id stringlengths 1 4 | poet stringclasses 120
values | title stringlengths 1 54 | class stringclasses 21
values | text stringlengths 13 18.7k | source_url stringlengths 40 246 |
|---|---|---|---|---|---|
3431 | রবীন্দ্রনাথ ঠাকুর | প্রথম চুম্বন | সনেট | স্তব্ধ হল দশ দিক নত করি আঁখি—
বন্ধ করি দিল গান যত ছিল পাখি।
শান্ত হয়ে গেল বায়ু, জলকলস্বর
মুহূর্তে থামিয়া গেল, বনের মর্মর
বনের মর্মের মাঝে মিলাইল ধীরে।
নিস্তরঙ্গ তটিনীর জনশূন্য তীরে
নিঃশব্দে নামিল আসি সায়াহ্নচ্ছায়ায়
নিস্তব্ধ গগনপ্রান্ত নির্বাক্ ধরায়।
সেইক্ষণে বাতায়নে নীরব নির্জন
আমাদের দুজনের প্রথম চুম্বন।
দিক্-... | https://www.bangla-kobita.com/rabindranath/prothom-chumbon/ |
1305 | তসলিমা নাসরিন | এগারোই সেপ্টেম্বর | মানবতাবাদী | উঁচু দুটো বাড়ির পতন মানে উঁচু কিছুর পতন
অহঙ্কারের পতন
মহাশক্তির পরাশক্তির অহঙ্কারের পতন
তিমির গায়ে খলসে মাছের কামড় লাগলে তিমির বুঝি মান যায় না!
সাকুল্যে তিন হাজার মানুষের কথা বলছো!
মৃত্যুর কথা বলছো।
হাউ মাউ করে কাঁদছো যে!
মানুষের জন্য কাঁদছো?
এ তো দেখছি সত্যিই মাছের মায়ের কান্না গো! এত শোক কেন!
এত কেন হাহাকার!
সাগর বান... | https://banglarkobita.com/poem/famous/2012 |
237 | কাজী নজরুল ইসলাম | আলতা-স্মৃতি | প্রেমমূলক | ওই রাঙা পায়ে রাঙা আলতা প্রথম যেদিন পরেছিলে,
সেদিন তুমি আমায় কি গো ভুলেও মনে করেছিলে –
আলতা যেদিন পরেছিলে?জানি, তোমার নারীর মনে নিত্য-নূতন পাওয়ার পিয়াস
হঠাৎ কেন জাগল সেদিন, কণ্ঠ ফেটে কাঁদল তিয়াস!
মোর আসনে সেদিন রানি
নূতন রাজায় বরলে আনি,
আমার রক্তে চরণ রেখে তাহার বুকে মরেছিলে –
আলতা যেদিন পরেছিলে।মর্মমূলে হানলে আমার অবিশ... | https://www.bangla-kobita.com/nazrulislam/alta-smriti/ |
5050 | শামসুর রাহমান | ব্যক্তিগত রাজা | মানবতাবাদী | ব্যক্তিগত রাজার কাছে হাঁটু গেড়ে
যাচঞা করি একটি কিছু
ইতল বিতল।
দৃষ্টিতে তাঁর চন্দ্র ধরে, সূর্য ধরে;
জ্বলছে হাতে রক্তজবা
চমৎকার।
শস্য ক্ষেতে তাঁর পতাকা নিত্য ওড়ে,
ফুলের তিনি খুব উদাসীন
অধীশ্বর।সকাল যখন সকাল থেকে
যাচ্ছে স’রে অনেক দূরে
কিংবা কাছে,
রাত্রি আবার রাত্রি থেকে,
আমার করুণ অঞ্জলিতে
অন্ধকারে উঠবে ফুটে পদ্ম কোনো?বুক... | https://www.bangla-kobita.com/shamsurrahman/byaktigoto-raja/ |
2600 | রবীন্দ্রনাথ ঠাকুর | অন্তর মম বিকশিত করো | ভক্তিমূলক | অন্তর মম বিকশিত করো
অন্তরতর হে।
নির্মল করো, উজ্জ্বল করো,
সুন্দর কর হে।
জাগ্রত করো, উদ্যত করো,
নির্ভয় করো হে।
মঙ্গল করো, নরলস নিঃসংশয় করো হে।
অন্তর মম বিকশিত করো,
অন্তরতর হে।যুক্ত করো হে সবার সঙ্গে,
মুক্ত করো হে বন্ধ,
সঞ্চার করো সকল মর্মে
শান্ত তোমার ছন্দ।
চরণপদ্মে মম চিত নিঃস্পন্দিত করো হে,
নন্দিত করো, নন্দিত করো,
নন... | https://www.bangla-kobita.com/rabindranath/ontor-momo-bikoshito-koro/ |
4617 | শামসুর রাহমান | কেবল মৃত্যুই পারে | প্রেমমূলক | এ-কথা নিশ্চয় তুমি কখনো ভুলেও বলবে না-
‘ভালোবাসতেই হবে, এই মুচলেকা লিখে দাও,
বলে আমি ভন্ ভন্ করেছি তোমার চারপাশে
নিরালায় বরং দিয়েছি স্বাধিকার তোমাকেই
আমাকে গ্রহণ কিংবা বর্জনের। যদি কোনোদিন
ইচ্ছে হয়, চলে যেও; কখনো কোরো না বিবেচনা
পরিণামে কী হবে আমার। চন্দনার ঠোঁটে পেলে
তোমার খবর, কবরের মাটি স্বেচ্ছায় ছোঁবো না।
আমার গায়... | https://www.bangla-kobita.com/shamsurrahman/kebol-mrittui-pare/ |
2574 | রবীন্দ্রনাথ ঠাকুর | অচির বসন্ত হায় এল, গেল চলে | প্রেমমূলক | অচির বসন্ত হায় এল, গেল চলে–
এবার কিছু কি, কবি করেছ সঞ্চয়।
ভরেছ কি কল্পনার কনক-অঞ্চলে
চঞ্চলপবনক্লিষ্ট শ্যাম কিশলয়,
ক্লান্ত করবীর গুচ্ছ। তপ্ত রৌদ্র হতে
নিয়েছ কি গলাইয়া যৌবনের সুরা–
ঢেলেছ কি উচ্ছলিত তব ছন্দঃস্রোতে,
রেখেছ কি করি তারে অনন্তমধুরা।
এ বসন্তে প্রিয়া তব পূর্ণিমানিশীথে
নবমল্লিকার মালা জড়াইয়া কেশে
তোমার আকাঙক্ষাদী... | https://www.bangla-kobita.com/rabindranath/ochir-bosonto-hai-elo-gelo-chole/ |
3281 | রবীন্দ্রনাথ ঠাকুর | নদীর প্রতি খাল | নীতিমূলক | খাল বলে, মোর লাগি মাথা-কোটাকুটি,
নদীগুলা আপনি গড়ায়ে আসে ছুটি।
তুমি খাল মহারাজ, কহে পারিষদ,
তোমারে জোগাতে জল আছে নদীনদ। (কণিকা কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/nodir-proti-khal/ |
3187 | রবীন্দ্রনাথ ঠাকুর | তোমারে হেরিয়া চোখে | প্রেমমূলক | তোমারে হেরিয়া চোখে,
মনে পড়ে শুধু, এই মুখখানি
দেখেছি স্বপ্নলোকে। | https://www.bangla-kobita.com/rabindranath/tomare-heria-chokhe/ |
3954 | রবীন্দ্রনাথ ঠাকুর | সার্থকতা | প্রকৃতিমূলক | ফাল্গুনের সূর্য যবে
দিল কর প্রসারিয়া সঙ্গীহীন দক্ষিণ অর্ণবে,
অতল বিরহ তার যুগযুগান্তের
উচ্ছ্বসিয়া ছুটে গেল নিত্য-অশান্তের
সীমানার ধারে;
ব্যথার ব্যথিত কারে
ফিরিল খুঁজিয়া,
বেড়ালো যুঝিয়া
আপন তরঙ্গদল-সাথে।
অবশেষে রজনীপ্রভাতে,
জানে না সে কখন দুলায়ে গেল চলি
বিপুল নিশ্বাসবেগে একটুকু মল্লিকার কলি।
উদ্বারিল গন্ধ তার,
সচকি... | https://www.bangla-kobita.com/rabindranath/sharthakta/ |
2769 | রবীন্দ্রনাথ ঠাকুর | আহ্বানসংগীত | মানবতাবাদী | ওরে তুই জগৎ-ফুলের কীট,
জগৎ যে তোর শুকায়ে আসিল,
মাটিতে পড়িল খসে--
সারা দিন রাত গুমরি গুমরি
কেবলি আছিস বসে।
মড়কের কণা,নিজ হাতে তুই
রচিলি নিজের কারা,
আপনার জালে জড়ায়ে পড়িয়া
আপনি হইলি হারা।
অবশেষে কারে অভিশাপ দিস
হাহুতাশ করে সারা,
কোণে বসে শুধু ফেলিস নিশাস,
ঢালিস বিষের ধারা।জগৎ যে তোর মুদিয়া আসিল,
ফুটিতে নারিল আর,
... | https://www.bangla-kobita.com/rabindranath/ahbansangeet/ |
4832 | শামসুর রাহমান | দিগন্তের বুক চিরে | মানবতাবাদী | কখনও কখনও আমি একান্তে নিজেকে
বিশ্লেষণ করার ইচ্ছায় গৃহকোণে
চেয়ারে হেলান দিয়ে বসি,
আকাশ-পাতাল ভাবি, এলোমেলো অনেক ভাবনা
আমাকে বিব্রত করে। বুকশেলফ থেকে
বই টেনে নিই দুশ্চিন্তার মাকড়সা-জাল থেকে মুক্তি পেতে।তবুও নিস্তার নেই যেন, আচমকা ভাবনার
খোলা পথে দেশের দশের ছায়াছবি
রূপায়িত হয়ে
কোন সে পাতালে ঠেলে দেয়, হাবুডুবু
খেতে থাকি। ক... | https://www.bangla-kobita.com/shamsurrahman/digonter-buk-chire/ |
4224 | শক্তি চট্টোপাধ্যায় | পাবো প্রেম কান পেতে রেখে | প্রেমমূলক | বড় দীর্ঘতম বৃক্ষে ব’সে আছো, দেবতা আমার ।
শিকড়ে, বিহ্বল প্রান্তে, কান পেতে আছি নিশিদিন
সম্ভ্রমের মূল কোথা এ-মাটির নিথর বিস্তারে ;
সেইখানে শুয়ে আছি মনে পড়ে, তার মনে পড়ে ?যেখানে শুইয়ে গেলে ধীরে-ধীরে কত দূরে আজ !
স্মারক বাগানখনি গাছ হ’য়ে আমার ভিতরে
শুধু স্বপ্ন দীর্ঘকায়, তার ফুল-পাতা-ফল-শাখা
তোমাদের খোঁড়া-বাসা শূন্য ক’র... | https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/pabo-prem-kaan-pete-rekhe/ |
2107 | মহাদেব সাহা | একুশের কবিতা | স্বদেশমূলক | ভিতরমহলে খুব চুনকাম, কৃষ্ণচূড়া
এই তো ফোটার আয়োজন
বাড়িঘর কী রকম যেন তাকে হলুদ অভ্যাসবশে চিনি,
হাওয়া একে তোলপাড় করে বলে, একুশের ঋতু!
ধীরে ধীরে সন্ধ্যার সময় সমস্ত রঙ মনে পড়ে, সূর্যাস্তের
ন্নি সরলতা
হঠাৎ আমারই জামা সূর্যাস্তের রঙে ছেয়ে যায়,
আর আমার অজ্ঞাতে কারা আর্তনাদ করে ওঠে রক্তাক্ত রক্তিম
বলে তাকে!
আমি পুনরায় আকাশখান... | https://banglarkobita.com/poem/famous/1348 |
2680 | রবীন্দ্রনাথ ঠাকুর | আত্মসমর্পণ | স্বদেশমূলক | তোমার আনন্দগানে আমি দিব সুর
যাহা জানি দু-একটি প্রীতি-সুমধুর
অন্তরের ছন্দোগাথা; দুঃখের ক্রন্দনে
বাজিবে আমার কণ্ঠ বিষাদবিধুর
তোমার কণ্ঠের সনে; কুসুমে চন্দনে
তোমারে পূজিব আমি; পরাব সিন্দূর
তোমার সীমন্তে ভালে; বিচিত্র বন্ধনে
তোমারে বাঁধিব আমি, প্রমোদসিন্ধুর
তরঙ্গেতে দিব দোলা নব ছন্দে তানে।
মানব-আত্মার গর্ব আর নাহি মোর,
চেয়... | http://kobita.banglakosh.com/archives/412.html |
2762 | রবীন্দ্রনাথ ঠাকুর | আশীর্বাদ | ভক্তিমূলক | পঞ্চাশ বছরের কিশোর গুণী নন্দলাল বসুর প্রতি
সত্তর বছরের প্রবীণ যুবা রবীন্দ্রনাথের আশীর্ভাষণ নন্দনের কুঞ্জতলে রঞ্জনার ধারা,
জন্ম-আগে তাহার জলে তোমার স্নান সারা।
অঞ্জন সে কী মধুরাতে
লাগালো কে যে নয়নপাতে,
সৃষ্টি-করা দৃষ্টি তাই পেয়েছে আঁখিতারা। এনেছে তব জন্মডালা অজর ফুলরাজি,
রূপের-লীলালিখন-ভরা পারিজাতের সাজি।
অপ্সরী... | https://www.bangla-kobita.com/rabindranath/aserbat/ |
4689 | শামসুর রাহমান | গৌণ শিল্প | চিন্তামূলক | আমার ব্যর্থতা, কালো, সাংকেতিক ব্যর্থতা কখনো
লতাপাতা কিংবা পাখপাখালির আড়ালে লুকিয়ে
থাকে, কখনো-বা
ওষ্ঠের কিনারে তিক্ত স্বাদ রেখে যায়।আমার নৈবেন্য নেয় বারবার ব্যর্থতার হা হা এভেনিউ।
শব্দ কতিপয়,
অসফল, দিশেহারা, বুঝি পিতৃমাতৃহীন পথের সন্তান,
এলেবেলে খেলে মৃত অন্ধকারে, ঘুমায় কবরে।
লতাগুল্মময় কবরের পাশে নতজানু কম্পমান, ডাকি
ব... | https://www.bangla-kobita.com/shamsurrahman/gouno-shilpo/ |
1388 | তারাপদ রায় | তিনি | চিন্তামূলক | আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি।
চুল আঁচড়াই,দাড়ি কামাই,
কখনও নিজেকে ভাল করে দেখি,
ফিসফিস করে নিজেকে জিজ্ঞাসা করি,
‘কেমন আছ, তারাপদ?’
কখনও কখনও নিজেকে বলি,
‘ছেষট্টি বছর বয়েস হল,
যদি আর অর্ধেক জীবন বাঁচো,
শতায়ু হবে।’
নিজের রসিকতায় নিজেই হাসি
নিজে অর্থাৎ আমি নিজে এবং আয়নার নিজে।এইরকম ভাবে একদিন,
কথা নেই, বার্তা নেই আয়নার ... | https://www.kobitacocktail.com/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f/ |
5695 | সুকুমার রায় | সম্পাদকের দশা | হাস্যরসাত্মক | সম্পাদকীয়-
একদা নিশীথে এক সম্পাদক গোবেচারা ।
পোঁটলা পুঁটলি বাঁধি হইলেন দেশছাড়া ।।
অনাহারী সম্পাদকী হাড়ভাঙা খাটুনি সে ।
জানে তাহা ভুক্তভোগী অপরে বুঝিবে কিসে ?
লেখক পাঠক আদি সকলেরে দিয়া ফাঁকি ।
বেচারী ভাবিল মনে- বিদেশে লুকায়ে থাকি ।।
এদিকে ত ক্রমে ক্রমে বৎসরেক হল শেষ ।
'নোটিশ' পড়িল কত 'সম্পাদক নিরুদ্দেশ' ।।
লেখক পা... | https://www.bangla-kobita.com/sukumar/sompadoker-dosha/ |
5488 | সুকান্ত ভট্টাচার্য | পটভূমি | মানবতাবাদী | অজাতশত্রু, কতদিন কাল কাটলো :
চিরজীবন কি আবাদ-ই ফসল ফলবে?
ওগো ত্রিশঙ্কু, নামাবলী আজ সম্বল
টংকারে মূঢ় স্তব্ধ বুকের রক্ত৷কখনো সন্ধ্যা জীবনকে চায় বাঁধতে,
সাদা রাতগুলো স্বপ্নের ছায়া মনে হয়,
মাটির বুকেতে পরিচিত পদশব্দ,
কোনো আতঙ্ক সৃষ্টি থেকেই অব্যয়৷ভীরু একদিন চেয়েছিল দূর অতীতে
রক্তের গড়া মানুষকে ভালবাসতে;
তাই বলে আজ পেশাদা... | https://www.bangla-kobita.com/sukanta/potvumi/ |
1280 | জীবনানন্দ দাশ | হে হৃদয় (অগ্রন্থিত) | চিন্তামূলক | হে হৃদয়, একদিন ছিলে তুমি নদী
পারাপারহীন এক মোহনায় তরণীর ভিজে কাঠ
খুঁজিতেছে অন্ধকার স্তব্ধ মহোদধি।
তোমার নির্জন পাল থেকে যদি মরণের জন্ম হয়,
হে তরণী,
কোনো দূর পীত পৃথিবীর বুকে ফাল্গুনিক তবে
ঝরনার জল আজো ঢালুক নীরবে;
বিশীর্ণেরা আঁজলায় ভরে নিক সলিলের মুক্তা আর মণি
অন্ধকার সাগরের মরণকে নিষ্ঠা দিয়ে_ ঊষালোকে মাইক্রোফোনের মতো ... | https://www.bangla-kobita.com/jibanananda/oe-hridhoy/ |
5949 | সৈয়দ শামসুল হক | যদি মনে করো | চিন্তামূলক | যদি মনে করো ভালোবাসা মরে গেছে
যদি মনে করো ভালোবাসা আর নেই
যদি মনে করো ভালোবাসা বলে কখনো ছিল না কিছু—
তখন তাকিয়ে দেখো বাগানের দিকে—
সূর্যের দিকে শিমলতা চেয়ে আছে!
অথবা গাছের গুঁড়িতে পিঁপড়ে বাসা করে দেখে নিয়ো,
বেরিয়েছে ওরা তোমার গলার মতির মালার মতো
দীর্ঘ সারিতে মানুষের দিকে শর্করা সন্ধানে,
যদি মনে করো ভালোবাসা মরে গেছে
ভা... | https://banglapoems.wordpress.com/2016/10/04/%e0%a6%af%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%b8%e0%a7%88%e0%a7%9f%e0%a6%a6-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%b0/ |
1556 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | একদিন এইসব হবে, তাই | চিন্তামূলক | একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ণ হবার মন্ত্র শিখে যাবে।
একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে, যাই।
একদিন সমস্ত ধর্ম অর্থ পাবে ভিন্ন রকমের।
একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে।
একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে, এসো।
একদিন সমস্ত ধর্মযাজকের উর্দি কেড়ে নিয়ে
নিষ্পাপ বালক বলবে, হাহা।
একদিন এইসব হবে বলেই এখনও
সূর্য ওঠে, বৃষ... | https://banglarkobita.com/poem/famous/1552 |
5483 | সুকান্ত ভট্টাচার্য | দেশলাই কাঠি | মানবতাবাদী | আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি
এত নগণ্য, হয়তো চোখেও পড়ি নাঃ
তবু জেনো
মুখে আমার উসখুস করছে বারুদ-
বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস;
আমি একটা দেশলাইয়ের কাঠি।
মনে আছে সেদিন হুলস্থূল বেধেছিল?
ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন-
আমাকে অবজ্ঞাভরে না-নিভিয়ে ছুঁড়ে ফেলায়!
কত ঘরকে দিয়েছি পুড়িয়ে,
কত প্রাসাদকে করেছি ধূলিসা... | https://banglarkobita.com/poem/famous/264 |
3191 | রবীন্দ্রনাথ ঠাকুর | দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে | ভক্তিমূলক | দয়া দিয়ে হবে গো মোর
জীবন ধুতে–
নইলে কি আর পারব তোমার
চরণ ছুঁতে।
তোমায় দিতে পূজার ডালি
বেড়িয়ে পড়ে সকল কালি,
পরান আমার পারি নে তাই
পায়ে থুতে।এতদিন তো ছিল না মোর
কোনো ব্যথা,
সর্ব অঙ্গে মাখা ছিল
মলিনতা।
আজ ওই শুভ্র কোলের তরে
ব্যাকুল হৃদয় কেঁদে মরে
দিয়ো না গো, দিয়ো না আর
ধুলায় শুতে।কলিকাতা, ২৪ জ্যৈষ্ঠ, ১৩১৭
(গীতাঞ্জলি কাব্য... | https://www.bangla-kobita.com/rabindranath/doya-diye-hobe-go-mor-jibon-dhute/ |
4567 | শামসুর রাহমান | কাঁহাতক | চিন্তামূলক | দু’টুকরো, তিন টুকরো, চার টুকরো পাঁচ টুকরো
বহু টুকরো দিনভর রাতভর। এভাবেই কৈ মাছের নাচ
নেচে, নিজের রক্ত নিজে ছেঁচে বেশ কিছু গড়বড়
ক’রে বেঁচে আছে। ওর কাছে
কীসের যে কী দাম;
বিষের নাকি লোকশ্রুত অমৃতের, বোঝা দায়। কাম ওকে প্রায়শই
গনগনে লোহা বানায়; অথচ
তেমন সরোবর কই, যেখানে মনোমুগ্ধকর শীতলতা?আসলে ওসব বাজে কথা, আকাট মূর্খের
বুজর... | https://www.bangla-kobita.com/shamsurrahman/kahatok/ |
4803 | শামসুর রাহমান | তোমাকেই ডেকে ডেকে | প্রেমমূলক | এখন তোমার ঘুম নিশীথের দিঘিতে নিটোল
পদ্ম আর তোমার নিদ্রিত যৌবনের পূর্ণিমায়
উদ্ভসিত বন্ধ ঘর। আমার চোখের পাতা জুড়ে
নেই আজ নিদ্রার কুসুম, জ্বালাধরা চোখ মেলে
কাটাই প্রহর, শুনি প্রতারক জ্যোৎস্নার প্রভাবে
স্তব্ধ নিসর্গকে অপ্রস্তুত করে আচানক কাক
ডেকে ওঠে। আমার খাতার পাতা অসমাপ্ত এক
চতুর্দশপদী বুকে নিয়ে জুড়ে দিয়েছে মাতম।কখন যে ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/tomakei-deke-deke/ |
5690 | সুকুমার রায় | শ্রীগোবিন্দ-কথা | হাস্যরসাত্মক | আমি অর্থাৎ শ্রীগোবিন্দ মানুষটি নই বাঁকা!
যা বলি তা ভেবেই বলি, কথায় নেইক ফাঁকা।
এখনকার সব সাহেবসুবো, সবাই আমায় চেনে
দেখ্তে চাও ত দিতে পারি সাটিফিকেট এনে।
ভাগ্য আমায় দেয়নি বটে করতে বি-এ পাশ,
তাই বলে কি সময় কাটাই কেটে ঘোড়ার ঘাস?
লোকে যে কয় বিদ্যে আমার 'কথামালা'ই শেষ-
এর মধ্যে সত্যি কথা নেইক বিন্দুলেশ।
ওদের পাড়ার ল... | https://www.bangla-kobita.com/sukumar/shri-gobindo-kotha/ |
4842 | শামসুর রাহমান | দুপুর প্রবেশ করে | সনেট | দুপুর প্রবেশ করে আমার ভেতরে, কী উদ্দাম
হাওয়া একরাশ বুকে পায় ঠাঁই। সে আছে এখানে
আমার নিকটে বসে, যার কণ্ঠ মৃদু কথা-গানে
পল্লবিত মাঝে মধ্যে এই স্তব্ধতায় ছিমছাম
পরিবেশে, শুধু চেয়ে থাকা কখনো বা, তার নাম
ধূপের মতোন জ্বলে আমার শিরায়। কী যে মানে
অমন দৃষ্টির আজো বুঝতে পারিনি, কিন্তু দানে
দানে ভরিয়েছে সে আমাকে। আগে কী শূন্য ছিলা... | https://www.bangla-kobita.com/shamsurrahman/dupure-probesh-kore/ |
3595 | রবীন্দ্রনাথ ঠাকুর | বিপদে মোরে রক্ষা করো | ভক্তিমূলক | বিপদে মোরে রক্ষা করো
এ নহে মোর প্রার্থনা,
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখতাপে ব্যথিত চিতে
নাই বা দিলে সান্ত্বনা,
দুঃখে যেন করিতে পারি জয়।
সহায় মোর না যদি জুটে
নিজের বল না যেন টুটে,
সংসারেতে ঘটিলে ক্ষতি
লভিলে শুধু বঞ্চনা
নিজের মনে না যেন মানি ক্ষয়।আমারে তুমি করিবে ত্রাণ
এ নহে মোর প্রার্থনা,
তরিতে পারি শকতি যেন রয়।
আম... | http://kobita.banglakosh.com/archives/556.html |
1921 | পূর্ণেন্দু পত্রী | হে প্রসিদ্ধ অমরতা | চিন্তামূলক | হে প্রসিদ্ধ অমরতা
কী সুন্দর তোমার ভ্রুকুটি
ঘরের বাহিরে ডেকে এনে
ভাঙো ঘর, স্থিরতার খুঁটি।
ধবংসের আগুনে জলে ঝড়ে
তুমি রাখো মায়াবী দর্পণ
মহিমার স্পর্শ যারা চায়
রক্তপাতে তাদের তর্পণ
হে প্রসিদ্ধ অমরতা
কী উজ্জল তোমার পেরেক
বিদ্ধ ও নিহত হয় যারা
কেবল তাদেরই অভিষেক। | https://banglarkobita.com/poem/famous/1243 |
514 | কাজী নজরুল ইসলাম | সই ভালো করে বিনোদ-বেণী | প্রেমমূলক | সই, ভালো করে বিনোদ-বেণী বাঁধিয়া দে
মোর বঁধু যেন বাঁধা থাকে বিননী-ফাঁদে।সই চপল পুরুষ সে, তাই কুরুশ-কাঁটায়
রাখিব খোঁপার সাথে বিঁধিয়া লো তায়
তাহে রেশমী জাল বিছায়ে দে ধরিতে চাঁদে।বাঁধিতে সে বাঁধন হারা বনের হরিণ
জড়ায়ে দে জরীন্ ফিতা মোহন ছাঁদেপ্রথম প্রণয় রাগের মত আল্তা রঙে
রাঙায়ে দে চরণ মোর এমনি ঢঙে
সই পায়ে ধরে ব... | https://www.bangla-kobita.com/nazrulislam/shoi-valo-korey-binod-beni/ |
4178 | লালন শাহ | এসব দেখি কানার হাট বাজার | চিন্তামূলক | এসব দেখি কানার হাট বাজার
বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার।।পণ্ডিত কানা অহংকারে
মাতবর কানা চোগলখোরে।
সাধু কানা অন বিচারে
আন্দাজে এক খুঁটি গেড়ে,
চেনে না সীমানা কার।।এক কানা কয় আর এক কানারে
চল এবার ভবপারে।
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বারে বার।।কানায় কানায় উলামিলা
বোবাতে খায় রসগোল্লা।
লালন তেমনি মদনা কা... | http://kobita.banglakosh.com/archives/4429.html |
1309 | তসলিমা নাসরিন | এসেছি অস্ত যেতে | প্রেমমূলক | পুবে তো জন্মেছিই, পুবেই তো নেচেছি, যৌবন দিয়েছি,
পুবে তো যা ঢালার, ঢেলেইছি
যখন কিছু নেই, যখন কাঁচা পাকা, যখন চোখে ছানি, ধুসর ধুসর,
যখন খালি খালি, যখন খাঁ খাঁ — এসেছি অস্ত যেতে পশ্চিমে।
অস্ত যেতে দাও অস্ত যেতে দাও দাও অস্ত যেতে
না দিলে স্পর্শ করো, একটু স্পর্শ করো, স্পর্শ করো একটুখানি
লোমকূপে বুকে
স্পর্শ করো ত্বকের মরচে... | https://banglarkobita.com/poem/famous/1962 |
915 | জীবনানন্দ দাশ | অবসরের গান | প্রকৃতিমূলক | শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে
অলস গেঁয়োর মতো এইখানে কার্তিকের ক্ষেতে ;
মাঠের ঘাসের গন্ধ বুকে তার ,- চোখণ ,- তার শিশিরের ঘ্রাণ ,
তাদের আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান ,
দেহের স্বাদের কথা কয় ;-
বিকালের আলো এসে (হয়তো বা) নষ্ট ক’রে দেবে তার সাধের সময় !
চারিদিকে এখন সকাল,-
রোদের নরম রং শিশুর গালের মতো লাল !
মাঠের ঘা... | https://banglarkobita.com/poem/famous/879 |
3453 | রবীন্দ্রনাথ ঠাকুর | প্রশ্ন-রবীন্দ্রনাথ | ভক্তিমূলক | ভগবান , তুমি যুগে যুগে দূত , পাঠায়েছ বারে বারে
দয়াহীন সংসারে ,
তারা বলে গেল ‘ক্ষমা করো সবে ‘, বলে গেল ‘ভালোবাসো —
অন্তর হতে বিদ্বেষবিষ নাশো ‘ ।
বরণীয় তারা , স্মরণীয় তারা , তবুও বাহির-দ্বারে
আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে ।আমি-যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রিছায়ে
হেনেছে নিঃসহায়ে ,
আমি-যে দেখেছি প্রতিকা... | https://www.bangla-kobita.com/rabindranath/proshna/ |
3696 | রবীন্দ্রনাথ ঠাকুর | মরণ রে, তুঁহু মম শ্যাম সমান | ভক্তিমূলক | মরণ রে ,
তুঁহু মম শ্যামসমান ।
মেঘবরণ তুঝ , মেঘজটাজুট ,
রক্ত কমল কর , রক্ত অধর - পুট ,
তাপ - বিমোচন করুণ কোর তব
মৃত্যু - অমৃত করে দান ।
তুঁহু মম শ্যামসমান ।
মরণ রে ,
শ্যাম তোঁহারই নাম !
চির বিসরল যব নিরদয় মাধব
তুঁহু ন ভইবি মোয় বাম ,
আকুল রাধা - রিঝ অতি জরজর ,
ঝরই নয়ন দউ অনুখন ঝরঝর ।
তুঁহু মম মাধব , তুঁহু মম দোসর ,
ত... | https://www.bangla-kobita.com/rabindranath/moron-re-tuh-mom-shyam-soman/ |
4243 | শক্তি চট্টোপাধ্যায় | যে-পথে | চিন্তামূলক | যদি সারাদিন তাঁকে কাছে পাওয়া যেতো
শুনেছি ছিলেন তিনি গাছের বাকলে গা এলিয়ে
যতটুকু ছায়া তাঁর প্রয়োজন, ছিলো ততটুকু
দক্ষিণ হাওয়ায় উড়ে শুকনো পাতা আসে তাঁর কাছে
যেন নিবেদন, যেন মন্ত্র ভাষা ছিন্নভিন্ন মালা
তাঁর জন্য ঐ দূর মাঠের রোদ্দুরেও ছিলো জ্বালা
কিছুটা রোদ্দুরে হেঁটে, খালি পায়ে পড়েছেন শুয়ে –
নিদ্রা নয়, ধ্যান নয়, বেদনার ব্... | https://www.kobitacocktail.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%aa/#respond |
3157 | রবীন্দ্রনাথ ঠাকুর | তুমি কি কেবল ছবি শুধু পটে লিখা | চিন্তামূলক | তুমি কি কেবল ছবি শুধু পটে লিখা।
ওই যে সুদূর নীহারিকা
যারা করে আছে ভিড়
আকাশের নীড়;
ওই যে যারা দিনরাত্রি
অলো-হাতে চলিয়াছে আঁধারের যাত্রী
গ্রহ তারা রবি
তুমি কি তাদেরি মতো সত্য নও।
হায় ছবি, তুমি শুধু ছবি।
চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও।
পথিকের সঙ্গ লও
ওগো পথহীন।
কেন রাত্রিদিন
সকলের মাঝে থেকে সবা হতে আছ এত দূরে
স্থি... | https://banglarkobita.com/poem/famous/1918 |
2199 | মহাদেব সাহা | পাখির শয়ন | চিন্তামূলক | কতোটা সতর্ক হয়ে জল হয় মেঘের শরীর, ক নিয়মে
মুয়ে থাকে পাখি
ঘাসে, পুরু বাতাসের ভাঁজে, খোলা পুষ্প পল্লবের ছাদে
এই তো পাখিরা বেশ, হিংসা দ্বেষ কিছু নেই তার।
পাখি বড়ো স্বভাব সজ্জন মেলে আছে শরীরের সীমা
কেমন উদাস নগ্ন ওরা পাখি, তাই মানে অরণ্য-আবাস
এমনটি শব্দ আছে পাখির শয়ন বলো
ভেঙে যাবে ভয়ে!
পাখি তো শয়ন করে যেভাবে জলের বেগ ক... | https://banglarkobita.com/poem/famous/1489 |
775 | জসীম উদ্দীন | উজান গাঙের নাইয়া | প্রেমমূলক | কইবার নি পাররে নদী
গেছে কতদূর?
যে কূল ধইরা চলেরে নদী
সে কূল ভাইঙ্গা যায়,
আবার আলসে ঘুমায়া পড়ে
সেই কূলেরি গায়;
আমার ভাঙা কূলে ভাসাই তরীরে
যদি পাই দেখা বন্ধুর।
নদীর পানি শুনছি নাকি
সায়র পানে ধায়,
আমার চোখের পানি মিলব যায়া
কোন সে দরিয়ায়
সেই অজানা পারের লাইগারে
আমার কান্দে ভাটির সুর। | https://banglarkobita.com/poem/famous/796 |
4426 | শামসুর রাহমান | ঈর্ষা-বিছা | প্রেমমূলক | তোমার সঙ্গে দেখা হলো কোন্ দশকে ?
নাকি সুদূর ধূসর কোনও ভিন শতকে ?
তখন তুমি এই আমাকে চিনতে পেরেছিলে কি ?
আমি তোমায় চিনতে পেরে হ্রদের দিএক গিয়েছিলাম।কিন্তু তুমি অচেনা এক যুবার সাথে
গল্পে মেতে ছিল বটে। আমি তোমার
দৃষ্টিপথে পড়িনি যে, বুঝতে আমার
হয়নি কষ্ট। হয়তো খানিক চিন্তে পেরে
ইচ্ছে করেই অবহেলা করেছিলে। এখন কিছু
পুষ্প জান... | https://www.bangla-kobita.com/shamsurrahman/irsha-bicha/ |
944 | জীবনানন্দ দাশ | ইহাদেরি কানে | প্রেমমূলক | একবার নক্ষত্রের পানে চেয়ে – একবার বেদনার পানে
অনেক কবিতা লিখে চলে গেলো যুবকের দল;
পৃথিবীর পথে-পথে সুন্দরীরা মূর্খ সসম্মানে
শুনিল আধেক কথা – এই সব বধির নিশ্চল
সোনার পিত্তল মূর্তি: তবু, আহা, ইহাদেরি কানে
অনেক ঐশ্বর্য ঢেলে চলে গেলো যুবকের দল:
একবার নক্ষত্রের পানে চেয়ে – একবার বেদনার পানে। | https://www.bangla-kobita.com/jibanananda/ihaderi-kaane/ |
823 | জসীম উদ্দীন | নকশী কাঁথার মাঠ – ১০ | কাহিনীকাব্য | দশ
বড় ঘর বান্দাছাও মোনাভাই বড় করছাও আশা
রজনী প্রভাতের কালে পঙ্খী ছাড়বে বাসা |
. — মুর্শীদা গান
নতুন চাষা ও নতুন চাষাণী পাতিল নতুন ঘর,
বাবুই পাখিরা নীড় বাঁধে যথা তালের গাছের পর |
মাঠের কাজেতে ব্যস্ত রূপাই, নয়া বউ গেহ কাজে,
দুইখান হতে দুটি সুর যেন এ উহারে ডেকে বাজে |
ঘর চেয়ে থাকে কেন মাঠ পানে, মাঠ কেন ঘর পানে,
দু... | https://banglarkobita.com/poem/famous/813 |
4278 | শতাব্দী রায় | ও মেয়ে | মানবতাবাদী | ও মেয়ে তোর বয়স কত?
: কি জানি গো,মা থাকলে বলে দিত।
সেই যে বারে দাঙ্গা হল,শয়ে শয়ে লোক
মরল,
হিন্দুদের ঘর জ্বলল, মুসলমানের রক্ত ঝরল,
তখন নাকি মা পোয়াতি,দাঙ্গা আমার
জন্মতিথি।
ও মেয়ে তোর বাবা কোথায়?
: মা বলেছে,গরিব দের বাবা হারায়
কেউ তো বলে বাপটা আমার হারামি ছিল।
মায়ের জীবন নষ্ট করে,অন্য গাঁয়ে ঘর বাঁধল।
মা বলত, শিব... | https://banglapoems.wordpress.com/2016/08/14/%e0%a6%93-%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f/ |
165 | আহসান হাবীব | স্বদেশ | স্বদেশমূলক | এই যে নদী
নদীর জোয়ার
নৌকা সারে সারে,
একলা বসে আপন মনে
বসে নদীর ধারে
এই ছবিটি চেনা।
মনের মধ্যে যখন খুশি
এই ছবিটি আঁকি
এক পাশে তার জারুল গাছে
দু’টি হলুদ পাখি,এমনি পাওয়া এই ছবিটি
কড়িতে নয় কেনা।
মাঠের পরে মাঠ চলেছে
নেই যেন এর শেষ
নানা কাজের মানুষগুলো
আছে নানান বেশ,
মাঠের মানুষ যায় মাঠে আর
হাটের মানূষ হাটে,
দেখে দেখে এ... | http://kobita.banglakosh.com/archives/3799.html |
4548 | শামসুর রাহমান | কবিতার অস্তঃপুরে | রূপক | যেতে চাই, আকৈশোর মগ্নতায়, অতি সন্তর্পণে
স্বপ্নের নীলাভ সাঁকো বেয়ে
কবিতার অন্তঃপুরে যেতে চাই। হয়তো সেখানে
রহস্যের ফটক পেরিয়ে
দেখবো আছেন সেই আমর বাগানে
নয়জন ভুবন-মোহিনী;
নয়টি নিবিড় নীল চেয়ারে হেলান দিয়ে বুনছেন কিছু
অন্তহীন সোনালি সূতোয়।ফুলগুলি (হল্দে, লাল, সুনীল, বেগুনি)
বাতাসে নর্তকী যেন। কেবলি হোঁচট খাই, সার্চ লাইটের
... | https://www.bangla-kobita.com/shamsurrahman/kobitar-ostopure/ |
3984 | রবীন্দ্রনাথ ঠাকুর | সোনার | রূপক | গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা
ধান কাটা হল সারা,
ভরা নদী ক্ষুরধারা
খরপরশা।
কাটিতে কাটিতে ধান এল বরষা।একখানি ছোটো খেত, আমি একেলা,
চারি দিকে বাঁকা জল করিছে খেলা।
পরপারে দেখি আঁকা
তরুছায়ামসীমাখা
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাতবেলা–
এ পারেতে ছোটো খেত, আমি একেলা।গান গেয়ে তরী বেয়ে কে আসে ... | https://www.kobitacocktail.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%a0%e0%a6%be/ |
2539 | যতীন্দ্রমোহন বাগচী | নাগকেশর | চিন্তামূলক | চিত্ততলে যে নাগবালা ছড়িয়ে ছিঁগে কেশের কেশর কাঁদছে
অফুরন্ত অশ্রুধারা সহস্রবার নাসার বশের বাঁধছে ;
মানিক-হারা পাগল-পারা যে বেদনা বাজছে তাহার বক্ষে
পলে-পলে পলক বেয়ে অলক ছেয়ে ঝরছে যাহা চক্ষে ;
দুঃখে ভাঙা বক্ষে যাহা নশ্চিসিয়া সকাল-সাঁঝে টুটছে
মহাকালের সোপানতলে নাগকেশরের ফুল হয়ে তাই ফুটছে।মন-মাতালে যে নাগবালা রতন-জ্বালা কক্ষ... | https://www.bangla-kobita.com/jatindramohan/naghkeshor/ |
5789 | সুনীল গঙ্গোপাধ্যায় | তোমার কাছেই | প্রেমমূলক | সকাল নয়, তবু আমার
প্রথম দেখার ছটফটানি
দুপুর নয়, তবু আমার
দুপুরবেলার প্রিয় তামাশা
ছিল না নদী, তবুও নদী
পেরিয়ে আসি তোমার কাছে
তুমি ছিলে না তবুও যেন
তোমার কাছেই বেড়াতে আসা!
শিরীষ গাছে রোদ লেগেছে
শিরীষ কোথায়, মরুভূমি!
বিকেল নয়, তবু আমার
বিকেলবেলর ক্ষুৎপিপাসা
চিঠির খামে গন্ধ বকুল
তৃষ্ণা ছোটে বিদেশ পানে
তুমি ছিলে না তবুও যেন... | https://banglarkobita.com/poem/famous/1838 |
1312 | তসলিমা নাসরিন | কলকাতা তুই তোর হৃদয় | মানবতাবাদী | সবখানেই পুঁজিবাদের হাতি হাঁটছে, সবখানেই সাম্রাজ্যবাদ
মাথায় পাগড়ি পরে বসে আছে
তুমি একবিন্দু পিঁপড়ে কামড় দিলে টেরও পায় না কেউ
তেমন কিছু পারো না কেবল লালসার জিভ দেখতে পারো
বেলায় বেলায় জিভের একশটা মরা মৌমাছি পারো
মুখে মুখে কৃত্রিম হাসি দেখতে পারো
হাসির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই আস্ত কঙ্কালের খুলি দেখে আঁতকে উঠতে পারো
মানু... | https://banglarkobita.com/poem/famous/1967 |
5757 | সুনীল গঙ্গোপাধ্যায় | কৃত্তিবাস | শোকমূলক | ছিলে কৈশোর যৌবনের সঙ্গী, কত সকাল,
কত মধ্যরাত,
সমস্ত হল্লার মধ্যে ছিল সুতো বাঁধা,
সংবাদপত্রের খুচরো গদ্য
আর প্রইভেট টিউশানির টাকার অর্ঘ্য
দিয়েছি তোমাকে, দিয়েছি ঘাম,
ঘোরঘুরি, ব্লক, বিজ্ঞাপন, নবীন কবির
কম্পিত বুক, ছেঁড়া পাঞ্জাবি
ও পাজামা পরে কলেজপালানো দুপুর,
মনে আছে মোহনবাগান
লেনের টিনের চালের ছাপাখানায়
প্রুফ নিয়ে বসে থা... | https://banglarkobita.com/poem/famous/1810 |
6049 | হেলাল হাফিজ | প্রস্থান | প্রেমমূলক | এখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিয়ো৷
এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালী তাল পাখাটা
খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিয়ো৷
ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত
ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিয়ো৷
কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে
কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে
পত্র দিয়... | https://banglarkobita.com/poem/famous/121 |
5825 | সুনীল গঙ্গোপাধ্যায় | প্রবাসের শেষে | স্বদেশমূলক | যমুনা, আমার হাত ধরো, স্বর্গে যাবো।
এসো, মুখে রাখো মুখ, চোখে চোখ, শরীরে শরীর
নবীনা পাতার মতো শুদ্ধরূপ, এসো
স্বর্গ খুব দুরে নয়, উত্তর সমুদ্র থেকে যে রকম বসন্ত প্রবাসে
উড়ে আসে কলস্বর, বাহু থেকে শীতের উত্তাপ
যে রকম অপর বুকের কাছে ঋণী হয়; যমুনা, আমার হাত ধরো,
স্বর্গে যাবো।
আমার প্রবাস আজ শেষ হলো, এরকম মধুর বিচ্ছেদ
মানুষ জ... | https://banglarkobita.com/poem/famous/1872 |
3301 | রবীন্দ্রনাথ ঠাকুর | নাম তার ডাক্তার ময়জন | হাস্যরসাত্মক | নাম তার ডাক্তার ময়জন।
বাতাসে মেশায় কড়া পয়জন।
গণিয়া দেখিল, বড়ো বহরের
একখানা রীতিমতো শহরের
টিঁকে আছে নাবালক নয়জন।
খুশি হয়ে ভাবে, এই গবেষণা
না জানি সবার কবে হবে শোনা,
শুনিতে বা বাকি রবে কয়জন। (খাপছাড়া কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/nam-tar-daktar-moyjon/ |
3311 | রবীন্দ্রনাথ ঠাকুর | নিজের হাতে উপার্জনে | নীতিমূলক | নিজের হাতে উপার্জনে
সাধনা নেই সহিষ্ণুতার।
পরের কাছে হাত পেতে খাই,
বাহাদুরি তারি গুঁতার।
কৃপণ দাতার অন্নপাকে
ডাল যদি বা কমতি থাকে
গাল-মিশানো গিলি তো ভাত–
নাহয় তাতে নেইকো সুতার।
নিজের জুতার পাত্তা না পাই,
স্বাদ পাওয়া যায় পরের জুতার। (খাপছাড়া কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/nijer-hate-uparjone/ |
328 | কাজী নজরুল ইসলাম | জীবন-বন্দনা | মানবতাবাদী | গাহি তাহাদের গান-
ধরণীর হাতে দিল যারা আনি' ফসলের ফরমান।
শ্রম-কিণাঙ্ক-কঠিন যাদের নির্দয় মুঠি-তলে
ত্রস্তা ধরণী নজরানা দেয় ডালি ভ'রে ফুলে-ফলে!
বন্য শ্বাপদ-সঙ্কুল জরা-মৃত্যু-ভীষণা ধরা
যাদের শাসলে হল সুন্দর কুসুমিতা মনোহারা।
যারা বর্বর হেথা বাঁধে ঘর পরম অকুতোভয়ে
বনের ব্যাঘ্র ময়ূর সিংহ বিবরের ফণী ল'য়ে।
এল দুর্জয় গতি-বে... | https://www.bangla-kobita.com/nazrulislam/jibon-bondona/ |
2491 | মোহাম্মদ রফিকউজ্জামান | দুই টুকরো ছড়া | স্বদেশমূলক | ১) ১৯৪৭ অতঃপর
-------------------------------------
আমার চালায় বিয়োলো গাই
সেই সুবাদে খালাতো ভাই ।আমার চালায় গাই থাকবে
দুধ দোয়ানোর ঠাই থাকবে
ঘাস খাওয়াবো দুধ দোয়াবো
দুধের মালিক ভাই থাকবে ।
ভাই-এ ভাই-এ গলায় গলায়
নিজে বলে আমায় বলায়
এমন আপন খালাতো ভাই ।।২) ১৯৭১ অতঃপর
-------------------------------------
আমার পুকুর আমারই মা... | https://www.bangla-kobita.com/rafiquzzaman/dui-tukro-chhora/ |
5684 | সুকুমার রায় | লোভী ছেলে | ছড়া | কি ভেবে যে আপন মনে
হাসি আসে ঠোঁটের কোণে,-আধ আধ ঝাপসা বুলি
কোন কথা কয়না খুলি ।বসে বসে একলা নিজে
লোভী ছেলে ভাবেন কি যে-শুধু শুধু চামচ চেটে
মনে মনে সাধ কি মেটে ?একটুখানি মিষ্টি দিয়ে
রাখ আমায় চুপ করিয়ে,নইলে পরে চেঁচিয়ে জোরে
তুলব বাড়ি মাথায় ক'রে । | https://www.bangla-kobita.com/sukumar/lovii-chele/ |
4409 | শামসুর রাহমান | আষাঢ়ী পূর্ণিমায় | প্রেমমূলক | পুনরায় চুপিসারে দয়ার্দ্র আষাঢ়ী পূর্ণিমায়
দেখা হলো আমাদের, যেন ক্লাশ-পালানো দু’জন
ছাত্রছাত্রী সেরে নিয়ে অন্তরঙ্গ সংক্ষিপ্ত ভ্রমণ
জ্যোৎস্নার চুম্বন নিয়ে দেহমনে চীনা রেস্তোরাঁয়
খুঁজে নিই অস্থায়ী আশ্রয়। নিভৃতির প্রত্যাশায়
একটি কেবিনে ঢুকি; দৃষ্টিপথে তোমার যৌবন
আশ্চর্য ঝলসে ওঠে, সরোবরে চাঁদিনী যেমন;
হৃদয়ে হরিণী এক হাঁটে চর্... | https://www.bangla-kobita.com/shamsurrahman/ashari-purnimai/ |
833 | জসীম উদ্দীন | নক্সী কাঁথার মাঠ - ছয় | কাহিনীকাব্য | (ছয়)ঘরেতে রূপার মন টেকে না যে, তরলা বাঁশীর পারা,
কোন বাতাসেতে ভেসে যেতে চায় হইয়া আপন হারা |
কে যেন তার মনের তরীরে ভাটির করুণ তানে,
ভাটিয়াল সোঁতে ভাসাইয়া নেয় কোন্ সে ভাটার পানে |
সেই চিরকেলে গান আজও গাহে, সুরখানি তার ধরি,
বিগানা গাঁয়ের বিরহিয়া মেয়ে আসে যেন তরি!
আপনার গানে আপনার প্রাণ ছিঁড়িয়া যাইতে চায়,
তবু স... | https://www.bangla-kobita.com/jasimuddin/nokshi-kathar-maath-6/ |
3080 | রবীন্দ্রনাথ ঠাকুর | জবাবদিহি | চিন্তামূলক | কবি হয়ে দোল-উৎসবে
কোন্ লাজে কালো সাজে আসি,
এ নিয়ে রসিকা তোরা সবে
করেছিলি খুব হাসাহাসি।
চৈত্রের দোল-প্রাঙ্গণে
আমার জবাবদিহি চাই
এ দাবি তোদের ছিল মনে,
কাজ ফেলে আসিয়াছি তাই।
দোলের দিনে, সে কী মনের ভুলে,
পরেছিলাম যখন কালো কাপড়,
দখিন হাওয়া দুয়ারখানা খুলে
হঠাৎ পিঠে দিল হাসির চাপড়।
সকল বেলা বেড়াই খুঁজি খুঁজি
কোথা সে ... | https://www.bangla-kobita.com/rabindranath/jubabdehe/ |
3463 | রবীন্দ্রনাথ ঠাকুর | প্রিয়া | সনেট | শত বার ধিক্ আজি আমারে, সুন্দরী,
তোমারে হেরিতে চাহি এত ক্ষুদ্র করি।
তোমার মহিমাজ্যোতি তব মূর্তি হতে
আমার অন্তরে পড়ি ছড়ায় জগতে।
যখন তোমার ‘পরে পড়ে নি নয়ন
জগৎ-লক্ষ্মীর দেখা পাই নি তখন।
স্বর্গের অঞ্জন তুমি মাখাইলে চোখে,
তুমি মোরে রেখে গেছ অনন্ত এ লোকে।
এ নীল আকাশ এত লাগিত কি ভালো,
যদি না পড়িত মনে তব মুখ-আলো।
অপরূপ মায়াবলে... | https://www.bangla-kobita.com/rabindranath/priya/ |
5310 | শামসুর রাহমান | স্থানান্তর | চিন্তামূলক | এটাই তো শেষ কিস্তি প্যাক-করা লটহরের, এরপর
কিছুই আমার থাকবে না
এখানে। না প্লেট, না পিরিচ, বুক শেলফ। পেট্রোলের
গন্ধ জোরে চেঁচায় গলিতে, কিছু চিহ্ন থেকে যাবে
ভিন্ন রূপে; তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে
কে যাচ্ছে? নির্বাল্ব ঘর,একা
মাঝ-ঘরে দাঁড়িয়ে রয়েছি, যেন গুহার ভেতরে
আদিম পুরুষ।
শ্রাবণ সন্ধ্যায়
লাগবে বৃষ্টির ছাঁট জানালায়, শারদীয়... | https://www.bangla-kobita.com/shamsurrahman/sthanantor/ |
55 | আবদুন নুর তুষার | আমরা এখন কয়েকটি অক্ষর | স্বদেশমূলক | আমরা এখন কয়েকটি অক্ষর
বিদেশী ভাষায় মুঠোফোনের অক্ষরালাপ
আমরা এখন ইনবক্সে পত্রশিল্পীআমাদের আলিঙ্গন, চুম্বন, আবেগের আতিশয্য
হৃদকম্স্পপন, স্পর্শ , গন্ধ বিবর্জিত এখন ।আমরা এখন স্মার্টফোনে
ইমোটিকন আর ডুডল
ভাইবার আর হোয়াটসঅ্যাপ এ
কিছু লেনদেন।আমরা অমানবিক উইন্ডোজ,
আই ও এস আর অ্যান্ড্রয়েড এর দাস।
আমরা কথা বলি না
আমাদের আঙ্গ... | https://banglapoems.wordpress.com/2013/09/09/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a8%e0%a7%81/ |
4065 | রবীন্দ্রনাথ ঠাকুর | হেরি অহরহ তোমারি বিরহ | ভক্তিমূলক | হেরি অহরহ তোমারি বিরহ
ভুবনে ভুবনে রাজে হে।
কত রূপ ধ’রে কাননে ভূধরে
আকাশে সাগরে সাজে হে।
সারা নিশি ধরি তারায় তারায়
অনিমেষ চোখে নীরবে দাঁড়ায়,
পল্লবদলে শ্রাবণধারায়
তোমারি বিরহ বাজে হে। ঘরে ঘরে আজি কত বেদনায়
তোমারি গভীর বিরহ ঘনায়,
কত প্রেমে হায় কত বাসনায়
কত সুখে দুখে কাজে হে।
সকল জীবন উদাস করিয়া
কত গানে সুর... | http://kobita.banglakosh.com/archives/529.html |
3452 | রবীন্দ্রনাথ ঠাকুর | প্রশ্ন - সঞ্চয়িতা | ভক্তিমূলক | কো তুঁহুঁ বোলবি মোয় ।
হৃদয়মাহ মঝু জাগসি অনুখন,
আঁখউপর তুঁহুঁ রচলহি আসন।।
অরুণ নয়ন তব মরমসঙে মম
নিমিখ ন অন্তর হোয়।।হৃদয়কমল তব চরণে টলমল,
নয়নযুগল মম উছলে ছলছল--
প্রেমপূর্ণ তনু পুলকে ঢলঢল
চাহে মিলাইতে তোয়।।বাঁশরিধ্বনি তুহ অমিয়গরল রে,
হৃদয় বিদারয়ি হৃদয় হরল রে,
আকুল কাকলি ভুবন ভরল রে--
উতল প্রাণ উতরোয়।।হেরি হাসি তব মধুঋতু ধ... | https://www.bangla-kobita.com/rabindranath/proshno-sanchayita/ |
1902 | পূর্ণেন্দু পত্রী | সেই | প্রেমমূলক | আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি।শোনো।
পাহাড়টা, আগেই বলেছি
ভালোবেসেছিলো মেঘকে
আর মেঘ কি ভাবে শুকনো খটখটে পাহাড়টাকে
বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা
সে তো আগেই শুনেছো।
সেদিন ছিলো পাহাড়টার জন্মদিন।
পাহাড় মেঘকে বললে
– আজ তুমি লাল শাড়ি পরে আসবে।মেঘ পাহাড়কে বললে
– আজ তোমাকে স্নান করিয়ে দেবো চন্দন জলে।
ভালোবাসলে নারীরা হয়ে যা... | https://www.kobitacocktail.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81-%e0%a6%aa/ |
1482 | নির্মলেন্দু গুণ | তুমি চলে যাচ্ছো | প্রেমমূলক | তুমি চলে যাচ্ছো, নদীতে কল্লোল তুলে লঞ্চ ছাড়ছে,
কালো ধুঁয়ার ধস ধস আওয়াজের ফাঁকে ফাঁকে
তোমার ক্লান্ত অপস্রিয়মাণ মুখশ্রী,-সেই কবে থেকে
তোমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছি।তুমি চলে যাচ্ছো, তোমার চলে যাওয়া কিছুতেই
শেষ হচ্ছে না, সেই কবে থেকে তুমি যাচ্ছো, তবু
শেষ হচ্ছে না, শেষ হচ্ছে নাবাতাসের সঙ্গে কথা বলে, বৃষ্টির সঙ্... | https://www.bangla-kobita.com/nirmalendugoon/tumi-chole-zaccho/ |
4874 | শামসুর রাহমান | নরমুণ্ডের নৃত্যে | মানবতাবাদী | স্ফটিক পাত্রে রুপালি পানীয়
কাঁপছে তরল জ্যোৎস্নার মতো,
অঞ্জলি ভরা ফুলের পরাগ
অঙ্গার হলো চোখ ফেরাতেই।
পিপাসায় জ্বলি এবং আমিও
চরম ক্ষতির বোঝা টেনে চলি।জ্ঞানের গরিমা উঁচু মিনারের
চূড়ো না ছুঁতেই হারিয়েছে খেই;
সকালসন্ধে দর্শন খুঁড়ে
এনেছি চকিত চতুর মুষিক।তুমি যা-ই বলো চরাচরে আজও
অলীক ঘটনা ঘটছে সদ্য।
জ্ঞানীণ্ডণীদের নাকের তলায়
... | https://www.bangla-kobita.com/shamsurrahman/normunder-nritte/ |
4896 | শামসুর রাহমান | নিয়ন্ত্রণ | চিন্তামূলক | সন্ত্রাসে বসন্ত কম্পমান; হনুমান লম্ফ ঝম্প দিয়ে
নিমেষে বাগান লন্ড ভন্ড করে, সন্ত ভীত, ম্ফীত
অন্ডকোষে পড়ে চাপ। প্রাণ যায়, মুত্রাশয় ফেটে
যাবে বুঝি পাইপের মতো; আকাঙ্খারা ছাই হ’য়ে
ওড়ে চতুর্দিকে, পুনরায় জড়ো করা অসম্ভব।
এখন কবন্ধদের গুঁতো খেতে খেতে কাঁটাবনে
হাঁটা ছাড়া উপায় কি আর? অন্ধকার দশদিক,
হাড়মাস গলে, চঞ্চু-নখরের ঘায়ে জব... | https://www.bangla-kobita.com/shamsurrahman/niontron/ |
4151 | রেদোয়ান মাসুদ | ভালবাসি তোমায় | প্রেমমূলক | ভালবাসি তোমায় প্রতিটি ক্ষনে ক্ষনে
তোমার দেহের প্রতিটি রঞ্জে রঞ্জে।
তোমার হাসি, তোমার কান্যা
তোমার দু চোখের অশ্রুর বন্যা
আমার হৃদয়ে বহে ভালবাসার বন্যা।
তোমার আকাশ, তোমার বাতাস
তোমার বাগানের ফুলের সুভাস
যেন আমার দেহের নতুন পরশ।
তোমার ঐ দু’টি টানা টানা চোখ
হাসি ভরা মিষ্টি মুখ
আমাকে ভুলায় দুনিয়ার যত সুখ।
তোমার ঐ হাতের নরম ... | http://kobita.banglakosh.com/archives/2224.html |
3336 | রবীন্দ্রনাথ ঠাকুর | নূতন জন্মদিনে | চিন্তামূলক | নূতন জন্মদিনে
পুরাতনের অন্তরেতে
নূতনে লও চিনে। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/nuton-jonmodine/ |
947 | জীবনানন্দ দাশ | উদয়াস্ত | চিন্তামূলক | পৃথিবীতে ঢের দিন বেঁচে থেকে যখন হয়েছে পূর্ণ সময়ের অভিপ্রায়-
আগাগোড়া জীবনের দিক চেয়ে কে আবার আয়ু চায়?
যদিও চোখের ঘুম ভুলে গিয়ে মননের অহঙ্কারে চর্বি জ্বালায়অপ্রেমিক, কোনো কিছু শেষ সত্য জেনে নেবে বিষয়ের থেকে।
তবু কোনো জাদুকর পুরানো স্ফটিক তার যায় নাই রেখে।
সময় কাটাতে হয় ব্যবহৃত হস্তাক্ষরে চীবরের ছায়াপাত দেখে। অথবা উদ্রিক্... | https://www.bangla-kobita.com/jibanananda/udayosto/ |
3294 | রবীন্দ্রনাথ ঠাকুর | নাই | প্রকৃতিমূলক | নাই রস নাই, দারুণ দাহনবেলা। খেলো খেলো তব নীরব ভৈরব খেলা ॥
যদি ঝ’রে পড়ে পড়ুক পাতা, ম্লান হয়ে যাক মালা গাঁথা,
থাক্ জনহীন পথে পথে মরীচিকাজাল ফেলা ॥
শুষ্ক ধুলায় খসে-পড়া ফুলদলে ঘূর্ণী-আঁচল উড়াও আকাশতলে।
প্রাণ যদি কর মরুসম তবে তাই হোক– হে নির্মম,
তুমি একা আর আমি একা, কঠোর মিলনমেলা ॥ | https://www.kobitacocktail.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b0%e0%a6%b8-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/ |
2162 | মহাদেব সাহা | তুমি ও কবিতা | প্রেমমূলক | তোমার সাথে প্রতিটি কথাই কবিতা, প্রতিটি
মুহুর্তেই উৎসব-
তুমি যখন চলে যাও সঙ্গে সঙ্গে পৃথিবীর
সব আলো নিবে যায়,
বইমেলা জনশূন্য হয়ে পড়ে,
কবিতা লেখা ভুলে যাই।
তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত রবীন্দ্রসঙ্গীতের মতো
মনোরম
একেটি তুচ্ছ বাক্যালাপ অন্তহীন নদীর কল্লোল,
তোমার একটুখানি হাসি অর্থ এককোটি বছর
জ্যোৎস্নারাত
তুমি যখন চলে ... | https://banglarkobita.com/poem/famous/1404 |
5131 | শামসুর রাহমান | মেধার কিরণে স্নান করে | চিন্তামূলক | মেধার কিরণে স্নান করে শব্দাবলী ফিরে আসে
আপন নিরালা ঘাটে, কখনো বিস্তর মেঠো পথ
এবং সুদূর সাঁকো পেরিয়ে, ঔদাস্যে
ফুটপাতে গায় গান, কখনো বা দরদালানের
দেয়াল, রেস্তোরাঁ, পুলিশের পিঠ বেয়ে উঠে পড়ে
কাঠবিড়ালীর মতো নিঝুম ভঙ্গিতে।
মধ্যরাতে জ্যোৎস্না-ধোয়া চা-খানায় ফোকটে চা খেয়ে
গলিতে আড়াল খোঁজে ওরা, প্রত্যুষে সংবাদপত্রে
শিস দেয় অকস্ম... | https://www.bangla-kobita.com/shamsurrahman/medhar-kirone-snan-kore/ |
3058 | রবীন্দ্রনাথ ঠাকুর | ছাড়িস নে ধরে থাক এঁটে | মানবতাবাদী | ২১ আষাঢ়, ১৩১৭ | https://banglarkobita.com/poem/famous/691 |
769 | জসীম উদ্দীন | আমার বন্ধু বিনোদিয়ারে | প্রেমমূলক | আমার বন্ধু বিনোদিয়ারে
প্রাণ বিনোদিয়া;
আমি আর কতকাল রইব আমার
মনেরে বুঝাইয়ারে;
প্রাণ বিনোদিয়া।
কি ছিলাম, কি হইলাম সইরে, কি রূপ হেরিয়া,
আমি নিজেই যাহা বুঝলাম না সই, কি কব বুঝাইয়ারে;
প্রাণ বিনোদিয়া।
চোখে তারে দেখলাম সইরে! পুড়ল তবু হিয়া,
আমার নয়নে লাগিলে আনল নিবাইতাম কাঁদিয়ারে;
প্রাণ বিনোদিয়া।
মরিব মরিব সইরে যাইব মরিয়া,
আমা... | https://banglarkobita.com/poem/famous/794 |
5704 | সুকুমার রায় | হারিয়ে পাওয়া | ছড়া | ঠাকুরদাদার চশমা কোথা ?
ওরে গণ্শা, হাবুল, ভোঁতা,
দেখ্না হেথা, দেখ্না হোথা- খোঁজ না নিচে গিয়ে ।কই কই কই? কোথায় গেল ?
টেবিল টানো, ডেস্কও ঠেল,
ঘরদোর সব উলটে ফেল- খোঁচাও লাঠি দিয়ে ।খুঁজছে মিছে কুঁজোর পিছে,
জুতোর ফাঁকে, খাটের নিচে,
কেউ বা জোরে পর্দা খিঁচে- বিছনা দেখে ঝেড়ে-লাফিয়ে ঘুরে হাঁফিয়ে ঘেমে
ক্লান্ত সবে পড়্ল ... | https://www.bangla-kobita.com/sukumar/hariye-paowa/ |
3496 | রবীন্দ্রনাথ ঠাকুর | বধূ | প্রেমমূলক | ঠাকুরমা দ্রুততালে ছড়া যেত প ' ড়ে —
ভাবখানা মনে আছে — “ বউ আসে চতুর্দোলা চ ' ড়ে
আম কাঁঠালের ছায়ে ,
গলায় মোতির মালা , সোনার চরণচক্র পায়ে । ”
বালকের প্রাণে
প্রথম সে নারীমন্ত্র আগমনীগানে
ছন্দের লাগাল দোল আধোজাগা কল্পনার শিহরদোলায় ,
আঁধার-আলোর দ্বন্দ্বে যে প্রদোষে মনেরে ভোলায় ,
সত্য-অসত্যের মাঝে লোপ করি সীমা
দেখা দ... | https://www.bangla-kobita.com/rabindranath/budu/ |
286 | কাজী নজরুল ইসলাম | খোকার গপ্প বলা | ছড়া | মা ডেকে কন, ‘খোকন-মণি! গপ্প তুমি জানো?
কও তো দেখি বাপ!’
কাঁথার বাহির হয়ে তখন জোর দিয়ে এক লাফ
বললে খোকন, ‘গপপ জানি, জানি আমি গানও!’
বলেই খুদে তানসেন সে তান জুড়ে জোর দিল –
‘একদা এক হাড়ের গলায় বাঘ ফুটিয়াছিল!’
মা সে হেসে তখন
বলেন, ‘উহুঁ, গান না, তুমি গপ্প বলো খোকন!’
ন্যাংটা শ্রীযুত খোকা তখন জোর গম্ভীর চালে
সটান কেদারাতে ... | https://www.bangla-kobita.com/nazrulislam/kholar-goppo-bola/ |
5997 | হুমায়ূন আহমেদ | আমি খুব অল্প কিছু চাই | প্রেমমূলক | আমাকে ভালবাসতে হবে না,
ভালবাসি বলতে হবে না.
মাঝে মাঝে গভীর আবেগ
নিয়ে আমার ঠোঁট
দুটো ছুয়ে দিতে হবে না.
কিংবা আমার জন্য রাত
জাগা পাখিও
হতে হবে না.
অন্য সবার মত আমার
সাথে রুটিন মেনে দেখা
করতে হবে না. কিংবা বিকেল বেলায় ফুচকাও
খেতে হবে না. এত
অসীম সংখ্যক “না”এর ভিড়ে
শুধু মাত্র একটা কাজ
করতে হবে আমি যখন
প্রতিদিন এক বার “... | http://kobita.banglakosh.com/archives/4538.html |
4525 | শামসুর রাহমান | কখনও কোথাও | চিন্তামূলক | সেই কবে কাকে যেন কথা দিয়েছিলাম, আবার আসবই।
কখন কোথায় দেখা হবে, ছন্নছাড়া
এই আমি জানাতে পারিনি। সুকোমল
দুটি হাত ছেড়ে চলে গেছি নিরুদ্দেশে।আমার তো আজও পথ চলার বিরাম
নেই, নানা দিকে যাত্রা করি,
হই মুখোমুখি কত চেনা,
অচেনা জনের, শুধু দেখি না দেখতে যাকে চাই।
নতুন পথের দিশা খুঁজে এগিয়েছি বহুবার,
কত না সকাল সন্ধ্যারাগে পরিণত
হয়েছ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/kokhono-kothao/ |
5392 | সত্যেন্দ্রনাথ দত্ত | ইলশে গুঁড়ি | ছড়া | ইলশে গুঁড়ি! ইলশে গুঁড়ি
ইলিশ মাছের ডিম|
ইলশে গুঁড়ি ইলশে গুঁড়ি
দিনের বেলায় হিম|
কেয়াফুলে ঘুণ লেগেছে,
পড়তে পরাগ মিলিয়ে গেছে,
মেঘের সীমায় রোদ হেসেছে
আলতা-পাটি শিম্|
ইলশে গুঁড়ি হিমের কুঁড়ি,
রোদ্দুরে রিম্ ঝিম্|
হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায়
ইলশে গুঁড়ির নাচ, -
ইলশে গুঁড়ির ... | https://www.bangla-kobita.com/satyendranath/ilshe-guri/ |
2333 | মাইকেল মধুসূদন দত্ত | নিকুঞ্জবনে | ভক্তিমূলক | (১) যমুনা পুলিনে আমি ভ্রমি একাকিনী,
হে নিকুঞ্জবন,
না পাইয়া ব্রজেশ্বরে, আইনু হেথা সত্বরে,
হে সখে, দেখাও মোরে ব্রজের রঞ্জন!
সুধাংশু সুধার হেতু, বাঁধিয়ে আশার সেতু,
কুমুদীর মনঃ যতা উঠে গো গগনে,
হেরিতে মুরলীধর--- রূপে যিনি শশধর---
আসিয়াছি আমি দাসী তোমার সদনে---
তুমি হে অম্বর, কুঞ... | https://www.bangla-kobita.com/madhusudan/nikunjabone/ |
2718 | রবীন্দ্রনাথ ঠাকুর | আমার না-বলা বাণীর ঘন যামিনীর মাঝে | ভক্তিমূলক | আমার না-বলা বাণীর ঘন যামিনীর মাঝে
তোমার ভাবনা তারার মতন বাজে ॥
নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে
না-দেখা ফুলের গোপন গন্ধ ফিরে,
আমার লুকায় বেদনা অঝরা অশ্রুনীরে--
অশ্রুত বাঁশি হৃদয়গহনে বাজে ॥
ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান
তোমায় আমার গান।
পরানের সাজি সাজাই খেলার ফুলে,
জানি না কখন নিজে বেছে লও তুলে--
তুমি অলখ আলোকে নীরবে... | https://www.bangla-kobita.com/rabindranath/amar-na-bala-banir-gan-jamener-maja/ |
2080 | মহাদেব সাহা | আর কার কাছে পাবো | প্রেমমূলক | এতোটুকু স্নেহ আর মমতার জন্য আমি কতোবার
নিঃস্ব কাঙালের মতো সবুজ বৃক্ষের কাছে যাই-
হে বৃক্ষ আমাকে তুমি এতোটুকু ভালোবাসা দাও,
বনস্পতি আমাকে দেখিয়ে দেয় তোমার দুচোখ
বলে, ওই দুটি নিবিড় চোখের কাছে যাও।
কতোবার এতোটুকু ভালোবাসা চেয়ে আমি
নির্জন নদীর কাচে যাই-
বলি, পুণ্যতোয়া নদী, আর কিছু নয়,
আমাকে একটু তুমি সহানুভূতির স্পর্শ দা... | https://banglarkobita.com/poem/famous/1328 |
3390 | রবীন্দ্রনাথ ঠাকুর | পাবনায় বাড়ি হবে | ছড়া | পাবনায় বাড়ি হবে, গাড়ি গাড়ি ইঁট কিনি,
রাঁধুনিমহল-তরে করোগেট-শীট্ কিনি।
ধার ক’রে মিস্ত্রির সিকি বিল চুকিয়েছি,
পাওনাদারের ভয়ে দিনরাত লুকিয়েছি,
শেষে দেখি জানলায় লাগে নাকো ছিট্কিনি।
দিনরাত দুড়্দাড়্ কী বিষম শব্দ যে,
তিনটে পাড়ার লোক হয়ে গেল জব্দ যে,
ঘরের মানুষ করে খিট্ খিট্ খিট্কিনি।কী করি না ভেবে পেয়ে মথুরায় দিনু পাড়ি... | https://www.bangla-kobita.com/rabindranath/pabnai-bari-hobe/ |
723 | জয় গোস্বামী | ভূপৃষ্ঠের ধাতব মলাটে | রূপক | ভূপৃষ্ঠের ধাতব মলাটে
দাঁড়িয়েছে ইস্পাতের ঘাস
রাত্রি ঢেকে শুয়েছে আকাশ
না-পড়া বিদ্যুৎশাস্ত্র হাতে
ক্রীতদাস চলে যায় কারাগার হারাতে হারাতে | https://banglarkobita.com/poem/famous/1755 |
952 | জীবনানন্দ দাশ | এই কি সিন্ধুর হাওয়া | চিন্তামূলক | এই কি সিন্ধুর হাওয়া? রোদ আলো বনানীর বুকের বাতাস
কোথায় গভীর থেকে আসে!
অগণন পাখী উড়ে চ'লে গেলে তবু নীলাকাশ
কথা বলে নিজের বাতাসে।রাঙা মেঘ- আদি সূর্য- স্বাভাবিক সামাজিক ব্যবহার সব
ফুরিয়ে গিয়েছে কত দূরে।
সে অনেক মানবীয় কাল ভেঙে এখন বিপ্লব
নতুন মানব-উৎস কোথাও রয়েছে এই সুরে।যাযাবর ইতিহাসসহ পথ চিনে নিতে চায়।
অনেক ফ্যাক্টরি ফোর... | https://www.bangla-kobita.com/jibanananda/ei-kii-shindhur-hawoa/ |
5279 | শামসুর রাহমান | সারা জীবনই গোধূলির-আকাশ | চিন্তামূলক | ১
জংধরা তোরঙের ঢোস্কা জঠর থেকে বের করে নেড়ে-চড়ে উল্টে-পাল্টে
দেখি ওদের। চমৎকার ঝনৎকাররহিত, উজ্জ্বলতা গানের, বহুকাল এক বিঘৎ
ডোবায় কচুরিপানার জটলায় ছিল মশক-ডিম্বের সংশ্রমে। রোদ্রে শুকিয়ে, ঘষে
ঘষে অনেক আগেকার রূপোর টাকার মতো বাজিয়ে দেখি, বোবা। শোভা না
ল্যক, ধ্বনির ও ধাত্রী নয়, এ তো ভারী মুশকিল। ঢিল ছুঁড়ি অন্ধকার রাত্রির
... | https://www.bangla-kobita.com/shamsurrahman/sara-jiboni-godhulir-akash/ |
2263 | মহাদেব সাহা | শস্যযাত্রা | চিন্তামূলক | তোমাকে ধরবে না এই কালো পাটকেলে কামিজে
খুলে এই অস্থায়ী পোশাক পঁচিশ-বছর-ভেজা জরাজীর্ণ পাখা
আঁধারে রোদ্দুরে জমা শ্লেষ্মা-বসা বুকের ভিতরে
অন্য বুক তুলে নিয়ে
অন্য স্তব্ধ বিস্মিত হৃদয়, হৃদয়হরণ ভালোবাসা ও প্রত্যয়ে
তোমাকে ধরবো এই মেদমজ্জা মাংসের ভিতরে, অন্য পারে।
এই হাত হবে না তখন আর স্থুল মাংসের প্রতীক
পাবে স্বতন্ত্র আকৃতি
তা... | https://banglarkobita.com/poem/famous/1511 |
990 | জীবনানন্দ দাশ | কিশোরের প্রতি | প্রেমমূলক | যৌবনের সুরাপাত্র গরল-মদির
ঢালোনি অধরে তব, ধরা-মোহিনীর
উর্ধ্বফণা মায়া-ভুজঙ্গিনী
আসে নি তোমার কাম্য উরসের পথটুকু চিনি,
চুমিয়া চুমিয়া তব হৃদয়ের মধু
বিষবহ্নি ঢালেনিকো বাসনার বধূ
অন্তরের পানপাত্রে তব;
অম্লান আনন্দ তব, আপ্লুত উৎসব,
অশ্রুহীন হাসি,
কামনার পিছে ঘুরে সাজোনি উদাসী।
ধবল কাশের দলে, আশ্বিনের গগনের তলে
তোর তরে রে কিশ... | https://banglarkobita.com/poem/famous/892 |
3213 | রবীন্দ্রনাথ ঠাকুর | দিনের প্রহরগুলি হয়ে গেল পার | চিন্তামূলক | দিনের প্রহরগুলি হয়ে গেল পার
বহি কর্মভার।
দিনান্ত ভরিছে তরী রঙিন মায়ায়
আলোয় ছায়ায়। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/diner-prohorguli-hoye-gelo-par/ |
1760 | পূর্ণেন্দু পত্রী | আত্মচরিত ০২ | প্রেমমূলক | বৃষ্টি এলে ষোলো বছর বয়সটা ভিজতে ভিজতে
ফিরে আসে আবার।
পায়ের তলায় বন্যার জল, রুপোর মল পরা ঢেউ
মখমল মাটি, শামুক, কাটা, পায়ের রক্তের দাগ,
সব ফিরে আসে আবার।
কার যেন ভিজে চুলের ডাকাডাকি, আকাশময়
যেন একটাই কাজর-পরা চোখ।
চাঁপা ফুলের গন্ধ পুড়তে থাকে দুপুরবেলার রোদে
আমি তার হাহাকারের হাত ধরে ঘুরে বেড়াই।
সেই হাহাকার কতবার তোমার ভে... | https://banglarkobita.com/poem/famous/1224 |
5772 | সুনীল গঙ্গোপাধ্যায় | ছবি খেলা | প্রেমমূলক | মনে আছে সেই রাত্রি? সেই চাকভাঙা
মধুর মতন জ্যোৎস্না
উড়ো উড়ো পেঁজা মেঘ অলীক গর্ভের প্রজাপতি
দুগ্ধবর্ণ বাতাসের কখনো স্পর্শ ও ছবি খেলা
মিনারের মতোন পাঁচটি প্রচীন সুউচ্চ গাছ,
সেই
মানবিক চষা মাঠ, তিনটি দিগন্ত দূর, আরও দূর
পুকুরের ঢালু পাড়ে তুমি শুয়ে ছিলে
মনে আছে সেই রাত্রি, সঠিক পথেই ঠিক
ভুল করে যাওয়া?
বুকে কেউ চোখ ঘষে, ঊরুদ... | https://banglarkobita.com/poem/famous/1833 |
4423 | শামসুর রাহমান | ঈগল এবং আমি | রূপক | আমাকে প্রায়শ এক স্বাস্থ্যেজ্জ্বল স্বর্ণাভ ঈগল
উপহাস করে দূর পর্বতশিখর থেকে; ঠারে
ঠোরে দ্যাখে দাগাবাজ অসুখ আমাকে বারে বারে
বেড়াল-ইঁদুর খেলা খেলে, আর করে বেদখল-
রোদে ঘুরে বেড়ানো বৃষ্টিতে ঝিম ভেজা-এ সকল
ছোট ছোট সুখ থেকে। তার সঙ্গে শীতসাঁঝে হিম
সয়ে বাগিচায় বসা কি কঠিন, চোখের পিদিম
এখনই নিভল বলে, গ্রর্ন্থপাঠ হতেছে নিশ্চলস্ব... | https://www.bangla-kobita.com/shamsurrahman/igol-ebong-ami/ |
1725 | পাবলো নেরুদা | দুপুরের বুকে ঝুকে | প্রেমমূলক | অনুবাদ:চয়ন খায়রুল হাবিবদুপুরের বুকে ঝুকে পড়ে বিষন্নতার জাল ছুড়েছিলাম
তোমার সাগর-নিল চোখের জলে
ওখানে গনগনে হলকায় আমার একাকিত্ত্ব বাড়ে
ডুবন্তের হাত তড়পায় বানের জলের তোড়ে
তোমার অন্যমনস্ক চোখে আমি লাল সংকেত পাঠিয়েছি
চাহনি দুলেছিল সাগরবেলাতে দাঁড়ানো বাতিঘরে
দুরের নারি তুমি কেবল অন্ধকার ধরো
শঙ্কাপারে আশঙ্কা থরো থরো
দুপুরের ব... | http://kobita.banglakosh.com/archives/3984.html |
342 | কাজী নজরুল ইসলাম | তোমার বাণীরে করিনি গ্রহণ | ভক্তিমূলক | তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হজরত।
ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ ॥ ক্ষমা কর হজরত।বিলাস-বিভব দলিয়াছ পায় ধূলি সম তুমি, প্রভু,
তুমি চাহ নাই আমরা হইব বাদশা-নবাব কভু।
এই ধরণীর ধন-সম্ভার - সকলের তাহে সম অধিকার;
তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্র-বৎ ॥ ক্ষমা কর হজরত।তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি ক’রে
আ... | https://www.bangla-kobita.com/nazrulislam/tomar-banire-korini-grohan/ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.