id
stringlengths
1
4
poet
stringclasses
120 values
title
stringlengths
1
54
class
stringclasses
21 values
text
stringlengths
13
18.7k
source_url
stringlengths
40
246
5966
হাসন রাজা
লোকে বলে বলেরে
চিন্তামূলক
লোকে বলে বলেরে ঘর-বাড়ি ভালা নাই আমার কি ঘর বানাইমু আমি শূণ্যেরও মাঝার।। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু আর আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার।। এ ভাবিয়া হাসন রাজা ঘর-দুয়ার না বান্ধে কোথায় নিয়া রাখব আল্লায় তাই ভাবিয়া কান্দে।। জানত যদি হাসন রাজা বাঁচব কতদিন বানাইত দালান-কোঠা করিয়া রঙিন।।আরও পড়ুন… হাসন রাজার সকল গান
http://kobita.banglakosh.com/archives/4476.html
3118
রবীন্দ্রনাথ ঠাকুর
ঝড়ের দিনে
প্রকৃতিমূলক
আজি এই আকুল আশ্বিনে মেঘে-ঢাকা দুরন্ত দুর্দিনে হেমন্ত-ধানের খেতে         বাতাস উঠেছে মেতে, কেমনে চলিবে পথ চিনে? আজি এই দুরন্ত দুর্দিনে! দেখিছ না ওগো সাহসিকা, ঝিকিমিকি বিদ্যুতের শিখা! মনে ভেবে দেখো তবে      এ ঝড়ে কি বাঁধা রবে কবরীর শেফালিমালিকা। ভেবে দেখো ওগো সাহসিকা! আজিকার এমন ঝঞ্ঝায় নূপুর বাঁধে কি কেহ পায়? যদি আ...
https://www.bangla-kobita.com/rabindranath/jhorer-din-e/
2394
মাইকেল মধুসূদন দত্ত
সখি
ভক্তিমূলক
(১)     কি কহিলি কহ, সই, শুনি লো আবার— মধুর বচন! সহসা হইনু কালা;            জুড়া এ প্রাণের জ্বালা, আর কি এ পোড়া প্রাণ পাবে সে রতন? হ্যাদে তোর পায় ধরি, কহ না লো সত্য করি, আসিবে কি ব্রজে পুনঃ রাধিকারমণ?(২)    কহ, সখি, ফুটিবে কি এ মরুভূমিতে কুসুমকানন ? জলহীনা স্রোতস্বতী,          হবে কি লো জলবতী, পয়ঃ সহ পয়োদে কি বহিবে...
https://www.bangla-kobita.com/madhusudan/sokhi/
524
কাজী নজরুল ইসলাম
সাজিয়াছি বর মৃত্যুর উৎসবে
প্রেমমূলক
দেখা দিলে রাঙা মৃত্যুর রূপে এতদিনের কি গো রানি? মিলন-গোধূলি-লগনে শুনালে চির-বিদায়ের বাণী। যে ধূলিতে ফুল ঝরায় পবন রচিলে সেথায় বাসর-শয়ন, বারেক কপোলে রাখিয়া কপোল, ললাটে কাঁকন হানি, দিলে মোর পরে সকরুণ করে কৃষ্ণ কাফন টানি। নিশি না পোহাতে জাগায়ে বলিলে, ‘হল যে বিদায় বেলা।” তব ইঙ্গিতে ও-পার হইতে এপারে আসিল ভেলা। আপনি সাজালে ব...
https://www.bangla-kobita.com/nazrulislam/sajiachi-bor-mrittyur-utsobe/
3901
রবীন্দ্রনাথ ঠাকুর
সংসারেতে দারুণ ব্যথা
চিন্তামূলক
সংসারেতে দারুণ ব্যথা লাগায় যখন প্রাণে "আমি যে নাই" এই কথাটাই মনটা যেন জানে। যে আছে সে সকল কালের, এ কাল হতে ভিন্ন— তাহার গায়ে লাগে না তো কোনো ক্ষতের চিহ্ন।   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/songsarete-darun-batha/
5655
সুকুমার রায়
বাবুরাম সাপুড়ে
ছড়া
বাবুরাম সাপুড়ে, কোথা যাস্‌ বাপুরে? আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা! যে সাপের চোখ্‌ নেই, শিং নেই নোখ্‌ নেই, ছোটে নাকি হাঁটে না, কাউকে যে কাটে না, করে নাকো ফোঁস ফাঁস, মারে নাকো ঢুঁশ্‌ ঢাঁশ্‌, নেই কোন উৎপাত, খায় শুধু দুধভাত-- সেই সাপ জ্যাম্ত গোটা দুই আনত? তেড়ে মেরে ডাণ্ডা ক'রে দেই ঠাণ্ডা।
https://www.bangla-kobita.com/sukumar/baburam-shapure/
4700
শামসুর রাহমান
চন্দ্রোচ্ছ্বাস
চিন্তামূলক
এখন আমার আশাবাদ অন্ধের যষ্টির মতো এদিকে-ওদিকে ঠুকে ঠুকে করছে পরখ পথঘাট, মাঝে মাঝে কী বিস্বাদ লাগে সবকিছু, এ জীবন ধুঁকে ধুঁকে পথ চলে, কখনো বা থমকে দাঁড়ায় খেলনার জ্বলজ্বলে বাক্সের সমুখে, ফেলে ঠাণ্ডা দীর্ঘশ্বাস। কখন যে বাক্সটির ভেতরে হারায় নিজেকেই, অনন্তর ফিরে আসে। বেবাক বাতিল এলেবেলে ছিট কাপড়ের টুকরো হ’য়ে স্বপ্নগুলি ওড়ে।...
https://www.bangla-kobita.com/shamsurrahman/chondrocchas/
5346
শামসুর রাহমান
হৃদয় কপিলাবস্তু
সনেট
মানব হারায় পথ বারংবার, জগৎ সংসার সুবিশাল ঊর্ণনাভ হয়ে প্রবল জড়ায় তাকে সারাক্ষণ, অমানিশা সত্যকে আড়াল করে রাখে দৃষ্টি থেকে; হয়ে যায় দৃশ্য ও অদৃশ্য একাকার। এখন ফেরারি শান্তি, নিয়ত সংঘর্ষ পৃথিবীতে কী ব্যাপক শ্মশানের ধোঁয়া ছড়ায় নিমেষে, শত শত দীপ্র নগরে মড়ক ব্যেপে আসে। তথাগত দেখলে এমন ধ্বংস হতেন ভয়ার্ত অম্বালিতে।এই তো দেখছি আ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/hridoy-kopilabostu/
3123
রবীন্দ্রনাথ ঠাকুর
টেরিটি বাজারে তার
ছড়া
টেরিটি বাজারে তার সন্ধান পেনু– গোরা বোষ্টমবাবা, নাম নিল বেণু। শুদ্ধ নিয়ম-মতে মুরগিরে পালিয়া, গঙ্গাজলের যোগে রাঁধে তার কালিয়া– মুখে জল আসে তার চরে যবে ধেনু। বড়ি ক’রে কৌটায় বেচে পদরেণু।   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/teriti-bajare-tar/
4157
রেদোয়ান মাসুদ
মানুষ চেনা বড় দায়
চিন্তামূলক
একই মাটির সৃষ্টি মানুষ একই রঙের রক্ত একই কথা বলে সবাই ভিন্ন কাজে রপ্ত। . উপরে সবার একই ভাব ভিতরে ভিন্ন বর্ণ নানা রঙের মানুষ তাই নানান তাঁদের কর্ম। . এক এক সময় এক এক কথা বলাই তাঁদের ধর্ম সময়ের সাথে পরিবর্তন হওয়ায় খুবই তারা পোক্ত। . সার্থের জন্য ভাইকে তারা করে রক্তাক্ত পরের সাথে হাত মিলিয়ে সবকিছু করে স্তব্দ । . সার্থের জ...
http://kobita.banglakosh.com/archives/2230.html
1970
বিনয় মজুমদার
বর্ষাকালে
চিন্তামূলক
বর্ষাকালে আমাদের পুকুরে শাপলা হয়, শীত গ্রীষ্মে এই পুকুর সম্পূর্ণ শুশক হয়ে যায় পুকুরের নিচে ঘাস গিজায়,তখন– পুকুরে শাপলা আর থাকে না, আবার সেই বর্ষাকাল আসে তখন পুকুরটিতে জল জমে পুনরায় শাপলা গজায়। এই হলো শাপলার কাহিনী, শাপলা ফুল শাপলার পাতা ছন্দে ছন্দে দুলে যায়, অনুপ্রাস, চিত্রকল্প ইত্যাদি সমেত। এবং পুকুরটিও চিন্তাশ...
http://kobita.banglakosh.com/archives/4029.html
672
জয় গোস্বামী
টিউটোরিয়াল
মানবতাবাদী
”তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই (বা নব্বইয়ের বেশি) তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি! পাঁচটা নম্বর কম কেন? কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি? এই জন্যে তোমার মা কাক ভোরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেতো তোমাকে ইস্কুলে পৌঁছে দিতে? এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাচপ্যাচে বর্ষায় সারাদি...
https://www.kobitacocktail.com/%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%9c%e0%a7%9f-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80/
4189
লালন শাহ
যেখানে সাঁইর বারামখানা
চিন্তামূলক
শুনিলে প্রাণ চমকে উঠে দেখতে যেমন ভুজঙ্গনা ।। যেখানে সাঁইর বারামখানাযা ছুঁইলে প্রাণে মরি এ জগতে তাইতে তরী বুঝেও তা বুঝতে নারী কীর্তিকর্মার কি কারখানা ।আত্নতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সেই হয়েছে কুবৃক্ষে সুফল পেয়েছে আমার মনের ঘোর গেল না ।।যে ধনে উৎপত্তি প্রাণধন সে ধনের হল না যতন অকালের ফল পাকায় লালন দেখে শুনে জ্ঞান হল না...
http://kobita.banglakosh.com/archives/4411.html
667
জয় গোস্বামী
জানি
প্রেমমূলক
জানি যে আমাকে তুমি ঘৃণা করো, মেয়েদের ঘৃণা যেখানে যেখানে পড়ে সে জায়গাটা কালো হয়ে যায় নতুন অঙ্কুর উঠে দাঁড়াতে পারে না সোজা হয়ে তোমার ঘেন্নার ভয়ে পালাতে পালাতে আমি এই দিগন্তে শুয়েছি, সামনে সভ্যতা পর্যন্ত পড়ে থাকা যতটা শরীর, তার কোথাও এক কণা শস্য নেই শুধু কালো কালো দাগ পোড়া শক্ত ঝামা গুঁড়োমাটি তাও তুমি আকাশপথে জলপথে বৃষ্টি...
https://www.kobitacocktail.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%9c%e0%a7%9f-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d/
5245
শামসুর রাহমান
শ্যামলীর গালিব
প্রেমমূলক
ইয়ার বক্সির মজলিশ থেকে সবেমাত্র তিনি নেমেছেন ধূসর রাস্তায়; তার কণ্ঠনালী ব্যেপে সদ্য কিছু গজল পাঠের স্মৃতি স্তব্ধতা পোহায়।সুরা মেঘময় করে তাকে; নক্‌শাদার পাল্কি নয়, ধোঁয়া ছেড়ে বেবী ট্যাক্সি কাছে আসে প্রতীকের রূপে। আত্মা আছে কিংবা নেই, এই তর্ক মুলতুবি রেখেগলিতে ঢোকেন ছায়া-প্রায়। কে যেন জানালো তাকে, ‘এই মির্জা, দ্যাখো কত ম...
https://www.bangla-kobita.com/shamsurrahman/shyamolir-galib/
1888
পূর্ণেন্দু পত্রী
যোগো
রূপক
জলেও কি ট্রাম-বাস চলে? জলেও কি আছে ছাপাখানা? ২৫শে বৈশাখ এলে জলের ভিতরে মাছ, নক্ষত্রের ঝাঁক তারাও কি কবিতার খাতা খুলে বসে? যোগো, জলের ভিতরে গিয়ে কার কার কবিতা কুড়োলি? নিজের খাটের চেয়ে শ্যাওলার বিছানা কি অধিক নরম? তুই কি কলম ফেলে কেবল জলের ঢেউ দিয়ে কবিতার ভূল-ভাল, পৃথিবীর ভূল-ভাল প্রুফ কেটে-কুটে সারারাত জেগেছিলি জলে? যোগ...
https://banglarkobita.com/poem/famous/1314
3267
রবীন্দ্রনাথ ঠাকুর
ধীরু কহে শূন্যেতে মজো রে
হাস্যরসাত্মক
ধীরু কহে শূন্যেতে মজো রে, নিরাধার সত্যেরে ভজো রে। এত বলি যত চায় শূন্যেতে ওড়াটা কিছুতে কিছু-না-পানে পৌঁছে না ঘোড়াটা, চাবুক লাগায় তারে সজোরে। ছুটে মরে সারারাত, ছুটে মরে সারাদিন– হয়রান হয়ে তবু আমিহীন ঘোড়াহীন আপনারে নাহি পড়ে নজরে।   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/dhiru-kohe-shunyete-mojo-re/
281
কাজী নজরুল ইসলাম
খাঁদু- দাদু
হাস্যরসাত্মক
ও মা! তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং? খ্যাঁদা নাকে নাচছে ন্যাদা- নাক ড্যাঙ্গা-ড্যাং- ড্যাং!ওঁর নাকতাকে কে করল খ্যাঁদ্যা রাঁদা বুলিয়ে? চামচিকে- ছা ব'সে যেন ন্যাজুড় ঝুলিয়ে। বুড়ো গরুর টিকে যেন শুয়ে কোলা ব্যাং। অ মা! আমি হেসে মরি, ন্যাক ডেঙ্গাডেং ড্যাং।ওঁর খ্যাঁদা নাকের ছ্যাঁদা দিয়ে টুকি কে দেয় 'টু'! ছোড়দি বলে সর্দি ওটা,...
https://www.bangla-kobita.com/nazrulislam/khandu-dadu/
1720
পাবলো নেরুদা
এঞ্জেলা
রূপক
অনুবাদ:চয়ন খায়রুল হাবিবআজকে শুয়েছিলাম এক খাটি তরুনির পাশে সাদা সাগরের তিরে জ্বলন্ত তারাদের ঠিক মাঝখানে সব ঘটছিল খুব আস্তে আস্তে টানা সবুজ চাহনিতে ঝলসানো আলোতে শুকনো পানির দাগ টলটলে গভির গোল্লাছুটের তিব্র আর তাজা আবেগ বুকের বোটায় দুটি দুমুখি মশাল জ্বলছে খাড়া দুই দুটি অঞ্চলেঃ জ্বলতে জ্বলতে গলেছিল নদিপথে পরিস্কার পায়ের পা...
http://kobita.banglakosh.com/archives/3981.html
2948
রবীন্দ্রনাথ ঠাকুর
ক্যামেলিয়া -পুনশ্চ
প্রেমমূলক
নাম তার কমলা,দেখেছি তার খাতার উপরে লেখা।সে চলেছিল ট্রামে, তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায়।আমি ছিলেম পিছনের বেঞ্চিতে।মুখের এক পাশের নিটোল রেখাটি দেখা যায়,আর ঘাড়ের উপর কোমল চুলগুলি খোঁপার নীচে।কোলে তার ছিল বই আর খাতা।যেখানে আমার নামবার সেখানে নামা হল না। এখন থেকে সময়ের হিসাব করে বেরোই–সে হিসাব আমার কাজের সঙ্গে ঠিকটি ম...
https://banglapoems.wordpress.com/2011/11/30/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a8%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a/
4456
শামসুর রাহমান
এইতো দু’দিন পরে
প্রেমমূলক
এইতো দু’দিন পরে তুমি চলে যাবে পরদেশে এ শহর ছেড়ে; ভ্রমণের আনন্দে তোমার মন ভরপুর-এ কথা বলি না। তবু তুমি চলে যাবে, তোমাকে যেতেই হবে, যদিও এখানে আমি একা থাকব লুকিয়ে মনোবেদনা তোমার না থাকার হেতু, বিচ্ছেদের দিনগুলি রাতগুলি হিংস্রতায় বসাবে ধারালো দাঁত-নখ হৃদয়ে আমার আর শোকগ্রস্ত এ ঘর প্রত্যহ খুব করবে বিলাপ।যাবো না তোমার বাড়ি, ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ei-to-dudin-pore/
900
জীবনানন্দ দাশ
অনন্ত জীবন যদি পাই আমি
প্রেমমূলক
অনন্ত জীবন যদি পাই আমি তাহ’লে অনন্তকাল একা পৃথিবীর পথে আমি ফিরি যদি দেখিবো সবুজ ঘাস ফুটে উঠে দেখিবো হলুদ ঘাস ঝরে যায় দেখিবো আকাশ শাদা হয়ে উঠে ভোরে- ছেঁড়া মুনিয়ার মত রাঙা রক্ত—রেখা লেগে থাকে বুকে তার সন্ধ্যায়—বারবার নক্ষত্রের দেখা পাবো আমি; দেখিবো অচেনা নারী আলগা খোঁপার ফাঁস খুলে ফেলে চলে যায় মুখে তার নাই আহা গোধূলির নর...
https://www.bangla-kobita.com/jibanananda/onnot-jibon/
5882
সুফিয়া কামাল
পথ নহে অন্তহীন
ভক্তিমূলক
প্রসন্ন প্রভাতে আজি যাত্রা শুরু কর হে কাফেলা! সম্মুখে আলোকদীপ্ত বেলা। দূর পথ প্রসারিত, দিকে দিকে চঞ্চল জীবন। আঁধার নির্মোক হতে কর উন্মোচন গতিময় দৃপ্ত প্রাণাবেগ, ভেদ করি সংশয়ের মেঘ চলো চলো যাত্রাপথে, সম্মুখে অনন্ত সম্ভাবনা! পথে পথে যদি দেয় হানা খল মুষিকের দল, তবু চলো চলো হে কাফেলা! তোমারে দেখাবে পথ দীপ্ত রাঙ্গা উদয়ে...
https://banglarkobita.com/poem/famous/302
761
জয় গোস্বামী
হৃদি ভেসে যায় অলকানন্দা জলে
প্রেমমূলক
অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে গেল অলকানন্দা জলে করো আনন্দ আয়োজন করে পড়ো লিপি চিত্রিত লিপি আঁকাবাঁকা পাহাড়ের সানুতলে যে একা ঘুরছে, তাকে খুঁজে বার করো করেছো, অতল; করেছিলে; পড়ে হাত থেকে লিপিখানি ভেসে যাচ্ছিল–ভেসে তো যেতই, মনে না করিয়ে দিলে; –’পড়ে রইল যে!’ পড়েই থাকত–সে-লেখা তুলবে বলে কবি ডুবে মরে, কবি ...
http://kobita.banglakosh.com/archives/1669.html
1907
পূর্ণেন্দু পত্রী
সোনার কলসী ভেঙে যায়
প্রকৃতিমূলক
সোনার কলসী ভেঙে যায়, উজ্জল সিঁড়িতে। পাহাড়ও এমন করে ভাঙে ঝর্ণার আছড়ানো জলে, সাদা ফেনা, ঘুর্ণিময় তোড়, অথচ তা রক্তারক্তি যুদ্ধদাঙ্গা নয়। এই ভাঙ্গা পরস্পর মিশে যাবে বলে এর স্বাদ ওর, করতলে ওর দেহে ঢলোঢলো শালবীথি-বাসানো প্লাবনে এর দেহ নেমে যাবে স্নানে। সোনার কলসী ভেঙে যায়, উজ্জল সিঁড়িতে। নবীন জলের ঢেউ ধাপে ধাপে নামে ও ...
https://banglarkobita.com/poem/famous/1264
4043
রবীন্দ্রনাথ ঠাকুর
হৃদয়-আসন
সনেট
কোমল দুখানি বাহু শরমে লতায়ে বিকশিত স্তন দুটি আগুলিয়া রয়, তারি মাঝখানে কি রে রয়েছে লুকায়ে অতিশয়-সযতন-গোপন হৃদয়! সেই নিরালায় সেই কোমল আসনে দুইখানি স্নেহস্ফুট স্তনের ছায়ায় কিশোর প্রেমের মৃদু প্রদোষকিরণে আনত আঁখির তলে রাখিবে আমায়! কত-না মধুর আশা ফুটিছে সেথায় -- গভীর নিশীথে কত বিজন কল্পনা, উদাশ নিশ্বাসবায়ু বসন্তসন্ধায়, গোপন...
https://www.bangla-kobita.com/rabindranath/hridoy-ashon/
3824
রবীন্দ্রনাথ ঠাকুর
রান্নার সব ঠিক
ছড়া
রান্নার সব ঠিক, পেয়েছি তো নুনটা– অল্প অভাব আছে, পাইনি বেগুনটা। পরিবেষণের তরে আছি মোরা সব ভাই, যাদের আসার কথা অনাগত সব্বাই। পান পেলে পুরো হয়, জুটিয়েছি চুনটা– একটু-আধটু বাকি, নাই তাহে কুণ্ঠা।   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/rannar-sob-thik/
4139
রেদোয়ান মাসুদ
নতুন বছরে
চিন্তামূলক
নতুন বছরে হৃদয়ে নামুক বৃষ্টির জোয়ার পূর্ণ চাঁদের আলোয় হোক ভালোবাসার সওয়ার মুছে যাক হৃদয়ে জমে থাকা সকল আধার শিহরণে উঠুক কেঁপে হৃদয় আবার।
http://kobita.banglakosh.com/archives/5388.html
3819
রবীন্দ্রনাথ ঠাকুর
রাতের গাড়ি
চিন্তামূলক
এ প্রাণ, রাতের রেলগাড়ি, দিল পাড়ি-- কামরায় গাড়িভরা ঘুম, রজনী নিঝুম। অসীম আঁধারে কালি-লেপা কিছুনয় মনে হয় যারে নিদ্রার পারে রয়েছে সে পরিচয়হারা দেশে। ক্ষণ-আলো ইঙ্গিতে উঠে ঝলি, পার হয়ে যায় চলি অজানার পরে অজানায়, অদৃশ্য ঠিকানায়। অতিদূর-তীর্থের যাত্রী, ভাষাহীন রাত্রি, দূরের কোথা যে শেষ ভাবিয়া না পাই উদ্দেশ। চালায...
https://www.bangla-kobita.com/rabindranath/ratar-gare/
4301
শামসুর রাহমান
অনিবার্য ঘরে ফেরা
চিন্তামূলক
এইমতো স্থিতি তার, স্পন্দনরহিত সর্বক্ষণ, পতিত ফলের মতো ম্লান। এভাবেই থাকে সে প্রায়শ রাত্রিদিন এমন নিঃসাড় পারিপার্শ্বিকের প্রতি উদাসীন।টেলিফোন বাজে, বেজে চলে ক্রমাগত বেলা অবেলায়; পোস্টম্যান, বালকের রঙিন মার্বেল অথবা উড়ন্ত ঘুড়ি, উদ্ভিন্ন মল্লিকা, সোমত্ত গাছের বাকলের ঘ্রাণ, অকাল বৃষ্টির জুঁই- কিছুই পারে না তার শিরায় জাগাতে...
https://www.bangla-kobita.com/shamsurrahman/onibarjo-ghore-fera/
2594
রবীন্দ্রনাথ ঠাকুর
অনিত্যের যত আবর্জনা
ভক্তিমূলক
অনিত্যের যত আবর্জনা পূজার প্রাঙ্গণ হতে প্রতি ক্ষণে করিয়ো মার্জনা।
https://www.bangla-kobita.com/rabindranath/onitter-joto-aborjona/
4165
রেদোয়ান মাসুদ
শুভ জন্মদিন
প্রেমমূলক
শুভ জন্মদিন, শুভেচ্ছা তোমায় সারাক্ষণ মুখখানি থাকুক হাসিময়, একবিন্দু জলও না আসুক চোখের কোনায় স্বপ্নআঁকা হৃদয়টি থাকুক গতিময়, ভালো থাকুক প্রিয়জন সবসময় এই কথা লিখে দিলাম প্রার্থনার খাতায়।
http://kobita.banglakosh.com/archives/5977.html
3032
রবীন্দ্রনাথ ঠাকুর
চাই গো আমি তোমারে চাই
ভক্তিমূলক
চাই গো আমি তোমারে চাই তোমায় আমি চাই– এই কথাটি সদাই মনে বলতে যেন পাই। আর যা-কিছু বাসনাতে ঘুরে বেড়াই দিনে রাতে মিথ্যা সে-সব মিথ্যা ওগো তোমায় আমি চাই।রাত্রি যেমন লুকিয়ে রাখে আলোর প্রার্থনাই– তেমনি গভীর মোহের মাঝে তোমায় আমি চাই। শান্তিরে ঝড় যখন হানে শান্তি তবু চায় সে প্রাণে, তেমনি তোমায় আঘাত করি তবু তোমায় চাই।৩ আষাঢ়, ১৩১৭ ...
https://www.bangla-kobita.com/rabindranath/chai-go-ami-tomare-chai/
3580
রবীন্দ্রনাথ ঠাকুর
বিদায়রথের ধ্বনি
চিন্তামূলক
বিদায়রথের ধ্বনি দূর হতে ওই আসে কানে। ছিন্নবন্ধনের শুধু কোনো শব্দ নাই কোনোখানে।   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/bidairother-dhoni/
2833
রবীন্দ্রনাথ ঠাকুর
এবার যে ওই এল সর্বনেশে গো
মানবতাবাদী
এবার যে ওই এল সর্বনেশে গো। বেদনায় যে বান ডেকেছে রোদনে যায় ভেসে গো। রক্ত-মেঘে ঝিলিক মারে, বজ্র বাজে গহন-পারে, কোন্‌ পাগোল ওই বারে বারে উঠছে অট্টহেসে গো। এবার যে ওই এল সর্বনেশে গো। জীবন এবার মাতাল মরণ-বিহারে। এইবেলা নে বরণ ক'রে সব দিয়ে তোর ইহারে। চাহিস নে আর আগুপিছু, রাখিস নে তুই লুকিয়ে কিছু, চরণে কর্‌ মাথা নিচু সিক্ত আ...
https://banglarkobita.com/poem/famous/1914
3473
রবীন্দ্রনাথ ঠাকুর
ফসল গিয়েছে পেকে
রূপক
ফসল গিয়েছে পেকে, দিনান্ত আপন চিহ্ন দিল তারে পাণ্ডূর আভায়। আলোকের ঊর্ধ্বসভা হতে আসন পড়িছে নুয়ে ভূতলের পানে। যে মাটির উদ্‌বোধন বাণী জাগায়েছে তারে একদিন, শোনো আজি তাহারই আহ্বান আসন্ন রাত্রির অন্ধকারে। সে মাটির কোল হতে যে দান নিয়েছে এতকাল তার চেয়ে বেশি প্রাণ কোথাও কি হবে ফিরে দেওয়া কোনো নব জন্মদিনে নব সূর্যোদয়ে!
https://www.bangla-kobita.com/rabindranath/fusha-geyacha-paka/
138
আল মাহমুদ
ভর দুপুরে
প্রকৃতিমূলক
মেঘনা নদীর শান্ত মেয়ে তিতাসে মেঘের মত পাল উড়িয়ে কী ভাসে! মাছের মত দেখতে এ কোন পাটুনি ভর দুপুরে খাটছে সখের খাটুনি। ওমা এ-যে কাজল বিলের বোয়ালে পালের দড়ি আটকে আছে চোয়ালে আসছে ধেয়ে লম্বা দাড়ি নাড়িয়ে, ঢেউয়ের বাড়ি নাওয়ের সারি ছাড়িয়ে।কোথায় যাবে কোন উজানে ও-মাঝি আমার কোলে খোকন নামের যে-পাজি হাসেছ, তারে নাও না তোমার নায়েতে গাঙ-...
http://kobita.banglakosh.com/archives/3725.html
4893
শামসুর রাহমান
নিঠুরা যমজ ভগ্নী
প্রেমমূলক
কিছুদিন ধরে খুব বিস্রস্ত, ব্যাকুল হয়ে আছি; আমাকে শিকার করে অস্থির প্রহর বারবার দ্বিধাহীন, বুঝি কোনো চিত্তহারী ক্রীড়ায় মেতেছে। আমার এ ব্যাকুলতা একান্ত নাছোড়, কিছুতেই পাই না ঈষৎ মুক্তি। সঙ্গিনীবিহীন পাখি হয়ে নীড় ছেড়ে উড়ে উড়ে ঘুরে ফিরি দূরের আকাশে, পদ্মার ঊষর চরে, বিলে, ঝিলে, গহীন বনের গাছে গাছে। উন্মোচিত যন্ত্রণার ফোয়ারা...
https://www.bangla-kobita.com/shamsurrahman/nithura-jomoj-vogni/
2181
মহাদেব সাহা
তোমার ব্যাকুলতাগুলি নিয়ে
স্বদেশমূলক
কখন যে এভাবে তোমার ব্যাকুলতাগুলি ভরে দিয়োছো আমার বাক্সে হয়তো মনের ভুলে শীতবস্ত্রের সাথে এ-কনকচাঁপার ঝাড় আর সঙ্গোপনে চোখের জলের এই উদাত্ত ফোয়ারা! বার্লিনে তোমার এই ব্যাকুলতাগুলি দিয়ে আমি কী করবো! এতো মনোযোগ দিয়ে তুমি কিনা শেষে সব ভুল দ্রব্যে ভরে দিলে এই বাক্স কোথায় শীতের জামা দেবে কিছু এতো দেখি কেবল আমার বাক্সভর্তি দাউদ...
https://banglarkobita.com/poem/famous/1486
2129
মহাদেব সাহা
কেবল উন্মাদই পারে
মানবতাবাদী
আমি যে এখন কী করি না করি আর কখন কোথায় যাই কিছুই জানি না হয়তোবা পিপাসায় মুখে দেই কঠিন পাথর, জল দেখে আমার দুচোখে শুধু রক্তস্রোতের দৃশ্য ভাসে তাই তো এখন আমি সূর্যোদয় হলে নিশ্চিন্তে ঘুমাতে যাই, সারারাত আতঙ্ক ও আশঙ্কায় কাঁপি। দেখি আমার চোখের সামনে পুড়ে যায় শত শত মানুষের ঘর সেই নির্দয় আগুনে পোড়ে শস্য, দুগ্ধবতী গাভী, অসহায় মা...
https://banglarkobita.com/poem/famous/1330
3178
রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার শঙ্খ ধুলায় প_ড়ে
ভক্তিমূলক
তোমার শঙ্খ ধুলায় প'ড়ে, কেমন করে সইব। বাতাস আলো গেল মরে এ কী রে দুর্দৈব। লড়বি কে আয় ধ্বজা বেয়ে, গান আছে যার ওঠ-না গেয়ে, চলবি যারা চল্‌ রে ধেয়ে, আয় না রে নিঃশঙ্ক। ধুলয় পড়ে রইল চেয়ে ওই যে অভয় শঙ্খ। চলেছিলাম পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ্য। খুঁজি সারাদিনের পরে কোথায় শান্তি-শর্গ। এবার আমার হৃদয়-ক্ষত ভেবেছিলাম হবে গত, ধুয়ে মল...
https://banglarkobita.com/poem/famous/1916
4855
শামসুর রাহমান
দেখা যায় কিনা
মানবতাবাদী
কী যে হয়েছে তাঁর, ইদানীং কোনো কিছুই তেমন স্পষ্ট দেখতে পান না, না হাতের কাছের চায়ের পেয়ালা, না দূরের গাছপালা। অনেকটা আন্দাজে ঠাওর করে নেন। হাসপাতালে যাই যাই করেও যাওয়া হলো না আজ অব্দি। রোয়াকে বসে থাকেন, যতক্ষণ না উড়ে যাওয়া ঝাঁক ঝাঁক পাখির পাখায় লাগে সাঁঝবেলার আগেকার আবীর সেই রঙ দেখে তাঁর মনে পড়ে বাসর ঘর, একটা লাজরাঙা টু...
https://www.bangla-kobita.com/shamsurrahman/dekha-jai-kina/
4638
শামসুর রাহমান
কোন্‌ সে মানবী
প্রেমমূলক
তিন শতকের প্রাচীন অথচ নব যুবতীর অপরূপ মুখ, জ্বলজ্বলে চোখ, উন্নত বুক বুকের সোনালি আঁচিল চকিতে জাগে স্মৃতিপটে চোখ বুজলেই। কাকে মনে পড়ে? কোন্‌ সে মানবী?যত দূর জানি, নয় সে সুদূর বাগদাদ কিবা দ্বারকার কেউ। সে আমার এই জন্ম-শহরে থাকে তার প্রিয় সংসারে আর আমি থাকি দূরে, মানে বহুদূরে এই শহরেই কবিতাকে বুকে প্রবল জড়িয়ে।গৌরী নামের স...
https://www.bangla-kobita.com/shamsurrahman/kon-se-manobi/
5116
শামসুর রাহমান
মিনতি
প্রেমমূলক
তুমি কি এসেছ ফিরে? তুমিতো জানোই বহুদিন ধরে আমি নীরেট বধির আর দু’চোখ আমার জ্যোতিহীন। প্রত্যহ কে এক পাখির সুরের আড়ালে বলে যায়, ধৈর্য ধরো, প্রতীক্ষা শিখতে হয় তাকে, যে চায় প্রকৃত রূপ দেখে নিতে অন্তরের চোখে। বৃশ্চিক দংশন করলে নড়বে না, বেনো জলে বেবাক তৈজসপত্র ভেসে গেলে শান্ত থাকা চাই। সবুরে জ্বলবে বাতি ছন্নছাড়া অন্ধকার ঘরে’।...
https://www.bangla-kobita.com/shamsurrahman/minoti/
5797
সুনীল গঙ্গোপাধ্যায়
ধান
প্রকৃতিমূলক
হলুদ শাড়ি আর পরো না, এবার মাঠে হলুদ ধান ফলেনি ঘরে তোমার হল্‌দে পর্দা! মিনতি করি খুলে রাখো এবার মাঠে হলুদ ধান ফলেনি। এপাড়া জুড়ে সানাই বাজে, ওপাড়া জুড়ে শামিয়ানা ব্যস্ত মানুষ, সুখী মানুষ, শঙ্খ আর উদ্ধ্বনি লাল চেলি সবই থাকুক, বন্ধ রাখো গায়ে-হলুদ এবার মাঠে হলুদ ধান ফলেনি আয় কাক আয় কাকের পাল আয়রে আয়- গোয়াল ঘরের পাশে দাঁড়িয়...
https://banglarkobita.com/poem/famous/1867
4262
শঙ্খ ঘোষ
পালক
প্রেমমূলক
সবকিছু মুছে নেওয়া এই রাত্রি তোমার সমান। সমস্ত ক্ষতের মুখে পলি পড়ে। কখনো-কখনো কাছে দূরে জ্বলে ওঠে ফসফরাস। কিছুরই কোথাও ক্ষান্তি নেই। প্রবাহ চলেছে শুধু তোমারই মতন একা একা, তোমারই মতন এত বিকারবিহীন। যখনই তোমার কথা ভাবি তবু, সমস্ত আঘাত পালকের মতো এসে বুকের ওপরে হাত রাখে যদিও জানি যে তুমি কোনোদিনই চাওনি আমাকে।
https://www.kobitacocktail.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7/
4345
শামসুর রাহমান
আততায়ী
প্রেমমূলক
বহুদিন থেকে তাকে আমি খুব চোখে চোখে রাখি, এবং সে আমাকেও। কতদিন তাকে স্তব্ধ রাতে দেখেছি নিঃশব্দে হেঁটে যেতে কী নির্জন ফুটপাতে। সমুখে চায়ের কাপ নিয়ে নিষ্পলক চেয়ে থাকি পরস্পর মাঝে-মধ্যে। বই পড়ে, লেখে সে একাকী টেবিল ল্যাম্পের নিচে আলোদ্বীপে আত্মবন্দী, মাতে কল্পনায়; সর্বক্ষণ আমরা থাকি গূঢ় এক সাথে, একই রুটি ভাগাভাগি করে খাই, ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/atotayi/
1332
তসলিমা নাসরিন
তুই কোথায় শেফালি
প্রেমমূলক
আমার খুব দেখতে ইচ্ছে করছে তুই কোথায় আমার খুব তোকে স্পর্শ করতে ইচ্ছে করছে তোর সঙ্গে আমার খুব কথা বলতে ইচ্ছে করছে অনেকক্ষণ ধরে কথা, সারাদিন ধরে কথা, সারারাত ধরে কথা আমার জানতে ইচ্ছে করছে অনেক কিছু আমাকে একটু একটু করে, আমার খুব কাছে বসে, চোখে তাকিয়ে চোখে না তাকিয়ে, হেসে, না হেসে, চুলে বিলি কেটে কেটে না কেটে কেটে তুই বলব...
https://banglarkobita.com/poem/famous/1971
2018
ভাস্কর চক্রবর্তী
কাটাকুটি
প্রেমমূলক
কালো কালির ওপর লাল কালির মর্মান্তিক কাটাকুটি। ব্যাপারটা কিছুই নয়। ব্যাপারটা সত্যি তেমন কিছুই নয় যদি না মনে পড়ে কালো একটা ছেলে রক্তাক্ত ধানক্ষেতে শেষঘুমে ঘুমিয়ে আছে।
http://kobita.banglakosh.com/archives/4217.html
4543
শামসুর রাহমান
কবি এবং ঘোড়া
রূপক
অজানা তোড়ে, কিসের ঘোরে মেঝেতে টগবগানো ঘোড়া, কেশর কালো মেঘ, ফাঁপানো, শ্যাম্পু- করা চুল, খুরের ধাক্কায় কফিন স’রে যায় এক কোণে, বুনো নিঃশ্বাস। হকচকানো কবি চেয়ার-ছাড়া, পাণ্ডুলিপির বিকিরণ।কী ক’রে ঘোড়টা ঘরে? কে পাঠালো? কবির চোখে তখনও স্বপ্নের আঠালো রেশ। অন্যমনস্কতায় ওষুধের শিশি কাটা মুণ্ডুর মতো গড়ায়; হস্তধৃত পাণ্ডুলিপি থেকে স...
https://www.bangla-kobita.com/shamsurrahman/kobi-ebong-ghora/
2483
মোহাম্মদ রফিকউজ্জামান
ছড়া - ৩
ছড়া
এ কি তোর কাণ্ড রে সাপুড়ে ও বাবুরাম শিং নেই চোখ আছে হা করার রোখ আছে এ কী সাপ এনেছিস? অজগর ওর নাম ।এটা খেয়ে ওটা খায় যেটা পায় গোটা খায় চিকনেরে হেলে ফেলে মেলে গ্রাস মোটা খায় চেরা জিভে ঝাণ্ডা মেলে খায় আন্ডা পিপাসাতে কাছে পেলে নাড়ী-ভুড়ি ঘোটা খায়। নেই বাছ বিচারে সে কোনটার কতো দাম ।ছোট বড় প্রাণী খায় রাজা খায় রাণী খায় মুখে পুরে...
https://www.bangla-kobita.com/rafiquzzaman/chhora-3/
1359
তসলিমা নাসরিন
মন উঠো
চিন্তামূলক
মন তুমি ওঠো, ওঠো তুমি, তুমি ওঠো মন, মন মন মন ওঠো মন ওঠো মন তুমি ওঠো ওঠো মন মন ওঠো তুমি ওঠো তুমি মন মন মন মন ওঠো, লক্ষ্মী মন, তুমি ওঠো এবার, ওঠো ওই পুরুষ থেকে, মন ওঠো, ওঠো তুমি, শেকল ছিঁড়ে ওঠো, ভালোবাসার শক্ত শেকলটা ছিঁড়ে এখন ওঠো তুমি তোমার মত করে কথা বলো, তুমি তোমার মত তাকাও তোমার মত হাসো আনন্দ তোমার মত করে করো। দুঃখ ত...
https://banglarkobita.com/poem/famous/2018
1330
তসলিমা নাসরিন
তালাকনামা
প্রেমমূলক
যে কোনও দূরত্বে গেলে তুমি আর আমার থাকো না তুমি হও যার-তার খেলুড়ে পুরুষ। যে কোনও শরীরে গিয়ে শকুনের মতো খুঁটে খুঁটে রূপ ও মাংস তুমি আহার করো গণিকা ও প্রেমিকার শরীরে কোনও পার্থক্য বোঝো না। কবিতার চে' চাতুর্য বোঝো ভাল, রাত্রি এলে রক্তের ভেতর টকাশ-টকাশ দৌড়ে যায় একশো একটা লাগামহীন ঘোড়া, রোমকূপে পূর্বপুরুষ নেচে উঠে ত...
https://banglarkobita.com/poem/famous/407
5979
হুমায়ুন আজাদ
গরীবের সৌন্দর্য
মানবতাবাদী
গরিবেরা সাধারণত সুন্দর হয় না। গরিবদের কথা মনে হ’লে সৌন্দর্যের কথা মনে পড়ে না কখনো। গরিবদের ঘরবাড়ি খুবই নোংরা, অনেকের আবার ঘরবাড়িই নেই। গরিবদের কাপড়চোপড় খুবই নোংরা, অনেকের আবার কাপড়চোপড়ই নেই। গরিবেরা যখন হাঁটে তখন তাদের খুব কিম্ভুত দেখায়। যখন গরিবেরা মাটি কাটে ইট ভাঙে খড় ঘাঁটে গাড়ি ঠেলে পিচ ঢালে তখন তাদের সার...
http://kobita.banglakosh.com/archives/1049.html
2151
মহাদেব সাহা
জ্যাকুলিনের দ্বিতীয় বিবাহের পর
প্রেমমূলক
তুমি বড়ো জীবনকে ভালোবাসতে, জ্যাকুলিন সুখ কোথায় থাকে, ভালোবাসা কোথায় তার ক্যাম্পখাট বিছিয়ে ঘুমায় তোমার চেখের নিচে ভালোবাসার সবুজ ঠিকানা তোমার গুপ্ত বুকে দক্ষিণ আমেরিকার সমস্ত সোনার খনি ঐশ্বর্যে তোমার বড়ো সাধ তুমি চাও জুয়েলারী, টয়লেট, ছিমছাম সোনালি মোজেক ; দুঃখকে তোমার বড়ো ভয় জ্যাকুলিন, দুঃখকে তোমার বড়ো ভয় দুঃখ কি দেখেছো...
https://banglarkobita.com/poem/famous/1467
4531
শামসুর রাহমান
কঙ্কালের সঙ্গে
রূপক
আজকাল কী-যে হয়, বড় ভুল করে ফেলি বারবার। চিঠি লিখে খামে ভরবার পর ঠিকানা লিখতে গিয়ে কিছু বাদ পড়ে যায় অনিচ্ছাবশত আর সেই ভ্রম ভ্রমরের মতো হুল ফোটাতেই থাকে। চিঠিখানি ডাকঘরে বেঘোরে ঘুমায়।বয়সকে দোষী ভেবে নিজেকে সান্ত্বনা দিই বটে, তবু এই বেয়াড়া মনের হঠকারি আচরণে ক্রদ্ধ হয়ে আমারই মাথার চুল ছিঁড়ি আর কষে চড় দিই টেবিলের গালে। অকস্...
https://www.bangla-kobita.com/shamsurrahman/kongkaler-songge/
2123
মহাদেব সাহা
কিছুদিন শোকে ছিলাম, মোহে ছিলাম
চিন্তামূলক
কিছুদিন শোকে ছিলাম, মোহে ছিলাম, কিছুদিন নারীতে শোকাচ্ছন্ন ছিলাম আরো কিছুদিন, আরো কিছুদিন কিছুদিন এদিক সেদিক কিছুদিন ঘোরাফেরায় কিছুদিন চাঁদ দেখতে দেখতে গোল মাঠের মধ্যে বুনো শিকারী শসন্য তোলার কথা যেমন ভুলে গিয়েছি, ঘরে ফেরার কথা যেমন তোমাদের মহুয়া মধুর স্মৃতির সঙ্গী হতে হতে নেমে গিয়েছি বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি। ক...
https://banglarkobita.com/poem/famous/1501
4674
শামসুর রাহমান
গদ্য সনেটঃ_ ৯
প্রেমমূলক
বহুকাল থেকে দেখছি সুখ আমার বেশিদিন সয় না। বালকবেলা আম্মার দেওয়া ইস্কুলের টিফিনের পয়সা বাঁচিয়ে মহানন্দে দুলদুল ঘোড়ার একটা রঙিন ছবি কিনেছিলাম। কিছুদিন না যেতেই সেটি কোথায় হারিয়ে গেল, তার হদিশই পেলাম না আর। যখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আব্বা আমাকে কফি রঙের একটি শেফার্স কলম কিনে দিয়েছিলেন, পেয়ে কী-যে সুখী হয়েছিলাম; কিন্ত...
https://www.bangla-kobita.com/shamsurrahman/godyo-sonet-9/
3982
রবীন্দ্রনাথ ঠাকুর
সেদিন কি তুমি এসেছিলে ওগো
প্রেমমূলক
সেদিন কি তুমি এসেছিলে ওগো, সে কি তুমি, মোর সভাতে। হাতে ছিল তব বাঁশি, অধরে অবাক হাসি, সেদিন ফাগুন মেতে উঠেছিল মদবিহ্বল শোভাতে। সে কি তুমি ওগো, তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে– নবযৌবনসভাতে।সেদিন আমার যত কাজ ছিল সব কাজ তুমি ভুলালে। খেলিলে সে কোন্‌ খেলা, কোথা কেটে গেল বেলা– ঢেউ দিয়ে দিয়ে হৃদয়ে আমার রক্তকমল দুলালে। পুলকিত ম...
https://www.bangla-kobita.com/rabindranath/sedin-ki-tumi-eshechile-ogo/
1253
জীবনানন্দ দাশ
সে কামনা নিয়ে
প্রকৃতিমূলক
যে কামনা নিয়ে মধুমাছি ফেরে বুকে মোর সেই তৃষা! খুঁজে মরি রূপ, ছায়াধূপ জুড়ি, রঙের মাঝারে হেরি রঙডুবি! পরাগের ঠোঁটে পরিমলগুঁড়ি- হারায়ে ফেলি গো দিশা! আমি প্রজাপতি-মিঠা মাঠে মাঠে সোঁদালে সর্ষেক্ষেতে; বোদের সফরে খুঁজি নাকো ঘর, বাঁধি নাকো বাসা-কাঁপি থরথর অতসী ছুঁড়ির ঠোটের উপর শুঁড়ির গেলাসে মেতে! আমি দক্ষিণা-দুলালীর বীণ...
https://www.bangla-kobita.com/jibanananda/se-kamona-nie/
3279
রবীন্দ্রনাথ ঠাকুর
নদীযাত্রা
সনেট
চলেছে তরণী মোর শান্ত বায়ুভরে। প্রভাতের শুভ্র মেঘ দিগন্তশিয়রে। বরষার ভরা নদী তৃপ্ত শিশুপ্রায় নিস্তরঙ্গ পুষ্ট-অঙ্গ নিঃশব্দে ঘুমায়। দুই কূলে স্তব্ধ ক্ষেত্র শ্যামশস্যে ভরা, আলস্যমন্থর যেন পূর্ণগর্ভা ধরা। আজি সর্ব জলস্থল কেন এত স্থির? নদীতে না হেরি তরী, জনশূন্য তীর। পরিপূর্ণ ধরা-মাঝে বসিয়া একাকী চিরপুরাতন মৃত্যু আজি ম্লান-আ...
https://www.bangla-kobita.com/rabindranath/nodijatra/
3375
রবীন্দ্রনাথ ঠাকুর
পাঁচদিন ভাত নেই, দুধ একরত্তি
ছড়া
পাঁচদিন ভাত নেই, দুধ একরত্তি– জ্বর গেল, যায় না যে তবু তার পথ্যি। সেই চলে জলসাবু, সেই ডাক্তারবাবু, কাঁচা কুলে আমড়ায় তেমনি আপত্তি।ইস্কুলে যাওয়া নেই সেইটে যা মঙ্গল– পথ খুঁজে ঘুরিনেকো গণিতের জঙ্গল। কিন্তু যে বুক ফাটে দূর থেকে দেখি মাঠে ফুটবল-ম্যাচে জমে ছেলেদের দঙ্গল।কিনুরাম পণ্ডিত, মনে পড়ে, টাক তার– সমান ভীষণ জানি চুনিলাল ...
https://www.bangla-kobita.com/rabindranath/pachdin-vat-nei-dudh-ek-rotti/
2815
রবীন্দ্রনাথ ঠাকুর
এক-তরফা হিসাব
নীতিমূলক
সাতাশ, হলে না কেন এক-শো সাতাশ, থলিটি ভরিত, হাড়ে লাগিত বাতাস। সাতাশ কহিল, তাহে টাকা হত মেলা, কিন্তু কী করিতে বাপু বয়সের বেলা?   (কণিকা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/ek-torfa-hisab/
4720
শামসুর রাহমান
জনৈক বিপ্লবীর কথামালা
চিন্তামূলক
ছুটছি, ছুটছি, প্রাণপণে দৌড়ে যাচ্ছি জানি না কোথায়। গন্তব্য যে খুঁজে নেবো সুস্থির মাথায় তেমন সুযোগ নেই এবড়ো এই পথে।আমাকে পালাতে হবে, শুধু এইটুকু জানি। পায়ে যত কাঁটাই বিঁধুক জাঁহাবাজ লোকদের পাশব পাঞ্জার চাপ থেকে দ্রুত চলে যেতে হবে।এইটুকু জানি আমি একা নই, আরও আরও অনেকেই আছে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। আমার মতোই ওরা অন্ধকারে ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/jonoiko-biplobir-kothamala/
1849
পূর্ণেন্দু পত্রী
পাহাড় গন্তব্য ছিল
চিন্তামূলক
বইয়ের উপর থেকে ধুলো মুছে নিলে আরো ধুলো রয়ে যায় অক্ষরের স্থাপত্যকে ঘিরে। ফলে ব্যাঙই সাপ খায় গিলে। মানুষ যেযার মতো চোখে-ধুলো ব্যাখ্যা দিতে জানে, সূর্য, শিল্প, শ্রম, শান্তি, শস্য বা সংহতি আগুন-বীজের মতো এইসব মহাপ্রাণ শব্দেরও সহজতর মানে। মঞ্চ থেকে যে-মুহূর্তে প্রেরণার যোগ্য সম্ভাষণ বসন্তের বিস্ফোরণ বাতাসের শিরা ছুঁয়ে ছ...
https://banglarkobita.com/poem/famous/1196
4859
শামসুর রাহমান
দোদুল্যমান
প্রেমমূলক
সে বসেছিল তার প্রশস্ত বারান্দায় শরীরে যৌবনের গোধূলি নিয়ে। আমি, বার্ধক্যের দোরগোড়া-পেরুনো, তার মুখোমুখি অন্ধকারের ডানার রেশমি ছায়ায়।একটি ক্লান্ত পাখির ডানা ঝাড়ার শব্দে চিড় ধরে নিস্তব্ধতায়, হঠাৎ এক সময় মনে হলো, সে নেই এই সন্ধ্যাময় বারান্দায়, তার জায়গায় স্থাপিত প্রসিদ্ধ কোনো ভাস্করের শিল্পিত পাথর। সেই ভাস্কর্য এবং আমার মা...
https://www.bangla-kobita.com/shamsurrahman/dodulyoman/
3038
রবীন্দ্রনাথ ঠাকুর
চিঠি
ছড়া
শ্রীমতী ইন্দিরা প্রাণাধিকাসু স্টীমার ‘ রাজহংস ' । গঙ্গা চিঠি লিখব কথা ছিল , দেখছি সেটা ভারি শক্ত । তেমন যদি খবর থাকে লিখতে পারি তক্ত তক্ত । খবর বয়ে বেড়ায় ঘুরে খবরওয়ালা ঝাঁকা-মুটে । আমি বাপু ভাবের ভক্ত বেড়াই নাকো খবর খুঁটে । এত ধুলো , এত খবর কলকাতাটার গলিতে! নাকে চোকে খবর ঢোকে দু-চার কদম চলিতে । এত খবর সয় না আমার মরি আ...
https://www.bangla-kobita.com/rabindranath/chithi/
389
কাজী নজরুল ইসলাম
পৌষ
প্রকৃতিমূলক
পউষ এলো গো! পউষ এলো অশ্র”-পাথার হিম পারাবার পারায়ে ঐ যে এলো গো- কুজঝটিকার ঘোম্‌টা-পরা দিগন-রে দাঁড়ায়ে।। সে এলো আর পাতায় পাতায় হায় বিদায়-ব্যথা যায় গো কেঁদে যায়, অস্ত-বধূ (আ-হা) মলিন চোখে চায় পথ-চাওয়া দীপ সন্ধ্যা-তারায় হারায়ে।। পউষ এলো গো- এক বছরের শ্রানি- পথের, কালের আয়ু-ক্ষয়, পাকা ধানের বিদায়-ঋতু, নতুন...
http://kobita.banglakosh.com/archives/5827.html
236
কাজী নজরুল ইসলাম
আরতি
ভক্তিমূলক
শুভ্র সমুজ্জ্বল হে চির নির্মল শান্ত অচঞ্চল ধ্রুব-জ্যোতি। অশান্ত এ চিত করো হে সমাহিত সদা আনন্দিত রাখো মতি॥ দুঃখ শোক সহি অসীম সাহসে অটল রহি যেন সম্মানে যশে তোমার ধ্যানের আনন্দ-রসে নিমগ্ন রহি হে বিশ্বপতি॥ মন যেন না টলে কল কোলাহলে, হে রাজ-রাজ, অন্তরে তুমি নাথ সতত বিরাজ। বহে তব ত্রিলোক ব্যাপিয়া, হে গুণী ওংকার-সংগীত সুর-সুর...
https://www.bangla-kobita.com/nazrulislam/aroti/
1078
জীবনানন্দ দাশ
নির্জন সাক্ষর
প্রেমমূলক
তুমি তা জানো না কিছু—না জানিলে, আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে; যখন ঝরিয়া যাবো হেমন্তের ঝড়ে’— পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের ’পরে শুয়ে রবে? অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার! তোমার এ জীবনের ধার ক্ষ’য়ে যাবে সেদিন সকল? আমার বুকের ’পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল, তুমিও কি চেয়েছিলে শুধু তাই; শুধু তার...
https://www.bangla-kobita.com/jibanananda/nirjana-shakksar/
1985
বিষ্ণু দে
উর্বশী
প্রেমমূলক
আমি নহি পুরূরবা। হে উর্বশী, ক্ষনিকের মরালকায় ইন্দ্রিয়ের হর্ষে, জান গড়ে তুলি আমার ভুবন? এসো তুমি সে ভুবনে, কদম্বের রোমাঞ্চ ছড়িয়ে। ক্ষণেক সেখানে থাকো, তোমার দেহের হায় অন্তহীন আমন্ত্রণবীথি ঘুরি যে সময় নেই- শুধু তুমি থাকো ক্ষণকাল, ক্ষণিকের আনন্দাঅলোয় অন্ধকার আকাশসভায় নগ্নতায় দীপ্ত তনু জ্বালিয়ে যাও নৃত্যময় দীপ্ত...
http://kobita.banglakosh.com/archives/4127.html
4364
শামসুর রাহমান
আমার অসমাপ্ত কবিতা
চিন্তামূলক
আকাশের কয়েকটি কোঁকড়ানো মেঘ পাড়ার নার্সারির কচি ঘাস চিবিয়ে খাচ্ছে। ওদের চোখে তৃপ্তির কুয়াশা আর গোলাপগুলি ঈষৎ লাজনম্র আর ভয়কাতর। এখানে তোমার দৃষ্টি পড়েনি ক’দিন। আকাশ থেকে এক অতিকায় পাখি এসে নামলে, তুমি তার জঠর থেকে বেরিয়ে আসবে হাওয়ায় আঁচল উড়িয়ে। মনের চোখে দেখব তোমাকে। তুমি কি এলে বহু যুগের স্মৃতি জড়িয়ে তোমার সত্তায়? তোমা...
https://www.bangla-kobita.com/shamsurrahman/amar-osomapto-kobita/
3963
রবীন্দ্রনাথ ঠাকুর
সুখী প্রাণ
নীতিমূলক
জান না তো নির্ঝরিণী, আসিয়াছ কোথা হতে, কোথায় যে করিছ প্রয়াণ, মাতিয়া চলেছ তবু আপন আনন্দে পূর্ণ, আনন্দ করিছ সবে দান। বিজন-অরণ্য-ভূমি দেখিছে তোমার খেলা জুড়াইছে তাহার নয়ান। মেষ-শাবকের মতো তরুদের ছায়ে ছায়ে রচিয়াছ খেলিবার স্থান। গভীর ভাবনা কিছু আসে না তোমার কাছে, দিনরাত্রি গাও শুধু গান। বুঝি নরনারী মাঝে এমনি বিমল হিয়া আছে কেহ...
https://www.bangla-kobita.com/rabindranath/sukhi-pran/
771
জসীম উদ্‌দীন
আর একদিন আসিও বন্ধু
প্রেমমূলক
আর একদিন আসিও বন্ধু-আসিও এ বালুচরে, বাহুতে বাঁধিয়া বিজলীর লতা রাঙা মুখে চাঁদ ভরে। তটিনী বাজাবে পদ-কিঙ্কিণী, পাখিরা দোলবে ছায়া, সাদা মেঘ তব সোনার অঙ্গে মাখাবে মোমের মায়া। আসিও সজনি, এই বালুচলে, আঁকা-বাঁকা পথখানি; এধারে ওধারে ধান ক্ষেত তারে লয়ে করে টানাটানি। কখনো সে গেছে ওধারে বাঁকিয়া কখনো এধারে আসি, এরে ওরে লয়ে জড়াজড়ি ক...
https://banglarkobita.com/poem/famous/751
2166
মহাদেব সাহা
তোমরা কেমন আছো
চিন্তামূলক
তোমরা কেমন আছো হে আমার গভীর রাতের আহত করিয়া তোমরা কেমন আছো কেমন আছো আমার ফেলে আসা কবিতা তুমি কেমন আছো, কেমন আছো তোমরা সুখ দুঃখ, তোমরা তোমরা? আমি বহুদিন তোমাদের ফেলে এসেছি, মধ্যরাতের চাঁদ তোমাদের তোমরা কেমন আছো, সবাই কেমন আছো, তোমরা সব্বাই? আমি বেশ কিছুকাল তোমাদের সঙ্গছাড়া, বেশ কিছুকাল অলস নিদ্রায়, অসুখে, আচ্ছন্নতায় শুয়...
https://banglarkobita.com/poem/famous/1506
4534
শামসুর রাহমান
কত পদচ্ছাপ
সনেট
হয়তো হবে না দেখা আমাদের কোনোদিন আর, কোনোদিন শুনবো না রাত্রিময় ঝর্নার মতন কণ্ঠস্বর তার রাখবো না হাতে হাত, শুধু মন প্রখর থাকবে চেয়ে তারই দিকে, যে আমার উদ্যান বিরান করে চলে গ্যাছে; স্নিগ্ধ মল্লিকার বাহার এখানে নেই, গাছের কংকাল সারাক্ষণ ভীষণ কঠোর দৃষ্টি হানে, এ কেমন নির্বাসন ব’লে পাখি হয়ে যায় এক রাশ মৃত শাদা হাড়।এখনো দরজা ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/koto-podocchap/
674
জয় গোস্বামী
ঢেউগুচ্ছ
চিন্তামূলক
আমাদের নীল মৃত্যুকাল আমাদের সাদা সন্তরণ আমাদের ঢেউগুচ্ছআমাদের এই নিচু জীবন জলে ফেলে দেওয়া শান্ত ঢিল ক্ষমাশীল ঢেউগুচ্ছগায়ে গায়ে ঘষা কালো জীবন হাতে মুখে হাতে মেখে নেওয়া ঈর্ষার কাঁচা রক্তআমাদের এই আলোজীবন কারো কাছে কিছু নেবে না আর জ্বালিয়ে পুড়িয়ে শান্তিআমাদের এই ভাঙা জীবন পড়োশীর ঘর আলো করা কচিকাঁচাদের দঙ্গলআমাদের এই নীল ম...
https://www.kobitacocktail.com/%e0%a6%a2%e0%a7%87%e0%a6%89%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b-%e0%a6%9c%e0%a7%9f-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80/
250
কাজী নজরুল ইসলাম
উদ্‌বোধন
মানবতাবাদী
বাজাও প্রভু বাজাও ঘন বাজাও ভীম বজ্র-বিষাণে দুর্জয় মহা-আহ্বান তব, বাজাও!অগ্নি-তূর্য কাঁপাক সূর্য বাজুক রুদ্রতালে ভৈরব – দুর্জয় মহা-আহ্বান তব, বাজাও!নট-মল্লার দীপক-রাগে জ্বলুক তাড়িত-বহ্নি আগে ভেরির রন্ধ্রে মেঘমন্দ্রে জাগাও বাণী জাগ্রত নব। দুর্জয় মহা-আহ্বান তব, বাজাও!দাসত্বের এ ঘৃণ্য তৃপ্তি ভিক্ষুকের এ লজ্জা-বৃত্তি, বিনাশ...
https://www.bangla-kobita.com/nazrulislam/udbodhon/
1575
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
খোলা মুঠি
প্রকৃতিমূলক
মুঠি খোলো, কী আছে দেখাও। কিছু নেই, পথে-পথে শিশুরা যা কুড়িয়ে বেড়ায় বারো মাস, তা ছাড়া কিছুই নেই। মুঠি খোলো, কী আছে গোপন, দেখতে দাও। এই দ্যাখো, পথে-পথে যা-কিছুতে উড়িয়ে বেড়ায় খেয়ালি বাতাস, তা ছাড়া কিছুই নেই। কিছু ধুলো, কিছু বালি, কিছু-বা শুকনো পাতা ঘাস।
https://banglarkobita.com/poem/famous/1571
3420
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রকৃতির খেদ (প্রথম পাঠ)
প্রকৃতিমূলক
১ বিস্তারিয়া ঊর্মিমালা , বিধির মানস-বালা , মানস-সরসী ওই নাচিছে হরষে । প্রদীপ্ত তুষাররাশি , শুভ্র বিভা পরকাশি , ঘুমাইছে স্তব্ধভাবে হিমাদ্রি উরসে ।
https://www.bangla-kobita.com/rabindranath/proqete-khad-prothem-pat/
2082
মহাদেব সাহা
আলিঙ্গন
প্রেমমূলক
আমার শরীর চুলের অরণ্যে ছায়া, রৌদ্র তোমার আমি দেহের সীমায়। তুমি চোখ খোলো তোমার চোখের কালো জলে দেখো আমি খেলা করি মাছ কোথায় ভাসাবে তুমি কোথায় খুঁড়বে কালো গোর সমগ্র মাটিতে দেখো ছেয়ে যাবে আমার শরীর; যা চাও আমাকে তুমি পাখি বলো পাখি মেঘ বলো মেঘ তুমি যদি মেলে ধরো তোমার শরীর আমরা দুজনে হই পাথর খোদাই।
https://banglarkobita.com/poem/famous/372
1824
পূর্ণেন্দু পত্রী
তোমার
প্রেমমূলক
তোমার বিষাদগুলি করতলে তুলে নিতে দাও ওষ্ঠপুটে রাখি।ভীষণ বৃষ্টির শব্দ সারাদিন স্মৃতির ভিতরে। একাকিনী বসে আছ বৃষ্টির ভিতরে বালুকাবেলায় কবেকার উইয়ে-খাওয়া ছবি। তোমার বিষাদগুলি করতলে তুলে নিতে দাও ওষ্ঠপুটে রাখি।মানুষের ভীষণ বিষাদ একদিন বেজেছে মন্দিরে শঙ্খ-ঘন্টা রবে। মানুষের মহান বিষাদ ভাষ্কর্যখচিত স্তম্ভে একদিন ছুঁয়েছে আ...
https://www.kobitacocktail.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%be%e0%a6%a6%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a7%87%e0%a6%a8/
5613
সুকুমার রায়
ছুটি (ছুটি ছুটি ছুটি)
ছড়া
ছুটি! ছুটি! ছুটি! মনের খুশি রয়না মনে হেসেই লুটোপুটি। ঘুচল এবার পড়ার তাড়া অঙ্ক কাটাকুটি দেখ্‌ব না আর পন্ডিতের ঐ রক্ত আঁখি দুটি। আর যাব না স্কুলের পানে নিত্য গুটি গুটি এখন থেকে কেবল খেলা কেবল ছুটোছুটি। পাড়ার লোকের ঘুম ছুটিয়ে আয়রে সবাই জুটি গ্রীষ্মকালের দুপুর রোদে গাছের ডালে উঠি আয়রে সবাই হল্লা ক'রে হরেক মজা লুটি এ...
https://www.bangla-kobita.com/sukumar/chuti/
5803
সুনীল গঙ্গোপাধ্যায়
নির্বাসন
চিন্তামূলক
আমি ও নিখিলেশ, অর্থাৎ নিখিলেশ ও আমি, অর্থাৎ আমরা চারজন একসঙ্গে সন্ধেবেলা কার্জন পার্কের মধ্য দিয়ে,- চতুর্দিকে রাজকুমারীর মত আলো- হেঁটে যাই, ইনসিওরেন্স কোম্পানীর ঘড়ি ভয় দেখালো উল্টো দিকে কাঁটা ঘুরে, আমাদের ঘাড় হেট করা মূর্তি, আমরা চারজন হেটে যাই, মুখে সিগারেট বদল হয়, আমরা কথা বলি না, রেড রোডের দু’পাশের রঙিন ফুলবাগান থেক...
https://banglarkobita.com/poem/famous/1891
4545
শামসুর রাহমান
কবিতা লিখতে না পারা
প্রেমমূলক
এই তো কদিন হলো কবিতার একটি পঙ্‌ক্তিও লিখতে পারিনি শত চেষ্টা করে। বাজে কাগজের ঝুড়ি ভরে ওঠে কাটাকুটিময় বাতিল কাগজে। লেখার টেবিলে ঝুঁকে কাটে কত বেলা, স্নানাহার কখনো স্থগিত থাকে, ক’দিনের না কামানো দাড়ি, যেন গালে কালো ঘাস; অস্থিরতা কয়েদি পাখির মতো পাখায় ঝাপ্টায়, কী এক অভিমানে নিজেকেই নিমেষে পুড়িয়ে শেষে দু’হাতে ওড়াই শুধু ছাই...
https://www.bangla-kobita.com/shamsurrahman/kobita-likhte-na-para/
717
জয় গোস্বামী
বৃষ্টি ভেজা বাংলা ভাষা
স্বদেশমূলক
কে মেয়েটি হঠাৎ প্রণাম করতে এলে ? মাথার ওপর হাত রাখিনি তোমার চেয়েও সসংকোচে এগিয়ে গেছি তোমায় ফেলে ময়লা চটি, ঘামের গন্ধ নোংরা গায়ে, হলভরা লোক, সবাই দেখছে তার মধ্যেও হাত রেখেছ আমার পায়ে আজকে আমি বাড়ি ফিরেও স্নান করিনি স্পর্শটুকু রাখব বলে তোমার হাতের মুঠোয় ভরা পুস্করিণী পরিবর্তে কী দেব আর ? আমার শুধু দু’ চার পা...
https://banglarkobita.com/poem/famous/466
5405
সত্যেন্দ্রনাথ দত্ত
ঝর্নার গান
প্রকৃতিমূলক
চপল পায় কেবল ধাই, কেবল গাই পরীর গান, পুলক মোর সকল গায়, বিভোল মোর সকল প্রাণ। শিথিল সব শিলার পর চরণ থুই দোদুল মন, দুপুর-ভোর ঝিঁঝির ডাক, ঝিমায় পথ, ঘুমায় বন। বিজন দেশ, কুজন নাই নিজের পায় বাজাই তাল, একলা গাই, একলা ধাই , দিবস রাত, সাঁঝ সকাল। ঝুঁকিয়ে ঘাড় ঝুম-পাহাড় ভয় দ্যাখায়, চোখ পাকায়; শঙ্কা নাই, সমান যাই, টগর-ফুল-নূপুর পায়,...
https://www.bangla-kobita.com/satyendranath/jhornar-gaan/
5662
সুকুমার রায়
বুঝবার ভুল
ছড়া
এমনি পড়ায় মন বসেছে, পড়ার নেশায় টিফিন ভোলে। সাম্‌নে গিয়ে উৎসাহ দেই মিষ্টি দুটো বাক্য বলে। পড়্‌ছ বুঝি? বেশ বেশ বেশ! এক মনেতে পড়্‌লে পরে "লক্ষ্মীছেলে-- সোনার ছেলে" বলে সবাই আদর করে। এ আবার কি? চিত্র নাকি? বাঁদর পাজি লক্ষ্মীছাড়া-- আমায় নিয়ে রংতামাসা! পিটিয়ে তোমায় কর্‌ছি খাড়া।
https://www.bangla-kobita.com/sukumar/bujhbar-vul/
2049
মহাদেব সাহা
আকাশ কাঁদে, নদীটি নির্জন
প্রকৃতিমূলক
শান্ত নদী, একাকী নির্জন, আকাশ বলে মেঘের উপাখ্যান দুচোখ বুজে দেখার নামই ধ্যান; আমি বৃথাই জলের দিকে চাই হৃদয়ে চড়া, সোঁতাও কাছে নাই- দেখি কেবল দগ্ধ পোড়া বালি ছয়ারা দেয় শূন্যে হাততালি, জীবন জুড়ে দুঃখ লেখে নাম শূন্যতাই কি সবার পরিণাম? ভালোবেসে যেদিকে হাত বাড়াই ধরার মতো কোথাও কিছু নাই, দেখি শুধু পাহাড় ভেঙে পড়ে কেন ন...
https://banglarkobita.com/poem/famous/472
5265
শামসুর রাহমান
সময় ফুরায় যত
প্রেমমূলক
এখন কোথায় আছো তুমি? জানার উপায় নেই কিছুতেই; যদি কোনোক্রমে হয়ে যেতাম নাবিক সিন্দাবাদ, তবে সাত সাগরের তরঙ্গে তরঙ্গে দিতাম ভাসিয়ে এক সন্ধানী জাহাজ অবিলম্বে তোমার উদ্দেশে আজ, অথবা সী-মোরগের পিঠে উদ্দাম সওয়ার হয়ে, যদি ধনকুবের হতাম তাহলে চার্টার্ড প্লেনে চড়ে চলে যেতাম তোমার ঠিকানার সুলুক সন্ধান করে বিদ্যুৎগতিতে।আগেও বিদেশে গ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/somoy-furay-joto/
4179
লালন শাহ
কে বানাইলো এমন রঙমহল খানা
চিন্তামূলক
কে বানাইলো এমন রঙমহল খানা হাওয়া দমে দেখ তারে আসল বেনা।।বিনা তেলে জ্বলে বাতি দেখতে যেমন মুক্তা মতি জলময় তার চতুর্ভিতি মধ্যে খানা।।তিল পরিমাণ জায়গা সে যে হদ্দরূপ তাহার মাঝে কালায় শোনে আঁধলায় দেখে নেংড়ার নাচনা।।যে গঠিল এ রঙমহল না জানি তার রূপটি কেমন। সিরাজ সাঁই কয় নাইরে লালন তার তুলনা।।
http://kobita.banglakosh.com/archives/4433.html
4810
শামসুর রাহমান
তোমার চোখ
সনেট
যখন তোমার চোখ আমার দু’চোখে রাখো তুমি, মনোলীন অন্ধকারে জ্বলে ঝাড়লণ্ঠনের শোভা, কখনো জাহাজ আসে উড়িয়ে নিশান, কখনো বা হরিণের ক্ষুর ডোবে ঝিলে, স্বপ্ন হয় বনভূমি। তোমার অতল দু’টি চোখ তুলে তাকাও যখন, মৃত কোনো সভ্যতার প্রাসাদের দীপাধারে রূপ জেগে ওঠে, মগজের কোষে পোড়ে কী মোহন ধূপ, রূক্ষ পথ হয় গীতবিতানের পাতার মতোন।তোমার চোখের নিরা...
https://www.bangla-kobita.com/shamsurrahman/tomar-chokh/
2725
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার মাথা নত করে দাও হে তোমার
ভক্তিমূলক
আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে; তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন-মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরানে ত...
https://www.bangla-kobita.com/rabindranath/amar-matha-noto-kore-dao-he-tomar/
5481
সুকান্ত ভট্টাচার্য
দেবদারু গাছে রোদের ঝলক
মানবতাবাদী
দেবদারু গাছে রোদের ঝলক, হেমন্তে ঝরে পাতা, সারাদিন ধ’রে মুরগীরা ডাকে, এই নিয়ে দিন গাঁথা৷ রক্তের ঝড় বাইরে বইছে, ছোটে হিংসার ঢেউ, খবরে কাগজ জানায় সেকথা, চোখে দেখি নাকো কেউ॥
https://www.bangla-kobita.com/sukanta/debdaru-gache-roder-jholok/
1461
নির্মলেন্দু গুণ
আত্মকেন্দ্রিক স্বপ্ন
প্রেমমূলক
প্রাণে জ্বলে ওঠে গগনচুম্বী বাসনা ঢেউ, তোমাকে পাবে না পরান ভরিয়া আমি ছাড়া কেউ । তাই বুঝি এই ঘটনাটি কত ধ্রুব, অবশ্য; আমাকেও দ্রুত হতে হবে জানি দৃঢ়, স্ববশ্য । আমি চলে যাব পার হয়ে নদী থামব না মোটে, দেখবে তোমার আকাশে তখন কত তারা ফোটে- হলুদ-সবুজ, কালো-লাল সব প্রীতি-নমস্য ।
https://banglarkobita.com/poem/famous/311
1669
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
মৃত্যুর পরে
প্রেমমূলক
দু’ দণ্ড দাঁড়াই ঘাটে। এই স্থির শান্ত জলে তার আয়াত দৃষ্টির মৌন রহস্য বিম্বিত হয় যদি। দু’ দণ্ড দাঁড়াই এই আদি অন্ধকারে। বলি, ‘নদী, কে তার ব্যর্থতাগুলি ক্ষিপ্ত হাতে নিয়েছে কুড়িয়ে সন্ধ্যার আকাশ, অস্ত-সূর্য আর নিঃসঙ্গ হাওয়ার বিষণ্ণ মর্মর থেকে, শীতের সন্ন্যাসী বনভূমি থেকে? তুমি নাকি? তার আকাঙ্ক্ষার ক্লান্ত পথ দিয়ে কে ফিরে এসে...
https://banglarkobita.com/poem/famous/1695
2757
রবীন্দ্রনাথ ঠাকুর
আলোয় আলোকময় করে হে
ভক্তিমূলক
আলোয় আলোকময় ক’রে হে এলে আলোর আলো। আমার নয়ন হতে আঁধার মিলালো মিলালো। সকল আকাশ সকল ধরা আনন্দে হাসিতে ভরা, যে দিক-পানে নয়ন মেলি ভালো সবই ভালো।তোমার আলো গাছের পাতায় নাচিয়ে তোলে প্রাণ। তোমার আলো পাখির বাসায় জাগিয়ে তোলে গান। তোমার আলো ভালোবেসে পড়েছে মোর গায়ে এসে, হৃদয়ে মোর নির্মল হাত বুলালো বুলালো।বোলপুর, ২০ অগ্রহায়ণ, ১৩১৬ (...
https://www.bangla-kobita.com/rabindranath/aloy-alokmoy-kore-he/
2001
বিষ্ণু বিশ্বাস
বলবার ছিল
চিন্তামূলক
জায়গা ছিল না কোনো কথা বলবার, শুনবার। সমুদ্রের ধারে যেতে পথের বাদাম গাছগুলি মিহি কথার কৌতুকে পাথর ফুলের ধাক্কা দিল আমি কী বলেছিলাম, তোমরা যারা শুনেছো বেশি শোনাবে–একটু খানি। আমি ভুলে গেছি জন্ম আছে। কিছু যন্ত্রণার কথা যেভাবে বলেছি মনে নেই একটু আনন্দ কথা, গোলাপি স্তম্ভে স্থির রয়েছে অন্ধ থেকে চোখে জেগে সমুদ্র দেখি বালির স...
https://banglapoems.wordpress.com/2013/10/01/%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a3%e0%a7%81-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/
4572
শামসুর রাহমান
কাঙ্ক্ষিত অর্কেস্ট্রার প্রতীক্ষায়
মানবতাবাদী
আবহাওয়া দপ্তর প্রচার করেছে, ঝড়ের তেমন কোনও সম্ভানাই নেই; তবু লেখার টেবিলে কাগজ কলম নিয়ে ব’সে কেন জানি না বার বার মনে হচ্ছে, তুমুল তুফান হঠাৎ আসবে ধেয়ে চৌদিক থেকে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে। বাড়ির সবার জন্য আশঙ্কা শাঁকচুন্নির মতা ভীষণ আঁকড়ে ধরেছে আমাকে বুকে বড় বেশি চাপ কী করি? কী করি?নিঃশ্বাস নেয়া ভার, এক ঝটকায় খানিক মুক্তির ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/kangkhito-orkestrar-protikkhay/
4614
শামসুর রাহমান
কেন তুমি অভিমানে
প্রেমমূলক
কেন তুমি অভিমানে এমন বিষণ্ন আলা ছড়াও আমাকে ম্লান করে যখন তখন? কেন যে সরিয়ে নাও হাত নানা ছলে, বুঝি না কিছুই। এরকম দৃষ্টি দাও যদি, তাহলে আমার সত্তা জমে নিথর পাথর হ’য়ে যাবে, মগজ বেবাক খড়ে যাবে ভরে, আমি শুধু দম দেয়া পুতুলের মতো একাকী ঘুরবো দিগ্ধিদিক।তোমার চুম্বন থেকে, আলিঙ্গন থেকে বহুদূরে পড়ে আছি একা শ্বাসকষ্ট হয় রাত্রিদিন...
https://www.bangla-kobita.com/shamsurrahman/keno-tumi-ovimane/