id
stringlengths
1
4
poet
stringclasses
120 values
title
stringlengths
1
54
class
stringclasses
21 values
text
stringlengths
13
18.7k
source_url
stringlengths
40
246
826
জসীম উদ্‌দীন
নকশী কাঁথার মাঠ – ১৩
কাহিনীকাব্য
তেরো বিদ্যাশেতে রইলা মোর বন্ধুরে | বিধি যদি দিত পাখা, উইড়া যাইয়া দিতাম দেখা ; আমি উইড়া পড়তাম সোনা বন্ধুর দেশেরে | আমরা ত অবলা নারী, তরুতলে বাসা বান্ধিরে ; আমার বদন চুয়ায়া পড়ে ঘামরে | বন্ধুর বাড়ী গঙ্গার পার গেলে না আসিবা আর ; আমার না জান বন্ধু, না জানে সাঁতাররে | বন্ধু যদি আমার হও উইড়া আইসা দেখা দাও তুমি দাও দেখ...
https://banglarkobita.com/poem/famous/816
3268
রবীন্দ্রনাথ ঠাকুর
ধীরে সন্ধ্যা আসে
চিন্তামূলক
ধীরে সন্ধ্যা আসে, একে একে গ্রন্থি যত যায় স্খলি প্রহরের কর্মজাল হতে। দিন দিল জলাঞ্জলি খুলি পশ্চিমের সিংহদ্বার সোনার ঐশ্বর্য তার অন্ধকার আলোকের সাগরসংগমে। দূর প্রভাতের পানে নত হয়ে নিঃশব্দে প্রণমে। চক্ষু তার মুদে আসে,এসেছে সময় গভীর ধানের তলে আপনার বাহ্য পরিচয় করিতে মগন। নক্ষত্রের শান্তিক্ষেত্র অসীম গগন যেথা ঢেকে রেখে দেয় ...
https://www.bangla-kobita.com/rabindranath/dhire-sondhya-ase/
3975
রবীন্দ্রনাথ ঠাকুর
সে যে পাশে এসে বসেছিল
প্রেমমূলক
সে যে পাশে এসে বসেছিল তবু জাগি নি। কী ঘুম তোরে পেয়েছিল হতভাগিনী। এসেছিল নীরব রাতে বীণাখানি ছিল হাতে, স্বপনমাঝে বাজিয়ে গেল গভীর রাগিণী। জেগে দেখি দখিন-হাওয়া পাগল করিয়া গন্ধ তাহার ভেসে বেড়ায় আঁধার ভরিয়া। কেন আমার রজনী যায়– কাছে পেয়ে কাছে না পায় কেন গো তার মালার পরশ বুকে লাগি নি।
http://kobita.banglakosh.com/archives/515.html
617
জয় গোস্বামী
আজ
রূপক
আজ যদি আমাকে জিগ্যেস করো : ‘এই জীবন নিয়ে তুমি কি করেছো এতদিন ?’— তাহলে আমি বলবোএকদিন বমি করেছিলাম, একদিন ঢোঁক গিলেছিলাম, একদিন আমি ছোঁয়া মাত্র জল রুপান্তরিত হয়েছিল দুধে, একদিন আমাকে দেখেই এক অপ্সরার মাথা ঘুরে গিয়েছিল একদিন আমাকে না বলেই আমার দুটো হাত কদিনের জন্য উড়ে গেছিল হাওয়ায়একদিন মদ হিসেবে ঢুকেছিলাম এক জবরদস্ত মাতা...
https://www.kobitacocktail.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%af%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b-joy-goswami/#respond
115
আল মাহমুদ
আমি আর আসবো না বলে
চিন্তামূলক
আর আসবো না বলে দুধের ওপরে ভাসা সর চামোচে নিংড়ে নিয়ে চেয়ে আছি। বাইরে বৃষ্টির ধোঁয়া যেন সাদা স্বপ্নের চাদর বিছিয়েছে পৃথিবীতে। কেন এতো বুক দোলে? আমি আর আসবো না বলে? যদিও কাঁপছে হাত তবু ঠিক অভ্যেসের বশে লিখছি অসংখ্য নাম চেনাজানা সমস্ত কিছুর। প্রতিটি নামের শেষে, আসবো না। পাখি, আমি আসবো না। নদী আমি আসবো না। নারী, আর আসব...
http://kobita.banglakosh.com/archives/3715.html
418
কাজী নজরুল ইসলাম
বাদল-রাতের পাখি
প্রেমমূলক
বাদল-রাতের পাখি! কবে পোহায়েছে বাদলের রাতি, তবে কেন থাকি থাকি কাঁদিছ আজিও ‘বউ কথা কও’শেফালির বনে একা, শাওনে যাহারে পেলে না, তারে কি ভাদরে পাইবে দেখা?… তুমি কাঁদিয়াছ ‘বউ কথা কও’সে-কাঁদনে তব সাথে ভাঙিয়া পড়েছে আকাশের মেঘ গহিন শাওন-রাতে। বন্ধু, বরষা-রাতি কেঁদেছে যে সাথে সে ছিল কেবল বর্ষা-রাতেরই সাথে! আকাশের জল-ভারাতুর আঁখি ...
https://www.bangla-kobita.com/nazrulislam/badol-rater-pakhi/
3070
রবীন্দ্রনাথ ঠাকুর
জড়িয়ে গেছে সরু মোটা দুটো তারে
ভক্তিমূলক
জড়িয়ে গেছে সরু মোটা দুটো তারে জীবনবীণা ঠিক সুরে তাই বাজে না রে। এই বেসুরো জটিলতায় পরান আমার মরে ব্যথায়, হঠাৎ আমার গান থেমে যায় বারে বারে। জীবনবীণা ঠিক সুরে আর বাজে না রে।এই বেদনা বইতে আমি পারি না যে, তোমার সভার পথে এসে মরি লাজে। তোমার যারা গুণী আছে বসতে নারি তাদের কাছে, দাঁড়িয়ে থাকি সবার পাছে বাহির-দ্বারে। জীবনবীণা ঠিক...
https://www.bangla-kobita.com/rabindranath/joriye-geche-soru-mota-duto-tare/
1626
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
নিদ্রিত, স্বদেশে
স্বদেশমূলক
পেটে-আসছে-মুখে-আসছে না, সেই কথাটা, সেই হঠাৎ-শুনতে-পাওয়া কথাটা আমি ভুলে গিয়েছি। যে-কথা অস্ফুট স্বরে তুমি একদিন যে-কথা অর্ধেক রাত্রে তুমি একদিন সে-কথা স্বপ্নের মধ্যে তুমি একদিন বলেছিলে। স্বপ্নের মধ্যে কেউ যখন কথা বলে, তখন তাকে খুব অচেনা মানুষ বলে মনে হয়। তখন তার নিদ্রিত মুখের দিকে তাকালে আমার মনে হয়, অনেক বড়-বড় সমুদ্র ...
https://banglarkobita.com/poem/famous/1659
6010
হেলাল হাফিজ
অচল প্রেমের পদ্য - ১২
প্রেমমূলক
নখের নিচেরেখেছিলাম     তোমার জন্য প্রেম, কাটতে কাটতেসব খোয়ালাম     বললে না তো, - ‘শ্যাম, এই তো আমি তোমার ভূমি     ভালোবাসার খালা, আঙুল ধরোলাঙ্গল চষো     পরাও প্রণয় মালা’।
https://banglarkobita.com/poem/famous/213
4186
লালন শাহ
মন তুই করলি একি ইতরপনা
চিন্তামূলক
মন তুই করলি একি ইতরপনা। দুগ্ধেতে যেমন রে তোর মিশলো চোনা।।শুদ্ধ রাগে থাকতে যদি হাতে পেতে অটলনিধি বলি মন তাই নিরবধি বাগ মানে না।।কী বৈদিকে ঘিরলো হৃদয় হ’ল না সুরাগের উদয় নয়ন থাকিতে সদাই হ’লি কানা।।বাপের ধন তোর খেল সর্পে জ্ঞানচক্ষু নাই দেখবি কবে লালন বলে হিসাবকালে যাবে জানা।।
http://kobita.banglakosh.com/archives/4407.html
2897
রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্য
সনেট
তবু কি ছিল না তব সুখদুঃখ যত, আশা নৈরাশ্যের দ্বন্দ্ব আমাদেরি মতো, হে অমর কবি! ছিল না কি অনুক্ষণ রাজসভা-ষড়্‌চক্র, আঘাত গোপন? কখনো কি সহ নাই অপমানভার, অনাদর, অবিশ্বাস, অন্যায় বিচার, অভাব কঠোর ক্রূর—নিদ্রাহীন রাতি কখনো কি কাটে নাই বক্ষে শেল গাঁথি? তবু সে সবার ঊর্ধ্বে নির্লিপ্ত নির্মল ফুটিয়াছে কাব্য তব সৌন্দর্যকমল আনন্দের স...
https://www.bangla-kobita.com/rabindranath/kabyo/
5665
সুকুমার রায়
বেজায় খুশি
ছড়া
বাহবা বাবুলাল ! গেলে যে হেসে ! বগলে কাতুকুতু কে দিল এসে ? এদিকে মিটিমিটি দেখ কি চেয়ে ? হাসি যে ফেটে পড়ে দু'গাল বেয়ে ! হাসে যে রাঙা ঠোঁট দন্ত মেলে চোখের কোণে কোণে বিজলী খেলে । হাসির রসে গ'লে ঝরে যে লালা কেন এ খি-খি-খি-খি হাসির পালা ? যে দেখে সেই হাসে হাহাহা হাহা বাহবা বাবুলাল বাহবা বাহা !
https://www.bangla-kobita.com/sukumar/bejai-khushi/
2083
মহাদেব সাহা
ইচ্ছা
চিন্তামূলক
হয়তো এই পাহাড় সমান উঁচু হতে চায় কেউ আমি মাটিতে মেশা ঘাস হতে ভালোবাসি, যার মাড়িয়ে যাওয়ার সে মাড়িয়ে যাক ঘাস তবু ঘাসের বুকেই জমে শিশিরবিন্দু ;হয়তো কেউ পার হতে চায় দীর্ঘ দূরের পথ আমি বাড়ির উঠোনে লুটিয়ে থাকি, উঠানের কোণে হয়ে থাকি চারাগাছ সেইখানে ঐ দূর আকাশকে ডাকি ;হয়তো কেউ পাখিদের মতো চায় দুইখানি ডানা আমি ভাল...
https://www.kobitacocktail.com/%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be/
754
জয় গোস্বামী
স্বপ্নে মরা ময়ূর
রূপক
স্বপ্নে মরা ময়ূর, তার গায়ে চাঁদের আলো কার্নিশের ফণীমনসা ছাদের কোণে ঘর কাঁটায় বেঁধা কতকালের শুকোনো সব পাখি ওদের গলায় ফিসফিসোয় বাতাস, ডাক, স্বর মরা ময়ূর দাঁড়িয়ে–গায়ে ফুটফুট জোনাকি শিকল গেঁথে ঝোলানো চাঁদ, পেণ্ডুলাম, কালো হেলানো গাছ, গলতে থাকা ইটকাঠের বাড়ি স্বপ্নে মরা ময়ূর, তার স্পষ্ট চোখ, খোলা
https://banglarkobita.com/poem/famous/1770
2547
যোগীন্দ্রনাথ সরকার
প্রার্থনা সঙ্গীত
ভক্তিমূলক
ছোটো শিশু মোরা তোমার করুণা হৃদয়ে মাগিয়া লব জগতের কাজে জগতের মাঝে আপনা ভুলিয়া রব। ছোটো তারা হাসে আকাশের গায়ে ছোটো ফুল ফুটে গাছে; ছোটো বটে তবু তোমার জগতে আমাদেরো কাজ আছে। দাও তবে প্রভু হেন শুভমতি প্রাণে দাও নব আশা; জগত মাঝারে যেন সবাকারে দিতে পারি ভালবাসা। সুখে দুখে শোকে অপরের লাগি যেন এ জীবন ধরি; অশ্রু মুছায়ে বেদনা ঘুচা...
https://banglarkobita.com/poem/famous/596
3970
রবীন্দ্রনাথ ঠাকুর
সুসময়
নীতিমূলক
শোকের বরষা দিন এসেছে আঁধারি— ও ভাই গৃহস্থ চাষি, ছেড়ে আয় বাড়ি। ভিজিয়া নরম হল শুষ্ক মরু মন, এই বেলা শস্য তোর করে নে বপন।   (কণিকা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/susomoy/
3374
রবীন্দ্রনাথ ঠাকুর
পসারিনী
চিন্তামূলক
পসারিনী, ওগো পসারিনী, কেটেছে সকালবেলা হাটে হাটে লয়ে বিকিকিনি। ঘরে ফিরিবার খনে কী জানি কী হল মনে, বসিলি গাছের ছায়াতলে-- লাভের জমানো কড়ি ডালায় রহিল পড়ি, ভাবনা কোথায় ধেয়ে চলে।      এই মাঠ, এই রাঙা ধূলি, অঘ্রানের-রৌদ্র-লাগা চিক্কণ কাঁঠালপাতাগুলি শীতবাতাসের শ্বাসে এই শিহরন ঘাসে-- কী কথা কহিল তোর কানে। বহুদূর নদীজলে আ...
https://www.bangla-kobita.com/rabindranath/psarune/
4108
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
ভালবাসার
প্রেমমূলক
ভালবাসার সময় তো নেই ব্যস্ত ভীষন কাজে, হাত রেখো না বুকের গাড় ভাজে।ঘামের জলে ভিজে সাবাড় করাল রৌদ্দুরে, কাছএ পাই না, হৃদয়- রোদ দূরে।কাজের মাঝে দিন কেটে যায় কাজের কোলাহল তৃষ্নাকে ছোয় ঘড়ায় তোলা জল।নদী আমার বয় না পাশে স্রোতের দেখা নেই, আটকে রাখে গেরস্থালির লেই।তোমার দিকে ফিরবো কখন বন্দী আমার চোখ পাহারা দেয় খল সামাজিক নখ।
https://www.kobitacocktail.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f-%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d/
2445
মুহম্মদ জাফর ইকবাল
বেআইনি কাজ
ছড়া
গতরাতে পুলিশ এসে ধরে নিয়ে গেছে মতিকে ধরতে তো পারেই,খবর পেয়ে গেছো কোনো এক গতিকে। একটা বেআইনি কাজ করেছে মতি,করেছে সে গোপনে কেন যে করতে গেল!কে জানে কী ছিল তার মনে। কাজটা যে বেআইনি সেটা তো গোপন কিছু নয় মতি কেন করতে গেল,বুকে তার নাই এতোটুকু ভয়? না জানি কার পাল্লায় পড়েছিল আমাদের বোকা সোকা মতি এখন তাকে কে বাঁচাবে?কে বলবে,কী...
https://banglarkobita.com/poem/famous/2050
4381
শামসুর রাহমান
আমার প্রতিদ্বন্দ্বী
চিন্তামূলক
একজন খর্বকায় মানুষ নিস্তব্ধ সন্ধ্যেবেলা পড়ছে নামাজ কী তন্ময়। মনে হয়, সে এখন অনেক অনেক দূরে শাল তাল অর্জুনের বন পেরিয়ে সমুদ্রে এক ভাসিয়েছে নিরঞ্জন ভেলা। এখন সত্তায় তার শান্ত উঠোনে শিশুর খেলা, দিগন্তের বংশীধ্বনি, বিশাল তরঙ্গ, পাটাতন, কিশোরীর পাখি পোষা, শিকারীর হরিণ হনন, ভগ্নস্তুপময় জ্যোৎস্না একাকার, নিজে সে একেলা।যদিও জম...
https://www.bangla-kobita.com/shamsurrahman/amar-protidondi/
1067
জীবনানন্দ দাশ
নদী
চিন্তামূলক
বঁইচির ঝোপ শুধু — শাঁইবাবলার ঝাড়–আর জাম হিজলের বন– কোথাও অর্জুন গাছ–তাহার সমস্ত ছায়া এদের নিকটে টেনে নিয়ে কোন কথা সারাদিন কহিতেছে অই নদী?–এ নদী কে?–ইহার জীবনহৃদয়ে চমক আনে;যেখানে মানুষ নাই–নদী শুধু–সেইখানে গিয়ে শব্দ শুনি তাই আমি– আমি শুনি– দুপুরের জলপিপি শুনেছে এমন এই শব্দ কতদিন;আমিও শুনেছি ঢের বটের পাতার পথ দিয়েহেঁটে য...
https://www.bangla-kobita.com/jibanananda/nodi/
3914
রবীন্দ্রনাথ ঠাকুর
সত্যের সংযম
নীতিমূলক
স্বপ্ন কহে, আমি মুক্ত, নিয়মের পিছে নাহি চলি। সত্য কহে, তাই তুমি মিছে। স্বপ্ন কয়, তুমি বদ্ধ অনন্ত শৃঙ্খলে। সত্য কয়, তাই মোরে সত্য সবে বলে।   (কণিকা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/sottyer-songjom/
5288
শামসুর রাহমান
সে কবে আমার ঘরে
সনেট
সে কবে আমার ঘরে এসেছিলো তুমি হে প্রতিমা শুন্যতায় তুলে ঢেউ? বসেছিলে মুখোমুখি; চোখে বসন্ত-বিস্ময় ছিলো, শরীরে স্বপ্নের মধুরিমা। টেবিলে তোমার হাত, যেন সে মাছ, রহস্যলোকে সমর্পিত; দেখলাম নড়ে চড়ে বসলে আবার। ইচ্ছে হলো তুলে নিই হাতে সেই মাছ অলৌকিক, হয়নি সাহস; যেন আমি দীন কুষ্ঠরোগী, যার সৌন্দর্যকে ছুতে ভয়। বলো, হবো কি করে অভীক?হ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/se-kobe-amar-ghore/
5537
সুকান্ত ভট্টাচার্য
লেনিন
মানবতাবাদী
লেনিন ভেঙেছে রুশে জনস্রোতে অন্যায়ের বাঁধ, অন্যায়ের মুখোমুখি লেনিন প্রথম প্রতিবাদ। আজকেও রুশিয়ার গ্রামে ও নগরে হাজার লেনিন যুদ্ধ করে, মুক্তির সীমান্ত ঘিরে বিস্তীর্ণ প্রান্তরে। বিদ্যুৎ-ইশারা চোখে, আজকেও অযুত লেনিন ক্রমশ সংক্ষিপ্ত করে বিশ্বব্যাপী প্রতীক্ষিত দিন, বিপর্যস্ত ধনতন্ত্র, কণ্ঠরুদ্ধ, বুকে আর্তনাদ; - আসে শত্রুজ...
https://banglarkobita.com/poem/famous/260
5388
শ্রীজাত
যে
প্রেমমূলক
রাক্ষসেরা বন্ধু সেজে আসে। পাহাড়চুড়ােয় থমকে থাকে হাওয়া… ঠোঁট খুলে যায়। বুকদুটো দু’পাশে কামড়ে ধরে চুমু খাওয়ার আওয়াজ।চুল খােলাচুল দিগন্তে ডাক পাঠায় মেঘের সেনা ঘােড়ার পিঠে সওয়ার রক্ত গিয়ে ছিটকে লাগে ছাতায় দরকার কী, এমন শ্রাবণ হওয়ারখিদের মুখে জিভ বাপের ব্যাটা। সবাই তােমায় আদর করে দিত… তখন আমার হাতের মুঠোয় ব্...
https://www.kobitacocktail.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80/
3499
রবীন্দ্রনাথ ঠাকুর
বন-ফুল (চতুর্থ সর্গ)
কাহিনীকাব্য
নিভৃত যমুনাতীরে বসিয়া রয়েছে কি রে কমলা নীরদ দুই জনে? যেন দোঁহে জ্ঞানহত— নীরব চিত্রের মতো দোঁহে দোঁহা হেরে একমনে।দেখিতে দেখিতে কেন অবশ পাষাণ হেন, চখের পলক নাহি পড়ে। শোণিত না চলে বুকে, কথাটি না ফুটে মুখে, চুলটিও না নড়ে না চড়ে!মুখ ফিরাইল বালা, দেখিল জোছনামালা খসিয়া পড়িছে নীল যমুনার নীরে— অস্ফুট কল্লোলস্বর উঠিছে আকা...
https://www.bangla-kobita.com/rabindranath/bon-ful-choturtho-sorgo/
2739
রবীন্দ্রনাথ ঠাকুর
আমি যে বেসেছি ভালো এই জগতেরে
চিন্তামূলক
আমি যে বেসেছি ভালো এই জগতেরে; পাকে পাকে ফেরে ফেরে আমার জীবন দিয়ে জড়ায়েছি এরে; প্রভাত-সন্ধ্যার আলো-অন্ধকার মোর চেতনায় গেছে ভেসে; অবশেষে এক হয়ে গেছে আজ আমার জীবন আর আমার ভুবন। ভালোবাসিয়াছি এই জগতের আলো জীবনেরে তাই বাসি ভালো। তবুও মরিতে হবে এও সত্য জানি। মোর বাণী একদিন এ-বাতাসে ফুটিবে না, মোর আঁখি এ-আলোকে লুটিবে না, মোর ...
https://banglarkobita.com/poem/famous/1931
5053
শামসুর রাহমান
ব্যর্থ অভিশাপ
চিন্তামূলক
হে বান্ধব, এই যে এখানে তুমি এক কোণে ব’সে প্রত্যহ ঘণ্টার পর ঘণ্টা একা দেয়ালের কিংবা বাইরের কোনও গাছ অথবা প্রশান্ত আকাশের দিকে দৃষ্টি মেলে দিয়ে কাটাও সময় তাতে তোমার কী লাভ হয়, বলবে কি?প্রশ্ন করে করে ক্লান্ত হয়ে গেছি, তবু আজ অব্দি পাইনি উত্তর, শুধু তুমি ঠোঁটে হাসি খেলিয়ে তাকাও এই উৎসুক ব্যক্তির দিকে আর এলেবেলে কী-যে বলো, ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/byartho-ovishap/
4001
রবীন্দ্রনাথ ঠাকুর
স্বপ্ন
চিন্তামূলক
কাল রাতে দেখিনু স্বপন — দেবতা - আশিস - সম                 শিয়রে সে বসি মম মুখে রাখি করুণনয়ন কোমল অঙ্গুলি শিরে                বুলাইছে ধীরে ধীরে সুধামাখা প্রিয় - পরশন — কাল রাতে হেরিনু স্বপন । হেরি সেই মুখপানে                 বেদনা ভরিল প্রাণে দুই চক্ষু জলে ছলছলি — বুকভরা অভিমান                   আলোড়িয়া মর্মস্থান কণ্ঠে ...
https://www.bangla-kobita.com/rabindranath/swapno/
1569
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
কালো অ্যাম্বাসাডর
মানবতাবাদী
কালো অ্যাম্বাসাডরের প্রসঙ্গ উঠতেই তাঁর কথা অকস্মাৎ ঘুরে যায় খুন, দাঙ্গা, রাহাজানি ইত্যাদির দিকে। অতঃপর কান টানলে যেমন মাথা আসে, তেমনি করে এসে গেল রাষ্ট্রনীতি, ইমার্জেন্সি, আইন-শৃঙ্ক্ষলা। ভদ্রলোক অত্যন্ত আবেগ দিয়ে বলে যাচ্ছিলেন, “অন্ন চাই, বস্ত্র চাই, আশ্রয়, চিকিৎসা চাই, অবশ্যই চাই! আরে বাবা, এইসব উত্তম বস্তু কে না চায়?...
https://banglarkobita.com/poem/famous/1578
2428
মুহম্মদ জাফর ইকবাল
কলা
রূপক
কলাটা কেমন করে খাই? আমার মুখটা এতো ছোট কলা ঢোকানোর জায়গাই তো নাই!
https://banglarkobita.com/poem/famous/2030
3747
রবীন্দ্রনাথ ঠাকুর
মেঘের ‘পরে মেঘ জমেছে-গীতাঞ্জলি
প্রকৃতিমূলক
মেঘের ‘পরে মেঘ জমেছে,আঁধার করে আসে,আমায় কেন বসিয়ে রাখএকা দ্বারের পাশে।কাজের দিনে নানা কাজেথাকি নানা লোকের মাঝে,আজ আমি যে বসে আছিতোমারি আশ্বাসে।আমায় কেন বসিয়ে রাখএকা দ্বারের পাশে।তুমি যদি না দেখা দাও,কর আমায় হেলা,কেমন করে কাটে আমারএমন বাদল-বেলা।দূরের পানে মেলে আঁখিকেবল আমি চেয়ে থাকি,পরান আমার কেঁদে বেড়ায়দুরন্ত ব...
https://banglapoems.wordpress.com/2011/11/30/16-%e0%a6%97%e0%a7%80%e0%a6%a4%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%bf/
5624
সুকুমার রায়
দাঁড়ে দাঁড়ে দ্রুম্!
ছড়া
ছুটছে মটর ঘটর ঘটর ছুটছে গাড়ী জুড়ি, ছুটছে লোকে নানান্ ঝোঁকে করছে হুড়োহুড়ি; ছুটছে কত ক্ষ্যাপার মতো পড়ছে কত চাপা, সাহেবমেমে থমকে থেমে বলছে 'মামা পাপা!' আমরা তবু তবলা ঠুকে গাচ্ছি কেমন তেড়ে 'দাঁড়ে দাঁড়ে দ্রুম্! দেড়ে দেড়ে দেড়ে!' বর্ষাকালে বৃষ্টিবাদল রাস্তা জুড়ে কাদা, ঠাণ্ডা রাতে সর্দিবাতে মরবি কেন দাদা? হোক্ না স...
https://www.bangla-kobita.com/sukumar/dare-dare-drum/
1688
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
শিল্পীর ভূমিকা
চিন্তামূলক
আপনি তো জানেন, শুধু আপনিই জানেন, কী আনন্দে এখনও মূর্খের শূন্য অট্টহাসি, নিন্দুকের ক্ষিপ্র জিহ্বাকে সে তুচ্ছ করে নিতান্তই অনায়াসে; তীব্র দুঃখের মুহূর্তে আজও কী পরম প্রত্যয়ের শান্তি শিল্পীকে বাঁচিয়ে রাখে; সন্ধ্যামালতীর মৃদু গন্ধে কেন তার স্বপ্ন হয়ে সমুদ্রের মতো নীলকান্তি; উপরে যন্ত্রণা যার, অন্তরালে সুধা অতলান্ত। আপনি ...
https://banglarkobita.com/poem/famous/1698
852
জসীম উদ্‌দীন
পল্লী-বর্ষা
প্রকৃতিমূলক
আজিকের রোদ ঘুমায়ে পড়িয়া ঘোলাট-মেঘের আড়ে, কেয়া-বন পথে স্বপন বুনিছে ছল ছল জল-ধারে। কাহার ঝিয়ারী কদম্ব-শাখে নিঝ্ঝুম নিরালায়, ছোট ছোট রেণু খুলিয়া দেখিছে অস্ফুট কলিকায়! বাদলের জলে নাহিয়া সে মেয়ে হেসে কুটি কুটি হয়, সে হাসি তাহার অধর নিঙাড়ি লুটাইছে বনময়। কাননের পথে লহর খেলিছে অবিরাম জল-ধারা তারি স্রোতে আজি শুকনো পাতারা ছুটিয়া...
https://banglarkobita.com/poem/famous/777
3547
রবীন্দ্রনাথ ঠাকুর
বাণীর মুরতি গড়ি
চিন্তামূলক
বাণীর মুরতি গড়ি একমনে নির্জন প্রাঙ্গণে পিণ্ড পিণ্ড মাটি তার যায় ছড়াছড়ি, অসমাপ্ত মূক শূন্যে চেয়ে থাকে নিরুৎসুক। গর্বিত মূর্তির পদানত মাথা করে থাকে নিচু, কেন আছে উত্তর না দিতে পারে কিছু বহুগুণে শোচনীয় হায় তার চেয়ে এক কালে যাহা রূপ পেয়ে কালে কালে অর্থহীনতায় ক্রমশ মিলায়। নিমন্ত্রণ ছিল কোথা শুধাইলে তারে উত্তর কিছ...
https://www.bangla-kobita.com/rabindranath/banir-murti-gori/
896
জীবনানন্দ দাশ
অঘ্রাণ
প্রকৃতিমূলক
আমি এই অঘ্রাণেরে ভালোবাসি- বিকেলের এই রঙ- রঙের শূন্যতা রোদের নরম রোম- ঢালু মাঠ- বিবর্ণ বাদামি পাখি- হলুদ বিচালি পাতা কুড়াবার দিন ঘাসে-ঘাসে- কুড়ুনির মুখে তাই নাই কোনো কথা,ধানের সোনার কাজ ফুরায়েছে- জীবনেরে জেনেছে সে- কুয়াশায় খালি তাই তার ঘুম পায়- খেত ছেড়ে দিয়ে যাবে এখনি সে- খেতের ভিতর এখনি সে নেই যেন- ঝ'রে পড়ে অঘ্রাণের এ...
https://www.bangla-kobita.com/jibanananda/oghran/
4593
শামসুর রাহমান
কী করে করবো বসবাস
প্রেমমূলক
সকাল থেকেই আমার হৃদয় জুড়ে প্রখর তৃষ্ণা। বুক পুড়ে যাচ্ছে অনবরত। ভাদ্রের জলধারা মুছতে ব্যর্থ হবে এই দাউ দাউ তেষ্টা জুড়োতে। বনপোড়া শিঙঅলা হরিণের মতো অসহায় দৃষ্টিতে তাকাই এদিক ওদিক। যেন চলেছি বেঢপ চালে এক মরু পথে। নেকড়ের মতো খেঁকিয়ে ওঠা রোদ আমাকে ভাজছে কাবাব রূপে। দু’চোখে ক্ষুধার্ত পশুর জঠরজ্বালা। পথে পড়ে থাকা ঘোড়ার কংকাল,...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ki-kore-korbo-bosobas/
336
কাজী নজরুল ইসলাম
তরুণ প্রেমিক
চিন্তামূলক
তরুণ প্রেমিক, প্রণয় বেদন জানাও জানাও বে-দিল প্রিয়ায় ওগো বিজয়ী, নিখিল হূদয় কর কর জয় মোহন মায়ায়।নহে ও এক হিয়ার সমান হাজার কাবা হাজার মস্‌জিদ কি হবে তোর কাবার খোঁজে আশয় খোঁজ তোর হূদয় ছায়ায়।প্রেমের আলোয় যে দিল্‌ রোশন যেথায় থাকুক সমান তাহার খুদার মস্‌জিদ মুরত মন্দির ইশাই দেউল ইহুদখানায়।অমর তার নাম প্রেমের খা...
https://www.bangla-kobita.com/nazrulislam/torun-premik/
2840
রবীন্দ্রনাথ ঠাকুর
ঐশ্বর্য
চিন্তামূলক
ক্ষুদ্র এই তৃণদল ব্রহ্মান্ডের মাঝে সরল মাহাত্ম্য লয়ে সহজে বিরাজে। পূরবের নবসূর্য, নিশীথের শশী, তৃণটি তাদেরি সাথে একাসনে বসি। আমার এ গান এও জগতের গানে মিশে যায় নিখিলের মর্মমাঝখানে; শ্রাবণের ধারাপাত, বনের মর্মর সকলের মাঝে তার আপনার ঘর। কিন্তু, হে বিলাসী, তব ঐশ্বর্যের ভার ক্ষুদ্র রুদ্ধদ্বারে শুধু একাকী তোমার। নাহি পড়ে সূর...
https://www.bangla-kobita.com/rabindranath/oisshorjo/
3088
রবীন্দ্রনাথ ঠাকুর
জাগ্রত স্বপ্ন
প্রেমমূলক
আজ একেলা বসিয়া , আকাশে চাহিয়া , কী সাধ যেতেছে , মন! বেলা চলে যায় — আছিস কোথায় ? কোন্‌ স্বপনেতে নিমগন ? বসন্তবাতাসে আঁখি মুদে আসে , মৃদু মৃদু বহে শ্বাস , গায়ে এসে যেন এলায়ে পড়িছে কুসুমের মৃদু বাস । যেন সুদূর নন্দনকাননবাসিনী সুখঘুমঘোরে মধুরহাসিনী , অজানা প্রিয়ার ললিত পরশ ভেসে ভেসে বহে যায় , অতি মৃদু মৃদু লাগে গা...
https://www.bangla-kobita.com/rabindranath/jagrota-sapno/
4612
শামসুর রাহমান
কে যেন তরঙ্গ তুলে কুয়াশায়
প্রকৃতিমূলক
এখন আমার যে বয়স সে বয়সে পৌষ, মাঘে শীতের সুতীক্ষ দাঁত সহজেই ভেদ করে মাংসের দেয়াল আর কেঁপে ওঠে খুব সত্তার চৌকাঠ। অন্ধকার ঘরে একা বসে ভাবি, কী উদ্দাম ছিল একদা আমার যৌবনের ফাল্গুনের পুষ্পময় দিনগুলি, বৈশাখী ঝড়ের মতো আবেগের ঝাপ্টা বয়ে শহরের অলিগলি চষে বেড়াবার দিনগুলি আর কবিতায় মশগুল নিজের সঙ্গেই কথা-বলা রাতগুলি।সেকালের শীতের...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ke-jeno-toronggo-tule-kuashay/
1349
তসলিমা নাসরিন
প্রিয় মুখ
প্রেমমূলক
আপনার মুখটি দেখলে আপনাকে কলকাতা বলে মনে হয় আপনি কি জানেন যে মনে হয়? আপনি কি জানেন যে আপনি খুব অসম্ভব রকম খুব আস্ত রকম কলকাতা? জানেন না তো! জানলে মুখটি বারবার আপনি ফিরিয়ে নিতেন না। একটা কথা শুনুন _ আপনার মুখে তাকালে আমি আপনাকে দেখি না, দেখি কলকাতাকে, কপাল কুঁচকে আছে রোদে, চোখের কিনারে দুর্ভাবনার ভাঁজ, গালে কালি, ঠোঁটে ব...
https://banglarkobita.com/poem/famous/1963
1016
জীবনানন্দ দাশ
ঘাসের ভিতরে সেই চড়ায়ের শাদা ডিম
সনেট
ঘাসের ভিতরে সেই চড়ায়ের শাদা ডিম ভেঙে আছে — আমি ভালোবাসি নিস্তব্ধ করুণ মুখ তার এই — কবে যেন ভেঙেছিল — ঢের ধুলো খড় লেগে আছে বুকে তার — বহুক্ষণ চেয়ে থাকি; — তারপর ঘাসের ভিতর শাদা শাদা ধুলোগুলো পড়ে আছে, দেখা যায় খইধান দেখি একরাশি ছড়ায়ে রয়েছে চুপে; নরম বিষন্ন গন্ধ পুকুরের জল থেকে উঠিতেছে ভাসি; কান পেতে থাকি যদি, শোনা যায়, স...
https://www.bangla-kobita.com/jibanananda/ghasher-vetorey-shei-chorayer-shada-dim/
2817
রবীন্দ্রনাথ ঠাকুর
একটা খোঁড়া ঘোড়ার ‘পরে
হাস্যরসাত্মক
একটা খোঁড়া ঘোড়ার ‘পরে চড়েছিল চাটুর্জে,পড়ে গিয়ে কী দশা তার হয়েছিল হাঁটুর যে! বলে কেঁদে, “ব্রাহ্মণেরে বইতে ঘোড়া পারল না যে সইত তাও, মরি আমি তার থেকে এই অধিক লাজে– লোকের মুখের ঠাট্টা যত বইতে হবে টাটুর যে!’   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/ekta-khora-ghorar-pore/
1632
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
পাতাগুলি
প্রকৃতিমূলক
পাতাগুলি উল্টেপাল্টে নিজেকে দেখায় যখনই বাতাস এসে নাড়া দিয়ে যায় বৃক্ষের বাড়িতে অশ্বত্থের পাতা এক্ষুনি সবুজ, কিন্তু পরক্ষণে সাদা। হাক্লান্ত দৌড়চ্ছে গাড়ি, মস্ত একটা ফিতে খুব দ্রুত গুটিয়ে তুলছে কেউ, রোদ্দুরে ঝিমোচ্ছে শক্ত লালমাটির ঢেউ দিগন্ত অবধি। এইবারে কপালক্রমে রোগা ও তিরতিরে একটা নদী পেয়ে গেলে ছবিটা সম্পূর্ণ হতে পারে...
https://banglarkobita.com/poem/famous/1584
2490
মোহাম্মদ রফিকউজ্জামান
দুঃসময়ে
সনেট
বহুদিন শুনিনাতো আত্মার নির্মোহ উচ্চারণ কেবল ক্ষমতা লোভে ধাবমান বিবেক মগজ--- নগরীর ডাস্টবীনে জমে থাকা মাছিদের ভোজ বয়ে যেন চলেছে মানুষ আজো --- মানুষের মন হয়ে গেছে গাঢ় নীল মাছি --- যার পাখার গুঞ্জন গানের মতই বাজে ক্ষমতাবানের চেতনায় অথবা আরোগ্যহীন অচৈতন্য ব্যাধির লোনায় সমাজের প্রতি রন্ধ্রে চলেছে ক্ষয়ের সংক্রমণ ক্ষমতার কীট ...
https://www.bangla-kobita.com/rafiquzzaman/duhshomoye/
3731
রবীন্দ্রনাথ ঠাকুর
মুক্তবাতায়নপ্রান্তে জনশূন্য ঘরে
চিন্তামূলক
মুক্তবাতায়নপ্রান্তে জনশূন্য ঘরে বসে থাকি নিস্তব্ধ প্রহরে, বাহিরে শ্যামল ছন্দে উঠে গান ধরণীর প্রাণের আহ্বান; অমৃতের উৎসস্রোতে চিত্ত ভেসে চলে যায় দিগন্তের নীলিম আলোতে। কার পানে পাঠাইবে স্তুতি ব্যগ্র এই মনের আকূতি, অমূল্যেরে মূল্য দিতে ফিরে সে খুঁজিয়া বাণীরূপ, করে থাকে চুপ, বলে,আমি আনন্দিত– ছন্দ যায় থামি– বলে, ধন্য আমি।  ...
https://www.bangla-kobita.com/rabindranath/muktobatayonprante-jonoshunyo-ghore/
3252
রবীন্দ্রনাথ ঠাকুর
দেখলো সজনী চাঁদনি রজনী
ভক্তিমূলক
দেখলো সজনী চাঁদনি রজনী, সমুজল যমুনা গাওত গান, কানন কানন করত সমীরণ কুসুমে কুসুমে চুম্বন দান। কাহ লো যমুনা জোছন-ঢল ঢল সুহাস সুনীল বারি? আজু তোঁহারই উজল সলিল পর নয়ন সলিল দিব ডারি। কাহ সমীরণ লুটই কুসুম-বন অলসি পড়সি যমুনায়?' তোঁহার চম্পক-বাসিত লহরে মিশাব নিশাস-বায়।জনম গোঁয়ায়নু রোয়ত রোয়ত হম তর কোই ত কাঁদল না! জনম গোঁ...
https://www.bangla-kobita.com/rabindranath/dekhlo-sojoni-chadni-rojoni/
5618
সুকুমার রায়
টুকরো ছড়া
ছড়া
তিন বুড়ো পন্ডিত টাকচুড়ো নগরে চ’ড়ে এক গামলায় পাড়ি দেয় সাগরে। গাম‌্‌লাতে ছেঁদা আগে কেউ দেখনি, গানখানি তাই মোর থেমে গেল এখনি।।ম্যাও ম্যাও হুলোদাদা, তোমার যে দেখা নাই? গেছিলাম রাজপুরী রানীমার সাথে ভাই! “তাই নাকি? বেশ বেশ, কি দেখেছ সেখানে?” দেখেছি ইদুর এক রানীমার উঠানে।।”গাধাটার বুদ্ধি দেখ!- চাঁট মেরে সে নিজের গালে, কে মেরে...
https://www.bangla-kobita.com/sukumar/tukro-chora/
2071
মহাদেব সাহা
আমি কেউ নই
চিন্তামূলক
আমি কেউ নই, আমি শরীরের ভেতরে শরীর গাছের ভেতরে গাছ, এই অনন্ত দিনরাত্রির মধ্যে একটি বুদ্বুদ; আমি মানুষের মতো কিন্তু মানুষ নই শুধু মুখচ্ছবি মানুষের একটি আদল ছায়ার মানুষ; আমি কেউ নই, কোনোকিছু নই আমি মানুষের মতো এক মুখোশ মানুষ হয়তো জন্মেই মৃত আমি, হয়তো এখন কেবল ছায়া, মানুষের মতো এই ছায়া-মানুষ; আমি কেউ নই, আমি কোনোকিছু নই, আ...
https://banglarkobita.com/poem/famous/1400
4453
শামসুর রাহমান
এই পরিণতি জেনেও এখনও
চিন্তামূলক
গভীর নিশীথে যখন বাড়ির সবাই ঘুমের চুমোয় অচিন বাগানে মুগ্ধ, আমি জাগ্রত একাকী লেখার টেবিলে কলম হাতে নিয়ে আর দূরের আকাশে তারাগুলো হাসে কবির কাণ্ডে। এই যে নিজেকে কবি বলে মেনে নিয়েছি কিছুটা- ব্যাপারটি ঠিক হয়নি শোভন। মাঝে মাঝে ভাবি, সত্যি কি আমি পেরেছি দাঁড়াতে এখনও প্রকৃত সৃজন-মুখর কবির সারিতে? কে দেবে ভরসা?ভীষণ আঁধার আমাকে চ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ei-porinoti-jeneo-ekhon/
5928
সৈয়দ শামসুল হক
একুশের কবিতা
স্বদেশমূলক
সভ্যতার মণিবন্ধে সময়ের ঘড়ি শিশুর জন্ম থেকে জরাদেহ ক্ষীণশ্বাস মানবের অবলুপ্তির সীমারেখায় বলে গেল সেই কথা। সেই কথা বলে গেল অনর্গল–তপ্তশ্বাস হাহুতাশ পাতাঝরা বিদীর্ণ বৈশাখীর জ্বালাকর দিগন্তে আষাঢ়ের পুঞ্জীভূত কালো মেঘ আসবেই ঠিক। সাগরের লোনাজলে স্নিগ্ধ মাটীর দ্বীপ শ্যামলী স্বপ্নের গান বুকে পুষে নবীন সূর্য্যেরে তার দৃঢ় অ...
https://www.bangla-kobita.com/shamsulhaque/ekusher-kobita/
5409
সত্যেন্দ্রনাথ দত্ত
প্রথম গালি
ছড়া
বয়েস- আড়াই কি দুই মনটি নির্মল জুই, হালকা যেন হাওয়া মেয়ে সে মুখ-চাওয়া মায়ের কাছে কাছে ছায়ার মত আছে জানে না মা বিনা কিছুই৷ আর সে দিদি চেনে তার দিদি সে সাথী খেলিবার, দুটিতে পিঠোপিঠি তবুও খিটিমিটি হয় না বেশী বেশী নাইক রেষারেষি কলহ নাইক নিতুই৷ জগৎ মানে যেন,−তার− মা, দিদি আপনি সে আর, এ ছাড়া কিছুই নেই চেনেনা কারুকেই, অকথা কুক...
https://www.bangla-kobita.com/satyendranath/prothom-gali/
1636
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
প্রতীকী সংলাপ
রূপক
“দিনমান তো বৃথাই গেল, এখন আমার যুদ্ধ; এখন আমার অস্ত্রসজ্জা সব কিছুর বিরুদ্ধে।” বলেই তিনি হাত বাড়িয়ে নিলেন পদ্মফুল। এটা কেমন যুদ্ধ? সাদা পদ্মফুলের কান্তি যে-বস্তুটার প্রতীক, সেটা নিতান্তই যে শান্তি!” দ্বিতীয় জন তন্মুহূর্তে ধরিয়ে দিলেন ভুল। “তবে বৃথাই বর্ম আঁটো, সাজাও চতুরঙ্গ, এখন আমি সন্ধি করব ঈশ্বরের সঙ্গে।” বলেই ত...
https://banglarkobita.com/poem/famous/1643
4647
শামসুর রাহমান
খরার দুপুরে
সনেট
একটি দোতলা ফ্ল্যাটে লকলকে খরার দুপুরে কিঞ্চিৎ ছায়ার লোভে দেয় হানা। পয়লা বৈশাখে। ছিলাম আমরা বসে মুখোমুখি নতুনের ডাকে অনেকেই বহির্মুখী। বৈশাখী মেলায় যে রোদ্দুর ছিলো, তারই আভা বুকে নিয়ে, বলো কতদূর শৈশবের টলটলে পুকুর আমার বলে কাকে তোমার দু’চোখে পাই, কী খেয়ালে তুমি স্তব্ধতাকে হঠাৎ দুলিয়ে ফ্ল্যাটে হও পুরোনো গানের সুর।যখন তোম...
https://www.bangla-kobita.com/shamsurrahman/khorar-dupure/
2480
মোহাম্মদ রফিকউজ্জামান
চিৎকারের ভূগোলে কবিতা
চিন্তামূলক
আমি কাল সারারাত চিৎকারের ভূগোল খুঁজেছি ব্যাকরণ থেকে আমি য্যফলাটা খুলে নিয়ে খোদনের কাজে ব্যবহার করে শেষে উৎপত্তি ব্যুৎপত্তি খুঁজে খুঁজে বাক্যগঠনের যত অনর্থ ঘটিয়ে - কবিতাকে সারা রাত ধর্ষণ করেছি - অথচ সে মৃত ছিলো চিৎকার করেনি একবার - আর তার চারপাশে পড়েছিলো বিড়ালের পাঁজরের সাদা সাদা হাড়প্রকৃতি বিজ্ঞান মতে অনায়াসে সিদ্ধান্ত...
https://www.bangla-kobita.com/rafiquzzaman/chitkarer-bhugole-kobita/
2266
মহাদেব সাহা
শুদ্ধ
প্রেমমূলক
তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি প্রতিটি ভোরের মতো আবার নতুন হয়ে উঠি, হই সূর্যোদয় আমার জীবন তুমি পরিশুদ্ধ করো, আমি প্রস্ফুটিত হই আমি বহুদিন ঝরা ব্যথিত বকুল অন্ধকারে, আমি বহুদিন বিষন্ন বিধুর ; একবার আমার মাথায় হাত রাখো, সুপ্রসন্ন হও এই দগ্ধ বুকে করো শ্রাবণের অঝোর বর্ষণ আমি শ্যামল সবুজ বৃক্ষ হয়ে উঠি । তুমি শুদ্ধ করে...
https://www.kobitacocktail.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-mahadeb-saha/
2960
রবীন্দ্রনাথ ঠাকুর
ক্ষুদ্রের দম্ভ
নীতিমূলক
শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির।   (কণিকা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/khudrer-domvo/
5324
শামসুর রাহমান
স্বর্গের বর্ণিল স্মৃতি
রূপক
এই তো দাঁড়ানো তুমি সম্মুখে আবার একাকিনী চোখে নিয়ে শতাব্দীর অস্তরাগ। মনে হয়, সাত সুমুদ্দুর তের নদী পেরিয়ে এসেছো, রিনিঝিনি রক্ত বাজে আমার শিরায়। জ্যোৎস্নাময় মধ্যরাত তোমার শরীর, স্মিত ত্বকে বাংলাদেশের গ্রীষ্মের মোহন দহন প্রাথমিক এবং তোমার ঠোঁটযেন তরমুজ-ফালি তৃষ্ণার্তের কাছে। এ দৃশ্যের বর্ণনা কী করে দিই? পারতেন নক্ষত্রের ক...
https://www.bangla-kobita.com/shamsurrahman/swarger-bornil-smriti/
5736
সুনীল গঙ্গোপাধ্যায়
আরও নিচে
চিন্তামূলক
সিংহাসন থেকে একটু নিচে নেমে, পাথরের সিঁড়ির উপর বসে থাকি একা, চিবুক নির্ভরশীল চোখ লোকচক্ষু থেকে দূরে। ‘সম্রাটের চেয়ে কিছু কম সম্রাটত্ব’ থেকে ছুটি নিয়ে আজ হলুদ দিনাবসানে পরিকীর্ণ শব্দটির মোহে মাটির মানুষ হতে সাধ হয়। এক-একদিন একরকম হয়। আমার চোখের নীচে কালো দাগ ব্যান্ডেজের মধ্যে একটা পোকা ঢুকলে যে-রকম জাদুদন্ডসম কোনো মহিলা...
https://banglarkobita.com/poem/famous/1851
3060
রবীন্দ্রনাথ ঠাকুর
ছায়াসঙ্গিনী
প্রেমমূলক
কোন্‌ ছায়াখানি সঙ্গে তব ফেরে লয়ে স্বপ্নরুদ্ধ বাণী তুমি কি আপনি তাহা জানো। চোখের দৃষ্টিতে তব রয়েছে বিছানো। আপনাবিস্মৃত তারি। স্তম্ভিত স্তিমিত অশ্রুবারি।একদিন জীবনের প্রথম ফাল্গুনী এসেছিল, তুমি তারি পদধ্বনি শুনি কম্পিত কৌতুকী যেমনি খুলিয়া দ্বার দিলে উঁকি আম্রমঞ্জরির গন্ধে মধুপগুঞ্জনে হৃদয়স্পন্দনে এক ছন্দে মিলে গেল ব...
https://www.bangla-kobita.com/rabindranath/sahasagene/
5054
শামসুর রাহমান
ভয় হয়
প্রেমমূলক
মনে হয়, কতকাল প্রেরণার আলোড়ন নেই মনের গহনে, স্থবিরতা বসে আছে মুখোমুখি, শব্দেরা গুঞ্জন তুলে চকিতে উধাও। কবিতার খাতার উম্মুখ পাতা বিধবার শাদা থানের মতোই থাকে। হঠাৎ তোমার মুখ জেগে ওঠে, যেন তুমি এলে হৃদয়ে তরঙ্গ তুলে অলৌকিক কোন হেমবর্ণ দ্বার খুলে। কী আশ্চর্য আমার সম্মুখে উম্মোচিত কবিতার স্তন, নাভিমূল। ভয় হয়, যদি সে হারিয়ে য...
https://www.bangla-kobita.com/shamsurrahman/voy-hoy/
2142
মহাদেব সাহা
চিঠি
প্রেমমূলক
করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে তুলে দিও আঙ্গুলের মিহিন সেলাইভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও, এটুকু সামান্য দাবি, চিঠি দিও, তোমার শাড়ির মতো অক্ষরের পাড়-বোনা একখানি চিঠি।চুলের মতন কোনো চিহ্ন দিও বিস্ময় বোঝাতে যদি চাও … বর্ণণা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও!আজো তো অমল আমি চিঠি চাই, পথ চেয়ে আছি...
https://www.kobitacocktail.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be/
5105
শামসুর রাহমান
মাতৃডাক
স্বদেশমূলক
ছিল না নদী, পাহাড় অথবা প্রান্তর; শস্যের ক্ষেতের ঢেউ পড়েনি চোখে, বাউলের গান যায়নি শোনা। এই শহরে শহীদ মিনারে কতিপয় নারী, যেন শস্যক্ষেত, বিকেলের নিস্তেজ আলোয়। শহীদ মানিকের মা, একাত্তরের বীর প্রতীকের মা মাইক্রোফোনের সামনে দাঁড়ানো এই প্রথমবারের মতো বক্তার ভূমিকায়। বিশুদ্ধ বাংলা ভাষা তাঁর ওষ্ঠে শ্যামা পাখি, বললেন তিনি মমতার ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/matridak/
3119
রবীন্দ্রনাথ ঠাকুর
ঝাঁকড়াচুল
প্রেমমূলক
ঝাঁকড়া চুলের মেয়ের কথা কাউকে বলি নি, কোন্‌ দেশে যে চলে গেছে সে-চঞ্চলিনী। সঙ্গী ছিল কুকুর কালু, বেশ ছিল তার আলুথালু, আপনা-'পরে অনাদরে ধুলায় মলিনী।হুটোপাটি ঝগড়াঝাঁটি ছিল নিষ্কারণেই দিঘির জলে গাছের ডালে গতি ক্ষণে-ক্ষণেই। পাগলামি তার কানায় কানায়, খেয়াল দিয়ে খেলা বানায়, উচ্চহাসে কলভাষে কলকলিনী।দেখা হলে যখন-তখন বিনা...
https://www.bangla-kobita.com/rabindranath/jakra-chelu/
5189
শামসুর রাহমান
রুস্তমের স্বগতোক্তি
মানবতাবাদী
কেমন সুর্যাস্ত এলো ছেয়ে চরাচরে, রক্তচ্ছটা সর্বত্র ভীষণ জ্বলজ্বলে, ধরায় দারুণ জ্বালা আমার দু’চোখে, আর যেদিকে তাকাই দেখি শুধু একটি ফ্যাকাশে মুখ, নিষ্প্রভ তরুণ ফল যেন, ভূলুণ্ঠিত গোধূলিতে। ঝকঝকে বল্লমের মতো, মনে পড়ে, উঠেছিলো ঝল্‌সে সে ক্রুর রণক্ষেত্রে সুকান্ত তেজস্বী যুবা। যদিও দূরন্ত যোদ্ধা, তবু ছিলো না ঔদ্ধত্য কিংবা কর্ক...
https://www.bangla-kobita.com/shamsurrahman/rustomer-swogotokti/
5880
সুফিয়া কামাল
জন্মেছি এই দেশে
স্বদেশমূলক
অনেক কথার গুঞ্জন শুনি অনেক গানের সুর সবচেয়ে ভাল লাগে যে আমার ‘মাগো’ ডাক সুমধুর। আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুরবেলা ক্লান্তি নাশিতে কন্ঠে যে তার সুর লয়ে করে খেলা। মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে। এই বাংলার আকাশ-বাতাস এই বাংলার ভাসা এই বাংলার নদী, গিরি-বনে বা...
https://banglarkobita.com/poem/famous/295
4046
রবীন্দ্রনাথ ঠাকুর
হৃদয়ের গীতিধ্বনি
প্রেমমূলক
ও কী সুরে গান গাস, হৃদয় আমার? শীত নাই গ্রীষ্ম নাই, বসন্ত শরৎ নাই, দিন নাই রাত্রি নাই — অবিরাম অনিবার ও কী সুরে গান গাস, হৃদয় আমার? বিরলে বিজন বনে বসিয়া আপন মনে ভূমি-পানে চেয়ে চেয়ে, একই গান গেয়ে গেয়ে– দিন যায়, রাত যায়, শীত যায়, গ্রীষ্ম যায়, তবু গান ফুরায় না আর? মাথায় পড়িছে পাতা, পড়িছে শুকানো ফ...
https://banglapoems.wordpress.com/2011/11/30/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%bf/
3357
রবীন্দ্রনাথ ঠাকুর
পদ্মের পাতা পেতে অাছে অঞ্জলি
চিন্তামূলক
পদ্মের পাতা পেতে অাছে অঞ্জলি রবির করের লিখন ধরিবে বলি। সায়াহে রবি অস্তে নামিবে যবে সে ক্ষণলিখন তখন কোথায় রবে।   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/podder-pata-pete-ache-onjoli/
2745
রবীন্দ্রনাথ ঠাকুর
আরবার ফিরে এল উৎসবের দিন
চিন্তামূলক
আরবার ফিরে এল উৎসবের দিন। বসন্তের অজস্র সম্মান ভরি দিল তরুশাখা কবির প্রাঙ্গণে নব জন্মদিনের ডালিতে। রুদ্ধ কক্ষে দূরে আছি আমি-- এ বৎসরে বৃথা হল পলাশবনের নিমন্ত্রণ। মনে করি,গান গাই বসন্তবাহারে। আসন্ন বিরহস্বপ্ন ঘনাইয়া নেমে আসে মনে। জানি জন্মদিন এক অবিচিত্র দিনে ঠেকিবে এখনি, মিলে যাবে অচিহ্নিত কালের পর্যায়ে। পুষ্পবীথিকার...
https://www.bangla-kobita.com/rabindranath/abarfera-alu-usabar-din/
5093
শামসুর রাহমান
মহুয়া আসছে
সনেট
মেঘের আড়ালে তুমি লুকাও হে চাঁদ, ঢাকো মুখ তাড়াতাড়ি, মহুয়া আসছে তার অপরূপ রূপ নিয়ে ধীর পদক্ষেপে কংসাই নদীর ধারে, ধূপ জ্বলছে হৃদয়ে তার, নদীর ঢেউয়ের মতো বুক ওঠা নামা করে আর বস্তুত নদেরচাঁদ নয়, আমিই জলের ঘাটে একা বসে আছি প্রতীক্ষায়। তার হাত ধরে নিয়ে যাবো বেদেদের পাহারায় ধুলো দিয়ে নিজের ডেরায়, পাবে না সে আর ভয়।সৌন্দর্য ঐশ্বর...
https://www.bangla-kobita.com/shamsurrahman/mohua-asche/
3507
রবীন্দ্রনাথ ঠাকুর
বনে ও রাজ্যে
সনেট
সারাদিন কাটাইয়া সিংহাসন পরে সন্ধ্যায় পশিল রাম শয়নের ঘরে। শয্যার আধেক অংশ শূন্য বহুকাল, তারি পরে রাখিলেন পরিশ্রান্ত ভাল। দেবশূন্য দেবালয়ে ভক্তের মতন বসিলেন ভূমি-পরে সজলনয়ন, কহিলেন নতজানু কাতর নিশ্বাসে— “যতদিন দীনহীন ছিনু বনবাসে নাহি ছিল স্বর্ণমণি মাণিক্যমুকতা, তুমি সদা ছিলে লক্ষ্মী প্রত্যক্ষ দেবতা। আজি আমি রাজ্যেশ্বর, ত...
https://www.bangla-kobita.com/rabindranath/bone-o-rajjye/
1680
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
রক্তপাত, পড়ন্ত বেলায়
রূপক
আজকের মতো খেলা তো প্রায় খতম হতে চলল। আর মাত্র মিনিট পাঁচেক বাকি। যাও বাছা, মাঠে গিয়ে এই পাঁচটি মিনিট তুমি কোনোক্রমে দাঁড়িয়ে থাকো। চেয়ে দ্যাখো, আলো পড়ে এসেছে। চেয়ে দ্যাখো, ওদের বোলারদের চোখ। লোভে চকচক করছে। মনে হচ্ছে, ওদের তেষ্টা এখনও মেটেনি। মনে হচ্ছে, এই শেষবেলায় ওরা অন্তত আর-একজনের রক্ত না-দেখে ছাড়বে না। বলো, আমা...
https://banglarkobita.com/poem/famous/1601
4250
শক্তি চট্টোপাধ্যায়
সেই হাত
চিন্তামূলক
অভিনব দুটি হাতে দেয়াল দরোজা খুলে দাও। ততক্ষণে রোদ্দুর পৌচেছে গোটারাত ঘুরে ঘুরে রোদ্দুর পৌঁচেছে ঘরে। কিছুটা নড়বড়ে ছিলো ঘর। এককোণে পাথর তেমন সন্তুষ্ট নয়, ‘দখল দখল শব্দ করে। দাবি তার ঘরটি ভরাবে মানুষের মাথায় চড়াবে তার ভার। আর যদি পারে গিলে খাবে মানুষের স্বপ্ন নিয়ে বাঁচা অন্ধকারে! তা কি হয়? রোদ্দুরের ফুল ফোটে ঘরে যে-হাতে দ...
https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/shei-haat/
3148
রবীন্দ্রনাথ ঠাকুর
তারা দিনের বেলা এসেছিল
ভক্তিমূলক
তারা দিনের বেলা এসেছিল আমার ঘরে, বলেছিল, একটি পাশে রইব প’ড়ে। বলেছিল, দেবতা সেবায় আমরা হব তোমার সহায়– যা কিছু পাই প্রসাদ লব পূজার পরে।এমনি করে দরিদ্র ক্ষীণ মলিন বেশে সংকোচেতে একটি কোণে রইল এসে। রাতে দেখি প্রবল হয়ে পশে আমার দেবালয়ে, মলিন হাতে পূজার বলি হরণ করে।বোলপুর, ২৯ জ্যৈষ্ঠ, ১৩১৭ (গীতাঞ্জলি কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/tara-diner-bela-esechilo/
2295
মাইকেল মধুসূদন দত্ত
উদ্যানে পুষ্করিণী
সনেট
বড় রম্য স্থলে বাস তোর, লো সরসি! দগধা বসুধা যবে চৌদিকে প্রখরে তপনের, পত্রময়ী শাখা ছত্র ধরে শীতলিতে দেহ তোর ; মৃদু শ্বাসে পশি, সুগন্ধ পাখার রূপে, বায়ু বায়ু করে। বাড়াতে বিরাম তোর আদরে, রূপসি, শত শত পাতা মিলি মিষ্টে মরমরে; স্বর্ণ-কান্তি ফুল ফুটি, তোর তটে বসি, যোগায় সৌরভ-ভোগ, কিঙ্করী যেমতি পাট-মহিষীর খাটে, শয়ন-সদনে। ন...
https://www.bangla-kobita.com/madhusudan/udyane-pushkorini/
581
কুসুমকুমারী দাশ
আদর্শ ছেলে
মানবতাবাদী
আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে? মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন ‘মানুষ হইতে হবে’- এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান নাই কি শরীরে তব রক্ত, মাংস, প্রাণ? হাত পা সবারই আছে, মিছে কেন ভয়? চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়? সে ছেলে কে চাই বল, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়? মনে প্র...
http://kobita.banglakosh.com/archives/4304.html
1471
নির্মলেন্দু গুণ
উপেক্ষা
প্রেমমূলক
অনন্ত বিরহ চাই, ভালোবেসে কার্পণ্য শিখিনি৷ তোমার উপেক্ষা পেলে অনায়াসে ভুলে যেতে পারি সমস্ত বোধের উত্স গ্রাস করা প্রেম; যদি চাও ভুলে যাবো, তুমি শুধু কাছে এসে উপেক্ষা দেখাও৷ আমি কি ডরাই সখি, ভালোবাসা ভিখারি বিরহে?
https://banglarkobita.com/poem/famous/192
4800
শামসুর রাহমান
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা[২]
স্বদেশমূলক
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়? আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন?তুমি আসবে বলে, হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙলো, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মত চিৎকার করতে করতে, তুমি আসবে বলে হে স্বাধীনত...
https://www.bangla-kobita.com/shamsurrahman/independence-day/
4071
রামনিধি গুপ্ত
নানান দেশে নানান ভাষা
স্বদেশমূলক
নানান্ দেশে নানান্ ভাসা (ভাষা) বিনে স্বদেশীয় ভাসে পূরে কি আশা ? কত নদী সরোবর, কি বা ফল চাতকীর | ধরাজল বিনে কভু ঘুচে কি ত্রিষা (তৃষা) ?
http://kobita.banglakosh.com/archives/3848.html
5309
শামসুর রাহমান
স্থগিত বাসনা
সনেট
সঙ্গমে কী সুখ পাবে তুমি? ওটা থাক, শারীরিক ব্যাপার স্যাপার ভারি স্থুল মনে হয়, ঘেন্না লাগে। বরং চুম্বনা নাও, আলিঙ্গনে বাঁধো অনুরাগে, আমার আঙুল নিয়ে খেলা করো, আমি অনিমিখ চেয়ে থাকি তোমার চোখের দিকে। শোনো, বাস্তবিক এটুকুই চাই আমি, তার বেশি নয়। যদি জাগে কোনোদিন কামনার বন্য ঢেউ শরীরী ভূভাগে তাহলে আমার আত্মা বলবে আমাকে ধিক, ধি...
https://www.bangla-kobita.com/shamsurrahman/sthogit-basna/
3344
রবীন্দ্রনাথ ঠাকুর
পক্ষীমানব
ভক্তিমূলক
যন্ত্রদানব, মানবে করিলে পাখি। স্থল জল যত তার পদানত আকাশ আছিল বাকি। বিধাতার দান পাখিদের ডানাদুটি। রঙের রেখায় চিত্রলেখায় আনন্দ উঠে ফুটি; তারা যে রঙিন পান্থ মেঘের সাথি। নীল গগনের মহাপবনের যেন তারা একজাতি। তাহাদের লীলা বায়ুর ছন্দে বাঁধা; তাহাদের প্রাণ, তাহাদের গান আকাশের সুরে সাধা; তাই প্রতিদিন ধরণীর বনে বনে আলোক জাগিলে...
https://www.bangla-kobita.com/rabindranath/pukhemanab/
4993
শামসুর রাহমান
বরাভয়
সনেট
গত কয়েকটি দিন আমাদের বড়ো এলোমেলো, শরবিদ্ধ ছিল, চতুর্দিকে হৈ-হুল্লোড়, ধূলিঝড় ছিল, ছিল তর্ক আর কর্কশ বচসা, বুনো জ্বর, যা স্পর্শ করেছে আমাদেরও, কখন যে খুব খেলো হয়েছি নিজেরই কাছে, বস্তুত পাইনি টের। ভুল করেছি আমিও জেনেশুনে, কলহের সূত্রপাতে পারিনি টানতে ছেদ, পড়েনি সে-তথ্য মনে, যাতে ছিল সত্য, ফলে বিদ্ধ করেছে আমাকে শত হুল।তুমি...
https://www.bangla-kobita.com/shamsurrahman/boravoy/
4584
শামসুর রাহমান
কালদীর্ণ কোকিলের মতো
মানবতাবাদী
অপার প্রসন্নতায় ছিলেন তিনি ঘর-দুয়ার আগলে; নোংরা গলিতে, রাস্তায় রাস্তায় বাজতো তাঁর জুতোর আওয়াজ বাদ্যযন্ত্রের মতো। কখনো দেখা যেত, হেঁটে চলেছেন তিনি প্রান্তরের নীল প্রান্ত ঘেঁষে,পেরুচ্ছেন সাঁকো, শস্যক্ষেতের ফসল ছাপিয়ে জেগে উঠছে হরফ আলিফ-এর মতো তাঁর ঋজু আর অনন্য শরীর। বনরাজিনীলার রহস্যময়তা আর ডাগর নদীর ছলাৎছল শব্দ কণ্ঠে ধা...
https://www.bangla-kobita.com/shamsurrahman/kaldirno-kokiler-moto/
3673
রবীন্দ্রনাথ ঠাকুর
ভেসে-যাওয়া ফুল
রূপক
ভেসে-যাওয়া ফুল ধরিতে নারে, ধরিবারই ঢেউ ছুটায় তারে।    (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/veshe-jawa-ful/
560
কাজী নজরুল ইসলাম
হিন্দু-মুসলিম সম্পর্ক
মানবতাবাদী
হিন্দু-মুসলিম দুটি ভাই ভারতের দুই আঁখি তারা এক বাগানে দুটি তরু দেবদারু আর কদম চারা।। যেন গঙ্গা সিন্ধু নদী যায় গো বয়ে নিরবধি এক হিমালয় হতে আসে, এক সাগরে হয় গো হারা।। বুলবুল আর কোকিল পাখী এক কাননে যায় গো ডাকি, ভাগীরথী যমুনা বয় মায়ের চোখের যুগল ধারা।। ঝগড়া করে ভায়ে ভায়ে এক জননীর কোল লয়ে মধুর যে এ কলহ ভাই ...
https://banglarkobita.com/poem/famous/868
5238
শামসুর রাহমান
শেফার্স
রূপক
কত দীর্ঘকাল আমি শেফার্স করি না ব্যবহার। ফলত হাতের লেখা, মনে হয়, ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। এমনকি আমার লেখার সুচিহ্নিত চরিত্র বদলে গেছে, বলা যায়। এরকম ক্রীড়া- পরায়ণ ধারণা আমার মনে সীলমোহরের স্পষ্ট ছাপ কেবলি বসাতে চায়। হয়তো এর কোনো মানে নেই; সংস্কার পাখির মতো ডেকে ওঠে লাল রক্তের ভিতরে। বলপেনে ভাষাচর্চা কী রকম ফুলচন্দনের ঘাণ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/shefars/
5216
শামসুর রাহমান
শান্তি কি হরিণ
মানবতাবাদী
শান্তি কি হরিণ হয়ে ঘুমাচ্ছিল এখানে কোথাও? ‘স্বপ্ন দাও’ বলে সে কি ঘুমের ভেতর অন্তরীণ উঠেছিল নড়ে? তার শরীরে আঁচড় পড়ে এলোমেলো, জেগে বিখ্যাত দু’চোখ মেলে খোঁজে ঝিলের ঝলক ত্রস্ত তাকায় অদূরে, দেখে নিতে চায় সন্ত্রাসের নেশায় মাতাল কোনো ব্যাধের নিশানা তীক্ষ্ণ হয়ে আছে কি না। অথচ বাজায় বীণা গাছ, প্রজাপতিদের নাচ পাতায় পাতায়; তবু ভয়...
https://www.bangla-kobita.com/shamsurrahman/shanti-ki-horin/
2850
রবীন্দ্রনাথ ঠাকুর
ওরে চিরভিক্ষু, তোর আজন্মকালের ভিক্ষাঝুলি
ভক্তিমূলক
ওরে চিরভিক্ষু, তোর আজন্মকালের ভিক্ষাঝুলি চরিতার্থ হোক আজি, মরণের প্রসাদবহ্নিতে কামনার আবর্জনা যত, ক্ষুধিত অহমিকার উঞ্ছবৃত্তি-সঞ্চিত জঞ্জালরাশি দগ্ধ হয়ে গিয়ে ধন্য হোক আলোকের দানে, এ মর্ত্যের প্রান্ত-পথ দীপ্ত ক’রে দিক, অবশেষে নিঃশেষে মিলিয়া যাক পূর্ব সমুদ্রের পারে অপূর্ব উদয়াচল চূড়ে অরুণ কিরণ তলে একদিন অমর্ত্য প্রভা...
https://www.bangla-kobita.com/rabindranath/ore-chirovikkhu-tor-ajonmokaler-vikkhajhuli/
513
কাজী নজরুল ইসলাম
সংকল্প
চিন্তামূলক
থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে,- কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ-যন্ত্রণারে।। কেমন করে বীর ডুবুরী সিন্ধু সেঁচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বরগ পানে। জাপটে ধরে ঢেউয়ের...
https://banglarkobita.com/poem/famous/867
4730
শামসুর রাহমান
জিন্দা লাশ
প্রেমমূলক
প্রস্থানের কালে তুমি বলেছিলে, ‘প্রিয়তম কবি, খারাপ করো না মন, ক’টা দিন হাসিখুশি থেকো। কী করে ফুটবে হাসি মনে, যখন তোমাকে আমি দেখতে পাবো না আর শুনতে পাবো না কণ্ঠস্বর তোমার? তা ছাড়া দেশ রাহুগ্রস্ত, মৃত্যুর খবর পাই প্রতিদিন, নরহত্যা নেহাত মামুলি, দেখি পুলিশের লাঠির আঘাতে মিছিলের ক্ষুব্ধ ছাত্রী রাস্তায় রক্তাক্ত পড়ে থাকে হায়,...
https://www.bangla-kobita.com/shamsurrahman/jinda-lash/
1082
জীবনানন্দ দাশ
পঁচিশ বছর পরে
প্রকৃতিমূলক
শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে- বলিলামঃ ‘ একদিন এমন সময় আবার আসিও তুমি- আসিবার ইচ্ছা যদি হয়; পঁচিশ বছর পরে ।‘ এই ব’লে ফিরে আমি আসিলাম ঘরে; তারপর, কতবার চাঁদ আর তারা, মাঠে- মাঠে মরে গেল, ইঁদুর – পেঁচারা জ্যোৎস্নায় ধানক্ষেত খুঁজে এল-গেল ! – চোখ বুজে কতবার ডানে আর বাঁয়ে পড়িল ঘুমায়ে কত- কেউ !- রহিলাম জেগে আমি এক...
http://kobita.banglakosh.com/archives/1224.html
1665
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
মাঠের সন্ধ্যা
প্রকৃতিমূলক
অন্যমনে যেতে যেতে হঠাৎ যদি মাঠের মধ্যে দাঁড়াই, হঠাৎ যদি তাকাই পিছন দিকে, হয়তো দেখতে পাওয়া যাবে বিকেলবেলার নদীটিকে। ও নদী, ও রহস্যময় নদী, অন্ধকারে হারিয়ে যাসনে, একটু দাঁড়া; এই যে একটু-একটু আলো, এই যে ছায়া ফিকে-ফিকে, এরই মধ্যে দেখে নেব সন্ধ্যাবেলার প্রথম তারাটিকে। ও তারা, ও রহস্যময় তারা, একটু আলো জ্বালিয়ে ধর, দেখে রা...
https://banglarkobita.com/poem/famous/1694
1013
জীবনানন্দ দাশ
ঘাটশিলা—ঘটশিলা—
প্রকৃতিমূলক
ঘাটশিলা—ঘটশিলা— কলকাতা ছেড়ে বল ঘাটশিলা কে যায় মিছাই চিরদিন কলতাকা থাকি আমি, ঘাটশিলা ছাই।চিঠির উপরে তবু চিঠি কয়েকটা দিন এইখানে এসে তুমি থেকে যাও চিঠিগুনো হয়ে গেল পুরোনো মলিনতবু আমি গেলাম না যদিও দেখেছি আমি কলকাতা থেকে কত দিন কত রাত ঘাটশিলা গিয়েছে অনেকেএকদিন তারপর—বহুদিন পরে অনেক অসাধ অনিচ্ছায় ঘাটশিলা চলিলাম ঘাটশিলা দেখি...
https://www.bangla-kobita.com/jibanananda/ghatshila-ghotshila/
1932
প্রেমেন্দ্র মিত্র
সাপ
রূপক
প্রথম সাপটা দেখবে নিথর পাথর সন্মোহিত, কোন সে আদিম অন্ধ অঘোর অন্বেষণের দ্বিধা আঁধার-ছোঁয়ানো ছায়া-বিদ্যুত হেনে খোলে কুণ্ডলী!তারপর সাপ অনেক দেখবে কেঁপে-ওঠা শরবন। কাঁটা-দেওয়া ঘাস সভয়ে শুনবে গোপন সঞ্চারণ, —শোনা না-শোনার সীমানার শুধু স্তব্ ধতা শিহরিত |সব শেষে এক সাহসী সকাল গহন অতল থেকে, হিমেল হিংসা ছেঁকে নিয়ে এসে রোদ্দু...
http://kobita.banglakosh.com/archives/4000.html
1151
জীবনানন্দ দাশ
মরুতৃণোজ্জ্বলা
চিন্তামূলক
হেঁয়ালি রেখো না কিছু মনে; হৃদয় রয়েছে ব’লে চাতকের মতন আবেগ হৃদয়ের সত্য উজ্জ্বল কথা নয়,- যদিও জেগেছে তাতে জলভারানত কোনো মেঘ; হে প্রেমিক, আত্মরতিমদির কি তুমি? মেঘ;মেঘ, হৃদয়ঃ হৃদয়, আর মরুভূমি শুধু মরুভূমিএই বিশ্বের এই শুধু আর্য সমাধান; বাকি সব অনিয়ম, শূন্য, অন্ধকার; নিখিলের পাশাপাশি দ্বিতীয় আধার অন্য এক নিখিলের- অন্য এক নি...
https://www.bangla-kobita.com/jibanananda/morutrinojjola/
2839
রবীন্দ্রনাথ ঠাকুর
এসো হে বৈশাখ এসো এসো
প্রকৃতিমূলক
এসো, এসো, এসো হে বৈশাখ। তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥ যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে-যাওয়া গীতি,অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥ মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা। রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ। মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥
http://kobita.banglakosh.com/archives/4917.html
117
আল মাহমুদ
একুশের
স্বদেশমূলক
ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ? বরকতের রক্ত।হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে !প্রভাতফেরীর মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদগীতি গাইছে পথে তিতুমীরের কন্যা।চিনতে না কি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে ? রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে মুক্ত বাতাস ক...
https://www.kobitacocktail.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6/
741
জয় গোস্বামী
শেষ
প্রেমমূলক
সেই শেষ চুম্বন আমারসেই শেষ চুম্বন আমারতারপর অন্য কারও জন্য ওই ঠোঁটঅন্য কারও জন্য ওই স্রোত...
https://www.bangla-kobita.com/joygoswami/shesh/