id
stringlengths
1
4
poet
stringclasses
120 values
title
stringlengths
1
54
class
stringclasses
21 values
text
stringlengths
13
18.7k
source_url
stringlengths
40
246
54
আনিসুল হক
ম’রে যেতে সাধ হয়
প্রেমমূলক
শাহানা, তুমি গোলাপী জামা প’রে জীবন্ত গোলাপের মতো ক্যাম্পাসে এসো না, আমার খারাপ লাগে।সখী পরিবৃতা হয়ে মোগল-দুহিতার মতো করিডোরে অমন ক’রে হেঁটো না, আমার খারাপ লাগে।শাহানা, তুমি চিবুক নাড়িয়ে রাঙা মাড়িতে দুধ শাদা হাতে লালিম জিহ্বায় গিটারের তারের মতো বেজে উঠো না — দরদালান কেঁপে উঠে, ঢিল পড়ে বুকের পুকুরে, কাঁপে পানি থিরি...
http://kobita.banglakosh.com/archives/1693.html
1797
পূর্ণেন্দু পত্রী
কলকাতা
প্রকৃতিমূলক
কলকাতা বড় কিউবিক। যেন পিকাশোর ইজেলে-তুলিতে গর গরে রাগে ভাঙা। কলকাতা সুররিয়ালিষ্ট। যেন শাগালের নীলের লালের গৃঢ় রহস্যে রাঙা। কলকাতা বড় অস্থির। যেন বেঠোফেন ঝড়ে খুঁজছেন। সিমফনি কোনো শান্তির। কলকাতা এক স্কাল্পচার। রদাঁর বাটালি পাথরে কাটছে পেশল-প্রাণের কান্তি।
https://banglarkobita.com/poem/famous/1172
3846
রবীন্দ্রনাথ ঠাকুর
শক্তির শক্তি
নীতিমূলক
দিবসে চক্ষুর দম্ভ দৃষ্টিশক্তি লয়ে, রাত্রি যেই হল সেই অশ্রু যায় বয়ে! আলোরে কহিল—আজ বুঝিয়াছি ঠেকি তোমারি প্রসাদবলে তোমারেই দেখি।   (কণিকা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/shoktir-shokti/
2554
রফিক আজাদ
আমাকে খুঁজো না বৃথা
স্বদেশমূলক
আমাকে খুঁজো না বৃথা কাশ্মীরের স্বচ্ছ ডাল হ্রদে, সুইৎসারল্যান্ডের নয়নলোভন কোনো পর্যটন স্পটে, গ্রান্ড ক্যানালের গন্ডোলায়ও নয়, খুঁজো না ফরাসি দেশে_ পারীর কাফেতে, মধ্যরাতে; রাইন বা মাইনের তীরে, সুবিস্তীর্ণ ফলের বাগানে. . . আমাকে খুঁজো না জাম্বো জেটে, দ্রুতগামী যাত্রীবাহী জাহাজের কিংবা কোনো বৃহৎ সমুদ্রগামী যাত্রীবাহী জ...
https://banglarkobita.com/poem/famous/361
2801
রবীন্দ্রনাথ ঠাকুর
এ জন্মের সাথে লগ্ন স্বপ্নের জটিল সূত্র যবে
চিন্তামূলক
এ জন্মের সাথে লগ্ন স্বপ্নের জটিল সূত্র যবে ছিঁড়িল অদৃশ্যঘাতে, সে মুহূর্তে দেখিনু সম্মুখে অজ্ঞাত সুদীর্ঘ পথ অতি দূর নিঃসঙ্গের দেশে নিরাসক্ত নির্মমের পানে। অকস্মাৎ মহা একা ডাক দিল একাকীরে প্রলয় তোরণ চূড়া হতে । অসংখ্য অপরিচিত জ্যোতিষ্কের নিঃশব্দতা মাঝে মেলিনু নয়ন; জানিলাম একাকীর নাই ভয়, ভয় জনতার মাঝে; একাকীর কোনো লজ...
https://www.bangla-kobita.com/rabindranath/e-jonmer-sathe-logno-shopner-jotil-sutro-jobe/
937
জীবনানন্দ দাশ
আমি হাত প্রসারিত করে দেই
চিন্তামূলক
আমি হাত প্রসারিত ক'রে দেই বায়ুর ভিতরে, অনেক জীবাণূ এসে রোমকূপে জমে- এই এক আলোড়ন রয়ে গেছে পৃথিবীতে। মানুষের অন্তরেও এ- রকম; কোনো এক রমনীকে দেখে প্রীতি, কোনো জননায়কের অবয়ব দেখে বিস্ময়, কোনো বিষয়ীর জানুর উপরে হাত রেখে দিয়ে আশা।এইসব অনুভব তবু আজ কীলক লিপির পরে ভোরের আলোয় অতীত রাত্রির পরিভাষা। কেন না মানুষ- বায়ু, রোমকূপ, জী...
https://www.bangla-kobita.com/jibanananda/haat-prosarito/
4996
শামসুর রাহমান
বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা
স্বদেশমূলক
নক্ষত্রপুঞ্জের মতো জলজ্বলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়। মমতা নামের প্রুত প্রদেশের শ্যামলিমা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই। কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলিশৈশবে 'পাখী সব করে রব' ব'লে মদনমোহন তর্কালঙ্কার কী ধীরোদাত্ত স্বরে প্রত্যহ দিতেন ডাক। তুমি আর আমি, অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লীন, ঘুরেছি কাননে তাঁ নেচে নেচে, যেখানে...
https://banglarkobita.com/poem/famous/589
825
জসীম উদ্‌দীন
নকশী কাঁথার মাঠ – ১২
কাহিনীকাব্য
বার রাইত তুই যা রে পোহাইয়ে | বেলা গে ল সন্ধ্যা হৈল—ও হৈলরে! গৃহে জ্বালাও বাতি, না জানি অবলার বন্ধু আসবেন কত রাতিরে! রাইত তুই—যা পোহাইয়ে রাইত না এক পরের হৈল, ও হৈলরে! তারায় জ্বলে বাতি ; রান্ধিয়া বাড়িয়া অন্ন জাগ্ ব কত রাতিরে ; রাইত তুই যারে—যা পোহাইয়ে | রাইত না দুই পরের হৈল ও হৈলরে, ডালে ডাকে শুয়া অঞ্চল বিছায়া নারী কা...
https://banglarkobita.com/poem/famous/815
4322
শামসুর রাহমান
অলৌকিক আলোর ভ্রমর
মানবতাবাদী
আমি কি দুঃস্বপ্ন দেখে জেগে উঠি? হায়েনা রাত্রিকে দাঁতে ছিঁড়ে হেসে ওঠে, পথে শত শত ট্রাক থেকে উপচে পড়ে লাশ। যারা বেঁচে আছে তারা সব শবের মতোই, হয়তো বা ভস্মমূর্তি, টোকা দিলে ঝ’রে যাবে, কোথাও বাতির চোখ নেই। দুঃসময় ঘোড়ায় সওয়ার হ’য়ে ছোটে ইতস্তত, তার চাবুকের ঘায়ে আর্তনাদ করে এ শহর বাংলার রূপসী নদী, গ্রাম, শস্যক্ষেত সমুদয়; মেঘের...
https://www.bangla-kobita.com/shamsurrahman/oloukik-alor-vromor/
3402
রবীন্দ্রনাথ ঠাকুর
পুরাতন
প্রকৃতিমূলক
হেথা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে । আবার বাজিছে বাঁশি, আবার উঠিছে হাসি, বসন্তের বাতাস বয়েছে । সুনীল আকাশ-'পরে শুভ্র মেঘ থরে থরে শ্রান্ত যেন রবির আলোকে, পাখিরা ঝাড়িছে পাখা, কাঁপিছে তরুর শাখা, খেলাইছে বালিকা-বালকে।। সমুখের সরোবরে আলো ঝিকিমিকি করে, ছায়া কাঁপিতেছে থরথর-- জলের পানেতে চেয়ে ঘাটে ...
https://www.bangla-kobita.com/rabindranath/puraton/
1390
তারাপদ রায়
দিন
মানবতাবাদী
আমরা যারা দিন আনি, দিন খাই, আমরা যারা হাজার হাজার দিন খেয়ে ফেলেছি, বৃষ্টির দিন, মেঘলা দিন, কুয়াশা ঘেরা দিন, স্টেশনের প্ল্যাটফর্মে অধীর প্রতীক্ষারত দিন, অপমানে মাথা নিচু করে চোরের মত চলে যাওয়া দিন, খালি পেট, ছেঁড়া চটি, ঘামে ভেজা দিন, নীল পাহাড়ের ওপারে, সবুজ বনের মাথায় দিন, নদীর জলের আয়নায়, বড় সাহেবের ফুলের বাগানে দিন, হ...
https://www.kobitacocktail.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%96%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b0%e0%a6%be/
3565
রবীন্দ্রনাথ ঠাকুর
বাহু
সনেট
কাহারে জড়াতে চাহে দুটি বাহুলতা-- কাহারে কাঁদিয়া বলে, 'যেয়ো না, যেয়ো না!' কেমনে প্রকাশ করে ব্যাকুল বাসনা, কে শুনেছে বাহুর নীরব আকুলতা! কোথা হতে নিয়ে আসে হৃদয়ের কথা, গায়ে লিখে দিয়ে যায় পুলক-অক্ষরে । পরশে বহিয়া আনে মরমবারতা, মোহ মেখে রেখে যায় প্রাণের ভিতরে । কণ্ঠ হতে উতারিয়া যৌবনের মালা দুইটি আঙুলে ধরি তুলি দেয় গলে । দুটি...
https://www.bangla-kobita.com/rabindranath/bahu/
885
জসীম উদ্‌দীন
রূপ
চিন্তামূলক
রূপেরে কহিনু ডাকি হায় রূপ! তুমি কেন চলে যাও, তুমি কেন একখানে স্থির হয়ে রহিতে না পাও! তুমি কি জান না রূপ, আঁখিতে কাজল-লতা একেঁ, তরুণীরা তোমারে ধরিতে পাতে ফাঁদ- দশন মুকুতা মালা দিয়ে জড়ায়ে হাসির রাঙা চাঁদ তুমি কি জান না রূপ, বাহুর বিজলী লতা দুটি, বাহুরে ছাড়িয়া যদি যায়; লহর পহর জাগে বসি শাড়ীর সুনীল দরিয়ায়। তুমি কি জান না...
https://banglarkobita.com/poem/famous/743
1869
পূর্ণেন্দু পত্রী
বুঝলে রাধানাথ
রূপক
একটা সাইকেল থাকলে বড় ভালো হতো বুঝলে, রাধানাথ, আরো ভালো হতো একটা মোটরবাইক থাকলে। কাঠের বাকসে কুতকুতে খরগোস সে-রকম আতুপুতু দিনকাল নয় এখন। আগে নিজের কাছে নিজের গড়গড়ার নলের মতো লম্বা হয়ে শুয়ে থাকতো মানুষ। এখন ৩৬ রকম বায়নাক্কা বুঝলে রাধানাথ, মানুষের এখন ৫২ রকম উবু-জলন্ত খিদে। এক একটা মানুষের ড্রয়িংরুম এখন দিল্লিতে বাথরুম ...
https://banglarkobita.com/poem/famous/1284
11
অমিতাভ দাশগুপ্ত
উনিশে
স্বদেশমূলক
বুকের রক্ত মুখে তুলে যারা মরে ওপারে ঢাকায় এপারের শিলচরে তারা ভালোবাসা-বাংলাভাষার জুড়ি— উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি।সিঁদুর কুড়িয়ে নেওয়া যায় এক আলো প্রাণের পুণ্যে হয়ে ওঠে জমকালো সে-আলোয় দেয় মারের সাগর পাড়ি উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি।সে-আলো টলে না মৃত্যুর কালো ঝড়ে তর্জনি তুলে জেগে থাকে ঘরে ঘরে, দুলিয়ে গলায় তাজা বুল...
https://www.kobitacocktail.com/%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf/
3416
রবীন্দ্রনাথ ঠাকুর
পোড়ো বাড়ি শূন্য দালান
চিন্তামূলক
পোড়ো বাড়ি শূন্য দালান-- বোবা স্মৃতির চাপা কাঁদন হুহু করে, মরা-দিনের-কবর-দেওয়া ভিতের অন্ধকার গুমরে ওঠে প্রেতের কন্ঠে সারা দুপুরবেলা। মাঠে মাঠে শুকনো পাতার ঘূর্ণিপাকে হাওয়ার হাঁপানি। হঠাৎ হানে বৈশাখী তার বর্বরতা ফাগুনদিনের যাবার পথে।সৃষ্টিপীড়া ধাক্কা লাগায় শিল্পকারের তুলির পিছনে। রেখায় রেখায় ফুটে ওঠে রূপের বেদনা ...
https://www.bangla-kobita.com/rabindranath/purabare-sunna-dalan/
1464
নির্মলেন্দু গুণ
আমার
প্রেমমূলক
এ না হলে বসন্ত কিসের? দোলা চাই অভ্যন্তরে, মনের ভিতর জুড়ে আরো এক মনের মর্মর, পাতা ঝরা, স্বচক্ষে স্বকর্ণে দেখা চাঁদ, জ্যোৎস্নাময় রাতের উল্লাসে কালো বিষ । এ না হলে বসন্ত কিসের ?গাছের জরায়ু ছিঁড়ে বেরিয়েছে অপিচ্ছিল বোধ, ওর মুখে কুমারীর খুন, প্রসূতির প্রসন্ন প্রসূন । কন্ঠ ভরে করি পান পরিপূর্ণ সে-পাত্র বিষের, চাই পূর্ণ শিশিরে...
https://www.kobitacocktail.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9f%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%81%e0%a6%96%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf/
807
জসীম উদ্‌দীন
তারাবি
ভক্তিমূলক
তারাবি নামাজ পড়িতে যাইব মোল্লাবাড়িতে আজ, মেনাজদ্দীন, কলিমদ্দীন, আয় তোরা করি সাজ। চালের বাতায় গোঁজা ছিল সেই পুরাতন জুতা জোড়া, ধুলাবালু আর রোদ লেগে তাহা হইয়াছে পাঁচ মোড়া। তাহারি মধ্যে অবাধ্য এই চরণ দুখানি ঠেলে, চল দেখি ভাই খলিলদ্দীন, লুন্ঠন-বাতি জ্বেলে। ঢৈলারে ডাক, লস্কর কোথা, কিনুরে খবর দাও। মোল্লাবাড়িতে একত্র হব মিলি আ...
https://banglarkobita.com/poem/famous/786
4764
শামসুর রাহমান
তবে কি বৃথাই আমি
সনেট
তবে কি বৃথাই আমি তোমার ইঙ্গিতে দিগ্ধিদিক ঘুরেছি ধারালো শীতে, দুঃসহ গরমে এতকাল? হায় কী বিভ্রমে ম’জে দিনরাত্রি এক মজা খাল সেচে সেচে দুহাতে তুলেছি কাদা নদী ভেবে ঠিক। চতুর্দিকে কৌতূহলী লোকজন ‘ধিক, তোকে ধিক’ বলে উৎপীড়ক চোখ রাখে আমার ওপর, গাল দিয়ে কেউ কেউ গদ্যে করে আমাকে নাকাল। যত পারে ওরা গাত্র ঝাল তুমুল মিটিয়ে নিক।আমার বলা...
https://www.bangla-kobita.com/shamsurrahman/tobe-ki-brithai-ami/
4069
রাজিয়া খাতুন চৌধুরাণী
চাষী
মানবতাবাদী
সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাতারই মুক্তিকামী, দেশের সে যে আশা। দধীচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়? পুণ্য অত হবে নাক সব করিলে জড়। মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ, সবারই সে অন্ন জোগায় নাইক গর্ব লেশ। ব্রত তাহার পরের হিত, সুখ নাহি চায় নিজে, রৌদ্র দাহে শুকায় তনু, মেঘের জলে ভিজে। আমার দেশের মাটির ছেলে, নমি ব...
http://kobita.banglakosh.com/archives/4884.html
2109
মহাদেব সাহা
একেবারে ডুবে যেতে চাই
চিন্তামূলক
কবিতার মদে ডুবে যেতে চাই, নিমজ্জিত হয়ে যেতে চাই- আপাদমস্তক ডুবে যেতে চাই এই ঘোরে, টাইটানিকের চেয়েও বেশি অতল গভীরে পুরেপুরি নিমজ্জিত হয়ে যেতে চাই- গলূই-মাস্তুলসহ একেবারে ডুবে যেতে চাই এই জলে। পুরোপুরি ডুবে যেতে চাই এই কবিতার মদে, এই ওষ্ঠে, সমুদ্রের চেয়েও বড়ো একটি কাচের গ্লাসে- আপাদমস্তক ডুবে যেতে চাই এই ঘোরে, এই আচ্ছন্ন...
https://banglarkobita.com/poem/famous/1379
5930
সৈয়দ শামসুল হক
এখন মধ্যরাত
প্রেমমূলক
এখন মধ্যরাত। তখন দুপুরে রাজপথে ছিলো মানুষের পদপাত। মিছিলে মিছিলে টলমল ছিলো সারাদিন রাজধানী। এখন কেবল জননকূল ছল বুড়িগঙ্গার পানি শান্ত নীরব নিদ্রিত সব। ওই একজন জানালায় রাখে তার বিনিদ্র হাত ছিলো একদিন তার উজ্জ্বল দিন, ছিলো যৌবন ছিলো বহু চাইবার। সারা রাত চষে ফিরেছে শহর খুঁজেছে সে ভালোবাসা। পেতেছে সে হাত জীবনের কাছে ছিলো ...
https://www.bangla-kobita.com/shamsulhaque/ekhon-modhyoraat/
6017
হেলাল হাফিজ
অহংকার
প্রেমমূলক
বুকের সীমান্ত বন্ধ তুমিই করেছো খুলে রেখেছিলাম অর্গল, আমার যুগল চোখে ছিলো মানবিক খেলা তুমি শুধু দেখেছো অনল। তুমি এসেছিলে কাছে, দূরেও গিয়েছো যেচে ফ্রিজ শটে স্থির হয়ে আছি, তুমি দিয়েছিলে কথা, অপারগতার ব্যথা সব কিছু বুকে নিয়ে বাঁচি। উথাল পাথাল করে সব কিছু ছুঁয়ে যাই কোনো কিছু ছোঁয় না আমাকে, তোলপাড় নিজে তুলে নিদারু...
https://banglarkobita.com/poem/famous/90
2235
মহাদেব সাহা
মানুষই মহৎ শিল্প
চিন্তামূলক
এতো ধ্বনিময় কণ্ঠ আমি কখনো শুনিনি কোনো পাখিদের কাছে কোনো নদী এমন মধুর কলগীতি শোনায়নি আর কোনোদিন যা এই শুনেছি আমি চিরদিন মানুষের মুখে এতো প্রিয় সম্বোধন, এমন হৃদয়বোধ্য ভাষা কেবল মানুষ ছাড়া কারো কাছে পাইনি কখনো! এই যে নীলিমা সেও মানুষের মতো এতো স্নেহ কভু ঝরাবে না এই যে প্রকৃতি সেও কারো দুঃখে হবে না তো এমন কাতর, বুক পেতে এম...
https://banglarkobita.com/poem/famous/1491
964
জীবনানন্দ দাশ
একটি নক্ষত্র আসে
প্রেমমূলক
একটি নক্ষত্র আসে; তারপর একা পায়ে চ’লে ঝাউয়ের কিনার ঘেঁষে হেমন্তের তারাভরা রাতে সে আসবে মনে হয়; – আমার দুয়ার অন্ধকারে কখন খুলেছে তার সপ্রতিভ হাতে! হঠাৎ কখন সন্ধ্যা মেয়েটির হাতের আঘাতে সকল সমুদ্র সূর্য সত্বর তাকে ঘুম পাড়িয়ে রাত্রি হতে পারে সে এসে এগিয়ে দেয়; শিয়রে আকাশ দূর দিকে উজ্জ্বল ও নিরুজ্জ্বল নক্ষত্র গ্রহে...
https://banglarkobita.com/poem/famous/442
4495
শামসুর রাহমান
একদা
প্রেমমূলক
সতেজ ঘাসের মতো চকচকে এক ঘোড়া দৌড়ে এসে একটা জলাশয়ের সামনে দাঁড়ালো। তখনো তার কেশর থেকে, ক্ষুর থেকে মুছে যায়নি সূর্যাস্তের রঙ।টলটলে জলের দিকে গ্রীবা বাড়িয়ে দেখলো সে, আধখানা চাঁদ বন্দিনি রাজকন্যার মতো চেয়ে আছে তার চোখের প্রতি। বনের ঘন কালো আকাশের নিষ্পলক চেয়ে থাকা- সব কিছু অমান্য করে সে তার মুখ বাড়িয়ে দিলো জলাশয়ে, জলপানের ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ekoda/
2633
রবীন্দ্রনাথ ঠাকুর
অসাধ্য চেষ্টা
নীতিমূলক
শক্তি যার নাই নিজে বড়ো হইবারে বড়োকে করিতে ছোটো তাই সে কি পারে?   (কণিকা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/osaddhyo-chesta/
705
জয় গোস্বামী
ফুটকড়াই
ব্যঙ্গাত্মক
পরির পাশে পরির বোন, দাঁড়িয়ে আছে কতক্ষণ।জ্বর থেকে তো উঠল কাল, রোদের তাপে মুখটি লাল।লম্বা লাইন ইস্কুলের, দাও দারোয়ান গেট খুলে।পরির পাশে পরির মা-ও, বলছে, ঠাকুর রোদ কমাও,আবার অসুখ করবে ওর নষ্ট হবে একবছর।বয়স কত ? বয়ঃক্রম ? সেসব ভাবার সময় কম।ভর্তি হবার জন্য আজ, টেষ্টে বসাই পরির কাজ।পরি তো নয়, পরির বোন, পাঁচ বছরের কম এখন।এদিক...
https://www.kobitacocktail.com/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%95%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87-%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80/
432
কাজী নজরুল ইসলাম
বে-শরম
ভক্তিমূলক
আরে আরে সখী          বারবার ছি ছি ঠারত চঞ্চল আঁখিয়া সাঁবলিয়া। দুরু দুরু গুরু গুরু          কাঁপত হিয়া উরু হাথসে গির যায় কুঙ্কুম-থালিয়া। আর না হোরি          খেলব গোরি আবির ফাগ দে পানি মে ডারি হা প্যারি – শ্যাম কী ফাগুয়া লাল কী লুগুয়া ছি ছি মোরি শরম ধরম সব হারি মারে ছাতিয়া মে কুঙ্কুম বে-শরম বানিয়া।  (পুবের হাওয়া কাব্যগ্র...
https://www.bangla-kobita.com/nazrulislam/be-shorom/
4389
শামসুর রাহমান
আমার সত্তা শ্লোক হয়ে
প্রেমমূলক
তোমার আমার মধ্যে ক্রমাগত রচিত হচ্ছে মাইল মাইলব্যাপী তৃষ্ণার্ত জিহ্বার মতো গা ছমছম প্রান্তর। অদূরে অনেক ক্ষুধার্ত শকুন অপেক্ষমাণ, আর আমি ওদের দৃষ্টি থেকে, শবগন্ধী চঞ্চু থেকে নিজেকে আড়াল করে হাঁটছি ভারি পা টেনে টেনে। কোথাও এমন কোনো পাখি নেই, যার গানে দিকগুলি মাধুর্যের আভায় হবে রঙিন, নেই কোনো ঝরনা, যার ছলছলে হাসি আমার ক্ল...
https://www.bangla-kobita.com/shamsurrahman/amar-sotta-shlok-hoye/
146
আলাউদ্দিন আল আজাদ
স্মৃতিস্তম্ভ
স্বদেশমূলক
স্মৃতির মিনার ভেঙেছে তোমার ? ভয় কি বন্ধু, আমরা এখনো চারকোটি পরিবার খাড়া রয়েছি তো ! যে-ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার খুরের ঝটকা ধুলায় চূর্ণ যে পদ-প্রান্তে যারা বুনি ধান গুণ টানি, আর তুলি হাতিয়ার হাঁপর চালাই সরল নায়ক আমরা জনতা সেই অনন্য । ইটের মিনার ভেঙেছে ভাঙুক ! ভয় কি বন...
https://banglapoems.wordpress.com/2013/02/21/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ad-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%be%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86/
2034
মলয় রায়চৌধুরী
এ কেমন বৈরী
মানবতাবাদী
ভাবা যায় ? কোনো প্রতিপক্ষ নেই ! সবকটা আধমরা হয়ে আজ শুয়ে আছে জুতোর তলায় ? কিছুই করিনি আমি কেবল মুখেতে হাত চাপা দিয়ে চিৎকার করেছি থেকে থেকে হাহাহা হাহাহা হাহা হাহা পিস্তল কোমরে বাঁধা তেমনই ছিল সঙ্গোপনে ক্ষুর বা ভোজালি বের করিনিকো বোমাগুলো শান্তিনিকেতনি ব্যাগে চুপচাপ যেমন-কে-তেমন পড়ে আছে আমি তো আটঘাট বেঁধে ভেবেছি বদলা নেব...
https://banglarkobita.com/poem/famous/1147
5085
শামসুর রাহমান
মন্তাজ
রূপক
এই তো হরিণ ছোটে, রত্নরাজি ওড়ায় সুতীক্ষ্ম খুরে, ফুলের মেঘের নরম সংকেত জেগে ওঠে; মুঞ্জরিত গুপ্ত ক্ষেত। আবেগের গলায় পা রেখে দেখেছিতো, তবু জলজ্যান্ত স্বর সোনালি ঘন্টার মতো বাজে চতুর্দিকে আর ঘর বাড়ি উল্টোপাল্টা ছুটে যেতে চায় আকাশের সুনীল মহলে। আপিশ ফটক ছেড়ে পথে নামি, ঠিক সন্ধে হ’লে, কখনো বা আরো পরে বাড়ি ফিরি, বাসের টিকিটে আ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/montaj/
1166
জীবনানন্দ দাশ
মৃত্যু স্বপ্ন সংকল্প
চিন্তামূলক
আঁধারে হিমের আকাশের তলে এখন জ্যোতিষ্কে কেউ নেই। সে কারা কাদের এসে বলেঃ এখন গভীর পবিত্র অন্ধকার; হে আকাশ, হে কালশিল্পী, তুমি আর সূর্য জাগিয়ো না; মহাবিশ্বকারুকার্য, শক্তি, উৎস, সাধঃ মহনীয় আগুনের কি উচ্ছিত সোনা? তবুও পৃথিবী থেকে- আমরা সৃষ্টির থেকে নিভে যাই আজঃ আমরা সূর্যের আলো পেয়ে তরঙ্গ কম্পনে কালো নদী আলো নদী হয়ে যেতে চ...
https://www.bangla-kobita.com/jibanananda/mrittu-shwopno-shongkolpo/
3501
রবীন্দ্রনাথ ঠাকুর
বন-ফুল (দ্বিতীয় সর্গ)
কাহিনীকাব্য
যেও না! যেও না! দুয়ারে আঘাত করে কে ও পান্থবর? ‘কে ওগো কুটীরবাসি ! দ্বার খুলে দাও আসি! ’ তবুও কেন রে কেউ দেয় না উত্তর? আবার পথিকবর আঘাতিল ধীরে! “বিপন্ন পথিক আমি, কে আছে কুটিরে?” তবুও উত্তর নাই, নীরব সকল ঠাঁই— তটিনী বহিয়া যায় আপনার মনে! পাদপ আপন মনে প্রভাতের সমীরণে দুলিছে, গাইছে গান সরসর স্বনে! সমীরে কুটীরশিরে লতা দু...
https://www.bangla-kobita.com/rabindranath/bon-ful-ditio-sorgo/
2051
মহাদেব সাহা
আফ্রিকা, তোমার দুঃখ বুঝি
মানবতাবাদী
আফ্রিকার বুকের ভেতর আমি শুনতে পাই এই বাংলাদেশের হাহাকার বাংলাদেশের বুকের ভেতর আফ্রিকার কান্না; এশিয়া-আফ্রিকা দুইবোন, দুই গরিব ঘরের মেয়ে! আফ্রিকার কালো মানচিত্র যেন বাংলাদেশেরই দারিদ্রপীড়িত গ্রাম, আফ্রিকার দিকে তাকালে তাই আমার এই নিপীড়িত বাংলার কথাই মনে পড়ে হয়তো আফ্রিকার কোনো কবিও বাংলাদেশের দিকে তাকিয়ে তার আর্ত স্বদেশে...
https://banglarkobita.com/poem/famous/1355
3761
রবীন্দ্রনাথ ঠাকুর
যখন গগনতলে
রূপক
যখন গগনতলে অাঁধারের দ্বার গেল খুলি সোনার সংগীতে উষা চয়ন করিল তারাগুলি।   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/jokhon-gogontole/
2625
রবীন্দ্রনাথ ঠাকুর
অলস সময়-ধারা বেয়ে
মানবতাবাদী
অলস সময়-ধারা বেয়ে মন চলে শূন্য-পানে চেয়ে। সে মহাশূন্যের পথে ছায়া-আঁকা ছবি পড়ে চোখে। কত কাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে জয়োদ্ধত প্রবল গতিতে। এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল, এসেছে মোগল; বিজয়রথের চাকা উড়ায়েছে ধূলিজাল,উড়িয়াছে বিজয়পতাকা। শূন্যপথে চাই, আজ তার কোনো চিহ্ন নাই। নির্মল সে নীলিমায় প্রভাতে ও সন্ধ্যায় রাঙালো...
https://www.bangla-kobita.com/rabindranath/olos-somy-dhara-beye/
4485
শামসুর রাহমান
একটি ফ্রিজ শটের জন্যে
চিন্তামূলক
এ কেমন চলে যাওয়া উড়িয়ে রুমাল কাকডাকা দুপুরে একাকী দূরে, বিন্দু হয়ে যাওয়া? দুটি পাখি ছিল ডালে; শাখাচারী পক্ষীদ্বয় দু’ ফোঁটা চোখের পানি যেন। ভুরুর মতন ঝিল, শিকের আড়ালে কতিপয় প্রাণী আর রঙিন চাঞ্চল্য আপাতত ভাস্কর্য আমার মনে। দুপুরেই চৌরাহায় আজ হঠাৎ গোধূলি আসে ব্যেপে। একটু আগেই ছিলে আমার হাতকে সভ্যতার চারু কারুকাজ ক’রে। এখন...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ekti-friz-shoter-jonyo/
4436
শামসুর রাহমান
উল্টো দিকে ছুটে যাচ্ছে ট্রেন
প্রেমমূলক
অন্ধের মতোন আমি অন্ধদের মধ্যে সারাক্ষণ হাতড়ে বেড়াই কী-যে বুঝি না নিজেই। পুরোনো চিঠির খাম? চকচকে শূন্য থালা, নাকি টগর, মল্লিকা ফুটফুটে? দলছুট কাকাতুয়া? রঙিন টিকিট? কোথাও না-পাওয়া কখনো না-দেখা মানুষের হৃৎপিণ্ডের মতো থর থর কোনো প্রাণী? মেঘের জঙ্গল থেকে নেমে আসা এবং হাওয়ায় ভাসা নানারঙা ঘোড়াদের ফুল্ল দানাপানি? শোনো, যা হোক ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ulto-dike-chute-jacche-tren/
4829
শামসুর রাহমান
দাগ
মানবতাবাদী
“না, আমি কস্মিনকালে তোমার এ নৈঃসঙ্গ্য ঘোচাতে পারবো না”, বলে তুমি সেই ছোট ঘরটি গোছাতে মন দিলে। এটা-সেটা নেড়ে চেড়ে তুলে নিলে দুল বালিশের নিচে থেকে, পরলে আবার। এলোচুল সহযে বিন্যস্ত হলো; পরিচিত গন্ধমাখা ঘরে বিধ্বস্ত স্নায়ূর রাজ্য, বন্দী আমি ভয়ের নিগড়ে!বুঝি তাই অকস্মাৎ বুকে টেনে নিলাম তোমাকে সংক্রামক হতাশায়। বললামঃ “হত্যা ক...
https://www.bangla-kobita.com/shamsurrahman/dag/
4697
শামসুর রাহমান
ঘৃণায় নয়
মানবতাবাদী
অতীতের মায়াবী পাহাড় থেকে এ বর্তমানের নিবিড় উপত্যকায় এসে দেখি জীবন ফিরিয়ে আছে মুখ অন্ধকারে। একজন বৃদ্ধ গাঢ় স্বরে বললেন হাত ছুঁড়েঃ “সৌন্দর্য, মহত্ত্ব সত্য আরসদ্‌গুণ ইত্যাদি রক্ষা করো, রক্ষা করো এ বাগান- যেখানে পাখির গান শিল্পের প্রতীক খোঁজে প্রতি লাল নীল ফুলে স্তব্ধ পাথরে মনের অস্তরাগে, যেখানে হাতের মুঠো ভরে যায় সোনালি প...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ghrinar-noy/
4362
শামসুর রাহমান
আমার অন্তর জুড়ে শহুরে-গ্রামীণ সুরধারা
প্রকৃতিমূলক
এ এমন কাল বন্ধ চোখ খুলতেই দেখি শরীর-জ্বালানো তেজ নিয়ে আমাদের পোড়ায় কখনও, কখনও-বা উত্তেজিত করে খুব ছড়াতে দ্রোহের অগ্নিশিখা।দিনরাত বৃষ্টিধারা দেয় না ভাসিয়ে নানা শহর ও গ্রাম। কখনও-সখনও বর্ষা, যতদূর জানি, কোনও কোনও কবির, লেখার খাতার উন্মুখ পাতা বর্ষার ধারায় সেজে ওঠে।বয়স হয়েছে ঢের। জীবনের নানা ক্রূর ঘাত-প্রতিঘাতে কেউ-কেউ ভণ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/amar-ontor-jure-shohure-gramin-surdhara/
2425
মুহম্মদ জাফর ইকবাল
অভাগার কাহিনী
ছড়া
১ লা থাকি একলা শুই নিজের কাপড় নিজেই ২ খাটাখাটনি রাত্রি ৩ সঙ্গী খালি মুড়ির টিন। চেষ্টা করি বাঁ ৪ পাছ দিয়ে সব পাচার। বাইরে গেলে চান্দি ৬ এতো বেয়াদপ কেমনে হয়? ঝগড়া করিস আমার ৭ ভাগ ব্যাটা তুই জলদি ৮ মাঝে মাঝে লাগে ভয় কেউ দেখি আর মানুষ ৯ সবার মাঝেই অসন্তোষ যত ১০ এই নন্দঘোষ?
https://banglarkobita.com/poem/famous/2028
1263
জীবনানন্দ দাশ
স্বপ্ন
চিন্তামূলক
পাণ্ডুলিপি কাছে রেখে ধূসর দীপের কাছে আমি নিস্তব্ধ ছিলাম ব’সে; শিশির পড়িতেছিল ধীরে-ধীরে খ’সে; নিমের শাখার থেকে একাকীতম কে পাখি নামিউড়ে গেলো কুয়াশায়,- কুয়াশার থেকে দূর-কুয়াশায় আরো। তাহারি পাখার হাওয়া প্রদীপ নিভায়ে গেলো বুঝি? অন্ধকার হাতড়ায়ে ধীরে-ধীরে দেশলাই খুঁজি; যখন জ্বলিবে আলো কার মুখ দেখা যাবে বলতে কি পারো?কার মুখ?- ...
https://www.bangla-kobita.com/jibanananda/shawpno/
1772
পূর্ণেন্দু পত্রী
আমি কি ধরিত্রীযোগ্য
চিন্তামূলক
আমি কি ধরিত্রীযোগ্য? এই প্রশ্নে কেঁপে ওঠে তার অসুখের ঘূণ-লাগা শরীরের অসি’-মজ্জা হাড়। তাকে ঘিরে আছে মেঘ তাকে ঘিরে ব্যাধের উল্লাস। অক্ষর অন্বিষ্ঠ তার, হাতের মুঠোয় মরা ঘাস। প্রকৃতির হাত থেকে মানুষ নিয়েছে কেড়ে নিজের থাবায় সংক্রামক কুয়াশা ও হিম মানুষের হাত থেকে কখন নিয়েছে কেড়ে বিরক্ত সময় অন্ধকার চিনবার মঙ্গল পিদিম। কাঁটায়...
https://banglarkobita.com/poem/famous/1185
3512
রবীন্দ্রনাথ ঠাকুর
বর এসেছে বীরের ছাঁদে
ছড়া
বর এসেছে বীরের ছাঁদে, বিয়ের লগ্ন আটটা। পিতল-আঁটা লাঠি কাঁধে, গালেতে গালপাট্টা। শ্যালীর সঙ্গে ক্রমে ক্রমে আলাপ যখন উঠল জমে, রায়বেঁশে নাচ নাচের ঝোঁকে মাথায় মারলে গাঁট্টা। শ্বশুর কাঁদে মেয়ের শোকে, বর হেসে কয়– “ঠাট্টা’!   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/bor-eseche-birer-chade/
272
কাজী নজরুল ইসলাম
কাবেরী-তীরে
প্রেমমূলক
কর্ণাটের গঙ্গা-পূত কাবেরীর নীরে প্রভাতে সিনানে আসে শ্যামা বেণিবর্ণা কর্ণাটকুমারী এক, নাম মেঘমালা। সিনানের আগে নিতি কাহার উদ্দেশে চামেলি চম্পক ফুল তরঙ্গে ভাসায়। ভিনদেশি বুঝি এক বণিক কুমার হেরিয়া সে এণাক্ষীরে তরণি ভিড়ায়ে রহে সেই ঘাটে বসি,যেতে নাহি চায়। স্নান-স্নিগ্ধা শ্যামলীর স্নিগ্ধতর রূপে ডুবে যায় আঁখি তার, কন্ঠে ফোটে...
https://www.bangla-kobita.com/nazrulislam/kaberi-tire/
245
কাজী নজরুল ইসলাম
ইন্দু-প্রয়াণ
শোকমূলক
(কবি শরদিন্দু রায়ের অকালমৃত্যু উপলক্ষ্যে)বাঁশির দেবতা! লভিয়াছ তুমি হাসির অমর-লোক, হেথা মর-লোকে দুঃখী মানব করিতেছি মোরা শোক! অমৃত-পাথারে ডুব দিলে তুমি ক্ষীরোদ-শয়ন লভি, অনৃতের শিশু মোরা কেঁদে বলি, মরিয়াছ তুমি কবি! হাসির ঝঞ্ঝা লুটায়ে পড়েছে নিদাঘের হাহাকারে, মোরা কেঁদে বলি, কবি খোয়া গেছে অস্ত-খেয়ার পারে!আগুন-শিখায় মিশেছে ত...
https://www.bangla-kobita.com/nazrulislam/indu-proyan/
5888
সুবোধ সরকার
এক
প্রেমমূলক
থানার বড়বাবু আমায় বলতো পাঁঠা ছােটবাবু পেছনে লাথি মেরে বলতাে, যা তাে সিগারেট নিয়ে আয় যেদিন মাইনে পেতাম, আমার দাদা এসে সব টাকা কেড়ে নিয়ে যেত আর তুমি, তােমার সঙ্গে আমার ১৫ বছর বয়সে বিয়ে হল একদিনও আমাকে ভালােবাসলে না, আদর করলে না।।গােলাপ টোলাপ না, আমার রাইফেল দেখতে খুব ভালাে লাগত কী লম্বা, মুখটা ছুঁচলাে, গুডুম গুডু...
https://www.kobitacocktail.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%95%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%9f%e0%a7%87%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ac%e0%a7%8b/
4573
শামসুর রাহমান
কাজ
প্রেমমূলক
তুমি কি কলেজ স্ট্রিটে ঘুরছ এখন? নাকি নিউ মার্কেটে করছ বেশ কেনাকাটা প্রিয় বান্ধবীর সঙ্গে ঘুরে ঘুরে খর রোদে? কলকাতায় বড়ো ভিড়, তোমার কি ভালো লাগে দম আটকানো কোনো ভিউ?এই যে এখানে তুমি নেই, এখন আমার কাছে চিরচেনা এ শহর বড়ো জনশূন্য নিষ্প্রদীপ মনে হয়, যেন ঢাকা আজ পরেনি কপালে টিপ শোকে; ফুল নয়, অশ্রুবিন্দু ফুটে আছে সব গাছে।কোথাও ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/kaj/
2033
মলয় রায়চৌধুরী
আলো
চিন্তামূলক
আবলুশ অন্ধকারে তলপেটে লাথি খেয়ে ছিটকে পড়ি পিছমোড়া করে বাঁধা হাতকড়া স্যাঁসেঁতে ধুলো-পড়া মেঝে আচমকা কড়া আলো জ্বলে উঠে চোখ ধাঁধায় তক্ষুনি নিভে গেলে মুখে বুট জুতো পড়ে দু-তিনবার কষ বেয়ে রক্ত গড়াতে থাকে টের পাই আবার তীব্র আলো মুহূর্তে জ্বলে উঠে নিভে যায় গরম লোহার রড খালি পিঠে মাংস ছেঁচে তোলে আমাকে ল্ষ করে চারিদিক থেকে আলো ঝল...
https://banglarkobita.com/poem/famous/1152
4791
শামসুর রাহমান
তুমি বলেছিলে
মানবতাবাদী
দাউ দাউ পুড়ে যাচ্ছে নতুন বাজার। পুড়ছে দোকান-পাট, কাঠ, লোহা-লক্কড়ের স্তূপ, মসজিদ এবং মন্দির। দাউ দাউ পুড়ে যাচ্ছে নতুন বাজার। বিষম পুড়ছে চতুর্দিকে ঘর-বাড়ি। পুড়ছে টিয়ের খাঁচা, রবীন্দ্র রচনাবলি, মিষ্টান্ন ভাণ্ডার, মানচিত্র, পুরনো দলিল। মৌচাকে আগুন দিলে যেমন সশব্দে সাধের আশ্রয় ত্যাগী হয় মৌমাছির ঝাঁক, তেমনি সবাই পালাচ্ছে শ...
https://banglarkobita.com/poem/famous/585
814
জসীম উদ্‌দীন
নকশী কাঁথার মাঠ – ০১
কাহিনীকাব্য
এক বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে ক্ষীর নদী, উইড়া যাওয়ার সাধ ছিল, পাঙ্খা দেয় নাই বিধি | — রাখালী গান এই এক গাঁও, ওই এক গাঁও — মধ্যে ধু ধু মাঠ, ধান কাউনের লিখন লিখি করছে নিতুই পাঠ | এ-গাঁও যেন ফাঁকা ফাঁকা, হেথায় হোথায় গাছ ; গেঁয়ো চাষীর ঘরগুলি সব দাঁড়ায় তারি পাছ | ও-গাঁয় যেন জমাট বেঁধে বনের কাজল কায়া, ঘরগুলিরে জড়িয়...
https://banglarkobita.com/poem/famous/804
3811
রবীন্দ্রনাথ ঠাকুর
রসগোল্লার লোভে
হাস্যরসাত্মক
রসগোল্লার লোভে পাঁচকড়ি মিত্তির দিল ঠোঙা শেষ করে বড়ো ভাই পৃথ্বির। সইল না কিছুতেই যকৃতের নিচুতেই যন্ত্র বিগড়ে গিয়ে ব্যামো হল পিত্তির। ঠোঙাটাকে বলে, “পাজি ময়রার কারসাজি।’ দাদার উপরে রাগে– দাদা বলে, “চিত্তির! পেটে যে স্মরণসভা আপনারি কীর্তির।’   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/rosgollar-love/
4923
শামসুর রাহমান
পিঁপড়ের দ্বীপে
সনেট
নৈশ ভোজনের পর মার্কিন টাইম ম্যাগজিন উল্টেপাল্টে তুলে নিই ডিফোর রবিনসন ক্রূশো, কিছুক্ষণ ঘুরি তার সঙ্গে; কী অদ্ভুত বেশভূষো নিজের শরীরে দেখি, ছাগগন্ধে এই ঘুমহীন রাত্রি ভরপুর, অকস্মাৎ পিঁপড়ের ঝাঁক ধেয়ে আসে চতুর্দিকে থেকে। অতিকায় ওরা, টেলিফোন তার, খাট, দেয়ালের মাঠ, যেন অত্যন্ত গোপন ষড়যন্ত্রে বুঁদ হয়ে, উঠছে চেয়ার বেয়ে বেয়ে।প...
https://www.bangla-kobita.com/shamsurrahman/piprer-dipe/
1805
পূর্ণেন্দু পত্রী
কোনো
চিন্তামূলক
একালের কোনো কোনো যুবক বা যুবতীর মুখে সেকালের মোমমাখা ঝাড়লন্ঠন স্তম্ভ ও গম্বুজ দেখা যায়। দেখে হিংসা জাগে।মানুষ এখন যেন কোনো এক বড় উনোনের ভাত-ডাল-তরকারির তলপেটে ডাইনীর চুলের আগুনকে অহরহ জ্বালিয়ে রাখার চেলা কাঠ, কাঠ-কয়লা-ঘুটে। মানুষ এখন তার আগেকার মানুষ-জন্মের কবচ, কুণ্ডল, হার, শিরস্ত্রাণ, বর্ম ও মুকুট বৃষের মতন কাঁধ, সিং...
https://www.kobitacocktail.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d/
4347
শামসুর রাহমান
আত্মপ্রতিকৃতি
চিন্তামূলক
আমি তো বিদেশী নই, নই ছদ্মবেশী বাসভূমে- তবে কেন পরিচয় অন্ধকার ঘরে রাজা, কেন দেশের দশের কাছে সারাটা জীবন ডুগডুগি বাজিয়ে শোনাব কথা, নাচাব বানর ফুটপাতে? কেন তবে হরবোলা সেজে সারাক্ষণ হাটে মাঠে বাহবা কুড়াব কিংবা স্টেজে খালি কালো রুমালের গেরো খুলে দেখাব জীবন্ত খরগোশ দর্শকের সকৌতুক ভিড়ে? কেন মুখে রঙ মেখে হব সঙ?না, তারা জানে না...
https://www.bangla-kobita.com/shamsurrahman/attoprotikriti/
2462
মোহাম্মদ রফিকউজ্জামান
অস্তি-নাস্তির পদ্য
চিন্তামূলক
কোথায় যাবো সাঁই- ভেতর থেকে যন্ত্রণা দেয় দ্বিতীয় সংকেত কোন জমিনে চাষ দেবো যে - কোথায় সোনার খেতঘরের পাশে ঘর- শুদ্ধবাদী চেঁচিয়ে কয় - ঢুকিসনে বর্বর দেখেও না কোথায় বসে হাসেন পরাশর অঙ্গে অঙ্গে আঘাত করে শাস্ত্রজীবীর বেতকোথায় যাবো সাঁই ডাঙাতে বাঘ জলে কুমির মধ্যখানে ঠাইকালের পরে কাল- ঊর্ধ্বলোকে তাকিয়ে রই বিবস্ত্র কঙ্কাল অলৌকিকে...
https://www.bangla-kobita.com/rafiquzzaman/osti-nastir-podyo/
546
কাজী নজরুল ইসলাম
সুরা লাহাব
ভক্তিমূলক
(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার করুণা ও দয়া যাঁর অশেষ অপার।ধ্বংস হোক্ আবু লাহাবের বাহুদ্বয়, হইবে বিধ্বস্ত তাহা হইবে নিশ্চয়। করেছে অর্জ্জন ধন সম্পদ সে যাহা কিছু নয়, কাজে তার লাগিবে না তাহা। শিখাময় অনলে সে পশিবে ত্বরায় সাথে তার সে অনল-কুন্ডে যাবে হায় জায়া তার - অপবাদ-ইন্ধন বাহিনী, তাহার গলায় দড়ি বহিবে আপনি।
https://www.bangla-kobita.com/nazrulislam/sura-lahab/
3242
রবীন্দ্রনাথ ঠাকুর
দুর্বোধ
প্রেমমূলক
তুমি মোরে পার না বুঝিতে? প্রশান্তবিষাদভরে                  দুটি আঁখি প্রশ্ন করে অর্থ মোর চাহিছে খুঁজিতে, চন্দ্রমা যেমন-ভাবে স্থিরনতমুখে চেয়ে দেখে সমুদ্রের বুকে।।               কিছু আমি করি নি গোপন। যাহা আছে সব আছে               তোমার আঁখির কাছে প্রসারিত অবারিত মন। দিয়েছি সমস্ত মোর করিতে ধারণা, তাই মোরে বুঝিতে পার না?  ...
https://www.bangla-kobita.com/rabindranath/durvod/
739
জয় গোস্বামী
শাসকের প্রতি
মানবতাবাদী
আপনি যা বলবেন আমি ঠিক তাই কোরবো তাই খাবো তাই পরবো তাই গায়ে মেখে ব্যাড়াতে যাবো কথাটি না বলে বললে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকবো সারা রাত তাই থাকবো পরদিন যখন বলবেন এবার নেমে এসো তখন কিন্তু লোক লাগবে আমাকে নামাতে একা একা নামতো পারবো না ও টুকু পারি নি বলে অপরাধ নেবেন না যেন
http://kobita.banglakosh.com/archives/1687.html
311
কাজী নজরুল ইসলাম
চিরন্তনী প্রিয়া
প্রেমমূলক
এসো এসো এসো আমার চির-পুরানো! বুক জুড়ে আজ বসবে এসো হৃদয়-জুড়ানো! আমার চির-পুরানো!    পথ বিপথে কতই আমার নিত্য নূতন বাঁধন এসে যাচে, কাছে এসেই অমনি তারা পুড়ে মরে আমার আগুন আঁচে। তারা  এসে ভালোবাসার আশায় একটুকুতেই কেঁদে ভাসায়, ভীরু তাদের ভালোবাসা কেঁদেই ফুরানো। বিজয়িনী চিরন্তনী মোর! একা  তুমিই হাস বিজয়-হাসি দীপ দেখিয়ে পথে ঘু...
https://www.bangla-kobita.com/nazrulislam/chirontoni-priya/
3522
রবীন্দ্রনাথ ঠাকুর
বলিয়াছিনু মামারে
ছড়া
বলিয়াছিনু মামারে– তোমারি ঐ চেহারাখানি কেন গো দিলে আমারে। তখনো আমি জন্মিনি তো, নেহাত ছিনু অপরিচিত, আগেভাগেই শাস্তি এমন, এ কথা মনে ঘা মারে। হাড় ক’খানা চামড়া দিয়ে ঢেকেছে যেন চামারে।   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/boliachinu-mamare/
1132
জীবনানন্দ দাশ
বিস্ময়
চিন্তামূলক
কখনো বা মৃত জনমানবের দেশে দেখা যাবে বসেছে কৃষাণঃ মৃত্তিকা-ধূসর মাথা আপ্ত বিশ্বাসে চক্ষুষ্মান।কখনো ফুরুনো ক্ষেতে দাঁড়ায়েছে সজারুর গর্তের কাছে; সেও যেন বাবলার কান্ড এক অঘ্রাণের পৃথিবীর কাছে।সহসা দেখেছি তারে দিনশেষেঃ মুখে তার সব প্রশ্ন সম্পূর্ণ নিহত; চাঁদের ও-পিঠ থেকে নেমেছে এ পৃথিবীর অন্ধকার ন্যুব্জতার মতো।সে যেন প্রস্তর...
https://www.bangla-kobita.com/jibanananda/bishmoy/
5977
হুমায়ুন আজাদ
এ লাশ আমরা রাখবো কোথায়
মানবতাবাদী
তেমন যোগ্য সমাধি কই ? মৃত্তিকা বলো, পর্বত বলো অথবা সুনীল-সাগর-জল- সব কিছু ছেঁদো, তুচ্ছ শুধুই ! তাইতো রাখি না এ লাশ আজ মাটিতে পাহাড়ে কিম্বা সাগরে, হৃদয়ে হৃদয়ে দিয়েছি ঠাঁই।
https://banglarkobita.com/poem/famous/403
4112
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
হে
চিন্তামূলক
সারারাত স্বপ্ন দেখি, সারাদিন স্বপ্ন দেখি যে-রকম আকাশ পৃথিবী দ্যাখে, পৃথিবী আকাশ, একবার অন্ধকারে, একবার আলোর ছায়ায় একবার কুয়াশা-কাতর চোখে, একবার গোধুলির ক্লান্ত রোদে- সারারাত স্বপ্ন দেখি-সারাদিন স্বপ্ন দেখি। একখানি সুদূরের মুখ জ্ব’লে থাকে চেতনার নীলে, কে যেন বাদক সেই স্বপ্নের ভেতরে তোলে বিষাদের ধ্বনি আঁকে সেই প্রিয়মুখে-...
https://www.kobitacocktail.com/%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6/
2770
রবীন্দ্রনাথ ঠাকুর
ইঁটের গাদার নিচে
ছড়া
ইঁটের গাদার নিচে ফটকের ঘড়িটা। ভাঙা দেয়ালের গায়ে হেলে-পড়া কড়িটা। পাঁচিলটা নেই, আছে কিছু ইঁট সুরকি। নেই দই সন্দেশ, আছে খই মুড়কি। ফাটা হুঁকো আছে হাতে, গেছে গড়গড়িটা। গলায় দেবার মতো বাকি আছে দড়িটা।   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/iter-gadar-niche/
921
জীবনানন্দ দাশ
আকাশে চাঁদের আলো
প্রেমমূলক
১ আকাশে চাঁদের আলো—উঠোনে চাঁদের আলো—নীলাভ চাঁদের আলো—এমন চাঁদের আলো আজ বাতাসে ঘুঘুর ডাক—অশত্থে ঘুঘুর ডাক—হৃদয়ে ঘুঘু যে ডাকে—নরম ঘুঘুর ডাক আজ তুমি যে রয়েছ কাছে—ঘাসে যে তোমার ছায়া—তোমার হাতের ছায়া—তোমার শাড়ির ছায়া ঘাসে আকাশে চাঁদের আলো—উঠোনে চাঁদের আলো—নীলাভ চাঁদের আলো—এমন চাঁদের আলো আজ২ কেউ যে কোথাও নেই—সকলে গিয়েছে মরে—...
https://www.bangla-kobita.com/jibanananda/akashey-chader-alo/
3588
রবীন্দ্রনাথ ঠাকুর
বিদেশী ফুলের গুচ্ছ – ৪
প্রেমমূলক
প্রভাতে একটি দীর্ঘশ্বাস একটি বিরল অশ্রুবারি ধীরে ওঠে, ধীরে ঝরে যায়, শুনিলে তোমার নাম আজ। কেবল একটুখানি লাজ– এই শুধু বাকি আছে হায়। আর সব পেয়েছে বিনাশ। এক কালে ছিল যে আমারি গেছে আজ করি পরিহাস।Aubre De Vere (অনূদিত কবিতা)
https://www.bangla-kobita.com/rabindranath/bideshi-fuler-guccho-4/
3960
রবীন্দ্রনাথ ঠাকুর
সুখ
চিন্তামূলক
আজি মেঘমুক্ত দিন; প্রসন্ন আকাশ হাসিছে বন্ধুর মতো; সুন্দর বাতাস মুখে চক্ষে বক্ষে আসি লাগিছে মধুর-- অদৃশ্য অঞ্চল যেন সুপ্ত দিগ্‌বধূর উড়িয়া পড়িছে গায়ে। ভেসে যায় তরী প্রশান্ত পদ্মার স্থির বক্ষের উপরি তরল কল্লোলে। অর্ধমগ্ন বালুচর দূরে আছে পড়ি, যেন দীর্ঘ জলচর রৌদ্র পোহাইছে শুয়ে। ভাঙা উচ্চতীর; ঘনচ্ছায়াপূর্ণ তরু; প্রচ্...
https://www.bangla-kobita.com/rabindranath/post20150129105406/
39
অসীম সাহা
পৃথিবীর সবচেয়ে মর্মঘাতী রক্তপাত
স্বদেশমূলক
কাল রাতে ওরা আমার দেহ থেকে সিরিঞ্জ সিরিঞ্জ রক্ত তুলে নিয়েছে আমাকে ওরা এক নিঃসঙ্গ অন্ধকার রাতের থমথমে নিস্তব্ধতার মধ্যে বেঁধে রেখে বলেছে, ‘শাট আপ। কথা বললেই গুলি করব!’তখনই সমস্ত পৃথিবী কাঁপিয়ে, সমস্ত চরাচর, বনভূমি কাঁপিয়ে একটা ভয়ানক হাহাকার, মৃতদের কলরোল উড়ে এসে আমার বুকের কাছে আছড়ে পড়েছে; আমি কেঁপে উঠেছি।আমার চোখের সাম...
https://www.bangla-kobita.com/asimsaha/prithibir-shobcheye-mormoghati-roktopat/
4460
শামসুর রাহমান
এক রাতে হযরত ওসমান
মানবতাবাদী
কে আমাকে এমন সতর্ক করে আজ বারংবার ভয়ার্ত রাত্তিরে? ঘোড়াগুলি আস্তাবলে করছে চিৎকার, উটেরা উৎকর্ণ বড়। ওরা টের পায়, ঘোর অমঙ্গল কাছে এলে ওরা টের পেয়ে যায়। বেদনার্ত চোখ মেলে দেখি আকাশে বিদ্যুচ্চমক ঘন ঘন, অথচ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।আমি কি ছিলাম অন্ধ অথবা বধির? আমার বিরুদ্ধে কত হাত মরুভূর জহরিলা সাপের মতন তুলেছে ব্যাপক ফণা ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ek-rate-hozrot-osman/
4279
শতাব্দী রায়
স্বাধীনতা
মানবতাবাদী
পাঁচ বছরের মেয়েটি বাবাকে জিজ্ঞেস করেছিলো- বাবা, স্বাধীনতা মানে কি? বাবা বলেছিলো- স্বাধীনতা মানে, এই আমরা যা কিছু বলতে পারি, যা খুশি করতে পারি, কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই, আমার ইচ্ছেতে আমি চলতে পারি। মেয়েটি বলেছিলো- তাহলে আজ থেকে আমিও স্বাধীনতা। বাবা বললো- না। প্রথমত স্বাধীনতা নয়, তুমি স্বাধীন। কিন্তু এখন নয়। তুমি এখন ছ...
https://banglapoems.wordpress.com/2016/08/14/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f/
2984
রবীন্দ্রনাথ ঠাকুর
গহির নীদমে
ভক্তিমূলক
গহির নীদমে বিবশ শ্যাম মম, অধরে বিকশত হাস, মধুর বদনমে মধুর ভাব অতি কিয়ে পায় পরকাশ ! চুম্বনু শত শত চন্দ্ৰ বদন রে, তবহুঁ ন পূরল আশ, অতি ধীরে ময় হৃদয়ে রাখনু নহি নহি মিটল তিয়াষ। শ্যাম, সুখে তুঁহু নীদ যাও পহু মঝু এ প্রেমময় উরসে, অনিমিখ নয়নে সারা রজনী হেরব মুখ তব হরষে।শ্যাম, মুখে তব মধুর অধরমে হাস বিকাশত কায়, কোন্‌ স্...
https://www.bangla-kobita.com/rabindranath/gohir-nidme/
6056
হেলাল হাফিজ
মানবানল
প্রেমমূলক
আগুন আর কতোটুকু পোড়ে ? সীমাবদ্ধ ক্ষয় তার সীমিত বিনাশ, মানুষের মতো আর অতো নয় আগুনের সোনালি সন্ত্রাস। আগুন পোড়ালে তবু কিছু রাখে কিছু থাকে, হোক না তা শ্যামল রঙ ছাই, মানুষে পোড়ালে আর কিছুই রাখে না কিচ্ছু থাকে না, খাঁ খাঁ বিরান, আমার কিছু নাই। ৭.২.৮১
https://banglarkobita.com/poem/famous/127
2668
রবীন্দ্রনাথ ঠাকুর
আজি গন্ধবিধুর সমীরণে
প্রকৃতিমূলক
আজিগন্ধবিধুর সমীরণে কারসন্ধানে ফিরি বনে বনে।      আজি ক্ষুব্ধ নিলাম্বর-মাঝে      এ কি চঞ্চল ক্রন্দন বাজে। সুদূর দিগন্তের সকরুণ সংগীত লাগে মোর চিন্তায় কাজে-- আমি খুঁজি কারে অন্তরে মনে গন্ধবিধুর সমীরণে। ওগোজানি না কী নন্দনরাগে সুখেউৎসুক যৌবন জাগে।      আজি আম্রমুকুলসৌগন্ধে, নব-  পল্লব-মর্মর ছন্দে, চন্দ্র-কিরণ-সুধা-সিঞ্...
https://banglarkobita.com/poem/famous/635
3224
রবীন্দ্রনাথ ঠাকুর
দুঃখশিখার প্রদীপ জ্বেলে
চিন্তামূলক
দুঃখশিখার প্রদীপ জ্বেলে খোঁজো আপন মন, হয়তো সেথা হঠাৎ পাবে চিরকালের ধন।   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/dukhoshikhar-prodip-jele/
1183
জীবনানন্দ দাশ
রবীন্দ্রনাথ
ভক্তিমূলক
অনেক সময় পাড়ি দিয়ে আমি অবশেষে কোন এক বলয়িত পথে মানুষের হৃদয়ের প্রীতির মতন এক বিভা দেখেছি রাত্রির রঙে বিভাসিত হয়ে থেকে আপনার প্রাণের প্রতিভা বিচ্ছুরিত ক'রে দেয় সঙ্গীতের মত কণ্ঠস্বরে! হৃদয়ে নিমীল হয়ে অনুধ্যান করে ময়দানবের দ্বীপ ভেঙে ফেলে স্বভাবসূর্যের গরিমাকে। চিন্তার তরঙ্গ তুলে যখন তাহাকে ডেকে যায় আমাদের রাত্রির উপরে- প...
https://www.bangla-kobita.com/jibanananda/robindronath/
615
জয় গোস্বামী
আইনশৃঙ্খলা
মানবতাবাদী
(‘নন্দীগ্রামে, আইনশৃঙ্খলা ফেরানোর জন্য, আজ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ ১৪ মার্চ বিকেলে সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বক্তব্যের অংশ।)কপালে স্টিকার আঁটা : সুকুমার গিরি । বুকে মস্ত ছ্যাঁদা নিয়ে চিত হয়ে আছে তমলুক হাস্পাতালে । ঢাক্তার বুঝেছেন এ লোকটাকে বেডে তুলতে গেলেই এক্ষুনি মরে যাবে । ঠিক । গেল তাই । ক...
https://www.kobitacocktail.com/%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%b6%e0%a7%83%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80/
5959
স্মরণজিৎ চক্রবর্তী
পুজো
প্রেমমূলক
আমার যা কিছু, আজ শেষ হয়ে এল অন্ধের থেকে জোৎস্নাকে ধার করি কোথায় কে যেন উঁচু করে টিপ পরে! মাথা নিচু করে সময় পেরোয় ঘড়িআকাশে আবার পুজোর বৃষ্টি আসে প্যান্ডেলে আসে রাত জাগবার চোখ ফুটপাথে হাঁটে তোমার প্রেমিক যত তাঁদের দু হাতে আজ কাশফুল হোকপৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি তোমার পুজোকে নিজের শরৎ ভাবি এ শহর ক্রমে বাঁশের কেল...
https://www.kobitacocktail.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%9c%e0%a7%8b-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%9c%e0%a6%bf%e0%a7%8e-%e0%a6%9a%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80/
1467
নির্মলেন্দু গুণ
আমার জলেই টলমল করে আঁখি
প্রেমমূলক
নিজের জলেই টলমল করে আঁখি, তাই নিয়ে খুব বিব্রত হয়ে থাকি।চেষ্টা করেও রাখতে পারি না ধরে- ভয় হয় আহা, এই বুঝি যায় পড়ে।এমনিই আছি নদীমাতৃক দেশে, অশ্রুনদীর সংখ্যা বাড়াবো শেষে? আমার গঙ্গা আমার চোখেই থাক্ আসুক গ্রীষ্ম মাটি-ফাটা বৈশাখ।দোষ নেই যদি তখন যায় সে ঝরে, ততদিন তাকে রাখতেই হবে ধরে।সেই লক্ষেই প্রস্তুতি করে সারা, লুকিয়েছিলাম...
https://www.bangla-kobita.com/nirmalendugoon/post20161117123056/
4498
শামসুর রাহমান
একদিন দুপুরে
মানবতাবাদী
সজনে গাছের ডালে পাখি ডাকে ডবকা দুপুরে, গায় গান পাড়ার মাস্তান, নেশাভাঙ করে আর হিজড়া ধরনে নাচে, যেন ওরা মায়াবনে দেবদূত দেখে খুব প্রাণিত এখন। গলি থেকে তরুণী বেরোয়া একা, ফেরিঅলা ডেকে যায় দুপুরকে চিরে-চিরে; অকস্মাৎ কেমন চাঞ্চল্য জাগে মানুষের ভিড়ে, ট্রাফিক পুলিশ উচ্চকিত, বাঁশি বাজে, কী বিপন্ন বিহ্বলতা চতুর্দিকে, ট্রাকের তলায়...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ekdin-dupure/
3043
রবীন্দ্রনাথ ঠাকুর
চির-আমি
চিন্তামূলক
যখন     পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, বাইব না মোর খেয়াতরী এই ঘাটে, চুকিয়ে দেব বেচা-কেনা,     মিটিয়ে দেব লেনা-দেনা বন্ধ হবে আনাগোনা এই হাটে - আমায় তখন নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে।।যখন     জমবে ধুলা তানপুরাটার তারগুলায়, কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, ফুলের বাগান ঘন ঘাসের     পরব...
https://www.bangla-kobita.com/rabindranath/chiro-ami/
935
জীবনানন্দ দাশ
আমি কবি-সেই কবি
চিন্তামূলক
আমি কবি-সেই কবি- আকাশে কাতর আঁখি তুলি হেরি ঝরা পালকের ছবি! আন্‌মনা আমি চেয়ে থাকি দূর হিঙুল-মেঘের পানে! মৌন নীলের ইশারায় কোন্ কামনা জাগিছে প্রাণে! বুকের বাদল উথলি উঠিছে কোন্ কাজরীর গানে! দাদুরী-কাঁদানো শাঙন-দরিয়া হৃদয়ে উঠিছে দ্রবি!স্বপন-সুরার ঘোরে আখের ভুলিয়া আপনারে আমি রেখেছি দিওয়ানা ক'রে! জন্ম ভরিয়া সে কোন্ হেঁ...
https://www.bangla-kobita.com/jibanananda/ami-kobi-shei-kobi/
2420
মাহবুবুল আলম চৌধুরী
কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি
স্বদেশমূলক
ওরা চল্লিশজন কিংবা আরো বেশি যারা প্রাণ দিয়েছে ওখানে—রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়ার গাছের তলায় ভাষার জন্য, মাতৃভাষার জন্য—বাংলার জন্য। যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য আলাওলের ঐতিহ্য কায়কোবাদ, রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য ও কবিতার জন্য যারা প্রাণ দিয়েছে ওখানে পলাশপুরের মকবুল আহমদের পুঁথ...
https://banglapoems.wordpress.com/2013/02/21/%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a7%80/
5472
সুকান্ত ভট্টাচার্য
ঠিকানা
মানবতাবাদী
ঠিকানা আমার চেয়েছ বন্ধু ঠিকানার সন্ধান, আজও পাও নি? দুঃখ যে দিলে করব না অভিমান? ঠিকানা না হয় না নিলে বন্ধু, পথে পথে বাস করি, কখনো গাছের তলাতে কখনো পর্ণকুটির গড়ি। আমি যাযাবর, কুড়াই পথের নুড়ি, হাজার জনতা যেখানে, সেখানে আমি প্রতিদিন ঘুরি। বন্ধু, ঘরের খুঁজে পাই নাকো পথ, তাইতো পথের নুড়িতে গড়ব মজবুত ইমারত। বন্ধু, আজ...
https://banglarkobita.com/poem/famous/259
5021
শামসুর রাহমান
বাসরের ফুল
চিন্তামূলক
হে নির্বোধ, কে তুই রঙিন পঞ্জিকা খুলে ব’সে আছিস সে কবে থেকে? কেন ক্যালেন্ডারের তারিখে নির্নিমেষ দৃষ্টি তোর খরাদগ্ধ, বর্ষণপ্রত্যাশী, নিঃস্ব কৃষকের মতো? যার প্রতীক্ষায় তুই এই অবেলায় রেখেছিস দোর খুলে, মানে না সে কোনো পঞ্জিকার নির্দেশ কখনো, ক্যালেন্ডারের সংকেত সর্বদা অগ্রাহ্য তার কাছে। আছে তার স্বরচিত রীতিনীতি, যদি তাকে বাস...
https://www.bangla-kobita.com/shamsurrahman/basorer-ful/
827
জসীম উদ্‌দীন
নকশী কাঁথার মাঠ – ১৪
কাহিনীকাব্য
চৌদ্দ উইড়া যায়রে হংস পক্ষি পইড়া রয়রে ছায়া ; দেশের মানুষ দেশে যাইব—কে করিবে মায়া | — মুর্শিদা গান আজো এই গাঁও অঝোরে চাহিয়া ওই গাঁওটির পানে, নীরবে বসিয়া কোন্ কথা যেন কহিতেছে কানে কানে | মধ্যে অথই শুনো মাঠখানি ফাটলে ফাটলে ফাটি, ফাগুনের রোদে শুকাইছে যেন কি ব্যথারে মূক মাটি! নিঠুর চাষীরা বুক হতে তার ধানের বসনখানি, কোন...
https://banglarkobita.com/poem/famous/817
1522
নির্মলেন্দু গুণ
স্বাধীনতা উলঙ্গ কিশোর
মানবতাবাদী
জননীর নাভিমূল ছিঁড়ে উল্ঙ্গ শিশুর মত বেরিয়ে এসেছো পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবী হও। তোমার পরমায়ু বৃদ্ধি পাক আমার অস্তিত্বে, স্বপ্নে, প্রাত্যহিক বাহুর পেশীতে, জীবনের রাজপথে, মিছিলে মিছিলে; তুমি বেঁচে থাকো, তুমি দীর্ঘজীবী হও। তোমার হা-করা মুখে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি হরতাল ছিল একদিন, ছিল ধর্মঘট, ছিলো কারখান...
https://www.bangla-kobita.com/nirmalendugoon/post20161117122206/
2931
রবীন্দ্রনাথ ঠাকুর
কেন (সঞ্চয়িতা)
সনেট
কেন গো এমন স্বরে বাজে তার বাঁশি - মধুর সুন্দর রূপে কেঁদে ওঠে হিয়া, রাঙা অধরের কোণে হেরি মধুহাসি পুলকে যৌবন কেন উঠে বিকশিয়া! কেন তনু বাহুডোরে ধরা দিতে চায়, ধায় প্রাণ দুটি কালো আঁখির উদ্দেশে - হায়, যদি এত লজ্জা কথায় কথায়, হায়, যদি এত শ্রান্তি নিমেষে নিমেষে! কেন কাছে ডাকে যদি মাঝে অন্তরাল, কেন রে কাঁদায় প্রাণ সবই যদি ছায়া...
https://www.bangla-kobita.com/rabindranath/keno-sanchayita/
4233
শক্তি চট্টোপাধ্যায়
ভালো, এই ভালো
প্রেমমূলক
ভালো, এই ভালো, এই সম্পর্কে জটিল হাওয়া লাগা। কতদিনে হবে? মুক্তি, ওই তার ছিঁড়ে দেয়াল ডিঙিয়ে ভেঙে নয় কোনকিছু, শক্তি ভেঙে নয় সম্মুখে সর্বস্ব বাধা–তাও ভেঙে নয় শুধু ডানা পেলে উড়ে অথবা ডিঙিয়ে ছিঁচকে কাজ, যা করে নির্বোধ চোর তাই করে, শুধু তাই করে আর কিছু নয় আর কিছু করতেও পারে না।।
https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/bhalo-ei-bhalo/
629
জয় গোস্বামী
আর কারো ময়ূর যাবে না
চিন্তামূলক
আর কারো ময়ূর যাবে না আমার সম্পূর্ণ খাতা–সাপ এবার যে ‘দ’ আকার বাজ পড়ে, তাতে সাপগুলো দগ্ধে পুড়ে ঝলসে এঁকেবেঁকে জীবন পেয়েছে ওদের আমি খালে বিলে পাহাড়ে জঙ্গলে ছেড়ে দিই, ওদেরকে দেখে ময়ুরেরা ধড়ফড় দৌড়য় আর দেহ থেকে শত শত চোখ খসে পড়ে রাত্রিবেলা আমার খাতায় মাথা তোলে হানাবাড়ি, চাঁদ দেখি তার ছাদে ও পাঁচিলে ঝটপট লাফিয়ে উঠছে ...
https://banglarkobita.com/poem/famous/1722
4431
শামসুর রাহমান
উদ্দাম আসবো ফিরে
চিন্তামূলক
চমৎকার পাখি পুষি, নিজে স্বপ্নপোষ্য হয়ে আছি আজ অব্দি, মাঝে-মধ্যে গান ধরি, শব্দ গাঁথি কিছু আমার ভেতরে যে নিমগ্ন কর্মচারী মাথা নিচু ক’রে থাকে তার মেদমজ্জা চাটে পুপ্ত নীল মাছি। অলপ্পেয়ে পদাবলী একটি মনের কাছাকাছি পৌঁছুতে চেয়েও কায়ক্লেশে ঝরে যায় অন্তরালে, একটি দীপ্তশ্রী মুখ সরে যায়, এ মুখ বাড়ালে আমার সর্বস্ব গেছে তবু এই পৃথি...
https://www.bangla-kobita.com/shamsurrahman/uddam-asbo-fire/
3854
রবীন্দ্রনাথ ঠাকুর
শা-জাহান
চিন্তামূলক
এ কথা জানিতে তুমি ভারত-ঈশ্বর শা-জাহান, কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান। শুধু তব অন্তরবেদনা চিরন্তন হয়ে থাক্, সম্রাটের ছিল এ সাধনা রাজশক্তি বজ্রসুকঠিন সন্ধ্যারক্তরাগসম তন্দ্রাতলে হয় হোক লীন কেবল একটি দীর্ঘশ্বাস নিত্য-উচ্ছ্বসিত হয়ে সকরুণ করুক আকাশ, এই তব মনে ছিল আশ। হীরামুক্তামানিক্যের ঘটা যেন শুন্য দিগন্তের ইন্দ্...
https://www.bangla-kobita.com/rabindranath/sha-jahan/
391
কাজী নজরুল ইসলাম
প্রণয়-ছল
প্রেমমূলক
কত      ছল করে সে বারেবারে দেখতে আসে আমায়। কত      বিনা-কাজের কাজের ছলে চরণ দুটি আমার দোরেই থামায়॥ জানলা আড়ে চিকের পাশে দাঁড়ায় এসে কিসের আশে, আমায় দেখেই সলাজ ত্রাসে, গাল দুটিকে ঘামায়। অনামিকায় জড়িয়ে আঁচল দুরু দুরু বুকে সবাই যখন ঘুমে মগন তখন আমায় চুপে চুপে দেখতে এসেই মল বাজিয়ে দৌড়ে পলায় রঙ খেলিয়ে চিবুক গালের কূপে। দোর দ...
https://www.bangla-kobita.com/nazrulislam/pronoy-chol/
4346
শামসুর রাহমান
আত্মজৈবনিক
মানবতাবাদী
যুদ্ধবাজ সাইরেনে উচ্চকিত কৈশোর আমার গলির বিধ্বস্ত ঘরে। গুলির শব্দের প্রতীক্ষায় কেটেছে ভুতুড়ে রাত্রি অন্ধকারে এবং তামার মতো দিন খাকির প্রতাপে কাঁপে শান্তির ভিক্ষায়।যৌবন দুর্ভিক্ষ-বিদ্ধ, দাঙ্গাহাঙ্গামায় ভাঙে দেশ, এদিকে নেতার কণ্ঠে নির্ভেজাল স্বদেশী আকুতি ভাষা খোঁজে। আদর্শের ভরাডুবি, মহাযুদ্ধ শেষ, মঞ্চ তৈরিঃ কে হবে নায়ক ত...
https://www.bangla-kobita.com/shamsurrahman/atmojoibonik/
5920
সুভাষ মুখোপাধ্যায়
বলছিলাম কী
মানবতাবাদী
বলছিলাম– না, থাক্ গে। যা হচ্ছে হোক, কে খণ্ডাবে লেখা থাকলে ভাগ্যে। পাকানো জট, হারানো খেই, চতুর্দিকের দৃষ্যপট এখনও সে-ই– শক্ত করে আঁকড়ে-ধরা চেয়ারের সেই হাতল। বিষম ভয়, কখন হয় ক্ষমতার হাতবদল। বলছিলাম– না, থাক্ গে! কী আসে যায় হাতে নাতে প্রমাণ এবং সাক্ষ্যে। মোড়লেরা ব্যস্ত বেজায় যে যার কোলে ঝোল টানতে। সারটা দেশ হাপিত্য...
http://kobita.banglakosh.com/archives/4445.html
3991
রবীন্দ্রনাথ ঠাকুর
স্ত্রীর বোন চায়ে তার
হাস্যরসাত্মক
স্ত্রীর বোন চায়ে তার ভুলে ঢেলেছিল কালি, “শ্যালী’ ব’লে ভর্ৎসনা করেছিল বনমালী। এত বড়ো গালি শুনে জ্ব’লে মরে মনাগুনে, আফিম সে খাবে কিনা সাত মাস ভাবে খালি, অথবা কি গঙ্গায় পোড়া দেহ দিবে ডালি।   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/strir-bon-chaye-tar/
401
কাজী নজরুল ইসলাম
ফাতেহা-ই-দোয়াজ্-দহম্ [তিরোভাব]
ভক্তিমূলক
এ কী বিস্ময়! আজরাইলেরও জলে ভর-ভর চোখ! বে-দরদ দিল্ কাঁপে থর-থর যেন জ্বর-জ্বর শোক। জান-মরা তার পাষাণ-পাঞ্জা বিলকুল ঢিলা আজ, কব্‌জা নিসাড়, কলিজা সুরাখ , খাক চুমে নীলা তাজ । জিব্‌রাইলের আতশি পাখা সে ভেঙে যেন খান খান, দুনিয়ার দেনা মিটে যায় আজ তবু জান আন্-চান! মিকাইল অবিরল লোনা    দরিয়ার সবই জল ঢালে    কুল মুল্লুকে , ভীম বাত...
https://www.bangla-kobita.com/nazrulislam/fateh-e-doaj-dohom-tirovab/