id stringlengths 1 4 | poet stringclasses 120
values | title stringlengths 1 54 | class stringclasses 21
values | text stringlengths 13 18.7k | source_url stringlengths 40 246 |
|---|---|---|---|---|---|
278 | কাজী নজরুল ইসলাম | কেমনে রাখি আঁখিবারি চাপিয়া | প্রেমমূলক | কেমনে রাখি আঁখিবারি চাপিয়া
প্রাতে কোকিল কাঁদে, নিশীথে পাপিয়া।এ ভরা ভাদরে আমারি মরা নদী
উথলি উথলি উঠিছে নিরবধি
আমার এ ভাঙ্গা ঘাটে আমার এ হূদি তটে
চাপিতে গেলে ওঠে দুকুল ছাপিয়া।নিষেধ নাহি মানে আমার এ পোড়া আঁখি
জল লুকাব কত কাজল মাখি মাখি
ছলনা করে হাসি অমনি জলে ভাসি
ছলিতে গিয়া আসি ভয়েতে কাঁপিয়া।। | https://www.bangla-kobita.com/nazrulislam/kamney-rakhi-akhibari-chapia/ |
2085 | মহাদেব সাহা | ইচ্ছাবৃষ্টি | চিন্তামূলক | আমার ভেতর কেমন পাতা থর থর হাওয়া কাঁপছে
কাউকে বলবো না আমি কিছুকে বলবো না
আমার এখন ইচ্ছে জাগছে!
নিজের দিকে চাইলে আমি ধরতে পারি এই রহস্য
কোথাও ওলটপালট হচ্ছে কোথাও কোমল মাটি কাঁপছে
বুকে কঠিন হাওয়া লাগছে, হাওয়া লাগছে
কী রহস্যে জড়িয়ে এমন মেঘ করেছে
বৃষ্টি হবে, আমার ধানী জমি জুড়ে রহস্য মেঘ বৃষ্টি হবে
আমার এখন ইচ্ছে জাগছে! | https://banglarkobita.com/poem/famous/1499 |
1246 | জীবনানন্দ দাশ | সূর্যকরোজ্জ্বলা | চিন্তামূলক | আমরা কিছু চেয়েছিলাম প্রিয়;
নক্ষত্র মেঘ আশা আলোর ঘরে
ঐ পৃথিবীর সূর্যসাগরে দেখেছিলাম ফেনশীর্ষ আলোড়নের পথে
মানুষ তাহার ছায়ান্ধকার নিজের জগতে
জন্ম নিল- এগিয়ে গেল; - কত আগুন কত তুষার যুগ
শেষ করে সে আলোর লক্ষ্যে চলার কোন্ শেষ
হবে না আর জেনে নিয়ে নির্মল নির্দেশ
পেয়ে যাবে গভীর জ্ঞানের, - ভেবেছিলাম,
পেয়ে যাবে প্রেমের স্পষ্ট গত... | https://www.bangla-kobita.com/jibanananda/shurjokorojjola/ |
2383 | মাইকেল মধুসূদন দত্ত | রাশি-চক্র | সনেট | রাজপথে,শোভে যথা, রম্য-উপবনে,
বিরাম-অ্যালয়বৃন্দ ; গড়িলা তেমতি
দ্বাদশ মন্দির বিধি, বিবিধ রতনে,
তব নিত্য পথে শূন্যে, রবি, দিনপতি।
মাস কাল প্রতি গৃহে তোমার বসতি,
গ্রহেন্দ্র ; প্রবেশ তব কখন সুক্ষণে,—
কখন বা প্রতিকুল জীব-কুল প্রতি!
অাসে এ বিরামালয়ে সেবিতে চরণে
গ্রহব্রজ ; প্রজাব্রজ, রাজাসন-তলে
পূজে রাজপদ যথা ; তুমি তেজাকর,... | https://www.bangla-kobita.com/madhusudan/rashi-chakra/ |
572 | কায়কোবাদ | দেশের বাণী | স্বদেশমূলক | কে আর বুঝিবে হায় এ দেশের বাণী?
এ দেশের লোক যারা,
সকলইতো গেছে মারা,
আছে শুধু কতগুলি শৃগাল শকুনি!
সে কথা ভাবিতে হায়
এ প্রাণ ফেটে যায়,
হৃদয় ছাপিয়ে উঠে – চোখ ভরা পানি।
কে আর বুঝিবে হায় এ দেশের বাণী!
এ দেশের লোক যত
বিলাস ব্যসনে রত
এ দেশের দুঃখ কিছু নাহি বুঝে তারা।
দেশ গেল ছারেখারে,
এ কথা বলিব কারে?
ভেবে ভেবে তবু মোর হ... | http://kobita.banglakosh.com/archives/3830.html |
1436 | দেওয়ান মমিনুল মউজদীন | সড়ক | প্রেমমূলক | তোমার কাছে যাওয়ার আমার
সকল রাস্তা হারিয়ে গেছে ।
পুরোনো বাসষ্টেশন ফেলে
ট্রাফিক পয়েন্ট বাঁয়ে ঠেলে
উকিলপাড়ার পয়েন্ট ঘুরে
তোমার কাছে যাওয়ার আমার
সকল রাস্তা হারিয়ে গেছে ।
ভালোবাসা হৃদয়পুরে
পুজোর গন্ধে শরীর মেখে
সন্ধ্যারাতের চাঁদের আলোয়
তোমার কাছে যাওয়ার আমার
সকল রাস্তা হারিয়ে গেছে ।
যানজটহীন এই শহরে
শান্তি এবং প্রেমের... | https://banglarkobita.com/poem/famous/1030 |
3903 | রবীন্দ্রনাথ ঠাকুর | সখিরে—পিরীত বুঝবে কে | ভক্তিমূলক | সখিরে— পিরী ত বুঝবে কে ?
অঁধার হৃদয়ক দুঃখ কাহিনী
বোলব , শুনবে কে ?
রাধিকার অতি অন্তর বেদন
কে বুঝবে অয়ি সজনী
কে বুঝবে সখি রোয়ত রাধা
কোন দুখে দিন রজনী ?
কলঙ্ক রটায়ব জনি সখি রটাও
কলঙ্ক নাহিক মানি ,
সকল তয়াগব লভিতে শ্যামক
একঠো আদর বাণী ।
মিনতি করিলো সখি শত শত বার , তু
শ্যামক না দিহ গারি ,
শীল মান কুল , অপনি সজনি হম
চর... | https://www.bangla-kobita.com/rabindranath/sakere-perete-bujeba-ka/ |
1248 | জীবনানন্দ দাশ | সূর্যপ্রতিম | চিন্তামূলক | আমরণ কেবলই বিপন্ন হয়ে চলে
তারপর যে বিপদ আসে
জানি
হৃদয়ঙ্গম করার জিনিস;
এর চেয়ে বেশি কিছু নয়।
বালুচরে নদীটির জল ঝরে,
খেলে যায় সূর্যের ঝিলিক,
মাছরাঙা ঝিকমিক্ করে উড়ে যায়,
মৃত্যু আর করুণার দুটো তরোয়াল আড়াআড়ি
গ’ড়ে ভেঙে নিতে চায় এই সব সাঁকো ঘর বাড়ি;
নিজেদের নিশিত আকাশ ঘিরে থাকে।এ রকম হয়েছে অনেক দিন–রৌদ্রে বাতাসে;
যারা সব দেখ... | https://www.bangla-kobita.com/jibanananda/shurjoprotiim/ |
3527 | রবীন্দ্রনাথ ঠাকুর | বসন্ত পাঠায় দূত | প্রকৃতিমূলক | বসন্ত পাঠায় দূত
রহিয়া রহিয়া
যে কাল গিয়েছে তার
নিশ্বাস বহিয়া। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/bosonto-pathai-dut/ |
2515 | মোহাম্মদ রফিকউজ্জামান | বৈশাখের প্রথম দিন উপলক্ষে আহ্বান | মানবতাবাদী | আয়-রে আমার গ্রামের মানুষ, আয়
আয় রে চলে রাজধানী ঢাকায়
দেখবি) তোদের মতো সাজ করেছে কয়েক শ' ধাঙ্গড় ।
ওরা) জীবনেও হাল চালায়নি
চাষ-আবাদের চুল ফেলায়নি
ভাঙেনি তো রুক্ষ মাটির একখানি চাঙ্গড় ।।দেখবি কেমন পান্তা খাবে
তোদের খাদ্যকে ভেংচাবে
নাচবে যেন কৃমির নাচন সব কটা ভাঙ্গড় ।।মুখ দেখাতে লজ্জ্বা বলেই মুখোস পরে থাকে
পশুর অধম বলেই পশু... | https://www.bangla-kobita.com/rafiquzzaman/baishakher-prothom-din-upolokkhe-ahban/ |
1008 | জীবনানন্দ দাশ | গল্পে আমি পড়িয়াছি কাঞ্চী কাশী বিদিশার কথা | প্রেমমূলক | গল্পে আমি পড়িয়াছি কাঞ্চী কাশী বিদিশার কথা
কোনদিন চোখে দেখি নাই
একদিন ভাবিলাম মাঠে মাঠে কুয়াশায়
যদি আমি কোনোদিন বিদিশায় যাই—মাঠে মাঠে কুয়াশায় ভাবিলাম এই কথা
বহু দিন বহু বহু রাত ধ’রে আমি
যদি আমি—কোনোদিন যদি আমি
অবন্তীর পথে গিয়ে নামি—পউষের কুয়াশায় সাপের খোলস, পাতা, ডিম
প’ড়ে আছে ঘাসে,
কেন যে করুণ চোখ পথ ভুলে ভেসে গেল
ময়জান... | https://www.bangla-kobita.com/jibanananda/golpey-poriachi-aami-kanchi-kashi-bidishar-kotha/ |
5970 | হুমায়ুন আজাদ | আমাকে ছেড়ে যাওয়ার পর | প্রেমমূলক | আমাকে ছেড়ে যাওয়ার পর শুনেছি তুমি খুব কষ্টে আছো।
তোমার খবরের জন্য যে আমি খুব ব্যাকুল,
তা নয়। তবে ঢাকা খুবই ছোট্ট শহর। কারো কষ্টের
কথা এখানে চাপা থাকে না। শুনেছি আমাকে
ছেড়ে যাওয়ার পর তুমি খুবই কষ্টে আছো।
প্রত্যেক রাতে সেই ঘটনার পর নাকি আমাকে মনে পড়ে
তোমার। পড়বেই তো, পৃথিবীতে সেই ঘটনা
তুমি-আমি মিলেই তো প্রথম সৃষ্টি... | https://banglarkobita.com/poem/famous/398 |
2065 | মহাদেব সাহা | আমার সমুদ্র দেখা, আমার পাহাড় দেখা | প্রকৃতিমূলক | আমার কোনোদিন সমুদ্রদর্শন হয়নি, পাহাড় দেখাও না
কেন যে সমুদ্র বা পাহাড় আমাকে এমন বিমুখ করেছে
সমুদ্র আমাকে দর্শন দেননি কখনো
পাহাড় আমাকে সান্নিধ্য,
বাল্টিকের তীরে দাঁড়িয়ে আমি যেমন ধু-ধু জলরাশি ছাড়া
কোনো সমুদ্রই দেখতে পাইনি আর
তেমনি ময়নামতির পাহাড়েও প্রস্তরীভুত নিস্তব্ধতা,
এই আমার পাহাড় কিংবা সমুদ্রদর্শন!
হয়তো সমুদ্র দেখতে ... | https://banglarkobita.com/poem/famous/1515 |
5469 | সুকান্ত ভট্টাচার্য | জবাব | মানবতাবাদী | আশংকা নয় আসন্ন রাত্রিকে
মুক্তি-মগ্ন প্রতিজ্ঞায় চারিদিকে
হানবে এবার অজস্র মৃত্যুকে;
জঙ্গী-জনতা ক্রমাগত সম্মুখে৷শত্রুদল গোপনে আজ, হানো আঘাত
এসেছে দিন; পতেঙ্গার রক্তপাত
আনে নি ক্রোধ, স্বার্থবোধ দুর্দিনে?
উষ্ণমন শাণিত হোক সঙ্গীনে৷ক্ষিপ্ত হোক, দৃপ্ত হোক তুচ্ছ প্রাণ
কাস্তে ধরো, মুঠিতে এক গুচ্ছ ধান৷
মর্ম আজ বর্ম সাজ আচ্ছাদন
ক... | https://www.bangla-kobita.com/sukanta/jobab/ |
1691 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | সংসার | চিন্তামূলক | সংসার ছড়িয়ে গেছে ইস্টিশানে, পথে ও ফুটপাতে,
আমরা আসতে-যেতে দেখতে পাই।
আকাশে গোধূলি-লগ্নে বর্ণের সানাই
বেজে যায়।
মাঝে-মাঝে মধ্যরাতে
জানালায় মুখ রেখে ভাবি যে, ভাষায়
ফোটাতে পারিনি কোনো-কিছু।
এবং দেখি যে, কাঁথাখানিতে নিজেকে ঢেকে নিয়ে
সংসার চলেছে তার চৌহদ্দি ছাড়িয়ে।
মানুষ চলেছে পিছু-পিছু। | https://banglarkobita.com/poem/famous/1535 |
5230 | শামসুর রাহমান | শুধু একটি ভাবনা | রূপক | দেখি প্রত্যহ দুঃখের তটে
ভাসে স্বপ্নের রুপালি নৌবহর।
বিপদের এই ভীষণ আঁধিতে
আজকে আমার একটি ভাবনা শুধুঃ
কী করে বাঁচাই স্বপ্নের মায়াতরী?পথের প্রান্তে দেখি দিনরাত
একটি বৃক্ষ-পিতৃপুরুষ যেন।
মাথা নেড়ে নেড়ে বলেন সদাই-
“বাচো, সুখী হও, তোমাদের ভালো হোক।
বিপদের এই ভীষণ আঁধিতে
আজকে আমার একটি ভাবনা শুধুঃ
দিগন্ত-জোড়া প্রলয়ের ঝড়ে
কী ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/shudhu-ekti-vabna/ |
1986 | বিষ্ণু দে | এবং লখিন্দর! | প্রেমমূলক | হৃদয় তোমাকে পেয়েছি, স্রোতস্বিনী!
তুমি থেকে থেকে উত্তাল হয়ে ছোটো,
কখনো জোয়ারে আকণ্ঠ বেয়ে ওঠো
তোমার সে-রূপ বেহুলার মতো চিনি।
তোমার উৎসে স্মৃতি করে যাওয়া আসা
মনে-মনে চলি চঞ্চল অভিযানে,
সাহচর্যেই চলি, নয় অভিমানে,
আমার কথায় তোমারই তো পাওয়া ভাষা।
রক্তের স্রোতে জানি তুমি খরতোয়া,
ঊর্মিল জলে পেতেছি আসনপিঁড়ি,
থৈথৈ করে আমার ঘাটের... | http://kobita.banglakosh.com/archives/4125.html |
295 | কাজী নজরুল ইসলাম | গোঁড়ামি ধর্ম নয় | ভক্তিমূলক | শুধুগুণ্ডামি, ভণ্ডামি আর গোঁড়ামি ধর্ম নয়,
এই গোঁড়াদের সর্বশাস্ত্রে শয়তানি চেলা কয়।
এক সে স্রষ্টা সব সৃষ্টির এক সে পরম প্রভু,
একের অধিক স্রষ্টা কোনো সে ধর্ম কহে না কভু।
তবু অজ্ঞানে যদি শয়তানে শরিকি স্বত্ব আনে,
তার বিচারক এক সে আল্লা –লিখিত আল-কোরানে।
মানুষ তাহার বিচার করিতে পারে না, নরকে তারে
অথবা স্বর্গে কোন মানুষের শক... | https://www.bangla-kobita.com/nazrulislam/gorami-dhormo-noy/ |
1548 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | ঈশ্বর! ঈশ্বর! | চিন্তামূলক | ঈশ্বরের সঙ্গে আমি বিবাদ করিনি।
তবুও ঈশ্বর
হঠাৎ আমাকে ছেড়ে কোথায় গেলেন?
অন্ধকার ঘর।
আমি সেই ঘরের জানলায়
মুখ রেখে
দেখতে পাই, সমস্তা আকাশে লাল আভা,
নিঃসঙ্গ পথিক দূর দিগন্তের দিকে চলেছেন।
অস্ফুট গলায় বলে উঠি :
ঈশ্বর! ঈশ্বর! | https://banglarkobita.com/poem/famous/1586 |
2013 | ব্রত চক্রবর্তী | মিলিদি | মানবতাবাদী | অনেকদিন পর রাস্তায় তোমাকে দেখলাম, মিলিদি।
বুড়ি হয়ে গেছ। না থাক, বর্ণনা। তবে ভারি কষ্ট
হলো। কী রূপ ছিল তোমার, একদা। সেই
জাঁকজমকের বিয়ে মনে পড়ল। কিন্তু ফিরলে
ক’মাস পরেই। স্বামী লোকটার আরেকটা সংসার
দেখে, অসহ্য রাগে। তুমি আর যাওনি, সে-ও
নেয়নি। তারপর কত বছর। বয়স গা থেকে গড়িয়ে
গেল, রূপ, সোনার দিনগুলো। বাপের সংসারে বড়ি
দিতে দ... | https://www.kobitacocktail.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%9a%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80/ |
589 | কুসুমকুমারী দাশ | সাধন পথে | ভক্তিমূলক | এক বিন্দু অমৃতের লাগি
কি আকুল পিপাসিত হিয়া,
এক বিন্দু শান্তির লাগিয়া
কর্মক্লান্ত দুটি বাহু দিয়া—
কাজ শুধু করে যায়
অন্তরেতে দুরন্ত সাধনা,
তুমি তার দীর্ঘ পথে
হবে সাথী একান্ত ভাবনা |
সে জানে এ আরাধনা
কবে তার হইবে সফল ;
তব বাণী যেই দিন তারি
ভাষা হয়ে ঘুচাবে সকল
অন্তরের অহঙ্কার,
স্তুতি, নিন্দা, ভয়
সেদিন লভিবে শান্তি,
সংগ্রাম... | http://kobita.banglakosh.com/archives/3870.html |
3330 | রবীন্দ্রনাথ ঠাকুর | নীলুবাবু বলে শোনো নেয়ামৎ দর্জি | হাস্যরসাত্মক | নীলুবাবু বলে, “শোনো
নেয়ামৎ দর্জি,
পুরোনো ফ্যাশানটাতে
নয় মোর মর্জি।’
শুনে নিয়ামৎ মিঞা যতনে পঁচিশটে
সম্মুখে ছিদ্র, বোতাম দিল পৃষ্ঠে।
লাফ দিয়ে বলে নীলু, “এ কী আশ্চর্যি!’
ঘরের গৃহিণী কয়, “রয় না তো ধর্যি।’ (খাপছাড়া কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/nilubabu-bole-shono-neyamot-dorji/ |
2404 | মাইকেল মধুসূদন দত্ত | সিংহ ও মশক | নীতিমূলক | শঙ্খনাদ করি মশা সিংহে আক্রমিল;
ভব-তলে যত নর,
ত্রিদিবে যত অমর,
আর যত চরাচর,
হেরিতে অদ্ভুত যুদ্ধ দৌড়িয়া আইল।
হুল-রূপ শূলে বীর, সিংহেরে বিঁধিল।
অধীর ব্যথায় হরি,
উচ্চ-পুচ্ছে ক্রোধ করি,
কহিলা;—“কে তুই, কেন
বৈরিভাব তোর হেন?
গুপ্তভাবে কি জন্য লড়াই?—
সম্মুখ-সমর কর্; তাই অামি চাই।
দেখিব বীরত্ব কত দূর,
আঘাতে করিব দর্প-চূর;
... | https://www.bangla-kobita.com/madhusudan/singho-o-moshok/ |
2130 | মহাদেব সাহা | কোথাও পাই না দেখা | স্বদেশমূলক | কেবল তোমারই দেখা পাই না কোথাও। যেন তুমি
অদৃশ্য অলীক কিছু; স্বপ্নও জানে না কোনো খোঁজ
তারও রুপালি পর্দায় কখনো ওঠে না ভেসে তোমার ইমেজ
তুমি আছো এতোদূরে স্পর্শগন্ধহীন স্বপ্নেরাও সূক্ষ্ম অগোচরে
কেবল তোমারই দেখা পাই না এখন। জনারণ্যে এভেন্যুর
উদ্দীপনাময় ভিড়ে কোথাও তোমার দেখা নাই। তুমিই
কি সেই অদৃশ্য স্বপ্নের পাখি কিংবা মায়াবী ... | https://banglarkobita.com/poem/famous/1517 |
3999 | রবীন্দ্রনাথ ঠাকুর | স্পষ্টভাষী | নীতিমূলক | বসন্ত এসেছে বনে, ফুল ওঠে ফুটি,
দিনরাত্রি গাহে পিক, নাহি তার ছুটি।
কাক বলে, অন্য কাজ নাহি পেলে খুঁজি,
বসন্তের চাটুগান শুরু হল বুঝি!
গান বন্ধ করি পিক উঁকি মারি কয়,
তুমি কোথা হতে এলে কে গো মহাশয়?
আমি কাক স্পষ্টভাষী, কাক ডাকি বলে।
পিক কয়, তুমি ধন্য, নমি পদতলে;
স্পষ্টভাষা তব কণ্ঠে থাক বারো মাস,
মোর থাক্ মিষ্টভাষা আর সত্যভা... | https://www.bangla-kobita.com/rabindranath/spostovashi/ |
5307 | শামসুর রাহমান | সৌন্দর্যের স্পর্ধা নিয়ে | মানবতাবাদী | অগ্রসরমান, অগ্রসরমান, অগ্রসরমান, অতি দ্রুত
চতুর্দিক থেকে
নিরেট দেয়াল, সত্তা-চেপে-ধরা, দম-বন্ধ করা;
দেয়ালের গায়ে সংখ্যাহীন
সনাতনী উদ্যত তর্জনী, নিত্যদিন তার হাসি মুছে-ফেলা।
কেউ কেউ ঢেলা ছুঁড়ে মজা লোটে, কেউবা শাসায়
সর্বক্ষণ নানা ছলছুতোয়, সে নারী মাথা কোটে
বিরূপ বাসায়, ছেঁড়া সুতোয় সেলাই করে পীড়িত যৌবন।কপালে, কোমরে, বুকে, ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/soundorjer-spordha-niye/ |
3742 | রবীন্দ্রনাথ ঠাকুর | মৃত্যুদূত এসেছিল হে প্রলয়ংকর, অকস্মাৎ | চিন্তামূলক | মৃত্যুদূত এসেছিল হে প্রলয়ংকর, অকস্মাৎ
তব সভা হতে। নিয়ে গেল বিরাট প্রাঙ্গণে তব;
চক্ষে দেখিলাম অন্ধকার; দেখিনি অদৃশ্য আলো
আঁধারের স্তরে স্তরে অন্তরে অন্তরে, যে আলোক
নিখিল জ্যোতির জ্যোতি; দৃষ্টি মোর ছিল আচ্ছাদিয়া
আমার আপন ছায়া। সেই আলোকের সামগান
মন্দ্রিয়া উঠিবে মোর সত্তার গভীর গুহা হতে
সৃষ্টির সীমান্ত জ্যোতির্লোকে, ত... | https://www.bangla-kobita.com/rabindranath/mrityudut-esechilo-he-proyongkor-okossmat/ |
3509 | রবীন্দ্রনাথ ঠাকুর | বন্দী | সনেট | দাও খুলে দাও, সখী, ওই বাহুপাশ —
চুম্বনমদিরা আর করায়ো না পান ।
কুসুমের কারাগারে রুদ্ধ এ বাতাস —
ছেড়ে দাও, ছেড়ে দাও বদ্ধ এ পরান ।
কোথায় উষার আলো, কোথায় আকাশ —
এ চির পূর্ণিমারাত্রি হোক অবসান!
আমারে ঢেকেছে তব মুক্ত কেশপাশ,
তোমার মাঝারে আমি নাহি দেখি ত্রাণ ।
আকুল অঙ্গুলিগুলি করি কোলাকুলি
গাঁথিছে সর্বাঙ্গে মোর পরশের ফাঁ... | https://www.bangla-kobita.com/rabindranath/bondi/ |
2720 | রবীন্দ্রনাথ ঠাকুর | আমার পাচকবর গদাধর মিশ্র | ছড়া | আমার পাচকবর গদাধর মিশ্র,
তারি ঘরে দেখি মোর কুন্তলবৃষ্য।
কহিনু তাহারে ডেকে,–
“এ শিশিটা এনেছে কে,
শোভন করিতে চাও হেঁশেলের দৃশ্য?’সে কহিল, “বরিষার
এই ঋতু; সরিষার
কহে, “কাঠমুণ্ডার
নেপালের গুণ্ডার
এই তেলে কেটে যায় জঠরের গ্রীষ্ম।
লোকমুখে শুনেছি তো, রাজা-গোলকুণ্ডার
এই সাত্ত্বিক তেলে পূজার হবিষ্য।
আমি আর তাঁরা সবে চরকের শিষ্য।... | https://www.bangla-kobita.com/rabindranath/amar-pachkobor-godadhor-mishro/ |
4522 | শামসুর রাহমান | ক-এর আঙুল থেকে | সনেট | ক-এর আঙুল থেকে একটি কী পথ বহুদূরে
গ্যাছে বেঁকে চিত্রবৎ, বৃক্ষশ্রেণী যেন দেবদূত,
পৃথিবীর নিসর্গের বন্দনায় কেমন নিখুঁত
সৌন্দর্যে এসেছে নেমে আসমান থেকে নম্র উড়ে।
ক-এর ওষ্ঠের তটে তৃষ্ণার্ত হরিণ ঘুরে ঘুরে
ফিরে যায় বারংবার জলকষ্টে, হিংস্র পদচ্ছাপ
চোখের নিচের বালিয়াড়ি ধরে রাখে, হলদে সাপ,
কেবলি দলতে থাকে সাবলীল তার গলা জুড়ে।সে... | https://www.bangla-kobita.com/shamsurrahman/ko-er-angul-theke/ |
5523 | সুকান্ত ভট্টাচার্য | মার্শাল তিতোর প্রতি | মানবতাবাদী | মানবতাবাদী মার্শাল তিতোর প্রতিকমরেড, তুমি পাঠালে ঘোষণা দেশান্তরে,
কুটিরে কুটিরে প্রতিধ্বনি,—
তুলেছে মুক্তি দারুণ তুফান প্রাণের ঝড়ে
তুমি শক্তির অটুট খনি৷
কমরেড, আজ কিষাণ শ্রমিক তোমার পাশে
তুমি যে মুক্তি রটনা করো,
তারাই সৈন্য : হাজারে হাজারে এগিয়ে আসে
তোমার দু’পাশে সকলে জড়ো৷
হে বন্ধু, আজ তুমি বিদ্যুৎ অন্ধকারে
সে ... | https://www.bangla-kobita.com/sukanta/marshal-titor-proti/ |
5529 | সুকান্ত ভট্টাচার্য | মৃত্যুজয়ী গান | মানবতাবাদী | নিয়ত দক্ষিণ হাওয়া স্তব্ধ হল একদা সন্ধ্যায়
অজ্ঞাতবাসের শেষে নিদ্রাভঙ্গে নির্বীর্য জনতা
সহসা আরণ্য রাজ্যে স্তম্ভিত সভয়ে;
নির্বায়ুমণ্ডল ক্রমে দুর্ভাবনা দৃঢ়তর করে।
দুরাগত স্বপ্নের কী দুর্দিন! মহামারী অন্তরে বিক্ষোভ,
সঞ্চারিত রক্তবেগ পৃথিবীর প্রতি ধমনীতেঃ
অবসন্ন বিলাসের সঙ্কুচিত প্রাণ।
বণিকের চোখে আজ কী দুরন্ত লোভ ঝ... | https://banglarkobita.com/poem/famous/276 |
557 | কাজী নজরুল ইসলাম | হিংসাতুর | চিন্তামূলক | হিংসাই শুধু দেখেছ এ চোখে? দেখ নাই আর কিছু?
সম্মুখে শুধু রহিলে তাকায়ে, চেয়ে দেখিলে না পিছু!
সম্মুখ হতে আঘাত হানিয়া চলে গেল যে-পথিক
তার আঘাতেরই ব্যথা বুকে ধরে জাগ আজও অনিমিখ?
তুমি বুঝিলে না, হায়,
কত অভিমানে বুকের বন্ধু ব্যথা হেনে চলে যায়!আঘাত তাহার মনে আছে শুধু, মনে নাই অভিমান?
তোমারে চাহিয়া কত নিশি জাগি গাহিয়াছে কত গান,... | https://www.bangla-kobita.com/nazrulislam/hingsatur/ |
2470 | মোহাম্মদ রফিকউজ্জামান | কথন | নীতিমূলক | বিবেক যখন কড়াও নাড়ে না দুয়ারে
তখন কোনোই বিভেদ থাকে কি মানুষে এবং শুয়ারে
মাকড়ের ছানা মাকে খেয়ে হয় পুষ্ট
নিজে বেঁচে আছে এতেই সে সন্তুষ্ট
আপাত এসব সন্তুষ্টির পুলকে অষ্ট চরণে
নাচে আর নাচে ভুলেও আসেনা স্মরণে
মায়ের মতোই সেও একদিন শূন্য খোলস হবে তো
তাকে খেয়ে কিছু অটপেয়ে প্রাণী মাতবেই উৎসবে তো
শুয়ার মাকড় ইত্যাদি যত ইতর প্রাণীর... | https://www.bangla-kobita.com/rafiquzzaman/kathan/ |
3739 | রবীন্দ্রনাথ ঠাকুর | মৃত্তিকা খোরাকি দিয়ে | রূপক | মৃত্তিকা খোরাকি দিয়ে
বাঁধে বৃক্ষটারে,
আকাশ আলোক দিয়ে
মুক্ত রাখে তারে। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/mrittika-khoraki-die/ |
4287 | শামসুর রাহমান | অগ্নিপথ | মানবতাবাদী | নদীর ঝাপ্টায় চমকে উঠে তাকাই, উপকূলের ঘুম
সত্তা ছেড়ে মেঘমালায় লীনঃ কয়েকটি
পাখি চঞ্চুতে রৌদ্রের অকপট
সততা নিয়ে আমাকে প্রদক্ষিণ করে, ওদের ডানায়
ঢেউয়ের স্বরগ্রাম, চোখে ভবিষ্যতের
নীলকান্ত মণির বিচ্ছুরণ, বন্ধুরা কোথায়? আমারতো
একসঙ্গে স্তব্ধতাকে গান উপহার দিয়ে
বেরিয়ে পড়েছিলাম পর্যটনে।ডাঙায় নৌযানের টুকরো টাকরা এক
বিপর্যয়ের মূক... | https://www.bangla-kobita.com/shamsurrahman/ognipoth/ |
4987 | শামসুর রাহমান | বন্ধুকে প্রস্তাব | মানবতাবাদী | এই যে ইয়ার খানিক দাঁড়াও। এমন হনহনিয়ে
কোথায় যাচ্ছ? এত তাড়া
কিসের মানিক? আখেরে কথায় পৌঁছতে চাও?
এতকাল পরে
এ-শহরে হঠাৎ তোমার সঙ্গে মোলাকাত;
দু-দণ্ড বাতচিত করা যাক কোথাও আরামসে ব’সে
যৎকিঞ্চিৎ ভেজানো যাক গলা। নাকি
এভাবেই ফুটপাথে দাঁড়িয়ে-দাঁড়িয়ে
কিস্সা খতম করে দেবে, ভেবেছ।চলো না যাই, চা খাই ব’সে আমাদের সেই
চেনা চা-খানায়! বি... | https://www.bangla-kobita.com/shamsurrahman/bondhuke-prostab/ |
1717 | পাবলো নেরুদা | আর কিছু নয় | চিন্তামূলক | আর কিছু নয়
সত্যের সাথে আমার চুক্তি
এ পৃথিবীর জন্যে সঞ্চয় করবো আলো
আমি যা চাই তা হলো রুটি
সংগ্রাম কোনো দিনই অভাব অনুভব করবে না আমার
অথচ এখানে যাকিছু ভালোবাসি সবই পেয়েছি
যা হারিয়েছি তা হলো নির্জনতা।
এখন আমি আর ওই পাথরের ছায়ায় বিশ্রাম নিই না
সমুদ্র কাজ করে চলেছে
নিঃশব্দে কাজ করে চলেছে আমার সত্বায়। | http://kobita.banglakosh.com/archives/3936.html |
2605 | রবীন্দ্রনাথ ঠাকুর | অপমান-বর | গীতিগাথা | ভক্ত কবীর সিদ্ধপুরুষ খ্যাতি রটিয়াছে দেশে।
কুটির তাহার ঘিরিয়া দাঁড়ালো লাখো নরনারী এসে।
কেহ কহে 'মোর রোগ দূর করি মন্ত্র পড়িয়া দেহো',
সন্তান লাগি করে কাঁদাকাটি বন্ধ্যা রমণী কেহ।
কেহ বলে 'তব দৈব ক্ষমতা চক্ষে দেখাও মোরে',
কেহ কয় 'ভবে আছেন বিধাতা বুঝাও প্রমাণ করে'।কাঁদিয়া ঠাকুরে কাতর কবীর কহে দুই জোড়করে,
'দয়া করে হর... | https://www.bangla-kobita.com/rabindranath/opoman-bor/ |
4998 | শামসুর রাহমান | বলো তো তোমাকে ছেড়ে | প্রেমমূলক | বলো তো তোমাকে ছেড়ে কী করে থাকব এতদিন
এ শহরে? শহরের পথ চেনে আমার নিভৃত
পদধ্বনি, কোনো পুরনো গলির মোড় জানে
আমার জুতোর গন্ধ কী রকম; এ চেনা নগরে
কিছুদিন তোমাকে কোথাও খুঁজে পাবো না নিশ্চিত।
তোমাকে না দেখে আর তোমার সুরেলা কণ্ঠস্বর
না শুনে থাকতে হবে ভাবতেই পারি না, অথচ
আমাকে দণ্ডাজ্ঞা মেনে নিতে হবে প্রতিবাদহীন!এখন শহর খুব বিপন... | https://www.bangla-kobita.com/shamsurrahman/bolo-to-tomake-chere/ |
1705 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | স্বপ্ন-কোরক | মানবতাবাদী | তবু সে হয়নি শান্ত। দীর্ঘ অমাবস্যার শিয়রে
যে-রাত্রে নিঃশব্দে ঝরে পড়ে
মলিনলাবণ্য স্নিগ্ধ জ্যোৎস্নার মমতা,
যে-রাত্রে সমস্ত তুচ্ছ অর্থহীন কথা
গানের মূর্ছনা হয়ে ওঠে,
শোক শান্ত হয়, দুঃখ নিভে আসে, যে-রাত্রে শীতার্ত মন ফোটে
কল্পনার সুন্দর কুসুম, নামে সান্ত্বনার জল
চিন্তার আগুনে, আর আকন্যাকুমারীহিমাচল
কপালে জ্যোৎস্নার পঙ্ক মেখে... | https://banglarkobita.com/poem/famous/1630 |
2140 | মহাদেব সাহা | চাই না কোথাও যেতে | স্বদেশমূলক | আমি তো তোমাকে ফেলে চাই না কোথাও যেতে
পৃথিবীর সর্বাপেক্ষা মনোরম স্থানে,
সমুদ্র-সৈকতে, স্বর্ণদ্বীপে-
স্বপ্নেও শিউরে উঠি যখন দেখতে পাই
ছেড়ে যাচ্ছি এই মেঠো পথ, বটবৃক্ষ, রাখালের
বাঁশি, হঠাৎ আমার বুকে আছড়ে পড়ে পদ্মার ঢেউ
আমার দুচোখে শ্রাবণের নদী বয়ে যায়;
যখন হঠাৎ দেখি ছেড়ে যাচ্ছি সবুজ পালের নৌকো,
ছেড়ে যাচ্ছি ঘরের মেঝে... | http://kobita.banglakosh.com/archives/1581.html |
3240 | রবীন্দ্রনাথ ঠাকুর | দুয়োরানী | ছড়া | ইচ্ছে করে , মা , যদি তুই
হতিস দুয়োরানী !
ছেড়ে দিতে এমনি কি ভয়
তোমার এ ঘরখানি ।
ওইখানে ওই পুকুরপারে
জিয়ল গাছের বেড়ার ধারে
ও যেন ঘোর বনের মধ্যে
কেউ কোত্থাও নেই ।
ওইখানে ঝাউতলা জুড়ে
বাঁধব তোমার ছোট্ট কুঁড়ে ,
শুকনো পাতা বিছিয়ে ঘরে
থাকব দুজনেই ।
বাঘ ভাল্লুক অনেক আছে ,
আসবে না কেউ তোমার কাছে ,
দিনরাত্তির কোমর বেঁধে
থাকব পাহা... | https://www.bangla-kobita.com/rabindranath/duorani/ |
2384 | মাইকেল মধুসূদন দত্ত | রৌদ্র-রস | সনেট | শুনিনু গম্ভীর ধ্বনি গিরির গহ্বরে,
ক্ষুধাৰ্ত্ত কেশরী যেন নাদিছে ভীষণে;
প্রলয়ের মেঘ যেন গর্জ্জিছে গগনে ;
সচূড়ে পাহাড় কাঁপে থর থর থরে,
কাঁপে চারি দিকে বন যেন ভূকম্পনে ;
উথলে অদূরে সিন্ধু যেন ক্রোধ-ভরে,
যবে প্রভঞ্জন আসে নির্ঘোষ ঘোষণে।
জিজ্ঞাসিনু ভারতীরে জ্ঞানার্থে সত্বরে!
কহিলা মা;---''রৌদ্র নামে রস,রৌদ্র অতি,
রাখি আমি,... | https://www.bangla-kobita.com/madhusudan/roudro-ros/ |
4312 | শামসুর রাহমান | অপরূপ হাত | চিন্তামূলক | প্রিয় এই শহরের কোনও পথ দিয়ে
হেঁটে যাই যখন একাকী
ভোরবেলা হাওয়ার আদর উপভোগ করতে করতে আর
বিরান বাগান ব’লে মনে হয় পরিবেশ,
আর কেন যেন হাহাকার হু হু ক’রে জেগে ওঠে
বারবার; নিজেকে কবরস্তানে অনুভব করি।কিছুক্ষণ পরে রোদ শিশুর হাসির মতো জেগে
উঠে চুমো খায় সঙ্গীহীন
এই পথচ্চারীটিকে। ভাবনার গোরস্তান দ্রুত উবে যায়,
মানুষের সাড়া জাগে না... | https://www.bangla-kobita.com/shamsurrahman/oporup-hat/ |
1286 | টুটুল দাস | তুই, | প্রেমমূলক | মন খারাপের এই যে আকাশ
কান্না মুছে যেদিকে তাকাস, কুয়াশা পাবি খুঁজে।অল্পস্বল্প দিনের আলোয়
রাস্তা জুড়ে মন্দ ভালোয়, হাঁটিস বুঝে সুঝে।একটা বিকেল ফালতু গেলে
হাডুডু আর কাবাডি খেলে, সন্ধ্যে বেলা যাই।পার্কে তখন নেমেছে রাত
ছাতার তলে আর দুটো হাত, কোথায় খুঁজে পাই?জ্যোৎস্না নামে শহর জুড়ে
একলা হাঁটি লোকের ভিড়ে, কেউ দিলো না ডাকএমনি ত... | https://www.kobitacocktail.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%9f%e0%a7%81%e0%a6%9f%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b8/ |
5160 | শামসুর রাহমান | যাত্রা | সনেট | কোথায় লুকালে তুমি? বলো কোন্ সুদূর পাতালে
দিনান্তে পালঙ্কে শুয়ে কাটাও প্রহর প্রিয়তমা?
এখানে নেমেছে দশদিকে মৃত্যুর মতন অমা,
সেখানে কি কেলিপরায়ণ তুমি স্মিত জ্যোৎস্নাজালে
সোনালি মাছের মতো? নাকি তোমার নৌকোর পালে
লেগেছে উদ্দাম হাওয়া অজানা সমুদ্রে। কী উপমা
দেবো সে যাত্রার আজ? হয়তো মরুর বালি জমা
হয়েছে তোমার কালো চোখে রোজ সন্ধ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/jatra/ |
5418 | সলিল চৌধুরী | শপথ | মানবতাবাদী | সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিলো
সেদিন আকাশে জলভরা মেঘ
বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিলো
এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে
পায়নি যে শিশু জন্মের ছাড়পত্র
তারই দাবী নিয়ে সেদিন রাত্রে
সারা কাকদ্বীপে
কোন গাছে কোন কুঁড়িরা ফোটেনি
কোন অঙ্কুর মাথাও তোলেনি
প্রজাপতি যতো আরও একদিন গুটিপোকা হয়েছিলো
সেদিন রাত্... | https://banglapoems.wordpress.com/2013/11/09/%e0%a6%b6%e0%a6%aa%e0%a6%a5-%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%9a%e0%a7%8c%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b0%e0%a7%80/ |
3931 | রবীন্দ্রনাথ ঠাকুর | সমাপ্তি | সনেট | যদিও বসন্ত গেছে তবু বারে বারে
সাধ যায় বসন্তের গান গাহিবারে।
সহসা পঞ্চম রাগ আপনি সে বাজে,
তখনি থামাতে চাই শিহরিয়া লাজে।
যত-না মধুর হোক মধুরসাবেশ
যেখানে তাহার সীমা সেথা করো শেষ।
যেখানে আপনি থামে যাক থেমে গীতি,
তার পরে থাক্ তার পরিপূর্ণ স্মৃতি।
পূর্ণতারে পূর্ণতর করিবারে, হায়,
টানিয়া কোরো না ছিন্ন বৃথা দুরাশায়!
নিঃশব্দে দ... | https://www.bangla-kobita.com/rabindranath/somapti/ |
4585 | শামসুর রাহমান | কালেভদ্রে একটুখানি | প্রেমমূলক | কালেভদ্রে একটুখানি দেখার জন্যে
ঘুরে বেড়াই যত্রতত্র, দাঁড়িয়ে থাকি
পথের ধারে।
রোদের আঁচে গা পুড়ে যায়
যখন তখন,
জল-আঁচড়ে আত্মা থেকে রক্ত ঝরে;
দূর দিগন্ত আস্তেসুস্থে রক্ত চাটে।স্কুটার থেকে নামো যখন
রোদ-ঠেকানো চশমা চোখে,
যখন তোমার শরীর জুড়ে
তাড়ার ছন্দ নেচে ওঠে,
‘ঐ যে এলো, ঐ যে এলো’ বলে ছুটি
তোমার দিকে
একটু খানি দেখার জন্যে,
... | https://www.bangla-kobita.com/shamsurrahman/kalevodre-ektukhani/ |
1592 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | জিম করবেটের চব্বিশ ঘণ্টা | রূপক | সারাটা দিন ছায়া পড়ে।
যত দূরে যেখানে যাই,
পাহাড় ভাঙি, তাঁবু ওঠাই–
ছায়া পড়ে।
দৃশ্য অনেক, নেবার পাত্র
পৃথিবীতে একটা মাত্র–
ছায়া পড়ে।
সারা সকাল, সারা দুপুর,
সারা বিকেল, সারাটা রাত
মনের মধ্যে হলুদ-কালো চতুর একটা ছায়া পড়ে।
সারাটা দিন ছায়া পড়ে।
এই যে বসি, এই যে উঠি,
থেকে-থেকে বাইরে ছুটি–
ছায় পড়ে।
পিছন-পিছন ঘুরেছি যার,
সেই ন... | https://banglarkobita.com/poem/famous/1654 |
5370 | শেখ ফজলুল করিম | তুলনা | নীতিমূলক | সাত শত ক্রোশ করিয়া ভ্রমণ জ্ঞানীর অন্বেষণে,
সহসা একদা পেল সে প্রবীণ কোনো এক মহাজনে।
শুধাল, ”হে জ্ঞানী! আকাশের চেয়ে উচ্চতা বেশি কার?”
জ্ঞানী বলে, ”বাছা, সত্যের চেয়ে উঁচু নাহি কিছু আর।”
পুনঃ সে কহিল, ”পৃথিবীর চেয়ে ওজনে ভারী কি আছে?”
জ্ঞানী বলে, ”বাছা, নিষ্পাপ জনে দোষারোপ করা মিছে।”
জিজ্ঞাসে পুনঃ, ”পাথরের চেয়ে কি আছে ... | http://kobita.banglakosh.com/archives/4337.html |
2163 | মহাদেব সাহা | তুমি চলে যাবে বলতেই | প্রেমমূলক | তুমি চলে যাবে বলতেই বুকের মধ্যে
পাড় ভাঙার শব্দ শুনি-
উঠে দাঁড়াতেই দুপুরের খুব গরম হাওয়া বয়,
মার্সির কাঁচ ভাঙতে শুরু করে;
দরোজা থেকে যখন এক পা বাড়াও আমি
দুই চোখে কিছুই দেখি না-
এর নাম তোমার বিদায়, আচ্ছা আসি, শুভরাত্রি,
খোদা হাফেজ।
তোমাকে আরেকটু বসতে বললেই তুমি যখন
মাথা নেড়ে না, না বলো
সঙ্গে সঙ্গে সব মাধবীলতার ঝোপ... | http://kobita.banglakosh.com/archives/1579.html |
2397 | মাইকেল মধুসূদন দত্ত | সমাপ্তে | সনেট | বিসর্জ্জিব আজি, মা গো, বিস্মৃতির জলে
( হৃদয়-মণ্ডপ, হায়, অন্ধকার করি!)
ও প্রতিমা!নিবাইল,দেখ,হোমানলে
মনঃ-কুণ্ডে অশ্রু-ধারা মনোদুঃখে ঝরি!
শুখাইল দুরদৃষ্ট সে ফুল্ল কমলে,
যার গন্ধামোদে অন্ধ এ মনঃ,বিস্মরি
সংসারে ধর্ম্ম,কর্ম্ম!ডুবিল সে তরি,
কাব্য-নদে খেলাইনু যাহে পদ-বলে
অল্প দিন!নারিনু,মা,চিনিতে তোমারে
শৈশব,অবোধ আমি!ডাকিলা ... | https://www.bangla-kobita.com/madhusudan/somapte/ |
318 | কাজী নজরুল ইসলাম | ছাত্রদলের গান | মানবতাবাদী | আমরা শক্তি আমরা বল
আমরা ছাত্রদল।
মোদের পায়ের তলায় মুর্সে তুফান
উর্ধ্বে বিমান ঝড়-বাদল।
আমরা ছাত্রদল।।
মোদের আঁধার রাতে বাধার পথে
যাত্রা নাঙ্গা পায়,
আমরা শক্ত মাটি রক্তে রাঙাই
বিষম চলার ঘায়!
যুগে-যুগে রক্তে মোদের
সিক্ত হ’ল পৃথ্বীতল!
আমরা ছাত্রদল।।
মোদরে কক্ষচ্যুত ধুমকেতু-প্রায়
লক্ষহারা প্রাণ,
আমরা ভাগ্যদেবীর যজ্ঞবেদীর
... | https://banglarkobita.com/poem/famous/829 |
5444 | সুকান্ত ভট্টাচার্য | এক যে ছিল | ভক্তিমূলক | এক যে ছিল আপনভোলা কিশোর,
ইস্কুল তার ভাল লাগত না,
সহ্য হত না পড়াশুনার ঝামেলা
আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই,
অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে।
কেমন ক’রে? সে প্রশ্ন আমাকে ক’রো না।।বড়মানুষীর মধ্যে গরীবের মতো মানুষ,
তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে
মানুষ হিসেব হল অনেক বড়।
কেমন ক’রে? সে প্রশ্ন... | https://www.bangla-kobita.com/sukanta/ek-je-chilo/ |
3112 | রবীন্দ্রনাথ ঠাকুর | জ্ঞানের দৃষ্টি ও প্রেমের সম্ভোগ | নীতিমূলক | ‘কালো তুমি’— শুনি জাম কহে কানে কানে,
যে আমারে দেখে সেই কালো বলি জানে,
কিন্তু সেটুকু জেনে ফের কেন জাদু?
যে আমারে খায় সেই জানে আমি স্বাদু। (কণিকা কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/gyaner-dristi-o-premer-somvog/ |
4037 | রবীন্দ্রনাথ ঠাকুর | হিন্দুমেলার উপহার | স্বদেশমূলক | ১
হিমাদ্রি শিখরে শিলাসন - ' পরি ,
গান ব্যাসঋষি বীণা হাতে করি —
কাঁপায়ে পর্বত শিখর কানন ,
কাঁপায়ে নীহারশীতল বায় ।২
স্তব্ধ শিখর স্তব্ধ তরুলতা ,
স্তব্ধ মহীরূহ নড়েনাকো পাতা ।
বিহগ নিচয় নিস্তব্ধ অচল ;
নীরবে নির্ঝর বহিয়া যায় ।৩
পূরণিমা রাত — চাঁদের কিরণ —
রজতধারায় শিখর , কানন ,
সাগর-ঊরমি , হরিত-প্রান্তর ,
প্লাবিত করি... | https://www.bangla-kobita.com/rabindranath/hindomalar-upahar/ |
796 | জসীম উদ্দীন | কৈশর যৌবন দুহু মেলি গেল | চিন্তামূলক | এখনো গন্ধ বন্ধ কোরকে, দুএকটি রাঙা দল,
উকি ঝুঁকি দিয়ে পান করিতেছে ভোরের শিশির জল।
রঙিন অধরে সরল হাসিটি, বিহান বেলার আগে,
মেঘগুলি যেন রঙে ডুগুডুগু ঊষসীর অনুরাগে।
এ হাসি এখনি কৌতুক হয়ে নাচিবে নানান ঢঙে,
মেঘের আড়ালে কভু লুকোচুরি খেলিবে কতা রঙে।
আঁখি দুটি আজো স্বচ্ছ-সরল কাজল দীঘির মত,
কারো কলসীর আঘাতে এখনো হয় নাই ঢেউ-... | https://banglarkobita.com/poem/famous/208 |
3021 | রবীন্দ্রনাথ ঠাকুর | ঘাসে আছে ভিটামিন | হাস্যরসাত্মক | ঘাসে আছে ভিটামিন, গোরু ভেড়া অশ্ব
ঘাস খেয়ে বেঁচে আছে, আঁখি মেলে পশ্য।
অনুকূল বাবু বলে, “ঘাস খাওয়া ধরা চাই,
কিছুদিন জঠরেতে অভ্যেস করা চাই–
বৃথাই খরচ ক’রে চাষ করা শস্য।
গৃহিণী দোহাই পাড়ে মাঠে যবে চরে সে,
ঠেলা মেরে চলে যায় পায়ে যবে ধরে সে–
মানবহিতের ঝোঁকে কথা শোনে কস্য;
দুদিনে না যেতে যেতে মারা গেল লোকটা,
বিজ্ঞানে বিঁধে আছ... | https://www.bangla-kobita.com/rabindranath/ghase-ache-vitamin/ |
1712 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | হাসপাতালে–১ | চিন্তামূলক | অষ্টপ্রহর কাছাকছি
ভনভনাচ্ছে হাজার মাছি,
তোর সেদিকে না-দিয়ে কান
সব সময়ে সিধে-সটান
দাঁড়িয়ে এখন থাকতে হবে।
তেমনভাবে দাঁড়িয়ে আমি থাকলুম কই।
পাল্লা যখন যে-দিক ঝোঁকে
সেইদিকে ব্যাঙ-লাফায় লোকে।
লাফাক গে, তুই শক্ত থাকিস
সব সময়ে মনে রাখিস
নিজের শপথ রাখতে হবে।
কিন্তু আমি সকল শপথ রাখলুম কই।
বর্ষা কাটছে, এখন আকাশ
বলছে, আসছে আশ্... | https://banglarkobita.com/poem/famous/1137 |
3388 | রবীন্দ্রনাথ ঠাকুর | পাতালে বলিরাজার যত বলীরামরা | ছড়া | পাতালে বলিরাজার যত বলীরামরা,
ভূতলেতে ঘাসিরাম আর ঘনশ্যামরা,
লড়াই লাগালো বেগে; ভূমিকম্পন লেগে
চারিদিকে হাহাকার করে ওঠে গ্রামরা।
মানুষ কহিল, “ক্রমে খবর উঠছে জমে,
সেটা খুব মজা, তবু মরি কেন আমরা।’ (খাপছাড়া কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/patale-bolirajar-joto-boliramra/ |
37 | অসীম সাহা | এনজিওগ্রাম | রূপক | বাইপাস দিয়ে নতুন রাস্তা ধরে ছুটে যেতে আমার খুব ভালো লাগে!
কিন্তু তার জন্যে সংযোগ-সড়ক চাই-
হাসপাতালের বিছানায় শুয়ে এরকম ভাবতে-ভাবতে
যখন জানলাম, সংকীর্ণ পথের শেষপ্রান্তে ব্যারিকেড দিয়ে বসে আছে
রক্তকণিকার জমাটবাঁধা কিছু কেয়াকাঁটার ঝাড়-
তখন তাকে অপসারিত করার জন্য সশস্ত্র পুলিসবাহিনীর মতো
যখন একা একা খুব দ্রুতবেগে ছুটে গেলো... | https://www.bangla-kobita.com/asimsaha/angiogram/ |
4550 | শামসুর রাহমান | কবিতার প্রতি ঢ্যাম্না | রূপক | এখন নখরাবাজি ছাড়। লচ্ খাওয়া হয়ে গেছে
অনেক আগেই; সেই কবে থেকে জোমে আছি আর
তোমার জন্যেই আজ আমি এমন উঠাইগিরা।
তোমার অশোক ফুল ফোটা পড়েছে আমার চোখে
বহুবার, বহুবার দেখেছি ঝুল্পি, ছাতি। জিভ
ভ্যাঙচানো; বুলিয়েছি হাত ঝাপে। জোড়-খাওয়া তা-ও
হয়েছে অনেকবার হে চামর খেপ্লু আমার।
আমিতো কপাল ফেরে ভিড়েছি তোমার মারকাটারিঅন্দরখানায়। আচমক... | https://www.bangla-kobita.com/shamsurrahman/kobitar-proti-dhamna/ |
914 | জীবনানন্দ দাশ | অবশেষে | রূপক | এখানে প্রশান্ত মনে খেলা করে উঁচু উঁচু গাছ।
সবুজ পাতার পরে যখন নেমেছে এসে দুপুরের সূর্যের আঁচ
নদীতে স্মরণ করে একবার পৃথিবীর সকাল বেলাকে।
আবার বিকেল হলে অতিকায় হরিণের মতো শান্ত থাকে।
এই সব গাছুগুলো; -যেন কোন দূর থেকে অস্পষ্ট বাতাস
বাঘের ঘ্রাণের মতো হৃদয়ে জাগায়ে যায় ত্রাস;
চেয়ে দেখ ইহাদের পরস্পর নীলিম বিন্যাস
নড়ে উঠে ত্রস... | https://banglarkobita.com/poem/famous/957 |
3973 | রবীন্দ্রনাথ ঠাকুর | সৃষ্টিলীলাপ্রাঙ্গনের প্রান্তে দাঁড়াইয়া | চিন্তামূলক | সৃষ্টিলীলাপ্রাঙ্গণের প্রান্তে দাঁড়াইয়া
দেখি ক্ষণে ক্ষণে
তমসের পরপার,
যেথা মহা-অব্যক্তের অসীম চৈতন্যে ছিনু লীন।
আজি এ প্রভাতকালে ঋষিবাক্য জাগে মোর মনে।
করো করো অপাবৃত হে সূর্য,আলোক-আবরণ,
তোমার অন্তরতম পরম জ্যোতির মধ্যে দেখি
আপনার আত্মার স্বরূপ।
যে আমি দিনের শেষে বায়ুতে মিশায় প্রাণবায়ু,
ভস্মে যার দেহ অন্ত হবে,
যাত্র... | https://www.bangla-kobita.com/rabindranath/shete-lilarpashga-dareya/ |
4134 | রেদোয়ান মাসুদ | তোমাকে ভালবাসি | প্রেমমূলক | আমি কখনোও বলবোনা
তোমাকে ভালবাসি
হৃদয় ডাকছে তোমার কাছে আসি
শুধু আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখ
চোখ কি বলে?
তখনই বুঝবে তুমি
কতটা ভালবাসি তোমায় আমি।আমি কখনোও বলবোনা
তোমাকে ভালবাসি
কাছে এসো একবার
তোমায় দেখি।
শুধু কান দিয়ে নিরবে আমার কথা শুনো
শ্রুতি কেমন, কন্ঠ কি বলে ?
তখনই বুঝবে তুমি
কতটা ভালবাসি তোমায় আমি।আমি কখনোও বলবো... | http://kobita.banglakosh.com/archives/2198.html |
975 | জীবনানন্দ দাশ | ওগো দরদিয়া | প্রেমমূলক | -ওগো দরদিয়া,
তোমারে ভুলিবে সবে,- যাবে সবে তোমারে ত্যজিয়া;
ধরণীর পসরায় তোমারে পাবে না কেহ দিনান্তেও খুঁজে,
কে জানে রহিবে কোথা নিশিভোরে নেশাখোর আঁখি তব বুজে!
-হয়তো সিন্ধুর পারে শ্বেতশঙ্খ ঝিনুকের পাশে
তোমার কঙ্কালখানা শুয়ে রবে নিদ্রাহারা উর্মির নিশ্বাসে!
চেয়ে রবে নিষ্পলক অতি দূরে লহরীর পানে,
গীতিহারা প্রাণ তব হয়তো বা তৃপ্... | https://banglarkobita.com/poem/famous/922 |
984 | জীবনানন্দ দাশ | কয়েকটি লাইন | চিন্তামূলক | কেউ যাহা জানে নাই – কোনো এক বাণী –
আমি বহে আনি ;
একদিন শুনেছ যে- সুর-
ফুরায়েছে,- পুরানো তা – কোনো এক নতুন-কিছুর
আছে প্রয়োজন ,
তাই আমি আসিয়াছি,- আমার মতন
আর নাই কেউ !
সৃষ্টির সিন্ধুর বুকে আমি এক ঢেউ
আজিকার ;- শেষ মুহূর্তের
আমি এক;- সকলের পায়ের শব্দের
সুর গেছে অন্ধকারে থেমে;
তারপর আসিয়াছি নেমে
আমি;
আমার পায়ের শব্দ শোনো ,... | https://banglarkobita.com/poem/famous/875 |
5489 | সুকান্ত ভট্টাচার্য | পত্র | ছড়া | কাশী গিয়ে হু হু ক’রে কাটলো কয়েক মাস তো,
কেমন আছে মেজাজ ও মন, কেমন আছে স্বাস্থ্য?
বেজায় রকম ঠাণ্ডা সবাই করছে তো বরদাস্ত?
খাচ্ছে সবাই সস্তা জিনিস, খাচ্ছে পাঁঠা আস্ত?সেলাই কলের কথাটুকু মেজদার দু’কান
স্পর্শ ক’রে গেছে বলেই আমার অনুমান৷
ব্যবস্থাটা হবেই, করি অভয় বর দান;
আশা করি, শুনে হবে উল্লসিত প্রাণ৷
এতটা কাল ঠাকুর ও ঝি লোভ... | https://www.bangla-kobita.com/sukanta/potro/ |
1419 | দেওয়ান মমিনুল মউজদীন | নির্বাসনে | প্রেমমূলক | তোমাকে করেছি আমি নিজের শাসক
আজ তুমি রাজ্যপাট ভক্ত প্রজা ছেড়ে
কোন তীর্থে হয়েছো উধাও ?
ভ্রাম্যমান তোমার বহর গেছে সাথে
এদিকে যে পোড়া মাঠে দুর্গন্ধ ও বমি
শুন্য সিংহাসন কাঁদে নির্জন আঁধারে
তোমার দেহের গন্ধে বুনো রাত্রি আসে
পাহাড়ি সিংহ ডাকে রক্তের গভীরে ।
তোমার স্তনের ঘাম উদ্ভিন্ন গোলাপ
উড়ে যায় অনিচ্ছায় সপ্তর্ষিমণ্ডলে
একদি... | https://banglarkobita.com/poem/famous/1018 |
1561 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | কবিতা ‘৭০ | চিন্তামূলক | এক-একটা কবিতা যেন সুতানুটি-গোবিন্দপুরের
রাত্রিকে ফিরিয়ে আনে।
এক-একটি কবিতা যেন অকস্মাৎ
টান্ মেরে হটিয়ে দেয় ময়দানের সবুজ গালিচা।
গঙ্গাসাগরের দিকে অগ্রসরমান যাত্রিবোঝাই নৌকাকে
এক-একটি কবিতা যেন রমনীর নখে, ওষ্ঠে, জঙ্ঘাদেশে, হাতের মুদ্রায়
বিষাক্ত ফুলের মতো ফোটে।
এক-একটি কবিতা যেন ঝড়ের ভিতরে হয়ে ওঠে
নিয়তির কণ্ঠস্বর।
কয়েক... | https://banglarkobita.com/poem/famous/1597 |
4136 | রেদোয়ান মাসুদ | দুঃখ গাথা | প্রেমমূলক | রাতগুলো নির্ঘুম আমার কাটে শুধু একেলা
পথ আমার অফুরন্ত হয় না শেষ এবেলা।
হাটতে হাটতে চলেছি আমি গন্তব্য অজানা
ঝোপ ঝাড়ে নেই আলো, অন্ধকারের ছায়া।
পাখিগুলো কেন আজ বসে আছে নিরালা
গান কেন গায়না তারা আজ সন্ধ্যা বেলা।
আকাশটি যেন আজ আছে মেঘে ঢাকা
কাছে থেকেও কিছুই তাই যায় না দেখা।
নিভু নিভু আলো দিত অন্ধকারে জোনাকিরা
কেন যেন আজ মুখ ... | http://kobita.banglakosh.com/archives/2117.html |
4266 | শঙ্খ ঘোষ | বাবুমশাই | মানবতাবাদী | ‘সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা!
বেঁচে ছিলাম ব’লেই সবার কিনেছিলাম মাথা
আর তাছাড়া ভাইআর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে
নতুন সমাজ, চোখের সামনে বিপ্লবে বিপ্লবে
যাবে খোল-নলিচাযাবে খোল-নলিচা পালটে, বিচার করবে নিচু জনে’
-কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে
মিত্র বাবুমশয়মিত্র বাবুমশয় বিষয়-আশয় বাড়িয়ে যান তাই
মাঝেমধ্য... | https://www.kobitacocktail.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81%e0%a6%ae%e0%a6%b6%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b6%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7/ |
1356 | তসলিমা নাসরিন | ভুল | প্রেমমূলক | ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু
এখনো কেমন যেন হৃদয় টাটায়-
প্রতারক পুরুষেরা এখনো আঙুল ছুঁলে
পাথর শরীর বয়ে ঝরনার জল ঝরে।
এখনো কেমন যেন কল কল শব্দ শুনি
নির্জন বৈশাখে, মাঘ-চৈত্রে-
ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু
বিশ্বাসের রোদে পুড়ে নিজেকে অঙ্গার করি।
প্রতারক পুরুষেরা একবার ডাকলেই
ভুলে যাই পেছনের সজল ভৈরবী
ভুলে ... | https://www.kobitacocktail.com/%e0%a6%ad%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-tirish-bosonto-taslima-nasreen/ |
5755 | সুনীল গঙ্গোপাধ্যায় | কবির মৃত্যু _ লোরকা স্মরণে | মানবতাবাদী | দু’জন খসখসে সবুজ উর্দিপরা সিপাহী
কবিকে নিয়ে গেল টানতে টানতে
কবি প্রশ্ন করলেন : আমার হাতে শিকল বেঁধেছ কেন?
সিপাহী দু’জন উত্তর দিল না;
সিপাহী দু’জনেরই জিভ কাটা।
অস্পষ্ট গোধুলি আলোয় তাদের পায়ে ভারী বুটের শব্দ
তাদের মুখে কঠোর বিষণ্নতা
তাদের চোখে বিজ্ঞাপনের আলোর লাল আভা।
মেটে রঙের রাস্তা চলে গেছে পুকুরের পাড় দিয়ে
ফ্লোরেসেন্... | https://banglarkobita.com/poem/famous/1822 |
988 | জীবনানন্দ দাশ | কার্তিক-অঘ্রাণ ১৯৪৬ | চিন্তামূলক | পাহাড়, আকাশ, জল অনন্ত প্রান্তরঃ
সৃজনের কী ভীষণ উৎস থেকে জেগে
কেমন নীরব হয়ে রয়েছে আবেগ;
যেন বজ্রবাতাসের ঝড়
ছবির ভিতরে স্থির- ছবির ভিতরে আরো স্থির।কোথাও উজ্জ্বল সূর্য আসে;
জ্যোতিষ্কেরা জ্ব'লে ওঠে সপ্রতিভ রাতে
আদি ধাতু অনাদির ধাতুর আঘাতে
নারীশিক্ষা হত যদি পুরুষের পাশেঃ
আকাশ প্রান্তর নীল পাহাড়ের মত
নক্ষত্র সূর্যের মত বিশ্ব... | https://www.bangla-kobita.com/jibanananda/kartik-oghran-1946/ |
2683 | রবীন্দ্রনাথ ঠাকুর | আদিরহস্য | নীতিমূলক | বাঁশি বলে, মোর কিছু নাহিকো গৌরব,
কেবল ফুঁয়ের জোরে মোর কলরব।
ফুঁ কহিল, আমি ফাঁকি, শুধু হাওয়াখানি—
যে জন বাজায় তারে কেহ নাহি জানি। (কণিকা কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/adirohosyo/ |
1641 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | ফুলের স্বর্গ | চিন্তামূলক | যৌবনে আনন্দ নেই, যদি তার সমস্ত সম্ভার
আমৃত্যু অক্ষয় থাকে। ক্ষয়ে তার শান্তি, জীবনের
প্রার্থনা পূরণ। এই অপরূপ প্রথম-গ্রীষ্মের
আলস্যের ভারে নম্র আদিগন্ত রৌদ্র-হাওয়া-নীলে
সামান্যই সুখ, দুঃখ অসামান্য : সে-ঐশ্বর্যে তার
শুধু ব্যর্থ সঞ্চয়ের বিড়ম্বনা বাড়ে। এ-যৌবন
রিক্তই না হয় যদি, বঞ্চনায় বাঁচে তিলে তিলে,–
শাস্তিও সান্ত্বনা তার... | https://banglarkobita.com/poem/famous/1624 |
1291 | টুটুল দাস | রকমারি | প্রেমমূলক | যে ছেলেটার মুদির দোকান
বাড়িতে পোষে বিড়ালছানা
কে বলেছে? ফকতা পেলে
সে ছেলেটা প্রেম কেনে না।প্রেমের মদে মাতাল সবাই
মহুয়াও নাকি পাথর দানা
পাথর ঘষে আগুনই পাবি
ঝলসে বাঁচার উন্মাদনা।বাঁচতে গেলে মৃত্যুও চাই
মৃত্যু নাকি ভুল করে না
শোবার ঘরে লুকানো মেঘ
মেঘের বাড়ি আর যাবোনা।যাবার নামে আত্মগোপন
তেমন কোন পথ ছিল না
পথের পরে নীল সমুদ... | https://www.kobitacocktail.com/%e0%a6%b0%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%9f%e0%a7%81%e0%a6%9f%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b8/ |
3682 | রবীন্দ্রনাথ ঠাকুর | মত্ত সাগর দিল পাড়ি গহন রাত্রিকালে | রূপক | মত্ত সাগর দিল পাড়ি গহন রাত্রিকালে
ওই যে আমার নেয়ে।
ঝড় বয়েছে, ঝড়ের হাওয়া লাগিয়ে দিয়ে পালে
আসছে তরী বেয়ে।
কালো রাতের কালি-ঢালা ভয়ের বিষম বিষে
আকাশ যেন মূর্ছি পড়ে সাগরসাথে মিশে,
উতল ঢেউয়ের দল খেপেছে, না পায় তারা দিশে,
উধাও চলে ধেয়ে।
হেনকালে এ-দুর্দিনে ভাবল মনে কী সে
কূলছাড়া মোর নেয়ে।
এমন রাতে উদাস হয়ে কেমন অভিসারে
আসে আম... | https://banglarkobita.com/poem/famous/1917 |
1381 | তারাপদ রায় | আমি লিখিনি | চিন্তামূলক | কোথাও ছাপার ভুল হয়ে গেছে৷ ভীষণ, বিচ্ছিরি
এ পদ্য আমার নয়, এই আলপনা, এই পিঁড়ি;
এই ছবি আমি তো আঁকিনি,
এই পদ্য আমি তো লিখিনি৷
এই ফুল, এই ঘ্রাণ, এই স্বপ্নময়,
স্মৃতি নিয়ে এই ছিনিমিনি
এই পদ্য আমি তো লিখিনি৷
আমার পুরোনো খাতা, উড়ছে হাওয়ায়
ছেঁড়া মলাটের নিচে পোকা কাটা মলিন পাতায়
আমের বোলের গন্ধ, ঝরে আছে অমোঘ পলাশ৷
কবেকা... | http://kobita.banglakosh.com/archives/3890.html |
1934 | ফররুখ আহমদ | ঝরোকা | মানবতাবাদী | সকল রুদ্ধ ঝরোকা খুলে দাও
খুলে দাও সকল রুদ্ধ দরোজা।
আসুক সাত আকাশের মুক্ত আলো
আর উচ্ছল আনন্দের মত
বাগে এরেমের এক ঝাঁক মৌমাছি .. ..
যেন এই সব পাথরের ফুলের মাঝখান থেকে
আমি চিনে নিতে পারি
রক্তমনির চেয়েও লাল সুনভিত
একটি তাজা রক্ত গোলাপ;
আমার ব্যথিত আত্মা আর্তনাদ করে উঠলো
দাউদের পুত্র সোলায়মানের মতো
কেননা দ্বিধা-দ্বন্দ্বের... | http://kobita.banglakosh.com/archives/4004.html |
5100 | শামসুর রাহমান | মাঝে মাঝে মাটিতে | রূপক | মাঝে মাঝে মাটিতে বুক রাখি। আমার হৃৎস্পন্দন আর
মাটির বুকের টিপটিপ শব্দের যুগলবন্দি চলে অনেকক্ষণ।
মাটিলগ্ন হয়ে থাকবার এই আনন্দ উত্তাল ঢেউয়ের ওপর নৌকো।
আজ গুচ্ছ গুচ্ছ ঘাস ভেদ করে আমার বুক যখন মাটিতে পেতে
দিলাম, জমি আমাকে শোনাল দীর্ঘ পদধ্বনি। ক’জন লম্বা, শক্ত
সমর্থ, কান্তিমান পুরুষের পদযাত্রা আমার পাশ ঘেঁষে। আমি
অনন্য কোনও... | https://www.bangla-kobita.com/shamsurrahman/makhe-majhe-matite/ |
3161 | রবীন্দ্রনাথ ঠাকুর | তুমি নব নব রূপে এসো প্রাণে | ভক্তিমূলক | তুমি নব নব রূপে এসো প্রাণে।
এসো গন্ধে বরনে, এসো গানে।
এসো অঙ্গে পুলকময় পরশে,
এসো চিত্তে অমৃতময় হরষে,
এসো মুগ্ধ মুদিত দু নয়ানে।
তুমি নব নব রূপে এসো প্রাণে।এসো নির্মল উজ্জ্বল কান্ত,
এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত,
এসো এসো হে বিচিত্র বিধানে।
এসো দুঃখে সুখে, এসো মর্মে,
এসো নিত্য নিত্য সব কর্মে;
এসো সকল-কর্ম-অবসানে।
তুমি নব নব... | https://www.bangla-kobita.com/rabindranath/tumi-nobo-rupe-eso-prane/ |
2031 | মলয় রায়চৌধুরী | অভ্রপুষ্প | চিন্তামূলক | মোচড়খোলা আলোয় আকাশকে এক জায়গায় জড়ো করে
ফড়িং-ফোসলানো মুসুরিক্ষেতে বক্তৃতা দিচ্ছিলেন বোলডার-নিতম্ব কবি
মরাবাতাসের বদবুমাখা কন্ঠস্বরে ঝরছিল বঁড়শিকেঁচোর কয়েলখোলা
গান থেকে এক-সিটিঙে সূর্যের যতখানি রোজগার
শেষ হয়ে যায় মধু দিয়ে সেলাই করা মৌচাকে মোতায়েন জেড ক্যাটাগরির
ভোঁদড়ের খলিফা-আত্মা সামলাতে
প্রদূষণ বিরোধীদের দিকে ছোঁড়া কাঁ... | https://banglarkobita.com/poem/famous/1146 |
893 | জসীম উদ্দীন | হলুদ বাঁটিছে মেয়ে | গীতিগাথা | হলুদ বাঁটিছে হলুদ বরণী মেয়ে,
হলুদের পাটা হাসিয়া গড়ায় রাঙা অনুরাগে নেয়ে।
দুই হাতে ধরি কঠিন পুতারে ঘসিছে পাটার পরে,
কাঁচের চুড়ী যে রিনিক ঝিনিকি নাচিছে খুশীর ভরে।
দুইটি জঙ্ঘা দুইধারে মেলা কাঠ-গড়া কামনার,
তাহার উপর উঠিতে নামিতে সোনার দেহটি তার;
মর্দ্দিত দুটি যুগল সারসী শাড়ী সরসীর নীরে,
ডুবিতে ভাসিতে পুষ্প ধনুরে স্ম... | https://banglarkobita.com/poem/famous/211 |
4070 | রামনিধি গুপ্ত | আসিবে হে প্রাণ কেমনে এখানে | প্রেমমূলক | আসিবে হে প্রাণ কেমনে এখানে |
ননদী দীরুণ অতি, আছে সে সন্ধানে ||
রাখিতে পরাণ মোর, আমি নাহি পারি আর |
পিরীতে এই সে হ’লো সংশয় জীবনে || ১ ||
মদন রোদন করে, বিরস দেখিয়ে মোরে |
লাজ ভয় কাল সম দয়া নাহি জানে || ২ ||
নিদয় বিধাতা যারে, সদয় কে হয় তারে |
আমার উপায় ইথে হইবে কেমনে || ৩ ||
ধিক্ ধিক্ নারীগণে, মিলয়ে পুরুষ সনে |
কুল তেয়াগি... | http://kobita.banglakosh.com/archives/3852.html |
4256 | শঙ্খ ঘোষ | চুপ | চিন্তামূলক | এত বেশি কথা বলো কেন? চুপ করো
শব্দহীন হও
শষ্পমূলে ঘিরে রাখো আদরের সম্পূর্ণ মর্মরলেখো আয়ু লেখো আয়ুভেঙে পড়ে ঝাউ, বালির উত্থান, ওড়ে ঝড়
তোমার চোখের নিচে আমার চোখের চরাচর
ওঠে জেগেস্রোতের ভিতরে ঘূর্ণি, ঘূর্ণির ভিতরে স্তব্ধ
আয়ু
লেখো আয়ু লেখো আয়ু
চুপ করো, শব্দহীন হও | https://www.kobitacocktail.com/%e0%a6%9a%e0%a7%81%e0%a6%aa-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%93-shankha-ghosh/ |
3 | অতুলপ্রসাদ সেন | নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন | চিন্তামূলক | নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন,
তুই সুখি জনের করিস পূজা, দুঃখীর অযতন।
মূঢ় মন, সুখি জনের করিস পূজা, দুঃখীর অযতন।
নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন।
লাগে নি যার পায়ে ধুলি, কি নিবি তার চরণ ধুলি,
নয়রে সোনায়, বনের কাঠেই হয় রে চন্দন।
মূঢ় মন, হয় রে চন্দন।
নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন।
এ মোধন মায়ের মতন, দুঃখীটুতেই... | http://kobita.banglakosh.com/archives/4249.html |
2110 | মহাদেব সাহা | এবার বর্ষার জলে | প্রকৃতিমূলক | এবার বর্ষার জলে ধুয়ে নেবো মলিন জীবন
ধুয়ে নেবো আপাদমস্তক এই ভিতর-বাহির,
নতুন বর্ষার জলে পুনরায় হবো সঞ্জীবিত;
আমি চাই কেবল জীবন জুড়ে অঝোর বর্ষণ
দিনরাত বৃষ্টিজল, দুইকুল ভরা স্নিগ্ধ নদী,
বর্ষার শ্যামল ছায়া, পরিশুদ্ধ বৃষ্টিধারা নব-
এবার বর্ষার জলে ধুয়ে নেবো আমার জীবন ! | https://banglarkobita.com/poem/famous/1342 |
850 | জসীম উদ্দীন | পল্লী জননী | গীতিগাথা | রাত থম থম স্তব্ধ, ঘোর-ঘোর-আন্ধার,
নিশ্বাস ফেলি, তাও শোনা যায়, নাই কোথা সাড়া কার।
রুগ্ন ছেলের শিয়রে বিসয়া একেলা জাগিছে মাতা,
করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা।
শিয়রের কাছে নিবু নিবু দীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলে,
তারি সাথে সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে।
ভন্ ভন্ ভন্ জমাট বেঁধেছে বুনো মশকের গান,
এঁদো ডোবা হতে বহিছে ... | https://banglarkobita.com/poem/famous/766 |
2738 | রবীন্দ্রনাথ ঠাকুর | আমি যারে ভালোবাসি সে ছিল এই গাঁয়ে | প্রেমমূলক | আমি যারে ভালোবাসি সে ছিল এই গাঁয়ে,
বাঁকা পথের ডাহিন পাশে, ভাঙা ঘাটের বাঁয়ে।
কে জানে এই গ্রাম,
কে জানে এর নাম,
খেতের ধারে মাঠের পারে বনের ঘন ছায়ে–
শুধু আমার হৃদয় জানে সে ছিল এই গাঁয়ে।বেণুশাখারা আড়াল দিয়ে চেয়ে আকাশ-পানে
কত সাঁঝের চাঁদ-ওঠা সে দেখেছে এইখানে।
কত আষাঢ় মাসে
ভিজে মাটির বাসে
বাদলা হাওয়া বয়ে গেছে তাদের কাঁচা ধান... | https://www.bangla-kobita.com/rabindranath/ami-jare-valobashi-se-chilo-ei-gae/ |
2467 | মোহাম্মদ রফিকউজ্জামান | উপাত্তের সন্ধানে | চিন্তামূলক | আদ্যপ্রান্ত কোনোখানে দেহকাব্যে পাবে না তো অনায়াস পাঠ
মস্তিষ্কের সূক্ষ্মতম তন্ত্রীতেও ঘটে গেলে হঠাত বিভ্রাট
প্রেমিক লম্পট হয় প্রেমিকাও হতে পারে সেরেফ পতিতা
দৃষ্টির বিভ্রম নিয়ে কেটে গেলে জন্ম থেকে কবর বা চিতা
অপঠিত থেকে যায় দেহকাব্যে সর্গ - অনুসর্গ - পাদটিকা
অথবা মুহূর্তে কোনো সংঘটিত অনুকাব্য - ক্ষুদ্রাঙ্ক নাটিকা ---
লুক... | https://www.bangla-kobita.com/rafiquzzaman/upatter-shondhane/ |
1915 | পূর্ণেন্দু পত্রী | স্মৃতি | প্রেমমূলক | পুরনো পকেট থেকে উঠে এল
কবেকার শুকনো গোলাপ ।
কবেকার ? কার দেওয়া ? কোন
মাসে ? বসন্তে না শীতে ?
গোলাপের মৃতদেহে তার
পাঠযোগ্য স্মৃতিচিহ্ন নেই ।
স্মৃতি কি আমারও আছে ?
স্মৃতি কি গুছিয়ে রাখা আছে
বইয়ের তাকের মত,
লং প্লেইং রেকর্ড-ক্যাসেটে
যে-রকম সুসংবদ্ধ নথীভুক্ত
থাকে গান, আলাপচারীতা ?আমার স্মৃতিরা বড় উচ্ছৃঙ্খল,
দমকা হাওয়া যেন... | https://www.kobitacocktail.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%83%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%81/ |
1597 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | ঠাকুমা বলতেন | গীতিগাথা | ঠাকুমা বলতেন, “দাদা, খুব বেশি তো আর
বাঁচব না, এখন তাই সাধ্যমতো আল্গা দিয়ে থাকি।
যে অল্প সময় আছে বাকি,
দেখতে-দেখতে কেটে যাবে, তোমরা থাকো ভাল।
আমি দেখি কী করে আমার
আঁচলের গিঁটগুলোকে ধীরেসুস্থে খুলে ফেলা যায়।”
(যখনই বলতেন, বড় নম্র একটা আলো
ভেসে উঠত শান্ত দুটি অনচ্ছ চক্ষুর জানালায়।)
দিদি তো তক্ষুনি রেগে টং
বলত, “তুমি যা... | https://banglarkobita.com/poem/famous/1566 |
1914 | পূর্ণেন্দু পত্রী | স্বরচিত নির্জনতা | চিন্তামূলক | স্বরচিত নির্জনতা, সযত্ন-সৃজিত নির্জনতা
তুমি আছ পার্শ্ববর্তী,কী অপুর্ব সুখ।
বাইরে ভুলের হাওয়া বইছে বহুক।
পল্লবেরা মরে শুধু পল্লবেরা অবেলায় ঝরে
পল্লবেরা কাঁপে গায়ে হতাশার জর
বনস’লী ভুলে গেছে নিজস্ব মর্মর।
আদিম চীৎকার তুলে
কাপালিক মগ্ন মন্ত্র পাঠে
অশ্রুধ্বনি নাভীমূলে
অবনত শোকে যারা হাঁটে।
কেউ যদি চায়
বিশ্বটাকে কিন... | https://banglarkobita.com/poem/famous/490 |
5716 | সুনীল গঙ্গোপাধ্যায় | অ | রূপক | কে যেন মনীশকে ডাকলো, মনীশের জাগরণ ভেঙে
তবু ভালো, শোনার মতন কেউ নেই
সকলেই ঘোর অমাবস্যা দেখতে গিয়েছে সমুদ্রে
মনীশেরও পোশাকের মধ্যে আছে অতিশয় শশব্যন্ত অ-মনীশ
তার বন্ধু অ-সিদ্ধার্থ, অ-লাবণ্য এরাও গিয়েছে
কে যেন মনীশকে ডাকলো, মনীশের জাগরণ ভেঙে-
অ-ভালোবাসায় মগ্ন ওরা সব,
সকলেই এক হয়ে আছে
ও ওর মুখের দিকে চেয়ে দেখে বাক... | https://banglarkobita.com/poem/famous/288 |
2737 | রবীন্দ্রনাথ ঠাকুর | আমি বেসেছিলেম ভালো | প্রকৃতিমূলক | আমি বেসেছিলেম ভালো
সকল দেহে মনে
এই ধরণীর ছায়া আলো
আমার এ জীবনে।
সেই যে আমার ভালোবাসা
লয়ে আকুল অকূল আশা
ছড়িয়ে দিল আপন ভাষা
আকাশনীলিমাতে।
রইল গভীর সুখে দুখে,
রইল সে-যে কুঁড়ির বুকে
ফুল-ফোটানোর মুখে মুখে
ফাগুনচৈত্ররাতে।
রইল তারি রাখি বাঁধা
ভাবী কালের হাতে। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/ami-beshechilam-valo/ |
727 | জয় গোস্বামী | মালতীবালা | প্রেমমূলক | বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাবো
বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো?
বেণীমাধব, মোহনবাঁশি তমাল তরুমূলে
বাজিয়েছিলে, আমি তখন মালতী ইস্কুলে
ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাসঘর
বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর
আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি
আলাপ হলো, বেণীমাধব, সুলেখাদের বাড়িবেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো
শহর থেকে বেড়া... | https://www.kobitacocktail.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%80%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2/ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.