id
stringlengths
1
4
poet
stringclasses
120 values
title
stringlengths
1
54
class
stringclasses
21 values
text
stringlengths
13
18.7k
source_url
stringlengths
40
246
36
অসীম সাহা
আমলা-নামা
ব্যঙ্গাত্মক
কিছু কিছু আমলা আছে তাদের বড়ো গামলা আছে তাতেই বহন করেন তারা মাল। তাদের অনেক পাওয়ার আছে অনেককিছু খাওয়ার আছে কুমির এনে তারাই কাটেন খাল। কেউ বা আবার খোদার খাসি কেউ বা আবার বাঘের মাসি কেউ বা আবার বিক্রি করেন দেশ। কেউ বা আবার মিষ্টি হেসে পাচার করেন সব বিদেশে দেশটা তখন হয় যে পুরো শেষ। আমলা নামক এই খুনিরা লাঞ্ছনা দেয়, যে গুণীর...
https://www.bangla-kobita.com/asimsaha/amlanama/
445
কাজী নজরুল ইসলাম
মধুকর মঞ্জীর বাজে
প্রকৃতিমূলক
মধুকর মঞ্জীর বাজে বাজে গুন্‌ গুন্‌ মঞ্জুল গুঞ্জরণে মৃদুল দোদুল নৃত্যে বন শবরী মাতে কুঞ্জবনে।বাজায়ছে সমীর দখিনা পল্লবে মর্মর বীণা বনভুমি ধ্যান-আসীনা সাজিল রাঙা কিশলয় বসনে।ধূলি-ধূসর প্রান্তর পরেছিল গৈরিক সন্ন্যাসী সাজ নব দূর্বাদল শ্যাম হলো আনন্দে আজ।লতিকা বিতানে ওঠে ডাকি মুহু মুহু ঘুমহারা পাখি নব নীল অঞ্জন মাখি উদাসী আ...
https://www.bangla-kobita.com/nazrulislam/modhukor-monjir-bajey/
2360
মাইকেল মধুসূদন দত্ত
ভারত-ভূমি
সনেট
কে না লোভে, ফণিনীর কুন্তলে যে মণি ভূপতিত তারারূপে, নিশাকালে ঝলে ? কিন্তু কৃতান্তের দূত বিষদন্তে গণি, কে করে সাহস তারে কেড়ে নিতে বলে ? হায় লো ভারত-ভূমি! বৃথা স্বর্ণ-জলে ধুইলা বরাঙ্গ তোর, কুরঙ্গ-নয়নি, বিধাতা ? রতন সিঁথি গড়ায়ে কৌশলে, সাজাইলা পোড়া ভাল তোর লো, যতনি! নহিস্ লো বিষময়ী যেমতি সাপিনী; রক্ষিতে অক্ষম মান প্র...
https://www.bangla-kobita.com/madhusudan/bharat-bhumi/
3655
রবীন্দ্রনাথ ঠাকুর
ভাগ্যরাজ্য
চিন্তামূলক
আমার এ ভাগ্যরাজ্যে পুরানো কালের যে প্রদেশ, আয়ুহারাদের ভগ্নশেষ সেথা পড়ে আছে পূর্বদিগন্তের কাছে। নিঃশেষ করেছে মূল্য সংসারের হাটে, অনাবশ্যকের ভাঙা ঘাটে জীর্ণ দিন কাটাইছে তারা অর্থহারা। ভগ্ন গৃহে লগ্ন ঐ অর্ধেক প্রাচীর; আশাহীন পূর্ব আসক্তির কাঙাল শিকড়জাল বৃথা আঁকড়িয়া ধরে প্রাণপণে বর্তমান কাল। আকাশে তাকায় শিলালেখ, তাহা...
https://www.bangla-kobita.com/rabindranath/bakharajj/
3180
রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার সাথে নিত্য বিরোধ
ভক্তিমূলক
তোমার সাথে নিত্য বিরোধ আর সহে না– দিনে দিনে উঠছে জমে কতই দেনা। সবাই তোমায় সভার বেশে প্রণাম করে গেল এসে, মলিন বাসে লুকিয়ে বেড়াই মান রহে না। কী জানাব চিত্তবেদন, বোবা হয়ে গেছে যে মন, তোমার কাছে কোনো কথাই আর কহে না। ফিরায়ো না এবার তারে লও গো অপমানের পারে, করো তোমার চরণতলে চির-কেনা।
http://kobita.banglakosh.com/archives/463.html
1287
টুটুল দাস
তৃণভোজী
প্রেমমূলক
মৃত্যুর আরেক নাম বৃত্ত বৃহত্তম জ্যা’তে টাঙিয়ে দাও পুরানো অন্তর্বাস।বুকের গভীরতা খুঁজতে যে হাত ঢুকেছে সরস্বতীপূজার ব্লাউজে সে হাতের জলন্ত মোমবাতিতে আর যাই পুড়ুক শব্দগুচ্ছ পুড়বে না।শীত, বর্ষা, হেমন্ত, দুর্গাপূজা, ১৫ই আগষ্ট একেকটা রাতের দর একেক রকম; দর জানা না থাকলেও আমরা দর কষতে ভালোবাসি।দুটো ফুলের একসাথে মোহনার দিকে ভেস...
https://www.kobitacocktail.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a3%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%9f%e0%a7%81%e0%a6%9f%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b8/
4852
শামসুর রাহমান
দৃশ্যাবলী
সনেট
প্রতিদিন কত কিছু চোখে পড়েঃ পথঘাট, যান, এবং দোকানপাট, ঝকঝকে, মানুষের ভিড়, রেস্তোরাঁ, শ্যামল পার্ক, নৌকোময় শান্ত নদীতীর চিড়িয়খানার বন্দী পশুপাখী, পুরোনো অর্গান। পথে কৃষ্ণচূড়ার বিদ্রোহ, একজন বর্ষীয়ান নিঃশব্দে পোহান স্মৃতি, তাঁর গলকস্বলের ভাঁজে চুমু খায় ভোরবেলা; বেহালাবাদক মাঝে মাঝে দেখা দেয়, নোংরা গলিটাও হয়ে ওঠে ঐকতান।দৃশ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/drishyaboli/
3417
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রকারভেদ
নীতিমূলক
বাবলাশাখারে বলে আম্রশাখা, ভাই, উনানে পুড়িয়া তুমি কেন হও ছাই? হায় হায়, সখী, তব ভাগ্য কী কঠোর! বাবলার শাখা বলে, দুঃখ নাহি মোর। বাঁচিয়া সফল তুমি, ওগো চূতলতা, নিজেরে করিয়া ভস্ম মোর সফলতা।   (কণিকা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/prokarved/
2138
মহাদেব সাহা
গোলাপের বংশে জন্ম
চিন্তামূলক
আমরা কেউ সঙ্ঘসেবকের দলে নেই, আমরা চিরদহনদাহনপ্রিয় মানুষের জন্ম সহোদর আমরা কবি ও কামুক আমরা পূণ্যাত্মা সন্ন্যাসী আমরা সামাজিক স্বাস্থ্যসুখবঞ্চিত স্বাধীন আমাদের হাতে শুদ্ধ-সংরক্ত গোলাপ তবু কাঁটার আঘাতে ক্ষত আহত অস্থির এই শোকে সুখে বড়ো ভালো আছি, বড়ো ভালো আছি যেন এই ছায়াতে মায়াতে। মধ্যরাতে আমাদের দাম্পত্যবিবাহ, সবুজ শরীর স...
https://banglarkobita.com/poem/famous/1502
2637
রবীন্দ্রনাথ ঠাকুর
অস্ফুট ও পরিস্ফুট
নীতিমূলক
ঘটিজল বলে, ওগো মহাপারাবার, আমি স্বচ্ছ সমুজ্জ্বল, তুমি অন্ধকার। ক্ষুদ্র সত্য বলে, মোর পরিষ্কার কথা, মহাসত্য তোমার মহান্‌ নীরবতা।   (কণিকা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/osfuto-o-porisfuto/
4017
রবীন্দ্রনাথ ঠাকুর
হম যব না রব সজনী
ভক্তিমূলক
হম যব না রব, সজনী, নিভৃত বসন্তনিকুঞ্জবিতানে       আসবে নির্মল রজনী— মিলনপিপাসিত আসবে যব, সখি,       শ্যাম হমারি আশে, ফুকারবে যব ‘রাধা রাধা’       মুরলি ঊরধ শ্বাসে, যব সব গোপিনী আসবে ছুটই        যব হম আওব না, যব সব গোপিনী জাগবে চমকই        যব হম জাগব না, তব কি কুঞ্জপথ হমারি আশে        হেরবে আকুল শ্যাম। বন বন ফেরই সো কি ...
https://www.bangla-kobita.com/rabindranath/ham-jab-na-rab-sajane/
5863
সুনীল গঙ্গোপাধ্যায়
সহজ
রূপক
কেমন সহজ আমি ফোটালাম একলক্ষ ফুল হঠাৎ দিলাম জ্বেলে কয়েকটা সুর্য চাঁদ তারা আবার খেয়াল হলে এক ফুঁয়ে নেভালাম সেই জ্যোৎস্না (মনে পড়ে কোন্‌‌ জ্যোৎস্না?) নেভালাম সেই রোদ (তাও মনে পড়ে?) নিন্দুকে নানান কথা আমাকে দেখিয়ে বলবে, বিশ্বাস করো না। হয়তো বলবে শিশু কংবা নির্বোধ অথবা ম্যাজিকওয়ালা- ছেঁড়া তাঁবু ফাটা বজনা, নানান স...
https://banglarkobita.com/poem/famous/287
1682
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
রৌদ্রের বাগান
প্রকৃতিমূলক
কেন আর কান্নার ছায়ায় অস্ফুট ব্যথার কানে কানে কথা বলো, বেলা বয়ে যায়, এসো এই রৌদ্রের বাগানে। এসো অফুরন্ত হাওয়ায়,– স্তবকিত সবুজ পাতার কিশোর মুঠির ফাঁকে ফাঁকে সারাটা সকাল গায়ে গায়ে যেখানে টগর জুঁই আর সূর্যমুখীরা চেয়ে থাকে। এসো, এই মাঠের উপরে খানিক সময় বসে থাকি, এসো, এই রৌদ্রের আগুনে বিবর্ণ হলুদ হাত রাখি। এই ধুধু আকাশের...
https://banglarkobita.com/poem/famous/1627
4405
শামসুর রাহমান
আলাদা এক রাজ্য
রূপক
এই যে কবি ভর দুপুরে হন্তদন্ত হয়ে এখন যাচ্ছো কোথায় কোন্‌ ঠিকানা লক্ষ্য ক’রে? উশকো খুশকো ঢেউ-খেলানো লম্বা চুলের নিচে আছে মস্ত দামি মগজ বটে, সেখানে এক ফুল-বাগানে গানের পাখি সৃষ্টি করে সুরের আলো।হায়রে কবি, ধুলোয় তোমার পাঞ্জাবি আর পায়জামাটা ধূসর হলো, তবু হাঁটা থামছে না যে। আর কতটা পথ তোমাকে হাঁটতে হবে? দুপুরটি কি বিকেল হবে?...
https://www.bangla-kobita.com/shamsurrahman/alada-ek-rajyo/
1693
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
সন্ধ্যাসংগীত, প্রভাতসংগীত
চিন্তামূলক
বায়বীয় চাঁদকে নিয়ে এই আমাদের শেষ কবিতা, আমরা লিখে দিলাম। সময়ের জল-বিভাজিকায় দাঁড়িয়ে মানবীয় চাঁদকে নিয়ে এই আমাদের প্রথম কবিতা। দূর থেকে চাঁদকে যাঁরা ভালবেসেছিলেন, সেই প্রাচীন কবি ও প্রেমিকদের আমরা শেষ বংশধর। কাছে গিয়ে তার মৃত ওষ্ঠে যাঁরা প্রেমে-প্রত্যয়ে-সংশয়ে-দ্বিধায় আলোড়িত জীবনের তপ্ত চুম্বন স্থাপনা করবেন, সেই নবীন ক...
https://banglarkobita.com/poem/famous/1594
4471
শামসুর রাহমান
একটি কবিতার জন্য
রূপক
বৃক্ষের নিকটে গিয়ে বলি ; দয়াবান বৃক্ষ তুমি একটি কবিতা দিতে পারো ? বৃক্ষ বলে আমার বাকল ফুঁড়ে আমার মজ্জায় যদি মিশে যেতে পারো, তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা ! জীর্ণ দেয়ালের কানে বলি ; দেয়াল আমাকে তুমি একটি কবিতা দিতে পারো ? পুরোনো দেয়াল বলে শ্যাওলা-ঢাকা স্বরে, এই ইঁট সুরকির ভেতর যদি নিজেকে গুঁড়িয়ে দাও, তবে হয়তো বা ...
https://banglarkobita.com/poem/famous/590
4827
শামসুর রাহমান
দর্পণে প্রতিফলিত
রূপক
দর্পণে প্রতিফলিত এই মুখ কার? সত্যি কার? এ আমারই নাকি অন্য কারও? যতদূর মনে হয়, এ আমার নয়। এ রকম অচেনা, বেগানা মুখ কী ক’রে আমার হতে পারে? এই মুখমণ্ডলে কী গাঢ় রেখাবলী প্রস্ফুটিত, চোখ দুটো স্লান অতিশয়।এ কার চেহারা আমি বয়ে বেড়াচ্ছি এখন? ইচ্ছে হয়, এক্ষুণি বাতিল কাগজের মতো ছিঁড়ে ফেলে দিই ডাস্টবিনে। হামেশা সাবানে ঘষলেও কদাকার,...
https://www.bangla-kobita.com/shamsurrahman/dorpone-protifolito/
3636
রবীন্দ্রনাথ ঠাকুর
বৈজ্ঞানিক
ছড়া
যেম্‌নি মা গো গুরু গুরু মেঘের পেলে সাড়া যেম্‌নি এল আষাঢ় মাসে বৃষ্টিজলের ধারা, পুবে হাওয়া মাঠ পেরিয়ে যেম্‌নি পড়ল আসি বাঁশ-বাগানে সোঁ সোঁ করে বাজিয়ে দিয়ে বাঁশি— অম্‌নি দেখ্‌ মা, চেয়ে— সকল মাটি ছেয়ে কোথা থেকে উঠল যে ফুল এত রাশি রাশি। তুই যে ভাবিস ওরা কেবল অম্‌নি যেন ফুল, আমার মনে হয় মা, তোদের সেটা ভারি ভুল। ওরা সব ইস্‌কু...
https://www.bangla-kobita.com/rabindranath/boiggyanik/
373
কাজী নজরুল ইসলাম
পথিক বঁধু
প্রেমমূলক
আজ   নলিন-নয়ান মলিন কেন বলো সখী বলো বলো! পড়ল মনে কোন্ পথিকের বিদায়-চাওয়া ছলছল? বলো সখী বলো বলো!!      মেঘের পানে চেয়ে চেয়ে বুক ভিজালে চোখের জলে, ওই সুদূরের পথ বেয়ে কি চেনা-পথিক গেছে চলে ফিরে আবার আসব বলে গো? স্বর শুনে কার চমকে ওঠ (আহা), ওগো ওযে বিহগ-বেহাগ, নির্ঝরিণীর কলকল। ও নয় গো তার পায়ের ভাষা (আহা) শীতের শেষের শুকনো...
https://www.bangla-kobita.com/nazrulislam/pothik-bodhu/
4653
শামসুর রাহমান
খুলোনা এ মুখ
রূপক
তোমাকে দেখলে ভয় পাই খুব, বুকের ভেতর অশ্বক্ষুরের প্রখর শব্দ, জাগে কলরব প্রাকারে প্রকারে। ক্রূদ্ধ মশাল, কাঁপে থরথর ঘুমধরা হাড়, চোখে ভাসমান বেকসুর শব।তোমার অমন ভবিষ্যময় চোখে তাকালেই পারমাণবিক ভস্ম আমাকে করে দ্রুত গ্রাস হাতড়ে হাতড়ে কোনো সূত্রের পাই না যে খেই, পায়ের তলায় মাটি অস্থির, বর্বিত ত্রাস।দোহাই তোমার এক্ষুণি ফের খুল...
https://www.bangla-kobita.com/shamsurrahman/khulona-e-mukh/
141
আল মাহমুদ
লোকে যাকে প্রেম নাম কহে
চিন্তামূলক
এই গতির মধ্যে মনে হয় কি যেন একটা স্থির হয়ে থাকে। আমাদের চারিদিকে যখন কোনো গতিকেই আমরা থামাতে পারছি না। সবকিছুই, না কলম না চিন্তা, এমন কি দীর্ঘজীবী বিপ্লবও মুখ থুবড়ে দ্রুত পেছনে হটে গিয়ে ক্রেনের আংটাকে জায়গা ছেড়ে দিচ্ছে– মহামতি অনড় লেনিনের মূর্তের গলায় উপড়ে ফেলার শিকল পরাতে। তখন কেন মনে হবে এমন একটা কিছু আছে যা টলছে না?...
http://kobita.banglakosh.com/archives/3761.html
5653
সুকুমার রায়
বলব কি ভাই
ছড়া
বল্‌ব কি ভাই হুগ্‌লি গেলুম বলছি তোমায় চুপি চুপি- দেখ্‌তে পেলাম তিনটে শুয়োর মাথায় তাদের নেইকো টুপি।।   (অন্যান্য ছড়াসমূহ)
https://www.bangla-kobita.com/sukumar/bolbo-ki-vai/
5200
শামসুর রাহমান
লেয়ার্টেস
মানবতাবাদী
এই ছিল তবে আমার ভাগ্যে মধ্যদুপুরে বিনা মেঘে এই বিপুল বজ্রপাত? পিতা হত আর পিতৃশোকেই ভগ্নী আমার উন্মাদিনী সে হয়েছে আকস্মৎ।কত ঝঞ্ঝায় কত যে প্লাবনে কেটেছে আমার মাতৃস্নেহের ছায়াহীন শৈশব। বিকৃত শত মুখোশের ঢঙে নাচে অবিরত অধিবাস্তব নাট্যের কুশীলব।নাছোড় অশেষ দাবানল জ্বলে শিরায় শিরায়, হৃদয়ের শত ফুল্‌কি দুচোখে ওড়ে। তীক্ষ্ণ অসির স...
https://www.bangla-kobita.com/shamsurrahman/leartes/
715
জয় গোস্বামী
বিবাহের আগে শেষ দেখা
প্রেমমূলক
একসময় মনে হত কোনওদিন তোমাকে পাব না একসময় মনে হত ইচ্ছে করলেই পাওয়া যায় আজকে শেষবার আমি তোমাকে পেলাম কালকের পর থেকে আমাকে নেবে না আর তুমি দুপুর ফুরিয়ে এল। এইবার ফিরে আসবে বাড়ির সবাই। আর একবার, আর একবার, এসো__ প্রথম দিনের মতো আবার পুড়িয়ে করো ছাই !
https://www.bangla-kobita.com/joygoswami/bibaher-age-shes-dekha/
3189
রবীন্দ্রনাথ ঠাকুর
থাকে সে কাহালগাঁয়
ছড়া
থাকে সে কাহালগাঁয়; কলুটোলা আফিসে রোজ আসে দশটায় এক্কায় চাপি সে। ঠিক যেই মোড়ে এসে লাগাম গিয়েছে ফেঁসে, দেরি হয়ে গেল ব’লে ভয়ে মরে কাঁপি সে– ঘোড়াটার লেজ ধ’রে করে দাপাদাপি সে।   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/thake-se-kahalgai/
5352
শামসুর রাহমান
হে পাখি, শহুরে পাখি
সনেট
চেতনায় ঝরে ঝরে সুর থেমে গেলো অকস্মাৎ। জানাজানি হবার মতন কিন্তু কিছুই ঘটেনি, দূর থেকে আসা সে সুরের দাম ক’পেনি করিনি যাচাই, শুধু এক জ্বলজ্বলে অভিঘাত স্মৃতিস্রোতে নিয়ে ঘুরি মনুষ্য সমাজে। দিনরাত কেটে যায় যথারীতি আহারে বিহারে কি নিদ্রায়, মাঝে-মাঝে সেই সুর চেতনায় ডানা ঝাপটায় এবং অব্যক্ত কবিতার মতো করে অশ্রুপাত।হে পাখি শহুরে ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/he-pakhi-shohure-pakhi/
4234
শক্তি চট্টোপাধ্যায়
ভিতর-বাইরে বিষম যুদ্ধ
প্রেমমূলক
ইচ্ছে ছিলো তোমার কাছে ঘুরতে-ঘুরতে যাবোই আমার পুবের হাওয়া। কিন্তু এখন যাবার কথায় কলম খোঁজে অস্ত্র কোথায় এবং এখন তোমার পাশে দাঁড়িয়ে-থাকা কুঞ্জলতায় রক্তমাখা চাঁদ ঢেকেছে আকুল চোখ ও মুখের মলিন আজকে তোমার ভিতর-বাইরে বিষম যুদ্ধ পুবের হাওয়া।।
https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/bhitor-baire-bishom-juddho/
407
কাজী নজরুল ইসলাম
বধূ-বরণ
প্রেমমূলক
এতদিন ছিলে ভূবনের তুমি আজ ধরা দিলে ভবনে, নেমে এলে আজ ধরার ধূলাতে ছিলে এতদিন স্বপনে! শুধু শোভাময়ী ছিলে এত দিন কবির মানসে কলিকা নলিন, আজ পরশিলে চিত্ত- পুলিন বিদায় গোধূলি- লগনে। ঊষার ললাট-সিন্দুর-টিপ সিথিঁতে উড়াল পবনে।। প্রভাতে ঊষা কুমারী, সেজেছে সন্ধ্যায় বধূ ঊষসী, চন্দন- টোপা- তারা- কলঙ্কে ভ'রেছে বে-দাগ- মু'শশী। মু...
https://banglarkobita.com/poem/famous/161
21
অমিতাভ দাশগুপ্ত
বুকের
স্বদেশমূলক
যত দূরেই যাচ্ছি .           তোদের পায়ের শব্দ পাচ্ছি। তোরা আমার সঙ্গ ছাড়িস না, আঁচল পেতে আছেন বসে .                   ঐ আমাদের মা, একজোটে ঐ দুঃখিনীটির ঘরের দাওয়ায় যাবো .                            খুঁদকুড়ো যা পাই, সব্বাই খাবো।মাটি এখন জংলা ঐখানে ঠায় আছেন বসে .                           দুঃখিনী মা বাংলা, মায়ের দুধের মত...
https://www.kobitacocktail.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b7%e0%a6%be-amitava-dashgupta/
1005
জীবনানন্দ দাশ
খুঁজে তারে মরো মিছে
সনেট
খুঁজে তারে মরো মিছে — পাড়াগাঁর পথে তারে পাবে নাকো আর; রয়েছে অনেক কাক এ উঠানে — তবু সেই ক্লান্ত দাঁড়কাক নাই আর; — অনেক বছর আগে আমে জামে হৃষ্ট এক ঝাঁক দাঁড়কাক দেখা যেত দিন-রাত, — সে আমার ছেলেবেলাকার কবেকার কথা সব; আসিবে না পৃথিবীতে সেদিন আবার: রাত না ফুরাতে সে যে কদমের ডাল থেকে দিয়ে যেত ডাক, — এখনো কাকের শব্দে অন্ধক...
https://www.bangla-kobita.com/jibanananda/khuje-tare-moro-michhe/
2412
মাইকেল মধুসূদন দত্ত
হিড়িম্বা
সনেট
উজলি ঠৌদিক এবে রূপের কিরণে, বীরেশ ভীমের পাশে কর যোড় করি দাঁড়াইলা,প্রেম-ডোরে বাঁধা কায় মনে হিড়িম্বা;সুবর্ণ-কান্তি বিহঙ্গী সুন্দরী কিরাতের ফাঁদে যেন!ধাইল কাননে গন্ধামোদে অন্ধ অলি,আনন্দে গুঞ্জরি,--- গাইল বাসন্তামোদে শাখার উপরি মধুমাখা গীত পাখী সে নিকুঞ্জ-বনে। সহসা নড়িল বন ঘোর মড়মড়ে, মদ-মত্ত হস্তী কিম্বা গণ্ডার সরোষে পশিলে...
https://www.bangla-kobita.com/madhusudan/hirimba/
2546
যোগীন্দ্রনাথ সরকার
তোতা পাখি
ছড়া
আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মউ, কথা কও না কেন বউ ? কথা কব কী ছলে, কথা কইতে গা জ্বলে !
http://kobita.banglakosh.com/archives/15.html
2391
মাইকেল মধুসূদন দত্ত
শ্যামা-পক্ষী
সনেট
আঁধার পিঞ্জরে তুই,রে কুঞ্জ-বিহারি বিহঙ্গ, কি রঙ্গে গীত গাইস্ সুস্বরে ? ক মোরে, পূর্ব্বের সুখ কেমনে বিস্মরে মনঃ তোর ? বুঝা রে, যা বুঝিতে না পারি! সঙ্গীত-তরঙ্গ-সঙ্গে মিশি কি রে ঝরে অদৃশ্যে ও কারাগারে নয়নের বারি? রোদন-নিনাদ কি রে লোকে মনে করে মধুমাখা গীত-ধ্বনি, অজ্ঞানে বিচারি? কে ভাবে, হৃদয়ে তোর কি ভাব উথলে?— কবির কুভাগ...
https://www.bangla-kobita.com/madhusudan/shyama-pokkhi/
4871
শামসুর রাহমান
নন্দনতত্ত্বের বই
চিন্তামূলক
বেলাশেষে পড়ছেন তিনি নন্দনতত্ত্বের বই গভীর অভিনিবেশে। তিনি আইডিয়ার অথই সমুদ্রে নাবিক সুপ্রাচীন। জানি দেশজোড়া খ্যাতি তাঁর পাণ্ডিত্যের, মনীষার; আর বন্ধুবর্গ, জ্ঞাতি সকলেই জানে তাঁর চক্ষুদ্বয় ঘোরে নিরিবিলি বইয়ের পাতায়, তত্ত্ব ও তথ্যের খুব ঝিলিমিলি দ্বীপ থেকে দ্বীপান্তরে। কদাচিৎ তিনি চোখ তুলে বই থেকে তাকান আকাশে আর দিব্যি ভ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/nondontotter-boi/
43
অ্যালেন গিন্সবার্গ
আমার বিষণ্ন সত্তা
চিন্তামূলক
কখনও কখনও আমার চোখ রক্তাভ হয়ে এলে আরসিএ ভবনের একেবাও উপরে উঠে যাই, আমার পৃথিবীর দিকে অপলক চেয়ে থাকি, ম্যানহাটান — ভবনগুলো, সড়কগুলো, যেখানে রয়েছে আমার সফলতা ছাদের ঘর, বিছানাপত্র, ঠান্ডা জলের ফ্ল্যাট — ফিফথ এভিন্যু, যার নিচে মনে করতে পারি, পিঁপড়ের সারির মতো গাড়ী, ছোট ছোট হলুদ ট্যাক্সি, লোকজন উলের ফুটকির মতো চলমান— ...
http://kobita.banglakosh.com/archives/3767.html
2831
রবীন্দ্রনাথ ঠাকুর
এবার নীরব করে দাও
ভক্তিমূলক
এবার  নীরব করে দাও হে তোমার মুখর কবিরে। তার  হৃদয়-বাঁশি আপনি কেড়ে বাজাও গভীরে। নিশীথরাতের নিবিড় সুরে বাঁশিতে তান দাও হে পুরে যে তান দিয়ে অবাক কর’ গ্রহশশীরে।যা-কিছু মোর ছড়িয়ে আছে জীবন-মরণে, গানের টানে মিলুক এসে তোমার চরণে। বহুদিনের বাক্যরাশি এক নিমেষে যাবে ভাসি, একলা বসে শুনব বাঁশি অকূল তিমিরে।৩০ চৈত্র, ১৩১৬ (গীতাঞ্জলি ...
https://www.bangla-kobita.com/rabindranath/ebar-nirob-kore-dao/
3372
রবীন্দ্রনাথ ঠাকুর
পশ্চাতের নিত্যসহচর, অকৃতার্থ হে অতীত
সনেট
পশ্চাতের নিত্যসহচর, অকৃতার্থ হে অতীত, অতৃপ্ত তৃষ্ণার যত ছায়ামূর্তি প্রেতভূমি হতে নিয়েছ আমার সঙ্গ, পিছু-ডাকা অক্লান্ত আগ্রহে আবেশ-আবিল সুরে বাজাইছ অস্ফুট সেতার, বাসাছাড়া মৌমাছির গুন গুন গুঞ্জরণ যেন পুষ্পরিক্ত মৌনী বনে। পিছু হতে সম্মুখের পথে দিতেছ বিস্তীর্ণ করি’ অস্ত শিখরের দীর্ঘ ছায়া নিরন্ত ধূসর পাণ্ডু বিদায়ের গোধূ...
https://www.bangla-kobita.com/rabindranath/poshchater-nityosohochor-okritarther-he-otit/
3023
রবীন্দ্রনাথ ঠাকুর
ঘুমের তত্ব
ছড়া
জাগার থেকে ঘুমোই , আবার ঘুমের থেকে জাগি — অনেক সময় ভাবি মনে কেন , কিসের লাগি ? আমাকে , মা , যখন তুমি ঘুম পাড়িয়ে রাখ তখন তুমি হারিয়ে গিয়ে তবু হারাও নাকো । রাতে সূর্য , দিনে তারা পাই নে , হাজার খুঁজি । তখন তা'রা ঘুমের সূর্য , ঘুমের তারা বুঝি ? শীতের দিনে কনকচাঁপা যায় না দেখা গাছে , ঘুমের মধ্যে নুকিয়ে থাকে নেই তবুও আছে । ...
https://www.bangla-kobita.com/rabindranath/ghumer-totto/
3365
রবীন্দ্রনাথ ঠাকুর
পরিচয় (কণিকা কাব্যগ্রন্থ)
নীতিমূলক
দয়া বলে, কে গো তুমি মুখে নাই কথা? অশ্রুভরা আঁখি বলে, আমি কৃতজ্ঞতা।   (কণিকা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/porichoy-konika/
12
অমিতাভ দাশগুপ্ত
এই
মানবতাবাদী
আজ রাতে .          যখন চারপাশ সুনসান, মশারির অনের নিচু থেকে .                  অম্লজান টানার শব্দ, গলি-উপগলি-কানাগলির শিরায়, টানেলে .                                     ঝুপঝাপ অন্ধকার, গাড়িবারান্দার নীচে .                     ঘর-ছুট্ মানুষ আর আকাশের অশ্রুর লবণ মিলে-মিশে একাকার, .                           শ্যামবাজারে...
https://www.kobitacocktail.com/%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-amitava-dashgupta/
1178
জীবনানন্দ দাশ
যে কামনা নিয়ে
প্রেমমূলক
যে কামনা নিয়ে মধুমাছি ফেরে বুকে মোর সেই তৃষা! খুঁজে মরি রূপ, ছায়াধূপ জুড়ি, রঙের মাঝারে হেরি রঙডুবি! পরাগের ঠোঁটে পরিমল-গুঁড়ি,- হারায়ে ফেলি গো দিশা! আমি প্রজাপতি-মিঠা মাঠে মাঠে সোঁদালে সর্ষেক্ষেতে; -রোদের সফরে খুঁজি নাকো ঘর, বাঁধি নাকো বাসা-কাঁপি থরথর। অতসী ছুঁড়ির ঠোঁটের উপর শুঁড়ির গেলাসে মেতে! আমি দক্ষিণা-দুলালীর বীণ...
https://banglarkobita.com/poem/famous/919
1948
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ভাই ভাই
মানবতাবাদী
(সমবেত বাঙ্গালিদিগের সভা দেখিয়া) ১ এক বঙ্গভূমে জনম সবার, এক বিদ্যালয়ে জ্ঞানের সঞ্চার, এক দুঃখে সবে করি হাহাকার, ভাই ভাই সবে, কাঁদ রে ভাই। এক শোকে শীর্ণ সবার শরীর, এক শোকে বয় নয়নের নীর, এক অপমানে সবে নতশির, অধম বাঙ্গালি মোরা সবাই || ২ নাহি ইতিবৃত্ত নাহিক গৌরব, নাহি আশা কিছু নাহিক বৈভব, বাঙ্গালির নামে করে ছিছি রব, কো...
https://banglarkobita.com/poem/famous/930
2502
মোহাম্মদ রফিকউজ্জামান
প্রাগৈতিহাসিক
চিন্তামূলক
অতীত যেখানে শুরু সেই পথে হেঁটে যেতে যেতে নৃমুণ্ডের মাঠ আর রুক্ষ পাহাড়ের গায়ে হাত রেখে দেখি সেদিনের মানুষের দহনের ইতিহাস লেখা আছে নির্বাক পাথরে বৃক্ষের কঙ্কালে আর ফসিলের দোকানে দোকানে সেই পথে যেতে যেতে আস্ত এক চাঁদ ঢুকে আমার খুলিতে কল্পনার দরোজায় তোমাকে হাজির করে দিলো এসব আমার ভালো লাগে না মোটেই - তবু পাশাপাশি চলি যেতে ...
https://www.bangla-kobita.com/rafiquzzaman/pragoitihashik/
2864
রবীন্দ্রনাথ ঠাকুর
কথা ছিল এক-তরীতে কেবল তুমি আমি
ভক্তিমূলক
কথা ছিল এক-তরীতে কেবল তুমি আমি যাব   অকারণে ভেসে কেবল ভেসে, ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী কোথায়     যেতেছি কোন্‌ দেশে সে কোন্‌ দেশে। কূলহারা সেই সমুদ্র-মাঝখানে শোনাব গান একলা তোমার কানে, ঢেউয়ের মতন ভাষা-বাঁধন-হারা আমার সেই রাগিণী শুনবে নীরব হেসে।আজো সময়  হয় নি কি তার, কাজ কি আছে বাকি। ওগো  ওই-যে সন্ধ্যা নামে সা...
https://www.bangla-kobita.com/rabindranath/kotha-chilo-ek-torite-kebol-tumi-ami/
3866
রবীন্দ্রনাথ ঠাকুর
শুন সখি বাজত বাঁশি
ভক্তিমূলক
শুন সখি , বাজত বাঁশি গভীর রজনী , উজল কুঞ্জপথ , চন্দ্রম ডারত হাসি । দক্ষিণপবনে কম্পিত তরুগণ , তম্ভিত যমুনাবারি , কুসুমসুবাস উদাস ভইল , সখি , উদাস হৃদয় হমারি । বিগলিত মরম , চরণ খলিতগতি , শরম ভরম গয়ি দূর , নয়ন বারিভর , গরগর অন্তর , হৃদয় পুলকপরিপূর । কহ সখি , কহ সখি , মিনতি রাখ সখি , সো কি হমারই শ্যাম ? মধুর কাননে মধুর...
https://www.bangla-kobita.com/rabindranath/shun-shake-baj-bashe/
1027
জীবনানন্দ দাশ
ছায়া-প্রিয়া
প্রেমমূলক
দুপুররাতে ও কার আওয়াজ! গান কে গাহে,- গান না! কপোত-বধূ ঘুমিয়ে আছে নিঝুম ঝিঁঝির বুকের কাছে; অস্তচাঁদের আলোর তলে এ কার তবে কান্না! গান কে গাহে,- গান না! শার্শি ঘরের উঠছে বেজে, উঠছে কেঁপে পর্দা! বাতাস আজি ঘুমিয়ে আছে জল-ডাহুরের বুকের কাছে; এ কোন্‌ বাঁশি শার্শি বাজায় এ কোন হাওয়া ফর্দা দেয় কাঁপিয়ে পর্দা! নূপুর কাহার বাজল ...
https://banglarkobita.com/poem/famous/903
3849
রবীন্দ্রনাথ ঠাকুর
শত্রুতাগৌরব
নীতিমূলক
পেঁচা রাষ্ট্র করি দেয় পেলে কোনো ছুতা, জান না আমার সাথে সূর্যের শত্রুতা!   (কণিকা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/shotrutagourob/
2990
রবীন্দ্রনাথ ঠাকুর
গান (কড়ি ও কোমল কাব্যগ্রন্থ)
প্রেমমূলক
ওগো       কে যায় বাঁশরি বাজায়ে ! আমার ঘরে কেহ নাই যে ! তারে       মনে পড়ে যারে চাই যে ! তার        আকুল পরান বিরহের গান বাঁশি বুঝি গেল জানায়ে ! আমি        আমার কথা তারে জানাব কী করে , প্রাণ কাঁদে মোর তাই যে ! কুসুমের মালা গাঁথা হল না , ধূলিতে পড়ে শুকায় রে ! নিশি হয় ভোর , রজনীর চাঁদ মলিন মুখ লুকায় রে ! সারা বিভাবরী কার ...
https://www.bangla-kobita.com/rabindranath/gan-kori-o-komol/
962
জীবনানন্দ দাশ
এইসব ভাল লাগে
সনেট
(এই সব ভালো লাগে) : জানালার ফাঁক দিয়ে ভোরের সোনালি রোদ এসে আমারে ঘুমাতে দেখে বিছানায়,—আমার কাতর চোখ, আমার বিমর্ষ ম্লান চুল – এই নিয়ে খেলা করে: জানে সে যে বহুদিন আগে আমি করেছি কি ভুল পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে, পউষের শেষ রাতে আজো আমি দেখি চেয়ে আবার সে আমাদের দেশে ফিরে এল; রং তার কেমন তা জানে অই ট...
https://www.bangla-kobita.com/jibanananda/eei-shob-valo-lagey/
2890
রবীন্দ্রনাথ ঠাকুর
কাঁধে মই বলে কই ভূঁইচাপা গাছ
ছড়া
কাঁধে মই, বলে “কই ভূঁইচাপা গাছ’, দইভাঁড়ে ছিপ ছাড়ে, খোঁজে কইমাছ, ঘুঁটেছাই মেখে লাউ রাঁধে ঝাউপাতা– কী খেতাব দেব তায় ঘুরে যায় মাথা।   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/kadhe-moi-bole-koi-vuichapa-gach/
3016
রবীন্দ্রনাথ ঠাকুর
ঘট ভরা
প্রকৃতিমূলক
আমার এই ছোটো কলসখানি সারা সকাল পেতে রাখি ঝরনাধারার নিচে। বসে থাকি একটি ধারে শেওলাঢাকা পিছল কালো পাথরটাতে। ঘট ভরে যায় বারে বারে-- ফেনিয়ে ওঠে, ছাপিয়ে পড়ে কেবলি। সবুজ দিয়ে মিনে-করা শৈলশ্রেণীর নীল আকাশে ঝর্‌ঝরানির শব্দ ওঠে দিনে রাতে। ভোরের ঘুমে ডাক শোনে তার গাঁয়ের মেয়েরা। জলের শব্দ যায় পেরিয়ে বেগনি রঙের বনের সীমান...
https://www.bangla-kobita.com/rabindranath/gat-vura/
3339
রবীন্দ্রনাথ ঠাকুর
নৈবেদ্য
ভক্তিমূলক
তোমারে দিই নি সুখ, মুক্তির নৈবেদ্য গেনু রাখি রজনীর শুভ্র অবসানে ;কিছু আর নাহি বাকি, নাইকো প্রার্থনা, নাই প্রতি মুহূর্তের দৈন্যরাশি, নাই অভিমান, নাই দীনকান্না, নাই গর্বহাসি, নাই পিছে ফিরে দেখা। শুধু সে মুক্তির ডালিখানি ভরিয়া দিলাম আজি আমার মহৎ মৃত্যু আনি।
https://www.bangla-kobita.com/rabindranath/noibedyo/
4275
শঙ্খ ঘোষ
সবিনয়
মানবতাবাদী
আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে। দাপিয়ে বেড়াবে আমাদের দল অন্যে কবে না কথা বজ্র কঠিন রাজ্যশাসনে সেটাই স্বাভাবিকতা । গুলির জন্য সমস্ত রাত সমস্ত দিন খোলা বজ্র কঠিন রাজ্যে এটাই শান্তি শৃঙ্খলা । যে মরে মরুক, অথবা জীবন কেটে যাক শোক করে— আমি আজ জয়ী, সবার জীবন দিয়েছি নরক করে ।
https://www.kobitacocktail.com/%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7/
736
জয় গোস্বামী
রেণু মা, আমার ঘরে তক্ষক ঢুকেছে
রূপক
রেণু মা, আমার ঘরে তক্ষক ঢুকেছে তক্‌-খো, তক্‌-খো–তার ডাক রেনু মা, সংকেতগাছ দূরে দাঁড়িয়েছে জ্যোৎস্না লেগে পুড়ে গেছে কাক আমি সে-গাছের ডালে, দড়ি ভেবে, সর্প ধরে উঠি সর্প থেকে বিষ খসে যায় রেণু মা, তোমার হাতে তালি বাজে–রাতের আকাশে ডানা মেলে জ্যোতির্ময় তক্ষক পালায়
https://banglarkobita.com/poem/famous/1760
1441
দেবব্রত সিংহ
শিকড়
মানবতাবাদী
কেঁদুলির মেলা পেরাই তখেন আমাদে রাঙামাটির দেশে ফাগুনা হাওয়া বইছে, কচি পলাশের পারা রোদ উঠেছে ঝলমলা, সেই রোদ ধুলা পথে কানা বাউলের আখড়ায় যাতে যাতে থমকে দাঁড়ালেক মাস্টর, কিষ্টনগরের সুধীর মাস্টর, বললেক, ‘তুই হরিদাসীর লাতি কানুবাগাল না?” গরুবাথানের গোরুপাল খুলে গাছতলাতে বাঁশি ফুঁকতে যাইয়ে আমি ফিক করে হাস্যে ফেলেছি। মাস্টর...
https://www.kobitacocktail.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%9c-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b9/
2876
রবীন্দ্রনাথ ঠাকুর
কমল ফুটে অগম জলে
নীতিমূলক
কমল ফুটে অগম জলে, তুলিবে তারে কেবা। সবার তরে পায়ের তলে তৃণের রহে সেবা।   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/komol-fute-ogom-jole/
3987
রবীন্দ্রনাথ ঠাকুর
স্কুল-পালানে
চিন্তামূলক
মাস্টারি-শাসনদুর্গে সিঁধকাটা ছেলে ক্লাসের কর্তব্য ফেলে জানি না কী টানে ছুটিতাম অন্দরের উপেক্ষিত নির্জন বাগানে । পুরোনো আমড়াগাছ হেলে আছে পাঁচিলের কাছে , দীর্ঘ আয়ু বহন করিছে তার পুঞ্জিত নিঃশব্দ স্মৃতি বসন্তবর্ষার । লোভ করি নাই তার ফলে , শুধু তার তলে সে সঙ্গরহস্য আমি করিতাম লাভ যার আবির্ভাব অলক্ষ্যে ব্যাপিয়া আছে সর্ব জ...
https://www.bangla-kobita.com/rabindranath/eskul-palanu/
917
জীবনানন্দ দাশ
অশ্বত্থ বটের পথে
সনেট
অশ্বত্থ বটের পথে অনেক হয়েছি আমি তোমাদের সাথী; ছড়ায়েছি খই ধান বহুদিন উঠানের শালিখের তরে; সন্ধ্যায় পুকুর থেকে হাঁসটিরে নিয়ে আমি তোমাদের ঘরে গিয়েছি অনেক দিন দেখিয়াছি ধূপ জ্বালো, ধরো সন্ধ্যাবাতি থোড়ের মতন শাদা ভিজে হাতে,- এখুনি আসিবে কিনা রাতি বিনুনি বেঁধেছ তাই-কাঁচাপোকাটিপ তুমি কপালের 'পরে পড়িয়াছ-তারপর ঘুমায়েছঃ কল্কাপাড় আ...
https://www.bangla-kobita.com/jibanananda/oshwattho-boter-pothe/
5945
সৈয়দ শামসুল হক
পরানের গহীন ভিতর-৭
সনেট
নদীর কিনারে গিয়া দেখি নাও নিয়া গ্যাছে কেউ অথচ এই তো বান্ধা আছিল সে বিকাল বেলায়। আমার অস্থির করে বুঝি না কে এমন খেলায়, আমার বেবাক নিয়া শান্তি নাই, পাচে পাছে ফেউ। পানির ভিতরে য্যান ঘুন্নি দিয়া খিলখিল হাসে যত চোর যুবতীরা, গ্যারামের শ্যাষ সীমানায় বটের বৈরাগী চুল, ম্যাঘে চিল হারায় বারায়, বুকের ভিতরে শিস দিয়া সন্ধা...
https://www.bangla-kobita.com/shamsulhaque/poraner-gohin-bhitor-7/
4090
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
ইশতেহার
মানবতাবাদী
পৃথিবীতে মানুষ তখনও ব্যক্তিস্বার্থে ভাগ হয়ে যায়নি । ভুমির কোনো মালিকানা হয়নি তখনো । তখনো মানুষ শুধু পৃথিবীর সন্তান । অরন্য আর মরুভূমির সমুদ্র আর পাহাড়ের ভাষা তখন আমরা জানি । আমরা ভূমিকে কর্ষন করে শস্য জন্মাতে শিখেছি । আমরা বিশল্যকরনীর চিকিৎসা জানি আমরা শীত আর উত্তাপে সহনশীল ত্বক তৈরি করেছি আমাদের শরীরের । আমরা তখ...
https://banglarkobita.com/poem/famous/319
5604
সুকুমার রায়
গোঁফ চুরি
হাস্যরসাত্মক
হেড আফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জান্‌ত? দিব্যি ছিলেন খোসমেজাজে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিম্‌ঝিমিয়ে হটাত্‍‌ গেলেন ক্ষেপে! আঁত্‍‌কে উঠে হাত‐পা ছুঁড়ে চোখটি ক’রে গোল! হটাত্‍‌ বলেন, “গেলুম গেলুম, আমায় ধ’রে তোল!” তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ‐বা হাঁকে পুলিশ, কেউ‐বা বলে, “কামড়ে দেবে সাবধানেত...
https://www.bangla-kobita.com/sukumar/gof-churi/
4734
শামসুর রাহমান
জীবশ্ম
মানবতাবাদী
ঘরের জন্যেই ঘুরি, সারাদিনমান ঘুরি, অথচ কোথাও চার দেয়ালের কিংবা জ্যোৎস্না-ছাওয়া, রৌদ্রের গুঞ্জনময় কোনো ছাদের নিশ্চিন্তি নেই। থিয়েটার গিয়ে দেখি, হায়, এ কেমন বেয়াড়া উদ্ভট স্থান? মঞ্চ নেই, অভিনেতা নেই, নেই দর্শকের ভিড়। একজন বিড়বিড় বিষম অস্পষ্ট কী একটা পড়ছেন, খুব দ্রুত ওল্টাচ্ছেন পাতা, হয়তো বা নাট্যকার, কিন্তু পান্ডুলিপি তা...
https://www.bangla-kobita.com/shamsurrahman/jiboshmo/
2773
রবীন্দ্রনাথ ঠাকুর
ইতিহাসবিশারদ গণেশ ধুরন্ধর
হাস্যরসাত্মক
ইতিহাসবিশারদ গণেশ ধুরন্ধর ইজারা নিয়েছে একা বম্বাই বন্দর। নিয়ে সাতজন জেলে দেখে মাপকাঠি ফেলে– সাগরমথনে কোথা উঠেছিল চন্দর, কোথা ডুব দিয়ে আছে ডানাকাটা মন্দর।   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/itihasbisharod-gonesh-dhurondor/
1625
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
নিতান্ত কাঙাল
চিন্তামূলক
নিতান্তই ক্লান্ত লোকটা শুধু ছোট্ট একটা ঘরের কাঙাল। দক্ষিণের জানলা দিয়ে ধুধু অফুরন্ত মাঠ দেখবে। আর পশ্চিমের জানলা দিয়ে লাল সূর্য-ডোবা সন্ধ্যার বাহার। নিতান্তই ক্লান্ত লোকটা। শুধু ছোট্ট একটা ঘরের কাঙাল! নিতান্তই ক্লান্ত লোকটা। তাই মিষ্টি একটা মেয়ের কাঙ্গাল। যে তাকে খুনসুটি করে প্রায়ই রাত জাগাবে। বলবে, ‘কোন দিশি লোক তুম...
https://banglarkobita.com/poem/famous/1688
5353
শামসুর রাহমান
হে প্রিয় কল্পনালতা
প্রেমমূলক
কখনো কখনো ওরা আসে না, আবার কখনো বা যুদ্ধ-ফেরতা সৈনিকের মতো এসে পড়ে, রচে শোভা শূন্যতায়; মগজের পুকুরে সাঁতারপ্রিয় হৃদয়ের তন্ত্রী কী রুদ্র ঝংকারে ছিঁড়ে সুবিস্তৃত রৌদ্রের ভেতরে যায়, যন্ত্রী হ’য়ে ঘোরে, শাড়ির পাড়ের মতো রাঙা পথে, পতিত বাগানে। বাউল বাউল ব’লে রসালো জ্যোৎস্নায় খুব মেতে ওঠে গানে।ওরা অলৌকিক ম্যানিফেস্টোর ডানায় ভর ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/he-priyo-kolponalota/
822
জসীম উদ্‌দীন
নকশী কাঁথার মাঠ – ০৯
কাহিনীকাব্য
নয় মত্স চেনে গহিন গম্ভ পঙ্খী চেনে ডাল ; মায় সে জানে বিটার দরদ যার কলিজার শ্যাল! নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ ; জগৎ ভরমিয়া দেখলাম একই মায়ের পুত | . — গাজীর গান আষাঢ় মাসে রূপীর মায়ে মরল বিকার জ্বরে, রূপা সাজু খায়নি খানা সাত আট দিন ধরে | লালন পালন যে করিত “ঠোঁটের” আধার দিয়া, সেই মা আজি মরে রূপার ভাঙল সুখের হিয়া |...
https://banglarkobita.com/poem/famous/812
1368
তসলিমা নাসরিন
রুদ্র
প্রেমমূলক
প্রিয় রুদ্র,প্রযত্নেঃ আকাশ, তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখন আকাশ জুড়ে থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও? তুলোর মতো, পাখির মতো? তুমি এই জগত্সংসার ছেড়ে আকাশে চলে গেছো। তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আচ্ছা, তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না? তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে, আবার সেই নীলক্ষেত, শাহবাগ, ...
https://www.kobitacocktail.com/%e0%a6%a4%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-taslima-nasreen/
3713
রবীন্দ্রনাথ ঠাকুর
মাধো
মানবতাবাদী
রায়বাহাদুর কিষনলালের স্যাকরা জগন্নাথ, সোনারুপোর সকল কাজে নিপুণ তাহার হাত। আপন বিদ্যা শিখিয়ে মানুষ করবে ছেলেটাকে এই আশাতে সময় পেলেই ধরে আনত তাকে; বসিয়ে রাখত চোখের সামনে, জোগান দেবার কাজে লাগিয়ে দিত যখন তখন; আবার মাঝে মাঝে ছোটো মেয়ের পুতুল-খেলার গয়না গড়াবার ফরমাশেতে খাটিয়ে নিত; আগুন ধরাবার সোনা গলাবার কর্মে একটু...
https://www.bangla-kobita.com/rabindranath/madu/
5907
সুব্রত পাল
পাগলা, ফাঁদে পা
প্রেমমূলক
পাগলা, সমুদ্দুর ! ভাসবি যদি চল্‌ – মেঘ ভাবলে মেঘ। জল ভাবলে জল।জ্বলতে এত সুখ চোখ জ্বলছে আজ – রূপ ভাবলে রূপ। সাজ ভাবলে সাজ।পাগলা, খালি গায় আছড়ে পড়ে চাঁদ – যোগ ভাবলে যোগ। বাদ ভাবলে বাদ।খেলতে মানা নেই সাজিয়ে নিয়ে ছক – চুপ ভাবলে চুপ। বক্‌ ভাবলে বক্‌।পাগলা, হট্টগোল ! শান্ত হয়ে বোস্‌ – গুণ ভাবলে গুণ। দোষ ভাবলে দোষ।সকালে...
https://www.kobitacocktail.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%97%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2/
851
জসীম উদ্‌দীন
পল্লী বর্ষা
প্রকৃতিমূলক
আজিকের রোদ ঘুমায়ে পড়িয়া ঘোলাট-মেঘেরআড়ে, কেয়া-বন পথে স্বপন বুনিছে ছল ছল জল-ধারে। কাহার ঝিয়ারী কদম্ব-শাখে নিঝ্ঝুম নিরালায়, ছোট ছোট রেণু খুলিয়া দেখিছে অস্ফুট কলিকায়! বাদলের জলে নাহিয়া সে মেয়ে হেসে কুটি কুটি হয়, সে হাসি তাহার অধর নিঙাড়ি লুটাইছে বনময়। কাননের পথে লহর খেলিছে অবিরাম জল-ধারা তারি স্রোতে আজি শুকনো পাতারা ছুটিয়াছ...
https://www.bangla-kobita.com/jasimuddin/post20160508091423/
1001
জীবনানন্দ দাশ
কোনোদিন দেখিব না তারে আমি
সনেট
কোনোদিন দেখিব না তারে আমি: হেমন্তে পাকিবে ধান, আষাঢ়ের রাতে কালো মেঘ নিঙড়ায়ে সবুজ বাঁশের বন গেয়ে যাবে উচ্ছ্বাসের গান সারারাত, — তবু আমি সাপচরা অন্ধ পথে — বেনুবনে তাহার সন্ধান পাবো নাকে: পুকুরের পাড়ে সে যে আসিবে না কোনোদিন হাঁসিনীর সাথে, সে কোনো জ্যোৎস্নায় আর আসিবে না — আসিবে না কখনো প্রভাতে, যখন দুপুরে রোদে অপরাজিতার মু...
https://www.bangla-kobita.com/jibanananda/kono-din-dekhibo-naa-tarey-aami/
4506
শামসুর রাহমান
এখানে রেখেছি লিখে
মানবতাবাদী
আমার স্বপ্নের ঘাটে বৃষ্টি পড়ে, টগবগে সাদা ঘোড়া পা ঠোকে পিছল মাটিতে, যদি সে পড়ে যায় মুখ থুবড়ে, পাতাগুলি সসম্ভ্রমে ঢেকে দেবে তাকে। বজরায় কে বধূ রয়েছে ব’সে সালংকারা? তার মনোভার পারে না সরিয়ে দিতে স্তব্ধ নিশীথের জলধারা।আমার স্বপ্নের ঘাটে ঈশ্বর পুত্রের আংরাখা বুকে চেপে নারী করে অশ্রুপাত, তার ওপর নক্ষত্র ঝরে, দেবদূত ওড়ে আর চ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ekhane-rekhechi-likhe/
4115
রেদোয়ান মাসুদ
আবদার
প্রেমমূলক
আমাকে একটু ঘুমাতে দাও সেই কত রাত ঘুমাতে পারি না। আমাকে এক ফোটা জল দাও সেই কতকাল বৃষ্টি দেখি না। আমাকে একটু অক্সিজেন দাও সেই কতকাল শ্বাস প্রশ্বাস চলে না। আমাকে একটু জ্যোৎস্না দাও সেই কতকাল আলো দেখি না। আমাকে এক বিন্দু শিশির দাও সেই কতকাল পা ভিজাতে পারি না। আমাকে একটি গোলাপ দাও সেই কতকাল গন্ধ নেই না। আমাকে একটু্ শ্রোত দা...
http://kobita.banglakosh.com/archives/2086.html
1638
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
প্রিয়তমাসু
প্রেমমূলক
তুমি বলেছিলে ক্ষমা নেই, ক্ষমা নেই। অথচ ক্ষমাই আছে। প্রসন্ন হাতে কে ঢালে জীবন শীতের শীর্ণ গাছে। অন্তরে তার কোনো ক্ষোভ জমা নেই। তুমি বলেছিলে, তমিস্রা জয়ী হবে। তমিস্রা জয়ী হলো না। দিনের দেবতা ছিন্ন করেছে অমারাত্রির ছলনা; ভরেছে হৃদয় শিশিরের সৌরভে। তুমি বলেছিলে, বিচ্ছেদই শেষ কথা। শেষ কথা কেউ জানে? কথা যে ছড়িয়ে আছে হৃদয়ে...
https://banglarkobita.com/poem/famous/1689
1668
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
মিলিত মৃত্যু
নীতিমূলক
বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়। বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে। বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো। অন্তত আর যাই করো, সমস্ত কথায় অনায়াসে সম্মতি দিও না। কেননা, সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয়, তারা আর কিছুই করে না, তারা আত্মবিনাশের পথ পরিস্কার করে। প্রসঙ্গত, শুভেন্দুর কথা বলা যাক। শুভেন্দু এবং সুধা কায়মনোবা...
https://banglarkobita.com/poem/famous/1671
3174
রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার দয়া যদি চাহিতে নাও জানি
ভক্তিমূলক
তোমার দয়া যদি চাহিতে নাও জানি তবুও দয়া করে চরণে নিয়ো টানি। আমি যা গড়ে তুলে আরামে থাকি ভুলে সুখের উপাসনা করি গো ফলে ফুলে– সে ধুলা-খেলাঘরে রেখো না ঘৃণাভরে, জাগায়ো দয়া করে বহ্নি-শেল হানি।সত্য মুদে আছে দ্বিধার মাঝখানে, তাহারে তুমি ছাড়া ফুটাতে কে বা জানে। মৃত্যু ভেদ করি’ অমৃত পড়ে ঝরি’, অতল দীনতার শূন্য উঠে ভরি’ পতন-ব্যথা মা...
https://www.bangla-kobita.com/rabindranath/tomar-doya-jodi-chahite-nao-jani/
4609
শামসুর রাহমান
কৃষ্ণপক্ষে অসহায় পঙ্‌ক্তিমালা মহিমাবিহীন যীশু
মানবতাবাদী
এ কী? এই শহরের গাছগুলি ক্ষণে ক্ষণে রক্ত বমি ক’রে প্রবল ভাসিয়ে দিচ্ছে পথ ঘাট, মাঝে মাঝে থামছে খানিক, পরমুহূর্তেই ফের ফিন্‌কি দিয়ে রক্ত ঝরে, যেন ওরা ভীষণ আক্রোশে ছুড়ে দিচ্ছে লাল থুতু। শুধু কি আক্রোশ? নাকি ভয়ানক বিবমিষা আজ করেছে দখল এই নগরের বৃক্ষসমাজকে! ইচ্ছে হল ছুটে যাই। তাদের নিকট, সেবা শুশ্রূষায় মুছে ফেলি রোগের মলিন ছ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/krishnopokkhe-osohay-pongktimala-mohimabihin-jishu/
1348
তসলিমা নাসরিন
প্রত্যাশা
প্রেমমূলক
কারুকে দিয়েছ অকাতরে সব ঢেলে সেও অন্তত কিছু দেবে ভেবেছিলে। অথচ ফক্কা, শূন্যতা নিয়ে একা পড়ে থাকো আর দ্রুত সে পালায় দূরে ভালবেসে কিছু প্রত্যাশা করা ভুল। আলোকিত ঘর হারিয়ে ধরেছ অন্ধকারের খুঁটি যারা যায় তারা হেসে চলে যায়, পেছনে দেখে না ফিরে। তলা ঝেড়ে দিলে, যদিও জোটেনি কানাকড়ি কিছু হাতে তুমি অভুক্ত, অথচ তোমার সম্পদ...
https://banglarkobita.com/poem/famous/409
4731
শামসুর রাহমান
জীবন কেটেই গেল প্রায়
চিন্তামূলক
জীবন কেটেই গেল প্রায়, তবু এই স্বদেশের রৌদ্র ছায়া, জ্যোৎস্নাধারা, বুড়িগঙ্গা, মেঘনা নদীর তীর, আপনজনের মধুর সংসর্গ ছেড়ে যাওয়ার ভাবনা কখনও দিইনি ঠাঁই এমনকি মনের গহন কন্দরেও। কারও সাতে-পাঁচে নেই আমি, কখনও দিইনি ছাই কারও বাড়া ভাতে, শুধু একাকী নিজের ঘরে লিখেছি কবিতা।আমার অনেক প্রিয়জন উচ্চাশায় মজে জ্বলজ্বলে এক জীবনের সন্ধ্যানে...
https://www.bangla-kobita.com/shamsurrahman/jibon-ketei-gelo-prai/
3231
রবীন্দ্রনাথ ঠাকুর
দুই আমি
ছড়া
বৃষ্টি কোথায় নুকিয়ে বেড়ায় উড়ো মেঘের দল হয়ে , সেই দেখা দেয় আর - এক ধারায় শ্রাবণ - ধারার জল হয়ে । আমি ভাবি চুপটি করে মোর দশা হয় ওই যদি ! কেই বা জানে আমি আবার আর - একজনও হই যদি ! একজনারেই তোমরা চেন আর - এক আমি কারোই না । কেমনতরো ভাবখানা তার মনে আনতে পারোই না । হয়তো বা ওই মেঘের মতোই নতুন নতুন রূপ ধরে কখন সে যে   ডাক দিয়ে য...
https://www.bangla-kobita.com/rabindranath/dui-ami/
4255
শঙ্খ ঘোষ
খাল
প্রেমমূলক
ভাঙা নৌকো পড়ে আছে খালের কিনারভরা এখন সন্ধ্যার শত নাম; তুমি আমি মুখোমুখি নই আর। অবসাদ দিয়েছিলে মনে পড়ে, শুধু মনে পড়ে না কখন অপরের হাত ধরে চলে গেছ নদীর জোয়ারে।চারিদিকে সব জল ঠিক আছে নীরবতাময়। মাঝে-মাঝে যেন কোনো হঠাৎ শুশুক ছিঁড়ে ফেলে দিয়ে যায় ব্যবহৃত সময়ের টান— আমি যার নাম জানি সে কি জানে আমার হৃদয়?খাল থেকে ছোটো খাল আরো ছ...
https://www.kobitacocktail.com/%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b6%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7/
5122
শামসুর রাহমান
মুদ্রিত করেছি ভালবাসা
মানবতাবাদী
যদি বলি কবিতার দিকে মুখ রেখে কাটিয়েছি কতকাল, মিথ্যা বলা হবে? যে কোনো ছুতোয় তার বুকে ঝুঁকে থাকি অপলক, বসি গিয়ে বৃক্ষচূড়ে কপোত-কপোত যথা-মাথায় থাকুন মাইকেল- তার প্রতি ভালবাসা মুদ্রিত করেছি সারাবেলা। কপোতাক্ষ নদীটির তীরে বসে মনে হয়, হায়, প্রকৃত কবিতা আজও আমার নিকট থেকে দূরে সরে আছে পর্দানশিনের লাস্যে; আমার ব্যথিত হৃদয়ের চি...
https://www.bangla-kobita.com/shamsurrahman/mudrito-korechi-valobasha/
3233
রবীন্দ্রনাথ ঠাকুর
দুই পাখি
রূপক
খাঁচার পাখি ছিল     সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া     মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার মনে। বনের পাখি বলে,  খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোঁহে মিলে। খাঁচার পাখি বলে-- বনের পাখি, আয় খাঁচায় থাকি নিরিবিলে।' বনের পাখি বলে-- "না, আমি     শিকলে ধরা নাহি দিব।' খাঁচার পাখি বলে-- "হায়, আমি     কেমনে বনে বাহিরিব!' ...
https://www.bangla-kobita.com/rabindranath/two-birds/
4956
শামসুর রাহমান
প্রত্যাশা ছিল না কোনো
সনেট
প্রত্যাশা ছিল না কোনো, তবু যেন কে ঐন্দ্রজালিক হঠাৎ ঘটিয়ে দিল চোখের পলকে এই সব আশ্চর্য আমার জন্যে-এই অলৌকিক কলরব, দুয়ারে পুষ্পক রথ, অন্তরে নিভৃত মাঙ্গলিক। এই যে তোমার মুখোমুখি বসে আছি শীতাতপ নিয়ান্ত্রিত ঘরে নিরিবিলি, দেবব্রত গানে গানে মুহূর্তগুলোকে অনুপম সাজিয়ে দিচ্ছেন, প্রাণে সুদূরের তৃষ্ণা জাগে, ঘর করে সুন্দরের জপ।যেন...
https://www.bangla-kobita.com/shamsurrahman/prottasha-chilo-na-kono/
704
জয় গোস্বামী
প্রেমিক
প্রেমমূলক
তুমি আমাকে মেঘ ডাকবার যে বইটা দিয়েছিলে একদিন আজ খুলতেই দেখি তার মধ্যে এক কোমর জল। পরের পাতায় গিয়ে সে এক নদীর অংশ হয়ে দূরে বেঁকে গেছে।আমাকে তুমি উদ্ভিদ ভরা যে বইটা দিয়েছিলে আজ সেখানে এক পা-ও এগোনো যাচ্ছে না, এত জঙ্গল। গাছগুলো এত বড় হয়েছে যে মাটিতে আলো আসতে দিচ্ছে না।তুমি আমাকে ঝর্ণা শেখবার যে বইটা দিয়েছিলে আজ সেখানে মস্...
https://www.kobitacocktail.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%9c%e0%a7%9f-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80/
4840
শামসুর রাহমান
দুই বন্ধুর কথা
স্বদেশমূলক
শাহেদ বিষণ্ন স্বরে মুখোমুখি বসে-থাকা প্রিয় সতীশকে বলে, ‘কেন তুমি আজকাল এরকম কিছু শব্দ ব্যবহার করো যেগুলো কখনও আগে উচ্চারণ করতে না? আমাদের ব্যবহৃত কিছু বিশিষ্ট বিদেশী শব্দ মুসলমানেরা ব্যবহার করে যাতে বাংলার আভাস নেই মোটে!‘শুনতে শুনতে উর্দু শব্দ মুখে অবলীলাক্রমে চলে আসে। কী করবো, বলো ভাই?’ সতীশ সলজ্জ কণ্ঠস্বরে বলে ঠোঁটে ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/dui-bondhur-kotha/
3292
রবীন্দ্রনাথ ঠাকুর
না চেয়ে যা পেলে তার যত দায়
চিন্তামূলক
না চেয়ে যা পেলে তার যত দায় পুরাতে পার না তাও, কেমনে বহিবে চাও যত কিছু সব যদি তার পাও!   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/na-cheye-ja-pele-tar-joto-dai/
3674
রবীন্দ্রনাথ ঠাকুর
ভোতনমোহন স্বপ্ন দেখেন
ছড়া
ভোতনমোহন স্বপ্ন দেখেন, চড়েছেন চৌঘুড়ি। মোচার খোলার গাড়িতে তাঁর ব্যাঙ দিয়েছেন জুড়ি। পথ দেখালো মাছরাঙাটায়, দেখল এসে চিংড়িঘাটায়– ঝুম্‌কো ফুলের বোঝাই নিয়ে মোচার খোলা ভাসে। খোকনবাবু বিষম খুশি খিল্‌খিলিয়ে হাসে।উত্তরায়ণ, ৫। ৯। ৩৮ (খাপছাড়া কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/votonmohon-swapno-dekhen/
2409
মাইকেল মধুসূদন দত্ত
সূর্য্য
সনেট
এখনও আছে লোক দেশ দেশান্তরে দেব ভাবি পূজে তোমা, রবি দিনমণি, দেখি তোমা দিবামুখে উদয়-শিখরে, লুটায়ে ধরণীতলে, করে স্তুতি-ধ্বনি ; আশ্চর্যের কথা, সূৰ্য্য, এ না মনে গণি। অসীম মহিমা তব, যখন প্রখরে শোভ তুমি, বিভাবসু, মধ্যাহ্নে অম্বরে সমুজ্জ্বল করজালে আবরি মেদিনী ! অসীম মহিমা তব, অসীম শকতি, হেম-জ্যোতিঃ-দাতা তুমি চন্দ্র-গ্রহ-দলে ...
https://www.bangla-kobita.com/madhusudan/shurjo/
1328
তসলিমা নাসরিন
জীবনের কথা
প্রেমমূলক
জীবন এত ছোট কেন! এত ছোট কেন জীবন! ছোট কেন এত! জীবনের ওপর প্রচণ্ড রাগ হয়, হলিই যদি, এত ছোট হলি কেন! এর রূপ রস গন্ধ ঘ্রাণ উপভোগ করতে দে, দিলিই যদি জগতকে হাতে। ভালোবাসা যদি শেখালিই, তবে পেতে দিস না কেন, দিতে দিস না কেন সাধ মিটিয়ে! খালি চলে যাস, খালি ফুরিয়ে যাস। জীবন খসে যাক ধসে যাক জীবন জাহান্নামে যাক, চলো ভুলে যাই জীবন...
https://banglarkobita.com/poem/famous/2007
5649
সুকুমার রায়
বন্দনা
ভক্তিমূলক
নমি সত্য সনাতন নিত্য ধনে, নমি ভক্তিভরে নমি কায়েমনে। নমি বিশ্বচরাচর লোকপতে নমি সর্বজনাশ্রয় সর্বগতে। নমি সৃষ্টি-বিধারণ শক্তিধরে, নমি প্রাণপ্রবাহিত জীব জড়ে। তব জ্যোতিবিভাসিত বিশ্বপটে মহাশুন্যতলে তব নাম রটে। কত সিন্ধুতরঙ্গিত ছন্দ ভরে কত স্তব্ধ হিমাচল ধ্যান করে। কত সৌরভ সঞ্চিত পুষ্পদলে কত সূর্য বিলুন্ঠিত পাদতলে। কত বন্দনঝঙ...
https://www.bangla-kobita.com/sukumar/bondona/
4966
শামসুর রাহমান
প্রেমিকের গুণ
সনেট
কেমন প্রেমিক আমি? বহু দীর্ঘ বছরের পর এ প্রশ্ন তুলছে মাখা অন্ধকার মনের বিবরে। তুমিও আমার প্রতি, হায়, তারাও এমন ক’রে আজকাল মাঝে-মাঝে, মনে হয়, প্রশ্নের উত্তর একান্ত জরুরি- নইলে একটি দেয়াল নিমেষেই ভীষণ দাঁড়িয়ে যাবে আমাদের মধ্যে। হয়তো ভাবো কোনো কোনো বিক্ষুব্ধ প্রহরে, আমি কী এমন পাবো এই খাপছাড়া লোকটার কাছে বস্তুত যা নেইঅন্যে...
https://www.bangla-kobita.com/shamsurrahman/premiker-gun/
5063
শামসুর রাহমান
ভালো লাগে
চিন্তামূলক
কৈশোরে পৌঁছে মাত্র দু’চার দিনের ফারাকে একে একে বাপ-মা দু’জনকেই হারিয়ে ফেলে মুতালিব আলি। প্রথমে এক ব্যাপক অমাবস্যা কাফনের মতো এঁটে গেল ওর সত্তায়। কিন্তু একদিন শরতের রোদ্দুর ওর কৈশোরকে হাত ধরে পৌঁছে দিলো যৌবনে। মধ্য যৌবনে মুতালিব আলির ঘরে এল এক-গা চমকিলা যৌবন নিয়ে এক কনে। ওকে দেখলে অবশ্য কু’চবরণ কন্যার মেঘবরণ চুলের কথা ম...
https://www.bangla-kobita.com/shamsurrahman/valo-lage/
987
জীবনানন্দ দাশ
কার্তিক মাঠের চাঁদ (মাঠের গল্প)
প্রেমমূলক
জেগে ওঠে হৃদয়ে আবেগ ,- পাহাড়ের মতো ওই মেঘ সঙ্গে লয়ে আসে মাঝরাতে কিংবা শেষরাতের আকাশে যখন তোমারে !- মৃত সে পৃথিবী এক আজ রাতে ছেড়ে দিল যারে ! ছেঁড়া- ছেঁড়া শাদা মেঘ ভয় পেয়ে গেছে সব চ’লে তরাসে ছেলের মতো ,- আকাশে নক্ষত্র গেছে জ্ব’লে অনেক সময়,- তারপর তুমি এলে, মাঠের শিয়রে ,-চাঁদ ;- পৃথিবীতে আজ আর যা হবার নয়, একদিন হয়েছে যা,-...
https://banglarkobita.com/poem/famous/873
5502
সুকান্ত ভট্টাচার্য
প্রিয়তমাসু
স্বদেশমূলক
সীমান্তে আজ আমি প্রহরী। অনেক রক্তাক্ত পথ অতিক্রম ক'রে আজ এখানে এসে থমকে দাড়িয়েছি- স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালী, স্নিগ্ধ ইতালী থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে নক্ষত্রনিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার, অপরাহত রাইফেল হাতে; - ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, ...
https://banglarkobita.com/poem/famous/1107
5211
শামসুর রাহমান
শব্দের সংস্রবে কতকাল
চিন্তামূলক
শব্দের সংস্রবে কতকাল কেটে গেছে, মেলামেশা ভালোবাসাবাসি হয়েছে শব্দের সঙ্গে বারে বারে। দূর থেকে ওরা কেউ কেউ বহুক্ষণ আড়চোখে তাকিয়ে থেকেছে, কতদিন কানামাছি খেলার প্রস্তাব রেখে দিয়েছে সম্পট অকস্মাৎ আমাকে কিছু না বলে। ধুলো কিংবা মেঘের আড়ালে দূর দিগন্তের দিকে পলায়নপর কাউকে কাউকে আমি উপড়ে এনেছি, বলা যায়, মায়াবী উদ্যান থেকে। কেউ ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/shobder-sosrobe-kotokal/
5019
শামসুর রাহমান
বার্ধক্যে জসীমউদ্দীন
চিন্তামূলক
গলায় জড়ানো তাঁর শাপলা রঙের মাফলার, কষ্ট পান প্রায়শই বাতে, কফ নিত্যসঙ্গী, কখনো হাঁপান সিঁড়ি ভেঙে। এ কেমন একাকিত্ব এলো ব্যেপে অস্তিত্বের উড়ানির চরে? প্রহরে-প্রহরে শুধু দাগ মেপে নানান ওষুধ খেয়ে ধুধু সময়ের খালে লগি ঠেলা নক্ষত্রবিহীন এ গোধূলি কালে।আপাতত কিছুতেই নেই মন, শিশু বৈকালী সাহিত্য সভা, জয়নুলী চিত্রকলা, ইতল-বিতল, রক্...
https://www.bangla-kobita.com/shamsurrahman/bardhokke-josimuddin/
4050
রবীন্দ্রনাথ ঠাকুর
হে তরু, এ ধরাতলে
প্রকৃতিমূলক
হে তরু, এ ধরাতলে রহিব না যবে তখন বসন্তে নব পল্লবে পল্লবে তোমার মর্মরধ্বনি পথিকেরে কবে, "ভালো বেসেছিল কবি বেঁচে ছিল যবে।"   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/he-toru-e-dhoratole/
3486
রবীন্দ্রনাথ ঠাকুর
বউ নিয়ে লেগে গেল
ছড়া
বউ নিয়ে লেগে গেল বকাবকি রোগা ফণী আর মোটা পঞ্চিতে, মণিকর্ণিকা-ঘাটে ঠকাঠকি যেন বাঁশে আর সরু কঞ্চিতে। দুজনে না জানে এই বউ কার, মিছেমিছি ভাড়া বাড়ে নৌকার, পঞ্চি চেঁচায় শুধু হাউহাউ,– “পারবিনে তুই মোরে বঞ্চিতে।’ বউ বলে, “বুঝে নিই দাউদাউ মোর তরে জ্বলে ঐ কোন্‌ চিতে।’   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/bou-niye-lege-gelo/
2475
মোহাম্মদ রফিকউজ্জামান
কিছু হাইকু
মানবতাবাদী
।।১।। নেমেছে হিম এবারো ফুটবে কি ঘোড়ার ডিম ।।২।। সত্য তাই হাজারো বার শোনা মিথ্যেটাই ।।৩।। অশ্বডিম পাড়তে অশ্বিনী ধরেছে ঝিম ।।৪।। আমলা চাই মামলা দিতে লাখো কামলা চাই ।।৫।। ঘটিয়ে দাও ঘটনা না ঘটুক রটিয়ে দাও
https://www.bangla-kobita.com/rafiquzzaman/kichhu-haiku/