id stringlengths 1 4 | poet stringclasses 120
values | title stringlengths 1 54 | class stringclasses 21
values | text stringlengths 13 18.7k | source_url stringlengths 40 246 |
|---|---|---|---|---|---|
611 | জয় গোস্বামী | অন্ধ চলেছেন | মানবতাবাদী | অন্ধ চলেছেন। খঞ্জ, চলেছেন। লাঠি
পুরনো বন্ধুর মতো চলেছে তাঁদের সঙ্গে।
হাত কাটা। ন্যাড়া মাথা। ঘেয়ো।
অষ্টাবক্র। ব্যান্ডেজ জড়ানো
চাকাঅলা কাঠের বাক্সের মধ্যে বসা--
সকলকে নিয়ে এই ধীরগতি মিছিলও চলেছে
অতিকায় মেঘের চাঙড় ফেটে ফেটে
গনগনে অস্তরশ্মি বেরোচ্ছে তখন
ঢাল বেয়ে ঢাল বেয়ে সকলেই ওই
চুল্লির ভিতরে নেমে যেতে
ব্যান্ডেজ, কাপড়, কা... | https://banglarkobita.com/poem/famous/1712 |
571 | কায়কোবাদ | কে তুমি | প্রেমমূলক | ( ১ )
কে তুমি? — কে তুমি?
ওগো প্রাণময়ী,
কে তুমি রমণী-মণি!
তুমি কি আমার, হৃদি-পুষ্প-হার
প্রেমের অমিয় খনি!
কে তুমি রমণী-মণি?( ২ )
কে তুমি?—
তুমি কি চম্পক-কলি?
গোলাপ মতি
তুমি কি মল্লিকা যুথী ফুল্ল কুমুদিনী?
সৌন্দর্যের সুধাসিন্ধু,
শরতের পূর্ণ ইন্দু
আঁধার জীবন মাঝে পূর্ণিমা রজনী!
কে তুমি রমণী-মণি?( ৩ )
কে তুমি? —
তুমি কি ... | http://kobita.banglakosh.com/archives/3836.html |
3858 | রবীন্দ্রনাথ ঠাকুর | শিশু ভোলানাথ | চিন্তামূলক | ওরে মোর শিশু ভোলানাথ ,
তুলি দুই হাত
যেখানে করিস পদপাত
বিষম তাণ্ডবে তোর লণ্ডভণ্ড হয়ে যায় সব ;
আপন বিভব
আপনি করিস নষ্ট হেলাভরে ;
প্রলয়ের ঘূর্ণচক্র -' পরে
চূর্ণ খেলেনার ধূলি উড়ে দিকে দিকে ;
আপন সৃষ্টিকে
ধ্বংস হতে ধ্বংসমাঝে মুক্তি দিস অনর্গল ,
খেলারে করিস রক্ষা ছিন্ন করি খেলেনা - শৃঙ্খল ।
অকিঞ্চন , তোর কাছে কিছুরই তো কোনো... | https://www.bangla-kobita.com/rabindranath/shishu-volanath/ |
1318 | তসলিমা নাসরিন | কাঁপন ১৮ | প্রেমমূলক | শরীর কি শুধু রাত্তিরেই চায় বজ্রপাত! চায় ছিঁড়ে ফুঁড়ে আসা ঝড় তুফান!
সারাদিন দেখি ফুঁসে ওঠে জল, সারাদিন দেখি অলিতে গলিতে বান! | https://banglarkobita.com/poem/famous/1988 |
344 | কাজী নজরুল ইসলাম | তোমারে পড়িছে মনে | প্রেমমূলক | তোমারে পড়িছে মনে
আজি নীপ-বালিকার ভীরু-শিহরণে,
যুথিকার অশ্রুসিক্ত ছলছল মুখে
কেতকী-বধূর অবগুন্ঠিত ও বুকে-
তোমারে পড়িছে মনে।
হয়তো তেমনি আজি দূর বাতায়নে
ঝিলিমিলি-তলে
ম্লান লুলিত অঞ্ছলে
চাহিয়া বসিয়া আছ একা,
বারে বারে মুছে যায় আঁখি-জল-লেখা।
বারে বারে নিভে যায় শিয়রেরে বাতি,
তুমি জাগ, জাগে সাথে বরষার রাতি। ... | https://www.bangla-kobita.com/nazrulislam/tomayporechemone/ |
588 | কুসুমকুমারী দাশ | মায়ের প্রতি | স্বদেশমূলক | তোমার বন্দিনী মূর্তি ফুটিল যখন,
দীপ্ত দিবালোকে,
সহস্র ভায়ের প্রাণ উঠিল শিহরি,
ঘৃণা, লজ্জা, শোকে |
পবিত্র বন্দনমন্ত্রে কম্পিত বাংলা
দূর আর্য ভূমি!
মুক্তকণ্ঠে যুক্তকরে ডাকিছে তোমায়,
হে লজ্জাবারিণী— |
সাধনার ধন তুমি ভারতবাসীর,—
সহস্র পীড়নে,
উপবাসে, অনশনে ভোলে নাই তোমা |
দুর্বল সন্তানে
দিব্য মন্ত্রে দিব্য স্নেহে দাও স্থান... | http://kobita.banglakosh.com/archives/3864.html |
4726 | শামসুর রাহমান | জরুরি অন্তত | মানবতাবাদী | ব্যাপক সংকটে পথ কোথায়?
শক্রঘেরা ব্যুহে মিত্র খুঁজি।
ব্যর্থ সন্ধানে আমারও হায়
ফুরায় ক্রমাগত আয়ুর পুঁজি।
অগ্রজের কৃতকর্ম যত
প্রেতের মতো নাচে অবচেতনে।
অচিন সত্তায় প্রাচীন ক্ষত,
ঊর্ণনাভ ঘোরে বিবশ মনে।যায় যে যৌবন অস্তাচলে,
জীবন হিমায়িত শুকনো ডাল;
অথচ সেখানেও হঠাৎ জ্বলে
বিরল উৎসবে শিমুল-লাল।নিষেধ চারদিকে তুলছে ফণা,
শুকনো ডাল... | https://www.bangla-kobita.com/shamsurrahman/joruri-ontoto/ |
637 | জয় গোস্বামী | এসেছিলে, | প্রেমমূলক | যেভাবে বৃষ্টির জল তোড়ে বয়ে যায়
ঢালুদিকে
সেইভাবে, আমার জীবন
আজ অধোগামী।সালোয়ার একটু উঁচু ক’রে
তুমি সেই জল ভেঙে ভেঙে রাস্তা পার হয়ে গেলে—
এত যত্নে, সাবধানে, যেন বা জলের গায়ে
আঘাত না লাগে!পড়ন্ত জীবন শুধু মনে রাখবে অপরূপ চলে যাওয়াটিকে।আরও পড়ুনঃ জয় গোস্বামী কবিতা সমগ্রযেভাবে বৃষ্টির জল তোড়ে বয়ে যায়
ঢালুদিকে
সেইভাবে, আমার জী... | https://www.kobitacocktail.com/%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%81-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87-%e0%a6%9c%e0%a7%9f-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b8/ |
435 | কাজী নজরুল ইসলাম | বোধন | স্বদেশমূলক | ১দুঃখ কী ভাই, হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে,
দলিত শুষ্ক এ মরুভূ পুন হয়ে গুলিস্তাঁ হাসিবে ধীরে॥
কেঁদো না, দমো না, বেদনা-দীর্ণ এ প্রাণে আবার আসিবে শক্তি,
দুলিবে শুষ্ক শীর্ষে তোমারও সবুজ প্রাণের অভিব্যক্তি।
জীবন-ফাগুন যদি মালঞ্চ-ময়ূর তখতে আবার বিরাজে,
শোভিবেই ভাই, ওই তো সেদিন, শোভিবে এ শিরও পুষ্প-তাজে॥২হোয়ো না নিরাশ,... | https://www.bangla-kobita.com/nazrulislam/bodhon/ |
1904 | পূর্ণেন্দু পত্রী | সেই পদ্মপাতাখানি | চিন্তামূলক | সেই পদ্মপাতাখানি ছুঁয়ে আছি তবু।
যতই ফুঁ দাও ঝড়ে নেভাতে পারবে না
মোমের আগুন।
এত ভূল কর কেন যোগে ও বিয়োগে?
ত্রিশূলের কতটুকু ক্ষমতা ক্ষতির?
নির্বাসনদণ্ড দিয়ে মুকুট কেড়েছ,
তবু দেখ পৃথিবীর পাসপোর্ট আত্মীয় করেছে।
আমার পতাকা উড়ছে
পাখিদের স্বাধীনতা ছুঁয়ে। | https://banglarkobita.com/poem/famous/1200 |
3216 | রবীন্দ্রনাথ ঠাকুর | দিবসরজনী তন্দ্রাবিহীন | ভক্তিমূলক | দিবসরজনী তন্দ্রাবিহীন
মহাকাল আছে জাগি—
যাহা নাই কোনোখানে,
যারে কেহ নাহি জানে,
সে অপরিচিত কল্পনাতীত
কোন আগামীর লাগি। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/dibosrojoni-tondrabihin/ |
98 | আবিদ আনোয়ার | ১৪০০ সাল | রূপক | আজ ভোরে সূর্য নয়
দিগন্ত রাঙালো নিজে রবীন্দ্র ঠাকুর:
শ্মশ্রুময় দেবকান্তি, অমিতাভ চিবুকের নূর
ছড়ালো রৌদ্রের মতো
যেন এই অপ্রাকৃত আকাশের নীল
লক্ষকোটি জাগর জোনাকি নিয়ে
করে ঝিলমিল!
প্রশ্নচিহ্ন হয়ে জ্বলে চেতনার গভীর ভেতরে--
“কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি
কৌতূহল ভরে?”দিগন্তে তাকিয়ে দেখি
ফ্যালফ্যাল চেয়ে আছে মহান কাঙাল--
কেঁপে... | https://www.bangla-kobita.com/abid50anwar/1400-shal/ |
3248 | রবীন্দ্রনাথ ঠাকুর | দূর হতে কী শুনিস মৃত্যুর গর্জন, ওরে দীন | মানবতাবাদী | দূর হতে কী শুনিস মৃত্যুর গর্জন, ওরে দীন,
ওরে উদাসীন--
ওই ক্রন্দনের কলরোল,
লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল।
বহ্নিবন্যা-তরঙ্গের বেগ,
বিষশ্বাস-ঝটিকার মেঘ,
ভূতল গগন
মূর্ছিত বিহ্বল-করা মরণে মরণে আলিঙ্গন;
ওরি মাঝে পথ চিরে চিরে
নূতন সমুদ্রতীরে
তরী নিয়ে দিতে হবে পাড়ি,
ডাকিছে কাণ্ডারী
এসেছে আদেশ--
বন্দরে বন্ধনকাল এবারের মতো হ... | https://banglarkobita.com/poem/famous/1949 |
4961 | শামসুর রাহমান | প্রবাসী | রূপক | তুইও যাচ্ছিস চ’লে ক্রমশ যাচ্ছিস চ’লে কেমন জগতে।
তোর জগতের কোনো সুস্পষ্ট ভূগোল কোনোমতে
ত্রঁকে দিতে পারলেও হয়তো বা হতো বোঝাপড়া বড়ো জোর
নিজের মনের সঙ্গে। কাফকা অনধিগম্য তোর,
ভূতলবাসীর আর্ত অস্তিত্বের উপাখ্যান ওরে
তোর তো জানার কথা নয়, তবু কেন কোন সে বিপাকে, ঘোরে
ক্রমশ যাচ্ছিস চ’লে অমন জগতে? কোন মন্ত্র
করেছে দখল তোকে, কার ষ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/probasi/ |
5600 | সুকুমার রায় | খোকার ভাবনা | ছড়া | মোমের পুতুল লোমের পুতুল আগ্লে ধ'রে হাতে
তবুও কেন হাব্লা ছেলের মন ওঠে না তাতে?
একলা জেগে একমনেতে চুপ্টি ক'রে ব'সে,
আন্মনা সে কিসের তরে আঙুলখানি চোষে?
নাইকো হাসি নাইকো খেলা নাইকো মুখে কথা,
আজ সকালে হাব্লাবাবুর মন গিয়েছে কোথা?
ভাব্ছে বুঝি দুধের বোতল আস্ছে নাকো কেন?
কিংবা ভাবে মায়ের কিসে হচ্ছে দেরী হেন।
ভাব্ছে এবার... | https://www.bangla-kobita.com/sukumar/khokar-vabna/ |
5778 | সুনীল গঙ্গোপাধ্যায় | জাগরণ হেমবর্ণ | রূপক | জাগরণ হেমবর্ণ, তুমি ওকে সন্ধ্যায় জাগাও
আরও কাছে যাও
ও কেন হিংসার মতো শুয়ে আছে যাখন পৃথিবী খুব
শৈশবের মতো প্রিয় হলো
জল কনা- মেশা হওয়া এখন এ আশ্বিনের প্রথম সোপানে
বারবার হাতছানি দিয়ে ডেকে যায়
আরও কাছে যাও
জাগরণে হেমবর্ণ, তুমি ওকে সন্ধ্যায় জাগাও।
মধু-বিহ্বলেরা কাল রাত্রিকে খেলার মাঠ করেছিল
ঘাসের শিশিরে তার খণ্ডচিহ্ন
ট্রেন... | https://banglarkobita.com/poem/famous/1788 |
2070 | মহাদেব সাহা | আমি কি বলতে পেরেছিলাম | ভক্তিমূলক | আমার টেবিলের সামনে দেয়ালে শেখ মুজিবের
একটি ছবি টাঙানো আছে
কোন তেলরঙ কিংবা বিখ্যাত স্কেচ জাতীয় কিছু নয়
এই সাধারণ ছবিখানা ১৭ মার্চ- এ বছর শেখ মুজিবের
জন্ম দিনে একজন মুজিব প্রেমিক আমাকে উপহার দিয়েছিলো
কিন্তু কে জানতো এই ছবিখানা হঠাৎ দেয়াল ব্যপে
একগুচ্ছ পত্র পুষ্পের মতো আমাদের ঘরময়
প্রস্ফুটিত হয়ে উঠবে রাত্রিবেলা
আমি তখন ট... | https://banglarkobita.com/poem/famous/1347 |
1538 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | অরণ্য-বাংলোয় রাত্রি | রূপক | নাকারা নাকারা কারা কারা…
ঘুমের গহ্বর থেকে মধ্যরাতে জেগে উঠল পাড়া
অরণ্যের অন্দর-মহলে।
আকাশ নির্মল নয়, কিছু জ্যোৎস্না ছড়াবার ছলে
জলেস্থলে চতুর্গুণ রহস্য ছড়ায়
হলুদ বর্ণের চাঁদ। কে যায়, কে মধ্যরাতে
দ্রুত হাতে
বিপদের সংকেত বাজিয়ে দিয়ে চলে যায়?
সমগ্র সত্তায় খেয়ে নাড়া
উৎকর্ণ অরণ্য শোনে : নাকারা নাকারা কারা কারা…
কিসের বিপদ?... | https://banglarkobita.com/poem/famous/1568 |
4746 | শামসুর রাহমান | টেবিলে জমাট মেঘ | চিন্তামূলক | টেবিলে জমাট মেঘ এক খণ্ড যেন স্বপ্নে বুঁদ,
কিংবা অভিশপ্ত গ্রীক দেবীদের কেউ সারাক্ষণ
মুক্তির প্রহর গুণে গুণে ক্লান্ত, ঘুমে অচেতন,
এক্ষুণি উঠবে জেগে এবং সত্তায় তার হবে
মুঞ্জরিত ক্ষণে ক্ষণে বহুবর্ণ গভীর সংগীত।
টেবিল তরঙ্গ হয় বারে বারে মেঘের প্রভাবে।যখন বুলাই হাত মেঘখণ্ডে, তোমাকে প্রবল
মনে পড়ে। টেবিলের স্বপ্নিল মেঘের অন্তরা... | https://www.bangla-kobita.com/shamsurrahman/tebile-jomat-megh/ |
4861 | শামসুর রাহমান | দ্বিতীয় পাখি | প্রকৃতিমূলক | আজ থেকে দেখব সকালসন্ধ্যা আমি মেঘেদের,
পাখিদের ভেসে-যাওয়া। আবার দেখব ভালো করে
কী করে গাছের পাতা, ভোরের শিশির পাতা থেকে
ঝরে যায়। বাগানের মৃত্তিকার পোকা মাকড়েরা
কী ভাবে খুশিতে ঘোরাঘুরি করে চেনা এলাকায়,
দেখে নেব। বহুকাল জঙ্গলের মাথায় চাঁদের
মুকুট দেখি নি; ঝিলে মুখ ডুবিয়ে চিত্রল কোনো
হরিণের জলপান অদেখা রয়েছে কতকাল।বড় বেশি হ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/ditio-pakhi/ |
5208 | শামসুর রাহমান | শব্দচেতনা | চিন্তামূলক | কোনো লুকোছাপা নয়, এর দরকার
আছে বলে মনে করি না।
শব্দ নিয়ে ছ্যাবলামি আমার
ধাতে নেই,-এই শাদা কথাটা আমাকে
সরাসরি বলতেই হচ্ছে। না বললেও চলে বটে,
যা ঘটে ঘটুক, বলে ফেলাটাই ভালো।
আত্মহত্যার বদলে খুদকুশি শব্দটি যদি
বসিয়ে দিই কিংবা বৈমাত্রেয় ভ্রাতা না বলে
বলি সওতেলা ভাই, তাহ’লে কি
আমাকে কেউ দিনদুপুরে হাতকড়া পরিয়ে দেবে?কারগারের প... | https://www.bangla-kobita.com/shamsurrahman/shobdochetna/ |
3399 | রবীন্দ্রনাথ ঠাকুর | পুতুল ভাঙা | ছড়া | ' সাত - আটটে সাতাশ ', আমি
বলেছিলাম বলে
গুরুমশায় আমার ‘পরে
উঠল রাগে জ্বলে ।
মা গো , তুমি পাঁচ পয়সায়
এবার রথের দিনে
সেই যে রঙিন পুতুলখানি
আপনি দিলে কিনে
খাতার নিচে ছিল ঢাকা ;
দেখালে এক ছেলে ,
গুরুমশায় রেগেমেগে
ভেঙে দিলেন ফেলে ।
বললেন , ' তোর দিনরাত্তির
কেবল যত খেলা ।
একটুও তোর মন বসে না
পড়াশুনার বেলা! '
মা গো , আমি জানা... | https://www.bangla-kobita.com/rabindranath/putul-vanga/ |
1518 | নির্মলেন্দু গুণ | সেই প্রজাপতি | প্রেমমূলক | ফুলের মতো দেয়ালটাতে
একটি প্রজাপতি,
দুঃসাহসে বসলো এসে
আলোর মুখোমুখি;
চিত্রিত নয় কালো রঙের
পাখনা দু'টি মেলে ।
এবার বুঝি এলে ?
দেয়াল জুড়ে লাগল তার
ঘরে ফেরার কাঁপন,
প্রাণের মাছে ফিরল বুঝি
চিরকালের আপন ।
ভালোবাসার অর্ঘ্য দিয়ে
মৃত্যুখানি কেনা,
শেষ করেছি প্রথম দিনে
হয়নি শুধু চেনা!
চোখের পাশে দেয়ালটিতে
বসলে তুমি য... | https://banglarkobita.com/poem/famous/310 |
966 | জীবনানন্দ দাশ | একদিন এই দেহ ঘাস | সনেট | একদিন এই দেহ ঘাস থেকে ধানের আঘ্রাণ থেকে এই বাংলায়
জেগেছিল; বাঙালী নারীর মুখ দেখে রূপ চিনেছিলো দেহ একদিন;
বাংলার পথে পথে হেঁটেছিলো গাঙচিল শালিখের মতন স্বাধীন;
বাংলার জল দিয়ে ধূয়েছিল ঘাসের মতন স্ফুট দেহখানি তার;
একদিন দেখেছিল ধূসর বকের সাথে ঘরে চলে আসে অন্ধকার
বাংলার; কাঁচা কাঠ জ্বলে ওঠে —নীল ধোঁয়া নরম মলিন
বাতাসে ভাসিয়া... | https://www.bangla-kobita.com/jibanananda/ekdin-ei-deho-ghash/ |
5333 | শামসুর রাহমান | হতাশার ঘরে | সনেট | ধুর্তামি, ভণ্ডামি আজ প্রবল বিগ্রহ। অবেলায়
কাদায় ডুবেছে চাকা। একে একে অনেকে স্খলিত,
দিশেহারা; অবশেষে তুমিও কি হবে নিমজ্জিত,
হায়, চোরাবালিতেই? খুঁজবে আশ্রয় সাহারায়?
এখন অপ্রতিরোধ্য ধ্বংসের বিপুল কিনারায়
ছুটছে লেমিং গুলো; সুচতুর শিকারী হারপুন
দিচ্ছে গেঁথে মুক্তিকামী ভেসে-ওঠা পিঠে কী নিপুণ;
ডোবে দেশ ক্রমশ কৃত্রিম আধ্যাত্মি... | https://www.bangla-kobita.com/shamsurrahman/hotashar-ghore/ |
529 | কাজী নজরুল ইসলাম | সালাম অস্ত রবি | শোকমূলক | কাব্য-গীতির শ্রেষ্ঠ স্রষ্ঠা, দ্রষ্ঠা, ঋষি ও ধ্যানী
মহাকবি রবি অস্ত গিয়াছে! বীণা, বেণুকা ও বাণী
নীরব হইল। ধুলির ধরণী জানিনা সে কত দিন
রস- যমুনার পরশ পাবেনা। প্রকৃতি বাণীহীন
মৌন বিষাদে কাঁদিবে ভুবনে ভবনে ও বনে একা;
রেখায় রেখায় রুপ দিবে আর কাহার ছন্দ লেখা?
অপ্রাকৃত মদনে মাধবী চাঁদের জ্যোৎস্না দিয়া
রূপায়িত রসায়িত করি... | https://www.bangla-kobita.com/nazrulislam/salam-osto-robi/ |
177 | উৎপল কুমার বসু | নবধারাজলে | প্রেমমূলক | ১মন মানে না বৃষ্টি হলো এত
সমস্ত রাত ডুবো-নদীর পারে
আমি তোমার স্বপ্নে-পাওয়া আঙুল
স্পর্শ করি জলের অধিকারে |এখন এক ঢেউ দোলানো ফুলে
ভাবনাহীন বৃত্ত ঘিরে রাখে—
স্রোতের মতো স্রোতস্বিনী তুমি
যা-কিছু টানো প্রবল দুর্বিপাকেতাদের জয় শঙ্কাহীন এত,
মন মানে না সহজ কোনো জলে
চিরদিনের নদী চলুক, পাখি |
একটি নৌকো পারাপারের ছলেস্পর্শ করে অন... | https://www.kobitacocktail.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%aa%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8/ |
2471 | মোহাম্মদ রফিকউজ্জামান | কথা ছিলো না কি | প্রেমমূলক | কথা ছিলো না কি !
নগরীর ওই পারে নেমে গেলে রোদ ---
আশ্চর্য বিকেল হয়ে নরম আঙুলে
আমার গভীরে তুমি বাজাবে সরোদ ---
কথা ছিলো না কি !!গাছের নিবিড় ছায়া ঘাসের শরীরে
ছড়ায় যে ভাবে ধীরে ধীরে
সে ভাবে গড়িয়ে নেমে তোমার আদর
হয়ে যাবে এই বুকে শুক-শারী বোধ ---
কথা ছিলো না কি ।।কথা ছিলো না কি --
তুমি আমি মিলে হয়ে যাবো
সন্ধ্যার আঁচলে জ্বলা ... | https://www.bangla-kobita.com/rafiquzzaman/kotha-chhilo-na-ki/ |
4569 | শামসুর রাহমান | কাক | রূপক | গ্রাম্যপথে পদচিহ্ন নেই। গোঠে গরু
নেই কোন, রাখাল উধাও, রুক্ষ সরু
আল খাঁ খাঁ, পথপার্শ্বে বৃক্ষেরা নির্বাক;
নগ্ন রৌদ্রে চতুর্দিকে, স্পন্দমান কাক, শুধু কাক। | https://www.bangla-kobita.com/shamsurrahman/kak/ |
3679 | রবীন্দ্রনাথ ঠাকুর | ভ্রমণী | ছড়া | মাটির ছেলে হয়ে জন্ম, শহর নিল মোরে
পোষ্যপুত্র ক'রে।
ইঁটপাথরের আলিঙ্গনের রাখল আড়ালটিকে
আমার চতুর্দিকে।
বই প'ড়ে তাই পেতে হত ভ্রমণকারীর দেখা
ছাদের উপর একা।
কষ্ট তাদের, বিপদ তাদের, তাদের শঙ্কা যত
লাগত নেশার মত।
পথিক যে জন পথে পথেই পায় সে পৃথিবীকে,
মুক্ত সে চৌদিকে।
চলার ক্ষুধায় চলতে সে চায় দিনের পরে দিনে
অচেনাকেই চিনে।... | https://www.bangla-kobita.com/rabindranath/bromne/ |
3002 | রবীন্দ্রনাথ ঠাকুর | গান্ধারীর আবেদন | গীতিনাটিকা | দুর্যোধন। প্রণমি চরণে তাত!
ধৃতরাষ্ট্র। ওরে দুরাশয়,
অভীষ্ট হয়েছে সিদ্ধ?
দুর্যোধন। লভিয়াছি জয়।
ধৃতরাষ্ট্র। এখন হয়েছ সুখী?
দুর্যোধন। হয়েছি বিজয়ী।
ধৃতরাষ্ট্র। অখণ্ড রাজত্ব জিনি সুখ তোর কই
রে দুর্মতি?
... | https://www.bangla-kobita.com/rabindranath/gandharir-abedon/ |
5595 | সুকুমার রায় | খাই খাই | হাস্যরসাত্মক | খাই খাই করো কেন, এসো বসো আহারে—
খাওয়াব আজব খাওয়া, ভোজ কয় যাহারে।
যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে,
জড় করে আনি সব— থাক সেই আশাতে।
ডাল ভাত তরকারি ফল-মূল শস্য,
আমিষ ও নিরামিষ, চর্ব্য ও চোষ্য,
রুটি লুচি, ভাজাভুজি, টক ঝাল মিষ্টি,
ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি,
আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে—
খুঁজে পেতে আনি খেতে— ন... | https://www.bangla-kobita.com/sukumar/khai-khai/ |
573 | কায়কোবাদ | নিবেদন | চিন্তামূলক | ১
আঁধারে এসেছি আমি
আধারেই যেতে চাই !
তোরা কেন পিছু পিছু
আমারে ডাকিস্ ভাই !
আমিতো ভিখারী বেশে
ফিরিতেছি দেশে দেশে
নাহি বিদ্যা, নাহি বুদ্ধি
গুণ তো কিছুই নাই !
২
আলো তো লাগে না ভাল
আধারি যে ভালবাসি !
আমিতো পাগল প্রাণে
কভূ কাঁদি, কভূ হাসি !
চাইনে ঐশ্বর্য-ভাতি, চাইনে যশের খ্যাতি
আমিযে আমারি ভাবে মুগ্ধ আছি দিবানিশি !
৩
অনাদা... | http://kobita.banglakosh.com/archives/3842.html |
3340 | রবীন্দ্রনাথ ঠাকুর | নৌকাযাত্রা | ছড়া | মধু মাঝির ওই যে নৌকোখানা
বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে ,
কারো কোনো কাজে লাগছে না তো ,
বোঝাই করা আছে কেবল পাটে ।
আমায় যদি দেয় তারা নৌকাটি
আমি তবে একশোটা দাঁড় আঁটি ,
পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা —
মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাটে ।
আমি কেবল যাই একটিবার
সাত সমুদ্র তেরো নদীর পার ।
তখন তুমি কেঁদো না মা , যেন
বসে বসে একলা ঘরের কোণে ... | https://www.bangla-kobita.com/rabindranath/noukajatra/ |
593 | গোবিন্দচন্দ্র দাস | ভাওয়াল | প্রকৃতিমূলক | ভাওয়াল আমার অস্থিমজ্জা
ভাওয়াল আমার প্রাণ!
তাহার শ্যামল বন, মরকত-নিকেতন,
চরে কত পশুপাখী নিশি দিনমান,
মহিষ ভল্লুক বাঘ, প্রজ্জ্বলিত হিংসারাগ
কঙ্করে নখর শৃঙ্গ ক্ষুরে দেয় শাণ।
তার সে পিকের ডাকে, জোস্না জমিয়া থাকে,
যামিনী মূরছা যায় শ্যামা ধরে তান!
খঞ্জন খঞ্জনী নাচে, বনদেবতার কাছে,
পাপিয়া দোয়েল করে মধুমাখা গান। | http://kobita.banglakosh.com/archives/1747.html |
5029 | শামসুর রাহমান | বিপন্ন হয়ে যাই | সনেট | নিজেই নিজের আচরণ নিশ্লেষণ করে খুব
বিস্মিত, বিপন্ন হয়ে যাই। আমার ভেতরকার
কোন্ অন্ধকার স্তর থেকে ক্ষিপ্ত এক জাগুয়ার
হঠাৎ লাফিয়ে ওঠে। কখনো অতলে দিয়ে ডুব
আমি যেন জলজ সহিংস প্রাণী ছিঁড়ে খুঁড়ে
খাবো পাবো যা সমুখে, লেজের আঘাতে চতুর্দিক
তছনছ করে শেষে নিজেকেই ভয়ঙ্কর শিক
দিয়ে গেঁথে ভব্যতার খোলস ফেলবো ভেঙেচুরে।এই ভাঙচুর লক্ষ্য কর... | https://www.bangla-kobita.com/shamsurrahman/biponno-hoye-jai/ |
3063 | রবীন্দ্রনাথ ঠাকুর | ছোটো ফুল | সনেট | আমি শুধু মালা গাঁথি ছোটো ছোটো ফুলে ,
সে ফুল শুকায়ে যায় কথায় কথায় !
তাই যদি , তাই হোক , দুঃখ নাহি তায় —
তুলিব কুসুম আমি অনন্তের কূলে ।
যারা থাকে অন্ধকারে , পাষাণকারায় ,
আমার এ মালা যদি লহে গলে তুলে ,
নিমেষের তরে তারা যদি সুখ পায় ,
নিষ্ঠুর বন্ধনব্যথা যদি যায় ভুলে !
ক্ষুদ্র ফুল , আপনার সৌরভের সনে
নিয়ে আসে স্বাধীনতা , গভীর... | https://www.bangla-kobita.com/rabindranath/choto-ful/ |
3561 | রবীন্দ্রনাথ ঠাকুর | বাহির হইতে দেখো না এমন করে | চিন্তামূলক | বাহির হইতে দেখো না এমন করে,
আমায় দেখো না বাহিরে।
আমায় পাবে না আমার দুখে ও সুখে,
আমার বেদনা খুঁজো না আমার বুকে,
আমায় দেখিতে পাবে না আমার মুখে
কবিরে খুঁজিছ যেথায় সেথা সে নাহি রে।সাগরে সাগরে কলরবে যাহা বাজে,
মেঘগর্জনে ছুটে ঝঞ্ঝার মাঝে,
নীরব মন্দ্রে নিশীথ-আকাশে রাজে
আঁধার হইতে আঁধারে আসন পাতিয়া–
আমি সেই এই মানবের লোকালয়ে
ব... | https://www.bangla-kobita.com/rabindranath/bahir-hoite-dekho-na-emon-kore/ |
2375 | মাইকেল মধুসূদন দত্ত | মেঘনাদবধ কাব্য (প্রথম সর্গ) | মহাকাব্য | সম্মুখ সমরে পড়ি, বীর-চূড়ামণি
বীরবাহু, চলি যবে গেলা যমপুরে
অকালে, কহ, হে দেবি অমৃতভাষিণি,
কোন্ বীরবরে বরি সেনাপতি-পদে,
পাঠাইলা রণে পুনঃ রক্ষঃকুলনিধি
রাঘবারি? কি কৌশলে, রাক্ষসভরসা
ইন্দ্রজিৎ মেঘনাদে — অজেয় জগতে —
ঊর্মিলাবিলাসী নাশি, ইন্দ্রে নিঃশঙ্কিলা?
বন্দি চরণারবিন্দ, অতি মন্দমতি
আমি, ডাকি আবার তোমায়, শ্বেতভুজে
ভারত... | https://www.bangla-kobita.com/madhusudan/meghnadbodh-kabya-first/ |
3065 | রবীন্দ্রনাথ ঠাকুর | জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ | ভক্তিমূলক | জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ।
ধন্য হল ধন্য হল মানবজীবন।
নয়ন আমার রূপের পুরে
সাধ মিটায়ে বেড়ায় ঘুরে,
শ্রবণ আমার গভীর সুরে
হয়েছে মগন।তোমার যজ্ঞে দিয়েছ ভার
বাজাই আমি বাঁশি।
গানে গানে গেঁথে বেড়াই
প্রাণের কান্নাহাসি।
এখন সময় হয়েছে কি।
সভায় গিয়ে তোমায় দেখি
জয়ধ্বনি শুনিয়ে যাব
এ মোর নিবেদন।শিলাইদহ, ৩০ আশ্বিন, ১৩১৬
(গীতাঞ্জলি ... | https://www.bangla-kobita.com/rabindranath/jogote-anondojoggye-amar-nimontron/ |
5691 | সুকুমার রায় | শ্রীশ্রীবর্ণমালাতত্ত্ব | ছড়া | পড় বিজ্ঞান হবে দিকজ্ঞান ঘুচিবে পথের ধাঁধা
দেখিবে গুণিয়া এ দিন দুনিয়া নিয়ম নিগড়ে বাঁধা।
কহে পন্ডিতে জড়সন্ধিতে বস্তুপিন্ড ফাঁকে
অনু অবকাশে রন্ধ্রে- রন্ধ্রে আকাশ লুকায়ে থাকে।
হেথা হেথা সেথা জড়ের পিন্ড আকাশ প্রলেপে ঢাকা
নয়কো কেবল নিরেট গাঁথন, নয়কো কেবলি ফাঁকা।
জড়ের বাঁধন বদ্ধ আকাশে, আকাশে বাঁধন জড়ে-
পৃথিবী জুড়... | https://www.bangla-kobita.com/sukumar/shri-shri-bornomala-totto/ |
4377 | শামসুর রাহমান | আমার তৃষ্ণার জল | প্রেমমূলক | তুমিও ফিরিয়ে নিলে মুখ কম্পিত দ্বিধায়, নাকি
ঘৃণায় গিয়েছো সরে। কতকাল, বলো কতকাল
এমন সুদূরে তুমি সীমাহীন ঔদাস্যের জাল
ছড়িয়ে থাকবে সর্বক্ষণ? আমি কী ব্যাকুল ডাকি
তোমাকেই, আজ আর এমন প্রান্তর নেই বাকি,
নেই কোন নদীতীর কিংবা পথ, অথবা পাতাল
যেখানে যাইনি আমি তোমার সন্ধানে। অন্তরাল
নিজেই করেছো সৃষ্টি, আজ আমি ভীষণ একাকী।তোমার কার্প... | https://www.bangla-kobita.com/shamsurrahman/amar-trishnar-jol/ |
5661 | সুকুমার রায় | বিষম ভোজ | ছড়া | “অবাক কান্ড!” বল্লে পিসী, “এক চাঙাড়ি মেঠাই এল-
এই ছিল সব খাটের তলায়, এক নিমিষে কোথায় গেল?”
সত্যি বটে বললে খুড়ী, “আনলো দু’সের মিঠাই কিনে-
হঠাৎ কোথায় উপসে গেল? ভেল্কিবাজি দুপুর দিনে?”
“দাঁড়াও দেখি” বল্লে দাদা, “কর্ছি আমি এর কিনারা-
কোথায় গেল পটলা ট্যাঁপা – পাচ্ছিনে যে তাদের সাড়া?”
পর্দাঘেরা আড়াল দেওয়া বারান্দাটার ঐ কো... | https://www.bangla-kobita.com/sukumar/bishom-voj/ |
4866 | শামসুর রাহমান | ধুলোমাখা জলরঙ | স্বদেশমূলক | ১
নব্বই-এর গণআন্দোলন, তার বিজয়, রূপান্তরিত করেছে আমাদের।
তোমাকে দেখলাম ‘জনতার জয়’ মঞ্চে কিছুক্ষণের জন্যে। ভিন্ন এক তুমি
এরই মধ্যে এক ফাঁকে কানে কানে বললে, ‘এই উৎসবে তোমাকে কিছু
উপহার দিতে মন চাইছে। ‘কী? আমার এই প্রশ্ন রৌদে ঝলসে ওঠে
শঙ্খচিলের ডানার মতো। তুমি কোনও উত্তর না দিয়ে ঠোঁটে হাসি খেলিয়ে
কোথায় উধাও। দিন যায়, রাত ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/dhulomakha-jolrong/ |
2209 | মহাদেব সাহা | বদলবাড়ি চেনা যায় না | মানবতাবাদী | তোমার কালো চোখের মতো
পাল্টে গেছে বসতবাড়ি
উদোম চড়া, গাছগাছালি বট-বিরিক্ষ
ওলটপালট সারা বাড়ি একলা এখন,
বাড়ির মধ্যে কালো গাড়ি, এলোমেলো
ভাঙা চাঁদ ও শূলন্য তাঁবু,
শূনো বাড়ির চিহ্ন, চিহ্ন।
তোমার কালো চোখের মতো পাল্টে গেছে শহরতলী
শহরবাড়ি চেনা যায় না, চেনা যায় না
দেয়ালগুলি বদলে গেছে মাটির নিচে
লাল কবরে
শহরতলীর মধ্যে মিশাল এবড়োখ... | https://banglarkobita.com/poem/famous/1455 |
4040 | রবীন্দ্রনাথ ঠাকুর | হিমালয় | প্রকৃতিমূলক | যেখানে জ্বলিছে সূর্য, উঠিছে সহস্র তারা, প্রজ্বলিত ধূমকেতু বেড়াইছে ছুটিয়া।
অসংখ্য জগৎযন্ত্র, ঘুরিছে নিয়মচক্রে
অসংখ্য উজ্জ্বল গ্রহ রহিয়াছে ফুটিয়া।
গম্ভীর অচল তুমি, দাঁড়ায়ে দিগন্ত ব্যাপি,
সেই আকাশের মাঝে শুভ্র শির তুলিয়া।
নির্ঝর ছুটিছে বক্ষে, জলদ ভ্রমিছে শৃঙ্গে,
চরণে লুটিছে নদী শিলারাশি ঠেলিয়া।
তোমার বিশ... | https://www.bangla-kobita.com/rabindranath/himalay/ |
2493 | মোহাম্মদ রফিকউজ্জামান | নগ্নপদ্য - ১২ | চিন্তামূলক | উল্টো হয়ে ঝুলে আছি অন্ধকারের ডালে
অন্ধকারের লতা-পাতা
খাচ্ছে ছিড়ে গানের খাতা
যাচ্ছে ঢুকে মাংস ফুড়ে ক্ষয়িষ্ণু কঙ্কালে ।।
চোখের থেকে দৃষ্টি ঝুলে অন্ধ
ভাগ্য ভালো বন্ধ-নাকে ঢোকে না দুর্গন্ধ
বোধ ঢেকেছে মগজ-গলা অজস্র জঞ্জালে ।।
রক্ত বড় হীম
সাপের না-কি অভিশাপের
জিহ্বা-চেরা পরিমাপের
লোভ ধরেছে ঝিম ।
দিনের মুখে মুষ্টি হেনে রাত্রি... | https://www.bangla-kobita.com/rafiquzzaman/nognopodyo-12/ |
5759 | সুনীল গঙ্গোপাধ্যায় | ক্লান্তির পর | প্রেমমূলক | আমি তোমার অধর থেকে ওষ্ঠ তুলে তাকিয়ে দেখি মুখের দিকে
তুমি তোমার কোনো কথাই রাখেনি
কথা ছিল কি এমন করে কান্না, এমন
চোখের দুই পাশ মুচড়ে তাকানোর?
কথা ছিল কি বিকেলবেলা ঘড়ির নিচে মায়ার খেলা
আদর পেয়ে মার্জারীর মতো শরীর বাঁকানো?
হাওয়ায় এখন নদীর মতো শব্দ ওঠে
তিনটি কথা বলতে এসে তোমার ঠোঁটে
চোখের মধ্যে দেখতে পেলাম মনোহরণ;
এখন আমার ... | https://banglarkobita.com/poem/famous/1886 |
384 | কাজী নজরুল ইসলাম | পিলে-পটকা | ছড়া | উটমুখো সে সুঁটকো হাশিম,
পেট যেন ঠিক ভুঁটকো কাছিম!
চুলগুলো সব বাবুই দড়ি –
ঘুসকো জ্বরের কাবুয় পড়ি!
তিন-কোনা ইয়া মস্ত মাথা,
ফ্যাচকা-চোখো; হস্ত? হাঁ তা
ঠিক গরিলা, লোবনে ঢ্যাঙা!
নিটপিটে ঠ্যাং সজনে ঠ্যাঙা!
গাইতি-দেঁতো, উঁচকে কপাল
আঁতকে ওঠেন পুঁচকে গোপাল!
নাক খাঁদা ঠিক চামচিকেটি!
আর হাসি? দাঁত খামচি সেটি!
পাঁচের মতন থুতনো ব্য... | https://www.bangla-kobita.com/nazrulislam/pile-potka/ |
853 | জসীম উদ্দীন | পালের নাও | স্বদেশমূলক | পালের নাও, পালের নাও, পান খেয়ে যাও-
ঘরে আছে ছোট বোনটি তারে নিয়ে যাও !
কপিল-সারি গাইয়ের দুধ যেয়ো পান করে,
কৌটা ভরি সিঁদুর দেব কপালটি ভরে।
গুরার গায়ে ফুল চন্দন দেব ঘষে ঘষে,
মামা-বাড়ির বলব কথা-শুনো বসে বসে।
কে যাওরে পাল-ভরে কোন দেশে ঘর,
পাছা নায়ে বসে আছে কোন সওদাগর ?
কোন দেশে কোন গাঁয়ে হিরে ফুল ঝরে,
কোন দেশে হির... | https://banglarkobita.com/poem/famous/204 |
1881 | পূর্ণেন্দু পত্রী | মানুষগুলো এবং | চিন্তামূলক | মানুষগুলো ফাঁকা টেবিল পেয়ে গিয়ে
ভর্তি চৌবাচ্চার মতো টলমল।
গেলাসগুলো মানুষগুলো পেয়ে গিয়ে
সাবানের ফেনায় টইটম্বুর।
আসে- আসে- মানুষগুলো হয়ে যায় ফিনফিনে গেলাস
গেলাসগুরো শ্যাগালের ছবির উড়ন্ত ছাগল।
আর টেবিলগুলো মেঘপুঞ্জময় অরন্যের গাছ।
ওয়েটারগুলো ছুটে আসে।
উড়ন্ত গেলাসগুলোকে তারা পেড়ে আনে
চাঁদনীরাতের মগডাল থেকে।
জঙ্গলের গাছ ক... | https://banglarkobita.com/poem/famous/1286 |
371 | কাজী নজরুল ইসলাম | পথহারা | চিন্তামূলক | বেলা শেষে উদাস পথিক ভাবে,
সে যেন কোন অনেক দূরে যাবে -
উদাস পথিক ভাবে।
‘ঘরে এস’ সন্ধ্যা সবায় ডাকে,
‘নয় তোরে নয়’ বলে একা তাকে;
পথের পথিক পথেই বসে থাকে,
জানে না সে কে তাহারে চাবে।
উদাস পথিক ভাবে।
বনের ছায়া গভীর ভালোবেসে
আঁধার মাথায় দিগবধূদের কেশে,
ডাকতে বুঝি শ্যামল মেঘের দেশে
শৈলমূলে শৈলবালা নাবে -
উদাস পথিক ভাবে... | https://banglarkobita.com/poem/famous/171 |
3529 | রবীন্দ্রনাথ ঠাকুর | বসন্ত-অবসান | প্রকৃতিমূলক | কখন বসন্ত গেল , এবার হল না গান!
কখন বকুল-মূল ছেয়েছিল ঝরা ফুল ,
কখন যে ফুল-ফোটা হয়ে গেল অবসান !
কখন বসন্ত গেল , এবার হল না গান !
এবার বসন্তে কি রে যুথীগুলি জাগে নি রে !
অলিকুল গুঞ্জরিয়া করে নি কি মধুপান !
এবার কি সমীরণ জাগয় নি ফুলবন ,
সাড়া দিয়ে গেল না তো , চলে গেল ম্রিয়মাণ... | https://www.bangla-kobita.com/rabindranath/bosonto-obosan/ |
4276 | শঙ্খ ঘোষ | সবিনয় নিবেদন | মানবতাবাদী | আমি তো আমার শপথ রেখেছি
অক্ষরে অক্ষরে
যারা প্রতিবাদী তাদের জীবন
দিয়েছি নরক করে |
দাপিয়ে বেড়াবে আমাদের দল
অন্যে কবে না কথা
বজ্র কঠিন রাজ্যশাসনে
সেটাই স্বাভাবিকতা |
গুলির জন্য সমস্ত রাত
সমস্ত দিন খোলা
বজ্র কঠিন রাজ্যে এটাই
শান্তি শৃঙ্খলা |
যে মরে মরুক, অথবা জীবন
কেটে যাক শোক করে—
আমি আজ জয়ী, সবার জীবন
দিয়েছি নরক করে | | https://banglarkobita.com/poem/famous/1133 |
5261 | শামসুর রাহমান | সফেদ পাঞ্জাবি | মানবতাবাদী | শিল্পী, কবি, দেশী কি বিদেশী সাংবাদিক,
খদ্দের, শ্রমিক, ছাত্র, বুদ্ধিজীবী, সমাজসেবিকা,
নিপুণ ক্যামেরাম্যান, অধ্যাপক, গোয়েন্দা, কেরানি,
সবাই এলেন ছুটে পল্টনের মাঠে, শুনবেন
দুর্গত এলাকা প্রত্যাগত বৃদ্ধ মৌলানা ভাসানী
কী বলেন। রৌদ্রালোকে দাঁড়ালেন তিনি, দৃঢ়, ঋজু,
যেন মহাপ্লাবনের পর নুহের গভীর মুখ
সহযাত্রীদের মাঝে ভেসে ওঠে, কা... | https://www.bangla-kobita.com/shamsurrahman/sofed-panjabi/ |
5637 | সুকুমার রায় | নেড়া বেলতলায় যায় কবার_ | হাস্যরসাত্মক | রোদে রাঙা ইঁটের পাঁজা তার উপরে বসল রাজা—
ঠোঙাভরা বাদামভাজা খাচ্ছে কিন্তু গিলছে না৷
গায়ে আঁটা গরম জামা পুড়ে পিঠ হচ্ছে ঝামা;
রাজা বলে, 'বৃষ্টি নামা— নইলে কিচ্ছু মিলছে না৷'
থাকে সারা দুপুর ধ'রে ব'সে ব'সে চুপটি ক'রে,
হাঁড়িপানা মুখটি ক'রে আঁকড়ে ধ'রে শ্লেটটুকু;
ঘেমে ঘেমে উঠছে ভিজে ভ্যাবাচ্যাকা একলা নিজে,
হিজিবিজি লিখছে ক... | https://www.bangla-kobita.com/sukumar/nera-beltolay-jay-kobar/ |
6028 | হেলাল হাফিজ | কে | চিন্তামূলক | বেরিয়ে যে আসে সে তো এভাবেই আসে,
দুর্বিনীত ধ্রুপদী টংকার তুলে
লন্ডভন্ড করে চলে আসে মৌলিক ভ্রমণে, পথে
প্রচলিত রীতি-নীতি কিচ্ছু মানে না।
আমি এক সেরকম উত্থানের অনুপম কাহিনী শুনেছি।
এমন অনমনীয় পৃথক ভ্রমণে সেই পরিব্রাজকের
অনেক অবর্ণনীয় অভিমান থাকে,
টসটসে রসাল ফলের মতো ক্ষত আর
ব্যক্তিগত ক্ষয়-ক্ষতি থাকে। তাকে তুমুল শাস... | https://banglarkobita.com/poem/famous/101 |
1106 | জীবনানন্দ দাশ | পেঁচা | প্রকৃতিমূলক | প্রথম ফসল গেছে ঘরে,
হেমন্তের মাঠে মাঠে ঝরে
শুধু শিশিরের জল;
অঘ্রানের নদীটির শ্বাসে
হিম হয়ে আসে
বাঁশাপাতা– মরা ঘাস — আকাশের তারা!
বরফের মতো চাঁদ ঢালিছে ফোয়ারা!
ধানক্ষেতে– মাঠে
জমিছে ধোঁয়াটে
ধারালো কুয়াশা!
ঘরে গেছে চাষা;
ঝিমায়েছে এ পৃথিবী –
তবু টের পাই
কার যেন দুটো চোখে নাই এ ঘুমের
কোনো সাধ!
হলুদ পাতার ভীড়ে ব’সে,
শিশিরের... | https://www.bangla-kobita.com/jibanananda/pencha/ |
3723 | রবীন্দ্রনাথ ঠাকুর | মিছে ডাক_–মন বলে, আজ না | চিন্তামূলক | মিছে ডাক'–মন বলে, আজ না—
গেল উৎসবরাতি,
ম্লান হয়ে এল বাতি,
বাজিল বিসর্জন-বাজনা।
সংসারে যা দেবার
মিটিয়ে দিমু এবার,
চুকিয়ে দিয়েছি তার খাজনা।
শেষ আলো, শেষ গান,
জগতের শেষ দান
নিয়ে যাব—আজ কোনো কাজ না।
বাজিল বিসর্জন-বাজনা। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/mose-dak-mon-bole-aj-na/ |
2362 | মাইকেল মধুসূদন দত্ত | ভূত কাল | সনেট | কোন্ মূল্য দিয়া পুনঃ কিনি ভূত কালে,
----কোন্ মূল্য ----এ মন্ত্রণা কারে লয়ে করি?
কোন্ ধন, কোন্ মুদ্রা, কোন্ মণি-জালে
এ দুর্ল্লভ দ্রব্য-লাভ ? কোন্ দেবে স্মরি,
কোন্ যোগে,কোন্ তপে,কোন্ ধর্ম্ম করি?
আছে কি এমন জন ব্রাহ্মণে,চণ্ডালে,
এ দীক্ষা-শিক্ষার্থে যারে গুরু-পদে বরি,
এ তত্ত্ব-স্বরূপ পদ্ম পাই যে মৃণালে?---
পশে যে প্রবাহ ... | https://www.bangla-kobita.com/madhusudan/bhut-kal/ |
4898 | শামসুর রাহমান | নিরুপমার কাছে প্রস্তাব | মানবতাবাদী | বকুলতলায় যাবে? তুমি বড়ো সন্দেহপ্রবণ,
সেখানে, বিশ্বাস করো, সাপখোপ নেই, মাস্তানের
আড্ডা নেই। বিপদের আবর্তে তোমাকে কোনোদিন
ডোবাতে পারি না। পাখি আসে সেখানে এবং
কয়েকটি প্রজাপতি হয়তো-বা। কবিতার বই
ইচ্ছে করলে আনতে পারো, পাশাপাশি পড়বো দু’জন।সেকেলে টেকেলে যা-ই ভাবো, প্রাণ খুলে যত দুয়ো
দাও আধুনিকা, তবু তোমাকেই বকুলতলায়
নিয়ে যাবো... | https://www.bangla-kobita.com/shamsurrahman/nirupomar-kache-prostab/ |
1337 | তসলিমা নাসরিন | দুঃখপোষা | মানবতাবাদী | কান্না রেখে একটুখানি বস
দুঃখ-ঝোলা একেক করে খোল…
দেখাও তোমার গোপন ক্ষতগুলো
এ ক’দিনে গভীর কতো হল।
ও মেয়ে, শুনছ !
বাইরে খানিক মেলে দাও তো এসব
দুঃখ তোমার একদম গেছে ভিজে…
হাওয়ার একটি গুণ চমৎকার
কিছু দুঃখ উড়িয়ে নেয় নিজে।
ও কী গুণছ !
দিন!
দিন তো যাবেই ! দুঃখপোষা মেয়ে !
শুকোতে দাও স্যাঁতস্যাঁতে এ জীবন
রোদের পিঠে, আলোর বিষম বন্... | https://www.kobitacocktail.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%96%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b8/ |
2190 | মহাদেব সাহা | দেশপ্রেম | চিন্তামূলক | তাহলে কি গোলাপেরও দেশপ্রেম নেই
যদি সে সবারে দেয় ঘ্রাণ,
কারো কথামতো যদি সে কেবল আর নাই ফোটে রাজকীয় ভাসে
বরং মাটির কাছে ফোটে এই অভিমানী ফুল
তাহলে কি তারও দেশপ্রেম নিয়ে সন্দেহ উঠবে
চারদিকে!
গাছগুলি আদেশ অমান্য করে মাঝে মাঝে
যদি তোলে ঝড়
অতঃপর তাকেও কি দেশদ্রোহী আখ্যায়িত
করে ফেলা হবে!
যদি তারা বাধ্যানুগতের মতো ক্ষমতাকে
না ক... | https://banglarkobita.com/poem/famous/1487 |
5565 | সুকুমার রায় | আকাশের গায়ে | ছড়া | আকাশের গায়ে কিবা রামধনু খেলে,
দেখে চেয়ে কত লোক সব কাজ ফেলে;
তাই দেখে খুঁৎ-ধরা বুড়ো কয় চটে,
দেখছ কি, এই রং পাকা নয় মোটে।। (অন্যান্য ছড়াসমূহ) | https://www.bangla-kobita.com/sukumar/akasher-gaye/ |
5971 | হুমায়ুন আজাদ | আমাকে ছেড়ে যাবার পর | প্রেমমূলক | আমাকে ভালবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার,
যেমন হিরোশিমার পর আর কিছুই আগের মতো নেই
উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত।যে কলিংবেল বাজে নি তাকেই মুর্হুমুহু শুনবে বজ্রের মত বেজে উঠতে
এবং থরথর ক’রে উঠবে দরোজাজানালা আর তোমার হৃৎপিন্ড।
পরমুহূর্তেই তোমার ঝনঝন-ক’রে ওঠা এলোমেলো রক্ত
ঠান্ডা হ’য়ে যাবে যেমন একাত্তরে দরোজায় বুট... | https://www.kobitacocktail.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-humayun-azad/ |
4976 | শামসুর রাহমান | ফোটে বুনো ফুল | চিন্তামূলক | ছিলাম নিশ্চুপ ব’সে বিকেলে ঘরের এককোণে,
হাতে ছিল আধ-পড়া বই।
হঠাৎ পাশের পুরো খোলা দরজার
নগ্নতাকে যেন চুমো খেয়ে অন্দরে প্রবেশ করে
তিনটি শকুন। কখন যে হাত থেকে
আধ-পড়া বইটি মেঝেতে পড়ে গেলো
জানতে পারিনি; শকুনোর, কী অবাক কাণ্ড, ছিল
বেজায় নিশ্চুপ।অবাক দৃষ্টিতে চেয়ে থাকি অযাচিত
আগত শকুনদের দিকে।
বিস্মিত আমাকে ওরা চকিতে বাংলায়
কর... | https://www.bangla-kobita.com/shamsurrahman/fote-buno-ful/ |
2247 | মহাদেব সাহা | যাও সঙ্গমে সৎকারে, প্রেমে | মানবতাবাদী | সঙ্গমে সৎকারে নেমে মানুষের দূরে আরো এক অতিদূরে
চলে যেতে হয়
আরো এক বিশুদ্ধ জল তুলে নিয়ে আপাদমস্তক সিক্ত
করে নিতে হয়। অতৃপ্ত তৃষ্ণা ক্লান্ত, সুখী, শোকমগ্ন
কিংবা শিহরনস্নাত মুখ শিশুদের মতন নিরীহ
তোমরা মানুষ, এই মায়া তোমাকে সম্ভব। এই প্রেমে, এই তৃষ্ণা, এই
সফলতা, এইভাবে একে একে সংজ্ঞাহীন অবগাহনে গমন।
কোনো একদিন এই মায়াময় পথ... | https://banglarkobita.com/poem/famous/1508 |
4162 | রেদোয়ান মাসুদ | শুঁকনো হৃদয় | প্রেমমূলক | নিজেকে আজ বড় অসহায় মনে হচ্ছে
আজ যেন কিসের অভাব
হৃদয়ে নাড়াচাড়া দিয়ে উঠেছে।
কিছুই ভাল লাগছেনা
না কোকিলের সূর,
না সেই মন ভুলানো উত্তাল হাওয়া,
জানালার দিকে তাকিয়ে তাই
আকাশের দিকে মুখ ফিরিয়ে আছি।
কই আকাশে তো আজ সূর্যের দেখা নেই?
দূর থেকে গর্জন শুনছি মেঘের
চারিদিকে তাহলে মেঘেই ঘিরে রেখেছে।
যদি একটু আলো দেখতে পেতাম
মনটা না হয়... | http://kobita.banglakosh.com/archives/2240.html |
5879 | সুফিয়া কামাল | ইতল বিতল | ছড়া | ইতল বিতল
গাছের পাতা
গাছের তলায় ব্যাঙের মাথা।
বৃষ্টি পড়ে ভাঙ্গে ছাতা
ডোবায় ডুবে ব্যাঙের মাথা। | http://kobita.banglakosh.com/archives/28.html |
1172 | জীবনানন্দ দাশ | যতদিন বেঁচে আছি | সনেট | যতদিন বেঁচে আছি আকাশ চলিয়া গেছে কোথায় আকাশে
অপরাজিতার মতো নীল হয়ে-আরো নীল-আরো নীল হয়ে
আমি যে দেখিতে চাই;- সে আকাশ পাখনায় নিঙড়ায়ে লয়ে
কোথায় ভোরের বক মাছরাঙা উড়ে যায় আশ্বিনের মাসে,
আমি যে দেখিতে চাই;- আমি যে বসিতে চাই বাংলার ঘাসে,
পৃথিবীর পথ ঘুরে বহুদিন অনেক বেদনা প্রাণে সয়ে
ধানসিড়িটির সাথে বাংলার শ্মশানের দিকে যাব বয়ে,
... | https://www.bangla-kobita.com/jibanananda/joto-din-beche-aasi/ |
3275 | রবীন্দ্রনাথ ঠাকুর | নতিস্বীকার | নীতিমূলক | তপন-উদয়ে হবে মহিমার ক্ষয়
তবু প্রভাতের চাঁদ শান্তমুখে কয়,
অপেক্ষা করিয়া আছি অস্তসিন্ধুতীরে
প্রণাম করিয়া যাব উদিত রবিরে। (কণিকা কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/notishikar/ |
5887 | সুবোধ সরকার | আমি | মানবতাবাদী | হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত,
এতগুলো ভারতের মাঝে দাঁড়িয়ে
আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে ।
আপনারা বলতে পারেন, আমি কি দোষ করেছি ?
পৃথিবীর যে কোন দেশের
যে কোন একটি মেয়ের মতো আমি একজনকে
ভালবেসেছিলাম ।
প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার
আমি জানতাম না ও কে
বিকেল বেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল
ওর ... | https://www.kobitacocktail.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%ae%e0%a7%87-subodh/ |
3893 | রবীন্দ্রনাথ ঠাকুর | শ্যাম রে, নিপট কঠিন মন তোর | ভক্তিমূলক | শ্যামরে, নিপট কঠিন মন তোর।
রোয়ত রোয়ত সজনী রাধা
রজনী করত স ভোর।
একলি বিরল কুটীরে বৈঠত
চাহত যমুনা পানে,—
ছল ছল নয়ন, বচন নহি নিকসত,
পরাণ থেহ ন মানে ।
ঘোর গহন নিশি একলি রাধা
যায় কদম তৰুমূলে,
ভূমি শয়ন পর আকুল কুন্তল,
কাঁদই আপন ভূলে।
সহসা চমকয়ি চায় সখী কভু
মগন যখন গৃহ কাজে—ছূটি আসয়ি বোলে “শুনলো, ,
শ্যামক বাঁশরি বাজে।... | https://www.bangla-kobita.com/rabindranath/shyam-re-nipot-kothin-mon-tor/ |
1423 | দেওয়ান মমিনুল মউজদীন | বসন্তকে ভালোবাসা | প্রেমমূলক | বসন্তের বইছে হাওয়া
হৃদয় টলমল
দুলছো তুমি, দুলছি আমি
পৃথিবী চঞ্চল ।
উড়ছে রিকশা উড়ছে যাত্রী
পুড়ছে আমার দেহ
সবুজ আগুন উঠলো জ্বলে
দু’চোখ ভরা মোহ ।
হাসপাতালে রুদ্র রায়ের
গান বাজে, নেই শব
আকাশ নদী কল্লোলিত
সবুজের উৎসব ।
ভালোবাসার বৃষ্টি নামে
পঙ্কিলতার স্রোতে
এই শহরে হাজার হৃদয়
বন্দি তোমার হাতে ।
এক মুহূর্তে হারিয়ে গেল... | https://banglarkobita.com/poem/famous/1032 |
2687 | রবীন্দ্রনাথ ঠাকুর | আনন্দেরই সাগর থেকে | চিন্তামূলক | আনন্দেরই সাগর থেকে
এসেছে আজ বান ।
দাঁড় ধরে আজ বোস্ রে সবাই
টান রে সবাই টান্ ।
বোঝা যতই বোঝাই করি
করব রে পার দুখের তরী,
ঢেউয়ের 'পরে ধরব পাড়ি
যায় যদি যাক প্রাণ ।
আনন্দেরই সাগর থেকে
এসেছে আজ বান ।
কে ডাকে রে পিছন হতে,
কে করে রে মানা,
ভয়ের কথা কে বলে আজ --
ভয় আছে সব জানা ।
কোন্ শাপে কোন্ গ্রহের দোষে
সুখের ডাঙায় থা... | https://banglarkobita.com/poem/famous/58 |
5441 | সুকান্ত ভট্টাচার্য | উদ্বীক্ষণ | মানবতাবাদী | নগরে ও গ্রামে জমেছে ভিড়
ভগ্ননীড়,-
ক্ষুদিত জনতা আজ নিবিড়।
সমুদ্রে জাগে না বাড়বানল,
কী উচ্ছল,
তীরসন্ধানী ব্যাকুল জল।
কখনো হিংস্র নিবিড় শোকে;
দাঁতে ও নখে-
জাগে প্রতিজ্ঞা অন্ধ চোখে।
তবু সমুদ্র সীমানা রাখে,
দুর্বিপাকে
দিগন্তব্যাপী প্লাবন ঢাকে।
আসন্ন ঝড়ো অরণ্যময়
যে বিস্ময়
ছড়াবে, তার কি অযথা ক্ষয়?
দেশে ও বিদেশে লাগে... | https://www.bangla-kobita.com/sukanta/udbikkhon/ |
3394 | রবীন্দ্রনাথ ঠাকুর | পিছু-ডাকা | ছড়া | যখন দিনের শেষে
চেয়ে দেখি সমুখপানে সূর্য ডোবার দেশে
মনের মধ্যে ভাবি
অস্তসাগর-তলায় গেছে নাবি
অনেক সূর্য-ডোবার সঙ্গে অনেক আনাগোনা,
অনেক দেখাশোনা,
অনেক কীর্তি, অনেক মূর্তি, অনেক দেবালয়,
শক্তিমানের অনেক পরিচয়।
তাদের হারিয়ে-যাওয়ার ব্যাথায় টান লাগে না মনে,
কিন্তু যখন চেয়ে দেখি সামনে সবুজ বনে
ছায়ায় চরছে গোরু,
মাঝ দিয... | https://www.bangla-kobita.com/rabindranath/pesu-daka/ |
3827 | রবীন্দ্রনাথ ঠাকুর | রাস্তায় চলতে চলতে | চিন্তামূলক | রাস্তায় চলতে চলতে
বাউল এসে থামল
তোমার সদর দরজায়।
গাইল, "অচিন পাখি উড়ে আসে খাঁচায়;"
দেখে অবুঝ মন বলে--
অধরাকে ধরেছি।
তুমি তখন স্নানের পরে এলোচুলে
দাঁড়িয়েছিলে জানলায়।
অধরা ছিল তোমার দূরে-চাওয়া চোখের
পল্লবে,
অধরা ছিল তোমার কাঁকন-পরা নিটোল হাতের
মধুরিমায়।
ওকে ভিক্ষে দিলে পাঠিয়ে,
ও গেল চলে;
জানলে না এইগানে তোমারই ... | https://www.bangla-kobita.com/rabindranath/rajtay-chalta-chala/ |
5028 | শামসুর রাহমান | বিদায় গান | সনেট | কেন এ বিদায় গান বারবার শোনাও আমাকে?
কেউ কি কখনো মুমূর্ষের কানে কানে আওড়ায়-
ফুরালো তোমার বেলা মগ্ন আমি স্বপ্নের পাড়ায়,
কেন গুঁড়ো ক’রে দিতে চাও কাচের মতন তাকে?
আমি তো স্বপ্নের পথ্যে ক্রমাগত বাঁচাই সত্তাকে।
জীবন কাটাতে চাই সেই দু’টি চোখের তারায়
চোখ রেখে, অথচ আমার দিকে প্রেত পা বাড়ায়
অন্ধকারে, ঘুরি দিশাহারা ভীষণ নিশির ডাকে... | https://www.bangla-kobita.com/shamsurrahman/biday-gan/ |
1465 | নির্মলেন্দু গুণ | আমার কিছু স্বপ্ন ছিল | প্রেমমূলক | আমার কিছু স্বপ্ন ছিল, আমার কিছু প্রাপ্য ছিল,
একখানা ঘর সবার মতো আপন করে পাবার,
একখানা ঘর বিবাহিত, স্বপ্ন ছিল রোজ সকালে
একমুঠো ভাত লঙ্কা মেখে খাবার।সামনে বাগান, উঠোন চাইনি, চেয়েছিলাম
একজোড়া হাঁস, একজোড়া চোখ অপেক্ষমাণ
এই তো আমি চেয়েছিলাম।স্বপ্ন ছিল স্বাধীনতার, আর কিছু নয়,
তোমায় শুধু অনঙ্গ বউ ডাকার।
চেয়েছিলাম একখানি মুখ আ... | https://www.bangla-kobita.com/nirmalendugoon/amar-kicho-sopno-chlo/ |
875 | জসীম উদ্দীন | মামার বাড়ি | ছড়া | আয় ছেলেরা, আয় মেয়েরা,
ফুল তুলিতে যাই
ফুলের মালা গলায় দিয়ে
মামার বাড়ি যাই।
মামার বাড়ি পদ্মপুকুর
গলায় গলায় জল,
এপার হতে ওপার গিয়ে
নাচে ঢেউয়ের দল।
দিনে সেথায় ঘুমিয়ে থাকে
লাল শালুকের ফুল,
রাতের বেলা চাঁদের সনে
হেসে না পায় কূল।
আম-কাঁঠালের বনের ধারে
মামা-বাড়ির ঘর,
আকাশ হতে জোছনা-কুসুম
ঝরে মাথার ‘পর।
রাতের... | https://banglarkobita.com/poem/famous/24 |
2298 | মাইকেল মধুসূদন দত্ত | উৰ্ব্বশী | সনেট | যথা তুষারের হিয়া, ধবল-শিখরে,
কভু নাহি গলে রবি-বিভার চুম্বনে,
কামানলে ; অবহেলি মন্মথের শরে
রথীন্দ্র, হেরিল, জাগি, শয়ন-সদনে
( কনক-পুতলী যেন নিশার স্বপনে )
উৰ্ব্বশীরে । “কহ, দেবি, কহ এ কিঙ্করে,”—
সুধিলা সম্ভাষি শূর সুমধুর স্বরে,
“কি হেতু অকালে হেথা, মিনতি চরণে ?”
উন্মদা মদন-মদে, কহিলা উৰ্ব্বশী ;
“কামাতুরা আমি, নাথ, তোমা... | https://www.bangla-kobita.com/madhusudan/urbboshi/ |
2644 | রবীন্দ্রনাথ ঠাকুর | আকাশ-সিন্ধু-মাঝে এক ঠাঁই | চিন্তামূলক | আকাশ-সিন্ধু-মাঝে এক ঠাঁই
কিসের বাতাস লেগেছে–
জগৎ-ঘূর্ণি জেগেছে।
ঝলকি উঠেছে রবি-শশাঙ্ক,
ঝলকি ছুটেছে তারা,
অযুত চক্র ঘুরিয়া উঠেছে
অবিরাম মাতোয়ারা।
স্থির আছে শুধু একটি বিন্দু
ঘূর্ণির মাঝখানে–
সেইখান হতে স্বর্ণকমল
উঠেছে শূন্যপানে।
সুন্দরী, ওগো সুন্দরী,
শতদলদলে ভুবনলক্ষ্ণী
দাঁড়ায়ে রয়েছ মরি মরি।
জগতের পাকে সকলি ঘুরিছে,
অচল ত... | https://www.bangla-kobita.com/rabindranath/akash-sindhu-majhe-ek-thai/ |
4913 | শামসুর রাহমান | পর্যটন | চিন্তামূলক | কড়া নেই; ব্যস, এইটুকু যা তফাত। কিছুকাল
ছোট এক ঘরের ভিতরে
আছি, হয়তো
গভীর ভূতলাশ্রয়ী রাজনীতিপরায়ণ কেউ
ধূর্ত ফেউদের খরদৃষ্টির আড়ালে
এরকম করে বসবাস।
নিভৃতে নিজেকে ক্রমাগত
নিজের ভিতরে খুব গুটিয়ে নিয়েছি।আমি কি কারুর ভয়ে ইদানীং এমন আড়াল
খুঁজি রাত্রিদিন?
আস্তে সুস্থে দু’পা
এগিয়ে গেলেই ছুঁতে পারি মল্লিকার শরীরাভা
এবং নিবিষ্ট বস... | https://www.bangla-kobita.com/shamsurrahman/porjoton/ |
5247 | শামসুর রাহমান | শ্রোতা | চিন্তামূলক | বিকেল বেলা এখানে এসেই লোকটা কেমন
ভ্যাবাচ্যাকা। এত হৈ চৈ, অথচ কেউ কারও কথা
শুনছে ব’লে মনে হচ্ছে না। শব্দগুলো
ইট পাটকেলেত মতো ঠোকাঠুকি করছে অবিরত।লোকটা শত চেষ্টা ক’রেও কারও দৃষ্টি
ওর দিকে ফেরাতে না পেরে
মুখ বুঁজে দাঁড়িয়ে রইল এক কোণে। সারা মুখে ভর
সন্ধেবেলার
অন্ধকার, মাথার ভেতর অন্ধ পাখির ঠোকর।এখনই অন্ধ বন্ধ কোনো না পাখা,... | https://www.bangla-kobita.com/shamsurrahman/shrota/ |
1252 | জীবনানন্দ দাশ | সে কত পুরনো কথা | সনেট | সে কত পুরনো কথা-যেন এই জীবনের ঢের আগে আরেক জীবন
তোমারে সিঁড়ির পথে তুলে দিয়ে অন্ধকারে যখন গেলাম চুপে
তুমিও ফের নি পিছে-তুমিও ডাকনি আর; আমারও নিবিড় হলো মন
যেন এক দেশলাই জ্বলে গেছে-জ্বলিবেই-হালভাঙ্গা জাহাজের স্তুপে
আমার এ জীবনের বন্দরে;তারপর শান্তি শুধু বেগুনি সাগর-
মেঘের সোনালি চুল- আকাশ উঠেছে ভরে হেলিওট্রোপের মতো রুপেআম... | https://www.bangla-kobita.com/jibanananda/shey-koto-purono-kotha/ |
5271 | শামসুর রাহমান | সরোবর | সনেট | আজকাল খুব ভোরবেলা উঠে পড়ি, মাঝে মাঝে
দেরি হয়ে যায়। কেন উঠি? এই চোখের অসুখ
বেড়ে গেল যখন, তখন থেকে চোখ, কান বুক
আকাশে আবির মাখা হওয়ার আগেই মাতে কাজে।
ঘুম ভাঙতেই শুনি পাখিদের শিস, আচানক
কোথা থেকে ভেসে আসে বকুল ফুলের গন্ধে, দেখি
আমার নৈঃসঙ্গ্য গাছতলা থেকে দেখছেন একি
মহৎ রবীন্দ্রনাথ। আমি দুর্ভোগের ক্রীড়নক।তোমাকে দেখি না বলে... | https://www.bangla-kobita.com/shamsurrahman/sorobor/ |
841 | জসীম উদ্দীন | নক্সী কাঁথার মাঠ - সাত | কাহিনীকাব্য | (সাত)কান্-কানা-কান্ ছুটল কথা গুন্-গুনা-গুন তানে,
শোন্-শোনা-শোন সবাই শোনে, কিন্তু কানে কানে |
'কি করগো রূপার মাতা? খাইছ কানের মাথা?
ও-দিক যে তোর রূপার নামে রটছে গাঁয়ে যা তা!
আমরা বলি রূপাই এমন সোনার কলি ছেলে,
তার নামে হয় এমন কথা দেখব কি কাল গেলে?'
এই বলিয়া বড়াই বুড়ি বসল বেড়ি দোর,
রূপার মা কয়, 'বুঝিনে বোন কি তোর ক... | https://www.bangla-kobita.com/jasimuddin/nokshi-kathar-maath-7/ |
4273 | শঙ্খ ঘোষ | শবসাধনা | চিন্তামূলক | বুঝি তোমার চাউনি বুঝি
থাকবে না আর গলিঘুঁজি
থাকবে না আর ছাউনি আমার কোথাও
ও প্রমোটার ও প্রমোটার
তোমার হাতে সব ক্ষমতার
দিচ্ছি চাবি, ওঠাও আমায় ওঠাও |
তুমিই চিরনমস্য, তাই
তোমার পায়ে রত্ন জোটাই
তোমার পায়েই বিলিয়ে দিই শরীর—
যাঁর যা খুশি বলুন তিনি
করবে তুমি কল্লোলিনী
ভরসা কেবল কলসি এবং দড়ির |
আমার বলে রইলো শুধু
বুকের ভেতর... | https://banglarkobita.com/poem/famous/1131 |
582 | কুসুমকুমারী দাশ | উদ্বোধন | স্বদেশমূলক | বঙ্গের ছেলে-মেয়ে জাগো, জাগো, জাগো,
পরের করুণা কেন শুধু মাগো—
আপনারে বলে নির্ভর রাখো
হবে জয় নিশ্চয়—
চারিদিকে হেরো কী দুঃখ-দুর্দিন,
কত ভাই বোন অন্ন-বস্ত্র-হীন,
সোনার বাংলা হয়েছে মলিন
কী দীরুণ বেদনায়—
তোমরা জাগিয়া দুঃখ ঘুচালে,
সকলের ব্যথা সকলে বুঝিলে
ত্যাগ, একতায় জাগিয়া উঠিলে,
তবে বঙ্গ রক্ষা পায় |
পৃথিবী জুড়িয়ে যত অভিযান... | http://kobita.banglakosh.com/archives/3868.html |
205 | কাজী নজরুল ইসলাম | অর্ঘ্য | ভক্তিমূলক | হায় চির-ভোলা! হিমালয় হতে
অমৃত আনিতে গিয়া
ফিরিয়া এলে যে নীলকণ্ঠের
মৃত্যু-গরল পিয়া!
কেন এত ভালো বেসেছিলে তুমি
এই ধরণির ধূলি?
দেবতারা তাই দামামা বাজায়ে
স্বর্গে লইল তুলি!
হুগলি
৩রা আষাঢ়, ১৩৩২
(চিত্তনামা কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/nazrulislam/orghyo/ |
1642 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | বকুল, বকুল, বকুল | প্রকৃতিমূলক | ‘সামনে রিফুকর্ম চলছে,
পিছন দিকে রাস্তা বন্ধ!’
এই, ওরা কী যা-তা বলছে!
বকুল, তোমার বুকের গন্ধ
এই অবেলায় মনে পড়ে।
এই অবেলায় বকুল ঝরে
শ্যামবাজারে, ধর্মতলায়,
এবং আমরা তাকেই ধরছি
ফাঁদ পেতে চৌষট্টি কলায়।
এবং আমরা রাস্তাঘাটে
ফুটপাতে আর গড়ের মাঠে
কুড়িয়ে নিচ্ছি ছেলেবেলা।
‘সন্ধ্যারাতে এ কোন্ খেলা?’
এই, ওরা কী যা-তা বলছে!
ম... | https://banglarkobita.com/poem/famous/1573 |
2015 | ভবানীপ্রসাদ মজুমদার | বাংলাটা ঠিক আসে না | ব্যঙ্গাত্মক | ছেলে আমার খুব ‘সিরিয়াস’ কথায়-কথায় হাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।
ইংলিশে ও ‘রাইমস’ বলে
‘ডিবেট’ করে, পড়াও চলে
আমার ছেলে খুব ‘পজেটিভ’ অলীক স্বপ্নে ভাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
‘ইংলিশ’ ওর গুলে খাওয়া, ওটাই ‘ফাস্ট’ ল্যাঙ্গুয়েজ
হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ।... | http://kobita.banglakosh.com/archives/5672.html |
3254 | রবীন্দ্রনাথ ঠাকুর | দেখো চেয়ে গিরির শিরে | প্রকৃতিমূলক | দেখো চেয়ে গিরির শিরে
মেঘ করেছে গগন ঘিরে,
আর কোরো না দেরি।
ওগো আমার মনোহরণ,
ওগো স্নিগ্ধ ঘনবরন,
দাঁড়াও, তোমায় হেরি।
দাঁড়াও গো ওই আকাশ-কোলে,
দাঁড়াও আমার হৃদয়-দোলে,
দাঁড়াও গো ওই শ্যামল-তৃণ-‘পরে,
আকুল চোখের বারি বেয়ে
দাঁড়াও আমার নয়ন ছেয়ে,
জন্মে জন্মে যুগে যুগান্তরে।
অমনি করে ঘনিয়ে তুমি এসো,
অমনি করে তড়িৎ-হাসি হেসো,
অমনি করে... | https://www.bangla-kobita.com/rabindranath/dekho-cheye-girir-shire/ |
906 | জীবনানন্দ দাশ | অনেক নদীর জল | চিন্তামূলক | অনেক নদীর জল উবে গেছে —
ঘরবাড়ি সাকো ভেঙে গেল;
সে সব সময় ভেদ করে ফেলে আজ
কারা তবু কাছে চলে এল
যে সুর্য অয়নে নেই কোনো দিন,
— মনে তাকে দেকা যেত যদি —
যে নারী দেখে নি কেউ — ছ-সাতটি তারার তিমিরে
হৃদয়ে এসেছে সেই নদী।
তুমি কথা বল — আমি জীবন-মৃত্যুর শব্দ শুনি:
সকালে শিশির কণা যে-রকম ঘাসে
অচিরে মরণশীল হয়ে তবু সূর্যে আবার
মৃত্যু... | https://www.bangla-kobita.com/jibanananda/onek-nodir-jol/ |
632 | জয় গোস্বামী | উপহার | প্রেমমূলক | এই লেখা বুক ভেঙে লিখিতুমি তা বুঝবে না।জানি।ঠিকই।এখন তোমার চতুর্দিক
সদ্য পাওয়া প্রেমিকের আনন্দে উন্মাদ!তোমার কথার আলতো ঠেলা
আমাকে উপহার দিয়ে গেছে
কালো এক অন্ধকার খাদ। | https://www.bangla-kobita.com/joygoswami/upohar/ |
4289 | শামসুর রাহমান | অঙ্গীকার | প্রেমমূলক | ফিরে যাবো? কেন ফিরে যাবো বারবার?
জানি সিংহদ্বার
পেরুলেই পেয়ে যাবো আকাঙ্ক্ষিত সব
উপচার, যার জন্যে ভীষণের স্তব
করেছি সকালসন্ধ্যা, পেরিয়েছি ঝড়মত্ত নদী, কতো সিঁড়ি,
রক্তাপ্লুত, বারংবার নেমেছি খনিতে। আজো ফিরি
পথে পথে কেইনের মতো। ফিরে যাবো? প্রহরীর
রক্তচক্ষু দেখে ফিরে যাবো? তুমি তবুও বধির
হ’য়ে থাকবে সর্বক্ষণ? ডাকবে না সেখানে,... | https://www.bangla-kobita.com/shamsurrahman/onggikar/ |
5078 | শামসুর রাহমান | মঞ্চের মাঝখানে | রূপক | ভয়ানক ভয় পেয়ে গেছি। এরকম পরিস্থিতি
হবে, যাকে বলে
স্বপ্নেও ভাবিনি কোনো দিন। আমাকে সবাই মিলে
করিয়ে দিয়েছে দাঁড়। এ ব্যাপারে সত্যি বলতে কী,
প্রস্তুতি ছিল না এতটুকু।
এই চোখ ধাঁধানো আলোয়
মনে হলো আমি যেন সুদূর নূহের আমলের জালার ভেতর থেকে বেরিয়ে
এসেছি
অকস্মাৎ,
যেমন ডিমের
সাদাটে খোলস ভেঙে বড় কোন পাখির শাবক
এসে যায় রোদে। চুলে
চি... | https://www.bangla-kobita.com/shamsurrahman/moncher-majhkhane/ |
1975 | বিনয় মজুমদার | সন্তপ্ত কুসুম ফুটে | প্রেমমূলক | সন্তপ্ত কুসুম ফুটে পুনরায় ক্ষোভে ঝরে যায়।
দেখে কবিকুল এত ক্লেশ পায়, অথচ হেতরু,
তুমি নিজে নির্বিকার, এই প্রিয় বেদনা বোঝো না।
কে ক্থোয় নিভে গেছে তার গুপ্ত কাহিনী জানি।
নিজের অন্তর দেখি, কবিতার কোনো পঙক্তি আর
মনে নেই গোধূলিতে; ভালোবাসা অবশিষ্ট নেই।
অথবা গৃহের থেকে ভুল বহির্গত কোনো শিশু
হারিয়ে গিয়েছে পথে, জানে না সে নিজের... | http://kobita.banglakosh.com/archives/4048.html |
163 | আহসান হাবীব | রূপকথা | ছড়া | খেলাঘর পাতা আছে এই এখানে,
স্বপ্নের ঝিকিমিকি আঁকা যেখানে।
এখানে রাতের ছায়া ঘুমের নগর,
চোখের পাতায় ঘুম ঝরে ঝরঝর।
এইখানে খেলাঘর পাতা আমাদের,
আকাশের নীল রং ছাউনিতে এর।
পরীদের ডানা দিয়ে তৈরি দেয়াল,
প্রজাপতি রং মাখা জানালার জাল।
তারা ঝিকিমিকি পথ ঘুমের দেশের,
এইখানে খেলাঘর পাতা আমাদের।ছোট বোন পারুলের হাতে রেখে হাত,
সাতভাই... | http://kobita.banglakosh.com/archives/3794.html |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.