id
stringlengths
1
4
poet
stringclasses
120 values
title
stringlengths
1
54
class
stringclasses
21 values
text
stringlengths
13
18.7k
source_url
stringlengths
40
246
2763
রবীন্দ্রনাথ ঠাকুর
আষাঢ়
প্রকৃতিমূলক
নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে। ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝরঝর, আউশের ক্ষেত জলে ভরভর, কালি-মাখা মেঘে ও পারে আঁধার ঘনিছে দেখ্ চাহি রে। ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।।ওই ডাকে শোনো ধেনু ঘনঘন, ধবলীরে আনো গোহালে। এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ্ দেখি মাঠে গেছে যারা...
https://www.bangla-kobita.com/rabindranath/ashar/
847
জসীম উদ্‌দীন
নীড়
কাহিনীকাব্য
গড়াই নদীর তীরে, কুটিরখানিরে লতা-পাতা-ফুল মায়ায় রয়েছে ঘিরে। বাতাসে হেলিয়া, আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি, উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি। মাচানের পরে সীম-লতা আর লাউ কুমড়ার ঝাড়, আড়া-আড়ি করি দোলায় দোলায় ফুল ফল যত যার। তল দিয়ে তার লাল নটেশাক মেলিছে রঙের ঢেউ, লাল শাড়ীখানি রোদ দিয়ে গেছে এ বাড়ির বধূ কেউ। মাঝে মা...
https://banglarkobita.com/poem/famous/758
4290
শামসুর রাহমান
অঙ্গুরি এসেছ তুমি
প্রেমমূলক
অঙ্গুরি এসেছ তুমি ফিরে অজ্ঞাতবাসের পর আমার এ ঘরে আজ। বহুদিন ছিলে অন্ধকারে বস্তুত গা ঢাকা দিয়ে; তোমাকে ভেবেছি বারে বারে, দেখেছি তোমার স্বপ্ন কত, ইতিমধ্যে বহু ঝড় ঝাপ্টা গ্যাছে, বিস্মৃতির এক্কা দোক্কা তোমার খবর সহজে ফেলেছে মুছে কখনো সখনো। কোন্‌ তারে কখন লেগেছে সুর পুনরায় কোমল গান্ধারে, আমিতো পাইনি টের; ছিল খুব হৃদয়ের জ্বর...
https://www.bangla-kobita.com/shamsurrahman/onguri-esecho-tumi/
5043
শামসুর রাহমান
বৃষ্টির দিনে
প্রকৃতিমূলক
তখন ও চাঞ্চল্যে ক্ষিপ্র হয়নি শহর, ট্রাফিকের কলতান বাজেনি প্রবল সুরে। টলটলে স্নিগ্ধশ্যাম ঐ পার্কের শরীর ঘেঁষে যাচ্ছিলাম হেঁটে দ্রুত পায়ে বর্ষাতিটা গায়ে চেপে। সহসা সরিয়ে বৃষ্টির ঝালর একজন হাত রেখে নিঃশব্দে আমার কাঁধে বললেন গাঢ় উচ্চারণেঃ“কোথায় ছুটেছো তুমি হন্তদন্ত হয়ে পরিশ্রমী নাগরিক এমন বর্ষায় ? বরং পার্কের বঞ্চে সময় কাট...
https://www.bangla-kobita.com/shamsurrahman/brishtir-dine/
2552
রজনীকান্ত সেন
স্বাধীনতার সুখ
নীতিমূলক
বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই- “কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই; আমি থাকি মহাসুখে অট্টালিকা ‘পরে, তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।” বাবুই হাসিয়া কহে- “সন্দেহ কি তায় ? কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়; পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।”
http://kobita.banglakosh.com/archives/4325.html
2929
রবীন্দ্রনাথ ঠাকুর
কেন
চিন্তামূলক
জ্যোতিষীরা বলে, সবিতার আত্মদান-যজ্ঞের হোমাগ্নিবেদিতলে যে জ্যোতি উৎসর্গ হয় মহারুদ্রতপে এ বিশ্বের মন্দিরমণ্ডপে, অতিতুচ্ছ অংশ তার ঝরে পৃথিবীর অতিক্ষুদ্র মৃৎপাত্রের 'পরে। অবশিষ্ট অমেয় আলোকধারা পথহারা, আদিম দিগন্ত হতে অক্লান্ত চলেছে ধেয়ে নিরুদ্দেশ স্রোতে। সঙ্গে সঙ্গে ছুটিয়াছে অপার তিমির-তেপান্তরে অসংখ্য নক্ষত্র হয়ে রশ্...
https://www.bangla-kobita.com/rabindranath/khano/
118
আল মাহমুদ
কদম ফুলের ইতিবৃত্ত
প্রেমমূলক
আমি তোমাকে কতবার বলেছি আমি বৃক্ষের মতো অনড় নই তুমি যতবার ফিরে এসেছ ততবারই ভেবেছ আমি কদমবৃক্ষ হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকব কিন্তু এখন দেখ আমি গাছের নিচে দাঁড়িয়ে থাকলেও হয়ে গিয়েছি বৃক্ষের অধিক এক কম্পমান সত্তা বাঁশি বাজিয়ে ফুঁ ধরেছি আর চতুর্দিক থেকে কেঁদে উঠেছে রাধারা আমি কি বলেছিলাম ঘর ভেঙে আমার কাছে এসো আমি কি বলেছিলাম যমুনায়...
http://kobita.banglakosh.com/archives/3713.html
646
জয় গোস্বামী
কিন্তু আগুনের মধ্যে গিয়ে দাঁড়াবার কথাটা মনে থাকে যেন
প্রেমমূলক
কিন্তু আগুনের মধ্যে গিয়ে দাঁড়াবার কথাটা মনে থাকে যেন! মাটি ফেটে তলিয়ে যাবার কথাটা যেন মনে থাকে ভূমিকম্পের ফাটল থেকে হাত বেরিয়ে আসা আর মরুভূমিতে দাঁড়িয়ে, ডিঙি মেরে, সূর্যের পেটে মুখ ঢুকিয়ে দেওয়া কয়েক যুগ পরে, সূর্য নিভে আকাশ থেকে খসে পড়ল যখন তখন, আর কিছু না পেয়ে, খিদের চোটে, পরস্পরকে খেয়ে নিশ্চিহ্ন করে ফেলবার কথাটাও...
https://banglarkobita.com/poem/famous/1729
4
অতুলপ্রসাদ সেন
বল, বল, বল সবে
স্বদেশমূলক
বল, বল, বল সবে, শত বীণা-বেণু-রবে, ভারত আবার জগত-সভায় শ্রেষ্ঠ আসন লবে | ধর্মে মহান্ হবে, কর্মে মহান্ হবে, নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পুরবে! আজও গিরিরাজ রয়েছে প্রহরী, ঘিরি তিনদিক নাচিছে লহরী, যায়নি শুকায়ে গঙ্গা গোদাবরী, এখনও অমৃতবাহিনী | প্রতি প্রান্তর, প্রতি গুহা বন, প্রতি জনপদ, তীর্থ অগণন, কহিছে গৌরব-কাহিনী | বিদুষী...
http://kobita.banglakosh.com/archives/4255.html
4171
লালন শাহ
আছে আদি মক্কা এই মানব দেহে
মানবতাবাদী
আছে আদি মক্কা এই মানব দেহে দেখ না রে মন চেয়ে। দেশ-দেশান্তর দৌড়ে এবার মরিস্‌ কেন হাঁপিয়ে।। করে অতি আজব ভাক্কা গঠেছে সাঁই মানুষ-মক্কা কুদরতি নূর দিয়ে। ও তার চার দ্বারে চার নূরের ইমাম মধ্যে সাঁই বসিয়ে।। মানুষ-মক্কা কুদরতি কাজ উঠছে রে আজগুবি আওয়াজ সাততলা ভেদিয়ে। আছে সিংহ-দরজায় দ্বারী একজন নিদ্রাত্যাগী হয়ে।। দশ-দুয...
http://kobita.banglakosh.com/archives/4425.html
468
কাজী নজরুল ইসলাম
মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম
মানবতাবাদী
মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম মোরা ঝর্ণার মত চঞ্চল, মোরা বিধাতার মত নির্ভয় মোরা প্রকৃতির মত স্বচ্ছল।। মোরা আকাশের মত বাঁধাহীন মোরা মরু সঞ্চার বেদুঈন, বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্তমুক্ত শতদল।। মোরা সিন্ধু জোঁয়ার কলকল মোরা পাগলা জোঁয়ার ঝরঝর। কল-কল-কল, ছল-ছল-ছল মোরা দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মহীধর। হাসি গান শ্যাম উ...
https://www.bangla-kobita.com/nazrulislam/mora-jhonjhar-moto-uddam/
6
অতুলপ্রসাদ সেন
হও ধরমেতে ধীর
স্বদেশমূলক
হও ধরমেতে ধীর হও করমেতে বীর, হও উন্নত শির, নাহি ভয় | ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান,—হবে জয় | নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখ মিলন মহান্ ; দেখিয়া ভারেতে মহা-জাতির উত্থান—জগজন মানিবে বিস্ময়! তেত্রিশ কোটি মোরা নহি কভু ক্ষীণ, হতে পারি দীন, তবু ...
http://kobita.banglakosh.com/archives/4257.html
920
জীবনানন্দ দাশ
আকাশলীনা
প্রেমমূলক
সুরঞ্জনা, ঐখানে যেয়োনাকো তুমি, বোলোনাকো কথা অই যুবকের সাথে; ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে; ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে; ফিরে এসো হৃদয়ে আমার; দূর থেকে দূরে – আরও দূরে যুবকের সাথে তুমি যেয়োনাকো আর। কী কথা তাহার সাথে? – তার সাথে! আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ: তার প্রেম ঘাস হয়ে আসে। স...
https://banglarkobita.com/poem/famous/145
2596
রবীন্দ্রনাথ ঠাকুর
অনেক তিয়াষে করেছি ভ্ৰমণ
ভক্তিমূলক
অনেক তিয়াষে করেছি ভ্ৰমণ জীবন কেবলি খোঁজা। অনেক বচন করেছি রচন, জমেছে অনেক বোঝা। যা পাই নি তারি লইয়া সাধনা যাব কি সাগরপার। যা গাই নি তারি বহিয়া বেদনা ছিঁড়িবে বীণার তার?   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/onek-tiashe-korechi-vromon/
4325
শামসুর রাহমান
অসামান্য তিথি
প্রেমমূলক
অনেক বছর আগে আমি ভালোবেসেছিলাম যাদের তারা আজ অতিশয় আবছা বিবর্ণ ফ্রীজ শটে। অকস্মাৎ কোনো কোনোদিন ওরা স্মৃতির নিকটে চাঞ্চল্য প্রার্থনা করে গূঢ় ইন্দ্রজালে শরীরের খুব কাছে এসে। অশরীরী ছায়ার মতন ফের করে ব্যবহার নিমেষেই। দৃশ্যপটে কী-যে ঘটে, ওরা মিশে যায় বায়ুস্তরে; শোনো, বলি অকপটে- চিরদিন কিছু ছায়ামোহ থেকে যায় মানুষের।কিন্তু ত...
https://www.bangla-kobita.com/shamsurrahman/osamanyo-tithi/
1064
জীবনানন্দ দাশ
দেশবন্ধু
ভক্তিমূলক
বাংলার অঙ্গনেতে বাজায়েছ নটেশের রঙ্গমল্লী গাঁথা অশান্ত সন্তান ওগো,- বিপ্লবিনী পদ্মা ছিল তব নদী-মাতা। কালবৈশাখীর দোলা অনিবার দুলাইতে রক্তপুঞ্জ তব উত্তাল ঊর্মির তালে,-বক্ষে তবু লক্ষ কোটি পন্নগ-উৎসব উদ্যত ফণার নৃত্যে আষ্ফালিত ধূর্জটির কন্ঠ-নাগ জিনি, ত্র্যম্বক-পিনাকে তব শঙ্কাকুল ছিল সদা শত্রু অক্ষৌহিণী। স্পর্শে তব পুরোহিত, ...
https://banglarkobita.com/poem/famous/907
2591
রবীন্দ্রনাথ ঠাকুর
অনাগতা
চিন্তামূলক
এসেছিল বহু আগে যারা মোর দ্বারে, যারা চলে গেছে একেবারে, ফাগুন-মধ্যাহ্নবেলা শিরীষছায়ায় চুপে চুপে তারা ছায়ারূপে আসে যায় হিল্লোলিত শ্যাম দুর্বাদলে। ঘন কালো দিঘিজলে পিছনে-ফিরিয়া-চাওয়া আঁখি জ্বলো জ্বলো করে ছলোছলো। মরণের অমরতালোকে ধূসর আঁচল মেলি ফিরে তারা গেরুয়া আলোকে।যে এখনো আসে নাই মোর পথে, কখনো যে আসিবে না আমার জগতে...
https://www.bangla-kobita.com/rabindranath/aunaguta/
243
কাজী নজরুল ইসলাম
আশু-প্রয়াণ গীতি
শোকমূলক
কোরাস্: বাংলার 'শের', বাংলার শির, বাংলার বাণী, বাংলার বীর সহসা ও-পারে অস্তমান। এপারে দাঁড়ায়ে দেখিল ভারত মহা-ভারতের মহাপ্রয়াণ॥ বাংলার ঋষি বাংলার জ্ঞান বঙ্গবাণীর শ্বেতকমল, শ্যাম বাংলার বিদ্যা-গঙ্গা অবিদ্যা-নাশী তীর্থ-জল! মহামহিমার বিরাট পুরুষ শক্তি-ইন্দ্র তেজ-তপন— রক্ত-উদয় হেরিতে সহসা হেরিনু সে-রবি মেঘ-মগন। কোরাস্: ব...
https://banglarkobita.com/poem/famous/833
5270
শামসুর রাহমান
সম্পাদক সমীপেষু
লিপিমূলক
আমরা বাগান চাই আমরা ক’জন অকপট, শান্তিবাদী ক্লান্ত নাগরিক এমন বাগান চাই যেখানে ফুলের কাছে সহজে পারবো যেতে, ঘাসে চিৎ হয়ে শুয়ে দিব্যি পা দুটো নাড়বো অকারণ মাঝে মাঝে। কী কী ফুল থাকবে বাগানে তার সুদীর্ঘ তালিকা বলোতো পাঠাতে পারি পৌর সমিতির কাছে। ভদ্রমহোদয়,আমরা বাগান চাই, আমরা ক’জন হতচ্ছাড়া, যারা মাঝরাস্তা দিয়ে ভাগ্যের ছ্যাকড়া...
https://www.bangla-kobita.com/shamsurrahman/sompadok-somipeshu/
1161
জীবনানন্দ দাশ
মিতাভাষণ
চিন্তামূলক
তোমার সৌন্দর্য নারী, অতীতের দানের মতন। মধ্যসাগরের কালো তরঙ্গের থেকে ধর্মাশোকের স্পষ্ট আহ্বানের মতো আমাদের নিয়ে যায় ডেকে শান্তির সঙ্ঘের দিকে — ধর্মে — নির্বাণে; তোমার মুখের স্নিগ্ধ প্রতিভার পানে। অনেক সমুদ্র ঘুরে ক্ষয়ে অন্ধকারে দেখেছি মণিকা-আলো হাতে নিয়ে তুমি সময়ের শতকের মৃত্যু হলে তবু দাঁড়িয়ে রয়েছে শ্রেয়তর বেলাভূমি: যা...
https://banglarkobita.com/poem/famous/965
2871
রবীন্দ্রনাথ ঠাকুর
কবি-কাহিনী (তৃতীয় সর্গ)
কাহিনীকাব্য
কত দেশ দেশান্তরে ভ্রমিল সে কবি! তুষারস্তম্ভিত গিরি করিল লঙ্ঘন, সুতীক্ষ্নকণ্টকময় অরণ্যের বুক মাড়াইয়া গেল চলি রক্তময় পদে। কিন্তু বিহঙ্গের গান, নির্ঝরের ধ্বনি, পারে না জুড়াতে আর কবির হৃদয়। বিহগ, নির্ঝর-ধ্বনি প্রকৃতির গীত-- মনের যে ভাগে তার প্রতিধ্বনি হয় সে মনের তন্ত্রী যেন হোয়েছে বিকল। একাকী যাহাই আগে দেখিত সে কবি...
https://www.bangla-kobita.com/rabindranath/kobi-kahini-tritio-sorgo/
3736
রবীন্দ্রনাথ ঠাকুর
মুর্খু
ছড়া
নেই বা হলেম যেমন তোমার অম্বিকে গোঁসাই । আমি তো , মা , চাই নে হতে পণ্ডিতমশাই । নাই যদি হই ভালো ছেলে , কেবল যদি বেড়াই খেলে তুঁতের ডালে খুঁজে বেড়াই গুটিপোকার গুটি , মুর্খু হয়ে রইব তবে ? আমার তাতে কীই বা হবে , মুর্খু যারা তাদেরই তো সমস্তখন ছুটি । তারাই তো সব রাখাল ছেলে গোরু চরায় মাঠে । নদীর ধারে বনে বনে তাদের বেলা কাটে । ...
https://www.bangla-kobita.com/rabindranath/murkhu/
2398
মাইকেল মধুসূদন দত্ত
সরস্বতী
সনেট
তপনের তাপে তাপি পথিক যেমতি পড়ে গিয়া দড়ে রড়ে ছায়ার চরণে ; তৃষাতুর জন যথা হেরি জলবতী নদীরে, তাহার পানে ধায় ব্যগ্ৰ মনে পিপাসা-নাশের আশে ; এ দাস তেমতি, জ্বলে যবে প্রাণ তার দুঃখের জ্বলনে, ধরে রাঙা পা দুখানি, দেবি সরস্বতি!--- মার কোল-সম, মা গো, এ তিন ভুবনে আছে কি আশ্রম আর ? নয়নের জলে ভাসে শিশু যবে, কে সাম্ভনে তারে ? ক...
https://www.bangla-kobita.com/madhusudan/saraswati/
3518
রবীন্দ্রনাথ ঠাকুর
বর্ষশেষ
সনেট
নির্মল প্রত্যুষে আজি যত ছিল পাখি বনে বনে শাখে শাখে উঠিয়াছে ডাকি। দোয়েল শ্যামার কণ্ঠে আনন্দ-উচ্ছ্বাস, গেয়ে গেয়ে পাপিয়ার নাহি মিটে আশ। করুণ মিনতিস্বরে অশ্রান্ত কোকিল অন্তরের আবেদনে ভরিছে নিখিল। কেহ নাচে, কেহ গায়, উড়ে মত্তবৎ, ফিরিয়া পেয়েছে যেন হারানো জগৎ। পাখিরা জানে না কেহ আজি বর্ষশেষ, বকবৃদ্ধ-কাছে নাহি শুনে উপদেশ। যতদিন...
https://www.bangla-kobita.com/rabindranath/borshasheshe/
3422
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রজাপতি
চিন্তামূলক
সকালে উঠেই দেখি প্রজাপতি একি আমার লেখার ঘরে, শেলফের 'পরে মেলেছে নিস্পন্দ দুটি ডানা-- রেশমি সবুজ রঙ, তার 'পরে সাদা রেখা টানা। সন্ধ্যাবেলা বাতির আলোয় অকস্মাৎ ঘরে ঢুকে সারারাত কী ভেবেছে কে জানে তা-- কোনোখানে হেথা অরণ্যের বর্ণ গন্ধ নাই, গৃহসজ্জা ওর কাছে সমস্ত বৃথাই। বিচিত্র বোধের এ ভুবন, লক্ষকোটি মন একই বিশ্ব লক্ষকোটি ক'র...
https://www.bangla-kobita.com/rabindranath/prujapute/
2564
রফিক আজাদ
যদি ভালবাসা পাই
প্রেমমূলক
যদি ভালবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি যদি ভালবাসা পাই ব্যাপক দীর্ঘপথে তুলে নেব ঝোলাঝুলি যদি ভালবাসা পাই শীতের রাতের শেষে মখমল দিন পাব যদি ভালবাসা পাই পাহাড় ডিঙ্গাবো আর সমুদ্র সাঁতরাবো যদি ভালবাসা পাই আমার আকাশ হবে দ্রুত শরতের নীল যদি ভালবাসা পাই জীবনে আমিও পাব মধ্য অন্তমিল।
http://kobita.banglakosh.com/archives/1623.html
1606
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
তোমার জন্য ভাবি না
চিন্তামূলক
তুমি তোমার ছেলেকে অহোরাত্রি অসংখ্য মিথ্যার বিষ গলিয়েছ। শৈশবে সে হাসেনি, কেননা সমবয়সীদের সে শত্রু বলে জানত। যৌবনে সে নারীকে ভালবাসেনি, কেননা নারীকে সে নরক বলে জানে। ধীরে-ধীরে সেই অকালবার্ধক্যের দিকে সে এখন এগিয়ে যাচ্ছে, চুলগুলিকে যা সাদা করে দেয়, কিন্তু চিত্তের মালিন্য যা মোচন করতে পারে না। তোমার জন্য আমার কোনো ভাবনা ...
https://banglarkobita.com/poem/famous/1583
5851
সুনীল গঙ্গোপাধ্যায়
যে আমায়
প্রেমমূলক
যে আমায় চেনে আমি তাকেই চিনেছি যে আমায় ভুলে যায়, আমি তার ভুল গোপন সিন্দুকে খুব যত্নে তুলে রাখি পুকুরের মরা ঝাঁঝি হাতে নিয়ে বলি, মনে আছে, জলের সংসার মনে আছে? যে আমায় চেনে আমি তাকেই চিনেছি! যে আমায় বলেছিল, একলা থেকো না আমি তার একাকিত্ব অরণ্যে খুঁজেছি যে আমায় বলেছিল, অত্যাগসহন আমি তার ত্রাগ নিয়ে বানিয়েছি শ্লোক যে আমার বল...
https://banglarkobita.com/poem/famous/1844
2325
মাইকেল মধুসূদন দত্ত
তারা
সনেট
নিত্য তোমা হেরি প্রাতে ওই গিরি-শিরে কি হেতু, কহ তা মোরে, সুচারু-হাসিনি ? নিত্য অবগাহি দেহ শিশিরের নীরে, দেও দেখা, হৈমবতি, থাকিতে যামিনী। বহে কলকল রবে স্বচ্ছ প্রবাহিণী গিরি-তলে ; সে দর্পণে নিরখিতে ধীরে ও মুখের আভা কি লো, আইস, কামিনি, কুসুম-শয়ন থুয়ে সুবর্ণ মন্দিরে?— কিম্বা, দেহ কারাগার তেয়াগি ভূতলে, স্নেহ-কারী জন-প্রা...
https://www.bangla-kobita.com/madhusudan/tara/
2710
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ
ভক্তিমূলক
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ। খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত।।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশি রই আপন মনে- বাতাস বহে সুমন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা। ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে, ততখন রহি রহি ভেসে আসে সুগন্ধ।।আমার এই পথ-চাওয়াতেই আনন্দ। খেলে যায় রৌদ্র ছায়া...
https://www.bangla-kobita.com/rabindranath/amar-poth-chaowatei-ananda/
5323
শামসুর রাহমান
স্বর্গে গেলাম দর্শক হিসেবে
রূপক
(দান্তের কাছে ক্ষমাপ্রার্থনা পূর্বক) মোল্লা-পুরুত এখনো রটায় স্বর্গলোকের বিজ্ঞাপন। নানা মুনি তার নকশা আঁকেন, ব্যাখ্যা করেন বিজ্ঞজন।দৈব দয়ায় একদিন ঠিক পৌঁছে গেলাম স্বর্গলোকে। স্বর্গতো নয়, আমার শহর দেখতে পেলাম চর্মচোখে।সেখানে ও লোক রাস্তা খুঁড়ছে, মন্ত্রী হচ্ছে, কিনছে নাম। চৈত্রদুপুর পুড়ছে সেখানে, গলছে রাতের মধ্য যাম।ইলেকট...
https://www.bangla-kobita.com/shamsurrahman/swarge-gelam-dorshok-hisebe/
1313
তসলিমা নাসরিন
কলকাতার প্রেম
প্রেমমূলক
তোমাকে তিরিশ তিরিশ লাগে, অথচ তুমি তেষট্টি তেষট্টি হও, তিরিশ হও তাতে কার কী এলো গেলো তুমি তুমিই; তেমনই, তোমাকে ঠিক যেমন হলে মানায়। চোখদুটোর দিকে যখনই তাকাই, মনে হয় ওই চোখ বুঝি দুহাজার বছর ধরে চিনি ঠোঁটের দিকে, চিবুকের দিকে, হাত বা হাতের আঙুলের দিকে তাকাতে নিলেই দেখি চিনি দুহাজার কেন, তারও চেয়ে আগে থেকে চিনি। এত চিনি য...
https://banglarkobita.com/poem/famous/1959
3449
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রলাপ ৩
প্রেমমূলক
আয় লো প্রমদা! নিঠুর ললনে বার বার বল্‌ কী আর বলি! মরমের তলে লেগেছে আঘাত হৃদয় পরাণ উঠেছে জ্বলি! আর বলিব না এই শেষবার এই শেষবার বলিয়া লই মরমের তলে জ্বলেছে আগুন হৃদয় ভাঙিয়া গিয়াছে সই! পাষাণে গঠিত সুকুমার ফুল! হুতাশনময়ী দামিনী বালা! অবারিত করি মরমের তল কহিব তোরে লো মরম জ্বালা! কতবার তোরে কহেছি ললনে! দেখায়েছি খুলে হৃ...
https://www.bangla-kobita.com/rabindranath/prolap-3/
3813
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবিচার
নীতিমূলক
বিপ্র কহে, রমণী মোর আছিল যেই ঘরে নিশীথে সেথা পশিল চোর ধর্মনাশ-তরে। বেঁধেছি তারে, এখন কহো চোরে কী দেব সাজা।' 'মৃত্যু' শুধু কহিলা তারে রতনরাও রাজা। ছুটিয়া আসি কহিল দূত, 'চোর সে যুবরাজ-- বিপ্র তাঁরে ধরেছে রাতে, কাটিল প্রাতে আজ। ব্রাহ্মণেরে এনেছি ধরে, কী তারে দিব সাজা?' 'মুক্তি দাও' কহিলা শুধু রতনরাও রাজা।৪ কার্তিক, ১৩০৬
https://www.bangla-kobita.com/rabindranath/rajbichar/
5643
সুকুমার রায়
পাগলা দাশু
হাস্যরসাত্মক
আমাদের স্কুলের যত ছাত্র তাহাদের মধ্যে এমন কেহই ছিল না, যে পাগলা দাশুকে না চিনে। যে লোক আর কাহাকেও জানে না, সেও সকলের আগে দাশুকে চিনিয়া ফেলে। সেবার এক নতুন দারোয়ান আসিল, একেবারে আন্‌‌কোরা পাড়াগেঁয়ে লোক, কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনিল, তখনই আন্দাজে ঠিক করিয়া লইল যে, এই ব্যক্তিই পাগলা দাশু। কারণ মুখের চেহা...
https://www.bangla-kobita.com/sukumar/pagla-dsahu/
2363
মাইকেল মধুসূদন দত্ত
মধুকর
সনেট
শুনি গুন গুন ধ্বনি তোর এ কাননে, মধুকর,এ পরাণ কাঁদে রে বিষাদে! ফুল-কুল-বধূ-দলে সাধিস্ যতনে অনুক্ষণ,মাগি ভিক্ষা অতি মৃদু নাদে, তুমকী বাজায়ে যথা রাজার তোরণে ভিখারী,কি হেতু তুই?ক মোরে,কি সাদে মোমের ভাণ্ডারে মধু রাখিস্ গোপনে, ইন্দ্র যথা চন্দ্রলোকে,দানব-বিবাদে সুধামৃত?এ আয়াসে কি সুফল ফলে? কৃপণের ভাগ্য তোর!কৃপণ যেমতি অনাহারে,...
https://www.bangla-kobita.com/madhusudan/modhukor/
1976
বিনয় মজুমদার
সময়ের সাথে এক বাজি ধরে
প্রেমমূলক
সময়ের সাথে এক বাজি ধরে পরাস্ত হয়েছি । ব্যর্থ আকাঙ্খায়, স্বপ্নে বৃষ্টি হয়ে মাটিতে যেখানে একদিন জল জমে, আকাশ বিস্বিত হয়ে আসে সেখানে সত্বর দেখি ,মশা জন্মে; অমল প্রতূষে ঘুম ভেঙ্গে দেখা যায় ; আমাদের মুখের ভিতর স্বাদ ছিল, তৃপ্তি ছিল জে সব আহার্য প’চে ইতিহাস সৃষ্টি করে; সুখ ক্রমে ব্যথা হয়ে উঠে । অঙ্গুরীয় নীল পাথরের বিচ্ছুরিত ...
http://kobita.banglakosh.com/archives/4042.html
3515
রবীন্দ্রনাথ ঠাকুর
বরষে বরষে শিউলিতলায়
রূপক
বরষে বরষে শিউলিতলায় ব’স অঞ্জলি পাতি, ঝরা ফুল দিয়ে মালাখানি লহ গাঁথি এ কথাটি মনে জান’— দিনে দিনে তার ফুলগুলি হবে মান, মালার রূপটি বুঝি মনের মধ্যে রবে কোনোখানে যদি দেখ তারে খুঁজি।সিন্দুকে রহে বন্ধ, হঠাৎ খুলিলে আভাসেতে পাও পুরানো কালের গন্ধ।   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/boroshe-boroshe-shiulitolai/
1762
পূর্ণেন্দু পত্রী
আত্মচরিত ০৪
চিন্তামূলক
নতজানু হয়ে কারো পদতলে বসি, ইচ্ছে করে অকপটে সব কথা তার সাথে বলাবলি হোক। খুলে দিই কপাটের খিল পর্দার আড়াল, ঘন বনবীথি ছায়া, ভিজে ছায়া নোনাধরা পুরনো পাঁচিন দেয়ালে কামড়ে থাকা সুপ্রাচীন ঘন অন্ধকার স্যাঁতলার নানাবিধ মুখভঙ্গী, ফাটলের দাগ তেল ও জলের দাগ, পান পিক, পিপাসার দাগ সব চিহ্ন, সব ছারখার সমস্ত গোপন দুঃখ শোক অকপটে বলাবলি হ...
https://banglarkobita.com/poem/famous/1226
2740
রবীন্দ্রনাথ ঠাকুর
আমি হেথায় থাকি
ভক্তিমূলক
আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিয়ো তোমার জগৎসভায় এইটুকু মোর স্থান। আমি তোমার ভুবন-মাঝে লাগি নি নাথ, কোনো কাজে– শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ।নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন মোরে আদেশ কোরো গাইতে হে রাজন্‌। ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে আমি যেন না রই দূরে এই দিয়ো মোর মান।১৬ ভাদ্র, ১৩১৬ (গীতাঞ্...
https://www.bangla-kobita.com/rabindranath/ami-hethay-thaki/
5650
সুকুমার রায়
বর্ষ গেল বর্ষ এল
প্রকৃতিমূলক
বর্ষ গেল বর্ষ এল গ্রীষ্ম এলেন বাড়ি- পৃথ্বী এলেন চক্র দিয়ে এক বছরের পাড়ি । সত্যিকারের এই পৃথিবীর বয়স কেবা জানে, লক্ষ হাজার বছর ধরে চল্‌ছে একই টানে । আপন তালে আকাশ পথে আপনি চলে বেগে, গ্রীষ্মকালের তপ্তরোদে বর্ষাকালের মেঘে, শরৎকালের কান্নাহাসি হাল্কা বাদল হাওয়া, কুয়াশা-ঘেরা পর্দা ফেলে হিমের আসা যাওয়া- শীতের শেষে রিক...
https://www.bangla-kobita.com/sukumar/borsha-gelo-borsha-elo/
2473
মোহাম্মদ রফিকউজ্জামান
কর্ষণনামা
প্রেমমূলক
তুমি জানো ভালো করে, কর্ষণের শেষ আছে কিনা আরো ভালো জানো তুমি, কী চেয়েছো প্রেম না-কি ঘৃণা আমিতো কিছুই নই, বর্গাচাষী ক্ষেত্রের মজুর সজোরে বিঁধিয়ে ফাল চাষ করি ক্ষেত্র যত দূর তুমি জানো কতো বার ঘোরে সীতা, কি তোমার সীমা কী বীজ বোনাতে চাও কিসে বাড়ে তোমার মহিমাতুমি জানো কে তোমার কর্ষিত এ ক্ষেত্রের মালিক যে বীজ বোনাবে তাও খেয়ে য...
https://www.bangla-kobita.com/rafiquzzaman/korshonnama/
4008
রবীন্দ্রনাথ ঠাকুর
স্বার্থ
সনেট
কে রে তুই, ওরে স্বার্থ, তুই কতটুকু, তোর স্পর্শে ঢেকে যায় ব্রহ্মান্ডের মুখ, লুকায় অনন্ত সত্য—স্নেহ সখ্য প্রীতি মুহূর্তে ধারণ করে নির্লজ্জ বিকৃতি, থেমে যায় সৌন্দর্যের গীতি চিরন্তন তোর তুচ্ছ পরিহাসে। ওগো বন্ধুগণ, সব স্বার্থ পূর্ণ হোক। ক্ষুদ্রতম কণা ভান্ডারে টানিয়া আনো—কিছু ত্যজিয়ো না। আমি লইলাম বাছি চিরপ্রেমখানি, জাগিছে য...
https://www.bangla-kobita.com/rabindranath/shartho/
4719
শামসুর রাহমান
জনপথ লেখে
মানবতাবাদী
ঝেড়ে ফেলে দিতে দেশজোড়া অনড় পাথর শুধু রাজধানী নয়, আমাদের প্রতিটি শহর এবং শহরতলী গ্রাম ক্রুদ্ধ মানুষের কপালের শিরার ধরনে করে দপ দপ। কখনো দেখিনি, তবু তোমাদের কথা ভেবে আমাদের হৃদয়ের চোখে অশ্রধারা বয়, স্ফীত হয় বুক। তোমাদের বুক থেকে রক্তের ঝলক এই মানচিত্রটিকে আরো বেশি রক্তজবাময় করে তোলে। এবং শহরতলী, গ্রাম অধিক পবিত্র হয় তোমা...
https://www.bangla-kobita.com/shamsurrahman/jonpoth-lekhe/
1494
নির্মলেন্দু গুণ
পাড়ি
প্রেমমূলক
মহাত্মা গান্ধীর মতো ভালোবাসা পাড়ি দিচ্ছে সময়ের নড়বড়ে সাঁকো। আমি তাকে হাত ধরে পরান সখার মতো নিয়ে যাচ্ছি নদীর ওপারে। স্রোতস্বিনীর জলে কাঁপিতেছে দুু’জনের ছায়া, ভালোবাসা এবং আমার। তুমি শুধু দূরে বসে আমাদের পার হওয়া দেখো, কর্ত্যব্য করো না। নীলাঞ্জনে ঢেউ ওঠে, সাঁকোর নিজের জলে জলোচ্ছ্বাসে কুঞ্জ ভেসে যায়।
https://www.bangla-kobita.com/nirmalendugoon/pari/
4207
শক্তি চট্টোপাধ্যায়
কঠিন অনুভব
চিন্তামূলক
চারধারে তার উপঢৌকন, কিন্তু আছে স্থির, দুহাত মুঠিবদ্ধ কিন্তু ভিতরে অস্থির। কেউ তাকে দ্যাখেনি হতে, উচিত ভেবে সব ফিরিয়ে দিল, তার ছিলো এক কঠিন অনুভব।
https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/kothin-onubhob/
2159
মহাদেব সাহা
তাহলে কি ঢেকে যাবে পৃথিবীর মুখ
রূপক
এই শতকের শেষে নামে শৈত্য, হিমপ্রবাহ এখানে এশিয়া ও ইওরোপ কাঁপে শীতে, বৃক্ষপত্র ঝরে যায় ইতিহাস থেকে টুপটাপ খরেস পড়ে পাতা; এই ভয়ানক দুঃসময়ে কার দিকে বাড়াই বা হাত বন্ধুরাই শত্রু এখন, হৃদয়েও জমেছে বরফ। পরফে পড়েছে ঢাকা বার্চবন, তৃনভূমি, বার্লিনের ব্যতিত আকাশ, মানুষের কীর্তিস্তম্ভ, মানবিক প্রীতি-ভালোবাসা- অনেক আগেই ঢা...
https://banglarkobita.com/poem/famous/369
1170
জীবনানন্দ দাশ
যখন মৃত্যুর ঘুমে শুয়ে রবো
সনেট
যখন মৃত্যুর ঘুমে শুয়ে রবো — অন্ধকারে নক্ষত্রের নিচে কাঁঠাল গাছের তলে হয়তো বা ধলেশ্বরী চিলাইয়ের পাশে – দিনমানে কোনো মুখ হয়তো সে শ্মশানের কাছে নাহি আসে – তবুও কাঁঠাল জাম বাংলার- তাহাদের ছায়া যে পড়িছে আমার বুকের পরে — আমার মুখের পরে নীরবে ঝরিছে খয়েরী অশথপাতাত — বইচি, শেয়ালকাঁটা আমার এ দেহ ভালোবাসে, নিবিড় হয়েছে তাই আমার চি...
https://www.bangla-kobita.com/jibanananda/jokhon-mrittur-ghumey-shue-robo/
5476
সুকান্ত ভট্টাচার্য
দিকপ্রান্তে
মানবতাবাদী
ভাঙন নেপথ্য পৃথিবীতে; অদৃশ্য কালের শত্রু প্রচ্ছন্ন জোয়ারে, অনেক বিপন্ন জীব ক্ষয়িষ্ণু খোঁয়াড়ে উন্মুখ নিঃশেষে কেড়ে নিতে, দুর্গম বিষণ্ণ শেষ শীতে। বীভৎস প্রাণের কোষে কোষে নিঃশব্দে ধ্বংসের বীজ নির্দিষ্ট আয়ুতে পশেছে আঁদার রাত্রে- প্রত্যেক স্নায়ুতে;- গোপনে নক্ষত্র গেছে খসে আরক্তিম আদিম প্রদোষে।। দিনের নীলাভ শেষ আলো...
https://banglarkobita.com/poem/famous/1112
233
কাজী নজরুল ইসলাম
আমি হব সকাল বেলার পাখি
ছড়া
"আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি।"সুয্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, 'হয়নি সকাল, ঘুমোও এখন', মা বলবেন রেগে।বলব আমি- 'আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাক, হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে নাক'?আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ? তোমার ছেলে উঠবে মা গো রাত পোহাবে তবে।
https://www.bangla-kobita.com/nazrulislam/ami-hobo-sokal-belar-pakhi/
67
আবিদ আনোয়ার
কীর্তনের আসরে একদিন
প্রেমমূলক
আসর ভরা নারী-পুরুষ, গাইছে ভালো শিবু কীর্তনিয়া -- বাহুলগ্ন তুমি ও আমি আবেগে আপ্লুত শিবু যখন বিস্তারিলো রাধার পরকীয়া হঠাৎ দেখি তোমার হাত আমার মুঠোচ্যূত!দূরের কোনো বাদাড় থেকে বুনো-ফুলের ঘ্রাণ শুঁকতে গিয়ে চেনা গোলাপ ঠেকছিলো কি বাসি? শিবুর সুরে শুনছিলে কি বেগানা আহ্বান? পাশের কোনো বাড়িতে বাজে ব্রজের পোড়া বাঁশি!সেই যে কবে তো...
https://www.bangla-kobita.com/abid50anwar/kirtoner-ashore-ekdin/
1604
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
তোমাকে নয়
প্রেমমূলক
যেন কাউকে কটুবাক্য বলবার ভীষণ প্রয়োজন ছিল। কিন্তু না, তোমাকে নয়; কিন্তু না, তোমাকে নয়। যেন যত দুঃখ আমি পেয়েছি, এবারে চতুর্গুণ করে তাকে ফিরিয়ে দেবার প্রয়োজন ছিল। কিন্তু না, তোমাকে নয়; কিন্তু না, তোমাকে নয়। দুই চক্ষু ভেসে গেল রক্তের ধারায়। দমিত আক্রোশে খুঁড়ি নিজের পাতাল। দ্যাখো আমি যন্ত্রণায় দাউ-দাউ আগুনে জ্বলে যাচ্ছি,...
https://banglarkobita.com/poem/famous/1657
3284
রবীন্দ্রনাথ ঠাকুর
নবজাতক
মানবতাবাদী
নবীন আগন্তুক, নব যুগ তব যাত্রার পথে চেয়ে আছে উৎসুক। কী বার্তা নিয়ে মর্তে এসেছ তুমি; জীবনরঙ্গভূমি তোমার লাগিয়া পাতিয়াছে কী আসন। নরদেবতার পূজায় এনেছ কী নব সম্ভাষণ। অমরলোকের কী গান এসেছ শুনে। তরুণ বীরের তূণে কোন্‌ মহাস্ত্র বেঁধেছ কটির 'পরে অমঙ্গলের সাথে সংগ্রাম-তরে। রক্তপ্লাবনে পঙ্কিল পথে বিদ্বেষে বিচ্ছেদে হয়তো রচিব...
https://www.bangla-kobita.com/rabindranath/nabajatk/
3597
রবীন্দ্রনাথ ঠাকুর
বিফল নিন্দা
নীতিমূলক
‘তোরে সবে নিন্দা করে গুণহীন ফুল’ শুনিয়া নীরবে হাসি কহিল শিমূল, যতক্ষণ নিন্দা করে, আমি চুপে চুপে ফুটে উঠি আপনার পরিপূর্ণ রূপে।   (কণিকা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/bifol-ninda/
4633
শামসুর রাহমান
কোনো একজনের জন্যে
প্রেমমূলক
এতকাল ছিলাম একা আর ব্যথিত, আহত পশুর অনুভবে ছেঁড়াখোঁড়া। দুর্গন্ধ-ভরা গুহাহিত রাত নিস্ফল ক্রোধে দীর্ণ, শীর্ণ হাহাকার ছাড়া গান ছিল না মনে, জানি প্রাণে ছিল না সতেজ পাতার কানাকানি এমনকি মরম্নভূমির তীব্রতাও ছিল না ধমনীতে, স্বপ্ন ছিল না, ছিল না স্বপ্নের মতো হৃদয়। কে জানতো এই খেয়ালি পতঙ্গ, শীতের ভোর, হাওয়ায় হাওয়ায় ম...
https://banglarkobita.com/poem/famous/431
126
আল মাহমুদ
জেলগেটে দেখা
মানবতাবাদী
সেলের তালা খোলা মাত্রই এক টুকরো রোদ এসে পড়লো ঘরের মধ্যে আজ তুমি আসবে । সারা ঘরে আনন্দের শিহরণ খেলছে । যদিও উত্তরের বাতাস হাড়েঁ কাঁপন ধরিয়ে দিয়ে বইছে , তবু আমিঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে নিলাম। পাহারাদার সেন্ট্রিকে ডেকে বললাম, আজ তুমি আসবে । সেন্ট্রি হাসতে হাসতে আমার সিগ্রেটে আগুন ধরিয়ে দিল । বলল , বারান্দায় হেটেঁ ভুক বা...
http://kobita.banglakosh.com/archives/3763.html
1297
টোকন ঠাকুর
পাখি সম্পর্কিত শেষ কবিতা
প্রেমমূলক
প্রেম হলে সেই পাখি, যার সোনালি ডানা ছুঁয়ে দেখবার সৌভাগ্য পাওয়া চাই। যার একটি মায়াবী পালক খসিয়ে নিতে ইচ্ছে করে। প্রেম সেই পাখি, যার চোখের মণিতে সামুদ্রিক নৌকার মাস্তুল দেখা যায়। যার মসৃণ গ্রীবায় নিঃসন্দেহে রোমিও-জুলিয়েট মঞ্চস্থ হতে পারে। প্রেম সেই পাখি, যার ঠোঁট দেখলেই প্রতীয়মাণ হয়- একজন একা মানুষের আত্মজীবনী কী ভয়ঙ্কর...
https://banglapoems.wordpress.com/2017/01/14/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/
1977
বিনয় মজুমদার
সৃষ্টির উপায়
চিন্তামূলক
শব্দ ব্রহ্ম । অর্থাৎ শব্দের আকার আছে । ‘সফেদা’ একটি শব্দ- ধ্বনি । এই শব্দের আকার সফেদা ফলটি যেমনি ঠিক তেমনি । এর শব্দতাতিবক প্রমাণ আছে । ‘আতা’ একটি শব্দ- ধ্বনি । আতা শব্দটির চেহারা ঠিক আতা ফলটির মতো । পাঠকআপনিও এইরকম নতুন শব্দ দিয়ে ধ্বনি দিয়ে নতুন ফল বানাতে পারেন। একটি নতুন শব্দ- ধ্বনি ‘হিবয়া’ । হিবয়া উচ্চারণ করার সঙ্গ...
http://kobita.banglakosh.com/archives/4066.html
5477
সুকান্ত ভট্টাচার্য
দিনবদলের পালা
মানবতাবাদী
আর এক যুদ্ধ শেষ, পৃথিবীতে তবু কিছু জিজ্ঞাসা উন্মুখ। উদ্দাম ঢাকের শব্দে সে প্রশ্নের উত্তর কোথায়? বিজয়ী বিশ্বের চোখ মুদে আসে, নামে এক ক্লান্তির জড়তা। রক্তাক্ত প্রান্তর তার অদৃশ্য দুহাতে নাড়া দেয় পৃথিবীকে, সে প্রশ্নের উত্তর কোথায়? তুষারখচিত মাঠে, ট্রেঞ্চে, শূন্যে, অরণ্যে, পর্বতে অস্থির বাতাস ঘোরে দুর্বোধ্য ধাঁধায়, ...
https://banglarkobita.com/poem/famous/1105
5434
সুকান্ত ভট্টাচার্য
আঠারো
মানবতাবাদী
আঠারো বছর বয়স কী দুঃসহ র্স্পধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।আঠারো বছর বয়সের নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়– আঠারো বছর বয়স জানে না কাঁদা।এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সঁপে আত্ম...
https://www.kobitacocktail.com/%e0%a6%86%e0%a6%a0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%b8-sukanta-bhattacharya/
2076
মহাদেব সাহা
আমি যখন বলি ভালোবাসি
মানবতাবাদী
আমি যখন বলি ভালোবাসি তখন শুদ্ধ হয় জীবন তখন ভাঙা ঘর আবার জোড়া লাগে, শিশুদের কচি মুখের ঘ্রাণে বাতাস ভরে যায় হলুদ চোখ সব সবুজ দেখতে শুরু করে নদীতীরে জেগে ওঠে নতুন চর; খরাশেষে বৃষ্টি নামে, আমি যখন বলি ভালোবাসি। আমি যখন বলি ভালোবাসি তখন শান্তি- আন্দোলন শুরু হয় জাতিসঙ্ঘের প্রাসাদচূড়ায় গলতে থাকে বরফ, লেবাননে বোমা বর্ষণ ...
https://banglarkobita.com/poem/famous/1437
4581
শামসুর রাহমান
কাল রাতে স্বপ্নে
সনেট
কাল রাতে স্বপ্নে আমি লালনের আরশি নগর দেখেছি অনেকক্ষণ, মনে হয়, আলো-আঁধারিতে। কেমন পড়শি ছিল কাছে, ধারে, কিবা তার ঘর দোর, মনে নেই, বুঝি দেহ তার রঙিন শাড়িতে ছিল ঢাকা, চোখ দু’টি টানা টানা, অত্যন্ত গভীর, ছুঁতে গিয়ে তাকে আমি গহীন গাঙের জলরেখা যেন বা করেছি স্পর্শ, পরিচিত এই গ্রহটির কেউ নয়, বুঝি তাই আজো প্রকৃত হয় নি দেখা।লালনের...
https://www.bangla-kobita.com/shamsurrahman/kal-rate-swapne/
3087
রবীন্দ্রনাথ ঠাকুর
জাগিবার চেষ্টা
সনেট
মা কেহ কি আছ মোর , কাছে এসো তবে , পাশে বসে স্নেহ ক’রে জাগাও আমায় । স্বপ্নের সমাধি – মাঝে বাঁচিয়া কী হবে , যুঝিতেছি জাগিবারে — আঁখি রুদ্ধ হায় , ডেকো না ডেকো না মোরে ক্ষুদ্রতার মাঝে , স্নেহময় আলস্যেতে রেখো না বাঁধিয়া , আশীর্বাদ করে মোরে পাঠাও গো কাজে — পিছনে ডেকো না আর কাতরে কাঁদিয়া । মোর বলে কাহারেও দেব না কি বল! মোর প্...
https://www.bangla-kobita.com/rabindranath/jagibar-chesta/
5253
শামসুর রাহমান
সত্তা তাঁর সুর হয়ে যাচ্ছে ভেসে
স্বদেশমূলক
একদা যখন জ্বলজ্বলে ছিল তাঁর সত্তা তাঁকে দেখে লেগেছিল ভালো আর অন্তর্গত আভা দশজন থেকে স্পষ্ট করেছিল বিশিষ্ট, আলাদা।কণ্ঠে তাঁর বাংলার মাটি আর নদীর ঢেউয়ের অপরূপ ধ্বনি জেগে অজস্র শ্রোতাকে আনন্দিত করেছে এবং আজও জ্যোৎস্নারাতে অনেকে শুনতে পায় তাঁর গান তৃতীয় প্রহরে।মোমতাজ আলী খান মৃত্যুর পরেও কখনও কখনও তাঁর সুর শহরে ও গ্রামে মা...
https://www.bangla-kobita.com/shamsurrahman/sotta-tar-sur-hoye-jacche-vese/
3346
রবীন্দ্রনাথ ঠাকুর
পড়েছি আজ রেখার মায়ায়
চিন্তামূলক
শ্রীযুক্ত সুধীন্দ্রনাথ দত্ত কল্যাণীয়েষু      ১ পড়েছি আজ রেখার মায়ায়। কথা ধনীঘরের মেয়ে, অর্থ আনে সঙ্গে করে, মুখরার মন রাখতে চিন্তা করতে হয় বিস্তর। রেখা অপ্রগল্‌ভা, অর্থহীনা, তার সঙ্গে আমার যে ব্যবহার সবই নিরর্থক। গাছের শাখায় ফুল ফোটানো ফল ধরানো, সে কাজে আছে দায়িত্ব; গাছের তলায় আলোছায়ার নাট-বসানো সে আর-এক কাণ্ড...
https://www.bangla-kobita.com/rabindranath/prorase-achj-rakhar-mayay/
5414
সলিল চৌধুরী
এক গুচ্ছ চাবি
চিন্তামূলক
উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি ছোটো-বড়ো মোটা-বেঁটে নানারকমের নানা ধরনের চাবি মা বললেন, যত্ন করে তুলে রেখে দে…তারপর যখন বয়স বাড়লো জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হোল পকেটে সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি ছোটো বড়ো মোটা বেঁটে নানারকমের নানা ধরনের চাবি……কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকান্ড এক দরজা আর তাতে ঝ...
http://kobita.banglakosh.com/archives/4841.html
2798
রবীন্দ্রনাথ ঠাকুর
এ কথা জানিতে তুমি, ভারত-ঈশ্বর শা-জাহান
ভক্তিমূলক
এ কথা জানিতে তুমি, ভারত-ঈশ্বর শা-জাহান, কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধন মান। শুধু তব অন্তরবেদনা চিরন্তন হয়ে থাক্‌ সম্রাটের ছিল এ সাধনা। রাজশক্তি বজ্র সুকঠিন সন্ধ্যারক্তরাগসম তন্দ্রাতলে হয় হোক লীন, কেবল একটি দীর্ঘশ্বাস নিত্য-উচ্ছ্বসিত হয়ে সকরুণ করুক আকাশ এই তব মনে ছিল আশ। হীরা মুক্তামানিক্যের ঘটা যেন শূন্য দিগন্তের ইন্দ...
https://banglarkobita.com/poem/famous/1919
919
জীবনানন্দ দাশ
অস্তচাঁদে
প্রেমমূলক
ভালোবাসিয়াছি আমি অস্তচাঁদ, -ক্লান্ত শেষপ্রহরের শশী! -অঘোর ঘুমের ঘোরে ঢলে কালো নদী,-ঢেউয়ের কলসী, নিঝঝুম বিছানার’ পরে মেঘ-বৌ’র খোঁপাখসা জ্যোৎস্নাফুল চুপে চুপে ঝরে,- চেয়ে থাকি চোখ তুলে -যেন মোর পলাতকা প্রিয়া মেঘের ঘোমটা তুলে প্রেত-চাঁদে সচকিতে ওঠে শিহরিয়া! সে যেন দেখেছে মোরে জন্মে জন্মে ফিরে ফিরে ফিরে মাঠে ঘাটে একা একা, ...
https://banglarkobita.com/poem/famous/902
1647
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
বাবুর বাগান
রূপক
যে যেখানে পারে, সেইখানে থোয় কেড়েকুড়ে আনে যা সে, কিছু থাকে তার হাতের মুঠোয়, কিছু ঝরে যায় ঘাসে। যে সে রেখেছিল লোহার খাঁচায়, হয়েছে পাখির দানা কিছুটা মোরগে ঠুকরিয়ে খায়, কিছু শালিখের ছানা। সিঁদকাঠি হাতে গর্ত খুঁড়ছে এই রাত্রে যে, তার জানা নেই তারই পিছনে ঘুরছে তিন জোড়া বাটপার। যে সেখানে পারে, রাখে সেইখানে কেড়ে-আনা টাকাকড়ি, ...
https://banglarkobita.com/poem/famous/1135
5123
শামসুর রাহমান
মুর্গী ও গাজর
প্রেমমূলক
এখন আমার সত্তাময় কত ভীষণ আঁচড়। কত পৌরাণিক পশু আমার সমগ্রে দাঁত-নখ বসিয়েছে বারংবার ধুমায়িত ক্রোধে। কী প্রখর চঞ্চু দিয়ে ঝাঁক ঝাঁক কালো পাখি আমার ছিঁড়ে-খুঁড়ে ফেলেছে বেবাক, কোনোদিন দেখবে না তুমি, খেদহীন আমি তোমার ধারণা, বিবেচনা ইত্যাদির পরপারে আস্তে সুস্থে হেঁটে যাবো, চেনা- শোনা ছিল কোনোদিন আমাদের, এই তো সান্ত্বনা।বিদায়ের ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/murgi-o-gajor/
5127
শামসুর রাহমান
মৃত্যুদন্ড
সনেট
বেকসুর আমি তবু আমাকেই মৃত্যুদন্ড দিলে। কী করে তোমার কাছে অপরাধী, এখনো জানি না; কস্মিকালেও আমি শক্রুতা সাধিনি, শুধু বাণী, অলৌকিক, প্রেমময়, বাজিয়েছি। সেই সুরে ছিলে মিশে তুমি বসন্তের পাতার গভীরে, শান্ত ঝিলে, শস্যক্ষেতে, নীলিমায়। এই কি আমার অপরাধ? আমার সর্বস্ব দিয়ে রাত্রিদিন একটি নিখাদ প্রেমস্বপ্ন গড়ি, তা-ও ভেঙে যায় কী ককর...
https://www.bangla-kobita.com/shamsurrahman/mrittyudondo/
4979
শামসুর রাহমান
বড় রাস্তায়
রূপক
ব্যাপারটা কী ভেবে দেখেছেন একবারও? যতবার যাত্রা শুরু করি, ততবারই পা এসে ঠেকে সর্প কুণ্ডলীর মতো এক কানাগলিতে। এমন হবার কথা নয়, তবু হচ্ছে বারবার একই রকম। কখনো কখনো আমার মনে হয়, বিসমিল্লাতেই গলদ নিশ্চয়; নইলে কেন এই পুনরাবৃত্তির গোলক ধাঁধায় ঘুরপাক খেয়ে মরছি? সত্যি বলতে কি, এই কৃষ্ণপক্ষে হাড়ে হাড়ে টের পাচ্ছি প্রকৃত পদপ্রদর্শ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/boro-rastay/
4622
শামসুর রাহমান
কোকিলের গানে
চিন্তামূলক
আমি তো এখন দূরে, বহুদূরে চলে যেতে চাই। যদি হেঁটে যেতে হয়, তবু দ্বিধাহীন চলে যাবো। যদি ঘামে নেয়ে উঠি, তবু থামাবো না গতি, বেপরোয়া যাত্রী আমি।এই যে হেঁটেছি ইতিমধ্যে ঢের পথ, বাধা পেয়ে যাইনি ভড়কে কিছুতেই। প্রধানত আলোয়, অথচ ঘোর অমাবস্যা হলেও যাত্রার বেগ না থামিয়ে চালিয়েছি পদযুগল সামনের দিকে আর যখন হঠাৎ হিংস্র কোনও পাখি এসে হ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/kokiler-gane/
365
কাজী নজরুল ইসলাম
নিত্য প্রবল হও
মানবতাবাদী
অন্তরে আর বাহিরে সমান নিত্য প্রবল হও! যত দুর্দিন ঘিরে আসে, তত অটল হইয়া রও! যত পরাজয়-ভয় আসে, তত দুর্জয় হয়ে ওঠো। মৃত্যুর ভয়ে শিথিল যেন হয় তলোয়ার-মুঠো। সত্যের তরে দৈত্যের সাথে করে যাও সংগ্রাম, রণক্ষেত্রে মরিলে অমর হইয়া রহিবে নাম। এই আল্লার হুকুম – ধরায় নিত্য প্রবল রবে, প্রবলেই যুগে যুগে সম্ভব করেছে অসম্ভবে। ভালোবাসেন না আ...
https://www.bangla-kobita.com/nazrulislam/nittyo-probol-hou/
3288
রবীন্দ্রনাথ ঠাকুর
নম্রতা
নীতিমূলক
কহিল কঞ্চির বেড়া, ওগো পিতামহ বাঁশবন, নুয়ে কেন পড় অহরহ? আমরা তোমারি বংশে ছোটো ছোটো ডাল, তবু মাথা উঁচু করে থাকি চিরকাল। বাঁশ কহে, ভেদ তাই ছোটোতে বড়োতে, নত হই, ছোটো নাহি হই কোনোমতে।   (কণিকা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/nomrota/
2126
মহাদেব সাহা
কে
প্রেমমূলক
বলো না তোমাকে পেলে কোন মূর্খ অর্থ-পদ চায় বলো কে চায় তোমাকে ফেলে স্বর্ণসিংহাসন জয়ের শিরোপা আর খ্যাতির সম্মান, কে চায় সোনার খনি তোমার বুকের এই স্বর্ণচাঁপা পেলে? তোমার স্বীকৃতি পেলে কে চায় মঞ্চের মালা কে চায় তাহলে আর মানপত্র তোমার হাতের চিঠি পেলে, তোমার স্নেহের ছায়া পেলে বলো কে চায় বৃক্ষের ছায়া তোমার শুশ্রূষা পেলে কে চায় ...
https://www.kobitacocktail.com/%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac/
4124
রেদোয়ান মাসুদ
কষ্টগুলো আমারি থাক
প্রেমমূলক
আমার কষ্টগুলো আমারি থাক বৃষ্টিগুলো আমার চোখ দিয়েই ঝরুক ঝর্ণার জলগুলো শুধু আমার হৃদয় দিয়েই বের হোক সকল জল মিলে ঢেউ উঠলে আমার মনেই উঠুক আর সেই ঢেউয়ে ভেসে গেলে আমিই যাই। এ কষ্টের জীবনে অন্যকে জড়িয়ে কি লাভ? চোখ দিয়ে ঝরা জলের মূল্য যে কত তা হয়তোবা কোনদিন কল্পনাও করতে পারবেনা তাই আমিও চাইনা এ নিয়ে ভেবে কারো মাথার উপর আবার পু...
http://kobita.banglakosh.com/archives/2100.html
4570
শামসুর রাহমান
কাক কাহিনী
রূপক
একজন কাকের কাহিনী এ শহরে অনেকেই জানে, গাঁও গেরামেও তার কিছু পরিচিতি আছে বলে শুনি একদা প্রভাবশালী এই কাক খুব সাধ করে একটি কোকিল হতে চেয়েছিল, ফলে চাতুর্য শানিয়ে বোকা বানিয়ে গায়ক পাখিদের সহজে তাদের ঝানু পুরোহিত সেজে গেলো আর তার তাঁবেদারি করবার কোকিলের অনটন হলো না কোথাও, দেখি তার জমজমাট প্রসার।অথচ কাকের খাসলত আগের মতোই থাক...
https://www.bangla-kobita.com/shamsurrahman/kak-kahini/
526
কাজী নজরুল ইসলাম
সাবধানী ঘণ্টা
মানবতাবাদী
রক্তে আমার লেগেছে আবার সর্বনাশের নেশা। রুধির-নদীর পার হতে ওই ডাকে বিপ্লব-হ্রেষা! বন্ধু গো, সখা, আজি এই নব জয়-যাত্রার আগে দ্বেষ-পঙ্কিল হিয়া হতে তব শ্বেত পঙ্কজ মাগে বন্ধু তোমার ; দাও দাদা দাও তব রূপ-মসি ছানি অঞ্জলি ভরি শুধু কুৎসিত কদর্যতার গ্লানি! তোমার নীচতা, ভীরুতা তোমার, তোমার মনের কালি উদ্‌গারো সখা বন্ধুর শিরে ; তব ব...
https://www.bangla-kobita.com/nazrulislam/sabdhani-ghonta/
4822
শামসুর রাহমান
তোমারই পদধ্বনি
স্বদেশমূলক
এই লেখা উঠে এসেছে তোমার স্বদেশের বুক থেকে, এই খেলা উঠে এসেছে এ দেশের প্রতিটি নদী থেকে, যে সব নদী তরঙ্গায়িত হতো তোমার শিরা উপশিরায়, এই খেলা উঠে এসেছে সেসব ক্ষেত থেকে, যাদের ফসলের ঢেউ ধারণ করতো তোমার হৃদয়।এই লেখা উঠে এসেছে তোমার প্রাণের স্বদেশের গাছের শেকড়, পাখির বাসা, মাছের চোখ, কৃষকের চঞ্চল লাঙল, শ্রমিকের শ্রমনিষ্ঠ হাত...
https://www.bangla-kobita.com/shamsurrahman/tomari-pododhoni/
56
আবদুল গাফফার চৌধুরী
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
স্বদেশমূলক
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু ঝরা এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।।জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা, দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাব...
http://kobita.banglakosh.com/archives/2613.html
639
জয় গোস্বামী
ওই কালস্রোত
চিন্তামূলক
ওই কালস্রোত। আমি সিমেন্ট বাঁধানো পাড় থেকে হাত ডোবাই। আমার আঙুল গলে যায়। কব্জি, বাহু গলে যায়। ঘাড়ের উপরে মুণ্ডু নিয়ে আমি হাত-পা-কাটে জগন্নাথ নদী-নালা আঁকা এক ঘুরন্ত বলের পিঠে বসে থাকি। শূন্যে পাক খাই।
https://banglarkobita.com/poem/famous/1725
303
কাজী নজরুল ইসলাম
চল্ চল্ চল্
মানবতাবাদী
চল্ চল্ চল্ ঊর্দ্ধ গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী-তল অরুণ প্রাতের তরুণ দল চল্ রে চল্ রে চল্ চল্ চল্ চল্।। ঊষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটিব তিমির রাত বাঁধার বিন্ধ্যা চল।। নব নবীনের গাহিয়া গান সজীব করিব মহাশশ্মান আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল।। চলরে নওজোয়ান শোনরে পাতিয়া কান- মৃত্যু-তোরণ-...
https://www.bangla-kobita.com/nazrulislam/cholcholchol/
2767
রবীন্দ্রনাথ ঠাকুর
আহ্বান
প্রকৃতিমূলক
জ্বেলে দিয়ে যাও সন্ধ্যাপ্রদীপ বিজন ঘরের কোণে। নামিল শ্রাবণ, কালো ছায়া তার ঘনাইল বনে বনে।বিস্ময় আনো ব্যগ্র হিয়ার পরশ-প্রতীক্ষায় সজল পবনে নীল বসনের চঞ্চল কিনারায়, দুয়ার-বাহির হতে আজি ক্ষণে ক্ষণে তব কবরীর কবরীমালার বারতা আসুক মনে।বাতায়ন হতে উৎসুক উই আঁখি তব মঞ্জীর-ধ্বনি পথ বেয়ে তোমারে কি যায় ডাকি।কম্পিত এই মোর ব...
https://www.bangla-kobita.com/rabindranath/ahuban/
1277
জীবনানন্দ দাশ
হিন্দু-মুসলমান
মানবতাবাদী
মহামৈত্রীর বরদ-তীর্থে-পুণ্য ভারতপুরে পূজার ঘন্টা মিশিছে হরষে নমাজের সুরে সুরে! আহ্নিক হেথা শুরু হয়ে যায় আজান বেলার মাঝে, মুয়াজ্জেনের উদাস ধ্বনিটি গগনে গগনে বাজে, জপে ঈদগাতে তসবি ফকির, পূজারী মন্ত্র পড়ে, সন্ধ্যা-উষার বেদবাণী যায় মিশে কোরানের স্বরে; সন্ন্যাসী আর পীর মিলে গেছে হেথা,-মিশে গেছে হেথা মসজিদ , মন্দির! কে বলে...
https://banglarkobita.com/poem/famous/909
4721
শামসুর রাহমান
জনৈক সহিসের ছেলে বলছে
চিন্তামূলক
ঘোড়ার নালের মতো চাঁদ ঝুলে আছে আকাশের বিশাল কপাটে, আমি একা খড়ের গাদার শুয়ে ভাবি মুমূর্ষু পিতার কথা, যার শুকনো প্রায়-শব প্রায় অবাস্তব বুড়োটে শরীর কিছুকাল ধরে যেন আঠা দিয়ে সাঁটা বিছানায়। গতায়ু হবেন যিনি আজ কিংবা কাল, অথবা বছর ঘরে, আপাতত ভাবছি তাঁকেই, তাঁকেই ভাবছি যিনি ঘোড়াকে জরুর মতো ভালোবেসেছেন আজীবন। মুমূর্ষু পিতার চোখে...
https://www.bangla-kobita.com/shamsurrahman/jonoik-sohiser-chele/
2056
মহাদেব সাহা
আমার কণ্ঠ কেউ থামাতে পারবে না
মানবতাবাদী
যতোই চাও না কেন আমার কন্ঠ তুমি থামাতে পারবে না, যতোই করবে রুদ্ধ ততোই দেখবে আমি ধ্বনি-প্রতিধ্বনিময়। আমার কন্ঠকে কেউ কোনোদিন থামাতে পারেনি যেমন পারেনি কেউ কোনো কালে ঠেকাতে অরুনোদয়, চাও বা না চাও নৈঃশব্দ্যেও যদি কান পাতো শুনবে আমারই কণ্ঠস্বর। কীভাবে আমার কণ্ঠ সম্পূর্ণ রাখবে রুদ্ধ করে আমি তো পাখির কলস্বরে হই উচ্চারিত, কখনো...
https://banglarkobita.com/poem/famous/1433
5146
শামসুর রাহমান
যখন শুধাও তুমি
সনেট
যখন শুধাও তুমি, ‘হে বন্ধু কেমন আছো’, আমি কী দেবো উত্তর ভেবে পাই না কিছুই। প্রশ্ন খুব শাদাসিধে, তবু থাকি নিরুত্তর; যিনি অত্নর্যামী তিনিই জানেন শুধু কী রকম আছে এ বেকুর দুঃখজাগানিয়া জনশূন্য ধুধু চরে। এ কেমন দীর্ঘ স্থায়ী পরবাস নিজেরই ভেতর? দীর্ঘ বেলা কাটে জন্মান্ধের মতো। সমাধি ফলক, ঝাউবন, উন্মাদ আশ্রয়, শূন্য ঘর চেতনায় করে ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/jokhon-shudhao-tumi/
4433
শামসুর রাহমান
উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ
রূপক
(আবদূর রাজ্জাক খান বন্ধু বরেষু)শেষ-হয়ে-আসা অক্টোবরে শীতের দুপুরে নিউইয়র্কের অরচার্ড স্ট্রিটে ঘুরে ঘুরে একটি দোকান দেখি মায়াপুরী, দোকানি ওয়াল্ট ডিজনির আশ্চর্য ডবল, বলা যায়। দিলেন পরিয়ে গায়ে স্মিত হেসে সহজ নৈপুণ্যে নীল একটি ব্লেজার। ব্লেজারের বুকে জাগে অরণ্যের গহন শ্যামলপ্রসূ, সরোবর-উদ্ভুত অমর্ত্য দূরায়নী তান। সুনীল ব্লে...
https://www.bangla-kobita.com/shamsurrahman/udvot-uter-pithe-choleche-swadesh/
3645
রবীন্দ্রনাথ ঠাকুর
ভক্তি ও অতিভক্তি
নীতিমূলক
ভক্তি আসে রিক্তহস্ত প্রসন্নবদন— অতিভক্তি বলে, দেখি কী পাইলে ধন। ভক্তি কয়, মনে পাই, না পারি দেখাতে।— অতিভক্তি কয়, আমি পাই হাতে হাতে।   (কণিকা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/vokti-o-otivokti/
4144
রেদোয়ান মাসুদ
ফিরে এসো
প্রেমমূলক
তুমি ফিরে এসো ঐ দূর আকাশের রোদ্র হয়ে চারিদিকে আলোকিত করে এই হ্নদয়ের সকল ধোয়াশা দূর করে। . তুমি ফিরে এসো ঐ দূর আকাশে কুয়াশা হয়ে নির্জন অন্ধকারে অতি গোপনে আমায় ছুয়ে দিতে। . তুমি ফিরে এসো ঐ দূর আকাশের বৃষ্টি হয়ে চারিদিকে ভিজিয়ে দিয়ে আমার হ্নদয় খানি সতেজ করে। . তুমি ফিরে এসো ঐ অথৈই সাগরের জল হয়ে চারিদিক প্লাবিত করে আমার পু...
http://kobita.banglakosh.com/archives/2216.html
2879
রবীন্দ্রনাথ ঠাকুর
কর্ণ কুন্তি সংবাদ
গীতিনাটিকা
(কাব্যনাট্য)কর্ণ। পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যাসবিতার বন্দনায় আছি রত। কর্ণ নাম যার অধিরথসূতপুত্র, রাধাগর্ভজাত সেই আমি-- কহো মোরে তুমি কে গো মাতঃ!কুন্তী। বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করায়েছি তোরে বিশ্ব-সাথে সেই আমি, আসিয়াছি ছাড়ি সর্ব লাজ তোরে দিতে আপনার পরিচয় আজ।কর্ণ। দেবী, তব নতনেত্রকিরণসম্পাতে চিত্ত বিগলিত মোর, স...
https://www.bangla-kobita.com/rabindranath/karna-kunti-sambad/
4203
শক্তি চট্টোপাধ্যায়
একটি মানুষ
ভক্তিমূলক
একটি মানুষ দেখেছিলাম, দাঁড়িয়েছিলেন একা হঠাৎ পথে দেখা আমার, হঠাৎ পথে দেখা সবাই তাঁকে দেখতে পায় না সবাই তাঁকে দেখতে পায় না কিন্তু, তিনি দেখেন– কোথায় তোমার দুঃখ কষ্ট, কোথায় তোমার জ্বালা আমায় বলো, আমারই ডালপালা তোমার এবং তোমার, তুমি যেমন ভাবেই কাটো আমি একটু বৃহৎ, তুমি ছোট্ট করেই ছাঁটো লাগবে না লাগবে না আমি কি আর পাথর, আমায়...
https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/ekti-manush/
5176
শামসুর রাহমান
রক্তগোলাপের মতো প্রস্ফুটিত
মানবতাবাদী
কী-যে হলো, কিছুদিন থেকে আমার পড়ার ঘরে আজগুবি সব দৃশ্য জন্ম নেয় চারদেয়ালে এবং বইয়ের শেল্‌ফে, এলোমেলো, প্রিয় লেখার টেবিলে।কতবার গোছাই টেবিল সযত্নে, অথচ ফের কেন যেন হিজিবিজি অক্ষরের মতো কেমন বেঢপ রূপ হয়ে আমাকে সোৎসাহে ভ্যাঙচায় লেখার সময়।ওরা কি আমার রচনার পরিণাম বিষয়ে নিশ্চিত হয়ে কলম থামাতে চায় এই অধমের? লুকাবো না, আমি ভীত...
https://www.bangla-kobita.com/shamsurrahman/roktogolaper-moto-prosfutito/
2287
মাইকেল মধুসূদন দত্ত
আত্মবিলাপ
চিন্তামূলক
আশার ছলনে ভুলি কী ফল লভিনু, হায়, তাই ভাবি মনে? জীবন-প্রবাহ বহি কাল-সিন্ধু পানে যায়, ফিরাবো কেমনে? দিন-দিন আয়ুহীন হীনবল দিন-দিন ,-- তবু এ আশার নেশা ছুটিল না ? এ কি দায়!রে প্রমত্ত মন মম! কবে পোহাইবে রাতি? জাগিবি রে কবে? জীবন-উদ্যানে তোর যৌবন-কুসুম-ভাতি কত দিন র'বে? নীরবিন্ধু, দূর্বাদলে, নিত্য কিরে ঝলঝলে? কে না জানে অ...
https://www.bangla-kobita.com/madhusudan/atmabilap/
2262
মহাদেব সাহা
শব্দ
চিন্তামূলক
শব্দ আমার ভালোবাসার পাত্র মাত্র তাকে দিয়েছি এই শান্তি কোমল শান্তি আরো অনেক দিনের দাহ, রাতের মেহকানি- তবেই হবে শব্দ আমার গভীর প্রিয় পাত্রী! শব্দ আমার ভালোবাসার বাগানবাড়ির বৃক্ষ একখানি ডাল আকাশমুখী, একখানি তার পরম দুঃখী আর একখানি ছুঁয়েছে কোনো গোপন দুর্নিরীক্ষ্য! এতোদিন তো শব্দ কেবল শব্দ কেবল শব্দ বুকের গভীর জলের ধারা তবে...
https://banglarkobita.com/poem/famous/1510
2297
মাইকেল মধুসূদন দত্ত
উপসংহার
চিন্তামূলক
রাগিণী বসন্ত,তাল ধীমা তেতালা শুন হে সভাজন! আমি অভাজন, দীন ক্ষীণ জ্ঞানগুণে, ভয় হয় দেখে শুনে, পাছে কপাল বিগুণে, হারাই পূর্ব্ব মূলধন!                যদি অনুরাগ পাই, আনন্দের সীমা নাই, এ কাষেতে একষাই, দিব দরশন!
https://www.bangla-kobita.com/madhusudan/uposnghar/
1754
পূর্ণেন্দু পত্রী
আগুনের খোলা ঝাঁপি
চিন্তামূলক
সময় প্রতিমা! আগুনের ঝাঁপি খুলে দিলাম তোমাকে, আত্মসমর্পণে আমি সম্মত হলাম। ক্ষৌরকার ডেকে এনে কাল-পরশু মাথা ন্যড়া হবো রাজার পোষাক ছিঁড়ে ছুঁড়ে ফেলে দেবো গঙ্গাজলে। গায়ে বড় আঁট হয়ে, বাঁশের গাঁটের মতো খোঁচা হয়ে আছে যে সকল স্বর্ণ বর্ণ- অলঙ্কার, লকেট, মেডেল সেই সব মণি-মুক্তো বেনাবনে শুকোবে এখন দেবদারু গাছগুলি তদোর দুঃখের সব...
https://banglarkobita.com/poem/famous/1203
5198
শামসুর রাহমান
লেখার কাগজ
চিন্তামূলক
লেখার কাগজ ক্রমে ক্রয় ক্ষমতার সীমা থেকে খুব দূরে সরে যাচ্ছে; অথচ আমার রোজই চাই কিছু শাদা কাগজ, কেননা আমি, বলা যায়, প্রায় প্রত্যহ কিছু-না কিছু লিখি। উপরন্তু ভালো কাগজের প্রতি, মানে সুশোভন কাগজের প্রতি বড় বেশি আকর্ষণ বোধ করি। কাগজ কিনতে গিয়ে আমি বেশ কিছু সময় কাটাই, উল্টে-পাল্টে বারবার দেখি রাইটিং প্যাড, সযত্নে পরখ করে নি...
https://www.bangla-kobita.com/shamsurrahman/lekhar-kagoj/
1969
বিনয় মজুমদার
পাখি
রূপক
পাঠক মুখ দিয়ে উচ্চারণ করুন ‘নিড়িহা’ । দেখুন মাথার উপর দিয়ে একটি পাখি উড়ে যাচ্ছে । এই নিড়িহা পাখিটি আমি বানিয়েছি । বহুদিন আগে ছাপা হয়ে গেছে । কবি অজয় নাগ মাকে জিজ্ঞাসা করেছিল ‘দাদা , এমন অদ্ভুত একটি শব্দ বানিয়েছেন? ‘ এতদিন পরে আমি অজয়ের প্রশ্নের জবাব লিখে জানালাম । এইবার পাঠক জোরে উচ্চারণ করুন ‘পিড়িহা’ । দেখুন মাথার উপর...
http://kobita.banglakosh.com/archives/4064.html