়া কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/sukanta/khadyo-somosyar-somadhan/
4905
শামসুর রাহমান
নৌকা কাহিনী
রূপক
কিছুক্ষণের জন্যে, এই ধরো চব্বিশ-ঘণ্টাব্যাপী, একটা জোয়ার এসেছিল। লোকগুলো আনন্দ। টগবগে ছন্দোমায় কোনো কবিতা যেমন মাতিয়ে রাখে সবাইকে, তেমনি। একটি নৌকা, ছিপছিপে, ঔদার্যে অলংকৃত, জলে ভাসতে ভাসতে ওদে, যারা তীরে দাঁড়িয়ে দূরে থেকে দেখছিল খেলাচ্ছলে ঢেউয়ে ঢেউয়ে নৌকায় দোলা, বলে, “অনুপম সূর্যোদয় দেখাব তোমাদের। তোমরা ভরাট গলায় জয়ধ্ব...
https://www.bangla-kobita.com/shamsurrahman/nouka-kahini/
5687
সুকুমার রায়
শুনেছ কি বলে গেল
ছড়া
শুনেছ কি বলে গেল সীতানাথ বন্দ্যো? আকাশের গায়ে নাকি টকটক গন্ধ? টকটক থাকে নাকো হ'লে পরে বৃষ্টি- তখনও দেখেছি চেটে একেবারে মিষ্টি।
https://www.bangla-kobita.com/sukumar/shunecho-ki-bole-gelo/
5012
শামসুর রাহমান
বাজপাখি
সনেট
ক্রূর ঝড় থেমে গ্যাছে, এখন আকাশ বড়ো নীল- গাছের সবুজ পাতা কেঁপে কেঁপে অত্যন্ত সুষম বিন্যাসে আবার স্থির। খরগোশের চঞ্চল উদ্যম আশপাশে, বাজপাখি উঁচু চূড়া থেকে অনাবিল আনন্দে তাকায় চতুর্দিকে, কোনো নিষ্ঠুর দুঃশীল চিন্তা নেই আপাতত, বিস্তর বয়স, চোখে কম দ্যাখে, নখ উদ্যমরহিত, বুকে গোপন জখম, তবুও ডরায় তাকে নিম্নচারী পাখির মিছিল।পাহা...
https://www.bangla-kobita.com/shamsurrahman/bajpakhi/
348
কাজী নজরুল ইসলাম
দহনমালা
প্রেমমূলক
হায় অভাগি! আমায় দেবে তোমার মোহন মালা? বদল দিয়ে মালা, নেবে আমার দহন-জ্বালা? কোন ঘরে আজ প্রদীপ জ্বেলে ঘরছাড়াকে সাধতে এলে গগনঘন শান্তি মেলে, হায়! দু-হাত পুরে আনলে ও কি সোহাগ-ক্ষীরের থালা আহা দুখের বরণ ডালা? পথহারা এই লক্ষ্মীছাড়ার পথের ব্যথা পারবে নিতে? করবে বহন, বালা? লক্ষ্মীমণি! তোমার দিকে চাইতে আমি নারি, দু-চোখ আমার নয়...
https://www.bangla-kobita.com/nazrulislam/dohonmala/
3351
রবীন্দ্রনাথ ঠাকুর
পথিক আমি
ভক্তিমূলক
পথিক আমি। পথ চলতে চলতে দেখেছি পুরাণে কীর্তিত কত দেশ আজ কীর্তি-নিঃস্ব। দেখেছি দর্পোদ্ধত প্রতাপের অবমানিত ভগ্নশেষ, তার বিজয় নিশান বজ্রাঘাতে হঠাৎ স্তব্ধ অট্টহাসির মতো গেছে উড়ে; বিরাট অহংকার হয়েছে সাষ্টাঙ্গে ধুলায় প্রণত, সেই ধুলার 'পরে সন্ধ্যাবেলায় ভিক্ষুক তার জীর্ণ কাঁথা মেলে বসে, পথিকের শ্রান্ত পদ সেই ধুলায় ফেলে চি...
https://www.bangla-kobita.com/rabindranath/prothek-ame/
4831
শামসুর রাহমান
দালান
চিন্তামূলক
আমার বাসার চতুর্দিকে দালান উঠছে ক্রমে মাতব্বদের মতো মাথা উঁচু করে। ইদানীং সচ্ছলতা, বোঝা যায়, শিস্‌ দিচ্ছে পাড়ায়-পাড়ায়। অবশ্য একথা তত প্রাসঙ্গিক নয়; দশজন আঙুল ডুবিয়ে ঘিয়ে বসবাস করলে টাটায় না কখনও আমার চোখ। এ রকমভাবে অতি দ্রুত দালান ওঠার ফলে আগেকার অনেক কিছুই পড়ে না আমার চোখে আর। প্রতিদিন যে তরুণী বারান্দায় দাঁড়াতো উদ্দা...
https://www.bangla-kobita.com/shamsurrahman/dalan/
3614
রবীন্দ্রনাথ ঠাকুর
বিশ্বের আলোকলুপ্ত তিমিরের অন্তরালে এল
চিন্তামূলক
বিশ্বের আলোকলুপ্ত তিমিরের অন্তরালে এল মৃত্যুদূত চুপে চুপে, জীবনের দিগন্ত আকাশে যত ছিল সূক্ষ্ম ধূলি স্তরে স্তরে দিল ধৌত করি ব্যথার দ্রাবক রসে দারুণ স্বপ্নের তলে তলে চলেছিল পলে পলে দৃঢ়হস্তে নিঃশব্দে মার্জনা । কোন্‌ক্ষণে নটলীলা-বিধাতার নব নাট্যভূমে উঠে গেল যবনিকা। শূন্য হতে জ্যোতির তর্জনী স্পর্শ দিল একপ্রান্তে স্তম্ভিত ব...
https://www.bangla-kobita.com/rabindranath/bissher-aloklupto-timirer-ontorale-elo/
5602
সুকুমার রায়
গল্প বলা
হাস্যরসাত্মক
'এক যে রাজা'–'থাম্ না দাদা, রাজা নয় সে, রাজ পেয়াদা৷' 'তার যে মাতুল'–'মাতুল কি সে?— সবাই জানে সে তার পিশে৷' 'তার ছিল এক ছাগল ছানা'— 'ছাগলের কি গজায় ডানা?' 'একদিন তার ছাতের 'পরে'— 'ছাত কোথা হে টিনের ঘরে?' 'বাগানের এক উড়ে মালী'— 'মালী নয়তো! মেহের আলী৷' 'মনের সাধে গাইছে বেহাগ'— 'বেহাগ তো নয়! বসন্ত রাগ৷''থও না বাপু ঘ্...
https://www.bangla-kobita.com/sukumar/golpo-bola/
2563
রফিক আজাদ
ভালোবাসার সংজ্ঞা
প্রেমমূলক
ভালোবাসা মানে দুজনের পাগলামি, পরস্পরকে হৃদয়ের কাছে টানা; ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া, বিরহ-বালুতে খালিপায়ে হাঁটাহাঁটি; ভালোবাসা মানে একে অপরের প্রতি খুব করে ঝুঁকে থাকা; ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্টির একটানা ভিতরে-বাহিরে দুজনের হেঁটে যাওয়া; ভালোবাসা মানে ঠাণ্ডা কফির পেয়ালা সামনে অবিরল কথা বলা; ভালোবাসা ...
https://banglarkobita.com/poem/famous/150
3028
রবীন্দ্রনাথ ঠাকুর
চরণ
সনেট
দুখানি চরণ পড়ে ধরণীর গায়, দুখানি অলস রাঙা কোমল চরণ । শত বসন্তের স্মৃতি জাগিছে ধরায়, শতলক্ষ কুসুমের পরশস্বপন । শত বসন্তের যেন ফুটন্ত অশোক ঝরিয়া মিলিয়া গেছে দুটি রাঙা পায় । প্রভাতের প্রদোষের দুটি সূর্যলোক অস্ত গেছে যেন দুটি চরণছায়ায় । যৌবনসংগীত পথে যেতেছে ছড়ায়ে, নূপুর কাঁদিয়া মরে চরণ জড়ায়ে - নৃত্য সদা বাঁধা যেন মধুর মায়া...
https://www.bangla-kobita.com/rabindranath/choron/
4225
শক্তি চট্টোপাধ্যায়
পোড়ামাটি
প্রেমমূলক
দূরে যাও থেকো না এখানে চিরদিন উড়ন্ত শাম্পানে ছন্নছাড়া চিঠি তো পুড়েছে একতাড়া আগুনে পুড়েছে শত পাড়াদূরে যাও থেকো না এখানে দূরে যাও থেকো না এখানে কাকে পাও?
https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/poramati/
5561
সুকুমার রায়
অবাক কাণ্ড
হাস্যরসাত্মক
শুন্‌ছ দাদা! ঐ যে হোথায় বদ্যি বুড়ো থাকে, সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে? শুন্‌ছি নাকি খিদেও পায় সারাদিন না খেলে? চক্ষু নাকি আপনি বোজে ঘুমটি তেমন পেলে?চল্‌তে গেলে ঠ্যাং নাকি তার ভূয়েঁর পরে ঠেকে? কান দিয়ে সব শোনে নাকি? চোখ দিয়ে সব দেখে? শোয় নাকি সে মুণ্ডটাকে শিয়র পানে দিয়ে? হয় না কি হয় সত্যি মিথ্যা ...
https://www.bangla-kobita.com/sukumar/obak-kando/
1424
দেওয়ান মমিনুল মউজদীন
বিবাগী পুরুষ
প্রেমমূলক
তোমার শিকড় আছে, আছে প্রিয় জোসনার বাঁধন আমি তো বন্ধনহীন হয়তো-বা শিকড়বিহীন আমার অস্তিত্ব জুড়ে শুন্যতার অসীম স্তব্ধতা দূর অরন্যের দীর্ঘশ্বাস আমি কাকে পরাব বন্ধন ? শিকড়ের সন্ধানে যার কাটে দিন কুড়িয়ে মাটির গন্ধ মেখে দেবো তার স্নিগ্ধ চুলে ! আমি তো সংসারছেঁড়া পথের মানুষ জন্ম জন্ম কেটে গেল হাহাকার বুকে যে আমাকে দিয়েছিল অন্...
https://banglarkobita.com/poem/famous/1017
657
জয় গোস্বামী
খোঁজ
রূপক
ঘরের কুকুর ঢুকল ঘরে, গোঁফে সন্দেহের রোঁয়া শুঁকে-শুঁকে ফিরে গেল। কোনও দেহ পড়ে নেই আর। দ্যাখেনি সে,বারান্দায় কাটা মাথা রয়ে গেছে প্রভুজি, তোমার।
https://www.bangla-kobita.com/joygoswami/khoj/
3084
রবীন্দ্রনাথ ঠাকুর
জল
চিন্তামূলক
ধরাতলে চঞ্চলতা সব-আগে নেমেছিল জলে । সবার প্রথম ধ্বনি উঠেছিল জেগে তারি স্রোতোবেগে । তরঙ্গিত গতিমত্ত সেই জল কলোল্লোলে উদ্‌বেল উচ্ছল শৃঙ্খলিত ছিল স্তব্ধ পুকুরে আমার , নৃত্যহীন ঔদাসীন্যে অর্থহীন শূন্যদৃষ্টি তার । গান নাই , শব্দের তরণী হোথা ডোবা , প্রাণ হোথা বোবা । জীবনের রঙ্গমঞ্চে ওখানে রয়েছে পর্দা টানা , ওইখানে কালো বরনে...
https://www.bangla-kobita.com/rabindranath/jaluy/
5587
সুকুমার রায়
কাতুকুতু বুড়ো
হাস্যরসাত্মক
আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার, কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার! সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি— কাতুকুতুর কুলপি খেয়ে ছিঁড়বে পেটের নাড়ি। কোথায় বাড়ি কেউ জানে না, কোন্‌ সড়কের মোড়ে, একলা পেলে জোর ক’রে ভাই গল্প শোনায় প’ড়ে। বিদ্‌ঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশী, শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি। না আছে ...
https://www.bangla-kobita.com/sukumar/katukutu-buro/
2103
মহাদেব সাহা
একবার ভালোবেসে দেখো
প্রেমমূলক
তুমি যদি আমাকে না ভালোবাসো আর এই মুখে কবিতা ফুটবে না, এই কণ্ঠ আবৃতি করবে না কোনো প্রিয় পঙ্‌ক্তিমালা তাহলে শুকিয়ে যাবে সব আবেগের নদী। আমি আর পারবো না লিখতে তাহলে ...অনবদ্য একটি চরণ, একটিও ইমেজ হবে না রচিত, তুমি যদি আমাকে না ভালোবাসো তবে কবিতার পান্ডুলিপি জুড়ে দেখা দেবে ঘুরে ঘুরে অনাবৃষ্টি, খরা। তুমি যদি না তাকাও এই চোখ ...
https://banglarkobita.com/poem/famous/1423
633
জয় গোস্বামী
এই শেষ পায়রা
মানবতাবাদী
শান্তির পতাকা। ঘাড়ে পোঁতা। কিন্তু তার ছুঁচালো লোহার দণ্ড ঘাড়ে ঢুকে থামে না--এগোয়। খোঁজে শিরদাঁড়া--ইলেকট্রোড। পায়। ছোঁয়। গর্ত করে আর দিন চলে যায় শতলক্ষ বছরের পার তারপর যারা আসে, তারা দেখে বসে আছে একটু মনুষ্যমূর্তি, কাঁধে পাখি-- দুজনই অঙ্গার!
https://banglarkobita.com/poem/famous/1723
4915
শামসুর রাহমান
পাখি
রূপক
একটি পাখিকে খুঁজছি সেই কবে খেকে শহরের গালিঘুঁজিতে আনাচে কানাচে সবখানে তন্ন তন্ন করে খুঁজছি কী সুন্দর দেখতে সেই পাখি আর গলায় স্বর্গীয় গানপাখিটাকে খুঁজতে খুঁজতে আমার মাথায় আলাস্কার এক স্তূপ বরফ একটা নেকড়ে বরফ চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য খাটিয়ে দেয় হিংস্রতার পালশহুরে গাছের পাতায় পাতায় রাখি কড়া নজর প্রতিটি জানলায় বুলাই চোখ দ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/pakhi/
2494
মোহাম্মদ রফিকউজ্জামান
নতুন গান
প্রেমমূলক
সেদিন সন্ধ্যা-রাতে একটি কাগজ দিয়েছিলে হাতে, এক পিঠে তার লেখা ভালোবাসা অন্য পিঠে ঘৃণা ------ জানতে চেলাম দুটোই নেবো কি না ?। বাড়ছিলো রাত--- মেঘের ফাঁকে তারার লুকোচুরি তারার আলোয় তোমার দু'চোখ তীক্ষ্ণ ঝিলিক ছুরি । কোন খানে যে বিঁধলো এসে --- হায়রে তা জানি না ।। মধ্যরাতে বৃষ্টি নেমে এলো তখন তোমার দৃষ্টি এলোমেলো বুকের কোথায় ...
https://www.bangla-kobita.com/rafiquzzaman/notun-gaan/
2666
রবীন্দ্রনাথ ঠাকুর
আজ মনে হয় সকলেরই মাঝে
ভক্তিমূলক
আজ মনে হয় সকলেরই মাঝে তোমারেই ভালোবেসেছি। জনতা বাহিয়া চিরদিন ধরে শুধু তুমি আমি এসেছি। দেখি চারি দিক-পানে কী যে জেগে ওঠে প্রাণে– তোমার আমার অসীম মিলন যেন গো সকল খানে। কত যুগ এই আকাশে যাপিনু সে কথা অনেক ভুলেছি। তারায় তারায় যে আলো কাঁপিছে সে আলোকে দোঁহে দুলেছি।তৃণরোমাঞ্চ ধরণীর পানে আশ্বিনে নব আলোকে চেয়ে দেখি যবে আপনার মনে...
https://www.bangla-kobita.com/rabindranath/aj-mone-hoy-sokoleri-majhe/
4383
শামসুর রাহমান
আমার ব্রত
চিন্তামূলক
তরুণ উজ্জ্বল তিনজন কবি গাঢ় সায়াহ্নকে ঝাঁঝালো দুপুর করে আমার পড়ার ঘরে এসে বলে, ‘ওরা আপনার দিকে ছুঁড়েছে বিস্তর কাদা খোলা পথে শাঁসালো মণ্ডপে; আমরা তা কিছুতেই আর মেনে নেবো না, জবাব দিতে চাই এই নোংরা, ক্লিন্ন আচরণটির। স্পষ্টত ওদের চোখে ছিল উষ্মা আর বেদনার ঈষৎ গোধূলি। আমি হেসে কবিতা ঢেউয়ে ভেসে চকিতে উত্তর-আধুনিক।আমার পড়ার ঘর...
https://www.bangla-kobita.com/shamsurrahman/amar-broto/
4691
শামসুর রাহমান
ঘুড়ি
রূপক
একটি নকশা-কাটা ঘুড়ি হাওয়া আর মেঘে মেঘে উড়তে উড়তে চকিতে লাটাই-লগ্ন গতিময় সুতো প্রতিদ্বন্দ্বী লাটাবাজের তীক্ষ্ণ সুতোর আঁচড়ে ভাসতে ভাসতে কোথায় যে কত দূরে লীন হ’ল, জানতে পারেনি নকশা-কাটা সেই ঘুড়ির মালিক।বেদনার্ত সেই লোক ভেবে, জেগে তিন দিনরাত হারানো ঘুড়িটি সৃষ্টি করেছিল স্বপ্নাদ্য আদলে হয়তো-বা, অপরূপ এক নকশা ছিল ঘুড়ির সত্তা...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ghuri/
4449
শামসুর রাহমান
এ শহরে এক কোণে
সনেট
এ শহরে এক কোণে নিরিবিলি করে বসবাস একজন লোক, প্রায়শই কী জানি কীসের ঝোঁকে শব্দ দিয়ে ভরে খাতা, ফলে কবি তাকে বলে লোকে। কেউ কেউ আসে তার কাছে নিতে মনের সুবাস নিজেরই অজ্ঞাতে আর সুন্দরের, শিবের আভাস পেয়ে যায়। লোকটা কখনো কারো খোলা পথে কাঁটা বিছায় নি, অমঙ্গল করে নি কামনা কারো, ঝাঁটা মারে নি কাউকে ক্রোধে, চিত্ত তার সুনীল আকাশ।তবু...
https://www.bangla-kobita.com/shamsurrahman/e-shohore-ek-kone/
4294
শামসুর রাহমান
অথচ করোনি মাথা নত
ভক্তিমূলক
(হুমায়ুন আজাদকে নিয়ে)তিমির-বিলাসী যারা তারা অন্ধকারে মাথা গুঁজে থাকে সর্বক্ষণ। তুমি বন্ধু, আলোপ্রিয়,- বুঝি তাই জীবনের প্রায় সকল প্রহর কাটিয়েছো জ্ঞান আহরণে আর বিভিন্ন খাতার পাতা সাজিয়েছো সৃজন-মুখর পঙ্‌ক্তিমালা দিয়ে। এভাবেই কেটে গেছে কত না বিনিদ্র রাত।অথচ করোনি অবহেলা কোনওদিন ছাত্রদের, দিয়েছো উজাড় ক’রে জ্ঞানের ভাণ্ডার। ও...
https://www.bangla-kobita.com/shamsurrahman/othocho-koroni-matha-noto/
2335
মাইকেল মধুসূদন দত্ত
নিশাকালে নদী-তীরে বট-বৃক্ষ-তলে শিব-মন্দির
সনেট
রাজসূয়-যজ্ঞে যথা রাজাদল চলে রতন-মুকুট শিরে ; আসিছে সঘনে অগন্য জোনাকীব্রজ, এই তরুতলে পূজিতে রজনী-যোগে বৃষভ-বাহনে। ধূপরূপ পরিমল অদূর কাননে পেয়ে, বহিতেছে তাহে হেথা কুতূহলে মলয় ; কৌমুদী, দেখ, রজত-চরণে বীচি-রব-রূপ পরি নূপুর, চঞ্চলে নাচিছে; আচাৰ্য্য-রূপে এই তরু-পতি উচ্চারিছে বীজমন্ত্র। নীরবে অম্বরে, তারাদলে তারানাথ করেন প্র...
https://www.bangla-kobita.com/madhusudan/nishakale-nodi-tire-boto-brikkho-tole-shib-mondir/
3549
রবীন্দ্রনাথ ঠাকুর
বাতাবির চারা
প্রকৃতিমূলক
একদিন শান্ত হলে আষাঢ়ের ধারা বাতাবির চারা আসন্ন-বর্ষণ কোন্‌ শ্রাবণ প্রভাতে রোপন করিলে নিজহাতে আমার বাগানে। বহুকাল গেল চলি; প্রখর পৌষের অবসানে কুহেলি ঘুচাল যবে কৌতূহলী ভোরের আলোকে, সহসা পড়িল চোখ,-- হেরিনু শিশিরে ভেজা সেই গাছে কচিপাতা ধরিয়াছে, যেন কী আগ্রহে কথা কহে, যে-কথা আপনি শুনে পুলকেতে দুলে; যেমন একদা কবে তমসার কূ...
https://www.bangla-kobita.com/rabindranath/bataber-chara/
4642
শামসুর রাহমান
ক্ষেত
সনেট
কী আমার দখলে রয়েছে? কোন্‌ জমি আজ ফসলসজ্জিতু বলা যায়, আমারই এলাকা? কোন্‌ নদীতীর, সাঁকো কিংবা বালুচর, তমালের বন আমার নিজের? সেই কবে দূরে সাধের জাহাজ ভাসিয়েছিলাম, মনে পড়ে। মাঝিমাল্লাদের গান যেখানে শোনেনি কেউ-লোনা ঢেউ, জলচর প্রাণী, দ্বীপস্থিত বৃক্ষ, শ্যামা, কেউ- সেখানে সন্ধানী দৃষ্টি মেলে, মনে হয়, ফলিয়েছি অলৌকিক ধান।অথচ এখ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/khet/
2501
মোহাম্মদ রফিকউজ্জামান
প্রত্যাশায়
মানবতাবাদী
মহামান্য আদালত --- অধীনের বিনীত নালিশ আমি যাকে চিনিও না দেখিওনি যাকে কোনো দিন সে কি করে হলো এই অধীনের বৈধ প্রতিনিধি ভৌতিক বিন্যাসে কেন চাপে এই ঘাড়ে রোজ ঋণ বাদী হতে এসে হই কি কারণে নিজেই বিবাদী কাকে টাকা দিয়ে আজ গৌরীসেন চেটে-পুটে খায় ফসল ফলানো হাত শ্রম দেয়া মুঠি থেকে খুন ফরিয়াদ এই --- যদি সদুত্তর কিছু পাওয়া যায়আমি এক হা...
https://www.bangla-kobita.com/rafiquzzaman/protyashay/
3620
রবীন্দ্রনাথ ঠাকুর
বুড়ি
ছড়া
এক যে ছিল চাঁদের কোণায় চরকা - কাটা বুড়ি পুরাণে তার বয়স লেখে সাতশো হাজার কুড়ি । সাদা সুতোয় জাল বোনে সে হয় না বুনন সারা পণ ছিল তার ধরবে জালে লক্ষ কোটি তারা । হেনকালে কখন আঁখি পড়ল ঘুমে ঢুলে , স্বপনে তার বয়সখানা বেবাক গেল ভুলে । ঘুমের পথে পথ হারিয়ে , মায়ের কোলে এসে পূর্ণ চাঁদের হাসিখানি ছড়িয়ে দিল হেসে । সন্ধেবেলায় আকাশ চ...
https://www.bangla-kobita.com/rabindranath/buri/
1466
নির্মলেন্দু গুণ
আমার জন্ম
স্বদেশমূলক
তপ শেষে যখন বাল্মীকি তাঁর মুদিত নয়ন খুলিলেন, দেখিলেন লব নেই; চোখের সমুখে দিগন্তবিস্তৃত ধু-ধু শূন্য তপোবন প’ড়ে আছে৷ ‘কোথা লব, কোথা লব? ফিরে আয়৷’ ডাকিলেন মুনি, ফিরে এলো প্রতিধ্বনি, শিশু লব দিলো না উত্তর৷ এ কোন্ বিধির লীলা, ভাবিলেন চিন্তক্লীষ্ট মুনি: ‘শুন্য হাতে কী মুখে যাইব আজ সেই পূণ্যাশ্রমে, – যেখানে অকল্পনীয় লব-হী...
https://banglarkobita.com/poem/famous/194
4667
শামসুর রাহমান
গদ্য সনেট_ ২
চিন্তামূলক
বাড়িতে ঢুকলেই তুমি দেখবে সব আছে ঠিকঠাক, সিঁড়ি, কুত্রিম ঝরনাধারায় কেলিপরায়ণ মাছ, সোফাসেট, শয়নকক্ষ, স্নানঘর এবং গাড়িবারান্দা, সর্বোপরি রবীন্দ্র রচনাবলী। তোমার দু’টি চোখ যাকে খুঁজে বেড়াবে অনুপস্থিতির আলো-আঁধারিতে, যার হৃদয়-নিঙড়ানো কবিতার কোনো কোনো চরণ অকস্মাৎ ভ্রমর হয়ে গুঞ্জরণ তুলবে মনে, তাকে দেখবে না কোথাও।টেলিফোন উঠলে ব...
https://www.bangla-kobita.com/shamsurrahman/godyo-sonet-2/
4100
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
গুচ্ছ কবিতা
প্রেমমূলক
থাকুক তোমার একটু স্মৃতি থাকুক একলা থাকার খুব দুপুরে একটি ঘুঘু ডাকুক দিচ্ছো ভীষণ যন্ত্রণা বুঝতে কেন পাছো না ছাই মানুষ আমি, যন্ত্র না! চোখ কেড়েছে চোখ উড়িয়ে দিলাম ঝরা পাতার শোক।
https://banglarkobita.com/poem/famous/526
4901
শামসুর রাহমান
নীরবই থাকবো আজ
সনেট
নীরবই থাকবো আজ। হে মেয়ে তোমার যত সাধ গালমন্দ দাও, দাও অপবাদ, চোখের আগুন ঝরাও আমার সত্তা জুড়ে, যত পারো; করো খুন আমাকে, দেবো না বাধা, জানাবো না কোনো প্রতিবাদ। আমাকে হেলায় তুমি ত্যাগ করে যাবে বলে খাদ জেগে ওঠে চতুর্ধারে যেন গিলে খাবে নিমেষেই। তোমার নিষ্ঠুরতায় দ্রুত হারিয়ে ফেলছি খেই জীবনের; সময়-যাপন, মনে হয়, কী বিস্বাদ।আমিত...
https://www.bangla-kobita.com/shamsurrahman/nirobi-thakbo-aaj/
116
আল মাহমুদ
ঊনসত্তরের
স্বদেশমূলক
ট্রাক ! ট্রাক ! ট্রাক ! শুয়োরমুখো ট্রাক আসবে দুয়োর বেঁধে রাখ। কেন বাঁধবো দোর জানালা তুলবো কেন খিল ? আসাদ গেছে মিছিল নিয়ে ফিরবে সে মিছিল। ট্রাক ! ট্রাক ! ট্রাক ! ট্রাকের মুখে আগুন দিতে মতিয়ুরকে ডাক। কোথায় পাবো মতিয়ুরকে ঘুমিয়ে আছে সে ! তোরাই তবে সোনামানিক আগুন জ্বেলে দে।ট্রাক ! ট্রাক ! ট্রাক ! শুয়োরমুখো ট্রাক আসবে দুয়োর ...
https://www.kobitacocktail.com/%e0%a6%8a%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%be-%e0%a7%a7-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%81/
1822
পূর্ণেন্দু পত্রী
তাজমহল ১৯৭৫
প্রেমমূলক
বহুদিন একভাবে শুয়ে আছো, ভারতসম্রাট। বহুদিন মণিমুক্তো, মহফিল, তাজা ঘোড়া, তরুণ গোলাপ এবং স্থাপত্য নিয়ে ভাঙাগড়া সব ভুলে আছো। সর্বান্তঃকরণ প্রেম, যা তোমার সর্বোচ্ছ মুকুট, তাও ভুলে গেছো নাকি? পাথরের ঢাকনা খুলে কখনো কি পাশে এসে মমতাজ বসে কোনোদিন? সুগন্ধী স্নানের সব পুরাতন স্মৃতিকথা বলাবলি হয় কি দুজনে? জানি প্রতি জোৎস্নারাতে ...
https://banglarkobita.com/poem/famous/1232
1495
নির্মলেন্দু গুণ
পৃথিবী
প্রকৃতিমূলক
তুমি ডেকেছিলে, আমি চলে এসেছিলাম একা । কোনো কিছু সঙ্গে নিইনি, সঙ্গে করে নিইনি পানীয়, তিল-তিসি-তামা বা বিছানা বালিশ, তুমি বলেছিলে সব পাওয়া যাবে, --এ শহর নেশার ও নারীর । তুমি ডেকেছিলে, জননীর কোমল বিছানা ছেড়ে চলে এসেছিলাম, শুধু তোমার ডাকে । পেছন থেকে অদৃশ্য নিয়তি এসে পাপের পিচ্ছিল লেজ টেনে ধরেছিল । সর্বশেষ স্পর্শের আনন্দে ...
https://www.bangla-kobita.com/nirmalendugoon/post20161117112549/
2402
মাইকেল মধুসূদন দত্ত
সায়ংকালের তারা
সনেট
কার সাথে তুলনিবে,লো সুর-সুন্দরি, ও রূপের ছটা কবি এ ভব-মণ্ডলে? আছে কি লো হেন খনি,যার গর্ভে ফলে রতন তোমার মত,কহ,সহচরি গোধূলির?কি ফণিনী,যার সু-কবরী সাজায় সে তোমা সম মণির উজ্জ্বলে?--- ক্ষণমাত্র দেখি তোমা নক্ষত্র-মণ্ডলে কি হেতু?ভাল কি তোমা বাসে না শর্ব্বরী? হেরি অপরূপ রূপ বুঝি ক্ষুণ্ণ মনে মানিনী রজনী রাণী,তেঁই অনাদরে না দেয়...
https://www.bangla-kobita.com/madhusudan/sayngkaler-tara/
3875
রবীন্দ্রনাথ ঠাকুর
শেষ কথা
চিন্তামূলক
রাগ কর নাই কর, শেষ কথা এসেছি বলিতে তোমার প্রদীপ আছে, নাইকো সলিতে। শিল্প তার মূল্যবান, দেয় না সে আলো, চোখেতে জড়ায় লোভ, মনেতে ঘনায় ছায়া কালো অবসাদে। তবু তারে প্রাণপণে রাখি যতনেই, ছেড়ে যাব তার পথ নেই। অন্দকারে অন্ধদৃষ্টি নানাবিধ স্বপ্ন দিয়ে ঘেরে আচ্ছন্ন করিয়া বাস্তবেরে। অস্পষ্ট তোমারে যবে ব্যগ্রকণ্ঠ ডাক দিই অত্যুক...
https://www.bangla-kobita.com/rabindranath/shas-katha/
1233
জীবনানন্দ দাশ
সুদর্শনা (অপ্রকাশিত)
প্রেমমূলক
সুদর্শনা মিশে যায় অন্ধকার রাতে নদীর এ পারে বসে একদিনও দেখে নি ওপার প্রকৃতি চায় নি সেই মেয়েটি এ আলো আর রাত্রির আঘাতে পৃথিবীকে কূট চোখে দেখে নেবে- বুঝে নেবে জীবনের গ্লানি অন্ধকারচায় নি সে কলমীর ফুলভরা রক্তাক্ত প্রান্তরে অথবা চিন্তায় রূঢ় ক্ষম সৎ পাণ্ডূলিপি যা খণ্ডন করে মৃত্যুকে দেবার আগে এইসব একবার তুলে নেবে হাতেপ্রথম ঢেউ...
https://www.bangla-kobita.com/jibanananda/shudorshona-oprokashito/
2662
রবীন্দ্রনাথ ঠাকুর
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
প্রকৃতিমূলক
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরির খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে, উড়ে বেড়ায় আলোয় মেতে, আজ কিসের তরে নদীর চরে চখাচখির মেলা। ওরে যাবো না আজ ঘরে রে ভাই, যাবো না আজ ঘরে! ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুঠ করে। যেন জোয়ার জলে ফেনার রাশি বাতাসে আজ ফুটেছে হাসি, আজ বিনা কাজে বাজিয...
https://banglarkobita.com/poem/famous/57
2818
রবীন্দ্রনাথ ঠাকুর
একটি একটি করে তোমার
ভক্তিমূলক
একটি একটি করে তোমার পুরানো তার খোলো, সেতারখানি নূতন বেঁধে তোলো। ভেঙে গেছে দিনের মেলা, বসবে সভা সন্ধ্যাবেলা, শেষের সুর যে বাজাবে তার আসার সময় হল– সেতারখানি নূতন বেঁধে তোলো।দুয়ার তোমার খুলে দাও গো আঁধার আকাশ-‘পরে, সপ্তলোকের নীরবতা আসুক তোমার ঘরে। এতদিন যে গেয়েছ গান আজকে তারি হোক অবসান, এ যন্ত্র যে তোমার যন্ত্র সেই কথাটাই...
https://www.bangla-kobita.com/rabindranath/ekti-ekti-kore-tomar/
1196
জীবনানন্দ দাশ
শঙ্খমালা
প্রেমমূলক
কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আঁধারে সে কে এক নারী এসে ডাকিল আমারে, বলিল, তোমারে চাই: বেতের ফলের মতো নীলাভ ব্যথিত তোমার দুই চোখ খুঁজেছি নক্ষত্রে আমি- কুয়াশার পাখনায়- সন্ধ্যার নদীর জলে নামে যে আলোক জোনাকির দেহ হতে-খুজেছি তোমারে সেইখানে- ধূসর পেচার মতো ডানা মেলে অঘ্রাণের অন্ধকারে ধানসিড়ি বেয়ে-বেয়ে সোনার সিঁড়ির মতো ধানে আর...
https://banglarkobita.com/poem/famous/947
5783
সুনীল গঙ্গোপাধ্যায়
ঝর্ণার পাশে
রূপক
ঝর্ণার ডুব দিয়ে দেখি নিচে একটা তলোয়ার একটুও মর্চে পড়েনি, অতসী ফুলের মতো আভা আমার হাতের ছোঁয়ায় হঠাৎ ভেঙে গেলে তার ঘুম তুলে নিয়ে উঠে আসি, চুপ করে বসে থাকি কিচুক্ষন কাছাকাছি আর কেউ নেই যেন ঝর্ণাটাই আমার হাতের মুঠোয়, রৌদ্রে দেখছি ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মাজে এক-একটা ঝিলিকে চোখ ঝলসে যায় মনে হয় না বহু ব্যবহৃত, ঠিক কুমারীর মতন কোথ...
https://banglarkobita.com/poem/famous/1835
1154
জীবনানন্দ দাশ
মহাগ্রহণ
চিন্তামূলক
অনেক সংকল্প আশা নিভে মুছে গেল; হয়তো এমনই শুরু হবে। আজকের অবস্থান ফুরিয়ে যাবে কি নতুন ব্যাপ্তির অনুভবে। মানুষ এ পৃথিবীতে ঢের দিন আছে; সময়ের পথে ছায়া লীন হয়নি এখনও তার, তবুও সে মরুর ভিতরে একটি বৃক্ষের মত যেন যুক্তিহীন; সফলতা অন্বেষণ ক’রে হারিয়ে ফেলেছে প্রাণ, নিকেতন, জল; প্রেম নেই, শূন্যলোকে সত্য-লাভ তার অর্ধসত্য অসত্যের ...
https://www.bangla-kobita.com/jibanananda/mohagrohon/
3910
রবীন্দ্রনাথ ঠাকুর
সতী
সনেট
সতীলোকে বসি আছে কত পতিব্রতা, পুরাণে উজ্জ্বল আছে যাঁহাদের কথা। আরো আছে শত লক্ষ অজ্ঞাতনামিনী খ্যাতিহীনা কীর্তিহীনা কত-না কামিনী— কেহ ছিল রাজসৌধে কেহ পর্ণঘরে, কেহ ছিল সোহাগিনী কেহ অনাদরে; শুধু প্রীতি ঢালি দিয়া মুছি লয়ে নাম চলিয়া এসেছে তারা ছাড়ি মর্তধাম। তারি মাঝে বসি আছে পতিতা রমণী মর্তে কলঙ্কিনী, স্বর্গে সতীশিরোমণি। হেরি...
https://www.bangla-kobita.com/rabindranath/soti/
4811
শামসুর রাহমান
তোমার জন্মদিন
প্রেমমূলক
মোরগের গর্বিত ঝুঁটি, স্বপ্নে-দেখা রক্তিম ফুলের উন্মীলন, অন্ধকার ঠেলে ঘোষণা করে, আজ তোমার জন্মদিন। আমার হৃদয়ের রোদের ঝলক পবিত্র, ভাস্বর আয়াতের ছন্দে জানায়, আজ তোমার জন্মদিন।জানলার পাশে দাঁড়ানো গাছের ডালে বসে-থাকা পাখির শিস স্তব্ধতাকে চমকিয়ে শোনালো, আজ তোমার জন্মদিন। ঘরে হঠাৎ ঢুকে-পড়া ভ্রমর গুন্‌গুনিয়ে বলে গেল আজ তার জন্...
https://www.bangla-kobita.com/shamsurrahman/tomar-jonmodin/
5386
শ্রীজাত
ভূতের
প্রেমমূলক
অন্ধকারের ছমছমে হাত, চমকে গেছে গা। কে তার পিঠে হাত রেখেছে? ‘অমন করে না’কে বলে রে? চেনা গলি? আবছা মুখে সে ছাদের ধারে হাত বাড়িয়ে ধরতে এসেছে।কাঁদছিলো বেশি আপন মনে, জোরসে অভিমান… এমন সময় ঠান্ডা হাতে ওড়না ধরে টান।যেমন ভূতের ভয় পেতে তুই, ঠিক হয়েছে, বল? সন্ধে বেলায় একলা ছাদে কাঁদতে আসার ফল।জানিস তুই, তবুও তাকে টান মেরে...
https://www.kobitacocktail.com/%e0%a6%ad%e0%a7%82%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4/
58
আবিদ আনোয়ার
অভিযাত্রীর খেরোখাতা
চিন্তামূলক
দেখে নিয়ো এই মাতাল তরণি হারাবে না কোনো অপকুয়াশার ঘোরে: অবচেতনের গহীনেও দেখি প্রোজ্জ্বল বাতিঘর! ঘূর্ণির মহাসমুদ্রে ঘুরে-ঘুরে অবশেষে ঠিকই পেয়ে যাবে বন্দর।বাঁধা বৃত্তের পরিধি পেরোয় কেন্দ্রাপসারী ঘোড়া অসম্ভবের দড়ি ছেঁড়ে তবু সরল রেখায় ছোটে, এলোমেলো কিছু ডিগবাজি আর দুলকির নামও চাল; আপাত বেতাল ভাঁড়ের তামাশা অর্থের পায়ে লোটে।ক...
https://www.bangla-kobita.com/abid50anwar/abhijatrir-kherokhata/
5962
হাসন রাজা
আমি না লইলাম
ভক্তিমূলক
আমি না লইলাম আল্লাজির নাম। না কইলাম তার কাম। বৃথা কাজে হাছন রাজায় দিন গুয়াইলাম।। ভবের কাজে মত্ত হইয়া দিন গেল গইয়া। আপন কার্য না করিলাম, রহিলাম ভুলিয়া।। নাম লইব নাম লইব করিয়া আয়ু হইল শেষ। এখনও না করিলাম প্রাণ বন্ধের উদ্দেশ।। আশয় বিষয় পাইয়া হাছন (তুমি) কর জমিদারি। চিরকাল থাকিবেনি হাছনরাজা লক্ষ্মণছিরি।। কান্দে কান্দে হাছন...
http://kobita.banglakosh.com/archives/4480.html
3884
রবীন্দ্রনাথ ঠাকুর
শেষ সঞ্চয়
রূপক
দিনান্তবেলায় শেষের ফসল দিলেম তরী 'পরে, এ-পারে কৃষি হল সারা, যাব ও-পারের ঘাটে। হংসবলাকা উড়ে যায় দূরের তীরে, তারার আলোয়, তারি ডানার ধ্বনি বাজে মোর অন্তরে। ভাঁটার নদী ধায় সাগরপানে কলতানে, ভাবনা মোর ভেসে যায় তারি টানে। যা-কিছু নিয়ে চলি শেষ সঞ্চয় সুখ নয় সে, দুঃখ সে নয়, নয় সে কামনা, শুনি শুধু মাঝির গান আর দাঁড়ের ধ্বনি তাহার ...
https://www.bangla-kobita.com/rabindranath/post20160517031935/
3062
রবীন্দ্রনাথ ঠাকুর
ছুটির দিনে
ছড়া
ওই দেখো মা, আকাশ ছেয়ে মিলিয়ে এল আলো, আজকে আমার ছুটোছুটি লাগল না আর ভালো। ঘণ্টা বেজে গেল কখন, অনেক হল বেলা। তোমায় মনে পড়ে গেল, ফেলে এলেম খেলা। আজকে আমার ছুটি, আমার শনিবারের ছুটি। কাজ যা আছে সব রেখে আয় মা তোর পায়ে লুটি। দ্বারের কাছে এইখানে বোস, এই হেথা চোকাঠ— বল্‌ আমারে কোথায় আছে তেপান্তরের মাঠ। ওই দেখো মা, বর্ষা এল ঘনঘ...
https://www.bangla-kobita.com/rabindranath/chutir-dine/