id stringlengths 1 4 | poet stringclasses 120
values | title stringlengths 1 54 | class stringclasses 21
values | text stringlengths 13 18.7k | source_url stringlengths 40 246 |
|---|---|---|---|---|---|
2337 | মাইকেল মধুসূদন দত্ত | পরলোক | সনেট | আলোক-সাগর-রূপ রবির কিরণে,
ডুবে যথা প্রভাতের তারা সুহাসিনী ;–
ফুটে যথা প্রেমামোদে, আইলে যামিনী,
কুসুম-কুলের কলি কুসুম-যৌবনে ;–
বহি যথা সুপ্রবাহে প্রবাহ-বাহিনী,
লভে নিরবাণ সুখে সিন্ধুর চরণে,---
এই রূপে ইহ লোক—শাস্ত্রে এ কাহিনী—
নিরস্তর সুখরূপ পরম রতনে
পায় পরে পর-লোকে, ধরমের বলে ।
হে ধৰ্ম্ম, কি লোভে তবে তোমারে বিস্মরি,
চ... | https://www.bangla-kobita.com/madhusudan/porolok/ |
951 | জীবনানন্দ দাশ | এ-সব কবিতা আমি যখন লিখেছি | সনেট | এ-সব কবিতা আমি যখন লিখেছি বসে নিজ মনে একা;
চালতার পাতা থেকে টুপ — টুপ জ্যোৎস্নায় ঝরছে শিশির;
কুয়াশায় সি’র হয়ে ছিল স্নান ধানসিড়ি নদীটির তীরে;
বাদুড় আধাঁর ডানা মেলে হিম জ্যোৎস্নায় কাটিয়াছে রেখা
আকাঙ্খার; নিভু দীপ আগলায়ে মনোরমা দিয়ে গেছে দেখা
সঙ্গে তার কবেকার মৌমাছির…. কিশোরীর ভিড়
আমের বউল দিল শীতরাতে; — আনিল আতার হিম ক্ষ... | https://www.bangla-kobita.com/jibanananda/e-shob-kobita-aami-jokhon-likechi/ |
3069 | রবীন্দ্রনাথ ঠাকুর | জড়ায়ে আছে বাধা ছাড়ায়ে যেতে চাই | ভক্তিমূলক | জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই,
ছাড়াতে গেলে ব্যথা বাজে।
মুক্তি চাহিবারে তোমার কাছে যাই
চাহিতে গেলে মরি লাজে।
জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম,
এমন ধন আর নাহি যে তোমা-সম,
তবু যা ভাঙাচোরা ঘরেতে আছে পোরা
ফেলিয়া দিতে পারি না যে।তোমারে আবরিয়া ধুলাতে ঢাকে হিয়া
মরণ আনে রাশি রাশি,
আমি যে প্রাণ ভরি তাদের ঘৃণা করি
তবুও তাই ভালোবাস... | https://www.bangla-kobita.com/rabindranath/joraye-ache-badha-charaye-jete-chai/ |
1121 | জীবনানন্দ দাশ | বর্ষ-আবাহন | ভক্তিমূলক | ওই যে পূর্ব তোরণ-আগে
দীপ্ত নীলে, শুভ্র রাগে
প্রভাত রবি উঠলো জেগে
দিব্য পরশ পেয়ে,
নাই গগণে মেঘের ছায়া
যেন স্বচ্ছ স্বর্গকায়া
ভুবন ভরা মুক্ত মায়া
মুগ্ধ-হৃদয় চেয়ে।অতীত নিশি গেছে চ'লে
চিরবিদায় বার্তা ব'লে
কোন আঁধারের গভীর তলে
রেখে স্মৃতিলেখা,
এসো-এসো ওগো নবীন
চ'লে গেছে জীর্ণ মলিন-
আজকে তুমি মৃত্যুবিহীন
মুক্ত সীমারেখা।#অগ্রন... | https://www.bangla-kobita.com/jibanananda/borsho-abahon/ |
2598 | রবীন্দ্রনাথ ঠাকুর | অনেক হাজার বছরের | ভক্তিমূলক | অনেক হাজার বছরের
মরু-যবনিকার আচ্ছাদন
যখন উৎক্ষিপ্ত হল,
দেখা দিল তারিখ-হারানো লোকালয়ের
বিরাট কঙ্কাল;--
ইতিহাসের অলক্ষ্য অন্তরালে
ছিল তার জীবনক্ষেত্র।
তার মুখরিত শতাব্দী
আপনার সমস্ত কবিগান
বাণীহীন অতলে দিয়েছে বিসর্জন।
আর, যে-সব গান তখনো ছিল অঙ্কুরে, ছিল মুকুলে,
যে বিপুল সম্ভাব্য
সেদিন অনালোকে ছিল প্রচ্ছন্ন
অপ্রকাশ থেকে... | https://www.bangla-kobita.com/rabindranath/anak-hajar-busare/ |
2205 | মহাদেব সাহা | ফুটেছে ফুল, বিরহী তবু চাঁদ | প্রকৃতিমূলক | ফুটেছে ফুল ঠোঁটের মতো লাল
আকাশে চাঁদ- বিরহী চিরকাল;
কে যেন একা গাইছে বসে গান
সন্ধ্যা নামে, দিনের অবসান।
দুর পাহাড়ে শান্ত মৃদু পায়ে
রাত্রি নামে স্তব্ধ নিঝুম গাঁয়ে;
শূন্যে ভাসে মেঘের জলাশয়
এই জীবনে সবকিছুইতো সয়।
বিরহী চাঁদ মোমের মতো গলে
বুকের মাঝে কিসের আগুন জ্বলে;
মন পড়ে রয় কোন অজানালোকে
নিজেকেই সে পোড়ায় নিজের শোকে।
ফুট... | https://banglarkobita.com/poem/famous/1406 |
420 | কাজী নজরুল ইসলাম | বার্ষিক সওগাত | রূপক | বন্ধু গো সাকি আনিয়াছ নাকি বরষের সওগাত –
দীর্ঘ দিনের বিরহের পরে প্রিয়-মিলনের রাত।
রঙিন রাখি, শিরীন শারাব, মুরলী, রবাব, বীণ,
গুলিস্তানের বুলবুল পাখি, সোনালি রুপালি দিন।
লালা-ফুল সম দাগ-খাওয়া দিল, নার্গিস-ফুলি আঁখ,
ইস্পাহানির হেনা-মাখা হাত, পাতলি কাঁখ!
নৈশাপুরের গুলবদনির চিবুক গালের টোল,
রাঙা লেড়কির ভাঙা ভাঙা হাসি, শিরীন ... | https://www.bangla-kobita.com/nazrulislam/barshuk-sowgat/ |
923 | জীবনানন্দ দাশ | আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে | সনেট | আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে
বসে থাকি; কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো
গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে-আসিয়াছে শান- অনুগত
বাংলার নীল সন্ধ্যা-কেশবতী কন্যা যেন এসেছে আকাশে;
আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে;
পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনিকো দেখি নাই অত
অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবির... | https://www.bangla-kobita.com/jibanananda/akashey-shat-ti-tara-jokhon-utheche-futey/ |
1255 | জীবনানন্দ দাশ | সেইদিন এই মাঠ | চিন্তামূলক | সেইদিন এই মাঠ স্তব্ধহবে নাকো জানি---এই নদী নক্ষত্রের তলে
সেদিনও দেখিবে স্বপ্ন---সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আ ঝরে !
আমি চলে যাব ব ’লে চালতাফুল কি অর ভিজিবে না শিশিরের জলে
নরম গন্ধের ঢেউয়ে? লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে ! চারি দিকে শান্ত বাতি---ভিজে গ... | https://www.bangla-kobita.com/jibanananda/sheidin-ai-math/ |
478 | কাজী নজরুল ইসলাম | রক্তাম্বরধারিণী মা | মানবতাবাদী | রক্তাম্বর পর মা এবার
জ্বলে পুড়ে যাক শ্বেত বসন।
দেখি ঐ করে সাজে মা কেমন
বাজে তরবারি ঝনন-ঝন।
সিঁথির সিঁদুর মুছে ফেল মা গো
জ্বাল সেথা জ্বাল কাল্-চিতা।
তোমার খড়গ-রক্ত হউক
স্রষ্টার বুকে লাল ফিতা।
এলোকেশে তব দুলুক ঝন্ঝা
কাল-বৈশাখী ভীম তুফান,
চরণ-আঘাতে উদ্গারে যেন
আহত বিশ্ব রক্ত-বান।
নিশ্বাসে তব পেঁজা-তুলো সম
উড়ে যাক মা গো এ... | https://www.bangla-kobita.com/nazrulislam/roctoshorodhony/ |
2036 | মলয় রায়চৌধুরী | কুর্মিটোলা, জেহানাবাদ, ১৯৮৯, সন্ধ্যা | মানবতাবাদী | মা
শুকনো কচুরিপানার মাঝে, রান্নাঘরে, সায়াপরা অবস্হায়, পুলিশের হাতে
ধরা পড়লেন, চুল খোলা ছিল
শীত-মিশেল হেমন্তে
বাঁ হাতে ভাঙা বয়ামে উড়ন্ত ঘোড়া, আঁচলগিঁটে
মেঘ-ভেজা উল্কার হলুদ টুকরো থেকে
খড়ের নৌকো ভাসালেন, উদাস, বালকদের হল্লায় কুর্চিকুসুম
এবার ওনার কী দশা হবে জানি
আবদুল, গফুরের ভাই, খবরটা প্রথম দিল
কিন্তু মা হাল ছেড়ে দিলেন... | https://banglarkobita.com/poem/famous/1148 |
1203 | জীবনানন্দ দাশ | শিরীষের ডালপালা | চিন্তামূলক | শিরীষের ডালপালা লেগে আছে বিকেলের মেঘে,
পিপুলের ভরা বুকে চিল নেমে এসেছে এখন;
বিকেলের শিশুসুর্যকে ঘিরে মায়ের আবেগে
করুণ হয়েছে ঝাউবন।
নদীর উজ্জ্বল জল কোরালের মতো কলবরে
ভেসে নারকোলবনে কেড়ে নেয় কোরালীর ভ্রূণ;
বিকেল বলেছে এই নদীটিকে: ‘শান্ত হতে হবে–’
অকূল সুপুরিবন স্থির জলে ছায়া ফেলে এক মাইল শান্তি কল্যাণ
হয়ে আছে। তার মু... | https://banglarkobita.com/poem/famous/962 |
2627 | রবীন্দ্রনাথ ঠাকুর | অল্পেতে খুশি হবে | ছড়া | অল্পেতে খুশি হবে
দামোদর শেঠ কি।
মুড়কির মোয়া চাই,
চাই ভাজা ভেটকি।আনবে কট্কি জুতো,
মট্কিতে ঘি এনো,
জলপাইগুঁড়ি থেকে
এনো কই জিয়োনো–
চাঁদনিতে পাওয়া যাবে
বোয়ালের পেট কি।চিনেবাজারের থেকে
এনো তো করমচা,
কাঁকড়ার ডিম চাই,
চাই যে গরম চা,
নাহয় খরচা হবে
মাথা হবে হেঁট কি।মনে রেখো বড়ো মাপে
করা চাই আয়োজন,
কলেবর খাটো নয়–
তিন মোন প্রায়... | https://www.bangla-kobita.com/rabindranath/olpete-khushi-hobe/ |
5839 | সুনীল গঙ্গোপাধ্যায় | ভালোবাসা | প্রেমমূলক | ভালোবাসা নয় স্তনের ওপরে দাঁত?
ভালোবাসা শুধু শ্রাবণের হা-হুতাশ?
ভালোবাসা বুঝি হৃদয় সমীপে আঁচ?
ভালোবাসা মানে রক্ত চেটেছে বাঘ!
ভালোবাসা ছিল ঝর্ণার পাশে একা
সেতু নেই আকাশে পারাপার
ভালাবাসা ছিল সোনালি ফসলে হওয়া
ভালোবাসা ছিল ট্রেন লাইনের রোদ।
শরীর ফুরোয় ঘামে ভেসে যায় বুক
অপর বহুতে মাথা রেখে আসে ঘুম
ঘুমের ভিতরে বারবার বলি... | https://banglarkobita.com/poem/famous/1874 |
1971 | বিনয় মজুমদার | মানুষ | মানবতাবাদী | দেবভাষার ব্যাকরণ অনুসারে মানুষসৃষ্টি করা হয় । দেবভাষার ব্যাকরণ একখানা ‘সমগ্র ব্যাকরণ কৌমুদী’ । পাঠক দেখুন দেবভাষায় একটি শব্দ নেই ‘মনোলীন’ শব্দটি নেই । শব্দরা সব দেবদেবী । দেবভাষায় মনোলীন শব্দদেবতাটি নেই । এইবার আমি মনোলীন শব্দটি লিখছি । তাহলে ভবিষ্যতে মনোলীন শব্দদেবতাটি সৃষ্টি হবে – দেখতেহবে মানুষের মতো ।
দেবভাষার ব্যা... | http://kobita.banglakosh.com/archives/4062.html |
3111 | রবীন্দ্রনাথ ঠাকুর | জুতা-আবিষ্কার | নীতিমূলক | কহিলা হবু, `শুন গো গোবুরায়,
কালিকে আমি ভেবেছি সারা রাত্র---
মলিন ধূলা লাগিবে কেন পায়
ধরণী-মাঝে চরণ-ফেলা মাত্র!
তোমরা শুধু বেতন লহ বাঁটি,
রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি।
আমার মাটি লাগায় মোরে মাটি,
রাজ্যে মোর একি এ অনাসৃষ্টি!
শীঘ্র এর করিবে প্রতিকার,
নহিলে কারো রক্ষা নাহি আর।'
শুনিয়া গোবু ভাবিয়া হল খুন,
দারুণ ত্রাসে ... | https://www.bangla-kobita.com/rabindranath/juta-abiskar/ |
4019 | রবীন্দ্রনাথ ঠাকুর | হরপণ্ডিত বলে ব্যঞ্জন সন্ধি এ | ছড়া | হরপণ্ডিত বলে, “ব্যঞ্জন সন্ধি এ,
পড়ো দেখি, মনুবাবা, একটুকু মন নিয়ে।’মনোযোগহন্ত্রীর
বেড়ি আর খন্তির
ঝংকার মনে পড়ে; হেঁসেলের পন্থার
ব্যঞ্জন-চিন্তায় অস্থির মন তার।
থেকে থেকে জল পড়ে চক্ষুর কোণ দিয়ে। (খাপছাড়া কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/horpondit-bole-byanjon-sondhi-e/ |
2152 | মহাদেব সাহা | টিভিতে লেনিনের মূর্তি অপসারনের দৃশ্য দেখে | মানবতাবাদী | কাকে ভালোবাসে, কাকে করে প্রত্যাখ্যান,
না বুঝেই কাকে বা পরায় মালা,
কাকে ছুঁড়ে ফেলে।
এই মূঢ় মানুষেরা বোঝেনা কিছুই,
মূর্তি ভাঙে, উন্মত্ত উল্লাসে মাতে
এমনকি ফেলে না চোখের জল
যার জন্য প্রকৃতই হাজার বছর কাঁদবার কথা;
বিশ শতক শেষের এই পৃথিবীকে আজ
বড়ো অবিম্বাসী বলে বোধ হয়,
মানুসের কোনো মহৎ কীর্তি আর ত্যাগের স্বাক্ষর
ধারণ ক... | https://banglarkobita.com/poem/famous/368 |
3688 | রবীন্দ্রনাথ ঠাকুর | মনে পড়ে শৈলতটে তোমাদের নিভৃত কুটির | চিন্তামূলক | মনে পড়ে, শৈলতটে তোমাদের নিভৃত কুটির;
হিমাদ্রি যেথায় তার সমুচ্চ শান্তির
আসনে নিস্তব্ধ নিত্য, তুঙ্গ তার শিখরের সীমা
লঙ্ঘন করিতে চায় দূরতম শূন্যের মহিমা।
অরণ্য যেতেছে নেমে উপত্যকা বেয়ে;
নিশ্চল সবুজবন্যা, নিবিড় নৈ:শব্দ্যে রাখে ছেয়ে
ছায়াপুঞ্জ তার। শৈলশৃঙ্গ-অন্তরালে
প্রথম অরুণোদয়-ঘোষণার কালে
অন্তরে আনিতে স্পন্দ বিশ্ব... | https://www.bangla-kobita.com/rabindranath/mana-par-shalutata-tumadar-kutera/ |
4917 | শামসুর রাহমান | পারবো নাকি পূর্ণিমার চাঁদ এনে | মানবতাবাদী | আমি কি প্রত্যহ ভীতসন্ত্রস্ত মানুষে হয়ে কাটাবো সময়?
আমাকে মোড়ল আর তার
স্যাঙাত এবং তল্পিবাহকেরা
দেখাবে রক্তিম চোখ যখন তখন
আর আমি মাথা হেঁট করে
দূরে চলে যাবো আর গৃহকোণে লুকাবো নিজেকে।
তাহলে আমি কি এভাবেই
কাটাবো এখানে দিনরাত?
বালিশে লুকিয়ে মুখ নিজেকে ধিক্কার
দিয়ে ক্ষণে ক্ষণে
ছিঁড়বো মাথার চুল? অমাবস্যা-রাতে
হবো আত্মাঘাতী?কী... | https://www.bangla-kobita.com/shamsurrahman/parbo-naki-purnimar-chad-ene/ |
1998 | বিষ্ণু বিশ্বাস | এক বৃদ্ধের গল্প | চিন্তামূলক | সূর্য ধীরে নিভে গেল। আকাশে গোলাপি একটা রঙ আস্তে অন্ধকারে হারাল। এক
বৃদ্ধকে ঘিরে আমরা বসে আছি কিছু তরুণ তরুণী। বহুকালের প্রাচীন। ও আমাদের
কিছু বলবে ভেবেছে, অথবা,
আমরা কিছু শুনব অপেক্ষায় রয়েছি। আমরা কোনো কথাই বলছি না।
তারপর একটি দীর্ঘশ্বাসের মতো শব্দ- বৃদ্ধটির। নাভীপদ্মে সঞ্চিত যেন বহুকালের
গাঁজাময় গেজানো ধোঁয়া সে অস... | https://banglapoems.wordpress.com/2013/10/01/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a3%e0%a7%81-%e0%a6%ac%e0%a6%bf/ |
4034 | রবীন্দ্রনাথ ঠাকুর | হাস্যদমনকারী গুরু | ছড়া | হাস্যদমনকারী গুরু–
নাম যে বশীশ্বর,
কোথা থেকে জুটল তাহার
ছাত্র হসীশ্বর।
হাসিটা তার অপর্যাপ্ত,
তরঙ্গে তার বাতাস ব্যাপ্ত,
পরীক্ষাতে মার্কা যে তাই
কাটেন মসীশ্বর।
ডাকি সরস্বতী মাকে,–
“ত্রাণ করো এই ছেলেটাকে,
মাস্টারিতে ভর্তি করো
হাস্যরসীশ্বর।’ (খাপছাড়া কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/hassyodomonkari-guru/ |
5953 | স্মরণজিৎ চক্রবর্তী | আকাশপ্রদীপ | প্রেমমূলক | আলোর শহর চমকে উঠল অন্ধকারে
আসতে আসতে বৃদ্ধ হল গাছের পাতা
জং ধরা ট্রাম কোথায় যেন আনমনা আজ
হারিয়ে গেল তোমার দেওয়া অঙ্ক খাতাতুমিও কোথাও হারিয়ে গেছ, আর আসো না।
আয়না-কোণায় ঘুমিয়ে থাকে মনমরা টিপ
শূন্য ঘরে পর্দা ওড়ে, বই জমে যায়…
বন্ধু আমার বুকের ভেতর একলা ব-দ্বীপসব তো আছে। তবুও কেন কিচ্ছুটি নেই?
আতসবাজির আলোয় কেন রাত ক... | https://www.kobitacocktail.com/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%80%e0%a6%aa-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%9c%e0%a6%bf%e0%a7%8e-%e0%a6%9a%e0%a6%95%e0%a7%8d/ |
3055 | রবীন্দ্রনাথ ঠাকুর | ছয় | চিন্তামূলক | অতিথিবৎসল,
ডেকে নাও পথের পথিককে
তোমার আপন ঘরে,
দাও ওর ভয় ভাঙিয়ে।
ও থাকে প্রদোষের বস্তিতে,
নিজের কালো ছায়া ওর সঙ্গে চলে
কখনো সমুখে কখনো পিছনে,
তাকেই সত্য ভেবে ওর যত দুঃখ যত ভয়।
দ্বারে দাঁড়িয়ে তোমার আলো তুলে ধরো,
ছায়া যাক মিলিয়ে,
থেমে যাক ওর বুকের কাঁপন। বছরে বছরে ও গেছে চলে
তোমার আঙিনার সামনে দিয়ে,
সাহস পায় ... | https://www.bangla-kobita.com/rabindranath/chhoy/ |
1249 | জীবনানন্দ দাশ | সূর্যসাগরতীরে | চিন্তামূলক | সূর্যের আলো মেটায় খোরাক কার;
সেই কথা বুঝা ভার
অনাদি যুগের অ্যামিবার থেকে আজিকে ওদের প্রাণ
গড়িয়া উঠিল কাফ্রির মতো সূর্যসাগরতীরে
কালো চামড়ার রহস্যময় ঠাস বুনোনিটি ঘিরে।চারিদিকে স্থির-ধুম্র নিবিড় পিড়ামিড যদি থাকে-
অনাদি যুগের অ্যামিবার থেকে আজিকে মানবপ্রাণ
সূর্যতাড়সে ভ্রুণকে যদিও করে ঢের ফলবান-
তবুও আমরা জননী বলিবো কাকে?
গ... | https://www.bangla-kobita.com/jibanananda/surjosagortire/ |
2193 | মহাদেব সাহা | না-লেখা কবিতাগুলি | চিন্তামূলক | পথে পথে ঘুরে দেখি না, না, হারিয়ে যায়নি
একটিও না-লেখা কবিতা-
আছে আগুনে, ইথারে, বাষ্পে,
বকটি মৌলিক পদার্থে,
ণক্ষেত্রে, সমুদ্রে, আকামে আছে এই না-লেখা কবিতা।
দেখি তাকে কারো চোখে হয়ে আছে দুফোঁটা
নিবিড় অশ্রু,
কারো বুকে অবিরাম তপ্ত দীর্ঘশ্বাস্ত
কোথাওবা ফুটে আছে সবচেয়ে সুদৃশ্য গোলাপ
সূনীল আকাশে রাশি রাশি তারা;
সব মানুষের ... | https://banglarkobita.com/poem/famous/477 |
2713 | রবীন্দ্রনাথ ঠাকুর | আমার কাছে শুনতে চেয়েছ | চিন্তামূলক | শ্রীমান ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় কল্যাণীয়েষুআমার কাছে শুনতে চেয়েছ
গানের কথা;
বলতে ভয় লাগে,
তবু কিছু বলব।
মানুষের জ্ঞান বানিয়ে নিয়েছে
আপন সার্থক ভাষা।
মানুষের বোধ অবুঝ, সে বোবা,
যেমন বোবা বিশ্বব্রহ্মাণ্ড।
সেই বিরাট বোবা
আপনাকে প্রকাশ করে ইঙ্গিতে,
ব্যাখ্যা করে না।
বোবা বিশ্বের আছে ভঙ্গি, আছে ছন্দ,
আছে নৃত্য আকাশে ... | https://www.bangla-kobita.com/rabindranath/amar-kasa-sunta-chase/ |
993 | জীবনানন্দ দাশ | কেন মিছে নক্ষত্রেরা | প্রকৃতিমূলক | কেন মিছে নক্ষত্রেরা আসে আর? কেন মিছে জেগে ওঠে নীলাভ আকাশ?
কেন চাঁদ ভেসে ওঠেঃ সোনার ময়ূরপঙ্খী অশ্বত্থের শাখার পিছনে?
কেন ধুলো সোঁদা গন্ধে ভরে ওঠে শিশিরের চুমো খেয়ে- গুচ্ছে গুচ্ছে
ফুটে ওঠে কাশ?
খঞ্জনারা কেন নাচে? বুলবুলি দুর্গাটুনটুনি কেন ওড়াওড়ি করে
বনে বনে?
আমরা যে কমিশন নিয়ে ব্যস্ত- ঘাটি বাঁধি- ভালিবাসি নগর ও
বন্দরের শ... | https://www.bangla-kobita.com/jibanananda/kani-miche-noakkhatrera/ |
2191 | মহাদেব সাহা | দৈন্য | প্রেমমূলক | কিনেছি অনেক দামী উপহার
বহু মনোহর কাগজের ফুল;
ভালোবাসা দিয়ে হয় নাই কেনা
একখানি মেঘ একটি বকুল!
জমাজমি আর গৃহ আসবাব
অধিক মূল্যে করে রাখি ক্রয়,
শুধু কিনি নাই কানা কড়ি দিয়ে
একজোড়া চোখ একটি হৃদয়! | https://banglarkobita.com/poem/famous/1488 |
4671 | শামসুর রাহমান | গদ্য সনেট_ ৬ | প্রেমমূলক | বুকের কাছে একগুচ্ছ নীল ফুল ফুটল, আমি ওদের
নাম রাখলাম অভিমান। ফুলগুলোর
ভেতরে অকস্মাৎ অজস্র কাঁটা গজিয়ে আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে
প্রায় উন্মত্ততার খাদের ধারে নিয়ে গেল।
আমি কি বলিনি আমাকে তুমি এভাবে দণ্ড দিও না
কখনো, যা আমার রক্ত শুষে নেয় ড্রাকুলার মতো?
তোমার কথা ভেবে ভেবে আমি আজ প্রতি মুহূর্তে
আতশবাজি হয়ে জ্বলেছি, হয়েছি ফিনি... | https://www.bangla-kobita.com/shamsurrahman/godyo-sonet-6/ |
3763 | রবীন্দ্রনাথ ঠাকুর | যখন জলের কল | ছড়া | যখন জলের কল
হয়েছিল পলতায়
সাহেবে জানালো খুদু,
ভরে দেবে জল তায়।
ঘড়াগুলো পেত যদি
শহরে বহাত নদী,
পারেনি যে সে কেবল
কুমোরের খলতায়। (খাপছাড়া কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/jokhon-joler-kol/ |
3598 | রবীন্দ্রনাথ ঠাকুর | বিবসনা | সনেট | ফেলো গো বসন ফেলো — ঘুচাও অঞ্চল ।
পরো শুধু সৌন্দর্যের নগ্ন আবরণ
সুরবালিকার বেশ কিরণবসন ।
পরিপূর্ণ তনুখানি বিকচ কমল ,
জীবনের যৌবনের লাবণ্যের মেলা ।
বিচিত্র বিশ্বের মাঝে দাঁড়াও একেলা ।
সর্বাঙ্গে পড়ুক তব চাঁদের কিরণ ,
সর্বাঙ্গে মলয় – বায়ু করুক সে খেলা ।
অসীম নীলিমা – মাঝে হও নিমগন
তারাময়ী বিবসনা প্রকৃতির মতো ।
অতনু ঢাকুক ম... | https://www.bangla-kobita.com/rabindranath/bibosona/ |
4712 | শামসুর রাহমান | ছন্নছাড়া ধূলিঝড়ে | চিন্তামূলক | অকস্মাৎ বাষট্রির এই ছন্নছাড়া ধূলিঝড়ে
একি লণ্ডভণ্ড কাণ্ড। আকাশটা বুঝি
ভাঙল কাচের বাসনের মতো আর
গাছপালাগুলোর মাতন
যেন ক্ষ্যাপা সন্ন্যাসীর নাচ,
শেকড় বাকড় ছেড়ে দেবে ছুট। মুখের উপর
তোমার চুলের ঝাপ্টা। আমি পথ দেখি না, আকাশ
অথবা চলন্ত যান-কিছুই দেখি না,
এই দুরু অনুভবে
আমার কেবল তুমি। কখন যে বিদ্যুতের মতো
ঝল্সে উঠে নেমে গেলে ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/chonnochara-dhulijhore/ |
1319 | তসলিমা নাসরিন | কাঁপন ১৯ | প্রেমমূলক | আমি ততটা যুবতী নই যতটা ছিলাম আগে
কিন্তু তত তো বৃদ্ধা নই যত আমি হব।
তোমার স্পর্শে যদি এ শরীর জাগে,
তুমি যে হও সে হও, কোনও দ্বিধা নেই, শোবো। | https://banglarkobita.com/poem/famous/1989 |
1864 | পূর্ণেন্দু পত্রী | বিলাপ | চিন্তামূলক | হারানো অতীত হানা দেয় ফিরে ফিরে।
পরিমাপ করি আজ কী সর্বস্বান্ত।
নিশ্বাসে বায়ু, তবু নিঃশেষ আয়ু,
প্রাণের প্রবল কলকোলাহল শান্ত।
জাগ্রত আছে যে দুটি-একটি স্নায়ু।
তারাও বিলাপ বিলায় অশ্রুনীরে।
দেখি দিগন্তে মুছে গেছে দিকপ্রান্ত
আকাশ বইছে আঁধারকে নতশিরে।
দু’হাতে কালের মন্দিরা বাজে নিত্য।
বাসনা-বহুল জীবনেই শুধু বিঘ্ন।
চীৎকা... | https://banglarkobita.com/poem/famous/482 |
2344 | মাইকেল মধুসূদন দত্ত | প্রথম সর্গ | মহাকাব্য | সম্মুখ সমরে পড়ি, বীর-চূড়ামণি
বীরবাহু, চলি যবে গেলা যমপুরে
অকালে, কহ, হে দেবি অমৃতভাষিণি,
কোন্ বীরবরে বরি সেনাপতি-পদে,
পাঠাইলা রণে পুনঃ রক্ষঃকুলনিধি
রাঘবারি? কি কৌশলে, রাক্ষসভরসা
ইন্দ্রজিৎ মেঘনাদে — অজেয় জগতে —
ঊর্মিলাবিলাসী নাশি, ইন্দ্রে নিঃশঙ্কিলা?
বন্দি চরণারবিন্দ, অতি মন্দমতি
আমি, ডাকি আবার তোমায়, শ্বেতভুজে
ভারত... | https://www.bangla-kobita.com/madhusudan/post20161119022334/ |
2450 | মুহম্মদ জাফর ইকবাল | শত প্রশ্ন | হাস্যরসাত্মক | ক্রিকেট মানে যদি ঝিঁঝিঁ পোকা হয়
ফুটবল মানে কেন তেলাপোকা নয়?
ব্যাট মানে যদি চামচিকে হয়
বল মানে তবে কেন ইন্দুর নয়?
‘হায়’ মানে যদি কী খবর হয়
হুতাশ মানে কেন ভালো আছ নয়?
স্যান্ডেল মানে যদি চন্দন হয়
জুতা মানে তবে কেন সেগুন নয়?
লং মানে যদি লম্বা হয়
এলাচি মানে কেন বেঁটে নয়?
রাগ মানে যদি কার্পেট হয়
গোস্বা মানে কেন বিছ... | https://banglarkobita.com/poem/famous/2043 |
2137 | মহাদেব সাহা | গোলাপ, তোমার মর্ম | রূপক | গোলাপ বিষয়ে কোনো সূক্ষ্ম অনুভূতি
প্রেমিকের মতো কোনো গভীর মুগ্ধতা-
আমার তেমন কিছু নেই;
গোলাপের কাছে আমি পর্যটক, বিদেশী পথিক
বড়ো জোর এমন সম্পর্ক হে বন্ধু বিদুয়, দেখা হবে।
আমি তাই গোলপকে গোলাপ বলি না
বলি মহিমার ফুল, বলি মৃত্যু, বলি মর্মান্তিক।
সম্পূর্ণ নির্দোষ নগ্ন, আঙুলে কাঁটার কালো ক্ষত
কালো বিষ, কালো অন্ধ প্যারিসের পতে... | https://banglarkobita.com/poem/famous/1371 |
1066 | জীবনানন্দ দাশ | নগ্ন নির্জন হাত | প্রেমমূলক | আবার আকাশে অন্ধকার ঘন হয়ে উঠেছে:
আলোর রহস্যময়ী সহোদরার মতো এই অন্ধকার।
যে আমাকে চিরদিন ভালোবেসেছে
অথচ যার মুখ আমি কোনাদিন দেখিনি,
সেই নারীর মতো
ফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হয়ে উঠেছে।
মনে হয় কোনো বিলুপ্ত নগরীর কথা
সেই নগরীর এক ধুসর প্রাসাদের রূপ জাগে হৃদয়ে।
ভারতসমুদ্রের তীরে
কিংবা ভূমধ্যসাগরের কিনারে
অথবা টায়ার সি... | https://banglarkobita.com/poem/famous/948 |
6021 | হেলাল হাফিজ | ইদানিং জীবন যাপন | চিন্তামূলক | আমার কষ্টেরা বেশ ভালোই আছেন,
প্রাত্যহিক সব কাজ ঠিক-ঠাক করে চলেছেন
খাচ্ছেন-দাচ্ছেন, অফিসে যাচ্ছেন,
প্রেসক্লাবে আড্ডাও দিচ্ছেন।
মাঝে মাঝে কষ্টেরা আমার
সারাটা বিকেল বসে দেখেন মৌসুমী খেলা,
গোল স্টেডিয়াম যেন হয়ে যায় নিজেই কবিতা।
আজকাল আমার কষ্টেরা বেশ ভালোই থাকেন,
অঙ্কুরোদ্গম প্রিয় এলোমেলো যুবকের
অতৃপ্ত মানুষের শুশ... | https://banglarkobita.com/poem/famous/94 |
4228 | শক্তি চট্টোপাধ্যায় | প্রেম দিতে থাকো | প্রেমমূলক | মালবিকা স্তন দাও, দুই স্তনে মাখামাখি করি।
যেভাবে পর্বতশীর্ষে টেনে আনি বুকের পাঁজরে
সেইভাবে নদী আনি গহ্বরে বুকের,
মালবিকা দেহ দাও আলিঙ্গন করি,
যেভাবে পর্বত-নদী করি আলিঙ্গন,
সেইভাবে, মালবিকা বৃদ্ধে সুখ দাও-
অজপা রেখো না তাকে, প্রেম দিতে থাকো। | https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/prem-dite-thako/ |
2622 | রবীন্দ্রনাথ ঠাকুর | অমলধারা ঝরনা যেমন | ভক্তিমূলক | অমলধারা ঝরনা যেমন
স্বচ্ছ তোমার প্রাণ,
পথে তোমার জাগিয়ে তুলুক
আনন্দময় গান।
সম্মুখেতে চলবে যত
পূর্ণ হবে নদীর মতো,
দুই কূলেতে দেবে ভ’রে
সফলতার দান। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/omoldhara-jhorna-jemon/ |
78 | আবিদ আনোয়ার | দুই যোদ্ধার কাহিনী | চিন্তামূলক | আমি যার প্রতিদ্বন্দ্বী
তিনি এক উলঙ্গ সাঁওতাল:
কেবল শিশ্নের কাছে ঝুলে আছে
একপ্রস্ত খাটাশের ছাল;
ধনুক বাগিয়ে তিনি হেঁটে যান
তাক-করে লক্ষ্যভেদী তীর,
বুক ভরা চুল আর পাথরের বাহু,
উরু ও জঙ্ঘায় তিনি রীতিমতো বীর ।'তোমরা কোনঠে বাহে'
বলে যদি ডাক দেন কখনো হঠাৎ
বল্লমের ফলা হয়ে চোখের পলকে
উত্তোলিত হতে পারে লক্ষ লক্ষ হাত!পক্ষান্তরে ... | https://www.bangla-kobita.com/abid50anwar/dui-joddhar-kahini/ |
2899 | রবীন্দ্রনাথ ঠাকুর | কাল যবে সন্ধ্যাকালে বন্ধুসভাতলে | সনেট | কাল যবে সন্ধ্যাকালে বন্ধুসভাতলে
গাহিতে তোমার গান কহিল সকলে
সহসা রুধিয়া গেল হৃদয়ের দ্বার–
যেথায় আসন তব, গোপন আগার।
স্থানভেদে তব গান– মূর্তি নব নব–
সখাসনে হাস্যোচ্ছ্বাস সেও গান তব,
প্রিয়াসনে প্রিয়ালাপ, শিশুসনে খেলা–
জগতে যেথায় যত আনন্দের মেলা
সর্বত্র তোমার গান বিচিত্র গৌরবে
আপনি ধ্বনিতে থাকে সরবে নীরবে।
আকাশে তারকা ফুটে,... | https://www.bangla-kobita.com/rabindranath/kal-jabe-sondhyakale-bondhusovatole/ |
4821 | শামসুর রাহমান | তোমার সান্নিধ্যে | সনেট | তোমার সান্নিধ্যে আমি, হা কপাল, কখনো পারি না
ছুটে যেতে ইচ্ছেমতো। অথচ আমার মধ্যে রোজ
একটি ঈগল দূর তোমার আসমানের খোঁজ
নেয়ার তৃষ্ণায় ডানা ঝাপটায়। হায়, মনোলীনা
কী করে হৃদয় পাবো বলো তোমার শরীর বিনা?
প্রত্যহ সযত্নে তুমি চুল বাঁধো, কারো সাজগোজে,
এখন তা-নয় কিছুতেই আমার দৃষ্টির ভোজ।
পড়ে আছি রুক্ষ একা, সঙ্গী শুধু মর্চে-পড়া বাণী।ত... | https://www.bangla-kobita.com/shamsurrahman/tomar-sannidhye/ |
1315 | তসলিমা নাসরিন | কাঁপন ১৫ | প্রেমমূলক | সাঁতার কাটতে আসছো না যে! ব্যস্ত বুঝি কাজে?
যুবক তুমি কাকে দিচ্ছ ফাঁকি!
ভাটির দিন তো শেষ হয়েছে আমার, জোয়ার শুধু বাকি। | https://banglarkobita.com/poem/famous/1985 |
5551 | সুকান্ত ভট্টাচার্য | স্মারক | মানবতাবাদী | আজ রাতে যদি শ্রাবণের মেঘ হঠাৎ ফিরিয়া যায়
তবুও পড়িবে মনে,
চঞ্চল হাওয়া যদি ফেরে হৃদয়ের আঙ্গিনায়
রজনীগন্ধা বনে,
তবুও পড়িবে মনে।
বলাকার পাখা আজও যদি উড়ে সুদূর দিগঞ্চলে
বন্যার মহাবেগে,
তবুও আমার স্তব্ধ বুকের ক্রন্দন যাবে মেলে
মুক্তির ঢেউ লেগে,
মুক্তির মহাবেগে।
বাসরঘরের প্রভাতের মতো স্বপ্ন মিলায় যদি
বিনিদ্র কলরবে
তবুও পথের শ... | https://www.bangla-kobita.com/sukanta/sarok/ |
873 | জসীম উদ্দীন | বৈরাগী আর বোষ্টমী যায় | গীতিগাথা | কোথা হতে এলো রসের বৈরাগী আর বোষ্টমী,
আকাশ হতে নামল কি চান হাসলাপরা অষ্টমী।
চেকন চোকন বোষ্টমী তার ঝটরা মাথায় দীঘল কেশ,
খেজুর গাছের বাগড়া যেমন পূব হাওয়াতে দুলছে বেশ।
পাছা পেড়ে শাড়িখানি পাছা বেয়ে যায় পড়ে,
বৈরাগী কয়, তারির সাথে ফাঁস লাগায় যাই মরে।
মুখখানি তার ডাগর ডোগর ঘষামাজা কলসখানি।
বৈরাগী কয় গলায় বেঁধে মাপতে পারি গাঙের... | https://banglarkobita.com/poem/famous/768 |
3851 | রবীন্দ্রনাথ ঠাকুর | শরতে আজ কোন্ অতিথি | প্রকৃতিমূলক | শরতে আজ কোন্ অতিথি
এল প্রাণের দ্বারে।
আনন্দগান গা রে হৃদয়,
আনন্দগান গা রে।
নীল আকাশের নীরব কথা
শিশির-ভেজা ব্যাকুলতা
বেজে উঠুক আজি তোমার
বীণার তারে তারে।শস্যখেতের সোনার গানে
যোগ দে রে আজ সমান তানে,
ভাসিয়ে দে সুর ভরা নদীর
অমল জলধারে।
যে এসেছে তাহার মুখে
দেখ্ রে চেয়ে গভীর সুখে,
দুয়ার খুলে তাহার সাথে
বাহির হয়ে যা রে।
(শা... | https://www.bangla-kobita.com/rabindranath/sarate-aaj-kon-atithi/ |
5804 | সুনীল গঙ্গোপাধ্যায় | নীরা | প্রেমমূলক | নীরা, তুমি নিরন্নকে মুষ্টিভিক্ষা দিলে এইমাত্র
আমাকে দেবে না?
শ্মশানে ঘুমিয়ে থাকি, ছাই-ভস্ম খাই, গায়ে মাখি
নদী-সহবাসে কাটে দিন
এই নদী গৌতম বুদ্ধকে দেখেছিল
পরবর্তী বারুদের আস্তরণও গায়ে মেখেছিল
এই নদী তুমি!বড় দেরি হয়ে গেল, আকাশে পোশাক হতে বেশি বাকি নেই
শতাব্দীর বাঁশবনে সাংঘাতিক ফুটেছে মুকুল
শোনোনি কি ঘোর দ্রিমি দ্রিম... | https://www.kobitacocktail.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-sunil-gangopadha/ |
2966 | রবীন্দ্রনাথ ঠাকুর | খেয়া | সনেট | খেয়া নৌকা পারাপার করে নদীস্রোতে,
কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে।
দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা,
সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা।
পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ,
নূতন নূতন কত গড়ে ইতিহাস,
রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া উঠে
সোনার মুকুট কত ফুটে আর টুটে,
সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা,
উঠে কত হলাহল, উঠে কত সুধা—
শুধু হেথা দুই তীরে... | https://www.bangla-kobita.com/rabindranath/kheya/ |
3392 | রবীন্দ্রনাথ ঠাকুর | পাষাণে পাষাণে তব | প্রকৃতিমূলক | পাষাণে পাষাণে তব
শিখরে শিখরে
লিখেছ, হে গিরিরাজ,
অজানা অক্ষরে
কত যুগযুগাস্তের
প্রভাতে সন্ধ্যায়
ধরিত্রীর ইতিবৃত্ত
অনন্ত-অধ্যায়।
মহান সে গ্রন্থপত্র,
তারি এক দিকে
কেবল একটি ছত্রে
রাখিবে কি লিখে—তব শৃঙ্গশিলাতলে
দুদিনের খেলা,
অামাদের কজনের
আনন্দের মেলা। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/pashane-pashane-tobo/ |
2561 | রফিক আজাদ | বৃষ্টি | মানবতাবাদী | ১.
খররৌদ্রময় এই দিন—
শ্যামল বাংলায় বুঝি ফের নেমে আসে খরা!
খরতাপে রুদ্ধশ্বাসক্ষুদ্র এই গ্রামীণ শহর,
এ রকম এই দিনে চেতনায়ও খরার প্রদাহ—
নির্বাচনে হেরে-যাওয়া প্রার্থী যেন: বিরক্ত, বিব্রত;
এ রকম দুঃসময়ে এল বৃষ্টির শব্দের মতো
সুখকর এই পত্র—প্রাগের প্রাচীর থেকে উড়ে!
কুপিত, বিব্রতকর এই রোদে খামটি খুলিনি;
আমি তো অপেক্ষা ... | http://kobita.banglakosh.com/archives/1605.html |
5946 | সৈয়দ শামসুল হক | পরানের গহীন ভিতর-৮ | সনেট | আমারে তলব দিও দ্যাখো যদি দুঃখের কাফন
তোমারে পিন্ধায়া কেউ অন্যখানে যাইবার চায়
মানুষ কি জানে ক্যান মোচড়ায় মানুষের মন,
অহেতুক দুঃখ দিয়া কেউ ক্যান এত সুখ পায়?
নদীরে জীবন কই, সেই নদী জল্লাদের মতো
ক্যান শস্য বাড়িঘর জননীর শিশুরে ডুবায়?
যে তারে পরান কই, সেই ব্যাক্তি পাইকের মতো
আমার উঠানে ক্যান নিলামের ঢোলে বাড়ি দ্যায়... | https://www.bangla-kobita.com/shamsulhaque/poraner-gohin-bhitor-8/ |
2636 | রবীন্দ্রনাথ ঠাকুর | অস্পষ্ট | চিন্তামূলক | আজি ফাল্গুনে দোলপূর্ণিমারাত্রি,
উপছায়া-চলা বনে বনে মন
আবছা পথের যাত্রী।
ঘুম-ভাঙানিয়া জোছনা--
কোথা থেকে যেন আকাশে কে বলে,
"একটুকু কাছে বোসো না।'
ফিস্ফিস্ করে পাতায় পাতায়,
উস্খুস্ করে হাওয়া।
ছায়ার আড়ালে গন্ধরাজের
তন্দ্রাজড়িত চাওয়া।
চন্দনিদহে থইথই জল
ঝিক্ঝিক্ করে আলোতে,
জামরুলগাছে ফুলকাটা কাজে
বুনুনি সাদায়... | https://www.bangla-kobita.com/rabindranath/yasputtay/ |
3531 | রবীন্দ্রনাথ ঠাকুর | বসন্তের হাওয়া যবে অরণ্য মাতায় | প্রকৃতিমূলক | বসন্তের হাওয়া যবে অরণ্য মাতায়
নৃত্য উঠে পাতায় পাতায়।
এই নৃত্যে সুন্দরকে অৰ্ঘ্য দেয় তার,
"ধন্য তুমি" বলে বার বার। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/bosonter-hawa-jobe-oronyo-matai/ |
376 | কাজী নজরুল ইসলাম | পরশ পূজা | প্রেমমূলক | আমি এদেশ হতে বিদায় যেদিন নেব প্রিয়তম,
আর কাঁদবে এ বুক সঙ্গীহারা কপোতিনী সম,
তখন মুকুর পাশে একলা গেহে
আমারই এই সকল দেহে
চুমব আমি চুমব নিজেই অসীম স্নেহে গো,
আহা পরশ তোমার জাগছে যে গো এই সে দেহে মম। তখন তুমি নাইবা প্রিয় নাই বা রলে কাছে।
জানব আমার এই সে দেহে এই সে দেহে গো
তোমার বাহুর বুকের শরম-ছ... | https://www.bangla-kobita.com/nazrulislam/porosh-puja/ |
1909 | পূর্ণেন্দু পত্রী | স্থির হয়ে বসে আছি | চিন্তামূলক | স্থির হয়ে বসে আছি, তবু কলরোল।
মাছি জানে, ছাই-হওয়া সিগারেট জানে, কতখানি স্থির।
করতলে ভাগ্যরেখা, ইতিহাসে রাজার গৌরব, মাটিতে সমাধি
জলের ভিতরে গুড় আত্মহত্যা শুয়ে থাকে যতখানি স্থির,
মানুষের ছা-পোষা সংসারে
বদ্ধমূল নানাবিধ ভ্রানি-র মতন স্থির হয়ে বসে আছি, তবু কলরোল।
কাউকে দেখিনা, শুধু জনশূণ্য পথে একা হাওয়া হাঁটে, গাছ মাথা নাড়ে... | https://banglarkobita.com/poem/famous/1242 |
4430 | শামসুর রাহমান | উদয়াস্ত দেখি ছায়া | চিন্তামূলক | কোথায় ভাসাব ভেলা? দূরন্ত জলের ধ্বনি শুনে
কত বেলা গেল,
তবুও আপন
মাটির বিরাগ মূর্ত, ঠাঁই নেই ভাই
প্রাণের পাড়ায় তাই জানি না কখন কে হারায়।
ভয়ে চোখে চোখ রাখি, হাঁটুর বিবরে ঢাকি মুখ,
বাঁচার ভাবনা
ক্লান্ত হয়ে ফেরে মনে। যাবো না যেখানে
কোনোদিন স্বপ্ন তার তেড়ে আসে কুকুরের মতো,
মাচার সংসারে রাতে (নিজেকে শুনিয়ে বলি) যতটুকু পারো
দে... | https://www.bangla-kobita.com/shamsurrahman/udoyasto-dekhiachi/ |
5239 | শামসুর রাহমান | শেষ চেয়ারের গদি ছেড়ে | স্বদেশমূলক | যখন প্রথম দেখি সেই স্বল্পভাষী, প্রায়
নিঝুম, নিঃশব্দ, কিছুতেই
বুঝিনি অন্তরে তার উদ্দাম, বিদ্রোহী
যুবক লুকানো ছিল। স্বীকার করতে দ্বিধা নেই-
বয়সে আমার চেয়ে বেশ ছোট হওয়া
সত্ত্বেও ক্রমশ কোনও কোনও ক্ষেত্রে
তাকে আমি শ্রেয় বলে মেনে নিই, যদিও সে হেসে
আমার শ্রেয়তা মেনে নিত
তার পরিচিতদের সকলের কাছে।মনে পড়ে, বহুদিন আগে সেই যুবা,
শ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/shesh-chearer-godi-chere/ |
5297 | শামসুর রাহমান | সেই কবেকার ঋণ | চিন্তামূলক | এখন একটি নয়, দু’টি নয়, তিনটিও নয়, একপাল
চিত্রল হরিণ আসে শহরের অখ্যাত গলিতে,
আসে সাবলীলভাবে। বনবাসকালীন বন্যতা
এখনো যায়নি মুছে, ইট পাথরের কাছে যেন
ভয় করবার কিছু নেই, যেন ওদের আহত করবে না
কোনো অস্ত্র, পড়বে না মোটরকারের নিচে কিংবা
বাজারে দেবে না বেচে কেউ শস্তা দামে। আস্তে সুস্থে
ওর এই ছায়াচ্ছন্ন গলিতে প্রবেশ করে আরআমার বা... | https://www.bangla-kobita.com/shamsurrahman/se-kobekar-rin/ |
4028 | রবীন্দ্রনাথ ঠাকুর | হারিয়ে যাওয়া | শোকমূলক | ছোট্ট আমার মেয়ে
সঙিনীদের ডাক শুনতে পেয়ে
সিঁড়ি দিয়ে নীচের তলায় যাচ্ছিল সে নেমে
অন্ধকারে ভয়ে ভয়ে, থেমে থেমে।
হাতে ছিল প্রদীপখানি,
আঁচল দিয়ে আড়াল ক'রে চলছিল সাবধানী।।আমি ছিলাম ছাতে
তারায় ভরা চৈত্রমাসের রাতে।
হঠাৎ মেয়ের কান্না শুনে, উঠে
দেখতে গেলাম ছুটে।
সিঁড়ির মধ্যে যেতে যেতে
প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতা।
শুধাই তারে, '... | https://www.bangla-kobita.com/rabindranath/hariye-jaoya/ |
1605 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | তোমাকে বলেছিলাম | প্রেমমূলক | তোমাকে বলেছিলাম, যত দেরীই হোক,
আবার আমি ফিরে আসব।
ফিরে আসব তল-আঁধারি অশথগাছটাকে বাঁয়ে রেখে,
ঝালোডাঙার বিল পেরিয়ে,
হলুদ-ফুলের মাঠের উপর দিয়ে
আবার আমি ফিরে আসব।
আমি তোমাকে বলেছিলাম।
আমি তোমাকে বলেছিলাম, এই যাওয়াটা কিছু নয়,
আবার আমি ফিরে আসব।
ডগডগে লালের নেশায় আকাশটাকে মাতিয়ে দিয়ে
সূর্য যখন ডুবে যাবে,
নৌকার গলুইয়ে মাথা ... | https://banglarkobita.com/poem/famous/1684 |
1119 | জীবনানন্দ দাশ | বনের চাতক-মনের চাতক | প্রেমমূলক | বনের চাতক বাঁধল বাসা মেঘের কিনারায়-
মনের চাতক হারিয়ে গেল দূরের দুরাশায়!
ফুঁপিয়ে ওঠে কাতর আকাশ সেই হতাশার ক্ষোভে-
সে কোন্ বোঁটের ফুলের ঠোঁটের মিঠা মদের লোভে
বনের চাতক-মনের চাতক কাঁদছে অবেলায়!পুবের হাওয়ায় হাপর জ্বলে, আগুনদানা ফাটে!
কোন্ ডাকিনীর বুকের চিতায় পচিম আকাশ টাটে!
বাদল-বৌয়ের চুমার মৌয়ের সোয়াদ চেয়ে চেয... | https://www.bangla-kobita.com/jibanananda/boner-chatok-moner-chatok/ |
3678 | রবীন্দ্রনাথ ঠাকুর | ভোলানাথের খেলার তরে | রূপক | ভোলানাথের খেলার তরে
খেলনা বানাই অামি।
এই বেলাকার খেলাটি তার
ওই বেলা যায় থামি। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/volanather-khelar-tore/ |
3491 | রবীন্দ্রনাথ ঠাকুর | বজ্রে তোমার বাজে বাঁশি | ভক্তিমূলক | বজ্রে তোমার বাজে বাঁশি,
সে কি সহজ গান।
সেই সুরেতে জাগব আমি
দাও মোরে সেই কান।
ভুলব না আর সহজেতে,
সেই প্রাণে মন উঠবে মেতে
মৃত্যুমাঝে ঢাকা আছে
যে অন্তহীন প্রাণ।
সে ঝড় যেন সই আনন্দে
চিত্তবীণার তারে
সপ্ত সিন্ধু দশ দিগন্ত
নাচাও যে ঝংকারে।
আরাম হতে ছিন্ন ক'রে
সেই গভীরে লও গো মোরে
অশান্তির অন্তরে যেথায়
শান্তি সুমহান। ( তিনধরিয়... | https://www.bangla-kobita.com/rabindranath/bajre-tomar-baje-bashi/ |
5904 | সুবোধ সরকার | শাড়ি | মানবতাবাদী | বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা
অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা
এতো শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি।আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের
হালকা নীল একটা কে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ
দ্বিতীয় থাকে রাখল সব গোলাপীদের
একটা গোলাপীকে জড়িয়ে সে বলল, ‘ তোর নাম অভিমান’
তৃতীয় থাকে তিনটি ময়ূর, যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ
তে... | https://banglapoems.wordpress.com/2013/10/04/%e0%a6%b6%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a7-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/ |
2959 | রবীন্দ্রনাথ ঠাকুর | ক্ষুদ্র আমি | সনেট | বুঝেছি বুঝেছি , সখা , কেন হাহাকার ,
আপনার’পরে মোর কেন সদা রোষ ।
বুঝেছি বিফল কেন জীবন আমার —
আমি আছি , তুমি নাই , তাই অসন্তোষ ।
সকল কাজের মাঝে আমারেই হেরি —
ক্ষুদ্র আমি জেগে আছে ক্ষুধা লয়ে তার ,
শীর্নবাহু – আলিঙ্গনে আমারেই ঘেরি
করিছে আমার হায় অস্থিচর্ম সার ।
কোথা নাথ , কোথা তব সুন্দর বদন —
কোথায় তোমার নাথ , বিশ্ব – ঘেরা... | https://www.bangla-kobita.com/rabindranath/khudro-ami/ |
1995 | বিষ্ণু দে | সুজলা সুফলা | স্বদেশমূলক | সুজলা সুফলা সেই মলয়শীতলা ধরণীভরণী
বন্দনীয় মাতৃভূমি ঋষি (ও হাকিম) বঙ্কিমচন্দ্রের
সেই গণ-স্তোত্রগান এখনও হয়তো আনন্দের
শীর্ষ-চূড়ে কোনো সভায় স্বয়ম্ রবিঠাকুরের
সুরে সর্বাঙ্গ শিহরে অচৈতন্য শব্ দব্রহ্মে ধনী
সমকণ্ঠে ওঠে সহস্রের গান, পাশের দূরের
দেহমনে সমভাব, মৈত্রী — রাখীবন্ধনে শপথে |
সে-গান প্রাণের রন্ধ্রে, মন জাগে ধ্রুব ছন্... | http://kobita.banglakosh.com/archives/4104.html |
6016 | হেলাল হাফিজ | অস্ত্র সমর্পণ | স্বদেশমূলক | মারণাস্ত্র মনে রেখো ভালোবাসা তোমার আমার।
নয় মাস বন্ধু বলে জেনেছি তোমাকে, কেবল তোমাকে।
বিরোধী নিধন শেষে কতোদিন অকারণে
তাঁবুর ভেতরে ঢুকে দেখেছি তোমাকে বারবার কতোবার।
মনে আছে, আমার জ্বালার বুক
তোমার কঠিন বুকে লাগাতেই গর্জে উঠে তুমি
বিস্ফোরণে প্রকম্পিত করতে আকাশ, আমাদের ভালবাসা
মুহূর্তেই লুফে নিত অত্যাচারী শত্রুর নি:শ্ব... | https://banglarkobita.com/poem/famous/88 |
6069 | হেলাল হাফিজ | হিরণবালা | প্রেমমূলক | হিরণবালা তোমার কাছে দারুন ঋণী সারা জীবন
যেমন ঋণী আব্বা এবং মায়ের কাছে।
ফুলের কাছে মৌমাছিরা
বায়ুর কাছে নদীর বুকে জলের খেলা যেমন ঋণী
খোদার কসম হিরণবালা
তোমার কাছে আমিও ঠিক তেমনি ঋণী।
তোমার বুকে বুক রেখেছি বলেই আমি পবিত্র আজ
তোমার জলে স্নান করেছি বলেই আমি বিশুদ্ধ আজ
যৌবনে এই তৃষ্ণা কাতর লকলকে জিভ
এক নিশীথে কুসুম গরম... | https://banglarkobita.com/poem/famous/138 |
2377 | মাইকেল মধুসূদন দত্ত | মেঘনাদবধ কাব্য (৩য় সর্গ) | মহাকাব্য | প্রমোদ-উদ্যানে কাঁদে দানব-নন্দিনী
প্রমীলা, পতি-বিরহে কাতরা যুবতী।
অশ্রুআঁখি-বিধুমুখী ভ্রমে ফুলবনে
কভু,ব্রজ-কুঞ্জ-বনে,হায়রে, যেমনি
ব্রজবালা,নাহি হেরি কদম্বের মূলে
পীতধড়া পীতাম্বরে,অধরে মূরলী।
অবচয়ি ফুল-চয়ে সে নিকুঞ্জ বনে,
বিষাদে নিশ্বাস ছাড়ি,সখীরে সম্ভাষি
কহিলা প্রমীলা সতী; “এইত তুলিনু
ফুলরাশি; চিকনিয়া গাঁথিনু,স্ব... | https://www.bangla-kobita.com/madhusudan/meghnadbodh-kabya-third-section/ |
1343 | তসলিমা নাসরিন | নারী-জন্ম | মানবতাবাদী | তাদের জন্য আমার করুণা হয় যারা নারী নয়
দুর্ভাগাদের জন্য আমার দুঃখ হয়, যারা নারী নয়।
অবিশ্বাস্য এই শিল্প, অতুলনীয় শিল্প এই নারী, বিশ্বের বিস্ময়, বিচিত্রিতা।
আমি নারী, বারবার চাই, শতবার চাই নারী হতে, নারী হয়ে জন্ম নিতে। সহস্র জন্ম চাই আমি,
নারী জন্ম চাই। নারীর প্রেম চাই, তার কামরসে স্নান চাই, মৈথুন চাই।
মৈথুনে মোহাচ্ছত হত... | https://banglarkobita.com/poem/famous/2017 |
321 | কাজী নজরুল ইসলাম | জাগরণী | মানবতাবাদী | কোরাস্:—
ভিক্ষা দাও! ভিক্ষা দাও!
ফিরে চাও ওগো পুরবাসী,
সন্তান দ্বারে উপবাসী,
দাও মানবতা ভিক্ষা দাও!
জাগো গো,জাগো গো,
তন্দ্রা-অলস জাগো গো,
জাগো রে! জাগো রে!
১
মুক্ত করিতে বন্দিনী মা'য়
কোটি বীরসুত ঐ হেরো ধায়
মৃত্যু-তোরণ-দ্বার-পানে—
কার টানে?
দ্বার খোলো দ্বার খোলো!
একবার ভুলে ফিরিয়া চাও।
কোরাস্:— ভিক্ষা দাও...
২
জনন... | https://banglarkobita.com/poem/famous/834 |
1620 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | না রাম, না গঙ্গা | ব্যঙ্গাত্মক | তিনি না-জানেন রাম, না-জানেন গঙ্গা।
না-চেনেন মাটি, না-চেনেন মানুষ।
মাটি বলতে তিনি নির্বাচনকেন্দ্র বোঝেন, এবং
মানুষ বলতে ভোটার।
রামপুরের মাটি যে
সাত ফুট জলের তলায় শুয়ে আছে,
এ খবরে তাঁর
সুনিদ্রার কোনো ব্যাঘাত ঘটেনি,
কেননা
রামপুর তাঁর নির্বাচনকেন্দ্রের অন্তর্ভুক্ত নয়।
কিন্তু
গঙ্গানগরের গুটি-তিন বাচ্চা এবং জনাকয় থুত্থুড়ে বু... | https://banglarkobita.com/poem/famous/1607 |
3714 | রবীন্দ্রনাথ ঠাকুর | মান অপমান উপেক্ষা করি দাঁড়াও | নীতিমূলক | মান অপমান উপেক্ষা করি দাঁড়াও,
কণ্টকপথ অকুণ্ঠপদে মাড়াও,
ছিন্ন পতাকা ধূলি হতে লও তুলি।
রুদ্রের হাতে লাভ করো শেষ বর,
আনন্দ হোক দুঃখের সহচর,
নিঃশেষ ত্যাগে আপনারে যাও ভুলি। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/man-opoman-upekkha-kori-darao/ |
2061 | মহাদেব সাহা | আমার ফেলতে হবে আরো অশ্রুজল | মানবতাবাদী | আমার ফেলতে হবে আরো অশ্রুজল, আমাকে ভাঙতে হবে
আরো দীর্ঘ পথ
আমি জানি আমার ঝরাতে হবে আরো রক্ত ঘাম;
অন্য কারো কথা আমি বলতে পারি না, তবে আমার ঠিকই জানি
আরো অনেক মোছাতে হবে নগ্ন পদতল,
সবার পায়ের নিচে আরো বহু হতে হবে ঘাস
আমাকে সরাতে হবে আরো অনেক পথের তীক্ষ্ণ কাঁটা;
আমি জানি না হলে আমার এই ব্যর্থ হাতে ফুটবে না কোনো তুচ্ছ ফুল,
আ... | https://banglarkobita.com/poem/famous/1434 |
2220 | মহাদেব সাহা | ভালোবাসা মরে গেছে গত গ্রীষ্মকালে | প্রেমমূলক | ভালোবাসা মরে গেছে গত গ্রীষ্মকালে
উদ্যত বাহুর চাপে, ধুলোমাটি কাদা লেগে গায়ে
শীতেতাপে ঝরে গেছে তার বর্ণ, মেধা
স্পর্শ করে আশি এই প্রেমহীন নারীর শরীর
মৃত চুল, উত্তাপবিহীন কিছু বয়সের ধুলো,
নীলাঞ্জনশোভিত নারীর মুখ
ফিকে থির পলকবিহীন
দুই চোখ খেয়ে গেছে পৌষের দুই বুড়ো কাক
তাহাকেই ধরে আছি, বেঁধে আছি
অসহায় স্তব্ধ আলিঙ্গনে ;
সহু বছ... | https://banglarkobita.com/poem/famous/1456 |
1674 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | যাওয়া | চিন্তামূলক | মাটিতে চোখ রেখে ঘুরে বেড়াত লোকটা,
কখনও আকাশ দেখেনি।
এখন
খাটিয়ার উপরে
চিতপটাং হয়ে সে শুয়ে আছে, আর
আশ মিটিয়ে আকাশ দেখছে।
জীবনে কখনও ফুলের স্বপ্ন দেখেনি লোকটা,
অষ্টপ্রহর শুধু
ভাতের গন্ধে হন্যে হয় ঘুরত।
এখন তার
তেলচিটে বালিশের দু’দিকে দুটো
রজনীগন্ধার বাণ্ডিল ওরা সাজিয়ে দিল।
এতকাল সে অন্যের বোঝা হয়ে বেড়াত।
আর আজ
তারই নী... | https://banglarkobita.com/poem/famous/1609 |
261 | কাজী নজরুল ইসলাম | ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ | ভক্তিমূলক | ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ,
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদআজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসল... | https://www.bangla-kobita.com/nazrulislam/ramjaner-gojol/ |
5350 | শামসুর রাহমান | হে আমার বাল্যকাল | সনেট | হে আমার বাল্যকাল তুমি সে কেমন মাল্যদান
দেখেছিলে খুব বিস্ফারিত চোখে শহুরে সন্ধ্যায়?
সে মালার ফুলগুলি স্মৃতির মতন ভেসে যায়
মনোজ তীর্থের তীরে, যেন বা পাপড়িরা অফুরান-
শতাব্দী শতাব্দী ধরে ঝরে যাবে, বেদনার্ত গান
গাইবে জীবন জুড়ে। পথচারী যখন হারায়
দিকচিহ্ন, এবং স্মৃতির সঙ্গে বিষণ্ণ ছায়ায়
কথোপকথন করে, পথ হয়ে আরো সুনসান।সে পথ পত... | https://www.bangla-kobita.com/shamsurrahman/he-amar-balyokal/ |
2040 | মলয় রায়চৌধুরী | লালসেলাম হায় | মানবতাবাদী | মুখের গহ্বরে এক জান্তব গোঙানিডাক চলাফেরা করে
জেলহাজতের ভিড়ে ত্রিকালজ্ঞ ভিড় দেখে চমকে উঠি
এরা কারা হাতকড়া পরে ঠাঠা হাসে সারাদিন
বাইরে যারা রয়ে গেল ঝুঁকিয়ে দাঁতাল-মাথা
তারাই বা কারা
জল্লাদের ছেড়ে দেয়া প্রশ্বাস বুক ভরে টানে
চাই না এসব ধন্ধ
মশারি খাটিয়ে বিছানায় সাপ নারীর বদলে
নৌকোর গলুই থেকে ছুরি হাতে জ্যোৎস্নায়
বুকের ... | https://banglarkobita.com/poem/famous/1153 |
4786 | শামসুর রাহমান | তুমি আজ অধিরাজ | ভক্তিমূলক | (হুমায়ুন আজাদের উদ্দেশে)গ্যয়েটের ফাউস্টের মতোই কাটছে প্রধানত
ব্যক্তিগত গ্রন্থাগারে জীবন তোমার। জ্ঞানার্জনে
অক্লান্ত সাধক তুমি, উপরন্তু কাব্য রচনায়
সিদ্ধিলাভ করেছো এবং
প্রতিক্রিয়াবিরোধী ব’লেই ওরা অশুভ তিমিরে
তোমার বিশুদ্ধ রক্ত বইয়ে দিয়েছে হিংস্রতায়।বিদ্যা, যতটুকু জানা আছে, মানসের শ্রীবৃদ্ধির
বস্তুত অপরিহার্য শ্রেষ্ঠ উপা... | https://www.bangla-kobita.com/shamsurrahman/tumi-aj-odhraj/ |
902 | জীবনানন্দ দাশ | অনির্বাণ | প্রেমমূলক | সর্বদাই এরকম নয়, তবু
মাঝে মাঝে মনে হয় কোন দূর উত্তরসাগরে কোনো ঢেউ
নেই;
তুমি আর আমি ছাড়া কেউ
সেখানে ঢোকার পথ হারিয়ে ফেলেছেনেই
নীলকণ্ঠ পাখিদের ডানা গুঞ্জরণ
ভালোবেসে আমাদের পৃথিবীর এই রৌদ্র;
কলকাতার আকাশে চৈত্রের ভোরে যেই
নীলিমা হঠাৎ এসে দেখা দেয় মিলাবার আগে
এইখানে সে আকাশ নেই;
রাতে নক্ষত্রেরা সে রকম আলোর গুঁড়ির মতো অন্ধক... | https://www.bangla-kobita.com/jibanananda/onirban/ |
3745 | রবীন্দ্রনাথ ঠাকুর | মেঘদূত | সনেট | নিমেষে টুটিয়া গেল সে মহাপ্রতাপ।
ঊর্ধ্ব হতে একদিন দেবতার শাপ
পশিল সে সুখরাজ্যে, বিচ্ছেদের শিখা
করিয়া বহন; মিলনের মরীচিকা,
যৌবনের বিশ্বগ্রাসী মত্ত অহমিকা
মুহূর্তে মিলায়ে গেল মায়াকুহেলিকা
খররৌদ্রকরে। ছয় ঋতু সহচরী
ফেলিয়া চামরছত্র, সভাভঙ্গ করি
সহসা তুলিয়া দিল রঙ্গযবনিকা—
সহসা খুলিয়া গেল, যেন চিত্রে লিখা,
আষাঢ়ের অশ্রুপ্লুত স... | https://www.bangla-kobita.com/rabindranath/meghdut/ |
2027 | মদনমোহন তর্কালঙ্কার | পড়ালেখা করে যেই | নীতিমূলক | লেখা পড়া করে যেই।
গাড়ী ঘোড়া চড়ে সেই।।
লেখা পড়া যেই জানে।
সব লোক তারে মানে।।
কটু ভাষী নাহি হবে।
মিছা কথা নাহি কবে।।
পর ধন নাহি লবে।
চিরদিন সুখে রবে।।
পিতামাতা গুরুজনে।
সেবা কর কায় মনে।। | http://kobita.banglakosh.com/archives/4147.html |
4235 | শক্তি চট্টোপাধ্যায় | ভ্রম | চিন্তামূলক | ভ্রম
-- শক্তি চট্টোপাধ্যায়আসলে তুমি ক্ষুদ্র ছোট,
ফুলের মত বাগানে ফোটো,
বিরহে যদি দাঁড়িয়ে ওঠো
ভূতের মত দেখায়,
আসলে কেউ বড় হয়না,
বড়র মত দেখায় | | https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/bhrome/ |
1918 | পূর্ণেন্দু পত্রী | হালুম | রূপক | মাথায় মুকুটটা পরিয়ে দিতেই রাজা হয়ে গেলেন তিনি।
আর সিংহাসনে পাছা রেখেই হাঁক পাড়লেন
হালুম।
অমনি মন্ত্রীরা ছুটলো ঘুরঘুট্টি বনে হরিণের মাংস সেকতে
সেনাপতিরা ছুটলো খলখলে সমুদ্রে ফিস-ফ্রাইয়ের খোঁজে
কোতোয়ালরা ছুটলো হাটে-বাজারে যেখান থেকে যা আনা যায় উপড়ে
বরকন্দাজেরা ক্ষেত খামার ল্ড ভণ্ড করে বানালো ফ্রুটল্যলাড।
রাজা সরলেন ব্রেক ... | https://banglarkobita.com/poem/famous/1318 |
1829 | পূর্ণেন্দু পত্রী | তোমারই সঙ্গে | প্রেমমূলক | তোমারি সঙ্গে যুদ্ধ প্রহরে প্রহরে
তোমারই সঙ্গে সন্ধি,
তোমারই মূর্তি নির্মাণে আমি নিজেকে
করেছি পাথর চূর্ণ।
সর্বনাশের পাশা নিয়ে খেলা দুজনের,
অথচ লক্ষ্য শান্তি।
আক্রমণের তীর ও ধনুকে জ্বলছে
ক্ষমার সৌরদীপ্তি।
তোমার মৃত্যু যখন আমার কান্নায়
তুমি উল্লাসে পদ্ম,
আমার মৃত্যু যখন তোমাকে ছিঁড়ছে
আমি মুখরিত শঙ্খ।
প্রহরে প্রহরে নিহ... | https://banglarkobita.com/poem/famous/1193 |
1574 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | খেলোয়াড়ের টুপি | চিন্তামূলক | হাটের গণ্ডগোল থেকে মানুষ যেমন তার
ঘরের পথে পা বাড়ায়,
কথাগুলিও এমন তেমনি পা বাড়িয়েছে
শব্দ থেকে
শব্দহীনতার দিকে।
চতুর্দিকে এখন ফিরে যাবার, ফিরিয়ে নেবার পালা।
ধর্মগ্রন্থে বর্ণিত অনুতপ্ত সন্তানের মতো
গন্ধ দিরে যাচ্ছে ফুলের মধ্যে,
আর
এতক্ষণ যা আলোয় ঝলমল করছিল, সেই
মন্দিরচূড়া থেকে তাঁর
শেষ হিরণ্ময় বল্লমকে ফের
ফিরিয়ে নিচ্... | https://banglarkobita.com/poem/famous/1561 |
4416 | শামসুর রাহমান | ইচ্ছেটাও মৃত | মানবতাবাদী | কে যেন ঠুকরে দিল খুব জোরে ঘুমন্ত আমাকে
আপাদ মস্তক। চোখ খুলতেই দেখি, একি পুবে ও পশ্চিমে,
উত্তর দক্ষিণে ভয়ঙ্কর দাঁত-নখ বের-করা অন্ধকার-
বসে আছে বিকট শকুন এক, যার
চঞ্চু থেকে ঝরছে শোণিত। ‘মানবতা
হয়েছে শিকার তার’, কারা যেন গলিপথে হেঁটে
যেতে-যেতে বলে গেল ভয়ার্ত গলায়। শয্যা ছেড়ে
উঠতে চেয়েও ব্যর্থ আমি, এক ফোঁটা আলো নেই কোনওখান... | https://www.bangla-kobita.com/shamsurrahman/icchetao-mrito/ |
4750 | শামসুর রাহমান | ডায়েরির একটি পাতা | চিন্তামূলক | সকালের রোদে এই সাতই আশ্বিনে
আরো একটি দিন এলো জানাতে সাদর
সম্ভাষণ। বিছানায় শুয়ে-শুয়ে চাদরে পা ঘষি,
অন্যমনে আঙুল চালিয়ে দিই চুলে
কোথাও উজ্জ্বল মোটরের হর্ন বেজে ওঠে (শুনি)
চেনা শব্দ হরেক রকম। টিক টিক ঘরি বাজে, ঠিক ঠিক
টিকটিকি সাড়া দেয় সহযোগী তন্ময় নিষ্ঠায়।
বাথরুমে গড়ায় কলের পানি, বারান্দায় দেখি
হাওয়ায় টবের ফুলে সে কী গলাগ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/daerir-ekti-pata/ |
5317 | শামসুর রাহমান | স্বপ্নজীবী | রূপক | নিদ্রার জরায় ছিঁড়ে বেরোয় স্বপ্ন
কানকো উন্টিয়ে মাছ পরখ করার মতো
স্বপ্নের বিশ্লেষণে মনোযোগী হই
অস্পষ্টস্মৃত ভগ্মংগুলো পিছলে যায় মাছেরই ধরনে
তারা- ঝোপের ভেতর থেকে লাফিয়ে পড়ে বেড়াল
রাত্রি আর বেড়ালের এমন ফষ্টিনষ্টি কখনো দেখিনি
অবশ্য স্বপ্নজীবী
জাগরণের পরেও মাথা ফাঁকা দেখলে
সিঁধেল চোর স্বপ্ন আবার ঢুকে পড়ে হঠাৎ
চোখের পশ্চাদ্দ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/swopnojibi/ |
4655 | শামসুর রাহমান | খেলনার দোকানের সামনে ভিখিরি | মানবতাবাদী | বড় রাস্তা, ঘুপচি গলি, ঘিঞ্জি বস্তি, ভদ্রপাড়া আর
ফলের বাজার ঘুরে খেলনার দোকানের সামনে
দাঁড়ালাম। কাচের আড়ালে দেখি কাঠের পুতুল,
রেলগাড়ি, ছক-কাটা বাড়ি, আরবি ঘোড়া এক জোড়া,
উড়ন্ত পাখির মতো এরোপ্লেন, টিনের সেপাই।
ভালুক বাজায় ব্যান্ড, বাঁকা-শিং হরিণের পাশে
বাঘের অঙ্গার জ্বলে, বিকট হা করে আছে সিংহ
সারি সারি রয়েছে সাজানো ওহো হরে... | https://www.bangla-kobita.com/shamsurrahman/khelnar-dokaner-samne-vikhiri/ |
4209 | শক্তি চট্টোপাধ্যায় | চাবি | প্রেমমূলক | আমার কাছে এখনো পড়ে আছে
তোমার প্রিয় হারিয়ে যাওয়া চাবি
কেমন করে তোরংগ আজ খোলো?থুতনিপরে তিল তো তোমার আছে
এখন? ও মন নতুন দেশে যাবি?
চিঠি তোমায় হঠাত্ লিখতে হলো ।চাবি তোমার পরম যত্নে কাছে
রেখেছিলাম, আজই সময় হলো -
লিখিও, উহা ফিরত্ চাহো কিনা?অবান্তর স্মৃতির ভিতর আছে
তোমার মুখ অশ্রু-ঝলোমলো
লিখিও, উহা ফিরত্ চাহো কি না? | https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/chabi/ |
4628 | শামসুর রাহমান | কোথায় তুমি_ | প্রেমমূলক | একটি বনে সন্ধ্যেবেলা ঢুকে পড়েই মুষড়ে পড়ি,
হঠাৎ ভীষণ ক্লান্ত লাগে।
বন্য ঘ্রাণে ধরলো নেশা তড়িঘড়ি।
আগুন-রঙা স্বপ্ন জ্বলে তরুণ বাঘের পায়ের দাগে,
বনের মধ্যে মিশমিশে এক রাত্রি এল ক্রমান্বয়ে।
রাস্তাগুলি কোথায় এখন? চতুর্দিকে বনভূমি।
তোমার খোঁজে বনবাদাড়ে মত্ত হয়ে
ঘুরবো আমি চিরদিনই?
আমার দুঃখ-আলোয় ধৌত কৌমুদিনী
কোথায় তুমি? কোথায় ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/kothai-tumi/ |
225 | কাজী নজরুল ইসলাম | আমার কালো মেয়ে | ভক্তিমূলক | আমার কালো মেয়ে রাগ করেছে
কে দিয়েছে গালি
তারে কে দিয়েছে গালি
রাগ করে সে সারা গায়ে
মেখেছে তাই কালি।যখন রাগ করে মোর অভিমানী মেয়ে
আরো মধুর লাগে তাহার হাসিমুখের চেয়ে
কে কালো দেউল করে আলো
অনুরাগের প্রদীপ জ্বালি।পরেনি সে বসনভূষণ, বাঁধেনি সে কেশ
তারি কাছে হার মানে রে ভুবনমোহন বেশ।রাগিয়ে তারে কাঁদি যখন দুখে
দয়াময়ী মেয়... | https://www.bangla-kobita.com/nazrulislam/amar-kal-meye/ |
724 | জয় গোস্বামী | মরা ডাল | প্রেমমূলক | আমি কোনও দস্যুতা পারি নাবসে থাকি চুপ করে চেয়ারেতোমার জীবনে হয়তো এবার এমন কোনও লোক
এসে গেছে যে অনেক
সবলতা পারেশুভার্থী ছিলাম আর শুভার্থী থাকব চিরকাল
চুপ করে গাছের তলায়
ঝরে থাকব মরা একটা ডাল | https://www.bangla-kobita.com/joygoswami/mora-dal/ |
5439 | সুকান্ত ভট্টাচার্য | আসন্ন আঁধারে | চিন্তামূলক | নিশুতি রাতের বুকে গলানো আকাশ ঝরে –
দুনিয়ায় ক্লান্তি আজ কোথা?
নিঃশব্দে তিমির স্রোত বিরক্ত-বিস্বাদে
প্রগল্ভ আলোর বুকে ফিরে যেতে চায়।
-তবে কেন কাঁপে ভীরু বুক?
স্বেদ-সিক্ত ললাটের শেষ বিন্দুটুকু
প্রখর আলোর সীমা হতে
বিচ্ছিন্ন করেছে যেন সাহারার নীরব ইঙ্গিতে।
কেঁদেছিল পৃথিবীর বুক।
গোপনে নির্জনে
ধাবমান পুঞ্জ পুঞ্জ নক্ষত্রের কা... | https://www.bangla-kobita.com/sukanta/asonno-adhare/ |
1142 | জীবনানন্দ দাশ | ভোর হয় | প্রেমমূলক | ভোর হয়,
কি যেন আমাকে দিতে চায় শেষরাত—
কোন আভা, পূর্বাভাস?
হয়তোবা শেষরাত আমাকে দিতে চায় তার ভোর হয়ে ওঠা।
নিদ্রা থেকে জেগে ওঠা পাখি,
দু’ একবার ডাক দিয়ে, চুপ ক’রে থেকে
নিজ অনুক্রমিক ডাকের মধ্যকার
নীরবতা মন দিয়ে শোনে;
তারপর পুনরায় ডাকে।
তুমি দেখো শব্দ অনুক্রমিক, অস্থায়ী, কিন্তু
দু’টি শব্দের মধ্যকার নীরবতা স্থায়ী, স্থায়ী।
... | https://www.bangla-kobita.com/jibanananda/bhor-hoy/ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.