id stringlengths 1 4 | poet stringclasses 120
values | title stringlengths 1 54 | class stringclasses 21
values | text stringlengths 13 18.7k | source_url stringlengths 40 246 |
|---|---|---|---|---|---|
2528 | মোহাম্মদ রফিকউজ্জামান | স্মৃতিময় শূন্যতার বাঁশি | চিন্তামূলক | স্মৃতির ভিতরে এক শূন্যতাও বসবাস করে
যাকে আমি খুঁজে ফিরি মৃতদের কবরে কবরে
শ্মশানের পরিত্যাক্ত করোটিতে বাতাসের বাঁশি
কান পেতে শুনে হই সে ধ্বনির অর্থের প্রত্যাশীআজ কেউ এসেছিলো আজ কেউ চলে গেছে ফিরে
বোধের ভিতরে বোধ আরো কোন বোধের গভীরে
ঝিম ধরে থাকে এক মাতালের বুঁদ অনুভব
বাহিরের কোলাহল শোনে না সে শূন্যতার শবসময়ের নষ্ট গন্ধ গা... | https://www.bangla-kobita.com/rafiquzzaman/sritimoy-shunyotar-bashi/ |
728 | জয় গোস্বামী | মালতীবালা বালিকা বিদ্যালয় | প্রেমমূলক | বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাবো
বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো?
বেণীমাধব, মোহনবাঁশি তমাল তরুমূলে
বাজিয়েছিলে, আমি তখন মালতী ইস্কুলে
ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাসঘর
বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর
আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি
আলাপ হলো, বেণীমাধব, সুলেখাদের বাড়ি
বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো
শহর থেকে ব... | https://banglarkobita.com/poem/famous/1708 |
4771 | শামসুর রাহমান | তাদের কথা | প্রকৃতিমূলক | বনেদি ঘরের কেউ নই, বলা যায়
অত্যন্ত অগণ্য আমি। গোলাপ, রজনীগন্ধা অথবা চামেলি
কারো সমতুল্য নই, থাকে না আমার প্রতীক্ষায়
কখনো ড্রইংরুমে কোনো ফুলদানি
পায়ের নিচেই থাকি সবার এবং
পিঁপড়ে, পোকামাকড়েরা মাঝে মাঝে
করে খুনসুটি।
যখন যুবক যুবতীরা,
যাদের সত্তায়, প্রেম রঙধনু হয়ে
জ্বলে, যারা ঘাসের ওপর বসে, কথা
ফুরুলে তাকায় এ আমার একরত্তি
... | https://www.bangla-kobita.com/shamsurrahman/tader-kotha/ |
977 | জীবনানন্দ দাশ | কত দিন ঘাসে আর মাঠে | প্রকৃতিমূলক | কত দিন ঘাসে আর মাঠে
আমার উৎসাহে প্রাণ কাটে
খড় খুঁটি—অশ্বথ্থের শুকনো পাতা চুপে উল্টাই
দু’একটা পোকা যদি পাই
আমারে চেনো না নাকি: আমি যে চড়াই।
কতদিন তোমাদের ভোরের উঠানে
দু’-একটা খই আর মুড়কির ঘ্রাণে
উড়ে আসি চুপে
দেখি কোনো রূপে
চাল ডাল ছোলা ক্ষুদ খুঁজে পাই কিনা
ঝুরঝুর ক’রে ফুল ফুরায় সজিনা
থুপ্ থুপ্ থুপ্ থুপ্—একাকী লাফাই
... | https://www.bangla-kobita.com/jibanananda/koto-din-ghash-ar-mathey/ |
4146 | রেদোয়ান মাসুদ | বৃষ্টিতে হই একাকার | প্রেমমূলক | মেঘ জমেছে, আকাশ কাপছে, চারিদিকে অন্ধকার
এমন দিনে প্রয়োজন আমার শুধু ভালোবাসার।
আয় না তুই বাইরে আয়, বৃষ্টিতে হই একাকার
ভিজে ভিজে হয়ে যাই আমরা, দুজন দুজনার।
ভালোবাসা বাড়ুক না আজ হোক নিরাকার
যেদিকে খুশি সেদিকে যাবো, না মানি কে কোথাকার।
আয় না তুই বাইরে আয়, ভেঙ্গে সকল অহংকার
দিনটি আজ হয়ে থাকুক না শুধুই ভালোবাসার।
... | http://kobita.banglakosh.com/archives/4913.html |
4206 | শক্তি চট্টোপাধ্যায় | ওদিকে যেও না তুমি আর | প্রেমমূলক | বেজে ওঠে দূর টেলিফোনে
কাঁটাতার
ওদিকে যেও না তুমি আর
ওদিকে যেও না তুমি আর।
আছো তুমি ভালো!
দুইটি বিড়াল শাদা-কালো
আছে দুই হাতে
কথা হবে তোমাতে-আমাতে।
সে-কথা কি আজো মনে পড়ে?
বেজে ওঠে দূর টেলিফোনে
কাঁটাতার
ওদিকে যেও না তুমি আর
ওদিকে যেও না তুমি আর। | https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/odike-jeyo-na-tumi-aar/ |
1929 | প্রেমেন্দ্র মিত্র | জং | প্রেমমূলক | হাওয়া বয় সনসন
তারারা কাঁপে ।
হৃদয়ে কি জং ধরে
পুরনো খাপে !কার চুল এলোমেলো
কিবা তাতে আসে গেল!
কার চোখে কত জল
কেবা তা মাপে?দিনগুলো কুড়াতে
কত কি তো হারাল
ব্যথা কই সেই ফলা-র
বিধেঁছে যা ধারালো!হাওয়া বয় সনসন
তারারা কাঁপে ।
জেনে কিবা প্রয়োজন
অনেক দূরের বন ।
রাঙা হলো কুসুমে, না
বহ্নিকাপে?
হৃদয় মর্চে ধরা
পুরনো খাপে!! | http://kobita.banglakosh.com/archives/3993.html |
5364 | শুভ দাশগুপ্ত | আমিই সেই মেয়ে | মানবতাবাদী | আমিই সেই মেয়ে।
বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন
যার শাড়ি, কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি
আপনি রোজ দেখেন।
আর
আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন।
স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন।
আমিই সেই মেয়ে।বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানো
আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে
তুলে আনতে প... | http://kobita.banglakosh.com/archives/4358.html |
5826 | সুনীল গঙ্গোপাধ্যায় | প্রার্থনা | প্রকৃতিমূলক | ঋজু শাল অশ্বত্থের শিকড়ে শিকড়ে যত ক্ষুধা
সব তুমি সয়েছ, বসুধা।
স্তব্ধ নীল আকাশের দৃশ্য অন্তহীন পটভূমি
চক্ষুর সীমানা-প্রান্তে বেঁধে দিয়ে তুমি
এঁকে দিলে মাঠ বন বৃষ্টি-মগ্ন নদী-তার দুরাভাস তীর
আমাকে নিঃশেষে দিলে তোমার একান্ত মৃদু মাটির শরীর।
আমার জন্মের ভোর সূযর্য-শরে আহত মাটিতে
প্রত্যহকে ধরে থাকা অবাধ্য মুঠিতে।
নিবির ঘ... | https://banglarkobita.com/poem/famous/285 |
1300 | তসলিমা নাসরিন | অভিশাপ | প্রেমমূলক | প্রেম আমাকে একেকবারে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে,
আমি আর আমি নেই, আমাকে আমি আর চিনতে পারি না,
আমার শরীরটাকে পারি না, মনটাকে পারি না।
হাঁটাচলাগুলোকে পারি না,
দৃষ্টিগুলোকে পারি না,
কী রকম যেন অদ্ভুত হয়ে যাচ্ছি, বন্ধুদের আড্ডায় যখন হাসা উচিত
আমি হাসছি না, যখন দুঃখ করা উচিত, করছি না।
মনকে কিছুতেই প্রেম থেকে তুলে এনে অন্য ক... | https://banglarkobita.com/poem/famous/1978 |
4218 | শক্তি চট্টোপাধ্যায় | তোমার হাত | চিন্তামূলক | তোমার হাত যে ধরেইছিলাম তাই পারিনি জানতে
এই দেশে বসতি করে শান্তি শান্তি শান্তি
তোমার হাত যে ধরেইছিলাম তাই পারিনি জানতে
সফলতার দীর্ঘ সিঁড়ি, তার নিচে ভুল-ভ্রান্তি
কিছুই জানতে পারিনি আজ, কাল যা-কিছু আনতে
তার মাঝে কি থাকতো মিশে সেই আমাদের ক্লান্তির
দু-জন দু-হাত জড়িয়ে থাকা–সেই আমাদের শান্তি?
তোমার হাত যে ধরেইছিলাম তাই পারিনি... | https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/tomar-haat/ |
5571 | সুকুমার রায় | আবোল তাবোল | ছড়া | আয়রে ভোলা খেয়াল‐খোলা
স্বপনদোলা নাচিয়ে আয়,
আয়রে পাগল আবোল তাবোল
মত্ত মাদল বাজিয়ে আয়।
আয় যেখানে ক্ষ্যাপার গানে
নাইকো মানে নাইকো সুর,
আয়রে যেথায় উধাও হাওয়ায়
মন ভেসে যায় কোন সুদূর।...
আয় ক্ষ্যাপা‐মন ঘুচিয়ে বাঁধন
জাগিয়ে নাচন তাধিন্ ধিন্,
আয় বেয়াড়া সৃষ্টিছাড়া
নিয়মহারা হিসাবহীন।
আজগুবি চাল বেঠিক বেতাল
মাতবি মাতাল রঙ্গেতে—
আয়... | https://www.bangla-kobita.com/sukumar/abol-tabol/ |
661 | জয় গোস্বামী | ছাদে জড়ভরত সন্তান | রূপক | ছাদে জড়ভরত সন্তান। তার গলা
লম্বা হয়ে জল খেতে যায়
দূরের পুকুরে
রাস্তায়, বাদাড়ে নিশি থেকে থেকে ডাকে
শেষরাত্রে, মেঘের আলপথে
একটি কঙ্কাল ফেরিওয়ালা
হেঁকে যায়: চাই, দই চাই…
ছাদে জড়ভরত সন্তান, তার
খটখটে তেষ্টায় সঙ্গ দিতে
পুকুরে মুখ দিয়ে আমি খাই–
জলের বদলে রক্ত–খাই… | https://banglarkobita.com/poem/famous/1735 |
1791 | পূর্ণেন্দু পত্রী | কখন | প্রেমমূলক | সকল দুয়ার খোলা আছে
নিমন্ত্রণ-লিপি গাছে গাছে
গাঢ় চুম্বনের মত আকাশ নদীর খুব কাছে
রোদে ঝলোমলো।
কখন আসছ তুমি বলো?
বেলা যায়, দেরী হয়ে যায়
বাসি ফুল বাগানে শুকায়
অন্যান্য সমস্ত লোক আড়ম্বরপূর্ণ হেঁটে যায়
দূরের উৎসবে।
তোমার কি আরো দেরী হবে?
আজ ছিল বড় পুণ্যতিথি
সব ঘরে আত্মীয় অতিথি
পুরনো কাপড় ছেড়ে নতুন বসনে বনবীথি
সেজেছে নবীনা
জা... | https://www.kobitacocktail.com/%e0%a6%95%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81-%e0%a6%aa/ |
4293 | শামসুর রাহমান | অত্যন্ত অস্পষ্ট থেকে যায় | চিন্তামূলক | অক্ষর সাজিয়ে আমি অক্ষরের রূপে মজে আছি
সারা দিনমান আজো, কত নিদ্রাহীন রাত কাটে
প্রতিমা বানিয়ে অক্ষরের। ক্যালেন্ডারময় শাদা
দেয়ালের মুখোমুখি বসে থাকি প্রহরে প্রহরে।
কখনো হঠাৎ, যেন বিদ্যুতের স্পর্শে বিচলিত,
দাঁড়াই সটান ঘুরে। দেখেছি কি হরিণের লাফ,
অথবা চিতার দৌড় নাকি বলেভিয়ার জঙ্গলে
যে গুয়েভারার কাদামাখা হাত, অস্ত্রহীন, একা,... | https://www.bangla-kobita.com/shamsurrahman/ottonto-osposto-theke-jai/ |
5897 | সুবোধ সরকার | বড়লোক গরিবলোক | মানবতাবাদী | বড়লোক কখনও ভোরের
আলো দেখতে পায় না
গরিব তেমনি “সুপ্রভাত” বলে না কাউকে |
বড়লোকের মেয়েরা গায়ে রোদ
লাগাতে মরিশাস যায়
গরিবের উঠোন
রোদে পুড়ে নৌকো হয়ে থাকে |
বড়লোকেরা রাত বারোটার
আগে ঘুমোতে পারে না
খালি পেটে ছোটলোকেরা ঘুমিয়ে পড়ে সন্ধে সাতটায়
|
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন
দেখে খালি পেটের ভেতর একটা বস্তি
ভরা পেটের ভেতর
এ... | http://kobita.banglakosh.com/archives/4187.html |
494 | কাজী নজরুল ইসলাম | রুবাইয়াত-ই- হাফিজ- ৮ | ভক্তিমূলক | তোমার পথে মোর চেয়ে কেউ,
সর্বহারা নাই কো, প্রিয়!
আমার চেয়ে তোমার কাছে,
নাই সখি, কেউ অনাত্নীয়!
তোমার বেণীর শৃংখলে গো
নিত্য আমি বন্দী কেন?
মোর চেয়ে কেউ হয়নি পাগল,
পিয়ে তোমার প্রেম- অমিয়!! | https://www.bangla-kobita.com/nazrulislam/rubaiyat-e-hafiz-8/ |
4103 | রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ | তুমি বরং কুকুর পোষো | প্রেমমূলক | তুমি বরং কুকুর পোষো,
প্রভুভক্ত খুনসুটিতে কাটবে তোমার নিবিড় সময়,
তোর জন্য বিড়ালই ঠিক,
বরং তুমি বিড়ালই পোষো
খাঁটি জিনিস চিনতে তোমার ভুল হয়ে যায়
খুঁজে এবার পেয়েছ ঠিক দিক ঠিকানা
লক্ষী সোনা, এখন তুমি বিড়াল এবং কুকুর পোষো
শুকরগুলো তোমার সাথে খাপ খেয়ে যায়,
কাদা ঘাটায় দক্ষতা বেশ সমান সমান।
ঘাটাঘাটির ঘনঘটায় তোমাকে... | https://banglarkobita.com/poem/famous/316 |
4257 | শঙ্খ ঘোষ | ছুটি | চিন্তামূলক | হয়তো এসেছিল | কিন্তু আমি দেখিনি |
এখন কি সে অনেক দূরে চ’লে গেছে?
যাব | যাব | যাব |
সব তো ঠিক করাই আছে | এখন কেবল বিদায় নেওয়া,
সবার দিকে চোখ,
যাবার বেলায় প্রণাম, প্রণাম!
কী নাম?
আমার কোনো নাম তো নেই, নৌকো বাঁধা আছে দুটি,
দুরে সবাই জাল ফেলেছে সমুদ্রে— | https://banglarkobita.com/poem/famous/1125 |
4983 | শামসুর রাহমান | বন্দনীয় | প্রেমমূলক | আমার নিকটে এসে পুনরায় দূরে চলে গেলে।
যাবার সময় তুমি আমার কথার প্রতি কান
দাওনি, অথচ আমি আলো-আঁধারির কণ্ঠস্বরে
হৃদয়ের কিছু কথা তোমাকেই বলতে চেয়েছি।আমার দু’হাতে কারা হাতকড়া দিয়েছে পরিয়ে,
আমি হাঁটলেই ঝন্ঝনিয়ে ওঠে লোহার শেকল
বার বার-এই অজুহাতে তুমি পরিহার করো
আমাকে এখন, জানি কারাগারে জমে না প্রণয়।
তবুও তোমাকে নিত্য গোলাপ প... | https://www.bangla-kobita.com/shamsurrahman/bondoniyo/ |
3911 | রবীন্দ্রনাথ ঠাকুর | সত্য | সনেট | ১
ভয়ে ভয়ে ভ্রমিতেছি মানবের মাঝে
হৃদয়ের আলোটুকু নিবে গেছে ব’লে !
কে কী বলে তাই শুনে মরিতেছি লাজে ,
কী হয় কী হয় ভেবে ভয়ে প্রাণ দোলে !
‘ আলো’ ‘আলো’ খুঁজে মরি পরের নয়নে ,
‘ আলো’ ‘আলো’ খুঁজে খুঁজে কাঁদি পথে পথে ,
অবশেষে শুয়ে পড়ি ধূলির শয়নে —
ভয় হয় এক পদ অগ্রসর হতে !
বজ্রের আলোক দিয়ে ভাঙো অন্ধকার ,
হৃদি যদি ভেঙে যায় সেও তবু ... | https://www.bangla-kobita.com/rabindranath/sottyo/ |
5585 | সুকুমার রায় | কাজের লোক | হাস্যরসাত্মক | প্রথম।
বাঃ - আমার নাম 'বাঃ',
বসে থাকি তোফা তুলে পায়ের উপর পা!
লেখাপড়ার ধার ধারিনে , বছর ভরে ছুটি,
হেসে খেলে আরাম ক'রে দুশো মজা লুটি।
কারে কবে কেয়ার করি , কিসের করি ডর?
কাজের নামে কম্প দিয়ে গায়ে আসে জ্বর।
গাধার মতন খাটিস্ তোরা মুখটা করে চুন-
আহাম্মুকি কান্ড দেখে হেসেই আমি খুন। সকলে।
আস্ত একটি গাধ... | https://www.bangla-kobita.com/sukumar/kajer-lok/ |
5134 | শামসুর রাহমান | ম্যাজিক লন্ঠন | প্রেমমূলক | কোথায় তোমার উৎস কবিতা হে কবিতা আমার?
কোন্ নেই-দেশ থেকে অকস্মাৎ তুমি, পৃথিবীর
কোন্ প্রান্ত থেকে আসো? স্যীন্ কিংবা রাইনের তীর
অথবা টেমস্ ভল্গা, মিসিসিপি নীল নদ-কার
তরঙ্গে নেচেছো তুমি? সত্য তুমি কেটেছো সাঁতার
সেসব নদীতে আর নীল চঞ্চু রেখেছো নিবিড়
ঢেউয়ে ঢেউয়ে, তবু মেঘনা নদীর তীরে নীড়
তোমার সর্বদা নক্ষত্রের মতো জ্বলে দুর... | https://www.bangla-kobita.com/shamsurrahman/majik-lomthon/ |
1086 | জীবনানন্দ দাশ | পটভূমির | প্রেমমূলক | পটভূমির ভিতরে গিয়ে কবে তোমার দেখেছিলাম আমি
দশ-পনেরো বছর আগে;—সময় তখন তোমার চুলে কালো
মেঘের ভিতর লুকিয়ে থেকে বিদ্যুৎ জ্বালালো
তোমার নিশিত নারীমুখের;—জানো তো অন্তর্যামী।
তোমার মুখঃ চারিদিকে অন্ধকারে জলের কোলহল,
কোথাও কোনো বেলাভূমির নিয়ন্তা নেই,—গভীর বাতাসে
তবুও সব রণক্লান্ত অবসন্ন নাবিক ফিরে আসে;তারা যুবা, তারা মৃত; মৃত্... | https://www.bangla-kobita.com/jibanananda/potovumiir/ |
5726 | সুনীল গঙ্গোপাধ্যায় | আত্মা | চিন্তামূলক | প্রতিটি ট্রেনের সঙ্গে আমার চতুর্থভাগ আত্মা ছুটে যায়
প্রতিটি আত্মার সঙ্গে আমার নিজেস্ব ট্রেন অসময় নিয়ে
খেলা করে।
আলোর দোকানে আমি হাজার হাজার বাতি সজিয়ে রেখেছি
নষ্ট-আলো সঞ্জীবনী শিক্ষা করে আমার চঞ্চল
অহমিকা।
জাদুঘরে অসংখ্য ঘড়িতে আমি অসংখ্য সময় লিখে রাখি
নারীর ঊরুর কাছে আমার পিঁপড়ে দূত ঘোরেফেরে
আমারই ইঙ্গিতে তারা চুম্বনের... | https://banglarkobita.com/poem/famous/1849 |
695 | জয় গোস্বামী | পাখিটি আমাকে ডেকে | প্রেমমূলক | পাখিটি আমাকে ডেকে বলল তার ডানার জখম
বলল যে কীভাবে তার পালকে সংসার পোড়া ছ্যাঁকা
কীভাবে পায়ের মধ্যে ফুটো করে ঢুকে এল চেন
ঠোঁট দিয়ে খাঁচার শিক কাটতে গিয়ে ঠোঁটের জখম
দ্যাখালো, বাইরে থেকে আমি নিজ ওষ্ঠ থেকে ওম
দিলাম, খাঁচার দরজা খুলে তাকে “বাঁচবিযদি আয়’,
বলে বার করে এনে রাখলাম আর একটা খাঁচায়
সেখানে দুজনে বন্দি পরস্পর দোষারোপ... | https://www.bangla-kobita.com/joygoswami/pakhiti-amake-dake/ |
1279 | জীবনানন্দ দাশ | হে হৃদয় | চিন্তামূলক | হে হৃদয়
নিস্তব্ধতা?
চারিদিকে মৃত সব অরণ্যেরা বুঝি?
মাথার ওপরে চাঁদ
চলছে কেবলি মেঘ কেটে পথ খুঁজে-পেঁচার পাখায়
জোনাকির গায়ে
ঘাসের ওপরে কী যে শিশিরের মতো ধূসরতা
দীপ্ত হয় না কিছু?
ধ্বনিও হয় না আর?হলুদ দু’-ঠ্যাং তুলে নেচে রোগা শালিখের মতো যেন কথা
ব’লে চলে তবুও জীবনঃ
বয়স তোমার কত? চল্লিশ বছর হল?
প্রণয়ের পালা ঢের এল গেল-
হল ন... | https://www.bangla-kobita.com/jibanananda/hey-hridoy/ |
4274 | শঙ্খ ঘোষ | শূন্যের ভিতরে ঢেঊ | চিন্তামূলক | বলিনি কখনো?
আমি তো ভেবেছি বলা হয়ে গেছে কবে।
এভাবে নিথর এসে দাঁড়ানো তোমার সামনে
সেই এক বলা
কেননা নীরব এই শরীরের চেয়ে আরো বড়ো
কোনো ভাষা নেই
কেননা শরীর তার দেহহীন উত্থানে জেগে
যতদূর মুছে নিতে জানে
দীর্ঘ চরাচর
তার চেয়ে আর কোনো দীর্ঘতর যবনিকা নেই।
কেননা পড়ন্ত ফুল, চিতার রুপালি ছাই, ধাবমান শেষ ট্রাম
সকলেই চেয়েছে আশ্রয়
সেকথা ... | https://banglarkobita.com/poem/famous/1132 |
1622 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | নিজের কাছে প্রতিশ্রুতি | নীতিমূলক | বলেছিলে, দেবেই দেবে।
আজ না হোক তো কাল, না হোক তো পরশু দেবে।
আলোর পাখি এনে দেবে!
তবে কেন এখন তোমার এই অবস্থা?
কথা রাখো, উঠে দাঁড়াও,
আবার দীর্ঘ বাহু বাড়াও আলোর দিকে।
আকন্দ ফুল মুখে রেখে ধুলোর মধ্যে শুয়ে আছ,
এই কি তোমার কথা রাখা?
আমি তোমার দুই জানুতে নতুন শক্তি ঢেলে দিলাম,
আবার তুমি উঠে দাঁড়াও।
আমি তোমার ওষ্ঠ থেকে শুষে নি... | https://banglarkobita.com/poem/famous/1640 |
2562 | রফিক আজাদ | ভাত দে হারামজাদা | মানবতাবাদী | ভীষণ ক্ষুধার্ত আছিঃ উদরে, শরীরবৃত্ত ব্যেপে
অনুভূত হতে থাকে- প্রতিপলে- সর্বগ্রাসী ক্ষুধা
অনাবৃষ্টি- যেমন চৈত্রের শষ্যক্ষেত্রে- জ্বেলে দ্যায়
প্রভুত দাহন- তেমনি ক্ষুধার জ্বালা, জ্বলে দেহ
দু’বেলা দু’মুঠো পেলে মোটে নেই অন্য কোন দাবী
অনেকে অনেক কিছু চেয়ে নিচ্ছে, সকলেই চায়ঃ
বাড়ি, গাড়ি, টাকা কড়ি- কারো বা খ্যাতির লোভ আছে
... | https://banglarkobita.com/poem/famous/356 |
5292 | শামসুর রাহমান | সে লিখবে বলে | সনেট | সে লিখবে বলে বসে আছে নির্মল সুফীর মতো
গভীর রাত্তিরে। চৌদিকের চেঁচামেচি গেছে থেমে
অনেক আগেই, ক্রুশ হ’য়ে প্রকাশিত তার ব্রত
অন্তরালে; সে লিখবে বলে আকাশ এসেছে নেমে
ছিটিয়ে নক্ষত্র কিছু। গাছপালা জানায় কুর্নিশ,
নিশীথের পক্ষীকুল ডানা থেকে ঘুম ঝেড়ে ঝুড়ে
জুড়ে দেয় গান, সে লিখবে বলে অলীকে উষ্ণীষ
মাথায় জ্বলছে তার, গূঢ় মন্ত্রধ্বনি জ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/se-likhbe-bole/ |
4096 | রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ | কথা ছিলো সুবিনয় | মানবতাবাদী | কথা ছিলো রক্ত-প্লাবনের পর মুক্ত হবে শস্যক্ষেত,
রাখালেরা পুনর্বার বাশিঁতে আঙুল রেখে
রাখালিয়া বাজাবে বিশদ।
কথা ছিলো বৃক্ষের সমাজে কেউ কাঠের বিপনি খুলে বোসবে না,
চিত্রর তরুন হরিনেরা সহসাই হয়ে উঠবে না
রপ্তানিযোগ্য চামড়ার প্যাকেট।
কথা ছিলো , শিশু হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের নাম।
নদীর চুলের রেখা ধরে হেঁটে হেঁটে যাবে... | https://banglarkobita.com/poem/famous/323 |
68 | আবিদ আনোয়ার | কোথায় বাপু যাই | ব্যঙ্গাত্মক | রুনুঝুনুর মেজোচাচা
এবং তাদের চাচী
আজকে যদি ঢাকায় তবে
কালকে থাকেন রাচী,
সিঙ্গাপুরে কাশেন তারা
কাশ্মীরে দেন হাঁচি।বুক-পকেটে পাউন্ড-ডলার
ব্যাক-পকেটে দিনার,
মস্কো থেকে নাস্তা সেরে
লন্ডনে খান ডিনার।জাপান ব’সে চা পান ক’রে
বলেন তুলে হাই:
এই পৃথিবী এত্তো ছোট,
কোথায় বাপু যাই! | https://www.bangla-kobita.com/abid50anwar/kothay-bapu-jai/ |
3735 | রবীন্দ্রনাথ ঠাকুর | মুরগি পাখির ‘পরে | ছড়া | মুরগি পাখির ‘পরে
অন্তরে টান তার,
জীবে তার দয়া আছে
এই তো প্রমাণ তার।
বিড়াল চাতুরী ক’রে
পাছে পাখি নেয় ধরে
এই ভয়ে সেই দিকে
সদা আছে কান তার–
শেয়ালের খলতায়
ব্যথা পায় প্রাণ তার। (খাপছাড়া কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/murgi-pakhir-pore/ |
3078 | রবীন্দ্রনাথ ঠাকুর | জন্মদিন আসে বারে বারে | চিন্তামূলক | জন্মদিন আসে বারে বারে
মনে করাবারে—
এ জীবন নিত্যই নূতন
প্রতি প্রাতে আলোকিত
পুলকিত
দিনের মতন। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/jonmodin-ase-bare-bare/ |
2270 | মহাদেব সাহা | সব তো আমারই স্বপ্ন | মানবতাবাদী | সব তো আমারই স্বপ্ন মাথার উপরে এই যে কখনো
উঠে আসে মরমী আকাশ কিংবা স্মৃতি ভারাতুর চাঁদ
মেলে ধরে রূপকাহিনীর গাঢ় পাতা। কোনো এক
কিশোর রাখাল কী করে একদা দেখা পেয়ে গেলো
সেই রাজকুমারীর আর পরস্পর ভাসালো গন্ডোলা।
সেও তো আমারই স্বপ্ন রূপময় এই যে ভেনিস
কী যে সিক্ত বাষ্পাকুল ছিলো একদিন রঙিন বর্ষণে
শিল্পের গৌরবে তার মুখচ্ছবি উদ্ভাসি... | https://banglarkobita.com/poem/famous/1530 |
4263 | শঙ্খ ঘোষ | পুনর্বাসন | চিন্তামূলক | যা কিছু আমার চার পাশে ছিল
ঘাসপাথর
সরীসৃপ
ভাঙা মন্দির
যা কিছু আমার চার পাশে ছিল
নির্বাসন
কথামালা
একলা সূর্যাস্ত
যা কিছু আমার চার পাশে ছিল
ধ্বংস
তীরবল্লম
ভিটেমাটি
সমস্ত একসঙ্গে কেঁপে ওঠে পশ্চিম মুখে
স্মৃতি যেন দীর্ঘযাত্রী দলদঙ্গল
ভাঙা বাক্স প’ড়ে থাকে আমগাছের ছায়ায়
এক পা ছেড়ে অন্য পায়ে হঠাত সব বাস্তুহীন |
যা কিছু আমার... | https://banglarkobita.com/poem/famous/1126 |
4774 | শামসুর রাহমান | তিন যুগ পর | চিন্তামূলক | অকস্মাৎ অন্ধকারে একটি পুরনো কোঠাবাড়ি
তাকালো আমার প্রতি চোখ মেলে। বাড়িটার ঘ্রাণ
বাড়ে ক্রমাগত, দেখি বর্ষিয়সী নারী,
পরনে নিঝুম শাড়ি, অত্যন্ত সফেদ, যেন অই আসমান
দিয়েছে মহিমা তার সমগ্র সত্তায়। তাকে চিনি
মনে হয়, তিনি মাতামহী আমার এবং যাকে
আপা বলে ডাকতাম শৈশবে, কৈশোরে। মনে হতো চিরদিনই
থাকবেন তিনি তার কোঠাবাড়ি ভালোবেসে আর আমার... | https://www.bangla-kobita.com/shamsurrahman/tin-jug-por/ |
821 | জসীম উদ্দীন | নকশী কাঁথার মাঠ – ০৮ | কাহিনীকাব্য | আট
“কি কর দুল্যাপের মালো ; বিভাবনায় বসিয়া,
আসত্যাছে বেটির দামান ফুল পাগড়ি উড়ায়া নারে |”
“আসুক আসুক বেটির দামান কিছু চিন্তা নাইরে,
আমার দরজায় বিছায়া থুইছি কামরাঙা পাটি মারে |
সেই ঘরেতে নাগায়া খুইছি মোমের সস্র বাতি,
বাইর বাড়ি বান্দিয়া থুইছি গজমতি হাতি নারে |”
. — মুসলমান মেয়েদের বিবাহের গান
বিয়ের কুটুম এসেছে আজ সা... | https://banglarkobita.com/poem/famous/811 |
1227 | জীবনানন্দ দাশ | সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয় | প্রকৃতিমূলক | চোখ দুটো ঘুমে ভরে
ঝরা ফসলের গান বুকে নিয়ে আজ ফিরে যাই ঘরে!
ফুরায়ে গিয়েছে যা ছিল গোপন,- স্বপন ক’দিন রয়!
এসেছে গোধূলি গোলাপিবরণ,-এ তবু গোধূলি নয়!
সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয়,
আমাদের মুখ সারাটি রাত্রি মাটির বুকের’পরে!
কেটেছে যে নিশি ঢের,-
এতদিন তবু অন্ধকারের পাইনি তো কোনো টের!
দিনের বেলায় যাদের দেখিনি-এসে... | https://banglarkobita.com/poem/famous/923 |
1678 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | যেখানেই যাই | চিন্তামূলক | যেখানেই যাই, যে-বাড়িতে কড়া নাড়ি,
কেউই দেয় না সাড়া,
সব রাস্তাই ফাঁকা, সাত-তাড়াতাড়ি
ঘুমিয়ে পড়েছে পাড়া।
সেখানেই যাই, ঘুমিয়ে রয়েছে আজ
সবার কাছে ও দূরে,
অথচ আমার কড়া নাড়বারই কাজ
পাড়ায়-পাড়ায় ঘুরে। | https://banglarkobita.com/poem/famous/1136 |
5066 | শামসুর রাহমান | ভালোবাসার অর্থ | প্রেমমূলক | সারা পথে ধুলো ছিল, কাঁটার
শাসন ছিল, কাঁকরের বিরূপতা সইতে
হয়েছে ঢের। জানতাম না পা দুটোকে রক্তাক্ত করে
কায়ক্লেশে এখানে পৌঁছে
দেখতে পাব সরোবরের উদ্ভাসন। এখানে আসার
কথা ছিল না, তবুও এলাম।সরোবরের টলটলে জলে মুখ রেখে
তৃষ্ণা মেটাই ব্যাধের বিপদে থেকে ছুটে-আসা
বনের প্রাণীর মতো। দূরে তাকিয়ে দেখি,
তুমি দিগন্তের মহিমা থেকে বেরিয়ে আ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/valobashar-ortho/ |
2868 | রবীন্দ্রনাথ ঠাকুর | কন্কনে শীত তাই | ছড়া | কন্কনে শীত তাই
চাই তার দস্তানা;
বাজার ঘুরিয়ে দেখে,
জিনিসটা সস্তা না।
কম দামে কিনে মোজা
বাড়ি ফিরে গেল সোজা–
কিছুতে ঢোকে না হাতে,
তাই শেষে পস্তানা। (খাপছাড়া কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/konkone-shit-tai/ |
4421 | শামসুর রাহমান | ইদানীং সন্ধ্যেবেলা | চিন্তামূলক | বকুলের ঘ্রাণময় পথে কিংবা শেফালির নিজস্ব ট্রাফিক আইল্যান্ডে
কার সাথে রফা করে প্রেমের এগারো দফা কর্মসূচি আমি
বাস্তবায়নের পন্থা বেছে নেবো? আমার এ প্রশ্নে সন্ধ্যেবেলা
বকুল বিমর্ষ ঝরে যায়,
শেফালির চোখেবাষ্প জমে। পথে পাতা, রাশি রাশি, ডালপালা, মৃত পাখি দেখে
এখানে একটা কিছু ঘটে গেছে ভয়ংকর, যে কোনো পথিক
বলে দিতে পারে সহজেই। একট... | https://www.bangla-kobita.com/shamsurrahman/idaning-sondhyebela/ |
2368 | মাইকেল মধুসূদন দত্ত | মিত্রাক্ষর | সনেট | বড়ই নিষ্ঠুর আমি ভাবি তারে মনে,
লো ভাষা, পীড়িতে তোমা গড়িল যে আগে
মিত্রাক্ষররূপ বেড়ি ! কত ব্যথা লাগে
পর' যবে এ নিগড় কোমল চরণে-
স্মরিলে হৃদয় মোর জ্বলি উঠে রাগে
ছিল না কি ভাবধন, কহ, লো ললনে,
মনের ভাণ্ডারে তার, যে মিথ্যা সোহাগে
ভুলাতে তোমারে দিল এ তুচ্ছ ভূষণে ?
কি কাজ রঞ্জনে রাঙি কমলের দলে ?
নিজরূপে শশিকলা উজ্জ্বল আকা... | https://www.bangla-kobita.com/madhusudan/post20160702063534/ |
4511 | শামসুর রাহমান | এবং প্রকৃত বিল্পবীর মতো | প্রেমমূলক | আমি তো একাই থাকি রাত্রিদিন, হৃদয়ের ক্ষত
শুঁকি, চাটি বারংবার। বোমাধ্বস্ত শহরে যেমন
নিঃসঙ্গ মানুষ ঘোরে, খোঁজে চেনা মুখ কিংবা
স্বজনের মৃতদেহ, প্রত্যহ আমি তেমনি করি
চলাফেরা একা একা। ধ্বংসস্তূপে চোখ পড়লেই
আমার অস্তিত্ব করে আর্তনাদ। কবেকার গাঢ়বেহালার সুর বাজে পুনরায়, সভ্যতার পোকা-ছাওয়া মাংস
স্পন্দিত সে সুরে।
একটি ভালুক, লাল,... | https://www.bangla-kobita.com/shamsurrahman/ebong-prokrito-biplobir-moto/ |
3969 | রবীন্দ্রনাথ ঠাকুর | সুশীলা আমার, জানালার ‘পরে | প্রেমমূলক | সুশীলা আমার, জানালার ‘পরে
দাঁড়াও একটিবার!
একবার আমি দেখিয়া লইব
মধুর হাসি তোমার!
কত দুখ-জ্বালা সহি অকাতরে
ভ্রমি, গো, দূর প্রবাসে
যদি লভি মোর হৃদয়-রতন–
সুশীলারে মোর পাশে!
কালিকে যখন নাচ গান কত
হতেছিল সভা-‘পরে,
কিছুই শুনি নি, আছিনু মগন
তোমারি ভাবনা-ভরে
আছিল কত-না বালিকা, রমণী,
রূপসী প্রমোদ-হিয়া,
বিষাদে কহিনু, “তোমরা তো নহ... | https://www.bangla-kobita.com/rabindranath/sushila-amar-janalar-pore/ |
2513 | মোহাম্মদ রফিকউজ্জামান | বিষণ্ণতার কাছে | চিন্তামূলক | বিষণ্ণতা, তোর কাছে ক্ষমা চাই ছেড়ে দে আমাকে
কাকের বিষ্ঠার থেকে জন্ম নেয়া বটের মতন
শিকড়ের জটাজালে আষ্টেপৃষ্ঠে যদি বাঁধা থাকে
মগজের প্রতি কোষ, তবে এই জরাজীর্ণ মন
পুরানো দালান হয়ে টিকে থাকে কতো দিন আর
পলেস্তারা খসে পড়ে ক্ষয়গ্রস্থ ইটের কাতার
মৃত্যুর যন্ত্রণা হয়ে খিঁচিয়ে নিজের দাঁত মুখ
প্রত্যহ জানান দেয় এ কেমন জটিল অসুখ | https://www.bangla-kobita.com/rafiquzzaman/bishonnotar-kachhe/ |
2724 | রবীন্দ্রনাথ ঠাকুর | আমার মাঝে তোমার লীলা হবে | ভক্তিমূলক | আমার মাঝে তোমার লীলা হবে,
তাই তো আমি এসেছি এই ভবে।
এই ঘরে সব খুলে যাবে দ্বার,
ঘুচে যাবে সকল অহংকার,
আনন্দময় তোমার এ সংসার
আমার কিছু আর বাকি না রবে।মরে গিয়ে বাঁচব আমি, তবে
আমার মাঝে তোমার লীলা হবে।
সব বাসনা যাবে আমার থেমে
মিলে গিয়ে তোমারি এক প্রেমে,
দুঃখসুখের বিচিত্র জীবনে
তুমি ছাড়া আর কিছু না রবে। | https://www.bangla-kobita.com/rabindranath/amar-majhe-tomar-lila-hobe/ |
5404 | সত্যেন্দ্রনাথ দত্ত | ঝর্ণা | প্রকৃতিমূলক | ঝর্ণা! ঝর্ণা! সুন্দরী ঝর্ণা!
তরলিত চন্দ্রিকা! চন্দন-বর্ণা!
অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে,
গিরি-মল্লিকা দোলে কুন্তলে কর্ণে,
তনু ভরি' যৌবন, তাপসী অপর্ণা!
ঝর্ণা!
পাষাণের স্নেহধারা! তুষারের বিন্দু!
ডাকে তোরে চিত-লোল উতরোল সিন্ধু|
মেঘ হানে জুঁইফুলী বৃষ্টি ও-অঙ্গে,
চুমা-চুমকীর হারে চাঁদ ঘেরে রঙ্গে,
ধূলা-ভরা দ্যায় ধরা তোর লাগ... | https://www.bangla-kobita.com/satyendranath/jhorna/ |
5159 | শামসুর রাহমান | যাচ্ছি প্রতিদিন | চিন্তামূলক | জানো কি কোথায় আছি? আমার নিবাস
একটি ঠিকানা শুধু, বলা যায়, ফেলে-যাওয়া কোনো
খামে লেখা, তোমার নিকট,
তার বেশি নয়।এ-ঘরে আসোনি কোনোদিন,
কী রকম ভাবে
কাটে বেলা এখানে আমার, পায়চারি
করি কতক্ষণ কিংবা চেয়ারে হেলান
দিয়ে দূর আকাশের দিকে
তাকাই কখন, কতটুকু
দেখি প্রজাপতিদের ওড়াউড়ি, অথবা কখন
কী মোহন ভূতগ্রস্ততায়
লেখার টেবিলে ঝুঁকে গোলাপ ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/jacchi-protidin/ |
4481 | শামসুর রাহমান | একটি দৃশ্যের আড়ালে | চিন্তামূলক | এখনও আকাশ আছে, এই খোলা জানালার বাইরে
রাস্তায় অটুট ট্রাফিকের ঐকতান। বাতাসের
টোকায় খড়খড়ি জেগে ওঠে স্বপ্ন থেকে, বারান্দায়
যুগল পায়রা প্রেমে নিমজ্জিত, গলির বুড়োটা
তারাভরা আকাশের মতো শতচ্ছিন্ন তালিমারা
কোট গায়ে বিড়ি টানে, বোষ্টমির গানে
মাথা নাড়ে, দূরের শূন্যতা শব্দময়
প্লেনের গুঞ্জনে।কিন্তু তার শোক নেই, পরিতাপ নেই,
তৃষিত বাস... | https://www.bangla-kobita.com/shamsurrahman/ekti-drissher-arale/ |
1144 | জীবনানন্দ দাশ | মকরসংক্রান্তির রাতে | চিন্তামূলক | (আবহমান ইতিহাসচেতনা একটি পাখির মতো যেন)কে পাখি সূর্যের থেকে সূর্যের ভিতরে
নক্ষত্রের থেকে আরো নক্ষত্রের রাতে
আজকের পৃথিবীর আলোড়ন হৃদয়ে জাগিয়ে
আরো বড়ো বিষয়ের হাতে
সে সময় মুছে ফেলে দিয়ে
কি এক গভীর সুসময়!
মকরক্রান্তির রাত অন্তহীন তারায় নবীন:
–তবুও তা পৃথিবীর নয়;
এখন গভীর রাত, হে কালপুরুষ,
তবু পৃথিবীর মনে হয়।শতাব্দীর যে-কোন... | https://www.bangla-kobita.com/jibanananda/mokorshongkrantir-ratey/ |
398 | কাজী নজরুল ইসলাম | ফরিয়াদ | মানবতাবাদী | এই ধরণীর ধূলি-মাখা তব অসহায় সন্তান
মাগে প্রতিকার, উত্তর দাও, আদি-পিতা ভগবান!-
আমার আঁখির দুখ-দীপ নিয়া
বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া,
যতটুকু হেরি বিস্ময়ে মরি, ভ’রে ওঠে সারা প্রাণ!
এত ভালো তুমি? এত ভালোবাসা? এত তুমি মহীয়ান্?
ভগবান! ভগবান!
তোমার সৃষ্টি কত সুন্দর, কত সে মহৎ, পিতা!
সৃষ্টি-শিয়রে ব’সে কাঁদ তবু জননীর মতো ভীতা... | https://banglarkobita.com/poem/famous/830 |
787 | জসীম উদ্দীন | কবিতা | চিন্তামূলক | তাহারে কহিনু, সুন্দর মেয়ে! তোমারে কবিতা করি,
যদি কিছু লিখি ভুরু বাঁকাইয়া রবে না ত দোষ ধরি।”
সে কহিল মোরে, “কবিতা লিখিয়া তোমার হইবে নাম,
দেশে দেশে তব হবে সুখ্যাতি, আমি কিবা পাইলাম ?”
স্তব্ধ হইয়া বসিয়া রহিনু কি দিব জবাব আর,
সুখ্যাতি তরে যে লেখে কবিতা, কবিতা হয় না তার।
হৃদয়ের ফুল আপনি যে ফোটে কথার কলিকা ভরি,
ইচ্ছা করিলে প... | https://banglarkobita.com/poem/famous/583 |
5194 | শামসুর রাহমান | রৌদ্র করোটিতে | চিন্তামূলক | জীবনকে তুখোড় যদি সারাক্ষণ
মাতলামো করি আর শরীর গাঁজার গন্ধে ভরে
ছট করে চলে যাই সাঙাতের ফুর্তিবাজ রকে,
পাপকে হৃদয়গ্রাহী করে তুলি হ্রদের আলোর
মতো যদি উৎপীড়িত অন্ধকারে, ঘেয়ো ভিখিরির
ছেঁড়া ন্যাকড়ার ভাঁজে নক্ষত্রের ছায়া দেখি যদি
অথবা স্বপ্নের ঠাণ্ডা হরিণকে কাঁধে নিয়ে, ওহে,
কোথাও অলক্ষ্যে স’রে পড়ি, কনে-দেখা আলো সাক্ষী
রেখে বড়... | https://www.bangla-kobita.com/shamsurrahman/roudro-korotite/ |
4732 | শামসুর রাহমান | জীবন তো প্রকৃত খেলার মাঠ | চিন্তামূলক | (বন্ধু তওফিক আজিজ খানের স্মরণে)জীবন তো প্রকৃত খেলারই মাঠ, আমরা সবাই
খেলে যাই যে যার মতোই। যতদূর
জানি তুমি শুরু থেকে শেষ অব্দি খেলেছ, বান্ধব,
নিজের ধরনে ক্রিকেটের দক্ষ ব্যাটস্ম্যানের
ভঙ্গিমায়। সাজিয়েছ আপন সংসার
সুচারু অভিনিবেশে, যেমন ব্যাটস্ম্যান তার
সফল ইনিংস। প্রতি পদক্ষেপে ছিল
নিষ্ঠা আর ভঙ্গিতে সুষমা। বিপরীত দিক থে... | https://www.bangla-kobita.com/shamsurrahman/jibon-to-prokrito-khelar-math/ |
1399 | তারাপদ রায় | সব কথা তোমাকে জানাবো ভেবেছিলাম | প্রেমমূলক | সব কথা তোমাকে জানাবো ভেবেছিলাম
কিনে এনেছিলাম আকাশী রঙের বিলিতি হাওয়াই চিঠি
সে চিঠির অক্ষরে অক্ষরে লেখা যেত
কেন তোমাকে এখনো চিঠি লেখার কথা ভাবি
লেখা যেত
আমাদের উঠোনে কামিনী ফুলগাছে
এবার বর্ষায় ফুলের ছড়াছড়ি
তুমি আরেকটু কাছে থাকলেই
বৃষ্টিভেজা বাতাসে সে সৌরভ তোমার কাছে পৌঁছতো
আর তোমার উপহার দেওয়া সেই স্বচ্ছন্দ বেড়ালছানা
এখ... | http://kobita.banglakosh.com/archives/3896.html |
1660 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | মনে পড়ে | প্রেমমূলক | ভুলে গেলে ভাল হত, তবু ভোলা গেল না এখনও।
পঁয়ত্রিশ বছর পার হয়ে গেছে, তবু কোনো-কোনো
মুহূর্তে তোমাকে মনে পড়ে।
স্রোতের গোপন টানে ভেসে যায় পিতলের ঘড়া।
অথচ বেদনা তার থেকে যায়। তাই বসুন্ধরা
কেঁপে ওঠে ফাল্গুনের ঝড়ে।
মনে পড়ে, মনে পড়ে, এখনও তোমাকে মনে পড়ে। | https://banglarkobita.com/poem/famous/1533 |
3407 | রবীন্দ্রনাথ ঠাকুর | পুষ্প | চিন্তামূলক | পুষ্প ছিল বৃক্ষশাখে, হে নারী, তোমার অপেক্ষায়
পল্লবচ্ছায়ায়।
তোমার নিশ্বাস তারে লেগে
অন্তরে সে উঠিয়াছে জেগে,
মুখে তব কী দেখিতে পায়।সে কহিছে-- "বহু পূর্বে তুমি আমি কবে একসাথে
আদিম প্রভাতে
প্রথম আলোকে জেগে উঠি
এক ছন্দে বাঁধা রাখী দুটি
দুজনে পরিনু হাতে হাতে।"আধো আলো-অন্ধকারে উড়ে এনু মোরা পাশে পাশে
প্রাণের বাতাসে।
একদি... | https://www.bangla-kobita.com/rabindranath/puspo/ |
2221 | মহাদেব সাহা | ভুলে-ভরা আমার জীবন | চিন্তামূলক | ভুলে-ভরা আমার জীবন, প্রতিটি পৃষ্ঠায় তার
অসংখ্য বানান ভুল
এলোমেলো যতিচিহ্ন; কোথাও পড়েনি ঠিক
শুদ্ধ অনুচ্ছেদ
আমার জীবন সেই ভুলে-ভরা বই, প্রুফ দেখ
হয়নি কখনো।
প্রতিটি পাতায় তাই রাশি রাশি ভুল, ভুল
কাজ, ভুল পদক্ষেপ
আমার জীবন এ আগাগোড়া ভুলের গণিত,
এই ভুল অঙ্ক আমি সারাটি জীবন ধরে কষে কষে
মেলাতে পারিনি
ফল তার শুধু শূন্য, শুধু শূ... | https://banglarkobita.com/poem/famous/1385 |
980 | জীবনানন্দ দাশ | কতদিন সন্ধ্যার অন্ধকারে | সনেট | কতদিন সন্ধ্যার অন্ধকারে মিলিয়াছি আমরা দুজনে;
আকাশ প্রদীপ জ্বেলে তখন কাহারা যেন কার্তিকের মাস
সাজায়েছে, — মাঠ থেকে গাজন গানের স্নান ধোঁয়াটে উচ্ছ্বাস
ভেসে আসে; ডানা তুলে সাপমাসী উড়ে যায় আপনার মনে
আকন্দ বনের দিকে; একদল দাঁড়কাক ম্লান গুঞ্জরণে
নাটার মতন রাঙা মেঘ নিঙড়ায়ে নিয়ে সন্ধ্যার আকাশ
দু’মুহূর্ত ভরে রাখে — তারপর মৌরির গ... | https://www.bangla-kobita.com/jibanananda/koto-din-sondhyar-ondhokarey/ |
2332 | মাইকেল মধুসূদন দত্ত | নন্দন-কানন | সনেট | লও দাসে, হে ভারতি, নন্দন-কাননে,
যথা ফোটে পারিজাত ; যথায় উৰ্ব্বশী,---
কামের আকাশে বামা চির-পূর্ণ-শশী,—
নাচে করতালি দিয়া বীণার স্বননে ;
যথা রম্ভা, তিলোত্তমা, অলকা রূপসী
মোহে মনঃ সুমধুর স্বর বরিষণে ,—
মন্দাকিনী বাহিনীর স্বর্ণ তীরে বসি,
মিশায়ে সু-কণ্ঠ-রব বীচির বচনে !
যথায় শিশিরের বিন্দু ফুল্ল ফুল-দলে
সদা সদ্যঃ ; যথা অলি... | https://www.bangla-kobita.com/madhusudan/nandankanon/ |
1299 | তসলিমা নাসরিন | অভিমান | প্রেমমূলক | কাছে যতটুকু পেরেছি আসতে, জেনো
দূরে যেতে আমি তারো চেয়ে বেশী পারি।
ভালোবাসা আমি যতটা নিয়েছি লুফে
তারো চেয়ে পারি গোগ্রাসে নিতে ভালোবাসা হীনতাও।
জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে
নিত্য নিয়ত পাথর সরিয়ে হাঁটি।
অতল নিষেধে ডুবতে ডুবতে ভাসি,
আমার কে আছে একা আমি ছাড়া আর ? | https://banglarkobita.com/poem/famous/414 |
4903 | শামসুর রাহমান | নৈঃসঙ্গ্য-লালিত আমি | সনেট | নৈঃসঙ্গ্য লালিত আমি। শিরায় শিরায়, লোমকূপে
কী শীতল স্রোত বয় সারাক্ষণ, অস্থিমজ্জা
নিঝুম পল্লীর মতো। নিজে খাপছাড়া বলে লজ্জা
পাই খুব একান্ত নিজেরই কাছে। নৈরাশের যূপে
প্রায়শ আমাকে ঠেলে দ্যায়, দ্যায় বিরূপ দঙ্গলে
ছুঁড়ে ক্ষিপ্র আমার ভেতরকার কোনো প্রতিপক্ষ
এবং মনুষ্যরূপী মড়াখেকেদের সঙ্গে সখ্য
জমে ওঠে নিত্য দিকচিহ্নহীন অসিত জঙ্গ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/noisongyo-lalito-ami/ |
4229 | শক্তি চট্টোপাধ্যায় | বাগানে তার ফুল ফুটেছে | প্রেমমূলক | ওইখানে ওই বাগানে তার ফুল ফুটেছে কতো
জানতে পারি, ওর মধ্যে কি একটি দেবার মতো?
একটি কিম্বা দুটির ইচ্ছে আসতে আমার কাছে
তাহার পদলেহন করতে সমস্ত ফুল আছে।
সব ফুলই কি গোষ্ঠীগত, সব ফুলই কি চাঁদের
একটি দুটি আমায় চিনুক, বাদবাকি সব তাঁদের
গাছ তো তাঁহার বাগানভর্তি, আমার রোপণ ছায়া–
প্রবীণ তাঁদের ভালোবাসা, আমার বাসতে চাওয়াই।। | https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/bagane-taar-phul-futechhe/ |
83 | আবিদ আনোয়ার | প্রত্নরমণী | প্রেমমূলক | তোমাকে দেখেনি মধ্যযুগের নিপুণ পটুয়া,
অজন্তা কিবা ইলোরার ভাস্কর--
তাহলে দেখতে শত ক্যানভাসে,
ব্রোঞ্জে-পিতলে কষ্টিপাথরে,
টেরাকোটা-কাঠ-সোনার পুতুলে
তুমি সাজিয়েছো পুরাকীর্তির সবগুলো যাদুঘর!কৃষ্ণের পাশে যে আছে দাঁড়িয়ে
যৌবনবতী পাথুরে-স্তনের নারী
লজ্জায় ভেঙে খান খান হবে
তুমি যদি শুধু একটু সাহসে
জোড়ামূর্তির সামনে দাঁড়িয়ে
খুলে ফ... | https://www.bangla-kobita.com/abid50anwar/an-archaic-woman/ |
3167 | রবীন্দ্রনাথ ঠাকুর | তুমি যে তুমিই, ওগো | প্রেমমূলক | তুমি যে তুমিই, ওগো
সেই তব ঋণ
আমি মোর প্রেম দিয়ে
শুধি চিরদিন। | https://www.bangla-kobita.com/rabindranath/tumi-je-tumii-ogo/ |
3560 | রবীন্দ্রনাথ ঠাকুর | বাসাবাড়ি | ছড়া | এই শহরে এই তো প্রথম আসা।
আড়াইটা রাত, খুঁজে বেড়াই কোন্ ঠিকানায় বাসা।
লণ্ঠনটা ঝুলিয়ে হাতে আন্দাজে যাই চলি,
অজগরের ভূতের মতন গলির পরে গলি।
ধাঁধাঁ ক্রমেই বেড়ে ওঠে, এক জায়গায় থেমে
দেখি পথে বাঁদিক থেকে ঘাট গিয়েছে নেমে।
আঁধার মুখোষ-পরা বাড়ি সামনে আছে খাড়া;
হাঁ-করা-মুখ দুয়ারগুলো, নাইকো শব্দসাড়া।
চৌতলাতে একটা ধারে ... | https://www.bangla-kobita.com/rabindranath/basabare/ |
5813 | সুনীল গঙ্গোপাধ্যায় | নীরার পাশে তিনটি ছায়া | প্রেমমূলক | নীরা এবং নীরার পাশে তিনটি ছায়া
আমি ধনুকে তীর জুড়েছি, ছায়া তবুও এত বেহায়া
পাশ ছাড়ে না
এবার ছিলা সমুদ্যত, হানবো তীর ঝড়ের মতো–
নীরা দু’হাত তুলে বললো, ‘মা নিষাদ!
ওরা আমার বিষম চেনা!’
ঘূর্ণি ধুলোর সঙ্গে ওড়ে আমার বুক চাপা বিষাদ–
লঘু প্রকোপে হাসলো নীরা, সঙ্গে ছায়া-অভিমানীরা
ফেরানো তীর দৃষ্টি ছুঁয়ে মিলিয়ে গেল
নীরা জানে না! | https://banglarkobita.com/poem/famous/1870 |
5256 | শামসুর রাহমান | সনেটের শতদল | সনেট | হে আমার সনেটের নিঃসীমা, তোমাকেই
কী ব্যাকুল চায় খরাচিহ্নময় কবিতার খাতা
তুচ্ছতা সরিয়ে পাশে। ‘সেজে ওঠো তুমি শূন্যে পাতা’
বলে প্রার্থনার স্বরে আর প্রায় প্রতিদিন এই
রোগশয্যা খুব মেতে ওঠে সকলের আড়ালেই
নক্ষত্রের কণাসমূহের নাচে, বসন্ত-উৎসবে;
অষ্টক ঘটক আসে বারে বারে উল্লাসে গৌরবে।
হে সনেটমালা তোমাদের বিনা আজ সুখ নেই।রোগশয্যা ক্... | https://www.bangla-kobita.com/shamsurrahman/soneter-shotodol/ |
4770 | শামসুর রাহমান | তাচ্ছিল্য উজিয়ে | রূপক | ‘এখানে এসে কি ভুল করলাম?’ এই প্রশ্ন তাকে
চঞ্চুতে স্থাপন করে। উস্কো খুস্কো চুল, গালে দাড়ি
কামানোর কাটা দাগ, শার্টের কলারে এক টুকরো
ঘাস, যেন স্তম্ভিত টিকটিকির জিভ।
এখানে আসার আগে ছিলেন নির্জন মাঠে শুয়ে। মেঠো ঘ্রাণ
ঘিরে আছে তাকে, বুঝি উদ্ভিদের প্রাণ তার মাঝে
সঞ্চারিত; কেউ তাকে আড় চোখে দ্যাখে, কেউ কেউ
উপেক্ষার ডগায় নাচিয়... | https://www.bangla-kobita.com/shamsurrahman/tacchillyo-ujie/ |
5356 | শামসুর রাহমান | হেঁটে হেঁটে বেশ কিছুদূর এসে | সনেট | হেঁটে হেঁটে বেশ কিছুদূর এসে আজ মনে হয়-
এই যে এতটা পথ পেরিয়ে এলাম কত আলো,
কত অন্ধকার খেলা করেছে আমার সঙ্গে। ভালো,
মন্দ এসে ঘিরেছে আমাকে আর ক্রুর দ্বন্দ্বময়
অন্তরের ইতিহাস রয়ে যাবে অজানা নিশ্চয়।
যদি নগ্নতায় উদ্ভসিত হতো অন্তর্লোক, তবে
অনেকে আমার দিকে বাঁকা চোখে তাকাতো নীরবে,
কেউ কেউ দিতো টিটকিরি দিব্যি রাজপথময়।আমরা এমন যু... | https://www.bangla-kobita.com/shamsurrahman/hete-hete-besh-kichudur-eshe/ |
2904 | রবীন্দ্রনাথ ঠাকুর | কালো ঘোড়া | চিন্তামূলক | কালো অশ্ব অন্তরে যে সারারাত্রি ফেলেছে নিশ্বাস
সে আমার অন্ধ অভিলাষ।
অসাধ্যের সাধনায় ছুটে যাবে ব'লে
দুর্গমেরে দ্রুত পায়ে দ'লে
খুরে খুরে খুঁড়েছে ধরণী,
করেছে অধীর হ্রেষাধ্বনি।ও যেন রে যুগান্তের কালো অগ্নিশিখা,
কালো কুজ্ঝটিকা।
অকস্মাৎ নৈরাশ্য-আঘাতে
দ্বার মুক্ত পেয়ে রাতে
দুর্দাম এসেছে বাহিরিয়া।
যারে নিয়ে এল সে-যে ব্যথা... | https://www.bangla-kobita.com/rabindranath/kalo-gura/ |
424 | কাজী নজরুল ইসলাম | বিদায়-মাভৈঃ | মানবতাবাদী | বিদায়-রবির করুণিমায় অবিশ্বাসীর ভয়,
বিশ্বাসী! বলো আসবে আবার প্রভাত-রবির জয়!
খণ্ড করে দেখছে যারা অসীম জীবনটাই,
দুঃখ তারাই করুক বসে, দুঃখ মোদের নাই।
আমরা জানি, অস্ত-খেয়ায় আসছে রে উদয়।
বিদায়-রবির করুণিমায় অবিশ্বাসীর ভয়।হারাই-হারাই ভয় করেই না হারিয়ে দিলি সব!
মরার দলই আগলে মড়া করছে কলরব।
ঘরবাড়িটাই সত্য শুধু নয় কিছুতেই নয়।
বি... | https://www.bangla-kobita.com/nazrulislam/bidai-mavoi/ |
5246 | শামসুর রাহমান | শ্রাবণের বিদ্যুতের মতো | সনেট | সযত্নে রাখবে পুষে তুমি সর্বদা আমার স্মৃতি,
করি না এমন অসম্ভব দাবি, বিস্মৃতিপ্রবণ,
কম বেশি, সকলেই। মাঝে-মধ্যে করলে স্মরণ
উদাস প্রহরে কোনো, খুব ফিকে-হয়ে-আসা প্রীতি
ধূলোর দবিজ পর্দা চকিতে সরিয়ে যথারীতি
তুললে স্মিত মুখ, আমি তোমার নিকট আমরণ
থাকবো কৃতজ্ঞ আর ঘটুক যতই অঘটন,
স্মৃতিতে জ্বলবে তবু তোমার স্বপ্নের মতো সিঁথি।আমাকে রা... | https://www.bangla-kobita.com/shamsurrahman/shraboner-bidyuter-moto/ |
1905 | পূর্ণেন্দু পত্রী | সেই সবও তুমি | প্রেমমূলক | তোমাকেই দৃশ্য মনে হয়।
তোমার ভিতরে সব দৃশ্য ঢুকে গেছে।
কাচের আলমারি যেন, থাকে থাকে, পরতে পরতে
শরতের, হেমন্তের, বসন্তের শাড়ি গয়না দুল,
নদীর নবীন বাঁকা, বৃষ্টির নুপুর, জল, জলদ উদ্ভিদ।
সাঁচীস্তুপে, কোনারকে যায় যারা, গিয়ে ফিরে আসে
দুধ জ্বাল দিয়ে দিয়ে ক্ষীর করা স্বাদ জিভে নিয়ে
তোমার ভিতরে সেই ভাস্কর্যেরও লাবণ্য রয়েছে।
কোন্... | https://banglarkobita.com/poem/famous/1316 |
5501 | সুকান্ত ভট্টাচার্য | প্রার্থী | মানবতাবাদী | হে সূর্য! শীতের সূর্য!
হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায়
আমরা থাকি,
যেমন প্রতীক্ষা ক'রে থাকে কৃষকদের চঞ্চল চোখ,
ধানকাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে।
হে সূর্য, তুমি তো জানো,
আমাদের গরম কাপড়ের কত অভাব!
সারারাত খড়কুটো জ্বালিয়ে,
এক-টুকরো কাপড়ে কান ঢেকে,
কত কষ্টে আমরা শীত আটকাই!
সকালের এক-টুকরো রোদ্দুর
এক টুকরো সো... | https://banglarkobita.com/poem/famous/254 |
1531 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | অন্ত্য রঙ্গ | প্রেমমূলক | হারে-রে রঙ্গিলা, তোর কথার টানে টানে
পাগল হয়ে ঘুরে বেড়াই, সমস্ত রাতভোর
কোন্ কামনার আগুন ছুঁয়ে স্বপ্ন দেখি তোর,
কোন্ দুরাশার, রঙ্গিলা? তুই হঠাৎ কোনোখানে
না ভাঙলে না-দেখার দেয়াল, মিথ্যে এ তোর খোঁজে
দিন কাটানোল বাঁধন খোলার স্বপ্নে দিয়ে ছাই
ঘর ছাড়িয়ে পরিয়ে দিলি পথের বাঁধন,
তাই ব্যর্থ হল রঙ্গিলা তোর সমস্ত রঙ্গ যে।
হারে-র... | https://banglarkobita.com/poem/famous/1614 |
4296 | শামসুর রাহমান | অথচ দরজা থেকে | প্রেমমূলক | আমিতো যুবক নই, মধ্য বয়সের রুক্ষ পথে
নিঃসঙ্গ চলেছি হেঁটে রৌদ্রদগ্ধ আর ঝঞ্ঝাহত
অভিজ্ঞ শরীরে নিয়ে পথনিষ্ঠ শ্রমণের মতো।
বিমুখ সকল দিক, তবু আছি টিকে কোনো মতে।
কেটেছে আমার দিন পথের কিনারে বৃক্ষমূলে
বসে গান শুনে গোত্রহীন কোনো একলা পাখির,
আলোজ্বলা কুটিরের খোঁজে, ভুলি কামড় ক্লান্তির,
যখন আমার দিকে তুমি তাকাও দু’চোখ তুলে।পিঙ্গল ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/othocho-dorja-theke/ |
1566 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | কাঁচ রোদ্দুর, ছায়া অরণ্য | চিন্তামূলক | কাঁচ-রোদ্দুর, ছায়া-অরণ্য, হ্রদয়ের স্বপ্ন।
আকণ্ঠ নিস্তেজ তৃপ্তি, ডোরাকাটা ছায়া সরল’–
বনে-বাদাড়ে শত্রু ঘোরে,
তাজা রক্ত,–শয়তান অব্যর্থ।
ঝানু আকাশ ঝুঁকে পড়ে অবাক।
কাঁচা চামড়ার চাবুক হেনে
ছিঁড়ে টেনে খেলা জমছে:
এরা কারা, এ কী করছে?
লোহা-গলানো আগুন জ্বলছে, সাঁড়াছি-
যন্ত্রণার দুঃস্বপ্ন।
আপ্রাণ চেষ্টায় জলের উপর রাখা জাগিয়ে
আক... | https://banglarkobita.com/poem/famous/1619 |
4483 | শামসুর রাহমান | একটি প্রাচীন সংলাপ | রূপক | বয়স কম তো নয়, উড়ছে মাথায়
এখনও সফেদ চুল, কোনও
কোনও দাঁত নড়বড়ে। তদুপরি কফের ধমকে হামেশাই
বুক ফেটে যেতে চায়। তবুও কলম তার প্রায়শ চঞ্চল।
আজকাল কখনও কখনও বটগাছ থেকে নেমে
একজন অতিশয় বেঁকে-যাওয়া বুড়ো,
অনন্ত কালের মতো বুড়ো,
কবির বিনীত দোরে কড়া নেড়ে অপেক্ষা করেন।খানিক পরেই কবি দোর খুলে দাঁড়ান, তাকান
অতিশয় নুয়ে-পড়া প্রবীণের দিকে... | https://www.bangla-kobita.com/shamsurrahman/ekti-prachin-songlap/ |
2750 | রবীন্দ্রনাথ ঠাকুর | আরোগ্য--১০ | মানবতাবাদী | অলস সময়-ধারা বেয়ে
মন চলে শূন্য-পানে চেয়ে।
সে মহাশূন্যের পথে ছায়া-আঁকা ছবি পড়ে চোখে।
কত কাল দলে দলে গেছে কত লোকে
সুদীর্ঘ অতীতে
জয়োদ্ধত প্রবল গতিতে।
এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল,
এসেছে মোগল;
বিজয়রথের চাকা
উড়ায়েছে ধূলিজাল,উড়িয়াছে বিজয়পতাকা।
শূন্যপথে চাই,
আজ তার কোনো চিহ্ন নাই।
নির্মল সে নীলিমায় প্রভাতে ও সন্ধ্যায় রাঙালো... | https://www.bangla-kobita.com/rabindranath/arogya-10/ |
840 | জসীম উদ্দীন | নক্সী কাঁথার মাঠ - বার | কাহিনীকাব্য | (বার)রূপাই গিয়াছে ‘কাইজা’ করিতে সেই ত সকাল বেলা,
বউ সারাদিন পথ পানে চেয়ে, দেখেছে লোকার মেলা |
কত লোক আসে কত লোক যায়, সে কেন আসে না আজ,
তবে কি তাহার নসিব মন্দ, মাথায় ভাঙিবে বাজ!
বালাই, বালাই, ওই যে ওখানে কালো গাঁর পথ দিয়া,
আসিছে লোকটি, ওই কি রূপাই ? নেচে ওঠে তার হিয়া |
এলে পরে তারে খুব বকে দিবে, মাথায় ছোঁয়াবে হা... | https://www.bangla-kobita.com/jasimuddin/nokshi-kathar-maath-12/ |
501 | কাজী নজরুল ইসলাম | শহীদী-ঈদ | প্রেমমূলক | ১
শহীদের ঈদ এসেছে আজ
শিরোপরি খুন-লোহিত তাজ,
আল্লাহর রাহে চাহে সে ভিখ্:
জিয়ারার চেয়ে পিয়ারা যে
আল্লার রাহে তাহারে দে,
চাহি না ফাঁকির মণিমানিক।
২
চাহি না ক’ গাভী দুম্বা উট,
কতটুকু দান? ও দান ঝুট।
চাই কোরবানী, চাই না দান।
রাখিতে ইজ্জত্ ইসলামের
শির চাই তোর, তোর ছেলের,
দেবে কি? কে আছ মুসলমান?
৩
ওরে ফাঁকিবাজ, ফেরেব-বা... | https://banglarkobita.com/poem/famous/842 |
3348 | রবীন্দ্রনাথ ঠাকুর | পত্র | রূপক | নৌকাযাত্রা হইতে ফিরিয়া আসিয়া লিখিতসুহৃদ্বর শ্রীযুক্ত প্রিয়নাথ সেন স্থলচরবরেষুজলে বাসা বেঁধেছিলেম , ডাঙায় বড়ো কিচিমিচি ।
সবাই গলা জাহির করে , চেঁচায় কেবল মিছিমিছি ।
সস্তা লেখক কোকিয়ে মরে , ঢাক নিয়ে সে খালি পিটোয় ,
ভদ্রলোকের গায়ে পড়ে কলম নেড়ে কালি ছিটোয় ।
এখানে যে বাস করা দায় ভনভনানির বাজারে ,
প্রাণের মধ্যে গুলিয়ে উঠে হট... | https://www.bangla-kobita.com/rabindranath/potro/ |
142 | আল মাহমুদ | সোনালী | সনেট | ১সোনার দিনার নেই, দেনমোহর চেয়ো না হরিনী
যদি নাও, দিতে পারি কাবিনবিহীন হাত দু’টি,
আত্মবিক্রয়ের স্বর্ণ কোনকালে সঞ্চয় করিনি
আহত বিক্ষত করে চারদিকে চতুর ভ্রুকুটি;
ভালোবাসা দাও যদি আমি দেব আমার চুম্ব্ন,
ছলনা জানিনা বলে আর কোন ব্যবসা শিখিনি;
দেহ দিলে দেহ পাবে, দেহের অধিক মূলধন
আমার তো নেই সখি, যেই পণ্যে অলঙ্কার কিনি ।
বিবসন ... | https://www.kobitacocktail.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6/ |
5004 | শামসুর রাহমান | বাঁচাবে | মানবতাবাদী | এ শহরে জীবিকা সর্বত্রগামী; ছোট বড় সব
চাকুরে, টাউট, উচ্চাকাংক্ষী ধনবান, ভিখারীর
ভিড়, শীতরাতে অতি ব্যবহারে জীর্ণ, শীর্ণকায়
রঙিন গণিকা, গঞ্জনায় অভ্যস৫ত খঞ্জের জন্যে
আয়ের নানান পথ খোলা। বেশ কিছু বেকার যুবক
মাস্তানের দঙ্গলে সহজে ভিড়ে যায়। যত্রতত্র
ধর্মের ব্যবসা জমে ওঠে; নীতিবিবর্জত ফাঁপা
রাজনীতি, বাণিজ্যিক সভ্যতার মরু বেড়ে ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/bachabe/ |
2606 | রবীন্দ্রনাথ ঠাকুর | অপমানিত | মানবতাবাদী | হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান!
মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে,
সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান ।।মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে
ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে ।
বিধাতার রুদ্ররোষে দুর্ভিক্ষের দ্বারে বসে
ভাগ ক... | https://www.bangla-kobita.com/rabindranath/insulted/ |
3584 | রবীন্দ্রনাথ ঠাকুর | বিদেশী ফুলের গুচ্ছ – ১২ | প্রেমমূলক | দেখিনু যে এক আশার স্বপন
শুধু তা স্বপন, স্বপনময়–
স্বপন বই সে কিছুই নয়।
অবশ হৃদয় অবসাদময়
হারাইয়া সুখ শ্রান্ত অতিশয়–
আজিকে উঠিনু জাগি
কেবল একটি স্বপন লাগি!
বীণাটি আমার নীরব হইয়া
গেছে গীতগান ভুলি,
ছিঁড়িয়া টুটিয়া ফেলেছি তাহার
একে একে তারগুলি।
নীরব হইয়া রয়েছে পড়িয়া
সুদূর শ্মশান-‘পরে,
কেবল একটি স্বপন-তরে!
থাম্ থাম্ ওরে হৃদয়... | https://www.bangla-kobita.com/rabindranath/bideshi-fuler-guccho-12/ |
1378 | তারাপদ রায় | আণবিক সুড়সুড়ি | রূপক | বোলতা, ভিমরুল এবং মৌমাছিদের সঙ্গে
কাঠপিঁপড়ে, ডেয়োপিঁপড়ে এবং লালপিঁপড়েদের
সন্ধিচুক্তি যেদিন স্বাক্ষরিত হল,
কেউ মাথা ঘামায় নি।
শুধু কালোপিঁপড়েরা বলেছিল,
“আমাদের কিছুই বলার নেই।
আমরা কাউকে কামড়াই না
শুধু সুড়সুড়ি দিই।’ | http://kobita.banglakosh.com/archives/3882.html |
4710 | শামসুর রাহমান | চেয়ার অস্বস্তিকর | চিন্তামূলক | চেয়ার অস্বস্তিকর, উঠে দাঁড়ালেও স্নায়ুতন্ত্রী
হয়না ঝংকৃত নিরাপদ মৃদু তালে, ফুলগুলি
ব্যর্থ আজ। উদ্বেগের খচখচে কাঁটা ক্রমাগত
বিঁধছে আমার মনে; ক্ষণে ক্ষণে হাওয়ায় হাওয়ায়
কেমন পাশব গন্ধ ভাসে, আমার দু’কাঁধে কিছু
বিসদৃশ ঘটে যাবে যেন! পাখনা গজাবে নাকিঅকস্মাৎ? আমি, শামসুর রাহমান, অবশেষে
কাফকার গ্রেগর শামসা হয়ে যাবো? আমি বড়ো
বেশি... | https://www.bangla-kobita.com/shamsurrahman/chair-oswostikor/ |
5952 | স্মরণজিৎ চক্রবর্তী | অষ্টম | প্রেমমূলক | মাথার ওপর চাঁদ ভেঙেছে ওর
জোৎস্না-গুঁড়ো ছড়িয়ে আছে ওই
দল বেঁধে সব তোমার কাছে আসি
আমরা যারা নবম শ্রেণী হইআমরা যারা আর আসে না ঘুম
গন্ধ রাবার আর মানে না পোষ
বুক পকেটে সব পেয়েছির পরে
আমরা যারা লুকোনো আপশোষউল্টো জামায় দিন কেটে যায় বেশ
একটা তারা আকাশ থেকে টুপ
বাস স্টপেজে আর নামে না কেউ
বিশাল বড় চাঁদের তলায় চুপএকটা শহর… একলা শহ... | https://www.kobitacocktail.com/%e0%a6%85%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%ae-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%9c%e0%a6%bf%e0%a7%8e-%e0%a6%9a%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d/ |
2267 | মহাদেব সাহা | শুধু এই কবিতার খাতা | প্রেমমূলক | এই কবিতার খাতা ছাড়া আর কার কাছে এমন অঝোরে
অশ্রুপাত করা যায়
কার কাছে প্রাণখুলে লেখা যায় চিঠি,
বলা যায় সব দুঃখ, পাপ, অধঃপতনের কথা
আর কার বুকে আঁকা যায় রবীন্দ্রনাথের মতো
অসংলগ্ন, বিপর্যস্ত ছবি!
একমাত্র কবিতার খাতা ছাড়া কোথায় লুকানো যায় মুখ
আর কোন নীলিমায় এমন স্বচ্ছন্দ ওড়া যায়
কোন স্বচ্ছতোয়া নদীজলে ধোয়া যায় সমস্ত কালিমা
বু... | https://banglarkobita.com/poem/famous/1386 |
3102 | রবীন্দ্রনাথ ঠাকুর | জীবনবহনভাগ্য নিত্য আশীর্বাদে | ভক্তিমূলক | জীবনবহনভাগ্য নিত্য আশীর্বাদে
ললাট করুক স্পর্শ
অনাদি জ্যোতির দান-রূপে--
নব নব জাগরণে প্রভাতে প্রভাতে
মর্ত এ আয়ুর সীমানায়।
ম্লানিমার ঘন আবরণ
দিনে দিনে পড়ুক খসিয়া
অমর্তলোকের দ্বারে
নিদ্রায় জড়িত রাত্রিসম।
হে সবিতা,তোমার কল্যাণতম রূপ
কারো অপাবৃত,
সেই দিব্য আবির্ভাবে
হেরি আমি আপন আত্মারে
মৃত্যুর অতীত। | https://www.bangla-kobita.com/rabindranath/jebanbahanbaga-nitta-asebada/ |
1139 | জীবনানন্দ দাশ | ভিজে হয়ে আসে মেঘে এ দুপুর | সনেট | ভিজে হয়ে আসে মেঘে এ-দুপুর — চিল একা নদীটির পাশে
জারুল গাছের ডালে বসে বসে চেয়ে থাকে ওপারের দিকে;
পায়রা গিয়েছে উড়ে তবু চরে, খোপে তার; — শসাতাটিকে,
ছেড়ে গেছে মৌমাছি; — কালো মঘে জমিয়াছে মাঘের আকাশে,
মরা প্রজাতিটির পাখার নরম রেণু ফেলে দিয়ে ঘাসে
পিঁপড়েরা চলে যায়; — দুই দন্ড আম গাছে শালিখে — শালিখে
ঝুটোপুটি, কোলাহল — বউকথাকও ... | https://www.bangla-kobita.com/jibanananda/vijey-hoye-ashe-meghe-e-dupur/ |
2258 | মহাদেব সাহা | লিরিকগুচ্ছ - ২২ | প্রেমমূলক | শরীর জুড়ে আমার শুধু
ভালোবাসার গন্ধ
কেউ বা তাকে ভালো বলে
কেউ বা বলে মন্দ;
আকাশে মেঘ হৃদয়ে ঝড়
যতোই চলে দ্বন্দ্ব
তুমি ঠিকই জানো
আমি ভালোবাসায় অন্ধ! | https://banglarkobita.com/poem/famous/1395 |
3683 | রবীন্দ্রনাথ ঠাকুর | মথুরায় | প্রেমমূলক | বাঁশরি বাজাতে চাহি , বাঁশরি বাজিল কই ?
বিহরিছে সমীরণ , কুহরিছে পিকগণ ,
মথুরায় উপবন কুসুমে সাজিল ওই ।
বাঁশরি বাজাতে চাহি , বাঁশরি বাজিল কই ?বিকচ বকুল ফুল দেখে যে হতেছে ভুল ,
কোথাকার অলিকুল গুঞ্জরে কোথায় !
এ নহে কি বৃন্দাবন ? কোথা সেই চন্দ্রানন ?
ওই কি নূপুরধ্বনি বনপথে শুনা যায় ?
একা আছি বনে বসি , পীত ধড়া পড়ে খসি ,
সোঙরি... | https://www.bangla-kobita.com/rabindranath/mothurai/ |
1788 | পূর্ণেন্দু পত্রী | এখনো | প্রেমমূলক | কাগজ পেলেই আঁকচারা কাটা অভ্যেস।
একবার আঁকছিলুম রাজবাড়ি।
আঁকতে আঁকতে হয়ে উঠলো আলকাতরা মাখা দৈত্য,
কাগজ থেকে লাফ দিয়ে উঠলো দশ আঙুলের থাবা
খাঁবো, খাঁবো, খাঁবো।
সেই থেকে আর রাজবাড়ি আঁকি না।
আঁকি রাজহাঁস, ময়ুর, জলের ঘূর্নি, আর সেই সব শিকড়
যা ডুবে আছে আকুলি-বিকুলি তৃষ্ণার ভিতরে।
পদ্মপাতায় ডুমুরের গুছির মতো ফলে থাকে যে শিশির
... | https://banglarkobita.com/poem/famous/1298 |
4326 | শামসুর রাহমান | অসিত উত্থানে | চিন্তামূলক | চতুষ্পার্শ্বে যাচ্ছে শোনা মুহুর্মুহু পিশাচের হল্লা,
ওদের শরীরে পচা মাংসের উৎকট গন্ধ, বুনো
অন্ধকারে পদশব্দ এলোমেলো, ক্ষুধার্ত শকুনও
পালায় সে দৃশ্য দেখে; অতিশয় সন্ত্রস্ত মহল্লা।
প্রতিটি মুহূর্ত কাটে, যেন কোনো ভীষণ দন্তুর
নেকড়ে ছিঁড়ছে খরগোশ। সর্বব্যাপী ভয়ংকর
অসিত উত্থানে বুঝি না কে শক্রু মিত্র কেবা। খর
ছলনায় খল মাতে, হতবু... | https://www.bangla-kobita.com/shamsurrahman/osit-utthane/ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.