id
stringlengths
1
4
poet
stringclasses
120 values
title
stringlengths
1
54
class
stringclasses
21 values
text
stringlengths
13
18.7k
source_url
stringlengths
40
246
551
কাজী নজরুল ইসলাম
স্নেহ-পরশ
প্রেমমূলক
আমি      এদেশ হতে বিদায় যেদিন নেব প্রিয়তম, কাঁদবে এ বুক সঙ্গীহারা কপোতিনী সম – তখন মুকুরপাশে একলা গেহে আমারই এই সকল দেহে চুমব আমি চুমব নিজেই অসীম স্নেহে গো! আহা  পরশ তোমার জাগছে যে গো এই সে দেহে মম, কম সরস-হরষ সম। তখন তুমি নাইবা – প্রিয় – নাইবা রলে কাছে, জানব আমার এই সে দেহে এই সে দেহে গো তোমার বাহুর বুকের শরম-ছোঁয়ার আ...
https://www.bangla-kobita.com/nazrulislam/sneho-purush/
460
কাজী নজরুল ইসলাম
মিসেস এম রহমান
শোকমূলক
মোহররমের চাঁদ ওঠার তো আজিও অনেক দেরি, কোন কারবালা-মাতম উঠিল এখনি আমায় ঘেরি'? ফোরাতের মৌজ ফোঁপাইয়া ওঠে কেন গো আমার চোখে! নিখিল-এতিম ভিড় ক'রে কাঁদে আমার মানিস-লোকে! মর্সিয়া-খান! গা'সনে অকালে মর্সিয়া-শোকগীতি, সর্বহারার অশ্রু-প্লাবনে সয়লাব হবে ক্ষিতি!......আজ যবে হায় আমি কুফার পথে গো চলিতে চলিতে কারবালা মাঝে থামি, হ...
https://www.bangla-kobita.com/nazrulislam/mises-m-rahman/
2020
ভাস্কর চক্রবর্তী
দাশবাবুকে
মানবতাবাদী
আমরা বেঁচে থাকি কিংবা মরে যাই, দাশবাবু, এসে যায় না কিছু যে যার ঘামাচি নিয়ে সবাই ব্যস্ত এখন। যা কিছু দেখেছি তা কি বলতে পেরেছি ঠিকঠাক যা লিখেছি, দশ বিশ বাইশ বছর, বোঝাতে পেরেছি কিছু? শুধু বেঁচে থাকা নিয়ে বেঁচে থাকা শুনতে পাই শিল্পময় খুব সেসব আমার জন্য নয় কবিতার জন্য দাদা আমাদের রঘুনাথ রইল, আমি বেরিয়ে পড়লাম।
http://kobita.banglakosh.com/archives/4237.html
949
জীবনানন্দ দাশ
উন্মেষ
চিন্তামূলক
কোথাও নদীর পারে সময়ের বুকে- দাঁড়ায়ে রয়েছে আজো সাবেককালের এক স্তিমিত প্রাসাদ; দেয়ালে একটি ছবিঃ বিচারসাপেক্ষ ভাবে নৃসিংহ উঠেছে; কোথাও মঙ্গল সংঘটন হ’য়ে যাবে অচিরাৎ।নিবিড় রমণী তার জ্ঞানময় প্রেমিকের খোঁজে অনেক মলিন যুগ- অনেক রক্তাক্ত যুগ সমুত্তীর্ণ ক’রে আজ এই সময়ের পারে এসে পুনরায় দেখে আবহ্মানের ভাঁড় এসেছে গাধার পিঠে চ’ড়ে।
https://www.bangla-kobita.com/jibanananda/unmesh/
3290
রবীন্দ্রনাথ ঠাকুর
নয়ন তোমারে পায় না দেখিতে
ভক্তিমূলক
নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে ॥ বাসনার বশে মন অবিরত         ধায় দশ দিশে পাগলের মতো, স্থির-আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে ॥ সবাই ছেড়েছে, নাই যার কেহ,  তুমি আছ তার আছে তব স্নেহ-- নিরাশ্রয় জন, পথ যার গেহ, সেও আছে তব ভবনে। তুমি ছাড়া কেহ সাথি নাই আর,সমুখে অনন্ত জ...
https://www.bangla-kobita.com/rabindranath/noyon-tomare-pay-na-dekhite/
3190
রবীন্দ্রনাথ ঠাকুর
দয়া করে ইচ্ছা করে আপনি ছোটো হয়ে
ভক্তিমূলক
দয়া করে ইচ্ছা করে আপনি ছোটো হয়ে এসো তুমি এ ক্ষুদ্র আলয়ে। তাই তোমার মাধুর্যসুধা ঘুচায় আমার আঁখির ক্ষুধা, জলে স্থলে দাও যে ধরা কত আকার লয়ে।বন্ধু হয়ে পিতা হয়ে জননী হয়ে আপনি তুমি ছোটো হয়ে এসো হৃদয়ে। আমিও কি আপন হাতে করব ছোটো বিশ্বনাথে। জানাব আর জানব তোমায় ক্ষুদ্র পরিচয়ে?শিলাইদহ, ২৬ আষাঢ়, ১৩১৭ (গীতাঞ্জলি কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/doya-kore-iccha-kore-apni-choto-hoye/
533
কাজী নজরুল ইসলাম
সিন্ধুঃ প্রথম তরঙ্গ
স্তোত্রমূলক
হে সিন্ধু, হে বন্ধু মোর, হে চির-বিরহী, হে অতৃপ্ত! রহি’ রহি’ কোন্‌ বেদনায় উদ্বেলিয়া ওঠ তুমি কানায় কানায়? কি কথা শুনাতে চাও, কারে কি কহিবে বন্ধু তুমি? প্রতীক্ষায় চেয়ে আছে উর্ধ্বে নীলা নিম্নে বেলা-ভুমি! কথা কও, হে দুরন্ত, বল, তব বুকে কেন এত ঢেউ জাগে, এত কলকল? কিসের এ অশান্ত গর্জন? দিবা নাই রাত্রি নাই, অনন্ত ক্রন্দন ...
https://banglarkobita.com/poem/famous/153
3927
রবীন্দ্রনাথ ঠাকুর
সময় আসন্ন হলে
চিন্তামূলক
সময় আসন্ন হলে আমি যাব চলে, হৃদয় রহিল এই শিশু চারাগাছে— এর ফুলে, এর কচি পল্লবের নাচে অনাগত বসন্তের আনন্দের আশা রাখিলাম আমি হেথা নাই থাকিলাম।   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/somoy-asonno-hole/
1830
পূর্ণেন্দু পত্রী
দিও
প্রেমমূলক
আজ সব খুলে দিও, কোনো ফুল রেখোনা আড়ালে ভূমধ্যসাগরও যদি চাই, দিও দু'হাত বাড়ালে । দ্বিপ্রহরে যদি চাই গোধূলি বেলার রাঙা ঠোঁট গোধূলিতে জ্যোৎস্না যদি চাই কাঠের চেয়ারে বসে যদি বলি হতে চাই কীর্তিনাশা নদী সমস্ত কল্লোল দিও কোনো ঢেউ রেখোনা আড়ালে । ভূমধ্যসাগরও যদি চাই, দিও দু'হাত বাড়ালে ।
https://banglarkobita.com/poem/famous/1252
4154
রেদোয়ান মাসুদ
ভালোবাসি তোমায়
প্রেমমূলক
ভালোবাসি, ভালোবাসি তোমায় জীবনের প্রতিটি পাতায় পাতায় তোমার হাসি, তোমার কান্নায় তোমার বেণীবাধা কেশের খোপায় খোপায়।কারণে অকারণে খুঁজি তোমায় তোমার উলটো দিকে পড়ে থাকা ছায়ায় ছায়ায় তোমাকে দেখবার , তোমাকে পাবার আশায় দাঁড়িয়ে থাকি রৌদ্রে পুড়ে রাস্তায় রাস্তায়।মনের আবেগে হৃদয়ের টানে কাছে টানি তোমায় শুধু দু’চোখ ভরে দেখার আশায় তোমার ...
http://kobita.banglakosh.com/archives/2133.html
5351
শামসুর রাহমান
হে আমার বাল্যবন্ধুগণ
চিন্তামূলক
শোনো তোমরা হে আমার বাল্যবন্ধুগণ- শোনো আফজাল, তাহের, ফরহাদ, সূর্যকিশোর। আজ পঞ্চাশের ডান দিকে বসে ভাবছি তোমাদের কথা।আফজাল, আমি জানতাম সেলুলয়েডে একটা নির্মল কাহিনী রচনার সাধ ছিলো তোমার। তাহের, তুমি একটা বিরাট সেতু নির্মাণের স্বপ্ন দেখতে। ফরহাদ, গ্রাম-থেকে-আনা তোমার গোলাপী রঙের টিনের স্যুটকেস থেকে বেরিয়ে পড়েছিলো যাবতীয় চির...
https://www.bangla-kobita.com/shamsurrahman/he-amar-balyobondhugon/
4825
শামসুর রাহমান
দণ্ড
রূপক
‘নত হও, নত হও’ ব’লে নির্বাপিত এজলাসে পরচুলা-পরা বিজ্ঞ বিচারক খাগের কলমে লিখলেন রায়, কাঠগড়ায় দাঁড়ানো লোকটার ভাবলেশহীন মুখ। অন্তর্ভেদী দৃষ্টি, ছন্নছাড়া, তার বুক-চেরা পথে কুহকের অচিন সঙ্গীত তোলে ঢেউ, কেউ ডেকে-ডেকে ঘুমিয়ে পড়েছে; সে-তো বোবা-কালা নয়, তবু মৌনের নিঃস্পৃহ তাঁবেদার সর্বক্ষণ, পোকা-খাওয়া ফলের মতোই স্তব্ধ মুখ।মনে-ম...
https://www.bangla-kobita.com/shamsurrahman/dondo/
3451
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন - শিশু কাব্যগ্রন্থ
ছড়া
মা গো, আমায় ছুটি দিতে বল্‌, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া-পড়া খেলা। তুমি বলছ দুপুর এখন সবে, নাহয় যেন সত্যি হল তাই, একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হল মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে সুয্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগ্‌দি-বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর-ধারে এসে। আঁধার হল মাদার-গাছ...
https://www.bangla-kobita.com/rabindranath/proshno/
1603
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
তৈমুর
রূপক
রাজপথে ছিন্ন শব, ভগ্নদ্বার প্রাসাদে কুটিরে নির্জন বীভৎস শান্তি, দলভ্রষ্ট আহত অশ্বের চকিত খুরের শব্দ, মুমূর্ষুর আর্তকণ্ঠ, ফের ভৌতিক স্তব্ধতা। শূন্য মসজিদের গম্বুজে খিলানে রাত্রির নিঃসঙ্গ ছায়া নামে। প্রাণ-যমুনার তীরে মৃত্যুর উৎসব সাঙ্গম বিহঙ্গ-হৃদয় ছিন্নপাখা। নগরে গ্রামে ও গঞ্জে মসজিদে মন্দিরে সর্বখানে দুরন্ত তাতার-দস্যু...
https://banglarkobita.com/poem/famous/1621
2239
মহাদেব সাহা
মানুষের সাথে থাকো
চিন্তামূলক
যতোই ব্যথিত হও মানুষের সান্নিধ্য ছেড়ো না মানুষের সাথে থাকো সব দুঃখ দূর হয়ে যাবে, যতোই আঘাত পাও মানুষকে কিছুতে ছেড়ো না যখন কিচুই নেই মনে রেখো, তখনো সর্বশেষ আশা এই মানুষ; সবকিছু ধ্বংস হয়ে গেলেও তোমার পাশে এসে মানুষই দাঁড়াবে ফুল যখন ফুটবে না, পাখি যখন গাইবে না কেবল আকাশ-বাতাস মথিত করে আসবে ধ্বংস, আসবে মৃত্যু তখনো মানুষই ত...
https://banglarkobita.com/poem/famous/1446
640
জয় গোস্বামী
ওই যে বাড়ির তীরে কবর ওঠানো তার
চিন্তামূলক
ওই যে বাড়ির তীরে কবর ওঠানো তার ছায়াচরে ঘুমে শুরু হই আমার অতীতকাল জলে ডাক দিলো: ‘ওরে লগ্নে লগ্নে ফেরী ছেড়ে যায়’ গৃহমুণ্ডে যে-বায়স নুড়িমুখে বসে তার ‘কা’ ধ্বনিতে সকাল অজ্ঞান খেলনা দুর্গের সামনে যতবার হাবাখেলা উত্থাপন করি, বাজে টাকা যতই পালাতে যাই, ছাদ ভেঙে মাথায় পড়ে ততবার হতভাগ্য যশ সখার আঙুল শুষে পদ্মিনী খেলেন,...
https://banglarkobita.com/poem/famous/1726
5860
সুনীল গঙ্গোপাধ্যায়
সকল ছন্দের মধ্যে আমিই গায়ত্রী
রূপক
ছিলাম বাসনা-লঘু, ছন্দ এসে আমাকে সুসি’র হতে বলে প্রিয় বয়স্যের মতো তার দন্তপঙ্‌ক্তি আমি তাকে দূর হয়ে যেতে বলি নতুন বন্ধুর খোঁজে আমি ছন্দহীন হতে হতে ক্রমশ ধর্মদ্রোহী আগোপন পাষন্ড হয়ে যাই। তবু সে দরজার কাছে মুখ চুন, আমি তাকে পালঙ্কের নিচ থেকে জুতো মুখে করে আনতে হুকুম করেছি! দ্বিধা নেই, সে এনেছে, সমালোচকের কানে মেরেছে চপ্পল...
https://banglarkobita.com/poem/famous/1903
968
জীবনানন্দ দাশ
একদিন খুঁজেছিনু যারে
প্রেমমূলক
একদিন খুঁজেছিনু যারে বকের পাখার ভিড়ে বাদলের গোধূলি-আঁধারে, মালতীলতার বনে,- কদমের তলে, নিঝুম ঘুমের ঘাটে,-কেয়াফুল,- শেফালীর দলে! -যাহারে খুঁজিয়াছিনু মাঠে মাঠে শরতের ভোরে হেমন্তের হিম ঘাসে যাহারে খুঁজিয়াছিনু ঝরোঝরো কামিনীর ব্যথার শিয়রে যার লাগি ছুটে গেছি নির্দয় মসুদ চীনা তাতারের দলে, আর্ত কোলাহলে তুলিয়াছি দিকে দিকে বাধা ব...
https://banglarkobita.com/poem/famous/900
5121
শামসুর রাহমান
মুছে যায় অপরূপ মেলা
চিন্তামূলক
আচানক মধ্যরাতে ঘুম ভেঙে যায়। মনে হ’ল,- কিছু পদধ্বনি যে প্রবেশ করছে খুব কাছে। চেয়ে দেখি চারটি রুপালি কঠোর, নিষ্ঠুর পদযুগ। সেগুলোর অধিকারী রয়েছে তাকিয়ে এই ভ্যাবাচ্যাকা-খাওয়া লোকটির দিকে, যেন ওরা তাকে এক্ষুনি চিবোবে!বেশ কিছুক্ষণ ওরা ঘরের ভেতরে দাঁড়ানোর পর এই সন্ত্রস্ত আমাকে বন্দি ক’রে নিয়ে চলে ঘরের বাইরে বহুদূরে। হঠাৎ বিক...
https://www.bangla-kobita.com/shamsurrahman/muche-jai-oporup-mela/
3795
রবীন্দ্রনাথ ঠাকুর
যে-বসন্ত একদিন করেছিল কত কোলাহল
প্রকৃতিমূলক
যে-বসন্ত একদিন করেছিল কত কোলাহল লয়ে দলবল আমার প্রাঙ্গণতলে কলহাস্য তুলে দাড়িম্বে পলাশগুচ্ছে কাঞ্চনে পারুলে; নবীন পল্লবে বনে বনে বিহ্বল করিয়াছিল নীলাম্বর রক্তিম চুম্বনে; সে আজ নিঃশব্দে আসে আমার নির্জনে; অনিমেষে নিস্তব্ধ বসিয়া থাকে নিভৃত ঘরের প্রান্তদেশে চাহি সেই দিগন্তের পানে শ্যামশ্রী মূর্ছিত হয়ে নীলিমায় মরিছে যেখানে। ...
https://banglarkobita.com/poem/famous/1937
1684
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
শব্দ, শুধু শব্দ
প্রেমমূলক
হাজার শব্দ মাথায় ছিল, হাজার শব্দ বুকে, আর তা ছাড়া বাপ-পিতেমোর জং-ধরা সিন্দুকে শব্দ ছিল দু-তিন হাজার– খরচা করে সবই দেখছি তবু হয়নি আঁকা তোমার মুখচ্ছবি। দোষ ছিল না শব্দে, শুধু দোষ ছিল জোড় বাঁধায়, ভুল-বিবাহের বর-কনে তাই গড়ায় ধুলো-কাদায়। এখন ভূমিশয্যা থেকে কুড়িয়ে তাদের তুলি; নতুন করে জোড় মিলিয়ে মেটাচ্ছি ভুলগুলি।
https://banglarkobita.com/poem/famous/1610
2249
মহাদেব সাহা
রবীন্দ্রোত্তর আমারা কজন যুবা
ভক্তিমূলক
শুনুন রবীন্দ্রনাথ এ যুগে ভীষণ দায় বাঁচা, বড়ো অসহায় আমারা কজন যাবা আপনার শান্তিনিকেতনে প্রত্যহ প্রার্থনা করি হে ঈশ্বর, আমাদের শান্তি দাও, প্রত্যহ প্রার্থনা করি মঠে ও গির্জায় আমাদের শান্তি দাও, দাও মহান ঈশ্বর, তবু সর্বত্র আজ অনাবৃষ্টি, রৌদ্রে পোড়ে মাঠ, বোমায় শহর পোড়ে, লোকালয় উচ্ছন্নে যায় মারী ও মড়কে কাঁপে দেশ, শুনুন রবীন...
https://banglarkobita.com/poem/famous/1477
5138
শামসুর রাহমান
যখন ঘুমিয়ে ছিলাম
চিন্তামূলক
মিয়ে ছিলাম ঘরে একা; আচমকা ঘুম ছিঁড়ে গেলে পর মনে হলো কে যেন ঝাঁকুনি দিয়ে জোরে ভাঙালো আমার শান্ত, গাঢ় নিদ্রা; বিচলিত হয়ে খুঁজি কাকে? কোন্‌ সে মানব অথবা মানবী, যার মুখ দেখার আশায় দ্রুত শয্যা ছেড়ে উঠে দোর খুলে দৃষ্টি বুলোই চৌদিকে।না, কোথাও নেই চিহ্ন কারও; বহুদূর থেকে কান্না ভেসে আসে অথচ নিকটে ঘরবাড়ি নেই কোনও। তা’হলে কি আকা...
https://www.bangla-kobita.com/shamsurrahman/jokhon-ghumie-chilam/
5420
সিকান্দার আবু জাফর
মানা
নীতিমূলক
হাটে-মাঠে-গঞ্জে-ঘাটে সুদূর গাঁয়ের পথে নদীর তীরে, বালুর চরে, সমুদ্র সৈকতে ছড়িয়ে আছে জীবন যেন আনন্দে আটখানা তুমিই যে তার ভাগ নেবে না তোমার শুধু মানা। ও-জঙ্গলে দোয়েল নাচে, শালিক ডাকে গাছে ঘুঘুর ছানা মিটমিটিয়ে হয়তো চেয়ে আছে বুলবুলিটার লাল টুপিটা দেখার নেশায় মেতে, টুনটুনি-বৌ আবাক হয়ে রাখে দু চোখ পেতে, ও-জঙ্গলে বাতাস মিঠে, ম...
http://kobita.banglakosh.com/archives/4211.html
5706
সুকুমার রায়
হিংসুটিদের গান
ছড়া
আমরা ভালো লক্ষী সবাই, তোমরা ভারি বিশ্রী, তোমরা খাবে নিমের পাচন, আমরা খাব মিশ্রী। আমরা পাব খেলনা পুতুল, আমরা পাব চম্‌চম্, তোমরা ত তা পাচ্ছ না কেউ, পেলে ও পাবে কম কম আমরা শোব খাট পালঙে মায়ের কাছে ঘেঁষ্‌টে, তোমরা শোবে অন্ধকারে একলা ভয়ে ভেস্তে। আমরা যাব জাম্‌তাড়াতে চড়ব কেমন ট্রেইনে, চেঁচাও যদি "সঙ্গে নে যাও" বল্‌ব "কলা...
https://www.bangla-kobita.com/sukumar/hingshutider-gaan/
156
আহসান হাবীব
এই খানে নিরঞ্জনা
মানবতাবাদী
এইখানে নিরঞ্জনা নদী ছিলো এই ঘাটে হাজার গৌতম স্নান করে শুদ্ধ হয়েছেন। নদী আছে ঘাট আছে সেই শুদ্ধ জলের অভাব অশুদ্ধ মানুষ খুব বেড়ে গেছে সারিবদ্ধ স্নানার্থী মানুষ মরানদী মরাস্রোত ছাড়িয়ে এখন _ বলে দাও যেতে হবে অন্য কোনো নিরঞ্জনা নদীর সন্ধানে।
http://kobita.banglakosh.com/archives/3821.html
2296
মাইকেল মধুসূদন দত্ত
উপক্রম
সনেট
যথাবিধি বন্দি কবি, আনন্দে আসরে, কহে, জোড় করি কর, গৌড় সুভাজনে;— সেই আমি, ডুবি পূর্বে ভারত‐সাগরে, তুলিল যে তিলোত্তমা‐মুকুতা যৌবনে;— কবি‐গুরু বাল্মীকির প্রসাদে তৎপরে, গম্ভীরে বাজায়ে বীণা, গাইল, কেমনে, নাশিলা সুমিত্রা‐পুত্র, লঙ্কার সমরে, দেব‐দৈত্য‐নরাতঙ্ক— রক্ষেন্দ্র‐নন্দনে; কল্পনা দূতীর সাথে ভ্রমি ব্রজ‐ধামে শুনিল যে গো...
https://banglarkobita.com/poem/famous/386
3602
রবীন্দ্রনাথ ঠাকুর
বিরহবৎসর-পরে মিলনের বীণা
সনেট
বিরহবৎসর-পরে মিলনের বীণা তেমন উন্মাদ-মন্দ্রে কেন বাজিলি না। কেন তোর সপ্তস্বর সপ্তস্বর্গপানে ছুটিয়া গেল না ঊর্ধ্বে উদ্দাম-পরানে বসন্তে-মানস-যাত্রী বলাকার মতো। কেন তোর সর্ব তন্ত্র সবলে প্রহত মিলিত ঝংকার-ভরে কাঁপিয়া কাঁদিয়া আনন্দের আর্তরবে চিত্ত উন্মাদিয়া উঠিল না বাজি। হতাশ্বাস মৃদুস্বরে গুঞ্জরিয়া গুঞ্জরিয়া লাজে শঙ্কাভরে ...
https://www.bangla-kobita.com/rabindranath/birohbotsore-pore-miloner-bina/
4104
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
দুঃস্বপ্নের
প্রেমমূলক
আমার এখন সমস্তটাই স্মৃতিসৌধ, হৃৎপিন্ডে পিন ফোটানো কালো ব্যাজের মৌন বিষাদ, একুশে ভোর, নগ্ন পায়ে শহীদ মিনার, আমার এখন সমস্তটুক্ এক মিনিটের নীরবতা।দু’চোখ বেয়ে রাত্রি ঝরে, পাংশুটে রাত, রক্তমাখা চাঁদের দেহে জোৎস্না উধাও, উল্টে পড়ে রোদের বাটি, আমার এখন আকাশ জুড়ে দুঃস্বপ্নের দালানকোঠা।উঠোনে সাপ অবিশ্বাসের ভীষণ কালো রক্তজবা, ল...
https://www.kobitacocktail.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a0%e0%a6%be/
1090
জীবনানন্দ দাশ
পরস্পর
প্রেমমূলক
মনে প’ড়ে গেল এক রূপকথা ঢের আগেকার , কহিলাম,- শোনো তবে ,- শুনিতে লাগিল সবে, শুনিল কুমার ; কহিলাম ,- দেখেছি সে চোখ বুজে আছে, ঘুমানো সে এক মেয়ে – নিঃসাড় পুরীতে এক পাহাড়ের কাছে ; সেইখানে আর নাই কেহ ,- এক ঘরে পালঙ্কের’পরে শুধু এক খানা দেহ প’ড়ে আছে ;- পৃথিবীর পথে- পথে রূপ খুঁজে খুঁজে তারপর,- তারে আমি দেখেছি গো ,- সেও চোখ বুজ...
https://banglarkobita.com/poem/famous/877
3832
রবীন্দ্রনাথ ঠাকুর
রূপ-বিরূপ
ভক্তিমূলক
এই মোর জীবনের মহাদেশে কত প্রান্তরের শেষে, কত প্লাবনের স্রোতে এলেম ভ্রমণ করি শিশুকাল হতে-- কোথাও রহস্যঘন অরণ্যের ছায়াময় ভাষা, কোথাও পাণ্ডুর শুষ্ক মরুর নৈরাশা, কোথাও-বা যৌবনের কুসুমপ্রগল্‌ভ বনপথ, কোথাও-বা ধ্যানমগ্ন প্রাচীন পর্বত মেঘপুঞ্জে স্তব্ধ যার দুর্বোধ কী বাণী, কাব্যের ভাণ্ডারে আনি স্মৃতিলেখা ছন্দে রাখিয়াছি ঢাকি,...
https://www.bangla-kobita.com/rabindranath/rup-berup/
2320
মাইকেল মধুসূদন দত্ত
গোগৃহ-রণে
সনেট
হুহুঙ্কারি টঙ্কারিলা ধনুঃ ধনুর্দ্ধারী ধনঞ্জয়,মৃত্যুঞ্জয় প্রলয়ে যেমতি! চৌদিকে ঘেরিল বীরে রথ সারি সারি, স্থির বিজলীর তেজঃ,বিজলীর গতি!--- শর-জালে শূর-ব্রজে সহজে সংহারি শূরেন্দ্র,শোভিলা পূনঃ যথা দিনপতি প্রখর কিরণে মেঘে খ-মুখে নিবারি, শোভেন অম্লানে নভে।উত্তরের প্রতি কহিলা আনন্দে বলী;---''চালাও স্যন্দনে বিরাট-নন্দন,দ্রুতে,যথ...
https://www.bangla-kobita.com/madhusudan/gogriho-rone/
2941
রবীন্দ্রনাথ ঠাকুর
কোন্‌ আলোতে প্রাণের প্রদীপ
ভক্তিমূলক
কোন্‌ আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আস। সাধক ওগো, প্রেমিক ওগো, পাগল ওগো, ধরায় আস। এই অকুল সংসারে দুঃখ-আঘাত তোমার প্রাণে বীণা ঝংকারে। ঘোরবিপদ-মাঝে কোন্‌ জননীর মুখের হাসি দেখিয়া হাস। তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জ্বেলে বেড়াও কে জানে। এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাস। তোমার ভাবনা কিছু নাই-- ক...
https://banglarkobita.com/poem/famous/633
5126
শামসুর রাহমান
মৃতের মুখের কাছে
চিন্তামূলক
মৃতের মুখের কাছে মুখ নিয়ে গেলে ভাবনার স্বরূপ বদলে যায়? চোখে সম্মুখে বনভূমি, কাঁটাবন, শীর্ণ নদী, সন্তের ঔদাস্যময় ছিন্ন আলখাল্লা, এক পাটি জীর্ণ জুতো, দূরবর্তী লাল টিলা বেয়ে নেমে আসা কেউটে, গহ্বর ভয়ংকর, অবেলায় ঘরে ফেরা জেগে ওঠে। চৌদিকে বিপুল বৃষ্টিধারা, ভেসে যায় শিকড় নিরুদ্দেশে, কে যেন একাকী দাঁড় টেনে চলে গহন নদীতে।মৃতের ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/mriter-mukher-kache/
289
কাজী নজরুল ইসলাম
খোশ আমদেদ
ভক্তিমূলক
আসিলে    কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি। ও চরণ    ছুঁই কেমন হাতে মোর মাখা যে কালি॥ দখিনের    হালকা হাওয়ায় আসলে ভেসে সুদূর বরাতি শবে-রাত    আজ উজালা গো আঙিনায় জ্বলল দীপালি॥ তালিবান    ঝুমকি বাজায়, গায় মোবারক-বাদ৪ কোয়েলা। উলসি    উপচে পলো পলাশ অশোক ডালের ওই ডালি॥ প্রাচীন ওই    বটের ঝুরির দোলনাতে হায় দুলিছে শিশু। ভাঙা ওই ...
https://www.bangla-kobita.com/nazrulislam/khosh-amded/
931
জীবনানন্দ দাশ
আবার আসিব ফিরে
সনেট
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে - এই বাংলায় হয়তো মানুষ নয় - হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে; হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়; হয়তো বা হাঁস হবো - কিশোরীর - ঘুঙুর রহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে; আবার আসিব আমি বাংলার নদী মাঠ...
https://www.bangla-kobita.com/jibanananda/abar-ashibo-phire/
2910
রবীন্দ্রনাথ ঠাকুর
কীটের বিচার
নীতিমূলক
মহাভারতের মধ্যে ঢুকেছেন কীট, কেটেকুটে ফুঁড়েছেন এপিঠ-ওপিঠ। পণ্ডিত খুলিয়া দেখি হস্ত হানে শিরে; বলে, ওরে কীট, তুই এ কী করিলি রে! তোর দন্তে শান দেয়, তোর পেট ভরে, হেন খাদ্য কত আছে ধূলির উপরে। কীট বলে, হয়েছে কী, কেন এত রাগ, ওর মধ্যে ছিল কী বা, শুধু কালো দাগ! আমি যেটা নাহি বুঝি সেটা জানি ছার, আগাগোড়া কেটেকুটে করি ছারখার।   (ক...
https://www.bangla-kobita.com/rabindranath/kiter-bichar/
3665
রবীন্দ্রনাথ ঠাকুর
ভিতরে ও বাহিরে
ছড়া
খোকা থাকে জগৎ-মায়ের অন্তঃপুরে— তাই সে শোনে কত যে গান কতই সুরে। নানান রঙে রাঙিয়ে দিয়ে আকাশ পাতাল মা রচেছেন খোকার খেলা- ঘরের চাতাল। তিনি হাসেন, যখন তরু- লতার দলে খোকার কাছে পাতা নেড়ে প্রলাপ বলে। সকল নিয়ম উড়িয়ে দিয়ে সূর্য শশী খোকার সাথে হাসে, যেন এক-বয়সী। সত্যবুড়ো নানা রঙের মুখোশ পরে শিশুর সনে শিশুর মতো গল্প করে। চরাচরের ...
https://www.bangla-kobita.com/rabindranath/vitore-o-bahire/
4705
শামসুর রাহমান
চারটি স্তবক
প্রেমমূলক
কুয়োর শীতল জল আঁজলায় নিয়ে সন্ধেবেলা চেয়ে থাকি কিছুক্ষণ; জলে কার মুখ ভেসে ওঠে। পাখির চিৎকার শুনি, ভাঙে শীতল জলের খেলা অকস্মাৎ, অদূরে কোথাও শরমিলা ফুল ফোটে।২ তোমার সঙ্গে আমার দেখা হয়নি কোনো কুয়োতলায় কিংবা কোনো বাঁশের ঝাড়ে। তোমাকে আমি দেখেছিলাম এই শহরে কিছু দূরে স্বল্প ভিড়ে হ্রদের ধারে। বসেছিলাম পাশাপাশি, হাওয়ায় ছিলো মাদক...
https://www.bangla-kobita.com/shamsurrahman/charti-stobok/
2885
রবীন্দ্রনাথ ঠাকুর
কল্পনার সাথি
সনেট
যখন কুসুমবনে ফির একাকিনী , ধরায় লুটায়ে পড়ে পূর্ণিমাযামিনী , দক্ষিণবাতাসে আর তটিনীর গানে শোন যবে আপনার প্রাণের কাহিনী — যখন শিউলি ফুলে কোলখানি ভরি দুটি পা ছড়ায়ে দিয়ে আনতবয়ানে ফুলের মতন দুটি অঙ্গুলিতে ধরি মালা গাঁথ ভোরবেলা গুন্ গুন্ তানে — মধ্যাহ্নে একেলা যবে বাতয়নে ব ‘ সে নয়নে মিলাতে চায় সুদূর আকাশ , কখন আঁচলখানি প ‘ ড়ে...
https://www.bangla-kobita.com/rabindranath/kolponar-sathi/
5426
সুকান্ত ভট্টাচার্য
অবৈধ
চিন্তামূলক
আজ মনে হয় বসন্ত আমার জীবনে এসেছিল উত্তর মহাসাগরের কূলে আমার স্বপ্নের ফুলে তারা কথা কয়েছিল অস্পষ্ট পুরনো ভাষায় অস্ফুট স্বপ্নের ফুল অসহ্য সূর্যের তাপে অনিবার্য ঝরেছিল মরেছিল নিষ্ঠুর প্রগল্‌ভ হতাশায়। হঠাৎ চমকে ওঠে হাওয়া সেদিন আর নেই- নেই আর সূর্য-বিকিরণ আমার জীবনে তাই ব্যর্থ হল বাসন্তীমরণ! শুনি নি স্বপ্নের ডাকঃ থেক...
https://banglarkobita.com/poem/famous/1123
4086
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
অভিমানের
প্রেমমূলক
এতদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই, পরাজিত প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাত পারিজাতহীন কঠিন পাথরে।প্রাপ্য পাইনি করাল দুপুরে, নির্মম ক্লেদে মাথা রেখে রাত কেটেছে প্রহর বেলা- এই খেলা আর কতোকাল আর কতটা জীবন! কিছুটাতো চাই- হোক ভুল, হোক মিথ্যো ও প্রবোধ, অভিলাষী মন চন্দ্রে না-পাক জোৎস্নায় পাক সামান্য ঠাঁই, কিছুটাতো চাই, কিছুটা...
https://www.kobitacocktail.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b9%e0%a6%ae/
5506
সুকান্ত ভট্টাচার্য
বিবৃতি
মানবতাবাদী
আমার সোনার দেশে অবশেষে মন্বন্তর নামে, জমে ভিড় ভ্রষ্টনীড় নগরে ও গ্রামে, দুর্ভিক্ষের জীবন্ত মিছিল, প্রত্যেক নিরন্ন প্রাণে বয়ে আনে অনিবার্য মিল। আহার্যের অন্বেষণে প্রতি মনে আদিম আগ্রহ রাস্তায় রাস্তায় আনে প্রতিদিন নগ্ন সমারোহ; বুভুক্ষা বেঁধেছে বাসা পথের দু'পাশে, প্রত্যহ বিষাক্ত বায়ু ইতস্তত ব্যর্থ দীর্ঘশ্বাসে। মধ্...
https://banglarkobita.com/poem/famous/265
3001
রবীন্দ্রনাথ ঠাকুর
গানের পারে
ভক্তিমূলক
দাঁড়িয়ে আছো তুমি আমার     গানের ও পারে। আমার    সুরগুলি পায় চরণ, আমি     পাই নে তোমারে। বাতাস বহে মরি মরি,     আর বেঁধে রেখো না তরী, এসো এসো পার হয়ে মোর     হৃদয়-মাঝারে।। তোমার সাথে গানের খেলা     দূরের খেলা যে - বেদনাতে বাঁশি বাজায়     সকল বেলা যে। কবে নিয়ে আমার বাঁশি     বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতের ...
https://www.bangla-kobita.com/rabindranath/gaaner-pare/
5754
সুনীল গঙ্গোপাধ্যায়
কবির দুঃখ
চিন্তামূলক
শব্দ তার প্রতিবিম্ব আমাকে দেখাবে বলেছিল শব্দ তার প্রতিবিম্ব আমাকে দেখাবে বলেছিল গোপনে শব্দ তার প্রতিবিম্ব আমাকে দেখাবে বলেছিল। শব্দ ভেঙে গেল যেন শৃঙ্খলের মতো শব্দ হয় পাহাড়ের চূড়া থেকে খসে পড়া রূপালি পাতার মতো সন্ধ্যায় সূর্যকে দীপ্ত দেখে লক্ষ বৎসরের পর এক মুহূর্তের জন্য দুর্লভ স্বরাজ বুকের ভিতর যেন তোমার মুখের মতো প্র...
https://banglarkobita.com/poem/famous/1786
3426
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রতীক্ষা
প্রকৃতিমূলক
গানআজি   বরষনমুখরিতশ্রাবণরাতি। স্মৃতিবেদনার মালাএকেলা গাঁথি। আজি কোন্‌ ভুলে ভুলি আঁধার ঘরেতে রাখিদুয়ার খুলি–মনে হয়, বুঝি আসিবে যেমোর দুখরজনীরমরমসাথি। আসিছে সে ধারাজলে সুর লাগায়েনীপবনে পুলক জাগায়ে। যদিও বা নাহি আসেতবু বৃথা আশ্বাসেমিলন-আসনখানিরয়েছে পাতি।
https://banglapoems.wordpress.com/2011/11/30/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/
5984
হুমায়ুন আজাদ
তোমার ক্ষমতা
প্রেমমূলক
তুমি ভাঙতে পারো বুক শুষে নিতে পারো সব রক্ত ও লবণ বিষাক্ত করতে পারো ঘুম স্বপ্নময় ঘুমের জগত তছনছ ক’রে দিতে পারো তুমি বন উপবন উল্টেপাল্টে দিতে পারো সব সিঁড়ি লিফট্ রাজপথ মিশিয়ে দিতেও পারো সঙ্গীতের সুরেসুরে বিষ আমাকে প্রগাঢ় কোনো আত্নহত্যায় উৎসাহিত ক’রে দিতে পারো ম’রে যাবে ধানক্ষেত ঝ’রে যাবে পাখিদের শিস তোমার ক্ষমতা আ...
https://banglarkobita.com/poem/famous/502
943
জীবনানন্দ দাশ
ইতিহাসযান
চিন্তামূলক
সেই শৈশবের থেকে এ-সব আকাশ মাঠ রৌদ্র দেখেছি; এই সব নক্ষত্র দেখেছি। বিস্ময়র চোখে চেয়ে কতবার দেখা গেছে মানুষের বাড়ি রোদের ভিতরে যেন সমুদ্রের পারে পাখিদের বিষণ্ণ শক্তির মতো আয়োজনে নির্মিত হতেছে; কোলাহলে-কেমন নিশীথ উৎসবে গ’ড়ে ওঠে। একদিন শূন্যতায় স্তব্ধতায় ফিরে দেখি তারা কেউ আর নেই। পিতৃপুরুষেরা সব নিজ স্বার্থ ছেড়ে দিয়ে অতীত...
https://www.bangla-kobita.com/jibanananda/itihashjan/
2355
মাইকেল মধুসূদন দত্ত
বসন্তে-২
ভক্তিমূলক
(১)     সখি রে,— বন অতি রমিত হইল ফুল ফুটনে! পিককুল কলকল,          চঞ্চল অলিদল, উছলে সুরবে জল, চল লো বনে! চল লো, জুড়াব আঁখি দেখি ব্ৰজরমণে!(২)     সখি রে,— উদয় অচলে ঊষা, দেখ, আসি হাসিছে! এ বিরহ বিভাবরী           কাটানু ধৈরজ ধরি এবে লো রব কি করি? প্রাণ কাঁদিছে! চল লো নিকুঞ্জে যথা কুঞ্জমণি নাচিছে!(৩)     সখি রে,— পূজে ঋত...
https://www.bangla-kobita.com/madhusudan/bosonte-2/
4815
শামসুর রাহমান
তোমার নিদ্রার দিকে
প্রেমমূলক
আমার ভেতর থেকে একজন একাকী মানুষ হেঁটে যায় তোমার নিদ্রার দিকে, তুমি তার যাত্রা, ব্যাকুলতা, কাতর দৃষ্টির প্রতি উদাসীন, ঘুমের ভেতরে মজ্জমান, লতাপাতা জড়ায় তোমাকে, খরগোশ বুকের নগ্ন মদির উষ্ণতা শোঁকে কিছুক্ষণ। তার যাত্রায় রোদ্দুর নাচে, বৃষ্টি পড়ে, কখনো জ্যোৎস্নাও ঝরে। কেমন অচেনা পাখি ডাকে তার দু’চোখের নিরালায়।আমার ভেতর থেকে ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/tomar-nidrar-dike/
5229
শামসুর রাহমান
শুদ্ধ হতে চাই
প্রেমমূলক
আহ্‌ কতকাল পর দেখা। এখন তোমার কোনো খবর রাখি না বন্ধু, এ লজ্জা আমার। কী করে যে তোমাকে ভুলেছিলাম এতদিন, অথচ দিন ছিল আমরা দু’জন দিব্য একই বিছানায় ঘুমোতাম গলাগলি, দাড়ি কামাতাম একই ব্লেডে। পরস্পর বলাবলি করতাম নিজ নিজ স্বপ্ন কথা। আহ্‌ কী সুন্দর স্বপ্নই না দেখতাম আমরা তখন। সেসব স্মরণ করে বুকের ভেতর হু হু হাওয়া বয়ে যায়।কী-যে হ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/shuddho-hote-chai/
5656
সুকুমার রায়
বিচার
হাস্যরসাত্মক
ইঁদুর দেখে মাম্‌দো কুকুর বল্‌লে তেড়ে হেঁকে- 'বলব কি আর, বড়ই খুশি হলেম তোরে দেখে। আজকে আমার কাজ কিছু নেই, সময় আছে মেলা, আয় না খেলি দুইজনাতে মোকদ্দমা খেলা । তুই হবি চোর তোর নামেতে করব নালিশ রুজু'- 'জজ্ কে হবে?' বল্লে ইঁদুর ,বিষম ভয়ে জুজু, 'কোথায় উকিল প্যায়দা পুলিশ , বিচার কিসে হবে?' মাম্‌দো বলে 'তাও জানিসনে ? শোন ...
https://www.bangla-kobita.com/sukumar/bichar/
1699
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
সান্ধ্য তামাশা
প্রকৃতিমূলক
হা-রে হা-রে হা-রে, দ্যাখো, হা-রে, কী জমাট সান্ধ্য তামাশায় আকাশের পশ্চিম দুয়ারে সূর্য তার ডুগডুগি বাজায়। টকটকে আগুনে জ্বেলে দিয়ে আকাশের শান্ত রাজধানী শূন্যে ও কে দিয়েছে উড়িয়ে রক্তরং সতরঞ্জখানি। দ্যাখো রে পুঞ্জিত মেঘে-মেঘে চিত্রিত অলিন্দে ঝরোকায় রঙের সংহত ছোঁয়া লেগে সারি বেঁধে ও কারা দাঁড়ায়। হা-রে হা-রে হা-রে, দ্যা...
https://banglarkobita.com/poem/famous/1700
5710
সুকুমার রায়
‘ভাল ছেলের’ নালিশ
ছড়া
মাগো! প্রসন্নটা দুষ্টু এমন! খাচ্ছিল সে পরোটা গুড় মাখিয়ে আরাম ক’রে বসে - আমায় দেখে একটা দিল ,নয়কো তাও বড়টা, দুইখানা সেই আপনি খেল ক’ষে! তাইতে আমি কান ধরে তার একটুখানি পেঁচিয়ে কিল মেরেছি ‘হ্যাংলা ছেলে’ বলে- অম্‌নি কিনা মিথ্যা করে ষাঁড়ের মত চেচিয়ে গেল সে তার মায়ের কাছে চলে! মাগো! এম্‌নিধারা শয়তানি তার, খেলতে গে...
https://banglarkobita.com/poem/famous/336
4183
লালন শাহ
দেখ না মন,ঝকমারি এই দুনিয়াদারী
চিন্তামূলক
দেখ না মন, ঝকমারি এই দুনিয়াদারী। আচ্ছা মজা কপনি-ধ্বজা উড়ালে ফকিরী।। যা কর তা কর রে মন, তোর পিছের কথা রেখে স্মরণ; বরাবরই (ও তার) পিছে পিছে ঘুরছে শমন, কখন হাতে দিবে দড়ি।। (তখন) দরদের ভাই বন্ধুজনা, সঙ্গে তোমার কেউ যাবে না; মন তোমারি, তারা একা পথে খালি আতে বিদায় দিবে তোমারি।। বড় আশার বাসাখানি কোথায় পড়ে রবে মন তোর ঠি...
http://kobita.banglakosh.com/archives/4417.html
4324
শামসুর রাহমান
অশনি সঙ্কেত
মানবতাবাদী
চাঁদের আংশিক ক্ষয় আর নক্ষত্রের ত্রস্তরূপ দেখে বুড়ো শিরিষের ডালে রাতজাগা প্যাঁচা বলে- ‘কবি আর বুদ্ধিজীবী হননের কাল ফের শুরু হলো বুঝি! জেনেছি, সদর স্ট্রিটে ক’জন সন্ত্রাসী ক্রোধে জ্বলে একজন দীপ্ত বুদ্ধিজীবীকে শাসায় সতেজ জীবনকে প্রাণহীন ধূলায় লুটিয়ে দেবে বলে ক্ষিপ্র বুলেটে, আরেকজন অপহৃত হতে হতে কোনোমতে জীবনের কণ্ঠলগ্ন থেকে...
https://www.bangla-kobita.com/shamsurrahman/oshoni-songket/
4064
রবীন্দ্রনাথ ঠাকুর
হেথায় তিনি কোল পেতেছেন
ভক্তিমূলক
হেথায় তিনি কোল পেতেছেন আমাদের এই ঘরে। আসনটি তাঁর সাজিয়ে দে ভাই, মনের মতো করে। গান গেয়ে আনন্দমনে ঝাঁটিয়ে দে সব ধুলা। যত্ন করে দূর করে দে আবর্জনাগুলা। জল ছিটিয়ে ফুলগুলি রাখ সাজিখানি ভরে-- আসনটি তাঁর সাজিয়ে দে ভাই, মনের মতো করে।                                 দিনরজনী আছেন তিনি আমাদের এই ঘরে, সকালবেলায় তাঁরি হাসি আলোক ঢেল...
https://www.bangla-kobita.com/rabindranath/hethay-tini-kol-petechen/
4272
শঙ্খ ঘোষ
যমুনাবতী
মানবতাবাদী
One more unfortunate Weary of breath Rashly importunate Gone to her death. – Thomas Hoodনিভন্ত এই চুল্লীতে মা একটু আগুন দে আরেকটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নোটন নোটন পায়রাগুলি খাঁচাতে বন্দী দু’এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন দি’।হায় তোকে ভাত দিই কী করে যে ভাত দিই হায় হায় তোকে ভাত দেব কী দিয়ে যে ভাত দেব হায়নিভন্ত এই চ...
https://www.kobitacocktail.com/%e0%a6%af%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7/
986
জীবনানন্দ দাশ
কার্তিক মাঠের চাঁদ
প্রেমমূলক
জেগে ওঠে হৃদয়ে আবেগ — পাহাড়ের মতো অই মেঘ সঙ্গে লয়ে আসে মাঝরাতে কিংবা শেষরাতে আকাশে যখন তোমারে! — মৃত কে পৃথিবী এক আজ রাতে ছেড়ে দিল যারে! ছেঁড়া ছেঁড়া শাদা মেঘ ভয় পেয়ে গেছে সব চলে তরাসে ছেলের মতো– আকাশে নক্ষত্র গেছে জ্ব’লে অনেক সময়– তারপর তুমি এলে, মাঠের শিয়রে– চাঁদ– পৃথিবীতে আজ আর যা হবার নয়, একদিন হয়েছে যা– তারপর হাতছা...
https://www.bangla-kobita.com/jibanananda/kartik-mather-chad/
4012
রবীন্দ্রনাথ ঠাকুর
স্মৃতিকাপালিনী পূজারতা, একমনা
চিন্তামূলক
স্মৃতিকাপালিনী পূজারতা, একমনা, বর্তমানেরে বলি দিয়া করে অতীতের অর্চনা।  (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/srmitikapalini-pujarota-ekmona/
4412
শামসুর রাহমান
আসাদের শার্ট
স্বদেশমূলক
গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উড়ছে হাওয়ায় নীলিমায় । বোন তার ভায়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো হৃদয়ের সোনালী তন্তুর সূক্ষতায় বর্ষীয়সী জননী সে-শার্ট উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে । ডালীম গাছের মৃদু ছায়া আর রোদ্দ...
https://banglarkobita.com/poem/famous/426
4479
শামসুর রাহমান
একটি দুপুর
প্রেমমূলক
শহরে দুপুর ছিল, হৃদয়েও প্রখর দুপুর; কে এক নবীন পাখি পাহাড়ের নিভৃতির ফুল, সতেজ ঘাসের ঘ্রাণ, ঝর্ণার জলজ স্মৃতি নিয়ে আমাদের দু’জনের ওপর ঝরালো বুনো সুর।তখন ছিল না মনে কী তোমার না, বিয়ে-টিয়ে কখনো হয়েছে কি না, না কি তুমি সরল বিধবা! আমাদের চতুর্দিকে বাংলা প্রজাপতি, দূর আফ্রিকার ড্রামের সঙ্গীত; দেহমন রক্তজবা।সারা ঘরে তুমি রঙধন...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ekti-dupur/
5791
সুনীল গঙ্গোপাধ্যায়
দুপুর
চিন্তামূলক
রৌদ্রে এসে দাঁড়িয়েছে রৌদ্রের প্রতিমা এ যেন আলোরই শস্য, দুপুরের অস্থির কুহক অলিন্দে দাঁড়ানো মূর্তি ঢেকে দিল দু’চক্ষুর সীমা পথ চলতে থম্‌কে গেলো অপ্রতিভ অসংখ্য যুবক। ভিজে চুল খুলেছে সে সুকুমার, উদাস আঙুলে স্তনের বৃন্তের কাছে উদ্বেলিত গ্রীষ্মের বাতাস কি যেন দেখলো মিলে এক সঙ্গে নিল দীর্ঘশ্বাস। একজন যুবক শুধু দূর থেকে হ...
https://banglarkobita.com/poem/famous/284
982
জীবনানন্দ দাশ
কবিতা
প্রকৃতিমূলক
আমাদের হাড়ে এক নির্ধূম আনন্দ আছে জেনে পঙ্কিল সময়স্রোতে চলিতেছে ভেসে; তা না হ'লে সকলি হারায়ে যেতো ক্ষমাহীন রক্তের- নিরুদ্দেশে। হে আকাশ, একদিন ছিলে তুমি প্রভাতের তটিনীর; তারপর হ'য়ে গেছ দূর মেরুনিশীথের স্তব্ধ সমুদ্রের। ভোরবেলা পাখিদের গানে তাই ভ্রান্তি নেই, নেই কোনো নিস্ফলতা আলোকের পতঙ্গের প্রাণে। বানরী ছাগল নিয়ে যে- ভিক্...
https://www.bangla-kobita.com/jibanananda/kobita/
3607
রবীন্দ্রনাথ ঠাকুর
বিলয়
সনেট
যেন তার আঁখি দুটি নবনীল ভাসে ফুটিয়া উঠিছে আজি অসীম আকাশে। বৃষ্টিধৌত প্রভাতের আলোকহিল্লোলে অশ্রুমাখা হাসি তার বিকাশিয়া তোলে। তার সেই স্নেহলীলা সহস্র আকারে সমস্ত জগৎ হতে ঘিরিছে আমারে। বরষার নদী-’পরে ছলছল আলো, দূরতীরে কাননের ছায়া কালো কালো, দিগন্তের শ্যামপ্রান্তে শান্ত মেঘরাজি— তারি মুখখানি যেন শতরূপ সাজি। আঁখি তার কহে যে...
https://www.bangla-kobita.com/rabindranath/biloy/
3337
রবীন্দ্রনাথ ঠাকুর
নূতন সে পলে পলে
চিন্তামূলক
নূতন সে পলে পলে অতীতে বিলীন, যুগে যুগে বর্তমান সেই তো নবীন। তৃষ্ণা বাড়াইয়া তোলে নূতনের সুরা, নবীনের চিরসুধা তৃপ্তি করে পুরা।   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/nuton-she-pole-pole/
5520
সুকান্ত ভট্টাচার্য
মধ্যবিত্ত -৪২
মানবতাবাদী
পৃথিবীময় যে সংক্রামক রোগে, আজকে সকলে ভুগছে একযোগে, এখানে খানিক তারই পূর্বাভাস পাচ্ছি, এখন বইছে পুব-বাতাস। উপায় নেই যে সামলে ধরব হাল, হিংস্র বাতাসে ছিঁড়ল আজকে পাল, গোপনে আগুন বাড়ছে ধানক্ষেতে, বিদেশী খবরে রেখেছি কান পেতে। সভয়ে এদেশে কাটছে রাত্রিদিন, লুব্ধ বাজারে রুগ্ন স্বপ্নহীন। সহসা নেতারা রুদ্ধ- দেশ জুড়ে 'দেশপ্রে...
https://www.bangla-kobita.com/sukanta/post20160509035711/
3520
রবীন্দ্রনাথ ঠাকুর
বর্ষাযাপন
প্রকৃতিমূলক
রাজধানী কলিকাতা; তেতালার ছাতে কাঠের কুঠরি এক ধারে; আলো আসে পূর্ব দিকে প্রথম প্রভাতে, বায়ু আসে দক্ষিণের দ্বারে।মেঝেতে বিছানা পাতা,      দুয়ারে রাখিয়া মাথা বাহিরে আঁখিরে দিই ছুটি, সৌধ-ছাদ শত শত          ঢাকিয়া রহস্য কত আকাশেরে করিছে ভ্রূকুটি। নিকটে জানালা-গায়        এক কোণে আলিসায় একটুকু সবুজের খেলা, শিশু অশথের গাছ...
https://www.bangla-kobita.com/rabindranath/barsayapon/
4341
শামসুর রাহমান
আজকাল খুব বেলা করে
চিন্তামূলক
আজকাল খুব বেলা করে ঘুম ভাঙে আমার অথচ এমন একদিন ছিল যখন আমি অন্ধকার থাকতেই জেগে উঠতাম শুনতে পেতাম অনেক দূর থেকে কোনো পাখির গান অনেকক্ষণ ধরে বালিশে মুখ গুঁজে পাখির চাউনি স্বপ্নে দেখা ঘোড়ার চমকিলা পিঠ আর একটি মেয়ের সোমত্থ বুকের কথা ভাবতাম দমকা হাওয়ায় উলটে যাওয়া নীল পদার আড়ালে জানালা দিয়ে বাইরে তাকালে একটি কি দুটি তারা চোখ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ajkal-khub-bela-kore/
3576
রবীন্দ্রনাথ ঠাকুর
বিদায় (অনুবাদ কবিতা)
প্রেমমূলক
যাও তবে প্রিয়তম সুদূর প্রবাসে নব বন্ধু নব হর্ষ নব সুখ আশে। সুন্দরী রমণী কত, দেখিবে গো শত শত ফেলে গেলে যারে তারে পড়িবে কি মনে? তব প্রেম প্রিয়তম, অদৃষ্টে নাইকো মম সে-সব দুরাশা সখা করি না স্বপনে কাতর হৃদয় শুধু এই ভিক্ষা চায় ভুলো না আমায় সখা ভুলো না আমায়। স্মরিলে এ অভাগীর যাতনার কথা, যদিও হৃদয়ে লাগে তিলমাত্র ব্যথা, মরমের আ...
https://www.bangla-kobita.com/rabindranath/biday/
1474
নির্মলেন্দু গুণ
এবারই প্রথম তুমি
চিন্তামূলক
ভুলে যাও তুমি পূর্বেও ছিলে মনে করো এই বিশ্ব নিখিলে এবারই প্রথম তুমি৷ এর আগে তুমি কোথাও ছিলে না ছিলে না আকাশে, নদী জলে ঘাসে ছিলে না পাথরে ঝর্ণার পাশে৷ এবারই প্রথম তুমি৷ এর আগে তুমি কিছুতে ছিলে না৷ ফুলেও ছিলে না, ফলেও ছিলে না নাকে মুখে চোখে চুলেও ছিলে না৷ এবারই প্রথম তুমি৷ এর আগে তুমি এখানে ছিলে না এর আগে তুমি সেখা...
https://banglarkobita.com/poem/famous/188
5051
শামসুর রাহমান
ব্যক্তিগত হরতাল
মানবতাবাদী
আজ আমি কোনও কাজ করব না। আজ সকাল-সন্ধ্যা আমি আমার ব্যক্তিগত হরতাল ঘোষণা করেছি। আমি নিঃসঙ্গ, সমিতিছুট; পিকেটিং চালাবার মতো দলবল আমার নেই। যা কিছু করবার একা আমাকেই করতে হবে। ভোরবেলার প্রথম আলো যখন গাছের সবুজ ঠোঁটে চুমো খাবে, বারান্দায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখব না। অন্ধকার ঘরেই শুয়ে থাকব কিছুক্ষণ, জ্বালব না আলো শেষরাতের স্পর্...
https://www.bangla-kobita.com/shamsurrahman/byaktigoto-hortal/
4181
লালন শাহ
জাত গেলো জাত গেলো বলে
মানবতাবাদী
জাত গেলো জাত গেলো বলে এ কি আজব কারখান ! জাত গেলো জাত গেলো বলে… সত্য কাজে কেউ নাই রাজি সবই দেখি তা না না না জাত গেলো জাত গেলো বলে আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে কি জাত হবা যাবার কালে এ কথা ভেবে বল না জাত গেলো জাত গেলো বলে এ কি আজব কারখান ! ব্রাহ্মন চন্ডাল চামার মুচি এক জলেতে সবাই শুচি দেখে শুনে হয় না রুচি য...
http://kobita.banglakosh.com/archives/4399.html
5002
শামসুর রাহমান
বহুদিন আগে একজন বৃদ্ধ
চিন্তামূলক
বহুদিন আগে একজন বৃদ্ধ এক বিকেলের নম্র অবসরে শোনালেন আমাকে অজানা এক গল্প যা বানানো নয় এক রত্তি। কোনওকালে না-শোনা কাহিনী শোনা গেল। মনোযোগ সহকারে পাতাময় গাছের তলায় কিছুক্ষণ। স্তব্ধতায় কথকের গাঢ় উচ্চারণ সৃষ্টি করে ভিন্ন প্রভা।বৃদ্ধ কথকের কথা শুনতে চেয়ে দেখি আকাশে সূর্যের আলো ঝিমিয়ে এসেছে আর কয়কটি পাখি গাছের শাখায় এসে ব’সে ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/bohudin-age-ekjon-briddho/
1458
নির্মলেন্দু গুণ
আকাশ সিরিজ
প্রেমমূলক
শুধু তোমাকে একবার ছোঁব, ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন।শুধু তোমাকে একবার ছোঁব, অহংকারে মুছে যাবে সকল দীনতা।শুধু তোমাকে একবার ছোঁব, স্পর্শসুখে লিখা হবে অজস্র কবিতা।শুধু তোমাকে একবার ছোঁব, শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ।শুধু তোমাকে একবার ছোঁব, অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়।শুধু তোমাকে একবার ছোঁব, তারপর হব ইতিহাস।
https://www.bangla-kobita.com/nirmalendugoon/post20161117020723/
1396
তারাপদ রায়
ভুল
চিন্তামূলক
কোনটা যে চন্দ্রমল্লিকার ফুল আর কোনতা যে সূর্যমুখী – বারবার দেখেও আমার ভুল হয়ে যায়, আমি আলাদা করতে পারি না৷ ওলকপি এবং শালগম, মৃগেলের বাচ্চা এবং বাটামাছ, মানুষ এবং মানুষের মত মানুষ – বারবার দেখেও আমার ভুল হয়ে যায়, আমি আলাদা করতে পারি না৷ বই এবং পড়ার মত বই, স্বপ্ন এবং দেখার মত স্বপ্ন, কবিতা এবং কবিতার মত কবিতা, বারবা...
http://kobita.banglakosh.com/archives/3888.html
265
কাজী নজরুল ইসলাম
কবি-রাণী
প্রেমমূলক
তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি। আমার এ রূপ-সে যে তোমায় ভালোবাসার ছবি।। আপন জেনে হাত বাড়ালো- আকাশ বাতাস প্রভাত-আলো, বিদায়-বেলার সন্ধ্যা-তারা পুবের অরুণ রবি,- তুমি ভালোবাস ব’লে ভালোবাসে সবি? আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়, তুমিই আমার মাঝে আসি’ অসিতে মোর বাজাও বাঁশি, আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি। ...
https://banglarkobita.com/poem/famous/169
2749
রবীন্দ্রনাথ ঠাকুর
আরো একবার যদি পারি
প্রেমমূলক
আরো একবার যদি পারি খুঁজে দেব সে আসনখানি যার কোলে রয়েছে বিছানো বিদেশের আদরের বাণী।অতীতের পালানো স্বপন আবার করিবে সেথা ভিড়, অস্ফুট গুঞ্জনস্বরে আরবার রচি দিবে নীড়।সুখস্মৃতি ডেকে ডেকে এনে জাগরণ করিবে মধুর, যে বাঁশি নীরব হয়ে গেছে ফিরায়ে আনিবে তার সুর।বাতায়নে রবে বাহু মেলি বসন্তের সৌরভের পথে, মহানিঃশব্দের পদধ্বনি শোনা ...
https://www.bangla-kobita.com/rabindranath/aro-ekbar-jodi-pari/
3470
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেমের হাতে ধরা দেব
চিন্তামূলক
প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে; অনেক দেরি হয়ে গেল, দোষী অনেক দোষে। বিধিবিধান-বাঁধনডোরে ধরতে আসে, যাই সে সরে, তার লাগি যা শাস্তি নেবার নেব মনের তোষে। প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে। লোকে আমায় নিন্দা করে, নিন্দা সে নয় মিছে, সকল নিন্দা মাথায় ধরে রব সবার নীচে। শেষ হয়ে যে গেল বেলা, ভাঙল বেচা-কেনার মেলা, ডাকতে ...
http://kobita.banglakosh.com/archives/461.html
2693
রবীন্দ্রনাথ ঠাকুর
আপিস থেকে ঘরে এসে
ছড়া
আপিস থেকে ঘরে এসে মিলত গরম আহার্য, আজকে থেকে রইবে না আর তাহার জো। বিধবা সেই পিসি ম’রে গিয়েছে ঘর খালি করে, বদ্দি স্বয়ং করেছে তার সাহায্য।   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/apas-theke-ghore-ese/
4940
শামসুর রাহমান
প্যারাবল
সনেট
নাড়েন সবল হাত ছুটে আসে নফরের দল তড়িঘড়ি চতুঃসীমা থেকে। তাঁর প্রবল নির্দেশে সমুদ্রে জাহাজ ভাসে, অবিরাম চাকা ঘোরে কল- কারখানায়, তৈরি হয় সেতু দিকে দিকে; দেশে দেশে নিমেষে জমান পাড়ি রাষ্ট্রদুতগণ, কারাগারে জমে ভিড়, সৈন্য বাড়ে রাতারাতি, কানায় কানায় ভ’রে ওঠে অস্ত্রাগার, এমন কি আগাড়ে ভাগাড়ে শকুনের বসে ভোজ। কিন্তু ছোট কোমল ডানায়।...
https://www.bangla-kobita.com/shamsurrahman/parabol/
930
জীবনানন্দ দাশ
আবহমান
চিন্তামূলক
পৃথিবী এখন এখন ক্রমে হতেছে নিঝুম। সকলেরই চোখ ক্রমে বিজড়িত হ’য়ে যেন আসে; যদিও আকাশ সিন্ধু ভ’রে গেল অগ্নির উল্লাসে; যেমন যখন বিকেলবেলা কাটা হয় ক্ষেতের গোধূম চিলের কান্নার মতো শব্দ ক’রে মেঠো ইঁদুরের ভিড় ফসলের ঘুমগাঢ় করে দিয়ে যায়।-এইবার কুয়াশায় যাত্রা সকলের। সমূদ্রের রোল থেকে একটি আবেগ নিয়ে কেউ নদীর তরঙ্গে – ক্রমে তুষারের ...
https://www.bangla-kobita.com/jibanananda/abohoman/
4265
শঙ্খ ঘোষ
বহিরাগত
মানবতাবাদী
আমার কথা কি বলতে চাও না? নিশ্চিত তুমি বহিরাগত | উঁচু স্বর তুলে কথা বলে যারা জেনে নাও তারা বহিরাগত | গাঁয়ে কোণে কোণে গাঁয়ের মানুষ খেতে বা খামারে বহিরাগত | মরা মানুষের মুখাচ্ছাদন সরিয়ো না, ও তো বহিরাগত | মাঠে মাঠে ধরে যেটুকু ফসল সেসবও এখন বহিরাগত | চালার উপরে ঝুঁকে পড়ে চাঁদ বহুদূর থেকে বহিরাগত | বর্ষাফলকে বিষ মেখে নিয়ে ...
https://banglarkobita.com/poem/famous/1128
3307
রবীন্দ্রনাথ ঠাকুর
নারী
সনেট
তুমি এ মনের সৃষ্টি, তাই মনোমাঝে এমন সহজে তব প্রতিমা বিরাজে। যখন তোমারে হেরি জগতের তীরে মনে হয় মন হতে এসেছ বাহিরে। যখন তোমারে দেখি মনোমাঝখানে মনে হয় জন্ম-জন্ম আছ এ পরানে। মানসীরূপিণী তুমি, তাই দিশে দিশে সকল সৌন্দর্যসাথে যাও মিলে মিশে। চন্দ্রে তব মুখশোভা, মুখে চন্দ্রোদয়, নিখিলের সাথে তব নিত্য বিনিময়। মনের অনন্ত তৃষ্ণা মর...
https://www.bangla-kobita.com/rabindranath/nari/
2401
মাইকেল মধুসূদন দত্ত
সায়ংকাল
সনেট
চেয়ে দেখ, চলিছেন মৃদে অস্তাচলে দিনেশ, ছড়ায়ে স্বর্ণ, রত্ন রাশি রাশি আকাশে। কত বা যত্নে কাদম্বিনী আসি ধরিতেছে তা সবারে সুনীল আঁচলে! – কে না জানে অলঙ্কারে অঙ্গনা বিলাসী? অতি-ত্বরা গড়ি ধনী দৈব-মায়া-বলে বহুবিধ অলঙ্কার পরিবে লো হাসি,— কনক-কঙ্কণ হাতে, স্বর্ণ-মালা গলে! সাজাইবে গজ, বাজী; পৰ্ব্বতের শিরে সুবর্ণ কিরীট দিবে; ব...
https://www.bangla-kobita.com/madhusudan/sayngkal/
2179
মহাদেব সাহা
তোমার বর্ণনা
প্রেমমূলক
তোমাকে বিশদ ব্যাখ্যা করবো কি বর্ণনায়ই বুঝেছি অক্ষম নাই সে কিঞ্চিৎ ভাষাজ্ঞান, মাত্রাবোধ এমনকি শব্দেরও শৃঙ্খলা সে-বিদ্যা আয়ত্তে নাই অনায়াসে পাঠ করি তোমার চিবুক কিংবা ধরো প্রসিদ্ধ নগর দেখে দেয় কেউ যে-রকম গাঢ় বিবরণ, দর্শনীয় বস্তু আর সুপ্রাচীন স্থানের তালিকা, সে-রকম তোমার বিশদ ব্যাখ্যা জানি আমি পারবো না কখনো। তোমাকে বিশদ ব্...
https://banglarkobita.com/poem/famous/1523
3890
রবীন্দ্রনাথ ঠাকুর
শেষের মধ্যে অশেষ আছে
ভক্তিমূলক
শেষের মধ্যে অশেষ আছে এই কথাটি  মনে, আজকে আমার গানের শেষে জাগছে ক্ষণে ক্ষণে। সুর গিয়েছে থেমে তবু থামতে যেন চায় না কভু, নীরবতায় বাজছে বীণা বিনা প্রয়োজনে।তারে যখন আঘাত লাগে, বাজে যখন সুরে-- সবার চেয়ে বড়ো যে গান সে রয় বহুদূরে। সকল আলাপ গেলে থেমে শান্ত বীণায় আসে নেমে, সন্ধ্যা যেমন দিনের শেষে বাজে গভীর স্বনে। কলিকাতা, ২৬ শ্র...
https://www.bangla-kobita.com/rabindranath/shesher-modhye-ashesh-ache/
247
কাজী নজরুল ইসলাম
ঈদ মোবারক
মানবতাবাদী
শত যোজনের কত মরুভূমি পারায়ে গো, কত বালুচরে কত আঁখি-ধারা ঝরায়ে গো, বরষের পরে আসিলে ঈদ! ভুখারীর দ্বারে সওগাত ব'ইয়ে রিজওয়ানের, কন্টক-বনে আশ্বাস এনে গুল- বাগের, সাকীরে "জা'মের দিলে তাগিদ!খুশীর পাপিয়া পিউ পিউ গাহে দিগ্বিদিক বধূ জাগে আজ নিশীথ-বাসরে নির্নিমিখ! কোথা ফুলদানী, কাঁদিছে ফুল, সুদূর প্রবাসে ঘুম নাহি আসে কার সখা...
https://www.bangla-kobita.com/nazrulislam/eid-mubarak/
1595
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
জোড়া খুন
চিন্তামূলক
লোভ আমাকে অরণ্যের দিকে টেনে আনে। তারপর অচেনা সেই অরণ্যের মধ্যে ভয় আমাকে দিগ্বিদিকে ছুটিয়ে নিয়ে বেড়ায়। আমি ঠিক করেছিলুম, আমার এই যুগল-শত্রুকে আমি শেষ না করে ছাড়ব না। আগে আমি লোভের মরামুখ দেখব। তারপর ভয়ের। কিন্তু দ্যাখো, কী আশ্চর্য, লোভের গলায় আমার দীর্ঘ ও শাণিত ছুরিখানাকে আমূল বিঁধিয়ে দিয়ে যেই আমি চেঁচিয়ে বলে উঠেছি, “...
https://banglarkobita.com/poem/famous/1599
1759
পূর্ণেন্দু পত্রী
আত্মচরিত ০১
চিন্তামূলক
যখন ছ’সাত বছর বয়স ঈশ্বর আকাশে কাঁপতেন কখন কী করে বসি তাঁর নিপুণ সংসারে। এক একটা আস্ত পুকুর এবং গগুুষে গিলে আবার অন্য পুকুরে রুই কাতলার ভিতরে ডুবসাঁতার। জল থেকে উপড়ে আনা শালুক ছিল অবিকল রাজকন্যের মুখ। এখন চল্লিশ। এখন রক্তক্ষরণের শব্দে বুকের নিশ্বাস নিভে যায়। যখন সাত-আট বছর বয়স ঝকঝকে চোখ বলিদানের কাতান বুকে ঢাক ঢোল কাঁসর...
https://banglarkobita.com/poem/famous/1223
5905
সুব্রত পাল
তোমার দুর্গা আমার দুর্গা
মানবতাবাদী
তোমার দুর্গা মহালয়া ভোরে শরৎ মাখছে গায় আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়।তোমার দুর্গা অকালবোধন একশো আটটা ফুল আমার দুর্গা দূর থেকে দ্যাখে খিচুড়ির ইস্কুল।তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার আমার দুর্গা ঘর দোর ভাসা বাঁধ ভাঙা বন্যার।তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মা’র বাড়িতেই আমার দুর্গা মা’র কোলে পিঠে, বাবার খব...
https://www.kobitacocktail.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be/
4740
শামসুর রাহমান
জ্যোৎস্নায় ভাসছে ঢাকা
রূপক
জ্যোৎস্নায় ভাসছে ঢাকা, অবসন্ন হাটুরের মতো বসে আছি হাঁটু মুড়ে নগর ভেলায়। এ এক প্রকৃত খেলা, এই ভেসে-যাওয়া তীরবর্তী শোভা দেখে, জ্যোৎস্নার মাধ্যমে গড়ে তোলা মধুর সম্পর্ক কোনো মহিলার সাথে। বাতিল প্রেমিক যদি ফের খুঁজে পায় বেলাবেলি সম্প্রীতির ডেরা, তাহ’লে সে নীলিমাকে জানিয়ে অভিবাদন, প্রায় ফুরফুরে প্রজাপতি হয়ে উড়ে উড়ে অপরাহ্নে ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/jyotsnay-vasche-dhaka/
924
জীবনানন্দ দাশ
আজ
চিন্তামূলক
অন্ধ সাগরের বেগে উৎসারিত রাত্রির মতন আলোড়ন মানুষের প্রিয়তর দিক নির্ণয়ের পথ আজ প্রতিহত; তবুও কোথাও নির্মল সন্ততি দেশ সময়ের নব নব তীর- পেতে পায়ে হয়তো বা মানব হৃদয়;মহাপতনের দিনে আজ অবহিত হয়ে নিতে হয়। যদিও অধীর লক্ষ্যে অন্ধকারে মানুষ চলেছে ধ্বংস আশা বেদনায়বন্য মরালের মত চেতনায় নীল কুয়াশায়,- কুহেলি সরিয়ে তবু মানুষের কাহিনীর...
https://www.bangla-kobita.com/jibanananda/aaj/
5832
সুনীল গঙ্গোপাধ্যায়
বাড়ি ফেরা
চিন্তামূলক
রাত্তির সাড়ে বারোটায় বৃষ্টি, দুপুরে অত্যন্ত শুক্‌নো এবং ঝক্‌্‌ঝকে ছিল পথ, মেঘ থেকে কাদা ঝরেছে, খুবই দুঃখিত মূর্তি একা হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, কালো ভিজে চুপচাপ দ্বিধায় ট্রাম বাস বন্ধ, রিক্সা ট্যাক্সি-পকেটে নেই, পৃথিবী তল্লাসী হয়ে গেছে পরশুদিন পুলিশের হাতে শাস্তি এখন, অথবা নির্জনতাই প্রধান অস্ত্র এই বুধবার রাত্তিরে। অন...
https://banglarkobita.com/poem/famous/1873
269
কাজী নজরুল ইসলাম
কর্থ্যভাষা
ছড়া
কর্থ্যভাষা কইতে নারি শুর্দ্ধ কথা ভিন্ন। নেড়ায় আমি নিম্ন বলি (কারণ) ছেঁড়ায় বলি ছিন্ন॥ গোঁসাইকে কই গোস্বামী, তাই মশাইকে মোর্স্বামী। বানকে বলি বন্যা, আর কানকে কন্যা কই আমি॥ চাষায় আমি চশ্‌শ বলি, আশায় বলি অশ্ব। কোটকে বলি কোষ্ঠ, আর নাসায় বলি নস্য॥ শশারে কই শিষ্য আমি, ভাষারে কই ভীষ্ম। পিসিরে কই পিষ্টক আর মাসিরে মাহিষ্য॥ পুকুর...
https://www.bangla-kobita.com/nazrulislam/korthyovasha/
670
জয় গোস্বামী
ঝাউ
মানবতাবাদী
মিত্রা দিদি, তোমাকে নিয়ে কাব্য লেখেনি কোন পুরুষ কোন দিন। গলির মোড়ে বাজেনি সম্মিলিত শীৎকার, বখাটে ছেলেদের। তোমাকে দেখতে আসেনি পাত্রপক্ষ, এসেছিল শুধু মেপে নিতে, তোমার বুক, চুল, নিতম্ব যাবতীয় সব শারিরিক। কত বার গেছ তুমি কামরূপ-কামাক্ষা ? কত বার ছুঁয়েছ তুমি কাম পীঠে সিঁদুর ? কত বার পাল্টেছ জ্যোতিষি তুমি ? কত বার করিয়...
https://www.kobitacocktail.com/%e0%a6%9d%e0%a6%be%e0%a6%89-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be/
4699
শামসুর রাহমান
চতুর্দশপদী
সনেট
মনে পড়ে কোনোদিন আমাদের আবদ্ধ জলায় চিলে তুমি রাজহংসী। শ্যাওয়ার পিছল সবুজে কখনো হয়নি ম্লান শাদা পাখা, আলো খুঁজে খুঁজে গ্নণ্ডি ছেড়ে চলে গেছো বহু দূরে। তোমার চলায় এ-কাল মেলেছে দল। প্রতারণা কি ছলাকলায় আনোনি বিভ্রম কোনো মগ্ধ চোখে; স্বপ্নের গম্বুজে বাধোনি সুখের বাসা মসৃণ আরামে চোখ বুজে এবং হওনি বিদ্ধ শিকারীর তীরের ফলায়।জলার ক...
https://www.bangla-kobita.com/shamsurrahman/choturdoshpodi/
1911
পূর্ণেন্দু পত্রী
স্বপ্নের
চিন্তামূলক
রাত্রিবেলা বুকের মধ্যে একগোছা বৈদ্যুতিক তার আর নীল রঙের একটা বালব টাঙিয়ে রাখা ভালো। অন্ধকারে গায়ে নীল রঙের জামা পরিয়ে দিলে স্বপ্ন দেখার দরজা খুলে দেয় সে।মানুষের নিত্যনৈমিত্তিক খাটে স্বপ্ন দেখার আলাদা কোনো বিছানা-বালিশ নেই। অবিকল স্বপ্নের মতো নারীরও শুয়ে নেই কোনো খাটে।স্বপ্নের মধ্যে ছাড়া আর কোথায় আকাশময় উলুউলু? ...
https://www.kobitacocktail.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a7%87%e0%a6%a8/
4212
শক্তি চট্টোপাধ্যায়
ছিন্ন-বিচ্ছিন্ন
প্রেমমূলক
একটি জীবন পোড়ে, শুধুই পোড়ে আকাশ মেঘ বৃষ্টি এবং ঝড় ফুলছে নদী যেন তেপান্তর চতুর্দিকে শীতল সর্বনাশে- পেয়েছে, যাকে পায়নি কোনোদিনও একটি জীবন পোড়ে, কেবল পোড়ে আর যেন তার কাজ ছিল না কোনো
https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/chinno-bichinno/
1153
জীবনানন্দ দাশ
মহাগোধূলি
প্রকৃতিমূলক
সোনালী খড়ের ভারে অলস গোরুর গাড়ি—বিকেলের রোদ প’ড়ে আসে কালো নীল হলদে পাখিরা ডানা ঝাপটায় ক্ষেতের ভাঁড়ারে, শাদা পথ ধুলো মাছি—ঘুম হয়ে মিশিছে আকাশে, অস্ত-সূর্য গা এলিয়ে অড়র ক্ষেতের পারে-পারেশুয়ে থাকে; রক্তে তার এসেছে ঘুমের স্বাদ এখন নির্জনে; আসন্ন এ-ক্ষেতটিকে ভালো লাগে—চোখে অগ্নি তার নিভে-নিভে জেগে ওঠে;—স্নিগ্ধ কালো অঙ্গারের...
https://www.bangla-kobita.com/jibanananda/mohagodhulii/