id
stringlengths
1
4
poet
stringclasses
120 values
title
stringlengths
1
54
class
stringclasses
21 values
text
stringlengths
13
18.7k
source_url
stringlengths
40
246
3360
রবীন্দ্রনাথ ঠাকুর
পর-বিচারে গৃহভেদ
নীতিমূলক
আম্র কহে, এক দিন, হে মাকাল ভাই, আছিনু বনের মধ্যে সমান সবাই— মানুষ লইয়া এল আপনার রুচি, মূল্যভেদ শুরু হল, সাম্য গেল ঘুচি।   (কণিকা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/por-bichare-grihoved/
47
আখতারুজ্জামান আজাদ
ইতিহাস
চিন্তামূলক
আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি — না ঘরে, না বাইরে; না বাইরে, না ভিতরে; না ভিতরে, না ইতরে!আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি — না নরের, না নারীর; না আত্মীয়ের, না আততায়ীর; না আস্তিকের, না নাস্তিকের; না কবির, না নবির।আমার গলা নারীর বন্দনাগীত গায়নি, জিভ থেকে পুরুষের স্তবক বেরোয়নি, আমার হাত কারো পা ছোঁয়নি, চোখ কারো ভণ্ডামো এড়...
https://www.kobitacocktail.com/%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%96%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%9c/
5819
সুনীল গঙ্গোপাধ্যায়
পুনর্জন্মের সময়
চিন্তামূলক
নদীর সঙ্গে খেলা শুরু করবার মুহূর্তে আমার অন্ধকার পছন্দ হয়নি আমি নক্ষত্রলোককে সংস্কৃত থেকে আনুবাদ করা ভাষায় ডাক দিয়ে বললাম, আলো দেখাও! চাঁদের অভিমান হয়েছিল, কিন্তু নীহারিকাপুঞ্জ নিচু হয়ে এলো কেনো দৈব-নির্দেশ ছাড়াই বাতাস উড়িয়ে নিলো নদীটির ওড়না আমার শরীরে অসহ্য উত্তাপ, আমি সূর্যলোকোর আগন’ক শার্ট, প্যান্ট, গেঞ্জি, জাঙ্গিয়া...
https://banglarkobita.com/poem/famous/1815
5980
হুমায়ুন আজাদ
গোলাপ ফোটাবো
প্রেমমূলক
বঙ্কিম গ্রীবা মেলো ঝরনা ছোটাবো। যুগল পাহাড়ে পাবো অমৃতের স্বাদ, জ্ব’লে যাবে দুই ঠোঁটে একজোড়া চাঁদ। সুন্দরীর নৌকো ঢুকাবো বঙ্গোপসাগরে, অতলে ডুববো উত্তাল আশ্বিনের ঝড়ে। শিউলির বোঁটা থেকে চুষে নেবো রস, এখনো আমার প্রিয় আঠারো বয়স। তোমার পুষ্পের কলি মধুমদগন্ধময়, সেখানে বিন্দু বিন্দু জমে আমার হৃদয়।
https://banglarkobita.com/poem/famous/406
3643
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাকুল
ছড়া
অমন করে আছিস কেন মা গো, খোকারে তোর কোলে নিবি না গো? পা ছড়িয়ে ঘরের কোণে কী যে ভাবিস আপন মনে, এখনো তোর হয় নি তো চুল বাঁধা। বৃষ্টিতে যায় মাথা ভিজে, জানলা খুলে দেখিস কী যে— কাপড়ে যে লাগবে ধুলোকাদা। ওই তো গেল চারটে বেজে, ছুটি হল ইস্কুলে যে— দাদা আসবে মনে নেইকো সিটি। বেলা অম্‌নি গেল বয়ে, কেন আছিস অমন হয়ে— আজকে বুঝি পাস নি বা...
https://www.bangla-kobita.com/rabindranath/byakul/
3727
রবীন্দ্রনাথ ঠাকুর
মুকুলের বক্ষোমাঝে
চিন্তামূলক
মুকুলের বক্ষোমাঝে কুসুম আঁধারে আছে বাঁধা, সুন্দর হাসিয়া বহে প্রকাশের সুন্দর এ বাধা।   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/miloner-bokkhomajhe/
5892
সুবোধ সরকার
ঘুষ
মানবতাবাদী
রবীন্দ্ররচনাবলীর নবম খন্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট, ছেলেকে লেখা  | লিখে, হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টারমশাই দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিত্কার করে ওঠে | ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি : ‘অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয় তবু তো...
https://www.kobitacocktail.com/%e0%a6%98%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a7-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/
2422
মুকুন্দরাম চক্রবর্তী
পৌষের শীত
প্রকৃতিমূলক
‘পউষের প্রবল শীত সুখী যেজন।তুলি পাড়ি আছারি শীতের নিবারণ ॥ফুল্লরার কত আছে কর্মের বিপাক।মাঘ মাসে কাননে তুলিতে নাহি শাক ॥’
http://kobita.banglakosh.com/archives/5756.html
1751
পূর্ণেন্দু পত্রী
আকস্মাৎ শান্তিনিকেতনে
চিন্তামূলক
আক্রান্ত পাখির মতো ঘুরে ঘুরে বিপুল রোদনে চিত্রাঙ্গাদার কন্ঠে এই আর্ত গান। একি শুধু নাটমঞ্চে ক্ষণিকের খণ্ডদৃশ্য নয়নাভিরাম? একি শুধু ব্রতচারী অর্জুনের পায়ের পাথরে কোন এক রমনীর সনির্বদ্ধ পা্রার্থনা, প্রণাম? এই স্পষ্ট উচ্চারণ আমাদেরও কথা নয় বুঝি? সামান্য নারীর মধ্যে সর্বান্তঃকরণে যারা খুঁজি রাজেন্দ্রনন্দিনী, যারা জানি পৃথি...
https://banglarkobita.com/poem/famous/1244
5866
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর মেখেছে এত ছাই-ভস্ম
প্রকৃতিমূলক
সুন্দর মেখেছে এত ছাই-ভস্ম, ভালোই লাগে না বুঝি পাহাড়ের পায়ে পড়েছিল নীরব গোধূলি নারী-কলহাস্য শুনে ভয় পেল ফেরার পাখিরা পাথরের নিচে জল ঘুমে মগ্ন কয়েকশো বছর মোষের পিঠের মতো, রাত্রির মেঘের মতো কালো পাথর গড়িয়ে যায়, লম্বা গাছ শব্দ করে শোয় একজন ক্ষ্যাপা লোক ঝর্নাটিতে জুতোসুদ্ধু নামে কেউ কোনো দুঃখ পায় না, চতুর্দিকে এমনই স্বাধী...
https://banglarkobita.com/poem/famous/1781
4962
শামসুর রাহমান
প্রভুকে
রূপক
প্রভু, শোনো, এই অধমকে যদি ধরাধামে পাঠালেই, তবে কেন হায় করলে না তুমি তোতাপাখি আমাকেই? দাঁড়ে বসে-বসে বিজ্ঞের মতো নাড়তাম লেজখানি, তীক্ষ্ণ আদুরে ঠোঁট দিয়ে বেশ খুঁটতাম দানাপানি। মিলতো সুযোগ বন্ধ খাঁচায় বাঁধা বুলি কুড়োবার, বইতে হতো না নিজস্ব কথা বলবার গুরুভার।   (বিধ্বস্ত নিলীমা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/shamsurrahman/provuke/
4063
রবীন্দ্রনাথ ঠাকুর
হে হিমাদ্রি, দেবতাত্মা, শৈলে শৈলে আজিও তোমার
সনেট
হে হিমাদ্রি, দেবতাত্মা, শৈলে শৈলে আজিও তোমার অভেদাঙ্গ হরগৌরী আপনারে যেন বারম্বার শৃঙ্গে শৃঙ্গে বিস্তারিয়া ধরিছেন বিচিত্র মুরতি। ওই হেরি ধ্যানাসনে নিত্যকাল স্তব্ধ পশুপতি, দুর্গম দুঃসহ মৌন– জটাপুঞ্জতুষারসংঘাত নিঃশব্দে গ্রহণ করে উদয়াস্তরবিরশ্মিপাত পূজাস্বর্ণপদ্মদল। কঠিনপ্রস্তরকলেবর মহান্‌-দরিদ্র, রিক্ত, আভরণহীন দিগম্বর, হ...
https://www.bangla-kobita.com/rabindranath/he-himadri-debtatma-shoile-shile-ajio-tomar/
339
কাজী নজরুল ইসলাম
তুমি মোরে ভুলিয়াছ
প্রেমমূলক
তুমি মোরে ভুলিয়াছ তাই সত্য হোক! – সেদিন যে জ্বলেছিল দীপালি-আলোক তোমার দেউল জুড়ি – ভুল তাহা ভুল! সেদিন ফুটিয়াছিল ভুল করে ফুল তোমার অঙ্গনে প্রিয়! সেদিন সন্ধ্যায় ভুলে পেরেছিলে ফুল নোটন-খোঁপায়!ভুল করে তুলি ফুল গাঁথি বর-মালা বেলাশেষে বারে বারে হয়েছ উতলা হয়তো বা আর কারও লাগি!…আমি ভুলে নিরুদ্দেশ তরি মোর তব উপকূলে না চাহিতে বে...
https://www.bangla-kobita.com/nazrulislam/tumi-more-vuliacho/
216
কাজী নজরুল ইসলাম
আত্মশক্তি
মানবতাবাদী
এসো বিদ্রোহী মিথ্যা-সূদন আত্মশক্তি বুদ্ধ বীর! আনো উলঙ্গ সত্যকৃপাণ, বিজলি-ঝলক ন্যায়-অসির।তূরীয়ানন্দে ঘোষো সে আজ ‘আমি আছি’– বাণী বিশ্ব-মাঝ, পুরুষ-রাজ! সেই স্বরাজ!জাগ্রত করো নারায়ণ-নর নিদ্রিত বুকে মর-বাসীর; আত্ম-ভীতু এ অচেতন-চিতে জাগো ‘আমি-স্বামী নাঙ্গা-শির’…এসো প্রবুদ্ধ, এসো মহান শিশু-ভগবান জ্যোতিষ্মান। আত্মজ্ঞান- দৃপ্ত-...
https://www.bangla-kobita.com/nazrulislam/atmoshokti/
3664
রবীন্দ্রনাথ ঠাকুর
ভিক্ষা ও উপার্জন
নীতিমূলক
বসুমতি, কেন তুমি এতই কৃপণা, কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা। দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস— কেন এ মাথার ঘাম পায়েতে বহাস। বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি? শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী, আমার গৌরব তাহে সামান্যই বাড়ে, তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে।   (কণিকা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/vikkha-o-uparjon/
1342
তসলিমা নাসরিন
নারী ৫
মানবতাবাদী
তিনকূলে কেউ নেই, ডাঙর হয়েই মেয়ে টের পেয়ে যায় অভাবের হিংস্র দাঁত জীবন কামড়ে ধরে ছিঁড়েখুঁড়ে খায়। যুবতী শরীর দেখে গৃহিনীরা সাধ করে ডাকে না বিপদ বেসুমার খিদে পেটে, নিয়তি দেখিয়েদেয় নারীকে বিপথ। দুয়ারে ভিক্ষার হাত বাড়ায়ে বেকার নারী তবু বেঁচে থাকে স্টেশনে কাচারি পেলে গুটিশুটি শুয়ে পড়ে মানুষের ফাঁকে এইসব লক্ষ ক...
http://kobita.banglakosh.com/archives/1023.html
5546
সুকান্ত ভট্টাচার্য
সুহৃদবরেষু
চিন্তামূলক
কাব্যকে জানিতে হয়, দৃষ্টিদোষে নতুবা পতিত শব্দের ঝঙ্কার শুধু যাহা ক্ষীণ জ্ঞানের অতীত। রাতকানা দেখে শুধু দিবসের আলোক প্রকাশ, তার কাছে অর্থহীন রাত্রিকার গভীর আকাশ। মানুষ কাব্যের স্রষ্টা, কাব্য কবি করে না সৃজন, কাব্যের নতুন জন্ম, যেই পথ যখনই বিজন। প্রগতির কথা শুনে হাসি মোর করুণ পর্যায় নেমে এল (স্বেচ্ছাচার বুঝি বা গর্জায়)। ...
https://www.bangla-kobita.com/sukanta/suhridboreshu/
3895
রবীন্দ্রনাথ ঠাকুর
শ্যামলা
ভক্তিমূলক
যে-ধরণী ভালোবাসিয়াছি তোমারে দেখিয়া ভাবি তুমি তারি আছ কাছাকাছি। হৃদয়ের বিস্তীর্ণ আকাশে উন্মুক্ত বাতাসে চিত্ত তব স্নিগ্ধ সুগভীর। হে শ্যামলা, তুমি ধীর, সেবা তব সহজ সুন্দর, কর্মেরে বেষ্টিয়া তব আত্মসমাহিত অবসর।                মাটির অন্তরে স্তরে স্তরে রবিরশ্মি নামে পথ করি, তারি পরিচয় ফুটে দিবসশর্বরী তরুলতিকায় ঘাসে, জীব...
https://www.bangla-kobita.com/rabindranath/samla/
3641
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যর্থ
ভক্তিমূলক
যদি     প্রেম দিল না প্রাণে কেন     ভোরের আকাশ ভরে দিলে     এমন গানে গানে? কেন     তারার মালা গাঁথা, কেন     ফুলের শয়ন পাতা, কেন     দখিন হাওয়া গোপন কথা     জানায় কানে কানে?।                        যদি     প্রেম দিলে না প্রাণে কেন     আকাশ তবে এমন চাওয়া     চায় এ মুখের পানে? তবে     ক্ষণে ক্ষণে কেন আমার     হৃদয় ...
https://www.bangla-kobita.com/rabindranath/byertho/
330
কাজী নজরুল ইসলাম
ঝড়
স্বদেশমূলক
ঝড় – ঝড় – ঝড় আমি – আমি ঝড় – শন – শন – শনশন শন –ক্কড়ক্কড় ক্কড় – কাঁদে মোর আগমনি আকাশ বাতাস বনানীতে। জন্ম মোর পশ্চিমের অস্তগিরি-শিরে, যাত্রা মোর জন্মি আচম্বিতে প্রাচী-র অলক্ষ্য পথ-পানে মায়াবী দৈত্যশিশু আমি ছুটে চলি অনির্দেশ অনর্থ-সন্ধানে! জন্মিয়াই হেরিনু, মোরে ঘিরি ক্ষতির অক্ষৌহিণী সেনা প্রণমি বন্দিল – ‘প্রভু! তব সাথে আম...
https://www.bangla-kobita.com/nazrulislam/jhor/
3005
রবীন্দ্রনাথ ঠাকুর
গালির ভঙ্গি
নীতিমূলক
লাঠি গালি দেয়, ছড়ি, তুই সরু কাঠি! ছড়ি তারে গালি দেয়, তুমি মোটা লাঠি!   (কণিকা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/galir-vonggi/
5796
সুনীল গঙ্গোপাধ্যায়
ধলভূমগড়ে আবার
প্রকৃতিমূলক
ধলভূমগড়ে আবার ফিরে গেলাম, যেন এক সৃষ্টিছাড়া লোভে। ওরা আর কেউ নেই। তরুণ শালবৃক্ষটি, যাঁর মূলে হিসি করেছিলাম, তিনি এখন পরিবার-প্রধান হয়েছেন। তাঁর চামড়ায় আর তকতকে সবুজ আঁচ দেখা যায় না। কাঁটা গাছের ঝাড়ে ঐ থোকা শাদা ফুলগুলোর নাম কী, জানা হলো না এবারও, ফুলমণি নামে যে মেয়েটি আমার ওষ্ঠ কামড়ে রক্তদর্শন করেছিল, সে ডুবে ...
https://banglarkobita.com/poem/famous/450
3116
রবীন্দ্রনাথ ঠাকুর
জ্যোতিষী
ছড়া
ওই   যে রাতের তারা জানিস কি , মা , কারা ? সারাটিখন ঘুম না জানে চেয়ে থাকে মাটির পানে যেন কেমনধারা! আমার যেমন নেইকো ডানা , আকাশ - পানে উড়তে মানা , মনটা কেমন করে , তেমনি ওদের পা নেই বলে পারে না যে আসতে চলে এই পৃথিবীর ‘পরে । সকালে যে নদীর বাঁকে জল নিতে যাস কলসী কাঁখে সজনেতলার ঘাটে , সেথায় ওদের আকাশ থেকে আপন ছায়া দেখে দেখ...
https://www.bangla-kobita.com/rabindranath/jyotishi/
5869
সুনীল গঙ্গোপাধ্যায়
সেই
মানবতাবাদী
কারাগারের ভিতরে পড়েছিল জোছনা বাইরে হাওয়া, বিষম হাওয়া সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ তবু ফাঁসির আগে দীনেশ গুপ্ত চিঠি লিখেছিল তার বৌদিকে, “আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই।”মধ্যরাত্রির আর বেশি দেরি নেই প্রহরের ঘণ্টা বাজে, সান্ত্রীও ক্লান্ত হয় শিয়রের কাছে এসে মৃত্যুও বিমর্ষ বোধ করে। কনডেমড সেলে বসে প্রদ্যুত ভট্টাচার্য লি...
https://www.kobitacocktail.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%97%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%8b/
2323
মাইকেল মধুসূদন দত্ত
জয়দেব
সনেট
চল যাই, জয়দেব, গোকুল-ভবনে তব সঙ্গে, যথা রঙ্গে তমালের তলে শিখীপুচ্ছ-চূড়া শিরে, পীতধড়া গলে নাচে শ্যাম, বামে রাধা— সৌদামিনী ঘনে! না পাই যাদবে যদি, তুমি কুতূহলে পূরিও নিকুঞ্জরাজী বেণুর স্বননে। ভুলিবে গোকুল-কুল এ তোমার ছলে,— নাচিবে শিখিনী সুখে, গাবে পিকগণে,— বহিবে সমীর ধীরে সুস্বর-লহরী,— মৃদুতর কলকলে কালিন্দী আপনি চলিবে।...
https://www.bangla-kobita.com/madhusudan/joydeb/
4198
শক্তি চট্টোপাধ্যায়
আমাকে
প্রেমমূলক
ও চির প্রনম্য অগ্নি আমাকে পোড়াও প্রথমে পোঁড়াও ওই পা দুটি যা ছলৎ শক্তি হীন । তারপর যে হাতে আজ প্রেম পরিচ্ছন্নতা কিছু নেই এখন বাহুর ফাদে ফুলের বর এখন কাঁধের পরে দায়িত্বহীনতা ওদের পুঁড়িয়ে এসো , এসো হৃদয়ের কাছে দাঁড়াও লহমা। তারপর ,ধংস করো সত্য মিথ্যা রঙ্গে শীতে স্তব্ধ জ্ঞান পীট । রক্ষা করো, রক্ষা করো দুটি চোখ হয়ত তাদের এখন...
https://www.kobitacocktail.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8b%e0%a7%9c%e0%a6%be%e0%a6%93-%e0%a6%b6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%aa/#respond
3550
রবীন্দ্রনাথ ঠাকুর
বাতাসে তাহার প্রথম পাপড়ি
নীতিমূলক
বাতাসে তাহার প্রথম পাপড়ি খসায়ে ফেলিল যেই, অমনি জানিয়ো, শাখায় গোলাপ থেকেও আর সে নেই।   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/batashe-tahar-prothom-papri/
1459
নির্মলেন্দু গুণ
আক্রোশ
প্রেমমূলক
আকাশের তারা ছিঁড়ে ফেলি আক্রোশে, বিরহের মুখে স্বপ্নকে করি জয়ী; পরশমথিত ফেলে আসা দিনগুলি ভুলে গেলে এতো দ্রুতো,হে ছলনাময়ী?পোড়াতে পোড়াতে চৌচির চিতা নদী চন্দনবনে আগ্নির মতো জ্বলে, ভূকম্পনের শিখরে তোমার মুখ হঠাৎ স্মৃতির পরশনে গেছে গলে ।ফিরে গেলে তবু প্রেমাহত পাখি একা, ঝড় কি ছিলো না সেই বিদায়ের রাতে > ভুলে গেলে এতো দ্রুত, ...
https://www.bangla-kobita.com/nirmalendugoon/akrosh/
172
ঈশ্বরচন্দ্র গুপ্ত
মাতৃভাষা
স্বদেশমূলক
মায়ের কোলেতে শুয়ে ঊরুতে মস্তক থুয়ে খল খল সহাস্য বদন। অধরে অমৃত ক্ষরে আধ আধ মৃদু স্বরে আধ আধ বচনরচন।। কহিতে অন্তরে আশা মুখে নাহি কটু ভাষা ব্যাকুল হয়েছে কত তায়। মা-ম্মা-মা-মা-বা-ব্বা-বা-বা আবো আবো আবা আবা সমুদয় দেববাণী প্রায়।। ক্রমেতে ফুটিল মুখ উঠিল মনের সুখ একে একে দেখিলে সকল। মেসো, পিসে, খুড়ো, বাপ জুজু, ভুত, ছু...
https://www.bangla-kobita.com/ishwarchandragupta/matribhasha/
4204
শক্তি চট্টোপাধ্যায়
একবার তুমি
প্রেমমূলক
একবার তুমি ভালোবাসতে চেষ্টা কর– দেখবে, নদির ভিতরে, মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে পাথর পাথর পাথর আর নদী-সমুদ্রের জল নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল একবার তুমি ভাল বাসতে চেষ্টা কর ।বুকের ভেতরে কিছু পাথর থাকা ভাল–ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায় সমস্ত পায়ে-হাঁটা পথই যখন পিচ্ছিল, তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে যেন কবি...
https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/ekbar-tumi/
5075
শামসুর রাহমান
ভ্রাতৃসংঘ
মানবতাবাদী
(অগ্রজ জনাব আজিজুর রাহমান চৌধুরীকে)আমার প্রথম ভাই কান্তিমান, স্কুল-ছুট, সতত বালক (এমনকি মধ্যবয়সেও) নবাববাড়ীর নওশা, আলাভোলা, প্রখর, যৌবনে ছিলেন উড়নচণ্ডী। পরিণীতা, পুত্র রইল পড়ে এবং হলেন তিনি দেশান্তরী, ঘুরে বেড়ালেন সার্কাস পার্টির সঙ্গে। সাত ঘাটে আঁজলা ভরিয়ে, ভিজিয়ে পায়ের পাতা একদিন শেষে ঘরের উধাও ছেলে ফিরে এলো ঘরে। তার...
https://www.bangla-kobita.com/shamsurrahman/vratrisonggho/
3570
রবীন্দ্রনাথ ঠাকুর
বিচ্ছেদ
ছড়া
বাগানে ওই দুটো গাছে ফুল ফুটেছে কত যে, ফুলের গন্ধে মনে পড়ে ছিল ফুলের মতো যে। ফুল যে দিত ফুলের সঙ্গে আপন সুধা মাখায়ে, সকাল হত সকাল বেলায় যাহার পানে তাকায়ে, সেই আমাদের ঘরের মেয়ে সে গেছে আজ প্রবাসে, নিয়ে গেছে এখান থেকে সকাল বেলার শোভা সে। একটুখানি মেয়ে আমার কত যুগের পুণ্য যে, একটুখানি সরে গেছে কতখানিই শূন্য যে। বিষ্টি পড়ে...
https://www.bangla-kobita.com/rabindranath/bicched/
4227
শক্তি চট্টোপাধ্যায়
প্রভু, নষ্ট হয়ে যাই
ভক্তিমূলক
বার বার নষ্ট হয়ে যাই প্রভু, তুমি আমাকে পবিত্র করো, যাতে লোকে খাঁচাটাই কেনে, প্রভু নষ্ট হয়ে যাই বার বার নষ্ট হয়ে যাই একবার আমাকে পবিত্র করো প্রভু,  যদি বাঁচাটাই মুখ্য, প্রভু, নষ্ট হয়ে যাই!
https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/probhu-noshto-hoye-jai/
4943
শামসুর রাহমান
প্রকৃত বোদ্ধা যদি
চিন্তামূলক
কে তুমি এখন এই অবেলায় আমাকে ঘুমের শান্তি থেকে জাগিয়ে তুলেছ অন্ধকারে? বেশ কিছুক্ষণ পরে নানা শব্দের অনুরণে চোখ দু’টি বুজে এলে কে যেন হঠাৎ আমাকে খুঁচিয়ে তুলে দেয়; চেয়ে দেখি কেউ নেই, বাতাসের খুব জোর স্পর্শ থাকি।কিছুক্ষণ ডানে বামে ঘুরে পুনরায় ঘুমোবার চেষ্টায় প্রলুপ্ত হয়ে চোখের পাতাকে শান্তি দিতে চেয়ে ব্যর্থ হই। কিছুক্ষণ পরে...
https://www.bangla-kobita.com/shamsurrahman/prokito-boddha-jodi/
4991
শামসুর রাহমান
বয়স যতই হোক
সনেট
বয়স যতই হোক, আজো অমিলের ভিড়ে মিল খুঁজে ফিরি বন্ধ ঘরে, প্রত্যেকের থেকে অন্তরালে একটু আলাদা ভাবে থাকি কিছুকাল। কী হারালে বিনিময়ে কী লভ্য সে-কথা ভেবে কিছু ঢিল ছোঁড়া যায় নক্ষত্রের আস্তানায়। আলৌকিক ঝিল আমার ভেতরে উচ্ছ্বসিত, অস্তিত্বের তন্তুজালে গভীর সরোদ বেজে ওঠে। সে কোন্‌ সুদূর কালে ছিলেন আমারই মতো তপোক্লিষ্ট হোমার, ভার্জি...
https://www.bangla-kobita.com/shamsurrahman/boyos-jotoi-hok/
939
জীবনানন্দ দাশ
আলোক পত্র
ভক্তিমূলক
হে নদী আকাশ মেঘ পাহাড় বনানী, সৃজনের অন্ধকার অনির্দেশ উৎসের মতন আজ এই পৃথিবীতে মানুষের মন মনে হয়; অধঃপতিত এক প্রাণী। প্রেম তার সব চেয়ে ছায়া, নিরাধার নিঃস্বতায়- অকৃত্রিম আগুনের মত নিজেকে না চিনে আজ রক্তে পরিণত হে আগুন, কবে পাব জ্যোতিঃদীপাধার। মানুষের জ্ঞানালোক সীমাহীন শক্তি পরিধির ভিতরে নিঃসীম; ক্ষমতার লালসায় অহেতুক বস্ত...
https://www.bangla-kobita.com/jibanananda/alokpotro/
61
আবিদ আনোয়ার
ঈগল ও ঈশ্বর
চিন্তামূলক
আকাশে চক্কর কেটে গিরিশৃঙ্গে বসে আছে বিশাল ঈগল শ্যেনদৃষ্টি দিয়ে চষে আপন ব্রহ্মাণ্ড তার―ডাঙা থেকে জল: মীনরাজ্যে রাঘবেরা লেজ নাড়ে বিলে কিংবা খাদে, ছাগ-মেষ-মৃগশিশু অকারণে লাফায় আহ্লাদে, মায়ের সতর্ক দৃষ্টি এড়িয়ে কখনো যদি দূরে চলে যায় ইঙ্গিতে উঁচিয়ে গ্রীবা ডেকে আনে আপন ভাষায়; ক্ষুধার পীড়নে কারও কখনোবা মনে পড়ে মায়ের ওলান নিজদ...
https://www.bangla-kobita.com/abid50anwar/eagle-o-ishwar/
1241
জীবনানন্দ দাশ
সূর্য নক্ষত্র নারী - ১
প্রেমমূলক
তোমার নিকট থেকে সর্বদাই বিদায়ের কথা ছিলো সব চেয়ে আগে; জানি আমি। সে-দিনও তোমার সাথে মুখ-চেনা হয় নাই। তুমি যে এ-পৃথিবীতে র’য়ে গেছো। আমাকে বলেনি কেউ। কোথাও জলকে ঘিরে পৃথিবীর অফুরান জল র’য়ে গেছে;- যে যার নিজের কাজে আছে, এই অনুভবে চ’লে শিয়রে নিয়ত স্ফীত সুর্যকে চেনে তারা; আকাশের সপ্রতিভ নক্ষত্রকে চিনে উদীচীর কোনো জল...
https://banglarkobita.com/poem/famous/551
5379
শ্রীজাত
ধর্ম
চিন্তামূলক
এখনওএখনও আসে নতুন লেখা, মগজ থেকে শব্দ নামে ঠোঁটে এখনও মাথাখারাপ, ঘোড়া দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ছোটেবাচ্চাদের গান শেখাই, ছাত্রপিছু দেড়শো টাকা মোটে শুঁকে বেড়াই ঘরদুয়ার, কোথাও যদি কিছু একটা জোটেএখনও পাড়া সাজানো হয়। সবাই মিলে ছুটি কাটায় ভোটে কোনও হাতের ছাপ পড়ে না গান্ধীজির হাসিতে ভরা নোটেএখনও জমে ক্রিকেট ম্যাচ, উত্তেজিত মানু...
https://www.kobitacocktail.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4/
2121
মহাদেব সাহা
কাফফার বিমর্ষ পৃথিবী
চিন্তামূলক
একদিন ভোরবেলা যদি সন্ধ্যা হয় কিংবা মধ্যরাতে ওঠে হঠাৎ ভোরের সূর্য এই পুরনো মলিন চাঁদ তরল সোনার মতো গলে গলে পড়ে, জলাশয়ে পাখিরা সাঁতার কাটে জলের রুপালি মাছ সহসা হাঁটতে থাকে এই ফুটপাতে, তাহলে কি এই দৃশ্যগুলো খুবই উদ্ভট বেখাপ্পা মনে হবে? একেবারে অবিশ্বাস্য মনে হবে এই ভোর হঠাৎ এমন সন্ধ্যা হয়ে গেলে- মধ্যরাত হয়ে গেলে রৌদ্রতপ্ত...
https://banglarkobita.com/poem/famous/1380
1525
নির্মলেন্দু গুণ
স্মরণ
প্রেমমূলক
নাম ভুলে গেছি, দুর্বল মেধা স্মরণে রেখেছি মুখ; কাল রজনীতে চিনিব তোমায় আপাতত স্মৃতিভুক ।ডাকিব না প্রিয়, কেবলি দেখিব দু’চোখে পরান ভরে; পূজারী যেমন প্রতিমার মুখে প্রদীপ তুলিয়া ধরে ।তুমি ফিরে যাবে উড়ন্ত রথে মাটিতে পড়িবে ছায়া, মন্দির খুঁড়ে দেখিব তোমায় মন্দ্রিত মহামায়া ।ভুলে যাব সব সময়-নিপাতে স্মরণে জাগিয়ে প্রেম, আঁধারে তখন জ...
https://www.kobitacocktail.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81-%e0%a6%97%e0%a7%81%e0%a6%a3/
154
আহসান হাবীব
আমি কোনো আগন্তুক নই
স্বদেশমূলক
আসমানের তারা সাক্ষী সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পূবের পুকুর, তার ঝাকড়া ডুমুরের পালেস্থিরদৃষ্টি মাছরাঙা আমাকে চেনে আমি কোনো অভ্যাগত নই খোদার কসম আমি ভিনদেশী পথিক নই আমি কোনো আগন্তুক নই আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থ...
http://kobita.banglakosh.com/archives/3797.html
482
কাজী নজরুল ইসলাম
রাখীবন্ধন
প্রকৃতিমূলক
সই পাতালো কি শরতে আজিকে স্নিগ্ধ আকাশ ধরণী? নীলিমা বাহিয়া সওগাত নিয়া নামিছে মেঘের তরণী!অল্কার পানে বলাকা ছুটিছে মেঘ-দূত- মন মোহিয়া চঞ্চুতে রাঙ্গা কলমীর কুঁড়ি- মরতের ভেট বহিয়া।সখীর গাঁইয়ের সেঁউতি- বোঁটার ফিরোজায় রেঙ্গে পেশোয়াজ আসমানী আর মৃন্ময়ী সখী মিশিয়াছে মেঠো পথ- মাঝ।আকাশ এনেছে কুয়াশা- উড়ুনী, আসমানী- নীল- ...
https://www.bangla-kobita.com/nazrulislam/rakhi-bondhon/
4461
শামসুর রাহমান
একজন
মানবতাবাদী
সজীব আঠারোতেই রুক্ষ, তামসিক প্রতিক্রিয়াশীলতার ব্যাকুল খাদেম, প্রট্রোডলারের ঝলকানি-লাগা খালিশ, নিরেট ভোগবাদী নেতাদের বাক্‌চমকে আবিষ্ট, নাৎসী-আনুগত্যে নতজানু সর্বক্ষণ। তার করোটিতে বৃষ্টিপাত-পরবর্তী রামধনু নেই, জ্যোৎস্নাবিহ্বলতা নেই। সুদূর, গুমোট আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার মাথায় ঘা-ভর্তি গ্রীষ্মের কুকুর যেন, জিভ বের ক’রে ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ekjon/
3921
রবীন্দ্রনাথ ঠাকুর
সব চেয়ে ভক্তি যার
নীতিমূলক
সব চেয়ে ভক্তি যার অস্ত্রদেবতারে অস্ত্র যত জয়ী হয় আপনি সে হারে।   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/sob-cheye-vokti-jar/
1763
পূর্ণেন্দু পত্রী
আত্মসমালোচনা
চিন্তামূলক
এও এক ধরনের অসুখ এ বোধ, অতৃপ্তির আর অসর্ম্পূতার। এর জ্বরও ওঠে, নামে, কাঁপায়। গভীর বৃষ্টিতে ভিজে ঘরে ফেরার পর এও হয়ে যায় হাড়-পাঁজরের কফ-কাশি। ভীষণ টঙ্কারের মতো মুহূর্তগুলো যা বাজে তার ভিতরকার গণনাহীন কাঁপনগুলোকে চিনিয়ে দিতে, আর ধরার আগেই মিলিয়ে যায় ক্রমশ দূর প্রতিধ্বনিহীনতায় হৃতসর্বস্ব হতে হতে।
https://banglarkobita.com/poem/famous/1184
751
জয় গোস্বামী
স্নান করে উঠে কতক্ষণ
শোকমূলক
স্নান করে উঠে কতক্ষণ ঘাটে বসে আছে এক উন্মাদ মহিলা মন্দিরের পিছনে পুরনো বটগাছ। ঝুরি। ফাটধরা রোয়াকে কুকুর। অনেক বছর আগে রথের বিকেলে নৌকো থেকে ঝাঁপ দিয়ে আর ওঠেনি যে-দস্যি ছেলেটা এতক্ষণে, জল থেকে সে ওঠে, দৌড় মারে, ঝুরি ধরে খুব দোল খায় সারা গা শ্যাওলায় ভরা, একটা চোখ মাছে খেয়ে গেছে কেউ তাকে দেখতে পায় না, মন্দিরের মহাদে...
https://banglarkobita.com/poem/famous/1769
1786
পূর্ণেন্দু পত্রী
একি অমঙ্গল
প্রেমমূলক
তোমার হাতে ছুঁচ-সুতোটি আমার হাতে ফুল দেখতে পেয়েই আকাশ জুড়ে হিংসা হুলুস্থুল। তোমার হাতে রঙের বাটি আমার হাতে তুলি দেখতে পেয়েই শুকনো মড়া চোখে জ্বালায় চুলি। তোমার হাতে ধান-দুর্বো আমার হাতে শাঁখ দেখতে পেয়েই আকাশ চিরে শকুন পাড়ে হাঁক। তোমার হাতে জলের ঘাট আমার ঠোঁটে জল দেখতে পেয়েই দৈববাণী: এ কি অমঙ্গল!
https://banglarkobita.com/poem/famous/1206
4502
শামসুর রাহমান
এখন সে কথা থাক
রূপক
(আবদুল মান্নান সৈয়দ প্রীতিভাজনেষু)আমার পিতামহের আমলের অনেক পুরনো এক সিন্দুকের কথা জানি, যার ডালা খুললেই চকিতে প্রাচীনতা বিশীর্ণ আঙুল নেড়ে নেড়ে ডাকে রহস্যের স্বরে। যেন তার অভ্যন্তরে খুব দীর্ঘ পথ আছে গাছগাছালির সেরেনাদে খুব স্নিগ্ধ, চোখের পাতায় জমে ছায়া, আছে কিছু তসরের শাড়ির সৌরভ, ঘাসে ফেলে-যাওয়া কারো পশমের চটি, সৌন্দর্য...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ekhon-se-kotha-thak/
2712
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার কাছে রাজা আমার রইল অজানা
ভক্তিমূলক
আমার কাছে রাজা আমার রইল অজানা। তাই সে যখন তলব করে খাজানা মনে করি পালিয়ে গিয়ে দেব তারে ফাঁকি, রাখব দেনা বাকি। যেখানেতেই পালাই আমি গোপনে দিনে কাজের আড়ালেতে, রাতে স্বপনে, তলব তারি আসে নিশ্বাসে নিশ্বাসে। তাই জেনেছি, আমি তাহার নইকো অজানা। তাই জেনেছি ঋণের দায়ে ডাইনে বাঁয়ে বিকিয়ে বাসা নাইকো আমার ঠিকানা। তাই ভেবেছি জীবন-মরণে ...
https://banglarkobita.com/poem/famous/1939
4900
শামসুর রাহমান
নিষ্পিষ্ট বেহালা
সনেট
আমার হৃদয় জুড়ে সারাক্ষণ এ কী জলহাওয়া। আবহকুক্কুট ঘোরে উল্টোপাল্টা, দিকচিহ্নগুলি সহসা গিয়েছে উড়ে, দরজা, জানালা ঘুলঘুলি কম্পমান ক্ষণে ক্ষণে। খুব একা কোনো গানে-পাওয়া লোকের স্বভাবে ঘুরি দিগ্ধিদিক মানুষের হাটে, কখনো দারুণ জনশূন্যতায়। রুদ্র ভূকম্পন মাঝে মাঝে আনে শোক; নৌকো, সেতু ছাড়াই গহন খর নদী পার হতে হবে, হবে যেতে ফুল্ল ঘা...
https://www.bangla-kobita.com/shamsurrahman/nispishto-behala/
4194
শক্তি চট্টোপাধ্যায়
আতাচোরা
ছড়া
আতাচোরা পাখিরে কোন তুলিতে আঁকি রে হলুদ ? বাঁশ বাগানে যাইনে ফুল তুলিতে পাইনে কলুদ হলুদ বনের কলুদ ফুল বটের শিরা জবার মূল পাইতে দুধের পাহাড় কুলের বন পেরিয়ে গিরি গোবর্ধন নাইতে ঝুমরি তিলাইয়ার কাছে যে নদিটি থমকে আছে তাইতে আতাচোরা পাখিরে কোন তুলিতে আঁকি রে —হলুদ ?
https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/atachora/
1334
তসলিমা নাসরিন
তোমার কী !
প্রেমমূলক
বলেছিলে জিনস পরে যেন না ঘুমোই জিনস পরেই কিন্তু ঘুমোচ্ছি, ইচ্ছে করেই খুলে রাখছি না। কেন রাখবো? আমার যদি ত্বকে অসুখ হয়, সে আমার হবে, তোমার কী! তুমি তো আমাকে আর ভালোবাসো না যে আমার কিছু একটা মন্দ হলে তুমি কষ্ট পাবে! হোক না অসুখ, হোক।
https://banglarkobita.com/poem/famous/1977
5395
সত্যেন্দ্রনাথ দত্ত
কালোর আলো
নীতিমূলক
কালোর বিভায় পূর্ণ ভুবন, কালোরে কি করিস ঘৃণা? আকাশ-ভরা আলো বিফল কালো আঁখির আলো বিনা। কালো ফণীর মাথায় মণি, সোনার আধার আঁধার খনি, বাসন্তী রং নয় সে পাখীর বসন্তে যে বাজায় বীণা, কালোর গানে পুলক আনে, অসাড় বনে বয় দখিনা! কালো মেঘের বৃষ্টিধারা তৃপ্তি সে দেয় তৃষ্ণা হরে, কোমল হীরার কমল ফোটে কালো নিশির শ্যমসায়রে! কালো অলির পরশ পেলে...
https://www.bangla-kobita.com/satyendranath/kalor-alo/
2855
রবীন্দ্রনাথ ঠাকুর
কঠিন পাথর কাটি
ভক্তিমূলক
কঠিন পাথর কাটি মূর্তিকর গড়িছে প্রতিমা। অসীমেরে রূপ দিক্‌ জীবনের বাধাময় সীমা।   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/kothin-pathor-kati/
187
কাজী নজরুল ইসলাম
অকাল-সন্ধ্যা
স্বদেশমূলক
অকাল-সন্ধ্যা [জয়জয়ন্তী কীর্তন]খোলো মা                দুয়ার খোলো প্রভাতেই                 সন্ধ্যা হল দুপুরেই                  ডুবল দিবাকর গো। সমরে                   শয়ান ওই সুত তোর                বিশ্বজয়ী কাঁদনের                  উঠছে তুফান ঝড় গো॥ সবারে                   বিলিয়ে সুধা, সে নিল                  মৃত্যু-ক্ষুধ...
https://www.bangla-kobita.com/nazrulislam/okal-sondhya/
1137
জীবনানন্দ দাশ
ভাষিত
চিন্তামূলক
আমার এ-জীবনের ভোরবেলা থেকে- সে-সব ভূখণ্ড ছিলো চিরদিন কন্ঠস্থ আমার; একদিন অবশেষে টের পাওয়া গেল আমাদের স’জনার মতো দাঁড়াবার
https://www.bangla-kobita.com/jibanananda/vashito/
2059
মহাদেব সাহা
আমার জীবনী
প্রকৃতিমূলক
আমার জীবনী আমি লিখে রেখে যাবো মাটির অন্তরে, ধুলোর পাতায় লিখে রেখে যাবো মেঘের হৃদয়ে, বৃষ্টির ফোঁটায়, হাঁসের নরম পায়ে হরিণশিশুর মায়াময় চোখে; ফুলের নিবিড় পাপড়িতে আমি লিখে রেখে যাবো আমার জীবনী- লিখে রেখে যাবো বৃক্ষের বুকের মধ্যে পাহাড়ী ঝর্নার ওষ্ঠে, সবুজ শস্যের নগ্নদেহে। আমার জীবনী আমি লিখে রেখে যাবো শিশিরে, ঘাসের বুকে, নদ...
https://banglarkobita.com/poem/famous/1399
5077
শামসুর রাহমান
মগের মুল্লুক না কি_
মানবতাবাদী
যাচ্ছিলাম একা সুনসান অচেনা রাস্তায় । হঠাৎ কোত্থেকে ক’জন ডাকাবুকো লোক আমার ওপর প্রায় ঝাঁপিয়ে পড়ে। কেউ টুঁটি চেপে ধরে আমার, কারও মুঠোয় বন্দি আমার মাথার উস্‌কো-খুসকো চুল আর অন্য একজন ক্রমাগত মারছে লাথি।মগের মুল্লুক না কি? কেউ কি নিজের উন্মশহরে নিরাপদে পথে হেঁটে চলতে পারবে না? তাকে কি গুণ্ডাদের খঞ্জরের আঘাতে মুখ থুবড়ে পড়তে...
https://www.bangla-kobita.com/shamsurrahman/moger-mulluk-na-ki/
149
আসাদ চৌধুরী
বারবারা বিডলারকে
স্বদেশমূলক
বারবারা ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তরজমা আমি পড়েছি- তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে-করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোরজন্যে অসীম দরদ ছিল সে লেখায় আমি তোমার ওই একটি লেখাই পড়েছি আশীর্বাদ করেছিলাম, তোমার সোনার দোয়াত কলম হোক। আমার বড়ো জানতে ইচ্ছে করে বারবারা, তুমি এখন কেমন আছ ? নিশ্চয়...
http://kobita.banglakosh.com/archives/1102.html
4125
রেদোয়ান মাসুদ
ঘৃণ্য চোখ
প্রেমমূলক
তুমিকি কখনও সাগরের ঢেউ দেখনি? কিভাবে আসরে পড়ে কুলে। তুমিকি কখনও ঘূর্ণিঝড়ের তান্ডব দেখনি? কিভাবে ছিন্নভিন্ন করে দেয় মানুষের স্বপ্নগুলোকে। তুমি কি কখনও দাবানল দেখনি? কিভাবে পুড়ে শেষ করে দেয় বনজঙ্গলকে। তোমাকে সেই ঢেউ,ঘূর্ণিঝড়, আর দাবানল দেখতে এখন আর কিছুই হারাতে হবে না। শুধু একটি বার আমার সামনে এসে দাঁড়িয়ে দেখ চোখের জলের ...
http://kobita.banglakosh.com/archives/2184.html
3364
রবীন্দ্রনাথ ঠাকুর
পরিচয়
প্রকৃতিমূলক
একদিন তরীখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নূতন হাওয়ার বেগে । তোমরা শুধায়েছিলে মোরে ডাকি , " পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে ? " আমি শুধু বলেছি, " কে জানে !"নদীতে লাগিল দোলা ,বাঁধনে পড়িল টান---- একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরূন তরূণী তুলিল অশোক--- মোর হাতে দিয়ে তারা কহিল ," এ আমাদের...
https://www.bangla-kobita.com/rabindranath/poricoy/
4789
শামসুর রাহমান
তুমি চলে গেলেও
প্রেমমূলক
আমার এ ছোট ঘরে কিছুক্ষণ বসে চুপচাপ চলে গেলে তুমি নিশীথকে অধিক আন্ধার করে। চেয়ে থাকি শূন্য চেয়ারের দিকে ছায়াচ্ছন্ন ঘোরে, চায়ের পেয়ালা আর্ত বুলবুলি, যেন চায় মাফ বুকে গান নেই বলে। আমরা দুজন যে-আলাপ করেছি তোমার প্রস্থানের আগে তা-ই ফের দোরে, জানালার পর্দায়, বইয়ের র্যাফকে আর ঠাণ্ডা ফ্লোরে ছায়া হয়ে ঝোলে, রয়ে যায় তোমার প্রাণের...
https://www.bangla-kobita.com/shamsurrahman/tumi-chole-geleo/
2867
রবীন্দ্রনাথ ঠাকুর
কন্যাবিদায়
চিন্তামূলক
জননী, কন্যারে আজ বিদায়ের ক্ষণে আপন অতীতরূপ পড়িয়াছে মনে যখন বালিকা ছিলে। মাতৃক্রোড় হতে তোমারে ভাসালো ভাগ্য দূরতর স্রোতে সংসারের। তার পর গেল কত দিন দুঃখে সুখে, বিচ্ছেদের ক্ষত হল ক্ষীণ।এ-জন্মের আরম্ভভূমিকা-- সংকীর্ণ সে প্রথম উষার মতো-- ক্ষণিক প্রদোষে মিলাইল লয়ে তার স্বর্ণ কুহেলিকা। বাল্যে পরেছিলে শুভ্র মাঙ্গল্যের টিক...
https://www.bangla-kobita.com/rabindranath/kana-beday/
3777
রবীন্দ্রনাথ ঠাকুর
যা হারিয়ে যায় তা আগলে বসে
ভক্তিমূলক
যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর। আর পারি নে রাত জাগতে হে নাথ, ভাবতে অনিবার। আছি রাত্রিদিবস ধরে দুয়ার আমার বন্ধ করে, আসতে যে চায় সন্দেহে তায় তাড়াই বারে বারে। তাই তো কারো হয় না আসা আমার একা ঘরে। আনন্দময় ভুবন তোমার বাইরে খেলা করে। তুমিও বুঝি পথ নাহি পাও, এসে এসে ফিরিয়া যাও, রাখতে যা চাই রয় না তাও ধুলায় একাকার।
http://kobita.banglakosh.com/archives/523.html
1387
তারাপদ রায়
জবানবন্দী
প্রেমমূলক
সত্য বই মিথ্যা বলিব না। হুজুর, ধর্মাবতার, প্রয়াতা শান্তিলতার সঙ্গে মদীয়ের কোনো রকম থারাপ সম্পর্ক ছিলো না ইহা সত্য যে, একবার মৌরিগ্রাম হইতে তাহাকে থলকমলের চারা আনিয়া দেই। আমাদের বংশে স্থলপদ্ম, বকফুল ইত্যাদি কিছু কিছু গাছ লাগানোর আস্য নাই। হুজুর, ধর্মাবতার, আস্য কথাটির অর্থ বলা কঠিন, সোজা করিয়া বলা যাইতে পারে ঐ সব গাছ লা...
http://kobita.banglakosh.com/archives/3876.html
6064
হেলাল হাফিজ
লাবণ্যের লতা
মানবতাবাদী
দুরভিসন্ধির খেলা শেষ হয়ে কোনোদিন দিন যদি আসে, এই দেশে ভালোবেসে বলবে মানুষ, অনন্বিত অসন্তোষ অজারকতার কালে এসে লাবন্যের লকলকে লতা এক খুব কায়ক্লেশে একদিন তুলেছিলো বিনয়াবনত মাথা এতোটুকু ছিলো না দীনতা। অকুলীন এই দিন শেষ হয়ে কোনোদিন দিন যদি আসে, শুভ্রতায় স্নিগ্ধতায় সমুজ্জল মানুষ এদেশে বলবে সূর্যের দিকে ছিলো সেই লতাটি...
https://banglarkobita.com/poem/famous/134
5014
শামসুর রাহমান
বাড়িটা
রূপক
বাড়িটা গভীর রাতে দেখেছিল বৃষ্টিপাত। ওর সারা গায়ে বর্ষার তুমুল ছাঁট, খুব হিসহিসে হাওয়া ক্রমাগত ক্ষ্যাপাটে ছোবল মারে। মাঠের ভেতরে অন্ধকারে একলা বাড়িটা আরও বেশি বাড়ি হয়ে ওঠে, যেন পৃথিবীর আদি বাড়ি কংক্রিটের অরণ্যের সংসর্গ ছাড়িয়ে এই মাঠে থিতু। এ-বাড়ি ছোঁবে না কাউকেই; কোনো গূঢ় কথা, কারো ছায়া ধরে রাখবে না কোনো দিন। কতকাল থেকে...
https://www.bangla-kobita.com/shamsurrahman/barita/
3630
রবীন্দ্রনাথ ঠাকুর
বেজি
রূপক
অনেকদিনের এই ডেস্কো — আনমনা কলমের কালিপড়া ফ্রেস্কো দিয়েছে বিস্তর দাগ ভুতূড়ে রেখার । যমজ সোদর ওরা যে সব লেখার — ছাপার লাইনে পেল ভদ্রবেশে ঠাঁই , তাদের স্মরণে এরা নাই । অক্সফোর্ড ডিক্সনারি , পদকল্পতরু , ইংরেজ মেয়ের লেখা ‘ সাহারার মরু ' ভ্রমণের বই , ছবি আঁকা , এগুলোর একপাশে চা রয়েছে ঢাকা পেয়ালায় মডার্‌ন্‌ রিভিয়ুতে ...
https://www.bangla-kobita.com/rabindranath/baje/
5457
সুকান্ত ভট্টাচার্য
ঘুমভাঙার গান
মানবতাবাদী
মাথা তোল তুমি বিন্ধ্যাচল মোছ উদ্‌গত অশ্রুজল যে গেল সে গেল, ভেবে কি ফল? ভোল ক্ষত! তুমি প্রতারিত বিন্ধ্যাচল, বোঝ নি ধূর্ত চতুর ছল, হাসে যে আকাশচারীর দল, অনাহত। শোন অবনত বিন্ধ্যাচল, তুমি নও ভীরু বিগত বল কাঁপে অবাধ্য হৃদয়দল অবিরত। কঠিন, কঠোর বিন্ধ্যাচল, অনেক ধৈর্যে আজো অটল ভাঙো বিঘ্নকেঃ করো শিকল পদাহত। বিশাল, ব্যাপ্ত বিন্ধ...
https://www.bangla-kobita.com/sukanta/ghumvangar-gan/
4798
শামসুর রাহমান
তোমাকে দেখি প্রতিক্ষণ
প্রেমমূলক
তোমাকে প্রতিদিন প্রতিক্ষণ দেখতে চাই দু’চোখ ভ’রে যখন তোমাকে দেখতে পাই না, তোমার পাশে ব’সে কিছু সময় কাটানো থেকে বঞ্চিত হই, তখন মনে হয়- আমি যেন সেই রোগী, যাকে শ্বাসকষ্ট ভোগায় প্রতি মুহূর্তে। তোমার মুখ অদর্শনের অন্ধকার তীরে থাকলে এই মতো অনুভূত হয়, আমি এক বিয়াবান কন্টকময় পথ পাড়ি দিচ্ছি দিগভ্রান্ত পথিকের মতো; আমাকে আষ্টেপৃষ্...
https://www.bangla-kobita.com/shamsurrahman/tomake-dekhi-protikkhon/
3029
রবীন্দ্রনাথ ঠাকুর
চলার পথের যত বাধা
ভক্তিমূলক
চলার পথের যত বাধা পথবিপথের যত ধাঁধা পদে পদে ফিরে ফিরে মারে, পথের বীণার তারে তারে তারি টানে সুর হয় বাঁধা। রচে যদি দুঃখের ছন্দ দুঃখের-অতীত আনন্দ তবেই রাগিণী হবে সাধা।   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/cholar-pothe-joto-badha/
2970
রবীন্দ্রনাথ ঠাকুর
খেলেনা
চিন্তামূলক
ভাবে শিশু, বড়ো হলে শুধু যাবে কেনা বাজার উজাড় করি সমস্ত খেলেনা। বড়ো হলে খেলা যত ঢেলা বলি মানে, দুই হাত তুলে চায় ধনজন-পানে। আরো বড়ো হবে না কি যবে অবহেলে ধরার খেলার হাট হেসে যাবে ফেলে?   (কণিকা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/khelena/
5264
শামসুর রাহমান
সময়
সনেট
সময় ক্ষধার্ত বাঘ। পশু, পাখি, উদ্ভিদ, মানুষ গ্রাম আর জনপদ যা প্রায় গোগ্রাসে গিলে ফেলে এবং প্রত্যহ খোঁজে নতুন শিকার। চোখে মেলে চেয়ে থাকে রাত্রিদিন, হিংস্রতায় প্রখর, বহুঁশ। অশেষ ধ্বংসের কালি মুখে তার মেখেছে কলুষ যুগে যুগে। জঠরে কি দাঁতে অবাস্তব ক্ষুধা জ্বেলে ছুটে যায় লোকালয়ে, সভ্যতায়, গেলে অবহেলে সব কিছু; মহানন্দে ওড়ায় সে...
https://www.bangla-kobita.com/shamsurrahman/somoy/
1709
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
হলুদ আলোর কবিতা
চিন্তামূলক
দুয়ারে হলুদ পর্দা। পর্দার বাহিরে ধুধু মাঠ আকাশে গৈরিক আলো জ্বলে। পৃথিবী কাঞ্চনপ্রভ রৌদ্রের অনলে শুদ্ধ হয়। কারা যেন সংসারের মায়াবী কপাট খুলে দিয়ে ঘাস, লতা, পাখির স্বভাবে সানন্দ সুস্থির চিত্তে মিশে গেছে। শান্ত দশ দিক। দুয়ারে হলুদ পর্দা। আকাশে গৈরিক আলো কাঁপে। সারাদিন কাঁপে। আকাশে গৈরিক আলো। হেমন্ত-দিনের মৃদু হাওয়া কৌতু...
https://banglarkobita.com/poem/famous/1703
2954
রবীন্দ্রনাথ ঠাকুর
ক্ষণিকা
প্রেমমূলক
খোলো খোলো, হে আকাশ, স্তব্ধ তব নীল যবনিকা - খুঁজে নিতে দাও সেই আনন্দের হারানো কণিকা। কবে সে যে এসেছিল আমার হৃদয়ে যুগান্তরে গোধূলিবেলার পান্থ জনশূন্য এ মোর প্রান্তরে লয়ে তার ভীরু দীপশিখা! দিগন্তের কোন্ পারে চলে গেল আমার ক্ষণিকা।।(কাব্যগ্রন্থঃ সঞ্চয়িতা)
https://www.bangla-kobita.com/rabindranath/khonika/
455
কাজী নজরুল ইসলাম
মানস-বধূ
প্রেমমূলক
যেমন  ছাঁচি পানের কচি পাতা প্রজাপতির ডানার ছোঁয়ায়, ঠোঁট দুটি তার কাঁপন-আকুল একটি চুমায় অমনি নোয়ায়। জল-ছলছল উড়ু-উড়ু চঞ্চল তার আঁখির তারা, কখন বুঝি দেবে ফাঁকি সুদূর পথিক-পাখির পারা, নিবিড় নয়ন-পাতার কোলে, গভীর ব্যথার ছায়া দোলে, মলিন চাওয়া (ছাওয়া) যেন দূরের সে কোন্ সবুজ ধোঁয়ায়। সিঁথির বীথির খসে-পড়া কপোল-ছাওয়া চপল অলক পলক...
https://www.bangla-kobita.com/nazrulislam/manos-bodhu/
610
জয় গোস্বামী
অতীতের দিকে উঠে চলে
চিন্তামূলক
অতীতের দিকে উঠে চলে যুদ্ধ শব, হাজার হাজার শিখরের উপরে তুষার তাদের পিছনে আলো জ্বেলে বসে আছে ছোট ছোট বাড়ি স্বামীপুত্র হারানো সংসার
https://banglarkobita.com/poem/famous/1711
4264
শঙ্খ ঘোষ
ফুলবাজার
চিন্তামূলক
পদ্ম, তোর মনে পড়ে খালযমুনার এপার ওপার রহস্যনীল গাছের বিষাদ কোথায় নিয়ে গিয়েছিল? স্পষ্ট নৌকো, ছৈ ছিল না, ভাঙা বৈঠা গ্রাম হারানো বন্য মুঠোয় ডাগর সাহস, ফলপুলন্ত নির্জনতা আড়ালবাঁকে কিশোরী চাল, ছিটকে সরে মুখের জ্যোতি আমরা ভেবেছিলাম এরই নাম বুঝি বা জন্মজীবন | কিন্তু এখন তোর মুখে কী মৃণালবিহীন কাগজ-আভা সেদিন যখন হেসেছি...
https://banglarkobita.com/poem/famous/1127
5136
শামসুর রাহমান
যখন আমার কাছ থেকে
সনেট
যখন আমার কাছ থেকে চলে যাও তুমি হায়, আমার হৃদয়ে ক্রূদ্ধ বাজ পাখি সুতীক্ষ্ম চিৎকারে দীর্ণ করে দশদিক, নখের আঁচড়ে বারে বারে কুটি কুটি ছেঁড়ে শিরাপুঞ্জ, কী ব্যাপক তমসায় অন্তর্গত পুষ্পাকুল উদ্যান ভীষণ ডুবে যায়। যখন আমার কাছ থেকে সরে যাও, বন্ধ দ্বারে মাথা কোটে একজন অন্ধলোক, খাদের কিনারে অত্যন্ত বিপজ্জনকভাবে হাঁটে একা, অসহায়।তব...
https://www.bangla-kobita.com/shamsurrahman/jokhon-amar-kach-theke/
2075
মহাদেব সাহা
আমি তো তোমারই বশ
প্রকৃতিমূলক
আমি তো পাখিরও বশ, ভ্রমরের বশ কেন আমাকে ছাড়িয়া যাও সুস্মিত গোলাপ বিষণ্ন বাবুই, হে পাখি, হে উদাসীন সরুযুর কাক তোমরা ছাড়িয়া যাও! আমাকে ছাড়িয়া যাও সন্ধ্যার শায়িত মাঠ আজানের হে সুবে সাদেক, আমি তো তোমারই বশ, তোমাদের সকলেই বশ তোমরা দুজন বড়ো অভিমানী নারী আমি তো তোমারই বশ কালিন্দীর কোন কূলে ভরেছো কলস, কোন তমালের মূলে ছয়টি কালিম...
https://banglarkobita.com/poem/famous/1448
4053
রবীন্দ্রনাথ ঠাকুর
হে প্রিয়, আজি এ প্রাতে
ভক্তিমূলক
হে প্রিয়, আজি এ প্রাতে নিজ হাতে কী তোমারে দিব দান। প্রভাতের গান? প্রভাত যে ক্লান্ত হয় তপ্ত রবিকরে আপনার বৃন্তটির 'পরে; অবসন্ন গান হয় অবসান। হে বন্ধু কী চাও তুমি দিবসের শেষে মোর দ্বারে এসে। কী তোমারে দিব আনি। সন্ধ্যাদীপখানি? এ-দীপের আলো এ যে নিরালা কোণের, স্তব্ধ ভবনের। তোমার চলার পথে এরে নিতে চাও জনতায়? এ যে হায় পথের ব...
https://banglarkobita.com/poem/famous/1922
4928
শামসুর রাহমান
পুরাকালে
প্রেমমূলক
পুরাকালিএ কে এক বণিক তার সবচেয়ে দামি মুক্তোটিকে বাগানের মাটির গভীরে রেখেছিল লুকিয়ে যেখানে সূর্যের তিমির-দীর্ণ আলো পৌঁছেনি কখনো, হৈমন্তী গাছের পাতা ঝরেনি যেখানে।তোমাকে পাওয়ার ইচ্ছা সেই মুক্তোর মতোই জ্বলে আমার ভেতর রাত্রিদিন আর আমি ভাবি এই সৌন্দর্যকে লালন করার আশ্চর্য সাহস কে দিল আমাকে?   (রৌদ্র করোটিতে কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/shamsurrahman/purakale/
1623
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
নিজের কাছে স্বীকারোক্তি
চিন্তামূলক
আমিপাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি, কবিতা। আমিপাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমিরাজ্যজয় করে এসেও তোমার কাছে নত হয়েছি, কবিতা। আমিহাজার দরজা ভালবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি। কখনও এর, কখনও ওর দখলে গিয়েও ফিরি তোমারই টানে, কবিতা। আমাকে নাকি ভীষণ জানে সকলে, তোমার থেকে বেশি কে জানে, কবিতা...
https://banglarkobita.com/poem/famous/1641
4684
শামসুর রাহমান
গৃহস্মৃতি
চিন্তামূলক
কিছুতে আসে না ঘুম। রাত, কালো পাথরের মতো বুকে চেপে আছে সারাক্ষণ; কান পেতে থাকি কখন শুনবো তেজী মোরগের ডাক। যদি ভোর ব্যালে নর্তকীর মতো আসে, ছড়ায় শিল্পিত আভা আমার খাতায়, তবে আমি শক্রকেও হেসে, হাত ধরে নিয়ে যাবো আতিথ্যের ঘাটে, দ্বিগ্রহরে তার সঙ্গে ভাগ করে খাবো শাকান্ন এবং ফলমূল! ঘুম নেই চোখে, বারবার শুধু সাততাড়াতাড়ি ছেড়ে-আসা...
https://www.bangla-kobita.com/shamsurrahman/grihosmriti/
5610
সুকুমার রায়
ছবি ও গল্প
হাস্যরসাত্মক
ছবির টানে গল্প লিখি নেইক এতে ফাঁকি যেমন ধারা কথায় শুনি হুবহু তাই আঁকি ।পরীক্ষাতে গোল্লা পেয়ে হাবু ফেরেন বাড়িচক্ষু দুটি ছানাবড়া মুখখানি তার হাঁড়িরাগে আগুন হলেন বাবা সকল কথা শুনেআচ্ছা ক'রে পিটিয়ে তারে দিলেন তুলো ধুনেমারের চোটে চেঁচিয়ে বাড়ি মাথায় ক'রে তোলেশুনে মায়ের বুক ফেটে যায় 'হায় কি হল' ব'লেপিসী ভাসেন চোখে...
https://www.bangla-kobita.com/sukumar/chobi-0-golpo/
41
অসীম সাহা
মৃত্যু-৫
চিন্তামূলক
মৃত্যু-৫ অসীম সাহাকেউ তো আসেনি কাছে, কেউ তো দেয়নি মুখে একবিন্দু জল, কেউ তো বলেনি ডেকে, ‘এখন কেমন আছো?’ শুধু অবিরল চোখ বেয়ে নেমে গেছে ফোঁটা ফোঁটা অশ্রুকণা, আর চোখে ঘুম, শূন্য থেকে নেমে এসে আমাকে দিয়েছে শাস্তি, দিয়েছে হুকুম : আর কটা দিন থাকো, তারপর আমি এসে নিয়ে যাবো যেখানে নেবার, এখনো হয়নি কিছু, শুধু কিছু বাকি আছে সাক্...
https://www.bangla-kobita.com/asimsaha/mrittu-5/
2090
মহাদেব সাহা
এই চৈত্রে
প্রকৃতিমূলক
এমন চৈত্রের রাতে আমি লিখি শ্রাবনের গান বর্ষণ থামেনি আজো দুই চোখ জলে ভাসমান, সবাই উল্লাসে মাতে, চৈত্রনিশি করে উদ্‌যাপন আমর ফাল্গুন নেই চৈত্রে নামে অঝোর শ্রাবণ। এই চৈত্রে আমি বড়ো ভয়ানক মনঃকষ্টে আছি এতো যে ফুটেছে ফুল আমি তবু দুঃখ পেয়ে বাঁচি, সকলেই চৈত্রে সব দেখে-শোনে, আয়োজন করে আমি এই চৈত্রে আরো মরে যাই বাহিরে-ভিতরে। সবাই...
https://banglarkobita.com/poem/famous/1438
3925
রবীন্দ্রনাথ ঠাকুর
সভ্যতার প্রতি
সনেট
দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর হে নবসভ্যতা! হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপোবন পুণ্যচ্ছায়ারাশি, গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যাস্নান, সেই গোচারণ, সেই শান্ত সামগান, নীবারধান্যের মুষ্টি, বল্কলবসন, মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি। পাষাণপিঞ্জরে তব নাহি চাহি নিরাপদে রাজভোগ নব--...
https://www.bangla-kobita.com/rabindranath/shobhyotar-proti/
2176
মহাদেব সাহা
তোমার দূরত্ব
স্বদেশমূলক
তোমার ভালোবাসার দূরত্বের চেয়ে এমন আর কি দূরত্ব আছে আমার, এমন আর কি মাইল মাইল দূরত্ব সে তো একখানি মাত্র টিকিটের ব্যবধান তারপরই উষ্ণ অভর্থ্যনা, তোমার আঁচলে ঘাম মুছে ফেলা। সে-কথা জানি বলেই তো তোমার ভালোবাসার দূরত্বকেই কেবল বলি বিচ্ছেদ। না হলে যতো দূরেই বলো যেতে পারি মাইল মাইল নীলিমা, মাইল মাইল সমুদ্র- তার আগে শুধু সঙ্গে ন...
https://banglarkobita.com/poem/famous/1522
75
আবিদ আনোয়ার
জৈবনিকতা
নীতিমূলক
অনেক দেখেছি পাঁকাল-বিলাসী কাদাজলে রাজহাঁস, মসৃণ পাখা রেশমখচিত ছোঁয় না পঙ্কিলতা! অথবা আমার বালকবেলার মোহময়ী মেথরানী রূপের ছটায় ভুলে গেছি তার গুয়ের রাজ্যে বাস।পট্টি যখন বাঙলা মদের উৎসবে গোলজার সে তখন ছিলো পট্টরানীর আসনে অধিষ্ঠিত― ঘাগড়ায়-লাগা শুদ্র অথবা ভদ্রপাড়ার মল; “লছমী নাকি রে!” কুশল শুধাতো তবু খোদ জমিদার।কাদায় পদ্ম,...
https://www.bangla-kobita.com/abid50anwar/joibonikota/
5428
সুকান্ত ভট্টাচার্য
অলক্ষ্যে
সনেট
আমার মৃত্যুর পর কেটে গেল বৎসর বৎসর; ক্ষয়িষ্ণু স্মৃতির ব্যর্থ প্রচেষ্টাও আজ অগভীর, এখন পৃথিবী নয় অতিক্রান্ত প্রায়ান্ধ স্থবির; নিভেছে প্রদূম্রজ্বালা, নিরঙ্কুশ সূর্য অনশ্বর ; স্তব্ধতা নেমেছে রাত্রে থেমেছে নির্ভীক তীক্ষ্ণস্বর- অথবা নিরন্ন দিন, পৃথিবীতে দুর্ভিক্ষ ঘোষণা ; উদ্ধত বজ্রের ভয়ে নিঃশব্দে মৃত্যুর আনাগোনা, অনন্য ...
https://banglarkobita.com/poem/famous/1118
5987
হুমায়ুন আজাদ
প্রেমিকার মৃত্যুতে
শোকমূলক
খুব ভালো চমৎকার লাগছে লিলিআন, মুহুর্মুহু বিস্ফোরণে হবো না চৌচির। তরঙ্গে তরঙ্গে ভ্রষ্ট অন্ধ জলযান এখন চলবে জলে খুব ধীরস্থির। অন্য কেউ ঢেলে নিচ্ছে ঠোঁট থেকে লাল মাংস খুঁড়ে তুলে নিচ্ছে হীরেসোনামণি; এই ভয়ে কাঁপবে না আকাশপাতাল, থামবে অরণ্যে অগ্নি আকাশে অশনি। আজ থেকে খুব ধীরে পুড়ে যাবে চাঁদ, খুব সুস্থ হয়ে উঠবে জীবনযাপন...
https://banglarkobita.com/poem/famous/505
2658
রবীন্দ্রনাথ ঠাকুর
আছে আমার হৃদয় আছে ভরে
ভক্তিমূলক
আছে আমার হৃদয় আছে ভরে এখন তুমি যা-খুশি তাই করো। এমনি যদি বিরাজ অন্তরে বাহির হতে সকলি মোর হরো। সব পিপাসার যেথায় অবসান সেথায় যদি পূর্ণ কর প্রাণ, তাহার পরে মরুপথের মাঝে উঠে রৌদ্র উঠুক খরতর। এই যে খেলা খেলছ কত ছলে এই খেলা তো আমি ভালোবাসি। এক দিকেতে ভাসাও আঁখিজলে আরেক দিকে জাগিয়ে তোল হাসি। যখন ভাবি সব খোয়ালেম বুঝি, গভ...
http://kobita.banglakosh.com/archives/485.html
3181
রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার সাথে নিত্য বিরোধ আর সহে না
ভক্তিমূলক
তোমার সাথে নিত্য বিরোধ আর সহে না– দিনে দিনে উঠছে জমে কতই দেনা। সবাই তোমায় সভার বেশে প্রণাম করে গেল এসে, মলিন বাসে লুকিয়ে বেড়াই মান রহে না।কী জানাব চিত্তবেদন, বোবা হয়ে গেছে যে মন, তোমার কাছে কোনো কথাই আর কহে না। ফিরায়ো না এবার তারে লও গো অপমানের পারে, করো তোমার চরণতলে চির-কেনা।বোলপুর, ২৫ শ্রাবণ, ১৩১৭ (গীতাঞ্জলি কাব্যগ্র...
https://www.bangla-kobita.com/rabindranath/tomar-sathe-nityo-birodh-ar-sohe-na/
2077
মহাদেব সাহা
আমিও তো অটোগ্রাফ চাই
চিন্তামূলক
আমিও তো অটোগ্রাফ চাই, আমিও তো লিখতে চাই তোমাদেরই নাম হৃদয়ের গভীর খাতায় তোমাদের একেকটি স্বাক্ষর আমিও খোদাই করতে চাই স্মৃতিতে, সত্তায়। শুধু এই মানুষের অনবদ্য নাম জুঁই, চাঁপা, শিউলির মতো আমিও তো চাই মর্মে ফোটাতে আমার; ভালেবেসে কেউ যদি লেখে নাম, কেউ যদি একটিও অটোগ্রাফ এঁকে দেয় এই মলিন কাগজে তাকে আমি করে তুলি অনন্ত নক্ষত্রম...
https://banglarkobita.com/poem/famous/1367
442
কাজী নজরুল ইসলাম
ভুলিতে পারিনে তাই
প্রেমমূলক
ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি ভোলো মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি।এমনি রঙিন বেলায় খেলেছি তোমায় আমায় খুঁজিতে এসেছি তাই সেই হারানো দিনগুলি।তুমি যে গেছ ভুলে, ছিল না আমার মনে তাই আসিয়াছি তব বেড়া দেওয়া ফুলবনে গেঁথেছি কতই মালা এই বাগানের ফুল তুলি আজও হেথা গাহে গান আমার পোষা বুল্‌বুলি।চাহ মোর মুখে প্রিয়, এস গো আর...
https://www.bangla-kobita.com/nazrulislam/vulitey-pariney-tai/
2052
মহাদেব সাহা
আবুল হাসানের জন্য এলিজি
শোকমূলক
আমারও শীতকাল আসে, আসে হুহু প্রকৃতির জ্বর কুয়াশায় ভেজে জমি, ভিজে ওঠে তোমার কবর মনে হয় এই শীতে আমিও বিদেশী! আমারও সঞ্চয় ছিলো লাল মোজা, পশমের টুপি ছিলো কাশ্মীরি শালের মিহি কাজ, কিছু হাতে বোনা উলের আদর আর উষ্ণ জল, সহিষ্ণু যুবতী একজন ছিলো তার রক্তিম রাখাল; এই শীতে সেই যে রাখাল গেলো দূর বনে, একজন কবি গেলো কুয়াশায় হাতের তালুত...
https://banglarkobita.com/poem/famous/1480
2542
যতীন্দ্রমোহন বাগচী
যৌবন-চাঞ্চল্য
চিন্তামূলক
ভুটিয়া যুবতি চলে পথ; আকাশ কালিমামাখা কুয়াশায় দিক ঢাকা। চারিধারে কেবলই পর্বত; যুবতী একেলা চলে পথ। এদিক-ওদিক চায় গুনগুনি গান গায়, কভু বা চমকি চায় ফিরে; গতিতে ঝরে আনন্দ উথলে নৃত্যের ছন্দ আঁকাবাঁকা গিরিপথ ঘিরে। ভুটিয়া যুবতি চলে পথ।টসটসে রসে ভরপুর-- আপেলের মত মুখ আপেলের মত বুক পরিপূর্ণ প্রবল প্রচুর; যৌবনের রসে ভরপুর।...
https://www.bangla-kobita.com/jatindramohan/joubon-chanchollo/
1302
তসলিমা নাসরিন
আরও প্রেম দিও
প্রেমমূলক
আরও প্রেম দিও আমাকে, এত অল্প প্রেমে আমার হয় না, আমি পারি না। আরও প্রেম দিও, বেশি বেশি প্রেম দিও যেন আমি রেখে কুলিয়ে উঠতে না পারি, যেন চোখ ভরে, হৃদয়ের সবকটি ঘর যেন ভরে যায় যেন শরীর ভরে, এই তৃষ্ণার্ত শরীর। প্রেম দিতে দিতে আমাকে অন্ধ করে দাও, বধির করে দাও, আমি যেন শুধু তোমাকেই দেখি, কোনও ঘৃণা, কোনও রক্তপাত যেন আমাকে দেখতে...
https://banglarkobita.com/poem/famous/1980