id stringlengths 1 4 | poet stringclasses 120
values | title stringlengths 1 54 | class stringclasses 21
values | text stringlengths 13 18.7k | source_url stringlengths 40 246 |
|---|---|---|---|---|---|
4749 | শামসুর রাহমান | ডাকহরকরা বিলি করলেও | চিন্তামূলক | ১
ডাক-হরকরা বিলি করলেও রাজা রামমোহন রায়ের পত্র ঘরে ঘরে
পৌঁছেনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখে জবাব না পেয়ে আখেরে নিজেকে
আবৃত করেছিলেন নিঃসঙ্গতায়, অশ্রদ্ধা তাঁর মুখাবয়বে বসিয়ে দিয়েছিল
কাঠিন্যের রেখা। রবীন্দ্রনাথ ঠাকুর, পত্রাবলী রচনায় অনলস, এমনকি শেষ
বয়সের গোধূলিতে কম্পিত হস্তে রচনা করেছেন বিস্তর চিঠি। টেলিগ্রাম
পাঠিয়েছেন ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/dakhorkora-bili-korleo/ |
4269 | শঙ্খ ঘোষ | ভবিতব্য | চিন্তামূলক | আগুন লেগেছে শূন্যে, আমোদে মেতেছে তটভূমি ।
হাড়পোড়া শব্দগন্ধ জড়িয়েছে গভীর আশ্লেষে
ঘুমন্ত মনেরও বোধ । মনে হয় একদিন তুমি
জলাধার হয়ে তবু দাঁড়াবে আমারই সামনে এসে ।
কতজনে জানতে চায় বেঁচে আছি আজও কি তেমনই —
অথবা কীভাবে আজও তোমাকেই ভেবেছি প্রবাহ !
তোমার সঞ্চয় তবে মিথ্যে থেকে মিথ্যে হয়ে এল ?
আমারও প্রতীক্ষা তবে শেষ থেকে হয়ে এল শ... | https://www.kobitacocktail.com/%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b6%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7/ |
3523 | রবীন্দ্রনাথ ঠাকুর | বলের অপেক্ষা বলী | নীতিমূলক | ধাইল প্রচণ্ড ঝড়, বাধাইল রণ—
কে শেষে হইল জয়ী? মৃদু সমীরণ (কণিকা কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/boler-opekkha-boli/ |
4135 | রেদোয়ান মাসুদ | থাকবো তোমার আশায় | প্রেমমূলক | যে চোখ দেখেছে তোমায়
ভালবাসার নজরে,
সে চোখ কি করে তোমায়
ভুলতে পারে?
দু’চোখ ভাসবে শুধু বন্যায়
আকাশের দিকে চেয়ে,
ভুলবোনা কোনদিন তোমায়
যতক্ষণ এ দেহে প্রাণ থাকে।
কাঁদতে কাঁদতে যদি শুন্য হয়
চোখের জলাধারে,
তবুও ভুলবোনা তোমায়
বাঁধবো আশা বুকে।
অন্ধ চোখে খুঁজবো তোমায়
হৃদয়ের আয়না দিয়ে,
ভাসাবো তোমায় ভালবাসায়
বুক ভরা ভালবাসা দিয়ে।
... | http://kobita.banglakosh.com/archives/2204.html |
3603 | রবীন্দ্রনাথ ঠাকুর | বিরহীর পত্র | প্রেমমূলক | হয় কি না হয় দেখা , ফিরি কি না ফিরি ,
দূরে গেলে এই মনে হয় ;
দুজনার মাঝখানে অন্ধকারে ঘিরি
জেগে থাকে সতত সংশয় ।
এত লোক , এত জন , এত পথ গলি ,
এমন বিপুল এ সংসার —
ভয়ে ভয়ে হাতে হাতে বেঁধে বেঁধে চল , ি
ছাড়া পেলে কে আর কাহার ।
তারায় তারায় সদা থাকে চোখে চোখে
অন্ধকারে অসীম গগনে ।
ভয়ে ভয়ে অনিমেষে কম্পিত আলোকে
বাঁধা থাকে নয়নে নয়... | https://www.bangla-kobita.com/rabindranath/birohir-potro/ |
714 | জয় গোস্বামী | বিবাহের | প্রেমমূলক | একসময় মনে হত কোনওদিন তোমাকে পাব না
একসময় মনে হত ইচ্ছে করলেই পাওয়া যায়
আজকে শেষবার আমি তোমাকে পেলাম
কালকের পর থেকে আমাকে নেবে না আর তুমি
দুপুর ফুরিয়ে এল।
এইবার ফিরে আসবে বাড়ির সবাই।
আর একবার, আর একবার, এসো__
প্রথম দিনের মতো আবার পুড়িয়ে করো ছাই !আরও পড়ুনঃ জয় গোস্বামী কবিতা সমগ্রএকসময় মনে হত কোনওদিন তোমাকে পাব না... | https://www.kobitacocktail.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%9f-%e0%a6%97%e0%a7%8b/ |
4187 | লালন শাহ | মানুষ গুরু নিষ্ঠা যার | মানবতাবাদী | (ভবে) মানুষ গুরু নিষ্ঠা যার
সর্ব সাধন সিদ্ধ হয় তার
নদী কিংবা বিল-বাঁওড়-খাল
সর্বস্থলে একই এক জল।।একা মেরে সাঁই হেরে সর্ব ঠাঁই ।।
মানুষে মিশিয়া হয় বিধান তার
মানুষ গুরু নিষ্ঠা যার…নিরাকারে জ্যোতির্ময় যে,
আকার সাকার হইল সে ।।
দিব্যজ্ঞানী হয় তবে জানতে পায় ।।
কলি যুগে হলেন মানুষ-অবতার
মানুষ গুরু নিষ্ঠা যার
ভবে মানুষ গুরু নিষ... | http://kobita.banglakosh.com/archives/4435.html |
2215 | মহাদেব সাহা | বেশিদিন থাকবো না আর | চিন্তামূলক | বেশিদিন থাকবো না আর চলে যাবো গোলাপের
গাঢ় গিঁট খুলে
চলে যাবো পিঁড়ির গহন স্নেহ ভেঙে, চলে যাবে,
অনেক বসেছি
বেশি তো থাকবো না আর চলে যাবো মেঘ রেখে,
মমতাও রেখে
মন্ময় কাঁথাটি রেখে চলে যাবো বেশি দেরি নেই!
কুশন ও কার্পেটের নিবিড় গোধূলি ফেলে চলে যাবো
চাই কি ফুলের শুশ্রূষা আর ফুলদানিরও আদর,
চলে যাবো এখাবে বসার সুখ ফেলে, চলে যাবে
... | https://banglarkobita.com/poem/famous/1524 |
5302 | শামসুর রাহমান | সেই সুর | চিন্তামূলক | এখনো আমার মন আদিম ভোরের কুয়াশায়
প্রায়শ আচ্ছন্ন হয়। মনে হয় স্বচ্ছন্দ কৌশলে
অমার শহরটিকে প্রাচীন দেবতা করতলে
সর্বদা আছেন ধরে; পশু-পাখি কেমন ভাষায়
কথা বলে, খৃষ্টপূর্ব শতাব্দীর নারী কি আশায়
বসে থাকে নদীতীরে। ছিন্ন শির, বীণা খর জলেসে-সুরের ক্ষীণ ছায়া, মনে হয়, আজো মাঝে মাঝে
আমার নিমগ্ন অবচেতনের প্রচ্ছন্ন প্রদোষে
খেলা করে, নই... | https://www.bangla-kobita.com/shamsurrahman/sei-sur/ |
2924 | রবীন্দ্রনাথ ঠাকুর | কৃষ্ণকলি | রূপক | কৃষ্ণকলি আমি তারেই বলি,
কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলাদিনে দেখেছিলেম মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ।
ঘোমটা মাথায় ছিলনা তার মোটে,
মুক্তবেণী পিঠের 'পরে লোটে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।ঘন মেঘে আঁধার হল দেখে
ডাকতেছিল শ্যামল দুটি গাই,
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে
কুটির হতে ত্রস্ত এল তাই।
আকাশ-... | https://www.bangla-kobita.com/rabindranath/krishnokoli/ |
1811 | পূর্ণেন্দু পত্রী | গাছ অথবা সাপের গল্প | প্রেমমূলক | তোমাকে যেন কিসের গল্প বলবো বলেছিলাম?
গাছের, না মানুষের?
মানুষের, না সাপের?
ওঃ, হ্যাঁ মনে পড়েছে।
গাছের মতো একটা মানুষ।
আর সাপের মতো একটা নারী
কুয়াশা যেমন খামচা মেরে জড়িয়ে ধরে কখনো কখনো
দুধকুমারী আকাশকে
সাপটা তেমনি সাতপাকে জড়িয়ে ধরেছিল গাছটাকে।
আর গাছটাও বেহায়া।
লাজ-লজ্জা, লোক-লৌকিকতা ভুলে গিয়ে
নৌকা ডুবে যাচ্ছে, এখুনি ঝা... | https://banglarkobita.com/poem/famous/1303 |
3487 | রবীন্দ্রনাথ ঠাকুর | বঙ্গবাসীর প্রতি | স্বদেশমূলক | আমায় বোলো না গাহিতে বোলো না ।
এ কি শুধু হাসিখেলা , প্রমোদের মেলা
শুধু মিছে কথা ছলনা !
আমায় বোলো না গাহিতে বোলো না ।
এ যে নয়নের জল , হতাশের শ্বাস ,
কলঙ্কের কথা দরিদ্রের আশ ,
এ যে বুক - ফাটা দুখে গুমরিছে বুকে
গভীর মরমবেদনা ।
এ কি শুধু হাসিখেলা , প্রমোদের মেলা ,
শুধু মিছে কথা ছলন... | https://www.bangla-kobita.com/rabindranath/bonggobasir-proti/ |
3142 | রবীন্দ্রনাথ ঠাকুর | তরঙ্গের বাণী সিন্ধু | রূপক | তরঙ্গের বাণী সিন্ধু
চাহে বুঝাবারে।
ফেনায়ে কেবলি লেখে,
মুছে বারে বারে। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/torongger-bani-sindhu/ |
1828 | পূর্ণেন্দু পত্রী | তোমার মুখের দিকে | ভক্তিমূলক | প্রণাম করব। কিন্তু পা কই? আগুনে ও হিমজলে পা ডুবিয়ে
এখনো তো তাঁর অফুরাণ হাঁটা
বরণ করব। কিন্তু কই সে শব্দদল যা ছুঁতে পারে
তাঁর বোধের এলাকা?
তাহলে?
জ্বলন্ত সিড়ি ভেঙে ভেঙে শিখরের দিকে যাঁর এগিয়ে চলা,
অনুজের অভ্যর্থনা কীভাবে পৌঁছবে সে অগ্রজে?
তবে কি বিশেষণ-বিড়ম্বিত স্তব কোলাহলেই শেষ হবে সে আরতি?
না। ভীষণ নীরবে চাইব এই খ... | https://banglarkobita.com/poem/famous/1192 |
1156 | জীবনানন্দ দাশ | মহিলা | প্রেমমূলক | এইখানে শূন্যে অনুধাবনীয় পাহাড় উঠেছে
ভোরের ভিতর থেকে অন্য এক পৃথিবীর মতো;
এইখানে এসে প’ড়ে- থেমে গেলে- একটি নারীকে
কোথাও দেখেছি ব’লে স্বভববশত
মনে হয়;- কেননা এমন স্থান পাথরের ভারে কেটে তবু
প্রতিভাত হয়ে থাকে নিজের মতন লঘুভারে;
এইখানে সে-দিন সে হেঁটেছিলো,- আজো ঘুরে যায়;
এর চেয়ে বেশি ব্যাখ্যা কৃষ্ণদ্বৈপায়ন দিতে পারে,
অনিত্... | https://www.bangla-kobita.com/jibanananda/mohila/ |
1325 | তসলিমা নাসরিন | চোখ | প্রেমমূলক | খালি চুমু চুমু চুমু
এত চুমু খেতে চাও কেন?
প্রেমে পড়লেই বুঝি চুমু খেতে হয়!
চুমু না খেয়ে প্রেম হয় না?
শরীর স্পর্শ না করে প্রেম হয় না?
মুখোমুখি বসো,
চুপচাপ বসে থাকি চলো,
কোনও কথা না বলে চলো,
কোনও শব্দ না করে চলো,
শুধু চোখের দিকে তাকিয়ে চলো,
দেখ প্রেম হয় কি না!
চোখ যত কথা বলতে পারে, মুখ বুঝি তার সামান্যও পারে!
চোখ যত প্র... | https://banglarkobita.com/poem/famous/1979 |
4313 | শামসুর রাহমান | অপ্রেমের কবিতা | প্রেমমূলক | এক্ষুণি বলে ফেলা দরকার, নইলে খুব বেশি
দেরি হয়ে যাবে। সত্যাসত্য নিয়ে ঝাক্কিঝামেলা,
তর্কাতর্কি মূলতুবি রেখে
বোধোদয়ের বাগান থেকে
পরগাছাগুলোকে একটু হাত লাগিয়ে
উপড়ে ফেলা যাক
সময় আমাকে তাড়া করে। গাছে লটকানো
হিস্পানি গিটার জপায়, স্বীকারোক্তি চাই।এতদিন যে তাসের ঘর তৈরি হয়েছিল
আমার মনের খেয়ালে, বৈরী হাওয়ার ফুৎকারে
তা লহমায় ভূমি... | https://www.bangla-kobita.com/shamsurrahman/opremer-kobita/ |
511 | কাজী নজরুল ইসলাম | শেষের ডাক | চিন্তামূলক | মরণ-রথের চাকার ধ্বনি ওই রে আমার কানে আসে।
পুবের হাওয়া তাই নেমেছে পারুল বনে দীঘল শ্বাসে।
ব্যথার কুসুম গুলঞ্চ ফুল
মালঞ্চে আজ তাই শোকাকুল,
গোরস্থানের মাটির বাসে তাই আমার আজ প্রাণ উদাসে।
অঙ্গ আসে অবশ হয়ে নেতিয়ে-পড়া অলস ঘুমে
সাগর-পারের বিদেশিনীর হিম-ছোঁওয়া যার নয়ন চুমে।
হৃদয়-কাঁদা নিদয় কথা
আকাশ-ভেজা বিদায়-ব্যথা
লুটায় গো মোর... | https://www.bangla-kobita.com/nazrulislam/shesher-dak/ |
1681 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | রাজপথে কিছুক্ষণ | মানবতাবাদী | দেখুন মশায়,
অনেকক্ষণ ধরে আপনি ঘুরঘুর করছেন,
কিন্তু আর নয়, এখন আপনার সরে পড়াই ভাল।
এই আমি থেকে হলফ করে বলছি,
কলকাতা থেকে কৈম্বাটুর অব্দি একটা
প্যাসেঞ্জার বাস-সারভিস খুলবার সত্যিই খুব দরকার আছে কি না,
তা আমি জানি না।
আপনার যদি মনে হয়, আছে,
তা হলে বেশ তো, যান,
যেখানে-যেখানে সিন্নি দেবার, দিয়ে,
জায়গামতন ইনফ্লুয়েনস খাটিয়ে
ল... | https://banglarkobita.com/poem/famous/1646 |
500 | কাজী নজরুল ইসলাম | শরাবন তহুরা | ভক্তিমূলক | নার্গিস-বাগমে বাহার কী আগমে ভরা দিল দাগমে –
কাঁহা মেরি পিয়ারা, আও আও পিয়ারা।
দুরু দুরু ছাতিয়া ক্যায়সে এ রাতিয়া কাটুঁ বিনু সাথিয়া
ঘাবরায়ে জিয়ারা, তড়পত জিয়ারা।
দরদে দিল জোর, রঙিলা কওসর
শরাবন তহুরা লাও সাকি লাও ভর,
পিয়ালা তু ধর দে, মস্তানা কর দে, সব দিল ভর দে
দরদ মে ইয়ারা – সঙ্গ দিল ইয়ারা।
জিগর কা খুন নেহি, ডরো মত সাকিয়া,... | https://www.bangla-kobita.com/nazrulislam/shoraban-tohura/ |
5499 | সুকান্ত ভট্টাচার্য | প্রথম বার্ষিকী | শোকমূলক | আবার ফিরে এল বাইশে শ্রাবণ।
আজ বর্ষশেষে হে অতীত,
কোন সম্ভাষণ
জানাব অলক্ষ্য পানে?
ব্যথাক্ষুব্ধ গানে
ঝরাব শ্রাবণ বরিষণ!দিনে দিনে, তিলে তিলে যে বেদনা
উদাস মধুর
হয়েছে নিঃশব্দ প্রাণে
ভরেছে বিপুল টানে,
তারে আজ দেব কোন সুর?তোমার ধূসর স্মৃতি, তোমার কাব্যের সুরভিতে
লেগেছে সন্ধ্যার ছোঁওয়া, প্রাণ ভরে দিতে
হেমন্তের শিশিরের কণা
আমি... | https://www.bangla-kobita.com/sukanta/prothom-barshiki/ |
1857 | পূর্ণেন্দু পত্রী | বজ্র শব্দটাকে | মানবতাবাদী | বজ্র শব্দটাকে আমরা ঠিকমতো উচ্চারণ করতে ভুলে গেছি
আর বৃক্ষ শব্দটাকেও।
টাকা-পয়সা শব্দটার ভিতরে লুকনো আছে একটা ঝুমঝুমি
এবং উচ্চারণ করা খুব সহজ।
ঘরবাড়ি শব্দটা সোফায় হেলান দেওয়ার মতো আরামদায়ক
এবং উচ্চারণ করা খুব সহজ।
গাড়িঘোড়া শব্দটা যেন সমুদ্রতীরের হৈ হৈ হাওয়া
এবং উচ্চারণ করা খুব সহজ।
সাহিত্য সংস্কৃতি এইসব শব্দ বুট জুতোর মত... | https://banglarkobita.com/poem/famous/1217 |
1389 | তারাপদ রায় | দারিদ্র্য | মানবতাবাদী | আমি নিতান্ত গরীব ছিলাম, খুবই গরীব।
আমার ক্ষুধার অন্ন ছিল না,
আমার লজ্জা নিবারণের কাপড় ছিল না,
আমার মাথার উপরে আচ্ছাদন ছিল না।
অসীম দয়ার শরীর আপনার,
আপনি এসে আমাকে বললেন,
না, গরীব কথাটা খুব খারাপ,
ওতে মানুষের মর্যাদা হানি হয়,
তুমি আসলে দরিদ্র।
অপরিসীম দারিদ্র্যের মধ্যে আমারকষ্টের দিন,
আমার কষ্টের দিন, দিনের পর দিন আর... | https://www.kobitacocktail.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b0/ |
3720 | রবীন্দ্রনাথ ঠাকুর | মায়াবাদ | সনেট | হা রে নিরানন্দ দেশ, পরি জীর্ণ জরা,
বহি বিজ্ঞতার বোঝা, ভাবিতেছ মনে
ঈশ্বরের প্রবঞ্চনা পড়িয়াছে ধরা
সুচতুর সূক্ষ্মদৃষ্টি তোমার নয়নে!
লয়ে কুশাঙ্কুর বুদ্ধি শাণিত প্রখরা
কর্মহীন রাত্রিদিন বসি গৃহকোণে
মিথ্যা ব'লে জানিয়াছ বিশ্ববসুন্ধরা
গ্রহতারাময় সৃষ্টি অনন্ত গগনে।
যুগযুগান্তর ধ'রে পশু পক্ষী প্রাণী
অচল নির্ভয়ে হেথা নিতেছে নিশ্ব... | https://www.bangla-kobita.com/rabindranath/mayabad/ |
2387 | মাইকেল মধুসূদন দত্ত | শনি | সনেট | কেন মন্দ গ্রহ বলি নিন্দা তোমা করে
জ্যোতিষী ? গ্রহেন্দ্র তুমি,শনি মহামতি!
ছয় চন্দ্র রত্নরূপে সুবর্ণ টোপরে
তোমার ; সুকটিদেশে পর, গ্রহ-পতি
হৈম সারসন, যেন আলোক-সাগরে !
সুনীল গগন-পথে ধীরে তব গতি।
বাখানে নক্ষত্র-দল ও রাজ-মূরতি
সঙ্গীতে, হেমাঙ্গ বীণা বাজায়ে অম্বরে।
হে চল রশ্মির রাশি,সুধি কোন জনে,---
কোন জীব তব রাজ্যে আনন্দে ... | https://www.bangla-kobita.com/madhusudan/shoni/ |
3237 | রবীন্দ্রনাথ ঠাকুর | দুই বিঘা জমি-কাহিনী | মানবতাবাদী | শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে।বাবু বলিলেন, “বুঝেছ উপেন, এ জমি লইব কিনে।’কহিলাম আমি, “তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই।চেয়ে দেখো মোর আছে বড়ো-জোর মরিবার মতো ঠাঁই।’শুনি রাজা কহে, “বাপু, জানো তো হে, করেছি বাগানখানপেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা–ওটা দিতে হবে।’ কহিলাম তবে বক্ষে জুড়িয়া পা... | https://banglapoems.wordpress.com/2011/11/30/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%98%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80/ |
1541 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | আকাঙ্ক্ষা তাকে | প্রেমমূলক | আকাঙ্ক্ষা তাকে শান্তি দেয়নি,
শান্তির আশা দিয়ে বার বার
লুব্ধ করেছে। লোভ তাকে দূর
দুঃস্থ পাপের পথে টেনে নিয়ে
তবুও সুখের ক্ষুধা মেটায়নি
দিনে দিনে আরও নতুন ক্ষুধার
সৃষ্টি করেছে; সুখলোভাতুর
আশায় দিয়েছে আগুন জ্বালিয়ে।
এই যে আকাশ, আকাশের নীল,
এই যে সুস্থসবল হাওয়ার
আসা-যাওয়া, রূপরঙের মিছিল,
কোনোখানে নেই সান্ত্বনা তার।
বন্ধ... | https://banglarkobita.com/poem/famous/1616 |
1218 | জীবনানন্দ দাশ | সময়ের কাছে | মানবতাবাদী | সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি।
সেই সব একদিন হয়তো বা কোনো এক সমুদ্রের পারে
আজকের পরিচিত কোনো নীল আভার পাহাড়ে
অন্ধকারে হাড়কঙ্করের মতো শুয়ে
নিজের আয়ুর দিন তবুও গণনা ক'রে যায় চিরদিন;
নীলিমার কাছ থেকে ঢের দূরে স'রে গিয়ে,
সূর্যের আলোর থেকে অন্তর্হিত হ'য়েঃ
পেপিরাসে- সেদিন প্রিন্টিং প্র... | https://www.bangla-kobita.com/jibanananda/shomoyer-kache/ |
2682 | রবীন্দ্রনাথ ঠাকুর | আদর ক’রে মেয়ের নাম | ছড়া | আদর ক’রে মেয়ের নাম
রেখেছে ক্যালিফর্নিয়া,
গরম হল বিয়ের হাট
ঐ মেয়েরই দর নিয়া।
মহেশদাদা খুঁজিয়া গ্রামে গ্রামে
পেয়েছে ছেলে ম্যাসাচুসেট্স্ নামে,
শাশুড়ি বুড়ি ভীষণ খুশি
নামজাদা সে বর নিয়া–
ভাটের দল চেঁচিয়ে মরে
নামের গুণ বর্ণিয়া। (খাপছাড়া কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/ador-kore-meyer-nam/ |
2994 | রবীন্দ্রনাথ ঠাকুর | গান গাওয়ালে আমায় তুমি | ভক্তিমূলক | গান গাওয়ালে আমায় তুমি
কতই ছলে যে,
কত সুখের খেলায়, কত
নয়নজলে হে।
ধরা দিয়ে দাও না ধরা,
এস কাছে, পালাও ত্বরা,
পরান কর ব্যথায় ভরা
পলে পলে হে।
গান গাওয়ালে এমনি করে
কতই ছলে যে। কত তীব্র তারে, তোমার
বীণা সাজাও যে,
শত ছিদ্র করে জীবন
বাঁশি বাজাও হে।
তব সুরের লীলাতে মোর
জনম যদি হয়েছে ভোর,
চুপ করিয়ে রাখো এবার
চরণতলে হে,
গান... | http://kobita.banglakosh.com/archives/457.html |
1192 | জীবনানন্দ দাশ | লোকসামান্য | চিন্তামূলক | অন্ধভাবে আলোকিত হয়েছিলো তারা
জীবনের সাগরে-সাগরেঃ
বঙ্গোপসাগরে,
চীনের সমুদ্রে- দ্বীপপুঞ্জের সাগরে।
নিজের মৎসর নিয়ে নিশানের 'পরে সূর্য এঁকে
চোখ মেরেছিলো তারা নীলিমার সূর্যের দিকে।
তারা সব আজ রাতে বিলোড়িত জাহাজের খোল
সাগরকীটের মৃত শরীরের আলেয়ার মতো
সময়ের দোলা খেয়ে নড়ে;
'এশিয়া কি এশিয়াবাসীর
কোপ্রস্পেরেটির
সূর্যদেবীর নিজ প্... | https://www.bangla-kobita.com/jibanananda/lokshamanno/ |
5294 | শামসুর রাহমান | সে-রাতে নতুন ক’রে | প্রেমমূলক | অকস্মাৎ সে-রাতে নতুন ক’রে পেলাম তোমাকে
হৃদয়ের খুব কাছে। প্রত্যাশা ছিল না,
তবু আমার ঘাটে ভিড়ল আশ্চর্য তরী এক
অপরূপ সম্ভার সমেত। শুধু বিস্ময়ে তাকাই নিষ্পলক
সারাক্ষণ, ফেরাতে পারি না দৃষ্টি কিছুতেই। তুমি,
তরণীর পরম ঐশ্বর্য, নেমে এলে ধীর,
গৌর পদক্ষেপে।কখন যে আমার পায়ের কাছে এসে বসলে সবার
অগোচরে, স্বপ্নবিষ্ট আমি
খেয়ালই করিনি... | https://www.bangla-kobita.com/shamsurrahman/se-rate-notun-kore/ |
1543 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | আগুনের দিকে | প্রেমমূলক | রাস্তাগুলি ক্রমে আরও তপ্ত হয়।
স্বজন, সঙ্গীর সংখ্যা
ক্রমে আরও কমে আসে।
হাতের মুদ্রায় তবু জাইয়ে রেখেছ বরাভয়
হাওয়ার ভিতরে তবু ভাসে
তোমার সৌরভ।
আর তাই
চতুর্দিকে ছত্রাকার ধড়মুণ্ড-আলাদা-করা শব
দেখেও আমাকে
এগিয়ে যেতেই হয়, আগুনের দিকে
এগিয়ে যেতেই হয়। | https://banglarkobita.com/poem/famous/1595 |
3302 | রবীন্দ্রনাথ ঠাকুর | নাম তার ভেলুরাম ধুনিচাঁদ শিরত্থ | হাস্যরসাত্মক | নাম তার ভেলুরাম ধুনিচাঁদ শিরত্থ,
ফাটা এক তম্বুরা কিনেছে সে নিরর্থ।
সুরবোধ-সাধনায়
ধুরপদে বাধা নাই,
পাড়ার লোকেরা তাই হারিয়েছে ধীরত্ব–
অতি-ভালোমানুষেরও বুকে জাগে বীরত্ব॥ (খাপছাড়া কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/nam-tar-veluram-dhunichad-shiroth/ |
3325 | রবীন্দ্রনাথ ঠাকুর | নির্লিপ্ত | ছড়া | বাছা রে মোর বাছা,
ধূলির ‘পরে হরষভরে
লইয়া তৃণগাছা
আপন মনে খেলিছ কোণে,
কাটিছে সারা বেলা।
হাসি গো দেখে এ ধূলি মেখে
এ তৃণ লয়ে খেলা।
আমি যে কাজে রত,
লইয়া খাতা ঘুরাই মাথা
হিসাব কষি কত,
আঁকের সারি হতেছে ভারী
কাটিয়া যায় বেলা—
ভাবিছ দেখি মিথ্যা একি
সময় নিয়ে খেলা।
বাছা রে মোর বাছা,
খেলিতে ধূলি গিয়েছি ভুলি
লইয়ে তৃণগাছা।
কোথায় গ... | https://www.bangla-kobita.com/rabindranath/nirlipto/ |
2540 | যতীন্দ্রমোহন বাগচী | ভালবাসার জয় | নীতিমূলক | ও ভাই, ভয়কে মোরা জয় করিব হেসে-
গোলাগুলির গোলাতে নয়, গভীর ভালবেসে।
খড়ুগ, সায়ক, শাণিত তরবার,
কতটুকুন সাধ্য তাহার, কি বা তাহার ধার?
শত্রুকে সে জিনতে পারে, কিনতে নারে যে সে-
ও তার স্বভাব সর্বনেশে।
ভালবাসায় ভুবন করে জয়,
সখ্যে তাহার অশ্রুজলে শত্রু মিত্র হয়-
সে যে সৃজন পরিচয়।
শত আঘাত-ব্যথা-অপমানে লয় সে কোলে এসে,
মৃত... | https://www.bangla-kobita.com/jatindramohan/valbasar-jay/ |
954 | জীবনানন্দ দাশ | এই ডাঙা ছেড়ে হায় | সনেট | এই ডাঙা ছেড়ে হায় রূপ কে খুঁজিতে যায় পৃথিবীর পথে।
বটের শুকনো পাতা যেন এক যুগান্তের গল্প ডেকে আনে:
ছড়ায়ে রয়েছে তারা প্রান্তরের পথে পথে নির্জন অঘ্রানে;-
তাদের উপেক্ষা ক’রে কে যাবে বিদেশে বলো- আমি কোনো-মতে
বাসমতী ধানক্ষেত ছেড়ে দিয়ে মালাবারে- উটির পর্বতে
যাব নাকো, দেখিব না পামগাছ মাথা নাড়ে সমুদ্রের গানে
কোন দেশে,- কোথায় এলা... | https://www.bangla-kobita.com/jibanananda/eei-danga-chere-hai/ |
4847 | শামসুর রাহমান | দুলবে তারার মালা, হবে জয়ধ্বনি | স্বদেশমূলক | বাগানের ফুলগুলো ছিঁড়তে ছিঁড়তে জাঁহাবাজ
পশুপ্রায় লোকগুলো ডানে বামে নিষ্ঠুর বুলেট
ছুড়তে ছুড়তে ত্রাস সৃষ্টি শুধু-যেন ওরা
কর্কশ বুটের নিচে পিষে
নিরীহ বাঙালিদের মুছে
ফেলার প্রতিজ্ঞা নিয়ে যেন ফুঁসছে চৌদিকে শুধু।শহরে ও গ্রামে অস্ত্রধারী জল্লাদেরা
নিরস্ত্র বাঙালি নিধনের
ব্রত নিয়ে পাগলা কুকুর হয়ে রাজপথে আর
অলিতে গলিতে হানা দেয়।... | https://www.bangla-kobita.com/shamsurrahman/dulbe-tara-mala-hobe-joyoddhoni/ |
4331 | শামসুর রাহমান | অ্যাকোরিয়াম, কয়েকটি মুখ | প্রেমমূলক | সকালটা ছিল যে-কোনও সকালেরই মতো। টাটকা মাখন রঙের রোদ,
ফুরফুরে হাওয়ায় গাছের গাঢ় সবুজ পাতার স্পন্দন, উঠোনে একটি কি দু’টি
ছোট পাখির ওড়াউড়ি, আমার ঘরকে চড়ুইয়ের নিজস্ব আকাশ বলে ঠাউরে
নেওয়া, দোতলার রেলিঙে শাড়ি, বাকরখানির ঘ্রাণ, রেডিওর গান, চা-খানার
গুঞ্জন, রিকশার টাং টাং শব্দ। আমার বেডসাইড টেবিলে ধূমায়িত চায়ের বাটি,
কাচের চুড়ি... | https://www.bangla-kobita.com/shamsurrahman/akoriam-koyekti-mukh/ |
733 | জয় গোস্বামী | যে-ছাত্রীটি নিরুদ্দেশ হয়ে যাবে | মানবতাবাদী | কী বুঝেছে সে-মেয়েটি ?
সে বুঝেছে রাজুমামা মায়ের প্রেমিক।
কী শুনেছে সে-মেয়েটি ?
সে শুনেছে মায়ের শীৎকার।
কী পেয়েছে সে-মেয়েটি ?–সে পেয়েছে জন্মদিন ?
চুড়িদার, আলুকাবলি–কু-ইঙ্গিত মামাতো দাদার।
সে খুঁজেছে ক্লাসনোট, সাজেশন–
সে ঠেলেছে বইয়ের পাহাড়
পরীক্ষা, পরীক্ষা সামনে–দিনে পড়া, রাতে পড়া–
ও পাশের ঘর অন্ধকার
অন্ধকারে সে... | https://banglarkobita.com/poem/famous/1710 |
6062 | হেলাল হাফিজ | রাখালের বাঁশি | মানবতাবাদী | কে আছেন ?
দয়া করে আকাশকে একটু বলেন -
সে সামান্য উপরে উঠুক,
আমি দাঁড়াতে পারছি না ।ময়মনসিংহ, ১৯৯০কাব্য গ্রন্থঃ- কবিতা একাত্তর | https://www.bangla-kobita.com/helalhafiz/post20161126081518/ |
1157 | জীবনানন্দ দাশ | মাঘসংক্রান্তির রাতে | প্রেমমূলক | হে পাবক, অনন্ত নক্ষত্রবীথি তুমি, অন্ধকারে
তোমার পবিত্র অগ্নি জ্বলে।
অমাময়ী নিশি যদি সুজনের শেষ কথা হয়,
আর তার প্রতিবিম্ব হয় যদি মানব-হৃদয়,
তবুও আমার জ্যোতি সৃষ্টির নিবিড় মনোবলে
জ্ব’লে ওঠে সময়ের আকাশের পৃথিবীর মনে;
বুঝিছি ভোরের বেলা রোদে নীলিমায়,
আঁধার অরব রাতে অগণন জ্যোতিষ্ক শিখায়;
মহাবিশ্ব একদিন তমিস্রার মতো হ’য়ে গেলে... | https://www.bangla-kobita.com/jibanananda/maghsongkrantir-ratey/ |
5620 | সুকুমার রায় | ঠিকানা | ছড়া | আরে আরে জগমোহন- এস, এস, এস-
বলতে পার কোথায় থাকে আদ্যনাথের মেশো?
আদ্যনাথের নাম শোননি? খগেনকে তো চেনো?
শ্যাম বাগচি খগেনেরই মামাশ্বশুর জেনো।
শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়ীওলা-
(কি যেন নাম ভুলে গেছি), তারই মামার শালা;
তারই পিশের খড়তুতো ভাই আদ্যনাথের মেশো-
লক্ষী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো।
ঠিকানা চাও? বলছি শোন;... | https://www.bangla-kobita.com/sukumar/thikana/ |
3295 | রবীন্দ্রনাথ ঠাকুর | নাগকুমারী | ছড়া | আমি যখন ছোটো ছিলুম, ছিলুম তখন ছোটো;
আমার ছুটির সঙ্গী ছিল ছবি আঁকার পোটো।
বাড়িটা তার ছিল বুঝি শঙ্খী নদীর মোড়ে,
নাগকন্যা আসত ঘাটে শাঁখের নৌকো চ'ড়ে।
চাঁপার মতো আঙুল দিয়ে বেণীর বাঁধন খুলে
ঘন কালো চুলের গুচ্ছে কী ঢেউ দিত তুলে।
রৌদ্র-আলোয় ঝলক দিয়ে বিন্দুবারির মতো
মাটির 'পরে পড়ত ঝরে মুক্তা মানিক কত।
নাককেশরের তলায় ব'সে পদ্মফু... | https://www.bangla-kobita.com/rabindranath/post20160516064707/ |
2983 | রবীন্দ্রনাথ ঠাকুর | গহন কুসুমকুঞ্জ-মাঝে | ভক্তিমূলক | গহন কুসুমকুঞ্জমাঝে
মৃদুল মধুর বংশি বাজে ,
বিসরি ত্রাস - লোকলাজে
সজনি , আও আও লো ।
অঙ্গে চারু নীল বাস ,
হৃদয়ে প্রণয়কুসুমরাশ ,
হরিণনেত্রে বিমল হাস ,
কুঞ্জবনমে আও লো ।
ঢালে কুসুম সুরভভার ,
ঢালে বিহগ সুরবসার ,
ঢালে ইন্দু অমৃতধার
বিমল রজত ভাতি রে ।
মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে ,
অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে ,
ফুটল সজনি , পুঞ্জে পুঞ... | https://www.bangla-kobita.com/rabindranath/gohon-kusumkunjo-majhe/ |
5306 | শামসুর রাহমান | সৌন্দর্যের গহনে ডুবুরী | প্রেমমূলক | দিনভর রাতভর তোমার উদ্দেশেই আমার এই ডাক,
গলা-চেরা, বুক-ছেঁড়া। আসা না আসা
তোমার খেয়ালের বৃত্তে ঘূর্ণ্যমান, কোনো পাখি যদি
স্বপ্নঝিলিক, আশার খড়কুটো আমার ঘরে
না ঝরায়, তবু ডেকে যাবো,
যতদিন না তুমি আমার মুখোমুখি এসে দাঁড়াও।সে কবে তোমাকে দেখলাম;
তুমি এসে বসলে আমার পাশে, সবুজ ঘাসে
লুটিয়ে পড়েছে তোমার ঘাসফুল-রঙ শাড়ির আঁচল,
তোমার ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/soundorjer-gohone-duburi/ |
5162 | শামসুর রাহমান | যায়নি কোথাও | চিন্তামূলক | হঠাৎ গুলির বর্ষা, ধোঁয়াবিষ্ট বাড়ি, আর্তনাদ ছাদ বেয়ে
মেঘে ওঠে, এলোমেলো পদশব্দ, মূক রক্তধ্বানি,
মেঝেতে চামচ, ভাঙা চায়ের পেয়ালা,
চন্দ্রাকৃতি কমলালেবুর কোয়া দেয়ালে প্রবেশ করে ভীত।তবু কেউ অপরাহ্নে হাঁটুরে ঠেকিয়ে
চিবুক নীরব বসে আছে, তার হাতে প্রেমিকের
স্পর্শ খেলা করে, ভাবে মৃত্যুর মুহূর্তে ভালবাসা
বড় বেশি প্রয়োজন; তার কোলো ম... | https://www.bangla-kobita.com/shamsurrahman/jaini-kothao/ |
2157 | মহাদেব সাহা | তার বুকে আছে | প্রেমমূলক | তার বুকে আছে স্বর্ণচাঁপার গাছ, আকাশের মতো বড়ো নীল
পোষ্টাপিস
সব যোগাযোগ, নিরুদ্দেশ মানুষের তারবার্তা, জরুরী খবর
বৃষ্টির কালো জামা পরে সেখানে লুকিয়ে থাকে তাড়িত ফেরারী
তার বুকে ট্যুরিষ্টের নিশ্চিত শেল্টার আছে, অসুখী লোকের
আছে সবুজ শুশ্রূষা
বনের চোখের নিচে যারা পাখির পারক খোঁজে, আসে
বনবিভাগের লোকজন জেনে নিতে গাছের বয়স, উদ্... | https://banglarkobita.com/poem/famous/1468 |
1063 | জীবনানন্দ দাশ | দেশ কাল সন্ততি | স্বদেশমূলক | কোথাও পাবে না শান্তি—যাবে তুমি এক দেশ থেকে দূরদেশে?
এ-মাঠ পুরানো লাগে—দেয়ালে নোনার গন্ধ—পায়রা শালিখ সব চেনা?
এক ছাঁদ ছেড়ে দিয়ে অন্য সূর্যে যায় তারা-লক্ষ্যের উদ্দেশে
তবুও অশোকস্তম্ভ কোনো দিকে সান্তনা দেবে না।কেন লোভে উদ্যাপনা? মুখ ম্লান—চোখে তবু উত্তেজনা সাধ?
জীবনের ধার্য বেদনার থেকে এ-নিয়মে নির্মুক্তি কোথায়।
ফড়িং অনেক... | https://www.bangla-kobita.com/jibanananda/desh-kaal-shontoti/ |
2617 | রবীন্দ্রনাথ ঠাকুর | অবোধ হিয়া বুঝে না বোঝে | চিন্তামূলক | অবোধ হিয়া বুঝে না বোঝে,
করে সে একি ভুল—
তারার মাঝে কাঁদিয়া খোঁজে
ঝরিয়া-পড়া ফুল। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/obodh-hia-bujhe-na-bojhe/ |
1168 | জীবনানন্দ দাশ | মেঠো চাঁদ | প্রকৃতিমূলক | মেঠো চাঁদ রয়েছে তাকায়ে
আমার মুখের দিকে, ডাইনে আর বাঁয়ে
পোড়ো জমি- খড়- নাড়া- মাঠের ফাটল,
শিশিরের জল।
মেঠো চাঁদ- কাস্তের মত বাঁকা, চোখা-
চেয়ে আছে; এমনি সে তাকায়েছে কতো রাত- নাই লেখা-জোখা।
মেঠো চাঁদ বলেঃ
‘আকাশের তলে
খেতে-খেতে লাঙ্গলের ধার
মুছে গেছে- ফসল- কাটার
সময় আসিয়া গেছে, চ’লে গেছে কবে!
শস্য ফলিয়া গেছে- তুমি কেন তবে
রয়... | https://www.bangla-kobita.com/jibanananda/metho-chad/ |
3223 | রবীন্দ্রনাথ ঠাকুর | দুঃখ যেন জাল পেতেছে | চিন্তামূলক | দুঃখ যেন জাল পেতেছে চারদিকে;
চেয়ে দেখি যার দিকে
সবাই যেন দুর্গ্রহদের মন্ত্রণায়
গুমরে কাঁদে যন্ত্রণায়।
লাগছে মনে এই জীবনের মূল্য নেই,
আজকে দিনের চিত্তদাহের তুল্য নেই।
যেন এ দুখ অন্তহীন,
ঘরছাড়া মন ঘুরবে কেবল পন্থহীন।
এমন সময় অকস্মাৎ
মনের মধ্যে হানল চমক তড়িদ্ঘাত,
এক নিমেষেই ভাঙল আমার বন্ধ দ্বার,
ঘুচল হঠাৎ অন্ধকার।... | https://www.bangla-kobita.com/rabindranath/dukh-jano-jal-patase/ |
3637 | রবীন্দ্রনাথ ঠাকুর | বৈতরণী | সনেট | অশ্রুস্রোতে স্ফীত হয়ে বহে বৈতরণী ,
চৌদিকে চাপিয়া আছে আঁধার রজনী ।
পূর্ব তীর হতে হু হু আসিছে নিশ্বাস ,
যাত্রী লয়ে পশ্চিমেতে চলেছে তরণী ।
মাঝে মাঝে দেখা দেয় বিদ্যুৎ – বিকাশ ,
কেহ কারে নাহি চেনে ব’সে নতশিরে ।
গলে ছিল বিদায়ের অশ্রুকণা – হার ,
ছিন্ন হয়ে একে একে ঝ’রে পড়ে নীরে ।
ওই বুঝি দেখা যায় ছায়া – পরপার ,
অন্ধকারে মিটিমি... | https://www.bangla-kobita.com/rabindranath/boitoroni/ |
2939 | রবীন্দ্রনাথ ঠাকুর | কোথায় আলো কোথায় ওরে আলো | ভক্তিমূলক | কোথায় আলো, কোথায় ওরে আলো।
বিরহানলে জ্বালো রে তারে জ্বালো।
রয়েছে দীপ না আছে শিখা,
এই কি ভালে ছিল রে লিখা–
ইহার চেয়ে মরণ সে যে ভালো।
বিরহানলে প্রদীপখানি জ্বালো।বেদনাদূতী গাহিছে, “ওরে প্রাণ,
তোমার লাগি জাগেন ভগবান।
নিশীথে ঘন অন্ধকারে
ডাকেন তোরে প্রেমাভিসারে,
দুঃখ দিয়ে রাখেন তোর মান।
তোমার লাগি জাগেন ভগবান।’গগনতল গিয়েছে মে... | https://www.bangla-kobita.com/rabindranath/kothay-alo-kothay-ore-alo/ |
4492 | শামসুর রাহমান | একটি মৃত্যুবার্ষিকী | শোকমূলক | হয়নি খুঁজতে বেশি, সেই অতদিনের অভ্যাস,
কী করে সহজে ভুলি? এখনও গলির মোড়ে একা
গাছ সাক্ষী অনেক দিনে লঘু-গুরু ঘটনার
আর এই কামারশালার আগুনের ফুলকি ওড়ে
রাত্রিদিন হাপরের টানে। কে জানত স্মৃতি এত
অন্তরঙ্গ চিরদিন? জানতাম তুমি নেই তবুআঠারো সাতে কড়া নেড়ে দাঁড়ালাম
দরজার পাশে। মনে হলো হয়তো আসবে তুমি,
মৃদু হেসে তাকাবে আমার চোখে, মসৃণ ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/ekti-mrittubarshiki/ |
3141 | রবীন্দ্রনাথ ঠাকুর | তম্বুরা কাঁধে নিয়ে | ছড়া | তম্বুরা কাঁধে নিয়ে
শর্মা বাণেশ্বর
ভেবেছিল, তীর্থেই
যাবে সে থানেশ্বর।
হঠাৎ খেয়াল চাপে গাইয়ের কাজ নিতে–
বরাবর গেল চলে একদম গাজনিতে,
পাঠানের ভাব দেখে
ভাঙিল গানের স্বর। (খাপছাড়া কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/tombura-kadhe-niye/ |
4981 | শামসুর রাহমান | বদলে ফেলি | প্রেমমূলক | আমি যে এই আমির খোলস ছেড়ে ছুঁড়ে যখন তখন
বেরিয়ে আসি,
রৌদ্রেপোড়া জ্যোৎস্না মোড়া এই সমাচার তোমার চেয়ে
ভালো ক’রে কেউ জানে না।
ফুটফুটে খুব সকালবেলা কিংবা ধরো পিতামাতার
বুক-কাঁপানো ঘুম-তাড়ানো ডাগর কোনো মেয়ের মতো
মধ্যরাতে
এই যে আমি ঘরে বাইরে কেমন যেন হ’য়ে উঠি,
তোমার চেয়ে বেশি বলো
কেই বা জানে?আমাকে এক ভীষণ দানো তাড়িয়ে বেড়ায় অষ্... | https://www.bangla-kobita.com/shamsurrahman/bodle-feli/ |
144 | আল মাহমুদ | হায়রে মানুষ | চিন্তামূলক | একটু ছিল বয়েস যখন ছোট্ট ছিলাম আমি
আমার কাছে খেলাই ছিল কাজের চেয়ে দামি।
উঠোন জুড়ে ফুল ফুটেছে আকাশ ভরা তারা
তারার দেশে উড়তো আমার পরাণ আত্মহারা।
জোছনা রাতে বুড়িগঙ্গা তুলতো যখন ঢেউ
আমার পিঠে পরীর ডানা পরিয়ে দিতো কেউ।
দেহ থাকতো এই শহরে উড়াল দিতো মন
মেঘের ছিটার ঝিলিক পেয়ে হাসতো দু’নয়ন।
তারায় তারায় হাঁটতো আমার ব্যাকুল দু’টি প... | http://kobita.banglakosh.com/archives/3704.html |
6013 | হেলাল হাফিজ | অন্যরকম সংসার | প্রেমমূলক | এই তো আবার যুদ্ধে যাবার সময় এলো
আবার আমার যুদ্ধে খেলার সময় হলো
এবার রানা তোমায় নিয়ে আবার আমি যুদ্ধে যাবো
এবার যুদ্ধে জয়ী হলে গোলাপ বাগান তৈরী হবে।
হয় তো দু’জন হারিয়ে যাবো ফুরিয়ে যাবো
তবুও আমি যুদ্ধে যাবো তবু তোমায় যুদ্ধে নেবো
অন্যরকম সংসারেতে গোলাপ বাগান তৈরী করে
হারিয়ে যাবো আমরা দু’জন ফুরিয়ে যাবো।
স্বদে... | https://banglarkobita.com/poem/famous/85 |
3578 | রবীন্দ্রনাথ ঠাকুর | বিদায় শেষের কবিতা থেকে | ভক্তিমূলক | কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও।
তারি রথ নিত্যই উধাও
জাগাইছে অন্তরীক্ষে হৃদয়স্পন্দন,
চক্রে-পিষ্ট আঁধারের বক্ষফাটা তারার ক্রন্দন।
ওগো বন্ধু,
সেই ধাবমান কাল
জড়ায়ে ধরিল মোরে ফেরি তার জাল
তুলে নিল দ্রুতরথে
দুঃসাহসী ভ্রমণের পথে
তোমা হতে বহু দূরে।
মনে হয়, অজস্র মৃত্যুরে
পার হয়ে আসিলাম
আজি নবপ্রভাতের শিখরচূড়ায়--
রথের চঞ্চল ... | https://www.bangla-kobita.com/rabindranath/biday-shesr-kabita/ |
4947 | শামসুর রাহমান | প্রচ্ছন্ন একজন | রূপক | ভরাট দুপুর আর নিশুতি রাত্তির নিয়ে বুকে
প্রত্যহ সে করে চলাফেরা
আশেপাশে, কথোপকথনে মাতে পথ ঘাটে যদি
ইচ্ছে হয় শুধায় কুশল পাত্রমিত্রদের। কখনো সখনো
তাকে যায় দেখা রেললাইনে, কখনো ডোবার ধারে
কাটায় ঘন্টার পর ঘন্টা, কী যেন অধীর দেখে নিস্তরঙ্গ
জরৎ সবুজ জলে, আঙুলে বসন্ত নিয়ে কখনো চালায়
ব’সে মাপে অন্ধকার, জ্যোৎস্না, কখনো-বা
ল্যাস্পপ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/procchonno-ekjon/ |
2783 | রবীন্দ্রনাথ ঠাকুর | উদবৃত্ত | ভক্তিমূলক | তব দক্ষিণ হাতের পরশ
কর নি সমর্পন।
লেকে আর মেছে তব আলো ছায়া
ভাবনার প্রাঙ্গণে
খনে খনে আলিপন।বৈশাখে কৃশ নদী
পূর্ণ স্রোতের প্রসাদ না দিল যদি
শুধু কুণ্ঠিত বিশীর্ণ ধারা
তীরের প্রান্তে
জাগালো পিয়াসী মন।যতটুকু পাই ভীরু বাসনার
অঞ্জলিতে
নাই বা উচ্ছলিল,
সারা দিবসের দৈন্যের শেসে
সঞ্চয় সে যে
সারা জীবনের স্বপ্নের আয়োজন। | https://www.bangla-kobita.com/rabindranath/utvetta/ |
718 | জয় গোস্বামী | বোকা | প্রেমমূলক | তাকে ছেড়ে চলেছ সন্ধ্যায়
চাঁদ ওঠে।
চাঁদ উঠে যায়
গাছের মাথায়আর কোনও দায়
রইল না তোমারতোমার এই ছেড়ে যাওয়া
মহোল্লাসে উদযাপন কোরে
ঝোপঝাড়ে ঝিঁঝিপোকা ডাকে চমত্কারতোমার যাওয়ার পথে একদৃষ্টে তাকিয়ে
কেন যে বোকার মতো চোখ দিয়ে জল পড়ে এখনও
বৃদ্ধ লোকটার | https://www.bangla-kobita.com/joygoswami/boka/ |
1820 | পূর্ণেন্দু পত্রী | জ্বর | প্রেমমূলক | স্মৃতিতে সর্বাঙ্গ জ্বলে
একশ পাঁচ ডিগ্রী ঘোর জ্বর।
টালমাটাল ঝড়
ঘুষি মারে হাড়ে মাসে ব্রক্ষ্মতালু রক্তকণিকায়
যেন তাকে ছিড়েখুড়ে অন্য কিছু বানাবে এখুনি।
হঠাৎ হরিণ হয়ে হয়তো সে ছুটে যাবে বহুদূর বাঘ-ডোরা বনে
তুমুল আগুন জ্বেলে পলাশ যেখানে যজ্ঞ করে।
নিজের বিবিধ টুকরো জুড়ে জাড়ে হয়তো বা হলুদ শালিক
অর্জুন গাছের সাদা থামে
যেতে যেতে ... | https://banglarkobita.com/poem/famous/1305 |
2503 | মোহাম্মদ রফিকউজ্জামান | বদলে যাওয়া ছড়া | মানবতাবাদী | ঘুমপাড়ানি মাসি পিসি খালা ফুপুর দল
জেগে ওঠা বাচ্চাদেরে সঙ্গে নিয়ে চল
মানবি কেন ঘুমপাড়িয়ে শান্ত রাখার ছল
মা বাবারও ঘুম ভাঙিয়ে সঙ্গে যেতে বল
খোকা-খুকুর ভয় ভেঙেছে, তাদের কিসের ভয়
মা বাবারা সামনে গেলেই দেশের হবে জয়
যারা দেখায় ধান ভেনে তার কুড়ো পাবার লোভ
তাদের উপর খোকা-খুকুর আজকে বড় ক্ষোভ
চক্ষু পেতে আর বসা নয়, বোঝ না ওদের মন... | https://www.bangla-kobita.com/rafiquzzaman/bodle-jaowa-chhora/ |
4361 | শামসুর রাহমান | আমার অজ্ঞতা নিয়ে | চিন্তামূলক | এখন মাঝরাস্তায় আমি; শ্বাসরোধকারী নিঃসঙ্গতা
একটা মাকড়সার মতো হাঁটছে
আমার চোখে, গালে, কণ্ঠনালীতে,
বুকে, ঊরুতে আর
অন্ধকারের জোয়ার খলখলিয়ে উঠছে আমার চারপাশে।অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ছে না। মনে হয়,
এখানে কোথাও তুমি আছো, ডাকলেই
সাড়া দেবে লহমায়। তলোয়ার মাছের মতো
তোমার কণ্ঠস্বর
ঝলসে উঠবে অন্ধকারে।
কণ্ঠে সমস্ত নির্ভরতা পুরে তো... | https://www.bangla-kobita.com/shamsurrahman/amar-oggota-nie/ |
4172 | লালন শাহ | আপন ঘরের খবর লে না | চিন্তামূলক | অনায়াসে দেখতে পাবি
কোনখানে সাঁইর বারামখানা।
আপন ঘরের খবর লে না।
অনায়াসে দেখতে পাবি
কোনখানে সাঁইর বারামখানা।।আমি
কোমল ফোটা কারে বলি
কোন মোকাম তার কোথায় গলি ।।
সেইখানে পইড়ে ফুলি
মধু খায় সে অলি জনা।।সুখ্য জ্ঞান যার ঐক্য মুখ্য
সাধক এর উপলক্ষ ।।
অপরূপ তার বৃক্ষ
দেখলে চক্ষের পাপ থাকে না।।শুষ্ক নদীর শুষ্ক সরোবর
তিলে তিলে... | http://kobita.banglakosh.com/archives/4403.html |
396 | কাজী নজরুল ইসলাম | প্রার্থনা | ভক্তিমূলক | আমাদের ভালো করো হে ভগবান।
সকলের ভালো করো হে ভগবান।।আমাদের সব লোকে বাসিবে ভালো।
আমরাও সকলেরে বাসিব ভালো।
রবে না হিংসা দ্বেষ
দেহ ও মনে ক্লেশ,
মাটির পৃথিবী হবে স্বর্গ- সমান-
হে ভগবান।।জ্ঞানের আলোক দাও হে ভগবান।
বিপুল শক্তি দাও হে ভগবান।।তোমারই দেওয়া জ্ঞানে চিনিব তোমায়,
তোমারই শক্তি হবে কর্মে সহায়।
ধর্ম যদি সাথী হয়
রবে... | https://www.bangla-kobita.com/nazrulislam/prarthona/ |
5894 | সুবোধ সরকার | ছাত্রকে | মানবতাবাদী | তুমি যেদিন প্রথম এসেছিলে আমার কাছে
তোমার হাতে মায়াকভ্ স্কি
আর চোখে
সকালবেলার আলো |বিহার থেকে ফিরে এসে তুমি আবার এলে
গলা নামিয়ে, বাষ্প লুকিয়ে
তুমি বলেছিলে বিহারের কথা
খুন হয়ে যাওয়া বাবার কথা
আমি দেখতে পেলাম তোমার পেছনে দাঁড়িয়ে আছে বিষণ্ণতা |আবার এলে একদিন, আবারও এলে, আবার, আবার
একদিন চিন নিয়ে কথা হল
একদিন ভিয়েৎনাম
একদি... | https://www.kobitacocktail.com/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a7/ |
4493 | শামসুর রাহমান | একটি শিশুকে | প্রেমমূলক | যদি চাও, ভরে দিতে পারি এই ভোরের অঞ্জলি
গল্পের অজস্র ফুলে। শোনো বাঘ-ভাল্লুকের নয়,
অথবা পরীরও নয়, চেনা মানুষেই গল্প বলি।
করবো না নামোল্লেখ কিংবা করবো না নয় ছয়
ঘটনাবলিকে সত্যি। একরত্তি মেয়ে তুমি, তাই
বুঝরে না কাহিনীর সন্ধ্যাভাষা। একটি পুরুষজীয়ন কাঠির স্পর্শে চেয়েছিলো জাগাতে হৃদয়
মহিলার স্বপ্নাবেশে। বাস্তবের কর্কশ বুরুশ
খা... | https://www.bangla-kobita.com/shamsurrahman/ekti-shishuke/ |
1366 | তসলিমা নাসরিন | রাত | প্রেমমূলক | কত কত রাত কেটে যাচ্ছে একা বিছানায়,
রাতগুলো ঘুমিয়ে, না ঘুমিয়ে, একা
স্বপ্নে, না স্বপ্নে, একা
একাকীত্বে একা
পিপাসায় তৃষ্ণায়
বিছানার এক কিনারে আমি, বাকিটা ফাঁকা, অসভ্যের মত ফাঁকা।
তাকে পেতে ইচ্ছে করে আমার, আমার বাঁ পাশে, আমার ডানে,
আমার ওপরে, আমার নীচে।
একজনকে এনে মনে মনে আমি শুইয়ে দিই বিছানায়
সে আমাকে চুমু খায়, চুল থেকে... | https://banglarkobita.com/poem/famous/1996 |
5525 | সুকান্ত ভট্টাচার্য | মুক্ত বীরদের প্রতি | মানবতাবাদী | তোমরা এসেছ, বিপ্লবী বীর! অবাক অভ্যুদয়।
যদিও রক্ত ছড়িয়ে রয়েছে সারা কলকাতাময়।
তবু দেখ আজ রক্তে রক্তে সাড়া-
আমরা এসেছি উদ্দাম ভয়হারা।
আমরা এসেছি চারিদিক থেকে, ভুলতে কখনো পারি!
একসূত্রে যে বাঁধা হয়ে গেছে কবে কোন্ যুগে নাড়ী।
আমরা যে বারে বারে
তোমাদের কথা পৌঁছে দিয়েছি এদেশের দ্বারে দ্বারে,
মিছিলে মিছিলে সভায় সভায়... | https://banglarkobita.com/poem/famous/1106 |
596 | গোলাম কিবরিয়া পিনু | ইতিহাস হাসে -গোলাম কিবরিয়া পিনু | মানবতাবাদী | কোন অভীষ্টের জন্যে এ রকম ছায়া নিয়ে যুক্ত
শুদ্ধ হচ্ছে কার হাতে কার মুক্তিযুদ্ধ?তর্ক নামে শীতলতায় কিংবা উত্তাপে
সূক্ষ্মভাবে ফেলে দিচ্ছি কাউকে কাউকে খাপে!
রাজমুকুটের চাপে!দৃষ্টিগ্রাহ্য যা কিছু তা পিছু পিছু টেনে
বোধগম্য কারণে-বারণে
কীযে তোলা হচ্ছে ক্রেনে আর কীযে তোলা হচ্ছে ট্রেনে।
কোন দফতর থেকে দেওয়া হচ্ছে খেতাপ-সর্বস্... | https://banglapoems.wordpress.com/2016/03/29/%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f/ |
3953 | রবীন্দ্রনাথ ঠাকুর | সারাবেলা | প্রেমমূলক | হেলাফেলা সারাবেলা
এ কী খেলা আপন - সনে !
এই বাতাসে ফুলের বাসে
মুখখানি কার পড়ে মনে !
আঁখির কাছে বেড়ায় ভাসি
কে জানে গো কাহার হাসি !
দুটি ফোঁটা নয়নসলিল
রেখে যায় এই নয়ন কোণে ।
কোন্ ছায়াতে কোন্ উদাসী
দূরে বাজায় অলস বাঁশি ,
মনে হয় কার মনের বেদন
কেঁদে বেড়ায় বাঁশির গানে ।
সারাদিন গাঁথি গান
কারে চাহে , গাহে প্রাণ ,
তরুতলের ছায়ার... | https://www.bangla-kobita.com/rabindranath/sarabela/ |
5393 | সত্যেন্দ্রনাথ দত্ত | উত্তম ও অধম | নীতিমূলক | মূলঃ শেখ সাদী
কুকুর আসিয়া এমন কামড়
দিল পথিকের পায়
কামড়ের চোটে বিষদাঁত ফুটে
বিষ লেগে গেল তাই।
ঘরে ফিরে এসে রাত্রে বেচারা
বিষম ব্যথায় জাগে,
মেয়েটি তাহার তারি সাথে হায়
জাগে শিয়রের আগে।
বাপেরে সে বলে র্ভৎসনা ছলে
কপালে রাখিয়া হাত,
তুমি কেন বাবা, ছেড়ে দিলে তারে
তোমার কি নাই দাতঁ?
কষ্টে হাসিয়া আর্ত কহিল
“তুই রে হ... | https://banglarkobita.com/poem/famous/418 |
4969 | শামসুর রাহমান | ফাঁসি | প্রেমমূলক | কাল তার ফাঁসি হবে। কেন হবে, তা সে জানে না এবং
জানে না বলেই অস্বস্তির পোকা তার
মগজের কোষে কোষে ঘোরে। পাঁজরে কী যেন পোড়ে,
ঘন ঘন বৃক্ক স্ফীত হয় আর
কখনো নিজেকে তার আনাজের বাকলার মতো মনে হয়
দেয়ালে ঠেকলে পিঠ।
এখন সে স্মৃতির ব্যাপক বেড়াজালে
আটকা পড়েছে। পেতলের বাসনের মতো ঝন্ ঝন্
বেজে ওঠে তৃতীয় এবং মনে পড়ে তার একদা দেয়ালে
লিখ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/fanshi/ |
2915 | রবীন্দ্রনাথ ঠাকুর | কুমার | ভক্তিমূলক | কুমার, তোমার প্রতীক্ষা করে নারী,
অভিষেক-তরে এনেছে তীর্থবারি।
সাজাবে অঙ্গ উজ্জ্বল বরবেশে,
জয়মাল্য-যে পরাবে তোমার কেশে,
বরণ করিবে তোমারে সে-উদ্দেশে
দাঁড়ায়েছে সারি সারি।দৈত্যের হাতে স্বর্গের পরাভবে
বারে বারে, বীর, জাগ ভয়ার্ত ভবে।
ভাই ব'লে তাই নারী করে আহ্বান,
তোমারে রমণী পেতে চাহে সন্তান,
প্রিয় ব'লে গলে করিবে মাল্য দ... | https://www.bangla-kobita.com/rabindranath/kumar/ |
2327 | মাইকেল মধুসূদন দত্ত | দুঃশাসন | সনেট | মেঘ-রূপ চাপ ছাড়ি, বজ্রাগ্নি যেমনে
পড়ে পাহাড়ের শৃঙ্গে ভীষণ নির্ঘোষে ;
হেরি ক্ষেত্রে ক্ষত্র-গ্লানি দুষ্ট দুঃশাসনে,
রৌদ্ররূপী ভীমসেন ধাইলা সরোষে ;
পদাঘাতে বসুমতী কাঁপিলা সঘনে ;
বাজিল ঊরুতে অসি গুরু অসি-কোষে
যথা সিংহ সিংহনাদে ধরি মৃগে বনে
কামড়ে প্রগাঢ়ে ঘাড় লহু-ধারা শোষে ;
বিদরি হৃদয় তার ভৈরব-আরবে,
পান করি রক্ত-স্রোত... | https://www.bangla-kobita.com/madhusudan/duhshason/ |
3767 | রবীন্দ্রনাথ ঠাকুর | যতকাল তুই শিশুর মতো | মানবতাবাদী | যতকাল তুই শিশুর মতো
রইবি বলহীন,
অন্তরেরি অন্তঃপুরে
থাক্ রে ততদিন।
অল্প ঘায়ে পড়বি ঘুরে,
অল্প দাহে মরবি পুড়ে,
অল্প গায়ে লাগলে ধুলা
করবে যে মলিন--
অন্তরেরি অন্তঃপুরে
থাক্ রে ততদিন। যখন তোমার শক্তি হবে
উঠবে ভরে প্রাণ
আগুন-ভরা সুধা তাঁহার
করবি যখন পান--
বাইরে তখন যাস রে ছুটে,
থাকবি শুচি ধুলায় লুটে,
সকল বাঁধন অঙ্গে নিয়ে
বে... | https://www.bangla-kobita.com/rabindranath/yotokal-tui-sisur-moto/ |
3441 | রবীন্দ্রনাথ ঠাকুর | প্রভাত-উৎসব | প্রকৃতিমূলক | হৃদয় আজি মোর কেমনে গেল খুলি!
জগত আসি সেথা করিছে কোলাকুলি!
ধরায় আছে যত মানুষ শত শত
আসিছে প্রাণে মোর,হাসিছে গলাগলি।
এসেছে সখা সখী বসিয়া চোখাচোখি,
দাঁড়ায়ে মুখোমুখি হাসিছে শিশুগুলি।
এসেছে ভাই বোন পুলকে ভরা মন,
ডাকিছে, ‘ভাই ভাই’ আঁখিতে আঁখি তুলি।
সখারা এল ছুটে, নয়নে তারা ফুটে,
পরানে কথা উঠে-- বচন গেল ভুলি।
সখীরা হাতে ... | https://www.bangla-kobita.com/rabindranath/probhat-utshob/ |
3852 | রবীন্দ্রনাথ ঠাকুর | শরতে শিশিরবাতাস লেগে | ভক্তিমূলক | শরতে শিশিরবাতাস লেগে
জল ভ'রে আসে উদাসি মেঘে।
বরষন তবু হয় না কেন,
ব্যথা নিয়ে চেয়ে রয়েছে যেন। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/shorote-shishirbatas-lege/ |
4133 | রেদোয়ান মাসুদ | তুমি বুঝলেনা | প্রেমমূলক | তুমি বুঝলেনা আমার মনের কথা
বুঝলেনা আমারা হৃদয়ের কথা।
এই মন তোমার অপেক্ষায় ছিল
এই হৃদয় তোমারই আশায় ছিল
বুকভরা ভালবাসা নিয়ে বাসা বেধেছিল।
কিন্তু তুমি বুঝলে না
বুঝবে, বুঝবে কোন একদিন
যেদিন তোমার মনে অনুশোচনা জাগবে
নতুন রূপে আমাকে পেতে চাইবে
কিন্তু সে’দিন বয়সের ভারে আমি মাটিতে লুটিয়ে পড়বো
মাথার উপরে বাঁশ চাপা পড়বে।
কি হবে... | http://kobita.banglakosh.com/archives/2196.html |
5562 | সুকুমার রায় | অবুঝ | হাস্যরসাত্মক | এক্কেবারেই হয় না ওতে বুদ্ধিশক্তির চালনা।
দেখ্ ত দেখি আজও আমার মনের তেজটি নেভেনি-
এইবার শোন বলছি এখন- কি বলছিলাম ভেবেনি!
বলছিলাম কি, আমি একটা বই লিখেছি কবিতার,
উচু রকম পদ্যে লেখা আগাগোড়াই সবি তার ।
তাইতে আছে “দশমুখে চায়,হ জম করে দশোদর,
শ্মশানঘাটে শষপানি খায় শশব্যস্ত শশধর।”
এই কথাটার অর্থ যে কি ,ভাবছে না কেউ মোটেও-
ব... | https://banglarkobita.com/poem/famous/344 |
2144 | মহাদেব সাহা | চিরকুট | প্রেমমূলক | হঠাৎ সেদিন হাতে পেয়ে চিরকুট
নিমিষে সময় হয়ে গেলো যেন লুট;
পার হয়ে বহু বছরের ব্যবধান
কানে ভেসে এলো হারানো দিনের গান।
মনে পড়ে গেলো তোমার প্রতম খাম
আদ্যক্ষরে লেখা ছিলো শুধু নাম,
একটি গোলাপ আঁকা ছিলো এককোণে
র-ফলাবিহীন প্রিয় লেখা পড়ে মনে;
খুব সাধারণ খাতার কাগজে লেখা
লুকিয়ে পড়েছি, হয়নি সেভাবে দেখা
তবু মনে আছে কো... | https://banglarkobita.com/poem/famous/367 |
5776 | সুনীল গঙ্গোপাধ্যায় | জল বাড়ছে | প্রকৃতিমূলক | কেউ জানে না, গোপন- গোপনে জল উঠছে
জল বাড়ছে তিস্তায়, জল বাড়ছে তোর্সা
রাইডাক কালজানি নদীতে
জল বাড়ছে, জল বাড়ছে, শুকনো নদীগুলো
এখন উন্মাদিনী
নেমে আসছে পাহাড়ী ঢল, ভেসে যাচ্ছে ফসলের ক্ষেত,
ভেঙে পড়ছে চা-বাগান
ডুবছে গ্রাম, চুয়াপাড়া, হাসিমারা, বাকসাদুয়ার
জল বাড়ছে মহানন্দায়, জল বাড়ছে পুনর্ববা
নাগর এবং কালিন্দীতে
ক্রুদ্ধ বিদ্রোহী ... | https://banglarkobita.com/poem/famous/1834 |
5074 | শামসুর রাহমান | ভোরবেলা চোখ মেলতেই | প্রেমমূলক | ভোরবেলা চোখ মেলতেই দেখি আকাশে কালো মেঘের
জটলা। মেঘ গলছে বৃষ্টি হয়ে, ঘুমের ঘ্রাণময় মন
ভিজতে থাকে। রাতে স্বপ্নে দেখেছিলাম তুমি এসেছ আমার কাছে
কদম কানন পেরিয়ে সেই নীল যমুনার তীর ঘেঁষে কত দূর থেকে।
জাগরণের এই মুহূর্তে হঠাৎ তোমাকে কাছে পাওয়ার জন্যে আমার
হৃদয় হলো কদম ফুল। আকাশের ঘনকৃষ্ণ মেঘ আর রাধা-
বিদ্যুৎ দেখি। তারপর নেমে-... | https://www.bangla-kobita.com/shamsurrahman/vorbela-chokh-meltei/ |
1572 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | কেন যাওয়া, কেন আসা | প্রেমমূলক | অন্ধকারের মধ্যে জ্বলে ভালবাসা,
পাখিটা সব বুঝতে পারে।
কেন যাওয়া, গিয়েও কেন ফিরে আসা,
নিষেধ কেন চার দুয়ারে।
এবং কেন ফোটাও আলোর পরিভাষা
খাঁচার মধ্যে, অন্ধকারে।
পাখি জানে, ঘরের বাইরে নদী পাহাড়
লুঠ করে নেয় সকল সোনা,
দূরের দর্জি মেঘে বসায় রূপালি পাড়;
দূরে তোমার সায় ছিল না।
কিন্তু এই যে চাবির গোছা, এও তো তোমার
মস্ত বড় বিড়ম্... | https://banglarkobita.com/poem/famous/1634 |
4080 | রুদ্র গোস্বামী | প্রেমিক হতে গেলে | প্রেমমূলক | ওই যে ছেলেটাকে দেখছ, পছন্দ মতো ফুল ফুটল না বলে
মাটি থেকে উপড়ে ছুঁড়ে ফেলে দিলো গাছটাকে?
ছেলেটার ভীষণ জেদ , ও কখনও প্রেমিক হতে পারবে না।এই তো সেদিন কাঁচের জানালা দিয়ে রোদ ঢুকছিল বলে
কাঁচওয়ালার বাড়িতে গিয়ে তাঁকে কী বকা!
কাঁচওয়ালাতো থ’!
সাদা কাঁচে রোদ ঢুকবে না এমন আবার হয়!ছেলেটার খুব জেদ, ও শুধু দেখে আর চেনে
বুঝতে জানে না।... | http://kobita.banglakosh.com/archives/4609.html |
1123 | জীবনানন্দ দাশ | বাংলার মুখ | সনেট | বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ
খুঁজিতে যাই না আর : অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে
চেয়ে দেখি ছাতার মতো ব্ড় পাতাটির নিচে বসে আছে
ভোরের দয়েলপাখি - চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ
জাম-বট-কাঁঠালের-হিজলের-অশথের করে আছে চুপ;
ফণীমনসার ঝোপে শটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে;
মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ ... | https://www.bangla-kobita.com/jibanananda/banglar-mukh/ |
2787 | রবীন্দ্রনাথ ঠাকুর | উপকথা | চিন্তামূলক | মেঘের আড়ালে বেলা কখন যে যায়।
বৃষ্টি পড়ে সারাদিন থামিতে না চায় ।
আর্দ্র - পাখা পাখিগুলি গীতগান গেছে ভুলি ,
নিস্তব্ধে ভিজিছে তরুলতা ।
বসিয়া আঁধার ঘরে বরষার ঝরঝরে
মনে পড়ে কত উপকথা ।
কভু মনে লয় হেন এ - সব কাহিনী যেন
সত্য ছিল নবীন জগতে ।
উড়ন্ত মেঘের মতো ঘটনা ঘট... | https://www.bangla-kobita.com/rabindranath/upokotha/ |
2968 | রবীন্দ্রনাথ ঠাকুর | খেলা (কড়ি ও কোমল কাব্যগ্রন্থ) | প্রকৃতিমূলক | পথের ধারে অশথতলে
মেয়েটি খেলা করে ;
আপন-মনে আপনি আছে
সারাটি দিন ধরে ।
উপর-পানে আকাশ শুধু ,
সমুখ-পানে মাঠ ,
শরৎকালে রোদ পড়েছে ,
মধুর পথঘাট ।
দুটি-একটি পথিক চলে ,
গল্প করে , হাসে ।
লজ্জাবতী বধূটি গেল
ছায়াটি নিয়ে পাশে ।
আকাশ-ঘেরা মাঠের ধারে
বিশাল খেলাঘরে
একটি মেয়ে আপন-মনে
কতই খেলা করে ।
মাথার'পরে ছায়া পড়েছে ,
রোদ পড়েছে ক... | https://www.bangla-kobita.com/rabindranath/khela-kori-o-komol/ |
2505 | মোহাম্মদ রফিকউজ্জামান | বাংলা শায়েরী - ১২২ | প্রেমমূলক | ব্যর্থ হয়ে যাবে কেন তোমার অমন তীরন্দাজি
লক্ষ্য যখন হাতের মুঠোয়, কে পাল্টাবে তোমার বাজী?
দুঃখ শুধু একটুখানি, তৃষ্ণাময়ী
ভাবলে তুমি কী সহজেই হলে জয়ী
জানলে না-তো কী উৎসাহে মরতে আমি ছিলাম রাজী ।। | https://www.bangla-kobita.com/rafiquzzaman/bangla-shayeri-122/ |
3466 | রবীন্দ্রনাথ ঠাকুর | প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে | ভক্তিমূলক | প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে
প্লাবিত করিয়া নিখিল দ্যুলোক-ভূলোকে
তোমার অমল অমৃত পড়িছে ঝরিয়া ।
দিকে দিকে আজি টুটিয়া সকল বন্ধ
মুরতি ধরিয়া জাগিয়া উঠে আনন্দ ;
জীবন উঠিল নিবিড় সুধায় ভরিয়া ।চেতনা আমার কল্যাণ-রস-সরসে
শতদল-সম ফুটিল পরম হরষে
সব মধু তার চরণে তোমার ধরিয়া ।
নীরব আলোকে জাগিল হৃদয়প্রান্তে
উদার উষার... | http://kobita.banglakosh.com/archives/552.html |
676 | জয় গোস্বামী | তাত লেগে চোখ খুলল | চিন্তামূলক | তাত লেগে চোখ খুলল। বালিস্তর ঠেলে
বেরিয়ে এলাম। পাহাড় তুষারহীন
গাছেরা দণ্ডায়মান কাঠ
জনপদ লোহা ইট কংক্রিটের কালো স্তূপ মাটি
ফ্যাকাসে হলদেটে সূর্য বিরাট চাকার মতো ছড়িয়ে রয়েছে
৭০০ কোটি বছরের পরের আকাশে
সমস্ত জ্বালানি পুড়ে শেষ।
বালির সমুদ্রখাতে আমি হাত জোড় করে দাঁড়াই
আমার কপালে এসো, ঝরে পড়ো,
রৌদ্র নয়--সূর্য-পোড়া ছাই! | https://banglarkobita.com/poem/famous/1740 |
2809 | রবীন্দ্রনাথ ঠাকুর | এই মোর সাধ যেন এ জীবনমাঝে | ভক্তিমূলক | এই মোর সাধ যেন এ জীবনমাঝে
তব আনন্দ মহাসংগীতে বাজে।
তোমার আকাশ, উদার আলোকধারা,
দ্বার ছোটো দেখে ফেরে না যেন গো তারা,
ছয় ঋতু যেন সহজ নৃত্যে আসে
অন্তরে মোর নিত্য নূতন সাজে।তব আনন্দ আমার অঙ্গে মনে
বাধা যেন নাহি পায় কোনো আবরণে।
তব আনন্দ পরম দুঃখে মম
জ্বলে উঠে যেন পুণ্য আলোকসম,
তব আনন্দ দীনতা চূর্ণ করি’
ফুটে উঠে ফেটে আমার সকল... | https://www.bangla-kobita.com/rabindranath/ei-mor-sadh-jeno-e-jibonmajhe/ |
3349 | রবীন্দ্রনাথ ঠাকুর | পত্র (সম্পাদক সমীপেষু) | লিপিমূলক | শ্রীমান্ দামু বসু এবং চামু বসু
সম্পাদক সমীপেষু । দামু বোস আর চামু বোসে
কাগজ বেনিয়েছে
বিদ্যেখানা বড্ড ফেনিয়েছে!
(আমার দামু আমার চামু!)
কোথায় গেল বাবা তোমার
মা জননী কই!
সাত-রাজার-ধন মানিক ছেলের
মুখে ফুটছে খই!
(আমার দামু আমার চামু!)
দামু ছিল একরত্তি
চামু তথৈবচ ,
কোথা থেকে এল শিখে
এতই খচমচ!
(আমার দামু আমার চামু!)
দামু বল... | https://www.bangla-kobita.com/rabindranath/potro-sompadok-somipeshu/ |
729 | জয় গোস্বামী | মেঘ | প্রেমমূলক | . মেঘ বলতে আপত্তি কি ?
. বেশ, বলতে পরি
. ছাদের ওপর মেঘ দাঁড়াতো
. ফুলপিসিমার বাড়ি
. গ্রীষ্ম ছুটি চলছে তখন
. তখন মানে ? কবে ?
আমার যদি চোদ্দো, মেঘের ষোলো-সতেরো হবে
. ছাদের থেকে হাতছানি দিতো
. ক্যারাম খেলবি ? … আয় …
. সারা দুপুর কাহাঁতক আর ক্যারম খেল... | https://www.kobitacocktail.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf-joy-goswami/#respond |
413 | কাজী নজরুল ইসলাম | বাংলার মহাত্মা | স্বদেশমূলক | আজ না-চাওয়া পথ দিয়ে কে এলে
ওই কংস-কারার দ্বার ঠেলে।
আজ শব-শ্মশানে শিব নাচে ওই ফুল-ফুটানো পা ফেলে॥
আজ প্রেম-দ্বারকায় ডেকেছে বান
মরুভূমে জাগল তুফান,
দিগ্বিদিকে উপচে পড়ে প্রাণ রে!
তুমি জীবন-দুলাল সব লালে-লাল করলে প্রাণের রং ঢেলে॥
ওই শ্রাবস্তি-ঢল আসল নেমে
আজ ভারতের জেরুজালেমে
মুক্তি-পাগল এই প্রেমিকের প্রেমে ... | https://www.bangla-kobita.com/nazrulislam/banglar-mohatma/ |
3147 | রবীন্দ্রনাথ ঠাকুর | তারা তোমার নামে বাটের মাঝে | ভক্তিমূলক | তারা তোমার নামে বাটের মাঝে
মাসুল লয় যে ধরি।
দেখি শেষে ঘাটে এসে
নাইকো পারের কড়ি।
তারা তোমার কাজের তানে
নাশ করে গো ধনে প্রাণে,
সামান্য যা আছে আমার
লয় তা অপহরি।আজকে আমি চিনেছি সেই
ছদ্মবেশী-দলে।
তারাও আমায় চিনেছে হায়
শক্তিবিহীন ব’লে।
গোপন মূর্তি ছেড়েছে তাই,
লজ্জা শরম আর কিছু নাই,
দাঁড়িয়েছে আজ মাথা তুলে
পথ অবরোধ করি।বোলপ... | https://www.bangla-kobita.com/rabindranath/tara-tomar-name-bater-majhe/ |
1517 | নির্মলেন্দু গুণ | শুধু তোমার জন্য | প্রেমমূলক | কতবার যে আমি তোমোকে স্পর্শ করতে গিয়ে
গুটিয়ে নিয়েছি হাত-সে কথা ঈশ্বর জানেন।
তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও
কতবার যে আমি সে কথা বলিনি
সে কথা আমার ঈশ্বর জানেন।
তোমার হাতের মৃদু কড়ানাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য
দরোজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম
আমার কর্ণযুগল; তুমি এসে আমাকে ডেকে বলবেঃ
‘এই ওঠো,
আমি, আ…মি…।‘
আ... | https://www.bangla-kobita.com/nirmalendugoon/shodhu-tomar-jonn/ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.