id
stringlengths
1
4
poet
stringclasses
120 values
title
stringlengths
1
54
class
stringclasses
21 values
text
stringlengths
13
18.7k
source_url
stringlengths
40
246
405
কাজী নজরুল ইসলাম
বকরীদ
মানবতাবাদী
‘শহিদান’দের ঈদ এল বকরীদ! অন্তরে চির-নওজোয়ান যে তারই তরে এই ঈদ। আল্লার রাহে দিতে পারে যারা আপনারে কোরবান, নির্লোভ নিরহংকার যারা, যাহারা নিরভিমান, দানব-দৈত্যে কতল করিতে আসে তলোয়ার লয়ে, ফিরদৌস হতে এসেছে যাহারা ধরায় মানুষ হয়ে, অসুন্দর ও অত্যাচারীরে বিনাশ করিতে যারা জন্ম লয়েছে চিরনির্ভীক যৌবন-মাতোয়ারা, – তাহাদেরই শুধু আছে অ...
https://www.bangla-kobita.com/nazrulislam/bokriid/
385
কাজী নজরুল ইসলাম
পুবের হাওয়া
মানবতাবাদী
আমি ঝড় পশ্চিমের প্রলয়-পথিক – অসহ যৌবন-দাহে লেলিহান-শিখ দারুণ দাবাগ্নি-সম নৃত্য-ছায়ানটে মাতিয়া ছুটিতেছিনু, চলার দাপটে ব্রহ্মাণ্ড ভণ্ডুল করি। অগ্রে সহচরী ঘূর্ণা-হাতছানি দিয়া চলে ঘূর্ণি-পরি গ্রীষ্মের গজল গেয়ে পিলু-বারোয়াঁয় উশীরের তার-বাঁধা প্রান্তর-বীণায়। করতালি-ঠেকা দেয় মত্ত তালিবন কাহারবা-দ্রুততালে। – আমি উচাটন মন্মথ-উম...
https://www.bangla-kobita.com/nazrulislam/puber-hawa/
5446
সুকান্ত ভট্টাচার্য
একুশে নভেম্বরঃ ১৯৪৬
স্বদেশমূলক
আবার এবার দুর্বার সেই একুশে নভেম্বর- আকাশের কোণে বিদ্যুৎ হেনে তুলে দিয়ে গেল মুত্যুকাঁপানো ঝড়। আবার এদেশে মাঠে, ময়দানে সুদূর গ্রামেও জনতার প্রাণে হাসানাবাদের ইঙ্গিত হানে প্রত্যাঘাতের স্বপ্ন ভয়ঙ্কর। আবার এসেছে অবাধ্য এক একুশে নভেম্বর।। পিছনে রয়েছে একটি বছর, একটি পুরনো সাল, ধর্মঘট আর চরম আঘাতে উদ্দাম, উত্তাল; বার বার...
https://banglarkobita.com/poem/famous/1104
2153
মহাদেব সাহা
টুঙ্গিপাড়া
শোকমূলক
টুঙ্গিপাড়া একটি সবুজ গ্রাম, এই গ্রাম গাভীর চোখের মতো সজল করুন আজ সবকুছিতেই উদাসীন বিষন্ন বাউল; এই গ্রামখানি বড়োই ব্যথিত যদিও সে প্রকৃত কবির মতো ঢেকে রাখে তার দুঃখ, শোক; কাউকে বলে না কিছু তবু এই মধুমতী নদীটিকে দেখে মনে হয় যেন অন্তহীন অশ্রুর সাগর; এই সুনীল আকাশ যেন এক শোকের চাদর এই নদীজলে, বৃক্ষের অন্তরে অবিরাম শ্রাবণের ...
https://banglarkobita.com/poem/famous/1320
1634
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
পূর্ব গোলার্ধের ট্রেন
চিন্তামূলক
মাঝ-রাত্রে ঘুম ভেঙে যায়। হঠাৎ ধড়মড় করে উঠে বসি। মনে হয়, ঘণ্টা পড়ে গেছে, ট্রেন আসতে আর দেরি নেই। অথচ বিছানাপত্র, তোরঙ্গ, জলের কুঁজো–সব কিছু ছত্রখান হয়ে আছে। আমি দ্রুত হাতে ওয়েটিং রুমের সেই ছড়ানো সংসার গুছিয়ে তুলতে থাকি। বাইরে হুলুস্থুলু চলছে, ইনজিনের শানটিং, লোহার- চাকাওয়ালা গাড়ি ছুটছে, হাজার পায়ের শব্দ, আলো ছায়া আলো ছা...
https://banglarkobita.com/poem/famous/1642
5557
সুকুমার বড়ুয়া
এমন যদি হতো
ছড়া
এমন যদি হতো ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে খেয়াল মতো নানান ফুলের সুবাস নিতাম কতো । এমন হতো যদি পাখি হয়ে পেরিয়ে যেতাম কত পাহাড় নদী দেশ বিদেশের অবাক ছবি এক পলকের দেখে সবই সাতটি সাগর পাড়ি দিতাম উড়ে নিরবধি । এমন যদি হয় আমায় দেখে এই পৃথিবীর সবাই পেতো ভয় মন্দটাকে ধ্বংস করে ...
http://kobita.banglakosh.com/archives/5870.html
4785
শামসুর রাহমান
তুমি
প্রেমমূলক
কিয়দ্দূরে ইঁদারার কাছে দেখি একটি তরুণী পেয়ারা গাছের পাতা ছোঁয় মমতায়, তার শরীরের চমকিত মুদ্রায় তোমার উপস্থিতি ভেবে কাছে যাই; ভুল ভেঙে যায়।একটি মেয়েকে দেখি রেস্তোরাঁয় বসে আছে একা; কফির পেয়ালা শূন্য, দু’টি হাত টেবিলে স্থাপিত। তাকে তুমি ভেবে প্রায় বলে ফেলি, ‘ভীষণ লজ্জিত, কতক্ষণ বসে আছো?’ নিজের বিভ্রমে লজ্জা পাই।একদিন মফস্ব...
https://www.bangla-kobita.com/shamsurrahman/tumi/
3926
রবীন্দ্রনাথ ঠাকুর
সমব্যথী
ছড়া
যদি       খোকা না হয়ে আমি     হতেম কুকুর-ছানা— তবে     পাছে তোমার পাতে আমি     মুখ দিতে যাই ভাতে তুমি     করতে আমায় মানা? সত্যি করে বল্‌ আমায়   করিস নে মা, ছল— বলতে আমায় ‘দূর দূর দূর। কোথা থেকে এল এই কুকুর'? যা মা, তবে যা মা, আমায়   কোলের থেকে নামা। আমি    খাব না তোর হাতে, আমি    খাব না তোর পাতে। যদি      খোকা না হয়ে আ...
https://www.bangla-kobita.com/rabindranath/somobyathi/
5337
শামসুর রাহমান
হরিনাথ সরকার বলছেন
মানবতাবাদী
আমার বসতবাড়ি, পুঁইমাচা, উঠোন, ইঁদারা আমার দু’চোখ থেকে ওরা মুছে দিতে চায়; ভরদুপুরে পুকুরে নিত্যদিন জুড়িয়েছি শরীর, এ পথে হেঁটে গিয়েছি বিকেলে হাটে, প্রাণ ভরে কথা বলে কাটিয়েছি কত বেলা কাশেম মহিম আর মজিদের সঙ্গে। কোনোদিন শুনেছি বাউল গান, ভেসে গেছি মুর্শিদি, কীর্তনে। ওরা আজ আমার স্মৃতিকে অন্ধকারে ঠেলে দিয়ে হো হো হেসে ওঠে, ওদ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/horinath-sorkar-bolechen/
4159
রেদোয়ান মাসুদ
যদি ফিরে আসতে
প্রেমমূলক
মন চায় তোমাকে দেখতে না পারি তোমাকে ছাড়া থাকতে ভুলতে চেয়ে পারি না ভুলতে। না পারি চোখের জল রাখতে পারি না কাদতে, না পারি হাসতে বল কি করে পারি এ জগতে থাকতে? তুমি নেই এক কথা না পারি মানতে না পারি হৃদয়কে সান্ত্বনা দিতে কি হয়েছে তোমার পারি না জানতে। যদি সত্যি সত্যি আমায় ভালবাসতে একবার না হয় কাছে আসতে, চোখ খুলে পারতাম তোমাকে দ...
http://kobita.banglakosh.com/archives/2236.html
4949
শামসুর রাহমান
প্রণয়ের সংজ্ঞা
প্রেমমূলক
বিশ্ববিদ্যালয়ে লগ্ন একজন মেদুর যুবক ঝাঁ ঝাঁ এক দুপুরে আমার কাছে এসে সবিনয়ে কিছুক্ষণ এটা সেটা বলে আমার নিকট থেকে লাজনম্র স্বরে, যেন নিজের সঙ্গেই আলাপের সূত্রপাত করে, জেনে নিতে চায় প্রণয়ের সংজ্ঞা ঈষৎ গভীরভাবে। হরিচরণের অভিধান বিশদ স্মরণ করি, গুণিজনদের তহবিল উপুড় করেও শেষ অব্দি থেকে যাই নিরুত্তর।যখন তোমার চোখে চোখ রেখে তন...
https://www.bangla-kobita.com/shamsurrahman/pronoyer-songga/
224
কাজী নজরুল ইসলাম
আমার
মানবতাবাদী
বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই ‘নবী’, কবি ও অকবি যাহা বলো মোরে মুখ বুঁজে তাই সই সবি! কেহ বলে, ‘তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবীর সাথে হে! যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে-বাণী কই কবি?’ দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী!কবি-বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা প’ড়ে শ্বাস ফেলে! বলে, কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটি...
https://www.kobitacocktail.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%88%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8e-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87/
2194
মহাদেব সাহা
নারীর মুখের যোগ্য শোভা নেই
প্রেমমূলক
কী করে বলো না করি অস্বীকার এখনো আমার কাছে একটি নারীর মুখই পৃথিবীর শ্রেষ্ঠ দর্শনীয়, তার চেয়ে অধিক সুন্দর কিছু অদ্যাবধি দেখিনি কোথাও; অন্তত আমার কাছে নারীর মুখের চেয়ে অনবদ্য শিল্প কিছু নেই তাই নারীর মুখের দিকে নির্বোধের মতো চেয়ে রই, মাঝে মাঝে বিসদৃশ লাগে তবু চোখ ফেরাতে পারি না নিতান্ত হ্যাংলা ভেবে পাছে করে নীরব ভর্ৎসনা ত...
https://banglarkobita.com/poem/famous/1360
3137
রবীন্দ্রনাথ ঠাকুর
তপোবন
সনেট
মনশ্চক্ষে হেরি যবে ভারত প্রাচীন পুরব পশ্চিম হতে উত্তর দক্ষিণ মহারণ্য দেখা দেয় মহাচ্ছায়া লয়ে। রাজা রাজ্য-অভিমান রাখি লোকালয়ে অশ্বরথ দূরে বাঁধি যায় নতশিরে গুরুর মন্ত্রণা লাগি— স্রোতস্বিনীতীরে মহর্ষি বসিয়া যোগাসনে, শিষ্যগণ বিরলে তরুর তলে করে অধ্যয়ন প্রশান্ত প্রভাতবায়ে, ঋষিকন্যাদলে পেলব যৌবন বাঁধি পরুষ বল্কলে আলবালে করিতেছ...
https://www.bangla-kobita.com/rabindranath/topobon/
4470
শামসুর রাহমান
একটি এলিজি
শোকমূলক
(খন্দকার মজহারুল করিম স্বরণে)কেন তুমি হুট করে এত প্রিয় এই আসরের আকর্ষণ ছেড়ে চলে গেলে? কেন গেলে? তোমার তো ছিলো না বিতৃষ্ণা, যতদূর জানি, স্বদেশের নদী, মাঠ, গ্রামগঞ্জ, শহরের ঘরবাড়ি, রাজপথ, অলিগলি আর দীপ্ত জনসভা আর জনতা-শোভিত দীর্ঘ মিছিলের প্রতি।সংসার সুখেরই ছিলো; ছিলো না কি? জীবনসঙ্গিনী আর প্রিয় দু’টি সন্তানের সঙ্গ তুমি উ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ekti-eliji/
1825
পূর্ণেন্দু পত্রী
তোমার জন্যে, ও আমার প্রিয়া
প্রেমমূলক
(জ্যাক প্রেভেরকে কৃতজ্ঞতা জানিয়ে) আমি গেলাম পাখির বাজারে তোমার জন্যে পাখি কিনতে ও আমার প্রিয়া। পাখির বাজারে পাখি নেই। থিক খিক করছে লোহা-লক্কড়ের খাঁচা আর সরু মোটা শিকলি আর সেই সব দাঁড়িপাল্লা যাতে রক্ত ওজন হয় সেরা জাতের পাখিদের সবুজ হৃৎপিণ্ড। আমি গেলাম ফুলের বাজারে তোমার জন্যে ফুল কিনতে ও আমার প্রিয়া। ফুলের বাজারে ফু...
https://banglarkobita.com/poem/famous/1210
5572
সুকুমার রায়
আবোল তাবোল - ২
ছড়া
রামধনুকের আবছায়াতে, তাল বেতালে খেয়াল সুরে, তান ধরেছি কন্ঠ পুরে। হেথায় নিষেধ নাইরে দাদা, নাইরে বাঁধন নাইরে বাধা। হেথায় রঙিন্ আকাশতলে স্বপন দোলা হাওয়ায় দোলে, সুরের নেশায় ঝরনা ছোটে, আকাশ কুসুম আপনি ফোটে, রঙিয়ে আকাশ, রঙিয়ে মন চমক জাগে ক্ষণে ক্ষণ। আজকে দাদা যাবার আগে বল্‌ব যা মোর চিত্তে লাগে- নাই বা তাহার অর্থ হোক্...
https://banglarkobita.com/poem/famous/350
5125
শামসুর রাহমান
মূল্যের উপমা
চিন্তামূলক
(তাকে, আমাকে যে কবি ব’লে উপহাস করত)লিখি না গোয়েন্দা গল্প, উপন্যাস, ভ্রমণকাহিনী কিংবা চিত্রতারকার বিচিত্র জীবনপঞ্জি লিখে হয়নি প্রচুর অর্থাগম। অথচ যা-করি তা-ও যায় না কখনো বলা অসংকোচে ভদ্রমণ্ডলীকে। আমার উঠোনে সুখ নয় জানি মরালগামিনী সকালের তাজা রোদে অপরাহ্নে অথবা উধাও রাত্রির উপুড় করা অন্ধকারে। যখন প্রেমিক প্রেমিকার উন্মোচ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/mulyer-upoma/
4973
শামসুর রাহমান
ফিরে যাও
চিন্তামূলক
ফিরে যাও আমার দুয়ার থেকে তোমরা এখন ফিরে যাও; কিছুতেই তোমাদের দেবো না মাড়াতে আমার চৌকাঠ! তোমরাতো রবীন্দ্রনাথের সঙ্গে নিরুদ্দেশ যাত্রায় দিয়েছো পাড়ি কতো না সমুদ্র অথবা বীরভূমে ধু ধু হয়েছো তৃষ্ণার জল তাঁর প্রহরে প্রহরে আর নজরুল জ্যৈষ্ঠের দুরন্ত মেঘের মতন বাবরি দুলিয়ে মোহন বলাৎকার করেছেন তোমাদের ওপর প্রত্যহ। কবেকার।জীবনানন্...
https://www.bangla-kobita.com/shamsurrahman/fire-jao/
798
জসীম উদ্‌দীন
খুকির সম্পত্তি
ছড়া
শিউলি নামের খুকির সনে আলাপ আমার অনেকদিনের থেকে হাসিখুশি মিষ্টমিশি অনেক কথা কই যে তারে ডেকে। সেদিন তার কইনু ‘খুকি- কী কী জিনিস কওতো তোমার আছে? সগৌরবে বলর, অনেক-অনেক কিছু আছে তাহারকাছে; সাতটা ভাঙা পেন্সিল আর নীল বরণের ভাঙা দু-খান কাঁচ, মারবেল আছে তিন-চারটে, কড়ি আছে গণ্ডা ছ কি পাঁচ। ডলি পুতুল, মিনি পুতুল, কাঠের পুতুল, মাট...
https://www.bangla-kobita.com/jasimuddin/post20160508090532/
2872
রবীন্দ্রনাথ ঠাকুর
কবি-কাহিনী (দ্বিতীয় সর্গ)
কাহিনীকাব্য
"এত কাল হে প্রকৃতি        করিনু তোমার সেবা, তবু কেন এ হৃদয় পূরিল না দেবি? এখনো বুকের মাঝে           রয়েছে দারুণ শূন্য, সে শূন্য কি এ জনমে পূরিবে না আর? মনের মন্দির মাঝে           প্রতিমা নাহিক যেন, শুধু এ আঁধার গৃহ রয়েছে পড়িয়া-- কত দিন বল দেবি           রহিবে এমন শূন্য, তা হোলে ভাঙিয়ে যাবে এ মনোমন্দির! কিছু দিন প...
https://www.bangla-kobita.com/rabindranath/kobi-kahini-ditio-sorgo/
10
অমিতাভ দাশগুপ্ত
আহা
মানবতাবাদী
কাঁড়া না আকাড়া? এ-প্রশ্ন বিলাসিতা— খরার উপোশে ভিক্ষার চাল তুমি। ওই চাল থেকে ছুটেছে রমনী, ভিক্ষু ও ভিক্ষুক খুনখারাবির মরীয়া লাল দু চোখে, বাঁধের কোমরবন্ধ ফাটানো গতির তুমুল বন্যায় আহা চাল,আহা একমুঠো শাদা চাল কোথায় লুকোবে বলো, অন্ধ কয়েদি সে-ও তো তোমার জন্মের মাটি চেনে।সারারাত ধরে নিখাক শিশুকে ভুলিয়ে যে-নারী হাড়িতে সেদ্ধ কর...
https://www.kobitacocktail.com/%e0%a6%86%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%85%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ad-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b6%e0%a6%97%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4/
1945
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
দুর্গোৎসব
ভক্তিমূলক
দুর্গোৎসব 5 ১ বর্ষে বর্ষে এসো যাও এ বাঙ্গালা ধামে কে তুমি ষোড়শী কন্যা, মৃগেন্দ্রবাহিনি? চিনিয়াছি তোরে দুর্গে,    তুমি নাকি ভব দুর্গে, দুর্গতির একমাত্র সংহারকারিণী || মাটি দিয়ে গড়িয়াছি,      কত গেল খড় কাছি, সৃজিবারে জগতের সৃজনকারিণী। গড়ে পিটে হলো খাড়া,   বাজা ভাই ঢোল কাড়া, কুমারের হাতে গড়া ঐ দীনতারিণী। বাজা-ঠমকি ঠমক...
https://banglarkobita.com/poem/famous/931
1839
পূর্ণেন্দু পত্রী
না
প্রেমমূলক
তোমার কাছে চেয়েছিলাম অনির্বচনীয়তা দাওনি। আকাশ ভর্তি মেঘ করেছে, মেঘের হাতে তানপুরা গাওনি। পায়ের কাছে পৌঁছে দিলাম নৌকা বোঝাই বন্দনা দাওনি। গোপন কথা জানিয়েছিলাম, দুত ছিল রাজহংসেরা পাওনি। চাইবে বল রক্তকমল ভিজিয়ে দিলাম চন্দনে চাওনি। তোমার কাছে চেয়েছিলাম অনির্বচনীয়তা দাওনি।
https://banglarkobita.com/poem/famous/1255
4805
শামসুর রাহমান
তোমার কি মনে পড়ে
সনেট
তোমার কি মনে পড়ে দিবপ্রহরে নিরিবিলি ঘরে কতদিন কাটিয়েছি ভালোবেসে কিছুটা সময় পরস্পর, কী আমরা বলেছি তখন, ঘরময় কেমন সৌরভ ছিলো মৃদু তোমার কি মনে পড়ে? তোমার দু’চোখে দৃষ্টি মেলে দিয়ে কী স্নিগ্ধ নির্ঝরে মিটিয়ে প্রখর তৃষ্ণা পুনরায় পেয়েছি অভয় দুঃসময়ে; ভুলে গেছি কে অর্জুজ কেই বা সঞ্জয় সর্বগত্রাসী দাবানলে, দিকচিহ্নলোপকারী ঝড়ে।ঝড়ের...
https://www.bangla-kobita.com/shamsurrahman/tomar-ki-mone-pore/
256
কাজী নজরুল ইসলাম
এ মোর অহংকার
প্রেমমূলক
নাই বা পেলাম আমার গলায় তোমার গলার হার, তোমায় আমি ক'রব সৃজন- এ মোর অহংকার! এমনি চোখের দৃষ্টি দিয়া তোমায় যারা দেখলো প্রিয়া, তাদের কাছে তুমি তুমিই। আমার স্বপনে তুমি নিখিল-রূপের রাণী- মানস-আসনে!সবাই যখন তোমায় ঘিরে ক'রবে কলরব, আমি দূরে ধেয়ান-লোকে র'চব তোমার স্তব। র'চব সুরধুনী-তীরে আমার সুরের উর্বশীরে, নিখিল কন্ঠে দুল...
https://www.bangla-kobita.com/nazrulislam/e-mor-ohongkar/
4486
শামসুর রাহমান
একটি বাগান
সনেট
নিশ্চয় তোমার মনে আছে একটি বাগান তুমি আর আমি খুব গোপনীয়তায় সাজিয়েছিলাম রঙ বেরঙের ফুলে। ইচ্ছে করে বাগানের নাম রাখিনি আমরা, শুধু গড়েছি সুন্দর পুষ্পভূমি পানি ঢেলে চারার শিকড়ে তুলে ফেলে পরগাছা অগণিত। সে বাগানে নানা পাখি দ্বিধাহীন এসে শুনিয়েছে গান আমাদের, কী মধুর সুর ভেসে গেছে দূরে কোথাও, শিখেছি কাকে বলে তীব্র বাঁচা।অথচ বসন্...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ekti-bagan/
5463
সুকান্ত ভট্টাচার্য
চৈত্রদিনের গান
মানবতাবাদী
চৈতীরাতের হঠাৎ হাওয়া আমায় ডেকে বলে, “বনানী আজ সজীব হ’ল নতুন ফুলে ফলে৷ এখনও কি ঘুম-বিভোর? পাতায় পাতায় জানায় দোল বসন্তেরই হাওয়া৷ তোমার নবীন প্রাণে প্রাণে, কে সে আলোর জোয়ার আনে? নিরুদ্দেশের পানে আজি তোমার তরী বাওয়া; তোমার প্রাণে দোল দিয়েছে বসন্তেরই হাওয়া৷ ওঠ্ রে আজি জাগরে জাগ সন্ধ্যাকাশে উড়ায় ফাগ ঘুমের দেশের সুপ্তহীনা মে...
https://www.bangla-kobita.com/sukanta/choitrodiner-gan/
1582
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
চতুর্থ সন্তান
মানবতাবাদী
দুটি কিংবা তিনটি বাচ্চা, ব্যস! সভ্যতার সায়ংকালীন এই স্লোগানের অর্থ বুঝে নিয়ে, চতুর্থ সন্তান, তুমি ঘরের ভিতরে দেওয়ালের দিকে মুখ রেখে গুম হয়ে বসে আছ। ক্রোধে, নাকি দুঃখে, নাকি অবজ্ঞায়? আয়ত চক্ষুর মধ্যে কখনও বিদ্যুত-জ্বালা খেলে যায়, কখনও মেঘের ছায়া নেমে আসে। তোমার বিরুদ্ধে আজ জোটবদ্ধ সমস্ত সংসার, তবুও চেয়েছ তুমি তাকে, যে ত...
https://banglarkobita.com/poem/famous/1589
2957
রবীন্দ্রনাথ ঠাকুর
ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ির
ছড়া
ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ির পাঁচ বোন থাকে কাল্‌নায়, শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাঁড়িগুলো রাখে আল্‌নায়। কোনো দোষ পাছে ধরে নিন্দুকে নিজে থাকে তারা লোহাসিন্দুকে, টাকাকড়িগুলো হাওয়া খাবে ব’লে রেখে দেয় খোলা জাল্‌নায়– নুন দিয়ে তারা ছাঁচিপান সাজে, চুন দেয় তারা ডাল্‌নায়।  (খাপছাড়া কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/khantoburir-didishashurir/
925
জীবনানন্দ দাশ
আজ তারা কই সব
সনেট
আজ তারা কই সব? ওখানে হিজল গাছ ছিল এক — পুকুরের জলে বহুদিন মুখ দেখে গেছে তার; তারপর কি যে তার মনে হল কবে কখন সে ঝরে গেল, কখন ফুরাল, আহা, — চলে গেল কবে যে নীরবে, তাও আর জানি নাকো; ঠোট ভাঙা দাঁড়কাক ঐ বেলগাছটির তলে রোজ ভোরে দেখা দিত — অন্য সব কাক আর শালিখের হৃষ্ট কোলাহলে তারে আর দেখি নাকো — কতদিন দেখি নাই; সে আমার ছেলেবেলা...
https://www.bangla-kobita.com/jibanananda/aaj-tara-koi-shob/
5368
শেখ ফজলুল করিম
এপিটাফ
চিন্তামূলক
আর্দ্র মহীতলে হেথা চির নিদ্রাগত ব্যথাতুর দীন কবি, অফুরন্ত সাধ ভুলে যাও একটি তার জনমের মতো হয়তো সে করিয়াছে শত অপরাধ পান্থপদ রেণুপুত এ শেষ ভবন হতে পারে তার ভাগ্যে সুখের নন্দন।
http://kobita.banglakosh.com/archives/4341.html
2509
মোহাম্মদ রফিকউজ্জামান
বাংলা শায়েরী - ৪৪
প্রেমমূলক
জুলুম তোমার সয়েই গেছে তাইতো আজো যায়নি প্রাণ বেশ তো আছি হয়ে তোমার জুলুমবাজীর গুলিস্তান । প্রতিবারের জুলুম থেকেই বুঝতে পারি যাওনি ছেড়ে তাইতো হেসেই গ্রহণ করি বুকটা ভরে তোমার দান ।।
https://www.bangla-kobita.com/rafiquzzaman/bangla-shayeri-44/
5025
শামসুর রাহমান
বিচ্ছেদ বিষয়ক
সনেট
এক শহরেই থাকি আমরা দু’জন, গৌরী আর আমি, কিন্তু কেউ কারো সঙ্গে দেখা করতে পারি না আজকাল; এ কেমন কাল এলো? লুট, হত্যা বিনা যায় না একটি দিনও। জালিমের কর্কশ হুঙ্কার ত্রাস সৃষ্টি করে চতুর্দিকে, কোনোদিকে বেরুবার তেমন সুবিধে নেই। সরকার শ্বাপদ হলে, কেউ নিলে কিছু, সন্ত্রাসীর বাড়লে দাপট, তবে কেউ নিরাপদ নয় প্রেমও হয় মুখোমুখি হায়নার।...
https://www.bangla-kobita.com/shamsurrahman/bicched-bishoyok/
5321
শামসুর রাহমান
স্বপ্নের ভিতরে বাল্যশিক্ষা ওড়ে
চিন্তামূলক
স্বপ্নের ভিতরে বাল্যশিক্ষা ওড়ে নিশ্চিত সহজে জ্যোৎস্নাধোয়া পাখির মতোন, মাল্য বিভূষিত তোরণের কাছে উড়ে যায়। বাল্যশিক্ষা, যতদূর জানি, কখনো বিলাসী নয়, পরে না সে আংটি, মণিহার, সিল্কের দস্তানা কোনো, বটের পাতার মতো রূপে থাকে এককোণে, মাঝে-মাঝে পাঠশালা পাঠশালা বলে সুদূরের গান গেয়ে ওঠে ভোরে কিংবা মধ্যরাতে অকস্মাৎ।দেখেছি তদন্ত করে...
https://www.bangla-kobita.com/shamsurrahman/swapner-vitore-balyoshikkha-ore/
3776
রবীন্দ্রনাথ ঠাকুর
যা রাখি আমার তরে
চিন্তামূলক
যা রাখি আমার তরে মিছে তারে রাখি, আমিও রব না যবে সেও হবে ফাঁকি। যা রাখি সবার তরে সেই শুধু রবে— মোর সাথে ডোবে না সে, রাখে তারে সবে।   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/ja-rakhi-amar-tore/
4836
শামসুর রাহমান
দীর্ঘ আয়নায় নিজের ছায়া
চিন্তামূলক
দীর্ঘ আয়নায় নিজের ছায়া ঠোঁট নেড়ে স্তিমিত কণ্ঠস্বরে প্রশ্ন করে, ‘বলতে কি পারো কে তুমি? ভড়কে গিয়ে ছায়াকে ছুঁই, জানতে চাই কেন সে এমন সওয়াল করেছে ব্যাকুলতায় এই গোধূলিবেলায়। ছায়া তাকায় আমার দিকে, কিছুক্ষণ থেমে বলে, ‘আমি নিজেই জানি না কেন এই অবেলায় এমন প্রশ্ন ছুড়ে দিয়েছি তোমার দিকে। তোমার মনের গভীরে কখনও কি উঁকি দেয়নি এমন সও...
https://www.bangla-kobita.com/shamsurrahman/dirgho-ainai-nijer-chaya/
4137
রেদোয়ান মাসুদ
দেয়াল
প্রেমমূলক
আমার শব্দ ঐখানে পৌছেনা আমার ছায়া নদীতে পরেনা ঐখানে বলতে কোথায় বুঝাচ্ছি তা আমি নিজেও জানিনা ! আমি জানিনা তুমি কোথায় থাক আমি জানিনা তোমার ছায়া কোন নদীতে পড়ে আমি জানিনা কেন তুমি আজ স্তব্দ ! কেন তোমার কথা আমি শুনিনা কেন তোমার ছায়া আমি দেখিনা আমি বারবার কত চেষ্টা করি শুধুমাত্র একটি বার কথা বলার জন্য কিন্তু সবই নিয়তির খেলা জ...
http://kobita.banglakosh.com/archives/2208.html
4965
শামসুর রাহমান
প্রার্থনা
প্রেমমূলক
ফুলকে সুন্দর বলা হয়, পাখিকেও, নক্ষত্রের নদীর রূপের খ্যাতি আছে যার পর্বতমালার সৌন্দর্য কীর্তিত বিশ্বময়। তুমি বস্তুজগতের অন্তর্গত, প্রকৃতির ঘনিষ্ঠ প্রতিবেশিনী, কিন্তু তোমার এবং তার সুষমায় পার্থক্য অনেক। তোমাকে সুন্দরী বলা চলে, অন্তত আমি তো তাই বলি; চোখ মুখ, চুল গ্রীবা অথবা চিবুক -সবকিছু যেন সমন্বিত ইন্দ্রজাল বাস্তবিক।অথচ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/prarthona/
2780
রবীন্দ্রনাথ ঠাকুর
উচ্চের প্রয়োজন
নীতিমূলক
কহিল মনের খেদে মাঠ সমতল, হাট ভ’রে দিই আমি কত শস্য ফল। পর্বত দাঁড়ায়ে রন কী জানি কী কাজ, পাষাণের সিংহাসনে তিনি মহারাজ। বিধাতার অবিচার, কেন উঁচুনিচু সে কথা বুঝিতে আমি নাহি পারি কিছু। গিরি কহে, সব হলে সমভূমি-পারা নামিত কি ঝরনার সুমঙ্গলধারা?   (কণিকা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/uccher-proyojon/
540
কাজী নজরুল ইসলাম
সুরা কাওসার
ভক্তিমূলক
শুরু করিলাম পূত নামেতে খোদার কৃপা করুণার যিনি অসীম পাথার।অনন্ত কল্যাণ তোমা' দিয়াছি নিশ্চয়, অতএব তব প্রতিপালক যে হয় নামায পড় ও দাও কোরবাণী তাঁরেই, বিদ্বেষ তোমারে যে, অপুত্রক সে-ই।
https://www.bangla-kobita.com/nazrulislam/sura-kawsar/
2746
রবীন্দ্রনাথ ঠাকুর
আরম্ভ ও শেষ
নীতিমূলক
শেষ কহে, একদিন সব শেষ হবে, হে আরম্ভ, বৃথা তব অহংকার তবে। আরম্ভ কহিল ভাই, যেথা শেষ হয় সেইখানে পুনরায় আরম্ভ-উদয়।   (কণিকা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/aromvo-o-shesh/
5452
সুকান্ত ভট্টাচার্য
কাশ্মীর
মানবতাবাদী
সেই বিশ্রী দম-আটকানো কুয়াশা আর নেই নেই সেই একটানা তুষার-বৃষ্টি, হঠাৎ জেগে উঠেছে- সূর্যের ছোঁয়ায় চমকে উঠেছে ভূস্বর্গ। দুহাতে তুষারের পর্দা সরিয়ে ফেলে মুঠো মুঠো হলদে পাতাকে দিয়েছে উড়িয়ে, ডেকেছে রৌদ্রকে, ডেকেছে তুষার-উড়িয়ে-নেওয়া বৈশাখী ঝড়কে, পৃথিবীর নন্দন-কানন কাশ্মীর। কাশ্মীরের সুন্দর মুখ কঠোর হল প্রচণ্ড সূর...
https://banglarkobita.com/poem/famous/262
5538
সুকান্ত ভট্টাচার্য
শত্রু এক
স্বদেশমূলক
এদেশ বিপন্ন আজ; জানি আজ নিরন্ন জীবন- মৃত্যুরা প্রত্যহ সঙ্গী, নিয়ত শত্রুর আক্রমণ রক্তের আল্পনা আঁকে, কানে বাজে আর্তনাদ সুর; তবুও সুদৃঢ় আমি, আমি এক ক্ষুধিত মজুর আমার সম্মুখে আজ এক শত্রুঃ এক লাল পথ, শত্রুর আঘাত আর বুভুক্ষায় উদ্দীপ্ত শপথ। কঠিন প্রতিজ্ঞা-স্তব্ধ আমাদের দৃপ্ত কারখানায়, প্রত্যেক নির্বাক যন্ত্র প্রতিরোধ সংক...
https://www.bangla-kobita.com/sukanta/post20160509035412/
1146
জীবনানন্দ দাশ
মনে হয় একদিন
সনেট
মনে হয় একদিন আকাশে শুকতারা দেখিব না আর ; দেখিব না হেলেঞ্চার ঝোপ থেকে একঝাড় জোনাকি কখন নিভে যায় – দেখিব না আর আমি এই পরিচিত বাঁশবন , শুঁকনো বাঁশের পাতা -ছাওয়া মাটি হয়ে যাবে গভীর আঁধার আমার চোখের কাছে – লক্ষ্মীপূর্ণিমার রাতে সে কবে আবার পেঁচা ডাকে জোছনায় – হিজলের বাকা ডাল করে গুঞ্জরন ; সারা রাত কিশোরীর লাল পাড় চাঁ...
https://banglapoems.wordpress.com/2013/02/21/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%a6/
5128
শামসুর রাহমান
মেঘ থেকে মেঘান্তরে
রূপক
প’ড়ে যাচ্ছি, প’ড়ে যাচ্ছি, দ্রুত প’ড়ে যাচ্ছি। প’ড়ে যেতে-যেতে ভাবছি কেন যে অকস্মাৎ এ-পতন আমার? করেছি কোন গূঢ় অপরাধ?কিছুক্ষণ পর দেখি ঝুলছি গাছের ডালে আর শরীর আমার বড় বেশি কাঁটাবিদ্ধ। ঝুলতে ঝুলতে ডালে প্রায় অজ্ঞান হওয়ার পথে কাতরাতে থাকি।বড় বেশি জনহীন অন্ধকার পথে প’ড়ে গিয়ে চিৎকার করার চেষ্টায়, মনে নেই কী হ’ল আমার। বেশ কিছুক...
https://www.bangla-kobita.com/shamsurrahman/megh-theke-meghantore/
4469
শামসুর রাহমান
একটি আশ্চর্য মুখ
সনেট
একটি আশ্চর্য মুখ দেখি আমি স্বপ্নের প্রহরে মাঝে-মাঝে; সেই একই মুখ নীল সমুদ্রের পানি থেকে জেগে ওঠে, সিক্ত ওষ্ঠে তার গূঢ় ঝলকানি হাসির, কখনো দেখি সে রয়েছে ঘুমের ভেতরে পথপার্শ্বে একাকিনী কোনো এক প্রাচীন শহরে। অজ্ঞাত শিল্পীর ক্ষিপ্র ছেনী তাকে রহস্যের রানী রূপে কবে করেছে নির্মাণ; চোখে কী গভীর বাণী নিয়ে চেয়ে থাকে শুধু নিষ্পলক ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ekti-ashcorjo-mukh/
668
জয় গোস্বামী
জানি যে আমাকে তুমি
প্রেমমূলক
জানি যে আমাকে তুমি ঘৃণা করো, মেয়েদের ঘৃণা যেখানে যেখানে পড়ে সে জায়গাটা কালো হয়ে যায় নতুন অঙ্কুর উঠে দাঁড়াতে পারে না সোজা হয়ে তোমার ঘেন্নার ভয়ে পালাতে পালাতে আমি এই দিগন্তে শুয়েছি, সামনে সভ্যতা পর্যন্ত পড়ে থাকা যতটা শরীর, তার কোথাও এক কণা শস্য নেই শুধু কালো কালো দাগ পোড়া শক্ত ঝামা গুঁড়োমাটি তাও তুমি আকাশপথে জলপথে বৃষ্টি...
https://www.bangla-kobita.com/joygoswami/jani-ze-amake-tumi/
3020
রবীন্দ্রনাথ ঠাকুর
ঘাসি কামারের বাড়ি
হাস্যরসাত্মক
ঘাসি কামারের বাড়ি সাঁড়া, গড়েছে মন্ত্রপড়া খাঁড়া। খাপ থেকে বেরিয়ে সে উঠেছে অট্টহেসে; কামার পালায় যত বলে, “দাঁড়া দাঁড়া।’ দিনরাত দেয় তার নাড়ীটাতে নাড়া।   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/fhasi-kamarer-bari/
358
কাজী নজরুল ইসলাম
নদীপারের মেয়ে
প্রেমমূলক
নদীপারের মেয়ে! ভাসাই আমার গানের কমল তোমার পানে চেয়ে। আলতা-রাঙা পা দুখানি ছুপিয়ে নদী-জলে ঘাটে বসে চেয়ে আছ আঁধার অস্তাচলে। নিরুদ্দেশে ভাসিয়ে-দেওয়া আমার কমলখানি ছোঁয় কি গিয়ে নিত্য সাঁঝে তোমার চরণ, রানি? নদীপারের মেয়ে! গানের গাঙে খুঁজি তোমায় সুরের তরি বেয়ে। খোঁপায় গুঁজে কনক-চাঁপা, গলায় টগর-মালা, হেনার গুছি হাতে বেড়াও নদীক...
https://www.bangla-kobita.com/nazrulislam/nodiparer-meye/
5064
শামসুর রাহমান
ভালোবাসা
প্রেমমূলক
‘ভালোবাসি’, এই কথাটি বলতে গিয়ে কণ্ঠে লাগে সংকোচের ফাঁসি? এমনতো নয়, ভালোবাসা এবার প্রথম হৃদয় জুড়ে হলো পুষ্পরাশি। ইতোমধ্যে তোমার আগে বহুজনই আমার কাছে শুনেছে এই বাঁশি। একে আমার অপরাধের কালো ভেবে করুক লোকে নিত্য হাসাহাসি, তুমি ঘৃণায় ও-মুখ তোমার সরাও যদি, বলবো তবু বলবো ‘ভালোবাসি।   (অস্ত্রে আমার বিশ্বাস নেই কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/shamsurrahman/valobasha/
2832
রবীন্দ্রনাথ ঠাকুর
এবার নীরব করে দাও হে তোমার
ভক্তিমূলক
এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে। তার হৃদয়-বাঁশি আপনি কেড়ে বাজাও গভীরে। নিশীথরাতের নিবিড় সুরে বাঁশিতে তান দাও হে পুরে যে তান দিয়ে অবাক কর’ গ্রহশশীরে।যা-কিছু মোর ছড়িয়ে আছে জীবন-মরণে, গানের টানে মিলুক এসে তোমার চরণে। বহুদিনের বাক্যরাশি এক নিমেষে যাবে ভাসি, একলা বসে শুনব বাঁশি অকূল তিমিরে।
http://kobita.banglakosh.com/archives/517.html
2784
রবীন্দ্রনাথ ঠাকুর
উদারচরিতানাম্
নীতিমূলক
প্রাচীরের ছিদ্রে এক নামগোত্রহীন ফুটিয়াছে ছোটো ফুল অতিশয় দীন। ধিক্‌ ধিক্‌ করে তারে কাননে সবাই— সূর্য উঠি বলে তারে, ভালো আছ ভাই?   (কণিকা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/udarchoritnam/
1354
তসলিমা নাসরিন
ব্যক্তিগত ব্যাপার
প্রেমমূলক
ভুলে গেছো যাও, এরকম ভুলে যে কেউ যেতে পারে, এমন কোনও অসম্ভব কীর্তি তুমি করোনি, ফিরে আর তাকিও না আমার দিকে, আমার শূন্যতার দিকে। আমি যেভাবেই আছি, যেভাবেই থাকি এ আমার জীবন, তুমি এই জীবনের দিকে আর করুণ করুণ চোখে তাকিয়ে না কোনওদিন। ভুলে গেছো যাও, বিনিময়ে আমি যদি ভুলে না যাই তোমাকে, যেতে না পারি সে আমার ব্যক্তিগত ব্যাপার, তুম...
https://banglarkobita.com/poem/famous/2002
5132
শামসুর রাহমান
মেষতন্ত্র
মানবতাবাদী
মেষরে মেষ তুই আছিস বেশ, মনে চিন্তার নেইকো লেশ।ডানে বললে ঘুরিস ডানে, বামে বললে বামে। হাবে ভাবে পৌঁছে যাবি সোজা মোক্ষধামে। চলায় ঢিমে তালের রেশ, মেষরে মেষ তুই আছিস বেশ।যাদের কথায় জগৎ আলো বোবা আজকে তারা, মুখে তুবড়ি ছোটে যাদের আকাট মূর্খ যারা।দিনদুপুরে ডাকাত পড়ে পাড়ায় রাহাজানি, দশের দশায় ধেড়ে কুমির ফেলছে চোখের পানি। পৃথিবীট...
https://www.bangla-kobita.com/shamsurrahman/meshtontro/
471
কাজী নজরুল ইসলাম
যদি আর বাঁশী না বাজে
মানবতাবাদী
বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনু-মন-প্রান আজ বীণার মত বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে- “আমি ধন্য হলুম”, “আমি ধন্য হলুম”। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন, যেদিন আমার লেখা আপনাদের ভাল লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্ম গ্র...
https://www.bangla-kobita.com/nazrulislam/jodi-ar-banshee-na-baje/
2704
রবীন্দ্রনাথ ঠাকুর
আমাদের ছোট নদী
প্রকৃতিমূলক
আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।চিক্ চিক্ করে বালি, কোথা নাই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক।আর-পারে আমবন তালবন চলে, গাঁয়ের বামুন পাড়া তারি ছায়াতলে। তীর...
https://www.bangla-kobita.com/rabindranath/amader-choto-nodi/
3331
রবীন্দ্রনাথ ঠাকুর
নীহারিকা
প্রেমমূলক
বাদল-শেষের আবেশ আছে ছুঁয়ে তমালছায়াতলে, সজনে গাছের ডাল পড়েছে নুয়ে দিঘির প্রান্তজলে। অস্তরবির-পথ-তাকানো মেঘে কালোর বুকে আলোর বেদন লেগে-- কেন এমন খনে কে যেন সে উঠল হঠাৎ জেগে আমার শূন্য মনে।"কে গো তুমি, ওগো ছায়ায় লীন" প্রশ্ন পুছিলাম। সে কহিল, "ছিল এমন দিন জেনেছ মোর নাম। নীরব রাতে নিসুত দ্বিপ্রহরে প্রদীপ তোমার জ্বেলে ...
https://www.bangla-kobita.com/rabindranath/nehereka/
3638
রবীন্দ্রনাথ ঠাকুর
বৈরাগ্য
সনেট
কহিল গভীর রাত্রে সংসারে বিরাগী— “গৃহ তেয়াগিব আজি ইষ্টদেব লাগি। কে আমারে ভুলাইয়া রেখেছে এখানে?” দেবতা কহিলা, “আমি।”—শুনিল না কানে। সুপ্তিমগ্ন শিশুটিরে আঁকড়িয়া বুকে প্রেয়সী শয্যার প্রান্তে ঘুমাইছে সুখে। কহিল, “কে তোরা ওরে মায়ার ছলনা?” দেবতা কহিলা, “আমি।”—কেহ শুনিল না। ডাকিল শয়ন ছাড়ি, “তুমি কোথা প্রভু?” দেবতা কহিলা, “হেথা...
https://www.bangla-kobita.com/rabindranath/boiragyo/
1397
তারাপদ রায়
ভ্রমণ কাহিনী
চিন্তামূলক
শেষবার নামার আগে সমস্ত জিনিস পত্রগুলি তালিকা মিলিয়ে নিতে হবে, এবার ভ্রমণকালে প্রচুর সংগ্রহ হ’লো, মিনে-করা আগ্রার ফুলদানি। জরির চপ্পল, দ্রুতগামী মেল ট্রেনে সচকিত ভ্রূ-পল্লব, কী-কী ফেলে গেলে বাড়ি ফিরে দু:খ হবে? যে আমগাছের ছায়া সঙ্গে নিয়ে আসা অসম্ভব তা-ও বুঝি অজানিত হোল্ড-অলে বাঁধা হয়েছিলো, আমগাছের ছায়ার ওজন জানা নেই, তাই...
http://kobita.banglakosh.com/archives/3878.html
3585
রবীন্দ্রনাথ ঠাকুর
বিদেশী ফুলের গুচ্ছ – ১৩
চিন্তামূলক
নহে নহে এ মনে মরণ। সহসা এ প্রাণপূর্ণ নিশ্বাসবাতাস নীরবে করে যে পলায়ন, আলোতে ফুটায় আলো এই আঁখিতারা নিবে যায় একদা নিশীথে, বহে না রুধিরনদী, সুকোমল তনু ধূলায় মিলায় ধরণীতে, ভাবনা মিলায় শূন্যে, মৃত্তিকার তলে রুদ্ধ হয় অময় হৃদয়– এই মৃত্যু? এ তো মৃত্যু নয়। কিন্তু রে পবিত্র শোক যায় না যে দিন পিরিতির স্মিরিতিমন্দিরে, উপেক্ষিত অতী...
https://www.bangla-kobita.com/rabindranath/bideshi-fuler-guccho-13/
5440
সুকান্ত ভট্টাচার্য
ইউরোপের উদ্দেশে
মানবতাবাদী
ওখানে এখন মে-মাস তুষার-গলানো দিন, এখানে অগ্নি-ঝরা বৈশাখ নিদ্রাহীন; হয়তো ওখানে শুরু মন্থর দক্ষিণ হাওয়া; এখানে বোশেখী ঝড়ের ঝাপ্টা পশ্চাৎ দাওয়া; এখানে সেখানে ফুল ফোটে আজ তোমাদের দেশে কত রঙ, কত বিচিত্র নিশি দেখা দেয় এসে। ঘর ছেড়ে পথে বেরিয়ে পড়েছে কত ছেলেমেয়ে এই বসন্তে কত উৎসব কত গান গেয়ে। এখানে তো ফুল শুকনো, ধূসর ...
https://www.bangla-kobita.com/sukanta/europe-er-uddeshe/
5263
শামসুর রাহমান
সবাই সবার জন্য
মানবতাবাদী
নিঝুম রাতের ঘরের স্তব্ধ কড়া জেগে ওঠে আচমকা কার জোরালো নাড়ায়। ছুটে গিয়ে খুলি বন্ধ দুয়ার। দৃষ্টিতে শুধু শূন্যতা ঝুলে থাকে আর এক টিকটিকি খোঁজে রাতের ডিনার।খানিক পরেই ধীরে ফিরে আসি ঘরের ভেতর; টেবিলে-জিরানো বোতলের পানি শুষে নিয়ে ফের বিছানায় যাই। ঘুমোতে চেষ্টা করেও ব্যর্থ হয়ে আকাশের রূপ দেখে নিই। গাছের পাতার নাচ চোখে পড়ে। বা...
https://www.bangla-kobita.com/shamsurrahman/sobai-sobar-jonyo/
3377
রবীন্দ্রনাথ ঠাকুর
পাখি যবে গাহে গান
চিন্তামূলক
পাখি যবে গাহে গান, জানে না, প্রভাতরবিরে সে তার প্রাণের অর্ঘ্যদান। ফুল ফুটে বন-মাঝে— সেই তো তাহার পূজানিবেদন, আপনি সে জানে না যে।   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/pakhi-jobe-gahe-gan/
1257
জীবনানন্দ দাশ
সোনার খাঁচার বুকে রহিব না আমি
সনেট
সোনার খাঁচার বুকে রহিব না আমি আর শুকের মতন; কি গল্প শুনিতে চাও তোমরা আমার কাছে — কোন্‌ কোন্‌ গান, বলো, তাহলে এ — দেউলের খিলানের গল্প ছেড়ে চলো, উড়ে চলো, — যেখানে গভীর ভোরে নোনাফল পাকিয়াছে, — আছে আতাবন, পউষের ভিজে ভোরে, আজ হায় মন যেন করিছে কেমন; — চন্দ্রমালা, রাজকন্যা, মুখ তুলে চেয়ে দেখ — শুধাই , শুন লো, কি গল্প শুনিতে চ...
https://www.bangla-kobita.com/jibanananda/shonar-khachar-buke-rohibo-na-aami/
3513
রবীন্দ্রনাথ ঠাকুর
বরবধূ
রূপক
এ-পারে চলে বর, বধূ সে পরপারে, সেতুটি বাঁধা তার মাঝে। তাহারি 'পরে দান আসিছে ভারে ভারে, তাহারি 'পরে বাঁশি বাজে। যাত্রা দুজনার লক্ষ্য একই তার, তবুও যত কাছে আসে সতত যেন থাকে বিরহ ফাঁকে ফাঁকে তৃপ্তিহারা অবকাশে।সে-ফাঁক গেলে ঘুচে থেমে যে যাবে গান, দৃষ্টি হবে বাধাময়, যেথায় দূর নাহি সেথায় যত দান কাছেতে ছোটো হয়ে রয়। বিরহনদী...
https://www.bangla-kobita.com/rabindranath/barbudu/
1251
জীবনানন্দ দাশ
সে
প্রেমমূলক
আমাকে সে নিয়েছিলো ডেকে; বলেছিলো: ‘এ নদীর জল তোমার চোখের মত ম্লান বেতফল: সব ক্লান্তি রক্তের থেকে স্নিগ্ধ রাখছে পটভূমি; এই নদী তুমি।’ ‘এর নাম ধানসিঁড়ি বুঝি?’ মাছরাঙাদের বললাম; গভীর মেয়েটি এসে দিয়েছিলো নাম। আজো আমি মেয়েটিকে খুঁজি; জলের অপার সিঁড়ি বেয়ে কোথায় যে চলে গেছে মেয়ে। সময়ের অবিরল শাদা আর কালো বনানীর ব...
https://banglarkobita.com/poem/famous/444
5349
শামসুর রাহমান
হৃদয়ের চোখে জলধারা দেখে
প্রেমমূলক
আমি কি থাকবো পড়ে লোকালয় থেকে দূরে এমন একাকী? বহুদিন তুমি চোখ তুলে দ্যাখোনি আমাকে, বহুদিন আমার আকাঙ্ক্ষাগুলি আঙুলের ডগায় নাচিয়ে দিয়েছো হেলায় ছুঁড়ে। আমি অভিমানে নিশ্চুপ গিয়েছি চলে নিজের নৈঃসঙ্গ্যে পুনর্বার, তোমার সান্নিধ্য থেকে দূরে যেতে শ্বাসকষ্ট হয় জেনেও নিভিয়ে আলো হৃদয়ের অন্ধকার দীপের মতোই ভেসে গেছি খরস্রোতে, ঝড়বাদলের...
https://www.bangla-kobita.com/shamsurrahman/hridoyer-chokhe-joldhara-dekhe/
5828
সুনীল গঙ্গোপাধ্যায়
প্রেমিকা
রূপক
কবিতা আমার ওষ্ঠ কামড়ে আদর করে ঘুম থেকে তুলে ডেকে নিয়ে যায় ছাদের ঘরে কবিতা আমার জামার বোতাম ছিঁড়েছে অনেক হঠাৎ জুতোর পেরেক তোলে! কবিতাকে আমি ভুলে থাকি যদি অমনি সে রেগে হঠাৎ আমায় ডবল ডেকার বাসের সামনে ঠেলে ফেলে দেয় আমার অসুখে শিয়রের কাছে জেগে বসে থাকে আমার অসুখ কেড়ে নেওয়া তার প্রিয় খুনসুটি আমি তাকে যদি আয়নার মতো ভেঙ্গে দি...
https://banglarkobita.com/poem/famous/1801
4299
শামসুর রাহমান
অদৃশ্য ছোরা
চিন্তামূলক
পর্যটনে কেটেছে সময়; হেঁটে হেঁটে কায়ক্লেশে নিঃসঙ্গ ধূসরপ্রান্তে এসে গেছি। বসে থাকি একা, অতীতের হাত কাঁধে, আমার চোখের জ্যোতি নিভে যেতে চায়। সম্প্রতি টেবিল ল্যাম্প জ্বালিয়ে নিশুত রাতের গহন বাণী অক্ষরের আড়ম্বরহীন আয়োজন ধরে রাখি। প্রাতঃকালে আকর্ষণ কমে রচিত বাক্যের প্রতি। যেন আমি সম্পর্ক-রহিত কবিতার সঙ্গে, ছন্নছাড়া আচরণে মেত...
https://www.bangla-kobita.com/shamsurrahman/odrishyo-chora/
3285
রবীন্দ্রনাথ ঠাকুর
নববর্ষ এল আজি
চিন্তামূলক
নববর্ষ এল আজি দুর্যোগের ঘন অন্ধকারে; আনে নি আশার বাণী, দেবে না সে করুণ প্রশ্রয়; প্রতিকূল ভাগ্য আসে হিংস্র বিভীষিকার আকারে— তখনি সে অকল্যাণ যখনি তাহারে করি ভয়। যে জীবন বহিয়াছি পূর্ণ মূল্যে আজ হোক কেনা; দুর্দিনে নির্ভীক বীর্যে শোধ করি তার শেষ দেনা।   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/noboborsho-elo-aji/
2934
রবীন্দ্রনাথ ঠাকুর
কেবল তব মুখের পানে চাহিয়া
প্রেমমূলক
কেবল তব মুখের পানে চাহিয়া, বাহির হনু তিমির-রাতে তরণীখানি বাহিয়া। অরুণ আজি উঠেছে– আশোক আজি ফুটেছে– না যদি উঠে,না যদি ফুটে, তবুও আমি চলিব ছুটে তোমার মুখে চাহিয়া।নয়নপাতে ডেকেছ মোরে নীরবে। হৃদয় মোর নিমেষ-মাঝে উঠেছে ভরি গরবে। শঙ্খ তব বাজিল– সোনার তরী সাজিল– না যদি বাজে, না যদি সাজে, গরব যদি টুটে গো লাজে চলিব তবু নীরবে।কথাটি...
https://www.bangla-kobita.com/rabindranath/kebol-tobo-mukher-pane-chahiya/
4176
লালন শাহ
আমি অপার হয়ে বসে আছি
ভক্তিমূলক
আমি অপার হয়ে বসে আছি ও হে দয়াময়, পারে লয়ে যাও আমায়।। আমি একা রইলাম ঘাটে ভানু সে বসিল পাটে- (আমি) তোমা বিনে ঘোর সংকটে না দেখি উপায়।। নাই আমার ভজন-সাধন চিরদিন কুপথে গমন- নাম শুনেছি পতিত-পাবন তাইতে দিই দোহাই।। অগতির না দিলে গতি ঐ নামে রবে অখ্যাতি- লালন কয়, অকুলের পতি কে বলবে তোমায়।।আরও পড়ুন… সব লোকে কয় লালন কী জাত সংসারে...
http://kobita.banglakosh.com/archives/4394.html
5269
শামসুর রাহমান
সম্পর্কে গ্রহণ দেখে
সনেট
কখনো আমার প্রতি এরকম তীক্ষ্ম বিরূপতা দেখিনি তোমার ইতিপূর্বে। আমি সত্যি অপরাধ করেছি, স্বীকার করি, নিজের অজ্ঞাতসারে, সাধ করে নয়, তবু কেন আজো দিচ্ছ ছুঁড়ে বিষলতা হে গৌরী আমার দিকে? রূঢ়ভাবে আমাকে বেজায় একপেশে বলে খুব দিয়েছ ধিক্কার বারে বারে, ফলে লুকিয়েছি মুখ স্বরচিত ভীরু অন্ধকারে ভাসতে ভাসতে গ্লানি-সমুদ্দুরে ভঙ্গুর খেয়ায়।তো...
https://www.bangla-kobita.com/shamsurrahman/somporke-grohon-dekhe/
4911
শামসুর রাহমান
পরস্পর হাতে হাত রেখে
মানবতাবাদী
সূর্যোদয় এখনও অনেক দূরে, অন্ধকার বটতলে বসে থাকি অর্থহীন। বেশ কিছু পথ চলা বাকি আছে হে আমার ভাই-বোন। চোখ খোলা রেখে এ মুহূর্তে যাত্রাপথে পা বাড়াও দ্বিধাহীন।রাহেলা, ফাতেমা, রাধা, অনিমা, নঈম, শাহরুখ, অনিল গৌতম, শোনো, এখনই গা ঝাড়া দিয়ে পথে নেমে পড়। মনে দ্বিধা, আতঙ্ক, নিরাশা কিছুতেই কখনও দিও না ঠাঁই, পা চালাও দ্রুত।তোমাদের প্...
https://www.bangla-kobita.com/shamsurrahman/porospor-hate-hat-rekhe/
1853
পূর্ণেন্দু পত্রী
প্রশ্ন
চিন্তামূলক
ছটাক খানেক বুকে, একটা গোটা আকাশ এবং জলের স্থলের গা ভর্তি রং সব পড়েছে ঝুঁকে। কাকে কোথায় রাখি? বুকের মধ্যে হেসে উঠল শিকল-পরা পাখি। কতটা গভীর হলে নিরন্তর বেগবান নদী হওয়া যায়। তুমি তার মাপ জানো নাকি? মহান বৃক্ষের কাছে একটি মানুষ এসে একদিন প্রশ্ন করেছিল। কতটা আগুন লাগে নিখিলদহনে পুড়ে পরিশুদ্ধ মানুষের অবয়ব পেতে তুমি তার পর...
https://banglarkobita.com/poem/famous/1177
5675
সুকুমার রায়
মন্ডা ক্লাবের কয়েকটি আমন্ত্রণপত্র
হাস্যরসাত্মক
১ সম্পাদক বেয়াকুব কোথা যে দিয়েছে ডুব- এদিকেতে হায় হায় ক্লাবটি তো যায় যায়।তাই বলি সোমবারে মদগৃহে গড়পারে দিলে সবে পদধূলি ক্লাবটিরে ঠেলে তুলি।রকমারি পুঁথি কত নিজ নিজ রুচিমত আনিবেন সাথে সবে কিছু কিছু পাঠ হবেকরযোড়ে বারবার নিবেদিছে সুকুমার।২ কেউ বলেছে খাবো খাবো, কেউ বলেছে খাই সবাই মিলে গোল তুলেছে- আমি তো আর নাই।ছোটকু...
https://www.bangla-kobita.com/sukumar/monda-cluber-koyekti-amontronpotro/
5910
সুভাষ মুখোপাধ্যায়
একটি সংলাপ
নীতিমূলক
মেয়ে: তুমি কি চাও আমার ভালবাসা ? ছেলে: হ্যাঁ, চাই ! মেয়ে: গায়ে কিন্তু তার কাদা মাখা ! ছেলে: যেমন তেমনিভাবেই চাই । মেয়ে: আমার আখেরে কী হবে বলা হোক । ছেলে: বেশ! মেয়ে: আর আমি জিগ্যেস করতে চাই । ছেলে: করো । মেয়ে: ধরো’ আমি কড়া নাড়লাম । ছেলে: আমি হাত ধরে ভেতরে নিয়ে যাব ! মেয়ে: ধরো’ তোমাকে তলব করলাম । ছেলে: আমি হুজুরে হাজ...
http://kobita.banglakosh.com/archives/4451.html
2106
মহাদেব সাহা
একা হয়ে যাও
চিন্তামূলক
একা হয়ে যাও, নিঃসঙ্গ বৃক্ষের মতো ঠিক দুঃখমগ্ন অসহায় কয়েদীর মতো নির্জন নদীর মতো, তুমি আরো পৃথক বিচ্ছিন্ন হয়ে যাও স্বাধীন স্বতন্ত্র হয়ে যাও খণ্ড খণ্ড ইওরোপের মানচিত্রের মতো; একা হয়ে যাও সব সঙ্গ থেকে, উন্মাদনা থেকে আকাশের সর্বশেষ উদাস পাখির মতো, নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতো একা হয়ে যাও। এতো দূরে যাও যাতে কারো ড...
https://banglarkobita.com/poem/famous/1329
134
আল মাহমুদ
বর্ষামঙ্গল নৃত্যমুখর বর্ষণ
প্রকৃতিমূলক
বৃষ্টির ছাঁটে শিহরিত হয় দেহ কেউ বলে আমি কবি কি না সন্দেহ তবু তো কবিতা আমাকে ঘিরেই নাচে নাচুনে মেয়ের মতোই সেও কি বাঁচে? বৃষ্টির কণা ফণা ধরে আছে পথে পথ কই বলো রথ থেমে আছে ঘাটে এ খেলার মাঠে সূর্য নেমেছে পাটে। কেবল আমার মুখেই লালের তুলি তুমিও দাঁড়ালে, নাচবে কি চুল খুলি তবে শুরু করো নৃত্যের আয়োজন নাচো দিল খুলে নাচো খুলে প্র...
http://kobita.banglakosh.com/archives/3721.html
5237
শামসুর রাহমান
শুভেচ্ছান্তে
সনেট
তোমার বয়স কত হলো ঠিক? ঝড়ে-জলে আজ তেষট্রি পেরুলে বুঝি। আমিও তোমাকে সুপ্রাচীন ধুমল কাগুজে স্তূপে অতিশয় পরিণামহীন বিবর্ণ দলিল ভেবে বস্তুত ছিলাম ভুলে। বাজ পাখি বলে রটেনি তোমার নাম কিংবা অধিরাজ ছিলে না কখনো কোনো কবিসংঘে। বড় বেশি ক্ষীণ স্বাস্থ্য আজ; হাঁপানি এবং বাতে কাটে নিশিদিন। ছিল না তোমার পদ্যে বিশ্ববীক্ষা, সূক্ষ্ম কারুক...
https://www.bangla-kobita.com/shamsurrahman/shuvecchante/
5030
শামসুর রাহমান
বিপর্যয় এবং একজন কোকিল
সনেট
আজ আমি, বলা যেতে পারে, পর্যুদস্ত ভয়ানক। আমাকে ধরেছে ঘিরে ধূর্ত কাক, হাড়গিলা আর কাদাখোঁচা, ক্রমাগত চঞ্চুর আঘাতে অন্ধকার দেখছি, নিজের ক্ষত দেখে ভয় পাই। কাঁহাতক সইব এমন নির্যাতন? হায়, আমার পালক নেই যে ত্বরিৎ উড়ে যাবো বহুদূরে নীলিমার নিভৃত অভয়াশ্রমে। সাধগুলো হচ্ছে ছারখার কর্কশ চিৎকারে, আমি ভূলুণ্ঠিত, উদ্যত ঘাতক।একজন কোকিল ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/biporjoy-ebong-ekjon-kokil/
929
জীবনানন্দ দাশ
আদিম দেবতারা
প্রেমমূলক
আগুন বাতাস জল : আদিম দেবতারা তাদের সর্পিল পরিহাসে তোমাকে দিলো রূপ- কী ভয়াবহ নির্জন রূপ তোমাকে দিলো তারা; তোমার সংস্পর্শের মানুষদের রক্তে দিলো মাছির মতো কামনা৷আগুন বাতাস জল : আদিম দেবতারা তাদের বঙ্কিম পরিহাসে আমাকে দিলো লিপি রচনা করবার আবেগঃ যেন আমিও আগুন বাতাস জল যেন তোমাকেও সৃষ্টি করছি।তোমার মুখের রূপ যেন রক্ত নয়, মা...
https://www.bangla-kobita.com/jibanananda/adim-debotara/
824
জসীম উদ্‌দীন
নকশী কাঁথার মাঠ – ১১
কাহিনীকাব্য
এগার সাজ সাজ বলিয়ারে শহরে পৈল সাড়া, সাত হাজার বাজে ঢোল চৌদ্দ হাজার কাড়া | প্রথমে সাজিল মর্দ আহ্লাদি ডগরি, পাঁচ কাঠে ভুঁই জুইড়া বসে মর্দ এয়সা ভারি | তারপরে সাজিল মর্দ তুরক আমানি, সমুদ্দুরে নামলে তার হৈল আঁটুপানি | তারপরে সাজিল মর্দ নামে লোহাজুড়ী, আছড়াইয়া মারত সে হাতীর শুঁড় ধরি | তারপরে নামিল মর্দ নামে আইন্দ্যা ছ...
https://banglarkobita.com/poem/famous/814
5508
সুকান্ত ভট্টাচার্য
বিয়ে বাড়ির মজা
হাস্যরসাত্মক
বিয়ে বাড়িঃ বাজছে সানাই, বাজছে নানান বাদ্য একটি ধারে তৈরি হচ্ছে নানা রকম খাদ্য; হৈ-চৈ আর চেঁচামেচি, আসছে লুচির গন্ধ, আলোয় আলোয় খুশি সবাই, কান্নাকাটি বন্ধ, বাসরঘরে সাজছে কনে, সকলে উৎফুল্ল, লোকজনকে আসতে দেখে কর্তার মুখ খুললঃ “আসুন, আসুন-বসুন সবাই, আজকে হলাম ধন্য, যৎসামান্য এই আয়োজন আপনাদেরই জন্য; মাংস, পোলাও, চপ-কাটলেট, ল...
https://www.bangla-kobita.com/sukanta/biye-barir-moja/
1532
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
অন্ধকারে, একলা মানুষ
চিন্তামূলক
ঠাট্টা, হাসি, গান, কলরব যেই থেমেছে, দূরে কাছে দেখছি পথের সঙ্গীরা সব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপার কী, আর গল্প কি নেই? রাস্তাটা যে অনেক বাকি। চোখ তুলে কালপুরুষ দেখেই ফুরিয়ে গেল সব কথা কি? সত্যি ছিল সঙ্গীরা? ধুস্‌। মধ্যরাতে পথের ধারে এই তো আমি একলা মানুষ দাঁড়িয়ে আছি অন্ধকারে।
https://banglarkobita.com/poem/famous/1141
1215
জীবনানন্দ দাশ
সবিতা
চিন্তামূলক
সবিতা, মানুষজন্ম আমরা পেয়েছি মনে হয় কোনো এক বসন্তের রাতে: ভূমধ্যসাগর ঘিরে সেই সব জাতি, তাহাদের সাথে সিন্ধুর আঁধার পথে করেছি গুঞ্জন; মনে পড়ে নিবিড় মেরুন আলো, মুক্তার শিকারী, রেশম, মদের সার্থবাহ, দুধের মতন শাদা নারী। অন্তত রৌদ্রের থেকে তারা শাশ্বত রাত্রির দিকে তবে সহসা বিকেলবেলা শেষ হয়ে গেলে চলে যেত কেমন নীরবে। চারি দি...
https://banglarkobita.com/poem/famous/966
505
কাজী নজরুল ইসলাম
শায়ক-বেঁধা পাখী
রূপক
রে নীড়-হারা, কচি বুকে শায়ক-বেঁধা পাখী! কেমন ক’রে কোথায় তোরে আড়াল দিয়ে রাখি? কোথায় রে তোর কোথায় ব্যথা বাজে? চোখের জলে অন্ধ আঁখি কিছুই দেখি না যে? ওরে মাণিক! এ অভিমান আমায় নাহি সাজে- তোর জুড়াই ব্যথা আমার ভাঙা বক্ষপুটে ঢাকি’। ওরে আমার কোমল-বুকে-কাঁটা-বেঁধা পাখী, কেমন ক’রে কোথায় তোরে আড়াল দিয়ে রাখি? বক্ষে বিঁধে বিষ মাখানো...
https://banglarkobita.com/poem/famous/855
4286
শহীদ কাদরী
স্মৃতি _ কৈশোরিক
চিন্তামূলক
অদৃশ্য ফিতে থেকে ঝুলছে রঙিন বেলুন রাত্রির নীলাভ আসঙ্গে আর স্বপ্নের ওপর যেন তার নৌকা- দোলা; সোনার ঘণ্টার ধ্বনি ছড়িয়ে পড়ছে সমস্ত শহরের! আমি ফিরলাম ঝর্ণার মতো সেই গ্রীষ্ম দিনগুলোর ভেতর যেখানে শীৎকার, মত্ততা আর বেলফুলে গাঁথা জন্মরাত্রির উৎসবের আলো; দীর্ঘ দুপুর ভরে অপেমান ঘোড়ার ভৌতিক পিঠের মতো রাস্তাগুলো, গলা পিচে তরল বুদ্ব...
http://kobita.banglakosh.com/archives/4164.html
1997
বিষ্ণু বিশ্বাস
ঈশ্বরের জন্মজন্মান্তর
চিন্তামূলক
আমাকে পেরিয়ে গেলে তুমি পাবে এক ধূলিপথ ডানে বাঁয়ে সবখানে শিলীভূত পাখিদের শব মৃত্যু যেখানে অমর অমেয় জলের স্বপ্ন ধোয়া বাঁশপাতা খড়খড়ি ঊষর দানোর লোহাগড়। হয়ত থামতে হবে, বহুবার অনাত্মীয় শোকে তোমার সোনালি জামা, হলুদ গন্ধের শাড়িখানা উড়িয়ে নিয়েছে ঝড়। শুধু স্বপ্নের আঁধার-গান তারাদের নীল জলে তোমাকে দিয়েছে কামরতি তোম...
https://banglapoems.wordpress.com/2013/10/01/%e0%a6%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf/
3073
রবীন্দ্রনাথ ঠাকুর
জন্ম ও মরণ
চিন্তামূলক
সে তো সেদিনের কথা বাক্যহীন যবে এসেছিনু প্রবাসীর মতো এই ভবে বিনা কোন পরিচয়, রিক্ত শূন্য হাতে, একমাত্র ক্রন্দন সম্বল লয়ে সাথে। আজ সেথা কী করিয়া মানুষের প্রীতি কণ্ঠ হতে টানি লয় যত মোর গীতি। এ ভুবনে মোর চিত্তে অতি অল্প স্থান নিয়েছ ভুবননাথ! সমস্ত এ প্রাণ সংসারে করেছ পূর্ণ। পাদপ্রান্তে তব প্রত্যহ যে ছন্দে-বাঁধা গীত নব নব দিত...
https://www.bangla-kobita.com/rabindranath/jonmo-o-moron/
1959
বিনয় মজুমদার
আর যদি নাই আসো
প্রেমমূলক
আর যদি নাই আসো,ফুটন্ত জলের নভোচারী বাষ্পের সহিত যদি বাতাসের মতো না-ই মেশো, সেও এক অভিজ্ঞতা ; অগণন কুসুমের দেশে নীল বা নীলাভবর্ণ গোলাপের অভাবের মতো তোমার অভাব বুঝি ; কে জানে হয়তো অবশেষে বিগলিত হতে পারো ; আশ্চর্য দর্শনবহু আছে নিজের চুলের মৃদু ঘ্রাণের মতন তোমাকেও হয়তো পাইনা আমি, পূর্ণিমার তিথিতেও দেখি অস্ফুট লজ্জায় ম্ল...
http://kobita.banglakosh.com/archives/4017.html
1385
তারাপদ রায়
এখন
প্রেমমূলক
মনে নেই, আমি নিজে ফিরে গিয়েছিলাম, অথবা তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, এখন আর কিছু মনে নেই, তবু দুঃখ হয় এখন, যখন একেকদিন খুব বৃষ্টি নেমে আসে এখন, যখন একেকদিন খুব শীতের বাতাস শুধু পাতা উড়িয়ে উড়িয়ে আমার চারদিকে বৃষ্টি ও ঠান্ডা বাতাস ঘুরে ঘুরে; এমন কি যখন সেই পুরনো কালের সাদা রোদ হঠাত্‍ ভোরবেলা ঘর ভাসিয়ে ছাপিয়ে, ‘কি ব্যাপার এবার...
https://www.kobitacocktail.com/%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f/
895
জীবনানন্দ দাশ
অইখানে সারা দিন
চিন্তামূলক
ঐখানে সারা দিন উঁচু ঝাউবন খেলা করে হলদে সবুজ নীল রঙ্গ তার বুকে; পাখি মেঘ রৌদ্রের; তবু আজও হদয়ের গভীর অসুখে মানবেরা পড়ে আছে কেন।আজ অন্ধ শতাব্দীর শতচ্ছিদ্রতার ভিতর আলোর খোঁজে যদি চলে যায় তবুও শাশ্বত হয়ে থাকে অন্ধকার।নতুন যুগের জন্য তবুও প্রয়ান করা ভালো। চিতল হরিণ ঐ শিঙ তুলে ফিকে জোছনায় হরিণী কে খোঁজে তবু পাবে না কখনও; ব্...
https://www.bangla-kobita.com/jibanananda/oikhaney-shara-din/
4925
শামসুর রাহমান
পিতলের বক
সনেট
(আবুল হোসেনকে) এতদিন আছি তার কাছাকাছি তাই দুটি চোখে দেখেছি কৌতুক শ্লেষ, টকরো হাসি। স্তব্ধতায় ঠায় টেবিলে দাঁড়িয়ে আছি আঠারো বছর এক পায় ধ্যানী আলো-অন্ধকারে। প্রতিদিন তার প্রাণলোকে কতো কী-যে ঘটে দেখি, ঘোরালো তর্কের তীক্ষ্ণ নখে ছেঁড়ে ঢের জটিল তত্ত্বের সূত্র, কাটায় হেলায় সময় শব্দের প্রেমে, বুদ্ধির দেউড়ি আগলায় সারাক্ষণ। বাষ্প...
https://www.bangla-kobita.com/shamsurrahman/pitoler-bok/
456
কাজী নজরুল ইসলাম
মানিনী
প্রেমমূলক
মূক করে ওই মুখর মুখে লুকিয়ে রেখো না, ওগো কুঁড়ি, ফোটার আগেই শুকিয়ে থেকো না! নলিন নয়ান ফুলের বয়ান মলিন এদিনে রাখতে পারে কোন সে কাফের আশেক বেদীনে? রুচির চারু পারুল বনে কাঁদচ একা জুঁই, বনের মনের এ বেদনা কোথায় বলো থুই? হাসির রাশির একটি ফোঁটা অশ্রু অকরুণ, হাজার তারা মাঝে যেন একটি কেঁদে খুন! বেহেশতে কে আনলে এমন আবছা বেথার রেশ...
https://www.bangla-kobita.com/nazrulislam/manini/
5621
সুকুমার রায়
ডানপিটে
ছড়া
বাপ্‌রে কি ডানপিটে ছেলে!- কোন দিন ফাঁসি যাবে নয় যাবে জেলে। একটা সে ভুত সেজে আঠা মেখে মুখে, ঠাঁই ঠাই শিশি ভাঙে শ্লেট দিয়ে ঠুকে। অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে, খাট থেকে রাগ ক'রে দুম্‌দাম্ পড়ে।বাপরে কি ডানপিটে ছেলে!- শিলনোড়া খেতে চায় দুধভাত ফেলে! একটার দাঁত নেই, জিভ দিয়ে ঘষে, একমনে মোমবাতি দেশলাই চোষে! আরজন ঘরময় নী...
https://www.bangla-kobita.com/sukumar/danpite/
3710
রবীন্দ্রনাথ ঠাকুর
মাটিতে মিশিল মাটি
চিন্তামূলক
মাটিতে মিশিল মাটি, যাহা চিরন্তন রহিল প্রেমের স্বর্গে অন্তরের ধন।   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/matite-mishilo-mati/
5596
সুকুমার রায়
খিচুড়ি
হাস্যরসাত্মক
হাঁস ছিল, সজারুও, (ব্যাকরণ মানি না), হয়ে গেল 'হাঁসজারু' কেমনে তা জানি না ৷ বক কহে কচ্ছপে—'বাহবা কি ফুর্তি ! অতি খাসা আমাদের 'বকচ্ছপ মূর্তি' ৷' টিয়ামুখো গিরগিটি মনে ভারি শঙ্কা— পোকা ছেড়ে শেষে কিগো খাবে কাঁচা লঙ্কা ? ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি, চাপিল বিছার ঘাড়ে, ধড়ে মুড়ো সন্ধি ! জিরাফের সাধ নাই মাঠে–ঘাটে ঘুরি...
https://www.bangla-kobita.com/sukumar/khichuri/
4850
শামসুর রাহমান
দৃশ্য থেকে দৃশ্যান্তর
চিন্তামূলক
কী ক’রে যে এত দ্রুত কণ্টকিত আঁধারে ঢুকে পড়েছি, টের পাইনি। পথে ক’জন অন্ধ পথিক আমাকে স্বেচ্ছায় দিব্যি কথা বলার ভঙ্গিতে মুগ্ধ করে ফেললো, টের পাইনি। ওরা কখন যে আমাকে ছেড়ে দিলো, বুঝিনি।আমার কাপড়ে অনেক কাঁটা জড়িয়ে গেলো কখন, টেরই পাইনি। হঠাৎ এক কর্কশ আওয়াজ আমাকে কামড়ে ধরছে বারবার। এদিক-সেদিক তাকাতেই দূরের এক গাছের ডালে অসামান...
https://www.bangla-kobita.com/shamsurrahman/drishyo-the-drishyantor/